বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ১০১ / ১০৭ · ১০,০০১১০,১০০ / ১০,৭৫২

১০,০০১.
একটি গাড়ির চাকার পরিধি ১.৫ মিটার। ৩ কিলোমিটার ৬০০ মিটার পথ চলতে চাকার মোট ঘূর্ণনের সংখ্যা কত?
  1. ১৮৫০ বার
  2. ২০০০ বার
  3. ৩৬০০ বার
  4. ২৪০০ বার
সঠিক উত্তর:
২৪০০ বার
উত্তর
সঠিক উত্তর:
২৪০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ১.৫ মিটার। ৩ কিলোমিটার ৬০০ মিটার পথ চলতে চাকার মোট ঘূর্ণনের সংখ্যা কত?

সমাধান:
এখানে,
চাকার পরিধি = ১.৫ মিটার
দূরত্ব = ৩ কি.মি. ৬০০ মিটার
= ৩০০০ + ৬০০= ৩৬০০ মিটার  [১ কি.মি. = ১০০০ মিটার]

১.৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরবে = ১ বার
∴ ১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরবে = (১/১.৫) বার
∴ ৩৬০০ মিটার যেতে চাকা ঘুরবে = (৩৬০০/১.৫) বার
= (৩৬০০ × ১০)/১৫
= ২৪০০ বার
১০,০০২.
বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে, কর্ণ কত মিটার 
  1. ক) 4√2
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 32√2
সঠিক উত্তর:
ক) 4√2
উত্তর
সঠিক উত্তর:
ক) 4√2
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের একবাহু a = 4 মিটার 
বর্গক্ষেত্রের কর্ণ = √2a = 4√2
১০,০০৩.
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কোনটি?
  1. ক) πr2h
  2. খ) 2πr
  3. গ) 2πrh
  4. ঘ) 2π(r + h)
সঠিক উত্তর:
গ) 2πrh
উত্তর
সঠিক উত্তর:
গ) 2πrh
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কোনটি?


সমাধান:
১০,০০৪.
দুটি লাইন একে অন্যের থেকে ১০০ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
  1. ১৫০ মিটার
  2. ২০০ মিটার
  3. ২৫০ মিটার
  4. মিলিত হবে না
সঠিক উত্তর:
মিলিত হবে না
উত্তর
সঠিক উত্তর:
মিলিত হবে না
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ১০০ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
 
সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।

দুটি সমান্তরাল লাইনের দূরত্ব সবসময়ই ১০০ মিটার। ফলে এরা একে অন্যের সাথে কখনোই মিলিত হবে না। 
১০,০০৫.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ৩৬√৩ বর্গমিটার
  2. ৩২√৩ বর্গমিটার
  3. ২৮√৩ বর্গমিটার
  4. ১৭√২ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৬√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৩৬/৩ মিটার = ১২ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × (বাহু) বর্গমিটার
∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × (১২) বর্গমিটার
= (√৩/৪) × ১৪৪ বর্গমিটার
= ৩৬√৩ বর্গমিটার

১০,০০৬.
নিচের কোন তথ্যের ভিত্তিতে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয় ?
  1. চারটি বাহু ও একটি কোণ।
  2. চারটি বাহু ও একটি কর্ণ।
  3. চতুর্ভুজের চারটি বাহু ।
  4. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
সঠিক উত্তর:
চতুর্ভুজের চারটি বাহু ।
উত্তর
সঠিক উত্তর:
চতুর্ভুজের চারটি বাহু ।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তথ্যের ভিত্তিতে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয় ?

সমাধান:
আমরা দেখেছি যে,
ত্রিভুজের তিনটি উপাত্ত দেওয়া থাকলে অনেক ক্ষেত্রেই ত্রিভুজটি নির্দিষ্টভাবে আঁকা সম্ভব।
কিন্তু চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না।
নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়।
নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ।
২. চারটি বাহু ও একটি কর্ণ।
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ।
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ।
৫. দুইটি বাহু ও তিনটি কোণ।
১০,০০৭.
একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. 6 টি
  2. 7 টি
  3. 8 টি
  4. 9 টি
সঠিক উত্তর:
9 টি
উত্তর
সঠিক উত্তর:
9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
একটি ষড়ভুজের বাহুর সংখ্যা, n = 6

∴ একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2
= {6(6 - 3)}/2
= 18/2
= 9 টি
১০,০০৮.
একটি বাড়ি 12 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 5 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? 
  1. ক) 9 ফুট
  2. খ) 13 ফুট
  3. গ) 17 ফুট
  4. ঘ) 19 ফুট
সঠিক উত্তর:
খ) 13 ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) 13 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি 12 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 5 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? 

সমাধান: 



আমরা জানি,
AC2 = AB2 + BC2
⇒ AC = √(122) + (52)
⇒ AC = 13
∴ মইটি 13 ফুট লম্বা
১০,০০৯.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর সমষ্টি কত? 
  1. ক) 15 মিটার
  2. খ) 35 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 40 মিটার
সঠিক উত্তর:
খ) 35 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 35 মিটার
ব্যাখ্যা
ধরি,
অপর বাহুদ্বয়ের একটি 3x এবং অন্যটি 4x.
তাহলে, পীথাগোরাসের উপপাদ্য অনুসারে -
(3x)2 + (4x)2 = 252
⇒ 9x2 + 16x2 = 625
⇒ 25x2 = 625
⇒ x2 = 25
⇒ x = 5
∴ অপর বাহুদ্বয়ের একটি 3x = 15 মিটার এবং অন্যটি 4x = 20 মিটার।

সমষ্টি= (15 + 20) =  35 মিটার
১০,০১০.
EF ও GH সরলরেখাদ্বয় O বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে? 
  1. ক) ∠EOH = ∠HOF
  2. খ) ∠FOH = ∠FOG
  3. গ) ∠EOH = ∠EOG
  4. ঘ) ∠EOH = ∠GOF
সঠিক উত্তর:
ঘ) ∠EOH = ∠GOF
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ∠EOH = ∠GOF
ব্যাখ্যা
প্রশ্ন: EF ও GH সরলরেখাদ্বয় O বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে? 

সমাধান:
আমরা জানি,
দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হবে।

চিত্রে EF ও GH সরলরেখাদ্বয় O বিন্দুতে ছেদ করে।
এখানে বিপ্রতীপ কোণ ∠EOH ও বিপ্রতীপ কোণ ∠GOF এবং বি
প্রতীপ কোণ ∠EOG বিপ্রতীপ কোণ ∠HOF পরস্পর সমান।
∴ ∠EOH = ∠GOF
১০,০১১.
রম্বসের ক্ষেত্রে কোনটি ভুল?
  1. প্রত্যেকটি বাহুই সমান
  2. কর্ণদ্বয় অসমান
  3. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
  4. বিপরীত কোণগুলো পরস্পর অসমান
সঠিক উত্তর:
বিপরীত কোণগুলো পরস্পর অসমান
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত কোণগুলো পরস্পর অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের ক্ষেত্রে কোনটি ভুল?

সমাধান:
 • রম্বসের বৈশিষ্ট্য:
- রম্বসের প্রত্যেকটি বাহুই সমান। 
- রম্বসের কর্ণদ্বয় অসমান। 
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°।
১০,০১২.
3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সে.মি. দৈর্ঘ্যের জ্যা এর দূরত্ব কত সে.মি.?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
আমরা জানি, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।এখানে 3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস 6 সে.মি. অর্থাৎ এই বৃত্তে একমাত্র ব্যাসেরই দৈর্ঘ্য 6 সে.মি. হওয়া সম্ভব, তাই এর কেন্দ্র থেকে উক্ত জ্যা এর দূরত্ব হবে শুন্য।
১০,০১৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি অপেক্ষা ২ মি. বেশি। লম্বের দৈর্ঘ্য ৪ মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৩ মি.
  2. খ) ৪ মি.
  3. গ) ৫ মি.
  4. ঘ) ২ মি.
সঠিক উত্তর:
গ) ৫ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ মি.
ব্যাখ্যা

ধরি,
ভূমি = x মি.
সুতরাং, অতিভুজ = x + 2 মি.
এখানে, লম্ব = 4 মি.

∴ সূত্রানুসারে,
(x + 2)2 = x2 + 42
⇒ x2 + 4x + 4 = x2 + 16
⇒ 4x = 12
⇒ x = 3
∴ অতিভুজ = 3 + 2 = 5 মি.

