বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৫৭ / ১০৭ · ৫,৬০১৫,৭০০ / ১০,৭৫২

৫,৬০১.
দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত 4 : 5 হলে, বৃত্তদুটির পরিধির অনুপাত কত ?
  1. ক) 25 : 16
  2. খ) 4 : 5
  3. গ) 8 : 5
  4. ঘ) 2 : 3
সঠিক উত্তর:
খ) 4 : 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 4 : 5
ব্যাখ্যা
ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ 4x এবং 5x
∴ বৃত্তদুটির পরিধির অনুপাত = 2π(4x) : 2π(5x)
                                             = 4 : 5
                                                      
৫,৬০২.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে ২৫ সে.মি. এবং ২৪ সে.মি হলে ভূমির পরিমাণ কত?
  1. ৭ সে.মি.
  2. ১৭ সে.মি.
  3. ১৩ সে.মি.
  4. ১৫ সে.মি.
সঠিক উত্তর:
৭ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে ২৫ সে.মি. এবং ২৪ সে.মি হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
অতিভূজ = ভূমি + লম্ব
∴ ২৫= ভূমি + ২৪
⇒ ভূমি = ৬২৫ - ৫৭৬
⇒ ভূমি = √৪৯
∴ ভূমি = ৭ সে.মি.
৫,৬০৩.
ΔABC এ ∠A = 50°, ∠B = 65° হলে ΔABC কি ধরণের ত্রিভুজ?
  1. ক) সমকোণী
  2. খ) সমবাহু
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) স্থূলকোণী
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
ব্যাখ্যা

ΔABC এ -
∠A + ∠B + ∠C = 180°
বা, 50° + 65° + ∠C = 180°
বা, ∠C = 180° - 115°
∴ ∠C = 65°
আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোনদ্বয় সমান।
সুতরাং, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

৫,৬০৪.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত?
  1. ক) ২৫ বর্গফুট
  2. খ) ৫০ বর্গফুট
  3. গ) ৭৫ বর্গফুট
  4. ঘ) ১০০ বর্গফুট
সঠিক উত্তর:
খ) ৫০ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৫ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ৫ ফুট
= ৫√২ 

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৫√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৫√২)২ 
= ২৫ × ২ বর্গফুট 
= ৫০ বর্গফুট
৫,৬০৫.
PQRS সামন্তরিকের SR ভূমিকে Z পর্যন্ত বাড়ানো হলো। ∠QPS = 105° হলে ∠QRZ = কত?
  1. 55°
  2. 75°
  3. 85°
  4. 65°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS সামন্তরিকের SR ভূমিকে Z পর্যন্ত বাড়ানো হলো। ∠QPS = 105° হলে ∠QRZ = কত?

সমাধান:

আমরা জানি,
সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
∴ ∠QPS = ∠QRS = 105°

এখন,
∠QRS + ∠QRZ = 180° [যেহেতু, এক সরলকোণ = 180°]
⇒ 105° + ∠QRZ = 180°
⇒ ∠QRZ = 180° - 105°
∴ ∠QRZ = 75°
৫,৬০৬.
চিত্রে, ABCD একটি সামান্তরিক। AC ও BD কর্ণদ্বয় E বিন্দুতে পরস্পরকে সমানভাবে দ্বিখন্ডিত করলে। নিচের কোনটি সঠিক?
  1. ক) AE = EC
  2. খ) BE = DE
  3. গ) ∠AED = ∠BEC
  4. ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর:
ঘ) সবগুলো সঠিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো সঠিক
ব্যাখ্যা

AC ও BD কর্ণদ্বয় E বিন্দুতে পরস্পরকে সমানভাবে দ্বিখণ্ডিত করলে, AE = EC এবং BE = DE
∠AED = ∠BEC [পরস্পর বিপ্রতীপ কোণ]
∴ সবগুলো সঠিক আছে

৫,৬০৭.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৩৬°
  2. ৪২°
  3. ৪৪°
  4. ৪০°
সঠিক উত্তর:
৪২°
উত্তর
সঠিক উত্তর:
৪২°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি, ক্ষুদ্রতম কোণ = "ক"
সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণ = (ক + ৬)
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°

প্রশ্নমতে,
ক + ক + ৬ + ৯০° = ১৮০°
⇒ ২ক + ৯৬° = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ৯৬°
⇒ ২ক = ৮৪°
∴ ক = ৪২°

৫,৬০৮.
যদি sinθ + cosθ = √2sin(90° - θ) হয়, তাহলে (tanθ)2 এর মান কত?
  1. 1
  2. √2 - 3
  3. 3 - 2√2
  4. √2 - 1
সঠিক উত্তর:
3 - 2√2
উত্তর
সঠিক উত্তর:
3 - 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sinθ + cosθ = √2sin(90° - θ) হয়, তাহলে (tanθ)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
 sinθ + cosθ = √2sin(90° - θ)
⇒ sinθ + cosθ = √2cosθ
⇒ (sinθ + cosθ)/cosθ = √2 
⇒ (sinθ/cosθ) + (cosθ/cosθ) = √2 
⇒ tanθ + 1 = √2
⇒ tanθ = √2 - 1
⇒ (tanθ)2 = (√2 - 1)2
⇒ tan2θ = (√2)2 - 2.√2.1 + (1)2
⇒ tan2θ = 2 - 2√2 + 1
∴ tan2θ = 3 - 2√2
৫,৬০৯.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ১২ সে.মি. ও ৮ সে.মি.। ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি. হলে উচ্চতা কত মি.মি.? 
  1. ৫ মি.মি.
  2. ২০ মি.মি.
  3. ২৫ মি.মি.
  4. ৫০ মি.মি.
সঠিক উত্তর:
৫০ মি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫০ মি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ১২ সে.মি. ও ৮ সে.মি.। ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি. হলে উচ্চতা কত মি.মি.? 

সমাধান:
দেওয়া আছে, 
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে,  ১২ সে.মি. ও ৮ সে.মি.
এবং ক্ষেত্রফল = ৫০ বর্গ সে.মি.
ধরি, উচ্চতা, h = ?

আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহু দুটির যোগফল) × উচ্চতা
⇒ ৫০ = (১/২) × (১২ + ৮) × উচ্চতা
⇒ ৫০ = (১/২) × ২০ × উচ্চতা
⇒ ৫০ = ১০ × উচ্চতা
⇒ উচ্চতা = ৫০/১০ 
⇒ উচ্চতা = ৫ সে.মি.
∴ উচ্চতা = ৫০ মি.মি.   ; [১ সে.মি. = ১০ মি.মি.] 

অতএব, ট্রাপিজিয়ামটির উচ্চতা হল ৫০ মি.মি.।

৫,৬১০.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = ৫ সে.মি. হলে, OF = কত?
  1. ১৫ সে.মি.
  2. ২.৫ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ৫ সে.মি.
সঠিক উত্তর:
৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = ৫ সে.মি. হলে, OF = কত?

সমাধান:

বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যেহেতু AB = CD তাহলে কেন্দ্র থেকে দূরত্ব OE = OF হবে।
OE = ৫ সে.মি. হলে OF = ৫ সে.মি. হবে।
৫,৬১১.
কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 13/4 বর্গমিটার ও অতিভুজ 6 মিটার হলে পরিসীমা কত?
  1. 15 মি.
  2. 13 মি.
  3. 36 মি.
  4. 7 মি.
সঠিক উত্তর:
13 মি.
উত্তর
সঠিক উত্তর:
13 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 13/4 বর্গমিটার ও অতিভুজ 6 মিটার হলে পরিসীমা কত?

