বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৭৮৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / · ৫০১৬০০ / ৭৮৩

৫০১.
একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সে.মি.। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।
  1. 72√3 বর্গ সে.মি. 
  2. 114√3 বর্গ সে.মি. 
  3. 48√3 বর্গ সে.মি. 
  4. 96√3 বর্গ সে.মি. 
সঠিক উত্তর:
96√3 বর্গ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
96√3 বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সে.মি.। এর ক্ষেত্রফল নির্ণয় করুন। 

সমাধান: 


মনে করি,
সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, a = 8 সে.মি. এবং 
বাহুর সংখ্যা, n = 6 

আমরা জানি, 
সুষম বহুভুজের ক্ষেত্রফল = (na2/4)cot(180°/n) 
= [{6 × (8)2}/4]cot(180°/6) 
= {(6 × 64)/4} cot30° 
= 6 × 16 × √3
= 96√3 বর্গ সে.মি. (প্রায়) 

∴ নির্ণেয় ক্ষেত্রফল = 96√3 বর্গ সে.মি. 
৫০২.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ১২০° হলে, ঐ বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? 
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০° 
সুতরাং সুষম বহুভুজের প্রতিটি বহিস্থঃ কোণ = ১৮০° - ১২০° 
                                                                   = ৬০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃ কোণের সমষ্টি = ৩৬০°

সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৬০°
                                                       = ৬
৫০৩.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১২ ও ৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৭ সেন্টিমিটার
  2. খ) ১৩ সেন্টিমিটার
  3. গ) ১৪ সেন্টিমিটার
  4. ঘ) ৮ সেন্টিমিটার
সঠিক উত্তর:
খ) ১৩ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২² + ৫²)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
∴ অতিভুজ = ১৩ সেন্টিমিটার
৫০৪.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে. মি.  এবং অতিভুজ ১০ সে. মি. হলে, উচ্চতা কত ?
  1. ৮ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৫ সে. মি.
  4. ১০ সে. মি.
সঠিক উত্তর:
৮ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে. মি. এবং অতিভুজ ১০ সে. মি. হলে, উচ্চতা কত ?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি = ৬ সে. মি.
অতিভুজ = ১০ সে. মি.

ধরি,
উচ্চতা বা লম্ব = ”ক” সে. মি.

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(ভূমি) + (লম্ব) = (অতিভুজ)
⇒ (৬) + (ক) = (১০)
⇒ ৩৬ + ক = ১০০
⇒ ক = ১০০ - ৩৬
⇒ ক = ৬৪
⇒ ক = √৬৪
∴ ক = ৮

অর্থাৎ উচ্চতা বা লম্ব ৮ সে. মি.।
৫০৫.
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ১৬০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ১৬
  2. ১৭
  3. ১৮
  4. ১৯
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ১৬০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১৬০°
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬০°
= ২০°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২০°
= ১৮ টি
৫০৬.
এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ঠিক পশ্চিম দিকে 3 কিলোমিটার গেল। যাত্রা শেষে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে থাকবে? 
  1. 5 কিলোমিটার
  2. 6 কিলোমিটার
  3. 7 কিলোমিটার
  4. 8 কিলোমিটার
সঠিক উত্তর:
5 কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
5 কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ঠিক পশ্চিম দিকে 3 কিলোমিটার গেল। যাত্রা শেষে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে থাকবে? 

সমাধান: 

মনে করি,
লোকটি A স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 4 কিলোমিটার যাওয়ার পর B স্থানে পৌঁছাল এবং B থেকে পশ্চিম দিকে গমন করে 3 কিলোমিটার যাওয়ার পর C বিন্দুতে পৌঁছাল। 
তাহলে, AB = 4 কি.মি.
BC = 3 কি.মি.
AC = কত?

এখন,
ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই,
AC2 = AB2 + BC2
বা, AC2 = (4)2 + (3)2
বা, AC2 = 16 + 9
বা, AC2 = 25
∴ AC = 5

∴ লোকটি যাত্রা শুরুর স্থান থেকে 5 কিলোমিটার দূরে থাকবে।
৫০৭.
একটি সুষম নবভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ৩৬°
  2. ৪০°
  3. ৫৫°
  4. ৬০°
সঠিক উত্তর:
৪০°
উত্তর
সঠিক উত্তর:
৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম নবভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান = ৩৬০°/বাহুর সংখ্যা
একটি সুষম নবভুজের বাহুর সংখ্যা = ৯ টি

∴ একটি সুষম নবভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/৯
= ৪০°
৫০৮.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ১৮
  2. ২৭
  3. ৩৬
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
নির্ণেয় বাহুর সংখ্যা = ৩৬০°/একটি বহিঃস্থ কোণের পরিমাণ
= ৩৬০°/২০° 
= ১৮ 

∴ বহুভুজটির বাহুর সংখ্যা = ১৮ ।
৫০৯.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৮ ও ১৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ১৯ সেন্টিমিটার
  2. ১৬ সেন্টিমিটার
  3. ১৭ সেন্টিমিটার
  4. ২৩ সেন্টিমিটার
সঠিক উত্তর:
১৭ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৮ ও ১৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ অতিভুজ = √(৮ + ১৫)
= √(৬৪ + ২২৫)
= √(২৮৯)
= ১৭ সেন্টিমিটার

∴ অতিভুজের দৈর্ঘ্য = ১৭ সেন্টিমিটার
৫১০.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১৬৮° হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ১৬ টি
  2. ২০ টি
  3. ২৬ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
৩০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১৬৮° হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহিঃস্থ কোণ = ১৮০° - অন্তঃস্থ কোণ
= (১৮০° - ১৬৮°)
= ১২°

সুতরাং, বাহুর সংখ্যা = ৩৬০°/১২°
= ৩০ টি
৫১১.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০° হলে, উহার প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫০°
  2. খ) ৩০°
  3. গ) ৩৩০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
খ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০° হলে, উহার প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৫০°।
সুষম বহুভুজের প্রতিটি  বহিস্থঃকোণ = ১৮০° - ১৫০°
= ৩০°

 

৫১২.
একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. 90°
  2. 120°
  3. 135°
  4. 145°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা, n = 8
∴ অন্তঃস্থ কোণ, θ = 180° - (360°/8)
= 180° - 45°
= 135°
৫১৩.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৩৫°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৩৫°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫°।
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৩৫°
= ৪৫°

∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪৫°
= ৮টি
৫১৪.
ABCD বর্গের AC কর্ণের দৈর্ঘ্য 12 হলে, ΔABC এর পরিসীমা কত?
  1. ক) 12(√2 - 1)
  2. খ) 12(√2 + 1)
  3. গ) 13(√2 + 1)
  4. ঘ) 13(√2 - 1)
সঠিক উত্তর:
খ) 12(√2 + 1)
উত্তর
সঠিক উত্তর:
খ) 12(√2 + 1)
ব্যাখ্যা

AC = 12 cm
∴ BC = AB = 12/√2 cm
∴ পরিসীমা = AC + BC + AB
= 12/√2 + 12/√2 + 12
= 24/√2 + 12
= 12√2 + 12
= 12(√2 + 1)

৫১৫.
কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থকোণ ১২০° হলে ঐ বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? 
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ ১২০° 
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১২০° 
                                                       = ৬০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°

সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৬০°
                                                       = ৬
৫১৬.
যদি একটি বহুভুজের বহিঃস্থ কোণ 30° হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. 24 টি
  2. 32 টি
  3. 48 টি
  4. 54 টি
সঠিক উত্তর:
54 টি
উত্তর
সঠিক উত্তর:
54 টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বহুভুজের বহিঃস্থ কোণ 30° হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
বহিঃস্থ কোণ = 30°
∴ বহুভুজের বাহুর সংখ্যা = 360°/30°
= 12

আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2
∴ বহুভুজের কর্ণের সংখ্যা = {12(12 - 3)}/2
= (12 × 9)/2
= 54 টি
৫১৭.
কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৫০
  2. খ) ১০০
  3. গ) ১২৫
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
গ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৫
ব্যাখ্যা
ধরি,
বাহুর দৈর্ঘ্য = x 
∴ ক্ষেত্রফল = x2

দৈর্ঘ্য ৫০% বৃদ্ধিতে 
বাহুর নতুন দৈর্ঘ্য = x + x এর ৫০%
                           = x + x × ৫০/১০০
                           = x + x/2
                          = ৩x/২

∴ নতুন ক্ষেত্রফল = (৯/৪)x2

ক্ষেত্রফল বৃদ্ধি = (৯/৪)x2 - x2 = ৫x2/৪

∴ ক্ষেত্রফল বৃদ্ধি হার = {(৫x2/৪)/x2} × ১০০
                                = (৫/৪) × ১০০
                                = ১২৫%
৫১৮.
একটি Hendecagon- এর অন্তকোণগুলোর সমষ্টি কত?
  1. ৯২০°
  2. ১৮৮০°
  3. ১৬২০°
  4. ১২৬০°
সঠিক উত্তর:
১৬২০°
উত্তর
সঠিক উত্তর:
১৬২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি Hendecagon- এর অন্তকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
বাহুর সংখ্যা n = ১১
বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি = (n - ২) × ১৮০°
= (১১ - ২) × ১৮০°
= ৯ × ১৮০°
= ১৬২০°

এখানে,
Monogon (1 side)
Digon (2 sides)
Triangle (3 sides)
Quadrilateral (4 sides)

Pentagon (5 sides)
Hexagon (6 sides)
Heptagon (7 sides)
Octagon (8 sides)

Nonagon (9 sides)
Decagon (10 sides)
Hendecagon (11 sides)
Dodecagon (12 sides)

Tridecagon (13 sides)
Tetradecagon (14 sides)
Pentadecagon (15 sides)
Hexadecagon (16 sides)

Heptadecagon (17 sides)
Octadecagon (18 sides)
Enneadecagon (19 sides)
Icosagon (20 sides)
৫১৯.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ৬ সেমি এবং ক্ষেত্রফল ২৪ বর্গসেমি হলে, ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ১৮ সেমি
  2. ২৪ সেমি
  3. ৩০ সেমি
  4. ২৭ সেমি
সঠিক উত্তর:
২৪ সেমি
উত্তর
সঠিক উত্তর:
২৪ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ৬ সেমি এবং ক্ষেত্রফল ২৪ বর্গসেমি হলে, ত্রিভুজটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
​ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × লম্ব
⇒ ২৪ = (১/২) × ভূমি × ৬
⇒ ২৪ = ৩ × ভূমি
⇒ ভূমি = ২৪/৩
∴ ভূমি = ৮ সেমি

পিথাগোরাসের সূত্রানুসারে,
​(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ অতিভুজ = ৮ + ৬
⇒ অতিভুজ = ৬৪ + ৩৬
⇒ অতিভুজ = ১০০
⇒ অতিভুজ = √১০০
⇒ অতিভুজ = ১০ সেমি

সুতরাং, ত্রিভুজটির পরিসীমা = ৮ + ৬ + ১০ = ২৪ সেমি।

৫২০.
সুষম বহুভুজের একটি অন্তকোণ ১২০° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কয়টি?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা

বাহুর সংখ্যা n
∴ ১৮০°(n - ২) / n = 120°
বা, ৩((n - ২) / n = ২
বা, ৩n - ৬ = ২n
∴ n = ৬

৫২১.
একটি সমবাহু অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ কত ডিগ্রি হবে? 
  1. 120°
  2. 135°
  3. 140°
  4. 150°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ কত ডিগ্রি হবে?

সমাধান:
আমরা জানি, 
বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (2n - 4) × 90° 
(যেখানে, n = বহুভুজের বাহুর সংখ্যা)

∴ অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = {(2 × 8) - 4} × 90° 
= (16 - 4) × 90°
= 12 × 90°
= 1080° 

∴ প্রতিটি কোণ = 1080°/8 
=135° ।

৫২২.
১৮ মিটার লম্বা একটি মই, দেয়ালে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ১২ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ৪√৩ মিটার
  2. ৮√৫ মিটার
  3. ৬√৫ মিটার
  4. ১০√৩ মিটার
সঠিক উত্তর:
৬√৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬√৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ মিটার লম্বা একটি মই, দেয়ালে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ১২ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মই এর নিচের প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার
তাহলে, পীথাগোরাসের সূত্রানুযায়ী,
১৮ = ১২ + ক
⇒ ক = ১৮ - ১২
⇒ ক = ৩২৪ - ১৪৪
⇒ ক = ১৮০
⇒ ক = √১৮০
∴ ক = ৬√৫ মিটার
৫২৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 13 সে.মি. এবং 12 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 12 সে.মি.
  2. 16 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 25 সে.মি.
সঠিক উত্তর:
18 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 13 সে.মি. এবং 12 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 132 = 122 + লম্ব2
⇒ লম্ব2 = (169 - 144)
⇒ লম্ব2 = 25
⇒ লম্ব = √25
∴ লম্ব = 5 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = (13 + 5) সে.মি.
= 18 সে.মি.
৫২৪.
যদি কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি বহিঃকোণের তিনগুণ হয় তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করুন?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি বহিঃকোণের তিনগুণ হয় তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করুন?

সমাধান:
ধরি,
বহিঃকোণের পরিমাণ = ক
অন্তঃকোণের পরিমাণ = ৩ক

∴ ক + ৩ক = ১৮০°
বা, ৪ক = ১৮০°
∴ ক = ৪৫°

∴ বাহুর সংখ্যা = ৩৬০°/৪৫° = ৮
৫২৫.
একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত? 
  1. ক) নয় সমকোণ
  2. খ) ছয় সমকোণ
  3. গ) সাত সমকোণ
  4. ঘ) আট সমকোণ
সঠিক উত্তর:
ঘ) আট সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আট সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত? 

সমাধান :
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 720° = আট সমকোণ
৫২৬.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 150° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. 6টি
  2. 8টি
  3. 10টি
  4. 12টি
সঠিক উত্তর:
12টি
উত্তর
সঠিক উত্তর:
12টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 150° হলে, এর বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ = (180 - 150)° 
= 30° 
∴ বাহুর সংখ্যা = 360/30 
= 12টি
৫২৭.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ২ হলে, বহুভুজটি হবে-
  1. পঞ্চভুজ
  2. ষড়ভুজ
  3. অষ্টভুজ
  4. সপ্তভুজ
সঠিক উত্তর:
পঞ্চভুজ
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৩ : ২ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে,
৩ক + ২ক = ১৮০°
⇒ ৫ক = ১৮০°
∴ ক = ৩৬°

এখানে,
অন্তঃস্থ কোণ = (৩ × ৩৬°) = ১০৮°
বহিঃস্থ কোণ = (২ × ৩৬°) = ৭২°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৭২° = ৫ টি
সুতরাং, বহুভুজটি হবে পঞ্চভুজ।
৫২৮.
পরিমাপটির কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) ৪, ৪, ৫
  2. খ) ৫, ১২, ১৩
  3. গ) ৮, ১০, ১২
  4. ঘ) ২, ৩, ৪
সঠিক উত্তর:
খ) ৫, ১২, ১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫, ১২, ১৩
ব্যাখ্যা
একমাত্র ৫, ১২, ১৩ দিয়েই সম্ভব কারণ ৫ কে ভূমি এবং ১২ কে লম্ব ধরলে অতিভুজ ১৩ পাওয়া সম্ভব।
৫২৯.
সুষম পঞ্চভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ কত?
  1. ১০৮°
  2. ১১২°
  3. ১২০°
  4. ৭২°
সঠিক উত্তর:
১০৮°
উত্তর
সঠিক উত্তর:
১০৮°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম পঞ্চভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ কত?