১০,০১৪.
দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?
  1. ক) দুইটি বাহু ও এককোণ
  2. খ) তিনটি বাহু
  3. গ) এক বাহু ও দুইটি কোণ
  4. ঘ) তিনটি কোণ
সঠিক উত্তর:
ঘ) তিনটি কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিনটি কোণ
ব্যাখ্যা
দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।
১০,০১৫.
সামান্তরিকের সর্বনিম্ন কয়টি কোণ সমকোণ হলে, তা একটি আয়ত হয়?
  1. ক) ২টি
  2. খ) ৪টি
  3. গ) ১টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
গ) ১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১টি
ব্যাখ্যা
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, তা আয়ত।
১০,০১৬.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ বর্গমিটার যেখানে সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটি অপেক্ষা ৪ মিটার বেশি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ৬ মিটার। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৯ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১১ মিটার
  4. ঘ) ১২ মিটার
সঠিক উত্তর:
ঘ) ১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ বর্গমিটার যেখানে সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটি অপেক্ষা ৪ মিটার বেশি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ৬ মিটার। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?  

সমাধান:
এখেন, 
h = ৬ মিটার (সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব)

ধরি,
সমান্তরাল বাহুদ্বয়ের ক্ষুদ্রতম বাহু =  a 
এবং বৃহত্তম বাহু a + ৪

প্রশ্নমতে,
(১/২) × h × (a + a + ৪) = ৬০ 
⇒ (১/২) × ৬ (২a + ৪) = ৬০
⇒ ৩(২a + ৪) = ৬০
⇒ ২a + ৪ = ২০
⇒ ২a = ১৬
⇒ a = ১৬/২
∴ a = ৮ 

∴ সমান্তরাল বাহুদ্বয়ের বৃহত্তম বাহুর  দৈর্ঘ্য = ৮ + ৪ = ১২ মিটার   

১০,০১৭.
একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?

সমাধান:
ধরি,
একটি কোণ = x
অপর কোণ = 2x

প্রশ্নমতে,
2x = 60°
বা, x = 60°/2
∴ x = 30°

∴ 30° এর পূরক কোণ = (90 - 30)°
= 60° । 

১০,০১৮.
ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
  1. ক) ১১০°
  2. খ) ১০০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৮০°
সঠিক উত্তর:
ক) ১১০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১০°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?

সমাধান:



ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°।
∠C = 180° - 40° - 80°
= 60°

∠C এর সমদ্বিখণ্ডক CD, AB বাহুকে D বিন্দুতে ছেদ করে। 
∴ ∠ACD = ∠BCD = 30°

∴ ∠CDA = 180° - 30° - 40°
= 110°

১০,০১৯.
বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ১২ গুণ
  4. ঘ) ১৬ গুণ
সঠিক উত্তর:
খ) ৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ গুণ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস= 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ব্যাসার্ধ = 3r
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r) = 9πr
∴৯ গুণ বৃদ্ধি পাবে।
১০,০২০.
জ্যা শব্দের অর্থ -
  1. ক) ভূমি
  2. খ) সম্পূরক
  3. গ) কোণ
  4. ঘ) সরলরেখা
সঠিক উত্তর:
ক) ভূমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ভূমি
ব্যাখ্যা
জ্যামিতি শব্দকে ভাগ করলে দু’টি অংশ পাওয়া যায়, জ্যা এবং মিতি। জ্যা অর্থ ভূমি মিতি অর্থ পরিমাপ। কাজেই যে শাস্ত্রে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলে।
১০,০২১.
একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গমি. হলে, গোলকের ব্যাসার্ধ কত মিটার?
  1. ক) 3.5 মি.
  2. খ) 7 মি.
  3. গ) 14 মি.
  4. ঘ) 15 মি.
সঠিক উত্তর:
খ) 7 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 7 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গমি. হলে, গোলকের ব্যাসার্ধ কত মিটার?

সমাধান-
ব্যাসার্ধ r হলে,
পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2

প্রশ্নমতে 
4πr2 = 616
4(22/7)r2 = 616
(88/7)r2 = 616
r2 = (616 × 7)/88
r2 = 49
r2 = 7
১০,০২২.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি. ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সে.মি.। ঐ বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? 
  1. ক) 12 সে.মি. ও  9 সে.মি
  2. খ) 15 সে.মি. ও 12 সে.মি
  3. গ) 6 সে.মি. ও  3 সে.মি
  4. ঘ) 14 সে.মি. ও 17 সে.মি
সঠিক উত্তর:
ক) 12 সে.মি. ও  9 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ক) 12 সে.মি. ও  9 সে.মি
ব্যাখ্যা
ধরি
সমকোণী ত্রিভুজের এক বাহু = x
তাহলে অপর বাহু = x + 3

∴ (x + 3)2 + x2 = 152
x2 + 2.x.3 + 32 + x2 = 225
x2 + 6x + 9 + x2 = 225 
2x2 + 6x - 216 = 0 
x2 + 3x - 108 = 0
x2 + 12x - 9x - 108 = 0
x(x + 12) - 9(x + 12) = 0
(x + 12) (x - 9) = 0
x = 9, -12
দৈর্ঘ্য ঋনাত্নক হতে পারে না
অতএব x = 9 সে.মি
তাহলে অপর বাহু = 9 + 3 = 12 সে.মি
১০,০২৩.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 20° কম হলে কোণটির মান কত?
  1. 35°
  2. 20°
  3. 67°
  4. 70°
সঠিক উত্তর:
35°
উত্তর
সঠিক উত্তর:
35°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 20° কম হলে কোণটির মান কত?

সমাধান:
মনে করি,
কোণটির মান = ক 

প্রশ্নমতে,
(90 - ক) - ক = 20°
⇒ 90° - 2ক = 20°
⇒ 2ক = 90° - 20°
⇒ 2ক = 70°
⇒ ক = 70°/2
⇒ ক = 35°

১০,০২৪.
secθ + tanθ = x তাহলে, tanθ এর মান কত?
  1. (x2 + 1)/2x
  2. (x2 + 1)/x
  3. x
  4. (x2 - 1)/x
  5. (x2 - 1)/2x
সঠিক উত্তর:
(x2 - 1)/2x
উত্তর
সঠিক উত্তর:
(x2 - 1)/2x
ব্যাখ্যা

প্রশ্ন: secθ + tanθ = x তাহলে, tanθ এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে, 
secθ + tanθ = x .......(1)
আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1 
⇒ x(secθ - tanθ) = 1
⇒ secθ - tanθ = 1/x ........(2)

এখন, 
(1) নং হতে (2) নং সমীকরণ বিয়োগ করে পাই,
⇒ secθ + tanθ - (secθ - tanθ) = x - (1/x)
⇒ 2tanθ = (x2 - 1)/x
∴ tanθ = (x2 - 1)/2x

১০,০২৫.
একটি সরলরেখার কয়টি প্রান্ত বিন্দু রয়েছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সরলরেখার কয়টি প্রান্ত বিন্দু রয়েছে?

সমাধান : 
- সরলরেখার কোন প্রান্ত বিন্দু নেই। 
- রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে। 
- এবং রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। 
১০,০২৬.
একটি বর্গাকার ছাদের দৈর্ঘ্য ২০ মিটার। ছাদটি ঢাকতে ৫ মিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টাইলস প্রয়োজন?
  1. ১০টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ৪০টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার ছাদের দৈর্ঘ্য ২০ মিটার। ছাদটি ঢাকতে ৫ মিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টাইলস প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার ছাদের দৈর্ঘ্য = ২০ মিটার
∴ ছাদের ক্ষেত্রফল = (২০ × ২০) বর্গমিটার = ৪০০ বর্গমিটার

আবার,
টাইলসের বাহুর দৈর্ঘ্য = ৫ মিটার
∴ প্রতিটি টাইলসের ক্ষেত্রফল = (৫ × ৫) বর্গমিটার = ২৫ বর্গমিটার