সমাধান:
সমকোণী ত্রিভুজ = (লম্ব) + (ভূমি) = (অতি)
⇒ x2 + y2 = 62 
⇒ x2 + y2 = 36 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × xy
⇒ (1/2) × xy = 13/4
∴ xy = 13/2

আমরা জানি,
⇒ (x + y)2 = x2 + y2 + 2xy
⇒ (x + y)2 = 36 + 2 × 13/2
⇒ (x + y) =  √49
∴ x + y = 7
∴ পরিসীমা = x + y + 6 = 7 + 6 =13 মিটার
৫,৬১২.
যদি sec θ = 1/cos θ হয়, তাহলে sec 60° এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. √3
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sec θ = 1/cos θ হয়, তাহলে sec 60° এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
sec θ = 1 / cos θ

এখন, 
cos 60° = 1/2 

সুতরাং,
sec 60° = 1 / (1/2)
= 1 × 2
= 2  

৫,৬১৩.
3cotA = 4 হলে sinA এর মান কত? 
  1. ক) 5/3
  2. খ) 3/5
  3. গ) 3/4
  4. ঘ) 4/5
সঠিক উত্তর:
খ) 3/5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: 3cotA = 4 হলে sinA এর মান কত? 

সমাধান: 
3cotA = 4
cotA = 4/3

cotA = ভূমি/লম্ব
ভূমি = 4, লম্ব = 3

আমরা জানি,
(অতিভুজ)2 = ভূমি2 + লম্ব2
(অতিভুজ)2 = 42 + 32 
(অতিভুজ)2 = 16 + 9
(অতিভুজ)2 = 25
(অতিভুজ)2 = 52 
(অতিভুজ) = 5 

sinA  = 3/5
৫,৬১৪.
১৩ সে: মি: ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে: মি: দুরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ১২ সে: মি:
  2. ২৪ সে: মি:
  3. ১৬ সে: মি:
  4. ২০ সে: মি:
সঠিক উত্তর:
২৪ সে: মি:
উত্তর
সঠিক উত্তর:
২৪ সে: মি:
ব্যাখ্যা

প্রশ্ন: ১৩ সে: মি: ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে: মি: দুরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:

বৃত্তের ব্যাসার্ধ, r = ১৩ সে. মি.
কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব, d = ৫ সে. মি.

জ্যা-এর দৈর্ঘ্য,
জ্যা-এর দৈর্ঘ্য = ২√(r - d)
= ২√(১৩ - ৫)
= ২√(১৬৯ - ২৫)
= ২√১৪৪
= ২ × ১২
= ২৪

সুতরাং, জ্যার দৈর্ঘ্য ২৪ সে.মি.

৫,৬১৫.
বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায়?
  1. বৃত্তের কেন্দ্রে
  2. পরিধির উপর
  3. বৃত্তের বাহিরে
  4. বৃত্তের ভিতরে কেন্দ্র ভিন্ন অন্যকোন স্থানে
সঠিক উত্তর:
বৃত্তের কেন্দ্রে
উত্তর
সঠিক উত্তর:
বৃত্তের কেন্দ্রে
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায়?

সমাধান:

বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান বৃত্তের কেন্দ্রে।
৫,৬১৬.
একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ৪ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার? 
  1. ৬০০ মিটার 
  2. ৮০০ মিটার 
  3. ৯০০ মিটার 
  4. ১০০০ মিটার 
সঠিক উত্তর:
৮০০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৮০০ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ৪ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার? 

সমাধান: 
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার 
৪ হেক্টর = ৪০০০০ বর্গমিটার 

বাগানটির এক বাহুর দৈর্ঘ্য = √৪০০০০ মিটার 
= ২০০ মিটার 

বাগানটির পরিসীমা = ২০০ × ৪ মিটার 
= ৮০০ মিটার 
৫,৬১৭.
একটি চাকার ব্যাস 126 সেমি। চাকাটি 200 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে?
  1. ক) 79200 মিটার
  2. খ) 1280 মিটার
  3. গ) 596 মিটার
  4. ঘ) 792 মিটার
সঠিক উত্তর:
ঘ) 792 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 792 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাস 126 সেমি। চাকাটি 200 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে?

সমাধান:
আমরা জনাই,
চাকা এক বার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।

পরিধি = 2πr
= 2 × (22/7) × (126/2
= 396 সেমি

1 বার ঘুরলে যায় 396 সেমি
200 বার ঘুরলে যায় (396 × 200) সেমি 
= 79200 সেমি
= 792 মিটার
৫,৬১৮.
একটি ত্রিভুজের অতিভুজ = 13, লম্ব = 5, এবং ভূমি = 12 হলে, নিচের কোনটি সঠিক?
  1. ত্রিভুজটি সূক্ষ্মকোণী 
  2. ত্রিভুজটি সমকোণী 
  3. ত্রিভুজটি স্থুলকোণী
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ত্রিভুজটি সমকোণী 
উত্তর
সঠিক উত্তর:
ত্রিভুজটি সমকোণী 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের অতিভুজ = 13, লম্ব = 5, এবং ভূমি = 12 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
দেওয়া আছে,
একটি ত্রিভুজের অতিভুজ = 13, লম্ব = 5, এবং ভূমি = 12
 
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

∴ (লম্ব)2 + (ভূূমি)2
= 52 + 122
= 25 + 144
= 169
= 132
= (অতিভুজ)2

∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।

৫,৬১৯.
২৬০° পরিমাপের কোণকে কি কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সম্পূরক কোণ
  3. পূরক কোণ
  4. স্থুল কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬০° পরিমাপের কোণকে কি কোণ বলে?

সমাধান:
প্রবৃদ্ধ কোণ (Reflex angle ): দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
২৬০° হলো প্রবৃদ্ধ কোণ। 
৫,৬২০.
একটি ত্রিভুজের ২টি কোণের অনুপাত ৩ : ৫। তৃতীয় কোণটি ৫২° হলে ছোট কোণটির পরিমাণ কত?
  1. ক) ৪৮°
  2. খ) ৪৫°
  3. গ) ৬৭°
  4. ঘ) ৮০°
সঠিক উত্তর:
ক) ৪৮°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৮°
ব্যাখ্যা

দেওয়া আছে, ত্রিভুজের ২টি কোণের অনুপাত ৩ : ৫ এবং তৃতীয় কোণ ৫২° 

প্রশ্নমতে, ৩ক + ৫ক + ৫২° = ১৮০°
বা, ৮ক = ১৮০° - ৫২°
বা, ক = ১২৮/৮ = ১৬

∴ ছোট কোণের মান = ৩ × ১৬ = ৪৮°

৫,৬২১.
কোন সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা আটটি হবে?
  1. 120°
  2. 45°
  3. 80°
  4. 135°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৮টি হবে?

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে, অন্তঃকোণ = {(2n - 4) × 90°}/n

∴ বাহুর সংখ্যা ৮টি হলে, অন্তঃকোণ = {(2 · 8 - 4) × 90°}/8
= 1080/8
= 135°
৫,৬২২.
একটি বর্গাকৃতি খামারের ক্ষেত্রফল ৪৯ বর্গমিটার। খামারটির পরিসীমা কত মিটার?
  1. ২৭.৫ মিটার
  2. ২৮ মিটার
  3. ২৯ মিটার
  4. ১৪ মিটার
সঠিক উত্তর:
২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি খামারের ক্ষেত্রফল ৪৯ বর্গমিটার। খামারটির পরিসীমা কত মিটার?

সমাধান:
ধরি,
খামারের ক্ষেত্রফল = ৪৯ বর্গমিটার

বাগানটির এক পাশের দৈর্ঘ্য = √(৪৯) = ৭ মিটার

∴ খামারটির পরিসীমা = ৪ × এক পাশের দৈর্ঘ্য
= ৪ × ৭
= ২৮ মিটার
৫,৬২৩.
১৪ সে.মি., ৮ সে.মি. এবং ১৭ সে.মি. বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কি?
  1. হ্যাঁ
  2. না
  3. পর্যাপ্ত তথ্য নেই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
না
উত্তর
সঠিক উত্তর:
না
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪ সে.মি., ৮ সে.মি. এবং ১৭ সে.মি. বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কি?

