বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৭৮৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / · ৪০১৫০০ / ৭৮৩

৪০১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 20 সে.মি. এবং 16 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 32 সে.মি.
  2. 30 সে.মি.
  3. 48 সে.মি.
  4. 36 সে.মি.
সঠিক উত্তর:
32 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
32 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 20 সে.মি. এবং 16 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 202 = 162 + লম্ব2
⇒ লম্ব2 = (400 - 256)
⇒ লম্ব2 = 144
∴ লম্ব = 12 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = (12 + 20)
= 32 সে.মি.
৪০২.
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 56 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. 196 বর্গমিটার
  2. 96 বর্গমিটার
  3. 121 বর্গমিটার
  4. 140 বর্গমিটার
সঠিক উত্তর:
196 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
196 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 56 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরা যাক, বর্গাকৃতি ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার।
∴পরিসীমা = 4a
পরিসীমা = 56 মিটার হলে,

প্রশ্নমতে,
⇒ 4a = 56
⇒ a = 56/4
∴ a = 14 মিটার 
এখন, বর্গের ক্ষেত্রফল = a2
=142
=196 বর্গমিটার
৪০৩.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ১২টি
  2. ১৮টি
  3. ১৫টি
  4. ২০টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= ৮(৮ - ৩)/২
= ২০ টি
৪০৪.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি অপেক্ষা 6 মি. বেশি। লম্বের দৈর্ঘ্য 12 মি. হলে, অতিভুজের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 9 মি.
  2. খ) 16 মি.
  3. গ) 15 মি.
  4. ঘ) 18 মি.
সঠিক উত্তর:
গ) 15 মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 15 মি.
ব্যাখ্যা
ধরি,
ভূমি = x মি.
সুতরাং, অতিভুজ = x + 6 মি.
এখানে, লম্ব = 12 মি.

∴ সূত্রানুসারে,
(x + 6)2 = x2 + 122
⇒ x2 + 12x + 36 = x2 +144
⇒ 12x = 108
⇒ x = 9

∴ অতিভুজ = 9 + 6 = 15 মি.
৪০৫.
একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ১২ মিটার এবং ভূমি ৫ মিটার হলে, ত্রিভুজটির অতিভুজ কত?
  1. ১৫ মিটার
  2. ১৩ মিটার
  3. ১২ মিটার
  4. ১১ মিটার
সঠিক উত্তর:
১৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ১২ মিটার এবং ভূমি ৫ মিটার হলে, ত্রিভুজটির অতিভুজ কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের উচ্চতা = ১২ মিটার 
সমকোণী ত্রিভুজের ভূমি = ৫ মিটার

আমরা জানি,
(অতিভুজ) = (উচ্চতা) + (ভূমি)
⇒ (অতিভুজ) = (১২) + (৫)
⇒ (অতিভুজ) = ১৪৪ + ২৫
⇒ (অতিভুজ) = ১৬৯
∴ অতিভুজ = ১৩

∴ ত্রিভুজটির অতিভুজ = ১৩ মিটার
৪০৬.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 101 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 12, 35
  2. 13, 84
  3. 16, 63
  4. 20, 99
সঠিক উত্তর:
20, 99
উত্তর
সঠিক উত্তর:
20, 99
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2
শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)

(8, 15, 17)
(9, 40, 41)
(11, 60, 61)

(12, 35, 37)
(13, 84, 85)
(16, 63, 65)
(20, 99, 101)

এখানে,
202 +  992 = 1012
⇒ 400 + 9801 = 10201
⇒ 10201 = 10201
৪০৭.
উন্নতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে?
  1. ৪৫°
  2. ৩০°
  3. ৬০°
  4. ১°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: উন্নতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে?

সমাধান:

ধরি,
খুঁটিটির দৈর্ঘ্য AB, ছায়ার দৈর্ঘ্য BC,
∴ AB = BC
চিত্র হতে,
tanθ = AB/BC = 1
বা, tanθ = tan45°
∴ θ = 45°

অর্থাৎ, উন্নতি কোণ 45° হলে, খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে।
৪০৮.
একটি ১৩ মিটার লম্বা মই দেয়ালের সঙ্গে লাগানো হয়েছে এবং মইয়ের এক প্রান্ত দেয়ালের নিচ থেকে ৫ মিটার দূরে রাখা হয়েছে। মইটি দেয়ালের কতটুকু উপরে গিয়ে ঠেকেছে?
  1. ৮ মিটার
  2. ১২ মিটার
  3. ১০ মিটার
  4. ৯ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১৩ মিটার লম্বা মই দেয়ালের সঙ্গে লাগানো হয়েছে এবং মইয়ের এক প্রান্ত দেয়ালের নিচ থেকে ৫ মিটার দূরে রাখা হয়েছে। মইটি দেয়ালের কতটুকু উপরে গিয়ে ঠেকেছে?

সমাধান:

ধরি,
দেয়ালের উচ্চতা = ক
পীথাগোরাসের সূত্রানুযায়ী
১৩ = ৫+ ক
বা, ১৬৯ = ২৫ + ক
বা, ক = ১৬৯ - ২৫
বা, ক = ১৪৪
বা, ক = ১২
∴ ক = ১২ মিটার
৪০৯.
১৮ টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত?
  1. ২০°
  2. ১০°
  3. ১৫°
  4. ১২°
সঠিক উত্তর:
২০°
উত্তর
সঠিক উত্তর:
২০°
ব্যাখ্যা

প্রশ্ন: ১৮ টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
সুষম বহুভুজটির বাহুর সংখ্যা, n = ১৮

আমরা জানি,
একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ = ৩৬০°/বাহুর সংখ্যা
∴ প্রতিটি বহিঃস্থ কোণ = ৩৬০°/১৮
= ২০°

∴ সুষম বহুভুজটির প্রতিটি বহিঃস্থ কোণের মান ২০°।

৪১০.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৮°
= ১২°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১২°
= ৩০টি
৪১১.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪০° হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ৭ টি
  2. ৯ টি
  3. ১০ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪০° হলে তার বাহুর সংখ্যা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১৪০°
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৪০°
= ৪০°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪০°
= ৯ টি
৪১২.
একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 ও 15 সে মি হলে, ত্রিভুজটির অতিভুজের দ্বিগুণ কত হবে?
  1. 24
  2. 34
  3. 40
  4. 44
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 ও 15 সে মি হলে, ত্রিভুজটির অতিভুজের দ্বিগুণ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 ও 15 সে মি 

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভুজ2= 82 + 152
= 64 + 225
= 289
= 172
∴ অতিভুজ = 17
তাহলে, অতিভুজের দ্বিগুণ = 17 × 2 = 34

৪১৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার পার্থক্য কত?
  1. 6 সে.মি.
  2. 5 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 4 সে.মি.
সঠিক উত্তর:
4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 10 সে.মি. এবং 8 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার পার্থক্য কত?

