বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ১০০ / ১০৭ · ৯,৯০১১০,০০০ / ১০,৭৫২

৯,৯০১.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৯% হ্রাস
  2. ৯% বৃদ্ধি
  3. ৬% হ্রাস
  4. কোন পরিবর্তন হবে না
সঠিক উত্তর:
৯% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
৯% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ১০০ একক
এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক

আবার,
৩০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১৩০ একক
এবং ৩০% হ্রাসে প্রস্থ = ৭০ একক
∴ ক্ষেত্রফল = (১৩০ × ৭০) বর্গ একক
= ৯১০০ বর্গ একক

∴ ক্ষেত্রফল হ্রাস = (১০০০০ - ৯১০০) বর্গ একক = ৯০০ বর্গ একক
শতকরা ক্ষেত্রফল হ্রাসের হার = {(৯০০ × ১০০)/১০০০০}% = ৯%
৯,৯০২.
একই চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে উহার কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. 80°
  2. 40°
  3. 60°
  4. 20°
সঠিক উত্তর:
80°
উত্তর
সঠিক উত্তর:
80°
ব্যাখ্যা
- আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
৯,৯০৩.
নিচের কোনটি সঠিক? 
  1. ক) cot( - θ) = cotθ
  2. খ) cos(- θ) = - cosθ
  3. গ) cosec(- θ) = - cosecθ
  4. ঘ) sin(- θ) = sinθ
সঠিক উত্তর:
গ) cosec(- θ) = - cosecθ
উত্তর
সঠিক উত্তর:
গ) cosec(- θ) = - cosecθ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
বিভিন্ন কোণের ত্রিকোনমিতিক অনুপাতের ক্ষেত্রে:
⇒ sin(- θ) = - sinθ
⇒ cos(- θ) = cosθ
⇒ tan(- θ) = - tanθ
⇒ cosec(- θ) = - cosecθ
⇒ sec(- θ) = secθ
⇒ cot( - θ) = - cotθ
৯,৯০৪.
যদি sin(θ + 16°) = 1/2 এবং θ সূক্ষ্মকোণ হয়, তবে θ = কত?
  1. 14°
  2. 30°
  3. 12°
  4. 18°
সঠিক উত্তর:
14°
উত্তর
সঠিক উত্তর:
14°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sin(θ + 16°) = 1/2 এবং θ সূক্ষ্মকোণ হয়, তবে θ = কত?

সমাধান:
sin(θ + 16°) = 1/2
⇒ sin(θ + 16°) = sin30°
⇒ θ + 16° = 30°
⇒ θ = 30° - 16°
∴ θ = 14°

৯,৯০৫.
এক ডিগ্রি কোণ রেডিয়ান এককে প্রকাশ করলে কত হবে?
  1. π
  2. π/180
  3. 180/π
সঠিক উত্তর:
π/180
উত্তর
সঠিক উত্তর:
π/180
ব্যাখ্যা
প্রশ্ন: 1° সমান কত রেডিয়ান? 

সমাধান: 
রেডিয়ান: 
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে। 

আমরা জানি, 
180° = π রেডিয়ান 
∴ 1° = π/180 রেডিয়ান ।
৯,৯০৬.
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা যদি দিন দিন ২, ৪, ৮, ১৬, ৩২ ………. এভাবে বৃদ্ধি হতে থাকে তাহলে ঐ বৃদ্ধির হারকে কি বলা হয়?
  1. ক) আনুপাতিক হার
  2. খ) গানিতিক হার
  3. গ) জ্যামিতিক হার
  4. ঘ) অস্বাভাবিক হার
সঠিক উত্তর:
গ) জ্যামিতিক হার
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্যামিতিক হার
ব্যাখ্যা

জ্যামিতিক হার = ২, ৪, ৮, ১৬, ৩২ …………
গানিতিক হার = ২, ৩, ৪, ৫, ৬ …………

৯,৯০৭.
একটি কোণের দ্বিগুণ 70° হলে, তার সম্পূরক কোণ কত?
  1. ক) 35°
  2. খ) 55°
  3. গ) 110°
  4. ঘ) 145° 
সঠিক উত্তর:
ঘ) 145° 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 145° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ 70° হলে, তার সম্পূরক কোণ কত?

সমাধান : 
একটি কোণ x হলে, এর সম্পূরক কোণ হবে (180° - x)
প্রশ্নমতে, 
   2x = 70°
  বা, x = 35°

অতএব, পুরক কোণ হবে =  180° - 35° = 145° 
৯,৯০৮.
যদি θ একটি সূক্ষ্মকোণ হয় এবং 7sin2θ + 3cos2θ = 4 তাহলে tanθ এর মান কত?
  1. √3
  2. 1
  3. 1/√3
  4. 0
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি θ একটি সূক্ষ্মকোণ হয় এবং 7sin2θ + 3cos2θ = 4 তাহলে tanθ এর মান কত?

সমাধান: 
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1 - sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30°
∴ θ = 30°

প্রদত্ত রাশি, 
tanθ = tan30° = 1/√3

৯,৯০৯.
ABCD বর্গের পরিসীমা 32 cm হলে ΔABC এর পরিসীমা কত?
  1. ক) 8(2 - √2)
  2. খ) 8(2 + √2)
  3. গ) 4(2 + √2)
  4. ঘ) 4(2 - √2)
সঠিক উত্তর:
খ) 8(2 + √2)
উত্তর
সঠিক উত্তর:
খ) 8(2 + √2)
ব্যাখ্যা

বর্গের পরিসীমা = 32 cm
∴ একবাহুর দৈর্ঘ্য = 32/4 = 8 cm
;∴ কর্ণ AC = 8√2 cm
∴ ΔABC এর পরিসীমা = 8 + 8 + 8√2
= 16 + 8√2
= 8(2 + √2)

৯,৯১০.
18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণে স্পর্শ করে, খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙ্গে ছিল?
  1. 3 ফুট
  2. 9 ফুট
  3. 6 ফুট
  4. 12 ফুট
সঠিক উত্তর:
6 ফুট
উত্তর
সঠিক উত্তর:
6 ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণে স্পর্শ করে, খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙ্গে ছিল?

সমাধান: 

মনে করি, 
খুঁটিটি মাটি হতে h ফুট উঁচুতে ভেঙ্গে ছিল। 
∴ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (18 - h) ফুট 

এখন, 
Sinθ = লম্ব/অতিভুজ 
বা, Sin30° = h/(18 - h) 
বা, 1/2 = h/(18 - h) 
বা, 18 - h = 2h 
বা, 2h + h = 18 
বা, 3h = 18 
বা, h = 18/3 
∴ h = 6 

∴ খুঁটিটি মাটি হতে 6 ফুট উঁচুতে ভেঙ্গে ছিল।

৯,৯১১.
24 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. হলে এর তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?
  1. 17 সে.মি
  2. 18 সে.মি
  3. 23 সে.মি
  4. 25 সে.মি
সঠিক উত্তর:
25 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
25 সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: 24 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. হলে এর তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা, h = 24 সে.মি.
এবং ব্যাসার্ধ, r = 14/2 = 7 সে.মি

অতএব, কোণকের তীর্যক উচ্চতা L = √(h² + r²) সে.মি.
= √(242 + 72) সে.মি.
= √(576 + 49) সে.মি.
= √625 সে.মি.
= 25 সে.মি
৯,৯১২.
একটি ত্রিভুজের উচ্চতা ১০ মিটার এবং ভূমি ১২ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৮০ বর্গমিটার
  2. ৬০ বর্গমিটার
  3. ১০০ বর্গমিটার
  4. ২৪০ বর্গমিটার
সঠিক উত্তর:
৬০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের উচ্চতা ১০ মিটার এবং ভূমি ১২ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা = ১০ মিটার
ভূমি = ১২ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ১২ × ১০
= ৬ × ১০
= ৬০ বর্গমিটার

৯,৯১৩.
একটি বৃত্তের ক্ষেত্রফল 81π বর্গমিটার, পরিধি 18π মিটার, বৃত্তটির ব্যাস কত? 
  1. 18 মিটার
  2. 27 মিটার
  3. 9 মিটার
  4. 16 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 81π বর্গমিটার, পরিধি 18π মিটার, বৃত্তটির ব্যাস কত? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ = r 
∴ বৃত্তের ব্যাস = 2r 
বৃত্তের পরিধি = 2πr 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 

শর্তমতে, 
2πr = 18π
 ⇒ r = (18π/2π)
⇒ r = 9

∴ বৃত্তের ব্যাস = 2r
= (2 × 9) মিটার 
= 18 মিটার।
৯,৯১৪.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং ক্ষেত্রফল ৩৬৩ বর্গমিটার হলে, ক্ষেত্রটির ভূমি কত? 
  1. ক) 18.5 মিটার
  2. খ) 17.5 মিটার
  3. গ) 16.5 মিটার
  4. ঘ) 15.5 মিটার
সঠিক উত্তর:
গ) 16.5 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 16.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং ক্ষেত্রফল ৩৬৩ বর্গমিটার হলে, ক্ষেত্রটির ভূমি কত? 

