বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৪৪ / ১০৭ · ৪,৩০১৪,৪০০ / ১০,৭৫২

৪,৩০১.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ৭ সে.মি হলে বৃত্তের বৃহত্তম জ্যা -এর দৈর্ঘ্য কোনটি? 
  1. ২ সে.মি
  2. ৬ সে.মি
  3. ১৪ সে.মি
  4. ১২ সে.মি
সঠিক উত্তর:
১৪ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
১৪ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ৭ সে.মি হলে বৃত্তের বৃহত্তম জ্যা -এর দৈর্ঘ্য কোনটি? 

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা এবং ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।
∴ বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস 
= ২ × ব্যাসার্ধ 
= (২ × ৭) সে.মি
= ১৪ সে.মি
৪,৩০২.
দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ‍ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
  1. দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
  2. দুই কোণ ও এক বাহু
  3. তিন কোণ
  4. তিন বাহু
সঠিক উত্তর:
তিন কোণ
উত্তর
সঠিক উত্তর:
তিন কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

সমাধান:
- দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।
-তিনটি কোণ সমান হলে তাকে সদৃশকোণী ত্রিভুজ বলে।
- সর্বসম ত্রিভুজ হতে হলে বাকি তিনটির যেকোন একটি বৈশিষ্ট্য থাকতে হবে।
৪,৩০৩.
একটি গাছের উচ্চতা 200 মি.। গাছটির শীর্ষ বিন্দু ভূমির কোন বিন্দুতে উন্নতি কোন 60° উৎপন্ন করলে ,গাছটির গোঁড়া থেকে ভুথলস্থ বিন্দুটির দূরত্ব কত?
  1. ক) 116.0622 মি.
  2. খ) 115.470 মি.
  3. গ) 112.47 মি.
  4. ঘ) 110 মি.
সঠিক উত্তর:
খ) 115.470 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 115.470 মি.
ব্যাখ্যা

এখানে AB = 200 মি. ∴ tan60 = AB/BC ⟹ √3 = 200/BC ⟹ BC = 115.47 মি.
৪,৩০৪.
যদি sin⁡x + cos⁡x = 1 হয়, তবে sin⁡2x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 1/2
  4. - 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin⁡x + cos⁡x = 1 হয়, তবে sin⁡2x এর মান কত?

সমাধান:
আমরা জানি,
sin2x = 2sinx · cosx

দেওয়া আছে,
sin⁡x + cos⁡x = 1
⇒ (sin⁡x + cos⁡x)2 = 12
⇒ sin2x + cos2x + 2sinx · cosx = 1
⇒ 1 + 2sinx · cosx = 1
⇒ 2sinx · cosx = 0
∴ sin2x = 0
৪,৩০৫.
ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-
  1. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  2. সমবাহু ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. স্থূলকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-

সমাধান:
আমরা জানি,
যেকোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°।
ধরি, ত্রিভুজটির তিনটি কোণ হলো A, B এবং C
তাহলে, A + B + C = ১৮০°

এখানে, একটি কোণ (ধরি A) অপর দুটি কোণের সমষ্টির সমান।
 অর্থাৎ, A = B + C

তাহলে, A + A = ১৮০°
⇒ ২A = ১৮০°
⇒ A = ৯০°

যেহেতু ত্রিভুজটির একটি কোণের মান ৯০°, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ।

∴ ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি অবশ্যই সমকোণী হবে।

৪,৩০৬.
৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ৩৬.৮ বর্গফুট
  2. খ) ২৮ বর্গফুট
  3. গ) ৪৯.৬ বর্গফুট
  4. ঘ) ৪৪ বর্গফুট
সঠিক উত্তর:
গ) ৪৯.৬ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৯.৬ বর্গফুট
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস ৫৬ ফুট হলে ব্যাসার্ধ ২৮ ফুট
বৃত্তের ক্ষেত্রফল = πr2= ৩.১৪১৬ × ২৮2= ২৪৬১.৭৬ বর্গফুট
প্রশ্নমতে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য2 = ২৪৬১.৭৬ বর্গফুট
∴বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √২৪৬১.৭৬ = ৪৯.৬ ফুট।
৪,৩০৭.
একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 70° এবং 90° হলে তৃতীয় কোণটির পরিমাণ রেডিয়ান এককে কত হবে?
  1. π/2 রেডিয়ান
  2. π/4 রেডিয়ান
  3. π/5 রেডিয়ান
  4. π/9 রেডিয়ান
সঠিক উত্তর:
π/9 রেডিয়ান
উত্তর
সঠিক উত্তর:
π/9 রেডিয়ান
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 70° এবং 90° হলে তৃতীয় কোণটির পরিমাণ রেডিয়ান এককে কত হবে?

সমাধান:
আমরা জানি,
তিন কোণের সমষ্টি = 180°

∴ ১ম কোণ + ২য় কোণ + ৩য় কোণ = 180°
⇒ 70° + 90° + ৩য় কোণ  = 180°
⇒ ৩য় কোণ  = 180° - 70° - 90° 
∴ ৩য় কোণ  = 20°

আবার, 90° = π/2 রেডিয়ান
∴ 20° = (π × 20°)/(2 × 90°) = π/9 রেডিয়ান
৪,৩০৮.
একটি চতুর্ভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 মি., 5 মি., 6মি.। নিচের কোনটি চতুর্ভূজের পরিসীমা হতে পারে?
  1. ক) 30 মি.
  2. খ) 28 মি.
  3. গ) 32 মি.
  4. ঘ) 34 মি.
সঠিক উত্তর:
খ) 28 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 28 মি.
ব্যাখ্যা

চতুর্ভূজের যেকোন তিনবাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তম।
যদি পরিসীমা 28 হয় তবে চতুর্থ বাহু = 28 - (4 + 5 + 6)
= 13m < 4 + 5 + 6
∴ পরিসীমা 28m হতে পারে।

৪,৩০৯.
একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 12 সে.মি, 35 সে.মি. এবং 37 সে.মি. হলে ক্ষেত্রফল কত?
  1. 200 বর্গ সে .মি.
  2. 210 বর্গ সে .মি.
  3. 248 বর্গ সে .মি.
  4. 324 বর্গ সে .মি.
সঠিক উত্তর:
210 বর্গ সে .মি.
উত্তর
সঠিক উত্তর:
210 বর্গ সে .মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 12 সে.মি, 35 সে.মি. এবং 37 সে.মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
অর্ধপরিসীমা, S = (12 + 35 + 37)/2
= 84/2
= 42

∴ ক্ষেত্রফল = √[42(42 - 12)(42 - 35)(42 - 37)]
= √(42 × 30 × 7 × 5)
= √44100
= 210 বর্গ সে .মি.
৪,৩১০.
রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
  1. 45°
  2. 90°
  3. 120°
  4. 150°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

রম্বস
- যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
৪,৩১১.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 
  1. ৫, ৬, ৮ সে.মি.
  2. ২, ৩, ৫ সে.মি.
  3. ৩, ৫, ৭ সে.মি.
  4. ৪, ৫, ৬ সে.মি.
সঠিক উত্তর:
২, ৩, ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২, ৩, ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 

সমাধান: 
 ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
∴ ২ + ৩ = ৫
অর্থ্যাৎ ২, ৩ ও ৫ সে.মি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না।
৪,৩১২.
১৭ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন প্রকৃতির হবে?
  1. সমকোনী
  2. সমবাহু
  3. সমদ্বিবাহু
  4. স্থূলকোণী
সঠিক উত্তর:
সমকোনী
উত্তর
সঠিক উত্তর:
সমকোনী
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন প্রকৃতির হবে?

সমাধান:
এখানে,
১৫ + ৮ = ২৮৯ = ১৭

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব
∴ ১৫ + ৮ = ১৭

অতএব, ১৭ সেমি, ১৫ সেমি, ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী।
৪,৩১৩.
secA - tanA = 1/6 হলে, secA + tanA এর মান কত?
  1. 1/6
  2. 6
  3. 36
  4. √6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: secA - tanA = 1/6 হলে, secA + tanA এর মান কত?

