বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৮৯ / ১০৭ · ৮,৮০১৮,৯০০ / ১০,৭৫২

৮,৮০১.
নিচের কোন ক্ষেত্রটির অন্তঃস্থ কোণের সমষ্টি, ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টির তিনগুণ?
  1. ক) চতুর্ভুজ
  2. খ) পঞ্চভুজ
  3. গ) ষড়ভুজ
  4. ঘ) সপ্তভুজ
সঠিক উত্তর:
খ) পঞ্চভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) পঞ্চভুজ
ব্যাখ্যা

আমরা জানি, বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি = (2n - 4)×90°
∴ পঞ্চভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি = (2×5 - 4)×90° = 540° = 3×180° = 3× ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি।

৮,৮০২.
একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 480 ঘন সে.মি.
  2. 144 ঘন সে.মি.
  3. 96 ঘন সে.মি.
  4. 48 ঘন সে.মি.
সঠিক উত্তর:
48 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
48 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?

সমাধান:
প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি.
যেহেতু 32 + 42 = 52,
ইহার ভূমি একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল = (1/2) × 4 × 3 = 6 বর্গ সে.মি.

সুতরাং, প্রিজমটির আয়তন = 6 × 8 = 48 ঘন সে.মি.
৮,৮০৩.
1/{tanA√(1 - sin2A)} = ?
  1. ক) cosec A
  2. খ) sin A
  3. গ) tan A
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) cosec A
উত্তর
সঠিক উত্তর:
ক) cosec A
ব্যাখ্যা
প্রশ্ন : 1/{tanA√(1 - sin2A)} = ? 

সমাধান : 
tanA√(1 - sin2A)
= tanA√(cos2A)
= (sinA/cosA) × cosA
=  sinA
 
অতএব,
  1/{tanA√(1 - sin2A)} 
= 1/sinA
= cosecA
৮,৮০৪.
অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 12π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?
  1. 2 মিটার
  2. 3 মিটার
  3. 4 মিটার
  4. 1/2 মিটার
সঠিক উত্তর:
2 মিটার
উত্তর
সঠিক উত্তর:
2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 12π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?

সমাধান: 
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে, পৃষ্ঠের ক্ষেত্রফল = 3πr2
3πr2 = 12π
⇒ r2 = 4
∴ r = 2
সুতরাং ব্যাসার্ধ  2 মিটার।
৮,৮০৫.
যদি 2 sin2θ + 5 cos2θ = 3 হয়, তাহলে tan2θ = ?
  1. 0
  2. 2
  3. 3
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2 sin2θ + 5 cos2θ = 3 হয়, তাহলে tan2θ = ?

সমাধান:
দেওয়া আছে,
2 sin2θ + 5 cos2θ = 3
⇒ 2 sin2θ + 5 (1 - sin2θ) = 3
⇒ 2 sin2θ + 5 - 5 sin2θ = 3
⇒ - 3 sin2θ + 5 = 3
⇒ - 3 sin2θ = 3 - 5
⇒ - 3 sin2θ = - 2
∴ sin2θ = 2/3

এবং 
cos2θ = 1 - sin2θ = 1 - (2/3)
∴ cos2θ = 1/3

আমরা জানি, 
tan2θ = sin2θ/cos2θ
 = (2/3)/(1/3)
= (2/3) × (3/1)
∴ tan2θ = 2

৮,৮০৬.
যদি 7sin2θ + 3cos2θ = 4 হয়, তবে θ এর মান কত?
  1. 45
  2. 60
  3. 90
  4. 30
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 7sin2θ + 3cos2θ = 4 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1- sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30
∴ θ = 30
৮,৮০৭.
কোন কোণকের উচ্চতা 20 সে.মি এবং ভূমির ব্যাসার্ধ 21 সে.মি হলে কোণকটির তির্যক উচ্চতা কত?
  1. 25 সে.মি
  2. 29 সে.মি
  3. 33 সে.মি
  4. 35 সে.মি
সঠিক উত্তর:
29 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
29 সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন কোণকের উচ্চতা 20 সে.মি এবং ভূমির ব্যাসার্ধ 21 সে.মি হলে কোণকটির তির্যক উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের উচ্চতা, h = 20 সে.মি
এবং কোণকের ব্যাসার্ধ, r = 21 সে.মি

আমরা জানি,
কোণকের তির্যক উচ্চতা, l = √(h2 + r2) একক
= √(202 + 212) সে.মি
= √(400 + 441) সে.মি
= √841 সে.মি
= 29 সে.মি

∴ কোণকের তির্যক উচ্চতা = 29 সে.মি।

৮,৮০৮.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ১২
  2. খ) ২৪
  3. গ) ১৬
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা
[প্রশ্নটিতে ভাষাগত ইস্যু থাকতে পারে। চারগুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে চারগুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। নিচের দুটি প্রশ্ন ভালোভাবে লক্ষ করুন।]

প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস =  (2r + 8r) = 10r
∴ ব্যাসার্ধ =10r/2 = 5r  

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(5r)2 =25πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 25πr2 - πr2 = 24πr2

∴ 24 গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান: 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে হবে 8r
∴ ব্যাসার্ধ = 8r/2 = 4r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 = 16πr2
 
∴ বৃত্তের ক্ষেত্রফল 16 গুণ  হবে।
৮,৮০৯.
একটি রেখাংশের দৈর্ঘ্য ১৮ সেমি। রেখাংশটি একটি বৃত্তের ব্যাস হলে ঐ বৃত্তটির পরিধি কত? 
  1. ১৫π সেমি
  2. ১০π সেমি
  3. ১১π সেমি
  4. ১৮π সেমি
সঠিক উত্তর:
১৮π সেমি
উত্তর
সঠিক উত্তর:
১৮π সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রেখাংশের দৈর্ঘ্য ১৮ সেমি। রেখাংশটি একটি বৃত্তের ব্যাস হলে ঐ বৃত্তটির পরিধি কত?

সমাধান:
দেওয়া আছে, 
রেখাংশের দৈর্ঘ্য = ১৮ সেমি।

আবার,
রেখাংশটি একটি বৃত্তের ব্যাস
∴ বৃত্তটির ব্যাসার্ধ r = (১৮ ÷ ২) সেমি
= ৯ সেমি

আমরা জানি,
বৃত্তের পরিধি = ২πr একক
= (২ × π × ৯) সেমি
= ১৮π সেমি

৮,৮১০.
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৮০ ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে?
  1. ১০০ ডিগ্রি
  2. ১০ ডিগ্রি
  3. ৪০ ডিগ্রি
  4. ১২০ ডিগ্রি
সঠিক উত্তর:
১০০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
১০০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৮০ ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে?
 
সমাধান:
আমরা জানি,
একটি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি = ১৮০ ডিগ্রি
 
দেওয়া আছে,
একটি কোণ = ৮০ ডিগ্রি
 
∴ অপর কোণটি = ১৮০ - ৮০ = ১০০ ডিগ্রি
৮,৮১১.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য ১২ মিটার ও ৫ মিটার হলে এর অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ১০ মিটার
  2. ১১ মিটার
  3. ১৩ মিটার
  4. ১৫ মিটার
সঠিক উত্তর:
১৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য ১২ মিটার ও ৫ মিটার হলে এর অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য ৬ মিটার ও ৮ মিটার
∴ ভূমি = ১২ মিটার হলে লম্ব = ৫ মিটার
অথবা, ভূমি = ৫ মিটার হলে লম্ব = ১২ মিটার

পিথাগোরাসের সূত্র হতে পাই,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ (অতিভুজ) = (১২) + (৫)
⇒ (অতিভুজ) = ১৪৪ + ২৫
⇒ (অতিভুজ) = ১৬৯
⇒ অতিভুজ = √(১৬৯)
∴ অতিভুজ = ১৩

∴ অতিভুজের দৈর্ঘ্য ১৩ মিটার
৮,৮১২.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ৮৪ বর্গমিটার
  2. ৬০ বর্গমিটার
  3. ৭২ বর্গমিটার
  4. ৪৮ বর্গমিটার
সঠিক উত্তর:
৮৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৮৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের পরিসীমা, ২s = (১৩ + ১৪ + ১৫) মিটার 
বা, s = ৪২/২ মিটার
∴ s = ২১ মিটার