সুতরাং, প্রয়োজনীয় টাইলসের সংখ্যা = ৪০০/২৫ টি
= ১৬ টি

∴ ১৬ টি টাইলস প্রয়োজন।

১০,০২৭.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ৫০% বাড়ে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বাড়ে?
  1. ৫০%
  2. ১০০%
  3. ১২৫%
  4. ১৫০%
সঠিক উত্তর:
১২৫%
উত্তর
সঠিক উত্তর:
১২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ৫০% বাড়ে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বাড়ে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr
৫০% বাড়লে নতুন ব্যাসার্ধ হবে = r + r এর ৫০%
= r + ০.৫r
= ১.৫r

নতুন ক্ষেত্রফল হবে = π(১.৫r)
= ২.২৫πr

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ২.২৫πr - πr
= ১.২৫πr

∴ ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার = (১.২৫πr2/πr2) × ১০০
= ১.২৫ ×  ১০০
= ১২৫%
১০,০২৮.
একটি বর্গক্ষত্রের পরিসীমা এর কর্নের দৈর্ঘ্যর কতগুন?
  1. ক) ১/√২
  2. খ) ২√২
  3. গ) √২
  4. ঘ) ২
সঠিক উত্তর:
খ) ২√২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২√২
ব্যাখ্যা

বর্গের একবাহু = a
কর্ন = √২ x বাহুর দৈর্ঘ্য
বাহু = a/√২
পরিসীমা = 4 x a/√2 = 2√2a

১০,০২৯.
একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক- চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ?
  1. ৮ গুণ
  2. ১/১৬ গুণ
  3. ১৬ গুণ
  4. ১/৪ গুণ
সঠিক উত্তর:
১৬ গুণ
উত্তর
সঠিক উত্তর:
১৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক- চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ?

সমাধান:
মনে করি, রেখাংশের দৈর্ঘ্য = ক একক
∴ ক্ষেত্রফল = ক বর্গ একক

আবার,
∴  এক- চতুর্থাংশের দৈর্ঘ্য = ক/৪
∴ ক্ষেত্রফল = (ক/৪) = ক/১৬

∴  বড় বর্গক্ষেত্র ছোটটির = ক/(ক/১৬) = ১৬ গুণ
১০,০৩০.
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২৪° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ৩৩°
  2. ৪৫°
  3. ৫১°
  4. ৫৭°
সঠিক উত্তর:
৩৩°
উত্তর
সঠিক উত্তর:
৩৩°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২৪° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে,
ক্ষুদ্রতম কোণ = ক
এবং বৃহত্তম কোণ = (ক + ২৪°)

প্রশ্নমতে,
ক + ক + ২৪° + ৯০° = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ১১৪°
⇒ ক = ৬৬°/২
∴ ক = ৩৩°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩৩°
১০,০৩১.
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ২ মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ বর্গমিটার
  2. খ) ৪৮ বর্গমিটার
  3. গ) ২৪ বর্গমিটার
  4. ঘ) ৯৬ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ বর্গমিটার
ব্যাখ্যা

একটি তলের ক্ষেত্রফল = ২ = ৪ বর্গমিটার।
∴ ঘনকের ছয়টি তল থাকে এবং এদের সবগুলোর ক্ষেত্রফল একত্রে হবে = ৬✕৪ = ২৪ বর্গ মিটার।

১০,০৩২.
নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?
  1. 6x + 5y = 9
  2. x2 + y2 = 25
  3. 2x - 3y = 0
  4. x - y = 4
সঠিক উত্তর:
x2 + y2 = 25
উত্তর
সঠিক উত্তর:
x2 + y2 = 25
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?

সমাধান:
সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) ⇒ y = mx
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ ⇒ x/a + y/b = 1


অপশন গুলোর মধ্যে (খ) অপশনটি সরল রেখা নয়।
কারণ, x2 + y2 = 25 ; এটি একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র (0,0), ব্যাসার্ধ 5। এটি সরল রেখা নয়।

তাই উক্ত সমীকরণটি কোনো সরলরেখার সমীকরণ নয়।

সঠিক উত্তর খ) x2 + y2 = 25

১০,০৩৩.
5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত ?
  1. ক) 2√5  সে.মি.
  2. খ) √10  সে.মি.
  3. গ) 5√2  সে.মি.
  4. ঘ) 3√5  সে.মি.
সঠিক উত্তর:
গ) 5√2  সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 5√2  সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত ?

সমাধান: 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = 5
বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a = √2 × 5 = 5√2সে.মি.
১০,০৩৪.
একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?
  1. ২৪ মিটার
  2. ৩০ মিটার
  3. ৩৬ মিটার
  4. ৩৮ মিটার
সঠিক উত্তর:
৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?

সমাধান:
ধরি,
সামন্তরিকের ভূমি = ক মিটার
সামন্তরিকের উচ্চতা = ৩ক মিটার

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
সামন্তরিকের ক্ষেত্রফল = (ক × ৩ক) বর্গমিটার
= ৩ক বর্গমিটার

শর্তমতে,
৩ক = ৪৩২
⇒ ক = ৪৩২/৩
⇒ ক = ১৪৪
∴ ক = ১২

∴ উচ্চতা = (৩ × ১২) = ৩৬ মিটার
১০,০৩৫.
x এর পূরক কোণ তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। x এর মান কত?
  1. ৫৫°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৪০°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর পূরক কোণ তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। x এর মান কত?

সমাধান: 
x এর পূরক কোণ = ৯০° - x
x এর সম্পূরক কোণ = ১৮০° - x

প্রশ্নমতে,
(১৮০° - x)/৩ = ৯০° - x
বা, ১৮০° - x = ২৭০° - ৩x
বা, ২x = ২৭০° - ১৮০°
বা, ২x = ৯০°
∴ x = ৪৫°
১০,০৩৬.
একটি বৃত্তের ক্ষেত্রফল 25π বর্গ মিটার এবং পরিধি 10π মিটার হলে এর ব্যাসার্ধ কত?
  1. 12 মিটার
  2. 10 মিটার
  3. 5.5 মিটার
  4. 5 মিটার
সঠিক উত্তর:
5 মিটার
উত্তর
সঠিক উত্তর:
5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 25π বর্গ মিটার এবং পরিধি 10π মিটার হলে এর ব্যাসার্ধ কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr

∴ ক্ষেত্রফল/পরিধি = 25π/10π
⇒ πr2/ 2πr = 5/2
⇒ r/2 = 5/2
⇒ r = 10/2
∴ r = 5 মিটার
১০,০৩৭.
যদি secA = 13/5 এবং A সূক্ষ্মকোণ হয়, তাহলে sinA এর মান কত?
  1. 13/12
  2. 5/13
  3. 5/12
  4. 12/13
সঠিক উত্তর:
12/13
উত্তর
সঠিক উত্তর:
12/13
ব্যাখ্যা

প্রশ্ন: যদি secA = 13/5 এবং A সূক্ষ্মকোণ হয়, তাহলে sinA এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
secA = 13/5

আমরা জানি, 
cos A = 1/sec A = 1/(13/5)
∴ cos A = 5/13

আবার,
sin2A + cos2A = 1 
⇒ sin2A = 1 - cos2A
⇒ sin2A = 1 - (5/13)2 = 1 - (25/169) = (169 - 25)/169
⇒ sin2A = 144/169
⇒ sinA = √(144/169)
∴ sinA = 12/13 (যেহেতু A সূক্ষ্মকোণ, sin A ধনাত্মক)

সঠিক উত্তর sin A = 12/13

১০,০৩৮.
যদি tanA = √3 হয় তবে tan(A/2) এর মান কত?
  1. 1
  2. 1/√3
  3. tan15°
  4. অসজ্ঞায়িত
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি tanA = √3 হয় তবে tan(A/2)- এর মান কত?

সমাধান:
tanA = √3
⇒ tanA = tan60°
∴ A = 60°

tan(A/2) = tan(60°/2) = tan30°= 1/√3
১০,০৩৯.
ট্রাপিজিয়ামের অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি কত?
  1. 180°
  2. 270°
  3. 360°
  4. 540°
সঠিক উত্তর:
360°
উত্তর
সঠিক উত্তর:
360°
ব্যাখ্যা

আমরা জানি,
যে কোন চতুর্ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি 360°।
ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ। তাই এর অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি হবে 360°।

১০,০৪০.
একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সে.মি. হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 36√3
  2. খ) 18
  3. গ) 6√3
  4. ঘ) 6√6
সঠিক উত্তর:
গ) 6√3
উত্তর
সঠিক উত্তর:
গ) 6√3
ব্যাখ্যা
মনে করি,
ঘনকের ধার, a
আমরা জানি,
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = √2a 

প্রশ্নমতে 
√2a = 6√2
a =6

ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3a = 6√3
১০,০৪১.
a এর মান কত?
  1. 90°
  2. 88°
  3. 92°
  4. 102°
সঠিক উত্তর:
92°
উত্তর
সঠিক উত্তর:
92°
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত?

