বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৯২ / ১০৭ · ৯,১০১৯,২০০ / ১০,৭৫২

৯,১০১.
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
  1. (১/২) × ভূমি × উচ্চতা
  2. কর্ণদ্বয়ের গুণফল
  3. (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
  4. দৈর্ঘ্য × প্রস্থ
সঠিক উত্তর:
(১/২) × কর্ণদ্বয়ের গুণফল
উত্তর
সঠিক উত্তর:
(১/২) × কর্ণদ্বয়ের গুণফল
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
৯,১০২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ৪ মিটার এবং ক্ষেত্রফল ৪২ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৮ মিটার
  2. ৭ মিটার
  3. ১৪ মিটার
  4. ২১ মিটার
সঠিক উত্তর:
৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ৪ মিটার এবং ক্ষেত্রফল ৪২ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
বা, ৪২ = (১/২) (৮ + ৪) × উচ্চতা
বা, ৬ × উচ্চতা = ৪২
∴ উচ্চতা = ৭ মিটার
৯,১০৩.
একটি ট্রাপিজিয়ামের উচ্চতা ৪ সেঃমিঃ এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেঃমিঃ এবং 7 সেঃমিঃ এর ক্ষেত্রফল কত বর্গ সেঃমিঃ?
  1. ক) 24
  2. খ) 64
  3. গ) 96
  4. ঘ) 100
সঠিক উত্তর:
খ) 64
উত্তর
সঠিক উত্তর:
খ) 64
ব্যাখ্যা
ক্ষেত্রফল = 1/2 × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= 1/2 × (9+7) × 8
= 64 বর্গ সেঃমিঃ।
৯,১০৪.
  1. ক) 60°
  2. খ) 120°
  3. গ) 150°
  4. ঘ) 180°
সঠিক উত্তর:
খ) 120°
উত্তর
সঠিক উত্তর:
খ) 120°
ব্যাখ্যা
ABC সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র O হলে,
∠BOC
= 2∠BAC
= 2 × 60°
= 120°
৯,১০৫.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে MN একটি ব্যাস ভিন্ন জ্যা। OP, MN এর উপর লম্ব এবং MP = 3.5 সে.মি. হলে MN = কত সে.মি.?
  1. ক) 3.5 সে.মি.
  2. খ) 6 সে.মি.
  3. গ) 7 সে.মি.
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 7 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 7 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে MN একটি ব্যাস ভিন্ন জ্যা। OP, MN এর উপর লম্ব এবং MP = 3.5 সে.মি. হলে MN = কত সে.মি.?

সমাধান:

 

আমরা জানি,
কেন্দ্র থেকে জ্যা এর উপর অংকিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
MP = NP, MP = 3.5

∴ MN = MP + NP
= (3.5 + 3.5) সে.মি.
= 7 সে.মি.

∴ MN = 7 সে.মি.
৯,১০৬.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য ৫ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ৫ মিটার
  2. খ) ৭ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ২৫ মিটার
সঠিক উত্তর:
ক) ৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য ৫ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:

সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে লম্ব ও ভূমির মান সমান। 
∴ ভূমির দৈর্ঘ্য হবে ৫ মিটার
৯,১০৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ হলে এর দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কত?
  1. ক) 1:5
  2. খ) 5:1
  3. গ) 3:10
  4. ঘ) 10:3
সঠিক উত্তর:
গ) 3:10
উত্তর
সঠিক উত্তর:
গ) 3:10
ব্যাখ্যা

মনেকরি,
প্রস্থ = 2a মিঃ
∴ দৈর্ঘ্য = 2a এর 3/2 = 3a মিঃ

∴ পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)
= 2(2a + 3a) = 10a মিঃ

∴ দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত = 3a : 10a
= 3 : 10

৯,১০৮.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে পরিসীমা কত? 
  1. ৬৬ মিটার
  2. ৭২ মিটার
  3. ৮৪ মিটার
  4. ৮৮ মিটার
সঠিক উত্তর:
৭২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে পরিসীমা কত? 

সমাধান: 
ধরি, 
ঘরের প্রস্থ = ক মিটার 
∴ ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার 
∴ ঘরের ক্ষেত্রফল = (ক × ২ক) বর্গমিটার 
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে, 
২ক = ২৮৮
বা, ক = ২৮৮/২
বা, ক= ১৪৪
বা, ক = √১৪৪
∴ ক = ১২ মিটার 

∴ পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২ক + ক)
= ২ × ৩ক
= (২ × ৩ × ১২)
= ৭২ মিটার । 

৯,১০৯.
একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ০.০০৫ হেক্টর হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৫০ মিটার
  2. ৩০ মিটার
  3. ২০ মিটার
  4. ১০ মিটার
সঠিক উত্তর:
১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ০.০০৫ হেক্টর হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
০.০০৫ হেক্টর = ৫০ বর্গমিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের একটি বাহু a মিটার হলে এর ক্ষেত্রফল a2 বর্গমিটার

এখানে,
a2 = ৫০ বর্গমিটার

কর্ণ = √(a2 + a2)
= √(৫০ + ৫০)
= √১০০
= ১০ মিটার
৯,১১০.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার। এর চারদিকে বেড়া দিতে ৭৬৮ টাকা খরচ হলে, প্রতি মিটার বেড়া বাবদ কত টাকা খরচ হবে? 
  1. ৬ টাকা
  2. ৭ টাকা
  3. ৪ টাকা
  4. ৫ টাকা
সঠিক উত্তর:
৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার। এর চারদিকে বেড়া দিতে ৭৬৮ টাকা খরচ হলে, প্রতি মিটার বেড়া বাবদ কত টাকা খরচ হবে? 

সমাধান:
দেওয়া আছে, 
বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ১০২৪ বর্গমিটার 
বর্গাকার বাগানের দৈর্ঘ্য = √১০২৪ মিটার = ৩২ মিটার 

বাগানের পরিসীমা = ৩২ × ৪ মিটার = ১২৮ মিটার 

∴ প্রতি মিটারে খরচ হয় = (৭৬৮/১২৮) টাকা 
= ৬ টাকা 
৯,১১১.
৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ২ মিটার
  2. ৪ মিটার
  3. ৮ মিটার
  4. ৬ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান: 

বর্গের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাস বর্গের বাহুর সমান।
অর্থাৎ,
বৃত্তের ব্যাস = ৮ মিটার

∴ বৃত্তের ব্যাসার্ধ = ৮/২ মিটার = ৪ মিটার

৯,১১২.
If θ be an acute angle and 7sin2θ + 3cos2θ = 4, then the value of tanθ is?
  1. ক) √3
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 1/√3
সঠিক উত্তর:
ঘ) 1/√3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/√3
ব্যাখ্যা
Question: If θ be an acute angle and 7sin2θ + 3cos2θ = 4, then the value of tanθ is?

Solution: 
7sin2θ  + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1- sin2θ)=4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ=4
⇒ 4sin2θ=1
⇒ sin2θ=1/4
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30°
⇒ θ = 30°

 tan30° = 1/√3 
৯,১১৩.
যদি, cosθ = 3/5 হয়, তবে cosecθ = ?
  1. 1/2
  2. 1/5
  3. 5/3
  4. 5/4
সঠিক উত্তর:
5/4
উত্তর
সঠিক উত্তর:
5/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, cosθ = 3/5 হয়, তবে cosecθ = ?

সমাধান:
দেওয়া আছে,
cosθ = 2/5

আমরা জানি,
sinθ = √(1 - cos2θ)
= √{1 - (3/5)2}
= √(1 - 9/25)
= √{(25 - 9)/25}
= √(16/25)
= 4/5

∴ cosecθ = 1/sinθ = 1/(4/5) = 5/4
৯,১১৪.
তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী ত্রিভুজ বলে?
  1. সদৃশ ত্রিভুজ
  2. সমানুপাতিক ত্রিভুজ
  3. সর্বসম ত্রিভুজ
  4. সমান ত্রিভুজ
সঠিক উত্তর:
সদৃশ ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সদৃশ ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী ত্রিভুজ বলে?