সমাধান:
আমরা জানি,
বাহুর সংখ্যা = ক  হলে
সুষম বহুভুজের প্রতিটি উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২)১৮০}/ক

সুষম পঞ্চভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ
= {(৫ - ২) × ১৮০°}/৫
= ১০৮°
৫৩০.
সুষম সপ্তভূজের একটি শীর্ষবিন্দু থেকে কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
ক) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫টি
ব্যাখ্যা

বহুভূজের একপ্রান্ত বা শীর্ষ হতে অঙ্কিত ত্রিভুজ সংখ্যা = (n - 2)
এখানে সপ্তভূজ হওয়ায়, n = 7
∴ অঙ্কিত ত্রিভুজ সংখ্যা হবে = 7 - 2 = 5

৫৩১.
একটি পঞ্চভুজের সমষ্টি-
  1. ক) ৪ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৮ সমকোণ
  4. ঘ) ১০ সমকোণ
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
ব্যাখ্যা

আমরা জানি,
বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n-২)×180° [এখানে n = সুষম বহুভুজের বাহুর সংখ্যা]
(5-2)×180° = 540°
= 540°/90° = 6 সমকোণ [যেহেতু 90° = 1 সমকোণ]

৫৩২.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণের পরিমাপ 162° হলে বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ক) 5
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 20
সঠিক উত্তর:
ঘ) 20
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণের পরিমাপ 162 °হলে বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ 162° 
সুতরাং সুষম বহুভুজের প্রতিটি বহিস্থঃ কোণ = 180° - 162° 
                                                       = 18°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃ কোণের সমষ্টি = 360°

সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = 360°/18°
= 20 
৫৩৩.
একটি সুষম অষ্টভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ কত?
  1. 35°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ কত?

সমাধান: 
সুষম অষ্টভুজের বহিঃস্থ কোণ = 360°/8 = 45°
৫৩৪.
কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬ টি হবে? 
  1. ৩০° 
  2. ৪৫° 
  3. ৬০° 
  4. ১২০° 
সঠিক উত্তর:
৬০° 
উত্তর
সঠিক উত্তর:
৬০° 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬ টি হবে? 

সমাধান: 
ষড়ভুজের বাহুর সংখ্যা ৬ টি 
প্রতি কোণের পরিমাণ  = (৬ - ২) ১৮০° 
= ৪ × ১৮০°
= ৭২০° 

প্রতি কোনের পরিমাণ = ৭২০/৬ = ১২০°
বহিঃস্থ  কোণের পরিমাণ = ১৮০° - ১২০°
= ৬০° 
৫৩৫.
একটি ১৫ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১২ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?
  1. ১২ মিটার
  2. ১১ মিটার
  3. ১০ মিটার
  4. ৯ মিটার
সঠিক উত্তর:
৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১৫ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১২ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?

সমাধান:
ধরি,
মইয়ের অপর প্রান্ত দেয়ালের "ক" মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য = ১৭ মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব = ১৫ মিটার
যেহেতু দেয়াল মাটির সাথে ৯০° কোণ উৎপন্ন করে।

∴ পিথাগোরাসের সূত্রানুসারে,
(দেয়ালের উচ্চতা) + (দেয়াল থেকে মইয়ের দূরত্ব) = (মইয়ের দৈর্ঘ্য)
⇒ (দেয়ালের উচ্চতা) + (১২) = (১৫)
⇒ (দেয়ালের উচ্চতা) + ১৪৪ = ২২৫
⇒ (দেয়ালের উচ্চতা) = ২২৫ - ১৪৪
⇒ (দেয়ালের উচ্চতা) = ৮১
⇒ দেয়ালের উচ্চতা = √৮১
∴ দেয়ালের উচ্চতা = ৯

∴  মইয়ের অপর প্রান্ত দেয়ালের ৯ মিটার উচ্চতায় স্পর্শ করেছে
৫৩৬.
কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ২ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
২ক + ক = ১৮০°
⇒ ৩ক = ১৮০°
∴ ক = ৬০°

এখানে,
অন্তঃস্থ কোণ = ২ × ৬০° = ১২০°
বহিঃস্থ কোণ = ৬০° 

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৬০° = ৬ টি
৫৩৭.
একটি পঞ্চভুজের সমষ্টি-
  1. ক) ৪ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৮ সমকোণ
  4. ঘ) ১০ সমকোণ
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের সমষ্টি-

সমাধান: 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি = (2×5 - 4) সমকোণ
= (10 - 4) × 90°
= 6 × 90
= 6 সমকোণ
৫৩৮.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫ ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ক) ৪০ ডিগ্রি
  2. খ) ৪২.৫ ডিগ্রি
  3. গ) ৪৭.৫ ডিগ্রি
  4. ঘ) ৫০ ডিগ্রি
সঠিক উত্তর:
খ) ৪২.৫ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২.৫ ডিগ্রি
ব্যাখ্যা

ধরি, সূক্ষ্মকোণদ্বয় a ও b
আমরা জানি, সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = 90 ডিগ্রি
বা, a + b = 90 ........... (1)
দেওয়া আছে,
a - b = 5 ............ (2)
(1) & (2) সমাধান করে পাই, a = 42.5 ডিগ্রি এবং b = 47.5 ডিগ্রি

৫৩৯.
একটি ঘনকের একটি ধার ১ সে.মি হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সে.মি?
  1. ক) ১ সে.মি.
  2. খ) ৩ সে.মি.
  3. গ) ৪ সে.মি.
  4. ঘ) √৩ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) √৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের একটি ধার ১ সে.মি হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সে.মি?

সমাধান:

আমরা জানি,
ঘনকের একটি ধার a হলে এর কর্ণের দৈর্ঘ্য = √(৩a)
এখানে, a = ১ সে.মি 
কর্ণ = √(৩ × ১)
= √৩

৫৪০.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১২ ও ৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ১১ সেন্টিমিটার
  2. ১৩ সেন্টিমিটার
  3. ১৪ সেন্টিমিটার
  4. ১৭ সেন্টিমিটার
সঠিক উত্তর:
১৩ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১২ ও ৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:

পিথাগোরাসের সূত্র অনুযায়ী,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ অতিভুজ = √(৫+ ১২)
= √(২৫ + ১৪৪)
= √(১৬৯)
= ১৩ সেন্টিমিটার

∴ অতিভুজের দৈর্ঘ্য = ১৩ সেন্টিমিটার
৫৪১.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ১০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ১৫ টি
  2. ৩২ টি
  3. ৩৫ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
৩৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ১০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= {১০(১০ - ৩)}/২
= ৩৫ টি
৫৪২.
একটি বহুভুজের 14 টি কর্ণ আছে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 7 টি
  2. 8 টি
  3. 9 টি
  4. 10 টি
সঠিক উত্তর:
7 টি
উত্তর
সঠিক উত্তর:
7 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের 14 টি কর্ণ আছে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
 
সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের কর্ণের সংখ্যা = 14 টি

ধরি,
বহুভুজটির বাহুর সংখ্যা = n

প্রশ্নমতে,
n(n - 3)/2 = বহুভুজের কর্ণের সংখ্যা
⇒ (n2 - 3n)/2 = 14
⇒ n2 - 3n = 28
⇒ n2 - 3n - 28 = 0
⇒ n2 - 7n + 4n - 28 = 0
⇒ n(n - 7) + 4(n - 7) = 0
⇒ (n - 7)(n + 4) = 0
∴ n = 7 আথবা - 4 [বাহুর সংখ্যা ঋণাত্মক হতে পারে না]

∴ বহুভুজটির বাহুর সংখ্যা 7 টি
৫৪৩.
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ 160° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ 160° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
অন্তঃস্থ কোণ = 160°
∴ বহিঃস্থ কোণ = 180° - অন্তঃস্থ কোণ 
= 180° - 160°
= 20°

∴ বাহুর সংখ্যা = 360°/20°
= 18
৫৪৪.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ৪৮ ফুট
  2. ৪১ ফুট
  3. ৪৪ ফুট
  4. ৪৩ ফুট
সঠিক উত্তর:
৪১ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?