সমাধান:
আমরা জানি,
sec2A - tan2A = 1
⇒ (secA - tanA)(secA + tanA) = 1
⇒ (1/6)(secA + tanA) = 1
⇒ secA + tanA = 1/(1/6)
⇒ secA + tanA = 6

৪,৩১৪.
ABC সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা AD এবং G ভরকেন্দ্র। AG = ১৪ সে. মি. হলে AD কত?
  1. ২৮ সে. মি.
  2. ১৮ সে. মি.
  3. ২১ সে. মি.
  4. ২৭ সে. মি.
সঠিক উত্তর:
২১ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
২১ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABC সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা AD এবং G ভরকেন্দ্র। AG = ১৪ সে. মি. হলে AD কত?

সমাধান:

আমরা জানি,
ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।

প্রশ্নমতে,
AG : GD = ২ : ১
⇒ ১৪/GD = ২/১
⇒ GD = ১৪/২
∴ GD = ৭

∴ AD = (AG + GD) সে. মি.
= (১৪ + ৭) সে. মি.
= ২১ সে. মি.
৪,৩১৫.
ছোট্ট বালিকা মীম ৯ মি. উচু খাঁড়া মই বেয়ে স্লীপারে উঠে। ১৫ মি. দীর্ঘ স্লিপারটিতে চড়ে সে স্লীপারের পাদবিন্দুতে এসে সোজাসুজি দৌড়ে মইয়ের পাদবিন্দুতে চলে আসে। সে কত দূরত্ব দৌড়িয়েছে?
  1. ক) ১০ মি.
  2. খ) ১১ মি.
  3. গ) ১২ মি.
  4. ঘ) ১৩ মি.
সঠিক উত্তর:
গ) ১২ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ মি.
ব্যাখ্যা


মইয়ের উচ্চতা AB = 9 মি.
স্লিপারের দৈর্ঘ্য BC = 15 মি.
দৌড়ে যাওয়া দূরত্ব AC = ?
চিত্রানুসারে,
AC = √(BC2 - AB2)
     = √(152 - 92)
     = √144
     = 12

৪,৩১৬.
২০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ২০০ বর্গ সে.মি.
  2. ৪০০ বর্গ সে.মি.
  3. ৬০০ বর্গ সে.মি.
  4. ৮০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৮০০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ = ২০ সে.মি
∴ ব্যাস = ২০ × ২ সে.মি
= ৪০ সে.মি ; যা বৃত্তের অন্তর্লিখিত কর্ণের দৈর্ঘ্য

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × (৪০)
= (১/২) × ৪০ × ৪০
= ৮০০ বর্গ সে.মি.
৪,৩১৭.
৫২° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ২৬°
  2. ৪৫°
  3. ৫২°
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৫২°
উত্তর
সঠিক উত্তর:
৫২°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
৫২° কোণের বিপ্রতীপ কোণ হল সেই কোণ যা দুটি সরল রেখার মধ্যে তৈরি হয়, যখন তারা একে অপরকে ছেদ করে। বিপ্রতীপ কোণগুলি সমমান হয়ে থাকে।

অতএব, ৫২° কোণের বিপ্রতীপ কোণও হবে ৫২°।
৪,৩১৮.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -
  1. ক) ২৫/৩
  2. খ) ৩
  3. গ) ২২/৭
  4. ঘ) প্রায় ৫
সঠিক উত্তর:
গ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২/৭
ব্যাখ্যা
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = ব্যাস : পরিধি
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= (22/7)/1
= 22/7
৪,৩১৯.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. ও 50 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 600 বর্গ সে.মি.
  2. 800 বর্গ সে.মি.
  3. 1000 বর্গ সে.মি.
  4. 1200 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
1000 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
1000 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. ও 50 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. ও 50 সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (40 × 50) বর্গমিটার
= 1000 বর্গ সে.মি.

∴ রম্বসের ক্ষেত্রফল= 1000 বর্গ সে.মি.
৪,৩২০.
cosec(90° - θ) = 2/√3 হলে tanθ = কত?
  1. 1/√3
  2. √3
  3. 2/√3
  4. 3
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: cosec(90° - θ) = 2/√3 হলে tanθ = কত?

সমাধান:
দেওয়া আছে,
cosec(90° - θ) = 2/√3
⇒ secθ = 2/√3
⇒ sec2θ = (2/√3)2
⇒ 1 + tan2θ = 4/3
⇒ tan2θ = (4/3) - 1
⇒ tan2θ = (4 - 3)/3
⇒ tan2θ = 1/3
∴ tanθ = 1/√3
৪,৩২১.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১০ মিটার
  2. ৫ মিটার
  3. ৩ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল = (২ × ক্ষেত্রফল)/উচ্চতা
⇒ একটি বাহু + অপর বাহু = (২ × ৪০)/৮
⇒ ৬ + অপর বাহু = ১০
⇒ অপর বাহু = ১০ - ৬
∴ অপর বাহু = ৪ মিটার
৪,৩২২.
  1. √2
  2. 5√2
  3. √5
  4. 5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান: 
৪,৩২৩.
একটি সামন্তরিকের ক্ষেত্রফল ৫৪ বর্গ সেমি। ভূমি উচ্চতা অপেক্ষায় ৩ সেমি বেশি হলে, সামন্তরিকের ভূমি কত?
  1. ৬ সেমি
  2. ৯ সেমি
  3. ৩ সেমি
  4. ১৮ সেমি
সঠিক উত্তর:
৯ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৯ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের ক্ষেত্রফল ৫৪ বর্গ সেমি। ভূমি উচ্চতা অপেক্ষায় ৩ সেমি বেশি হলে, সামন্তরিকের ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
সামন্তরিকের ক্ষেত্রফল = ৫৪ বর্গ সেমি

ধরি,
সামন্তরিকটির উচ্চতা = ক সেমি
∴ সামন্তরিকটির ভূমি = (ক + ৩) সেমি

প্রশ্নমতে,
ক × (ক + ৩) = ৫৪
⇒ ক + ৩ক - ৫৪ = ০
⇒ ক + ৯ক - ৬ক - ৫৪ = ০
⇒ ক(ক + ৯) - ৬(ক + ৯) = ০
⇒ (ক + ৯)(ক - ৬) = ০
∴ ক = - ৯ অথবা ৬ [ভূমি ঋণাত্মক হতে পারে না]

সামন্তরিকটির উচ্চতা = ৬ সেমি
∴ সামন্তরিকটির ভূমি = (৬ + ৩) = ৯ সেমি
৪,৩২৪.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাণ দেওয়া নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
  1. ক) ৬০ ডিগ্রি ও ৩৬ ডিগ্রি
  2. খ) ৩০ ডিগ্রি ও ৭০ ডিগ্রি
  3. গ) ৮০ ডিগ্রি ও ২০ ডিগ্রি
  4. ঘ) ৪০ ডিগ্রি ও ৫০ ডিগ্রি
সঠিক উত্তর:
ঘ) ৪০ ডিগ্রি ও ৫০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০ ডিগ্রি ও ৫০ ডিগ্রি
ব্যাখ্যা
আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি পরস্পরের পূরক কোণ অর্থাৎ কোণদ্বয়ের সমষ্টি ৯০ ডিগ্রি হবে।
৪,৩২৫.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 12° হলে, ছোট কোণের মান কত?
  1. 37°
  2. 39°
  3. 42°
  4. 45°
সঠিক উত্তর:
39°
উত্তর
সঠিক উত্তর:
39°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 12° হলে, ছোট কোণের মান কত?

সমাধান:
সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = 90°
সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য = 12°

সুতরাং ছোট কোণ = (90° - 12°)/2 = 39°

৪,৩২৬.
একটি অষ্টভুজে কয়টি কর্ণ আছে?
  1. 14 টি 
  2. 18 টি 
  3. 20 টি 
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
20 টি 
উত্তর
সঠিক উত্তর:
20 টি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অষ্টভুজে কয়টি কর্ণ আছে?