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = √{s (s - a) (s - b) (s - c)} বর্গমিটার 
=  √{২১ (২১ - ১৩) (২১ - ১৪) (২১ - ১৫)} বর্গমিটার
=  √(২১ × ৮ × ৭ × ৬) বর্গমিটার
= √(৭০৫৬) বর্গমিটার 
= ৮৪ বর্গমিটার । 

৮,৮১৩.
আহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 28° কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয়, তবে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 
  1. ক) 14π মিটার
  2. খ) 28π মিটার
  3. গ) 90π মিটার
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) 14π মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 14π মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 28° কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয়, তবে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 

সমাধান: 


চাপের দৈর্ঘ্য  s = ?
চাপটি কেন্দ্রে  উৎপন্ন কোণ θ = 28°
বৃত্তের ব্যাস 180 মিটার
বৃত্তের ব্যাসার্ধ r = 180/2 = 90 মিটার

আমরা জানি,
s =πrθ/180
   = π × 90 × 28/180
   = 14π মিটার
৮,৮১৪.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ সে.মি. এর চারদিকে বেড়া আছে। বেড়ার দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২০ সে.মি.
  2. খ) ১৪০ সে.মি.
  3. গ) ১৬০ সে.মি.
  4. ঘ) ১৮০ সে.মি.
সঠিক উত্তর:
খ) ১৪০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪০ সে.মি.
ব্যাখ্যা
বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ সে.মি. 
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য = √১২২৫ সে.মি. 
                                                   = ৩৫ সে.মি.

বর্গাকার বাগানের পরিসীমা = (৩৫ × ৪) সে.মি. 
                                          = ১৪০ সে.মি.

 বেড়ার দৈর্ঘ্য = ১৪০ সে.মি.
৮,৮১৫.
একটি বৃত্তাকার বাগানের ব্যাস ৩০ মি. এবং বাগানের মাঝখানে ১২ মি. দৈর্ঘ্যের একটি লম্বা দড়ির সাহায্যে একটি গরু বাঁধা আছে। গরুটি কতটুকু বাগানের ঘাস খেতে পারবে না?
  1. ৮৭π বর্গ মি.
  2. ৯২π বর্গ মি.
  3. ৮১π বর্গ মি.
  4. ৮৮π বর্গ মি.
সঠিক উত্তর:
৮১π বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
৮১π বর্গ মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তাকার বাগানের ব্যাস ৩০ মি. এবং বাগানের মাঝখানে ১২ মি. দৈর্ঘ্যের একটি লম্বা দড়ির সাহায্যে একটি গরু বাঁধা আছে। গরুটি কতটুকু বাগানের ঘাস খেতে পারবে না?

সমাধান:
বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ = ৩০/২ = ১৫ মি.
বৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রফল = πr = π(১৫) = ২২৫π বর্গ মি.

গরুর দড়ির দৈর্ঘ্য = ১২ মি.
গরুটি যে ক্ষেত্রফল ঘাস খেতে পারবে = π(১২) = ১৪৪π বর্গ মি.

ঘাস খেতে পারবে না এমন ক্ষেত্রফল = সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল - গরুর ঘাস খাওয়ার ক্ষেত্রফল
= ২২৫π - ১৪৪π
= ৮১π বর্গ মি.

৮,৮১৬.
একটি কোণকের উচ্চতা 12 সে.মি. এবং আয়তন 100π ঘন সে.মি. হলে, হেলানো তলের দৈর্ঘ্য কত? 
  1. 10 সে.মি.
  2. 11 সে.মি.
  3. 13 সে.মি.
  4. 15 সে.মি.
সঠিক উত্তর:
13 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
13 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের উচ্চতা 12 সে.মি. এবং আয়তন 100π ঘন সে.মি. হলে, হেলানো তলের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
ব্যাসার্ধ = r

দেওয়া আছে,
কোণকের উচ্চতা, h = 12  সে.মি.
কোণকের আয়তন, v = 100π ঘন সে.মি.

প্রশ্নমতে, 
কোণকের আয়তন = (1/3)πr2h
বা, 100π = (1/3)πr2 × 12
বা, 100π = (1/3)πr2 × 12
বা, 100π = 4πr2
বা, 4πr2 = 100π
বা, r2 = 100π/4π
⇒ r2 = 25
⇒ r2 = 52
∴ r = 5

আমরা জানি,
হেলনো তলের দৈর্ঘ্য = √{(12)2 + (5)2}
= √(144 + 25)
= √169
= 13 সে.মি.। 

৮,৮১৭.
বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা -এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২ সেমি
  2. খ) ১৩ সেমি
  3. গ) ১৪ সেমি
  4. ঘ) ১৫ সেমি
সঠিক উত্তর:
খ) ১৩ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা -এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?

সমাধান:


এখানে, 
ব্যাসার্ধ, OA = √(AD + OD)
= √{(১২) + (৫)}
= √(১৪৪ + ২৫) 
= √১৬৯
= ১৩ 

∴ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য = ১৩ মিটার।
৮,৮১৮.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 
  1. ক) ১৬০°
  2. খ) ১৮০°
  3. গ) ২০০°
  4. ঘ) ২১০°
সঠিক উত্তর:
খ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
৮,৮১৯.
tanA cotA + 3 এর মান কত?
  1. 3
  2. - 2
  3. 4
  4. 0
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: tanA cotA + 3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
tanA cotA + 3
= tanA (1/tanA) + 3  ; [cotA = 1/tanA] 
= 1 + 3
= 4

৮,৮২০.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, 25 সে.মি., 20 সে.মি. এবং 15 সে.মি.। আয়তন নির্ণয় করুন।
  1. 7500 ঘন সে. মি.
  2. 7800 ঘন সে. মি.
  3. 8500 ঘন সে. মি.
  4. 9000 ঘন সে. মি.
সঠিক উত্তর:
7500 ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
7500 ঘন সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, 25 সে.মি., 20 সে.মি. এবং 15 সে.মি.। আয়তন নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, 25 সে.মি., 20 সে.মি. এবং 15 সে.মি.

আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (25 × 20 × 15) ঘন সে. মি.
= 7500 ঘন সে. মি.

৮,৮২১.
কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ?
  1. ক) ৩.১৬
  2. খ) ১০০
  3. গ) ৪০০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
ঘ) ২২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ?

সমাধান:
আমরা জানি
১ একর = ৪৮৪০ বর্গগজ
১০ একর = (৪৮৪০ × ১০) বর্গগজ
= ৪৮৪০০ বর্গগজ

বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৪৮৪০০ গজ
= ২২০ গজ
৮,৮২২.
ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ৭৫ বর্গএকক হলে, BGC ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ৩৭.৫ বর্গএকক
  2. ৫০ বর্গএকক
  3. ৩০ বর্গএকক
  4. ২৫ বর্গএকক
সঠিক উত্তর:
২৫ বর্গএকক
উত্তর
সঠিক উত্তর:
২৫ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ৭৫ বর্গএকক হলে, BGC ত্রিভুজের ক্ষেত্রফল কত?
 
সমাধান:

ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিনভাগে ভাগ করে।
BGC ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ৭৫ = ২৫ বর্গএকক
৮,৮২৩.
চিত্রে ∠ABC = 50°, ∠DCF = 90° এবং AB || CE, AB = AC হলে, ∠ACF এর মান নিচের কোনটি?
  1. 90°
  2. 45°
  3. 40°
  4. 75°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে ∠ABC = 50°, ∠DCF = 90° এবং AB || CE, AB = AC হলে, ∠ACF এর মান নিচের কোনটি?


সমাধান:
প্রদত্ত চিত্রে,
AB = AC

সুতরাং, ABC সমদ্বিবাহু ত্রিভুজ।

∠ABC = ∠ACB = 50°
∠DCF = 90° হলে ∠BCF = 90°

সুতরাং, ∠ACF = ∠BCF - ∠ACB = 90° - 50° = 40°
৮,৮২৪.
8 বর্গগজ একটি বর্গাকার জায়গা ঢাকতে 6 বর্গফুট ক্ষেত্রফলের কয়টি পাথর লাগবে?
  1. 10 টি
  2. 9 টি
  3. 12 টি
  4. 15 টি
সঠিক উত্তর:
12 টি
উত্তর
সঠিক উত্তর:
12 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 8 বর্গগজ একটি বর্গাকার জায়গা ঢাকতে 6 বর্গফুট ক্ষেত্রফলের কয়টি পাথর লাগবে?