সমাধান:
সদৃশ ত্রিভুজ:
১। দুইটি ত্রিভুজের একটির দুই বাহু অন্যটির দুই বাহুর সাথে সমানুপাতিক এবং অন্তর্ভুক্ত কোনদ্বয় সমান।
২। দুইটি ত্রিভুজের একটির তিন বাহু অপরটির তিনবাহুর সাথে সমানুপাতিক।
৩। দুইটি ত্রিভুজের একটির তিন কোন অপরটির তিন কোনের সমান।
৯,১১৫.
একটি চাকার ব্যাসার্ধ 28 সে. মি. চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে? 
  1. ক) 167 সে. মি.
  2. খ) 716 সে. মি.
  3. গ) 617 সে. মি.
  4. ঘ) 176 সে. মি.
সঠিক উত্তর:
ঘ) 176 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 176 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ 28 সে. মি. চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে? 

সমাধান: 
চাকার ব্যাসার্ধ r = 28 সে. মি
চাকার ব্যাস, 2r = 56 সে. মি. 

একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
চাকার পরিধি = 2πr
          = 2r.π
         = 56 × (22/7) সে. মি.
          =176 সে. মি.
৯,১১৬.
একটি ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদবিন্দুর নাম কি?
  1. ক) পরিকেন্দ্র
  2. খ) ভরকেন্দ্র
  3. গ) অন্তকেন্দ্র
  4. ঘ) লম্বকেন্দ্র
সঠিক উত্তর:
খ) ভরকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) ভরকেন্দ্র
ব্যাখ্যা
ত্রিভুজের মধ্যমা গুলোর সমবিন্দুকে ভরকেন্দ্র বলে।
৯,১১৭.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 2 : 3 এবং ক্ষেত্রফল 75 বর্গসেমি হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 6, 9
  2. 8, 12
  3. 10, 15
  4. 12, 18
সঠিক উত্তর:
10, 15
উত্তর
সঠিক উত্তর:
10, 15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 2 : 3 এবং ক্ষেত্রফল 75 বর্গসেমি হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত = 2 : 3
ধরি, কর্ণদ্বয় যথাক্রমে 2a এবং 3a

প্রশ্নমতে,
(1/2) × 2a × 3a = 75
⇒ 6a2/2 = 75
⇒ 3a2 = 75
⇒ a2 = 75/3
⇒ a2 = 25
∴ a = 5

∴ রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য  (2 × 5) = 10 সেমি এবং (3 × 5) = 15 সেমি।
৯,১১৮.
3 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের ক্ষেত্রফল কত?
  1. ক) 36π বর্গসেন্টিমিটার
  2. খ) 36 বর্গসেন্টিমিটার
  3. গ) 18π বর্গসেন্টিমিটার
  4. ঘ) π বর্গসেন্টিমিটার
সঠিক উত্তর:
ক) 36π বর্গসেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 36π বর্গসেন্টিমিটার
ব্যাখ্যা

আমরা জানি, গোলকের ক্ষেত্রফল = 4πr² = 4π×3² = 36π বর্গসেন্টিমিটার।

৯,১১৯.
একটি বৃত্তের ব্যাসার্ধ 18 সে.মি. এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 10π সে.মি.। বৃত্তচাপটি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত?
  1. 90°
  2. 95°
  3. 98°
  4. 100°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 18 সে.মি. এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 10π সে.মি.। বৃত্তচাপটি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ , r = 18 সে.মি.
বৃত্তচাপের দৈর্ঘ্য, S = 10π সে.মি.
কেন্দ্রে উৎপন্ন কোণ = θ

আমরা জানি,
S = (πrθ)/180°
বা, πrθ = 180° . ‍S
বা, θ = (180° . 10π)/(πr)
বা, θ = (180° . 10π)/(π.18)
∴ θ = 100°

∴ বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ 100°।
৯,১২০.
tan2A = √3 হলে, A = ?
  1. 20°
  2. 30°
  3. 45°
  4. 60°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা

প্রশ্ন: tan2A = √3 হলে, A = ?

সমাধান: 
tan2A = √3 = tan60°
⇒ 2A = 60° 
∴ A = 30°

৯,১২১.
কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার এবং সমকোণ ধারক বাহুর একটির দৈর্ঘ্য 35 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 105 বর্গ মিটার
  2. 210 বর্গ মিটার
  3. 320 বর্গ মিটার
  4. 420 বর্গ মিটার
সঠিক উত্তর:
210 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
210 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার এবং সমকোণ ধারক বাহুর একটির দৈর্ঘ্য 35 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ধরি,
ABC সমকোণী ত্রিভুজের AB = 35 মিটার
এবং, অতিভুজ AC = 37 মিটার

∴ সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই,
AB2 + BC2 = AC2
বা, BC2 = AC2 - AB2
বা, BC2 = (372 – 352
বা, BC2 = (37 + 35)(37 – 35) 
বা, BC2 = 72 × 2
বা, BC2 = 144 
বা, BC = 12

∴ ΔABC এর ক্ষেত্রফল = (1/2) × BC × AB 
= (1/2) × 12 × 35
= 210 বর্গ মিটার
৯,১২২.
একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭, ১২ ও ১৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৪১.৯ বর্গমিটার
  2. ৪০.৭৩ বর্গমিটার
  3. ৪১.২৩ বর্গমিটার
  4. ৪২ বর্গমিটার
সঠিক উত্তর:
৪১.২৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪১.২৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭, ১২ ও ১৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
যেখানে, s = (a + b + c)/২
= (৭ + ১২ + ১৫)/২
= ১৭ মি.

∴ ক্ষেত্রফল = √{১৭(১৭ - ৭ )(১৭ - ১২) (১৭ - ১৫)}
= √১৭০০
= ৪১.২৩ বর্গমিটার
৯,১২৩.
In a right-angled triangle, the length of one leg is 15 units and the hypotenuse is 25 units. Find the length of the other leg.
  1. 18
  2. 20
  3. 17
  4. 22
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

Question: In a right-angled triangle, the length of one leg is 15 units and the hypotenuse is 25 units. Find the length of the other leg.

Solution:
Given,
Right-angled triangle
One leg a = 15
Hypotenuse c = 25
Other leg = b

Applying the Pythagorean theorem,
Hypotenuse2 = leg a2 + leg b2
⇒ 252 = 152 + b2
⇒ b2 = 625 - 225
⇒ b= 400
⇒ b = √400
b = 20

∴ Other leg (b) is 20 units

৯,১২৪.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? 
  1. 50√2 বর্গএকক
  2. 96√2 বর্গএকক
  3. 100 বর্গএকক
  4. 150 বর্গএকক
সঠিক উত্তর:
100 বর্গএকক
উত্তর
সঠিক উত্তর:
100 বর্গএকক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
মনে করি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক
∴ কর্ণের দৈর্ঘ্য = a√2 একক

শর্তমতে,
a√2 = 10√2
⇒ a = 10√2/√2
∴ a = 10

বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = a2
= 102 = 100 বর্গএকক

অতএব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গএকক।

৯,১২৫.
কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 
  1. ৪, ৫, ৬
  2. ৩, ৪, ৬
  3. ২, ৪, ৭
  4. ২, ৪, ৫
সঠিক উত্তর:
২, ৪, ৭
উত্তর
সঠিক উত্তর:
২, ৪, ৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 

সমাধান: 
তিনটি বাহু দেয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হলো- 
"যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে" 

অপশন ক) তে, ৪ + ৫ = ৯ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব, 

অপশন খ) তে, ৩ + ৪ = ৭ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব, 

অপশন গ) তে, ২ + ৪ = ৬ < ৭; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় এবং 

অপশন ঘ) তে, ২ + ৪ = ৬ > ৫; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব।
৯,১২৬.
x2 - 196 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 14
  2. 196
  3. 28
  4. 13
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 196 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
x2 - 196 + y2 = 0
বা, x2 +  y2 = 196
বা, x2 +  y2 = (14)2

যেহেতু, x2 +  y2 = r2 বৃত্তের সমীকরণ।
∴ প্রদত্ত সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ 14
৯,১২৭.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 3 সে.মি. 
  2. 4 সে.মি. 
  3. 5 সে.মি. 
  4. 6 সে.মি. 
সঠিক উত্তর:
3 সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
3 সে.মি. 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি,
বেলনের ব্যাসার্ধ = r ও উচ্চতা = h
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1)
এবং আয়তন = πr2h = 150 ............ (2)

(2) নং ÷ (1) নং হতে পাই,
πr2h/2πrh = 150/100
বা, r/2 = 150/100
বা, 100r = 300
বা, r = 300/100
∴ r = 3

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি.।

৯,১২৮.
16 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. 148√3 বর্গ সে.মি.
  2. 256√3 বর্গ সে.মি.
  3. 178√3 বর্গ সে.মি.
  4. 192√3 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
192√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
192√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 16 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ = 16 সে.মি.