সমাধান: 
একটি অষ্টভুজে 8 টি বাহু আছে।
বাহুগুলো অষ্টভুজের কর্ণ হতে পারেনা।
অতএব, মোট কর্ণের সংখ্যা = 8C2 - 8 = 28 - 8 = 20 টি 
৪,৩২৭.
x এর পূরক কোণ 110° এর সম্পূরক কোণের সমান হলে x = ?
  1. ক) 10°
  2. খ) 20°
  3. গ) 30°
  4. ঘ) 40°
সঠিক উত্তর:
খ) 20°
উত্তর
সঠিক উত্তর:
খ) 20°
ব্যাখ্যা

x এর পূরক কোন = 110° এর সম্পূরক কোন
বা, 90° - x = 180° - 110°
বা, 90° - x = 70°
বা, 90° - 70° = x ∴ x = 20°

৪,৩২৮.
আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য ২০% করে বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল পূর্বের কতগুণ হবে?
  1. ১.৪৪ গুণ
  2. ১.৫৬ গুণ
  3. ১.২১ গুণ
  4. ১.৮৯ গুণ
সঠিক উত্তর:
১.৪৪ গুণ
উত্তর
সঠিক উত্তর:
১.৪৪ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য ২০% করে বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল পূর্বের কতগুণ হবে?

সমাধান:
ধরি, 
আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x ও y.
ক্ষেত্রফল = xy 
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য = (x + 20% of x)
= x + x/5
= 6x/5

প্রস্থ ২০% বৃদ্ধি পেলে নতুন প্রস্থ = (y + 20% of y)
= y + y/5
= 6y/5

∴ নতুন ক্ষেত্রফল = (6x/5) × (6y/5)
= 36xy/25 

∴ ক্ষেত্রফল পূর্বের (36xy/25)/xy গুণ 
= 36/25 গুণ
= 1.44 গুণ
৪,৩২৯.
বৃত্তের বহিঃস্থ কোনাে বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব___
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) সমান
উত্তর
সঠিক উত্তর:
ক) সমান
ব্যাখ্যা
1. বৃত্তের কোনাে বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
2. স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। 
3. বৃত্তের কোনাে বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়।
4.. বৃত্তের বহিঃস্থ কোনাে বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান
৪,৩৩০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 18 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. 81 বর্গ সে.মি.
  2. 28 বর্গ সে.মি.
  3. 18√2 বর্গ সে.মি.
  4. 162 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
81 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
81 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 18 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 18 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 18 × 18 × sin30°
= (1/2) × 18 × 18 × (1/2)
= 81
৪,৩৩১.
সমবাহু ত্রিভুজের বাহু এক একক হলে ক্ষেত্রফল হবে-
  1. ক) √3/4 বর্গএকক
  2. খ) √3/2 বর্গএকক
  3. গ) 3/2 বর্গএকক
  4. ঘ) 1/2 বর্গএকক
সঠিক উত্তর:
ক) √3/4 বর্গএকক
উত্তর
সঠিক উত্তর:
ক) √3/4 বর্গএকক
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)×বাহু² = (√3/4)×1² = √3/4 বর্গএকক।

৪,৩৩২.
sin(Q + 18°) = 1/√2 হলে, Q এর মান কত?
  1. 27°
  2. 28°
  3. 78°
  4. 42°
সঠিক উত্তর:
27°
উত্তর
সঠিক উত্তর:
27°
ব্যাখ্যা
প্রশ্ন: sin(Q + 18°) = 1/√2 হলে, Q এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
sin (Q + 18°) = 1/√2 
⇒ sin (Q + 18°) = sin 45° 
⇒ Q + 18° = 45° 
⇒ Q = 45° - 18° 
∴ Q = 27°  । 
৪,৩৩৩.
প্রদত্ত চিত্রে, ∠BOD = 120° হলে, ∠BAD + ∠BED = কত?
  1. 90°
  2. 180°
  3. 60°
  4. 120°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে, ∠BOD = 120° হলে, ∠BAD + ∠BED = কত?


সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
BCD চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ∠BAD কেন্দ্রস্থ কোণ ∠BOD
∠BOD = 120° হলে, ∠BAD = 60°

BCD চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ∠BED  কেন্দ্রস্থ কোণ ∠BOD
∠BOD = 120° হলে, ∠BED = 60°

∠BAD + ∠BED = 60° + 60° = 120°
৪,৩৩৪.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 6 সে.মি. এবং এদের লম্ব দূরত্ব 16 সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 192 বর্গ সে.মি. হয় তবে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 13 সে.মি., 7 সে.মি.
  2. 15 সে.মি., 9 সে.মি.
  3. 10 সে.মি., 3 সে.মি.
  4. 18 সে.মি., 8 সে.মি.
সঠিক উত্তর:
15 সে.মি., 9 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
15 সে.মি., 9 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 6 সে.মি. এবং এদের লম্ব দূরত্ব 16 সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 192 বর্গ সে.মি. হয় তবে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল একটি বাহু = a সে.মি.
তাহলে, ট্রাপিজিয়ামের সমান্তরাল অপর বাহু = (a + 6) সে.মি.
সমান্তরাল বাহু দুইটির লম্ব দূরত্ব, h = 16 সে.মি.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 192 সে.মি.

প্রশ্নমতে,
(1/2) × (a + a + 6) × 16 = 192
⇒ 8 × (2a + 6) = 192
⇒ 16a + 48 = 192
⇒ 16a = 144
∴ a = 9

∴ ট্রাপিজিয়ামের সমান্তরাল একটি বাহু = 9 সে.মি.
এবং ট্রাপিজিয়ামের সমান্তরাল অপর বাহু = (9 + 6) = 15 সে.মি.
৪,৩৩৫.
৫০ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ক্রিকেট মাঠের পরিধি বরাবর ১০ বার দৌড়ালে কত কিলোমিটার দৌড়ানো হবে?
  1. ৩ কিলোমিটার
  2. ৪ কিলোমিটার
  3. ৩.১৪ কিলোমিটার
  4. ৯ কিলোমিটার
সঠিক উত্তর:
৩.১৪ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩.১৪ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ক্রিকেট মাঠের পরিধি বরাবর ১০ বার দৌড়ালে কত কিলোমিটার দৌড়ানো হবে?

সমাধান:

একটি বৃত্তাকার ক্রিকেট মাঠের বাউন্ডারি লাইন বরাবর ১ রাউন্ড দৌড়ালে সেই মাঠের পরিধি সমান দূরত্ব অতিক্রান্ত হয়।

দেয়া আছে, 
বৃত্তাকার ক্রিকেট মাঠের ব্যাসার্ধ, r = ৫০ মিটার
∴ মাঠটির পরিধি = ২πr মিটার
= ২ × ৩.১৪১৬ × ৫০ মিটার
= ৩১৪.১৬ মিটার

১০ বার দৌড়ালে অতিক্রান্ত দূরত্ব = ৩১৪.১৬ × ১০ মিটার
= ৩১৪১.৬ মিটার
= ৩১৪১.৬/১০০০ কিলোমিটার
= ৩.১৪১৬ কিলোমিটার
৪,৩৩৬.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৪৮ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল -
  1. ক) ৩২√৩ বর্গমি.
  2. খ) ৩২ বর্গমি.
  3. গ) ৬৪ বর্গমি.
  4. ঘ) ৬৪√৩ বর্গমি.
সঠিক উত্তর:
ঘ) ৬৪√৩ বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৪√৩ বর্গমি.
ব্যাখ্যা

পরিসীমা = ৪৮ মি. ∴ এক বাহুর দৈর্ঘ্য = ১৬ মি.
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩/৪ (বাহু)২ বর্গমি.
                                 = √৩/৪ (১৬)২ বর্গমি.
                                 = ৬৪√৩ বর্গমি.

৪,৩৩৭.
42 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে? 
  1. ক) 2√28 ফুট
  2. খ) 4√110 ফুট
  3. গ) 2√155 ফুট
  4. ঘ) 3√154 ফুট
সঠিক উত্তর:
ঘ) 3√154 ফুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3√154 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: 42 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে? 