সমাধান:
আমরা জানি,
1 বর্গগজ = 9 বর্গফুট
∴ 8 বর্গগজ = 8 × 9 = 72 বর্গফুট

∴ পাথর লাগবে = 72/6 টি
= 12 টি
৮,৮২৫.
একটি চতুর্ভুজ আকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ক) তিনটি বাহু ও একটি কোণ
  2. খ) দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ
  3. গ) দুটি বাহু ও দুটি কর্ণ
  4. ঘ) দুটি বাহু ও তিনটি কোণ
সঠিক উত্তর:
ঘ) দুটি বাহু ও তিনটি কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুটি বাহু ও তিনটি কোণ
ব্যাখ্যা
চতুর্ভুজ আকতে হলে -
(i) চারটি বাহু ও একটি কোণ
(ii) চারটি বাহু ও একটি কর্ণ
(iii) তিনটি বাহু ও দুটি কর্ণ
(iv) তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
(v) দুইটি বাহু ও তিনটি কোণ
৮,৮২৬.
একটি সামন্তরিকের ভূমির পরিমাণ ২৩ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. ২০৭ বর্গ সে.মি.
  2. ১০৩.৫ বর্গ সে.মি.
  3. ৬৪ বর্গ সে.মি.
  4. ১২৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২০৭ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২০৭ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের ভূমির পরিমাণ ২৩ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ২৩ × ৯
= ২০৭ বর্গ সে.মি.
৮,৮২৭.
নিচের কোনটি একটি প্রবৃদ্ধ কোণ? 
  1. ১৮০°
  2. ৬০°
  3. ৩৬০°
  4. ২১০°
সঠিক উত্তর:
২১০°
উত্তর
সঠিক উত্তর:
২১০°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি একটি প্রবৃদ্ধ কোণ? 

​সমাধান:
​প্রবৃদ্ধ কোণ হলো সেই কোণ যার মান ১৮০° থেকে বড় এবং ৩৬০° থেকে ছোট। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ২১০° একমাত্র কোণ যা এই শর্ত পূরণ করে (১৮০° < ২১০° < ৩৬০°)।
​∴ ২১০° একটি প্রবৃদ্ধ কোণ (Reflex Angle)।

উল্লেখ্য,
​• ১৮০° হলো একটি সরলকোণ, যা একটি সরলরেখা বরাবর গঠিত হয়।
​• ৬০° হলো একটি সূক্ষ্মকোণ, কারণ এর মান ৯০° এর থেকে ছোট।
​• ১৬৫° হলো একটি স্থূলকোণ, কারণ এর মান ৯০° থেকে বড় কিন্তু ১৮০° থেকে ছোট।
​• ৩৬০° কোণকে পূর্ণকোণ বা সম্পূর্ণ কোণ বলা হয়। এটি একটি সম্পূর্ণ ঘূর্ণন (Full Rotation) নির্দেশ করে।

৮,৮২৮.
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? 
  1. ৬০০ মিটার
  2. ২০০ মিটার
  3. ৪০০ মিটার
  4. কখনোই নয়
সঠিক উত্তর:
কখনোই নয়
উত্তর
সঠিক উত্তর:
কখনোই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? 

সমাধান: 
- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না

সমান্তরাল রেখা (Parallel Line): 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত: 
i. সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
ii. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
iii. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 
- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়। 
৮,৮২৯.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৯২ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৮ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ গজ
  2. খ) ১৪ গজ
  3. গ) ২১ গজ
  4. ঘ) ২৩ গজ
সঠিক উত্তর:
ঘ) ২৩ গজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩ গজ
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = [১/২ × ভুমি × উচ্চতা]
বা, ৯২ = ১/২ × ভুমি × ৮
∴ ভুমি = (৯২×২) ÷ ৮ = ২৩ গজ

৮,৮৩০.
সমকোণী ত্রিভুজ ABC তে,∠B = 90° এবং AC = 2AB হলে, ∠ACB =?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 50°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
ক) 30°
উত্তর
সঠিক উত্তর:
ক) 30°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজ ABC তে,∠B = 90° এবং AC = 2AB হলে, ∠ACB =?

সমাধান:

AC = 2AB

sin(∠ACB) = AB/AC
⇒  sin(∠ACB) = AB/2AB
⇒  sin(∠ACB) = 1/2
⇒  sin(∠ACB) = sin30°
∴ ∠ACB = 30°
৮,৮৩১.
একটি বর্গাকৃতির পুকুরের চারপাশে ১ মিটার চওড়া পাড় আছে। পুকুরটির ক্ষেত্রফল ১০০ বর্গমিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬ বর্গমিটার
  2. খ) ২১ বর্গমিটার
  3. গ) ৬৯ বর্গমিটার
  4. ঘ) ৪৪ বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) ৪৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতির পুকুরের চারপাশে ১ মিটার চওড়া পাড় আছে। পুকুরটির ক্ষেত্রফল ১০০ বর্গমিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত?

সমাধান:


দেওয়া আছে,
বর্গাকার পুকুরের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার
পুকুরের এক বাহুর দৈর্ঘ্য ১০ মিটার।

পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = ১০ + ১ + ১ মিটার = ১২ মিটার
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ১২ বর্গমিটার = ১৪৪ বর্গমিটার

পাড়ের ক্ষেত্রফল = ১৪৪ - ১০০ মিটার = ৪৪ মিটার
৮,৮৩২.
একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল 144π হলে ঐ ষড়ভুজের ক্ষেত্রফল কত?
  1. 198√3 
  2. 148√3 
  3. 256√3 
  4. 288√3 
সঠিক উত্তর:
288√3 
উত্তর
সঠিক উত্তর:
288√3 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল 144π হলে ঐ ষড়ভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল πr2 = 144π
r2 = 144
r2 = 122
r = 12

ষড়ভুজের ভিতর ৬টি সমবাহু ত্রিভুজের শীর্ষের ছেদ বিন্দু বৃত্তটির কেন্দ্রে অবস্থিত। 
6টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে ষড়ভুজটির ক্ষেত্রফল।

এখানে
 (√3/4) × a2 = (1/2) × a × 12
a = 24/√3

ষড়ভুজের ক্ষেত্রফল = 6 × (√3/4) × (24/√3) × (24/√3)
= 288√3 
৮,৮৩৩.
ABCD ট্রাপিজিয়ামে AB||CD নিচের কোনটি কখনও সম্ভব নয়?
  1. ক) AB > CD
  2. খ) AB < CD
  3. গ) AD||BC
  4. ঘ) AC, BD পরস্পরকে ছেদ করে।
সঠিক উত্তর:
গ) AD||BC
উত্তর
সঠিক উত্তর:
গ) AD||BC
ব্যাখ্যা
ABCD ট্রাপিজিয়ামে AB||CD হলে AD||BC হওয়া কখনও সম্ভব নয়।
৮,৮৩৪.
বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত কত?
  1. 2 : 1
  2. 1 : 2
  3. 3 : 2
  4. 2 : 3
সঠিক উত্তর:
2 : 1
উত্তর
সঠিক উত্তর:
2 : 1
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
এর বৃহত্তম জ্যা বা ব্যাস = 2r
ব্যাস ও ব্যাসার্ধের অনুপাত = 2r : r = 2:1
৮,৮৩৫.
ΔABC এ AC > AB হলে নিচের কোনটি সঠিক?
  1. ∠ ABC = ∠ ACB
  2. ∠ ABC > ∠ ACB
  3. ∠ ABC < ∠ ACB
  4. ক ও খ
সঠিক উত্তর:
∠ ABC > ∠ ACB
উত্তর
সঠিক উত্তর:
∠ ABC > ∠ ACB
ব্যাখ্যা
আমরা জানি, 
কোনাে ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর।

মনে করি,
ΔABC এ AC > AB।
সুতরাং ∠ ABC > ∠ ACB
 
৮,৮৩৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর দৈর্ঘ্য ১০ মিটার এবং এর ভূমি ১৬ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ বর্গমিটার 
  2. খ) ৪২ বর্গমিটার 
  3. গ) ৪৮ বর্গমিটার 
  4. ঘ) ৫০ বর্গমিটার 
সঠিক উত্তর:
গ) ৪৮ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর দৈর্ঘ্য ১০ মিটার এবং এর ভূমি ১৬ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a এবং ভূমি b হলে,
ক্ষেত্রফল = 

সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং এর ভূমি 16 মিটার
এখানে, a = 10, b= 16
                        
সুতরাং,
ক্ষেত্রফল = (16/4)√(4 × 100 - 256) বর্গমিটার 
= 4√(400 - 256) বর্গমিটার 
= 4√144 বর্গমিটার
= 4 × 12 বর্গমিটার 
= 48 বর্গমিটার 
৮,৮৩৭.
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?
  1. ক) এক সমকোণ
  2. খ) দুই সমকোণ
  3. গ) তিন সমকোণ
  4. ঘ) চার সমকোণ
সঠিক উত্তর:
খ) দুই সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।


প্রদত্তচিত্রে,
ABCD  একটি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ।
এখানে,
∠ABC + ∠ADC = 180°
এবং ∠BAD + ∠BCD = 180°
৮,৮৩৮.
একটি মাঠের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 50 মিটার। এর ভিতরে চারদিকে 3 মিটার প্রশস্ত রাস্তা থাকলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. 744 বর্গ মিটার
  2. 720 বর্গ মিটার
  3. 816 বর্গ মিটার
  4. 840 বর্গ মিটার
সঠিক উত্তর:
744 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
744 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মাঠের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 50 মিটার। এর ভিতরে চারদিকে 3 মিটার প্রশস্ত রাস্তা থাকলে, রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = 80 মিটার 
প্রস্থ = 50 মিটার

∴ ক্ষেত্রফল = 80 × 50 = 4000 বর্গ মিটার

আবার,
রাস্তা বাদে,
নতুন দৈর্ঘ্য = 80 - (2 × 3) = 74 মিটার
নতুন প্রস্থ = 50 - (2 × 3) = 44 মিটার

∴ নতুন ক্ষেত্রফল = 74 × 44 = 3256 বর্গ মিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = 4000 - 3256 = 744 বর্গ মিটার
৮,৮৩৯.
একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30°। গাছটি 10 মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত? 
  1. 2√3
  2. 5√3
  3. 10√3
  4. 10√2
সঠিক উত্তর:
10√3
উত্তর
সঠিক উত্তর:
10√3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30°। গাছটি 10 মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?

সমাধান:



ধরি,
গাছটি = a মিটার দূরে অবস্থিত

∴ tan 30° = (গাছের উচ্চতা)/(দূরত্ব)
⇒ 1/√3 = 10/a
∴ a = 10√3

৮,৮৪০.
x + y - 5 = 0 রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক -
  1. ক) (5, 5)
  2. খ) (5, 0)
  3. গ) (0, 5)
  4. ঘ) (0, 0)
সঠিক উত্তর:
খ) (5, 0)
উত্তর
সঠিক উত্তর:
খ) (5, 0)
ব্যাখ্যা

x অক্ষের ছেদ বিন্দুতে y = 0
∴ x + y - 5 = 0 সমীকরন থেকে পাই,
x = 5
∴ স্থানাংক (5,0)

৮,৮৪১.
একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
  1. ১২০°
  2. ১৮০°
  3. ২৭০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
৮,৮৪২.
একটি বৃৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার. মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 225π বর্গমিটার
  2. 125π বর্গমিটার
  3. 25π বর্গমিটার
  4. 625π বর্গমিটার
সঠিক উত্তর:
225π বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
225π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার. মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
বৃৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার
বৃৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 26/2 মিটার
= 13 মিটার

রাস্তাসহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 13 + 2 = 15 মিটার
রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল = π(15)2 বর্গমিটার 
= 225π বর্গমিটার
৮,৮৪৩.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 মিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল 810 বর্গ মিটার হলে, ত্রিভুজের ভূমি কত?
  1. ক) 27 মিটার
  2. খ) 27 সেন্টিমিটার
  3. গ) -30 মিটার
  4. ঘ) 60 মিটার
সঠিক উত্তর:
ঘ) 60 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60 মিটার
ব্যাখ্যা

মনে করি, ত্রিভুজের উচ্চতা x মিটার
ভূমি = (2x + 6) মিটার
প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 810
⇒ x2 + 3x = 810
⇒ x2 + 3x - 810 = 0
⇒ x2 + 30x -27x - 810 = 0
⇒ (x + 30)(x - 27) = 0
∴ x = 27 or x = -30 [ গ্রহণ যোগ্য নয়]
∴ ত্রিভুজের ভূমি (2 × 27 + 6) = 60 মিটার।

৮,৮৪৪.
একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১০০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.২ মি.মি.। বইটির দৈর্ঘ্য ২০ সে.মি. ও প্রস্থ ৯ সে.মি. হলে বইটির আয়তন কত?
  1. ১৮৫০ ঘন সে.মি.
  2. ৯০০ ঘন সে.মি.
  3. ১৮০০ ঘন সে.মি.
  4. ১০৫০ ঘন সে.মি.
সঠিক উত্তর:
১৮০০ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৮০০ ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১০০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.২ মি.মি.। বইটির দৈর্ঘ্য ২০ সে.মি. ও প্রস্থ ৯ সে.মি. হলে বইটির আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
বইয়ের ২ পৃষ্ঠা = ১ পাতা
বইয়ের ১০০০ পৃষ্ঠা = ৫০০ পাতা

৫০০ পাতার পুরুত্ব = (৫০০ × ০.২) মি.মি. = ১০০ মি.মি. = ১০ সে.মি.

আমরা জানি, 
বইটির আয়তন = (২০ × ৯ × ১০) ঘন সে.মি.
= ১৮০০ ঘন সে.মি.

৮,৮৪৫.
A = π/2 ও B = π/4 হলে sec(A + B) = কত?
  1. 1
  2. 1/√2
  3. - √2
  4.  √2
সঠিক উত্তর:
- √2
উত্তর
সঠিক উত্তর:
- √2
ব্যাখ্যা

প্রশ্ন: A = π/2 ও B = π/4 হলে sec(A + B) = কত?
 
সমাধান:
sec(A + B) = sec[(π/2) + (π/4)]
= sec(3π/4)
= sec135°
= sec(90° + 45°)
= - cosec45°                             [∵ sec(90° + θ) = - cosecθ]
= - √2                                       [∵ cosec45° = √2] 

৮,৮৪৬.
রেখার প্রান্তবিন্দু থাকে কয়টি? 
  1. দুইটি
  2. চারটি
  3. অসংখ্য
  4. প্রান্ত বিন্দু থাকে না
সঠিক উত্তর:
প্রান্ত বিন্দু থাকে না
উত্তর
সঠিক উত্তর:
প্রান্ত বিন্দু থাকে না
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্তবিন্দু থাকে কয়টি? 

সমাধান: 
 - রেখা অসীম এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। 
- একটি রেখার যদি একদিকে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম হয়, তবে তাকে রশ্মি বলে। 
- রেখাংশের প্রান্তবিন্দু দুইটি।
৮,৮৪৭.
একটি সুষম সপ্তভুজের পরিসীমা ৫৬ সে.মি. হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৬ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ১০ সে.মি.
সঠিক উত্তর:
৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম সপ্তভুজের পরিসীমা ৫৬ সে.মি. হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
বাহুর সংখ্যা n = ৭ টি

আমরা জানি,
কোন সুষম বহুভুজের বাহুর সংখ্যা n টি এবং বাহুর দৈর্ঘ্য a একক হলে
পরিসীমা na একক

প্রশ্নমতে,
na = ৫৬
বা, ৭a = ৫৬ 
∴ a = ৮

∴ একটি বাহুর দৈর্ঘ্য ৮ সে.মি.
৮,৮৪৮.
ΔABC এর ∠A = 50° এবং ∠B = 70°। ∠C এর সমদ্বিখন্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = কত?
  1. 70°
  2. 100°
  3. 125°
  4. 115°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর ∠A = 50° এবং ∠B = 70°। ∠C এর সমদ্বিখন্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = কত?