∴ বৃত্তের অন্তঃস্থ সমবাহু ত্রিভুজের বাহু = √3 × বৃত্তের ব্যাসার্ধ
= 16√3

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) (বাহু)2
= (√3/4) × (16√3)2
= (√3/4) × 256 × 3
= (√3/4) × 768
= 192√3 বর্গ সে.মি.
৯,১২৯.
৩ সে.মি., ৪ সে.মি. ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনক এর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ সে.মি.
  2. খ) ৭ সে.মি.
  3. গ) ৭.৫ সে.মি.
  4. ঘ) ৬.৫ সে.মি.
সঠিক উত্তর:
ক) ৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ সে.মি.
ব্যাখ্যা

ঘনকের আয়তন = (বাহু)
∴ ১ম ঘনকের আয়তন = ৩ = ২৭ ঘন সে.মি.
২য় ঘনকের আয়তন = ৪ = ৬৪ ঘন সে.মি.
৩য় ঘনকের আয়তন = ৫ = ১২৫ ঘন সে.মি.
∴ তিনটি ঘনকের মোট আয়তন = (২৭ + ৬৪ + ১২৫) = ২১৬ ঘন সে.মি.
∴ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য x হলে, x = ২১৬
বা, x = √২১৬ = ৬ 

৯,১৩০.
কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত ২ : ৩ এবং এর পরিসীমা ৪০ সে.মি. হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ সে.মি.
  2. খ) ৮ সে.মি.
  3. গ) ১২ সে.মি.
  4. ঘ) ২৪ সে.মি.
সঠিক উত্তর:
গ) ১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত ২ : ৩ এবং এর পরিসীমা ৪০ সে.মি. হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:


ধরি,
সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 2x ও 3x .

প্রশ্নমতে,
2 (2x + 3x) = 40
⇒ 2(5x) = 40
⇒ 10x = 40
⇒ x = 40/10
⇒ x = 4

বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে 3 × 4 = 12 সে.মি.
৯,১৩১.
(sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7 হলে, tanθ এর মান কত?
  1. 7/8
  2. 8/7
  3. 3/4
  4. 4/3
সঠিক উত্তর:
4/3
উত্তর
সঠিক উত্তর:
4/3
ব্যাখ্যা
প্রশ্ন: (sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7 হলে, tanθ এর মান কত? 

সমাধান:
(sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7
বা,(sinθ + cosθ + sinθ - cosθ)/(sinθ + cosθ - sinθ + cosθ) = (7 + 1)/(7 - 1)  [যোজন-বিয়োজন করে] 
বা, 2sinθ/2cosθ = 8/6
বা, sinθ/cosθ = 4/3
∴ tanθ = 4/3 
৯,১৩২.
যদি একটি বহুভুজের বহিঃস্থ কোণ ৪০° হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা কত? 
  1. ১৮ টি
  2. ২৪ টি
  3. ২৭ টি
  4. ৩২ টি
সঠিক উত্তর:
২৭ টি
উত্তর
সঠিক উত্তর:
২৭ টি
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বহুভুজের বহিঃস্থ কোণ ৪০° হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বহিঃস্থ কোণ = ৪০° 
∴ বহুভুজের বাহুর সংখ্যা = ৩৬০°/৪০°
= ৯ 

আমরা জানি, 
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২ 
∴ বহুভুজের কর্ণের সংখ্যা = {৯(৯ - ৩)}/২ 
= (৯ × ৬)/২ 
= ২৭ টি । 

৯,১৩৩.
sin{(17π/2) + θ} = ?
  1. sinθ
  2. - cosθ
  3. cosθ
  4. - sinθ
সঠিক উত্তর:
cosθ
উত্তর
সঠিক উত্তর:
cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: sin{(17π/2) + θ} = ?

সমাধান:
sin{(17π/2) + θ}
= Sin {17 × (π/2) + θ}
= sin(17 × 90° + θ)
= cosθ
90° করে 17 বার ঘুরলে দ্বিতীয় চতুর্ভাগে আসবে যেখানে Sinθ এর মান ধনাত্মক।
আবার, sin(90° + θ) = cosθ এবং sin(n × 90° + θ) = cosθ হবে যদি n এর মান বিজোড় হয়।
৯,১৩৪.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য (x + ৯) মিটার, (২x + ১) মিটার এবং ২(২x - ১) মিটার। ত্রিভুজটির পরিসীমা ৩৬ মিটার হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে-
  1. ১৩ মিটার
  2. ২১ মিটার
  3. ১৮ মিটার
  4. ১৪ মিটার
সঠিক উত্তর:
১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য (x + ৯) মিটার, (২x + ১) মিটার এবং ২(২x - ১) মিটার। ত্রিভুজটির পরিসীমা ৩৬ মিটার হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে-

সমাধান:
(x + ৯) + (২x + ১)+ ২(২x - ১) = ৩৬
⇒ x + ৯ + ২x + ১ + ৪x - ২ = ৩৬
⇒ ৭x + ৮ = ৩৬
⇒ ৭x = ৩৬ - ৮
⇒ ৭x = ২৮
∴ x = ৪ 

∴ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে = ২(২x - ১) =  ৪x - ২ = ১৬ - ২ = ১৪ মিটার

৯,১৩৫.
12 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি.। কোণকটির তীর্যক উন্নতি কত? 
  1. ক) 12 সে.মি.
  2. খ) 13 সে.মি.
  3. গ) 14 সে.মি.
  4. ঘ) 15 সে.মি.
সঠিক উত্তর:
খ) 13 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 13 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 12 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি.। কোণকটির তীর্যক উন্নতি কত? 

সমাধান:
দেওয়া আছে, কোণকের উচ্চতা h = 12 সে.মি. 
ব্যাস d = 10 সে.মি. 
কোণকের ব্যাসার্ধ r = 10/2 সে.মি. = 5 সে.মি.
কোণকটির তীর্যক উন্নতি L = √(h2 + r2) একক
= √(122 + 52) সে.মি.
= √(144 + 25) সে.মি.
= √169 সে.মি.
=13 সে.মি.
৯,১৩৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, পরিসীমা 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 12 বর্গমিটার
  2. 13 বর্গমিটার
  3. 14 বর্গমিটার
  4. 15 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা

সমান সমান বাহুঃভূমি = 5:6
সুতরাং 5x + 5x + 6x = 16
Or, 16x = 16
Or, x = 1
ত্রিভুজটির ক্ষেত্রফল = 6/4 × √{4(5)2 - 62}
= 6/4 × √(100 - 36)
= 6/4 × 8
= 12 বর্গমিটার

৯,১৩৭.
ABCD সামান্তরিকের ∠C= 100° হলে, ∠B = কত? 
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 60°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
ক) 80°
উত্তর
সঠিক উত্তর:
ক) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠C= 100° হলে, ∠B = কত? 