সমাধান: 

মইটির দৈর্ঘ্য = AC 
= √(402 + 92)
=  √1681
= 41 ফুট
৫৪৫.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৪ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৬ টি
  2. ৮ টি
  3. ১০ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
১০ টি
উত্তর
সঠিক উত্তর:
১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৪ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৪ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
৪ক + ক = ১৮০°
⇒ ৫ক = ১৮০°
∴ ক = ৩৬°

বহিঃস্থ কোণ = ৩৬°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৩৬°
= ১০ টি
৫৪৬.
একটি সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি 540° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 4 টি
  2. 7 টি
  3. 6 টি
  4. 5 টি
সঠিক উত্তর:
5 টি
উত্তর
সঠিক উত্তর:
5 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের কোণগুলোর সমষ্টি 540° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) × 90°

প্রশ্নমতে,
(2n - 4) × 90° = 540°
⇒ (2n - 4) = 540° ÷ 90°
⇒ 2n - 4 = 6
⇒ 2n = 10
∴ n = 5

∴ বহুভুজটির বাহুর সংখ্যা = 5 টি
৫৪৭.
১২ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ১০৮টি
  2. ৫৪টি
  3. ২৪টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2

∴ ১২ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে = {12(12 - 3)}/2
= (12 × 9)/2
= 54
৫৪৮.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) ৪৮ ফুট
  2. খ) ৪১ ফুট
  3. গ) ৪৪ ফুট
  4. ঘ) ৪৩ ফুট
সঠিক উত্তর:
খ) ৪১ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১ ফুট
ব্যাখ্যা

বাড়ির দেয়াল মইয়ের সাথে সমকোণ তৈরী করেছে
সমকোণী ত্রিভূজের ক্ষেত্রে
অতিভূজ = লম্ব+ ভূমি
                 = ৪০+৯
                   = ১৬৮১
∴ অতিভূজ = √১৬৮১
                 = ৪১ ফুট

∴ মইয়ের উচ্চতা = ৪১ ফুট

৫৪৯.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 9 হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?
  1. 22, 32
  2. 15, 17
  3. 40, 41
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
40, 41
উত্তর
সঠিক উত্তর:
40, 41
ব্যাখ্যা

প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 9 হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
92 + 402 = 412
81 + 400 = 481
481 = 481

৫৫০.
অতিভুজ বলা হয় কোন বাহুকে?
  1. সমকোণের বিপরীত বাহু
  2. সমকোণ সংলগ্ন যেকোন বাহু
  3. সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সমকোণের বিপরীত বাহু
উত্তর
সঠিক উত্তর:
সমকোণের বিপরীত বাহু
ব্যাখ্যা
প্রশ্ন: অতিভুজ বলা হয় কোন বাহুকে?

সমাধান:
- অতিভুজ (Hypotenuse) বলা হয় সমকোণী ত্রিভুজের সেই বাহুকে যা সমকোণের বিপরীতে অবস্থিত।
- এটি ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহু।
- পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এই অতিভুজের বর্গফল দুই প্রান্তভুজের বর্গফলের যোগফলের সমান।

অর্থাৎ, যদি সমকোণী ত্রিভুজের প্রান্তভুজ দুটি a এবং b হয় এবং অতিভুজ c হয়, তবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে:
c2 = a2 + b2
৫৫১.
একটি গাড়ি ৮ কি.মি. পূর্ব দিকে যায় এবং তারপর ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়। যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব কত?
  1. ৭ কি.মি
  2. ১৭ কি.মি
  3. ১৫ কি.মি
  4. ২৩ কি.মি
সঠিক উত্তর:
১৭ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
১৭ কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ি ৮ কি.মি. পূর্ব দিকে যায় এবং তারপর ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়। যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব কত?

​সমাধান: 
​প্রথমে ৮ কি.মি. পূর্ব দিকে যায়।
​পরে ১৫ কি.মি. দক্ষিণ দিকে যায়।

​পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে যাত্রা পরস্পর লম্ব হওয়ায়, এই দুটি দূরত্ব একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু (ভূমি এবং লম্ব) তৈরি করে। সর্বনিম্ন দূরত্বটি হবে ত্রিভুজটির অতিভুজ।

​পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
​অতিভুজ = ভূমি+ লম্ব
বা, অতিভুজ = √(৮ + ১৫)
​বা, অতিভুজ = √(৬৪ + ২২৫)
​বা, অতিভুজ = √২৮৯
​বা, অতিভুজ = ১৭ 

​অতএব, যাত্রা শুরুর স্থান থেকে গাড়িটির বর্তমান অবস্থানের সর্বনিম্ন দূরত্ব হলো ১৭ কি.মি.।

৫৫২.
একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১৫ হলে, প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ২০°
  2. ২৪°
  3. ৩০°
  4. ৪৫°
সঠিক উত্তর:
২৪°
উত্তর
সঠিক উত্তর:
২৪°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১৫ হলে, প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের বাহুর সংখ্যা = ১৫

আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা = মোট বহিঃস্থ কোণের সংখ্যা
∴ মোট বহিঃস্থ কোণের সংখ্যা = ১৫

আবার,
সুষম বহুভুজের মোট বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°

∴ প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/১৫ = ২৪°
৫৫৩.
একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা-
  1. 5
  2. 10
  3. 15
  4. 60
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা-

সমাধান:
পঞ্চভুজের শীর্ষবিন্দু = 5টি
আমরা জানি,
ত্রিভুজ গঠনের জন্য 3টি শীর্ষবিন্দু প্রয়োজন।

এখন,
পঞ্চভুজের 5টি বিন্দু থেকে 3টি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা = 5C3
= 5!/3!(5 - 3)!
= 5!/(3! × 2!)
= 5 × 4 × 3!)/(3! × 2 × 1)
= 20/2
= 10

∴ উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 10টি।

৫৫৪.
একটি Nonagon- এর অন্তকোণগুলোর সমষ্টি কত?
  1. ১২৬০°
  2. ৮১০°
  3. ১৪৪০°
  4. ১৬২০°
সঠিক উত্তর:
১২৬০°
উত্তর
সঠিক উত্তর:
১২৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি Nonagon- এর অন্তকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
বাহুর সংখ্যা n = ৯
বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি = (n - ২) × ১৮০°
= (৯ - ২) × ১৮০°
= ৭ × ১৮০°
= ১২৬০°
৫৫৫.
২০ মি. দীর্ঘ একটি বাঁশ ভূমি থেকে ৮ মি. উচ্চতায় ভেঙ্গে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে গোড়া হতে কত দূরে পরবে?
  1. ১১.৫৮ মি.
  2. ১০ মি.
  3. ৮.৯৪ মি.
  4. ৮.৫ মি.
সঠিক উত্তর:
৮.৯৪ মি.
উত্তর
সঠিক উত্তর:
৮.৯৪ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মি. দীর্ঘ একটি বাঁশ ভূমি থেকে ৮ মি. উচ্চতায় ভেঙ্গে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে গোড়া হতে কত দূরে পরবে?

