বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৪৫ / ১০৭ · ৪,৪০১৪,৫০০ / ১০,৭৫২

৪,৪০১.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২ সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল-
  1. √২ বর্গ সে.মি.
  2. ১/√২ বর্গ সে.মি.
  3. ১ বর্গ সে.মি.
  4. ২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২ সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল-

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি সমান বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
= ক + ক
বা, ৪ = ২ক
বা, ক = ২
∴ ক = √২

∴ ক্ষেত্রফল = (১/২) × (√২) × (√২)
= (১/২) × ২
= ১ বর্গ সে.মি.
৪,৪০২.
ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAD = 85° হলে, ∠BCD এর মান কত হবে?
  1. ক) 80°
  2. খ) 85°
  3. গ) 95°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
গ) 95°
উত্তর
সঠিক উত্তর:
গ) 95°
ব্যাখ্যা
 

     
আমরা জানি 
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। 

ABCD বৃত্তস্থ চতুর্ভুজে  ∠BAD ও  ∠BCD পরস্পর বিপরীত কোণ।  
∠BAD ও ∠BCD এর সমষ্টি দুই সমকোণ বা 180°
∠BAD + ∠BCD =180°
85° + ∠BCD =180°
 ∠BCD = 180° - 85°
∠BCD = 95°
৪,৪০৩.
একটি চাকার ব্যাস 98 সেমি। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে?
  1. ক) 196 সেমি
  2. খ) 296 সেমি
  3. গ) 308 সেমি
  4. ঘ) 344 সেমি
সঠিক উত্তর:
গ) 308 সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) 308 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- একটি চাকার ব্যাস 98 সেমি। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে?

সমাধান-
চাকার ব্যাস, 2r = 98 সেমি

চাকাটি একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে।

∴ পরিধি = 2πr 
= 2r × π
= 98 × (22/7)
= 308 সেমি
৪,৪০৪.
একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে, এর আয়তন কত?
  1. 1664 ঘন সে.মি.
  2. 1245 ঘন সে.মি.
  3. 2020 ঘন সে.মি.
  4. 1584 ঘন সে.মি.
সঠিক উত্তর:
1584 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
1584 ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে, এর আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে:
ব্যাসার্ধ, r = 6 সে.মি.
উচ্চতা, h = 14 সে.মি.

আমরা জানি, 
সিলিন্ডারের আয়তন, V = πr2h
= (22/7) × 62 × 14
= 22 × 36 × 2
= 1584  ঘন সে.মি.

∴ সিলিন্ডারের আয়তন 1584 ঘন সে.মি.

৪,৪০৫.
Sin{(9π/2) + θ} =?
  1. sinθ
  2. - Cosθ
  3. - sinθ
  4. Cosθ
সঠিক উত্তর:
Cosθ
উত্তর
সঠিক উত্তর:
Cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: Sin{(9π/2) + θ} =?

সমাধান:
দেওয়া আছে,
= Sin{(9π/2) + θ}
= Sin{9 × (π/2) + θ}
= Sin(9 × 90° + θ)        ; π = 180°

90° করে ঘুরে, 9 বার ঘুরে 2nd  চতুর্ভাগে আসবে । যেখানে Sinθ এর মান ধনাত্মক । 
আবার Sin(90° + θ) = Cosθ

∴ Sin{(9π/2) + θ} = Cosθ
৪,৪০৬.
চিত্রে ∠ACD = কত?
  1. ক) 180° ∠B
  2. খ) 180° ∠A
  3. গ) ∠A + ∠C
  4. ঘ) ∠A + ∠B
সঠিক উত্তর:
ঘ) ∠A + ∠B
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ∠A + ∠B
ব্যাখ্যা
বহিঃস্থ কোণ অন্তঃস্থের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান।
অর্থাৎ, ∠ACD = ∠A + ∠B.
৪,৪০৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ৫২ বর্গ একক
  2. ৪৮ বর্গ একক
  3. ৫০ বর্গ একক
  4. ৫৬ বর্গ একক
সঠিক উত্তর:
৫০ বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
৫০ বর্গ একক
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাই এর ক্ষেত্রফল হবে = ১/২  ×  সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
                                                                                                       = ১/২  × ১০ ×  ১০
                                                                                                        = ৫০ বর্গ একক
৪,৪০৮.
একটি বৃত্তের কেন্দ্র হতে ১০ সে.মি. দূরে উৎপন্ন স্পর্শকের দৈর্ঘ্য ৭ সে.মি. হলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ৪২π বর্গ সে.মি.
  2. ৫১π বর্গ সে.মি.
  3. ২৮π বর্গ সে.মি.
  4. ৫৪π বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৫১π বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫১π বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের কেন্দ্র হতে ১০ সে.মি. দূরে উৎপন্ন স্পর্শকের দৈর্ঘ্য ৭ সে.মি. হলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান: 

বৃত্তের ব্যসার্ধা AC = √{(AB)2 - (BC)2}
= √{(10)2 - (7)2}
= √51

ক্ষেত্রফল = π(√51)2
= 51π বর্গ সে.মি.
৪,৪০৯.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ৩ গুণ
  2. ৯ গুণ
  3. ১২ গুণ
  4. ১৬ গুণ
সঠিক উত্তর:
৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৯ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr= 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
৪,৪১০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৪০° হলে, সমান কোণ দুইটির প্রত্যেকটির পরিমাণ হবে-
  1. ৪০°
  2. ৫৫°
  3. ৬২°
  4. ৭০°
সঠিক উত্তর:
৭০°
উত্তর
সঠিক উত্তর:
৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৪০° হলে, সমান কোণ দুইটির প্রত্যেকটির পরিমাণ হবে-

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
∴ একটি কোণ ৫০° হলে অপর কোণদ্বয় = ১৮০° - ৪০°
= ১৪০°

যেহেতু, ত্রিভুজটি সমদ্বিবাহু, অপর কোণ দুটি সমান হবে।
∴ প্রত্যেকটি কোণ = ১৪০°/২ = ৭০°
৪,৪১১.
একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ১৪ ফুট এবং ব্যাসার্ধ ২ ফুট হলে এর আয়তন কত?
  1. ক) ১৫০ ঘন ফুট
  2. খ) ১৬০ ঘন ফুট
  3. গ) ১৭০ ঘনফুট
  4. ঘ) ১৭৬ ঘন ফুট
সঠিক উত্তর:
ঘ) ১৭৬ ঘন ফুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭৬ ঘন ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ১৪ ফুট এবং ব্যাসার্ধ ২ ফুট হলে এর আয়তন কত?

সমাধান:
সিলিন্ডারের দৈর্ঘ্য h =  14 ফুট
সিলিন্ডারের ব্যাসার্ধ r = 2 ফুট

সিলিন্ডারের আয়তন = πr2h
= (22/7) × 22 × 14
= (22/7) × 4 × 14
= 176 ঘন ফুট
৪,৪১২.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত হবে? 
  1. ক) ৭২০°
  2. খ) ৬৩০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ৮১০°
সঠিক উত্তর:
ক) ৭২০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত হবে? 

সমাধান: 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2 × 6 - 4) সমকোণ
                                                                = (12 - 4) × 90°
                                                                = 8 × 90°
                                                                = 720°

ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = আট সমকোণ
৪,৪১৩.
রেখাংশের কতটি প্রান্তবিন্দু থাকে?
  1. ১টি
  2. ২টি
  3. অসংখ্য
  4. নেই
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা

প্রশ্ন: রেখাংশের কতটি প্রান্তবিন্দু থাকে?