সমাধান: 
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। 
 ∠C = 100° হলে ∠A = 100°
∠B = ∠D 

এখন,
 ∠A + ∠B + ∠C + ∠D = 360°
100° + 100° +  ∠B +  ∠D = 360°
∠B +  ∠D = 360° - 200
∠B + ∠B = 160°
2∠B = 160°
∠B = 160°/2
∠B = 80°

৯,১৩৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ২৪ বর্গএকক
  2. ৪৮ বর্গএকক
  3. ৩৬ বর্গএকক
  4. ৬০ বর্গএকক
সঠিক উত্তর:
৪৮ বর্গএকক
উত্তর
সঠিক উত্তর:
৪৮ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a এবং ভূমি b একক হলে, 
ক্ষেত্রফল = (b/৪)√(৪a2 - b2) বর্গএকক 

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য = ১০ একক
এবং ভূমির দৈর্ঘ্য = ১৬ একক 
এখানে, a = ১০ একক, b= ১৬ একক

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 
(১৬/৪)√(৪ × ১০ - ১৬) বর্গএকক
= ৪√(৪ × ১০০- ২৫৬) বর্গএকক
= ৪√(৪০০ - ২৫৬) বর্গএকক
= ৪√১৪৪ বর্গএকক
= ৪ × ১২ বর্গএকক
= ৪৮ বর্গএকক  

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৪৮ বর্গএকক ।
৯,১৩৯.
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? 
  1. 8
  2. 6
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাস = 2r 
∴ বৃত্তের ব্যাসার্ধ = r 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ব্যাস হবে 6r এবং ব্যাসার্ধ হবে = 3r 
∴ পরিবর্তিত বৃত্তের ক্ষেত্রফল = π(3r)2 
= π × 9r2 
= 9πr2 

∴ বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 9πr2  - πr  = 8πr2
বৃত্তের ক্ষেত্রফল 8 গুণ বৃদ্ধি পাবে। 

৯,১৪০.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ২৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ১২ বর্গমিটার
  2. ৮√৩ বর্গমিটার
  3. ১৬√৩ বর্গমিটার
  4. ১৪ বর্গমিটার
সঠিক উত্তর:
১৬√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ২৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ২৪ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ২৪/৩ মিটার = ৮ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × ৮ বর্গমিটার
= (√৩/৪) × ৬৪ বর্গমিটার
= ১৬√৩ বর্গমিটার
৯,১৪১.
যদি z = x + iy হয়, তবে |z + 1| + |z - 1| = 3 দ্বারা বর্ণিত সঞ্চার পথ হবে -
  1. সরলরেখা
  2. বৃত্ত
  3. প্যারাবোলা
  4. ইলিপস
সঠিক উত্তর:
ইলিপস
উত্তর
সঠিক উত্তর:
ইলিপস
ব্যাখ্যা
প্রশ্ন: যদি z = x + iy হয়, তবে |z + 1| + |z - 1| = 3 দ্বারা বর্ণিত সঞ্চার পথ হবে -

সমাধান:
z + 1 = x + iy + 1
|z + 1| = √{(x + 1)2 + y2}
= √(x2 + 2x + 1 + y2)

|z - 1| = √{(x - 1)2 + y2}
= √(x2 - 2x + 1 + y2)

এখন,
√(x2 + 2x + 1 + y2) = 3 - √(x2 - 2x + 1 + y2)
⇒ x2 + 2x + 1 + y2 = 9 - 6√(x2 - 2x + 1 + y2) + x2 - 2x + 1 + y2
⇒ 4x =  9 - 6√(x2 - 2x + 1 + y2)
⇒ 4x - 9 = - 6√(x2 - 2x + 1 + y2)
⇒ 16x2 - 72x + 81 = 36(x2 - 2x + 1 + y2)
⇒ 16x2 - 72x + 81 = 36x2 - 72x + 36 + 36y2
⇒ 20x2 + 36y2 = 45
৯,১৪২.
একটি বহুভুজে x সংখ্যক বাহু বিদ্যমান থাকলে, সমকোণের সংখ্যা নির্ণয় করার সূত্র নিচের কোনটি?
  1. 2x + 4
  2. 2x - 4
  3. 2x
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
2x - 4
উত্তর
সঠিক উত্তর:
2x - 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজে x সংখ্যক বাহু বিদ্যমান থাকলে, সমকোণের সংখ্যা নির্ণয় করার সূত্র নিচের কোনটি?

সমাধান:
একটি বহুভুজে x সংখ্যক বাহু বিদ্যমান থাকলে, সমকোণ সংখ্যা নির্ণয় করার সূত্র = 2x - 4.

যেমন:
চতুর্ভুজের বাহু 4টি। চতুর্ভুজের মোট সমকোণ সংখ্যা = 2 × 4 - 4 = 8 - 4 = 4টি সমকোণ বা ৩৬০°
৯,১৪৩.
বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে তিনগুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয়-
  1. ক) ২ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ৩ গুণ
  4. ঘ) ৫ গুণ
সঠিক উত্তর:
খ) ৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ গুণ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n² গুন বৃদ্ধি পায়।

৯,১৪৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ মিটার ও প্রস্থ ৮ মিটার হলে ঐরূপ দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১৪৪ বর্গমিটার
  2. ১৪৮ বর্গমিটার
  3. ৭২ বর্গমিটার
  4. ৭২ মিটার
সঠিক উত্তর:
১৪৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ মিটার ও প্রস্থ ৮ মিটার হলে ঐরূপ দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ মিটার 
আয়তক্ষেত্রের প্রস্থ ৮ মিটার 

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৯ × ৮ বর্গমিটার 
= ৭২ বর্গমিটার 

∴ ঐরূপ ২টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৭২ × ২ বর্গমিটার 
= ১৪৪ বর্গমিটার 
৯,১৪৫.
একটি 65 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 60 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. 12 মিটার
  2. 16 মিটার
  3. 20 মিটার
  4. 25 মিটার
সঠিক উত্তর:
25 মিটার
উত্তর
সঠিক উত্তর:
25 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 65 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 60 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:

মনে করি,
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = x মিটার
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে।

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(মইয়ের উচ্চতা)2 = (দেয়ালের উচ্চতা)2 + (x)2
⇒ (65)2 = (60)2 + (x)2
⇒ 4225 = 3600 + (x)2
⇒ (x)2 = 4225 - 3600
⇒ (x)2 = 625
⇒ (x)2 = (25)2
∴ x = 25

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = 25 মিটার।
৯,১৪৬.
একটি আয়তাকার বিজ্ঞাপনের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3.3 : 2। যদি বিজ্ঞাপনের প্রস্থ 8 মিটার হয়, তাহলে বিজ্ঞাপনের আনুমানিক দৈর্ঘ্য কত?
  1. ক) 15 মিটার
  2. খ) 13 মিটার
  3. গ) 17 মিটার
  4. ঘ) 19 মিটার
সঠিক উত্তর:
খ) 13 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 13 মিটার
ব্যাখ্যা
দৈর্ঘ্য : প্রস্থ = 3.3 : 2
⇒  দৈর্ঘ্য : 8 = 3.3 : 2
⇒  দৈর্ঘ্য/8 = 3.3/2
⇒ 2 × দৈর্ঘ্য = 26.4
⇒ দৈর্ঘ্য = 26.4/2 = 13.2 ≈ 13 মিটার (প্রায়)
৯,১৪৭.
অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?
  1. 540°
  2. 720°
  3. 1080°
  4. 1440°
সঠিক উত্তর:
1080°
উত্তর
সঠিক উত্তর:
1080°
ব্যাখ্যা
প্রশ্ন: অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?

সমাধান:
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°

∴ অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (8 - 2) × 180°
= 6 × 180°
= 1080°
৯,১৪৮.
θ একটি পূরক কোণ, এবং cos θ = 15/17 হলে cot (90- θ) এর মান কত?
  1. ক) 11/15
  2. খ) 9/15
  3. গ) 7/15
  4. ঘ) 8/15
সঠিক উত্তর:
ঘ) 8/15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8/15
ব্যাখ্যা
দেওয়া আছে,
cos θ =15/17
⇒ secθ = 17/15
⇒ sec²θ = 289/225
⇒ 1 + tan²θ = 289/225
⇒tan²θ = 289/225 - 1
⇒tan²θ = 64/225
⇒tanθ = 8/15
⇒ cot(90 - θ) = 8/15
৯,১৪৯.
সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৫° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
  1. ক) ২০ টি
  2. খ) ২৪ টি
  3. গ) ২৮ টি
  4. ঘ) ৩২ টি
সঠিক উত্তর:
খ) ২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৫° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?

 সমাধান
আমরা জানি, 
একটি চাকা = ৩৬০° 
∴ যেকোনো ২ টি শলার মধ্যে কোণ ১৫° হলে, 
মোট শলা আছে = ৩৬০°/১৫° 
= ২৪ টি। 
৯,১৫০.
২৪ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
  1. ৫ ফুট
  2. ৬ ফুট
  3. ৮ ফুট
  4. ৯ ফুট
সঠিক উত্তর:
৮ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

সমাধান:

ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।

আমরা জানি,
sin30° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = h/(২৪ - h)
বা, (২৪ - h) = ২h
বা, ৩h = ২৪
∴ h = ৮
অর্থাৎ, মাটি থেকে ৮ ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গ যায়।
৯,১৫১.
একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানিশূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘন্টা ২০ মিনিট
  2. খ) ৬ ঘন্টা ২০ মিনিট
  3. গ) ৭ ঘন্টা ৩০ মিনিট
  4. ঘ) ৬ ঘন্টা ৩০ মিনিট
সঠিক উত্তর:
ক) ৫ ঘন্টা ২০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ ঘন্টা ২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানিশূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে?