সমাধান: 
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = 42/2 ফুট = 21 ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল,
= π × 21 × 21
= 22/7 × (21 × 21)
= 1386 বর্গফুট 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 1386 বর্গফুট 
∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √1386 = 3√154 ফুট
৪,৩৩৮.
দুইটি রেখাংশ একটি বিন্দুতে মিলিত হয়ে ৩০° কোণ উৎপন্ন করলে, উক্ত রেখাংশ দুইটির মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ কত?
  1. ক) ৬০° 
  2. খ) ১২০° 
  3. গ) ১৫০° 
  4. ঘ) ৩৩০° 
সঠিক উত্তর:
ঘ) ৩৩০° 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৩০° 
ব্যাখ্যা
উক্ত রেখাংশ দুইটির মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ = ৩৬০° - ৩০° = ৩৩০°
৪,৩৩৯.
Cosθ = 1/2 × (a + 1/a) হলে Cos2θ = ?
  1. ক) a + 1/a
  2. খ) 1/2 × (a2 + 1/a2)
  3. গ) 1/2 × (a + 1/a)
  4. ঘ) a2 + 1/a2
সঠিক উত্তর:
খ) 1/2 × (a2 + 1/a2)
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2 × (a2 + 1/a2)
ব্যাখ্যা

Cos2θ = 2Cos2θ - 1
= 2{1/2(a + 1/a)}2 - 1
= 2.1/4(a2 + 1/a2 + 2.a.1/a) - 1
= 1/2{(a2 + 1/a2) + 2} - 1
= 1/2(a2 + 1/a2) + 1 - 1
= 1/2 × (a2 + 1/a2)

৪,৩৪০.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5√2 একক হলে এর পরিসীমা কত?
  1. ক) 16√2
  2. খ) 20√2
  3. গ) 20
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) 20
উত্তর
সঠিক উত্তর:
গ) 20
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5√2 একক হলে,
বাহুর দৈর্ঘ্য = 5√2 / √2 = 5 একক
∴ পরিসীমা = 4×5 = 20 একক
৪,৩৪১.
দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করলে ঐ বিন্দুগুলোকে কী বলে?
  1. সমরেখ বিন্দু
  2. অসমরেখ বিন্দু
  3. সাধারণ বিন্দু
  4. সমবিন্দু
সঠিক উত্তর:
সমরেখ বিন্দু
উত্তর
সঠিক উত্তর:
সমরেখ বিন্দু
ব্যাখ্যা

প্রশ্ন: দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করলে ঐ বিন্দুগুলোকে কী বলে?

সমাধান:
- দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করলে ঐ বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে।
- ইংরেজিতে একে Collinear Points বলা হয়।
- উদাহরণ: যদি A, B, C তিনটি বিন্দু একই সরলরেখার উপর থাকে, তাহলে A, B, C সমরেখ বিন্দু।

৪,৩৪২.
একটি কোণ তার সম্পূরক কোণ অপেক্ষা ৫০ ডিগ্রি কম হলে কোণটির মান কত?
  1. ৫৫°
  2. ৯০°
  3. ৭৫°
  4. ৬৫°
সঠিক উত্তর:
৬৫°
উত্তর
সঠিক উত্তর:
৬৫°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণ অপেক্ষা ৫০ ডিগ্রি কম হলে কোণটির মান কত?

সমাধান:
ধরি,
কোণটির মান = x ডিগ্রি।
তাহলে তার সম্পূরক কোণ = ১৮০° - x
প্রশ্ন অনুসারে, কোণটি তার সম্পূরক কোণ অপেক্ষা ৫০ ডিগ্রি কম।
সুতরাং,
x = ১৮০° - x - ৫০° 
⇒ x = ১৩০° - x
⇒ x + x = ১৩০°
⇒ ২x = ১৩০° 
⇒ x = ১৩০°/২ 
∴ x = ৬৫° 

সুতরাং কোণটির মান ৬৫°।

৪,৩৪৩.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ মিটার হলে উহার পরিসীমা কত?
  1. 54 মিটার
  2. 18 মিটার
  3. 72 মিটার
  4. 36 মিটার
সঠিক উত্তর:
36 মিটার
উত্তর
সঠিক উত্তর:
36 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ মিটার হলে উহার পরিসীমা কত?

সমাধান: 
দেওয়া আছে, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 36√3 বর্গমিটার

আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = = (√3 / 4) × বাহু2 
এবং, সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3 × বাহু 

প্রশ্নমতে, 
⇒ 36√3 = (√3 / 4) × বাহু2
⇒ বাহু2 = 36 × 4 
⇒ বাহু = √(36 × 4) 
⇒ বাহু = 6 × 2 = 12 মিটার 

∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3 × 12 = 36 মিটার

অতএব, সমবাহু ত্রিভুজের পরিসীমা = 36 মিটার

৪,৩৪৪.
একটি লোহার তারের দৈ‍‍র্ঘ্য 628 সে.মি.। ঐ তারটিকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?
  1. 200 সে.মি. (প্রায়)
  2. 250 সে.মি. (প্রায়)
  3. 180 সে.মি. (প্রায়)
  4. 100 সে.মি. (প্রায়)
সঠিক উত্তর:
200 সে.মি. (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
200 সে.মি. (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লোহার তারের দৈ‍‍র্ঘ্য 628 সে.মি.। ঐ তারটিকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?

সমাধান:
ধরি,
চাকার ব্যাস = 2r

এখানে, চাকার পরিধি = লোহার তারের দৈর্ঘ্য
⇒ 2πr = 628
⇒ 2r = 628/π
⇒ 2r = 628/3.14
⇒ 2r = (628 × 100)/314
∴ 2r = 200 সে.মি. (প্রায়)

৪,৩৪৫.
১০৫° কোণের সম্পূরক কোণ কত?
  1. ৬০°
  2. ৭৫°
  3. ১৫°
  4. ৯০°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ১০৫° কোণের সম্পূরক কোণ কত?

সমাধান:
যে দুটি কোণের যোগফল ১৮০° বা ২ সমকোণ হয়, তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।

সুতরাং, ১০৫° কোণের সম্পূরক কোণ হলো:
= (১৮০° - ১০৫°)
= ৭৫°

অতএব, ১০৫° কোণের সম্পূরক কোণ হলো ৭৫°।

​অন্যদিকে,
যে দুটি কোণের যোগফল ৯০° বা ১ সমকোণ হয়, তাদের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়।

৪,৩৪৬.
আয়তাকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২ মিটার বেশি। ঘরটির মেঝের ক্ষেত্রফল ৩৬০ বর্গমিটার হলে মেঝের প্রস্থ কত?
  1. ক) ২৫ মিটার
  2. খ) ২০ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ১৬ মিটার
সঠিক উত্তর:
গ) ১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ মিটার
ব্যাখ্যা
ধরি, আয়তাকার মেঝের প্রস্থ = ক মিটার এবং দৈর্ঘ্য = (ক+২) মিটার
ক্ষেত্রফল = ক(ক+২)
প্রশ্নমতে, ক(ক+২) = ৩৬০
⇒ ক(ক+২) - ৩৬০ = ০
⇒ ক + ২ক - ৩৬০ = ০
⇒ ক + ২০ক - ১৮ক - ৩৬০ = ০
⇒ ক(ক+২০) - ১৮(ক + ২০) = ০
⇒ (ক+২০)(ক-১৮) = ০
হয় ক = - ২০ [যা অগ্রহণযোগ্য] অথবা ক = ১৮
∴ প্রস্থ ১৮ মিটার এবং দৈর্ঘ্য ২০ মিটার।
৪,৩৪৭.
A = π/2 ও B = π/6 হলে sin(A + B) = কত?
  1. √3
  2. √3/2
  3. 1/√3
  4. 1
সঠিক উত্তর:
√3/2
উত্তর
সঠিক উত্তর:
√3/2
ব্যাখ্যা
প্রশ্ন: A = π/2 ও B = π/6 হলে sin(A + B) = কত? 