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিক্রিয়া হতে পাই,
কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়।

এখানে,
১৪ + ৮
= ১৯৬ + ৬৪
= ২৬০
≠ ১৭

∴ বাহু তিনটি দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে না।
৫,৬২৪.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। প্রতি বর্গমিটারে ৭৫ টাকা হারে রঙ করতে মোট ১৫,০০০ টাকা ব্যয় হয়। ঘরের দৈর্ঘ্য কত মিটার?
  1. ২৫.২৫ মিটার
  2. ২৮.২৮ মিটার
  3. ৩০.৩০ মিটার
  4. ৩২.৩২ মিটার
সঠিক উত্তর:
২৮.২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৮.২৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। মেঝেতে প্রতি বর্গমিটারে ৭৫ টাকা হারে রঙ করতে মোট ১৫,০০০ টাকা ব্যয় হয়। ঘরের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
সমাধান:
ধরি, প্রস্থ = x মিটার
তবে দৈর্ঘ্য = 4x মিটার
⇒ ক্ষেত্রফল = 4x2

মোট খরচ = ক্ষেত্রফল × প্রতি বর্গমিটার দাম
⇒ 15000 = 4x2 × 75
⇒ x2 = 50
⇒ x = 7.07

দৈর্ঘ্য = 4x = 4 × 7.07 = 28.28 মিটার

৫,৬২৫.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 65° হলে ∠ACB এর মান কত?
  1. 65°
  2. 110°
  3. 45°
  4. 50°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 65° হলে ∠ACB এর মান কত?

সমাধান:
 
যেহেতু CE, ∠ACD কে সমদ্বিখণ্ডিত, তাই ∠ECD = ∠ECA = 65°
∴ একান্তর ∠ECA = একান্তর ∠BAC = 65°
আবার, ∠ECD = অনুরূপ ∠ABC = 65° [যেহেতু AB ।। CE ]

∴ ∠ABC + ∠BAC + ∠ACB = 180°
⇒ 65° + 65° + ∠ACB = 180°
⇒ ∠ACB = 180° - 130°
∴ ∠ACB = 50°

৫,৬২৬.
দুইটি বৃত্ত একটি বিন্দুতে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে -
  1. ক) বৃহত্তর বৃত্তের ব্যাসের সমান
  2. খ) তাদের ব্যাসার্ধের যােগফলের সমান
  3. গ) বৃত্তদুইটির পরিধির এক তৃতীয়াংশ
  4. ঘ) তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান
সঠিক উত্তর:
ঘ) তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান
ব্যাখ্যা
যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে,
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব


যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে,
একটি বৃত্তের ব্যাসার্ধ - অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
৫,৬২৭.
একটি চাকার ব্যাসার্ধ ৪ মিটার। ৩ কিলোমিটার পথ যেতে চাকাটি কত বার ঘুরবে? 
  1. ক) ১২৩ বার
  2. খ) ১১৯ বার
  3. গ) ১২৫বার
  4. ঘ) ১৩০ বার
সঠিক উত্তর:
খ) ১১৯ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১৯ বার
ব্যাখ্যা
চাকার ব্যাসার্ধ = ৪মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr
         = ২ x π X ৪ মিটার
        = ২৫.১৩২৮


তাহলে চাকা ঘুরবে = (৩০০০/২৫.১৩২৮) বার =১১৯বার
৫,৬২৮.
যদি sin⁡θ = cos⁡θ হয়, তাহলে θ = ?
  1. 90°
  2. 60°
  3. 30°
  4. 45°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin⁡θ = cos⁡θ হয়, তাহলে θ = ?

সমাধান:
sin⁡θ = cos⁡θ
⇒ sinθ/cosθ = 1
⇒ tanθ = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°
৫,৬২৯.
4 সে.মি. ব্যাসের একটি লৌহ গোলককে গলিয়ে 2/3 সে.মি. পুরু একটি বৃত্তাকার লৌহপাত প্রস্তুত করা হল। ঐ পাতের ব্যাসার্ধ কত?
  1. 2 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 8 সে.মি.
সঠিক উত্তর:
4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি. ব্যাসের একটি লৌহ গোলককে গলিয়ে 2/3 সে.মি. পুরু একটি বৃত্তাকার লৌহপাত প্রস্তুত করা হল। ঐ পাতের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
গোলকের ব্যাসার্ধ, r = 2 সে.মি. [ ব্যাস 4 সে.মি.]
∴ গোলকের ঘনফল = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × 8 ঘন সে.মি.
= (32/3)π ঘন সে.মি.

ধরি,
লৌহ পাতের ব্যাসার্ধ = R সে. মি. 
∴  বৃত্তাকার লৌহপাতের ক্ষেত্রফল = πR2 বর্গ সে.মি.
লৌহপাত 2/3 সে.মি. পুরু
∴ বৃত্তাকার লৌহপাতের ঘনফল = πR2 × (2/3) = (2/3)πR2 ঘন সে.মি.

শর্তানুসারে,
(2/3)πR2 = (32/3)π 
⇒ R2 = 16
∴ R = 4

∴ নির্ণেয় ব্যাসার্ধ = 4 সে.মি.
৫,৬৩০.
একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার এক-তৃতীয়াংশের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. 9 গুণ
  2. 18 গুণ
  3. 6 গুণ
  4. 12 গুণ
সঠিক উত্তর:
9 গুণ
উত্তর
সঠিক উত্তর:
9 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার এক-তৃতীয়াংশের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?

সমাধান:
ধরি,
সরল রেখার দৈর্ঘ্য a একক
সরল রেখার ওপর অঙ্কিত বর্গ a2 বর্গএকক

সরল রেখার এক-তৃতীয়াংশ = a/3 একক
সরল রেখার এক-তৃতীয়াংশ ওপর অঙ্কিত বর্গ (a/3)2 বর্গএকক
= a2/9 বর্গএকক

এখন,
a2/(a2/9)
= (a2 × 9)/a2
= 9

অর্থ্যাৎ, একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার এক-তৃতীয়াংশের ওপর অঙ্কিত বর্গের 9 গুণ।

৫,৬৩১.
একটি বর্গাকৃতির বাগানের বাহিরে চারপাশে ২ মিটার চওড়া রাস্তা আছে। বাগানটির ক্ষেত্রফল ১২১ বর্গমিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৯২ বর্গমিটার
  2. ৯৮ বর্গমিটার
  3. ১০৪ বর্গমিটার
  4. ১১২ বর্গমিটার
সঠিক উত্তর:
১০৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতির বাগানের বাহিরে চারপাশে ২ মিটার চওড়া রাস্তা আছে। বাগানটির ক্ষেত্রফল ১২১ বর্গমিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ১২১ বর্গমিটার
বাগানের এক বাহুর দৈর্ঘ্য = ১১ মিটার।

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ১১ + ১ + ১ মিটার = ১৫ মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ১৫ বর্গমিটার = ২২৫ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (২২৫ - ১২১) বর্গমিটার
= ১০৪ বর্গমিটার
৫,৬৩২.
cosec(3A) = √2 হলে, A = কত?
  1. 30°
  2. 25°
  3. 20°
  4. 15°
সঠিক উত্তর:
15°
উত্তর
সঠিক উত্তর:
15°
ব্যাখ্যা
প্রশ্ন: cosec(3A) = √2 হলে, A = কত? 

সমাধান: 
দেওয়া আছে,
cosec(3A) = √2 
⇒ cosec(3A) = cosec45°
⇒ 3A = 45°
∴ A = 15°
৫,৬৩৩.
x এর সম্পূরক কোণের মান তার পূরক কোণের তিনগুণ হলে x এর মান কত?
  1. 65°
  2. 50°
  3. 45°
  4. 30°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর সম্পূরক কোণের মান তার পূরক কোণের তিনগুণ হলে x এর মান কত?