সমাধান:
মনেকরি, 
সামান্তরিকের উচ্চতা = x মিটার
 সামান্তরিকের ভূমি = 3x/4 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
প্রশ্নমতে,
(3x/4)× x = 363
বা,3x2 = 363 × 4
বা, x2 = (363 × 4)/3
বা, x2 = 484
   ∴ x = 22 

 সামান্তরিকের ভূমি = (3 × 22)/4 = 16.5 মিটার
৯,৯১৫.
একটি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য ৭ মি., প্রস্থ ৫ মি. এবং উচ্চতা ২৫০ সে. মি.। কক্ষটির আয়তন কত?
  1. ৭৫.৭৫ ঘন মিটার
  2. ৮০ ঘন মিটার
  3. ৮৭.৫ ঘন মিটার
  4. ৬৫ ঘন মিটার
সঠিক উত্তর:
৮৭.৫ ঘন মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮৭.৫ ঘন মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য ৭ মি., প্রস্থ ৫ মি. এবং উচ্চতা ২৫০ সে. মি.। কক্ষটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে, 
দৈর্ঘ্য = ৭ মি.
প্রস্থ = ৫ মি.
উচ্চতা = ২৫০ সে.মি. = ২.৫ মি   ; [১ মি = ১০০ সে.মি.]

আমরা জানি, 
আয়তক্ষেত্রাকার কক্ষের আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক।
= ৭ × ৫ × ২.৫
= ৩৫ × ২.৫
= ৮৭.৫ ঘন মিটার।

সুতরাং,  কক্ষটির আয়তন ৮৭.৫ ঘন মিটার।

৯,৯১৬.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ৬° হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি?
  1. ক) ৩২°
  2. খ) ৩৬°
  3. গ) ৪১°
  4. ঘ) ৪২°
সঠিক উত্তর:
ঘ) ৪২°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪২°
ব্যাখ্যা
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + ৬°

এখন
x + x + ৬° + ৯০° = ১৮০°
⇒ ২x = ১৮০° - ৯৬°
⇒ x = ৮৪°/২
∴ x = ৪২°

ক্ষুদ্রতম কোণ ৪২°
৯,৯১৭.
একটি ঘনকের আয়তন ২৭০০০ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ১৬√৩ সে.মি.
  2. ২০√৩ সে.মি.
  3. ২৫√৩ সে.মি.
  4. ৩০√৩ সে.মি.
সঠিক উত্তর:
৩০√৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩০√৩ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের আয়তন ২৭০০০ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ঘনকের আয়তন = ২৭০০০ ঘন সে.মি. 

আমরা জানি, 
ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ক√৩ সে.মি

মনে করি, 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = ক একক হলে এর
ঘনকের আয়তন = ক ঘন একক 

প্রশ্নমতে,
= ২৭০০০
বা, (ক) = (৩০)
∴ ক = ৩০
সুতরাং, ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ৩০ সে.মি.

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ৩০√৩ সে.মি.। 

৯,৯১৮.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং উচ্চতা ২২ মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?
  1. ৩৭৩ বর্গমি.
  2. ৩৩৬ বর্গমি.
  3. ৩৫৩ বর্গমি.
  4. ৩৬৩ বর্গমি.
সঠিক উত্তর:
৩৬৩ বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
৩৬৩ বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং উচ্চতা ২২ মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?

সমাধান: 
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = ২২ মিটার
 সামান্তরিকের ভূমি = ২২ এর ৩/৪ = ৩৩/২ মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (৩৩/২) × ২২
= ৩৬৩ বর্গমি.
৯,৯১৯.
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান-
  1. ৬০°, ৫০°, ৭০°
  2. ৬০°, ৬০°, ৬০°
  3. ৮০°, ৯০°, ১০°
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬০°, ৬০°, ৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°, ৬০°, ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান-

সমাধান: 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০°
৯,৯২০.
দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল।বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ ৬ সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব ২ সেমি হলে, অন্তঃস্থ ছোট বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) ২ সেমি
  2. খ) ৪ সেমি
  3. গ) ৬ সেমি
  4. ঘ) ৮ সেমি
সঠিক উত্তর:
খ) ৪ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ সেমি
ব্যাখ্যা

মনে করি, অন্তঃস্থ ছোট বৃত্তের ব্যাসার্ধ r সেমি
প্রশ্নমতে,  r + ২ = ৬
বা, r = ৪ সেমি

৯,৯২১.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না? 
  1. ২, ৪, ৫
  2. ২, ৪, ৭
  3. ৪, ৫, ৬
  4. ৩, ৪, ৬
সঠিক উত্তর:
২, ৪, ৭
উত্তর
সঠিক উত্তর:
২, ৪, ৭
ব্যাখ্যা

প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না? 

সমাধান: 
তিনটি বাহু দেয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হলো- 
"যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে"
এখানে, 
অপশন ক) তে, ২ + ৪ = ৬ > ৫; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব, 
অপশন খ) তে, ২ + ৪ = ৬ < ৭; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়, 
অপশন গ) তে, ৪ + ৫ = ৯ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব এবং
অপশন ঘ) তে, ৩ + ৪ = ৭ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 

৯,৯২২.
একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২৮ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?
  1. ১৪৫২ বর্গ সে.মি.
  2. ১৩২০ বর্গ সে.মি.
  3. ১৪০০ বর্গ সে.মি.
  4. ১৬০০ বর্গ সে.মি.
  5. ১৫০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১৪৫২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৪৫২ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২৮ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
এখানে,
বৃত্তের ব্যাসার্ধ, r = ২৮ সেমি
∴ বৃত্তের পরিধি = ২πr
= ২ × (২২/৭) × ২৮
= ১৭৬ সেমি

আবার,
ধরি, আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য = ৩ক এবং প্রস্থ = ক

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৩ক + ক) = ৮ক

প্রশ্ন অনুসারে,
⇒ ৮ক = ১৭৬
∴ ক = ১৭৬ ÷ ৮ = ২২ 
∴ প্রস্থ = ক = ২২ সে.মি.
তাহলে,
দৈর্ঘ্য = ৩ক = ৩ × ২২ = ৬৬ সে.মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= ৬৬ × ২২
= ১৪৫২ বর্গ সে.মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১৪৫২ বর্গ সে.মি

৯,৯২৩.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. এবং এর বাহুগুলোর অনুপাত 3 : 4 : 5। ত্রিভুজটির পরিসীমা কত? 
  1. 48 সে.মি.
  2. 72 সে.মি.
  3. 96 সে.মি.
  4. 84 সে.মি.
সঠিক উত্তর:
72 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
72 সে.মি.
ব্যাখ্যা
দেয়া আছে, 
ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3 : 4 : 5

ত্রিভুজের  বাহুগুলো যথাক্রমে 3x , 4x ,5x 
ত্রিভুজের অর্ধপরিসীমা  =(3x + 4x + 5x)/2
                                     = 12x/2
                                     = 6x 
প্রশ্নমতে,
√[6x(6x - 3x)(6x - 4x)(6x - 5x)] = 216
√(6x × 3x × 2x × x) = 216
√(36x4) = 216 
√{(6x2)2} = 216
6x2 = 216
x2 = 216/6
x2 = 36
x = 6 