সমাধান: 
 sin(A + B) = sin(π/2 + π/6) 
= sin (2π/3) 
= sin120° 
= sin (90° + 30°)
= cos30°
= √3/2
৪,৩৪৮.
৪২ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত?
  1. ১৩২ সে.মি.
  2. ২৪২ সে.মি.
  3. ২৬৪ সে.মি.
  4. ৩৫৬ সে.মি.
সঠিক উত্তর:
২৬৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৬৪ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ৪২ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r = ৪২ সে.মি.

আমরা জানি, বৃত্তের পরিধি = ২πr
∴ বৃত্তের পরিধি = ২πr
= ২ × (২২/৭) × ৪২
= ২ × ২২ × ৬
= ২৬৪ সে.মি.

∴ বৃত্তের পরিধি ২৬৪ সে.মি.।

৪,৩৪৯.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 726 বর্গইঞ্চি হলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৭ ইঞ্চি 
  2. ১১ ইঞ্চি 
  3. ১৩ ইঞ্চি 
  4. ১৭ ইঞ্চি 
সঠিক উত্তর:
১১ ইঞ্চি 
উত্তর
সঠিক উত্তর:
১১ ইঞ্চি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 726 বর্গইঞ্চি হলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
​ঘনকের বাহুর দৈর্ঘ্য = a
​সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2

​প্রশ্নমতে,
​6a2 = 726
⇒ ​a2 = 726/6
⇒ ​​a2 = 121
⇒ ​​a = 11 [বর্গমূল করে]

৪,৩৫০.
একটি সিলিন্ডারের উচ্চতা সিলিন্ডারের ব্যাসার্ধের চারগুণ। সিলিন্ডারের আয়তন 256π সেমি 3 হলে, সিলিন্ডারের ব্যাসার্ধ কত?
  1. 10 সেমি
  2. 12 সেমি
  3. 8 সেমি
  4. 4 সেমি
সঠিক উত্তর:
4 সেমি
উত্তর
সঠিক উত্তর:
4 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের উচ্চতা সিলিন্ডারের ব্যাসার্ধের চারগুণ। সিলিন্ডারের আয়তন 256π সেমি 3 হলে, সিলিন্ডারের ব্যাসার্ধ কত?

সমাধান:
সিলিন্ডারের ব্যাসার্ধ  r  সেমি
সিলিন্ডারের উচ্চতা 4r সেমি

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন= πr2h ঘন সেমি 

প্রশ্নমতে,
  πr2× 4r = 256π
⇒  4r3 = 256
⇒  r3= 64 
⇒  r3 = 43
⇒  r = 4
৪,৩৫১.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক হলে, বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  1. 18 একক
  2. 16 একক
  3. 28 একক 
  4. 26 একক
সঠিক উত্তর:
28 একক 
উত্তর
সঠিক উত্তর:
28 একক 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক হলে, বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?

সমাধান:
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক 
বর্গক্ষেত্রের পরিসীমা 4a  একক 

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক

প্রশ্নমতে,
a√2 = 7√2
a = 7

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 7 একক 
= 28 একক 

৪,৩৫২.
দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?
  1. ১টি
  2. ২ টি
  3. অসংখ্য
  4. একটিও আঁকা সম্ভব না।
সঠিক উত্তর:
১টি
উত্তর
সঠিক উত্তর:
১টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে
যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ
নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।

উৎস: গণিত, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪,৩৫৩.
একটি চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে ক্ষুদ্রতম কোণের অর্ধেক কত?
  1. ২২.৫°
  2. ৪৫°
  3. ৩০°
  4. ৩৫°
সঠিক উত্তর:
২২.৫°
উত্তর
সঠিক উত্তর:
২২.৫°
ব্যাখ্যা
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮


ক্ষুদ্রতম কোণ = (৩৬০ এর ১/৮)° = ৪৫°

৪৫° এর অর্ধেক = ৪৫°/২ = ২২.৫°
৪,৩৫৪.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হল ১২√৩ মিটার। ত্রিভুজের উচ্চতা কত?
  1. ক) ৩ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৫ মিটার
  4. ঘ) ৬ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হল ১২√৩ মিটার। ত্রিভুজের উচ্চতা কত?

সমাধান:
 সমবাহু  ত্রিভুজ এর এক বাহুর দৈর্ঘ্য = a 

প্রশ্নমতে
3a = 12√3
⇒ a = 4√3

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (4√3)2
= (√3/4) × 16 × 3
= 12√3

সমবাহু  ত্রিভুজ এর উচ্চতা =h

এখন,
(1/2)ah = 12√3
⇒ (1/2) × 4√3 × h = 12√3
⇒ 2√3h = 12√3
⇒ h = 12√3/2√3
⇒ h = 6

সমবাহু ত্রিভুজটির উচ্চতা ৬ মিটার।
৪,৩৫৫.
একটি 45 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30º কোন উৎপন্ন করে। খুঁটিটি কত উচুঁতে ভেঙ্গে ছিল?
  1. ক) 15
  2. খ) 30
  3. গ) 22
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ক) 15
উত্তর
সঠিক উত্তর:
ক) 15
ব্যাখ্যা

ধরি, খুঁটিটি x মিটার উচুঁতে ভেঙ্গেছিল
∴ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (45-x) মিটার
∴ sin30° = x/45-x
বা, 1/2 = x/45-x
বা, 2x = 45-x
বা, 3x = 45
∴ x = 15

৪,৩৫৬.
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম কোণের মান কত? 
  1. 115°
  2. 155°
  3. 135°
  4. 160°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম কোণের মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত = 9 : 10 : 12 : 14 : 15
∴ পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাতের যোগফল = (9 + 10 + 12 + 14 + 15) 
= 60

একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (5 - 2) × 180°
= 540° 

∴  বৃহত্তম কোণের মান = 540° × (15/60) 
= 135°  ।
৪,৩৫৭.
একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ ব.মি.
  2. খ) ১১ ব.মি.
  3. গ) ১২ ব.মি.
  4. ঘ) ১৩ ব.মি.
সঠিক উত্তর:
ঘ) ১৩ ব.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ ব.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
সমকোণী ত্রিভুজের ভূমি = ১২ মিটার 
সমকোণী ত্রিভুজের লম্ব = ৫ মিটার 

আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২2 + ৫2)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
= ১৩

∴ অতিভুজ = ১৩ সেন্টিমিটার
৪,৩৫৮.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাস ৬ সে মি এবং উচ্চতা ১০ সে মি হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
  1. ৫৪π বর্গ সে.মি.
  2. ৭৮π বর্গ সে.মি.
  3. ৪২π বর্গ সে.মি.
  4. ৩৬π বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৭৮π বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭৮π বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাস ৬ সে মি এবং উচ্চতা ১০ সে মি হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?

সমাধান:
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাস d = ৬ সে.মি.
∴ সিলিন্ডারের ব্যাসার্ধ, r = d/২ সে.মি.
= ৬/২ সেমি
= ৩ সেমি
উচ্চতা, h = ১০ সে.মি.

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৩(৩ + ১০)
= ২π × ৩৯
= ৭৮π বর্গ সে.মি.
৪,৩৫৯.
একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 14 সে.মি. ও উচ্চতা 28 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 
  1. 1166π বর্গ সে.মি. 
  2. 1276π বর্গ সে.মি. 
  3. 1076π বর্গ সে.মি. 
  4. 1176π বর্গ সে.মি. 
সঠিক উত্তর:
1176π বর্গ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
1176π বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 14 সে.মি. ও উচ্চতা 28 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 14 সে.মি. 
উচ্চতা, h = 28 সে.মি. 