সমাধান: 
x এর সম্পূরক কোণ = 180° - x
x এর পুরক কোণ = 90° - x

প্রশ্নমতে,
180° - x = 3(90° - x)
⇒ 180° - x = 270° - 3x
⇒ 2x = 90°
∴ x = 45°
৫,৬৩৪.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৫° হলে ক্ষুদ্রতম কোনটির মান কত? 
  1. ৩৭.৫°
  2. ৭.৫°
  3. ২৭.৫°
  4. ৩০.৫°
সঠিক উত্তর:
৩৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৫° হলে ক্ষুদ্রতম কোনটির মান কত?

সমাধান:
যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ , এর একটি কোণ ৯০° হবে, এবং অন্য দুটি কোণ হবে সূক্ষ্মকোণ হবে।

দেওয়া আছে,
সূক্ষ্মকোণগুলির মধ্যে পার্থক্য ১৫° ।
তাহলে সূক্ষ্মকোণ দুটিকে ”ক” এবং ”ক +১৫”  হিসেবে ধরতে পারি।

প্রশ্নমতে,
ক + ক + ১৫ + ৯০ = ১৮০
⇒ ২ক + ১০৫ = ১৮০
⇒ ২ক = ১৮০ - ১০৫
⇒ ২ক = ৭৫
⇒ ক = ৭৫ ÷ ২
∴ ক = ৩৭.৫°

৫,৬৩৫.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৬ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?
  1. ৪০০ সে.মি. 
  2. ১৬০০ সে.মি. 
  3. ৯০০ সে.মি. 
  4. ৮০০ সে.মি. 
সঠিক উত্তর:
৮০০ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
৮০০ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৬ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ৪৮ বর্গমিটার 
সামান্তরিকের উচ্চতা = ৬ মিটার 
সামান্তরিকের ভূমি = ৪৮/৬ = ৮ মিটার 
= (৮ × ১০০) সে.মি. 
= ৮০০ সে.মি. 
৫,৬৩৬.
ABCD সামান্তরিকের ∠B = ১০০° হলে  ∠C = কত?
  1. 50°
  2. 60°
  3. 100°
  4. 80°
সঠিক উত্তর:
80°
উত্তর
সঠিক উত্তর:
80°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠B = ১০০° হলে  ∠C = কত?

সমাধান:
আমরা জানি, সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল ১৮০° এবং কর্ণ বরাবর বিপরীত কোষগুলো পরস্পর সমান।
অর্থাৎ ABCD সামন্তরিকে A ও B কোণের যোগফল ১৮০° এবং B ও D কোণ পরস্পর সমান।
এখানে B +C = 180°
বা, 100° + C = 180°
বা, C = 180° - 100° = 80°
৫,৬৩৭.
দুইটি রেখা সমান্তরাল হওয়ার জন্য নিচের কোন শর্তটি আবশ্যক নয়?
  1. রেখাদ্বয় এক সমতলে থাকতে হবে
  2. রেখাদ্বয়ের দূরত্ব সর্বত্র সমান হতে হবে
  3. রেখাদ্বয় যতই বাড়ানো হোক, একে অপরকে ছেদ করবে না
  4. রেখাদ্বয় এক বিন্দুতে মিলিত হতে হবে
সঠিক উত্তর:
রেখাদ্বয় এক বিন্দুতে মিলিত হতে হবে
উত্তর
সঠিক উত্তর:
রেখাদ্বয় এক বিন্দুতে মিলিত হতে হবে
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রেখা সমান্তরাল হওয়ার জন্য নিচের কোন শর্তটি আবশ্যক নয়? 

সমাধান: 
সমান্তরাল রেখা (Parallel Line): 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত: 
i. সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
ii. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
iii. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 
- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়।
৫,৬৩৮.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি., ৯ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল -
  1. ৫০ বর্গ সে.মি.
  2. ৬৬ বর্গ সে.মি.
  3. ৭৫ বর্গ সে.মি.
  4. ৮০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৭৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি., ৯ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল -

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি × লম্ব দূরত্ব
= (১/২) × (৬ + ৯) × ১০
= ৭৫ বর্গ সে.মি.
৫,৬৩৯.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 
  1. ২৭০°
  2. ৭২০°
  3. ৫৪০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
৫৪০°
উত্তর
সঠিক উত্তর:
৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 

সমাধান: 
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৯০ বার 
∴ ১ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৯০/৬০ বার 
= ৩/২ বার 
= ১.৫ বার 

এখন, 
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি 
∴ গাড়ির চাকা ১.৫ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি 
=৫৪০ ডিগ্রি।
৫,৬৪০.
XYZ ত্রিভুজে X কোণের মান 50° এবং Y কোণের মান 60° হলে, ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ?
  1. সমদ্বিবাহু
  2. বিষমবাহু
  3. সমবাহু
  4. সমকোণী
সঠিক উত্তর:
বিষমবাহু
উত্তর
সঠিক উত্তর:
বিষমবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: XYZ ত্রিভুজে X কোণের মান 50° এবং Y কোণের মান 60° হলে, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ?

সমাধান:
Z কোণের মান = 180° - 50° - 60°
= 180° - 110°
= 70°

এখানে, X ও Y কোণ সমান নয়, Z কোণও ভিন্ন।
তিনটি কোণই আলাদা আকারের।
অতএব, ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ হবে।
৫,৬৪১.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৪ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৫ গুণ
সঠিক উত্তর:
২ গুণ
উত্তর
সঠিক উত্তর:
২ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৪ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের প্রাথমিক ক্ষেত্রফল ১ বর্গএকক
বৃত্তের পরিবর্তিত ক্ষেত্রফল ১ × ৪ বা ৪ বর্গএকক
প্রাথমিক ও পরিবর্তিত ব্যাসার্ধ যথাক্রমে r ও R হলে
১/৪ = πr²/ πR²
r/R = ১/২
r : R = ১ : ২
ব্যাসার্ধ ২ গুণ বাড়বে।
৫,৬৪২.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?
  1. ক) পাঁচ সমকোণ
  2. খ) ছয় সমকোণ
  3. গ) সাত সমকোণ
  4. ঘ) আট সমকোণ
সঠিক উত্তর:
ঘ) আট সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আট সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি   = (2 × 6 - 4) সমকোণ
                                                                        = (12 - 4) × 90°
                                                                         = 8 × 90°
                                                                          = 720°
ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = আট সমকোণ
৫,৬৪৩.
একটি রম্বসের ক্ষেত্রফল ৩৭ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ১৪৮ বর্গ সে.মি.
  2. ৯২ বর্গ সে.মি.
  3. ৮৬ বর্গ সে.মি.
  4. ৭৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৭৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৩৭ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল

∴ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ৩৭) বর্গ সে.মি.
= ৭৪ বর্গ সে.মি.
৫,৬৪৪.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪ বর্গমিটার
  2. খ) ৩২ বর্গমিটার
  3. গ) ১৬ বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 / 4) × (বাহু)2
= (√3 / 4) × (16)2
= 64√3

৫,৬৪৫.
sin2θ + cos2θ = ?
  1. ক) 1/√2
  2. খ) √3/2
  3. গ) 1/2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: sin2θ + cos2θ =?

সমাধান: 
sin2θ + cos2θ
= (লম্ব/অতিভুজ) + (ভূমি/অতিভুজ)
= (লম্ব + ভূমি)/অতিভুজ
= অতিভুজ/অতিভুজ 
= ১ 
৫,৬৪৬.
প্রদত্ত চিত্রে PQ ।। SR, PQ = PR এবং ∠PRQ = 60° হলে ∠LRS এর মান নিচের কোনটি?
  1. 50°
  2. 60°
  3. 70°
  4. 65°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে PQ ।। SR, PQ = PR এবং ∠PRQ = 60° হলে ∠LRS এর মান নিচের কোনটি?