ত্রিভুজের পরিসীমা = 3x + 4x + 5x 
                             = 12x 
                             = 12 × 6 
                             = 72 সে.মি.
৯,৯২৪.
কোন ত্রিভুজের বাহুগুলাে নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) ৬, ৫, ৪
  2. খ) ১২, ১৮, ৪
  3. গ) ৬, ৮, ১০
  4. ঘ) ২, ৩, ৪
সঠিক উত্তর:
গ) ৬, ৮, ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬, ৮, ১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের বাহুগুলাে নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান: 
আমরা জানি 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ভূমি + লম্ব = অতিভুজ২ 
এখানে,
       ৬ + ৮= ১০২ 
   ⇒  ৩৬ + ৬৪ = ১০০ 
    ∴ ১০০ = ১০০
৯,৯২৫.
ABCD রম্বসে ∠DBC = 30° হলে x = ?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 75°
সঠিক উত্তর:
গ) 60°
উত্তর
সঠিক উত্তর:
গ) 60°
ব্যাখ্যা

∠DBC = 30°
∠BOC = 90° ∴ ∠BCA = 60°
∴ ∠BAC = ∠ACD = ∠BCA = 60°

৯,৯২৬.
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 180°
সঠিক উত্তর:
খ) 60°
উত্তর
সঠিক উত্তর:
খ) 60°
ব্যাখ্যা
- যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ৬০°।
- সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান
৯,৯২৭.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? 
  1. 42°
  2. 30°
  3. 40°
  4. 48°
সঠিক উত্তর:
42°
উত্তর
সঠিক উত্তর:
42°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? 

সমাধান: 
ধরি, 
বৃহত্তম কোণ = x°
ক্ষুদ্রতম কোণ = (x - 6)° 

প্রশ্নমতে,
x + (x - 6) = 90 
বা, 2x - 6 = 90 
বা, 2x = 96 
∴ x = 48 

∴ ক্ষুদ্রতম কোণ = (48 - 6)° 
= 42° ।
৯,৯২৮.
x-অক্ষের ছেদবিন্দু 2 এবং y-অক্ষের ছেদবিন্দু - 1 বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করুন।
  1. 2y + 5x = 10
  2. x = 2
  3. 3x - y = 9
  4. x - 2y = 2
সঠিক উত্তর:
x - 2y = 2
উত্তর
সঠিক উত্তর:
x - 2y = 2
ব্যাখ্যা

প্রশ্ন: x-অক্ষের ছেদবিন্দু 2 এবং y-অক্ষের ছেদবিন্দু - 1 বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করুন। 

সমাধান:
দেওয়া আছে, 
x-অক্ষের ছেদবিন্দু 2   ∴ বিন্দু (2, 0)
y-অক্ষের ছেদবিন্দু - 1  ∴ বিন্দু (0, - 1)

এখন, (2, 0) এবং (0, - 1) বিন্দুর ঢাল, 
m = (y2 - y1)/(x2 - x1)
⇒ m = (- 1 - 0)/(0 - 2) = 1/2
∴ m = 1/2

এখন, রেখার সমীকরণ
y = mx + b, [যেখানে, ঢাল m এবং y-অক্ষের ছেদবিন্দু, b ].
⇒ y = (1/2)x - 1  ; [m = 1/2, y-অক্ষের ছেদবিন্দু, b = - 1]
⇒ 2y = x - 2
∴ x - 2y = 2

৯,৯২৯.
sec2θ + cosec2θ = ?
  1. tan2θ
  2. cosec2θ
  3. sec2θ. cosec2θ
  4. tan2θ. cot2θ
সঠিক উত্তর:
sec2θ. cosec2θ
উত্তর
সঠিক উত্তর:
sec2θ. cosec2θ
ব্যাখ্যা
প্রশ্ন: sec2θ + cosec2θ = ?

সমাধান:
sec2θ + cosec2θ
= (1/cos2θ) + (1/sin2θ)
= (sin2θ + cos2θ)/(cos2θ. sin2θ)
= 1/(cos2θ. sin2θ)
= (1/cos2θ). (1/sin2θ)
= sec2θ. cosec2θ
৯,৯৩০.
যদি rsinθ = 1, rcosθ = √3 হয়, তবে √3tanθ + 2 =?
  1. 3√3
  2. 4
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি rsinθ = 1, rcosθ = √3 হয়, তবে √3tanθ + 2 =?

সমাধান:
দেওয়া আছে,
rsinθ = 1 ......... (1)
rcosθ = √3 .............. (2)

(1) ÷ (2) হতে পাই
rsinθ/rcosθ = 1/√3
বা, tanθ = 1/√3
বা, √3√tanθ = 1

এখন, √3tanθ + 2 = 1 + 2
∴ √3tanθ + 3 = 3
৯,৯৩১.
রতন 5 মিটার উত্তর দিকে যাওয়ার পর 5 মিটার পশ্চিমে যায়। তারপর পুনরায় 7 মিটার উত্তরে যায়। তার যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব কত?
  1. 13 মিটার
  2. 17 মিটার
  3. 10 মিটার
  4. 23 মিটার
সঠিক উত্তর:
13 মিটার
উত্তর
সঠিক উত্তর:
13 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: রতন 5 মিটার উত্তর দিকে যাওয়ার পর 5 মিটার পশ্চিমে যায়। তারপর পুনরায় 7 মিটার উত্তরে যায়। তার যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব কত? 

সমাধান: 

যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব, AD2 = AB2 + BD2
⇒ AD = √(AB2 + BD2)
= √{(5)2 + (12)2}
= √(25 + 144)
= √169
= 13

∴ যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব = 13 মিটার।

৯,৯৩২.
বেলনের ভূমির ব্যাস ৪ মিটার, উচ্চতা ২১ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৮৮ বর্গমিটার
  2. ২৬৪ বর্গমিটার
  3. ৫২৮ বর্গমিটার
  4. ৯২৪ বর্গমিটার
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস ৪ মিটার, উচ্চতা ২১ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস ৪ মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = ২ মিটার
বেলনের উচ্চতা h = ২১ মিটার 

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২πrh 
= ২ × (২২/৭) × ২ × ২১ বর্গ মিটার
= ২৬৪ বর্গমিটার
৯,৯৩৩.
3 cotA = 4 হলে, sinA এর মান কত?
  1. 4/5
  2. 4/3
  3. 3/4
  4. 3/5
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা

প্রশ্ন: 3 cotA = 4 হলে, sinA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3 cotA = 4
⇒ cotA = 4/3

আমরা জানি,
cotA = ভূমি/লম্ব
এখানে, ভূমি = 4 এবং লম্ব = 3

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
⇒ (অতিভুজ)2 = (3)2 + (4)2
⇒ (অতিভুজ)2 = 9 + 16
⇒ (অতিভুজ)2 = 25
⇒ অতিভুজ = √25 = 5

এখন,
sinA = লম্ব/অতিভুজ
∴ sinA = 3/5

৯,৯৩৪.
1 + 3tan2θ = 2 এবং θ < 90° হয়, θ =?
  1. 45°
  2. 30°
  3. 60°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3tan2θ = 2 এবং θ < 90° হয়, θ =?

সমাধান:
1 + 3tan2θ = 2
বা, 3tan2θ = 1
বা, tan2θ = 1/3
বা, tanθ = 1/√3
বা, tanθ = tan30°
∴ θ = 30°
৯,৯৩৫.
cosθ = 2/√5 হলে tanθ = কত?
  1. 2
  2. 1/√3
  3. 1/√2
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cosθ = 2/√5 হলে tanθ = কত? 

সমাধান:
দেওয়া আছে, 
cosθ = 2/√5
∴ sinθ = √(1 - cos2θ)
= √{1 - (2/√5)2}
= √{1 - (4/5)}
= √(5 - 4)/5
= √(1/5)
∴ sinθ = 1/√5

এখন, 
tanθ 
= sinθ/cosθ 
= (1/√5)/(2/√5)
= 1/2
৯,৯৩৬.
(1, 13) এবং (- 3, 6) বিন্দুগামী রেখার ঢাল কত?
  1. 7/4
  2. 5/4
  3. 3/4
  4. 1/4
সঠিক উত্তর:
7/4
উত্তর
সঠিক উত্তর:
7/4
ব্যাখ্যা

প্রশ্ন: (1, 13) এবং (- 3, 6) বিন্দুগামী রেখার ঢাল কত?