সমাধান: 

ধরি,
বাঁশটি গোড়া হতে x দূরত্বে পরবে।
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
(20 - 8)2 = 82 + x2
x2 = 122 - 82
x = √80
= 8.944 m
৫৫৬.
সুষম দশভুজের কোণের সমষ্টি -
  1. ক) 920°
  2. খ) 1080°
  3. গ) 1440°
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 1440°
উত্তর
সঠিক উত্তর:
গ) 1440°
ব্যাখ্যা

সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম দশভুজের কোণের সমষ্টি = (2×10 - 4) সমকোণ
= (20 - 4) × 90°
= 16 × 90°= 1440°

৫৫৭.
একটি ঘনকের আয়তন ২৭ ঘনমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯ বর্গমিটার
  2. খ) ১৮ বর্গমিটার
  3. গ) ২৭ বর্গমিটার
  4. ঘ) ৫৪ বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) ৫৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ২৭ ঘনমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য a মিটার

তাহলে,
a3 = ২৭
বা, a = ৩

ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ৬a বর্গমিটার
= ৬ × ৩ বর্গমিটার
= ৬ × ৯ বর্গমিটার
= ৫৪ বর্গমিটার
৫৫৮.
একটি সুষম সপ্তভুজের অভ্যন্তরীণ সাতটি কোণের সমষ্টি কত?
  1. ক) 90°
  2. খ) 900°
  3. গ) 450°
  4. ঘ) 360°
সঠিক উত্তর:
খ) 900°
উত্তর
সঠিক উত্তর:
খ) 900°
ব্যাখ্যা

সুষম সপ্তভুজের মোট অন্তঃকোণের কোণ = 180°(7 - 2)
= 5 × 180°
= 900°

৫৫৯.
প্রদত্ত সমকোণী ত্রিভুজ থেকে x এর মান নির্ণয় করুন।
  1. 6
  2. 10
  3. 17
  4. 12
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত সমকোণী ত্রিভুজ থেকে x এর মান নির্ণয় করুন।

সমাধান:
x2 + (x - 7)2 = (x + 1)2
⇒ x2 + x2 - 7x - 7x + 49 = x2 + x + x + 1
⇒ 2x2 - 14x + 49 = x2 + 2x + 1
⇒ x2 - 16x - 48 = 0
⇒ (x - 4)(x - 12)​=0​ 

∴ x = 4  অথবা x = 12
৫৬০.
একটি সুষম অষ্টভুজের (Octagon) প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ১১৫°
  2. ১২০°
  3. ১৩৫°
  4. ১৪০°
সঠিক উত্তর:
১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
১৩৫°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের (Octagon) প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে, বহুভুজটি হলো সুষম অষ্টভুজ।
অর্থাৎ, বাহুর সংখ্যা (n) = ৮।

আমরা জানি, সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ:
বহিঃস্থ কোণ = ৩৬০°/n
= ৩৬০°/৮
∴ বহিঃস্থ কোণ = ৪৫°

আবার, একটি অন্তঃস্থ কোণ ও তার সংশ্লিষ্ট বহিঃস্থ কোণের সমষ্টি = ১৮০°।
অতএব, অন্তঃস্থ কোণ = ১৮০° - বহিঃস্থ কোণ
= ১৮০° - ৪৫°
∴ অন্তঃস্থ কোণ = ১৩৫°

∴ সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ হলো ১৩৫°।

৫৬১.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ১৫ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ৯০ টি
  2. ৪০ টি
  3. ৬০টি
  4. ২৫ টি
সঠিক উত্তর:
৯০ টি
উত্তর
সঠিক উত্তর:
৯০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ১৫ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= ১৫(১৫ - ৩)/২
= ৯০ টি
৫৬২.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 8 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 12, 13
  2. 15, 17
  3. 24, 26
  4. 20, 21
সঠিক উত্তর:
15, 17
উত্তর
সঠিক উত্তর:
15, 17
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 8 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
আবার,
তিনটি সংখ্যা যদি 2m, m2 - 1, m2 + 1 [যেখানে m পূর্ণসংখ্যা] আকারে থাকে তাহলে তাদেরকে পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
যেমন:
(3, 4, 5) পিথাগোরাস ত্রয়ী,
(2)2 - 1 = 3
2 × 2 = 4
(2)2 + 1 = 5

এখানে,
একটি ত্রয়ী 8
ধরি,
2m = 8
∴ m = 4
∴ অন্য ত্রয়ী দুটি হবে,
m2 - 1 = 42 - 1 = 16 - 1 =15
m2 + 1 = 42 + 1 = 15 + 1 = 17
৫৬৩.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬৫°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?
  1. ২২টি
  2. ২৪টি
  3. ২৫টি
  4. ২৬টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬৫°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৫°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৫°
= ১৫°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১৫°
= ২৪টি
৫৬৪.
একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ৪ টি 
  2. ৬ টি 
  3. ৯ টি 
  4. ১১ টি 
সঠিক উত্তর:
৯ টি 
উত্তর
সঠিক উত্তর:
৯ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
আমরা জানি,
​ষড়ভুজের বাহুর সংখ্যা = ৬ টি 

​∴ ষড়ভুজের কর্ণের সংখ্যা = n(n - ৩)/২ 
​= ৬(৬ - ৩)/২ 
​= (৬ × ৩)/২ 
​= ১৮/২ 
​= ৯ টি 

৫৬৫.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৭টি হলে অন্তঃকোণ সমূহের সমষ্টি হবে-
  1. ৮ সমকোণ
  2. ১০ সমকোণ
  3. ১৩ সমকোণ
  4. ১৪ সমকোণ
সঠিক উত্তর:
১০ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১০ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৭টি হলে অন্তঃকোণ সমূহের সমষ্টি হবে-

সমাধান: 
৭ বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণ সমূহের সমষ্টি = (৭ - ২) × এক সরলকোণ
= ৫ × এক সরলকোণ
= ৫ × ২ সমকোণ
= ১০ সমকোণ
৫৬৬.
যদি 2.8 সে.মি. বাহু বিশিষ্ট বর্গাকার একটি বাক্সে একটি ফুটবল পুরপুরিভাবে এঁটে যায়, তবে ফুটবলটির পরিধি কত?
  1. ক) 176 মি.মি.
  2. খ) 17.6 সে.মি.
  3. গ) 88 মি.মি.
  4. ঘ) 88 সে.মি
সঠিক উত্তর:
গ) 88 মি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 88 মি.মি.
ব্যাখ্যা
যেহেতু বর্গাকার একটি বাক্সে একটি ফুটবল পুরপুরিভাবে এঁটে যায়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যই হবে ফুটবলের ব্যাস। তাহলে ফুটবলের ব্যাস = 2.8 cm = 28 mm এবং পরিধি = πD = π×28 = 88 mm.
৫৬৭.
একটি বহুভুজের 27 টি কর্ণ রয়েছে। সেই বহুভুজের বাহুর সংখ্যা কত?
  1. 3 টি
  2. 6 টি
  3. 9 টি
  4. 12 টি
সঠিক উত্তর:
9 টি
উত্তর
সঠিক উত্তর:
9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের 27 টি কর্ণ রয়েছে। সেই বহুভুজের বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2

এখন,
{n(n - 3)}/2 = 27
⇒ n2 - 3n = 54
⇒ n2 - 3n - 54 = 0
⇒ n- 9n + 6n - 54 = 0
⇒ n(n - 9) + 6(n - 9) = 0
⇒ (n - 9)(n + 6) = 0
∴ n = 9     [n = - 6 গ্রহণযোগ্য নয়]
৫৬৮.
একটি ত্রিভুজের ভূমি এবং লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে. মি. এবং 20 সে. মি.। ঐ ত্রিভুজের অতিভুজ কত?
  1. ৪৫ সে. মি.
  2. ৩৫ সে. মি.
  3. ২৫ সে. মি.
  4. ২২ সে. মি.
সঠিক উত্তর:
২৫ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি এবং লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে. মি. এবং 20 সে. মি.। ঐ ত্রিভুজের অতিভুজ কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি এবং লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে. মি. এবং 20 সে. মি.