সমাধান:
দেয়া আছে,
পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৩ মিটার
পুকুরের আয়তন = (৩২ × ২০ × ৩) ঘন মিটার 
                          = ১৯২০ ঘন মিটার
০.১ ঘনমিটার পানি সেচতে পারে ১ সেকেন্ডে 
১ ঘনমিটার পানি সেচতে পারে ১/০.১ সেকেন্ডে 
১৯২০ ঘনমিটার পানি সেচতে পারে (১ × ১৯২০)/০.১ সেকেন্ডে 
                                                     =১৯২০০ সেকেন্ড 
                                                      = ১৯২০০/৬০ মিনিট 
                                                        =  ৩২০ মিনিট
                                                       = (৫ × ৬০)  মিনিট + ২০ মিনিট  
                                                        = ৫ ঘণ্টা ২০ মিনিট
৯,১৫২.
একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে 70° এবং 80° হলে তৃতীয় কোণটির পরিমাণ রেডিয়ানে কত হবে?
  1. ক) π/9
  2. খ) π/10
  3. গ) π/6
  4. ঘ) π/12
সঠিক উত্তর:
গ) π/6
উত্তর
সঠিক উত্তর:
গ) π/6
ব্যাখ্যা

 ত্রিভুজের তৃতীয় কোণের মান = (180 - 150)° = 30°
90° = π/2 রেডিয়ান
∴30° = π/6 রেডিয়ান

৯,১৫৩.
যদি sinA = 4/5 হয়, তবে secA এর মান কত?
  1. 3/5
  2. 5/3
  3. 5/4
  4. 4/5
সঠিক উত্তর:
5/3
উত্তর
সঠিক উত্তর:
5/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sinA = 4/5 হয়, তবে secA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sinA = 4/5
∴ ভূমি = √(52 - 42)
= √(25 - 16)
= √9
= 3

আমরা জানি, tanA = লম্ব/ভূমি
∴ tanA = 4/3
∴ secA = 5/3
৯,১৫৪.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৩৯ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১২৮ মিটার
  2. ৯৬ মিটার
  3. ১০৪ মিটার
  4. ১৩৬ মিটার
সঠিক উত্তর:
১০৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৩৯ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
ধরি, প্রস্থ = ক মিটার
তাহলে, দৈর্ঘ্য = ৩ক মিটার

প্রশ্নমতে, ৩ক = ৩৯ মিটার
⇒ ক = ৩৯/৩
⇒ ক = ১৩ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৩৯ + ১৩)
= ২ × ৫২
= ১০৪ মিটার
৯,১৫৫.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 56 বর্গ সে.মি.। সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 7 সে. মি. হলে এর উচ্চতা কত?
  1. 6 সে. মি.
  2. 14 সে. মি.
  3. 8 সে. মি.
  4. 7 সে. মি.
সঠিক উত্তর:
7 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
7 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 56 বর্গ সে.মি. । সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 7 সে. মি. হলে এর উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে. মি. এবং 7 সে.মি.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 56 বর্গ সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2)​ × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি​) × উচ্চতা
56 = (1/2)​ × (9 + 7) × h
56 = (1/2)​ ×16 × h
56 = 8 × h
h = 56/8​ = 7 সে. মি.

∴ উচ্চতা 7 সে. মি.
৯,১৫৬.
(- 1, - 4) এবং (4, 8) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 10 একক
  2. 13 একক
  3. 15 একক
  4. 7 একক
সঠিক উত্তর:
13 একক
উত্তর
সঠিক উত্তর:
13 একক
ব্যাখ্যা

প্রশ্ন: (- 1, - 4) এবং (4, 8) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

৯,১৫৭.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮, ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? 
  1. ৮ মিটার
  2. ৬ মিটার
  3. ৫ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮, ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? 

সমাধান:
ত্রিভুজের যে কোন দুইবাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।
এখানে বৃহত্তম বাহু ১০ মিটার এবং ক্ষুদ্রতম বাহু ৬ মিটার। এদের মধ্যবিন্দু দুটির দূরত্ব হবে তৃতীয় বাহু ৮ মিটার এর অর্ধেক অর্থাৎ ৪ মিটার।
৯,১৫৮.
একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার এবং ২০ মিটার। পুকুরের চারপাশে ২ মিটার চওড়া পাড় আছে। পাড়সহ পুকুরের পরিসীমা কত? 
  1. ১০৮ মিটার
  2. ১১০ মিটার
  3. ১১৬ মিটার 
  4. ১২৪ মিটার 
সঠিক উত্তর:
১১৬ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
১১৬ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার এবং ২০ মিটার। পুকুরের চারপাশে ২ মিটার চওড়া পাড় আছে। পাড়সহ পুকুরের পরিসীমা কত?

সমাধান: 
পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = ৩০ + (২ × ২) = ৩৪ মিটার 
পাড়সহ পুকুরের = ২০ + (২ × ২) = ২৪ মিটার 
∴ পাড়সহ পুকুরের পরিসীমা = ২ × (৩৪ + ২৪) মিটার 
= ১১৬ মিটার। 

৯,১৫৯.
বেলনের ভূমির ব্যাস ৬ মিটার, উচ্চতা ১৪ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ১৪৮ বর্গমিটার
  2. ২৯৪ বর্গমিটার
  3. ৩৮৮ বর্গমিটার
  4. ২৬৪ বর্গমিটার
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস ৬ মিটার, উচ্চতা ১৪ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস ৬ মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = ৩ মিটার
বেলনের উচ্চতা h = ১৪ মিটার

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২πrh
= ২ × (২২/৭) × ৩ × ১৪ বর্গ মিটার
= ২৬৪ বর্গমিটার

৯,১৬০.
If √2sinθ - cosθ=2sinθ - √2sin(90°−θ),then the value of cotθ is-
  1. ক) √2
  2. খ) -√2
  3. গ) √2-1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ক) √2
উত্তর
সঠিক উত্তর:
ক) √2
ব্যাখ্যা

দেওয়া আছে,
√2sinθ - cosθ=2sinθ–√2sin(90º−θ)
⇒ -cosθ+√2cosθ =2sinθ - √2sinθ
⇒cosθ(√2 - 1) =√2sinθ(√2 - 1)
⇒ cotθ = √2

৯,১৬১.
একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?
  1. ২৪ মিটার
  2. ২৭ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৩ মিটার
সঠিক উত্তর:
২৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?

সমাধান:
ধরি,
সামন্তরিকের ভূমি = ক মিটার
সামন্তরিকের উচ্চতা = ৩ক মিটার
তাহলে, সামন্তরিকের ক্ষেত্রফল = ক × ৩ক = ৩ক বর্গমিটার

শর্তমতে,
৩ক = ২৪৩
⇒ ক = ২৪৩/৩
⇒ ক = ৮১
∴ ক = ৯

∴ উচ্চতা = ৩ × ৯ = ২৭ মিটার
৯,১৬২.
The angles of a triangle are (x+5)°,(2x-3)°,(3x+4)°.Then, what is the value of X here?
  1. ক) 30
  2. খ) 31
  3. গ) 29
  4. ঘ) 28
সঠিক উত্তর:
গ) 29
উত্তর
সঠিক উত্তর:
গ) 29
ব্যাখ্যা

প্রশ্নমতে,
(x+5)º + (2x-3)º + (3x+4)º = 180º
বা, 6x + 6 = 180
বা, 6x = 174
বা, x = 174/6 = 29

৯,১৬৩.
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ১/২ (ভূমি × উচ্চতা)
  2. ভূমি × উচ্চতা
  3. ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
  4. দৈর্ঘ্য × প্রস্থ
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
৯,১৬৪.
নিচের চিত্রের জন্য কোন সম্পর্কটি মিথ্যা?
  1. ক) a² = b² + c²
  2. খ) b² = a² - c²
  3. গ) c² = a² - b²
  4. ঘ) c² = a² + b²
সঠিক উত্তর:
ঘ) c² = a² + b²
উত্তর
সঠিক উত্তর:
ঘ) c² = a² + b²
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রের জন্য কোন সম্পর্কটি মিথ্যা?