সমাধান: 
(1, 13) এবং (- 3, 6) এ
x1 = 1, x2 = - 3, y1 = 13, y2 = 6

∴ রেখার ঢাল = (y2 - y1)/(x2 - x1)
= (6 - 13)/(- 3 - 1)
= (- 7)/ (- 4)
= 7/4

৯,৯৩৭.
যদি একটি ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোণ ৫৫° ও ৫০° হয়, তবে ত্রিভুজের তৃতীয় কোণের বহিঃস্থ কোণ কত হবে?
  1. ৭৫°
  2. ৯০°
  3. ১০৫°
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
১০৫°
উত্তর
সঠিক উত্তর:
১০৫°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোণ ৫৫° ও ৫০° হয়, তবে ত্রিভুজের তৃতীয় কোণের বহিঃস্থ কোণ কত হবে?

সমাধান:
আমরা জানি, 
ত্রিভুজের কোনো বহিঃস্থ কোণ = দুটি বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান।
এবং যেকোনো অন্তঃস্থ কোণ এবং তার বহিঃস্থ কোণের সমষ্টি ১৮০°।

দেওয়া অন্তঃস্থ কোণ দুটি = ৫৫° + ৫০° = ১০৫°
∴ তৃতীয় অন্তঃস্থ কোণ = ১৮০° - ১০৫° = ৭৫°
∴ তৃতীয় কোণের বহিঃস্থ কোণ = ১৮০° - ৭৫° = ১০৫°

৯,৯৩৮.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গমিটার। বৃত্তটির ব্যাস কত? 
  1. ক) ৬ মিটার
  2. খ) ৮ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ১২ মিটার
সঠিক উত্তর:
ঘ) ১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গমিটার। বৃত্তটির ব্যাস কত? 

সমাধান:
আমরা জানি , বৃত্তের ক্ষেত্রফল = π ব্যাসার্ধ
= ৩৬π
= ৬π

ব্যাসার্ধ = ৬ মিটার
ব্যাস = ৬ × ২ মিটার
= ১২ মিটার
৯,৯৩৯.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়, তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 14 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
10 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়, তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?

সমাধান: 

দেওয়া আছে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 160 বর্গমিটার
দৈর্ঘ্য কমালে ক্ষেত্র বর্গাকার হয়ে যায়।
ধরি, দৈর্ঘ্য = x মিটার এবং প্রস্থ = y মিটার

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, xy = 160 ....... (1) 

আবার, 
দৈর্ঘ্য 6 মিটার কমালে বর্গাকার হয়। অর্থাৎ, x - 6 = y

(1) নং হতে পাই, 
⇒ x(x - 6) = 160
⇒ x2 - 6x - 160 =0
⇒ x2 - 16x + 10x - 160 = 0
⇒ x(x - 16) + 10(x - 16) = 0
⇒ (x - 16)(x + 10) = 0
হয়, (x - 16) = 0
∴ x = 16

অথবা, (x + 10) = 0
∴ x = - 10  [যা গ্রহণযোগ্য নয়] 

সুতরাং, দৈর্ঘ্য = 16 মিটার
এবং প্রস্থ, y = 160/16 = 10 মিটার

সুতরাং,  আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার। 

৯,৯৪০.
একটি সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ১০ সে. মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে?
  1. ক) ৩০ বর্গ সে. মি.
  2. খ) ৬০ বর্গ সে. মি.
  3. গ) ১২০ বর্গ সে. মি.
  4. ঘ) ৮০ বর্গ সে. মি.
সঠিক উত্তর:
খ) ৬০ বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ বর্গ সে. মি.
ব্যাখ্যা
দেয়া আছে,
সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = ১২ সে. মি. ও b = ১০ সে. মি
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = ৩০

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = a × b × sinθ
                                      = ১২ × ১০ × sin৩০°
                                       =১২ × ১০ × (১/২)
                                       = ৬০
৯,৯৪১.
ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটি এক-তৃতীয়াংশ উচ্চতায় ভেঙ্গে গেল এবং ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করল। খুঁটির ভাঙ্গা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত?
  1. 60°
  2. 15°
  3. 45°
  4. 30°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটি এক-তৃতীয়াংশ উচ্চতায় ভেঙ্গে গেল এবং ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করল। খুঁটির ভাঙ্গা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত?

সমাধান:
ধরি, সম্পূর্ণ দৈর্ঘ্য = L 
∴ দণ্ডায়মান অংশ = L/3

∴ ভাঙ্গা অংশ = L - (L/3) = (3L - L)/3
= 2L/3


আমরা জানি,
sinθ = লম্ব/অতিভুজ
= (L/3)/(2L/3)
= 3L/6L
= 1/2
⇒ sinθ = sin30°
∴ θ = 30°
৯,৯৪২.
কোনো বৃত্তের ব্যাস ১৬ সে.মি.। বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৯৮ বর্গ সে.মি.
  2. ১২৮ বর্গ সে.মি.
  3. ৬৪ বর্গ সে.মি.
  4. ২৩২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১২৮ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস ১৬ সে.মি.। বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = ১৬ সে.মি.

তাহলে,
বৃত্তের ব্যাস হবে বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের কর্ণের সমান।

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × ১৬ × ১৬
= ১২৮ বর্গ সে.মি.
৯,৯৪৩.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 42.5°
  2. 42°
  3. 46°
  4. 45°
সঠিক উত্তর:
42°
উত্তর
সঠিক উত্তর:
42°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি,
একটি সূক্ষ্মকোণ = x
অপর সূক্ষ্মকোণ = x + 6

প্রশ্নমতে,
x + x + 6 = 90°
⇒ 2x + 6 = 90°
⇒ 2x = 84°
∴ x = 42°

∴ ক্ষুদ্রতম কোণ = 42°
৯,৯৪৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 36 বর্গমিটার
  2. 24 বর্গমিটার
  3. 12 বর্গমিটার
  4. 60 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) √{4(a)2 - b2}

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 6 মিটার
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার

∴ ক্ষেত্রফল = (b/4) × √{4a2 - b2}
= (6/4) √{4(5)2 - (6)2}
= (3/2) {√(100 - 36)}
= (3/2) × √64
= (3/2) × 8
= 12

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার
৯,৯৪৫.
ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর-
  1. ক) দ্বিগুন
  2. খ) সমান
  3. গ) অর্ধেক
  4. ঘ) কোন সম্পর্ক নেই
সঠিক উত্তর:
গ) অর্ধেক
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্ধেক
ব্যাখ্যা
‍ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু D এবং AC বাহুর মধ্যবিন্দু E, তাহলে, DE = 1/2BC
৯,৯৪৬.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোণটি?
  1. 9 : 40 : 41
  2. 7 : 13 : 15
  3. 4 : 5 : 6
  4. 9 : 10 : 11
সঠিক উত্তর:
9 : 40 : 41
উত্তর
সঠিক উত্তর:
9 : 40 : 41
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোণটি?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ 412 = 402 + 92

সুতরাং, 9 : 40 : 41 বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।


সমকোণী ত্রিভুজের  বাহুগুলোর অনুপাত = 3 : 4 : 5, 6 : 8 : 10, 5 : 12 : 13, 7 : 24 : 25, 9 : 40 : 41 এই রকম হয়ে থাকে। 
৯,৯৪৭.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। এর ভেতরের চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৫৬০ বর্গমিটার
  2. ৪৪৪ বর্গমিটার
  3. ৫২০ বর্গমিটার
  4. ৬২০ বর্গমিটার
সঠিক উত্তর:
৪৪৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৪৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। এর ভেতরের চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
মাঠের দৈর্ঘ্য = ৫০ মিটার
মাঠের প্রস্থ = ৩০ মিটার

∴ মাঠের মোট ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৫০ × ৩০ = ১৫০০ বর্গমিটার

রাস্তা ভেতরের চারদিকে ৩ মিটার চওড়া হওয়ায়,
রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য = ৫০ - (৩ × ২) মিটার
= ৫০ - ৬ = ৪৪ মিটার

রাস্তা বাদে মাঠের প্রস্থ = ৩০ - (৩ × ২) মিটার
= ৩০ - ৬ = ২৪ মিটার

∴ রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল = ৪৪ × ২৪ = ১০৫৬ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = মোট মাঠের ক্ষেত্রফল − রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল
= ১৫০০ − ১০৫৬
= ৪৪৪ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৪৪ বর্গমিটার

৯,৯৪৮.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল-
  1. ক) 360°
  2. খ) 270°
  3. গ) 90°
  4. ঘ) 180°
সঠিক উত্তর:
ঘ) 180°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 180°
ব্যাখ্যা

বৃত্ত সংক্রান্ত উপপাদ্যঃ
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।

৯,৯৪৯.