সমাধান:
∠BCD = ∠BOD/2
= 176°/2
= 88°

যেহেতু a ও ∠BCD বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ, সেহেতু 
∠BCD + ∠a = 180°
বা, ∠a = 180° - 88°
∠a  = 92°
১০,০৪২.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8, 10, 12 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
  1. 6 মিটার
  2. 5 মিটার
  3. 4 মিটার
  4. 3 মিটার
সঠিক উত্তর:
5 মিটার
উত্তর
সঠিক উত্তর:
5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8, 10, 12 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?

সমাধান:

এখানে,
বৃহত্তম বাহু, AC = 12 মিটার
ক্ষুদ্রতম বাহু, AB = 8 মিটার

অতএব, AB ও AC বাহুর মধ্যবিন্দু দুটির সংযোগ সরলরেখা DE হবে তৃতীয় বাহু BC এর অর্ধেক।
∴ DE = BC/2 
= 10/2
= 5 মিটার
১০,০৪৩.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের তিনগুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সে.মি. এবং প্রস্থ বর্গের এক বাহুর দৈর্ঘ্য 3/2 অংশ হলে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) 15 সে. মি.
  2. খ) 20 সে. মি.
  3. গ) 25 সে. মি.
  4. ঘ) 35 সে. মি.
সঠিক উত্তর:
খ) 20 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 20 সে. মি.
ব্যাখ্যা
মনেকরি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = x সে. মি.
বর্গের ক্ষেত্রফল = x  × x সে. মি.
                         = x2 


  আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সে.মি
  আয়তক্ষেত্রের প্রস্থ 3x/2 সে.মি

প্রশ্নমতে, 
(3x/2) × 40 = 3x2 
60x = 3x2
x = 20 

বর্গের এক বাহুর দৈর্ঘ্য =20 সে. মি.
১০,০৪৪.
বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিক কি ধরনের হয়?
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) রম্বস
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা
বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিক আয়তক্ষেত্র হয়।
১০,০৪৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ২০ সে.মি. ও ১০ সে.মি। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ২৫ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ৪০ সে.মি.
সঠিক উত্তর:
৪০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ২০ সে.মি. ও ১০ সে.মি। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
কর্ণদ্বয়ের দৈর্ঘ্য = ২০ সে.মি. ও ১০ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ২০ × ১০
= ১০০ বর্গ সে.মি.

ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক
⇒ ক = ১০০
⇒ ক = √১০০
∴ ক = ১০ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × ক
= ৪ × ১০
= ৪০ সে.মি.

১০,০৪৬.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬০ মিটার। ত্রিভুজটির ভূমি ৮০ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত?
  1. ক) ২২০ মিটার
  2. খ) ৯০ মিটার
  3. গ) ১৮০ মিটার
  4. ঘ) ১২০ মিটার
সঠিক উত্তর:
খ) ৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০ মিটার
ব্যাখ্যা
একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬০মি. ত্রিভুজটির ভূমি ৮০ মি. হলে, উচ্চতা কত? 

বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬০মি. 
 বর্গের ক্ষেত্রফল = (৬০ × ৬০) বর্গ মিটার 
                          = ৩৬০০ বর্গ মিটার 

ত্রিভুজের ক্ষেত্রফল = ৩৬০০ বর্গ মিটার 
ত্রিভুজটির উচ্চতা ৮০ মি. 

আমরা জানি,
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল 
(১/২) × ৮০ × উচ্চতা = ৩৬০০
উচ্চতা = (৩৬০০ × ২)/৮০ 
উচ্চতা = ৯০ মিটার।
১০,০৪৭.
2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল-
  1. (4/3)π
  2. (3/4)π
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

ব্যাস = 2 মিটার
∴ ব্যাসার্ধ = 1 মিঃ
∴ ক্ষেত্রফল = 4π(r2)
= 4π বর্গমিঃ

১০,০৪৮.
কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 20 সে.মি. এবং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সে.মি. হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত সে.মি?
  1. 25 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 36 সে.মি.
  4. 10 সে.মি.
সঠিক উত্তর:
15 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
15 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 20 সে.মি. এবং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সে.মি. হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত সে.মি?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষেত্রফল = 150 বর্গ সেমি
লম্ব = 20 সে.মি.

আমরা জানি,
(1/2) × ভূমি × উচ্চতা = ক্ষেত্রফল
⇒ (1/2) × ভূমি × 20 = 150
⇒ ভূমি = (150 × 2)/20
∴ ভূমি = 15

∴ ভূমির দৈর্ঘ্য = 15 সে.মি.

১০,০৪৯.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত? 
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১১ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত? 

সমাধান: 
ধরি, 
অন্তঃস্থ কোণ = ৭ক
∴ বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে, 
৭ক + ২ক = ১৮০° 
⇒ ৯ক = ১৮০° 
∴ ক = ২০° 
∴ বহিঃস্থ কোণ = ২ × ২০° = ৪০° 

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪০°
= ৯ টি  ।
১০,০৫০.
ABC ত্রিভুজে AB = AC, BC এর সমান্তরাল EF রেখা AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। ∠B= 70° হলে, ∠EAF + ∠AFE = কত?
  1. ক) 70°
  2. খ) 80°
  3. গ) 90°
  4. ঘ) 110°
সঠিক উত্তর:
ঘ) 110°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 110°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে AB = AC, BC এর সমান্তরাল EF রেখা AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। ∠B= 70° হলে,  ∠EAF +  ∠AFE = কত?

সমাধান: 
ABC ত্রিভুজে AB = AC
∴  ∠B = ∠C

 ∠B = 70°,  ∠C = 70° 
 ∠A = 180° - (70° + 70°) = 180° - 140° = 40° 
যেহেতু, BC ।। EF
∠B = ∠AEF =  70° 
∠C = ∠AFE = 70° 
∴  ∠EAF + ∠AFE  = 40°  + 70°  = 110°
১০,০৫১.
একটি ঘনকের ধার 5 সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 100 বর্গ সে.মি.
  2. 125 বর্গ সে.মি.
  3. 150 বর্গ সে.মি.
  4. 200 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
150 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
150 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধার 5 সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a একক হলে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গএকক

তাহলে,
ঘনকের ধার 5 সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল = 6 × 52 বর্গসে.মি.
= 6 × 25 বর্গ সে.মি.
= 150 বর্গ সে.মি.
১০,০৫২.
কোন ত্রিভুজের যে কোন এক বাহু বর্ধিত করলে যে বহি:স্থ কোণ উৎপন্ন হয় তা হবে?
  1. ক) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ
  2. খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
  3. গ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের বিয়োগফলের সমান
  4. ঘ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক
সঠিক উত্তর:
খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের যে কোন এক বাহু বর্ধিত করলে যে বহি:স্থ কোণ উৎপন্ন হয় তা হবে?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের বাহু বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ = অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান।
১০,০৫৩.
কোনো ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবন্দিুকে কি বলে?
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) বহিঃকেন্দ্র
  4. ঘ) অন্তঃকেন্দ্র
সঠিক উত্তর:
ঘ) অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা

- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।

১০,০৫৪.
একটি কোণকের ব্যাসার্ধ 6 মি. এবং হেলানো তলের দৈর্ঘ্য 10 মি. হলে উহার আয়তন কত ঘনমিটার?
  1. ক) 94π ঘনমিটার
  2. খ) 96π ঘনমিটার
  3. গ) 86π ঘনমিটার
  4. ঘ) 90π ঘনমিটার
সঠিক উত্তর:
খ) 96π ঘনমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 96π ঘনমিটার
ব্যাখ্যা
এখানে, কোণকের ব্যাসার্ধ, r = 6 মি.
হেলানো তলের দৈর্ঘ্য, l = 10 মি.
এবং উচ্চতা, h = √{(10)2 - 62} = 8
আমরা জানি, কোণকের আয়তন, V = (1/3)π × r2 × h
= (1/3)π × 62 × 8
= 96π ঘনমিটার
১০,০৫৫.
কোন বস্তুকণা 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে অর্ধেক পথ ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত?
  1. ক) 4.5π
  2. খ) 3π
  3. গ) 6π
  4. ঘ) 9π
সঠিক উত্তর:
খ) 3π
উত্তর
সঠিক উত্তর:
খ) 3π
ব্যাখ্যা