সমাধান;
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 102 = 82 + লম্ব2
 ⇒  লম্ব2 = 100 - 64
⇒ লম্ব2 = 36
∴ লম্ব = 6 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার পার্থক্য = 10 - 6 = 4 সে.মি.
৪১৪.
একটি বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ 60° হলে বহুভুজটিতে মোট কয়টি বাহু আছে।
  1. 4টি
  2. 6টি
  3. 8টি
  4. 10টি
সঠিক উত্তর:
6টি
উত্তর
সঠিক উত্তর:
6টি
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ 60° হলে বহুভুজটিতে মোট কয়টি বাহু আছে।

সমাধান:
আমরা জানি,
বহুভুজটির বাহুর সংখ্যা, nθ = 360°
⇒ n = 360°/θ
⇒ n = 360°/60°
⇒ n = 6

সুতরাং, বহুভুজটিতে  6টি বাহু আছে।
৪১৫.
অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?
  1. 540°
  2. 720°
  3. 1080°
  4. 1440°
সঠিক উত্তর:
1080°
উত্তর
সঠিক উত্তর:
1080°
ব্যাখ্যা
প্রশ্ন: অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?

সমাধান:
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°

∴ অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (8 - 2) × 180°
= 6 × 180°
= 1080°
৪১৬.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 42 বর্গ সে.মি.
  2. খ) 36 বর্গ সে.মি.
  3. গ) 25 বর্গ সে.মি.
  4. ঘ) 35 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) 25 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 25 বর্গ সে.মি.
ব্যাখ্যা
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের 2টি বাহু সমান = x
∴102 = x2 + x2
or, 100 = 2x2
2x2 = 100
x2 = 50
x = √50

∴ ক্ষেত্রফল = (10/4)√{4(√50)2 - (10)2}
                 = (5/2) √{200 - 100}
                 = (5/2) √100
                 = (5/2) × 10
                 = 25 বর্গ সে.মি.
৪১৭.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৬০ ও ১১ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ৫৭ সেন্টিমিটার
  2. ৫৩ সেন্টিমিটার
  3. ৫১ সেন্টিমিটার
  4. ৬১ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৬১ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬১ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৬০ ও ১১ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ অতিভুজ = √(১১ + ৬০)
= √(১২১ + ৩৬০০)
= √(৩৭২১)
= ৬১ সেন্টিমিটার

∴ অতিভুজের দৈর্ঘ্য = ৬১ সেন্টিমিটার
৪১৮.
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 4√3
  2. 24√3
  3. 6√3
  4. 34√3
সঠিক উত্তর:
24√3
উত্তর
সঠিক উত্তর:
24√3
ব্যাখ্যা
সুষম ষড়ভুজে ছয়টি সম আকৃতির সমবাহু ত্রিভুজ আছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেমি।
সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল
= 6 × (4 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল)
= 6 × (√3/4) × 42 = 24√3
--------------------------------------------------------------
বিকল্প পদ্ধতি
৪১৯.
একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত?
  1. ৫৪০ ডিগ্রি
  2. ৬৩০ ডিগ্রি
  3. ৭২০ ডিগ্রি
  4. ৯০০ ডিগ্রি
সঠিক উত্তর:
৭২০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৭২০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত?

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
একটি সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা = ৬ টি
∴ সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (২ × ৬) - ৪ সমকোণ
= (১২ - ৪) × ৯০°
= ৮ × ৯০°
= ৭২০°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ৭২০°
৪২০.
একটি বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি 1260° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?
  1. 10 টি
  2. 7 টি
  3. 12 টি
  4. 9 টি
সঠিক উত্তর:
9 টি
উত্তর
সঠিক উত্তর:
9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি 1260° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180°

প্রশ্নমতে,
(n - 2) × 180° = 1260°
⇒ n - 2 = 1260°/180°
⇒ n - 2 = 7
∴ n = 9

অর্থাৎ, বহুভুজটির 9 টি বাহু রয়েছে।
৪২১.

প্রদত্ত চিত্রে d এর মান কত? 
  1. ক) 8 m
  2. খ) 10 m
  3. গ) 4 m
  4. ঘ) 2 m
সঠিক উত্তর:
ঘ) 2 m
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2 m
ব্যাখ্যা
প্রশ্ন:

প্রদত্ত চিত্রে d এর মান কত? 

সমাধান: 
BC2 =AB2 +AC2
⇒ (4d + d)2 = 62 + 82 
⇒ 25d2 = 36 + 64
⇒ 25d2 = 100
⇒ d2 = 4
∴ d = 2 
৪২২.
একটি  বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 72° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কতটি?
  1. 5 টি
  2. 6 টি
  3. 7 টি
  4. 8 টি
সঠিক উত্তর:
5 টি
উত্তর
সঠিক উত্তর:
5 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি  বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 72° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কতটি? 

সমাধান:
দেওয়া আছে,
বহিঃস্থ কোণের পরিমাণ 72°
 
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা = 360°/বহিঃস্থ কোণ 
= 360°/72° 
= 5 টি

৪২৩.
5 সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. 8
  2. 9
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: 5 সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:

মনে করি, বৃত্তের কেন্দ্র O এবং জ্যা হলো AB।
কেন্দ্র হতে জ্যা এর ওপর লম্ব দূরত্ব OD = 3 সে.মি. এবং ব্যাসার্ধ OA = 5 সে.মি.।
এখানে, ∆OAD একটি সমকোণী ত্রিভুজ।

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
OA2 = OD2 + AD2
⇒ 52 = 32 + AD2
⇒ 25 = 9 + AD2
⇒ AD2 = 25 - 9
⇒ AD2 = 16
∴ AD = 4 সে.মি.

আমরা জানি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে।

∴ জ্যা এর দৈর্ঘ্য, AB = 2 × AD
⇒ AB = 2 × 4
∴ AB = 8 সে.মি.

৪২৪.
সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৬ সে.মি. এবং ৮ সে.মি.। ত্রিভুজের অতিভুজ নিচের কোনটি?
  1. ক) ১০ সে.মি.
  2. খ) ১৪ সে.মি.
  3. গ) ২√৭ সে.মি.
  4. ঘ) ১১ সে.মি.
সঠিক উত্তর:
ক) ১০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৬ সে.মি. এবং ৮ সে.মি.। ত্রিভুজের অতিভুজ নিচের কোনটি?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

সুতরাং,
অতিভুজ = √(৬ + ৮) সে.মি.
= √(৩৬ + ৬৪) সে.মি.
= √১০০ সে.মি.
= ১০ সে.মি.
৪২৫.
একটি সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল 150 বর্গ মি.। অতিভুজ ছাড়া অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে, অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) 15 মি.
  2. খ) 20 মি.
  3. গ) 25 মি.
  4. ঘ) 30 মি.
সঠিক উত্তর:
গ) 25 মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 25 মি.
ব্যাখ্যা

মনে করি,
ভূমি = 4a,
∴ লম্ব = 4a এর 3/4 = 3a
∴ ক্ষেত্রফল = 1/2 × 4a × 3a = 150
বা, 6a2 = 150
বা, a2 = 25
∴ a = 5
∴ ভূমি = 4a = 20,
লম্ব = 3a = 15
∴ অতিঃ = √(202 + 152)
= √625
= 25

৪২৬.
সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 100 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?
  1. ক) 73.2050
  2. খ) 173.2050
  3. গ) 200
  4. ঘ) 273.2050
সঠিক উত্তর:
খ) 173.2050
উত্তর
সঠিক উত্তর:
খ) 173.2050
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 100 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?