উপরের চিত্রে, বস্তুটির আয়তন কত?
  1. Πr2h
  2. (1/2)Πr2h
  3. (1/3)Πr2h
  4. (4/3)Πr3
সঠিক উত্তর:
(1/3)Πr2h
উত্তর
সঠিক উত্তর:
(1/3)Πr2h
ব্যাখ্যা
উপরের চিত্রে, 
কোনকটির ভূমির ব্যাসার্ধ = r
উচ্চতা = h
বস্তুটির আয়তন =  1/3 × ভূমির ক্ষেত্রফল × উচ্চতা = (1/3)Πr2h
৯,৯৫০.
৫০° কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত?
  1. ৬৫°
  2. ৭০°
  3. ৮০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০° কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত?

সমাধান:
সম্পূরক কোণ = ১৮০° - ৫০° = ১৩০°
পুরক কোণ = ৯০° - ৫০° = ৪০°

পার্থক্য = ১৩০° - ৪০° = ৯০°
৯,৯৫১.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল 338 বর্গ সে.মি. যদি উচ্চতা ভূমির দ্বিগুণ হয়, তবে সামান্তরিকের উচ্চতা কত? 
  1. ক) 13 সে.মি.
  2. খ) 15 সে.মি.
  3. গ) 26 সে.মি.
  4. ঘ) 30 সে.মি.
সঠিক উত্তর:
গ) 26 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 26 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল 338 বর্গ সে.মি. যদি উচ্চতা ভূমির দ্বিগুণ হয়, তবে সামান্তরিকের উচ্চতা কত? 

সমাধান:
সামান্তরিকের ভূমি  x সে.মি.
সামান্তরিকের উচ্চতা  2x সে.মি.

প্রশ্নমতে 
2x × x  = 338
2x2 = 338
x2 = 169
x2 = 132
x = 13

সামান্তরিকের উচ্চতা  = 2 × 13= 26 সে.মি.
৯,৯৫২.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৯১ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১৪ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২ গজ 
  2. খ) ১৩ গজ 
  3. গ) ১৫ গজ 
  4. ঘ) ১৭ গজ 
সঠিক উত্তর:
খ) ১৩ গজ 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ গজ 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৯১ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১৪ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত? 

সমাধান: 


ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × ভূমি × 14
= 7 × ভূমি 

প্রশ্নমতে,
7 × ভূমি = 91
⇒ ভূমি = 91/7
∴ ভূমি = 13

∴ ভূমির দৈর্ঘ্য ১৩ গজ
৯,৯৫৩.
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫৫মিটার এবং উচ্চতা ৩০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?
  1. ১৫৫০ টাকা
  2. ১৬৫০ টাকা
  3. ১৭২০ টাকা
  4. ১৭৫০ টাকা
সঠিক উত্তর:
১৬৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫৫মিটার এবং উচ্চতা ৩০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ভূমি = ৫৫মিটার
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা = ৩০ মিটার

∴ ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ১/২ × (ভূমি × উচ্চতা) বর্গমিটার
= ১/২ × (৫৫ × ৩০) বর্গমিটার
= ৮২৫ বর্গমিটার

১ বর্গমিটারে খরচ হয় = ২ টাকা
∴ ৮২৫ বর্গমিটারে খরচ হয় = (২ × ৭৫০) টাকা
= ১৬৫০ টাকা
৯,৯৫৪.
2sin15°.cos 15° =?
  1. 3/√2
  2. √3/2
  3. √3/4
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 2sin15°.cos 15° =?

সমাধান:
আমরা জানি,
Sin 2A = 2sinA cosA

2sin15°cos 15° 
= sin(2 × 15°)
= sin30°
= 1/2
৯,৯৫৫.
ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে, D = 105°, A = 2B তাহলে C = ?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 75°
সঠিক উত্তর:
ক) 30°
উত্তর
সঠিক উত্তর:
ক) 30°
ব্যাখ্যা

ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলে,
D + B = 180°
B = 180° - 105°
= 75°
A = 2B
= 2 × 75°
= 150°
∴ C = 180° - 150°
= 30°

৯,৯৫৬.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি-
  1. সূক্ষ্মকোণ
  2. সূক্ষ্মকোণ বা স্থূল কোণ
  3. স্থূল কোণ
  4. সমকোণ
সঠিক উত্তর:
সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি-

সমাধান:
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে।
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ।
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহুই
৯,৯৫৭.
কোনাে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ৩৬০°
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনাে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? 

সমাধান:
- ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 

এখন 
∠P = ∠X + ∠Z
∠Q = ∠X + ∠Y
∠R = ∠Y + ∠Z
∠P + ∠Q + ∠R = 2(∠X + ∠Y + ∠Z) = 2 × 180°
= 360°
৯,৯৫৮.

চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆ABC অন্তর্লিখিত। ∠y = 112° হলে, ∠x = ?
  1. ক) 68°
  2. খ) 34°
  3. গ) 45°
  4. ঘ) 39°
সঠিক উত্তর:
খ) 34°
উত্তর
সঠিক উত্তর:
খ) 34°
ব্যাখ্যা
ΔBOC এর বহিঃস্থ ∠AOB =∠OBC + ∠OCB
এখন, ∠AOB + ∠y = 180°
∠OBC + ∠OCB + ∠y = 180°
∠x + ∠x = 180° - 112°
2∠x = 68°
∠x = 34°
৯,৯৫৯.
ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে?
  1. সম্পূরক কোণ
  2. পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর:
পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে?

সমাধান:

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।

- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
৯,৯৬০.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ২২২ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
  1. ক) ৩০
  2. খ) ৩৪
  3. গ) ৩৭
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
গ) ৩৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তাই এর ক্ষেত্রফল হবে = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
অর্থাৎ, ২২২ = ১/২ × ১২ × অপর বাহু
বা, অপর বাহুর দৈর্ঘ্য = ২২২/৬ = ৩৭ একক
৯,৯৬১.
আট বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ৯টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: আট বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2
 
আট বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে = {8(8 - 3)}/2
= (8 × 5)/2
= 20
৯,৯৬২.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত কমবে?
  1. ক) 11%
  2. খ) 17%
  3. গ) 19%
  4. ঘ) 21%
সঠিক উত্তর:
গ) 19%
উত্তর
সঠিক উত্তর:
গ) 19%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত কমবে?

সমাধান:  
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r একক,
ক্ষেত্রফল = πr2 বর্গ একক।
ব্যাসার্ধ 10% কমে
নতুন ব্যাসার্ধ = r - r এর 10% 
= r - r এর 10/100
= r - r/10
= (10r - r)/10
= 9r/10
= 0.9r একক
 
তাহলে ক্ষেত্রফল = π (0.9r)2 = 0.81πr2 বর্গ একক
ক্ষেত্রফল কমবে = πr2 - 0.81πr2 = 0.19πr2 বর্গ একক


ক্ষেত্রফল কমার হার = {(0.19πr2 /πr2) x 100} = 19%
৯,৯৬৩.
বেলনের ভূমির ব্যাস ৬ মিটার, উচ্চতা ১৪ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৩২০ বর্গমিটার
  2. ২৬৪ বর্গমিটার
  3. ২৮৪ বর্গমিটার
  4. ১৪৪ বর্গমিটার
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস ৬ মিটার, উচ্চতা ১৪ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস ৬ মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = ৩ মিটার
বেলনের উচ্চতা h = ১৪ মিটার