সমাধান:
PQ = PR হলে
∠PRQ = ∠PQR = 60°
আবার,
PQ ।। SR, QL এদের ছেদক
∠PQR = ∠LRS পরস্পর অনুরূপ কোণ
∠PQR = ∠LRS = 60°
৫,৬৪৭.
বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত?
  1. 38.56 হেক্টর (প্রায়)
  2. 32.32 হেক্টর (প্রায়)
  3. 42.50 হেক্টর (প্রায়)
  4. 48.56 হেক্টর (প্রায়)
সঠিক উত্তর:
38.56 হেক্টর (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
38.56 হেক্টর (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি, বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার।
∴ ক্ষেত্রফল = x2 বর্গমিটার।

আবার, 
মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে।
রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য = x - (2 × 4) = (x - ৪) মিটার।
 ∴ রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (x - ৪)2 বর্গমিটার

আমরা জানি, 1 হেক্টর = 10000 বর্গমিটার

প্রশ্নানুসারে,
x2 - (x - 8)2 = 10000
⇒ x2 - x2 + 16x - 64 = 10000 
⇒ 16x = 10064
∴ x = 629

∴ রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল  = (629 - ৪)2 = 6212 = 385641 বর্গমিটার = 38.56 হেক্টর (প্রায়)

সুতরাং, নির্ণেয় ক্ষেত্রফল = 38.56 হেক্টর (প্রায়)।

৫,৬৪৮.
একটি রেখার কয়টি প্রান্ত বিন্দু থাকে?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
রেখা অসীম, এর কোন প্রান্ত বিন্দু নেই। তবে রেখাংশের প্রান্তবিন্দু ২ টি এবং রশ্মির প্রান্ত বিন্দু ১ টি।
৫,৬৪৯.
২৬০° কোণটি হলো -
  1. সমকোণ
  2. স্থূলকোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. সূক্ষ্মকোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬০° কোণটি হলো -

সমাধান:
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

∴ ২৬০° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
৫,৬৫০.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ABC + ∠BAC = 130° হলে, ∠ACD এর মান কত?
  1. ক) 65°
  2. খ) 120°
  3. গ) 130°
  4. ঘ) 165°
সঠিক উত্তর:
গ) 130°
উত্তর
সঠিক উত্তর:
গ) 130°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ABC + ∠BAC = 130° হলে, ∠ACD এর মান কত?

সমাধান: 
১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।I
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে ∠ABC + ∠BAC = ∠ACD
∠ABC + ∠BAC = 130°
∠ACD = 130°

৫,৬৫১.
৯.৮ মি. ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৯.৭৫ বর্গ সে.মি.
  2. খ) ৭৫.৩৯ বর্গ সে.মি.
  3. গ) ৭৫.৩৯ বর্গমিটার
  4. ঘ) ৩৯.৭৫ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ৭৫.৩৯ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫.৩৯ বর্গমিটার
ব্যাখ্যা
বাগানের ক্ষেত্রফল = (π/4)×d² = (π/4)×9.8² = 75.39 বর্গমিটার।
৫,৬৫২.
সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ কত? 
  1. 8 সমকোণ
  2. 16 সমকোণ
  3. 12 সমকোণ
  4. 18 সমকোণ
সঠিক উত্তর:
16 সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
16 সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ কত?

সমাধান:
আমরা জানি, 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে, 
অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180° 
∴ সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (6 - 2) × 180°
= 4 × 180°

∴ অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ = 2(4 × 180°) 
= 8 × 180° 
= 8 × 2 সমকোণ 
= 16 সমকোণ ।
৫,৬৫৩.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) রম্বস
  4. ঘ) আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
ঘ) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা
বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
৫,৬৫৪.
একটি বহুভুজের বহিঃস্থ কোণ ১৫° হলে, বাহুর সংখ্যা কয়টি?
  1. ২৪টি
  2. ২২টি
  3. ১৬টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বহিঃস্থ কোণ ১৫° হলে, বাহুর সংখ্যা কয়টি?

সমাধান: 
ধরি,
বাহুর সংখ্যা = n 

আমরা জানি,
বাহুর সংখ্যা = 360/ বহিঃস্থ কোণ
∴ n = 360/15
= 24
৫,৬৫৫.
cos 80°cos20° + sin80°sin20° =?
  1. - 1
  2. 0
  3. 1/2
  4. 1/√2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos 80°cos20° + sin80°sin20° =?

সমাধান:
আমরা জানি,
cos(A - B) = cosA cosB + sinA sinB

∴ cos 80° cos 20° + sin 80° sin 20°
= cos(80° - 20°)
= cos60°
= 1/2
৫,৬৫৬.
∠x হলো ∠y এর দ্বিগুণ। ∠x ও ∠y পরস্পর সম্পূরক হলে ∠x এর মান কত?
  1. 30°
  2. 120°
  3. 90°
  4. 60°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা

প্রশ্ন: ∠x হলো ∠y এর দ্বিগুণ। ∠x ও ∠y পরস্পর সম্পূরক হলে ∠x এর মান কত? 

সমাধান: 
∠y = ∠x/2

শর্তমতে, 
∠x + ∠y = 180° 
বা, ∠x + (∠x/2) = 180° 
বা, (3∠x)/2 = 180° 
বা, ∠x = (180° × 2)/3
∴ ∠x = 120° 

৫,৬৫৭.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের পরিসীমা 18π মিটার, RSTO এর পরিসীমা কত? 
  1. 3π + 6
  2. 6π + 9
  3. 3π + 18 
সঠিক উত্তর:
3π + 18 
উত্তর
সঠিক উত্তর:
3π + 18 
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের পরিসীমা 18π মিটার, RSTO এর পরিসীমা কত? 


সমাধান: 
বৃত্তের পরিসীমা = 2πr = 18π
⇒ r = 18π/2π
⇒ r = 9

RSTO এর পরিসীমা = {(60°/360°) 18π} + 9 + 9 
= 18π/6 + 18 
= 3π + 18
৫,৬৫৮.
20 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের ভূমির ব্যাস 7 সে.মি.। সিলিন্ডারটির আয়তন কত? 
  1. 550 ঘন সে.মি.
  2. 580 ঘন সে.মি.
  3. 650 ঘন সে.মি.
  4. 770 ঘন সে.মি.
সঠিক উত্তর:
770 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
770 ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 20 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের ভূমির ব্যাস 7 সে.মি.। সিলিন্ডারটির আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে,
সিলিন্ডারের উচ্চতা, h = 20 সে.মি. এবং
ভূমির ব্যাস, d = 7 সে.মি.
∴ সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ, r = d/2 সে.মি.
= 7/2 সে.মি.

আমরা জানি, 
সিলিন্ডারটির আয়তন = πr2h ঘন একক
= (22/7) × (7/2)2 × 20 ঘন সে.মি.
= (22/7) × (49/4) × 20 ঘন সে.মি.
= 22 × 7 × 5 ঘন সে.মি.
= 770 ঘন সে.মি. 

∴ সিলিন্ডারটির আয়তন = 770 ঘন সে.মি.।

৫,৬৫৯.
ΔABC-তে AB = AC এবং ∠B = 65°। যদি EF রেখা BC এর সমান্তরাল হয়, তবে ∠AEF + ∠A এর মান কত?
  1. 115°
  2. 130°
  3. 75°
  4. 180°
সঠিক উত্তর:
115°
উত্তর
সঠিক উত্তর:
115°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC-তে AB = AC এবং ∠B = 65°। যদি EF রেখা BC এর সমান্তরাল হয়, তবে ∠AEF + ∠A এর মান কত?