আমরা জানি, 
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr (r + h)
= 2π × 14(14 + 28)
= 1176π বর্গ সে.মি. । 
৪,৩৬০.
কোন চতুর্ভুজের চারটি কোণ সমকোণ?
  1. ক) বর্গ
  2. খ) রম্বস
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) সামন্তরিক
সঠিক উত্তর:
ক) বর্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্গ
ব্যাখ্যা

- বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান ও সমান্তরাল এবং এদের অন্তর্গত কোণগুলোও সমান, অর্থাৎ এক সমকোণ করে মোট চার সমকোণ।
- আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং সবগুলো কোণ সমকোণ। অর্থাৎ, আয়তক্ষেত্রের চারটি কোণও সমকোণ।

৪,৩৬১.
যদি A + B = 90° এবং tan A = √3 হয়, তবে B এর মান কত?
  1. 45°
  2. 60°
  3. 75° 
  4. 30°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A + B = 90° এবং tan A = √3 হয়, তবে B এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
A + B = 90°
⇒ B = 90° - A ..........(1)
এবং 
tan A = √3
⇒ tan A = tan 60°
∴ A = 60°

(1) নং এ A এর মান বসিয়ে পাই, 
⇒ B = 90° - A
⇒ = 90° - 60°
∴ B = 30°

৪,৩৬২.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যুনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ৪টি
  2. খ) ১টি
  3. গ) ৬টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
ঘ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২টি
ব্যাখ্যা


একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যুনতম ২টি ও সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।

৪,৩৬৩.
একটি সামন্তরিকের ভূমির পরিমাণ ১৯ সে.মি. এবং উচ্চতা ৭ সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. ৫২ বর্গ সে.মি.
  2. ১০৪ বর্গ সে.মি.
  3. ১৩৩ বর্গ সে.মি.
  4. ৭৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১৩৩ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৩৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের ভূমির পরিমাণ ১৯ সে.মি. এবং উচ্চতা ৭ সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ১৯ × ৭
= ১৩৩ বর্গ সে.মি.
৪,৩৬৪.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 75° হলে ∠B = কত?
  1. 15°
  2. 75°
  3. 90°
  4. 105°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 75° হলে ∠B = কত?

সমাধান:

∠A + ∠B = 180° [পরস্পর সম্পূরক কোণ]
⇒ ∠B = 180° - 75°
∴ ∠B = 105°
৪,৩৬৫.
যদি কোনো বৃত্তের পরিধি তার ক্ষেত্রফলের সমান হয়, তাহলে বৃত্তের ব্যাস কত?
  1. ক) 2 একক
  2. খ) 4 একক
  3. গ) 8 একক
  4. ঘ) 10 একক
সঠিক উত্তর:
খ) 4 একক
উত্তর
সঠিক উত্তর:
খ) 4 একক
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্তের পরিধি = 2πr
প্রশ্নমতে, 2πr = πr2
∴ r = 2
∴ব্যাস = 4

৪,৩৬৬.
sinθ = 1/2 হলে, cotθ এর মান নিচের কোনটি? 
  1. √3
  2. √2
  3. 1/√3
  4. 1/√2
সঠিক উত্তর:
√3
উত্তর
সঠিক উত্তর:
√3
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 1/2 হলে, cotθ এর মান নিচের কোনটি? 

সমাধান: 
দেওয়া আছে
sinθ = 1/2
⇒ sinθ = sin30°
∴ θ = 30°

এখন 
cot30° = √3
৪,৩৬৭.
একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-অষ্টমাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. 8 গুণ
  2. 16 গুণ
  3. 32 গুণ
  4. 64 গুণ
সঠিক উত্তর:
64 গুণ
উত্তর
সঠিক উত্তর:
64 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-অষ্টমাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x2
সরলরেখার এক অষ্টমাংশের উপর অঙ্কিত বর্গ = (x/8)2
= x2/64

∴ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-অষ্টমাংশের উপর অঙ্কিত বর্গের 64 গুণ।
৪,৩৬৮.
একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
  1. ৪ মিটার
  2. ৪০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৪০০০ মিটার
সঠিক উত্তর:
৪০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
বাগানটির এক পাশের দৈর্ঘ্য = √(১০০০০)
= ১০০ মিটার

∴ বাগানটির পরিসীমা = ৪ × এক পাশের দৈর্ঘ্য
= ৪ × ১০০
= ৪০০ মিটার
৪,৩৬৯.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে- 
  1. সপ্তভুজ
  2. ষড়ভুজ
  3. অষ্টভুজ
  4. পঞ্চভুজ
সঠিক উত্তর:
অষ্টভুজ
উত্তর
সঠিক উত্তর:
অষ্টভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ১ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
৩ক + ক = ১৮০°
⇒ ৪ক = ১৮০°
⇒ ক = ১৮০°/৪ 
∴ ক = ৪৫°

এখানে,
বহিঃস্থ কোণ = ৪৫°

∴ বহুভুজটির বাহুসংখ্যা, n = ৩৬০°/বহিঃস্থ কোণ
= ৩৬০°/৪৫°
= ৮ টি

∴ বহুভুজটি হবে অষ্টভুজ।

৪,৩৭০.
চিত্রে p° = কত?
  1. 20°
  2. 25°
  3. 30°
  4. 40°
সঠিক উত্তর:
20°
উত্তর
সঠিক উত্তর:
20°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে p° = কত?

সমাধান:
সরলরেখার যেকোনো এক পাশ বা এক সরলকোণ = 180°
∴ p° = 180° - (40° + 90° + 30°)
= 180° - 160°
= 20°
৪,৩৭১.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার , পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ২
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪
ব্যাখ্যা
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার? 
প্রশ্নটি হওয়ার কথা 'একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?'

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = πr = ১৬ .........(১)
বৃত্তের পরিধি = ২πr = ৮ .........(২)

(২) নং / (১) নং
πr/২πr = ১৬/৮
⇒ r/২ = ২
∴ r = ৪ 
অর্থাৎ, ব্যাসার্ধ = ৪ মিটার
৪,৩৭২.
একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৯ মিটার ও ৬ মিটার। উচ্চতা ৫ মিটার হলে চার দেয়ালের ক্ষেত্রফল কত?
  1. ১৩৫ বর্গমিটার
  2. ১৪০ বর্গমিটার
  3. ১৫০ বর্গমিটার
  4. ১৬০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৫০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৯ মিটার ও ৬ মিটার। উচ্চতা ৫ মিটার হলে চার দেয়ালের ক্ষেত্রফল কত?

সমাধান: 
 ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ২(দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা
= ২ × (৯ + ৬) × ৫ বর্গ মিটার
= ২ × ১৫ × ৫ বর্গ মিটার
= ১৫০ বর্গ মিটার

∴ ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ১৫০ বর্গ মিটার।

৪,৩৭৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4/3 গুণ এবং ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে, এর পরিসীমা কত?
  1. ক) 48
  2. খ) 50
  3. গ) 54
  4. ঘ) 56
সঠিক উত্তর:
ঘ) 56
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 56
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4/3 গুণ এবং ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে, এর পরিসীমা কত?

সমাধান:
মনে করি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার।
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = 4x/3 মিটার।

ক্ষেত্রফল = 4x2/3 বর্গমি.

প্রশ্নানুসারে,
4x2/3 = 192
বা, 4x2 = 576
বা, x2 = 576/4
বা, x2 = 144
∴ x = 12 মিটার।

আয়তাকার ঘরের দৈর্ঘ্য = (4 × 12)/3 মিটার = 16 মিটার এবং প্রস্থ =12 মিটার। 

আয়তাকার ঘরটির পরিসীমা = 2(16 + 12) মিটার = 56 মিটার
৪,৩৭৪.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?
  1. ক) 363 বর্গমি.
  2. খ) 181.5 বর্গমি.
  3. গ) 726 বর্গমি.
  4. ঘ) 336 বর্গমি.
সঠিক উত্তর:
ক) 363 বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 363 বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?