সমাধান:

আমরা জানি,
tan60°= h/100
⇒ h = 100 × tan60°
⇒ h = 173.2050
৪২৭.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 1 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 3 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ মিটার হলে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 10.5 মিটার
  2. খ) 9.5 মিটার
  3. গ) 7 মিটার
  4. ঘ) 10 মিটার
সঠিক উত্তর:
খ) 9.5 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 9.5 মিটার
ব্যাখ্যা

মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x+1) মিটার
∴ ট্রাপিজিতামের ক্ষেত্রফল =(3/2)(x + x+ 1) বর্গ মিটার
প্রশমতে,
বা, (3/2)(2x+1) = 30
বা, 2x + 1 = 20
বা, 2x = 19
বা, x = 9.5
∴ ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য = 9.5 মিটার।

৪২৮.
পিথাগোরাসের উপপাদ্য কিসের জন্য প্রযোজ্য?
  1. যে কোন ত্রিভুজের জন্য
  2. সমকোণী ত্রিভুজের জন্য
  3. সমদ্বিবাহু ত্রিভুজের জন্য
  4. সমবাহু ত্রিভুজের জন্য
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজের জন্য
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজের জন্য
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাসের উপপাদ্য কিসের জন্য প্রযোজ্য?

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য:
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান
গণিতে এটি এভাবে প্রকাশ করা হয়:
c2 = a2 + b2
এখানে:
c হলো অতিভুজ(hypotenuse- সমকোণের বিপরীত বাহু) এর দৈর্ঘ্য,
a এবং b হলো সমকোণের দুই বাহুর দৈর্ঘ্য।

• এই সূত্রটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজ বা ৯০° কোণযুক্ত ত্রিভুজের জন্য প্রযোজ্য। অন্য ধরনের ত্রিভুজ যেমন সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য নয়, যদি না সেই ত্রিভুজটি সমকোণী হয়।
৪২৯.
সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ৭২ ডিগ্রী
  2. খ) ৩০ ডিগ্রী
  3. গ) ৪০ ডিগ্রী
  4. ঘ) ৬০ ডিগ্রী
সঠিক উত্তর:
ক) ৭২ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭২ ডিগ্রী
ব্যাখ্যা
একটি সুষম পঞ্চভুজের অভ্যন্তরে প্রতিটি বাহু এর পরিকেন্দ্রে যে কোণ উত্পন্ন করে, তার মান ৭২°
৪৩০.
একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. 20 মিটার
  2. 30 মিটার
  3. 40 মিটার
  4. 25 মিটার
সঠিক উত্তর:
30 মিটার
উত্তর
সঠিক উত্তর:
30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? 

সমাধান: 

মনে করি, 
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = x মিটার 
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে 

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
(মইয়ের উচ্চতা)2 = (দেয়ালের উচ্চতা)2 + (x)2
বা, (50)2 = (40)2 + (x)2
বা, 2500 = 1600 + (x)2
বা, x2 = 2500 - 1600
বা, x2 = 900
বা, x2 = (30)2
∴ x = 30 

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = 30 মিটার।
৪৩১.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য ১২০° হলে বহুভুজটি কোন প্রকৃতির?
  1. ষড়ভুজ
  2. নবভুজ
  3. দশভুজ
  4. দ্বাদশভুজ
সঠিক উত্তর:
দ্বাদশভুজ
উত্তর
সঠিক উত্তর:
দ্বাদশভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য ১২০° হলে বহুভুজটি কোন প্রকৃতির?

সমাধান:
​আমরা জানি,
​ একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল সকল ক্ষেত্রেই ১৮০° হয়।

যদি প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য ১২০° হয়,
​তাহলে অন্তঃকোণ = ক
​এবং বহিঃকোণ = ক - ১২০°

যেহুতু অন্তঃকোণ + বহিঃকোণ = ১৮০°,
​তাহলে,
​ক + (ক - ১২০°) = ১৮০°
বা, ২ক - ১২০° = ১৮০°
বা, ২ক = ৩০০°
∴ ক = ১৫০°

অতএব, প্রতিটি অন্তঃকোণ ১৫০° এবং বহিঃকোণ = ১৫০° - ১২০° = ৩০°

বহিঃকোণ = ৩০° থাকলে, 
​বহুভুজটির বাহু সংখ্যা = ৩৬০° ÷ ৩০° = ১২

অর্থাৎ বহুভুজটি ১২ বাহু বিশিষ্ট দ্বাদশভুজ (Dodecagon)।

৪৩২.
একটি ১৭ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১৫ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?
  1. ৬ মিটার
  2. ১০ মিটার
  3. ৮ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১৭ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১৫ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?

সমাধান:
ধরি,
মইয়ের অপর প্রান্ত দেয়ালের ”ক” মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য = ১৭ মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব = ১৫ মিটার

যেহেতু দেয়াল মাটির সাথে ৯০° কোণ উৎপন্ন করে।

∴ পিথাগোরাসের সূত্রানুসারে,
(দেয়ালের উচ্চতা) + (দেয়াল থেকে মইয়ের দূরত্ব) = (মইয়ের দৈর্ঘ্য)
⇒ (দেয়ালের উচ্চতা) + (১৫) = (১৭)
⇒ (দেয়ালের উচ্চতা) + ২২৫ = ২৮৯
⇒ (দেয়ালের উচ্চতা) = ২৮৯ - ২২৫
⇒ (দেয়ালের উচ্চতা) = ৬৪
⇒ দেয়ালের উচ্চতা = √৬৪
∴ দেয়ালের উচ্চতা = ৮

মইয়ের অপর প্রান্ত দেয়ালের ৮ মিটার উচ্চতায় স্পর্শ করেছে
৪৩৩.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১০ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৭ক
বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে,
৭ক + ২ক = ১৮০°
⇒ ৯ক = ১৮০°
∴ ক = ২০°

বহিঃস্থ কোণ = ২ × ২০° = ৪০°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪০° = ৯ টি
৪৩৪.
একটি সমকোণী ত্রিভূজের ভূমি, লম্ব অপেক্ষা 2 সে.মি বড় এবং অতিভূজ অপেক্ষা 2 সে.মি ছোট হলে অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) 6 সে.মি
  2. খ) 8 সে.মি
  3. গ) 10 সে.মি
  4. ঘ) 12 সে.মি
সঠিক উত্তর:
গ) 10 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
গ) 10 সে.মি
ব্যাখ্যা

ধরি, ভুমির দৈর্ঘ্য = x, লম্বের দৈর্ঘ্য = x - 2, অতিভূজের দৈর্ঘ্য = x + 2
∴ x2 + (x - 2)2 = (x + 2)2
বা, x2 = (x + 2)2 - (x - 2)2
বা, x2 = 4.x.2
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0
বা, x - 8 = 0
∴ x = 8
∴ অতিভূজের দৈর্ঘ্য = x + 2 = 8 + 2 = 10 cm 

৪৩৫.
একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
  1. ৩৬০°
  2. ৫৪০°
  3. ৬৩০°
  4. ৭২০° 
সঠিক উত্তর:
৭২০° 
উত্তর
সঠিক উত্তর:
৭২০° 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
ষড়ভুজের বাহুর সংখ্যা = ৬ টি 

আমরা জানি,
বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি = {৯০ × (২n - ৪)}° 
= {৯০ × (২ × ৬ - ৪)}° 
={৯০ × (১২ - ৪)}° 
= (৯০ × ৮}° 
= ৭২০°

৪৩৬.
একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 1/2 সে.মি. হলে, বহুভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. (6√3)/4 বর্গ সে.মি.
  2. (6√3)/8 বর্গ সে.মি.
  3. (3√3)/8 বর্গ সে.মি.
  4. (3√3)/4 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
(3√3)/8 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
(3√3)/8 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 1/2 সে.মি. হলে, বহুভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান:
আমরা জানি,
একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = [(3√3)/2] × a2  বর্গ একক।

∴ সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = [(3√3)/2] × (1/2)2
= [(3√3)/2] × (1/4) 
= (3√3)/8  বর্গ সে.মি.

