বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৪৬ / ১০৭ · ৪,৫০১৪,৬০০ / ১০,৭৫২

৪,৫০১.
একটি কোণ তার পূরক কোণের 4/5 অংশ। কোণটির পূরক কোণ কত?
  1. 50°
  2. 70°
  3. 72°
  4. 80°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের 4/5 অংশ। কোণটির পূরক কোণ কত?

সমাধান:
মনে করি,
একটি কোণ = x
সুতরাং তার পূরক কোণ = (90° - x)

প্রশ্নমতে,
x = 4(90° - x)/5
⇒ 5x = 360° - 4x
⇒ 5x + 4x = 360°
⇒ 9x = 360°
⇒ x = 40°

সুতরাং, কোণটি = 40°
কোণটির পূরক কোণ = 90° - 50°
= 50°
৪,৫০২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সে.মি. এবং প্রস্থ 10 সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. 7.2 সে.মি.
  2. 7.3 সে.মি.
  3. 7.0 সে.মি.
  4. 7.1 সে.মি.
সঠিক উত্তর:
7.2 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
7.2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সে.মি. এবং প্রস্থ 10 সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? 

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = 18 × 10 = 180 বর্গ সে.মি.
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ x সে.মি. হলে,
ক্ষেত্রফল = 25x বর্গ সে.মি.

প্রশ্নমতে,
25x = 180
⇒ x = 180/25
∴ x = 7.2 সে.মি.

অতএব, আয়তক্ষেত্রটির প্রস্থ 7.2 সে.মি. হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।
৪,৫০৩.
x2 + y2 = a2 হলে বৃত্তের পরিসীমা কত?
  1. ক) 3a2 /4
  2. খ) 2πa
  3. গ) 2π
  4. ঘ) 6π
সঠিক উত্তর:
খ) 2πa
উত্তর
সঠিক উত্তর:
খ) 2πa
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = a2 হলে, বৃত্তের পরিসীমা কত? 

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr 

দেওয়া আছে,
x2 + y2 = a2 
এটা একটি বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ a

∴ বৃত্তের ব্যাসার্ধ = a

∴ বৃত্তের পরিধি = 2 × π × a = 2πa
৪,৫০৪.
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অংকিত বৃত্তের কেন্দ্রকে কী বলে?
  1. পরিকেন্দ্র
  2. ভরকেন্দ্র
  3. লম্বকেন্দ্র
  4. অন্তঃকেন্দ্র
সঠিক উত্তর:
পরিকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
পরিকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অংকিত বৃত্তের কেন্দ্রকে কী বলে? 

সমাধান: 
অন্তঃকেন্দ্র: 
- ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে। 

পরিকেন্দ্র: 
- কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অংকিত বৃত্তকে বলে পরিবৃত্ত এবং বৃত্তের কেন্দ্রকে বলে পরিকেন্দ্র। 
- ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। 

ভরকেন্দ্র: 
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে। 
৪,৫০৫.
চিত্রে, ∠PQR = 53°, ∠LRN = 90° এবং PQ || MR হলে, ∠MRN এর মান নিচের কোনটি ?
  1. ক) 53°
  2. খ) 43°
  3. গ) 47°
  4. ঘ) 37°
সঠিক উত্তর:
ঘ) 37°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 37°
ব্যাখ্যা
চিত্রে, ∠PQR = 53°, ∠LRN = 90° এবং PQ || MR হলে, ∠MRN এর মান নিচের কোনটি ?


 
∠PQR ও ∠MRL পরস্পর অনুরূপ কোণ। 
∠PQR = ∠MRL = 53°

∠MRN + ∠MRL = 90°
∠MRN + 53° = 90°
∠MRN = 90° - 53° = 37°
৪,৫০৬.
১ কুইন্টাল = কত কিলোগ্রাম?
  1. ১০০
  2. ১,০০০
  3. ১০,০০০
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কুইন্টাল = কত কিলোগ্রাম?

সমাধান: 
১  কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
৪,৫০৭.
y = - 5x + 9 সরলরেখাটির লম্বরেখার ঢাল কত?
  1. 5
  2. - 5
  3. - 1/5
  4. 1/5
সঠিক উত্তর:
1/5
উত্তর
সঠিক উত্তর:
1/5
ব্যাখ্যা
প্রশ্ন: y = - 5x + 9 সরলরেখাটির লম্বরেখার ঢাল কত?

সমাধান:
y = - 5x + 9
⇒ y + 5x = 9 .....(i)

সুতরাং (i) নং রেখাটির লম্বরেখার সমীকরণ 5y - x = k
⇒ y = 1/5x + k

∴ লম্ব রেখাটির ঢাল = 1/5
 
৪,৫০৮.
একটি আট বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
  1. ১৮ সমকোণ
  2. ১২ সমকোণ
  3. ৮ সমকোণ
  4. ১৬ সমকোণ
সঠিক উত্তর:
১২ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১২ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আট বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং অষ্টভুজের আটটি কোণের সমষ্টি = (২ × ৮) - ৪ সমকোণ
= ১৬ - ৪ সমকোণ
= ১২ সমকোণ

∴ অষ্টভুজের আটটি কোণের সমষ্টি = ১২ সমকোণ।
৪,৫০৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমার অর্ধেক কত?
  1. ক) 28 মিটার
  2. খ) 14 মিটার
  3. গ) 16 মিটার
  4. ঘ) 18 মিটার
সঠিক উত্তর:
খ) 14 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 14 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমার অর্ধেক কত?

সমাধান:
দেওয়া আছে,
চর্তুভুজের দৈর্ঘ্য 8 মিটার 
চর্তুভুজের প্রস্থ 6 মিটার

আমরা জানি
পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 (8 + 6) মিটার
= 28 মিটার

∴ পরিসীমার অর্ধেক = 28/2 মিটার
= 14 মিটার
৪,৫১০.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে: 
  1. 8√3
  2. 8√5
  3. 16√3
  4. 16√5
সঠিক উত্তর:
16√3
উত্তর
সঠিক উত্তর:
16√3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে: 

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 8 মিটার।

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
= (√3/4) × 82
= (√3/4) × 64
= 16√3 বর্গ মিটার

সুতরাং, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার। 

৪,৫১১.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) √৩ বর্গমিটার
  2. খ) ৪√৩ বর্গমিটার
  3. গ) ১৬√৩ বর্গমিটার
  4. ঘ) ৬৪√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
ক) √৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) √৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, 
ক্ষেত্রফল = (√৩/৪)×a২ 

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a২ 
= (√৩/৪) × (২)২ 
= (√৩/৪) × ৪ 
= √৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ বর্গমিটার। 
৪,৫১২.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13m, 14m এবং 15m হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 72 বর্গমিটার
  2. 84 বর্গমিটার
  3. 96 বর্গমিটার
  4. 112 বর্গমিটার
সঠিক উত্তর:
84 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
84 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13m, 14m এবং 15m হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
এখানে পরিসীমা S = (13 + 14 + 15)/2 = 21
∴ ক্ষেত্রফল
= √21(21 - 13) (21 - 14) (21 - 15)
= √(21 × 8 × 7 × 6)
= √7056
= 84 বর্গমিটার
৪,৫১৩.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিঃ বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্নয় করুন।
  1. ক) ৫ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ৫.৫ মিটার
  4. ঘ) ৮ মিটার
সঠিক উত্তর:
গ) ৫.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫.৫ মিটার
ব্যাখ্যা

মনেকরি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
তাহলে, ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩/৪‍(a²)
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল= √৩/৪(a+১)²
প্রশ্নমতে,
(√৩/৪(a+১)²) - (√৩/৪(a²)) = ৩√৩
a² + ২a + ১ - a² = ১২
২a = ১১
a = ৫.৫

৪,৫১৪.
একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 294 বর্গ সে.মি. হলে, এক ধারের দৈর্ঘ্য কত?
  1. 7 সে.মি.
  2. 5.5 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 9.5 সে.মি.
সঠিক উত্তর:
7 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
7 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 294 বর্গ সে.মি. হলে, এক ধারের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 294 বর্গ সে.মি.