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২πrh
= ২ × (২২/৭) × ৩ × ১৪ বর্গ মিটার
= ২৬৪ বর্গমিটার
৯,৯৬৪.
রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য কি?
  1. ক) রেখার প্রান্তবিন্দু দুইটি এবং রশ্মির প্রান্তবিন্দু নেই।
  2. খ) রেখার প্রান্তবিন্দু একটি এবং রশ্মির প্রান্তবিন্দু একটি।
  3. গ) রেখার প্রান্তবিন্দু নেই কিন্তু রশ্মির প্রান্তবিন্দু একটি।
  4. ঘ) রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।
সঠিক উত্তর:
গ) রেখার প্রান্তবিন্দু নেই কিন্তু রশ্মির প্রান্তবিন্দু একটি।
উত্তর
সঠিক উত্তর:
গ) রেখার প্রান্তবিন্দু নেই কিন্তু রশ্মির প্রান্তবিন্দু একটি।
ব্যাখ্যা

রেখার কোন প্রান্তবিন্দু নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই (অনেক বই তে রেখার প্রান্তবিন্দু ২ টা দেওয়া আছে সেটা ভুল। নবম শ্রেণীর বোর্ড বইতে দেওয়া আছে রেখার কোন প্রান্তবিন্দু নেই)
রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে
রশ্মির প্রান্ত বিন্দু একটি, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই

৯,৯৬৫.
ABDC একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAC ও ∠BDC এর সমষ্টি কত হবে?
  1. ১২০°
  2. ১৮০°
  3. ৩৬০°
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: ABDC একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAC ও ∠BDC এর সমষ্টি কত হবে?

সমাধান:

আমরা জানি
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।

ABDC বৃত্তস্থ চতুর্ভুজে ∠BAC ও ∠BDC পরস্পর বিপরীত কোণ।
∠BAC ও ∠BDC এর সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
৯,৯৬৬.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 8 গুণ
  2. 16 গুণ
  3. 24 গুণ
  4. 32 গুণ
সঠিক উত্তর:
24 গুণ
উত্তর
সঠিক উত্তর:
24 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
তাহলে, বৃত্তের ব্যাস = 2r
এবং বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 8r) = 10r
তাহলে, ব্যাসার্ধ = 10r/2 = 5r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(5r)2 = 25πr2

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 25πr2 - πr2 = 24πr2
অতএব, ক্ষেত্রফল 24 গুণ বৃদ্ধি পাবে।
৯,৯৬৭.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৫ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ১৫ টি
  2. ১২ টি
  3. ১০ টি
  4. ১৮ টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৫ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
বহিঃস্থ কোণ = ক
অন্তঃস্থ কোণ = ৫ক

প্রশ্নমতে,
৫ক + ক = ১৮০°
⇒ ৬ক = ১৮০°
∴ ক = ৩০°

বহিঃস্থ কোণ = ৩০°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৩০°
= ১২ টি
৯,৯৬৮.
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 8 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 25√3 বর্গ সে.মি.
  2. 50√3 বর্গ সে.মি.
  3. 96√3 বর্গ সে.মি.
  4. 106√3 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
96√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
96√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 8 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
সুষম ষড়ভুজে ছয়টি সম আকৃতির সমবাহু ত্রিভুজ আছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 সেমি।
সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল
= 6 × (8 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল)
= 6 × (√3/4) × 82
= 96√3 বর্গ সে.মি.
৯,৯৬৯.
নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? 
  1. ক) বর্গ
  2. খ) আয়ত
  3. গ) রম্বস
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
গ) রম্বস
উত্তর
সঠিক উত্তর:
গ) রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? 

সমাধান
⇒ বৃত্তস্থ চতুর্ভুজের যে কোন দুইটি বিপরীত কোনের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
⇒ বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম - এই তিন চতুর্ভুজের দুইটি বিপরীত কোনের সমষ্টি সর্বদা দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
⇒ কিন্তু রম্বসের দুইটি বিপরীত কোনের  সমষ্টি কখনো দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয় না।

সুতরাং, রম্বস বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। 
৯,৯৭০.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক পঞ্চমাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
  1. ক) 5
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ঘ) 25
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক পঞ্চমাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান: 
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x²
সরলরেখার এক পঞ্চমাংশের উপর অঙ্কিত বর্গ = (x/5)2 = x2/25

∴ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক পঞ্চমাংশের উপর অঙ্কিত বর্গের 25 গুণ।
৯,৯৭১.
সামান্তরিকের ভূমি a মিটার এবং উচ্চতা h মিটার হলে, সামান্তরিকের ক্ষেত্রফল কত? 
  1. ক) ah/2 ব.মি.
  2. খ) ah ব.মি.
  3. গ) a2h ব.মি.
  4. ঘ) a2h2 ব.মি.
সঠিক উত্তর:
খ) ah ব.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ah ব.মি.
ব্যাখ্যা
দেয়া আছে,
সামান্তরিকের ভূমি = a মিটার 
উচ্চতা = h মিটার 
সামান্তরিকের ক্ষেত্রফল  = ভূমি × উচ্চতা = ah ব.মি.
৯,৯৭২.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 7 । বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি? 
  1. 25 : 29
  2. 25 : 49
  3. 25 : 1
  4. 15 : 49
সঠিক উত্তর:
25 : 49
উত্তর
সঠিক উত্তর:
25 : 49
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 7 । বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি? 

সমাধান: 
ধরি, 
১ম বৃত্তের  ব্যাসার্ধ = 5r 
২য় বৃত্তের ব্যাসার্ধ = 7r 
∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল = π (5r)2 = 25πr
২য় বৃত্তের ক্ষেত্রফল = π (7)2 = 49πr
১ম বৃত্তের ক্ষেত্রফল/২য় বৃত্তের ক্ষেত্রফল = 25πr2/49πr2 = 25/49

∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল : ২য় বৃত্তের ক্ষেত্রফল = 25 : 49
৯,৯৭৩.
একটি সিলিন্ডার এবং একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তন সমান। যদি কোণকের উচ্চতা 9 মিটার হয়, তবে সিলিন্ডারের উচ্চতা কত?
  1. 3 মিটার 
  2. 2 মিটার 
  3. 4 মিটার 
  4. 5 মিটার 
সঠিক উত্তর:
3 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
3 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডার এবং একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তন সমান। যদি কোণকের উচ্চতা 9 মিটার হয়, তবে সিলিন্ডারের উচ্চতা কত?

সমাধান: 
ধরি,
সিলিন্ডার ও সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ = r মিটার 
সিলিন্ডারের উচ্চতা = h1 মিটার 
সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা = h2 মিটার = 9 মিটার 

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h1 ঘনমিটার 
সমবৃত্তভূমিক কোণকের আয়তন = (1/3)πr2h2 ঘনমিটার 

প্রশ্নমতে, 
πr2h1 = (1/3)πr2h2
বা, h1 = 9/3
∴ h1 = 3

∴ সিলিন্ডারের উচ্চতা = 3 মিটার।

৯,৯৭৪.
একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬ বর্গফুট। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৬ ফুট হলে শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ১৮ ফুট
  2. ১২ ফুট
  3. ৬ ফুট
  4. ২৪ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬ বর্গফুট। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৬ ফুট হলে শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
লম্বের দৈর্ঘ্য = ক ফুট

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ৯৬ = (১/২) × ১৬ × ক
⇒ ৯৬ = ৮ × ক
⇒ ক = ৯৬/৮
∴ ক = ১২ ফুট

∴ শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য = ১২ ফুট
৯,৯৭৫.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ৮ মিটার
  3. ৭ মিটার
  4. ৬ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ক একক হলে পরিসীমা ৩ক একক।
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ক একক হলে পরিসীমা ৪ক একক।

বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার
তাহলে, এর পরিসীমা = ৪ × ৬ = ২৪ মিটার

তাহলে, সমবাহু ত্রিভুজের পরিসীমা = ২৪ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ২৪/৩ = ৮ মিটার।
৯,৯৭৬.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ফলে উৎপন্ন বহিঃস্থ কোণ ∠ACD = ? 
  1. ক) 100°
  2. খ) 120°
  3. গ) 130°
  4. ঘ) 140°
সঠিক উত্তর:
ঘ) 140°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 140°
ব্যাখ্যা
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ফলে উৎপন্ন বহিঃস্থ কোণ ∠ACD = ? 