সমাধান:
- একটি রেখাতে দুইটি বিন্দু চিহ্নিত করে যে অংশ পাওয়া যায় তাকে রেখাংশ বলে।
- রেখাংশ উভয়দিকে সসীম বা সীমাবদ্ধ।
- রেখাংশের ২টি প্রান্তবিন্দু থাকে।

৪,৪১৪.
একটি গাড়ির চাকা মিনিটে ৭০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
  1. ৩০০ ডিগ্রি
  2. ৪০০ ডিগ্রি
  3. ৪২০ ডিগ্রি
  4. ৪৫০ ডিগ্রি
সঠিক উত্তর:
৪২০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৪২০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা মিনিটে ৭০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
আমরা জানি,
গাড়ির চাকা ১ বার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘুরে

এখন,
চাকাটি ১ বারে ঘুরবে = ৩৬০ 
∴ চাকাটি ৭০ বারে ঘুরবে= (৩৬০ × ৭০) = ২৫২০০ ডিগ্রি

প্রশ্নমতে,
১ মিনিটে বা ৬০ সেকেন্ডে ঘুরে = ২৫২০০ ডিগ্রি
∴ ১ সেকেন্ডে ঘুরে = ২৫২০০/৬০ = ৪২০ ডিগ্রি 
৪,৪১৫.
কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) y2 = ax
  2. খ) y = ax + c
  3. গ) y2 = 4x + 4
  4. ঘ) 3x2 + 3y2 = 15
সঠিক উত্তর:
ঘ) 3x2 + 3y2 = 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3x2 + 3y2 = 15
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের সমীকরণ (x - h)2 + (y - k)2 = r2
যেখানে বৃত্তের কেন্দ্র (h, k) এবং ব্যাসার্ধ r
3x2 + 3y2 = 15
বা, x2 + y2 = (√5)2
√5 হল ব্যাসার্ধ।x2 + y2 = (√5)2 হল বৃত্তের সমীকরণ

৪,৪১৬.
কোন বৃত্তের ব্যাস d হলে এর পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 3 : d
  2. খ) 4 : d
  3. গ) d : 2
  4. ঘ) d : 3
সঠিক উত্তর:
খ) 4 : d
উত্তর
সঠিক উত্তর:
খ) 4 : d
ব্যাখ্যা
আমরা জানি,
বৃত্তের ব্যাস d এবং বৃত্তের ব্যাসার্ধ r হলে, r = d/2 হয়
বৃত্তের পরিধি = 2πr = 2π(d/2) = πd
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π(d/2)2 = πd2/4

এখন
পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত = πd ÷ (πd2/4)
= 1 ÷ d/4
= 4/d

∴ পরিধি : ক্ষেত্রফল = 4 : d
৪,৪১৭.
কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১১০° হলে, বৃত্তস্থ কোণ হবে -
  1. ৫৫°
  2. ৭০°
  3. ১১০°
  4. ২৫০°
সঠিক উত্তর:
৫৫°
উত্তর
সঠিক উত্তর:
৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১১০° হলে, বৃত্তস্থ কোণ হবে - 

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴  বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১১০° হলে, বৃত্তস্থ কোণ হবে = ১১০°/২
= ৫৫°
৪,৪১৮.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। মাঠের বাইরের দিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ৭৫ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?
  1. ৪৭৭০০ টাকা
  2. ৫৬৪৪০ টাকা
  3. ৩৬৫০০ টাকা
  4. ৪২৪৮০ টাকা
সঠিক উত্তর:
৪৭৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৭৭০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। মাঠের বাইরের দিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ৭৫ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?

সমাধান:
মাঠের দৈর্ঘ্য = ৬০ মিটার
মাঠের প্রস্থ = ৪০ মিটার
∴ মাঠের ক্ষেত্রফল = ৬০ × ৪০ = ২৪০০ বর্গমিটার

রাস্তার প্রস্থ = ৩ মিটার
∴ রাস্তাসহ দৈর্ঘ্য = ৬০ + ৩ + ৩ = ৬৬ মিটার
∴ রাস্তাসহ প্রস্থ = ৪০ + ৩ + ৩ = ৪৬ মিটার

∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = ৬৬ × ৪৬ = ৩০৩৬ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = ৩০৩৬ - ২৪০০ = ৬৩৬ বর্গমিটার

প্রতি বর্গমিটার রাস্তার ব্যয় = ৭৫ টাকা
∴  ৬৩৬ বর্গমিটার রাস্তার ব্যয় = ৬৩৬ × ৭৫ = ৪৭৭০০ টাকা

∴ রাস্তা তৈরি করতে মোট ব্যয় = ৪৭৭০০ টাকা

৪,৪১৯.
একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত খুঁটিটির গোড়া থেকে 12 মিটার দূরে ভূমি স্পর্শ করলো, খুঁটিটির উচ্চতা কত?
  1. 30 মিটার
  2. 24 মিটার
  3. 28 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত খুঁটিটির গোড়া থেকে 12 মিটার দূরে ভূমি স্পর্শ করলো, খুঁটিটির উচ্চতা কত? 

সমাধান:

ধরি, 
খুঁটির উচ্চতা = h 

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, ,
(h - 5)2 = 52 + 122
বা, (h - 5)2 = 25 + 144 
বা, (h - 5)2 = 169
বা, (h - 5)2 = 132
বা, h - 5 = 13 
∴ h = 18 

∴ খুঁটির উচ্চতা = 18 মিটার ।

৪,৪২০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ হলে এবং এর পরিসীমা ২০০ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫০০ বর্গ মিটার
  2. খ) ১৬০০ বর্গ মিটার
  3. গ) ১৭০০ বর্গ মিটার
  4. ঘ) ১৮০০ বর্গ মিটার
সঠিক উত্তর:
খ) ১৬০০ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬০০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ হলে  এবং এর পরিসীমা ২০০ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪ক , প্রস্থ ক

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ )
= ২ ( ৪ক + ক )
= ২ × ৫ক 
= ১০ক 

∴১০ক = ২০০ 
ক = ২০ মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৮০ মিটার, প্রস্থ ২০ মিটার 

∴ক্ষেত্রফল = (৮০×২০) বর্গ মিটার
=১৬০০  বর্গ মিটার

৪,৪২১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 সে.মি. এবং প্রস্থ 15 সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 30 সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. 18 সে.মি.
  2. 15.5 সে.মি.
  3. 36 সে.মি.
  4. 12 সে.মি.
সঠিক উত্তর:
12 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
12 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 সে.মি. এবং প্রস্থ 15 সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 30 সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = 24 × 15 = 360 বর্গ সে.মি.
এখন,
নতুন দৈর্ঘ্য = 30 সে.মি.
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ x সে.মি. হলে, ক্ষেত্রফল = 30x বর্গ সে.মি.

প্রশ্নমতে,
30x = 360
⇒ x = 360/30
∴ x = 12 সে.মি.

অতএব, আয়তক্ষেত্রটির প্রস্থ 12 সে.মি. হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।

৪,৪২২.
নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ?
  1. ক) ৯০°
  2. খ) ১০০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ১৯০°
সঠিক উত্তর:
ঘ) ১৯০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯০°
ব্যাখ্যা
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়
চিত্রে ∠AOC  প্রবৃদ্ধ কোণ 
৪,৪২৩.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ মি. এবং দৈর্ঘ্য 5 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 6.5 মি.
  2. 5.5 মি.
  3. 11 মি.
  4. 13 মি.
সঠিক উত্তর:
6.5 মি.
উত্তর
সঠিক উত্তর:
6.5 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ মি. এবং দৈর্ঘ্য 5 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 60 বর্গ মি.
সুতরাং  প্রস্থ = 60/5 = 12 মি.

আয়তক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
∴ বৃত্তের ব্যাস = √(122 + 52) = √169 = 13

সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ = 13/2 = 6.5 মি.
৪,৪২৪.
একটি ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ৩০ মি., ২৪ মি., ১৮ মি. হলে মাঠটির অর্ধপরিসীমা কত?
  1. ৪৮ মিটার
  2. ১৮ মিটার
  3. ৩৬ মিটার
  4. ৭২ মিটার
সঠিক উত্তর:
৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ৩০ মি., ২৪ মি., ১৮ মি. হলে মাঠটির অর্ধপরিসীমা কত?

সমাধান:
ত্রিভুজের পরিসীমা ২S হলে,
আমরা জানি,

ত্রিভুজের পরিসীমা ২S = a + b + c
বা, S = (a + b + c)/২
বা, S = (৩০ + ২৪ + ১৮)/২
∴ ‍S = ৩৬ মিটার

∴ মাঠটির অর্ধপরিসীমা = ৩৬ মিটার
৪,৪২৫.
একটি গোলকের ব্যাস ৪ সে. মি., যদি ব্যাস ৫০% বৃদ্ধি করা হয় তবে আয়তন কত?
  1. ক) ৩৬ ঘন সে. মি.
  2. খ) ৩৬π ঘন সে. মি.
  3. গ) ৩৬ বর্গ সে. মি.
  4. ঘ) ৩৬π বর্গ সে. মি.
সঠিক উত্তর:
খ) ৩৬π ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬π ঘন সে. মি.
ব্যাখ্যা

ব্যাস = ৪ সে. মি.,
৫০% বৃদ্ধিতে ব্যাস = (১৫০/১০০) × ৪ সে. মি. = ৬ সে. মি.
এক্ষেত্রে, ব্যাসার্ধ = ৩ সে. মি.
আয়তন = ৪/৩ × π × ৩
= ৩৬π

৪,৪২৬.
38° কোণের পূরক কোণ কত?
  1. 142°
  2. 55°
  3. 52°
  4. 72°
সঠিক উত্তর:
52°
উত্তর
সঠিক উত্তর:
52°
ব্যাখ্যা
প্রশ্ন: 38° কোণের পূরক কোণ কত?