ধরি,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a সে.মি.

আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গ সে.মি.
⇒ 6a2 = 294
⇒ a2 = 294/6
⇒ a2 = 49 = 72
∴ a = 7 সে.মি.
৪,৫১৫.
tan 90° - এর মান কত?
  1. ক) ∞
  2. খ) -∞
  3. গ) 1
  4. ঘ) -1
সঠিক উত্তর:
ক) ∞
উত্তর
সঠিক উত্তর:
ক) ∞
ব্যাখ্যা
tan 90° - এর মান অসঙ্গায়িত।
৪,৫১৬.
2a বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 4a2 বর্গ একক
  2. খ) 8a2 বর্গ একক
  3. গ) 16a2 বর্গ একক
  4. ঘ) 20a2 বর্গ একক
সঠিক উত্তর:
খ) 8a2 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
খ) 8a2 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: 2a বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 

সমাধান:
 2a বাহুবিশিষ্ট বর্গের কর্ণ = √2 (2a)= 2√2a
তাহলে কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (2√2a)2 = 8a2
৪,৫১৭.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য ১০৮° হলে বহুভুজটি কোন প্রকৃতির?
  1. ষড়ভুজ
  2. নবভুজ
  3. দশভুজ
  4. দ্বাদশভুজ
সঠিক উত্তর:
দশভুজ
উত্তর
সঠিক উত্তর:
দশভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য ১০৮° হলে বহুভুজটি কোন প্রকৃতির?

সমাধান:
মনে করি, বহুভুজের বাহু সংখ্যা = n
আমরা জানি:
প্রতিটি অন্তঃকোণ = (n - ২) × ১৮০°/n
প্রতিটি বহিঃকোণ = ৩৬০°/n

প্রশ্নমতে,
অন্তঃকোণ - বহিঃকোণ = ১০৮°
বা, {(n - ২) × ১৮০°/n} - (৩৬০°/n) = ১০৮°
বা, {(n - ২) × ১৮০° - ৩৬০°}/n = ১০৮°
বা, (১৮০°n - ৩৬০° - ৩৬০°)/n = ১০৮°
বা, ১৮০°n - ৭২০° = ১০৮°n
বা, ১৮০°n - ১০৮°n = ৭২০°
বা, ৭২°n = ৭২০°
বা, n = ৭২০°/৭২°
∴ n = ১০

যেহেতু বহুভুজটির বাহু সংখ্যা ১০,
∴ এটি একটি দশভুজ (Decagon)।

৪,৫১৮.
প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির দৈর্ঘ্য ৮ মিটার হলে প্রস্থ কত মিটার? 
  1. ৭.৫ মিটার
  2. ৭.০ মিটার
  3. ৬.০ মিটার
  4. ৮.৫ মিটার
সঠিক উত্তর:
৭.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির দৈর্ঘ্য ৮ মিটার হলে প্রস্থ কত মিটার? 

সমাধান: 
আমরা জানি, 
মেঝের ক্ষেত্রফল = মোট খরচ ÷ প্রতি বর্গমিটারে খরচ 
= (৫১০/৮.৫) বর্গমিটার 
= ৬০ বর্গমিটার 

এখন, 
দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
বা, ৮ × প্রস্থ = ৬০
বা, প্রস্থ = ৬০/৮
∴ প্রস্থ = ৭.৫ মিটার। 
৪,৫১৯.
একটি গোলক প্রতি মিনিটে 150 বার ঘুরে, গোলকের ব্যাস 12 সে. মি. হলে, 4 সেকেন্ডে গোলকটি কত ডিগ্রি ঘুরবে?
  1. 2800°
  2. 3600°
  3. 3580°
  4. 2880°
সঠিক উত্তর:
3600°
উত্তর
সঠিক উত্তর:
3600°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলক প্রতি মিনিটে 150 বার ঘুরে, গোলকের ব্যাস 12 সে. মি. হলে, 4 সেকেন্ডে গোলকটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
গোলকটি 1 মিনিট বা 60 সেকেন্ডে ঘুরে = 150 বার
গোলকটি 1 সেকেন্ডে ঘুরে = 150/60 = 5/2 বার
গোলকটি 4 সেকেন্ডে ঘুরে = {5/2) × 4} = 10 বার

গোলকটি 1 বার ঘুরলে ঘুরে = 360°
∴ 10 বার ঘুরলে ঘুরে = (360° × 10) = 3600°

অতএব, গোলকটি 4 সেকেন্ডে 3600° ঘুরে।
৪,৫২০.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩৬ বর্গফুট। যদি উচ্চতা ৩ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ৭ ফুট
  2. ৯ ফুট
  3. ১১ ফুট
  4. ১৩ ফুট
সঠিক উত্তর:
১১ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩৬ বর্গফুট। যদি উচ্চতা ৩ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বড় বাহুটি = ক ফুট
ছোট বাহুটি = (ক - ২) ফুট

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
⇒ ৩৬ = (১/২) × {(ক + ক - ২) × ৩}
⇒ ৩৬ = (১/২) × (২ক - ২) × ৩
⇒ ৬ক - ৬ = ৭২
⇒ ৬ক = ৭২ + ৬
⇒ ৬ক = ৭৮
⇒ ক = ১৩

সুতরাং, ছোট বাহুটি = (১৩ - ২)
= ১১ ফুট
৪,৫২১.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 384 বর্গমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 8√3 মিটার
  2. 6√3 মিটার
  3. 3√3 মিটার
  4. 2√3 মিটার
সঠিক উত্তর:
8√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
8√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 384 বর্গমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে,
6a2 = 384
বা, a2 = 384/6
বা, a2 = 64
বা, a = √64
∴ a = 8

ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3
= 8√3 মিটার।

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 8√3 মিটার।
৪,৫২২.
সমবাহু ত্রিভুজের যেকোনো একটি বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার দুই-তৃতীয়াংশ কত?
  1. 40°
  2. 60°
  3. 80°
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
80°
উত্তর
সঠিক উত্তর:
80°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের যেকোনো একটি বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার দুই-তৃতীয়াংশ কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ = 60°
এবং ত্রিভুজের যেকোনো একটি বাহুকে বর্ধিত করলে একদিকে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরিত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।

∴ সমবাহু ত্রিভুজের যেকোনো একটি বাহুকে বর্ধিত করলে একদিকে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান হবে = 60° + 60° = 120°
∴ 120° এর দুই-তৃতীয়াংশ = 120° × (2/3) = 240°/3 = 80°
৪,৫২৩.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
  3. ভূমি × উচ্চতা
  4. ১/২ (ভূমি × উচ্চতা)
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো - (ভূমি × উচ্চতা)

অন্যদিকে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল। 
৪,৫২৪.
প্রদত্ত চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক? 
  1. ক) ∠3 এবং ∠6 পরস্পর একান্তর কোণ 
  2. খ) ∠3 এবং ∠2 পরস্পর একান্তর কোণ 
  3. গ) ∠5 এবং ∠8 পরস্পর একান্তর কোণ 
  4. ঘ) ∠7 এবং ∠6 পরস্পর অনুরূপ কোণ 
সঠিক উত্তর:
ক) ∠3 এবং ∠6 পরস্পর একান্তর কোণ 
উত্তর
সঠিক উত্তর:
ক) ∠3 এবং ∠6 পরস্পর একান্তর কোণ 
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক? 
 

সমাধান: 
AB ও CD রেখা পরস্পর সমান্তরাল EF তাদের ছেদক। 
 ∠3 এবং ∠6, ∠4 এবং ∠5 পরস্পর একান্তর কোণ 
৪,৫২৫.
যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, θ = ?
  1. 37.5°
  2. 30°
  3. 45°
  4. 60°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, θ = ?