সমাধান: 

দেওয়া আছে,
AB = AC, তাই ত্রিভুজটি সমদ্বিবাহু।
এবং ∠B = ∠C।
∴ ∠B = 65° হলে ∠C = 65° হবে। 

আমরা জানি,
∠A + ∠B + ∠C = 180°
∠A = 180° - ∠B - ∠C 
= 180° - 65° - 65°
= 180° - 130°
∴ ∠A = 50°

আবার, 
EF || BC এবং A থেকে এ রেখা তে ∠AEF গঠিত।
সমান্তরাল রেখার কোণের  সূত্র অনুযায়ী,
⇒ ∠AEF = ∠C = 65°

∴ ∠AEF + ∠A = 65° + 50° = 115°

৫,৬৬০.
যদি sinA + sin2A = 1 হয়, তাহলে, cos2A + cos4A এর মান কত?
  1. 1
  2. 2
  3. 1/2
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sinA + sin2A = 1 হয়, তাহলে, cos2A + cos4A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sinA + sin2A = 1
⇒ sinA + sin2A = sin2A + cos2A
⇒ sinA + sin2A - sin2A = cos2A
⇒ cos2A = sinA
⇒ cos4A = sin2A
⇒ cos4A = 1 - cos2A
∴ cos2A + cos4A = 1
৫,৬৬১.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 
  1. ক) ১১২০ বর্গমিটার
  2. খ) ১১৪০ বর্গমিটার
  3. গ) ১২৪০ বর্গমিটার
  4. ঘ) ১২২০ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ১১৪০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১৪০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ৮) মিটার

শর্তমতে, 
২(x + ৮ + x) = ১৩৬
বা, ২x + ৮ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ৮ 
বা, ২x = ৬০ 
বা, x = ৬০/২ 
∴ x = ৩০ 
অর্থাৎ প্রস্থ = ৩০ মিটার 
এবং দৈর্ঘ্য = (৩০ + ৮) মিটার = ৩৮ মিটার।

∴ ক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ × প্রস্থ) বর্গমিটার 
=  (৩৮ × ৩০) বর্গমিটার 
= ১১৪০ বর্গমিটার। 
৫,৬৬২.
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
  1. ক) সন্নিহিত কোণ
  2. খ) সরল কোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) পূরক কোণ
সঠিক উত্তর:
গ) সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্পূরক কোণ
ব্যাখ্যা

দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
আবার, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৫,৬৬৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর হলে ইহার পরিধি কত?
  1. ১২০ মিটার
  2. ২০০ মিটার
  3. ৩২০ মিটার
  4. ৪০০ মিটার
সঠিক উত্তর:
৪০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গেক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর হলে এর পরিধি কত?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মিটার হয়

প্রশ্নমতে,
 ক২ = ১০০০০
∴ ক = ১০০ মিটার

∴ পরিসীমা = ৪ক = ৪ × ১০০ মিটার = ৪০০ মিটার
৫,৬৬৪.
2tanθ/(1 + tan2θ = ?
  1. ক) tanz2θ
  2. খ) 2cos2θ/2
  3. গ) 2sinθcosθ
  4. ঘ) cos2θ
সঠিক উত্তর:
গ) 2sinθcosθ
উত্তর
সঠিক উত্তর:
গ) 2sinθcosθ
ব্যাখ্যা

2tanθ/(1 + tan2θ) = sin2θ = 2sinθcosθ

৫,৬৬৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 20 সে.মি. এবং 16 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 32 সে.মি.
  2. 30 সে.মি.
  3. 48 সে.মি.
  4. 36 সে.মি.
সঠিক উত্তর:
32 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
32 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 20 সে.মি. এবং 16 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 202 = 162 + লম্ব2
⇒ লম্ব2 = (400 - 256)
⇒ লম্ব2 = 144
∴ লম্ব = 12 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = (12 + 20)
= 32 সে.মি.
৫,৬৬৬.
  1. 2
  2. 1
  3. 1/2
  4. 1/3
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
সমাধান:
৫,৬৬৭.
(1/sin2A) - (1/tan2A) = ?
  1. 0
  2. 1
  3. 1/2
  4. 1/√3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: (1/sin2A) - (1/tan2A) = ?

সমাধান:
(1/sin2A) - (1/tan2A)
= (1/sin2A) - {1/(sin2A/cos2A)​}
= (1/sin2A) - (cos2A/sin2A)
= (1 - cos2A)/sin2A
= sin2A/sin2A
= 1

৫,৬৬৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার, এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ ব. মি.
  2. খ) ৪২ ব.মি.
  3. গ) ৪৮ ব.মি.
  4. ঘ) ৫০ ব.মি.
সঠিক উত্তর:
গ) ৪৮ ব.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ ব.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি., এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a একক এবং ভূমি b একক হলে,
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2 ) বর্গএকক 

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ১০ মিটার
ভূমির দৈর্ঘ্য ১৬ মিটার

এখানে, a = ১০ মিটার , b= ১৬ মিটার 
সুতরাং,
ক্ষেত্রফল =
(১৬/৪)/ (৪ × ১০ - ১৬) বর্গমিটার
= ৪/(৪ x ১০০ - ২৫৬) বর্গমিটার
= ৪/(৪০০ - ২৫৬) বর্গমিটার
= ৪/১৪৪ বর্গমিটার
= ৪ × ১২ বর্গমিটার
= ৪৮ বর্গমিটার
৫,৬৬৯.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 30° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?
  1. 30°
  2. 28°
  3. 35°
  4. 42°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 30° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = x°
বৃহত্তর কোণ = (x + 30)°

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = 90°

প্রশ্নমতে,
x + (x + 30) = 90
⇒ 2x + 30 = 90
⇒ 2x = 90 - 30
⇒ 2x = 60
⇒ x = 60/2
∴ x = 30

অতএব, ক্ষুদ্রতম কোণটি হলো 30°

৫,৬৭০.
একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকের আয়তন কত গুণ?
  1. ক) ১ গুণ
  2. খ) ২ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) ৮ গুণ
সঠিক উত্তর:
ঘ) ৮ গুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ গুণ
ব্যাখ্যা

আমরা জানি,
গোলকের ব্যাসার্ধ r হলে আয়তন = 4/3 πr3
= 4/3 π(2r)3
= 4/3 π 8 r3
= 8 × 4/3 πr3
= 8 × গোলকের আয়তন।

৫,৬৭১.
একটি ট্রাপিজিয়ামের কোণগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ : ৬। দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১০০°
  4. ১২০°
সঠিক উত্তর:
১০০°
উত্তর
সঠিক উত্তর:
১০০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের কোণগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ : ৬। দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?

সমাধানঃ
ধরি, ট্রাপিজিয়ামের কোণগুলো:
৩ক, ৪ক, ৫ক, ৬ক

ট্রাপিজিয়ামের কোণগুলোর যোগফল = ৩৬০°

তাহলে সমীকরণ,
৩ক + ৪ক + ৫ক + ৬ক = ৩৬০
⇒ ১৮ক = ৩৬০
∴ ক = ৩৬০/১৮ = ২০°

দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ৫ × ২০° = ১০০°

∴ দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ১০০° 

৫,৬৭২.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ০.১১ মি. এবং ১২ সে. মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত? 
  1. ক) ০.৬৬ বর্গ সে.মি.
  2. খ) ৬৬ বর্গ সে.মি.
  3. গ) ৬.৬ বর্গ সে.মি.
  4. ঘ) ১৩২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) ৬৬ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ০.১১ মি. এবং ১২ সে. মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
এখানে 
০.১১ মি. = (০.১১ × ১০০) সে. মি. = ১১ সে.মি. 
আমরা জানি
রম্বসের ক্ষেত্রফল = (১/২)(কর্ণদ্বয়ের গুণফল)
                            = (১/২)(১১ × ১২) বর্গ সে.মি. 
                            = ৬৬ বর্গ সে.মি.
৫,৬৭৩.
চিত্রে ∠ADC = কত ডিগ্রি?
  1. 70°
  2. 90°
  3. 110°
  4. 120°
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে ∠ADC = কত ডিগ্রি?