সমাধান:
 
ΔABC এ,
∠A + ∠B + ∠C = 180°
⇒ 50° + 70° + ∠C = 180°
⇒ ∠C = 180° - 120°
∴ ∠C = 60°

∠C এর সমদ্বিখণ্ডক অর্থাৎ, (1/2) ∠C= 60º/2 = 30°

ΔADC এ, ∠CAD + ∠CDA + ∠ACD = 180°
⇒ ∠A + ∠CDA + ∠C = 180°
⇒ 50° + ∠CDA + 30° = 180°
⇒ ∠CDA = 180° - 80°
∴ ∠CDA = 100°

৮,৮৪৯.
ΔABC এ ∠B = 90°। যদি AC = 2AB হয় তাহলে ∠A এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 225°
  3. গ) 30°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
ঘ) 60°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60°
ব্যাখ্যা

cosA = AB/AC
= AB/2AB
= 1/2
= cos60°
∴ <A = 60°
৮,৮৫০.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ক) 3√3
  2. খ) 6√3
  3. গ) 9√3
  4. ঘ) 18
সঠিক উত্তর:
গ) 9√3
উত্তর
সঠিক উত্তর:
গ) 9√3
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 (6)2
= 9√3

৮,৮৫১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ৩০ মিটার 
  2. ৯০ মিটার 
  3. ৬০ মিটার 
  4. ১২০ মিটার 
সঠিক উত্তর:
১২০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
১২০ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৯০০ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ মিটার
= ৩০ মিটার 

আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
= (৩০ × ৪) মিটার
= ১২০ মিটার

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১২০ মিটার।

৮,৮৫২.
একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 16 মিটার। বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার।
  1. ক) 150 বর্গ মিটার
  2. খ) 160 বর্গ মিটার
  3. গ) 170 বর্গ মিটার
  4. ঘ) 180 বর্গ মিটার
সঠিক উত্তর:
খ) 160 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 160 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 16 মিটার। বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার।

সমাধান:
দেওয়া আছে, 
বাগানের দৈর্ঘ্য 20 মিটার
বাগানের প্রস্থ 16 মিটার

বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য  × প্রস্থ) বর্গ একক
= (20 × 16) বর্গ মিটার
= 320 বর্গ মিটার

যেহেতু, বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে।
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = 20 + (2 + 2) মিটার = 24 মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = 16 + (2 + 2) মিটার = 20 মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (24 × 20) বর্গ মিটার
= 480 বর্গ মিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (480 - 320) বর্গ মিটার
= 160 বর্গ মিটার
৮,৮৫৩.
একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ৫০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার। পার্কের ভিতরে চারপাশে ১০ মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত?
  1. ১,৫০,০০০ বর্গমিটার
  2. ১,১৫,০০০ বর্গমিটার
  3. ১,৩৪,৪০০ বর্গমিটার
  4. ১,৩০,০০০ বর্গমিটার
সঠিক উত্তর:
১,৩৪,৪০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১,৩৪,৪০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ৫০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার। পার্কের ভিতরে চারপাশে ১০ মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত?

সমাধান:
মাঠের ক্ষেত্রফল = (৫০০ × ৩০০) = ১৫০০০০ বর্গমিটার
রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য = ৫০০ - (২ × ১০) = ৪৮০ মিটার
রাস্তা বাদে পার্কের প্রস্থ = ৩০০ - (২ × ১০) = ২৮০ মিটার

রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল = (৪৮০ × ২৮০) বর্গমিটার
= ১,৩৪,৪০০ বর্গমিটার
৮,৮৫৪.
একটি বর্গের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? 
  1. ক) √2
  2. খ) 2√2
  3. গ) 4√2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 2√2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? 

সমাধান: 
ধরি 
বর্গক্ষেত্রের একবাহু = a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a

এখন 
পরিসীমা/কর্ণ =  4a/√2a
পরিসীমা/কর্ণ = 4/√2
 পরিসীমা/কর্ণ = 2√2.√2/√2
পরিসীমা/কর্ণ = 2√2
পরিসীমা = 2√2 × কর্ণ

একটি বর্গের পরিসীমা এর কর্ণের 2√2 গুণ
৮,৮৫৫.
একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ সে. মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ৯৬ বর্গ সে.মি.
  2. ২৪ বর্গ সে.মি.
  3. ১৪৪ বর্গ সে.মি.
  4. ৪৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৯৬ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ সে. মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
বা, ৪৮ = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
বা, কর্ণদ্বয়ের গুণফল = ৪৮ × ২ 
 ∴ কর্ণদ্বয়ের গুণফল = ৯৬ বর্গ সে.মি.
৮,৮৫৬.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
  1. ক) 32 বর্গ সে.মি
  2. খ) 48 বর্গ সে.মি
  3. গ) 52 বর্গ সে.মি
  4. ঘ) 64 বর্গ সে.মি
সঠিক উত্তর:
ঘ) 64 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 64 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের 2টি বাহু সমান = x 
162 = x2 + x2
256 = 2x2
x2 = 128
x =  √128

∴ক্ষেত্রফল =(1/2) (√128) × (√128)
= (1/2) × 128
= 64 বর্গ সে.মি
৮,৮৫৭.
৫০° কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য কত?
  1. ক) ১১০°
  2. খ) ৯০°
  3. গ) ৭০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০° কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য কত?

সমাধান:
দুটি কোণের সমষ্টি ৯০° হলে, তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে।
৫০° কোণের পূরক কোণ = ৯০° - ৫০°
= ৪০°

দুটি কোণের সমষ্টি ১৮০° হলে, তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৫০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৫০°
= ১৩০°

∴ ৫০° কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য =  ১৩০° - ৪০°
= ৯০°
৮,৮৫৮.
একটি সামন্তরিকের ভূমি উচ্চতার দেড়গুণ। ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিঃ হলে ভূমির দৈর্ঘ্য = ?
  1. ২০ মিঃ
  2. ২১ মিঃ
  3. ২৩ মিঃ
  4. ২৪ মিঃ
সঠিক উত্তর:
২৪ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিঃ
ব্যাখ্যা

উচ্চতা = ২a মিঃ
∴ ভূমি = ৩a মিঃ
∴ ২a × ৩a
= ৩৮৪
বা, ৬a2 = ৩৮৪
বা, a2 = ৬৪
∴ a = ৮
∴ ভূমি = ৩a
= ৩ × ৮
= ২৪ মিঃ

৮,৮৫৯.
একটি খুঁটির উচ্চতা ২৪ মিটার। খুঁটির ছায়ার দৈর্ঘ্য ৭ মিটার। ছায়ার মুক্ত প্রান্ত এবং খুঁটির মাথার মধ্যে সরাসরি দূরত্ব কত?
  1. ২৫ মিটার
  2. ২৬ মিটার
  3. ১৮ মিটার
  4. ১৯ মিটার
সঠিক উত্তর:
২৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির উচ্চতা ২৪ মিটার। খুঁটির ছায়ার দৈর্ঘ্য ৭ মিটার। ছায়ার মুক্ত প্রান্ত এবং খুঁটির মাথার মধ্যে সরাসরি দূরত্ব কত?

সমাধান:

পীথাগোরাসের সূত্রানুযায়ী
= ২৪ + ৭
বা, ক = ৫৭৬ + ৪৯
বা, ক = ৬২৫
বা, ক = ২৫
∴ ক = ২৫ মিটার
৮,৮৬০.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৬ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে?
  1. ৫৮° 
  2. ৭২° 
  3. ৫৬° 
  4. ৪৮° 
সঠিক উত্তর:
৫৮° 
উত্তর
সঠিক উত্তর:
৫৮° 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৬ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? 