সমাধান: 
দেওয়া আছে, 
1 + tan2θ = 4
⇒ sec2θ = 4   ; [sec2θ = 1 + tan2θ]
⇒ (secθ)2 = (2)2
⇒ secθ = 2
⇒ secθ = sec60°
∴ θ = 60°

৪,৫২৬.
দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ____ টি।
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ____ টি।

সমাধান:

দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ৪ টি।
৪,৫২৭.
দুটি সম্পূরক কোণের পার্থক্য 40° হলে, বৃহত্তম কোণটির মান কত?
  1. 35°
  2. 120°
  3. 90°
  4. 110°
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সম্পূরক কোণের পার্থক্য 40° হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি, 
দুটি সম্পূরক কোণের মানে = 180°

ধরি,
বৃহত্তম কোণ = x°
∴ ছোট কোণ = 180° - x°

দেওয়া আছে, 
পার্থক্য = 40°

প্রশ্নমতে, 
x - (180° - x) = 40° 
⇒ x - 180° + x = 40°
⇒ 2x = 220°
∴ x = 110°

বৃহত্তম কোণটির মান হলো  110°। 

৪,৫২৮.
নিম্নের কোন বহুভুজকে সর্বদা বৃত্তে অন্তর্লিখিত করা যায়?
  1. ক) পঞ্চভুজ
  2. খ) ত্রিভুজ
  3. গ) ষড়ভুজ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিভুজ
ব্যাখ্যা
সমরেখ নয় এমন তিনটি বিন্দু দিয়ে সবসময় একটি বৃত্ত অঙ্কন করা যায়। সুতরাং প্রত্যেক ত্রিভুজকে বৃত্তে অন্তর্লিখিত করা যায়। 
কিন্তু ত্রিভুজ ব্যতীত অন্য কোনো বহুভুজকে সবসময় বৃত্তে অর্ন্তলিখিত করা যায় না।
--------------
তবে চতুর্ভুজগুলোর মধ্যে বর্গ ও আয়তক্ষেত্রকে বৃত্তে অন্তর্লিখিত করা যায়।
৪,৫২৯.
sinθ এর সর্বোচ্চ মান কত? 
  1. - 1
  2. 0
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: sinθ এর সর্বোচ্চ মান কত? 

সমাধান: 
আমরা জানি,
সাইন ফাংশনের মান সবসময় নিম্নলিখিত সীমার মধ্যে থাকে,
- 1 ≤ sinθ ≤ 1
অর্থাৎ, সর্বোচ্চ মান (maximum value) = + 1
এবং সর্বনিম্ন মান (minimum value) = - 1

৪,৫৩০.
হলে, cosθ এর মান কত?
  1. 5/4
  2. 4/5
  3. 3/4
  4. 3/5
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা

প্রশ্ন: হলে, cosθ এর মান কত?

সমাধান:
আমরা জানি,
cosecθ = 1/sinθ এবং cotθ = cosθ/sinθ

৪,৫৩১.
13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে.মি. হলে কেন্দ্র হতে উক্ত জ্যা-এর দূরত্ব কত সে.মি.?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা

চিত্র থেকে, কেন্দ্র হতে জ্যা-এর দূরত্ব OD = √(13²-12²) = √25 = 5 সে.মি.
৪,৫৩২.
একটি সাবানের আকার ৫ সে. মি. × ৪ সে. মি. × ১.৫ সে. মি. হলে ৫৫ সে. মি. দৈর্ঘ্য, ৪৮ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? 
  1. ১৩২০ টি 
  2. ২৬৪০ টি
  3. ৩৬০০ টি
  4. ৫২৪০ টি
সঠিক উত্তর:
২৬৪০ টি
উত্তর
সঠিক উত্তর:
২৬৪০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাবানের আকার ৫ সে. মি. × ৪ সে. মি. × ১.৫ সে. মি. হলে ৫৫ সে. মি. দৈর্ঘ্য, ৪৮ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সাবানের আয়তন = (৫ x ৪ x ১.৫) ঘন সে.মি.
= ৩০ ঘন সে.মি. 

আবার, 
বাক্সের আয়তন = (৫৫ x ৪৮ x ৩০) ঘন সে.মি.
= ৭৯২০০ ঘন সে.মি. 

∴ সাবান রাখা যাবে = ৭৯২০০/৩০ টি 
= ২৬৪০ টি।

৪,৫৩৩.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 20 সে.মি. ও 40 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 400 বর্গ সে.মি.
  2. 600 বর্গ সে.মি.
  3. 800 বর্গ সে.মি.
  4. 1200 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
400 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
400 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 20 সে.মি. ও 40 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 20 সে.মি. ও 40 সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (20 x 40) বর্গমিটার
= 400 বর্গ সে.মি.

∴ রম্বসের ক্ষেত্রফল= 400 বর্গ সে.মি.
৪,৫৩৪.
ΔABC এর ∠A = 45° ও ∠B = 30° হলে ∠C এর মান কত ডিগ্রী?
  1. ক) 105°
  2. খ) 110°
  3. গ) 90°
  4. ঘ) 100°
সঠিক উত্তর:
ক) 105°
উত্তর
সঠিক উত্তর:
ক) 105°
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
∴ ∠A + ∠B + ∠C = 180°
⇒ 45° + 30° + ∠C = 180°
⇒ ∠C = 180° - 75°
∴ ∠C = 105°
৪,৫৩৫.
5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 5 বর্গ সে.মি.
  2. 5√2 বর্গ সে.মি.
  3. 25 বর্গ সে.মি.
  4. 50 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
50 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
50 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বর্গের কর্ণ = √2 × বর্গের বাহুর দৈর্ঘ্য

5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণ = √2 × 5 = 5√2 সে.মি.

∴ কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (5√2)2 = 50 বর্গ সে.মি.
৪,৫৩৬.
একটি চাকা মিনিটে ১২০ বার ঘোরে। ৩ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ১০৮০°
  2. ২১৬০°
  3. ১৮০০°
  4. ২৪০০°
সঠিক উত্তর:
২১৬০°
উত্তর
সঠিক উত্তর:
২১৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকা মিনিটে ১২০ বার ঘোরে। ৩ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড

∴ ৬০ সেকেন্ডে চাকাটি ঘোরে = ১২০ বার
∴ ১ সেকেন্ডে চাকাটি ঘোরে = ১২০/৬০ বার = ২ বার
∴ ৩ সেকেন্ডে চাকাটি ঘোরে = ২ × ৩ = ৬ বার

আবার, আমরা জানি,
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০°
∴ চাকাটি ৬ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০° × ৬ = ২১৬০°

অতএব, ৩ সেকেন্ডে চাকাটি ২১৬০° ঘুরবে।

৪,৫৩৭.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির উপর A, P, B বিন্দু তিনটি অবস্থিত। ∠AOB = 130° হলে ∠APB = ?
  1. ক) 55°
  2. খ) 65°
  3. গ) 260°
  4. ঘ) 130°
সঠিক উত্তর:
খ) 65°
উত্তর
সঠিক উত্তর:
খ) 65°
ব্যাখ্যা

O কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির A, P, B পরিধিস্থ বিন্দু ফলে বৃত্তস্থ ∠APB = 1/2 × কেন্দ্রস্থ ∠AOB
                                                                                             = 1/2 × 130°
                                                                                             = 65°

৪,৫৩৮.
একটি নদীর এক তীরে অবস্থিত কোনো বিন্দুতে অপর তীরে অবস্থিত 60 মিটার উঁচু একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60°। নদীটির প্রস্থ কত?
  1. 20√3 মিটার
  2. 30 মিটার
  3. 30√3 মিটার
  4. 58 মিটার
সঠিক উত্তর:
20√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
20√3 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নদীর এক তীরে অবস্থিত কোনো বিন্দুতে অপর তীরে অবস্থিত 60 মিটার উঁচু একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60°। নদীটির প্রস্থ কত?