কোন বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরে আসলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি 2πr
অর্থাৎ, 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি = 2.π.3 = 6π
অর্ধেক পথ ঘুরলে অর্ধ-পরিসীমা বা 6π/2 = 3π দূরত্ব অতিক্রম করে।

১০,০৫৬.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিঃ হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) 206 বর্গমিঃ
  2. খ) 216 বর্গমিঃ
  3. গ) 226 বর্গমিঃ
  4. ঘ) 236 বর্গমিঃ
সঠিক উত্তর:
খ) 216 বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) 216 বর্গমিঃ
ব্যাখ্যা

ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 মিঃ
∴ ঘনকের বাহুর দৈর্ঘ্য = 6 মিঃ
∴ সমগ্রতলের ক্ষেত্রফল = 6(6)2
= 216

১০,০৫৭.
চিত্রে y এর মান কত ডিগ্রি?
  1. ক) 5°
  2. খ) 10°
  3. গ) 15°
  4. ঘ) 20°
সঠিক উত্তর:
ঘ) 20°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20°
ব্যাখ্যা

ΔABC এ, AB = AC
∴ ∠ABC = ∠ACB
বা, y = 4x

এখন, 4x + 8y = 180°
বা, 4x + 8.4x = 180°
বা, 4x + 32x = 180°
বা, 36x = 180°
∴ x = 5°
∴ y = 4x = 4.5° = 20°

১০,০৫৮.
যদি sec⁡θ - tan⁡θ = √3 - √2​ হয়, তবে sec⁡θ + tan⁡θ এর মান কত?
  1. 1
  2. (√3 + √2)
  3. √3/√2
  4. (√2 - √3)
সঠিক উত্তর:
(√3 + √2)
উত্তর
সঠিক উত্তর:
(√3 + √2)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sec⁡θ - tan⁡θ = √3 - √2​ হয়, তবে sec⁡θ + tan⁡θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
sec⁡θ - tan⁡θ = √3 - √2

আমরা জানি,
sec⁡2θ - tan⁡2θ = 1
⇒ (sec⁡θ - tan⁡θ)(sec⁡θ + tan⁡θ) = 1
⇒ (√3 - √2)(sec⁡θ + tan⁡θ) = 1
⇒ sec⁡θ + tan⁡θ = 1/(√3 - √2)
⇒ sec⁡θ + tan⁡θ = (√3 + √2)/(√3 - √2)(√3 + √2)
⇒ sec⁡θ + tan⁡θ = (√3 + √2)/{(√3)2 - (√2)2}
⇒ sec⁡θ + tan⁡θ = (√3 + √2)/(3 - 2)
∴ sec⁡θ + tan⁡θ = (√3 + √2)

১০,০৫৯.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? 
  1. ৪৭ ডিগ্রি
  2. ৫৭ ডিগ্রি
  3. ৬৩ ডিগ্রি
  4. ৬৯ ডিগ্রি
সঠিক উত্তর:
৫৭ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৫৭ ডিগ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? 

সমাধান: 
ধরি,
কোণটির মান = ক
তাহলে, এর পূরক কোণ হবে = ৯০° - ক

প্রশ্নমতে, 
ক - ২৪° = ৯০° - ক
⇒ ক + ক = ৯০° + ২৪°
⇒ ২ক = ৯০° + ২৪°
⇒ ক = ১১৪°/২
∴ ক = ৫৭° 

∴ কোণটির মান = ৫৭° ।

১০,০৬০.
 CED অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
  1. 36 বর্গ সে.মি
  2. 49 বর্গ সে.মি
  3. 57 বর্গ সে.মি
  4. 61 বর্গ সে.মি
সঠিক উত্তর:
57 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
57 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন:  CED অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:
CED অর্ধবৃত্তের ব্যসার্ধ = 12/2 বর্গ সে.মি.
= 6 বর্গ সে.মি.

∴ CED অর্ধবৃত্তের ক্ষেত্রফল = (1/2)πr2 বর্গ সে.মি.
= (1/2) × π × 62 বর্গ সে.মি.
= 18π × 3.1416 বর্গ সে.মি
= 56.57 বর্গ সে.মি
= 57 বর্গ সে.মি
১০,০৬১.
আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য ১২০ মি এবং প্রস্থ ৮০ মি । বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে ৪ মি চওড়া দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৭৮৪ বর্গ মিটার
  2. ৬৮০ বর্গ মিটার
  3. ৮০০ বর্গ মিটার
  4. ৭৫৪ বর্গ মিটার
সঠিক উত্তর:
৭৮৪ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৮৪ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য ১২০ মি এবং প্রস্থ ৮০ মি । বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে ৪ মি চওড়া দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = ১২০ × ৪ = ৪৮০ বর্গ মিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৮০ × ৪) - ৪ = ৩২০ - ১৬ = ৩০৪ বর্গ মিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৮০ + ৩০৪ = ৭৮৪ বর্গ মিটার
১০,০৬২.
একটি 12 সেমি ব্যাস এবং 9 সেমি উচ্চতা বিশিষ্ট বেলন থেকে গলিত ধাতু দিয়ে 9টি অভিন্ন গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাস কত?
  1. 4 সেমি
  2. 4.5 সেমি
  3. 6 সেমি
  4. 7.5 সেমি
সঠিক উত্তর:
6 সেমি
উত্তর
সঠিক উত্তর:
6 সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 12 সেমি ব্যাস এবং 9 সেমি উচ্চতা বিশিষ্ট বেলন থেকে গলিত ধাতু দিয়ে 9টি অভিন্ন গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাস কত?

সমাধান:
মনে করি,
প্রতিটি গোলকের ব্যাসার্ধ = r সেমি।

দেয়া আছে,
বেলনের ব্যাস = 12 সেমি।
∴ বেলনের ব্যাসার্ধ, R = 12/2 = 6 সেমি।
বেলনের উচ্চতা, h = 9 সেমি।

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3
বেলনের আয়তন = πR2h

প্রশ্নমতে,
9টি গোলকের মোট আয়তন = 1টি বেলনের আয়তন।
⇒ 9 × (4/3) × π × r3 = π × R2 × h
⇒ 12 × π × r3 = π × 62 × 9
⇒ 12πr3 = π × 36 × 9
⇒ 12πr3 = 324 π
⇒ 12r3 = 324
⇒ r3 = 324/12
⇒ r3 = 27
⇒ r = 3 সেমি

∴ প্রতিটি গোলকের ব্যাসার্ধ = 3 সেমি।
∴ প্রতিটি গোলকের ব্যাস = 2 × ব্যাসার্ধ = 2 × 3 = 6 সেমি।

১০,০৬৩.
PQRS ট্রাপিজিয়াম ও XYZ ত্রিভুজের আলোকে z কোণের মান কত?
  1. 65°
  2. 50°
  3. 55°
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
55°
উত্তর
সঠিক উত্তর:
55°
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS ট্রাপিজিয়াম ও XYZ ত্রিভুজের আলোকে z কোণের মান কত?