সমাধান:
পূরক কোণ: দুটি কোণের সমষ্টি 90° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

∴ 38° কোণের পূরক কোণ = (90° - 38°) = 52°
৪,৪২৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 18 সে.মি.। এর ক্ষেত্রফল 108 বর্গ সে.মি. হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত?
  1. 9 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 15 সে.মি.
  4. 19 সে.মি.
সঠিক উত্তর:
15 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
15 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 18 সে.মি.। এর ক্ষেত্রফল 108 বর্গ সে.মি. হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b = 18 সে.মি.
এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে,
(b/4) √(4a2 - b2) = 108
⇒ (18/4) √(4 × a2 - 182) = 108
⇒ √(4 × a2 - 324) = 108 × (4/18)
⇒ √{4a2 - 324} = 576
⇒ 4a2 = 900
⇒ a2 = 225
∴ a = 15 সে.মি.
৪,৪২৮.
একটি Heptagon- এর অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
  1. 1220°
  2. 700°
  3. 900°
  4. 1240°
সঠিক উত্তর:
900°
উত্তর
সঠিক উত্তর:
900°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি Heptagon- এর অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
বাহুর সংখ্যা n = 7
বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (7 - 2) × 180°
= 5 × 180°
= 900°

∴ একটি  Heptagon -এর অন্তঃকোণগুলোর সমষ্টি = 900°

এখানে,
Monogon (1 side)
Digon (2 sides)
Triangle (3 sides)
Quadrilateral (4 sides)
Pentagon (5 sides)
Hexagon (6 sides)

Heptagon (7 sides)
Octagon (8 sides)
Nonagon (9 sides)
Decagon (10 sides)
৪,৪২৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চারগুণ এবং প্রস্থ তিনগুণ করা হলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি হবে?
  1. ১২ গুণ
  2. ১৫ গুণ
  3. ৭ গুণ
  4. ১১ গুণ
সঠিক উত্তর:
১১ গুণ
উত্তর
সঠিক উত্তর:
১১ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চারগুণ এবং প্রস্থ তিনগুণ করা হলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি হবে?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = x
প্রস্থ = y
∴ ক্ষেত্রফল = xy

আবার,
নতুন দৈর্ঘ্য = ৪x
নতুন প্রস্থ = ৩y
∴ ক্ষেত্রফল = (৪x × ৩y)
= ১২xy

∴ বৃদ্ধি = ১২xy - xy
= ১১xy

অর্থাৎ ক্ষেত্রফল ১১ গুণ বৃদ্ধি পাবে।
৪,৪৩০.
tan66°.tan30°. cot66° এর মান নির্ণয় করুন। 
  1. 1/√2
  2. √3
  3. 1/√3
  4. 0
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: tan66°.tan30°. cot66° এর মান নির্ণয় করুন। 

সমাধান:
tan66°.tan30°. cot66°
= tan66° × (1/√3) × cot66°
= 1/√3

∴ tan66°.tan30°. cot66° এর মান হল 1/√3
৪,৪৩১.
একটি আয়তাকার জমির চারিদিকে প্রতি মিটার ২০০ টাকা হিসেবে প্রাচীর নির্মাণ করতে ৪৬০০০ টাকা খরচ হয়। যদি জমির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত ১০ : ১৩ হয়, তবে জমিটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩০০০ বর্গ মিটার
  2. খ) ৩২৫০ বর্গ মিটার
  3. গ) ৩৬০০ বর্গ মিটার
  4. ঘ) ৪০০০ বর্গ মিটার
সঠিক উত্তর:
খ) ৩২৫০ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২৫০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন- একটি আয়তাকার জমির চারিদিকে প্রতি মিটার ২০০ টাকা হিসেবে প্রাচীর নির্মাণ করতে ৪৬০০০ টাকা খরচ হয়। যদি জমির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত ১০ : ১৩ হয়, তবে জমিটির ক্ষেত্রফল কত?

সমাধান-
আয়তাকার জমির পরিসীমা = ৪৬০০০/২০০ = ২৩০ মি.

মনে করি,
প্রস্থ ও দৈর্ঘ্য যথাক্রমে ১০ক এবং ১৩ক

শর্তমতে,
২(১০ক + ১৩ক) = ২৩০
⇒ ৪৬ক = ২৩০
⇒ ক = ৫

দৈর্ঘ্য = ১৩ × ৫ = ৬৫ মি
প্রস্থ = ১০ × ৫ = ৫০ মি

∴ ক্ষেত্রফল = ৬৫ × ৫০ = ৩২৫০ বর্গ মিটার
৪,৪৩২.
একটি ত্রিভুজের দুই কোণের পরিমান ৩৭ ডিগ্রী ও ৫৩ ডিগ্রী হলে, ত্রিভুজটি কোন ধরনের?
  1. সমকোণী
  2. সমবাহু
  3. সমদ্বিবাহু
  4. স্থূলকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
একটি ত্রিভুজের দুই কোণের পরিমান ৩৭ ডিগ্রী ও ৫৩ ডিগ্রী হলে,
কোণ দুইটির যোগফল = ৩৭ + ৫৩ = ৯০ ডিগ্রী 
অতএব, অপর কোণ = ১৮০ - ৯০ = ৯০ ডিগ্রী 
একটি ত্রিভুজের এক কোণ সমকোণ হলে তা সমকোণী
৪,৪৩৩.
একটি বৃত্তের ক্ষেত্রফল 3850 বর্গ সে.মি হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 25 সে.মি.
  2. 17.5 সে.মি.
  3. 70সে.মি.
  4. 35 সে.মি.
সঠিক উত্তর:
35 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
35 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 3850 বর্গ সে.মি হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 3850
⇒ r2 = 3850/π
⇒ r2 = 3850 × (7/22)
⇒ r2 = 1225
⇒ r2 = (35)2
∴ r = 35

সুতরাং, বৃত্তটির ব্যাসার্ধ 35 সে.মি।

৪,৪৩৪.
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ৩ মি. প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ২৫৬ বর্গ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) ১৩৬ বর্গমিটার
  2. খ) ১৪৬ বর্গমিটার
  3. গ) ১৫৬ বর্গমিটার
  4. ঘ) ১৬৬ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ১৫৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ৩ মি. প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ২৫৬ বর্গ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য x মিটার
৩ মিটার রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (x + ৩ + ৩) = (x + ৬) মিটার

প্রশ্নমতে,
(x + ৬) = ২৫৬
⇒ (x + ৬) = (১৬)
⇒ x + ৬ = ১৬
⇒ x = ১৬ - ৬
∴ x = ১০ 

রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ২৫৬ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = (২৫৬ - ১০০) বর্গমিটার
= ১৫৬ বর্গমিটার।
৪,৪৩৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৭.২ সে.মি.
  2. ৭.৩ সে.মি.
  3. ৭ সে.মি.
  4. ৭.১ সে.মি.
সঠিক উত্তর:
৭.২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭.২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল = ১৮ × ১০ বর্গসে.মি.
= ১৮০  বর্গসে.মি.