সমাধান:

​মনে করি,
​গাছটির পাদবিন্দু = C
​গাছের শীর্ষবিন্দু = A
​গাছের উচ্চতা, AC = 60 মিটার 
​অপর তীরের নির্দিষ্ট বিন্দু = B
​শীর্ষবিন্দুর উন্নতি কোণ, ∠ABC = 60°
​নদীর প্রস্থ = BC 

​এখন,
​tan60° = AC/BC
⇒ ​√3 = 60/BC
​⇒ ​BC = 60/√3 
⇒ ​BC = (20 × 3)/√3
⇒ ​BC ​= (20 × √3 × √3)/√3
⇒ ​BC ​= 20√3

​∴ নদীর প্রস্থ = 20√3 মিটার 

৪,৫৩৯.
9 টা 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 115° 
  2. 105° 
  3. 210° 
  4. 205° 
সঠিক উত্তর:
105° 
উত্তর
সঠিক উত্তর:
105° 
ব্যাখ্যা
প্রশ্ন: 9 টা 30 মিনিটে  ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান :

H ঘন্টা ও M মিনিটে  ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = Ι (11M - 60H ) /2 Ι °

∴ 9 টা 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = Ι {(11 × 30) - (60 × 9)} /2 Ι °
= Ι (330 - 540) /2 Ι °
= Ι -210 /2 Ι°
= 210 /2°
= 105°
৪,৫৪০.
দুটি সম্পূরক কোণের অনুপাত 11 : 7 হলে কোণ দুটির পরিমাণ কত? 
  1. ক) 120°, 60°
  2. খ) 100°, 80°
  3. গ) 150°, 30°
  4. ঘ) 110°, 70°
সঠিক উত্তর:
ঘ) 110°, 70°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 110°, 70°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণের অনুপাত 11 : 7 হলে কোণ দুটির পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি, 
সম্পূরক কোণের সমষ্টি = 180° 
ধরি,
১ম কোণ = 11x 
২য় কোন = 7x 

শর্তমতে, 
11x + 7x = 180°
বা, 18x = 180°
বা, x = 180°/18
∴ x = 10°
১ম কোণ = 11 × 10° = 110° 
২য় কোন = 7 × 10° = 70° 

∴ কোণ দুটির পরিমাণ = 110°, 70°।
৪,৫৪১.
যদি (2x + y, 3) = (6, x - y) হয়, তাহলে (x, y) = কত?
  1. (3, 0)
  2. (2, 3)
  3. (6, 0)
  4. (0, 3)
সঠিক উত্তর:
(3, 0)
উত্তর
সঠিক উত্তর:
(3, 0)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (2x + y, 3) = (6, x - y) হয়, তাহলে (x, y) = কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + y = 6 .......(1)
3 = x - y .........(2)

সমীকরণ (2) থেকে y এর মান,
3 = x - y
⇒ y = x - 3

y এর মান সমীকরণ (1) এ বসাই
2x + y = 6
⇒ 2x + (x - 3) = 6
⇒ 3x - 3 = 6
⇒ 3x = 9
⇒ x = 3

তাহলে,
y = x - 3
⇒ y = 3 - 3
⇒ y = 0

∴ (x, y) = (3, 0)

৪,৫৪২.
ABC একটি ত্রিভুজ যেখানে AB = AC = 13 এবং BC = 10, উচ্চতা AD = কত?
  1. 8
  2. 12
  3. 15
  4. 16
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

প্রশ্ন: ABC একটি ত্রিভুজ যেখানে AB = AC = 13 এবং BC = 10,  উচ্চতা AD = কত?

সমাধান:

সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √(১৩ - ৫)
= √(১৬৯ - ২৫)
= √১৪৪
= ১২

৪,৫৪৩.
এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
  1. ২ : ১
  2. ৪ : ১
  3. ১ : ২
  4. ১ : ৮
সঠিক উত্তর:
৪ : ১
উত্তর
সঠিক উত্তর:
৪ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
একটি বর্গক্ষেত্রের এক বাহু = ক ; এর কর্ণ = √২ক

শর্তানুসারে,
অপর বর্গক্ষেত্রের এক বাহু = ক/৪ ; এর কর্ণ = √২(ক/৪)

 বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত = √২ক : √২(ক/৪) = ১ : ১/৪
= ৪ : ১
৪,৫৪৪.
৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৬০ বর্গসেমি
  2. ৭০ বর্গসেমি
  3. ৪০ বর্গসেমি
  4. ৫০ বর্গসেমি
সঠিক উত্তর:
৫০ বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
৫০ বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = x√২  সে.মি.

∴ x√২ = ১০
⇒ x = ১০/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০/√২)
= ১০০/২
= ৫০ বর্গসে.মি.
৪,৫৪৫.
বৃত্তের কোনাে বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা যায়?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ক) ১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১টি
ব্যাখ্যা
1. বৃত্তের কোনাে বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
2. স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। 
3. বৃত্তের কোনাে বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়।
4.. বৃত্তের বহিঃস্থ কোনাে বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।
৪,৫৪৬.
নিচের কোন কোণের জন্য sinθ = cosθ হবে?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন কোণের জন্য sinθ = cosθ হবে?

সমাধান:
sin45° = 1/√2
cos45° = 1/√2

∴ 45° কোণের জন্য sinθ = cosθ হবে।
৪,৫৪৭.
একটি কোণ তার সম্পূরক কোণের চার-পঞ্চমাংশ। কোণটির সম্পূরক কোণ কত?
  1. 90°
  2. 120°
  3. 80°
  4. 100°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের চার-পঞ্চমাংশ। কোণটির সম্পূরক কোণ কত?

সমাধান:
ধরি,
কোণটি = x
∴ কোণটির সম্পূরক কোণ = 180 - x

প্রশ্নমতে,
x = (4/5) × (180 - x)
⇒ 5x = 720 - 4x
⇒ 9x = 720
⇒ x = 80

∴ কোণটির সম্পূরক কোণ = 180 - 80 = 100°
৪,৫৪৮.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত? 
  1. 140°
  2. 150°
  3. 120°
  4. 110°
সঠিক উত্তর:
150°
উত্তর
সঠিক উত্তর:
150°
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ  কিছু অনুসিদ্ধান্ত: 
১। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
২। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর । 
৩। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। 
৪। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60°.

 

ΔABC এ 
∠ACD = ∠BAC + ∠ABC
           = 60° + 90°
           = 150°
৪,৫৪৯.
একটি তলের দৈর্ঘ্য 7 সে.মি. ও প্রস্থ শূন্য হলে তলটি - 
  1. ক) সমতল
  2. খ) বক্রতল
  3. গ) উলম্বতল
  4. ঘ) রেখা
সঠিক উত্তর:
ঘ) রেখা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেখা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তলের দৈর্ঘ্য 7 সে.মি. ও প্রস্থ শূন্য হলে তলটি - 

সমাধান:
কোনো তলের কেবল দৈর্ঘ্য থাকলে এবং প্রস্থ না থাকলে সেটি রেখা হবে।
৪,৫৫০.
একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৩ সে.মি. হলে এর অর্ধ পরিসীমা কত সে.মি.?
  1. ১০ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ৫ সে.মি.
  4. ১৪ সে.মি.
সঠিক উত্তর:
৭ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৩ সে.মি. হলে এর অর্ধ পরিসীমা কত সে.মি.?

সমাধান:
আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সি.মি. এবং ৩ সে.মি.
আয়তক্ষেত্রের পরিসীমা = ২( ৪ + ৩) সে.মি.
= ১৪ সে.মি.

আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা = ১৪/২ সে.মি.
= ৭ সে.মি.
৪,৫৫১.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? 
  1. ক) ১২√৩ বর্গমিটার
  2. খ) ২৫ বর্গমিটার
  3. গ) ২৫√৩ বর্গমিটার
  4. ঘ) ৫০√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২৫√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? 