সমাধান: 
ধরি,
কোণটির মান = ক
তাহলে, এর পূরক কোণ হবে = ৯০° - ক

প্রশ্নমতে, 
ক = (৯০° - ক) + ২৬°
⇒ ক + ক = ৯০° + ২৬°
⇒ ২ক = ৯০° + ২৬°
⇒ ক = ১১৬°/২
∴ ক = ৫৮° 

∴ কোণটির মান = ৫৮° ।

৮,৮৬১.
একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭, ১২ ও ১৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১০√১৭
  2. ১০০
  3. √১৭০
  4. ১৭০০
সঠিক উত্তর:
১০√১৭
উত্তর
সঠিক উত্তর:
১০√১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭, ১২ ও ১৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
যেখানে, s = (a + b + c)/২
= (৭ + ১২ + ১৫)/২
= ১৭

∴ ক্ষেত্রফল = √{১৭(১৭ - ৭)(১৭ - ১২)(১৭ - ১৫)}
= √(১৭ × ১০  × ৫ × ২)
= √(১৭ × ১০ × ১০)
= ১০√১৭ বর্গমিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ১০√১৭ বর্গমিটার
৮,৮৬২.
একটি আয়তক্ষেত্র ও একটি সামন্তরিকের ক্ষেত্রফল পরস্পর সমান। আয়তক্ষেত্রের বাহুগুলোর পরিমাপ ১০ মিটার ও ১২ মিটার এবং সামন্তরিকের ভূমির দৈর্ঘ্য ২০ মিটার হলে সামান্তরিকের উচ্চতা কত? 
  1. ৭ মিটার 
  2. ৫ মিটার 
  3. ৮ মিটার 
  4. ৬ মিটার 
সঠিক উত্তর:
৬ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৬ মিটার 
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল= ১০ × ১২= ১২০ বর্গ মিটার 
ধরি,
সামান্তরিকের উচ্চতা h  

প্রশ্নমতে,
h × ২০ = ১২০ 
h  =১২০/২০ 
    =৬ মিটার
৮,৮৬৩.
একটি মিনারের শীর্ষ বিন্দু থেকে একটি পাখি প্রথমে উত্তর-পূর্ব দিকে 26 মিঃ যায় অতঃপর পাখিটি দক্ষিন দিকে 24 মিঃ যায় পাখিটি মিনারের শীর্ষ বিন্দু থেকে কত দূরে অবস্থান করছে?
  1. ক) 8m
  2. খ) 10m
  3. গ) 12m
  4. ঘ) 14m
সঠিক উত্তর:
খ) 10m
উত্তর
সঠিক উত্তর:
খ) 10m
ব্যাখ্যা

পাখিটি AB = 26m,
উত্তর পূর্বে গিয়ে BC = 24m দক্ষিণ দিকে যায় এবং
C বিন্দুতে অবস্থান করে
∴ A হতে C এর দূরত্ব AC = ?
পিথাগুরাসের সূত্রানুসারে AC2 + BC2 = AB2
বা, AC2 = AB2 - BC2
= 262 - 242
= 100
∴ AC = 10m

৮,৮৬৪.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সেমি এবং উচ্চতা x সেমি হলে x এর মান কোনটি?
  1. ক) √২
  2. খ) √৩
  3. গ) ২
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
খ) √৩
উত্তর
সঠিক উত্তর:
খ) √৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সেমি এবং উচ্চতা x সেমি হলে x এর মান কোনটি?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × বাহু
= (√৩/৪) × ২
= (√৩/৪) × ৪
= √৩ বর্গসেমি 

আবার, ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা  = √৩
⇒ (১/২) × ২ × x = √৩
⇒ ১ × x = √৩
∴ x =  √৩ সেমি
৮,৮৬৫.
কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ১৫০
  2. খ) ৩৬০
  3. গ) ১৮০
  4. ঘ) ২৭০
সঠিক উত্তর:
খ) ৩৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬০
ব্যাখ্যা
আমরা জানি,
ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° 
 
Δ ABC এ 
∠x = ∠a + ∠b
∠y = ∠b + ∠c
∠z = ∠a + ∠c

∠x + ∠y + ∠z = ∠a + ∠b + ∠b + ∠c + ∠a + ∠c
                      = 2(∠a + ∠b + ∠c)
                       = 2 × 108°
                       = 360°
৮,৮৬৬.
△ABC এর AB = 25 মিটার, BC = 40 মিটার এবং ক্ষেত্রফল 250 বর্গ মিটার হলে, ∠B = ?
  1. 90°
  2. 60°
  3. 30°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: △ABC এর AB = 25 মিটার, BC = 40 মিটার এবং ক্ষেত্রফল 250 বর্গ মিটার হলে, ∠B = ?

সমাধান:
দেওয়া আছে,
AB = 25 মিটার
BC = 40 মিটার
এবং ABC ত্রিভুজে ক্ষেত্রফল = 250 বর্গ মিটার

আমরা জানি,
একটি ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয় a, b হলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ হলে,
ক্ষেত্রফল = (1/2)ab sinθ

∴ △ABC এর ক্ষেত্রফল = (1/2) × AB × BC × sin ∠B
⇒ 250 = (1/2) × 25 × 40 × sin ∠B
⇒ 250 = 500 × sin ∠B
⇒ 250/500 =sin ∠B
⇒ sin ∠B = 1/2
⇒ sin ∠B = sin 30°
∴ ∠B = 30°
৮,৮৬৭.
π/10 রেডিয়ানকে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রীতে রূপান্তর করলে কত ডিগ্রি হবে?
  1. ক) 18°
  2. খ) 20°
  3. গ) 30°
  4. ঘ) 35°
সঠিক উত্তর:
ক) 18°
উত্তর
সঠিক উত্তর:
ক) 18°
ব্যাখ্যা

π রেডিয়ান = 180°
∴ π/10 রেডিয়ান = 180°/π × π/10 = 18°

৮,৮৬৮.
বৃত্তের ব্যাস 5 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে?
  1. 4
  2. 5
  3. 15
  4. 25
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস 5 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? 

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

নতুন বৃত্তের ব্যাস = 5 × 2r
= 10r
নতুন বৃত্তের ব্যাসার্ধ = 10r/2
= 5r

∴ নতুন বৃত্তের ক্ষেত্রফল = π(5r)2
= 25πr2
= 25 গুণ
৮,৮৬৯.
নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ?
  1. ১২০°
  2. ২৭০°
  3. ১৮০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
২৭০°
উত্তর
সঠিক উত্তর:
২৭০°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ?

সমাধান:
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- যে কোণের পরিমাপ ৩৬০° (চার সমকোণ) এর সমান, তাকে পূর্ণকোণ (Complete Angle) বলে।
- সমতলস্থ দুইটি সরলরেখা যদি পরস্পরকে কোথাও ছেদ না করে, তবে তাদেরকে পরস্পর সমান্তরাল রেখা বলে।
- সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান থাকে।

• ২৭০° কোণ প্রবৃদ্ধ কোণ।

৮,৮৭০.
রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ৫০ বর্গ একক
  2. খ) ২০ বর্গ একক
  3. গ) ১৫ বর্গ একক
  4. ঘ) ২৫ বর্গ একক
সঠিক উত্তর:
ঘ) ২৫ বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 

প্রদত্ত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১০ × ৫ বর্গ একক = ৫০ বর্গ একক

ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × ১০ × ৫ বর্গ একক = ২৫ বর্গ একক

রঙিন অংশের ক্ষেত্রফল (৫০ - ২৫) বর্গ একক = ২৫ বর্গ একক
৮,৮৭১.
রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা-
  1. একটিও নেই
  2. একটি
  3. অসংখ্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা-

সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
৮,৮৭২.
চিত্রের BCEF তলটি বর্গাকার এবং ABCD তলের ক্ষেত্রফল 32 বর্গ মি. হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 140 বর্গ মি.।
  2. 120 বর্গ মি.
  3. 156 বর্গ মি.
  4. 160 বর্গ মি.
সঠিক উত্তর:
160 বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
160 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রের BCEF তলটি বর্গাকার এবং ABCD তলের ক্ষেত্রফল 32 বর্গ মি. হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত?



সমাধান: 
BC = 32/8 = 4m
∴BCEF তলের ক্ষেত্রফল = 42 = 16
ABCD তল ৪ টি এবং BCEF হলো দুইটি।
তাহলে মোট ক্ষেত্রফল = (32 × 4) + (16 × 2)
= 160 বর্গ মি.
৮,৮৭৩.
cot⁡(π + x) = ?
  1. cot(x)
  2. tan(x)
  3. sin(x)
  4. 1/cot(x)
সঠিক উত্তর:
cot(x)
উত্তর
সঠিক উত্তর:
cot(x)
ব্যাখ্যা
প্রশ্ন: cot⁡(π + x) = ?