নতুন ক্ষেত্রফলও ১৮০ হতে হবে ।
∴ নতুন প্রস্থ = ১৮০/২৫ সে.মি.
= ৭.২ সে.মি.
৪,৪৩৬.
tan90° এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) √3
  4. ঘ) অসংজ্ঞায়িত
সঠিক উত্তর:
ঘ) অসংজ্ঞায়িত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসংজ্ঞায়িত
ব্যাখ্যা
বিভিন্ন ধরণের ত্রিকোণমিতিক অনুপাতের মান:
৪,৪৩৭.
যদি secθ - tanθ = 5 হয়, তবে secθ এর মান কত?
  1. 5/13
  2. 7/6
  3. 17/5
  4. 13/5
সঠিক উত্তর:
13/5
উত্তর
সঠিক উত্তর:
13/5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি secθ - tanθ = 5 হয়, তবে secθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
secθ - tanθ = 5 ...... (1)

আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1
⇒ secθ + tanθ = 1/(secθ - tanθ)
⇒ secθ + tanθ = 1/5 ...... (2) [কারণ (1) হতে]

সমীকরণ (1) + (2) করে পাই,
⇒ secθ - tanθ + secθ + tanθ = 5 + (1/5)
⇒ 2secθ = 26/5
⇒ secθ = 26/10
∴ secθ = 13/5
৪,৪৩৮.
একটি রম্বসের কর্ণ ১০ মিটার, এবং ক্ষেত্রফল ১৪০ বর্গমিটার। যদি দ্বিতীয় কর্ণটি ২০% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে?
  1. ১৬০ বর্গমিটার
  2. ১৬৪ বর্গমিটার
  3. ১৬৮ বর্গমিটার
  4. ১৭০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৬৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬৮ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ ১০ মিটার, এবং ক্ষেত্রফল ১৪০ বর্গমিটার। যদি দ্বিতীয় কর্ণটি ২০% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি কর্ণ, d1 = ১০ মিটার
এবং ক্ষেত্রফল A = ১৪০ বর্গমিটার।

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × d1 × d2
⇒ ১৪০ = (১/২) ​× ১০ × d2
⇒ ৫ × d2​ = ১৪০
⇒ d2 ​= ২৮

দ্বিতীয় কর্ণটি ২০% বৃদ্ধি করলে:
d2′ = ২৮ × ১.২
= ৩৩.৬ মিটার

∴ নতুন ক্ষেত্রফল = (১/২) × ১০ × ৩৩.৬
= ৫ × ৩৩.৬
= ১৬৮ বর্গমিটার
 
∴ নতুন ক্ষেত্রফল = ১৬৮ বর্গমিটার

৪,৪৩৯.
∠ A = ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ∠ A = ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?

সমাধান:
দুটি কোণের সমষ্টি 90° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

∴ 50° কোণের পূরক কোণ = (90° - 50°) = 40°
৪,৪৪০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গ মিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৫ মিটার
  2. ৬ মিটার
  3. ৭ মিটার
  4. ৮ মিটার
সঠিক উত্তর:
৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬ মিটার
ব্যাখ্যা
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গ মিটার
অতএব, বর্গের এক বাহুর দৈর্ঘ্য = √১৮ মিটার 
কর্ণের দৈর্ঘ্য = √১৮ × √২ মিটার = ৬ মিটার
৪,৪৪১.
একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?
  1. ক) 256 সেমি
  2. খ) 216 সেমি
  3. গ) 288 সেমি
  4. ঘ) 286 সেমি
সঠিক উত্তর:
গ) 288 সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) 288 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?

সমাধান:
এখানে,
ব্যাসার্ধ, r = 56 মি.

আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
 
পরিসীমা = (2πr/2) + 2r
= πr + 2r
= (22/7) × 56 + 2 × 56
= 176 + 112
= 288 সেমি
৪,৪৪২.
একটি সুষম অষ্টভুজের একটি অন্ত:কোণের পরিমান হবে- 
  1. ১৩৫°
  2. ১২৫°
  3. ১৪৫°
  4. ১৫৫°
সঠিক উত্তর:
১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
১৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের একটি অন্ত:কোণের পরিমান হবে- 

সমাধান: 
সুষম  অষ্টভুজের
প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ = ৩৬০°/৮ = ৪৫°

প্রতিটি অন্তঃকোণের পরিমাপ = (১৮০ - ৪৫)° = ১৩৫°
৪,৪৪৩.
সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৪৫ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ২২.৫০°
  2. ৬৭.৫০°
  3. ৪১.৫০°
  4. ৩৪°
সঠিক উত্তর:
২২.৫০°
উত্তর
সঠিক উত্তর:
২২.৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৪৫ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি, সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০° এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ, যাদের সমষ্টি ৯০°।
ধরি, ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটি হলো ক।
তাহলে, বৃহত্তম সূক্ষ্মকোণটি হবে (ক + ৪৫)°।
শর্তমতে, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ৯০°।
ক + (ক + ৪৫) = ৯০°
⇒ ২ক + ৪৫ = ৯০°
⇒ ২ক = ৯০° - ৪৫°
⇒ ২ক = ৪৫°
⇒ ক = ৪৫°/২
∴ ক = ২২.৫০°
সুতরাং, ক্ষুদ্রতম কোণটির মান হলো ২২.৫০°।

৪,৪৪৪.
কোন শর্তে একটি ত্রিভুজ অংকন করা সম্ভব?
  1. ক) তিনটি কোণ
  2. খ) একটি বাহু ও একটি কোণ
  3. গ) তিনটি বাহু
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) তিনটি বাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) তিনটি বাহু
ব্যাখ্যা
একটি ত্রিভুজ আঁকা সম্ভব –
দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ; দুই কোণ ও একবাহু; দুই বাহু ও একটি বিপরীত কোণ; তিনটি বাহু।
৪,৪৪৫.
cosec(90° - θ) = 2/√3 হলে tan2θ = কত?
  1. 1/2
  2. 1/√3
  3. 1/√5
  4. 1/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: cosec(90° - θ) = 2/√3 হলে tan2θ = কত?

সমাধান:
দেওয়া আছে,
cosec(90° - θ) = 2/√3
⇒ secθ = 2/√3
⇒ sec2θ = (2/√3)2
⇒ 1 + tan2θ = 4/3
⇒ tan2θ = (4/3) - 1
⇒ tan2θ = (4 - 3)/3
∴ tan2θ = 1/3
৪,৪৪৬.
১ হেক্টোমিটার কত মিটার?
  1. ৫ মি.
  2. ১০ মি.
  3. ১৫০ মি.
  4. ১০০ মি.
সঠিক উত্তর:
১০০ মি.
উত্তর
সঠিক উত্তর:
১০০ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হেক্টোমিটার কত মিটার?

সমাধান:
১ মিটার = ১০০ সেন্টিমিটার;
১ ডেকামিটার = ১০ মিটার
১ হেক্টোমিটার = ১০০ মিটার
১ ডেসিমিটার = ০.১ মিটার
৪,৪৪৭.
(3, - 2) এবং (7, 6) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?
  1. 2
  2. - 1/2
  3. - 3/5
  4. 1/2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: (3, - 2) এবং (7, 6) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?

সমাধান:
আমরা জানি, দুইটি বিন্দু (x1, y1) এবং (x2, y2) দ্বারা অতিক্রমকারী একটি সরলরেখার ঢাল (m) নির্ণয়ের সূত্র হলো:
m = (y2 - y1)/(x2 - x1)

এখানে, (x1, y1) = (3, - 2) এবং (x2, y2) = (7, 6)

∴ ঢাল, m = {6 - (- 2)}/(7 - 3)
= (6 + 2)/(7 - 3)
= 8/4
= 2

∴ সরলরেখার ঢাল = 2

৪,৪৪৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি 60 সেমি ক্ষেত্রফল কত হবে?
  1. ক) 860 বর্গ সেমি
  2. খ) 1020 বর্গ সেমি
  3. গ) 1260 বর্গ সেমি
  4. ঘ) 1200 বর্গ সেমি
সঠিক উত্তর:
ঘ) 1200 বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1200 বর্গ সেমি
ব্যাখ্যা

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে,
ক্ষেত্রফল = b/4 × √(4a2 - b2) বর্গ একক
= (60/4) × √{4 × 502 - 602}
= 15 × √(10000 - 3600)
= 15 × 80
= 1200 বর্গ সেমি

৪,৪৪৯.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. রম্বস
  2. বর্গক্ষেত্র
  3. আয়তক্ষেত্র
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি -

সমাধান:
- বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
- কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
৪,৪৫০.
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ- 
  1. স্থূল কোণ
  2. সমকোণ
  3. সূক্ষ্ম কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
সূক্ষ্ম কোণ
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষ্ম কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ- 

সমাধান: 
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে। 
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। 
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। 
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ। 
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক।
৪,৪৫১.
দেয়ালের উচ্চতা ৩৫ মিটার। মইয়ের তলদেশ দেয়াল থেকে ১২ মিটার দূরে রাখা হলে, মইটির দৈর্ঘ্য কত?
  1. ৪৭ মিটার
  2. ৩৭ মিটার
  3. ৩২ মিটার
  4. ৫২ মিটার
সঠিক উত্তর:
৩৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৭ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: দেয়ালের উচ্চতা ৩৫ মিটার। মইয়ের তলদেশ দেয়াল থেকে ১২ মিটার দূরে রাখা হলে, মইটির দৈর্ঘ্য কত?
 