সমাধান: 
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার।

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √৩ × (১০)/৪
= √৩ × ১০০/৪
= √৩ × ২৫
= ২৫√৩ বর্গমিটার
৪,৫৫২.
একজন লোক ১০০ মিটার ট্র্যাকে ২৪ বার দৌড়ালে লোকটির অতিক্রান্ত দূরত্ব কত?
  1. ক) ২ কি.মি. ৪ হে.মি.
  2. খ) ২.০৪ কি.মি.
  3. গ) ২.৪৪ কি.মি.
  4. ঘ) ২ কি.মি. ৪ ডেসি মি.
সঠিক উত্তর:
ক) ২ কি.মি. ৪ হে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ কি.মি. ৪ হে.মি.
ব্যাখ্যা

অতিক্রান্ত দূরত্ব = ২৪ × ১০০ মিঃ
= ২৪০০ মিঃ
= ২ কিঃমিঃ ৪ হেক্টোমিঃ

৪,৫৫৩.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2 হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 50 বর্গ একক
  2. 60 বর্গ একক
  3. 40 বর্গ একক
  4. 100 বর্গ একক
সঠিক উত্তর:
100 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
100 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2 হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু

প্রশ্নমতে,
√2 × বাহু = 10√2
⇒ বাহু = 10√2/√2 = 10

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 102 = 100 বর্গ একক
৪,৫৫৪.
একটি ত্রিভুজের মধ্যমা কতটি?
  1. দুইটি
  2. তিনটি
  3. পাঁচটি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের মধ্যমা কতটি?

সমাধান:

- কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাকে বলে মধ্যমা।
- প্রতিটি ত্রিভুজের তিনটি মধ্যমা হয়।
- মধ্যমাগুলো সমবিন্দু।
- মধ্যমা পরস্পরকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।
- এই মধ্যমা তিনটি যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে ত্রিভুজের ভরকেন্দ্র বলা হয়।
- যে কোন মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুই ভাগে বিভক্ত করে।
৪,৫৫৫.
নিচের কোন পরিমাপের জন্য সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) 4, 4, 5
  2. খ) 5, 12, 13
  3. গ) 8, 10, 12
  4. ঘ) 2, 3, 4
সঠিক উত্তর:
খ) 5, 12, 13
উত্তর
সঠিক উত্তর:
খ) 5, 12, 13
ব্যাখ্যা
4, 4, 5 এর জন্য, 42 + 42 ≠ 52
5, 12, 13 এর জন্য, 52 + 122 = 132 এক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব।
8, 10, 12 এর জন্য, 82 + 102 ≠ 122
2, 3, 4 এর জন্য, 22 + 32 ≠ 42
৪,৫৫৬.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত? 
  1. 4 মি.
  2. 5 মি.
  3. 6 মি.
  4. 7 মি.
সঠিক উত্তর:
5 মি.
উত্তর
সঠিক উত্তর:
5 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 48 বর্গ মি.
∴ প্রস্থ = 48/8 মি. 
= 6 মি.

আয়তক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
∴ বৃত্তের ব্যাস = √(82 + 62)
= √100
= 10

∴ বৃত্তের ব্যাসার্ধ = 10/2 মি. 
= 5 মি. ।
৪,৫৫৭.
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?
  1. 180°
  2. 100°
  3. 120°
  4. 360°
সঠিক উত্তর:
180°
উত্তর
সঠিক উত্তর:
180°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?

সমাধান:
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য:
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
৪,৫৫৮.
একটি ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়?
  1. তিনটি
  2. দুইটি
  3. একটি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? 

সমাধান: 
- বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত: 
• একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়। 
• বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না। 
• বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়। 
• স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়। 
• বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে। 
• বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়। 
• একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অংকন করা যাবে।
৪,৫৫৯.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, প্রস্থের চার গুণ এবং ক্ষেত্রফল 400 বর্গমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. 100 মিটার
  2. 50 মিটার
  3. 80 মিটার
  4. 150 মিটার
সঠিক উত্তর:
100 মিটার
উত্তর
সঠিক উত্তর:
100 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, প্রস্থের চার গুণ এবং ক্ষেত্রফল 400 বর্গমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
রাহলে, আয়তক্ষেত্রের দর্ঘ্য = 4x মিটার
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = x × 4x = 4x2

প্রশ্নমতে,
4x2 = 400
⇒ x2 = 100
⇒ x = 10 মিটার

এখন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 4 × 10 = 40 মিটার
∴আয়তক্ষেত্রের পরিসীমা = 2(40 + 10) মিটার = 100 মিটার

আবার, বর্গক্ষেত্রের পরিসীমা = আয়তক্ষেত্রের পরিসীমা
অতএব, বর্গক্ষেত্রটির পরিসীমা = 100 মিটার।
৪,৫৬০.
যদি θ = 45° হয় তাহলে sec2θ - tan2θ এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. - 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ = 45° হয় তাহলে sec2θ - tan2θ এর মান কত?

সমাধান:
θ = 45°

প্রদত্ত রাশি:
sec2θ - tan2θ
= (√2)2 - (1)2
= 2 - 1
= 1
৪,৫৬১.
cosec2A + cot2A = 5/12 হলে cosec4A - cot4A এর মান কত?
  1. 1/2
  2. 1
  3. 7/12
  4. 5/12
সঠিক উত্তর:
5/12
উত্তর
সঠিক উত্তর:
5/12
ব্যাখ্যা
প্রশ্ন: cosec2A + cot2A = 5/12 হলে cosec4A - cot4A  এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
cosec2A + cot2A = 5/12

এখানে
 cosec4A - cot4A = (cosec2A)2 - (cot2A)2
= (cosec2A + cot2A)(cosec2A - cot2A)
= 1 × (5/12)
= 5/12
৪,৫৬২.
cosθ=1/2(a+1/a), a≠0 হলে cos 2θ = ?
  1. ক) a2+1/a2
  2. খ) ½(a2+1/a2)
  3. গ) ¼(a2+1/a2)
  4. ঘ) 2(a2+1/a2)
সঠিক উত্তর:
খ) ½(a2+1/a2)
উত্তর
সঠিক উত্তর:
খ) ½(a2+1/a2)
ব্যাখ্যা
cosθ = ½(a+1/a)
⇒cos2θ =¼(a+1/a)2
⇒2cos2θ = 2.¼(a2+2.a.1/a+1/a2)
⇒2cos2θ-1 = ½(a2+1/a2+2)-1
⇒cos2θ = ½(a2+1/a2) +1 - 1
∴⇒cos2θ = ½(a2+1/a2)
৪,৫৬৩.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১০ সে.মি. এবং ৭ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গ সে.মি.
  2. ৩৫ বর্গ সে.মি.
  3. ২৫.৫ বর্গ সে.মি.
  4. ৪৫ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৩৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১০ সে.মি. এবং ৭ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১০ সে.মি. এবং ৭ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
(১/২) × (১০ × ৭) বর্গ সে.মি.
= ৩৫ বর্গ সে.মি.
৪,৫৬৪.
নিচের কোনটি বর্গক্ষেত্র এর কর্ণ যদি বাহু = a হয়?
  1. ক) √2a
  2. খ) 4a
  3. গ) √2/4a
  4. ঘ) a/√2
সঠিক উত্তর:
ক) √2a
উত্তর
সঠিক উত্তর:
ক) √2a
ব্যাখ্যা

আমরা জানি,
(বর্গক্ষেত্রের কর্ণ)² = (দৈর্ঘ্য)² + (প্রস্থ)² = a² + a² = 2a²
∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2a

৪,৫৬৫.
দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?
  1. ১টি
  2. ২টি
  3. ৪টি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?

