বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ২৯ / ১০৭ · ২,৮০১২,৯০০ / ১০,৭৫২

২,৮০১.

চিত্রে, O বৃত্তের কেন্দ্র ও OB = 5 সেমি হলে, ABCD বৃত্তের পরিধি কত?
  1. 30.43 সে.মি.
  2. 31.42 সে.মি.
  3. 33.45 সে.মি.
  4. 45.42 সে.মি.
সঠিক উত্তর:
31.42 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
31.42 সে.মি.
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে, পরিধি = 2πr
চিত্রে, OB হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ।
সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 5 সে.মি. হলে, পরিধি = 2π × 5 সে.মি. 
                                                                = 10π সে.মি.
                                                                = 10 × 3.1416 সে.মি.
                                                                = 31.42 সে.মি.
২,৮০২.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে, এর অতিভুজের মান কত?
  1. ৪.৫
  2. ৫.৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
অতিভুজ = লম্ব + ভূমি
                  = ৩ + ৪
                  = ৯ + ১৬
                  = ২৫
  অতিভুজ = √২৫ = ৫
------------------------------------------
সমকোণী ত্রিভুজের দুই বাহুর অনুপাত ৩ : ৪ হলে, ৩য় বাহুর দৈর্ঘ্য হবে ৫।
------------------------------------------
মনে রাখা ভালোঃ
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত
লম্ব : ভূমি : অতিভুজ

⇒ ৩ ‌‌ : ৪ : ৫

⇒ ৫ :১২ : ১৩

⇒ ৭ : ২৪ :২৫

⇒ ৮: ১৫ : ১৭

⇒ ক : ক : ক √২ ( সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ )

⇒ ক : ক√৩ : ২ক

উপরের অনুপাত সমূহ সমকোণী ত্রিভুজের বহুল ব্যবহৃত অনুপাত।
২,৮০৩.
32 মি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 16π বর্গ মিটার
  2. 24π বর্গ মিটার
  3. 32π বর্গ মিটার
  4. 12π বর্গ মিটার
সঠিক উত্তর:
32π বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
32π বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 32 মি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ABCD বর্গের পরিসীমা = 32 মিটার
ABCD বর্গের বাহু = (32/4) = 8 মিটার

যেহেতু বর্গটি অন্তর্লিখিত
∴ বৃত্তের ব্যাস = বর্গটির কর্ণ
= বাহু × √2
= 8√2 মিটার

∴ বৃত্তের ব্যাসার্ধ = (8√2)/2 = 4√2 মিটার

∴ বৃত্তটির ক্ষেত্রফল = π (4√2)2 বর্গ মিটার
= (π × 16 × 2) বর্গ মিটার
= 32π বর্গ মিটার
২,৮০৪.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। মাঠের ভিতরে দৈর্ঘ্য ১টি এবং প্রস্থ বরাবর ১টি ৩ মিটার চওড়া একটি হাঁটার রাস্তা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৩১২ বর্গমিটার
  2. ৩৪৫ বর্গমিটার
  3. ৩৮১ বর্গমিটার
  4. ৪০৫ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৮১ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৮১ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। মাঠের ভিতরে দৈর্ঘ্য ১টি এবং প্রস্থ বরাবর ১টি ৩ মিটার চওড়া একটি হাঁটার রাস্তা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল  = (৮০ × ৩) বর্গমিটার
= ২৪০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = {(৫০ -  ৩) × ৩} বর্গমিটার [দুই রাস্তায় যেখানটা একে অপরকে ছেদ করে সেটা বাদে প্রস্থ]
= (৪৭ × ৩) বর্গমিটার
= ১৪১ বর্গমিটার

∴ রাস্তার মোট ক্ষেত্রফল = (২৪০ + ১৪১) বর্গমিটার
= ৩৮১ বর্গমিটার
২,৮০৫.
cos{(8π)/3} = কত?
  1. - 1/3
  2. 1/2
  3. - 1/2
  4. - 1/√2
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos{(8π)/3} = কত?

সমাধান:
cos{(8π)/3}
= cos(3π - π/3​)
= cos(π - π/3​)
= - cos(π/3​)
= - cos60°
= - 1/2
২,৮০৬.
y = 3x + 1 এর লম্ব রেখার ঢাল কত? 
  1. 1/2
  2. 1/3
  3. - 1/2
  4. - 1/3
সঠিক উত্তর:
- 1/3
উত্তর
সঠিক উত্তর:
- 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: y = 3x + 1 এর লম্ব রেখার ঢাল কত? 

সমাধান: 
প্রদত্ত রেখা-
y = 3x + 1 
এখানে, ঢাল (slope) m1 = 3 

আমরা জানি, 
কোনো সরলরেখার উপর লম্ব রেখার ঢাল বের করতে হলে, মূল রেখার ঢালের ঋণাত্মক বিপরীত মান (negative reciprocal) নিতে হয়। যদি মূল রেখার ঢাল m1 হয়, তবে লম্ব রেখার ঢাল m2 হবে- 
m1.m2 = - 1
বা, 3.m2 = - 1 
বা, m2 = - 1/3 

∴ লম্ব রেখার ঢাল = - 1/3  

২,৮০৭.
সুষম বহুভুজের একটি অন্ত:কোণের পরিমাণ ১২০ ডিগ্রি হলে, এর বাহুর সংখ্যা কত? 
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
ঘ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্ত:কোণের পরিমাণ ১২০ ডিগ্রি হলে, এর বাহুর সংখ্যা কত? 

সমাধানঃ
সুষমভুজের একটি অন্ত: কোণের পরিমাণ ১২০°
সুষম বহুভুজের প্রতিটি বহি:স্থ কোণের পরিমাণ = (১৮০ - ১২০)° = ৬০°

বাহুর সংখ্যা = ৩৬০/৬০ = ৬টি।
২,৮০৮.
একটি গোলকের ব্যাস ১২ সে.মি. হলে, গোলকের আয়তন কত?
  1. ১৮৮ ঘন সে. মি.
  2. ৭২π ঘন সে. মি.
  3. ১৬৮ ঘন সে. মি.
  4. ২৮৮π ঘন সে. মি.
সঠিক উত্তর:
২৮৮π ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
২৮৮π ঘন সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের ব্যাস ১২ সে.মি. হলে, গোলকের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
গোলকের ব্যাস = ১২ সে.মি.
∴ ব্যসার্ধ, r = ১২/২ = ৬ সে.মি.

আমরা জানি,
গোলকের আয়তন = (৪/৩)πr
= (৪/৩)π × (৬) ঘন সে.মি.
= ২৮৮π ঘন সে. মি.

∴ গোলকের আয়তন ২৮৮π ঘন সে. মি.
২,৮০৯.
একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের তিন গুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে? 
  1. 3 গুণ
  2. 6 গুণ
  3. 9 গুণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
9 গুণ
উত্তর
সঠিক উত্তর:
9 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের তিন গুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে? 