সমাধান:
∠P = (x + 2)°, ∠Q = (y + 5)°, ∠R = (2y + 10)° and ∠S = (2x - 32)°

∠P + ∠S = 180°
⇒ x + 2° + 2x - 32° = 180°
⇒ 3x = 210°
⇒ x = 70°

∠Q + ∠R= 180°
⇒ y + 5° + 2y + 10° = 180°
⇒ 3y = 165°
⇒ y = 55°

XYZ ত্রিভুজে
x + y + z = 180°
⇒ 70° + 55° + z = 180°
⇒ 125° + z = 180°
⇒ z = 180° - 125°
⇒ z = 55°
১০,০৬৪.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ৯০ মিটার
  2. ১৬০ মিটার
  3. ১২০ মিটার
  4. ১৮০ মিটার
সঠিক উত্তর:
১৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১৬০০ বর্গমিটার 
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √১৬০০ মিটার
= ৪০ মিটার 

আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য 
= (৪০ × ৪) মিটার 
= ১৬০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১৬০ মিটার।
১০,০৬৫.
সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে?
  1. ক) যার দুটি কোণ সূক্ষ্মকোণ এবং একটি কোন সমকোণ
  2. খ) যার তিনটি কোণই সূক্ষ্মকোণ
  3. গ) যার দুটি কোন সূক্ষ্মকোণ এবং একটি কোন স্থুলকোণ
  4. ঘ) একটি কোন স্থূলকোণ এবং একটি কোন সূক্ষ্মকোণ এবং একটি কোন সমকোণ
সঠিক উত্তর:
খ) যার তিনটি কোণই সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) যার তিনটি কোণই সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
যে ত্রিভুজের তিনটি কোন-ই সূক্ষ্মকোন তাকে সূক্ষ্মকোন বলে।
১০,০৬৬.
28 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
  1. 28 সে.মি. 
  2. 44 সে.মি. 
  3. 56 সে.মি. 
  4. 112 সে.মি. 
সঠিক উত্তর:
44 সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
44 সে.মি. 
ব্যাখ্যা

প্রশ্ন: 28 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ = 28 সে.মি.

আমরা জানি,
বৃত্তের পরিসীমা (পরিধি) = 2πr 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য 

প্রশ্নমতে,
2πr = 4 × বাহুর দৈর্ঘ্য 
⇒ বাহুর দৈর্ঘ্য = 2πr/4
⇒ বাহুর দৈর্ঘ্য = πr/2
⇒ বাহুর দৈর্ঘ্য = {(22/7) × 28}/2
⇒ বাহুর দৈর্ঘ্য = 88/2
⇒ বাহুর দৈর্ঘ্য = 44 সে.মি. 

১০,০৬৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 4 : 5 হলে, ক্ষুদ্রতর কোনটি কত ডিগ্রী?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 75°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 4 : 5 হলে, ক্ষুদ্রতর কোনটি কত ডিগ্রী?

সমাধান:
দেওয়া আছে,
3 : 4 : 5
ধরি কোণগুলো হলো 3x, 4x, 5x

আমরা জানি, 
ত্রিভুজের কোণগুলোর যোগফল = 180°

প্রশ্নমতে, 
3x + 4x + 5x = 180
⇒ 12x = 180
⇒ x = 180/12
∴ x = 15

তাহলে কোণগুলো হল,
3x = 3 × 15 = 45°
4x = 4 × 15 = 60°
5x = 5 × 15 = 75°

∴ ক্ষুদ্রতম কোণ = 45°

১০,০৬৮.
3x + 6y = 6 সমীকরণের রেখার ঢাল কী হবে?
  1. 1/3
  2. - 1/6
  3. - 1/2
  4. - 2/3
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 6y = 6 সমীকরণের রেখার ঢাল কী হবে?

সমাধান:
3x + 6y = 6 সমীকরণের ঢাল বের করতে, প্রথমে একে y = mx + c আকারে রূপান্তর করতে হবে, যেখানে m হলো রেখার ঢাল।

3x + 6y = 6
⇒ 6y = - 3x + 6
⇒ y = - (1/2)x + 1

এখন, এই সমীকরণটি y = mx + c আকারে রূপান্তরিত হয়েছে, যেখানে m = - (1/2) সুতরাং, রেখার ঢাল হলো m = - (1/2)
১০,০৬৯.
একটি ঘনকের দৈর্ঘ্য a হলে, নিচের কোনটি মিথ্যা?
  1. কর্ণ = √3a
  2. সমগ্রতলের ক্ষেত্রফল = 6a
  3. আয়তন = a3
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
সমগ্রতলের ক্ষেত্রফল = 6a
উত্তর
সঠিক উত্তর:
সমগ্রতলের ক্ষেত্রফল = 6a
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের দৈর্ঘ্য a হলে, নিচের কোনটি মিথ্যা?

সমাধান:
ঘনকের দৈর্ঘ্য a হলে,
কর্ণ = √3a
সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2
আয়তন = a3
১০,০৭০.
১৮ মিটার উচ্চতার একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ২৪ মিটার হলে, গাছের শীর্ষ থেকে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত?
  1. ৩২ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৫ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ মিটার উচ্চতার একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ২৪ মিটার হলে, গাছের শীর্ষ থেকে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত?

সমাধান:

এখানে একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়,
গাছের উচ্চতা = লম্ব বাহু
ছায়ার দৈর্ঘ্য = অনুভূমিক বাহু
গাছের শীর্ষ থেকে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব = অতিভুজ

∴ গাছের শীর্ষ হতে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব = √(১৮ + ২৪) মিটার
= √(৩২৪ + ৫৭৬) মিটার
= √(৯০০) মিটার
= ৩০ মিটার
১০,০৭১.
২৬৯° কোণকে কী কোণ বলে? 
  1. স্থূলকোণ 
  2. সূক্ষ্মকোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা

প্রশ্ন: ২৬৯° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- তাই ২৬৯° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

১০,০৭২.
একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভূমির ব্যাস 14 সে.মি. হলে,  বেলনের  সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 
  1. ক) 732 বর্গ সে.মি.
  2. খ) 748 বর্গ সে.মি.
  3. গ) 736 বর্গ সে.মি.
  4. ঘ) 764 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) 748 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 748 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভূমির ব্যাস 14 সে.মি. হলে,  বেলনের  সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
বেলনের উচ্চতা 10 সে.মি.
ভূমির ব্যাস 14 সে.মি.
ভূমির ব্যাসার্ধ r = 14/2 = 7 সে.মি.
 সম্পূর্ণ তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= 2(22/7) × 7 (10 + 7)
= 44 × 17
= 748 বর্গ  সে.মি.
১০,০৭৩.
tanθ = 12/16 হলে, secθ = কত?
  1. 12/16
  2. 16/20
  3. 13/12
  4. 20/16
সঠিক উত্তর:
20/16
উত্তর
সঠিক উত্তর:
20/16
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = 12/16 হলে, secθ = কত?

সমাধান:
দেওয়া আছে 
 tanθ = 12/16

আমরা জানি 
sec2θ - tan2θ = 1
⇒ sec2θ = 1 + tan2θ
⇒ sec2θ = 1 + (12/16)2
⇒ sec2θ = 1 + 144/256
⇒ sec2θ = (256 + 144)/256
⇒ sec2θ = 400/256
⇒ sec2θ = (20/16)2
∴ secθ = 20/16
১০,০৭৪.
A = 60° হলে, 2sinAcosA/(sin2A + cos2A) = কত?
  1. 1/2
  2. √3/2
  3. √3
  4. 1/√2
সঠিক উত্তর:
√3/2
উত্তর
সঠিক উত্তর:
√3/2
ব্যাখ্যা

প্রশ্ন: A = 60° হলে, 2sinAcosA/(sin2A + cos2A) = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
A = 60°

প্রদত্ত রাশি, 
2sinAcosA/(sin2A + cos2A) 
= 2sinAcosA   ; [sin2A + cos2A = 1]
= 2 × sin60° × cos60°
= 2 × (√3/2) × (1/2)   ; [sin60° = √3/2, cos60° = 1/2]
= √3/2

১০,০৭৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৩ : ৪ এবং রম্বসের ক্ষেত্রফল ৯৬ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?
  1. ৮ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ১৪ সে.মি.
সঠিক উত্তর:
১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৩ : ৪ এবং রম্বসের ক্ষেত্রফল ৯৬ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
কর্ণদ্বয় যথাক্রমে ৩ক এবং ৪ক

প্রশ্নমতে,
(১/২) × ৩ক × ৪ক = ৯৬
⇒ ১২ক/২ = ৯৬
⇒ ৬ক = ৯৬
⇒ ক = ১৬
∴ ক = ৪

তাহলে, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে যথাক্রমে ৩ × ৪ = ১২ সে.মি. এবং ৪ × ৪ = ১৬ সে.মি.
∴ ছোট কর্ণটির দৈর্ঘ্য ১২ সে.মি.।
১০,০৭৬.
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২১%
  2. খ) ৪১%
  3. গ) ৪৪%
  4. ঘ) ৫৬%
সঠিক উত্তর:
গ) ৪৪%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৪%
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের বাহু ক একক হলে, নতুন বাহু = ক + ক এর ২০% = ৬ক/৫ অতএব, ক্ষেত্রফল ৩৬ক/২৫
ক্ষেত্রফল বৃদ্ধি = ৩৬ক/২৫ - ক = ১১ক/২৫
ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি = (১১ক/২৫)/ক = ১১/২৫ = (১১ × ১০০/২৫)% = ৪৪% 
১০,০৭৭.
একটি তারকে বাঁকিয়ে ২২ সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। যদি তারটি দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয় তবে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) ২২ সে. মি.
  2. খ) ১৪ সে. মি.
  3. গ) ১১ সে. মি.
  4. ঘ) ৭ সে. মি.
সঠিক উত্তর:
খ) ১৪ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তারকে বাঁকিয়ে ২২ সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। যদি তারটি দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয় তবে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২২ সে.মি.
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × ২২ সে.মি.
                                = ৮৮ সে.মি.
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r সে. মি.