১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।
৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক।
বহিঃস্থ কোণ ∠ACD = ∠ABC + ∠BAC = 75° + 65° = 140°
৯,৯৭৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গমিটার এবং ভূমি 12 মিটার। সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 24 মিটার
  2. 10√2 মিটার
  3. 10 মিটার
  4. 16 মিটার
সঠিক উত্তর:
10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গমিটার এবং ভূমি 12 মিটার। সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত?


সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার
ভূমি, b =  ১২ মিটার
এবং সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, a = ?

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
⇒ (b/4) × √(4a2 - b2) = 48
⇒ (12/4) × √{4a2 - (12)2} = 48
⇒ √{4a2 - 144} = 48/3 = 16
⇒ 4a2 - 144 = 256
⇒ 4a2 = 400
⇒ a2 = 100 = 102
∴ a = 10

সুতরাং, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 মিটার।
৯,৯৭৮.
কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 5π cm2
  2. 10π cm2
  3. 25π cm2
  4. 100π cm2
সঠিক উত্তর:
25π cm2
উত্তর
সঠিক উত্তর:
25π cm2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
কোনো বৃত্তের ব্যাস 10 cm 
কোনো বৃত্তের ব্যাসার্ধ 10/2 cm = 5cm

∴বৃত্তটির ক্ষেত্রফল = π × 52 cm2 = 25π cm2
৯,৯৭৯.
১ কুইন্টালে কত কিলোগ্রাম?
  1. ১০ কিলোগ্রাম
  2. ১০০ কিলোগ্রাম
  3. ১০০০ কিলোগ্রাম
  4. ৫০০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
১০০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
১  কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
৯,৯৮০.
কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?
  1. sin60°
  2. tan90°
  3. ​cos90°
  4. sec0°
সঠিক উত্তর:
tan90°
উত্তর
সঠিক উত্তর:
tan90°
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?

​সমাধান: 
tan90° এর মান = অসংজ্ঞায়িত।

​​অন্যদিকে, 
sin60° এর মান = √3/2,
​cos90° এর মান = 0 
​এবং sec0° এর মান = 1 

৯,৯৮১.
একটি ঘনকের আয়তন 512x3 ঘন একক। ঘনকটির ধারের দৈর্ঘ্য কত?
  1. 24 একক
  2. 8x একক
  3. 16x একক
  4. 8 একক
সঠিক উত্তর:
8x একক
উত্তর
সঠিক উত্তর:
8x একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের আয়তন 512x3 ঘন একক। ঘনকটির ধারের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে, 
একটি ঘনকের আয়তন 512x3 ঘন একক


আমরা জানি,
ঘনকের আয়তন = a3  ; [ঘনকের ধারের দৈর্ঘ্য = a একক]

প্রশ্নমতে,
a3 = 512x3
⇒ a3 = (8x)3
∴ a = 8x

সুতরাং, ঘনকটির ধারের দৈর্ঘ্য 8x একক।

৯,৯৮২.
বৃত্তের পরিসীমা 18π একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত? 
  1. 81π বর্গ একক
  2. 18π বর্গ একক
  3. 181π বর্গ একক
  4. 118π বর্গ একক
সঠিক উত্তর:
81π বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
81π বর্গ একক
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r একক হলে, 
2πr = 18π
⇒ r = 9

নির্ণেয় ক্ষেত্রফল
= πr2
= π × 92
= 81π বর্গ একক 
৯,৯৮৩.
একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৪ সেন্টিমিটার এবং ২০ সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ১২০ বর্গ সেন্টিমিটার
  2. ১৪০ বর্গ সেন্টিমিটার
  3. ১৮০ বর্গ সেন্টিমিটার
  4. ২৮০ বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
১৪০ বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৪ সেন্টিমিটার এবং ২০ সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ১৪ সেন্টিমিটার 
এবং অপর কর্ণটি = ২০ সেন্টিমিটার 

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = {(১/২) × কর্ণদ্বয়ের গুণফল} বর্গ একক 
= {(১/২) × ১৪ × ২০} বর্গ সেন্টিমিটার
= ১৪০ বর্গ সেন্টিমিটার।

৯,৯৮৪.
ABC বৃত্তের কেন্দ্র O এবং C পরিধির উপর যেকোন বিন্দু ∠AOB = 60° হলে ∠ACB = ?
  1. ক) 60°
  2. খ) 45°
  3. গ) 35°
  4. ঘ) 30°
সঠিক উত্তর:
ঘ) 30°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 30°
ব্যাখ্যা

বৃত্তের পরিধিস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধক।
∴ ∠ACB = 60°/2 = 30°
৯,৯৮৫.
একটি ত্রিভুজাকৃতির জমির ভূমির পরিমাপ ৫০ মিটার এবং উচ্চতা ৩০ মিটার। জমিটির ক্ষেত্রফল কত?
  1. ১৫০ বর্গমিটার
  2. ৩০০ বর্গমিটার
  3. ৬০০ বর্গমিটার
  4. ৭৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
৭৫০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতির জমির ভূমির পরিমাপ ৫০ মিটার এবং উচ্চতা ৩০ মিটার। জমিটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমির পরিমাপ = ৫০ মিটার
উচ্চতা = ৩০ মিটার

∴ ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ৫০ × ৩০
= ২৫ × ৩০
= ৭৫০ বর্গমিটার

∴ জমিটির ক্ষেত্রফল ৭৫০ বর্গমিটার।
৯,৯৮৬.
10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 
  1. 100 বর্গ সে.মি.
  2. 150 বর্গ সে.মি.
  3. 220 বর্গ সে.মি.
  4. 200 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
200 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
200 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = 10 সে.মি. 
তাহলে, ব্যাস = 2r = (10 × 2) = 20   [যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান] 

আমরা জানি, 
ক্ষেত্রফল = (1/2) × (কর্ণ)2
= (1/2) × (20)2
= 400/2
= 200 বর্গ সে.মি. 

∴ ক্ষেত্রফল = 200 বর্গ সে.মি.। 

৯,৯৮৭.
একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস ১৮ সে.মি. হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. π/২ সে.মি.
  2. ১.৫π সে.মি.
  3. ২π সে.মি.
  4. π সে.মি.
সঠিক উত্তর:
১.৫π সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১.৫π সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস ১৮ সে.মি. হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাস = ১৮ সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ r = ১৮/২ = ৯ সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ θ = ৩০° 
বৃত্তচাপের দৈর্ঘ্য s = ?

আমরা জানি,
s = πrθ/১৮০°
⇒ s =  (π × ৯ × ৩০°)/১৮০°
∴ s = ১.৫π সে.মি.

সুতরাং, বৃত্তচাপের দৈর্ঘ্য ১.৫π  সে.মি.। 

৯,৯৮৮.
চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?
  1. ক) ১০০°
  2. খ) ১১৫°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ১৪০°
সঠিক উত্তর:
গ) ১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?

সমাধান:
চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩

ধরি,
চতুর্ভুজের চারটি কোণ  x°, ২x°, ২x°, ৩x°

আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°

শর্তমতে,
x° + ২x° + ২x° + ৩x° = ৩৬০°
বা, ৮x° = ৩৬০°
বা, x° = ৪৫°

∴ বৃহত্তম কোণের পরিমাণ = ৩ × ৪৫° = ১৩৫°
৯,৯৮৯.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৩২°
  2. ৩৮°
  3. ৪২°
  4. ৪৮°
সঠিক উত্তর:
৪২°
উত্তর
সঠিক উত্তর:
৪২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ক্ষুদ্রতম কোণ = x
বৃহত্তম কোন = x + ৬°

প্রশ্নমতে,
x + x + ৬°  + ৯০° = ১৮০°
২x + ৬° = ১৮০° - ৯০°
২x = ৯০° - ৬°
২x = ৮৪°
x  = ৮৪°/২
x  = ৪২°
৯,৯৯০.
A(1, - 1), B(2, 2) এবং C(4, t) বিন্দুত্রয় সমরেখ হলে t এর মান
  1. 8
  2. 6
  3. 4
  4. 7
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: A(1, - 1), B(2, 2) এবং C(4, t) বিন্দুত্রয় সমরেখ হলে t এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A(1, - 1), B(2, 2) এবং C(4, t)