a² = b² + c²
b² = a² - c²
c² = a² - b²
c² = a² + b²

সঠিক উত্তর: c² = a² + b²

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পাই,
a² = b² + c²
বা, b² = a² - c² অথবা c² = a² - b²

কিন্তু c² = a² + b² এই সম্পর্কটি পাওয়া যাবে না।
৯,১৬৫.
একটি ত্রিভূজের দু’টি বাহু যথাক্রমে 15 সে.মি এবং 17 সে.মি। তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সেঃমিঃ হলে ত্রিভূজটি একটি সমকোণী ত্রিভূজ হবে?
  1. ক) 7 সে.মি
  2. খ) 8 সে.মি
  3. গ) 9 সে.মি
  4. ঘ) 11 সে.মি
সঠিক উত্তর:
খ) 8 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) 8 সে.মি
ব্যাখ্যা

এখানে,
172 - 152
= 64
= 82
∴ 172 = 152 + 82
∴ বাহুর দৈর্ঘ্য = 8 সে.মি

৯,১৬৬.
একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি -
  1. বিষমবাহু
  2. সুক্ষ্মকোণী
  3. সমদ্বিবাহু
  4. সমকোণী
সঠিক উত্তর:
সুক্ষ্মকোণী
উত্তর
সঠিক উত্তর:
সুক্ষ্মকোণী
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান (উপপাদ্য)
আবার, সমবাহু ত্রিভুজ একটি সুক্ষ্মকোণী ত্রিভুজ।
৯,১৬৭.
AOB একটি সরলরেখা। উহার ∠AOC = (3x + 20)° এবং ∠BOC = (4x - 36)°হলে, x এর মান কত? 

  1. ক) 28°
  2. খ) 56°
  3. গ) 84°
  4. ঘ) 14°
সঠিক উত্তর:
ক) 28°
উত্তর
সঠিক উত্তর:
ক) 28°
ব্যাখ্যা
AOB একটি সরলরেখা। উহার ∠AOC = (3x + 20)° এবং ∠BOC = (4x - 36)°হলে, x এর মান কত? 
 

সমাধান: 
∠AOC = (3x + 20)° 
∠BOC = (4x - 36)°

∠AOC + ∠BOC = 180°
(3x + 20)° + (4x - 36)° = 180°
3x° + 20°  + 4x° - 36° = 180°
7x° - 16° = 180°
7x° = 180° + 16°
7x° = 196°
x = 196°/7
x = 28°
৯,১৬৮.
একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের সীমানার বাহিরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটি পাকা করতে প্রতি বর্গ মিটারে খরচ হয় 330 টাকা। রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে?
  1. 56280 টাকা
  2. 71280 টাকা
  3. 68280 টাকা
  4. 75280 টাকা
সঠিক উত্তর:
71280 টাকা
উত্তর
সঠিক উত্তর:
71280 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের সীমানার বাহিরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটি পাকা করতে প্রতি বর্গ মিটারে খরচ হয় 330 টাকা। রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে? 

সমাধান: 

দেওয়া আছে, 
আয়তাকার পুকুরের দৈর্ঘ্য = 30 মিটার 
আয়তাকার পুকুরের প্রস্থ = 20 মিটার 
∴ আয়তাকার পুকুরের ক্ষেত্রফল = (30 × 20) বর্গমিটার
= 600 বর্গমিটার 

আবার, 
রাস্তাসহ পুকুরের দৈর্ঘ্য= (30 + 2 + 2) মিটার = 34 মিটার
রাস্তাসহ পুকুরের প্রস্থ (20 + 2 + 2) মিটার = 24 মিটার
∴ রাস্তাসহ পুকুরের ক্ষেত্রফল= (34 × 24) বর্গমিটার
= 816 বর্গমিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = রাস্তাসহ পুকুরের ক্ষেত্রফল - পুকুরের ক্ষেত্রফল
= (816 - 600) বর্গমিটার
= 216 বর্গমিটার 

এখন, 
প্রতি বর্গমিটার রাস্তা পাকা করতে খরচ হয় = 330 টাকা
∴ রাস্তাটি পাকা করতে খরচ হবে = (216 × 330) টাকা
= 71280 টাকা ।

৯,১৬৯.
কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে?
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) সামান্তরিক
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ক) বর্গক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্গক্ষেত্র
ব্যাখ্যা
- বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান।
- অর্থাৎ, বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান । বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে ।
- বর্গের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
৯,১৭০.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
  1. ২৭০°
  2. ১৮০°
  3. ৯০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি, যেকোনো ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি ১৮০°।

যদি একটি ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণ যথাক্রমে A, B এবং C হয়, তবে,
A + B + C = ১৮০°
একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা তার অন্তঃস্থ সন্নিহিত কোণের সাথে ১৮০° কোণ তৈরি করে।
সুতরাং, বহিঃস্থ কোণ = ১৮০° - অন্তঃস্থ কোণ।

সকল বহিঃস্থ কোণের সমষ্টি = ৩ × ১৮০° - (A + B + C) 
= ৫৪০° - ১৮০° = ৩৬০° 

∴ যেকোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি সর্বদা ৩৬০°।

৯,১৭১.
একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1.  √5/2 বর্গসে.মি.
  2.  √3/2 বর্গসে.মি.
  3.  2√3 বর্গসে.মি.
  4.  √2 বর্গসে.মি.
সঠিক উত্তর:
 2√3 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
 2√3 বর্গসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সে.মি.

আমরা পাই,
(a/2)2 + (√6)2 = a2 [ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ]
⇒ a2 - (a/2)2 = (√6)2
⇒ a2 - a2/4 = 6
⇒ (4a2 - a2)/4 = 6
⇒ 3a2 = 24
⇒ a2 = 8
∴ a = 2√2

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
= (√3/4) × (2√2)2
= (√3/4) × 4 × 2
= 2√3
= 2√3 বর্গসে.মি.

৯,১৭২.
ΔABC এর ∠A = 40°, ∠B = 70° হলে Δ ABC কী ধরনের ত্রিভুজ?
  1. ক) স্থূলকোণী
  2. খ) বিষমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) সমদ্বিবাহু
সঠিক উত্তর:
ঘ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 40°, ∠B = 70° হলে Δ ABC কী ধরনের ত্রিভুজ?

সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 40°, ∠B = 70°

∴ অপর কোণটি = 180° - (40° + 70°)
= 180° - 110°
= 70°

এখানে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। 
তাই, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৯,১৭৩.
ΔABC ত্রিভুজের ∠B এর পরিমাণ ৫২° এবং AB = AC হয়, তাহলে ∠A এর মান কত?
  1. ৮৪°
  2. ৬৬°
  3. ৭৬°
  4. ৭৮°
সঠিক উত্তর:
৭৬°
উত্তর
সঠিক উত্তর:
৭৬°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC ত্রিভুজের ∠B এর পরিমাণ ৫২° এবং AB = AC হয়, তাহলে ∠A এর মান কত?