শর্তমতে,
২πr = ৮৮
⇒ πr  = ৪৪
⇒ (২২/৭) r = ৪৪
⇒ r = (৪৪ × ৭)/২২
⇒ r = ২ × ৭
 r = ১৪ সে. মি.
১০,০৭৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. ও ভূমির দৈর্ঘ্য 60 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের এক-চতুর্থাংশ কত? 
  1. 1200 বর্গ সে.মি.
  2. 300 বর্গ সে.মি.
  3. 400 বর্গ সে.মি.
  4. 500 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
300 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
300 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সে. মি. ও ভূমির দৈর্ঘ্য 60 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের এক-চতুর্থাংশ কত? 

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 60 সে. মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 50 সে. মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (60/4) × √(4 × 502 - 602)
= (15) × √(10000 - 3600)
= (15) × √6400
= 15 × 80
= 1200 বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফলের এক-চতুর্থাংশ = 1200/4 বর্গ সে.মি.
= 300 বর্গ সে.মি.
১০,০৭৯.
একটি ত্রিভুজাকৃটি ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 গজ হলে শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. 10 গজ
  2. 14 গজ
  3. 16 গজ
  4. 18 গজ
সঠিক উত্তর:
16 গজ
উত্তর
সঠিক উত্তর:
16 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃটি ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 গজ হলে শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
লম্বের দৈর্ঘ্য = a গজ

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
⇒ 96 = (1/2) × 12 × a
⇒ 96 = 6 × a
⇒ a = 96/6
∴ a = 16
১০,০৮০.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার? 
  1. 12 মিটার 
  2. 15 মিটার
  3. 16 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার? 

সমাধান: 
ধরি, 
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার  
∴ ক্ষেত্রফল = (√3/4)a2 বর্গমিটার 

প্রশ্নমতে, 
(√3/4)a2 = 9√3 
বা, a2/4 = 9
বা, a2 = 36
বা, a2 = 62
∴ a = 6

∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a মিটার 
= (3 × 6) মিটার 
= 18 মিটার । 

১০,০৮১.
ABC ত্রিভুজে C কোণের পরিমাণ ৫০° এবং AB = AC। যদি E এবং F AB এবং AC এর মধ্যবিন্দু এবং EF || BC হয়, তাহলে ∠A + ∠AEF =?
  1. ১৩৮°
  2. ১৩০°
  3. ১১৫°
  4. ১১০°
সঠিক উত্তর:
১৩০°
উত্তর
সঠিক উত্তর:
১৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে C কোণের পরিমাণ ৫০° এবং AB = AC। যদি E এবং F AB এবং AC এর মধ্যবিন্দু এবং EF || BC হয়, তাহলে ∠A + ∠AEF =?

সমাধান:

দেওয়া আছে,
∠C = ৫০° এবং AB = AC
∴ ∠C = ∠B = ৫০°

আবার, EF || BC এবং AC ছেদক
∠B = ∠AEF [অনুরূপ কোণ]
∴ ∠AEF = ৫০°

এখানে,
∠A + ∠B + ∠C = ১৮০°
⇒ ∠A + ৫০° + ৫০° = ৫০°
⇒ ∠A = ১৮০° – ১০০°
∴ ∠A = ৮০°

∴ ∠A + ∠AEF = ৮০° + ৫০° = ১৩০°
১০,০৮২.
একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা ১৫ সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ ৭ সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 
  1. ৬৯৮ বর্গসে.মি.
  2. ৯৭৮ বর্গসে.মি.
  3. ৯৬৮ বর্গসে.মি.
  4. ৯৮৮ বর্গসে.মি.
সঠিক উত্তর:
৯৬৮ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৬৮ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা ১৫ সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ ৭ সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি,
সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা h = ১৫ সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ ৭ সে.মি.

সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল = 2πr(r +  h)
= ২ × (২২/৭) × ৭ (৭ + ১৫) বর্গসে.মি.
= ২ × ২২ × ২২ বর্গসে.মি.
= ৪৪ × ২২ বর্গসে.মি.
= ৯৬৮ বর্গসে.মি.
১০,০৮৩.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 20%
  2. 25%
  3. 21%
  4. 16%
সঠিক উত্তর:
21%
উত্তর
সঠিক উত্তর:
21%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফ শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = 100 একক
 ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (100)2 বর্গএকক
= 10000 বর্গএকক 


আবার,
বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে,
 ∴ বাহুর নতুন দৈর্ঘ্য = (100 + 100 এর 10%) একক 
= (100 + 100 এর 10/100) একক 
= (100 + 10) একক 
= 110 একক 

∴ বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = (110)
2 = 12100 বর্গ একক

 ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (12100 - 10000) বর্গ একক = 2100 বর্গ একক 

এখন,
10000 বর্গ এককে বৃদ্ধি পায় = 2100 বর্গ একক
∴ 1 বর্গ এককে বৃদ্ধি পায় = 2100/10000 বর্গ একক
∴ 100 বর্গ এককে বৃদ্ধি পায় = {(2100 × 100)/10000} বর্গ একক
= 21 বর্গ একক 


∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = 21%

১০,০৮৪.
একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে?
  1. ট্রাপিজিয়াম
  2. আয়ত
  3. সামান্তরিক
  4. বর্গ
সঠিক উত্তর:
বর্গ
উত্তর
সঠিক উত্তর:
বর্গ
ব্যাখ্যা
প্রশ্ন: একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে?

সমাধান:
- একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গক্ষেত্র আঁকা সম্ভব।
- বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক 
- বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক 
- বর্গক্ষেত্রের পরিসীমা 4a  একক 
১০,০৮৫.
একটি ত্রিভুজের উচ্চতা 4 একক ও ভূমি 3 একক। অতিভুজের উপর বর্গ আঁকলে, বর্গ ও ত্রিভুজের মোট ক্ষেত্রফল কত?
  1. 5 বর্গ একক
  2. 25 বর্গ একক
  3. 31 বর্গ একক
  4. 45 বর্গ একক
সঠিক উত্তর:
31 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
31 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের উচ্চতা 4 একক ও ভূমি 3 একক। অতিভুজের উপর বর্গ আঁকলে, বর্গ ও ত্রিভুজের মোট ক্ষেত্রফল কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র:
A = 1/2 ​× ভূমি × উচ্চতা
A = 0.5 × 3 × 4
A = 6 বর্গ একক 

অতিভুজ নির্ণয়:
অতিভুজ = √(42+32)​
= √(16 + 9​)
= √(25) ​
= 5 একক 

অতিভুজের ওপর বর্গ আঁকলে বর্গের বাহু = 5 একক
বর্গের ক্ষেত্রফল: 
A = 52
= 25 বর্গ একক 

মোট ক্ষেত্রফল:
25 + 6 = 31 বর্গ একক

∴ মোট ক্ষেত্রফল 31 বর্গ একক

১০,০৮৬.
একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ১৬ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৪৮ মিটার
  2. ৬৪ মিটার
  3. ৪২ মিটার
  4. ৩২ মিটার
সঠিক উত্তর:
৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ১৬ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ১৬
= ৬৪ বর্গমিটার

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬৪ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৬৪ = ৮ মিটার

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৪ × ৮ মিটার
= ৩২ মিটার
১০,০৮৭.
যদি sinθ = 3/5 এবং θ  সূক্ষ্মকোণ হয়, তবে cosθ এর মান কত?
  1. 4/5
  2. 5/3
  3. 2/5
  4. 2/7
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sinθ = 3/5 এবং θ  সূক্ষ্মকোণ হয়, তবে cosθ এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
sinθ = 3/5 

আমরা জানি,
sin2θ + cos2θ = 1
⇒ (3/5)2 + cos2θ = 1
⇒ 9/25 + cos2θ = 1
⇒ cos2θ = 1 - 9/25
⇒ cos2θ = 16/25

∴ cosθ = 4/5 

১০,০৮৮.
(sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7 হলে secθ এর মান কত?
  1. 5/13
  2. 3/4
  3. 5/3
  4. 11/17
সঠিক উত্তর:
5/3
উত্তর
সঠিক উত্তর:
5/3
ব্যাখ্যা

প্রশ্ন: (sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7 হলে secθ এর মান কত?