সমাধান:
cot⁡(π + x)
এখানে (π + x) তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাই cot⁡ এর মান ধনাত্মক হবে। 
∴ cot(x) হবে কারণ কোণ হিসেবে ⁡(π + x) থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না।
৮,৮৭৪.
কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. অন্তঃকেন্দ্র
  4. লম্ববিন্দু
সঠিক উত্তর:
পরিকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
পরিকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
 
সমাধান: 
ত্রিভুজের পরিকেন্দ্র:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।
 
ত্রিভুজের ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
৮,৮৭৫.
বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ একক এবং একটি জ্যা এর দৈর্ঘ্য ২ একক হলে, বৃত্তের কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব কত?
  1. √৩০
  2. √৩২
  3. √৩৫
  4. √৪০
সঠিক উত্তর:
√৩৫
উত্তর
সঠিক উত্তর:
√৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ একক এবং একটি জ্যা এর দৈর্ঘ্য ২ একক হলে, বৃত্তের কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব কত?

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r

∴ π(r)2 = 36π
বা, r2 = 36
∴ r = 6


চিত্রানুযায়ী,
OA = 6
AB = 2/1 = 1

OB = √{(6)2 - (1)2}
= √35

∴ কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব √৩৫ একক
৮,৮৭৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. 30 বর্গসে.মি.
  2. 15 বর্গসে.মি.
  3. 25 বর্গসে.মি.
  4. 75 বর্গসে.মি.
সঠিক উত্তর:
25 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 10 × 10 × sin30°
= (1/2) × 10 × 10 × (1/2)
= 25 বর্গসে.মি.
৮,৮৭৭.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
  1. ৩০
  2. ২০
  3. ১৮
  4. ১০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৮° = ১২°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১২°
= ৩০টি
৮,৮৭৮.
21 মিটার উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার হলে, সূর্যের উন্নতি কোণ কত? 
  1. 45°
  2. 30°
  3. 60°
  4. 50°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা

প্রশ্ন: 21 মিটার উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার হলে, সূর্যের উন্নতি কোণ কত?

সমাধান:
 
খুঁটির দৈর্ঘ্য AB = 21 মিটার
ছায়ার দৈর্ঘ্য BC = 21√3 মিটার
সূর্যের উন্নতি কোণ ∠ACB = θ?

ΔABC এ
tanθ = AB/BC
⇒ tanθ = 21/(21√3)
⇒ tanθ = 1/√3
⇒ tanθ = tan30°
∴ θ = 30°

∴ সূর্যের উন্নতি কোণ হলো 30°

৮,৮৭৯.
দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব ৩ মিটার হলে ১০ কিলোমিটার পরে রেখা দুটির দূরত্ব কত হবে? 
  1. ৩ মিটার 
  2. ০ মিটার
  3. ৫ মিটার
  4. ১০ মিটার
সঠিক উত্তর:
৩ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৩ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব ৩ মিটার হলে ১০ কিলোমিটার পরে রেখা দুটির দূরত্ব কত হবে?

সমাধান: 
- সমান্তরাল রেখা দুটি একে অপরের থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে এবং কখনোই মিলিত হয় না। যেহেতু প্রাথমিক দূরত্ব ৩ মিটার, তাই ১০ কিলোমিটার (বা যেকোনো দূরত্ব) পরেও তাদের মধ্যকার দূরত্ব ৩ মিটারই থাকবে। 

- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না। 

সমান্তরাল রেখা: 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত- 
১. সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
২. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
৩. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 
- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়। 

৮,৮৮০.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে, ত্রিভুজটি -
  1. ক) সুক্ষকোণী
  2. খ) সমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) স্থূলকোণী
সঠিক উত্তর:
গ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
গ) সমকোণী
ব্যাখ্যা

ধরি,
ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে, x, x ও 2x।
প্রশ্নমতে, x + x + 2x = 180°
বা, 2x = 90°
অর্থ্যাৎ, ত্রিভুজটির একটি কোণ একসমকোণ।
∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।

৮,৮৮১.
বেলনের ভূমির ব্যাসার্ধ 6 সে. মি. হলে, বেলনের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 2:1
  2. খ) 3:1
  3. গ) 5:3
  4. ঘ) 4:3
সঠিক উত্তর:
খ) 3:1
উত্তর
সঠিক উত্তর:
খ) 3:1
ব্যাখ্যা
ব্যাসার্ধ r = 6 সে. মি., উচ্চতা h হলে,
আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 6/2
= 3
∴ অনুপাত = 3:1
৮,৮৮২.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত? 
  1. 45°
  2. 60°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান: 
x/3 + x/3 + (4x)/3 = 180° 
বা, x + x + 4x = 3 × 180°
বা, 6x = 3 × 180°
∴ x = 90° 

∴ বৃহত্তম কোণ = (4 × 90°)/3 = 120°
এবং ক্ষুদ্রতম কোণ = 90°/3 = 30°

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = (120 - 30)°
= 90° । 
৮,৮৮৩.
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 25। তাদের পরিসীমার অনুপাত কত? 
  1. 1 : 5 
  2. 6 : 1 
  3. 6 : 4 
  4. 6 : 5 
সঠিক উত্তর:
6 : 5 
উত্তর
সঠিক উত্তর:
6 : 5 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 25। তাদের পরিসীমার অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
ক্ষেত্রফল 36x, 25x 

বাহুর দৈর্ঘ্য √(36x) বা 6√x, √(25x) বা 5√x 

পরিসীমা 24√x,  20√x 

পরিসীমার অনুপাত = 24√x : 20√x 
= 6 : 5 
৮,৮৮৪.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 96 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 4√3 মিটার
  2. 4√2 মিটার
  3. 2√3 মিটার
  4. 6√3 মিটার
সঠিক উত্তর:
4√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
4√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 96 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে, 
6a2 = 96
বা, a2 = 96/6
বা, a2 = 16
বা, a = √16
∴ a = 4 

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3
= 4√3 মিটার। 
৮,৮৮৫.
একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
সঠিক উত্তর:
খ) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?

সমাধান:

একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে ২টি সমকোণ পাওয়া যায়।
৮,৮৮৬.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? 
  1. ১৬%
  2. ২৪%
  3. ৩৬%
  4. ৪০%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ, r = ১০০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
= π (১০০)
= π ১০০০০

আবার, 
বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে,
বৃত্তের ব্যাসার্ধ = (১০০ - ২০) = ৮০
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
= π (৮০)
= π ৬৪০০
∴ ক্ষেত্রফল কমে = π ১০০০০ - π ৬৪০০
= π ৩৬০০

∴ ১০০০০π থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π
∴ ১ থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π/১০০০০π 
∴ ১০০ থেকে ক্ষেত্রফল কমে = (৩৬০০π × ১০০)/১০০০০π
= ৩৬% ।

৮,৮৮৭.
একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা (৩√৩)/২ সে.মি. হলে, ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ৩ সে.মি.
  2. ৫ সে.মি.
  3. ৭ সে.মি.
  4. ৯ সে.মি.
সঠিক উত্তর:
৯ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা (৩√৩)/২ সে.মি. হলে, ত্রিভুজটির পরিসীমা কত?


সমাধান

ধরি, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a এবং উচ্চতা h
h = (৩√৩)/২ 

sin60° = h/a
⇒ (√৩)/২ = (৩√৩)/২a
⇒ ১ = ৩/a
∴ a = ৩ সে.মি.

ত্রিভুজটির পরিসীমা = ৩ × ৩ সে.মি.
= ৯ সে.মি.
৮,৮৮৮.
কোন বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাস এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ-
  1. ক) 45°
  2. খ) 90°
  3. গ) 180°
  4. ঘ) 270°
সঠিক উত্তর:
খ) 90°
উত্তর
সঠিক উত্তর:
খ) 90°
ব্যাখ্যা

স্পর্শক স্পর্শগামী ব্যাস/ব্যাসার্ধের উপর লম্ব হয় ফলে কোণটি একসমকোণ অর্থাৎ 90°

৮,৮৮৯.
সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন যেকোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভূজটি ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কি বলে?
  1. গোলক
  2. কোণক(Conc)
  3. বেলন
  4. অর্ধগোলক
সঠিক উত্তর:
কোণক(Conc)
উত্তর
সঠিক উত্তর:
কোণক(Conc)
ব্যাখ্যা
কোণক(Conc) এর সংজ্ঞানুসারে।
৮,৮৯০.
(2, - 2) বিন্দুটি নিচের কোন রেখাটির উপর অবস্থিত?
  1. x - 2y - 6 = 0
  2. x + 2y - 6 = 0
  3. x - 2y + 6 = 0
  4. x + 2y + 6 = 0 
সঠিক উত্তর:
x - 2y - 6 = 0
উত্তর
সঠিক উত্তর:
x - 2y - 6 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: (2, - 2) বিন্দুটি নিচের কোন রেখাটির উপর অবস্থিত?