সমাধান:
দেওয়া আছে,
ABCD চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত।
এবং ∠ABC = 70°

∴ ∠ADC = 180° - 70° [যেহেতু সম্পূরক কোণদ্বয়ের সমষ্টি 180°]
= 110°
৫,৬৭৪.
নিচের কোনটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হতে পারে না? 
  1. ৩, ৪, ৫
  2. ১, ১, √২
  3. ৩০, ৪০, ৫০
  4. √২, √২, √২
সঠিক উত্তর:
√২, √২, √২
উত্তর
সঠিক উত্তর:
√২, √২, √২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হতে পারে না? 

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, 
অতিভুজ = লম্ব + ভূমি 

+ ৪ = ৯ + ১৬ = ২৫ = ৫
+ ১ = ২ = (√২)
৩০ + ৪০ = ৯০০ + ১৬০০ = ২৫০০ = ৫০ 
(√২) + (√২) = ২ + ২ = ৪ ≠  (√২) 

অতএব, সঠিক উত্তর হবে 'ঘ' 
৫,৬৭৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। আয়তক্ষেত্রের পরিসীমা ৬০ ফুট হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ১৫৬ বর্গফুট
  2. ১৪৪ বর্গফুট
  3. ১৫৪ বর্গফুট
  4. ১৬৪ বর্গফুট
সঠিক উত্তর:
১৪৪ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। আয়তক্ষেত্রের পরিসীমা ৬০ ফুট হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক ফুট
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৪ক ফুট
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (৪ক + ক) ফুট
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৪ক ব.ফুট

প্রশ্নমতে,
২ × (৪ক + ক) = ৬০
⇒ ২ × ৫ক = ৬০
⇒ ১০ক = ৬০
∴ ক = ৬
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৪ক ব.ফুট
= ৪ × ৬
= ৪ × ৩৬
= ১৪৪ ব.ফুট
অতএব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১৪৪ বর্গফুট।
৫,৬৭৬.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির যোগফল হবে-
  1. 240°
  2. 120°
  3. 60°
সঠিক উত্তর:
240°
উত্তর
সঠিক উত্তর:
240°
ব্যাখ্যা

• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন করে।
• সুতরাং বহিঃস্থ কোণ দুটির যোগফল = 120° + 120° = 240°

৫,৬৭৭.
কোন বৃত্তের ব্যাসার্ধ ২ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) √ 2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
কোন বৃত্তের ব্যাসার্ধ r যদি ২ গুণ বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ৪ গুণ।
৫,৬৭৮.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৫০ মিটার। এর প্রস্থ ৮ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ১২২ বর্গমিটার
  2. ৯২ বর্গমিটার
  3. ১৫২ বর্গমিটার
  4. ১৩৬ বর্গমিটার
সঠিক উত্তর:
১৩৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৫০ মিটার। এর প্রস্থ ৮ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = x, প্রস্থ = y

প্রশ্নমতে,
পরিসীমা, ২(x + y) = ৫০
⇒ ২(x + ৮) = ৫০
⇒ x + ৮ = ২৫
⇒ x = ২৫ - ৮
∴ x = ১৭
∴ y = ৮

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = (১৭ × ৮) = ১৩৬ বর্গমিটার
৫,৬৭৯.
একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১৮ বর্গমিটার
  2. ২৪ বর্গমিটার
  3. ৩০ বর্গমিটার
  4. ৩৬ বর্গমিটার
সঠিক উত্তর:
২৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
একবাহুর দৈর্ঘ্য, a = ২ মিটার

∴ বাক্স তলের মোট ক্ষেত্রফল = ৬aবর্গমিটার
= {৬ × (২)} বর্গমিটার
= ৬ × ৪
= ২৪ বর্গমিটার
৫,৬৮০.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে অতিভুজের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ৯ মিটার
  4. ঘ) ১২ মিটার
সঠিক উত্তর:
খ) ৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ মিটার
ব্যাখ্যা

ধরি, লম্বের দৈর্ঘ্য ক মিটার
ভূমির দৈর্ঘ্য (ক - ১) মিটার
অতিভুজের দৈর্ঘ্য (ক + ১) মিটার
(ক + ১) = ক + (ক - ১)
বা, ক + ২ক + ১ - ২ক + ২ক -১ = ০
বা, ক - ৪ক = ০
বা, ক = ৪
অতিভুজ = (৪ + ১)= ৫ মিটার

৫,৬৮১.
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ৩.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? 
  1. ১৮৫০ টাকা
  2. ২২৫০ টাকা
  3. ২০৫০ টাকা
  4. ২৪৫০ টাকা
সঠিক উত্তর:
২২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ৩.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
ত্রিভুজাকৃতি জমির ভূমি = ৭৫মিটার 
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা = ২০ মিটার 

∴ ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ১/২ × (ভূমি × উচ্চতা) বর্গএকক 
= ১/২ × (৭৫ × ২০) বর্গমিটার 
= ৭৫০ বর্গমিটার 

১ বর্গমিটারে খরচ হয় = ৩ টাকা 
∴ ৭৫০ বর্গমিটারে খরচ হয় = (৩ × ৭৫০) টাকা 
= ২২৫০ টাকা 

∴ ঘাস লাগাতে খরচ হবে = ২২৫০ টাকা ।
৫,৬৮২.
নিচের কোন উপাত্ত থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ সহজেই অংকন করা যায়?
  1. ক) একটি বাহু এবং এর সংলগ্ন দুই কোণ
  2. খ) তিনটি বাহু
  3. গ) দুই বাহু এবং একটির বিপরীত কোণ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
নিচের উপাত্তগুলো জানা থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ সহজেই আঁকা যায়:
(১) তিনটি বাহু
(২) দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ
(৩) একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ
(৪) দুইটি কোণ ও এর একটির বিপরীত বাহু
(৫) দুইটি বাহু ও এর একটির বিপরীত কোণ
(৬) সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু অথবা কোণ ।
৫,৬৮৩.
5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 13 সেমি দূরের কোন বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?
  1. 8 সেমি
  2. 9 সেমি
  3. 12 সেমি
  4. 17 সেমি
সঠিক উত্তর:
12 সেমি
উত্তর
সঠিক উত্তর:
12 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 13 সেমি দূরের কোন বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?

সমাধান:

OA ⊥ AB
∴ স্পর্শক AB = √(OB2 - OA2)
= √(132 - 52)
= √(169 - 25)
= √(144)
= 12 সেমি
৫,৬৮৪.
একটি বৃত্তের মধ্যে 4 বর্গ ফুট ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অংকন করা হলো বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. π বর্গ ফুট
  2. 2π বর্গ ফুট
  3. 3π বর্গ ফুট
  4. 4π বর্গ ফুট
সঠিক উত্তর:
2π বর্গ ফুট
উত্তর
সঠিক উত্তর:
2π বর্গ ফুট
ব্যাখ্যা

বর্গের ক্ষেত্রফল = 4 বর্গফুট
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 2 ফুট
∴বর্গের কর্ণের দৈর্ঘ্য = 2√2 ফুট = বৃত্তের ব্যাস
∴ বৃত্তের ব্যাসার্ধ = √2 ফুট
∴ বৃত্তের ক্ষেত্রফল = π(√2)2
= 2π

৫,৬৮৫.
∠M = 2y + 10° এবং ∠N = 3y + 20° পরস্পর সম্পূরক কোণ, হলে ∠N এর মান কত?
  1. 75.5
  2. 70°
  3. 104.5°
  4. 110°
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠M = 2y + 10° এবং ∠N = 3y + 20° পরস্পর সম্পূরক কোণ, হলে ∠N এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
∠M = 2y + 10° এবং ∠N = 3y + 20°

সম্পূরক কোণের ক্ষেত্রে
∠M + ∠N = 180°

প্রশ্নমতে,
∠M + ∠N = 180°
⇒ (2y + 10°) + (3y + 20°) =180°
⇒ 5y + 30° = 180°
⇒ 5y = 180° - 30°
⇒ 5y = 150°
∴ y = 30°

∴ ∠N = 3y + 20° = (3 × 30°) + 20° = 90° + 20° = 110°
৫,৬৮৬.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
  1. ২৫ সে.মি.
  2. ২১ সে.মি.
  3. ২৭ সে.মি.
  4. ২৯ সে.মি.
সঠিক উত্তর:
২৭ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের উচ্চতা h সে.মি.
∴ ত্রিভুজের ভূমি 2h + 6 সে.মি.