পিথাগোরাসের উপপাদ্য হতে জানি,
⇒ অতিভুজ = লম্ব + ভূমি
⇒ অতিভুজ = ২০ + ১৫
⇒ অতিভুজ = ৪০০ + ২২৫
⇒ অতিভুজ = ৬২৫
⇒ অতিভুজ = √৬২৫ = ২৫ সে. মি.
৫৬৯.
রাহাত তার বাসা থেকে ৬ মাইল পশ্চিমে যায় এবং পরবর্তীতে ৮ মাইল দক্ষিণে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত? 
  1. ১৪ মাইল
  2. ১২ মাইল
  3. ১০০ মাইল
  4. ১০ মাইল
সঠিক উত্তর:
১০ মাইল
উত্তর
সঠিক উত্তর:
১০ মাইল
ব্যাখ্যা

প্রশ্ন: রাহাত তার বাসা থেকে ৬ মাইল পশ্চিমে যায় এবং পরবর্তীতে ৮ মাইল দক্ষিণে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?

সমাধান:

রাহাতের হাঁটার পথটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করেছে।

পশ্চিম দিকে যাওয়া ৬ মাইল হলো ত্রিভুজের একটি লম্ব।
 দক্ষিণ দিকে যাওয়া ৮ মাইল হলো ত্রিভুজের ভূমি।
সর্বশেষ অবস্থান থেকে বাসার সর্বনিম্ন দূরত্ব হলো অতিভুজ।

আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
⇒ (দূরত্ব) = ৬ + ৮
⇒ (দূরত্ব) = ৩৬ + ৬৪
⇒ (দূরত্ব) = ১০০
⇒ দূরত্ব = √১০০
⇒ দূরত্ব = ১০ মাইল

∴ তার বাসার সর্বনিম্ন দূরত্ব হলো ১০ মাইল।

৫৭০.
একটি সপ্তভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত?
  1. ৯০০°
  2. ৭০০°
  3. ৭২০°
  4. ৫৪০°
সঠিক উত্তর:
৯০০°
উত্তর
সঠিক উত্তর:
৯০০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সপ্তভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
বাহুর সংখ্যা n = ৭
বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি = (n - ২) × ১৮০°
= (৭ - ২) × ১৮০°
= ৫ × ১৮০°
= ৯০০°
৫৭১.
একটি 25 মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে 7 মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?
  1. 20 মিটার
  2. 15 মিটার
  3. 23 মিটার
  4. 24 মিটার
সঠিক উত্তর:
24 মিটার
উত্তর
সঠিক উত্তর:
24 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 25 মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে 7 মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?

সমাধান:

ধরি, মইয়ের অপর প্রান্ত দেয়ালের x মিটার উচ্চতায় স্পর্শ করেছে।
দেওয়া আছে, মইয়ের দৈর্ঘ্য = 25 মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব = 7 মিটার
দেয়ালের উচ্চতা = x মিটার

যেহেতু দেয়াল মাটির সাথে 90° কোণ উৎপন্ন করে,
∴ পিথাগোরাসের সূত্রানুসারে,
(দেয়ালের উচ্চতা) + (দেয়াল থেকে মইয়ের দূরত্ব) = (মইয়ের দৈর্ঘ্য)
⇒ x2 + 72 = 252
⇒ x2 + 49 = 625
⇒ x2 = 625 - 49
⇒ x2 = 576
⇒ x = √576
⇒ x = 24

∴ মইয়ের অপর প্রান্ত দেয়ালের 24 মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

৫৭২.
একটি ঘনকের আয়তন ৫১২ ঘনমিটার হলে, ঘনকটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ক) ৩২ বর্গমিটার
  2. খ) ৬৪ বর্গমিটার
  3. গ) ১২৮ বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৪ বর্গমিটার
ব্যাখ্যা

আমরা জানি, ঘনকের আয়তন = বাহু³
বা, ৫১২ = বাহু³
বা, বাহু = ৮ মিটার
সুতরাং একপৃষ্ঠের ক্ষেত্রফল =বাহু² = ৮² = ৬৪ বর্গমিটার।

৫৭৩.
সবুজ 4 মিটার উত্তর দিকে যাওয়ার পর 6 মিটার পশ্চিমে যায়। তারপর পুনরায় 4 মিটার উত্তরে যায়। তার যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব কত? 
  1. 6 মিটার
  2. 8 মিটার
  3. 10 মিটার
  4. 12 মিটার
সঠিক উত্তর:
10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
10 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সবুজ 4 মিটার উত্তর দিকে যাওয়ার পর 6 মিটার পশ্চিমে যায়। তারপর পুনরায় 4 মিটার উত্তরে যায়। তার যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব কত? 

সমাধান: 

যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব, ad2 = ae2 + de2
বা, ad = √(ae2 + de2)
= √{(6)2 + (8)2}
= √(36 + 64)
= √100
= 10

∴ যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব = 10 মিটার। 

৫৭৪.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর ৫ সে.মি. হলে, সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১১ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ১৪ সে.মি.
  4. ১৫ সে.মি.
সঠিক উত্তর:
১৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর ৫ সে.মি. হলে, সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি,
ত্রিভুজের এক বাহু = ক
অপর বাহু = (ক + ৫)

শর্তমতে,
+ (ক + ৫) = ২৫
⇒ ক + ক + ১০ক + ২৫ = ৬২৫
⇒ ২ক + ১০ক - ৬০০ = ০
⇒ ক + ৫ক - ৩০০ = ০
⇒ ক + ২০ক - ১৫ক - ৩০০ = ০
⇒ ক(ক + ২০) - ১৫(ক + ২০) = ০
⇒ (ক + ২০)(ক - ১৫) = ০
হয়, ক = ১৫ অথবা, ক = - ২০  [দৈর্ঘ্য ঋনাত্নক হতে পারে না]

∴ সবেচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য = ১৫ সে.মি.
৫৭৫.
একটি ১৫ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১২ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?
  1. ১২ মিটার 
  2. ১১ মিটার 
  3. ১০ মিটার
  4. ৯ মিটার 
সঠিক উত্তর:
৯ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ১৫ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১২ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?

সমাধান:

ধরি,
মইয়ের অপর প্রান্ত দেয়ালের "ক" মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য = ১৫ মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব = ১২ মিটার
যেহেতু দেয়াল মাটির সাথে ৯০° কোণ উৎপন্ন করে।

∴ পিথাগোরাসের সূত্রানুসারে,
(দেয়ালের উচ্চতা) + (দেয়াল থেকে মইয়ের দূরত্ব) = (মইয়ের দৈর্ঘ্য)
⇒ (ক) + (১২) = (১৫)
⇒ (ক) + ১৪৪ = ২২৫
⇒ (ক) = ২২৫ - ১৪৪
⇒ (ক) = ৮১
⇒ ক = √৮১
∴ ক = ৯

∴  মইয়ের অপর প্রান্ত দেয়ালের ৯ মিটার উচ্চতায় স্পর্শ করেছে

৫৭৬.
এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে 27 মিটার উত্তরে গেল এবং সেখান থেকে 8 মিটার পূর্বে গেল। সবশেষে 21 মিটার দক্ষিণে গেল। এখন ঐ ব্যক্তির প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) 10 মিটার
  2. খ) 12 মিটার
  3. গ) 14 মিটার
  4. ঘ) 15 মিটার
সঠিক উত্তর:
ক) 10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 10 মিটার
ব্যাখ্যা


এখানে, AB = 27 মিটার
DE = BC = 8 মিটার
BE = CD = 21 মিটার
AE = AB - BE
= 27 - 21
= 6 মিটার

এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সমকোণী ত্রিভুজ ADE হতে পাই,
AD2 = AE2 + DE2
= 62 + 82
= 100
AD = 10 মিটার।

৫৭৭.
একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
  1. ৯ ফুট
  2. ৮ ফুট
  3. ৫ ফুট
  4. ৪ ফুট
সঠিক উত্তর:
৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?