৪৩৭.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণের পরিমাপ 160 °হলে বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ক) 20টি
  2. খ) 18টি
  3. গ) 16টি
  4. ঘ) 14টি
সঠিক উত্তর:
খ) 18টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 18টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণের পরিমাপ 160 °হলে বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ 160° 
সুতরাং সুষম বহুভুজের প্রতিটি বহিস্থঃ কোণ = 180° - 160° 
                                                       = 20°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃ কোণের সমষ্টি = 360°

সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = 360°/20°
= 18
৪৩৮.
একটি ৬৫ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৬০ মিটার উঁচু দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. ২৫ মিটার
  2. ২২ মিটার
  3. ৩৫ মিটার
  4. ৩০ মিটার
সঠিক উত্তর:
২৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ৬৫ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৬০ মিটার উঁচু দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:

ধরি,
মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব = ক মিটার

এখানে,
মইয়ের দৈর্ঘ্য (অতিভুজ) = ৬৫ মিটার
দেয়ালের উচ্চতা (লম্ব) = ৬০ মিটার
মাটিতে দূরত্ব (ভূমি) = ক মিটার

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
⇒ ৬৫ = ৬০ + ক
⇒ ৪২২৫ = ৩৬০০ + ক
⇒ ক = ৪২২৫ - ৩৬০০
⇒ ক = ৬২৫
⇒ ক = ২৫

অতএব, মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব ২৫ মিটার।

৪৩৯.
একটি বাড়ি ৩৬ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ১৫ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?
  1. 39 ফুট
  2. 40 ফুট
  3. 41 ফুট
  4. 43 ফুট
সঠিক উত্তর:
39 ফুট
উত্তর
সঠিক উত্তর:
39 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ৩৬ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ১৫ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?

সমাধান:

মইটির দৈর্ঘ্য = AC
= √(362 + 152)
= √(1296 + 225)
= √1521
= 39 ফুট
৪৪০.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১৬ বর্গসেমি
  2. ৪৫ বর্গসেমি
  3. ৩৫ বর্গসেমি
  4. ২৫ বর্গসেমি
সঠিক উত্তর:
২৫ বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
২৫ বর্গসেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = ক সেমি

পিথাগোরাসের সূত্রানুসারে,
(ক) + (ক) = (১০)
⇒ ২ক = ১০০
⇒ ক = ১০০/২
⇒ ক = ৫০
⇒ ক = √৫০

∴ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য √৫০ সেমি।

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
যেহেতু এটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং, ভূমি ও উচ্চতার দৈর্ঘ্য সমান।
∴ ক্ষেত্রফল = (১/২) × ক × ক 
= (১/২) × ক
 = (১/২) × ৫০
 = ২৫

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ২৫ বর্গসেমি।

৪৪১.
একটি টাওয়ারের পাদদেশ থেকে ৫০ মিটার দূরের কোন বিন্দু থেকে টাওয়ারের শীর্ষে একটি ক্যাবল লাগানো হলো। টাওয়ারটির উচ্চতা ২৫ মিটার হলে, ক্যাবলটির দৈর্ঘ্য কত?
  1. ৪৫ মিটার
  2. ৫০ মিটার
  3. ৫৫.৯ মিটার
  4. ৫৭.৭ মিটার
সঠিক উত্তর:
৫৫.৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৫.৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টাওয়ারের পাদদেশ থেকে ৫০ মিটার দূরের কোন বিন্দু থেকে টাওয়ারের শীর্ষে একটি ক্যাবল লাগানো হলো। টাওয়ারটির উচ্চতা ২৫ মিটার হলে, ক্যাবলটির দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
ক্যাবলের দৈর্ঘ্য = c মিটার

c2 = 502 + 252
⇒ c2 = 2500 + 625 = 3125
⇒ c = √3125 = 55.9
৪৪২.
কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃস্থকোণের মানের অনুপাত ৪ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৫ টি
  2. ৮ টি
  3. ১২ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
১০ টি
উত্তর
সঠিক উত্তর:
১০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃস্থকোণের মানের অনুপাত ৪ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৪ক
বহিঃস্থ কোণ = ক

প্রশ্নমতে,
৪ক + ক = ১৮০°
⇒ ৫ক = ১৮০°
∴ ক = ৩৬°

এখানে,
অন্তঃস্থ কোণ = ৪ × ৩৬° = ১৪৪°
বহিঃস্থ কোণ = ৩৬°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৩৬° = ১০ টি

৪৪৩.
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে- 
  1. 270°
  2. 360°
  3. 540°
  4. 450°
সঠিক উত্তর:
540°
উত্তর
সঠিক উত্তর:
540°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে- 

সমাধান: 
কোণগুলোর সমষ্টি হবে = {90 × (2n - 4)}° 
= {90 × (2 × 5 - 4)}° 
= {90 × (10 - 4)}° 
= {90 × 6}° 
= 540°
৪৪৪.
একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4cm হলে ক্ষেত্রফল কত?
  1. ক) 25.27 cm²
  2. খ) 20.15 cm²
  3. গ) 30.33 cm²
  4. ঘ) 27.528 cm²
সঠিক উত্তর:
ঘ) 27.528 cm²
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 27.528 cm²
ব্যাখ্যা

আমরা জানি, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল (যেখানে a=বাহুর দৈর্ঘ্য) =(na²/4)cot(180º/n) =(5×4²/4)×cot(180º/5) = 27.528 cm².

৪৪৫.
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটি হবে-
  1. পঞ্চভুজ
  2. ষড়ভুজ
  3. সপ্তভুজ
  4. অষ্টভুজ
সঠিক উত্তর:
ষড়ভুজ
উত্তর
সঠিক উত্তর:
ষড়ভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণ যথাক্রমে ২ক ও ক

প্রশ্নমতে,
২ক + ক = ১৮০°
⇒ ৩ক = ১৮০°
∴ ক = ৬০°

তাহলে, অন্তঃস্থ কোণ = (২ × ৬০°) = ১২০°
বহিঃস্থ কোণ = ৬০°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৬০°
= ৬ টি 
অতএব, বহুভুজটি হবে একটি ষড়ভুজ।
৪৪৬.
আট বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
  1. ১৬ টি
  2. ১৮ টি
  3. ১৯ টি
  4. ২০ টি
সঠিক উত্তর:
২০ টি
উত্তর
সঠিক উত্তর:
২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: আট বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের কর্ণের সংখ্যা= n(n - 3)/2

∴ আট বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ আছে = 8(8 - 3)/2 = 20 টি
৪৪৭.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত? 
  1. 3 টি
  2. 6 টি
  3. 8 টি
  4. 9 টি
সঠিক উত্তর:
6 টি
উত্তর
সঠিক উত্তর:
6 টি
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?