প্রশ্নমতে,
(1/2) × (2h + 6) × h = 810
⇒ 2h2 + 6h = 1620
⇒ h2 + 3h - 810 = 0
⇒ h2 + 30h - 27h - 810 = 0
⇒ h(h + 30) - 27 (h + 30) = 0
⇒ (h + 30)(h - 27) = 0
∴ h = 27 [h = - 30 গ্রহণযোগ্য নয়]

∴ ত্রিভুজের উচ্চতা ২৭ সে.মি.
৫,৬৮৭.
বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?
  1. ক) সমদূরবর্তী
  2. খ) অসমদূরবর্তী
  3. গ) সমান্তরাল
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সমদূরবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ক) সমদূরবর্তী
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?

বৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত: 
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর ওপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
- বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা
৫,৬৮৮.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 125° হলে ∠B = কত?
  1. ক) 90°
  2. খ) 55°
  3. গ) 75°
  4. ঘ) 65°
সঠিক উত্তর:
খ) 55°
উত্তর
সঠিক উত্তর:
খ) 55°
ব্যাখ্যা

∠A = 125° ∠B = 180° - 125° = 55°

৫,৬৮৯.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 50√3 বর্গমিটার
  2. 50√2 বর্গমিটার
  3. 25√2 বর্গমিটার
  4. 100√2 বর্গমিটার
সঠিক উত্তর:
50√2 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
50√2 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, BD = 15 মিটার 
আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য, AD = 5 মিটার 

ΔABD এ 
AB2 = BD2 - AD2
বা, AB2 = 152 - 52
বা, AB2 = 225 - 25
বা, AB = √200
∴ AB = 10√2

ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 
= AD × AB বর্গমিটার 
= 5 × 10√2 বর্গমিটার 
= 50√2 বর্গমিটার
৫,৬৯০.
প্রদত্ত চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ ।। MR হলে, ∠MRN এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 25°
  3. গ) 55°
  4. ঘ) 35°
সঠিক উত্তর:
ঘ) 35°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 35°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ ।। MR হলে, ∠MRN এর মান কত?
 

সমাধান: 
PQ ।। MR হলে
∠PQR = ∠MRL = 55° [অনুরুপ কোণগুলো সমান]  

∠LRN =  ∠MRL  + ∠MRN
90° = 55° + ∠MRN
∠MRN = 90° - 55°
∠MRN = 35°
৫,৬৯১.
PQ ও RS সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?
  1. ∠POS = ∠QOR
  2. ∠POS = ∠QOS
  3. ∠POR = ∠QOS
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
প্রশ্ন: PQ ও RS সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?

সমাধান: 
দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
∠POS = ∠QOR এবং ∠POR = ∠QOS

৫,৬৯২.
যদি θ সূক্ষকোণ হয় এবং 7sin2θ + 3cos2θ = 4 হয়, তাহলে tanθ এর মান কত?
  1. ক) √3/2
  2. খ) 1/√3
  3. গ) √3
  4. ঘ) 2√3
সঠিক উত্তর:
খ) 1/√3
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/√3
ব্যাখ্যা
প্রশ্ন : যদি θ সূক্ষকোণ হয় এবং 7sin2θ + 3cos2θ = 4 হয়, তাহলে tanθ এর মান কত?
সমাধান : 
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1 - sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30º
⇒ θ = 30º

∴ tanθ = tan30º = 1/√3
৫,৬৯৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. 20 বর্গসে.মি.
  2. 22 বর্গসে.মি.
  3. 28 বর্গসে.মি.
  4. 25 বর্গসে.মি.
সঠিক উত্তর:
25 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 বর্গসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 10 × 10 × sin30°
= (1/2) × 10 × 10 × (1/2)
= 25 বর্গসে.মি.

৫,৬৯৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 10 বর্গমিটার 
  2. 14 বর্গমিটার
  3. 12 বর্গমিটার
  4. 16 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার 

আমরা জানি,  
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2

∴ ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2}
= 8/4 {√4(5)2 - (8)2}
= 2 {√(100 - 64)}
= 2 √36
= 2 × 6
= 12

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।

৫,৬৯৫.
সমবাহু ত্রিভুজের বাহু x মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) (3√3/4)x²
  2. খ) (√3/4)x²
  3. গ) (4/√3)r²
  4. ঘ) (√3/4)a²
সঠিক উত্তর:
খ) (√3/4)x²
উত্তর
সঠিক উত্তর:
খ) (√3/4)x²
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x মিটার হলে তার ক্ষেত্রফল = (√3/4)x²
৫,৬৯৬.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 4 মিটার ও উচ্চতা 5 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 19 মিটার
  2. 21 মিটার
  3. 18√3 মিটার
  4. 23 মিটার
সঠিক উত্তর:
21 মিটার
উত্তর
সঠিক উত্তর:
21 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 4 মিটার ও উচ্চতা 5 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 20 মিটার
প্রস্থ, b = 4 মিটার
উচ্চতা, c = 5 মিটার

আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য = √(a2 + b2 + c2)
= √(202 + 42 + 52) মিটার
= √(400 + 16 + 25) মিটার
= √441 মিটার
= 21 মিটার

৫,৬৯৭.
5 সে. মি. ব্যাসার্ধ ও 9 সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?
  1. 150π ঘন সে. মি.
  2. 180π ঘন সে. মি.
  3. 225π ঘন সে. মি.
  4. 280π ঘন সে. মি. 
সঠিক উত্তর:
225π ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
225π ঘন সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 5 সে. মি. ব্যাসার্ধ ও 9 সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 5 সে. মি.
সিলিন্ডারের উচ্চতা, h = 9 সে. মি.

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h ঘনএকক
= π × 52 × 9 ঘনসে. মি.
= 225π ঘন সে. মি.

৫,৬৯৮.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
  1. ১৫° 
  2. ৯৫° 
  3. ১১০° 
  4. ১১৫° 
সঠিক উত্তর:
৯৫° 
উত্তর
সঠিক উত্তর:
৯৫° 
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৮৫° হলে,

∴ অপর কোণটি হবে = (১৮০ - ৮৫)°
= ৯৫°

৫,৬৯৯.
যদি কোনো সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ রশ্মি থাকে, তবে কোণদ্বয় একে অপরের -
  1. ক) পূরক কোণ
  2. খ) সন্নিহিত কোণ
  3. গ) বিপ্রতীপ কোণ
  4. ঘ) স্থূলকোণ
সঠিক উত্তর:
খ) সন্নিহিত কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সন্নিহিত কোণ
ব্যাখ্যা
প্রশ্ন : যদি কোনো সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় উক্ত সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।
সমাধান :
চিত্রে, একই শীর্ষবিন্দু O-তে দুইটি কোণ ∠AOC এবং ∠BOC। কোণদ্বয় সাধারণ রশ্মি OC এর বিপরীত পার্শ্বে অবস্থিত। ∠AOC এবং ∠BOC কোণদ্বয় পরস্পর সন্নিহিত কোণ।
৫,৭০০.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 cm হলে, এর ক্ষেত্রফল কত হবে?
  1. ক) 26 sq. cm
  2. খ) 32 sq. cm
  3. গ) 34 sq. cm
  4. ঘ) 36 sq. cm
সঠিক উত্তর:
খ) 32 sq. cm
উত্তর
সঠিক উত্তর:
খ) 32 sq. cm
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 cm হলে, এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
ধরি,
বর্গের কর্ণ = a

প্রশ্নমতে,
a√2 = 8
বা, 2a2 = 64
∴ a2 = 32 sq. cm.

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 sq. cm