সমাধান:
দেওয়া আছে, 
দেয়ালের উচ্চতা ৩৫ মিটার, মইয়ের তলদেশ দেয়াল থেকে ১২ মিটার দূরে।
এটি একটি সমকোণী ত্রিভুজ।  যেখানে,
লম্ব দিক = ৩৫ মিটার
ভূমি = ১২ মিটার
কর্ণ = মইয়ের দৈর্ঘ্য

আমরা জানি, 
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
মইয়ের দৈর্ঘ্য = √(৩৫ + ১২)
= √(১২২৫ + ১৪৪)
= √১৩৬৯
= ৩৭ মিটার 

∴ মইয়ের দৈর্ঘ্য = ৩৭ মিটার 

৪,৪৫২.
একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে?
  1. 2 : π
  2. 2π : √π
  3. π : 2
  4. √π  : 2
সঠিক উত্তর:
√π  : 2
উত্তর
সঠিক উত্তর:
√π  : 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে?

সমাধান: 
বর্গক্ষেত্রের এক বাহু = a

প্রশ্নমতে,
বৃত্তের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বা, πr2 = a2
বা, a = r√π

সুতরাং বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রের পরিসীমা = 2πr : 4a
= 2πr : 4 × r√π
= π : 2√π
= √π  : 2
৪,৪৫৩.
sin(θ + 15°) = 3/√12 হলে √2cosθ = ?
  1. 1/√2
  2. 1/2
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: sin(θ + 15°) = 3/√12 হলে √2cosθ = ?

সমাধান:
sin(θ + 15°) = 3/√12
⇒ sin(θ + 15°) = 3/(2√3)
⇒ sin(θ + 15°) = (√3 . √3)/2√3
⇒ sin(θ + 15°) = √3/2
⇒ sin(θ + 15°) = sin60°
⇒ θ + 15° = 60°
⇒ θ = 45°

এখন,
√2cosθ = √2(cos 45°)
= √2(1/√2)
= 1
৪,৪৫৪.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-
  1. অষ্টভুজ
  2. সপ্তভুজ
  3. ষড়ভুজ
  4. পঞ্চভুজ
সঠিক উত্তর:
অষ্টভুজ
উত্তর
সঠিক উত্তর:
অষ্টভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
৩ক + ক = ১৮০°
⇒ ৪ক = ১৮০°

এখানে,
অন্তঃস্থ কোণ = (৩ × ৪৫°) = ১৩৫°
বহিঃস্থ কোণ = ৪৫°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪৫°
= ৮ টি
৪,৪৫৫.
একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১১মিটার, ৬০মিটার ও ৬১মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ২৮০ বর্গমিটার
  2. ৩৬০ বর্গমিটার
  3. ৪২০ বর্গমিটার
  4. ৩৩০ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৩০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৩০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১১মিটার, ৬০মিটার ও ৬১মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
a = ১১মিটার, b = ৬০মিটার  এবং c = ৬১ মিটার 

ত্রিভুজ আকৃতি মাঠের অর্ধপরিসীমা = (a + b + c)/2
= (১১ + ৬০ + ৬১)/২
= ৬৬ মিটার 

 ত্রিভুজ আকৃতি মাঠের ক্ষেত্রফল = √(s(s - a)(s - b)(s - c))
= √{(৬৬(৬৬ - ৬১)(৬৬ - ৬০)(৬৬ - ১১)}
= √(৬৬ × ৫ × ৬ × ৫৫)
= ৩৩০ বর্গমিটার
৪,৪৫৬.
ΔABC এবং ΔPQR পরস্পর সদৃশ ত্রিভুজ। ∠A = 46° এবং ∠Q = 82° হলে, ∠C এর পরিমাপ কত ডিগ্রি?
  1. 48°
  2.  56°
  3. 54°
  4. 52°
সঠিক উত্তর:
52°
উত্তর
সঠিক উত্তর:
52°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এবং ΔPQR পরস্পর সদৃশ ত্রিভুজ। ∠A = 46° এবং ∠Q = 82° হলে, ∠C এর পরিমাপ কত ডিগ্রি?

সমাধান:
যেহেতু ΔABC এবং ΔPQR পরস্পর সদৃশ ত্রিভুজ।
তাই, ∠B = ∠Q = 82° [জ্যামিতির নিয়ম অনুযায়ী, দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয়।]

আমরা জানি,
কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°
অর্থাৎ, ΔABC-এর ক্ষেত্রে, ∠A + ∠B + ∠C = 180°
এখন, ∆ABC হতে পাই, 
⇒ ∠C = 180° - (∠A + ∠ B) 
⇒ ∠C = 180° - (46° + 82°) 
⇒ ∠C = 180° - 128°
∴ ∠C = 52°

৪,৪৫৭.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গএকক?
  1. ক) 16 বর্গ একক
  2. খ) 25 বর্গ একক
  3. গ) 28বর্গ একক
  4. ঘ) 32 বর্গ একক
সঠিক উত্তর:
খ) 25 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
খ) 25 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? 

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x হলে, কর্ণের দৈর্ঘ্য √2x এবং ক্ষেত্রফল x2
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5√2
∴ √2x = 5√2
⇒ x = 5

 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 = 25 বর্গএকক
৪,৪৫৮.
একটি গোলকের ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় তাহলে পুরাতন ও নতুন গোলকের আয়তনের অনুপাত কত হবে?
  1. ২ : ১
  2. ৮ : ১
  3. ৪ : ১
  4. ৯ : ১
সঠিক উত্তর:
৮ : ১
উত্তর
সঠিক উত্তর:
৮ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গোলকের ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় তাহলে পুরাতন ও নতুন গোলকের আয়তনের অনুপাত কত হবে?

সমাধান: 
ধরি, পুরাতন গোলকের ব্যাসার্ধ ২R
তাহলে, নতুন গোলকের ব্যাসার্ধ R

∴ পুরাতন গোলকের আয়তন : নতুন গোলকের আয়তন = (৪/৩) × π × (২R) :  (৪/৩) × π × R
= ৮R :  R
= ৮ : ১ 

৪,৪৫৯.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 4 মিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গমিটার হলে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 6 মিটার
  2. খ) 9 মিটার
  3. গ) 12 মিটার
  4. ঘ) 8 মিটার
সঠিক উত্তর:
খ) 9 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 4 মিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গমিটার হলে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:
মনেকরি 
সমান্তরাল বাহুদ্বয় a এবং a + 3 মিটার 

প্রশ্নমতে,
(1/2) × (a + a + 3) × 4  = 30
(4/2)(2a + 3) = 30 
2(2a + 3) = 30 
2a + 3 = 15
2a = 15 - 3
2a = 12
a = 6

বৃহত্তম বাহুর দৈর্ঘ্য =  6 + 3 = 9 মিটার
৪,৪৬০.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৯ সে.মি হলে এর উচ্চতা কত সে.মি?
  1. 4√3
  2. 2√3
  3. 1/(3√3)
  4. (3√3)/2
সঠিক উত্তর:
(3√3)/2
উত্তর
সঠিক উত্তর:
(3√3)/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৯ সে.মি হলে এর উচ্চতা কত সে.মি?

সমাধান:

সমবাহু ত্রিভুজের পরিসীমা = 9 সে.মি
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 9/3 = 3 সে.মি

∴ উচ্চতা, AD = √(AB2 - BD2)
= √{32 - (3/2)2}
= √{9 - (9/4)}
= √{(36 - 9)/4}
= √(27/4)
= (3√3)/2
৪,৪৬১.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 180 বর্গমিটার। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 20 মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 15 মিটার
  2. 18 মিটার
  3. 17 মিটার
  4. 21 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 180 বর্গমিটার। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 20 মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × ভূমি × 20
= 10 × ভূমি

প্রশ্নমতে,
10 × ভূমি = 180
⇒ ভূমি = 180/10
∴ ভূমি = 18 মিটার
৪,৪৬২.
একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ৪ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ১ ফুট কম হয়। তাহলে ডকের উচ্চতা কত?
  1. ৩ ফুট
  2. ৫ ফুট
  3. ৭ ফুট
  4. ১২ ফুট
সঠিক উত্তর:
৩ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৩ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ৪ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ১ ফুট কম হয়। তাহলে ডকের উচ্চতা কত?