সমাধান: 
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
 সামান্তরিকের ভূমি = 22 এর 3/4 = 33/2 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (33/2) × 22
= 363 বর্গমি.
৪,৩৭৫.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ২ হলে এবং এর পরিসীমা ৪২ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 
  1. ৫০ বর্গমিটার
  2. ৬০ বর্গমিটার
  3. ৮০ বর্গমিটার
  4. ৯০ বর্গমিটার
সঠিক উত্তর:
৯০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ২ হলে এবং এর পরিসীমা ৪২ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
মনে করি, 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৫ক 
 আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ২ক
∴ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) 
= ২(৫ক + ২ক)
= ২ × ৭ক 
= ১৪ক 

প্রশ্নমতে,
১৪ক = ৪২ 
⇒ ক = ৪২/১৪
∴ ক = ৩ মিটার 

আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ১৫ মিটার ,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ৬ মিটার
∴আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (১৫ × ৬) বর্গমিটার
= ৯০ বর্গমিটার।

৪,৩৭৬.
দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর-
  1. ক) বিপ্রতীপ কোণ
  2. খ) সন্নিহিত কোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
সঠিক উত্তর:
ঘ) সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্পূরক কোণ
ব্যাখ্যা

দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
আবার, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৪,৩৭৭.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৪ সে. মি. ও ৭ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ৩৬ সে.মি.
  2. ২৮ সে.মি.
  3. ২৪ সে.মি.
  4. ২০ সে.মি.
সঠিক উত্তর:
২৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৪ সে. মি. ও ৭ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
দেওয়া আছে,
রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৪ সে. মি. ও ৭ সে. মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল= (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৪ × ৭ বর্গ সে.মি.
= ৪৯ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৪৯ বর্গ সে.মি.
∴ ক = ৭ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = (৭ × ৪) সে.মি.
= ২৮ সে.মি.
৪,৩৭৮.
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ২০০
  2. খ) ২৫০
  3. গ) ৩০০
  4. ঘ) ৩৫০
সঠিক উত্তর:
গ) ৩০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
গাড়ীর চাকার পরিধি = ৫ মিটার

 ১.৫ কি.মি. = (১০০০ ×১.৫) মিটার = ১৫০০ মিটার 

 ৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৫ বার 
১৫০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১৫০০/৫ বার 
= ৩০০ বার
৪,৩৭৯.
একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটি পরিসীমা ৬০ মিটার হলে তার ক্ষেত্রফল কত? 
  1. ক) ৯৬ বর্গমিটার
  2. খ) ১২০ বর্গমিটার
  3. গ) ১৫০ বর্গমিটার
  4. ঘ) ২১৬ বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) ২১৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১৬ বর্গমিটার
ব্যাখ্যা
ধরি,
ঘরটির দৈর্ঘ্য ৩ক মিটার
∴ প্রস্থ = ৩ক×(২/৩) = ২ক মিটার

∴ পরিসীমা = ২(৩ক+২ক) = ১০ক

শর্তমতে,
১০ক = ৬০
ক = ৬০/১০
∴ ক = ৬ মিটার

ঘরটির ক্ষেত্রফল = ৩ক×২ক
                          = ৬ক
                          = ৬ × ৬ বর্গমিটার
                          = ৬ × ৩৬ বর্গমিটার
                          = ২১৬ বর্গমিটার
৪,৩৮০.
বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান:
বৃত্তের ব্যাস= 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ হলে = 6r
∴ ব্যাসার্ধ = 3r

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2

∴ বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।
৪,৩৮১.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হত তাহলে এটি একটি বর্গক্ষেত্র হত। আয়তক্ষেত্রটির প্রস্থ কত?
  1. ক) 40 মি.
  2. খ) 35 মি.
  3. গ) 30 মি.
  4. ঘ) 25 মি.
সঠিক উত্তর:
খ) 35 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 35 মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হত তাহলে এটি একটি বর্গক্ষেত্র হত। আয়তক্ষেত্রটির প্রস্থ কত?

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য  x মিটার।
আয়তক্ষেত্রটির প্রস্থ y মিটার।

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = xy বর্গমিটার।

প্রশ্নানুসারে,
xy = 1400..........(1) 
এবং y = (x - 5).................(2)
(1) নং সমীকরণে y = x – 5 বসিয়ে পাই, 
x(x  – 5) = 1400
বা, x2 - 5x = 1400
বা, x2 - 5x - 1400 = 0
বা, x2 – 40x + 35x – 1400 = 0
বা, x (x - 40) + 35(x - 40) = 0
বা, (x - 40) (x + 35) = 0
হয়, 
x - 40 = 0 অথবা, x + 35 = 0
বা, x = 40 অথবা, x = - 35
কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাই, x = - 35 গ্রহণযোগ্য নয়।
∴ x = 40

এখন, সমীকরণ (2) এ x এর মান বসিয়ে পাই,
y = (40– 5) মিটার = 35 মিটার।

∴ আয়তক্ষেত্রটির  প্রস্থ 35 মিটার।

৪,৩৮২.
একটি ট্রপিজিয়ামের উচ্চতা 8 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. এবং 7 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 24
  2. খ) 64
  3. গ) 96
  4. ঘ) 100
সঠিক উত্তর:
খ) 64
উত্তর
সঠিক উত্তর:
খ) 64
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রপিজিয়ামের উচ্চতা 8 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. এবং 7 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
মনেকরি 
ট্রপিজিয়ামের উচ্চতা h = 8 সে.মি. 
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. এবং 7 সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 ×( সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল )× সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব
= (1/2) × (7 + 9) × 8
= 16 × 8/2
= 64
৪,৩৮৩.
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 4 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 
  1. 24π
  2. 48π
  3. 56π
  4. 64π
সঠিক উত্তর:
64π
উত্তর
সঠিক উত্তর:
64π
ব্যাখ্যা
প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 4 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?

সমাধান: 
দেওয়া আছে, 
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, r = 4 সে.মি এবং 
সিলিন্ডারের ভূমির উচ্চতা, h = 8 সে.মি 

আমরা জানি, 
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh
= 2 π × 4 × 8
= 64π 

∴ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 64π বর্গ সে.মি।
৪,৩৮৪.
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই-এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)-
  1. ১০
  2. ৩০
  3. ২০
  4. ২৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই-এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)-

সমাধান
ধরি,
মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার

পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
৫০ = ৪০+ ক
বা, ২৫০০ = ১৬০০ + ক
বা, ক = ২৫০০ - ১৬০০
বা, ক = ৯০০
বা, ক = ৩০
∴ ক = ৩০ মিটার
৪,৩৮৫.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ৭ সমকোণ
  2. ১১ সমকোণ
  3. ১৪ সমকোণ
  4. ১৮ সমকোণ
সঠিক উত্তর:
১৪ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১৪ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰
বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯ - ২) × ১৮০⁰
= ৭ × ১৮০⁰
= ১২৬০⁰
= ১২৬০⁰/ ৯০⁰ সমকোণ
= ১৪ সমকোণ
৪,৩৮৬.
প্রদত্ত চিত্রে AB ।। CD এবং ∠BGH = 120° হলে ∠GHC = ?
  1. ক) 60°
  2. খ) 80°
  3. গ) 100°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
ঘ) 120°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 120°
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে AB ।। CD এবং ∠BGH = 120° হলে ∠GHC = ?

∠BGH = একান্তর ∠GHC
∴ ∠GHC = 120°
৪,৩৮৭.
বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে কী বলে?
  1. জ্যা
  2. ব্যাস
  3. ব্যাসার্ধ
  4. বৃত্তচাপ
সঠিক উত্তর:
ব্যাসার্ধ
উত্তর
সঠিক উত্তর:
ব্যাসার্ধ
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে কী বলে?