সমাধান:
মনে করি,
ডকের উচ্চতা = ক ফুট
নৌকা থেকে ডকের দূরত্ব = ১২ ফুট
নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য = (২ক + ৩) ফুট

প্রশ্নানুসারে, 
(২ক + ৩) = ক + ১২
⇒ ৪ক + ১২ক + ৯ = ক + ১৪৪
⇒ ৩ক + ১২ক - ১৩৫ = ০
⇒ ৩(ক + ৪ক - ৪৫) = ০
⇒ ক + ৪ক - ৪৫ = ০
⇒ ক + ৯ক - ৫ক - ৪৫ = ০
⇒ ক(ক + ৯) - ৫(ক + ৯) = ০
⇒ (ক + ৯)(ক - ৫) = ০
∴ ক = ৫; কিন্তু ক এর মান - ৯ গ্রহণযোগ্য নয়।
৫৭৮.
একটি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5cm এবং ক্ষেত্রফল 6 বর্গ সেঃমিঃ তাহলে ত্রিভুজের লম্ব এবং ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 3cm, 4cm
  2. খ) 6cm, 2cm
  3. গ) 12cm, 1cm
  4. ঘ) 24cm, 1/2cm
সঠিক উত্তর:
ক) 3cm, 4cm
উত্তর
সঠিক উত্তর:
ক) 3cm, 4cm
ব্যাখ্যা
এখানে, 32 + 42 = 52 এবং (1/2) × 3 × 4 = 6
∴ উত্তরঃ ক।
৫৭৯.
কোনো সুষম বহুভুজের প্রতিটি আন্তঃকোণ ১৩৫ হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে -
  1. ক) ১০
  2. খ) ৯
  3. গ) ৮
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা

ধরি, বহুভুজটির বাহুর সংখ্যা = x
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°
প্রতিটি বহিঃস্থ কোনের পরিমাপ = (180 - 135))° = 45°
নির্ণেয় বাহুর সংখ্যা = 360°/ একটি বহিঃস্থ কোণের পরিমাপ
শর্তমতে, 360°/x = 45°
বা, x = 360/45
∴ x = 8

৫৮০.
পরিমল ও সালমান একটি বিন্দু থেকে যাত্রা শুরু করল। পরিমল যাত্রাস্থান থেকে ৪০০ মিটার পশ্চিম দিকে গেল। সালমান দক্ষিণ দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করল। এখন তাদের মাঝে সরাসরি দূরত্ব ৬০০ মিটার হলে, যাত্রাস্থান থেকে সালমান কত দূরত্ব অতিক্রম করে?
  1. ২০০ মিটার
  2. ৪৪৭ মিটার
  3. ৭২১ মিটার
  4. ১০০০ মিটার
সঠিক উত্তর:
৪৪৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৪৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: পরিমল ও সালমান একটি বিন্দু থেকে যাত্রা শুরু করল। পরিমল যাত্রাস্থান থেকে ৪০০ মিটার পশ্চিম দিকে গেল। সালমান দক্ষিণ দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করল। এখন তাদের মাঝে সরাসরি দূরত্ব ৬০০ মিটার হলে, যাত্রাস্থান থেকে সালমান কত দূরত্ব অতিক্রম করে?

সমাধান:

সালমানের অতিক্রান্ত দূরত্ব = √(6002 - 4002)  মিটার
= √(360000 - 160000) মিটার
= √20000 মিটার
= 447 মিটার (প্রায়)।
৫৮১.
20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 16 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে?

সমাধান:

ধরি, AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে উপরের প্রান্ত A বিন্দু থেকে B বিন্দুতে 4 মিটার নামবে।
মইয়ের দৈর্ঘ্য AC = BD = 20 মিটার
এবং AB = 4 মিটার
∴ BC = 20 - 4 = 16 মিটার

এখন,
BC2 + CD2 = BD2  [যেহেতু ∠C = 90°]
⇒ CD2 = BD2 - BC2
⇒ CD2 = (20)2 - (16)2
⇒ CD2 = 400 - 256
⇒ CD2 = 144
∴ CD =12 মিটার

∴ নির্ণেয় দূরত্ব 12 মিটার।
৫৮২.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬০°। এর বাহু সংখ্যা -
  1. ১৪টি
  2. ১৬টি
  3. ১৮টি
  4. ২০টি
সঠিক উত্তর:
১৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬০°। এর বাহু সংখ্যা -

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬০°
সুতরাং সুষম বহুভুজের বহিঃকোণ = ১৮০° - ১৬০°
= ২০°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২০°
= ১৮টি
৫৮৩.
ঘনকের ধার ৩ মিটার হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ২৭ বর্গমিটার 
  2. খ) ৯ বর্গমিটার 
  3. গ) ১৮ বর্গমিটার 
  4. ঘ) ৫৪ বর্গমিটার 
সঠিক উত্তর:
ঘ) ৫৪ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: ঘনকের ধার ৩ মিটার হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ × ৩ বর্গমিটার 
= ৫৪ বর্গমিটার 
৫৮৪.
একটি সপ্তভুজের অন্তঃকোনগুলোর সমষ্টি কত?
  1. ক) 720°
  2. খ) 520°
  3. গ) 900°
  4. ঘ) 800°
সঠিক উত্তর:
গ) 900°
উত্তর
সঠিক উত্তর:
গ) 900°
ব্যাখ্যা
বহুভুজের অন্তঃকোনগুলোর সমষ্টি (n-2)180° = (7-2) = 5 x 180 = 900°
৫৮৫.
একটি সুষম অষ্টভুজের একটি অন্তঃকোণের পরিমাপ কত হবে? 
  1. ক) ১০৫°
  2. খ) ১৩৫°
  3. গ) ১২৫°
  4. ঘ) ১৪৫°
সঠিক উত্তর:
খ) ১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের একটি অন্তঃকোণের পরিমাপ কত হবে? 

সমাধান:
সুষম অষ্টভুজটির 
প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ = ৩৬০°/৮ = ৪৫°

প্রতিটি অন্তঃকোণের পরিমাপ = (১৮০ - ৪৫)° = ১৩৫°
৫৮৬.
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 1 : √2 হলে, ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত কত?
  1. ক) 1 : 1 : √2
  2. খ) 1 : 2 : 3
  3. গ) 1 : 1 : 2
  4. ঘ) 3 : 2 : 4
সঠিক উত্তর:
গ) 1 : 1 : 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1 : 1 : 2
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 1 : √2 হলে, ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত কত?

সমাধান:

প্রদত্ত ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 1 : √2
এখানে,
1² + 1²
= 1 + 1
= 2
= √2²
অর্থাৎ, বাহু তিনটি পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।

আমরা বলতে পারি ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ 
তাহলে তার কোণগুলি হবে 45⁰ 45⁰ 90⁰

ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত হবে 45 : 45 : 90
= 1 : 1 : 2

৫৮৭.
ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ AC = 2, লম্ব BC = √3 হলে, ভূমি AB এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. √3/2
  4. 5/2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ AC = 2, লম্ব BC = √3 হলে, ভূমি AB এর মান কত?