সমাধান:
আমরা জানি,
কোন বিন্দু কোন সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাংক দ্বারা সরলরেখার সমীকরণটি সিদ্ধ হয়।

x - 2y - 6 = 0 
⇒ 2 - 2 × (- 2) - 6 = 0
⇒ 2 + 4 - 6 = 0
⇒ 6 - 6 = 0

∴ (2, - 2) বিন্দুটি x - 2y - 6 = 0 সমীকরণটিকে সিদ্ধ করে। তাই (2, - 2) বিন্দুটি x - 2y - 6 = 0 রেখাটির উপর অবস্থিত।
৮,৮৯১.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) ৪৮
  2. খ) ৫৬
  3. গ) ৬৪
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
গ) ৬৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৪
ব্যাখ্যা

ধরি, অপর যে কোন বাহুর দৈর্ঘ্য = a সে.মি.
আমরা জানি,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
বা, 16² = a² + a²
বা, 2a² = 256
বা, a² = 128
সুতরাং ক্ষেত্রফল = (1/2)×a×a = (1/2)×a² = (1/2)×128 = 64 বর্গ সে.মি.

৮,৮৯২.
নিচের কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না?
  1. ৩ সেমি, ৪ সেমি, ৫ সেমি
  2. ৬ সেমি, ৮ সেমি, ১০ সেমি
  3. ৫ সেমি, ৪ সেমি, ১০ সেমি
  4. ১২ সেমি, ৫ সেমি, ১৩ সেমি
সঠিক উত্তর:
৫ সেমি, ৪ সেমি, ১০ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৫ সেমি, ৪ সেমি, ১০ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না?

সমাধান:
ত্রিভুজ অঙ্কনের শর্ত হলো-
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি, তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

অপশন 'ক, খ, ঘ' তে এই নিয়ম মানলেও,
অপশন 'গ' তে, ৫ + ৪ = ৯ < ১০ 
তাই, এইক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব না।

৮,৮৯৩.
একটি ঘনকের আয়তন 216 ঘন সে.মি.। এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 2√3 সে.মি.
  2. 4√3 সে.মি.
  3. 5√3 সে.মি.
  4. 6√3 সে.মি.
সঠিক উত্তর:
6√3 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6√3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন 216 ঘন সে.মি.। এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a একক 
∴ আয়তন a3 ঘন একক

শর্তমতে,
a3 = 216
∴ a = 6

ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = 6 সে.মি.
এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 সে.মি.
৮,৮৯৪.
দেয়ালের সাথে একটি মইয়ের উন্নতি কোণ 60° এবং মইয়ের দৈর্ঘ্য 30 মিটার হলে মইটির পাদদেশ থেকে দেয়াল কত দূরে অবস্থিত?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 15 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
15 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দেয়ালের সাথে একটি মইয়ের উন্নতি কোণ 60° এবং মইয়ের দৈর্ঘ্য 30 মিটার হলে মইটির পাদদেশ থেকে দেয়াল কত দূরে অবস্থিত?

সমাধান:

মইয়ের দৈর্ঘ্য AC = 30 মিটার
মইটির পাদদেশ থেকে দেয়ালের দূরত্ব BC= x মিটার

এখন,
Cos∠ACB = BC/AC
বা, Cos 60° = x/30
বা, 1/2 = x/30
বা, 2x = 30
∴ x = 15
৮,৮৯৫.
একটি ঘনকের আয়তন ৭২৯ ঘন মিটার হয়, তাহলে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৫২৫ বর্গ মি.
  2. ৪৩০ বর্গ মি.
  3. ৩৩৬ বর্গ মি.
  4. ৪৮৬ বর্গ মি.
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৪৮৬ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৮৬ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৭২৯ ঘন মিটার হয়, তাহলে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
মনেকরি, ঘনকের একধারের দৈর্ঘ্য ক মি.

আমরা জানি,
ঘনকের আয়তন = ক ঘন মি.
⇒ ক = ৭২৯
⇒ ক = ৯
∴ ক = ৯
∴ সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক বর্গ মি.
= ৬ × ৯
= ৬ × ৮১
= ৪৮৬ বর্গ মি.
৮,৮৯৬.
r ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অর্ন্তলিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. r2
  2. 2r2
  3. 1/2r2
  4. r3
সঠিক উত্তর:
r2
উত্তর
সঠিক উত্তর:
r2
ব্যাখ্যা

প্রশ্ন: r ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অর্ন্তলিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:


r ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অর্ন্তলিখিত ত্রিভুজ ΔABC।
ΔABC একটি সমকোণী ত্রিভুজ।

ΔABC এর ক্ষেত্রফল = (1/2) × BC × AO
= (1/2) × (r + r) × r
= (1/2) × 2r × r
= r2 

৮,৮৯৭.
একটি খুঁটির ছায়া 10 মিটার লম্বা এবং সূর্যের উন্নতি 45°, তাহলে খুঁটির উচ্চতা কত?
  1. 20 মিটার
  2. 30 মিটার
  3. 10 মিটার
  4. 10√3 মিটার
সঠিক উত্তর:
10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ছায়া 10 মিটার লম্বা এবং সূর্যের উন্নতি 45°, তাহলে খুঁটির উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
খুঁটির ছায়ার দৈর্ঘ্য = 10 মিটার
সূর্যের উচ্চতা কোণ = 45

ধরি, খুঁটির উচ্চতা = h

আমরা জানি,
⇒ tanθ = খুঁটির উচ্চতা​/ছায়ার দৈর্ঘ্য
⇒ tan45 = h/​10
⇒ 1 = h/10
⇒ h = 10 মিটার
৮,৮৯৮.
বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ 120° হলে, বহুভুজের বাহু সংখ্যা কত?
  1. 5
  2. 7
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ 120° হলে, বহুভুজের বাহু সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
বাহুর সংখ্যা = x

আমরা জানি,
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(x - 2)180°}/x

প্রশ্নমতে,
{(x - 2)180°}/x = 120
বা, (x - 2)180° = 120x
বা, 180x - 2 × 180 = 120x
বা, 180x - 120x = 360
বা, 60x = 360
বা, x = 360/60
∴ x = 6

∴ বাহুর সংখ্যা = 6 ।

৮,৮৯৯.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৪.৫ মিটার
  2. ৫ মিটার
  3. ৫.৫ মিটার
  4. ৫.২ মিটার
সঠিক উত্তর:
৫.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪‍)a

ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল= (√৩/৪)(a + ১)

প্রশ্নমতে,
(√৩/৪)(a + ১) - (√৩/৪‍)a = ৩√৩
বা, a + ২a + ১ - a = ১২
বা, ২a = ১১
∴ a = ৫.৫

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৫.৫ মিটার।
৮,৯০০.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৭ সেমি এবং একটি বাহু ৮ সেমি। অপর বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ৯ সেমি
  2. ১২ সেমি
  3. ১৩ সেমি
  4. ১৫ সেমি
সঠিক উত্তর:
১৫ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১৫ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৭ সেমি এবং একটি বাহু ৮ সেমি। অপর বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:
আয়তক্ষেত্রে কর্ণ দুটি সমান হয় এবং একে অপরকে ছেদ করে। কর্ণ, দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে সম্পর্ক হলো পাইথাগোরাস সূত্র দ্বারা প্রকাশিত।

কর্ণ = দৈর্ঘ্য + প্রস্থ
এখানে,
কর্ণ = ১৭ সেমি
একটি বাহু (প্রস্থ) = ৮ সেমি

সুতরাং,
⇒ ১৭ = ৮+ অপরবাহু
⇒ ২৮৯ = ৬৪ + অপরবাহু
⇒ অপরবাহু = ২৮৯ - ৬৪
⇒ অপরবাহু = ২২৫ 
⇒ অপরবাহু =√২২৫
অপর বাহু = ১৫

∴ অপর বাহু = ১৫ সেমি