আমরা জানি,
(X1, Y1) ও (X2, Y2) বিন্দুগামী রেখার ঢাল = (y2​ - y1​​)/(x2​ - x1​)
তিনটি বিন্দু A(1, - 1), B(2, 2), C(4, t) সমরেখ হলে, তাদের মধ্যে যেকোনো দুইটি বিন্দু দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল এবং তৃতীয় বিন্দুর সাথে অন্য একটি বিন্দুর মধ্যকার ঢাল সমান হবে।
এখন,
AB এর ঢাল,
mAB​ = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= {2 - (- 1)}/(2 - 1)
= (2 + 1)/1
= 3

BC এর ঢাল
mBC = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (t - 2)/(4 - 2)
= (t - 2)/2

∴ তিনটি বিন্দু সমরেখ হলে ঢাল দুটি সমান হবে।
∴ (t - 2)/2 = 3
⇒ t - 2 = 6
⇒ t = 6 + 2
⇒ t = 8
৯,৯৯১.
একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১৮ মিটার ও ৯ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৩০ মিটার
  2. ৩৬ মিটার
  3. ৪০ মিটার
  4. ৪৮ মিটার
সঠিক উত্তর:
৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১৮ মিটার ও ৯ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১৮ মিটার ও ৯ মিটার

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
=  (১/২) × ১৮ × ৯ 
= ৮১ বর্গমিটার 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৮১ বর্গমিটার 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৮১ মিটার 
= ৯ মিটার 

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৪ × ৯ মিটার 
= ৩৬ মিটার 
৯,৯৯২.
বর্গের কর্ণের দৈর্ঘ্য ২৫ সে.মি. হলে, বর্গের ক্ষেত্রফল কত?
  1. ৬২৫ বর্গ সে.মি.
  2. ৩১৮.২৫ বর্গ সে.মি.
  3. ৩১২.৫ বর্গ সে.মি.
  4. ৪১৫.৫ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৩১২.৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩১২.৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গের কর্ণের দৈর্ঘ্য ২৫ সে.মি. হলে, বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a সে.মি. 
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2 সে.মি.

প্রশ্নমতে,
a√2 = 25
বা, a = 25/√2

∴ বর্গের ক্ষেত্রফল = (25/√2)2 = 625/2 = 312.5 বর্গ সে.মি.
৯,৯৯৩.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 12 মিটার বেড়ে যায়। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 1 সেমি
  2. খ) 1.46 সেমি
  3. গ) 2 সেমি
  4. ঘ) 2.42 সেমি
সঠিক উত্তর:
খ) 1.46 সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) 1.46 সেমি
ব্যাখ্যা
প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য  a মিটার হলে, ক্ষেত্রফল = √3/4 × a2 বর্গ মিটার
বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, নতুন বাহুর দৈর্ঘ্য = (a + 4) মিটার
অতএব, ক্ষেত্রফল = √3/4 × (a + 4)2 বর্গ মিটার

√3/4 × (a + 4)2 - √3/4 × a2 = 12
⇒ √3/4{(a + 4)2 - a2} = 12
⇒ {(a + 4)2 - a2} = 12 × 4/√3 = 16√3
⇒ a2 + 8a + 16 - a2 = 16√3
⇒ 8a = 16√3 - 16
⇒ a = 16(√3 - 1)/8 
⇒ a = 2(√3 - 1) = 2 × 0.732 = 1.46 সেমি 
৯,৯৯৪.
দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ৩৬ : ২৫ হলে, তাদের পরিসীমার অনুপাত কত হবে?
  1. ক) ১২ : ৫
  2. খ) ৬ : ৫
  3. গ) ২৫ : ১৬
  4. ঘ) ৩৬ : ২৫
সঠিক উত্তর:
খ) ৬ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ৩৬ : ২৫ হলে, তাদের পরিসীমার অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
১ম ত্রিভুজের এক বাহু a1,
২য় ত্রিভুজের এক বাহু a2

১ম ত্রিভুজের ক্ষেত্রফল,(√3/4)a12
২য় ত্রিভুজের ক্ষেত্রফল,(√3/4)a22
শর্তমতে,
(√3/4)a12 : (√3/4)a22 = 36 : 25
বা, a12 : a22 = 36 : 25
বা, a1 : a2 = 6 : 5

এখন,
১ম ত্রিভুজের পরিসীমা = 3a1 = 3 × 6x = 18x
২য় ত্রিভুজের পরিসীমা = 3a2 = 3 × 5x = 15x
১ম ত্রিভুজের পরিসীমা : ২য় ত্রিভুজের পরিসীমা
= 18x : 15x
= 6 : 5

৯,৯৯৫.
O কেন্দ্রবিশষ্ট বৃত্তে  ∠BAD = 35° হলে, ∠BED সমান কত? 
  1. 70°
  2. 35°
  3. 105°
  4. 60°
সঠিক উত্তর:
35°
উত্তর
সঠিক উত্তর:
35°
ব্যাখ্যা

 
আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান  বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান।
BCD চাপের উপর দণ্ডায়মান  বৃত্তস্থ কোণ ∠BAD ও  ∠BED পরস্পর সমান।  
 ∠BAD = 35° হলে, ∠BED =35° হবে।
৯,৯৯৬.
ΔABCD সমান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো, ∠BAD = 97° হলে ∠BCE = কত ?
  1. 97°
  2. 48.5°
  3. 90°
  4. 83°
সঠিক উত্তর:
83°
উত্তর
সঠিক উত্তর:
83°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABCD সমান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো, ∠BAD = 97° হলে ∠BCE = কত ?

সমাধান: 
 
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান 
 ∠BAD = ∠ BCD = 97° 

এখন,
∠BCD + ∠BCE = 180°
⇒ 100° + ∠BCE = 180°
⇒ ∠BCE = 180° - 97°
∴ ∠BCE = 83°
৯,৯৯৭.
৬০ মিঃ দৈর্ঘ এবং ৪০ মিঃ প্রস্থ বিশিষ্ট বাগানের বাহিরের চতুর্দিকে ৫ মিঃ প্রস্থ একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিঃ?
  1. ক) ১০০০ বর্গমিঃ
  2. খ) ১১০০ বর্গমিঃ
  3. গ) ১২০০ বর্গমিঃ
  4. ঘ) ১৩০০ বর্গমিঃ
সঠিক উত্তর:
খ) ১১০০ বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১০০ বর্গমিঃ
ব্যাখ্যা

বাগানের ক্ষেত্রফল = ৬০ × ৪০
= ২৪০০ বর্গমিঃ
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৬০ + ২ × ৫)(৪০ + ২ × ৫)
= ৭০ × ৫০
= ৩৫০০
∴ রাস্তার ক্ষেত্রফল = (৩৫০০ - ২৪০০)বর্গমিঃ
= ১১০০ বর্গমিঃ

৯,৯৯৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দু’টি ৯ সেঃমিঃ ও ৭ সেঃমিঃ এবং ক্ষেত্রফল ৫৬ বর্গ সেঃমিঃ হলে উচ্চতা কত সেঃমিঃ?
  1. ক) ১৪
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ঘ) ৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭
ব্যাখ্যা
ক্ষেত্রফল = ১/২ × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × উচ্চতা
বা, ৫৬ = ১/২ × (৯+৭) × উচ্চতা
বা, উচ্চতা = ৫৬ × ২/১৬ = ৭।
৯,৯৯৯.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ১০ সমকোণ
  2. ১১ সমকোণ
  3. ১২ সমকোণ
  4. ১৪ সমকোণ
সঠিক উত্তর:
১২ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১২ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰
বহুভুজের বাহুর সংখ্যা ৮ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৮ - ২) × ১৮০⁰
= ৬ × ১৮০⁰
= ১০৮০⁰
= ১০৮০⁰/ ৯০⁰ সমকোণ
= ১২ সমকোণ
১০,০০০.
যদি sin⁡θ =3/5 হয়​, তাহলে cos⁡θ কত?
  1. 4/5
  2. 3/4
  3. 5/4
  4. 2/5
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin⁡θ =3/5 হয়​, তাহলে cos⁡θ কত?

সমাধান:
cos⁡θ = √(1 - sin2θ
= √(1 - 9/25)
= √{(25 - 9)/25}
= √16/25
= 4/5