সমাধান:
দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে চারটি কোণ তৈরি হয়।
৪,৫৬৬.
সুষম অষ্টভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ৩৬°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৭২°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা

আমরা জানি, যেকোনো বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি ৩৬০°
সুতরাং সুষম অষ্টভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/৮
= ৪৫°

৪,৫৬৭.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?
  1. ক) ২০°
  2. খ) ৪০°
  3. গ) ৩০°
  4. ঘ) ১০°
সঠিক উত্তর:
খ) ৪০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০°
ব্যাখ্যা

ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী।
ত্রিভূজটি সমকোণী এবং দ্বিতীয় কোণের মানের ৫০ ডিগ্রি|
∴ অপর কোণের মান = (১৮০ - ৯০ - ৫০) = ৪০ ডিগ্রি

৪,৫৬৮.
একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৯ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ২৪ মিটার 
  2. ৩৬ মিটার 
  3. ১৮ মিটার 
  4. ১২ মিটার 
সঠিক উত্তর:
২৪ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৯ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
=  (১/২) × ৮ × ৯ 
= ৩৬ বর্গমিটার 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৩৬ মিটার 
= ৬ মিটার 

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৬ × ৪ মিটার 
= ২৪ মিটার 
৪,৫৬৯.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2 : 5 হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 4 : 16
  2. 3 : 9
  3. 4 : 25
  4. 8 : 125
সঠিক উত্তর:
4 : 25
উত্তর
সঠিক উত্তর:
4 : 25
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2 : 5 হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম বৃত্তের ব্যাসার্ধ : দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = 2 : 5

ধরি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, r1 = 2x
দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, r2 = 5x

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রথম বৃত্তের ক্ষেত্রফল, A1 = πr12 = π(2x)2 = 4πx2
দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, A2 = πr22 = π(5x)2 = 25πx2

∴ ক্ষেত্রফলের অনুপাত = A1 : A2
= 4πx2 : 25πx2
= 4 : 25

∴ বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত 4 : 25

৪,৫৭০.
10 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 12 সে.মি.। ইহার  আয়তন কত? 
  1. 600 ঘনসে.মি.
  2. 500 ঘনসে.মি.
  3. 400 ঘনসে.মি.
  4. 200 ঘনসে.মি.
সঠিক উত্তর:
400 ঘনসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
400 ঘনসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 12 সে.মি.। ইহার  আয়তন কত? 

সমাধান: 
পিরামিডের আয়তন = (1/3) × 10 × 10 × 12 
= 400 ঘনসে.মি.

৪,৫৭১.
৪ সেমি ব্যাসার্ধ এবং ৭ সেমি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?
  1. ক) ২২৪ ঘন সেমি
  2. খ) ২৯৬ ঘন সেমি
  3. গ) ৩৫২ ঘন সেমি
  4. ঘ) ৩৯৬ ঘন সেমি
সঠিক উত্তর:
গ) ৩৫২ ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫২ ঘন সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- ৪ সেমি ব্যাসার্ধ এবং ৭ সেমি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?

সমাধান-
সিলিন্ডারের ব্যাসার্ধ r =৪ সেমি এবং
উচ্চতা h = ৭ সেমি।

নির্ণেয় আয়তন = πr2h ঘন একক
= (২২/৭) × ৪ × ৭ ঘন সেমি
= ৩৫২ ঘন সেমি
৪,৫৭২.
সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি গাছের ছায়া তার দৈর্ঘ্যের কত গুণ হবে?
  1. √3 গুণ
  2. 1/√3 গুণ
  3. 3/√2 গুণ
  4. 2√3 গুণ
সঠিক উত্তর:
1/√3 গুণ
উত্তর
সঠিক উত্তর:
1/√3 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি গাছের ছায়া তার দৈর্ঘ্যের কত গুণ হবে?

সমধান: 

ধরি সূর্যের উন্নতি কোণ,θ = 60°
গাছের দৈর্ঘ্য = x
ছায়ার দৈর্ঘ্য  = ?

আমরা জানি,
tanθ = লম্ব/ভূমি
tan60° = x/ছায়া
√3 = x/ছায়া
ছায়া =1/√3

ছায়া গাছের দৈর্ঘ্যের 1/√3 গুণ।
৪,৫৭৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৪৪ মিটার
  2. ৩৬ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৭২ মিটার
সঠিক উত্তর:
৭২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ”ক” মিটার
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (ক × ৩) মিটার
= ৩ক মিটার

প্রশ্নমতে,
৩ক × ক = ২৪৩
⇒ ৩ক = ২৪৩
⇒ ক = ২৪৩ ÷ ৩
⇒ ক = ৮১
∴ ক = ৯

আয়তক্ষেত্রের প্রস্থ = ৯ মিটার
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (৯ × ৩) মিটার
= ২৭ মিটার

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য × প্রস্থ) মিটার
= ২(২৭ + ৯) মিটার
= (২ × ৩৬) মিটার
= ৭২ মিটার

∴ আয়তক্ষেত্রটির পরিসীমা ৭২ মিটার।
৪,৫৭৪.
একটি পুকুরের দৈর্ঘ্য ৫৬ মি এবং প্রস্থ ৪২ মি । পুকুরের পাড়ের বিস্তার ৫মি হলে, পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?
  1. ৮৯২ বর্গমিটার
  2. ১২৬০ বর্গমিটার
  3. ১০৮০ বর্গমিটার
  4. ৯৬০ বর্গমিটার
সঠিক উত্তর:
১০৮০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০৮০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুরের দৈর্ঘ্য ৫৬ মি এবং প্রস্থ ৪২ মি । পুকুরের পাড়ের বিস্তার ৫মি হলে, পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
পুকুরের দৈর্ঘ্য = ৫৬ মিটার
পুকুরের প্রস্থ = ৪২ মিটার
পাড়ের প্রস্থ = ৫ মিটার

∴ পুকুরের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= ৫৬ × ৪২ = ২৩৫২ বর্গমিটার
আবার,
পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = ৫৬ + (২ × ৫) = ৬৬ মিটার
পাড়সহ পুকুরের প্রস্থ = ৪২ + (২ × ৫) = ৫২ মিটার

∴ পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= ৬৬ × ৫২ = ৩৪৩২ বর্গমিটার

∴ পুকুর পাড়ের ক্ষেত্রফল = ৩৪৩২ - ২৩৫২ = ১০৮০ বর্গমিটার
৪,৫৭৫.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ?
  1. দৈর্ঘ্য
  2. দৈর্ঘ্য × প্রস্থ
  3. প্রস্থ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দৈর্ঘ্য × প্রস্থ
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য × প্রস্থ
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ?

সমাধান:
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
বর্গের ক্ষেত্রফল = বাহু × বাহু
রম্বসের ক্ষেত্রফল  = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
সামন্তরিকের ক্ষেত্রফল  = (ভূমি × উচ্চতা)
৪,৫৭৬.
বর্গক্ষেত্রের পরিসীমা 32 একক হলে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 5√2
  2. 8√2
  3. 10√2
  4. 7√2
সঠিক উত্তর:
8√2
উত্তর
সঠিক উত্তর:
8√2
ব্যাখ্যা

প্রশ্ন: বর্গক্ষেত্রের পরিসীমা 32 একক হলে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা 32 একক
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = 32/4 = 8 একক

আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 8
= 8√2

৪,৫৭৭.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজ-এর মান কত?
  1. ক) ৬ সেমি
  2. খ) ৫ সেমি
  3. গ) ৮ সেমি
  4. ঘ) ৭ সেমি
সঠিক উত্তর:
খ) ৫ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজ-এর মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(৩² + ৪²)
= √(৯ + ১৬)
= √২৫
∴ অতিভুজ = ৫ সে.মি.
৪,৫৭৮.
10 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 18 সে.মি. হলে, এর আয়তন কত হবে?
  1. 600 ঘন সেমি
  2. 840 ঘন সেমি
  3. 1000 ঘন সেমি
  4. 960 ঘন সেমি
সঠিক উত্তর:
600 ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
600 ঘন সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 18 সে.মি. হলে, এর আয়তন কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার ভূমির এক বাহুর দৈর্ঘ্য = 10 সেমি
∴ ভূমির ক্ষেত্রফল = (10 × 10) = 100 বর্গ সেমি
পিরামিডের উচ্চতা, h = 18 সেমি

আমরা জানি,
পিরামিডের আয়তন = (1/3) × ভূমির ক্ষেত্রফল × উচ্চতা
⇒ আয়তন = (1/3) × 100 × 18
⇒ আয়তন = 100 × 6
⇒ আয়তন = 600 ঘন সেমি

∴ পিরামিডটির আয়তন 600 ঘন সেমি।

৪,৫৭৯.
cos480° এর মান কত?
  1. - (1/2)
  2. 1/2
  3. √3/2
  4. - (√3/2)
সঠিক উত্তর:
- (1/2)
উত্তর
সঠিক উত্তর:
- (1/2)
ব্যাখ্যা
প্রশ্ন: cos480° এর মান কত?

সমাধান:
cos 480°
= cos(450° + 30°)
= cos(5 × 90° + 30°) [৩য় চতুর্ভাগে অবস্থিত]
= - sin30°
= - (1/2)
৪,৫৮০.
১৮ মি. দীর্ঘ খাঁড়া একটি বাঁশ তার পাদবিন্দু হতে ৮ মি. উচ্চতায় এমনভাবে ভেঙ্গে পড়ে যাতে তা পুরোপুরি খসে না পড়ে। তাহলে বাঁশের পাদবিন্দু থেকে কত দূরে তার শীর্ষবিন্দু ভূমিতে গিয়ে ঠেকবে?
  1. ক) ৫ মি.
  2. খ) ৭ মি.
  3. গ) ৬ মি.
  4. ঘ) ৮ মি.
সঠিক উত্তর:
গ) ৬ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ মি.
ব্যাখ্যা


বাঁশের দৈর্ঘ্য AB = 18 মি.; AC = 8 মি.
BC = CD = 10 মি.
যেহেতু, C বিন্দুতে বাঁশটি ভেঙ্গে যায় এবং এর B শীর্ষবিন্দুটি ভূমিতে ঠেকে D বিন্দুটিতে মিলিত হয়,
সেহেতু, ACD একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়।
ΔACD - এ
AD2 = CD2 - AC2
AD2 = 102 - 82 = 62
∴ AD = 6

৪,৫৮১.
যদি cosθ = 0.7 তাহলে sinθ = ? যেখানে,  0 ≤ θ < 90°
  1. 0.5
  2. √0.51
  3. √0.55
  4. √0.6
সঠিক উত্তর:
√0.51
উত্তর
সঠিক উত্তর:
√0.51
ব্যাখ্যা

প্রশ্ন: যদি cosθ = 0.7 তাহলে sinθ = ? যেখানে,  0 ≤ θ < 90°

সমাধান:
দেওয়া আছে,
cosθ = 0.7

আমরা জানি,
sin2θ + cos2θ = 1
বা, sin2θ + (0.7)2= 1
বা, sin2θ + 0.49 = 1
বা, sin2θ = 1 - 0.49 = 0.51
∴ sinθ = √0.51

৪,৫৮২.
চতুর্ভুজের কোণসমূহের অনুপাত ৩ : ৫ : ৭ : ৯ হলে, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের অন্তর কত?
  1. ৯০°
  2. ১২০°
  3. ৭৫°
  4. ১৮০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: চতুর্ভুজের কোণসমূহের অনুপাত ৩ : ৫ : ৭ : ৯ হলে, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের অন্তর কত?

সমাধান:
দেওয়া আছে, 
কোণসমূহের অনুপাত = ৩ : ৫ : ৭ : ৯
অনুপাতের যোগফল = ৩ + ৫ + ৭ + ৯ = ২৪

আমরা জানি, 
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
মনে করি,  প্রতি অংশের মান = x°

প্রশ্ন অনুসারে, 
৩x° + ৫x° + ৭x° + ৯x° = ৩৬০°
⇒ ২৪x° = ৩৬০°
⇒ x° = ৩৬০°/২৪
∴ x = ১৫°

সুতরাং, ক্ষুদ্রতম কোণ = ৩ × ১৫° = ৪৫°
এবং বৃহত্তম কোণ = ৯ × ১৫° = ১৩৫°

∴ অন্তর = বৃহত্তম কোণ - ক্ষুদ্রতম কোণ = ১৩৫° - ৪৫° = ৯০°

সুতরাং, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের অন্তর = ৯০°

৪,৫৮৩.
5√2 দৈঘ্যের কর্ণবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল-
  1. ক) 5 বর্গ একক
  2. খ) 50 বর্গ একক
  3. গ) 25 বর্গ একক
  4. ঘ) 100 বর্গ একক
সঠিক উত্তর:
গ) 25 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
গ) 25 বর্গ একক
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 5√2 একক
বাহুর দৈর্ঘ্য = 5√2/√2 একক
= 5 একক
∴ ক্ষেত্রফল = 52
= 25 বর্গ একক

৪,৫৮৪.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ২২/৭
  2. খ) ১:২
  3. গ) ২:১
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২/৭
ব্যাখ্যা

বৃত্তের পরিধি 2πr ও ব্যাসের 2r
অনুপাত = 2πr/2r = π = ২২/৭

৪,৫৮৫.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির অন্তর ৪ সে.মি. এবং তাদের লম্ব দুরত্ব 24 সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লম্ব দূরত্বের 13 গুণ হয়, তবে সমান্তরাল বাহু দুইটির যোগফল কত?
  1. 26 সে.মি.
  2. 24 সে.মি.
  3. 20 সে.মি.
  4. 18 সে.মি.
সঠিক উত্তর:
26 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
26 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির অন্তর ৪ সে.মি. এবং তাদের লম্ব দুরত্ব 24 সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লম্ব দূরত্বের 13 গুণ হয়, তবে সমান্তরাল বাহু দুইটির যোগফল কত?

সমাধান:
ধরি,
ট্রাপিজিয়ামের বাহু দুইটি A ও B এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব h

প্রশ্নমতে,
ক্ষেত্রফল = (1/2) (A + B) × h
⇒ 13 × 24 = (1/2) (A + B) × 24
⇒ 312 = 12(A + B)
⇒ A + B = 312/12
∴ A + B = 26

অতএব, সমান্তরাল বাহু দুইটির যোগফল 26 সে.মি.
৪,৫৮৬.
একটি ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি নিচের কোনটিকে সমর্থন করে?
  1. ক) সমকোণী ত্রিভুজ
  2. খ) সূক্ষ্ণকোণী ত্রিভুজ
  3. গ) স্থূলকোণী ত্রিভুজ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
একটি ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ৯০ + (ক + খ) বা ৯০ = ১৮০
৪,৫৮৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 32 বর্গ সে.মি.
  2. খ) 32√2 বর্গ সে.মি.
  3. গ) 16√2 বর্গ সে.মি.
  4. ঘ) 16 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 16 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 8 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 8 × 8 × sin30°
= 32 ×(1/2)
= 32/2
=16

ত্রিভুজের ক্ষেত্রফল = 16 বর্গ সে.মি.
৪,৫৮৮.
একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। সম্পূরক কোণটির মান কত? 
  1. ক) ৬০°
  2. খ) ৮০°
  3. গ) ১০০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
ঘ) ১২০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। সম্পূরক কোণটির মান কত? 