সমাধান:

চিত্রে, ∠B = ৫২° এবং AB = AC 
∴ ∠B = ∠C = ৫২°
আমরা জানি,
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°

প্রশ্নমতে,
⇒ ∠A + ∠B + ∠C = ১৮০°
⇒ ∠A + ৫২° + ৫২° = ১৮০°
⇒ ∠A + ১০৪° = ১৮০°
⇒ ∠A = ১৮০° - ১০৪° = ৭৬°
∴ ∠A = ৭৬°
৯,১৭৪.
একটি ত্রিভুজের পরিব্যাসার্ধ ৯ সেমিঃ, ঐ ত্রিভুজের নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ কত সেমিঃ?
  1. ক) ১৮ সেমিঃ
  2. খ) ৯ সেমিঃ
  3. গ) ৪.৫ সেমিঃ
  4. ঘ) ১৩.৫ সেমিঃ
সঠিক উত্তর:
গ) ৪.৫ সেমিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪.৫ সেমিঃ
ব্যাখ্যা
নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক।
ত্রিভুজের পরিব্যাসার্ধ ৯ সেমিঃ
নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ = ৯/২ = ৪.৫ সেমিঃ
৯,১৭৫.
বেলনের ভূমির ব্যাসার্ধ 6 সে. মি. হলে, বেলনের আয়তন এর বক্রতলের ক্ষেত্রফলের কয় গুণ?
  1. ক) ৫ গুণ
  2. খ) ২ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) ৩ গুণ
সঠিক উত্তর:
ঘ) ৩ গুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ গুণ
ব্যাখ্যা
ব্যাসার্ধ r = 6 সে. মি., উচ্চতা h হলে,
বেলনের আয়তন = πr2h
বেলনের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh
বেলনের আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
                                            = r/2
                                            = 6/2
                                            = 3
সুতরাং,  বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের ৩ গুণ। 
৯,১৭৬.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য ২৭ মিটার হলে, আয়তক্ষেত্রের পরিসীমা?
  1. ক) ১২৪.৭১ মি.
  2. খ) ৭২ মি.
  3. গ) ৩৬√৩ মি.
  4. ঘ) ৬২.৩৫ মি.
সঠিক উত্তর:
ক) ১২৪.৭১ মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৪.৭১ মি.
ব্যাখ্যা

আয়তক্ষেত্রের প্রস্থ = a হলে, দৈর্ঘ্য = ৩a
এখন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = বর্গের ক্ষেত্রফল = ২৭ বা, ৩a × a = ৭২৯
বা, a = 243
∴ a = ১৫.৫৯ মি.
∴ পরিসীমা = ২(৩a+a)
= ৮a
= ৮ × ১৫.৫৯
= ১২৪.৭১ মি.

৯,১৭৭.
5x + 9y = 45 রেখাটি অক্ষদ্বয়ের সাথে কত ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে?
  1. 27.5 বর্গ একক
  2. 32.5 বর্গ একক
  3. 22.5 বর্গ একক
  4. 35.5 বর্গ একক
সঠিক উত্তর:
22.5 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
22.5 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: 5x + 9y = 45 রেখাটি অক্ষদ্বয়ের সাথে কত ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে?

সমাধান:
এখানে, 
5x + 9y = 45
⇒ (5x/45) + (9y/45) = 1
⇒ (x/9) + (y/5) = 1

∴ 5x + 9y = 45 রেখাটি অক্ষদ্বয়ের সাথে কত ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ = (1/2) x 9 x 5 = 22.5 বর্গ একক

৯,১৭৮.
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 58°
  2. 66°
  3. 72°
  4. 81°
সঠিক উত্তর:
81°
উত্তর
সঠিক উত্তর:
81°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাতের যোগফল =  (9 + 10 + 12 + 14 + 15)
= 60

পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (5 - 2) × 180°
= 540°

সুতরাং, ক্ষুদ্রতম কোণের মান = 540°× (9/60)
= 81°
৯,১৭৯.
কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নিদিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?
  1. 4 টি
  2. 5 টি
  3. 3 টি
  4. 6 টি
সঠিক উত্তর:
5 টি
উত্তর
সঠিক উত্তর:
5 টি
ব্যাখ্যা
প্রশ্ন: কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নিদিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ।
৯,১৮০.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. 9 মিটার
  2. 5.5 মিটার
  3. 6 মিটার
  4. 4.5 মিটার
সঠিক উত্তর:
4.5 মিটার
উত্তর
সঠিক উত্তর:
4.5 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × a2

ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে,
ক্ষেত্রফল = (√3/4) × (a + 3)2

প্রশ্নমতে,
{(√3/4)(a + 3)2} - {(√3/4)a2} = 9√3
⇒ (√3/4){(a + 3)2 - a2} = 9√3
⇒ (√3/4){a2 + 6a + 9 - a2} = 9√3
⇒ (√3/4)(6a + 9) = 9√3
⇒ 6a + 9 = 9√3 × (4/√3)
⇒ 6a + 9 = 36
⇒ 6a = 27
⇒ a = 4.5

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = 4.5 মিটার

৯,১৮১.
নিচের চিত্রে y এর মান কত?
  1. 35°
  2. 42°
  3. 48°
  4. 52°
সঠিক উত্তর:
42°
উত্তর
সঠিক উত্তর:
42°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে y এর মান কত?


সমাধান:
এখানে,
3x + 2x = 180°
⇒ 5x = 180°
⇒ x = 36°
∴ 2x = 72°

আবার, 2x এবং y + 30 পরস্পর বিপ্রতীপ কোণ।
আমরা জানি, বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান।
∴ y + 30° = 72°
⇒ y = 72° - 30°
∴ y =  42°

৯,১৮২.
একটি চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল ও সমান না হলে সেটি কোনটি?
  1. সমান্তর চতুর্ভুজ
  2. ট্রাপিজিয়াম
  3. আয়তক্ষেত্র
  4. বর্গক্ষেত্র
সঠিক উত্তর:
ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ট্রাপিজিয়াম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল ও সমান না হলে সেটি কোনটি?

সমাধান:
• ট্রাপিজিয়াম (Trapezium) হলো এমন একটি চতুর্ভুজ যার দুটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয়। বাকি দুটি বাহু অসমান্তরাল হয়।
- এটি অন্যান্য চতুর্ভুজের তুলনায় বিশেষ একটি রূপ, যেখানে সমান্তরাল বাহুগুলিকে ভিত্তি (bases) এবং অসমান্তরাল বাহুগুলিকে বাহু (legs) বলা হয়।

প্রধান বৈশিষ্ট্য:
- একটি জোড়া বিপরীত বাহু সমান্তরাল।
- সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য সমান নাও হতে পারে।
- কর্ণদ্বয় সাধারণত সমান নয়।
- যদি অসমান্তরাল বাহুদ্বয় সমান হয়, তবে সেটি সমবাহু ট্রাপিজিয়াম (Isosceles Trapezium) নামে পরিচিত।

∴ চতুর্ভুজটি ট্রাপিজিয়াম

৯,১৮৩.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 120° হলে ∠B = কত?
  1. 50°
  2. 60°
  3. 70°
  4. 80°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 120° হলে ∠B = কত?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

এখন
∠A + ∠B = 180°
বা, 120° + ∠B = 180°
বা, ∠B = 180° - 120°
∴ ∠B = 60°
৯,১৮৪.
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। চতুর্ভুজটি কীরূপ?
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) সামন্তরিক
  3. গ) বর্গক্ষেত্র
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল,
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না,
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে,
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে,
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।

অন্যদিকে,
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।
৯,১৮৫.
(sinA + cosA)/(sinA - cosA) = 5 হলে, tanA =? 
  1. 2/3
  2. 3/2 
  3. 1/5
  4. সঠিক উত্তর নেই 
সঠিক উত্তর:
3/2 
উত্তর
সঠিক উত্তর:
3/2 
ব্যাখ্যা

প্রশ্ন: (sinA + cosA)/(sinA - cosA) = 5 হলে, tanA =?

সমাধান: 
(sinA + cosA)/(sinA - cosA) = 5 
বা, (sinA + cosA + sinA - cosA)/(sinA + cosA - sinA + cosA ) = (5 + 1)/(5 - 1)
বা, 2sinA/2cosA = 6/4
বা, tanA = 3/2 

৯,১৮৬.
একটি আয়তাকারক্ষেত্রের কর্ণ ১০ মি. এবং দৈর্ঘ্য ৮ মি. হলে প্রস্থ কত?
  1. ক) ৪ মি.
  2. খ) ৫ মি.
  3. গ) ৬ মি.
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৬ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ মি.
ব্যাখ্যা
প্রশ্ন- একটি আয়তাকারক্ষেত্রের কর্ণ ১০  মি. এবং দৈর্ঘ্য ৮ মি. হলে প্রস্থ কত?

সমাধান-
মনে করি,
দৈর্ঘ্য, x = 8 মি.
প্রস্থ, y = ?