সমাধান: 
{(n - 2) × 180}/n = 120
বা, {(n - 2) × 3}/n = 2
বা, 3n - 6 = 2n
বা, 3n - 2n = 6
∴ n = 6

∴ বহুভুজটির বাহুর সংখ্যা = 6 টি ।

৪৪৮.
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ১২ টি
  2. ৯ টি
  3. ৮ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০°
সুষম বহুভুজের প্রতিটি বহি:স্থ কোণের পরিমাণ = ১৮০° - ১৪০° = ৪০°

∴ বাহুর সংখ্যা = ৩৬০°/৪০° = ৯টি

সুতরাং, বহুভুজের বাহুর সংখ্যা = ৯টি

৪৪৯.
কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সে.মি. দীর্ঘ জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য 5 সে.মি. হলে বৃত্তের ব্যাস কত?
  1. 12 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 26 সে.মি.
  4. 30 সে.মি.
সঠিক উত্তর:
26 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
26 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সে.মি. দীর্ঘ জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য 5 সে.মি. হলে বৃত্তের ব্যাস কত?

সমাধান:

এখানে, জ্যা AB= 24 সে.মি.
AC = AB/2 = 24/2 = 12 সে.মি.
কেন্দ্র O হতে অংকিত লম্ব OC = 5 সে.মি.

∴ ব্যাসার্ধ OA = √(AC2 + OC2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 

∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ (OA) = (2 × 13) সে.মি. = 26 সে.মি.

৪৫০.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 6 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 4 বর্গমিটার
  2. 6 বর্গমিটার
  3. 9 বর্গমিটার
  4. 18 বর্গমিটার
সঠিক উত্তর:
9 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
9 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 6 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ধরি,
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a মি.

এখন,
a2 + a2 = 62
বা, 2a2 = 36
বা, a2 = 18

আমরা জানি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a 
= (1/2) × a2
= (1/2) × 18
= 9 বর্গমিটার
৪৫১.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২ ডিগ্রি হলে, তার বাহুর সংখ্যা কত?
  1. 12
  2. 16
  3. 18
  4. 20
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২ ডিগ্রি হলে, তার বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = n 
আমরা জানি, 
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(n - ২)/n} × ১৮০° 

প্রশ্নমতে, 
{(n - ২)/n} × ১৮০° = ১৬২° 
বা,  ১৮০n - ৩৬০ = ১৬২n 
বা, ১৮০n - ১৬২n = ৩৬০ 
বা, ১৮n = ৩৬০ 
বা, n = ৩৬০/১৮ 
∴ n = ২০ 

∴ বাহুর সংখ্যা = ২০।
৪৫২.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ ফুট এবং লম্ব ৬ ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ৯ ফুট 
  2. ১০ ফুট 
  3. ১১ ফুট 
  4. ১২ ফুট 
সঠিক উত্তর:
১০ ফুট 
উত্তর
সঠিক উত্তর:
১০ ফুট 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ ফুট এবং লম্ব ৬ ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
​সমকোণী ত্রিভুজের ভূমি = ৮ ফুট 
​লম্ব = ৬ ফুট 

​পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
​অতিভুজ = ভূমি + লম্ব
⇒ ​অতিভুজ​ = ৮+ ৬২ 
​⇒ অতিভুজ ​= ৬৪ + ৩৬
​​⇒ অতিভুজ = ১০০ 
⇒ ​​অতিভুজ = ১০

৪৫৩.
৪১ ফুট লম্বা একটি মইয়ের শীর্ষবিন্দু ৪০ ফুট উচু খাড়া বৈদ্যুতিক খুঁটির চূড়া ছুঁয়ে আছে। মইয়ের পাদবিন্দু হতে খুঁটির পাদবিন্দুর দূরত্ব কত ফুট?
  1. ক) ৯ ফুট
  2. খ) ১০ ফুট
  3. গ) ১১ ফুট
  4. ঘ) ১২ ফুট
সঠিক উত্তর:
ক) ৯ ফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ ফুট
ব্যাখ্যা

এখানে,
মই AC = ৪১ ফুট,
বৈদ্যুতিক খুঁটির দৈর্ঘ্য AB = ৪০
∴ পাদবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব BC = √(৪১2 - ৪০2)
= ৯ ফুট

৪৫৪.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬০°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?
  1. 18
  2. 22
  3. 25
  4. 30
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬০°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

সমাধান:
ধরি, বাহুর সংখ্যা n
সুষম বহুভুজের মোট অন্তঃস্থ কোণ = (n - 2) × 160

 160 × n = (n - 2) × 180
বা, 160n = 180n - 360
বা, 20n = 360
বা, n = 360/20 =18
৪৫৫.
একটি সুষম ২০ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. ১৮০°
  2. ১৫৮°
  3. ১৪৮°
  4. ১৬২°
সঠিক উত্তর:
১৬২°
উত্তর
সঠিক উত্তর:
১৬২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ২০ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা n = ২০

∴ অন্তঃস্থ কোণ = ১৮০° - (৩৬০°/n) 
= ১৮০° - (৩৬০°/২০)
= ১৮০° - ১৮°
= ১৬২°
৪৫৬.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ২৪ সে.মি. ও ৫০ সে.মি. এবং এর ক্ষেত্রফল ৩৭০ বর্গসে.মি. হলে, বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ২২ সে.মি.
  2. ১৮ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ১২ সে.মি.
সঠিক উত্তর:
১০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ২৪ সে.মি. ও ৫০ সে.মি. এবং এর ক্ষেত্রফল ৩৭০ বর্গসে.মি. হলে, বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ২৪ সে.মি. , ৫০ সে.মি. এবং এর ক্ষেত্রফল ৩৭০ বর্গসে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
বা, ৩৭০ = (১/২) × (২৪ + ৫০) × উচ্চতা
বা, ৩৭০ = (১/২) × ৭৪ × উচ্চতা
বা, ৭৪ × উচ্চতা = ৭৪০
∴ উচ্চতা = ১০ সে.মি.
৪৫৭.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?
  1. ক) ছয় সমকোণ
  2. খ) আট সমকোণ
  3. গ) চার সমকোণ
  4. ঘ) তিন সমকোণ
সঠিক উত্তর:
খ) আট সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) আট সমকোণ
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = আট সমকোণ
৪৫৮.
ননাগোনের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?
  1. 120°
  2. 140°
  3. 145°
  4. 150°
সঠিক উত্তর:
140°
উত্তর
সঠিক উত্তর:
140°
ব্যাখ্যা
প্রশ্ন: ননাগোনের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
ননাগোনের বাহুর সংখ্যা = 9

অন্তঃস্থ কোণের পরিমাণ = {(2n - 4) × 90}/n

= {(2 × 9 - 4) × 90}/9
= {14 × 90}/9
= 1260/9
= 140°

∴ ননাগোনের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ = 140°
৪৫৯.
একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি অপরটির……
  1. ক) পূরক কোণ
  2. খ) সম্পূরক কোণ
  3. গ) একান্তর কোণ
  4. ঘ) অনুরূপ কোণ
সঠিক উত্তর:
খ) সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্পূরক কোণ
ব্যাখ্যা
একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি অপরটির সম্পূরক কোণ।
৪৬০.
ঝড়ে একটি গাছ 40 ফুট উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 9 ফুট দূরে মাটি স্পর্শ করেছে। গাছটির উচ্চতা কত ফুট?
  1. 61 ফুট
  2. 71 ফুট
  3. 81 ফুট
  4. 91 ফুট
সঠিক উত্তর:
81 ফুট
উত্তর
সঠিক উত্তর:
81 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ঝড়ে একটি গাছ 40 ফুট উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 9 ফুট দূরে মাটি স্পর্শ করেছে। গাছটির উচ্চতা কত ফুট?

সমাধান:

ধরি, গাছটির মচকে যাওয়া অংশ = x ফুট
তাহলে, গাছটির উচ্চতা = 40 + x ফুট

∴ x2 = 402 + 92
⇒ x2 = 1600 + 81
⇒ x = √(1681)
∴ x = 41 মিটার

∴ গাছটির উচ্চতা = 40 + 41 = 81 ফুট
৪৬১.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ৮ সমকোণ
  2. ১০ সমকোণ
  3. ১২ সমকোণ
  4. ১৬ সমকোণ
সঠিক উত্তর:
১২ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১২ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? 

সমাধান: 
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰

বহুভুজের বাহুর সংখ্যা 8 টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (8 - 2) × 180⁰ 
= 6 × 180⁰
= 1080⁰/ 90⁰ সমকোণ
= 12 সমকোণ
৪৬২.
একটি সুষম ষড়ডুজের কেন্দ্র থেকে কৌনিক দুরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. 24 ব: মি:
  2. 24√3 ব: মি: 
  3. 27√3 ব: মি:
  4. 21√2 ব: মি:
সঠিক উত্তর:
24√3 ব: মি: 
উত্তর
সঠিক উত্তর:
24√3 ব: মি: 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ডুজের কেন্দ্র থেকে কৌনিক দুরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে, কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব 4 মিটার।
সুতরাং, বাহুর দৈর্ঘ্য, a = 4 মিটার।

আমরা জানি,
সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = (3√3/2) × a2
= (3√3/2) × (4)2
= (3√3/2) × 16
= 3√3 × 8
= 24√3 বর্গ মিটার

সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল 24√3 বর্গ মিটার। 

৪৬৩.
একটি সুষম বহুভূজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১৪০° হলে বহুভূজটির বাহু সংখ্যা কত?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভূজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১৪০° হলে বহুভূজটির বাহু সংখ্যা কত?

সমাধান:
বহিঃস্থ কোণ = ১৮০° - অন্তঃস্থ কোণ
= (১৮০° - ১৪০°) = ৪০°

সুতরাং, বাহুর সংখ্যা = ৩৬০°/৪০°
= ৯টি
৪৬৪.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 20, 21
  2. 9, 40
  3. 20, 99
  4. 41, 42
সঠিক উত্তর:
9, 40
উত্তর
সঠিক উত্তর:
9, 40
ব্যাখ্যা

প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়। ​​যেমন:​ (3, 4, 5), ​(5, 12, 13), ​(7, 24, 25)।

​এখানে,
​অপশন (খ) তে,
​92 + 402 = 412
​⇒ 81 + 1600 = 1681
​⇒ 1681 =1681​
​∴ (9, 40, 41) একটি পিথাগোরাস ত্রয়ী।

৪৬৫.
একটি বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ ৯° হলে এর বাহুর সংখ্যা কতটি?
  1. ক) ৩৫টি
  2. খ) ৪০টি
  3. গ) ৪৫টি
  4. ঘ) ২৫টি
সঠিক উত্তর:
খ) ৪০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ ৯° হলে এর বাহুর সংখ্যা কতটি?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহ্যিক কোণগুলোর সমষ্টি ৩৬০°

∴ মোট বাহ্যিক কোণের সংখ্যা (৩৬০°/৯°) = ৪০টি।

বাহ্যিক কোণের সংখ্যা = বহুভুজের বাহুর সংখ্যা
∴ বহুভুজটির বাহুর সংখ্যা ৪০টি
৪৬৬.
৫, ১২ ও ১৩ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমকোণী
সঠিক উত্তর:
ঘ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমকোণী
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজ = লম্ব + ভূমি
⇒১৩ = ১২ + ৫
⇒১৬৯ = ১৬৯
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
৪৬৭.
একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. 13 ফুট
  2. 21 ফুট
  3. 17 ফুট
  4. 19 ফুট
সঠিক উত্তর:
17 ফুট
উত্তর
সঠিক উত্তর:
17 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান:
 
ধরি,
মইটি y ফুট লম্বা।

সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
বা, AC2 = AB2 + BC2
বা, y2 = (15)2 + (8)2
বা, y2 = 225 + 64
বা, y2 = 289
বা, y2 = 172
∴ y = 17 ফুট

∴ মইটি কত 17 লম্বা।
৪৬৮.
একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. 10 মিটার
  2. 20 মিটার
  3. 25 মিটার
  4. 30 মিটার
সঠিক উত্তর:
30 মিটার
উত্তর
সঠিক উত্তর:
30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? 

সমাধান: 
মনে করি, 
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = x মিটার 
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে। 

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
(মইয়ের উচ্চতা)2 = (দেয়ালের উচ্চতা)2 + (x)2
বা, (50)2 = (40)2 + (x)2
বা, 2500 = 1600 + (x)2
বা, (x)2 = 2500 - 1600
বা, (x)2 = 900
বা, (x)2 = (30)2
∴ x = 30 

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = 30 মিটার।
৪৬৯.
একটি ঘনকের সবগুলো কোণের সমষ্টি কত?
  1. ক) ৬ সমকোণ
  2. খ) ১২ সমকোণ
  3. গ) ১৮ সমকোণ
  4. ঘ) ২৪ সমকোণ
সঠিক উত্তর:
ঘ) ২৪ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ সমকোণ
ব্যাখ্যা
একটি ঘনকে ৬ টি বর্গক্ষেত্র, আর প্রতিটি বর্গক্ষেত্র ৪ সমকোণ।তাহলে ঘনকে সবগুলো সমকোণের সমষ্টি ২৪ সমকোণ।
৪৭০.
একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন 100π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
  1. 200
  2. 200√2
  3. 200√3
  4. 200√5
সঠিক উত্তর:
200√3
উত্তর
সঠিক উত্তর:
200√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল 144π হলে ঐ ষড়ভুজের ক্ষেত্রফল কত?


সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল πr2 = 100π
r2 = 100
r2 = 102
r = 10

ষড়ভুজের ভিতর 6টি সমবাহু ত্রিভুজের শীর্ষের ছেদ বিন্দু বৃত্তটির কেন্দ্রে অবস্থিত। 
6টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে ষড়ভুজটির ক্ষেত্রফল।

এখানে
 (√3/4) × a2 = (1/2) × a × 10
 (√3/4) × a2 = 5a
a = 20/√3

ষড়ভুজের ক্ষেত্রফল = 6 × (√3/4) × (20/√3) × (20/√3)
= 200√3 
৪৭১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25cm এবং অপর দুই বাহুর অন্তর 5cm হলে বাহু দু’টির দৈর্ঘ্য = ?
  1. ক) 9cm, 14cm
  2. খ) 15cm, 20cm
  3. গ) 5cm, 10cm
  4. ঘ) 3cm, 8cm
সঠিক উত্তর:
খ) 15cm, 20cm
উত্তর
সঠিক উত্তর:
খ) 15cm, 20cm
ব্যাখ্যা
এখানে, 152 + 202 = 252
∴ উত্তরঃ খ।
৪৭২.
একটি ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. 540°
  2. 660°
  3. 720°
  4. 850°
সঠিক উত্তর:
720°
উত্তর
সঠিক উত্তর:
720°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের অন্তঃস্থ কোণ = (n - 2) × 180°

∴ ষড়ভুজের অন্তঃস্থ কোণ = (6 - 2) × 180°
= 4 × 180°
= 720°
৪৭৩.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১২০° হলে, তার বাহুর সংখ্যার বর্গের মান কত?
  1. 36
  2. 25
  3. 16
  4. 49
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১২০° হলে, তার বাহুর সংখ্যার বর্গের মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১২০° 
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = (১৮০ - ১২০)°
= ৬০° 

আমরা জানি, 
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০° 
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৬০° 
= ৬ টি

∴ বাহুর সংখ্যার বর্গ = (৬) টি
= ৩৬ টি।
৪৭৪.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেঃমিঃ বড় এবং অতিভুজ ভূমি অপেক্ষা 4cm বড় হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) 6cm
  2. খ) 8cm
  3. গ) 10cm
  4. ঘ) 12cm
সঠিক উত্তর:
গ) 10cm
উত্তর
সঠিক উত্তর:
গ) 10cm
ব্যাখ্যা

ধরি, ভূমি = x cm ফলে লম্ব = x + 2 cm এবং অতিভুজ = x + 4
শর্তমতে, (x+2)2 + x2 = (x+4)2
বা, x2 + 4x + 4 + x2 = x2 + 8x + 16
বা, x2 - 4x - 12 = 0
বা, (x+2)(x-6) = 0
বা, x - 6 = 0
∴ x = 6
∴ অতিভুজ = x + 4 = 6 + 4 = 10cm

৪৭৫.
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 85°
  2. 95°
  3. 105°
  4. 135°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = 9 + 10 + 12 + 14 + 15 = 60

একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (5 - 2) × 180°
= 540°

∴ বৃহত্তম কোণের মান = 540° × (15/60)
= 135°
৪৭৬.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক?
  1. a = √(c2 + b2)
  2. b = √(c2 + a2)
  3. b = √(c2 - a2)
  4. c = √(b2 - a2)
সঠিক উত্তর:
b = √(c2 - a2)
উত্তর
সঠিক উত্তর:
b = √(c2 - a2)
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
দেয়া আছে,
 ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
অতিভুজ2 = উচ্চতা2 + ভূমি2
c2 = b2 + a2
c2 - a2 = b
b = √(c2 - a2)
৪৭৭.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬৮°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ১৬৮°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮°।
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৮°
= ১২°

∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১২°
= ৩০টি
৪৭৮.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ক) ৫ সেন্টিমিটার
  2. খ) ৭ সেন্টিমিটার
  3. গ) ৮ সেন্টিমিটার
  4. ঘ) ৯ সেন্টিমিটার
সঠিক উত্তর:
ক) ৫ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ সেন্টিমিটার
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের অতিভুজ = √{(ভূমি)² + (লম্ব)²} = √(৩² + ৪²) = √২৫ = ৫ সেন্টিমিটার

৪৭৯.
১৬ বাহু বিশিষ্ট বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি কত?
  1. 2880°
  2. 2700°
  3. 2340°
  4. 2520°
সঠিক উত্তর:
2520°
উত্তর
সঠিক উত্তর:
2520°
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ বাহু বিশিষ্ট বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি কত?

সমাধান:
বাহুর সংখ্যা= 16
অন্তঃস্থ কোণের সমষ্টি = (n - 2) × 180°
এখন,
(16 - 2) × 180° = 14 × 180° = 2520°
৪৮০.
একটি বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি ২১৬০° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?
  1. ১১
  2. ১২
  3. ১৩
  4. ১৪
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি ২১৬০° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180°

প্রশ্নমতে,
(n - 2) × 180° = 2160°
⇒ n - 2 = 2160°/180°
⇒ n - 2 = 12
∴ n = 14
৪৮১.
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৫ মিটার হলে, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?
  1. ২৫ বর্গমিটার
  2. ১৫০ বর্গমিটার
  3. ৫০ বর্গমিটার
  4. ১০০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৫০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৫ মিটার হলে, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য, a = ৫ মিটার

আমরা জানি,
ঘনকের তলগুলোর ক্ষেত্রফল = ৬a বর্গমিটার
= ৬ × ৫
= ৬ × ২৫
= ১৫০ বর্গমিটার
৪৮২.
একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ২ মিটার
  2. ৩ মিটার
  3. ৪ মিটার
  4. ৫ মিটার
সঠিক উত্তর:
৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের এক বাহুর = ৪ মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = (৩ × বাহুর দৈর্ঘ্য) একক।
= (৩ × ৪) মিটার
= ১২ মিটার

ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর = ক একক

প্রশ্নমতে,
৪ক = ১২
∴ ক = ৩

∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৩ মিটার।

৪৮৩.
দুইটি সমান দূরত্বে অবস্থানরত সমান্তরাল রেখা পরস্পর কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
দুইটি সমান দূরত্বে অবস্থানরত সমান্তরাল রেখা কোন বিন্দুতে ছেদ করবে না।
৪৮৪.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫°
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৩৫°
= ৪৫°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪৫°
= ৮টি 
৪৮৫.
কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-
  1. সমকোণী
  2. সূক্ষ্মকোণী
  3. সমবাহু
  4. স্থূলকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-
 
সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য:
সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। 
৪৮৬.
একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে- 
  1. ১২০°
  2. ১৫০°
  3. ১১০°
  4. ১০০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

সমাধান: 
 সুষম ষড়ভুজটির- 
প্রতিটি বহিঃস্থকোণের পরিমাপ = (৩৬০/৬)° 
= ৬০° 

∴ প্রতিটি অন্তঃকোণের পরিমাপ = (১৮০ - ৬০)° 
= ১২০° । 

৪৮৭.
সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?  
  1. ক) ৬০°
  2. খ) ৭৫°
  3. গ) ৫০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
ক) ৬০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?  

সমাধান
সুষম ষড়ভূজের বহিঃস্থকোণের সমষ্টি = 360° 
সুষম ষড়ভূজের প্রতিটি বহিঃস্থকোণ = 360°/6 = 60°
৪৮৮.
রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. ক) সমকোণে সমদ্বিখন্ডিত করে
  2. খ) কর্ণদ্বয়ের গুণফলই রম্বসের ক্ষেত্রফল
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সমকোণে সমদ্বিখন্ডিত করে
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণে সমদ্বিখন্ডিত করে
ব্যাখ্যা
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
৪৮৯.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?
  1. ৫ সমকোণ
  2. ৬ সমকোণ
  3. ৮ সমকোণ
  4. ৩ সমকোণ
সঠিক উত্তর:
৮ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
৮ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত? 

সমাধান :
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 720° = আট সমকোণ
৪৯০.
একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. 13 ফুট
  2. 15 ফুট
  3. 16 ফুট
  4. 17 ফুট
সঠিক উত্তর:
17 ফুট
উত্তর
সঠিক উত্তর:
17 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান:
ধরি,
মইটি y ফুট লম্বা।

সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
বা, AC2 = AB2 + BC2
বা, y2 = (15)2 + (8)2
বা, y2 = 225 + 64
বা, y2 = 289
বা, y2 = 172
∴ y = 17 ফুট

∴ মইটি  17 ফুট লম্বা।
৪৯১.
একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ২৩৫০ বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৫ : ৪ : ৩ হয়, তবে এর প্রস্থ কত সে.মি.?
  1. ১২ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ২৪ সে.মি.
  4. ২০ সে.মি.
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ২৩৫০ বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৫ : ৪ : ৩ হয়, তবে এর প্রস্থ কত সে.মি.?

সমাধান:
ধরি,
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ৫ক সে.মি.
ঘনবস্তুর প্রস্থ, b = ৪ক সে.মি.
এবং উচ্চতা, c = ৩ক সে.মি.

আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল = ২(ab + bc + ac) বর্গ একক।
⇒ ২৩৫০ = ২{(৫ক × ৪ক) + (৪ক × ৩ক) + (৩ক × ৫ক)}
⇒ ২(২০ক + ১২ক + ১৫ক) = ২৩৫০
⇒ ৪৭ক = ২৩৫০/২
⇒ ৪৭ক = ১১৭৫
⇒ ক = ২৫
∴ ক = ৫

অতএব, প্রস্থ = ৪ × ৫ = ২০ সে.মি.
৪৯২.
সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির-
  1. অর্ধেক
  2. সমান
  3. দ্বিগুণ
  4. চারগুণ
সঠিক উত্তর:
সমান
উত্তর
সঠিক উত্তর:
সমান
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির-

সমাধান:
সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। (পিথাগোরাসের উপপাদ্য)
৪৯৩.
সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 6 মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 24 বর্গমিটার
  2. 30 বর্গমিটার
  3. 36 বর্গমিটার
  4. 49 বর্গমিটার
সঠিক উত্তর:
24 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
24 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 6 মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
লম্ব = x মিটার

আমরা জানি,
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
বা, x2 + 62 = 102
বা, x2 + 36 = 100
বা, x2 = 100 - 36
বা, x2 = 64
বা, x = √64
∴ x = 8

সুতরাং, ত্রিভুজের লম্ব = 8 মিটার
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × লম্ব
= (1/2) × 6 × 8
= 3 × 8
= 24 বর্গমিটার

অতএব, মাঠটির ক্ষেত্রফল 24 বর্গমিটার।

৪৯৪.
সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে, ষড়ভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৫৪ বর্গসে.মি.
  2. খ) ৯√৩ বর্গসে.মি.
  3. গ) ৫৪√৩ বর্গসে.মি.
  4. ঘ) ৩৬ বর্গসে.মি.
সঠিক উত্তর:
গ) ৫৪√৩ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪√৩ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে, ষড়ভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ষড়ভুজের বাহুর সংখ্যা n = ৬টি
বাহুর দৈর্ঘ্য a = ৬ সে.মি.

আমরা জানি,
বহুভুজের ক্ষেত্রফল =


ষড়ভুজটির ক্ষেত্রফল =
৪৯৫.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ১০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ২৫ টি
  2. ২৮ টি
  3. ৩০ টি
  4. ৩৫ টি
সঠিক উত্তর:
৩৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ১০ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= ১০(১০ - ৩)/২
= ৩৫ টি
৪৯৬.
একটি ত্রিভুজের বাহু ৫ সে.মি., ১২ সে.মি. এবং ১৩ সে.মি.। এটি কোন ধরনের ত্রিভুজ? 
  1. স্থূলকোণী
  2. সমকোণী
  3. সমদ্বিবাহু
  4. সূক্ষ্মকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের বাহু ৫ সে.মি., ১২ সে.মি. এবং ১৩ সে.মি.। এটি কোন ধরনের ত্রিভুজ? 

সমাধান:
দেওয়া আছে, 
তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে,
a = ৫ সে.মি., b = ১২ সে.মি. এবং c = ১৩ সে.মি.

সবচেয়ে বড় বাহু = ১৩ সে.মি.  
অন্য দুই বাহুর যোগফল = ৫ + ১২ = ১৭ সে.মি.
∴ ১৭ > ১৩ ⇒ ত্রিভুজ গঠন সম্ভব।

এখন ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করি,
১৩ = ১৬৯  
এবং
 + ১২ = ২৫ + ১৪৪ = ১৬৯

∴ ১৩ = ৫ + ১৩ 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যে ত্রিভুজে সবচেয়ে বড় বাহুর বর্গ = অন্য দুই বাহুর বর্গের যোগফল, সেটি সমকোণী ত্রিভুজ।
∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে।  

৪৯৭.
একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১০ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত? 
  1. ১৪৫°
  2. ১৪২°
  3. ১৩৫°
  4. ১৪৪°
সঠিক উত্তর:
১৪৪°
উত্তর
সঠিক উত্তর:
১৪৪°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১০ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত? 

সমাধান:
দেওয়া আছে,
 সুষম বহুভুজের বাহুর সংখ্যা, n = ১০ 
∴ অন্তঃস্থ কোণের পরিমাণ θ হলে, 
 θ = {১৮০° × (n - ২)}/n 
= {১৮০° × (১০ - ২)}/১০
= (১৮০° × ৮)/১০ 
= ১৪৪°

∴ অন্তঃস্থ কোণের পরিমাণ = ১৪৪°
৪৯৮.
জ্যামিতিতে আয়াতক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস আসলে বিভিন্ন ধরনের কি?
  1. ক) চতুর্ভুজ
  2. খ) বহুভুজ
  3. গ) সামন্তরিক
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
গ) সামন্তরিক
উত্তর
সঠিক উত্তর:
গ) সামন্তরিক
ব্যাখ্যা
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে তাকে সামন্তরিক বলে। এজন্য আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস আসলে বিভিন্ন ধরনের সামন্তরিক।
৪৯৯.
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত? 
  1. ক) ৮ সমকোণ
  2. খ) ৭ সমকোণ
  3. গ) ৬ সমকোণ
  4. ঘ) ৫ সমকোণ
সঠিক উত্তর:
ক) ৮ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ সমকোণ
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2 × 6 - 4) সমকোণ
                                                                = (12 - 4) × 90°
                                                                = 8 × 90°
                                                                = 720°

ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = আট সমকোণ
৫০০.
একটি সুষম দশভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
  1. 8 সমকোণ
  2. 12 সমকোণ
  3. 14 সমকোণ
  4. 16 সমকোণ
সঠিক উত্তর:
16 সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
16 সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম দশভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
এখানে,
দশভুজের বাহুর সংখ্যা = 10 টি

আমরা জানি,
যেকোনো বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰

∴ দশভুজের অন্তঃকোণের সমষ্টি = (10 - 2) × 180⁰
= 8 × 180⁰
= 1440⁰/90⁰ সমকোণ
= 16 সমকোণ