সমাধান:
দুটি কোণের সমষ্টি ১৮০ হলে, তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে । 
ধরি একটি কোণ ক 
অপরটি ১৮০ - ক
ক = (১৮০ - ক)/২
⇒২ক = ১৮০ - ক 
⇒৩ ক = ১৮০ 
⇒ ক = ৬০°

সম্পূরক কোণ = ১৮০° - ৬০°
= ১২০°
৪,৫৮৯.
নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?
  1. বর্গ
  2. আয়ত
  3. ট্রাপিজিয়াম
  4. রম্বস
সঠিক উত্তর:
রম্বস
উত্তর
সঠিক উত্তর:
রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?

সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের যে কোন দুইটি বিপরীত কোনের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম - এই তিন চতুর্ভুজের দুইটি বিপরীত কোনের সমষ্টি সর্বদা দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
কিন্তু রম্বসের দুইটি বিপরীত কোনের  সমষ্টি কখনো দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয় না।
সুতরাং, রম্বস বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। 
৪,৫৯০.
sin2θ = √3/2 হলে, θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: sin2θ = √3/2 হলে, θ এর মান কত?

সমাধান: 
sin2θ = √3/2
বা, sin2θ = sin60°
বা, 2θ = 60°
বা, θ = 60°/2
∴ θ = 30°
৪,৫৯১.
কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
  1. ২, ৪ ও ৫
  2. ৭, ৩ ও ৯
  3. ৪, ৫ ও ৬
  4. ৩, ৫ ও ৮
সঠিক উত্তর:
৩, ৫ ও ৮
উত্তর
সঠিক উত্তর:
৩, ৫ ও ৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

সমাধান:
তিনটি বাহু দেয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হলো -
"যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে"।

ক) ২ + ৪ = ৬ > ৫; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব।
খ) ৭ + ৩ = ১০ > ৯; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়।
গ) ৪ + ৫ = ৯ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব।
ঘ) ৩ + ৫ = ৮ = ৮ ; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব।
৪,৫৯২.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 28 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির পরিধি কত মিটার?
  1. ক) 28π মিটার
  2. খ) 30π মিটার
  3. গ) 32π মিটার
  4. ঘ) 36π মিটার
সঠিক উত্তর:
গ) 32π মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 32π মিটার
ব্যাখ্যা
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 28/2 মিটার
                                                  = 14 মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (14 + 2)মিটার
                                   = 16 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের পরিধি = 2πr মিটার
                                                = 2 × π × 16 মিটার
                                                = 32π মিটার
৪,৫৯৩.
4 tanA = 3 হলে cosA এর মান কত?
  1. 3/5
  2. 4/5
  3. 5/4
  4. 3/4
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা

প্রশ্ন: 4 tanA = 3 হলে cosA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
4 tanA = 3
⇒ tanA = 3/4

আমরা জানি,
tanA = লম্ব/ভূমি
এখানে, লম্ব = 3 এবং ভূমি = 4 

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒ অতিভুজ2 = 32 + 42
⇒ অতিভুজ2 = 9 + 16
⇒ অতিভুজ2 = 25
⇒ অতিভুজ = √25
⇒ অতিভুজ = 5 

এখন,
cosA = ভূমি/অতিভুজ
∴ cosA = 4/5

৪,৫৯৪.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 80 বর্গ সে. মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 14 সে. মি. এবং 6 সে . মি. হলে, ট্রাপিজিয়ামের উচ্চতার তিন চতুর্থাংশ কত সে. মি. হবে?
  1. 5
  2. 6
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 80 বর্গ সে. মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 14 সে. মি. এবং 6 সে . মি. হলে, ট্রাপিজিয়ামের উচ্চতার তিন চতুর্থাংশ কত সে. মি. হবে?

সমাধান:
মনে করি,
ট্রাপিজিয়ামের উচ্চতা P সে. মি.
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 14 সে. মি. এবং 6 সে . মি


আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ 80 = (1/2) × (14 + 6) × P
⇒ 80 =(1/2) × 20 × P
⇒ 80 = 10P
∴ P = 80/10 = 8 সে. মি.

∴  ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সে. মি
তাহলে, ট্রাপিজিয়ামের উচ্চতার তিন চতুর্থাংশ = 8 × (3/4) = 6  সে. মি.

৪,৫৯৫.
∠a ও ∠bপরস্পর পূরক কোণ। ∠a = 35° হলে, ∠b = কত?
  1. ক) 145°
  2. খ) 55°
  3. গ) 35°
  4. ঘ) 65°
সঠিক উত্তর:
খ) 55°
উত্তর
সঠিক উত্তর:
খ) 55°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠a ও ∠bপরস্পর পূরক কোণ। ∠a = 35° হলে, ∠b = কত?

সমাধান:
দুইটি কোনের সমষ্টি 90° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।
∠a ও ∠b পরস্পর পূরক কোণ
∠a+ ∠b = 90°
65° + ∠b = 90°
 ∠b =90° - 35°
 ∠b = 55°
৪,৫৯৬.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ১৮০ বর্গসেমি। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ৩০ সেমি হলে, উচ্চতা কত?
  1. ১৬ সেমি
  2. ২০ সেমি
  3. ১২ সেমি
  4. ২৪ সেমি
সঠিক উত্তর:
১২ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১২ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ১৮০ বর্গসেমি। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ৩০ সেমি হলে, উচ্চতা কত?

সমাধান:

দেওয়া আছে,
ক্ষেত্রফল = ১৮০ বর্গসেমি
ভূমির দৈর্ঘ্য = ৩০ সেমি

আমরা জানি,
ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ১৮০ = (১/২) × ৩০ × উচ্চতা
⇒ ১৮০ = ১৫ × উচ্চতা
⇒ উচ্চতা = ১৮০/১৫
⇒ উচ্চতা = ১২

∴ ত্রিভুজটির উচ্চতা ১২ সেমি।

৪,৫৯৭.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75° হলে, বিপরীত কোণটির মান কত?  
  1. 75°
  2. 105°
  3. 90°
  4. 180° 
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75° হলে, বিপরীত কোণটির মান কত? 

সমাধান: 
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = 180° 
একটি কোণ 75° হলে,
অপর কোণ = (180 - 75)°
= 105°

৪,৫৯৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 24 সে.মি. 
  2. খ) 22 সে.মি. 
  3. গ) 26 সে.মি. 
  4. ঘ) 18 সে.মি. 
সঠিক উত্তর:
ঘ) 18 সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18 সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি 
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি. 

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =  144 বর্গ সে.মি. 
রম্বসের ক্ষেত্রফল =  144 বর্গ সে.মি. 

আমরা জানি 
রম্বসের ক্ষেত্রফল  = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
144 = (1/2)(x  × 16)
8x = 144
x = 18 সে.মি. 
৪,৫৯৯.
যদি cosecB = 17/8 হয়, তবে cosB এর মান কত?
  1. 8/15
  2. 15/8
  3. 17/8
  4. 15/17
সঠিক উত্তর:
15/17
উত্তর
সঠিক উত্তর:
15/17
ব্যাখ্যা

প্রশ্ন: যদি cosecB = 17/8 হয়, তবে cosB এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, cosecB = 17/8

আমরা জানি,
cosecB = অতিভুজ/লম্ব
অতএব,
অতিভুজ = 17 এবং লম্ব = 8

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
বা, 82 + ভূমি2 = 172
বা, 64 + ভূমি2 = 289
বা, ভূমি2 = 289 - 64
বা, ভূমি2 = 225
∴ ভূমি = √225 = 15

এখন, cosB = ভূমি/অতিভুজ
= 15/17

৪,৬০০.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
  1. ক) ১৮০°
  2. খ) ১৫০°
  3. গ) ২৭০°
  4. ঘ) ৩৬০°
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
ব্যাখ্যা

আমরা জানি, যেকোনো ত্রিভূজের তিনকোণের সমষ্টি= 180°
অর্থাৎ, x+y+z= 180° ............ (i)
আবার, এক সরল কোণ= 180°
∴ বহিঃস্থ কোণ তিনটির যোগফল=(180°-x)+(180°-y)+(180°-z)
= 540°-(x+y+z)
= 540°-180°
= 360°