আমরা জানি,
কর্ণের দৈর্ঘ্য = √(x2 + y2)
⇒ 10 = √(82 + y2)
⇒ 100 = 64 + y2
⇒ y2 = 36
⇒ y = 6
৯,১৮৭.
একটি ষড়ভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি?
  1. ক) ৩৬০
  2. খ) ৭২০
  3. গ) ১০৮০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৭২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২০
ব্যাখ্যা
বহুভুজের সমষ্টি = (2n-4)×90 = ((2×6)-4)×90 = 720 ডিগ্রি।
৯,১৮৮.
4 সে.মি. ব্যাসের একটি লৌহ গােলককে পিটিয়ে ২/৩ সে.মি. পুরু একটি বৃত্তাকার লৌহপাত প্রস্তুত করা হল। ঐ পাতের ব্যাসার্ধ কত?
  1. 6
  2. 2
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
লৌহ গােলকের ব্যাসার্ধ = = 2 সে.মি.। . 
তার আয়তন =  4/3 x π  x 23  ঘন সে.মি.।
মনে করি, পাতের ব্যাসার্ধ = r সে.মি.। পাতটি 2/3সে.মি. পুরু। 
পাতের আয়তন = πr2  x  2/3 ঘনসেমি 

প্রশ্নমতে,
        πr2  x  2/3  =  4/3 x π  x 23
         
r2 = 16
       
 r = 4
৯,১৮৯.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২ : ৫ : ৮ হলে ত্রিভুজের বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ২৪ ডিগ্রি
  2. ৬৪ ডিগ্রি
  3. ৮০ ডিগ্রি
  4. ৯৬ ডিগ্রি
সঠিক উত্তর:
৯৬ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৯৬ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২ : ৫ : ৮ হলে ত্রিভুজের বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ ২ক, ৫ক এবং ৮ক

প্রশ্নমতে,
২ক + ৫ক + ৮ক = ১৮০
বা, ১৫ক = ১৮০
বা, ক = ১৮০/১৫
বা, ক = ১২

সুতরাং, ত্রিভুজটির বৃহত্তম কোণের পরিমাণ = (৮ × ১২) ডিগ্রি = ৯৬ ডিগ্রি
৯,১৯০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা অপেক্ষা ১০ গুণ হলে বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ১০
  2. ২০
  3. ৪০
  4. ৮০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা অপেক্ষা ১০ গুণ হলে বাহুর দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
বর্গের বাহু = ক মিটার 
ক্ষেত্রফল = ক বর্গমিটার 
পরিধি = 4ক মিটার 

প্রশ্নমতে:
= ১০ × ৪ক
= ৪০ক
ক(ক - ৪০) = ০ 
ক = ৪০ (ক = ০ সম্ভব নয়)

∴ বাহুর দৈর্ঘ্য = ৪০ মিটার 

৯,১৯১.
ΔABC এর ∠A= 36°, ∠B= 72° হলে, ΔABC কী ধরণের ত্রিভুজ? 
  1. ক) সমবাহু ত্রিভুজ
  2. খ) সমদ্বিবাহু ত্রিভুজ
  3. গ) বিষমবাহু ত্রিভুজ
  4. ঘ) স্থূলকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
খ) সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
ΔABC - এ ,
∠A + ∠B + ∠C = 180°
36° + 72° + ∠C = 180°
∠C = 180° - 108°
∠C = 72°
কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে। 

∴ ΔABC - ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ
৯,১৯২.
সপ্তভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত? 
  1. ১৬ সমকোণ
  2. ১২ সমকোণ
  3. ১৪ সমকোণ
  4. ১০ সমকোণ
সঠিক উত্তর:
১০ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১০ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সপ্তভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত? 

সমাধান: 
আমরা জানি, 
বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (২n - ৪) × ৯০° (সমকোণ) 
(যেখানে, n = বহুভুজের বাহুর সংখ্যা) 

∴ সপ্তভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = {(২ × ৭)  - ৪} × সমকোণ 
= (১৪ - ৪) × সমকোণ 
= ১০ সমকোণ।
৯,১৯৩.
দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটি কে অপরটির কী বলে?
  1. সরলকোণ
  2. পূরক কোণ
  3. সম্পূরক কোণ
  4. সন্নিহিত কোণ
সঠিক উত্তর:
সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটি কে অপরটির কী বলে?

সমাধান:
- দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটি কে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
৯,১৯৪.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যথাক্রমে 1 : 1 : √2 হলে, এর বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) 90°
  2. খ) 99°
  3. গ) 100°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
ক) 90°
উত্তর
সঠিক উত্তর:
ক) 90°
ব্যাখ্যা
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যথাক্রমে 1 : 1 : √2 হলে,
এর বৃহত্তম কোণটির মান = 90°
কারণ একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যথাক্রমে 1 : 1 : √2 হলে, ত্রিভুজটি সমকোণী। 
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°
----------------------------------------------------------
সংক্ষেপে,
1 : 1 : √2 অনুপাতবিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°
(5 : 12 : 13), (3 : 4 : 5), (7 : 24 : 25) প্রভৃতি অনুপাতবিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°
৯,১৯৫.
বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কী বলা হয়?
  1. ব্যাসার্ধ
  2. জ্যা
  3. ব্যাস
  4. পরিধি
সঠিক উত্তর:
জ্যা
উত্তর
সঠিক উত্তর:
জ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়?

সমাধান:
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
৯,১৯৬.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সমান হলে, এর বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) 4 মিটার
  2. খ) 6 মিটার
  3. গ) 8 মিটার
  4. ঘ) 2 মিটার
সঠিক উত্তর:
ক) 4 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 4 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সমান হলে, এর বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার 
পরিসীমা 4x মিটার 
ক্ষেত্রফল = x2 মিটার 

x2 = 4x
⇒ x = 4
অতএব, এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার।
৯,১৯৭.
৫৬ ফুট ব্যাসার্ধের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রে পরিণত করলে বর্গক্ষেত্রের যে কোন একদিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ২৮ ফুট
  2. খ) ৩৬.৮ ফুট
  3. গ) ৪৯.৬ ফুট
  4. ঘ) ৪৬ ফুট
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ ৫৬ ফুট 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr² = ৩.১৪১৬ × ৫৬² = ৯৮৫২.০৬ বর্গফুট
প্রশ্নমতে,বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯৮৫২.০৬ বর্গফুট
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √৯৮৫২.০৬ = ৯৯.২৬ ফুট।

৯,১৯৮.
যদি cos2A = 5/9 তাহলে sin2A এর মান কত?
  1. 4/9
  2. 2/9
  3. 4/3
  4. 2/3
সঠিক উত্তর:
4/9
উত্তর
সঠিক উত্তর:
4/9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cos2A = 5/9 তাহলে sin2A এর মান কত?

সমাধান:
cos2A = (ভূমি/অতিভুজ)2 = 5/9
∴ cosA = √5/3

লম্ব = √{(অতিভুজ)2 - (ভূমি)2}
= √{(3)2 - (√5)2}
= 2

sin2A = (2/3)2
= 4/9
৯,১৯৯.
দুইটি রেখা পরস্পরকে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হলো, তাদের একটির পরিমাপ ১২৫°। এর সন্নিহিত কোণ দুটির সমষ্টি কত?
  1. ক) ১৮০°
  2. খ) ১২০°
  3. গ) ১১০°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
গ) ১১০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১০°
ব্যাখ্যা

দুইটি দেখা AB ও CD পরস্পরকে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হলো এদের একটি ∠AOD এর পরিমাপ ১২৫°।
এখন AB ও CD সরল রেখা হওয়ায়,
∠AOC = ∠BOD = (১৮০ - ১২৫)° = ৫৫°
সুতরাং, ∠AOD এর সন্নিহিত কোণ দুটির সমষ্টি = (৫৫ +৫৫)° = ১১০°

৯,২০০.
একটি বাগানের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 20 মিটার। বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 600 বর্গমিটার
  2. খ) 256 বর্গমিটার
  3. গ) 336 বর্গমিটার
  4. ঘ) 436 বর্গমিটার
সঠিক উত্তর:
গ) 336 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 336 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 20 মিটার। বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে, 
বাগানের দৈর্ঘ্য 30 মিটার
বাগানের প্রস্থ 20 মিটার
বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য  × প্রস্থ) বর্গ একক
= (30 × 20) বর্গ মিটার
= 600 বর্গ মিটার

যেহেতু, বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে।
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = 30 +(3 + 3) মিটার = 36 মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = 20 + (3 + 3) মিটার = 26 মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (36 × 26) বর্গ মিটার
= 936 বর্গ মিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (936 - 600) বর্গ মিটার
= 336 বর্গ মিটার