সমাধান:
- বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ঐ বৃত্তের ব্যাসার্ধ বলে।
- বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৪,৩৮৮.
যদি A = 45° হয় তবে (1 - tan2A)/(1 + tan2A) = কত? 
  1. 2
  2. - 2 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = 45° হয় তবে (1 - tan2A)/(1 + tan2A) = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
A = 45°

এখন,
(1 - tan2A)/(1 + tan2A)
= {1 - (tan45°)2}/{1 + (tan45°)2}
= {1 - (1)2}/{1 + (1)2}
= (1 - 1)/(1 + 1)
= 0/2
= 0
৪,৩৮৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. ও ভূমির দৈর্ঘ্য 60 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফলের এক-চতুর্থাংশের সমান ক্ষেত্রফল বিশিষ্ট নতুন একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। নতুন ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. 200 বর্গ সে.মি.
  2. 300 বর্গ সে.মি.
  3. 400 বর্গ সে.মি.
  4. 500 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
300 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
300 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. ও ভূমির দৈর্ঘ্য 60 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফলের এক-চতুর্থাংশের সমান ক্ষেত্রফল বিশিষ্ট নতুন একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। নতুন ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 60 সে. মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 50 সে. মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (60/4) × √(4 × 502 - 602)
= (15) × √(10000 - 3600)
= (15) × √6400
= 15 × 80
= 1200 বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফলের এক-চতুর্থাংশ = 1200/4 = 300 বর্গ সে.মি.
∴ নতুন ত্রিভুজের ক্ষেত্রফল = 300 বর্গ সে.মি.
৪,৩৯০.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৩৯ বর্গ সে.মি.
  2. ৪৯ বর্গ সে.মি.
  3. ৫৯ বর্গ সে.মি.
  4. ৬৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৬৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি সমান বাহু = ক সে.মি.

আমরা জানি,
অতিভুজ= লম্ব + ভূমি
⇒ ১৬ = ক + ক
⇒ ২ক = ২৫৬
⇒ ক = ২৫৬/২
⇒ ক = √১২৮

∴ ক্ষেত্রফল =(১/২) × (√১২৮) × (√১২৮)
= (১/২) × ১২৮
= ৬৪ বর্গ সে.মি.
৪,৩৯১.
একটি কোণ তার সম্পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির সম্পূরক কোণ কত?
  1. 60°
  2. 78°
  3. 120°
  4. 108°
সঠিক উত্তর:
108°
উত্তর
সঠিক উত্তর:
108°
ব্যাখ্যা
প্রশ্ন- একটি কোণ তার সম্পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির সম্পূরক কোণ কত?

সমাধান-
মনে করি,
কোণটি = x
∴ কোণটির সম্পূরক কোণ = 180 - x

প্রশ্নমতে,
x = (2/3) × (180 - x) 
⇒ 3x = 360 - 2x
⇒ 5x = 360
⇒ x = 72

∴ কোণটির সম্পূরক কোণ = 180 - 72 = 108°
৪,৩৯২.
একটি রম্বসের কর্ণদ্বয় ৬ সে.মি. ও ৮ সে.মি. হলে, রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৩ সে.মি.
  2. ৪ সে.মি.
  3. ৫ সে.মি.
  4. ৬ সে.মি.
সঠিক উত্তর:
৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় ৬ সে.মি. ও ৮ সে.মি. হলে, রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ৮ সে.মি. ।

আমরা জানি,
রম্বসের বাহু = ১/২ × √(রম্বসের কর্ণদ্বয়ের বর্গের যোগফল)
= ১/২ × √(৬ + ৮)
= ১/২ × √(৩৬ + ৬৪)
= ১/২ × √১০০
= ১/২ × ১০
= ৫ সে.মি.
৪,৩৯৩.
যদি AB = BC= CA = 10 সে.মি. এবং AD ⊥ BC হয় তবে, AD = কত সে.মি.?
  1. 5√3
  2. 5√5
  3. 75
  4. 125
সঠিক উত্তর:
5√3
উত্তর
সঠিক উত্তর:
5√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি AB = BC= CA = 10 সে.মি. এবং AD ⊥ BC হয় তবে, AD = কত সে.মি.?

সমাধান:

প্রদত্ত তথ্যের আলোকে আমরা একটি সমবাহু ত্রিভুজ পাই যার, প্রতি বাহুর দৈর্ঘ্য 10 সে.মি.
সমবাহু ত্রিভুজের মধ্যমা হলো তার শীর্ষবিন্দু থেকে অন্য বাহুর উপর অঙ্কিত লম্ব।
∴ AD রেখা ABC সমবাহু ত্রিভুজের মধ্যমা
∴ BD = CD = 10/2 = 5 সে.মি.

∴ AD = √(AB2 - BD2)
=√(102 - 52)
= √(100 - 25)
= √75
= 5√3
৪,৩৯৪.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি?
  1. ক) (১/২)(দৈর্ঘ্য + প্রস্থ)
  2. খ) (১/২)(দৈর্ঘ্য × প্রস্থ)
  3. গ) ২(দৈর্ঘ্য + প্রস্থ)
  4. ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
সঠিক উত্তর:
ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
৪,৩৯৫.
২৫৭° কোণকে কী কোণ বলে?
  1. পূরক কোণ
  2. প্রবৃদ্ধ কোণ
  3. সূক্ষ্মকোণ
  4. স্থূলকোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫৭° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- তাই ২৫৭° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৪,৩৯৬.
প্রদত্ত চিত্রে ∠BAD = 30° হলে, ∠BED এর মান কত? 
  1. ক) 60°
  2. খ) 15°
  3. গ) 30°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
গ) 30°
উত্তর
সঠিক উত্তর:
গ) 30°
ব্যাখ্যা
 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। 
BCD চাপের উপর ∠BAD ও ∠BED বৃত্তস্থ কোণ
∠BAD = ∠BED
∠BAD = 30° , ∠BED = 30°
৪,৩৯৭.
একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 12 সে.মি. এবং এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 17 সে.মি.। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 
  1. 120 বর্গ সে.মি.
  2. 130 বর্গ সে.মি.
  3. 145 বর্গ সে.মি.
  4. 160 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
145 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
145 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 12 সে.মি. এবং এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 17 সে.মি.। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
মনে করি, 
আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c সে.মি. হলে 
আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ সে.মি.= ? 

∴ শর্তমতে,
a + b + c = 17 সে.মি. এবং 
√(a2 + b2 + c2) = 12 
বা, a2 + b2 + c2 = 144 

এখন, 
(a + b + c)2 = (17)2
বা, (a2 + b2 + c2) + 2(ab + bc + ca) = 289 
বা, 144 + 2(ab + bc + ca) = 289 
বা, 2(ab + bc + ca) = 289 - 144 
∴ 2(ab + bc + ca) = 145 

∴ আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল = 145 বর্গ সে.মি.।
৪,৩৯৮.
বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ২ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ৩.১৪ গুণ
  4. ঘ) ২π গুণ
সঠিক উত্তর:
খ) ৪ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ গুণ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস= 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে হবে 4r
∴ ব্যাসার্ধ = 2r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(2r)2 = 4πr2
∴ 4 গুণ বৃদ্ধি পাবে।

ভাষাগত একটা ইস্যু থাকতে পারে। দ্বিগুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে দ্বিগুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। যাইহোক, অপশন অনুসারে উত্তর ঠিক আছে।
৪,৩৯৯.
∠P = 3x + 15° এবং ∠Q = 2x + 15° পরস্পর সম্পূরক কোণ হলে, ∠P এর মান কত?
  1. 60°
  2. 75°
  3. 105°
  4. 115°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা

প্রশ্ন: ∠P = 3x + 15° এবং ∠Q = 2x + 15° পরস্পর সম্পূরক কোণ হলে, ∠P এর মান কত?

সমাধান:
দেওয়া আছে:
∠P = 3x + 15° এবং ∠Q = 2x + 15°

আমরা জানি, দুটি কোণ পরস্পর সম্পূরক হলে তাদের সমষ্টি 180° হয়।
∴ ∠P + ∠Q = 180°
⇒ (3x + 15) + (2x + 15) = 180
⇒ 5x + 30 = 180
⇒ 5x = 180 - 30
⇒ 5x = 150
∴ x = 30

এখন, 
∠P = 3x + 15
= 3 × 30 + 15
= 90 + 15
= 105°

∴ ∠P এর মান = 105°

৪,৪০০.
চিত্রে OAB বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. ক) 1/2 r2θ
  2. খ) r2θ
  3. গ) 1/2 rθ2
  4. ঘ) rθ2
সঠিক উত্তর:
ক) 1/2 r2θ
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/2 r2θ
ব্যাখ্যা

বৃত্তকলার ক্ষেত্রফল = 1/2 r2θ