সমাধান:
দেওয়া আছে,
ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ AC = 2, লম্ব BC = √3
ধরি, ভূমি AB = a

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
22 = a2 + (√3)2
⇒ a2 = 4 - 3
⇒ a = √1
⇒ a = 1
∴ ভূমি AB = 1

৫৮৮.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৮°
                                                      = ১২°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১২°
                                                      = ৩০টি 
৫৮৯.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক?
  1. ক) c2 = a2 + b2
  2. খ) a= b2 + c2 
  3. গ) b2 = c2 + a2 
  4. ঘ) c2 = a2 - b2
সঠিক উত্তর:
ক) c2 = a2 + b2
উত্তর
সঠিক উত্তর:
ক) c2 = a2 + b2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য:
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

 
(অতিভুজ) = (লম্ব)২ + (ভূমি)
বা, GE2 = EF2 + FG2
∴ c2 = a2 + b2
৫৯০.
একটি নবভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ১৬ টি
  2. ২০ টি
  3. ২৭ টি
  4. ৩৬ টি
সঠিক উত্তর:
২৭ টি
উত্তর
সঠিক উত্তর:
২৭ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নবভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
​ n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা = n(n - ৩)/২

এখানে, নবভুজের বাহু সংখ্যা (n) = ৯ টি

∴ নবভুজের কর্ণের সংখ্যা = n(n - ৩)/২
= ৯(৯ - ৩)/২
= (৯ × ৬)/২
= ৫৪/২
= ২৭ টি

অর্থাৎ, একটি নবভুজের কর্ণের সংখ্যা হলো ২৭ টি।

৫৯১.
একটি অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? 
  1. ৯ সমকোণ
  2. ৮ সমকোণ
  3. ১০ সমকোণ
  4. ১২ সমকোণ
সঠিক উত্তর:
১২ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১২ সমকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? 

সমাধান:

 ধরি বহুভুজের বাহুর সংখ্যা = n
∴ কোণগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ

 অষ্টভুজের জন্য, n = 8
∴ কোণগুলোর সমষ্টি = (2 × 8 - 4) সমকোণ
= (16 - 4) × 90°
= 12 × 90°
= 12 সমকোণ

অর্থাৎ, একটি অষ্টভুজের কোণের সমষ্টি ১২ সমকোণ 

৫৯২.
পিথাগোরাসের ত্রয়ীর বৃহত্তম সদস্য 25 এবং অন্য একটি সদস্য 7 হলে তৃতীয় সদস্যটি কত?
  1. 24
  2. 17
  3. 27
  4. 22
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাসের ত্রয়ীর বৃহত্তম সদস্য 25 এবং অন্য একটি সদস্য 7 হলে তৃতীয় সদস্যটি কত?

সমাধান:
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c> a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
c2 = a2 + b2
⇒ 252 = 72 + b2
⇒ 625 - 49 = b2
⇒ b2 = 576
∴ b = 24

এমন আরো কয়েকটি ত্রয়ী হলো:
(5, 12, 13)
(3, 4, 5)
(8, 15, 17)
(9, 40, 41)
৫৯৩.
একটি ষড়ভুজের কোণগুলোর অনুপাত 5 : 6 : 7 : 8 : 9 : 10 হলে, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের গড় কত? 
  1. 110°
  2. 116°
  3. 120°
  4. 130°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের কোণগুলোর অনুপাত 5 : 6 : 7 : 8 : 9 : 10 হলে, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের গড় কত?

সমাধান: 
কোণগুলোর সমষ্টি = (5 + 6 + 7 + 8 + 9 + 10) = 45
∴ ষড়ভুজের 6 কোণের সমষ্টি = 720° 

∴ ছোট কোণ = (5/45) × 720° = 80° 
এবং
বৃহত্তম কোণ = (10/45) × 720° = 160°

∴ ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের গড় = (80° + 160°)/2
= 120° ।
৫৯৪.
একটি মইয়ের তলদেশ মাটিতে ২৪ ফুট উঁচু বাড়ির দেওয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) ২৫ ফুট
  2. খ) ২৮ ফুট
  3. গ) ৩০ ফুট
  4. ঘ) ৩২ ফুট
সঠিক উত্তর:
ক) ২৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন- একটি মইয়ের তলদেশ মাটিতে ২৪ ফুট উঁচু বাড়ির দেওয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান-
এখানে, বাড়ির উচ্চতা (লম্ব) = ২৪ ফুট ও
দেওয়াল থেকে মইয়ের দূরত্ব (ভূমি) = ৭ ফুট।
মইয়ের দৈর্ঘ্য (অতিভুজ) = ?

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, অতিভুজ = লম্ব+ ভূমি
⇒  অতিভুজ = ২৪ + ৭ = ৬২৫
⇒ অতিভুজ = ২৫ অতিভুজ = ২৫

অর্থাৎ, মইয়ের দৈর্ঘ্য = ২৫ ফুট।

এছাড়াও, পিথাগোরাসের উপপাদ্যের বাহুগুলোর অনুপাত = 3:4:5, 6:8:10, 5:12:13 7:24:25, 9:40:41 এরকম হয়।
অনুপাত ব্যবহারের মাধ্যমে শর্ট টেকনিকেও সহজে উত্তর করা যায়।
৫৯৫.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৫ সে.মি. ও ১২ সে.মি. হলে ত্রিভুজটির অতিভুজের মান কত?
  1. ১৭ সে.মি.
  2. ১৪ সে.মি.
  3. ১৩ সে.মি.
  4. ১১ সে.মি.
সঠিক উত্তর:
১৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৫ সে.মি. ও ১২ সে.মি. হলে ত্রিভুজটির অতিভুজের মান কত? 

সমাধান: 
অতিভুজ = √(৫ + ১২) সে.মি.
= √(২৫ + ১৪৪) সে.মি.
= √১৬৯ সে.মি. 
= ১৩ সে.মি.
৫৯৬.
৩ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টির ১/৬ ভাগ কত?
  1. ক) √৩
  2. খ) ৬√৩
  3. গ) ২√৩
  4. ঘ) ৩√৩
সঠিক উত্তর:
ক) √৩
উত্তর
সঠিক উত্তর:
ক) √৩
ব্যাখ্যা
 প্রশ্ন: ৩ একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুই কর্ণের সমষ্টির ১/৬ ভাগ কত?

সমাধান:

ঘনকের ধার a = 3একক
∴ ঘনকের কর্ণ = √3 a = 3√3

দুই কর্ণের সমষ্টির 1/6 ভাগ = (3√3 + 3√3) × (1/6)
= 6√3/6= √3
৫৯৭.
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 6 সে.মি হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 9√3 বর্গসেমি
  2. 54√3বর্গসেমি
  3. 3√3 বর্গসেমি
  4. 6√3 বর্গসেমি
সঠিক উত্তর:
54√3বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
54√3বর্গসেমি
ব্যাখ্যা

সুষম ষড়ভুজের ক্ষেত্রফল
= 6 × (1/2) × 6 × 6 × sin60°
(একটি সুষম ষড়ভুজে ৬ টি সমবাহু ত্রিভুজ আছে ও একটি কোণের পরিমাপ = ৬০ ডিগ্রী)
= 6 × (1/2) × 6 × 6 × (√3/2)
= 54√3 বর্গসেমি

৫৯৮.
একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত? 
  1. 90°
  2. 120°
  3. 135°
  4. 145°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বাহুর সংখ্যা, n = 8 

∴ অন্তঃস্থ কোণ, θ = 180° - (360°/8) 
= 180° - 45° 
= 135° ।
৫৯৯.
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি?
  1. ৩ সমকোণ
  2. ৪ সমকোণ
  3. ৫ সমকোণ
  4. ৬ সমকোণ
সঠিক উত্তর:
৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি?

সমাধান: 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = (2 × 5 - 4) সমকোণ
 = (10 - 4) × 90°
= 6 × 90°
= 540°

পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি  = ৬ সমকোণ
৬০০.
একটি সুষম দশভুজের বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. হলে, দশভুজটির ক্ষেত্রফল কত?
  1. 160cot18° বর্গ সে.মি.
  2. 40cot180° বর্গ সে.মি.
  3. 40√3 বর্গ সে.মি.
  4. 40cot18° বর্গ সে.মি.
সঠিক উত্তর:
40cot18° বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
40cot18° বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম দশভুজের বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. হলে, দশভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দশভুজের বাহুর সংখ্যা n = 10
বাহুর দৈর্ঘ্য a = 4 সে.মি.

বহুভুজের ক্ষেত্রফল =


∴ দশভুজের ক্ষেত্রফল=