সমাধান:
মনে করি, ডকের উচ্চতা = ক ফুট
∴ নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য = (২ক - ১) ফুট
নৌকা থেকে ডকের দূরত্ব = ৪ ফুট


যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(দড়ির দৈর্ঘ্য) = (ডকের উচ্চতা) + (নৌকা থেকে ডকের দূরত্ব)
⇒ (২ক - ১) = ক + ৪
⇒ ৪ক - ৪ক + ১ = ক + ১৬
⇒ ৪ক - ক - ৪ক + ১ - ১৬ = ০
⇒ ৩ক - ৪ক - ১৫ = ০
⇒ ৩ক - ৯ক + ৫ক - ১৫ = ০
⇒ ৩ক(ক - ৩) + ৫(ক - ৩) = ০
⇒ (৩ক + ৫)(ক - ৩) = ০

সুতরাং, ৩ক + ৫ = ০ অথবা ক - ৩ = ০
⇒ ক = - ৫/৩ অথবা ক = ৩
যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, 
∴ ক = ৩

∴ ডকের উচ্চতা ৩ ফুট।

৪,৪৬৩.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য (√2)a একক হলে ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 2a2
  2. খ) 4a2
  3. গ) a2
  4. ঘ) 1/2 a2
সঠিক উত্তর:
গ) a2
উত্তর
সঠিক উত্তর:
গ) a2
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = (&radic2)a একক
∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল= a2 বর্গ একক।
৪,৪৬৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. ও ভূমির দৈর্ঘ্য 60 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের অর্ধেক কত? 
  1. ক) 1200 বর্গসে.মি.
  2. খ) 1000 বর্গসে.মি.
  3. গ) 600 বর্গসে.মি.
  4. ঘ) 500 বর্গসে.মি.
সঠিক উত্তর:
গ) 600 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 600 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. ও ভূমির দৈর্ঘ্য 60 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের অর্ধেক কত? 

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 60 সে. মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 50 সে. মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (60/4) × √(4 × 502 - 602)
= (15) × √(10000 - 3600)
= (15) × √6400
= 15  × 80
= 1200 বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফলের অর্ধেক = 1200/2 = 600 বর্গসে.মি.
৪,৪৬৫.
একটি বর্গের কর্ণদ্বয়ের গুণফল 50 বর্গমি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 10√2 বর্গমি.
  2. খ) 20√2 বর্গমি.
  3. গ) 25 বর্গমি.
  4. ঘ) 40 বর্গমি.
সঠিক উত্তর:
গ) 25 বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 25 বর্গমি.
ব্যাখ্যা

ধরি,
বর্গের বাহুর দৈর্ঘ্য = a 
∴ ক্ষেত্রফল = a2
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2
বর্গের কর্ণের গুনফল = a√2 × a√2 = 2a2
প্রশ্নমতে, 2a2 = 50
∴ ক্ষেত্রফল, a2 = 25

৪,৪৬৬.
যদি tanA + sinA = m এবং tanA - sinA = n হয়, তাহলে (m2 - n2)/4 = কত?
  1. 0
  2. mn
  3. 4√mn
  4. √mn
সঠিক উত্তর:
√mn
উত্তর
সঠিক উত্তর:
√mn
ব্যাখ্যা
প্রশ্ন: যদি tanA + sinA = m এবং tanA - sinA = n হয়, তাহলে (m2 - n2)/4 = কত? 

সমাধান: 
(m2 - n2)/4
= {(tanA + sinA)2 - (tanA - sinA)2}/4
= (4tanA . sinA)/4    [∴ (a + b)2 - (a - b)2 = 4ab]
= √(tan2A . sin2A)
= √{tan2A (1 - cos2A)}
= √(tan2A - tan2A . cos2A)
= √(tan2A - (sin2A/cos2A) . cos2A)
= √(tan2A - sin2A)
= √{(tanA + sinA)(tanA - sinA)}
= √mn
৪,৪৬৭.
একটি সামান্তরিকের ভূমি-উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত ২ঃ১ এবং ক্ষেত্রফল ৭২ বর্গমিটার হলে এর ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ মিঃ
  2. খ) ৮ মিঃ
  3. গ) ১০ মিঃ
  4. ঘ) ১২ মিঃ
সঠিক উত্তর:
ঘ) ১২ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ মিঃ
ব্যাখ্যা

ধরি,
ভূমি ২a,
উচ্চতা = a
∴ ক্ষেত্রফল ২a × a
= ৭২
বা, a2 = ৩৬
∴ a = ৬
∴ ভূমির দৈর্ঘ্য = ২ × a
= ২ × ৬
= ১২ মিঃ

৪,৪৬৮.
নিচের কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ক) ২(দৈর্ঘ্য + প্রস্থ)
  2. খ) ১/২(ভূমি × উচ্চতা)
  3. গ) দৈর্ঘ্য × প্রস্থ
  4. ঘ) ভূমি × উচ্চতা
সঠিক উত্তর:
ঘ) ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো- (ভূমি × উচ্চতা)। 
৪,৪৬৯.
ABCD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। ∠A = 75° হলে, ∠C = ?
  1. 75°
  2. 105°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা

বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল = 180°
তাহলে ABCD চতুর্ভুজটির ∠A + ∠C = 180°
বা, 75° + ∠C = 180°
বা, ∠C = 180° - 75°
বা, ∠C = 105°

৪,৪৭০.
দুটি পূরক কোণের একটি আরেকটির ৪/৫ অংশ হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত হবে? 
  1. ৪০° 
  2. ৫০°
  3. ৩০°
  4. ৬০°
সঠিক উত্তর:
৪০° 
উত্তর
সঠিক উত্তর:
৪০° 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পূরক কোণের একটি আরেকটির ৪/৫ অংশ হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত হবে? 

সমাধান: 
আমরা জানি,
যখন দুটি কোণের সমষ্টি ৯০˚ বা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। 
অর্থাৎ, পূরক কোণদ্বয়ের সমষ্টি = ৯০°

দেওয়া আছে, 
কোণদ্বয়ের অনুপাত = ৪ : ৫
∴ কোণদ্বয়ের যোগফল = ৪ + ৫ = ৯ 
∴ ক্ষুদ্রতম কোণ = ৪ × (৯০/৯)
= ৪০°  । 
৪,৪৭১.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ কত ডিগ্রী?
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৭৫°
সঠিক উত্তর:
গ) ৬০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০°
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ ৬০° ডিগ্রী। 
৪,৪৭২.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩০ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ১০√৩ বর্গমিটার
  2. ১৫√৩ বর্গমিটার
  3. ২৫√৩ বর্গমিটার
  4. ৩০√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
২৫√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩০ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩০ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৩০/৩ মিটার = ১০ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × ১০ বর্গমিটার
= (√৩/৪) × ১০০ বর্গমিটার
= ২৫√৩ বর্গমিটার
৪,৪৭৩.
সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় -
  1. ক) 55°, 35°
  2. খ) 35°, 45°
  3. গ) 45°, 55°
  4. ঘ) 55°, 60°
সঠিক উত্তর:
ক) 55°, 35°
উত্তর
সঠিক উত্তর:
ক) 55°, 35°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় -

সমাধান:
সমকোণী  ত্রিভুজের অপর কোণদ্বয়ের সমষ্টি = ৯০ ডিগ্রি
এখানে,
অপশনে ৫৫ ডিগ্রি + ৩৫ ডিগ্রি  = ৯০ ডিগ্রি 

∴ অপর কোণদ্বয় ৫৫ ডিগ্রি, ৩৫ ডিগ্রি।
৪,৪৭৪.
এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ঠিক পশ্চিম দিকে 3 কিলোমিটার গেল। যাত্রা শেষে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে থাকবে? 
  1. 5 কিলোমিটার
  2. 6 কিলোমিটার
  3. 7 কিলোমিটার
  4. 8 কিলোমিটার
সঠিক উত্তর:
5 কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
5 কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ঠিক পশ্চিম দিকে 3 কিলোমিটার গেল। যাত্রা শেষে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে থাকবে? 

সমাধান: 

মনে করি,
লোকটি A স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 4 কিলোমিটার যাওয়ার পর B স্থানে পৌঁছাল এবং B থেকে পশ্চিম দিকে গমন করে 3 কিলোমিটার যাওয়ার পর C বিন্দুতে পৌঁছাল। 
তাহলে, AB = 4 কি.মি.
BC = 3 কি.মি.
AC = কত?