সমাধান:
(sinθ + cosθ)/(sinθ - cosθ) = 7
⇒ (sinθ + cosθ + sinθ - cosθ)/(sinθ + cosθ - sinθ + cosθ) = (7 + 1)/(7 - 1) [যোজন-বিয়োজন করে]
⇒ 2sinθ/2cosθ = 8/6
⇒ sinθ/cosθ = 4/3
⇒ tanθ = 4/3
⇒ tan2θ = 16/9
⇒ ​​sec2θ - 1 = 16/9 [ sec2θ - tan2θ = 1]
⇒ sec2θ = 1 + 16/9
⇒ sec2θ = (9 + 16)/9
⇒ sec2θ = 25/9
⇒ secθ = 5/3

১০,০৮৯.
রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 
  1. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই 
  2. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
  3. দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই 
  4. দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই 
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই 
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই 
ব্যাখ্যা

প্রশ্ন: রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান: 
ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ: 
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।

১০,০৯০.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15মি. এবং প্রস্থ 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 
  1. 25√5 বর্গ মিটার
  2. 50√5 বর্গ মিটার
  3. 30√5 বর্গ মিটার
  4. 45√5 বর্গ মিটার
সঠিক উত্তর:
50√5 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
50√5 বর্গ মিটার
ব্যাখ্যা
মনেকরি,
আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য a মিটার 
আয়ত ক্ষেত্রের প্রস্থ  b = 10 মিটার 

প্রশ্নমতে,
√(a2 + b2) = 15 
a2 + b2 = 225 
a2 + 102 = 225 
a2 = 225 - 100
a2 = 125 
a = √125
a = √(25 × 5) 
a = 5√5

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল  = 10 × 5√5
                                        = 50√5  বর্গ মিটার
১০,০৯১.
একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মি.লি.। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?
  1. ক) ৬.৪
  2. খ) ৭.৪
  3. গ) ৮.৪
  4. ঘ) ৯.৪
সঠিক উত্তর:
গ) ৮.৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮.৪
ব্যাখ্যা

আমরা জানি,
১০০০ মি.লি. = ১ লিটার।
৩৫০ মি.লি. = ৩৫০/১০০০ লিটার।
এখন,
১ টি বোতলে জুসের পরিমাণ = ৩৫০/১০০০ লিটার।
∴ ২৪ টি বোতলে জুসের পরিমাণ = ২৪ X (৩৫০/১০০০) লিটার।
= ৪২/৫ লিটার।
= ৮.৪ লিটার।

১০,০৯২.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?
  1. 60°
  2. 55°
  3. 30°
  4. 90°
সঠিক উত্তর:
55°
উত্তর
সঠিক উত্তর:
55°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?


সমাধান:
চিমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ ∠BAC = (1/2) ∠BOC
= (1/2) × 110°
= 55°
১০,০৯৩.
৪৪° কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ৪২°
  2. ৪৪°
  3. ৪৬°
  4. ১৩৬°
সঠিক উত্তর:
৪৪°
উত্তর
সঠিক উত্তর:
৪৪°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৪° কোণের বিপ্রতীপ কোণ কত?

সমাধান:
দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান।

সুতরাং, ৪৪° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ হবে ৪৪°
১০,০৯৪.
একটি সামান্তরিকের ভূমি 12 মিটার এবং ক্ষেত্রফল 168 বর্গমিটার হলে, এর উচ্চতা কত? 
  1. 10
  2. 12
  3. 14
  4. 11
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি 12 মিটার এবং ক্ষেত্রফল 168 বর্গমিটার হলে, এর উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = 12 মিটার
এবং ক্ষেত্রফল = 168 বর্গমিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
⇒ 168  = 12 × উচ্চতা
⇒ উচ্চতা = 168/12
∴ উচ্চতা = 14

∴ সামান্তরিকটির উচ্চতা 14 মিটার

১০,০৯৫.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর প্রস্থ ১৮ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ৫৭৬ বর্গমিটার
  2. ৫৯৬ বর্গমিটার
  3. ৪৮৬ বর্গমিটার
  4. ৪৯৬ বর্গমিটার
সঠিক উত্তর:
৪৮৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৮৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর প্রস্থ ১৮ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, প্রস্থ = ১৮ মিটার
তাহলে, দৈর্ঘ্য = ১৮ × (৩/২) মিটার
= ২৭ মিটার

∴ বাগানের ক্ষেত্রফল = ২৭ × ১৮ বর্গমিটার
= ৪৮৬ বর্গমিটার
১০,০৯৬.
একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. ও ক্ষেত্রফল ৬৬ বর্গ সে.মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ১১ সে.মি.
  2. ২২ সে.মি.
  3. ১৫ সে.মি.
  4. ৯ সে.মি.
সঠিক উত্তর:
১১ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১১ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. ও ক্ষেত্রফল ৬৬ বর্গ সে.মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
অপর কর্ণের দৈর্ঘ্য = a সে.মি.

আমরা জানি,
∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ ৬৬ = (১/২) × a × ১২
⇒ ৬a = ৬৬
∴ a = ১১

∴ অপর কর্ণের দৈর্ঘ্য = ১১ সে.মি.
১০,০৯৭.
ABCD বর্গ অনুযায়ী (AC × AD)/(AB × DC) এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) √2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) √2
উত্তর
সঠিক উত্তর:
গ) √2
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD বর্গ অনুযায়ী (AC × AD)/(AB × DC) এর মান কত?



সমাধান: 
ধরি,
বর্গটির বাহুর দৈর্ঘ্য a একক
∴ AB = AC = DC = BD = a একক

বর্গটির কর্ণের দৈর্ঘ্য a√2 একক
∴ AD = BC = a√2 একক

এখন,
(AC × AD)/(AB × DC)
= (a × a√2)/(a × a)
= √2
১০,০৯৮.
কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
  1. অন্তঃকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. বহিঃকেন্দ্র
  4. ভরকেন্দ্র
সঠিক উত্তর:
ভরকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ভরকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?

সমাধান:
ভরকেন্দ্র: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে।

পরিকেন্দ্র: ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব-সমদ্বিখন্ডকত্রয় সমবিন্দুগামী হয়, এই বিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।

অন্তঃকেন্দ্র: ত্রিভুজের কোণের সমদ্বিখন্ডকত্রয় একটি নির্দিষ্ট বিন্দগামী হয়, এই নির্দিষ্ট বিন্দুটিকে অন্তঃকেন্দ্র বলে।

বহিঃকেন্দ্র: ত্রিভুজের একটি কোণের অন্ত-সমদ্বিখন্ডক এবং অপর দুই কোণের বহি-সমদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বহিঃকেন্দ্র বলে।
১০,০৯৯.
বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি-
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. সমকোণ
  4. সরলকোণ
সঠিক উত্তর:
স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি-

সমাধান: 
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে। 
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। 
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। 
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ। 
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক। 
১০,১০০.
একটি 54 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত মিটার উঁচুতে ভেঙ্গেছিল?
  1. 27 মিটার
  2. 24 মিটার
  3. 22 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 54 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত মিটার উঁচুতে ভেঙ্গেছিল?

সমাধান:

ধরি,
খুটিটি x মিটার উঁচুতে ভেঙ্গেছিল
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (54 - x) মিটার

এখন,
Sinθ = লম্ব/অতিভুজ
⇒ sin30° = x/(54 - x)
⇒ 1/2 = x/(54 - x)
⇒ 2x = 54 - x
⇒ 3x = 54
∴ x = 18

∴ খুঁটিটি 18 মিটার উঁচুতে ভেঙ্গেছিল