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ক্ষেত্রফল = πr

ব্যাসার্ধ তিন গুণ হলে, ব্যাসার্ধ = 3r
∴ ক্ষেত্রফল = π(3r)2 = 9πr

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 9πr2/πr2 = 9 গুণ
২,৮১০.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, এর পরিসীমা ৬০ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) ২৪০ বর্গমিটার
  2. খ) ১৪৪ বর্গমিটার
  3. গ) ৫৭৬ বর্গমিটার
  4. ঘ) ৩৬০ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ১৪৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, এর পরিসীমা ৬০ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার,
সুতরাং, দৈর্ঘ্য = 4x মিটার

এখন,
2(4x + x) = 60
2 × 5x = 60
10x = 60
x = 6

আয়তক্ষেত্রের প্রস্থ = 6 মিটার, 
 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 4 × 6 মিটার
= 24 মিটার

ক্ষেত্রফল = 24 × 6 বর্গমিটার
= 144 বর্গমিটার

২,৮১১.
৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৮ ব. সে. মি.
  2. খ) ৪৯ ব. সে. মি.
  3. গ) ১৯৬ ব. সে. মি.
  4. ঘ) ১৪৬ ব. সে. মি.
সঠিক উত্তর:
ক) ৯৮ ব. সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৮ ব. সে. মি.
ব্যাখ্যা

ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a
∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২a এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল= a²
শর্তমতে, √২a= ৭X২
বা, ২a²= ১৯৬
বা, a²= ৯৮

২,৮১২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত?
  1. ৩০ মিটার
  2. ৮০ মিটার
  3. ৬০ মিটার
  4. ১০০ মিটার
সঠিক উত্তর:
৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার
তাহলে দৈর্ঘ্য = ২ক মিটার

আমরা জানি, 
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ  বর্গমিটার।

প্রশ্নমতে,
ক × ২ক = ৫০ 
⇒ ২ক = ৫০ 
⇒ ক = ৫০/২ = ২৫ 
⇒ ক = ২৫ = ৫২ 
⇒ ক  = ৫ মিটার
∴ প্রস্থ = ৫ মিটার
∴ দৈর্ঘ্য = ২ × ৫ = ১০ মিটার।

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(১০ + ৫) = ২ × ১৫ = ৩০ মিটার।

২,৮১৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ১০ সে.মি. কম। বর্গক্ষেত্রটির পরিসীমা কত? 
  1. ৬০ সে.মি.
  2. ৪৪ সে.মি.
  3. ৮০ সে.মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ১০ সে.মি. কম। বর্গক্ষেত্রটির পরিসীমা কত? 

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২৫ সে.মি.
আয়তক্ষেত্রের প্রস্থ = (২৫ - ১০) সে.মি. = ১৫ সে.মি.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (২৫ × ১৫) বর্গসে.মি. = ৩৭৫ বর্গসে.মি.

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩/৫) × ৩৭৫ বর্গসে.মি.
= ২২৫ বর্গসে.মি.

বর্গক্ষেত্রের এক বাহু = √২২৫ সে.মি. = ১৫ সে.মি.

বর্গক্ষেত্রের পরিসীমা = (৪ × ১৫) সে.মি. = ৬০ সে.মি.
২,৮১৪.
x, 60° কোণের সম্পূরক কোণের দ্বিগুণের সমান হলে, x একটি-
  1. ক) সুক্ষকোণ
  2. খ) সমকোণ
  3. গ) স্থুলকোণ
  4. ঘ) প্রবৃদ্ধকোণ
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা

x = 2(180° - 60°)
= 240°
∴ x একটি প্রবৃদ্ধকোণ।

২,৮১৫.
tan- 1(1) এর মান কী?
  1. 30°
  2. 45°
  3. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: tan- 1(1) এর মান কী?

সমাধান:
ধরি,
x = tan- 1(1)
বা, tanx = 1
বা, tanx = tan45°
বা, x = 45°
∴ tan- 1(1) = 45°
২,৮১৬.
একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সে.মি. হলে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. ক) 1380 বর্গসে.মি.
  2. খ) 1386 বর্গসে.মি.
  3. গ) 1286 বর্গসে.মি.
  4. ঘ) 1376 বর্গসে.মি.
সঠিক উত্তর:
খ) 1386 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 1386 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সে.মি. হলে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, r = 10.5 সে.মি.
∴ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল = 4πr2 বর্গসে.মি.
= 4 × (22/7) × (10.5)2 বর্গসে.মি.
= 4 × (22/7) × 10.5 × 10.5 বর্গসে.মি.
= 4 × (22/7) × (105/10) × (105/10) বর্গসে.মি.
= 4 × (22/7) × (21/2) × (21/2) বর্গসে.মি.
= (22/7) × 21 × 21 বর্গসে.মি.
= 22 × 3 × 21 বর্গসে.মি.
= 1386 বর্গসে.মি.
২,৮১৭.
6c° এর মান কত?
  1. 94°
  2. 72°
  3. 68°
  4. 84°
সঠিক উত্তর:
72°
উত্তর
সঠিক উত্তর:
72°
ব্যাখ্যা
প্রশ্ন: 6c° এর মান কত?

সমাধান:
এখানে,
b° = 3c° [একান্তর কোণ বলে]
এবং, a° = 2b° [একান্তর কোণ বলে]
⇒ a° = 2 × 3c° = 6c°

∴ 3c° = a°/2
∴ a° + 6c° + 3c° = 180° [সরলকোণ বলে]
⇒ a° + a° (a°/2) = 180°
⇒ (2a° + 2a° + a°)/2 = 180°
⇒ 5a°/2 = 180°
⇒ 5a° = 360°
∴ a° = 72°

∴ 6c° = 72° [ যেহেতু a° = 6c°]
২,৮১৮.
একটি বেলনাকার স্তম্ভের উচ্চতা 8 মিটার এবং পার্শ্ব পৃষ্ঠের ক্ষেত্রফল 2464 বর্গ মিটার। এর ভূমির ব্যাসার্ধ কত? 
  1. 44 মিটার
  2. 49 মিটার
  3. 72 মিটার
  4. 98 মিটার
সঠিক উত্তর:
49 মিটার
উত্তর
সঠিক উত্তর:
49 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনাকার স্তম্ভের উচ্চতা 8 মিটার এবং পার্শ্ব পৃষ্ঠের ক্ষেত্রফল 2464 বর্গ মিটার। এর ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
স্তম্ভটির উচ্চতা, h = 8 মিটার 

মনে করি, 
স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ = r মিটার 
যেহেতু স্তম্ভটি বেলনাকার, অতএব এর পার্শ্ব পৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh

প্রশ্নমতে, 
2πrh = 2464 
বা, r = 2464/2πh
বা, r = 2464/(2 × 3.1416 × 8) 
বা, r = 49.01 

∴ ব্যাসার্ধ = 49 মিটার (প্রায়)।
২,৮১৯.
5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা

চিত্র থেকে,
52 = x2 + 32
⇒ x = √16
∴ x = 4
∴ জ্যা এর দৈর্ঘ্য AC = 2×4 = 8

২,৮২০.
একটি বর্গের পরিসীমা 24 মিটার। যদি বর্গের পরিসীমা দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে?
  1. 50%
  2. 100%
  3. 200%
  4. 300%
সঠিক উত্তর:
300%
উত্তর
সঠিক উত্তর:
300%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের পরিসীমা 24 মিটার। যদি বর্গের পরিসীমা দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে?

সমাধান: 
বর্গের পরিসীমা P = 4a, যেখানে a হল বাহু।
4a = 24  
⇒ a = 6 মিটার

প্রাথমিক ক্ষেত্রফল:
A = a2 = 62 = 36 বর্গমিটার

পরিসীমা দ্বিগুণ করলে:
P′ = 2 × 24 = 48  মিটার
⇒ 4a′ = 48  মিটার
⇒ a′= 12 মিটার

নতুন ক্ষেত্রফল: 
A′ = (a′)2 = 122 = 144 বর্গমিটার

ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি: = (A′- A)/36 × 100
= (144 - 36)/36 × 100
= 108/36 × 100
= 300%

∴ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি = 300%

২,৮২১.
16 সেমি ব্যাস এবং ২ সেমি উচ্চতা বিশিষ্ট একটি বেলন গলিয়ে 12 টি গোলক তৈরি করা হলে প্রতি গোলকের ব্যাসার্ধ কত?
  1. ক) 2 সেমি
  2. খ) 4 সেমি
  3. গ) 8 সেমি
  4. ঘ) 16 সেমি
সঠিক উত্তর:
ক) 2 সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 সেমি
ব্যাখ্যা
প্রশ্নঃ 16 সেমি ব্যাস এবং ২ সেমি উচ্চতা বিশিষ্ট একটি বেলন গলিয়ে 12 টি গোলক তৈরি করা হলে প্রতি গোলকের ব্যাসার্ধ কত? 

সমাধানঃ
মনে করি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন =  (4/3)πr3
বেলনের আয়তন = πr2h

প্রশ্নমতে,
12 টি গোলকের আয়তন = বেলনের আয়তন
⇒ 12 × (4/3) π × r3 = π × 82 ×  2
⇒  r3  = 8
⇒ r = 2
২,৮২২.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?
  1. 240°
  2. 120°
  3. 60°
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?

সমাধান: 
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে  উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন হয়।
• সুতরাং, বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120° -  120° = 0°

২,৮২৩.
24x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x+3 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 4x-3
  2. খ) 5x+3
  3. গ) 6x+3
  4. ঘ) 8x-3
সঠিক উত্তর:
ঘ) 8x-3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8x-3
ব্যাখ্যা

ধরি অপর বাহুর দৈর্ঘ্য = y
তাহলে,
2(4x+3+y) = 24x
⇒8x +6 +2y = 24x
⇒2y = 24x - 8x-6
⇒2y = 16x -6
∴y = 8x -3

২,৮২৪.
একটি চতুুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ক) চারটি বাহু ও একটি কর্ণ
  2. খ) ২টি কর্ণের খন্ডিত অংশসমূহ ও ১টি বাহু
  3. গ) ৪টি বাহু
  4. ঘ) ২টি বাহু ও ১টি কোণ
সঠিক উত্তর:
ক) চারটি বাহু ও একটি কর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) চারটি বাহু ও একটি কর্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ

উৎস: গণিত, নবম-দশম শ্রেণি
২,৮২৫.
একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ক) ১৫ সেমি
  2. খ) ২৪ সেমি
  3. গ) ২৭ সেমি
  4. ঘ) ১২ সেমি
সঠিক উত্তর:
খ) ২৪ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?
সমাধান :
আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
বা, বাহু= (৪ × ১৬√৩)/√৩ 
বা, বাহু = √৬৪
∴ বাহু = ৮ সেমি
 
সুতরাং, ত্রিভুজটির পরিসীমা = ৮ + ৮ + ৮ = ২৪ সেমি
২,৮২৬.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 200m2
  2. খ) 210m2
  3. গ) 290m2
  4. ঘ) 300m2
সঠিক উত্তর:
খ) 210m2
উত্তর
সঠিক উত্তর:
খ) 210m2
ব্যাখ্যা

এখানে,
a = 20,
b = 21,
c = 29,
অর্ধ পরিসীমা s = (a + b + c)/2
                       = (20 + 21 + 29)/2
                       = 35
∴ ক্ষেত্রফল = √{35(35 - 20)(35 - 21)(35 - 29)}
                  = √(35 × 15 × 14 × 6)
                   = 210 বর্গমি



২,৮২৭.
যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 1 সে.মি. বাড়ানো হয়, তবে এটির ক্ষেত্রফল 22 বর্গ সেমি. বাড়ে। বৃত্তটির প্রকৃত ব্যাসার্ধ কত?
  1. 3 cm
  2. 3.6 cm
  3. 4 cm
  4. 4.8 cm
সঠিক উত্তর:
3 cm
উত্তর
সঠিক উত্তর:
3 cm
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 1 সে.মি. বাড়ানো হয়, তবে এটির ক্ষেত্রফল 22 বর্গ সেমি. বাড়ে। বৃত্তটির প্রকৃত ব্যাসার্ধ কত?

সমাধান: 
ধরি, বৃত্তটির প্রকৃত ব্যাসার্ধ = r সে.মি.

শর্তমতে,
π[(r + 1)2 - r2] = 22
⇒ r2 + 2r + 1 - r2 = 22/ π
⇒ (2r + 1) = 22 × (7/22)
⇒ 2r + 1 = 7
⇒ 2r = 6
∴ r = 3 cm.

২,৮২৮.
একটি বেলনের ব্যাসার্ধ তার উচ্চতার ৩/৭ অংশ এবং আয়তন ১৫৮৪ ঘনসে.মি.। বেলনটির ব্যাসার্ধ কত?
  1. ১৪ সে.মি.
  2. ১০ সে.মি.
  3. ৬ সে.মি.
  4. ৮ সে.মি.
সঠিক উত্তর:
৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের ব্যাসার্ধ তার উচ্চতার ৩/৭ অংশ এবং আয়তন ১৫৮৪ ঘনসে.মি.। বেলনটির ব্যাসার্ধ কত?

সমাধান:
ধরি,
ব্যাসার্ধ = ৩a এবং উচ্চতা = ৭a
বেলনের ব্যাসার্ধ R এবং উচ্চতা h হলে, বেলনের আয়তন = πR2h
∴ (২২/৭) × ৩a × ৩a × ৭a = ১৫৮৪
⇒ a =(১৫৮৪)/(২২ × ৯)
⇒ a = ৮
∴ a = ২

∴ বেলনের ব্যাসার্ধ = ৩a = ৩ × ২ = ৬ সে.মি.
২,৮২৯.
একটি রেখা A(- 2, 3) বিন্দু দিয়ে যায় যার ঢাল 1/2 । রেখাটি যদি আবারও (3, P) বিন্দু দিয়ে যায় তবে P এর মান কত? 
  1. 9/2
  2. 11/2
  3. 9/11
  4. 11/13
সঠিক উত্তর:
11/2
উত্তর
সঠিক উত্তর:
11/2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রেখা A(- 2, 3) বিন্দু দিয়ে যায় যার ঢাল 1/2 । রেখাটি যদি আবারও (3, P) বিন্দু দিয়ে যায় তবে P এর মান কত? 

সমাধান: 
(-2, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ- 
(y - 3) = m(x + 2)
বা, y - 3 = 1/2 × (x + 2)  [∴ ঢাল, m = 1/2]
বা, 2y - 6 = x + 2
বা, - 6 - 2 = x - 2y
বা, - 8 = x - 2y
বা, x - 2y + 8 = 0 

আবার, 
রেখাটি (3, P) বিন্দুগামী, তাই- 
3 - 2P + 8 = 0
বা, - 2P + 11 = 0 
বা, -2P = - 11
বা, P = -11/-2
∴ P = 11/2

২,৮৩০.
৪০ ডিগ্রী কোণের পূরক কোণ কোনটি?
  1. ক) ৩২০ ডিগ্রী
  2. খ) ৫০ ডিগ্রী
  3. গ) ১২০ ডিগ্রী
  4. ঘ) ১৪০ ডিগ্রী
সঠিক উত্তর:
খ) ৫০ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০ ডিগ্রী
ব্যাখ্যা
৪০ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৪০° = ৫০°
২,৮৩১.
একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য ২√৩ সে.মি. হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১২√৩ বর্গসে.মি.
  2. ১৬√৩ বর্গসে.মি.
  3. ১৮√৩ বর্গসে.মি.
  4. ৩৬√৩ বর্গসে.মি.
সঠিক উত্তর:
১৮√৩ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৮√৩ বর্গসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য ২√৩ সে.মি. হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য = ২√৩ সে.মি.

সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল = (৩√৩/২) × (বাহু)
= (৩√৩/২) × (২√৩)
= (৩√৩/২) × ৪ × ৩
= ১৮√৩ বর্গসে.মি. 

২,৮৩২.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 17 cm এবং পরিসীমা 40 cm হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 50 বর্গ সে. মি.
  2. খ) 60 বর্গ সে. মি.
  3. গ) 65 বর্গ সে. মি.
  4. ঘ) 55 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
খ) 60 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 60 বর্গ সে. মি.
ব্যাখ্যা
ধরি,
ভূমি = a, লম্ব = b এবং অতিঃ c = 17
∴ পরিসীমা = a + b + c = 40
বা, a + b = 40 - c = 40 - 17 = 23 cm
বা, (a + b)2 = 232
বা, (a2 + b2) + 2ab = 529
বা, c2 + 2ab = 529 (পিথাগোরাসের উপপাদ্য অনুসারে a2 + b2 = c2)
বা, 2ab = 529 - c2 = 529 - 289 = 240
বা, ab = 120
∴ Δ = 1/2 ab = 120/2 = 60 বর্গ সে. মি.
২,৮৩৩.
৩ সে. মি., ৪ সে. মি., ৫ সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ৭.৫ সে. মি.
  2. ৬.৫ সে. মি.
  3. ৬ সে. মি.
  4. ৭ সে. মি.
সঠিক উত্তর:
৬ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ সে. মি., ৪ সে. মি., ৫ সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
আমরা জানি,
ঘনকের আয়তন = বাহু ঘন একক
∴ নতুন ঘনকের আয়তন = ৩ + ৪ + ৫ ঘন সে.মি.
= ২৭ + ৬৪ + ১২৫ ঘন সে.মি.
= ২১৬ ঘন সে.মি.

∴ নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = (২১৬)১/৩ সে.মি.
= (৬)১/৩ সে.মি.
= ৬ সে.মি.
২,৮৩৪.
একটি বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? 
  1. ক) 20%
  2. খ) 17%
  3. গ) 19%
  4. ঘ) 36%
সঠিক উত্তর:
গ) 19%
উত্তর
সঠিক উত্তর:
গ) 19%
ব্যাখ্যা
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r একক,
ক্ষেত্রফল = πr2 বর্গ একক।

ব্যাসার্ধ 10% কমে = r - r এর 10%
                            = r - r/10
                            = (10r - r)/10
                             = 9r/10
                            = 0.9r একক

তাহলে ক্ষেত্রফল = π (0.9r)2 = 0.81πr2 বর্গ একক

ক্ষেত্রফল কমবে = πr2 – 0.81πr2 = 0.19πr2 বর্গ একক

ক্ষেত্রফল কমার হার = (0.19πr2/πr2) x 100
                                 =19%
২,৮৩৫.
একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত? 
  1. ৯৮ বর্গ মি.
  2. ১৯২ বর্গ মি.
  3. ৯৬ বর্গ মি.
  4. ২৪ বর্গ মি.
সঠিক উত্তর:
৯৬ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গ মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ মি.

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
⇒ ৪৮ = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
⇒ কর্ণদ্বয়ের গুণফল = ৪৮ × ২ 
 ∴ কর্ণদ্বয়ের গুণফল = ৯৬ বর্গ মি.

২,৮৩৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সে.মি. করে এবং ভূমি 12 সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
  1. 36 বর্গ সে.মি.
  2. 48 বর্গ সে.মি.
  3. 60 বর্গ সে.মি.
  4. 81 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
48 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
48 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সে.মি. করে এবং ভূমি 12 সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 10 সে.মি.
ভূমির দৈর্ঘ্য b = 12 সে.মি.

∴ ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (12/4) × √{4 × (10)2 - (12)2}
= 3 × √(400 - 144)
= 3 × √256
= 3 × 16
= 48 বর্গ সে.মি.

২,৮৩৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ৬৪ বর্গ সে.মি.
  2. ১১২ বর্গ সে.মি.
  3. ১২৮ বর্গ সে.মি.
  4. ১৪৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১২৮ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ১৬ × ১৬
= ১২৮ বর্গ সে.মি.
২,৮৩৮.
একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২৭ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২৭ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের বড় বাহু = ২৭ মিটার
∴ ছোট বাহুর দৈর্ঘ্য = ২৭/৩ = ৯ মিটার

আয়তক্ষেত্রের পরিসীমা = ২(২৭ + ৯) মিটার
= ৭২ মিটার

সুতরাং, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৭২/৪ 
= ১৮ মিটার
২,৮৩৯.
একটি বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2, 3 ও 4 মিটার। বাক্সটির বাইরের সাইডে প্রতি বর্গমিটার রং করতে 10.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে কত টাকা খরচ হবে?
  1. 680 টাকা
  2. 624.50 টাকা 
  3. 764 টাকা
  4. 815.25 টাকা 
  5. 546 টাকা
সঠিক উত্তর:
546 টাকা
উত্তর
সঠিক উত্তর:
546 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2, 3 ও 4 মিটার। বাক্সটির বাইরের সাইডে প্রতি বর্গমিটার রং করতে 10.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে, 
বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2, 3 ও 4 মিটার
আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল = 2(ab + bc + ca ) বর্গ মিটার
= 2{(2 × 3) + (3 × 4) + (4 × 2)} ; [a = 2, b = 3 এবং c = 4]
= 2(6 + 12 + 8)
= 52 বর্গ মিটার

∴ বাক্সটি রং করতে মোট খরচ হবে = 52 × 10.5 = 546 টাকা।

২,৮৪০.
BC এর দৈর্ঘ্য কত?
  1. ১৭ মিটার
  2. ২১ মিটার
  3. ১৯ মিটার
  4. ২৩ মিটার
সঠিক উত্তর:
২১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: BC এর দৈর্ঘ্য কত?


সমাধান:
ধরি,
BC এর দৈর্ঘ্য = ক মিটার

পীথাগোরাসের সূত্রানুযায়ী,
২৯ = ২০ + ক
⇒ ক = ২৯ - ২০
⇒ ক = ৮৪১ - ৪০০
⇒ ক = ৪৪১
⇒ ক = ২১
∴ ক = ২১ মিটার
২,৮৪১.
cotθ = 4/3 হলে cosθ এর মান কত?
  1. 3/5
  2. 3/4
  3. 4/5
  4. 5/3
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা
প্রশ্ন: cotθ = 4/3 হলে cosθ এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
cosec2θ = 1 + cot2θ
⇒ cosec2θ = 1 + (4/3)2
⇒ cosec2θ = 1 + (16/9)
⇒ cosec2θ = 25/9
⇒ cosecθ = 5/3
⇒ 1/sinθ = 5/3
∴ sinθ = 3/5

আমরা জানি,
cos2θ = 1 - sin2θ
= 1 - (3/5)2
= 1 - (9/25)
= (25 - 9)/25
⇒ cos2θ = 16/25
∴ cosA = 4/5
২,৮৪২.
বহিঃস্থ কোন বিন্দু হতে একটি বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা সম্ভব হবে?
  1. ২ টি
  2. ৪ টি
  3. অসংখ্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: বহিঃস্থ কোন বিন্দু হতে একটি বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা সম্ভব হবে?

সমাধান:
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু P।

∴ ২টি স্পর্শক PA ও PB।
২,৮৪৩.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২২ : ১৪ হলে, কোণ দুটির পার্থক্য কত?
  1. ৩৫°
  2. ৪০°
  3. ৬০°
  4. ৪৫°
সঠিক উত্তর:
৪০°
উত্তর
সঠিক উত্তর:
৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২২ : ১৪ হলে, কোণ দুটির পার্থক্য কত? 

সমাধান: 
দেওয়া আছে,
সম্পূরক কোণ দুটির অনুপাত = ২২ : ১৪ 
∴ অনুপাত দুটির যোগফল = (২২ + ১৪) = ৩৬ 

আমরা জানি, 
দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০° 
∴ ক্ষুদ্রতম কোণের পরিমাপ = {১৮০ × (১৪/৩৬)}°
= ৭০° 

আবার,
বৃহত্তম কোণের পরিমাপ = {১৮০ × (২২/৩৬)}°
= ১১০°

∴ কোণ দুটির পার্থক্য = (১১০ - ৭০)°
= ৪০°  ।
২,৮৪৪.
একটি চাকার ব্যাস ১৪ মিটার। চাকাটি ৬১৬ মিটার যেতে কতবার ঘুরবে? 
  1. ১৫ বার
  2. ১৪ বার
  3. ১২ বার
  4. ৭ বার
সঠিক উত্তর:
১৪ বার
উত্তর
সঠিক উত্তর:
১৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাস ১৪ মিটার। চাকাটি ৬১৬ মিটার যেতে কতবার ঘুরবে? 

সমাধান: 
দেওয়া আছে,
চাকার ব্যাস ১৪ মিটার
∴ চাকার ব্যাসার্ধ ৭ মিটার

চাকার পরিধি  ২π৭ মিটার
= ২ × (২২/৭) × ৭ মিটার
= ৪৪ মিটার

আমরা জানি,
চাকা ১ বার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।

৪৪ মিটার যেতে চাকাটি ঘুরে ১ বার
৬১৬ মিটার যেতে চাকাটি ঘুরে ৬১৬/৪৪ বার = ১৪ বার
২,৮৪৫.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৯ হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?
  1. ৮, ১৩
  2. ৮, ১৭
  3. ১২, ১৫
  4. ১২, ১৩
সঠিক উত্তর:
১২, ১৫
উত্তর
সঠিক উত্তর:
১২, ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৯ হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে, তবে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

উদাহরণ:
(৩, ৪, ৫)
(৬, ৮, ১০)
(৯, ১২, ১৫)
(৮, ১৫, ১৭)

এখানে,
+ ১২ = ১৫
⇒ ৮১ + ১৪৪ = ২২৫
⇒ ২২৫ = ২২৫

∴ পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য ৯ হলে অন্য সদস্যজোড় হলো (১২, ১৫)।

২,৮৪৬.
13 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সে.মি. দীর্ঘ জ্যা- এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে- 
  1. 5 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 7 সে.মি.
  4. 8 সে.মি.
সঠিক উত্তর:
5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 13 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সে.মি. দীর্ঘ জ্যা- এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-

সমাধান: 

চিত্রে, AD = 24/2 = 12
ΔOAD এ OD
= √{(OA)2 - (AD)2}
= √{(13)2 - (12)2}
= √(169 - 144)
= √25
= 5 

∴ জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য = 5 সে.মি।
২,৮৪৭.
দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব?

সমাধান:


দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ৪টি।

২,৮৪৮.
৬০° এর পূরক কোণ কোনটি?
  1. ক) ১২০°
  2. খ) ৩০০°
  3. গ) ৩০°
  4. ঘ) ২১০°
সঠিক উত্তর:
গ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০°
ব্যাখ্যা
৬০° এর পূরক কোণ = ৯০° - ৬০°
২,৮৪৯.
নিচের তথ্যগুলো লক্ষ্য করুন - 
i. বৃত্তে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব
ii. অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ
iii. বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
ঘ) i, ii ও iii
উত্তর
সঠিক উত্তর:
ঘ) i, ii ও iii
ব্যাখ্যা
প্রদত্ত তথ্যগুলো তিনটিই সঠিক: 
i. বৃত্তে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব
ii. অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ
iii. বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
২,৮৫০.
tan330° এর মান কত?
  1. ক) (1/√3)
  2. খ) -(1/√3)
  3. গ) 0
  4. ঘ) ∞
সঠিক উত্তর:
খ) -(1/√3)
উত্তর
সঠিক উত্তর:
খ) -(1/√3)
ব্যাখ্যা

tan330°
= tan(360° - 30°)
= tan(-30)
= -(1/√3)

২,৮৫১.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 25 মি.
  2. 20 মি.
  3. 10 মি.
  4. 5 মি.
সঠিক উত্তর:
5 মি.
উত্তর
সঠিক উত্তর:
5 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 48 বর্গ মি.
সুতরাং  প্রস্থ = 48/8 = 6মি.

আয়তক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
সুতরাং, বৃত্তের ব্যাস = √(82 + 62) = √100 = 10

সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ = 10/2 = 5 মি.
২,৮৫২.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 
  1. ক) বিষমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান: 


∠ABD =∠ACE
⇒ 180 - ∠ABD = 180 - ∠ACE
⇒ ∠ABC = ∠ACB
∴ AB = AC

∴ △ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
২,৮৫৩.
tanθ + secθ = 2 হলে, tanθ = কত?
  1. 5/4
  2. 3/4
  3. 5/2
  4. 3/2
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ + secθ = 2 হলে, tanθ = কত?

সমাধান:
tan θ + sec θ = 2  ...... (1)

আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ (secθ - tanθ)(secθ + tanθ) = 1
⇒ secθ - tanθ = 1/2 ...... (2)

(1) - (2) নং থেকে
⇒ 2tanθ = 2 - (1/2)
⇒ 2tanθ = 3/2
∴ tanθ = 3/4
২,৮৫৪.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ২৪
  2. খ) ৩৬
  3. গ) ৪৮
  4. ঘ) ৫৪
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৫৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪
ব্যাখ্যা
ঘনকের বাহুর দৈর্ঘ্য, a = 3
আমরা জানি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 = 54 বর্গমিটার৷
২,৮৫৫.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল-
  1. ১৬০°
  2. ১৭০°
  3. ৯০°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল- 
 
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
২,৮৫৬.
ΔABC এর ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কোন প্রকৃতির?
  1. ক) সমকোণী
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমান
সঠিক উত্তর:
ক) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কোন প্রকৃতির?

সমাধান:
ΔABC এর ∠A = 70°, ∠B = 20° 

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
∴ ∠A + ∠B + ∠C = 180° 
⇒ 70° + 20° + ∠C = 180° 
⇒ ∠C = 180° - 90°
∴ ∠C = 90°

যেহেতু ত্রিভুজের একটি কোণ সমকোণ। 
∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
২,৮৫৭.
একটি বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের-
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) তিনগুণ
সঠিক উত্তর:
গ) দ্বিগুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিগুণ
ব্যাখ্যা
বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাস। আবার ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের দ্বিগুণ হবে।
২,৮৫৮.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় পরস্পর -
  1. ক) বিপ্রতীপ কোণ
  2. খ) একান্তর কোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
সঠিক উত্তর:
গ) পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) পূরক কোণ
ব্যাখ্যা

সমকোণ ব্যতীত অপর কোণ দুটির সমষ্টি = (১৮০° - ৯০°) = ৯০°।
∴ কোণদ্বয় পরস্পর পূরক কোণ।

২,৮৫৯.
ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDB = ?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 70°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
গ) 70°
উত্তর
সঠিক উত্তর:
গ) 70°
ব্যাখ্যা
প্রশ্ন:  ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDB = ?

সমাধান: 

ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°।
∠C = 180° - 40° - 80°
= 60°

∠C এর সমদ্বিখণ্ডক CD, AB বাহুকে D বিন্দুতে ছেদ করে। 
∴ ∠ACD = ∠BCD = 30°

∴ ∠CDB = 180° - 30° - 80°
= 70°
২,৮৬০.
বৃত্তের অন্ত:লিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সে.মি. এবং দৈর্ঘ্য 8 সে.মি.হলে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 
  1. ক) 10 সে.মি.
  2. খ) 5 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 4 সে.মি.
সঠিক উত্তর:
ক) 10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্ত:লিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সে.মি. এবং দৈর্ঘ্য 8 সে.মি.হলে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সে.মি. 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সে.মি.
আয়তক্ষেত্রের প্রস্থ = 48/8 = 6 সে.মি.
বৃত্তের ব্যাস = আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 
= √(82 + 62)
= √(64 + 36)
= √100
= 10
২,৮৬১.
একটি বাগানের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 20 মিটার। বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 300 বর্গ মিটার
  2. 336 বর্গ মিটার
  3. 416 বর্গ মিটার
  4. 450 বর্গ মিটার
সঠিক উত্তর:
336 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
336 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 20 মিটার। বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে, 
বাগানের দৈর্ঘ্য 30 মিটার
বাগানের প্রস্থ 20 মিটার
বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য  × প্রস্থ) বর্গ একক
= (30 × 20) বর্গ মিটার
= 600 বর্গ মিটার

যেহেতু, বাগানের বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে।
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = 30 +(3 + 3) মিটার = 36 মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = 20 + (3 + 3) মিটার = 26 মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (36 × 26) বর্গ মিটার
= 936 বর্গ মিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (936 - 600) বর্গ মিটার
= 336 বর্গ মিটার
২,৮৬২.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৯০ বর্গমিটার। ভূমি ৩০ মিটার হলে উচ্চতার পরিমাণ কত?
  1. ১৩ মিটার
  2. ২৩ মিটার
  3. ১৯ মিটার
  4. ২১ মিটার
সঠিক উত্তর:
১৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৯০ বর্গমিটার। ভূমি ৩০ মিটার হলে উচ্চতার পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
⇒ ৩৯০ = ৩০ × উচ্চতা
⇒ উচ্চতা = ৩৯০/৩০ = ১৩

সুতরাং, উচ্চতার পরিমাণ ১৩ মিটার।

২,৮৬৩.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 10 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 14, 12
  2. 18, 20
  3. 14, 8
  4. 24, 26
সঠিক উত্তর:
24, 26
উত্তর
সঠিক উত্তর:
24, 26
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 10 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
আবার,
তিনটি সংখ্যা যদি 2m, m2 - 1, m2 + 1 [যেখানে m পূর্ণসংখ্যা] আকারে থাকে তাহলে তাদেরকে পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
যেমন:
(৩, ৪, ৫) পিথাগোরাস ত্রয়ী,
(২) - ১ = ৩
২ × ২ = ৪
(২) + ১ = ৫

এখানে,
একটি ত্রয়ী 10
ধরি,
2m = 10
∴ m = 5
∴ অন্য ত্রয়ী দুটি হবে,
m2 - 1 = 52 - 1 = 25 - 1 = 24
m2 + 1 = 52 + 1 = 25 + 1 = 26
২,৮৬৪.
tan A = 3/4 হলে, cosec A এর মান কত?
  1. 1/4
  2. 3/5
  3. 2/3
  4. 5/3
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
5/3
উত্তর
সঠিক উত্তর:
5/3
ব্যাখ্যা
প্রশ্ন: tan A = 3/4 হলে, cosec A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
tan A = 3/4

আমরা জানি,
⇒ sec2A = 1 + tan2A
= 1 + (3/4)2
= 1 + 9/16
= (16 + 9)/16
= 25/16
⇒ sec A = √(25/16)
= 5/4
∴ sec A = 5/4

আবার,
cos A = 1/sec A = 1/(5/4) = 4/5
∴ cos A = 4/5
⇒ sin2A = 1 - cos2A
= 1 - (4/5)2
= 1 - 16/25
= (25 - 16)/25
= 9/25
⇒ sin A = √(9/25)
∴ sin A = 3/5
∴ cosec A = 1/sin A = 1/(3/5) = 5/3
২,৮৬৫.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
  1. ক) y = mx
  2. খ) x/a + y/b = 1
  3. গ) ক ও খ উভয়
  4. ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়
ব্যাখ্যা

সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) = y = mx
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ = x/a + y/b = 1

২,৮৬৬.
  1. - Sinθ
  2. -Cosθ
  3. Sinθ
  4. Cosθ
সঠিক উত্তর:
-Cosθ
উত্তর
সঠিক উত্তর:
-Cosθ
ব্যাখ্যা
সমাধান:
২,৮৬৭.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং লম্ব ভূমির ¾ অংশ হলে, লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 12 মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 17 মিটার
  4. ঘ) 20 মিটার
সঠিক উত্তর:
খ) 15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 15 মিটার
ব্যাখ্যা

ধরি, ভূমি = 4x মিটার।
∴ লম্ব = (4x এর ¾) মিটার = 3x মিটার
প্রশ্নমতে,
(3x)² + (4x)² = 25²
⇒ 9x² + 16x² = 625
⇒ 25x² = 625
⇒ x² = 25
∴ x = 5
∴ লম্বের দৈর্ঘ্য 3×5 = 15 মিটার

২,৮৬৮.
একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৬ গুণ
সঠিক উত্তর:
৪ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৪ গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ক্ষেত্রফল = πr

ব্যাস দ্বিগুণ করলে ব্যাসার্ধও দ্বিগুণ হয়।
∴ নতুন ব্যাসার্ধ = ২r
∴ নতুন বৃত্তের ক্ষেত্রফল = π(২r)
= π × ৪r = ৪πr

ক্ষেত্রফলের অনুপাত = নতুন ক্ষেত্রফল/পুরাতন ক্ষেত্রফল
= ৪πr/πr
= ৪

সুতরাং, ব্যাস দ্বিগুণ করলে বৃত্তের ক্ষেত্রফল চারগুণ হবে।

২,৮৬৯.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪৮ বর্গ সেমিঃ। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১২.৩২সেমিঃ
  2. খ) ১০.৫২সেমিঃ
  3. গ) ৯.০৫সেমিঃ
  4. ঘ) ১৫.৫সেমিঃ
সঠিক উত্তর:
খ) ১০.৫২সেমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০.৫২সেমিঃ
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য a হলে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) a²
প্রশ্নমতে, (√3/4) a² = 48
বা, a² = (48x4)/√3
বা, a² = (3x16x4)/√3
বা, a² = √3 x 64
বা, a = √1.732 x 8
∴ a = 10.52

২,৮৭০.
কোনো বর্গের পরিসীমা কর্ণের কত গুণ?
  1. ক) 2√2
  2. খ) 2√4
  3. গ) 2/√2
  4. ঘ) 3√3
সঠিক উত্তর:
ক) 2√2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2√2
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের পরিসীমা = 4x
বর্গক্ষেত্রের কর্ণ = x√2
প্রশ্নমতে,
পরিসীমা/ কর্ণ = 4x/x√2
বা, পরিসীমা = 2√2 কর্ণ
∴ কোনো বর্গের পরিসীমা কর্ণের 2√2 গুণ।

২,৮৭১.
  1. (i)
  2. (ii)
  3. (i) ও (ii) উভয়ই
  4. (ii) ও (iii) উভয়ই
সঠিক উত্তর:
(i) ও (ii) উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
(i) ও (ii) উভয়ই
ব্যাখ্যা
যে কোণের পরিমাপ ৯০° অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। চিত্রে, ∠AOC একটি সূক্ষ্মকোণ।
যে কোণের পরিমাপ ৯০° তাকে সমকোণ বলে। চিত্রে, ∠AOB একটি সমকোণ।
যে কোণের পরিমাপ ৯০° অপেক্ষা বেশি কিন্তু ১৮০° অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। চিত্রে, ∠AOD একটি স্থূলকোণ।
যে কোণের পরিমাপ ১৮০° অপেক্ষা বেশি কিন্তু ৩৬০° অপেক্ষা কম তাকে প্রবৃদ্ধকোণ বলে। চিত্রে, কোন প্রবৃদ্ধকোণ নাই।
২,৮৭২.
2 cm ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. 4π cm3
  2. (4/3)π cm3
  3. π cm3
  4. 2π cm3
সঠিক উত্তর:
(4/3)π cm3
উত্তর
সঠিক উত্তর:
(4/3)π cm3
ব্যাখ্যা
প্রশ্ন: 2 cm ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত?

সমাধান:
গোলকের ব্যাস = 2 cm
গোলকের ব্যাসার্ধ r = 2/2 cm = 1 cm

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × (1)3 cm3
= (4/3)π cm3
২,৮৭৩.
একটি মই 15 মিটার দীর্ঘ একটি দেয়ালে 45° কোণে স্পর্শ করে আছে। মইয়ের দৈর্ঘ্য কত? 
  1. 15√3/2 
  2. 45√2 
  3. 15√2 
  4. 13√3 
সঠিক উত্তর:
15√2 
উত্তর
সঠিক উত্তর:
15√2 
ব্যাখ্যা
 
ধরি 
মইয়ের দৈর্ঘ্য AC = ?
দেয়ালের  দৈর্ঘ্য AB = 15

আমরা জানি,
Sin∠ACB = AB/AC 
1/√2 = 15/AC
AC = 15√2
২,৮৭৪.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
ঘ এর চিত্রটির উপর একটি অপেক্ষাকৃত ছোট ত্রিভুজ বসালে প্রশ্নের চিত্রটি পাওয়া যায়।
২,৮৭৫.
একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 7 মিটার এবং আয়তন 66 ঘনমিটার হলে, কোণকটির ভূমির ব্যাস কত?
  1. 3 মিটার
  2. 4 মিটার
  3. 5 মিটার
  4. 6 মিটার
সঠিক উত্তর:
6 মিটার
উত্তর
সঠিক উত্তর:
6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 7 মিটার এবং আয়তন 66 ঘনমিটার হলে, কোণকটির ভূমির ব্যাস কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের উচ্চতা h = 7 মিটার
কোণকের আয়তন 66 ঘনমিটার
কোণকটির ভূমির ব্যাসার্ধ r = ?

প্রশ্নমতে
(1/3)πr2h = 66
⇒ (1/3) × (22/7) × 7 × r2 = 66
⇒ (22/3) × r2 = 66
⇒ r2 = (66/22) × 3
⇒ r2 = 9
⇒ r2 = 32
∴ r = 3

∴ কোণকটির ভূমির ব্যাস = 2 × 3 = 6 মিটার
২,৮৭৬.
একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. এবং কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 হলে, রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি কত?
  1. 28 সে.মি.
  2. 36 সে.মি.
  3. 42 সে.মি.
  4. 50 সে.মি.
সঠিক উত্তর:
42 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
42 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. এবং কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 হলে, রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
ধরি, কর্ণদ্বয় = 3a এবং 4a

রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (প্রথম কর্ণ) × (দ্বিতীয় কর্ণ)
(1/2) × 3a × 4a = 216
⇒ 6a2 = 216
⇒ a2 = 36
⇒ a = 6

∴ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য = 3 × 6 = 18 এবং 4 × 6 = 24
∴ রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি = 18 + 24 = 42 সে.মি.

২,৮৭৭.
যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে কী বলা হয়?
  1. আয়তক্ষেত্র
  2. সামান্তরিক
  3. বর্গক্ষেত্র
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
কোনটিই নয় 
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে কী বলা হয়? 

সমাধান: 
ট্রাপিজিয়াম: 
- যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। 

সামান্তরিক: 
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। 

আয়তক্ষেত্র: 
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। 

বর্গক্ষেত্র: 
- যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।

২,৮৭৮.
একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. π
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাস = 12 cm
বৃত্তের ব্যাসার্ধ r = 6 cm
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 60° 
বৃত্তচাপের দৈর্ঘ্য s = ?

আমরা জানি,
s = πrθ/180°
⇒ s =  (π × 6 × 60°)/180°
∴ s = 2π সে.মি.
২,৮৭৯.
৫০ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন একদিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ৫০.২১ ফুট
  2. ৪৫.৫৪ ফুট
  3. ৪৪.৩২ ফুট
  4. ৩৫.৩২ ফুট
সঠিক উত্তর:
৪৪.৩২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪৪.৩২ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন একদিকের দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস = ৫০ ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = (৫০/২) ফুট
= ২৫ ফুট

বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = Πr2 বর্গফুট
= (২২/৭) × (২৫) বর্গফুট
= ১৯৬৪.২৯ বর্গফুট

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১৯৬৪.২৯ বর্গফুট
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √১৯৬৪.২৯ ফুট
= ৪৪.৩২ ফুট

২,৮৮০.
এক নটিকাল মাইল = স্থল পথের কত মাইল?
  1. ক) ১.১ মাইল
  2. খ) ১.১৫ মাইল
  3. গ) ১.৫ মাইল
  4. ঘ) ১.৭৬ মাইল
সঠিক উত্তর:
খ) ১.১৫ মাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.১৫ মাইল
ব্যাখ্যা

1 nautical mile = 6080 feet
6080 feet = 1.15 mile

২,৮৮১.
ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?
  1. 4 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 12 সে.মি.
সঠিক উত্তর:
8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?

সমাধান:

ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমিকেও সমদ্বিখন্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয়।
∴ BE = CE এবং AE ⊥ BC

ΔAEB হতে পাই,
AB2 = AE2 + BE2
বা, BE2 = AB2 - AE2
বা, BE2 = 52 - 32
বা, BE = √16
∴ BE = 4

অতএব, BC = 2BE = 2 × 4 = 8 সে.মি.
২,৮৮২.
ত্রিভুজ ABC তে, ∠A = y, ∠B = 2y, ∠A = 3y হলে, ত্রিভুজটি কি ধরণের?
  1. ক) সমকোণী ত্রিভুজ
  2. খ) স্থুলকোণী ত্রিভুজ
  3. গ) সূক্ষ্মকোণী ত্রিভুজ
  4. ঘ) সমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর:
ক) সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC তে, ∠A = y, ∠B = 2y, ∠A = 3y হলে, ত্রিভুজটি কি ধরণের?

সমাধান:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°

y + 2y + 3y = 180°
⇒ 6y = 180°
∴ y = 30°

∠A = 30°, ∠B = 60°, ∠A = 90°

∴ ত্রিভুজটি সমকোণী।
২,৮৮৩.
একটি সিলিন্ডারের উচ্চতা সিলিন্ডারের ব্যাসার্ধের চারগুণ। সিলিন্ডারের আয়তন 256π সেমি 3 হলে, সিলিন্ডারের ব্যাসার্ধ কত?
  1. ক) 10 সেমি
  2. খ) 4 সেমি
  3. গ) 12 সেমি
  4. ঘ) 8 সেমি
সঠিক উত্তর:
খ) 4 সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) 4 সেমি
ব্যাখ্যা
সিলিন্ডারের ব্যাসার্ধ  r  সেমি
সিলিন্ডারের উচ্চতা 4r সেমি

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন= πr2h ঘন সেমি 

প্রশ্নমতে,
  πr2× 4r = 256π
বা,  4r3 = 256
বা, r3= 64 
বা, r3 = 43
বা, r = 4

২,৮৮৪.
একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৫৬ বর্গ. সে.মি.
  2. ২৮ বর্গ. সে.মি.
  3. ১৪ বর্গ. সে.মি.
  4. ১২.৫ বর্গ. সে.মি.
সঠিক উত্তর:
১৪ বর্গ. সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৪ বর্গ. সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে
ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.
আমরা জানি
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ৪ ×৭
= ১৪ বর্গ. সে.মি.
২,৮৮৫.
চিত্রে ΔABC সমবাহু ত্রিভূজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র O হলে ∠BOC = ?
  1. 60°
  2. 90°
  3. 100°
  4. 120°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা

ΔABC সমবাহু 
∴ ∠A = ∠B = ∠C = 60°
∴ কেন্দ্রস্থ কোন ∠BOC = 2 × পরিধিস্থ কোন ∠A = 2 × 60° = 120°

২,৮৮৬.
সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৬০
  2. ৬৫
  3. ৩০
  4. ৪৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
লম্ব = x মি.

আমরা জানি,
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
বা, x+ 52 = 132
বা, x2 + 25 = 169
বা, x2 = 169 - 25
বা, x = √144
∴ x = 12

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × (12 × 5)
= 30 বর্গ মি.
২,৮৮৭.
একটি 14 সেমি ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর একবার ঘুরে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করা হবে?
  1. 88 সেমি
  2. 84 সেমি
  3. 70 সেমি
  4. 68 সেমি
সঠিক উত্তর:
88 সেমি
উত্তর
সঠিক উত্তর:
88 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 14 সেমি ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর একবার ঘুরে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করা হবে?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r = 14 সেমি

আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr একক
= {2 × (22/7) × 14} সেমি
= 88 সেমি
∴ বৃত্তের পরিধি 88 সেমি।

অর্থাৎ, একবার পুরো পরিধি ঘুরে আসলে 88 সেমি দূরত্ব অতিক্রম করা হবে।
২,৮৮৮.
AB ও CD রেখা O বিন্দুতে ছেদ করে। ∠BOD = 62° হলে, (1/2)∠BOC সমান কত?
  1. ক) 58°
  2. খ) 62°
  3. গ) 118°
  4. ঘ) 59°
সঠিক উত্তর:
ঘ) 59°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 59°
ব্যাখ্যা
 

 ∠BOD  + ∠BOC = 180° 
62°  + ∠BOC = 180° 
∠BOC  = 180° - 62°
∠BOC  =118
(1/2) ∠BOC   = (1/2) × 118°  = 59°
২,৮৮৯.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সে.মি. হলে, ত্রিভুজটির পরিসীমা কত? 
  1. 40 সে.মি.
  2. 48 সে.মি.
  3. 24 সে.মি.
  4. 32 সে.মি.
সঠিক উত্তর:
24 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
24 সে.মি.
ব্যাখ্যা
সমবাহুু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a
সমবাহুু ত্রিভুজের ক্ষেত্রফল =√3a2/4

প্রশ্নমতে, 
√3a2/4 =16√3
a2/4 = 16 
a2 = 16 × 4 
a2 = 64
a2 = 82 
a = 8

ত্রিভুজটির পরিসীমা = 3a 
                               = 3 × 8 
                               = 24 সে.মি.
২,৮৯০.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৩, ৪ এবং ৫ সে.মি.
  2. ২, ৫ এবং ৬ সে.মি.
  3. ২, ৩ এবং ৫ সে.মি.
  4. ৫, ৬ এবং ৮ সে.মি.
সঠিক উত্তর:
২, ৩ এবং ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২, ৩ এবং ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২ + ৩ = ৫ = ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২,৮৯১.
বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭৫° হলে বিপরীত কোণটির মান কত?
  1. ১৫°
  2. ৬৫°
  3. ১০৫°
  4. ১২৫°
সঠিক উত্তর:
১০৫°
উত্তর
সঠিক উত্তর:
১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭৫° হলে বিপরীত কোণটির মান কত?

সমাধান: 
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৭৫° হলে, অপরটি = (১৮০ - ৭৫) = ১০৫°
২,৮৯২.
tanA = 4/3 হলে, sinA= ?
  1. 4/5
  2. 5/4
  3. 5/3
  4. 3/5
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা

প্রশ্ন: tanA = 4/3 হলে, sinA= ?

সমাধান:

দেওয়া আছে,
tanA = 4/3

A কোণের বিপরীত বাহু = 4,
সন্নিহিত বাহু = 3

এখন,
অতিভুজ2 = 42 + 32 
⇒ অতিভুজ2 = 16 + 9
⇒ অতিভুজ2 =25
⇒ অতিভুজ =√25
⇒ অতিভুজ = 5

সুতরাং, sinA = লম্ব/অতিভুজ = 4/5

২,৮৯৩.
এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলা হয়? 
  1. পূরক কোণ 
  2. সূক্ষ্মকোণ 
  3. স্থূলকোণ 
  4. সম্পূরক কোণ 
সঠিক উত্তর:
স্থূলকোণ 
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ 
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলা হয়? 

সমাধান: 
কোণ (Angle): 
- সমতলে দুইটি রশ্মির একই প্রান্তবিন্দু হলে মিলন স্থলে কোণ (Angle) তৈরি হয়। 
- রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ প্রান্ত বিন্দুকে শীর্ষবিন্দু বলে। 

সরল কোণ (Straight Angle): 
- দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে। 
- সরল কোণের পরিমাপ দুই সমকোণ বা 180°। 

সমকোণ (Right Angle): 
- একটি সরল কোণের সমদ্বিখন্ডককে লম্ব এবং সংশ্লিষ্ট সন্নিহিত কোণের প্রত্যেকটিকে সমকোণ বলে। 

সন্নিহিত কোণ (Adjacent Angle): 
- যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও তাদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এরূপ দুইটি কোণের একটিকে অপরটির সন্নিহিত কোণও বলা হয়। 
- কোনো রশ্মি তার প্রান্তবিন্দুতে একটি সরলরেখার সাথে মিলিত হলে, যে দুইটি কোণ উৎপন্ন হয় তারাও সন্নিহিত কোণ। 

সূক্ষ্মকোণ ও স্থূলকোণ (Acute and Obtuse Angle): 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ এবং এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 

প্রবৃদ্ধ কোণ (Reflex Angle): 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। 

পূরক কোণ (Complementary Angle): 
- দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90° হলে, কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়। 

সম্পূরক কোণ (Supplementary Angle): 
- দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে, কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। 

বিপ্রতীপ কোণ (Vertically Opposite Angles): 
- যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে। 
- দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। 
২,৮৯৪.
sin(60° - θ) = 1/2 হলে, tanθ এর মান কত?
  1. √3
  2. 1/√3
  3. 1
  4. 1/2
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: sin(60° - θ) = 1/2 হলে, tanθ এর মান কত?

সমাধান: 
sin(60° - θ) = 1/2
⇒ sin(60° - θ) = sin30°
⇒ 60° - θ = 30°
⇒ θ = 60° - 30°
∴ θ = 30°

tanθ = tan30°
= 1/√3
২,৮৯৫.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১৫৬ বর্গফুট
  2. ১৬৪ বর্গফুট
  3. ১২৮ বর্গফুট
  4. ২১৮ বর্গফুট
সঠিক উত্তর:
১২৮ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
১২৮ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৮ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × ৮ ফুট
= ৮√২

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৮√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৮√২)
= ৬৪ × ২ বর্গফুট
= ১২৮ বর্গফুট
২,৮৯৬.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৬২°। বহুভুজটির বাহুসংখ্যা কত? 
  1. ২০টি
  2. ২৬টি
  3. ২৪টি
  4. ১২টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৬২°। বহুভুজটির বাহুসংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ = ১৬২° 
∴ বহুভুজটির বহিঃস্থ কোণ = (১৮০ - ১৬২)° 
= ১৮° 

∴ বহুভুজটির বাহুসংখ্যা = (৩৬০/১৮) 
=২০টি
২,৮৯৭.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৫ : ১১ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রি?
  1. ৫৫°
  2. ৭০°
  3. ৯৫°
  4. ১২৫°
সঠিক উত্তর:
৭০°
উত্তর
সঠিক উত্তর:
৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৫ : ১১ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি,
দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°

অনুপাতের যোগফল = ২৫ + ১১
= ৩৬

∴ একটি কোণ = ১৮০° × (২৫/৩৬) 
= ১২৫°

∴ অপর কোনটি = ১৮০° × (১১/৩৬) 
= ৫৫°

∴ কোণ দুটির পার্থক্য = ১২৫° - ৫৫°
=  ৭০°
 
২,৮৯৮.
কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান 1?
  1. cos30°
  2. sin45°
  3. tan45°
  4. sec45°
সঠিক উত্তর:
tan45°
উত্তর
সঠিক উত্তর:
tan45°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান 1?

সমাধান:
tan45° = 1

cos30° = √3/2
sin45° = 1/√2
sec45° = √2
২,৮৯৯.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৮° হলে বিপরীত কোণটি হবে-
  1. ৭৮°
  2. ২৮২°
  3. ১৪১°
  4. ১০২°
সঠিক উত্তর:
১০২°
উত্তর
সঠিক উত্তর:
১০২°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৮° হলে বিপরীত কোণটি হবে-

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭৫° হলে, অপরটি = (১৮০ - ৭৮) বা ১০২°
২,৯০০.
৫ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত?
  1. ২৫ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৮ সে. মি.
  4. ১০ সে. মি.
সঠিক উত্তর:
৮ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ, r = ৫ সে. মি.
কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব, d = ৩ সে. মি.

জ্যা-এর দৈর্ঘ্য,
জ্যা-এর দৈর্ঘ্য=২√(r− d)
= ২√(৫ − ৩)
= ২√(২৫ - ৯)
= ২√১৬
= ২ × ৪
= ৮

∴ জ্যা-এর দৈর্ঘ্য ৮ সে. মি.।