এখন,
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই,
AC2 = AB2 + BC2
বা, AC2 = (4)2 + (3)2
বা, AC2 = 16 + 9
বা, AC2 = 25
∴ AC = 5

∴ লোকটি যাত্রা শুরুর স্থান থেকে 5 কিলোমিটার দূরে থাকবে।

৪,৪৭৫.
∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 115° হলে, ∠B = কত?
  1. 65°
  2. 75°
  3. 85°
  4. 90°
সঠিক উত্তর:
65°
উত্তর
সঠিক উত্তর:
65°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 115° হলে, ∠B = কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, তাদের সম্পূরক কোণ বলে। 
∠A + ∠B = 180° 
বা, 115° + ∠B = 180°  [∴ ∠A = 115°] 
বা, ∠B = 180° - 115°
∴ ∠B = 65° 
৪,৪৭৬.
সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি?
  1. ক) ৬ : ৪ : ৩
  2. খ) ৬ : ৫ : ৩
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ১৩ : ১২ : ৫
সঠিক উত্তর:
ঘ) ১৩ : ১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ : ১২ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২ + ৫২ 
১৬৯ = ১৪৪ + ২৫
১৬৯ = ১৬৯

সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।

৪,৪৭৭.
একটি বিন্দু থেকে কতগুলি সরলরেখা আঁকা যায়?
  1. একটি
  2. দুটি
  3. সসীম সংখ্যক
  4. অসীম সংখ্যক
সঠিক উত্তর:
অসীম সংখ্যক
উত্তর
সঠিক উত্তর:
অসীম সংখ্যক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বিন্দু থেকে কতগুলি সরলরেখা আঁকা যায়?

সমাধান: 
বিন্দু (Point): 

- বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই। 
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন। 
- পেনসিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। 

বিন্দুর শ্রেণিবিভাগ: 
- বিন্দুকে সাধারণত ৩ শ্রেণিতে ভাগ করা হয়েছে। 
যথা- ১। সমরেখ বিন্দু, ২।  অসমরেখ বিন্দু এবং ৩।  সমবিন্দু। 

সাধারণ বিন্দু: 
- একটি সমতলে দুটি সরলরেখা যে নির্দিষ্ট বিন্দুটিতে ছেদ করে সেই বিন্দুটিকেই সাধারণ বিন্দু বলে। 
- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না। 
- একটি বিন্দু দিয়ে একাধিক বা অসংখ্য বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়। 
- সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে।

সঠিক উত্তর ঘ) অসংখ্য বা অসীম সংখ্যক

৪,৪৭৮.
একটি বৃত্তের ব্যাস r হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. πr2/4
  2. πr/2
  3. πr2/2
  4. πr
সঠিক উত্তর:
πr2/4
উত্তর
সঠিক উত্তর:
πr2/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস r হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = r
বৃত্তের ব্যাসার্ধ = r/2

∴ বৃত্তের ক্ষেত্রফল = π(r/2)2
= πr2/4
৪,৪৭৯.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. 4 মিটার
  2. 5.5 মিটার
  3. 6.5 মিটার
  4. 9 মিটার
সঠিক উত্তর:
5.5 মিটার
উত্তর
সঠিক উত্তর:
5.5 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (a)2

প্রত্যেক বাহু 1 মিটার বাড়ালে নতুন বাহু = (a + 1) মিটার
∴ নতুন ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (a + 1)2

প্রশ্নমতে,
(√3/4) × (a + 1)2 - (√3/4) × a2 = 3√3
⇒ (√3/4) × {(a + 1)2 - a2} = 3√3
⇒ (√3/4) × {(a2 + 2a + 1) - a2} = 3√3
⇒ (√3/4) × (2a + 1) = 3√3
⇒ 2a + 1 = 3√3 × (4/√3)
⇒ 2a + 1 = 12
⇒ 2a = 11
⇒ a = 5.5 মিটার

∴ নির্ণেয় বাহুর দৈর্ঘ্য = 5.5 মিটার

৪,৪৮০.
6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 36 বর্গ সে.মি.
  2. 52 বর্গ সে.মি.
  3. 144 বর্গ সে.মি.
  4. 72 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
72 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
72 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = ব্যাসার্ধ × 2 = (6 × 2) = 12 সে.মি.

আমরা জানি,
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
∴ কর্ণের দৈর্ঘ্য = √2 × x সে.মি.

প্রশ্নমতে,
√2 × x = 12
⇒ x = 12/√2

∴ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = (12/√2)2 বর্গ সেমি
= 144/2 বর্গ সে.মি.
= 72 বর্গ সে.মি.

অতএব, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গ সে.মি.।

৪,৪৮১.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৬ সেন্টিমিটার ও ৯ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ২৭ বর্গ সেন্টিমিটার
  2. ২৫ বর্গ সেন্টিমিটার
  3. ২০ বর্গ সেন্টিমিটার
  4. ৩০ বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
২৭ বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৭ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৬ সেন্টিমিটার ও ৯ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের একটি কর্ণ = ৬ সেন্টিমিটার
অপর কর্ণটি = ৯ সেন্টিমিটার

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৬ × ৯
= ২৭ বর্গ সেন্টিমিটার।

৪,৪৮২.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ মিটার । বৃত্তটির ব্যাস কত?
  1. ১২
  2. ১৮
  3. ২৪
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ মিটার । বৃত্তটির ব্যাস কত? 

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = ৩৬π =   π৬
আমরা জানি , বৃত্তের ক্ষেত্রফল =  π × ব্যাসার্ধ
ব্যাসার্ধ = ৬ মিটার
∴ ব্যাস = ১২ মিটার
৪,৪৮৩.
42 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45° কোণ উৎপন্ন করে। দেয়ালের উচ্চতা কত?
  1. ক) 18/√2
  2. খ) 21√2 
  3. গ) 23√2 
  4. ঘ) 14√2 
সঠিক উত্তর:
খ) 21√2 
উত্তর
সঠিক উত্তর:
খ) 21√2 
ব্যাখ্যা
ধরি,  উচ্চতা = h
তাহলে, sin45° = h/42
বা, 1/√2 = h/42
∴ h = 42/√2 = 21√2 
৪,৪৮৪.
যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয়, সেগুলো হলো-
  1. দৈর্ঘ্য ও ভর
  2. প্রস্থ ও উচ্চতা
  3. প্রস্থ ও ভর
  4. দৈর্ঘ্য ও প্রস্থ
সঠিক উত্তর:
দৈর্ঘ্য ও প্রস্থ
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য ও প্রস্থ
ব্যাখ্যা
তল:
- ঘনবস্তুর উপরিভাগকে তল (Surface) বলা হয়।
- প্রত্যেক ঘনবস্তু এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ থাকে।
- বাক্সের পৃষ্ঠতল হচ্ছে সমতল (Plane Surface) 
- গোলকের উপর তল হচ্ছে বক্রতল (Curved Surface)।
- তলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কোনো উচ্চতা নাই। 
- তল দ্বিমাত্রিক (Two-dimensional)।
৪,৪৮৫.
24 সে.মি. ব্যাস এবং 6 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি নিরেট বেলন গলিয়ে 3 টি গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত?
  1. 6 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 12 সে.মি.
  4. 16 সে.মি.
সঠিক উত্তর:
6 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 24 সে.মি. ব্যাস এবং 6 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি নিরেট বেলন গলিয়ে 3 টি গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
বেলনের ব্যাস = 24 সেমি
∴ বেলনের ব্যাসার্ধ, R = 24/2 = 12 সেমি
উচ্চতা, h = 6 সেমি
∴ বেলনের আয়তন = πR2h
= π × (12)2 × 6
= π × 144 × 6
= 864π ঘন সেমি

মনে করি, প্রতিটি গোলকের ব্যাসার্ধ = r
আমরা জানি, গোলকের আয়তন = (4/3)πr3

প্রশ্নমতে,
3 টি গোলকের আয়তন = বেলনের আয়তন
⇒ 3 × (4/3)πr3 = 864π
⇒ 4πr3 = 864π
⇒ 4r3 = 864
⇒ r3 = 864 / 4
⇒ r3 = 216
⇒ r = 3√216
⇒ r = 6 সেমি

∴ প্রতিটি গোলকের ব্যাসার্ধ 6 সেমি।

৪,৪৮৬.
পরস্পর স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ = a, QR = b, RP = c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
  1. ক) a + b + c
  2. খ) a + c - b
  3. গ) b + c - a
  4. ঘ) b - a + c
সঠিক উত্তর:
খ) a + c - b
উত্তর
সঠিক উত্তর:
খ) a + c - b
ব্যাখ্যা

P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে = PQ + PR - QR = a + c - b

৪,৪৮৭.
বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এ ∠B এর মান কত?
  1. 100°
  2. 80°
  3. 90°
  4. 110°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এ ∠B এর মান কত?
 

সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি এক সরলকোণ বা 180°।
∴ ∠B = 180° - 80°
= 100°
৪,৪৮৮.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর প্রস্থ ৩৬ মিটার হলে, বাগানের পরিসীমা কত?
  1. ৯৬ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৬০ মিটার
  4. ১৮০ মিটার
সঠিক উত্তর:
১৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর প্রস্থ ৩৬ মিটার হলে, বাগানের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
বাগানের প্রস্থ = ৩৬ মিটার

∴ বাগানের দৈর্ঘ্য = (৩৬ × ১.৫) মিটার
= ৫৪ মিটার

∴ বাগানের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৫৪ + ৩৬)
= ২ × ৯০
= ১৮০ মিটার

∴ বাগানের পরিসীমা ১৮০ মিটার।
৪,৪৮৯.
একটি সুষম পেন্টাগনের প্রতিটি অন্তঃকোণের মান কত?
  1. ১০৮°
  2. ১১৮°
  3. ১২০°
  4. ১১৫°
সঠিক উত্তর:
১০৮°
উত্তর
সঠিক উত্তর:
১০৮°
ব্যাখ্যা
 
প্রশ্ন: একটি সুষম প্যান্টাগণের প্রতিটি অন্তঃকোণের মান কত?

সমাধান: 
প্যান্টাগণের বাহুর সংখ্যা ৫ টি 
প্যান্টাগণের একটি বহিঃস্থ কোণ ৩৬০°/৫ = ৭২° 

∴ প্রতিটি অন্তঃকোণের মান = ১৮০° - ৭২° 
= ১০৮° 
৪,৪৯০.
একটি কোণকের ব্যাসার্ধ 6 সে.মি. এবং আয়তন 96π ঘন সে.মি. হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত?
  1. 14 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 10 সে.মি.
সঠিক উত্তর:
10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণকের ব্যাসার্ধ 6 সে.মি. এবং আয়তন 96π ঘন সে.মি. হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত?

সমাধান:
এখানে,
কোণকের ব্যাসার্ধ, r = 6 সে.মি.
এবং উচ্চতা = h সে.মি.
হেলানো তলের দৈর্ঘ্য = l সে.মি.

আমরা জানি,
কোণকের আয়তন, V = (1/3)π × r2 × h

প্রশ্নমতে,
(1/3)π × 62 × h = 96π
⇒ 12h = 96
∴ h = 8

∴ হেলানো তলের দৈর্ঘ্য, l = √(82 + 62) = √(64 + 36) = √100 = 10 সে.মি.
৪,৪৯১.
দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৬ সে.মি. ও ২ সে.মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?
  1. ৫ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ৪ সে.মি.
  4. ৩ সে.মি.
সঠিক উত্তর:
৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৬ সে.মি. ও ২ সে.মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?

সমাধান:

দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের বিয়োগফলের সমান।
মনে করি,
A কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ AC = ৬ সে.মি.
B কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ BC = ২ সে.মি.
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = AB= AC - BC
= ৬ - ২ সে.মি.
= ৪ সে.মি.
৪,৪৯২.
a + b = 0 এবং 2a - b + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (- 1, 1)
  2. (1/2, 1/2)
  3. (- 1/3, 1/3)
  4. (2, - 2)
সঠিক উত্তর:
(- 1, 1)
উত্তর
সঠিক উত্তর:
(- 1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 0 এবং 2a - b + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 0
⇒ a = - b

এখন,
2a - b + 3 = 0
⇒ - 2b - b + 3 = 0
⇒ - 3b = - 3
⇒ b = 1

∴ a = - 1

∴ ছেদবিন্দু (a, b) = (- 1, 1)
৪,৪৯৩.
যদি cot (x – 30°) = √3 হয়, তাহলে cos x = ?
  1. ক) 1/√2
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) √3/2
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা
cot (x-30º) = √3 = cot 30º
⇒ x-30º= 30º [As we know, cot 60º = 1/√3]
⇒ x = 60º
Now, cosx = cos60º = 1/2
৪,৪৯৪.
12 সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্ত:স্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 27√3 বর্গ সে.মি.
  2. খ) 21√3 বর্গ সে.মি.
  3. গ) 25√3 বর্গ সে.মি.
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 27√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 27√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 12 সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্ত:স্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ = ১২/২ সে.মি. = ৬ সে.মি.
সমবাহু ত্রিভুজের বাহু = √3 × বৃত্তের ব্যাসার্ধ
= √3 × 6 সে.মি.
= 6√3 সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × (বাহু)2
= (√3/4) × (6√3)2
= 27√3 বর্গ সে.মি.
৪,৪৯৫.
নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?
  1. 3x - 3y = 0
  2. x + y = 5
  3. x = 1/y
  4. 4x + 5y = 9
সঠিক উত্তর:
x = 1/y
উত্তর
সঠিক উত্তর:
x = 1/y
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?

সমাধান:
সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) = y = mx
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ = x/a + y/b = 1


অপশন গুলোর মধ্যে (গ) অপশনটি সরল রেখা নয়।
কারণ, x = 1/y এই সমীকরণটির ঘাত হচ্ছে ২।
তাই উক্ত সমীকরণটি কোনো সরলরেখার সমীকরণ নয়।
৪,৪৯৬.
ΔPQR- এর, ∠PQR সমকোণ এবং PR অতিভুজ হলে নিচের কোনটি সঠিক?
  1. PR = PQ + QR
  2. PR = √{(PQ)2 + (QR)2}
  3. (QR)2 = (PR)2 + (PQ)2
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
PR = √{(PQ)2 + (QR)2}
উত্তর
সঠিক উত্তর:
PR = √{(PQ)2 + (QR)2}
ব্যাখ্যা

প্রশ্ন: ΔPQR- এর, ∠PQR সমকোণ এবং PR অতিভুজ হলে নিচের কোনটি সঠিক?


সমাধান:
এখানে, ΔPQR- এর, ∠PQR সমকোণ। সুতরাং PQR একটি সমকোণী ত্রিভুজ। 
PQR সমকোণী ত্রিভুজে, PR অতিভুজ, PQ লম্ব এবং QR ভূমি।


 
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। 

অর্থাৎ, (অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2 
⇒ (PR)2 = (PQ)2 + (QR)2
∴ PR = √{(PQ)2 + (QR)2}

৪,৪৯৭.
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য ৩ সেমিঃ হলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ২√৩ সেমিঃ
  2. খ) √৩ সেমিঃ
  3. গ) ৩ সেমিঃ
  4. ঘ) ৩√২ সেমিঃ
সঠিক উত্তর:
ক) ২√৩ সেমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২√৩ সেমিঃ
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের মধ্যমা হলো তার শীর্ষবিন্দু থেকে অন্য বাহুর উপর অঙ্কিত লস্ব।
সমবাহু ত্রিভুজের মধ্যমা/ লম্ব = (√৩/২) x বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য = (২ x মধ্যমা)/ √৩
= (২ x ৩ )/ √৩
= ২√৩
৪,৪৯৮.
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
সমআকৃতির বৃত্তের ক্ষেত্রে এখানে 6টি বৃত্ত বা মুদ্রা লাগবে। চিত্র লক্ষ্য করুন।

৪,৪৯৯.
৬৫° কোণের পূরক কোণ কত ডিগ্রি? 
  1. ১১৫°
  2. ২৫°
  3. ৫৫°
  4. ১৫৫° 
সঠিক উত্তর:
২৫°
উত্তর
সঠিক উত্তর:
২৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ৬৫° কোণের পূরক কোণ কত ডিগ্রি? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ (৯০°) হলে , ঐ দুইটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলে। 

∴ ৬৫° এর পূরক কোণ = (৯০ - ৬৫)°
= ২৫° । 

৪,৫০০.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার এবং পরিধি ৮ মিটার হলে উহার বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
  1. ক) ৮ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ২ মিটার
সঠিক উত্তর:
ক) ৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ মিটার
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr
প্রশ্নানুসারে, πr2/2πr = ১৬/৮
বা, r = ২×২
বা, r = ৪
বা, ২r = ৮ (যেহেতু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা)