বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা / ৪৭৫ · ৮০১৯০০ / ৪৭,৮৩৩

৮০১.
বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
  1. ১০ বছরে
  2. ১২.৫ বছরে
  3. ১৪.৫ বছরে
  4. ১৬.৫ বছরে
সঠিক উত্তর:
১২.৫ বছরে
উত্তর
সঠিক উত্তর:
১২.৫ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদে-আসলে দ্বিগুণ হলে হবে ২০০ টাকা
∴ সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা।
এখন,
৮ টাকা সুদ হয় ১ বছরে
৮ টাকা সুদ হয় ১/৮ বছরে
∴ ১০০ টাকা সুদ হয় ১০০/৮ বছরে
= ১২.৫ বছরে
৮০২.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২৪ মিটার
  4. ঘ) ২৮ মিটার
সঠিক উত্তর:
গ) ২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ মিটার
ব্যাখ্যা
দেয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২৬৪ বর্গমিটার
ভূমি = ২২ মিটার 

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
২৬৪ = (১/২) × ২২ × উচ্চতা 
১১ × উচ্চতা = ২৬৪
উচ্চতা = ২৬৪/১১
উচ্চতা = ২৪ মিটার
৮০৩.
.০২, .০০৮, ১.০০২, ৪০.০১২ ও x - এর গড় ১২.২১২৪ । x- এর মান হচ্ছে -
  1. ক) ২০.০০২
  2. খ) ২০.০২০
  3. গ) ২০.২০০
  4. ঘ) ২০.০২২
সঠিক উত্তর:
খ) ২০.০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০.০২০
ব্যাখ্যা

প্রশ্নমতে,
(.০২ + .০০৮ + ১.০০২ + ৪০.০১২ + x) /৫ = ১২.২১২৪
⇒ ৪১.০৪২ + x = ৬১.০৬২
⇒ x = ৬১.০৬২ - ৪১.০৪২
∴ x = ২০.০২০

৮০৪.
একটি থলেতে নীল বল ১০টি, সাদা বল ১৪টি এবং কালো বল ১৬টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৯/২০
  2. ৪/১০
  3. ৭/১০
  4. ৩/৫
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে নীল বল ১০টি, সাদা বল ১৪টি এবং কালো বল ১৬টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
নীল বল ১০টি 
সাদা বল ১৪টি
কালো বল ১৬টি
মোট বল = (১০ + ১৪ + ১৬)টি = ৪০টি 

কালো হওয়ার সম্ভাবনা = ১৬/৪০ = ৪/১০

∴ কালো না হওয়ার সম্ভাবনা = ১ - (৪/১০)
= (১০ - ৪)/১০
= ৬/১০
= ৩/৫
৮০৫.
যদি sin(θ - 30°) = 1/2 হয়, তাহলে cos2θ এর মান কত?
  1. 1
  2. 3/4
  3. 1/2
  4. 1/4
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sin(θ - 30°) = 1/2 হয়, তাহলে cos2θ এর মান কত?

সমাধান:
sin(θ - 30°) = 1/2
⇒ sin(θ - 30°) = sin(30°)
⇒ θ - 30° = 30°
বা, θ = 30° + 30°
বা, θ = 60°

এখন,
cos2θ
= cos2(60°) 
= (1/2)2
= 1/4

৮০৬.
x = √4 + √3 হলে, x3 - 1/x3 এর মান কত?
  1. 52
  2. 24√3
  3. 18√3
  4. 30√3
সঠিক উত্তর:
30√3
উত্তর
সঠিক উত্তর:
30√3
ব্যাখ্যা
প্রশ্ন: x = √4 + √3 হলে, x3 - 1/x3 এর মান কত?

সমাধান:
x = √4 + √3
∴ 1/x = 1/(√4 + √3)
= (√4 - √3)/(√4 + √3)(√4 - √3)
= (√4 - √3)/{(√4)2 - (√3)2}
= (√4 - √3)/(4 - 3)
= √4 - √3

x - 1/x
= √4 + √3 - √4 + √3
= 2√3

x3 - 1/x3
= (x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x)
= (2√3)3 + 3 × (2√3)
= 24√3 + 6√3
= 30√3
৮০৭.
নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
  1. ২, ৫ এবং ৬
  2. ২, ৩ এবং ৮
  3. ৬, ৫ এবং ১৩
  4. ৮, ৯ এবং ১৮
সঠিক উত্তর:
২, ৫ এবং ৬
উত্তর
সঠিক উত্তর:
২, ৫ এবং ৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

এখানে,
ক্ষুদ্রতম দুইটি বাহুকে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
ক) ২ + ৫ > ৬ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব
খ) ২ + ৩ < ৮ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
গ) ৬ + ৫ < ১৩ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
ঘ) ৮ + ৯ < ১৮ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
৮০৮.
কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, কোনটি সঠিক?
  1. 0 < P(E) < 1
  2. 0 ≤ P(E) ≤ 1
  3. 0 ≤ P(E) < 1
  4. 0 < P(E) ≤ 1
সঠিক উত্তর:
0 ≤ P(E) ≤ 1
উত্তর
সঠিক উত্তর:
0 ≤ P(E) ≤ 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, কোনটি সঠিক?

সমাধান:
- কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, 0 ≤ P(E) ≤ 1 
- সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে।
- নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 এবং অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0। তাই সকল ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 বা 0 থেকে বড় হতে পারে অথবা 1 বা 1 থেকে ছোট হতে পারে।
- কোন ঘটনা ঘটার সম্ভাবনার মান কখনোই 0 থেকে ছোট হতে পারে না এবং 1 থেকে বড় হতে পারে না। 
- একটা কাজ বা ঘটনা অবশ্যই ঘটলে, তার সম্ভাবনা = ১০০% = ১
- একটা কাজ বা ঘটনা কখনোই না ঘটলে, তার সম্ভাবনা = ০% =০
৮০৯.
যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y এর মান কত? 
  1. 3
  2. - 3
  3. 0
  4. 4
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y এর মান কত? 

সমাধান: 
5xy + 28x - 2 = 0
বা, 5x × (- 4) + 28x - 2 = 0   [∴ y = - 4]
বা, - 20x + 28x - 2 = 0
বা, 8x - 2 = 0
বা, 8x = 2
বা, x = 2/8
∴ x = 1/4 

∴ 4x + y = 4 × (1/4) + (- 4)
= 1 - 4
= - 3  । 

৮১০.
তিন সন্তানের গড় বয়স ৮ বছর। পিতাসহ তাদের গড় বয়স ১৪  বছর হলে পিতার বয়স কত?
  1. ক) ২৮ বছর 
  2. খ) ২৯ বছর 
  3. গ) ৩০ বছর 
  4. ঘ) ৩২ বছর 
সঠিক উত্তর:
ঘ) ৩২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২ বছর 
ব্যাখ্যা
তিন সন্তানের গড় বয়স ৮ বছর
তিন সন্তানের মোট বয়স ৮ × ৩ বছর   
                                      = ২৪ বছর 

 পিতাসহ তাদের গড় বয়স ১৪ বছর
 পিতাসহ তাদের মোট বয়স ১৪ × ৪ বছর
                                         = ৫৬
পিতার বয়স = ৫৬ - ২৪ বছর 
                    = ৩২ বছর 

৮১১.
(২৫/৪)% সরল মুনাফায় ১৬০০০ টাকার ৯ মাসের মুনাফা কত হবে? 
  1. ৮৫০ টাকা 
  2. ৯৫০ টাকা 
  3. ৬৫০ টাকা 
  4. ৭৫০ টাকা 
সঠিক উত্তর:
৭৫০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: (২৫/৪)% সরল মুনাফায় ১৬০০০ টাকার ৯ মাসের মুনাফা কত হবে? 

সমাধান: 
১০০ টাকার ১২ মাসের মুনাফা ২৫/৪ টাকা 
১ টাকার ১ মাসের মুনাফা ২৫/(৪ × ১০০ × ১২) টাকা 
১৬০০০ টাকার ৯ মাসের মুনাফা (২৫ × ৯ × ১৬০০০)/(৪ × ১০০ × ১২) টাকা 
= ৭৫০ টাকা 

৮১২.
একটি সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?
  1. ৩০০
  2. ৪০০
  3. ২০০
  4. ২৫০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ৭০% - ৭০ = ৭০
⇒ (৭০ক)/১০০  = ৭০ + ৭০
⇒ ৭ক/১০ = ১৪০
⇒ ৭ক = ১৪০ × ১০
⇒ ক = (১৪০ × ১০)/৭
∴ ক = ২০০
৮১৩.
২৫ এর কত শতাংশ ১ এর ৫০% এর সমান?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ০.১
  4. ঘ) ০.২
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা

ধরি,
a শতাংশ
∴ ২৫ × a/১০০ = ৫০/১০০
∴ a = ২

৮১৪.
0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
  1. 144
  2. 24
  3. 120
  4. 96
সঠিক উত্তর:
96
উত্তর
সঠিক উত্তর:
96
ব্যাখ্যা

প্রশ্ন: 0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
মোট বিন্যাস সংখ্যা = 5! = 120

0 কে প্রথমে রেখে বিন্যাস সংখ্যা = 4! = 24
∴ ছয় অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা = (120 - 24)
= 96

৮১৫.
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৬টি ভেড়ার মূল্য কত?
  1. ১৫০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ২৫০০ টাকা
  4. ৩০০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৬টি ভেড়ার মূল্য কত?

সমাধান:
২টি গরুর মূল্য ৩০০০ টাকা
১ টি গরুর মূল্য ৩,০০০/২ টাকা
৫ টি গরুর মূল্য = (৩০০০ × ৫)/২ টাকা
= ৭৫০০ টাকা

১৫ টি ভেড়ার মূল্য ৭৫০০ টাকা
∴ ১ টি ভেড়ার মূল্য ৭৫০০/১৫ টাকা
৬টি ভেড়ার মূল্য (৭৫০০ × ৬)/১৫ টাকা
= ৩০০০ টাকা
৮১৬.
দুই অংক বিশিষ্ট সংখ্যার অংকদ্বয়ের অন্তর ৪। সংখ্যাটির অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখ্যার যোগফল ১১০ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৬২
  2. খ) ৭৩
  3. গ) ৯৫
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
খ) ৭৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৩
ব্যাখ্যা
সমাধান: 
ধরি,
দশক স্থানীয় অংক = x + 4
একক স্থানীয় অংক = x

সংখ্যাটি = 10(x + 4) +x
= 10x + 40 + x
= 11x + 40

অংকদ্বয় স্থান বিনিময় করলে পাওয়া যায় = 10x + x + 4 = 11x + 4


প্রশ্নমতে,
11x + 40 + 11x + 4 = 110 
বা, 22x + 44 = 110
বা, 22x = 110 - 44
বা,22x = 66
বা, x = 3


সংখ্যাটি= 11x + 40
= 11 × 3 + 40 
= 33 +40 
= 73
৮১৭.
20, 24, 19, 2, 23, 32, 26, 28, 35, 21, 11, 28, 19 উপাত্তগুলোর মধ্যক কত?
  1. 23
  2. 26
  3. 32
  4. 13
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: 20, 24, 19, 2, 23, 32, 26, 28, 35, 21, 11, 28, 19 উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
2, 11, 19, 19, 20, 21, 23, 24, 26, 28, 28, 32, 35

উপাত্তের সংখ্যা: 13 যা বিজোড় সংখ্যা

∴ মধ্যক হবে = (n+1)/2 = (13 + 1)/2 = 7 তম উপাত্ত

∴ 7 ম উপাত্ত হলো 23

∴ মধ্যক হলো 23
৮১৮.
A = {x | x ∈ N, 2 ≤ x ≤ 5} হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
  1. 4
  2. 6
  3. 1
  4. 3
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x | x ∈ N, 2 ≤ x ≤ 5} হলে, A সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে, x ∈ N অর্থাৎ x একটি স্বাভাবিক সংখ্যা। N সাধারণত 1 থেকে শুরু হয় (স্বাভাবিক সংখ্যা)।
এখন, 2 ≤ x ≤ 5 অর্থাৎ x এর মান হতে পারে 2, 3, 4, 5
সুতরাং A = {2, 3, 4, 5}

অতএব, 2 ≤ x ≤ 5 পরিসরে উপাদান সংখ্যা 4 টি।

৮১৯.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) লাভ ২৫%
  2. খ) ক্ষতি ২৫%
  3. গ) লাভ ১০%
  4. ঘ) ক্ষতি ৫০%
সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন:  ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১০০/২ টাকা 
= ৫০ টাকা 

শতকরা ক্ষতি = (১০০ - ৫০) × ১০০%/১০০ 
= ৫০% 
৮২০.
.২ × .০২ × .০০৫ = ?
  1. ক) ০.০০০২০
  2. খ) ০.০০০০২
  3. গ) ০.০০০২
  4. ঘ) ০.০০০০০২
সঠিক উত্তর:
খ) ০.০০০০২
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০০০২
ব্যাখ্যা
প্রশ্ন : .২ × .০২ × .০০৫ = ?
সমাধানঃ 
.২ × .০২ × .০০৫ = ০.০০০০২
৮২১.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 7 সে.মি. ও 8 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 24√3 বর্গ সে.মি.
  2. খ) 16√3 বর্গ সে.মি.
  3. গ) 12√3 বর্গ সে.মি.
  4. ঘ) 14√3 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 14√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
মনে করি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 7 সে.মি. ও b = 8 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 60°

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
                               = (1/2) × 7 × 8 × sin60°
                               = (1/2) × 7 × 8 × (√3/2)
                               = 14√3
৮২২.
একটি আয়তাকার কক্ষের আয়তন ১২০ ঘনমিটার। দৈর্ঘ্য ৮ মি. এবং প্রস্থ ৫ মি. হলে উচ্চতা কত সে.মি.?
  1. ৩ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ১৫০ সে.মি.
  4. ৩০০ সে.মি.
সঠিক উত্তর:
৩০০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩০০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার কক্ষের আয়তন ১২০ ঘনমিটার। দৈর্ঘ্য ৮ মি. এবং প্রস্থ ৫ মি. হলে উচ্চতা কত সে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
আয়তন = ১২০ ঘনমিটার
দৈর্ঘ্য = ৮ মি.
প্রস্থ = ৫ মি.

আমরা জানি, 
আয়তাকার কক্ষের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
∴ উচ্চতা = আয়তন/(দৈর্ঘ্য × প্রস্থ)
= ১২০/(৮ × ৫)
= ১২০/৪০
= ৩ মিটার
= (৩ × ১০০) সে.মি.  ; [১ মিটার = ১০০ সে.মি.] 
∴ উচ্চতা = ৩০০ সে.মি.

সুতরাং, আয়তাকার কক্ষের উচ্চতা ৩০০ সে.মি.। 

৮২৩.
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) ax² + bx² + c = 0
  2. খ) y² = ax
  3. গ) x² + y² = 16
  4. ঘ) y² = 2x+7
সঠিক উত্তর:
গ) x² + y² = 16
উত্তর
সঠিক উত্তর:
গ) x² + y² = 16
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের সমীকরণ (x-p)² + (y-q)² = r²
যেখানে, (p,q) বৃত্তের কেন্দ্র এবং r ব্যাসার্ধ। (p,q) = (0,0) এবং r = 4 হলে বৃত্তের সমীকরণ দাঁড়ায় -
x² + y² = 16

৮২৪.
প্রশ্ন: 5, 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 19, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 29, 32, 35 সংখ্যাগুলোর প্রচূরক কত?
  1. 29
  2. 25
  3. 19
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 19, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 29, 32, 35 সংখ্যাগুলোর প্রচূরক কত?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই,
2, 5, 11, 12, 17, 19, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, 30, 32, 35

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক 3 বার আছে 19 সংখ্যাটি।
∴ প্রচুরক = 19
৮২৫.
a2 - b2 ও a3 + b3 এর গ. সা. গু-
  1. a + b
  2. a - b
  3. a3 + b3
  4. a2 - b2
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 ও a3 + b3 এর গ. সা. ‍গু-

সমাধান:
১ম রাশি = a2 - b2
= (a + b)(a - b)

২য় রাশি = a3 + b3
= (a + b)(a2 - ab + b2)

 নির্ণেয় গ. সা. ‍গু = (a + b)
৮২৬.
4x4 - 25x2 + 36 = ?
  1. ক) (x + 2)(x - 2)(2x + 3)(2x - 3)
  2. খ) (x + 3)(x - 3)(2x + 1)(2x - 1)
  3. গ) (x + 1)(x - 1)(2x + 3)(2x - 3)
  4. ঘ) (x + 2)(x - 2)(2x + 1)(2x - 1)
সঠিক উত্তর:
ক) (x + 2)(x - 2)(2x + 3)(2x - 3)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x + 2)(x - 2)(2x + 3)(2x - 3)
ব্যাখ্যা

4x4 - 25x2 + 36
= (2x2)2 - 2.2x2.6 + 62 - x2
= (2x2 - 6)2 - x2
= (2x2 + x - 6)(2x2 - x - 6)
= (2x2 + 4x - 3x - 6)(2x2 - 4x + 3x - 6)
= [2x(x + 2) - 3(x + 2)][2x(x - 2) + 3(x - 2)]
= (x + 2)(2x - 3)(x - 2)(2x + 3)

৮২৭.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. লাভ ২৫%
  2. ক্ষতি ২৫%
  3. ক্ষতি ৫০%
  4. লাভ ১২%
সঠিক উত্তর:
ক্ষতি ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা

এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা
৮২৮.
ΔABC - এ, AB = AC এবং ∠A = 80° হলে ∠ACD = ?
  1. ক) 120°
  2. খ) 130°
  3. গ) 140°
  4. ঘ) 110°
সঠিক উত্তর:
খ) 130°
উত্তর
সঠিক উত্তর:
খ) 130°
ব্যাখ্যা

ΔABC - এ,
AB = AC
∴ ∠ABC = ∠ACB
এখন,
∠ABC + ∠BAC + ∠ACB = 180°
বা, ∠ABC + 80° + ∠ACB = 180°
বা, 2∠ACB = 100°
বা, ∠ACB = 50°
∴ ∠ACD = 180° - ∠ACB
= 180° - 50°
= 130°

৮২৯.
9 · 3x - 1 = 27x হলে, x এর মান কত?
  1. 1/2
  2. 1/4
  3. 4
  4. 2/3
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 9 · 3x - 1 = 27x হলে, x এর মান কত?

সমাধান:

৮৩০.
যদি 4a2 + 1/a2 = 3 হয়, তবে 8a3 + 1/a3 এর মান কত?
  1. √3
  2. √11
  3. √7
  4. √5
সঠিক উত্তর:
√7
উত্তর
সঠিক উত্তর:
√7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 4a2 + 1/a2 = 3 হয়, তবে 8a3 + 1/a3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে ,
4a2 + 1/a2 = 3
⇒ (2a)2 + (1/a)2 = 3
⇒ (2a + 1/a)2 - 2 . 2a  .1/a = 3
⇒ (2a + 1/a)2 = 3 + 4
⇒ (2a + 1/a)2 = 7
 ∴ 2a + 1/a =√7

এখন, 
8a3 + 1/a3
= (2a)3 + (1/a)3
= (2a + 1/a)3 - 3 . 2a .1/a (2a +1/a)
= (√7)3 - 6.√7
= 7√7 - 6√7
= √7

৮৩১.
loga√343 = 3/2 হলে a এর মান কত?
  1. 7
  2. 3
  3. 9
  4. 5
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

প্রশ্ন: loga√343 = 3/2 হলে a এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
loga√343 = 3/2
⇒ a3/2 = √343 
⇒ a3/2 = (73)1/2
⇒ a3/2 = 73/2
∴ a = 7

৮৩২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 18 মিটার
  2. 15 মিটার
  3. 14 মিটার
  4. 12 মিটার
সঠিক উত্তর:
15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
15 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 6) মিটার

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × h × (a + b)
= (1/2) × 8 × (x + x + 6) বর্গ মিটার

প্রশমতে,
⇒ (1/2) × 8 × (x + x + 6) = 96
⇒ 2x + 6 = 24
⇒ 2x = 24 - 6 = 18
⇒ x = 18/2
∴ x = 9

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 9 + 6 = 15 মিটার
৮৩৩.
125 বর্গ সে.মি. ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 72° কোণ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. 120 বর্গ সে.মি.
  2. 75 বর্গ সে.মি.
  3. 50 বর্গ সে.মি.
  4. 25 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
25 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 125 বর্গ সে.মি. ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 72° কোণ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের মোট ক্ষেত্রফল = 125 বর্গ সে.মি.
কেন্দ্রস্থ কোণ = 72°

আমরা জানি, 
বৃত্তকলার ক্ষেত্রফল = (কোণ/360°) × বৃত্তের মোট ক্ষেত্রফল
∴ বৃত্তকলার ক্ষেত্রফল = (72/360) × 125
= (1/5) × 125
= 25 বর্গ সে.মি.

সুতরাং, বৃত্তকলার ক্ষেত্রফল 25 বর্গ সে.মি.

৮৩৪.
১ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ১৪৬
  2. খ) ১১৬
  3. গ) ১০৭
  4. ঘ) ৭৮
সঠিক উত্তর:
গ) ১০৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?

সমাধান: 
১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি।
যথাঃ ১৯, ২৯ এবং ৫৯ 
তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ = ১০৭ 
৮৩৫.
x2 + 7x - 60 রাশিটি x - a দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, a এর মান কত?
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
x2 + 7x - 60 রাশিটি x - a দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, f(a) = 0 হবে। 
মনে করি, f(x) = x2 + 7x - 60 
f(a) = a2 + 7a - 60
       = a2 + 12a - 5a - 60
       = a(a + 12) - 5(a + 12)
        = (a - 5)(a + 12)

∴ (a - 5)(a + 12) = 0
⇒ a = 5, - 12
৮৩৬.
১৫ জন শ্রমিক ৬০ দিনে একটি সেতু নির্মাণ করতে পারে। সেতুটি ১৫ দিনে তৈরি করতে কতজন শ্রমিক লাগবে?
  1. ৪০ জন
  2. ৫০ জন
  3. ৬০ জন
  4. ৭০ জন
সঠিক উত্তর:
৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
৬০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ জন শ্রমিক ৬০ দিনে একটি সেতু নির্মাণ করতে পারে। সেতুটি ১৫ দিনে তৈরি করতে কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
৬০ দিনে শ্রমিক লাগে ১৫ জন
∴ ১ দিনে তৈরি করতে শ্রমিক লাগে = ১৫ × ৬০ = ৯০০
∴ ১৫ দিনে শ্রমিক লাগবে = ৯০০ ÷ ১৫
= ৬০ জন

৮৩৭.
(2 + a) + 3 = 3(a + 2) হলে a এর মান কত?
  1. - 1/2
  2. 1/2
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + a) + 3 = 3(a + 2) হলে a এর মান কত?

সমাধান:
(2 + a) + 3 = 3(a + 2)
বা, 2 + a + 3 = 3a + 6
বা, 3a + 6 = a  + 5
বা, 3a - a = 5 - 6
বা, 2a = - 1
∴ a = - 1/2
৮৩৮.
4টি লেবুর বিক্রয়মূল্য 5টি লেবুর ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
  1. ক) 50%
  2. খ) 25%
  3. গ) 40%
  4. ঘ) 20%
সঠিক উত্তর:
খ) 25%
উত্তর
সঠিক উত্তর:
খ) 25%
ব্যাখ্যা
প্রশ্ন :4টি লেবুর বিক্রয়মূল্য 5টি লেবুর ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
 
সমাধান :
4টি লেবুর বিক্রয়মূল্য= x টাকা 
1 টি লেবুর বিক্রয়মূল্য=x/4 টাকা 


5 টি লেবুর ক্রয়মূল্য= x টাকা
1 টি লেবুর  ক্রয়মূল্য=x/5 টাকা

 লাভ = x/4 - x/5
         = (5x - 4x)/ 20 
          = x/20 

শতকরা লাভ =  [{(x/20)/(x/5)} × 100]%
                    =(x/20 × 5/x ×100)%
                   =  25%
৮৩৯.
x3 + ax + 6 রাশিটির একটি উৎপাদক x - 2 হলে a এর মান কত?
  1. 5
  2. - 3
  3. 6
  4. - 7
সঠিক উত্তর:
- 7
উত্তর
সঠিক উত্তর:
- 7
ব্যাখ্যা

প্রশ্ন: x3 + ax + 6 রাশিটির একটি উৎপাদক x - 2 হলে a এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x3 + ax + 6
যেহেতু (x - 2) রাশিটির একটি উৎপাদক,
∴ উৎপাদক উপপাদ্য অনুযায়ী, f(2) = 0 হবে।

এখন, f(2) = (2)3 + a(2) + 6
= 8 + 2a + 6
= 14 + 2a

প্রশ্নমতে,
14 + 2a = 0
বা, 2a = - 14
বা, a = - 14/2
∴ a = - 7

৮৪০.
যদি ৩৮১ক সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হয়, তাহলে ক এর সর্বনিম্ন মান স্বাভাবিক সংখ্যায় কত হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৩৮১ক সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হয়, তাহলে ক এর সর্বনিম্ন মান স্বাভাবিক সংখ্যায় কত হবে?

সমাধান:
কোন সংখ্যার সকল অংকের সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে, সেই সংখ্যাটিও ৯ দ্বারা বিভাজ্য হয়।
∴ (৩ + ৮ + ১ + ক) অবশ্যই ৯ দ্বারা বিভাজ্য হবে।

এখন,
(৩ + ৮ + ১ + ৬) = ১৮, যা ৯ দ্বারা বিভাজ্য।
∴ ক এর সর্বনিম্ন মান হবে ৬।
৮৪১.
p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত? 
  1. 8
  2. 34
  3. 19
  4. 17
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা

প্রশ্ন: p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত?  

সমাধান: 
আমরা জানি,
2 (p2 + q2) = (p + q)2 + (p - q)2
বা, (p2 + q2) = {(p + q)2 + (p - q)2}/2 
বা, (p2 + q2) = {(5)2 + (3)2}/2 
বা, (p2 + q2) = (25 + 9)/2 
বা, (p2 + q2) = 34/2 
∴ p2 + q2 = 17 

৮৪২.
(9- 2 ÷ 81- 1)- 2 এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: (9- 2 ÷ 81- 1)- 2 এর মান কত?

সমাধান:
(9- 2 ÷ 81- 1)- 2
= (1/92) ÷ (1/81)- 2
= (1/81) × (81)- 2
= (1)- 2
= 1/12
= 1
৮৪৩.
x2 - 3x, x2- 9 এবং x2 - 4x + 3 বীজগাণিতিক রাশির গ.সা.গু কত হবে?
  1. x - 3
  2. x - 9
  3. (x - 3)(x - 1)
  4. 1
সঠিক উত্তর:
x - 3
উত্তর
সঠিক উত্তর:
x - 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x, x2- 9 এবং x2 - 4x + 3 বীজগাণিতিক রাশির গ.সা.গু কত হবে?

সমাধান:
১ম রাশি = x2 - 3x
= x(x - 3)

২য় রাশি = x2 - 9
= x2 - 32 
= (x + 3)(x - 3)

৩য় রাশি = x2 - 4x + 3
= x2 - 3x - x + 3
= x(x - 3) - 1(x - 3)
= (x - 3)(x - 1)

নির্ণেয় গ.সা.গু = x - 3
৮৪৪.
logax = 1, logay = 2 এবং logaz = 3 হলে, loga(x3y2/z) এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

loga(x3y2/z)
= loga(x3y2) - logaz [logaM/N = logaM - LogaN]
= logax+ logay2 - logaz [logaMN = logaM + logaN]
= 3logax + 2logay - logaz
= 3 × 1 + 2 × 2 - 3
= 7 - 3
= 4

৮৪৫.
একটি কোণকের ব্যাস 12 সে.মি. এবং আয়তন 96π ঘন সে.মি. হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত? 
  1. 20 সে.মি.
  2. 22 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 10 সে.মি.
সঠিক উত্তর:
10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ব্যাস 12 সে.মি. এবং আয়তন 96π ঘন সে.মি. হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের ব্যাস = 12 সে.মি.
অতএব, ব্যাসার্ধ, r = 12/2 = 6 সে.মি.
আয়তন = 12π ঘন সে.মি.

আমরা জানি, কোণকের আয়তন = (1/3)πr2h
প্রশ্নমতে,
(1/3) × π × (6)2 × h = 96π
⇒ (1/3) × 36h = 96
⇒  12h = 96
⇒  h = 96/12
⇒  h = 8 সে.মি.

এখন, হেলানো তলের দৈর্ঘ্য (l) = √(r2 + h2)
= √(62 + 82)
= √(36 + 64)
= √(100)
= 10 সে.মি.

অতএব, নির্ণেয় হেলানো তলের দৈর্ঘ্য 10 সে.মি.।

৮৪৬.
x2 - 1/x2 = 4 হলে (x4 + 1/x4) = ?
  1. 14
  2. 16
  3. 18
  4. 20
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

x2 - 1/x2 = 4
বা, (x2 - 1/x2)2 = 16
বা, x4 + 1/x4 - 2.x2.1/x2 = 16
বা, x4 + 1/x4 = 16 + 2 = 18

৮৪৭.
একটি ধারার n তম পদ m2n - 5 এবং ২য় পদ 76 হলে m এর মান কত?
  1. 3
  2. 4
  3. 2
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধারার n তম পদ m2n - 5 এবং ২য় পদ 76 হলে m এর মান কত?

সমাধান:
ধারাটির n তম পদ = m2n - 5
ধারাটির ২য় পদ = m2 · 2 - 5
= m4 - 5

∴ শর্তমতে,
m4 - 5 = 76
⇒ m4 = 76 + 5
⇒ m4 = 81
⇒ m4 = 34
∴ m = 3
৮৪৮.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কত?
  1. ৭ ও ১১
  2. ১২ ও ১৮
  3. ১০ ও ২৪
  4. ১০ ও ১৬
সঠিক উত্তর:
১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
মনেকরি
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
বা, ১৬ক + ৪ = ১৫ক + ৬
বা, ১৬ক - ১৫ক = ৬ - ৪
∴ ক = ২

অতএব
সংখ্যা দুইটি ৫ ×২ = ১০ ও ৮ × ২ = ১৬
৮৪৯.
(cosθ - sinθ)2 + (cosθ + sinθ)2 = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 4sinθcosθ 
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: (cosθ - sinθ)2 + (cosθ + sinθ)2 = ?

সমাধান:
(cosθ - sinθ)2 + (cosθ + sinθ)2
​= 2(cos2θ + sin2θ) [ যেহেতু, 2(a2 + b2) = (a - b)2 + (a + b)2]
​= 2 × 1
​= 2 

৮৫০.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানটির বাহিরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৩৪৪ বর্গমিটার
  2. ৪৬৪ বর্গমিটার
  3. ৫৪০ বর্গমিটার
  4. ৬০০ বর্গমিটার
সঠিক উত্তর:
৪৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানটির বাহিরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল = ৩০ × ২০ = ৬০০ বর্গমিটার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + (৪ + ৪) = ৩৮ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + (৪ + ৪) = ২৮ মিটার

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩৮ × ২৮ = ১০৬৪ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = ১০৬৪ - ৬০০ = ৪৬৪ বর্গমিটার
৮৫১.
৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে ২ জন পুরুষ ও ২ জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ৬০
  2. ৫০
  3. ৪০
  4. ৩০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে ২ জন পুরুষ ও ২ জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান:
৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ২ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C x C
= ১০ × ৬
= ৬০
৮৫২.
০.০২৩ এর ১% = কত? 
  1. ০.০২৩ 
  2. ২.৩
  3. ০.০০২৩ 
  4. ০.০০০২৩ 
সঠিক উত্তর:
০.০০০২৩ 
উত্তর
সঠিক উত্তর:
০.০০০২৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০২৩ এর ১% = কত? 

সমাধান: 
০.০২৩ এর ১% = ০.০২৩ এর ১/১০০ 
= ০.০২৩ × (১/১০০) 
= ০.০০০২৩

৮৫৩.
- 4a2 + 23a + 6 এর উৎপাদক কোনটি?
  1. (6 - a)(4a + 1)
  2. (a - 6)(4a + 1)
  3. (a - 6)(4a - 1)
  4. (6 - a)(4a - 1)
সঠিক উত্তর:
(6 - a)(4a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(6 - a)(4a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: - 4a2 + 23a + 6 এর উৎপাদক কোনটি?

সমাধান:
- 4a2 + 23a + 6
= - 4a2 + 24a - a + 6
= - 4a(a - 6) - 1(a - 6)
= (a - 6) (- 4a - 1)
= - (a - 6)(4a + 1)
= (6 - a)(4a + 1)
৮৫৪.
3 + x + y + 375 একটি গুণোত্তর ধারা ভুক্ত হলে y এর মান কত?
  1. ক) 45
  2. খ) 75
  3. গ) 105
  4. ঘ) 125
সঠিক উত্তর:
খ) 75
উত্তর
সঠিক উত্তর:
খ) 75
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + x + y + 375 একটি গুণোত্তর ধারা ভুক্ত হলে y এর মান কত?

সমাধান:
এখানে,
৪র্থ পদ ar4 - 1 = 375
বা, ar3 = 375 ....... (i)

এবং প্রথম পদ, a = 3........ (ii)

⇒ (i) ÷ (ii)
⇒ ar3/a = 375/3
⇒ r3 = 125
⇒ r3 = 53
⇒ r = 5

অর্থাৎ, সাধারণ অনুপাত, r = 5

3য় পদ, y =ar3 - 1
= ar2
= 3 × 52
= 75
৮৫৫.
a + b = 3 এবং a - b = √7 হলে, 8ab(a2 + b2) = কত?
  1. 32
  2. 28
  3. 18
  4. 36
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 3 এবং a - b = √7 হলে, 8ab(a2 + b2) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b = 3 এবং a - b = √7 

এখন, 
 8ab(a2 + b2)
= 4ab × 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2} × {(a + b)2 + (a - b)2}
= {(3)2 - (√7)2} × {(3)2 + (√7)2}
= (9 - 7) × (9 + 7) 
= 2 × 16
= 32

৮৫৬.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ক) ৩
  2. খ) ২২/৭
  3. গ) ২৫/৯
  4. ঘ) প্রায় ৫
সঠিক উত্তর:
খ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২/৭
ব্যাখ্যা
বৃত্তের পরিধি 2πr এবং
বৃত্তের ব্যাস 2r

∴ পরিধি : ব্যাস = 2πr : 2r 
                        = 2πr/ 2r
                        = π/1
                        = 22/7 
৮৫৭.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) sin-1(2x/1+x²)
  2. খ) tan-1(2x/1 - x²)
  3. গ) cos-1(1 - x²/1 + x²)
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি, 2tan-1x = tan-1(2x/1-x²) = sin-1(2x/1+x²) = cos-1(1-x²/1+x²)

৮৫৮.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?
  1. ৩২ টি
  2. ২৪ টি
  3. ৩৪ টি
  4. ২৮ টি
সঠিক উত্তর:
৩৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি,
বেঞ্চ সংখ্যা 'ক' টি
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪ টি বেঞ্চ খালি থাকে।

∴ ছাত্রসংখ্যা (ক - ৪) × ৬ জন

আবার,
প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।

∴ ছাত্রসংখ্যা = ৫ক + ১০ জন

প্রশ্নমতে,
(ক - ৪) × ৬ = ৫ক + ১০
⇒ ৬ক - ২৪ = ৫ক + ১০
⇒ ৬ক - ৫ক = ১০ + ২৪ 
∴ ক = ৩৪

সুতরাং শ্রেণির বেঞ্চ সংখ্যা = ৩৪ টি।
৮৫৯.
দুইটি সংখ্যার ল.সা.গু ১৮০। সংখ্যাদ্বয়ের অনুপাত ৪ : ৯ হলে, সংখ্যাদ্বয়ের অন্তর কত?
  1. ১০
  2. ১৮
  3. ২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ১৮০। সংখ্যাদ্বয়ের অনুপাত ৪ : ৯ হলে, সংখ্যাদ্বয়ের অন্তর কত?

সমাধান:
মনে করি, সংখ্যা দুইটি = ৪ক ও ৯ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৩৬ক

প্রশ্নমতে,
৩৬ক = ১৮০
⇒ ক = ১৮০/৩৬
⇒ ক = ৫

∴ প্রথম সংখ্যা = ৪ক = ৪ × ৫ = ২০
দ্বিতীয় সংখ্যা = ৯ক = ৯ × ৫ = ৪৫

∴ সংখ্যাদ্বয়ের অন্তর = ৪৫ − ২০ = ২৫

৮৬০.
১১৫ টি লুঙ্গি ও ১২৫টি শাড়ি কতটি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করা দেয়া যাবে?
  1. ক) ৫টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ক) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫টি
ব্যাখ্যা
নির্ণেয় পরিবারের সংখ্যা হবে  ১১৫ টি লুঙ্গি ও ১২৫টি শাড়ি এর গ. সা. গু 

এখানে,
১১৫ = ৫ × ২৩
১৩৫ = ৫ × ৩ × ৩ × ৩

∴ গ.সা.গু = ৫

∴ পরিবারের সংখ্যা = ৫ জন।
৮৬১.
512 এর 2 ভিত্তিক লগারিদম-
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

log2512
= log229
= 9 log22
= 9 × 1 [log22 = 1]
= 9

৮৬২.
24 সদস্যবিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. 372
  2. 552
  3. 688
  4. 496
সঠিক উত্তর:
552
উত্তর
সঠিক উত্তর:
552
ব্যাখ্যা
প্রশ্ন: 24 সদস্যবিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?

সমাধান:
24 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 24C1 = 24 উপায়ে
23 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 23C1 = 23 উপায়ে

∴ বাছাই সংখ্যা = 24 × 23 = 552
৮৬৩.
7 + 14 + 28 + p + q + ........ একটি গুণোত্তর ধারা হলে 2p + q এর মান কত?
  1. 224
  2. 120
  3. 156
  4. 280
সঠিক উত্তর:
224
উত্তর
সঠিক উত্তর:
224
ব্যাখ্যা

প্রশ্ন: 7 + 14 + 28 + p + q + ........ একটি গুণোত্তর ধারা হলে 2p + q এর মান কত?

সমাধান:

দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 7
সাধারণ অনুপাত, r = 14/7 = 2

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

তাহলে,
ধারাটির চতুর্থ পদ, p = ar4-1
= ar3
= 7 × 23
= 7 × 8
= 56

ধারাটির পঞ্চম পদ, q = ar5 - 1
= ar4
= 7 × 24
= 7 × 16
= 112

∴ 2p + q = 2 × 56 + 112 = 224

৮৬৪.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৫০
  2. খ) ১৪১
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৭০
সঠিক উত্তর:
খ) ১৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪১
ব্যাখ্যা

লঘিষ্ঠ সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু হতে ৩ বিয়োগ।

২|২৪, ৩৬, ৪৮
 ২|১২, ১৮, ২৪
  ২|৬, ৯, ১২
   ৩|৩, ৯, ৬
       ১, ৩, ২

নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ × ২ = ১৪৪
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১৪৪ - ৩
= ১৪১

৮৬৫.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -
  1. ক) ৭/২২
  2. খ) ২২/৭
  3. গ) ৩/২২
  4. ঘ) ১১/৭
সঠিক উত্তর:
খ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২/৭
ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি:বৃত্তের ব্যাস =2πr/2r = π = ২২/৭

৮৬৬.
টাকায় ৫টি করে লেবু ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ক) ১৫%
  2. খ) ১২%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ঘ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫%
ব্যাখ্যা
৫টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪ টাকা


∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/৪) - (১/৫)
                                    = (৫ - ৪)/২০
                                   = ১/২০ টাকা

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় (১/২০) × ৫ টাকা
                       = ১/৪ টাকা
১০০ টাকায় লাভ হয় (১/৪) × ১০০ টাকা
                       = ২৫ টাকা

∴ শতকরা লাভ = ২৫%
৮৬৭.
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং বাকি দেড় মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. 8 মিটার
  2. 9 মিটার
  3. 12 মিটার
  4. 15 মিটার
সঠিক উত্তর:
9 মিটার
উত্তর
সঠিক উত্তর:
9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং বাকি দেড় মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, খুঁটিটির দৈর্ঘ্য = a মিটার

তাহলে,
মাটির নিচে আছে = a/2 মিটার
পানির মধ্যে আছে = a/3 মিটার

∴ পানির উপরে আছে = a - {(a/2) + (a/3)}
= a - (a/2) - (a/3)
= (6a - 3a - 2a)/6
= a/6

শর্তমতে,
a/6 = 1.5
⇒ a = 9 মিটার
∴ খুঁটিটির দৈর্ঘ্য 9 মিটার।
৮৬৮.
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত? 
  1. ক) ৩৭.৫ কি.মি./ঘণ্টা
  2. খ) ৩৬.৫ কি.মি./ঘণ্টা
  3. গ) ৩৭ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৩৬ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ৩৭.৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৭.৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত? 

সমাধান: 
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি. 
সকাল ৭ টায় থেকে বিকাল ৩ টা পর্যন্ত মোট সময় ৮ ঘণ্টা 

∴ ট্রেনটির গতিবেগ = ৩০০/৮ কি.মি./ঘণ্টা
= ৩৭.৫ কি.মি./ঘণ্টা
৮৬৯.
x2 + 5x, x2 - 16, x2 + 8x + 15 এর গ. সা. গু. কত?
  1. 1
  2. x(x + 5)
  3. x - 5
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 5x, x2 - 16, x2 + 8x + 15 এর গ. সা. গু. কত?
 
সমাধান:
১ম রাশি = x2 + 5x = x( x + 5)

২য় রাশি = x2 - 16
= x2 - 42  
= (x + 4)(x - 4) 

৩য় রাশি = x2 + 8x + 15
= x2 + 5x + 3x + 15
= x(x + 5) + 3(x + 5)
= (x + 5)(x + 3) 

নির্ণেয় গ. সা. গু = 1
৮৭০.
p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত?
  1. 17
  2. 8
  3. 19
  4. 34
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা
প্রশ্ন: p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত? 

সমাধান: 
আমরা জানি,
2(p2 + q2) = (p + q)2 + (p - q)2
বা, (p2 + q2) = {(p + q)2 + (p - q)2}/2
= {(5)2 + (3)2}/2
= (25 + 9)/2
= 34/2
= 17
∴ (p2 + q2) = 17.
৮৭১.
64-2/3 × (1/4)-2 = কত?
  1. 12
  2. 4
  3. 6
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: 64-2/3 × (1/4)-2 = কত?

সমাধান:
64-2/3 × (1/4)-2 
= (43)-2/3 × (1/4)-2 
= 43 × (-2/3) × (1/4)-2
= 4-2 × (1/4)-2
= (1/4)2 × (1/4)-2
= (1/4)2 - 2
= (1/4)0
= 1
৮৭২.
যদি cosecA = 13/5 হয়, তবে cosA এর মান কত?
  1. 5/13
  2. 12/13
  3. 5/12
  4. 17/5
সঠিক উত্তর:
12/13
উত্তর
সঠিক উত্তর:
12/13
ব্যাখ্যা

প্রশ্ন: যদি cosecA = 13/5 হয়, তবে cosA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, cosecA = 13/5

আমরা জানি, cosecA = অতিভুজ/লম্ব

অতএব, অতিভুজ = 13 এবং লম্ব = 5

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
বা, 52 + ভূমি2 = 132
বা, 25 + ভূমি2 = 169
বা, ভূমি2 = 169 - 25
বা, ভূমি2 = 144
∴ ভূমি = √144 = 12

এখন, cosA = ভূমি/অতিভুজ
∴ cosA = 12/13

৮৭৩.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 18 মিটার। এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?
  1. 4 গুণ
  2. 2 গুণ
  3. 3 গুণ
  4. 5 গুণ
সঠিক উত্তর:
3 গুণ
উত্তর
সঠিক উত্তর:
3 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 18 মিটার। এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান:
আমরা জানি,
ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = 6 × বাহু বর্গ একক
= (6 × 182) বর্গমিটার
= (6 × 324) বর্গমিটার
= 1944 বর্গমিটার

এবং
ঘনকের আয়তন = (বাহু)3 ঘন একক
= (18)3 ঘনমিটার
= 5832 ঘনমিটার

∴ এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = (5832/1944) = 3 গুণ
৮৭৪.
৬০ লিটার এসিড ও পানির মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পানি যোগ করলে অনুপাত ৩ : ৭ হবে? 
  1. ৮০ লিটার
  2. ৪০ লিটার
  3. ৬০ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার এসিড ও পানির মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পানি যোগ করলে অনুপাত ৩ : ৭ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩ 
∴ এসিডের পরিমাণ = ৬০ × (৭/১০) লিটার 
= ৪২ লিটার
∴ পানির পরিমাণ = ৬০ × (৩/১০) লিটার 
= ১৮ লিটার 

ধরি, ক পরিমাণ পানি যোগ করতে হবে 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭ 
⇒ ৫৪ + ৩ক = ২৯৪ 
⇒ ৩ক = ২৪০ 
∴ ক = ৮০ 

অতএব, ৮০ লিটার পানি মেশাতে হবে।
৮৭৫.
'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 
  1. ১৪ দিনে
  2. ১২ দিনে
  3. ১৬ দিনে
  4. ১৮ দিনে
সঠিক উত্তর:
১৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 

সমাধান: 
'ক' ১ অংশ কাজ করে = ১২ দিনে 
∴ 'ক' ২/৩ অংশ কাজ করে = (১২ × ২)/৩ দিনে 
= ৮ দিনে 
∴ বাকি কাজ = {১- (২/৩)} অংশ 
= ১/৩ অংশ 

আবার, 
'খ' ১ অংশ কাজ করে = ১৮ দিনে 
∴ 'খ' ১/৩ অংশ কাজ করে = (১৮ × ১)/৩ দিনে 
= ৬ দিনে 

∴ মোট সময় = (৮ + ৬) দিনে
= ১৪ দিনে

∴ কাজটি মোট ১৪ দিনে শেষ হয়েছে।
৮৭৬.
  1. 32
  2. 16
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৮৭৭.
চিত্রে, ∠BCA = 30°; ∠BAC = 105° এবং AD = BD হলে, ∠DAC = ?
  1. ক) 40°
  2. খ) 80°
  3. গ) 75°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
ঘ) 60°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60°
ব্যাখ্যা

ΔABC এর ∠BAC + ∠BCA + ∠CBA = 180°
⇒∠CBA +105° + 30° =180°
⇒ ∠CBA = 45°
এখন, ΔABD এর BD = AD
∴ ∠DBA = ∠DAB = ∠CBA = ∠DAB = 45°
∴ ∠DAC = 105° - 45°= 60°

৮৭৮.
তিনটি সংখ্যার অনুপাত 8 : 3 : 2 এবং ল.সা.গু 96 হলে তাদের গ.সা.গু কত?
  1. 4
  2. 8
  3. 16
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত 8 : 3 : 2 এবং ল.সা.গু 96 হলে তাদের গ.সা.গু কত?

সমাধান: 
ধরি,
তিনটি সংখ্যা যথাক্রমে,
8x,  3x,  2x

∴ তিনটি সংখ্যার ল.সা.গু = 24x

প্রশ্নমতে,
⇒ 24x = 96
⇒ x = 96/24
∴ x = 4

∴ সংখ্যাগুলো হল- 8x = 32, 3x =12, 2x = 8 

∴ 32, 12, 8 এর গ.সা.গু. = 4
৮৭৯.
(16)3/4 ÷ (16)1/2 = কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 16
  4. ঘ) 48
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
প্রশ্ন: (16)3/4 ÷ (16)1/2 = কত?

সমাধান: 
(16)3/4 ÷ (16)1/2
= (16)3/4 - 1/2
= (16)1/4
= (24)1/4
= 2 
৮৮০.
একজন নাবিক স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ৮ কি.মি. যায় এবং প্রতিকূলে ৫ ঘণ্টায় ফিরে আসে। মোট ভ্রমণে তার গড় গতিবেগ ঘণ্টায় কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একজন নাবিক স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ৮ কি.মি. যায় এবং প্রতিকূলে ৫ ঘণ্টায় ফিরে আসে। মোট ভ্রমণে তার গড় গতিবেগ ঘণ্টায় কত?

সমাধান:
মোট সময় = ৩ + ৫ = ৮ ঘণ্টা
মোট দূরত্ব = ৮ + ৮ = ১৬ কি.মি.

মোট ভ্রমণে গড় গতিবেগ = ১৬/৮ = ২ কি.মি./ঘণ্টা
৮৮১.
একটি মই 5 মিটার দীর্ঘ একটি দেয়ালে 45° কোণে স্পর্শ করেছে। মইয়ের দৈর্ঘ্য কত?
  1. ক) 5√5
  2. খ) 2√5
  3. গ) 5√2
  4. ঘ) 15√2
সঠিক উত্তর:
গ) 5√2
উত্তর
সঠিক উত্তর:
গ) 5√2
ব্যাখ্যা
একটি মই 5 মিটার দীর্ঘ একটি দেয়ালে 45° কোণে স্পর্শ করে আছে। মইয়ের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
মইয়ের দৈর্ঘ্য AC = ?
দেয়ালের  দৈর্ঘ্য AB = 5

আমরা জানি,
    Sin∠ACB = AB/AC 
বা, Sin45° = AB/AC 
বা, 1/√2 = 5/AC
বা, AC = 5√2
৮৮২.
৯ + ১৪ + ১৯ + ২৪ + ...... ধারাটির কোন পদ ১২৯?
  1. ২০
  2. ২৩
  3. ২৫
  4. ২৭
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৯ + ১৪ + ১৯ + ২৪ + ...... ধারাটির কোন পদ ১২৯?

সমাধান:
এখানে,
ধারার ১ম পদ a = ৯
সাধারণ অন্তর d = ১৪ - ৯ = ৫
ধারার n তম পদ = ১২৯

আমরা জানি, n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
৯ + (n-1) × ৫ = ১২৯
⇒ ৯ + ৫n - ৫ = ১২৯
⇒ ৫n = ১২৯ + ৫ - ৯
⇒ ৫n = ১২৫
⇒ n = ১২৫/৫
∴ n = ২৫

∴ ২৫ তম পদটি হলো ১২৯

৮৮৩.
একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. ১১৫°
  2. ১৩০°
  3. ১৩৫°
  4. ১২০°
সঠিক উত্তর:
১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
১৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান: 
বাহু সংখ্যা, n = 8
অন্তঃস্থ কোণ = 180° - (360°/8)
= 135°

Alternative rule:
মোট অন্তঃস্থ কোণ = (n - 2) × 180°
= 1080°

∴ প্রতিটি অন্তঃস্থ কোণ = 1080°/8
= 135°
৮৮৪.
তলের মাত্রা কয়টি?
  1. ক) 1 টি
  2. খ) 2 টি
  3. গ) 3 টি
  4. ঘ) 4 টি
সঠিক উত্তর:
খ) 2 টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 টি
ব্যাখ্যা
তলের মাত্রা 2টি যথা - দৈর্ঘ্য ও প্রস্থ।
৮৮৫.
একজন দোকানদার ১৬টি কলা বিক্রি করে যে লোকসান করলো তা ৪টি কলার বিক্রয়মূল্যের সমান। ঐ দোকানদারের শতকরা কত লোকসান হলো?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৫%
  4. ২০%
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১৬ টি কলা বিক্রি করে যে লোকসান করলো তা ৪ টি কলার বিক্রয়মূল্যের সমান। ঐ দোকানদারের শতকরা কত লোকসান হলো?

সমাধান:
ধরি,
৪ টি কলার বিক্রয়মূল্য = ক টাকা
∴১ টি কলার বিক্রয়মূল্য = ক/৪ টাকা
∴ ১৬ টি কলার বিক্রয়মূল্য = (ক/৪) × ১৬ টাকা
= ৪ক টাকা

এখন,
১৬ টি কলার ক্রয়মূল্য = (৪ক + ক) টাকা
= ৫ক টাকা

∴ শতকরা লোকসান হলো = (ক/৫ক) × ১০০
= ২০%
৮৮৬.
A = Ø, B = {a}, C = {a, b} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি কত?
  1. 8
  2. 7
  3. 5
  4. 4
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: A = Ø, B = {a}, C = {a, b} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
A = Ø
∴ P(A) = {0}
A সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 20 = 1

আবার,
B = {a}
∴ P(B) = {{a}, 0}
∴ B সেটের উপাদান সংখ্যা 1 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা  = 21 = 2

এবং
C = {a, b}
∴ P(C) = {{a}, {b}, {a, b}, 0}
∴ C সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 22 = 4 

∴ সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি = 1 + 2 + 4 = 7
৮৮৭.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ৪৫%
  2. ৪১%
  3. ৩৭%
  4. ৩৫%
সঠিক উত্তর:
৩৫%
উত্তর
সঠিক উত্তর:
৩৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান: 
ধরা যাক, মোট ছাত্র সংখ্যা = ১০০ (শতকরা হিসেবে)
বিজ্ঞানে ফেল = ৫২
অঙ্কে ফেল = ৪০
উভয় ক্ষেত্রে ফেল = ২৭

ফেল করা ছাত্রের সংখ্যা (বিজ্ঞানে বা অঙ্কে):
n (বিজ্ঞানে ফেল ∪ অঙ্কে ফেল) = n (বিজ্ঞানে ফেল) + n (অঙ্কে ফেল) - n (উভয় ফেল)
⇒  n (বিজ্ঞানে ফেল ∪ অঙ্কে ফেল) = ৫২ + ৪০ - ২৭ = ৬৫ 

অর্থাৎ, ৬৫% ছাত্র অন্তত একটি বিষয়ে ফেল করেছে।

পাস করা ছাত্রের শতকরা অংশ = ১০০ − ৬৫ = ৩৫%

সুতরাং, ৩৫% ছাত্র পাস করেছে।

৮৮৮.
+ ২ + ৩ + ... ... ... + ১০ = ?
  1. ক) ৩০২০
  2. খ) ৩৩০৫
  3. গ) ৩০২৫
  4. ঘ) ২৫৭৫
সঠিক উত্তর:
গ) ৩০২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০২৫
ব্যাখ্যা
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল = {n(n + 1)/2}2
n = ১০ হলে, 
+ ২ + ৩ + ... ... ... + ১০= {১০(১০ + ১)/২}
                                                 = ৫৫
                                                 = ৩০২৫
৮৮৯.
ধারাটির অসীমতক সমষ্টি কত?
  1. ক) 1/5
  2. খ) 1/7
  3. গ) 3/7
  4. ঘ) 5/7
সঠিক উত্তর:
খ) 1/7
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/7
ব্যাখ্যা

ধারাটির প্রথম পদ, a = 1/5
সাধারণ অনুপাত,
r = (- 2/52) ÷ (1/5)
   = - 2/5 < 1
ধারাটির অসীমতক সমষ্টি,
S = a/(1 - r)
     = (1/5)/(1 + 2/5)
     = 1/7
৮৯০.
a + b + c = 11 এবং ab + bc + ca = 42 হলে a2 + b2 + c2 এর মান কত?
  1. ক) 37
  2. খ) 36
  3. গ) 35
  4. ঘ) 34
সঠিক উত্তর:
ক) 37
উত্তর
সঠিক উত্তর:
ক) 37
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 11 এবং ab + bc + ca = 42 হলে a2 + b2 + c2 এর মান কত? 

সমাধান: 
a + b + c = 11 
ab + bc + ca = 42

আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 +c2 + 2(ab + bc + ca)
112 = a2 + b2 +c2 + 2 × 42
121 = a2 + b2 +c2 + 84
121 - 84 = a2 + b2 + c2 
a2 + b2 + c= 37 
৮৯১.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৮৯। শেষ সংখ্যাটি কত?
  1. ৬৪
  2. ৬৫
  3. ৬৬
  4. ৬৭
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৮৯। শেষ সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি = ক, (ক + ২) এবং (ক + ৪)

প্রশ্নমতে,
ক + (ক + ২) + (ক + ৪) = ১৮৯
⇒ ৩ক + ৬ = ১৮৯
⇒ ৩ক = ১৮৯ - ৬
⇒ ৩ক = ১৮৩
⇒ ক = ১৮৩/৩
⇒ ক = ৬১

∴ শেষ সংখ্যাটি = (৬১ + ৪)
= ৬৫
৮৯২.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ১৫ ও ১৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৬১
  2. ১৫৯
  3. ১৮১
  4. ১৭৯
সঠিক উত্তর:
১৮১
উত্তর
সঠিক উত্তর:
১৮১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ১৫ ও ১৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
এখানে,
৯, ১২, ১৫ ও ১৮ এর ল.সা.গু = ১৮০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ১৮০ + ১ = ১৮১
৮৯৩.
a + b + c + d + . . . . একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?
  1. c/b = a/b
  2. a = (b + c)/2
  3. b/a = d/c
  4. r = (a + b)/2
সঠিক উত্তর:
b/a = d/c
উত্তর
সঠিক উত্তর:
b/a = d/c
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c + d + . . . .  একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a + b + c + d + . . . .  একটি গুণোত্তর ধারা হলে,
ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ/১মপদ = ৩য় পদ/২য় পদ = চতুর্থ পদ/৩য় পদ
∴ b/a = c/b = d/c

∴ b/a = d/c সম্পর্কটি সঠিক।
৮৯৪.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ৩৩%
  3. গ) ৫০%
  4. ঘ) ১০০%
সঠিক উত্তর:
গ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০}/(১/৩) = ৫০ টাকা
৮৯৫.
একটি রাশি অপর রাশির ৫২% হলে, রাশি দুটির অনুপাত কত?
  1. ৫০ : ৫২
  2. ১৩ : ২৫
  3. ১০০ : ২৬
  4. ২৫ : ২৬
সঠিক উত্তর:
১৩ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ : ২৫
ব্যাখ্যা
অপর রাশি ক হলে, একটি রাশি = ক এর ৫২% = ৫২ক/১০০ = ১৩ক/২৫
একটি রাশি / অপর রাশি = (১৩ক/২৫) ÷ ক = ১৩/২৫
একটি রাশি : অপর রাশি = ১৩ : ২৫

সংখ্যাগত দক্ষতা (অনুমান ও তাৎক্ষণিক সমাধান)
৮৯৬.
রুবেল তার বাড়ির পেছনে একটি সুন্দর আয়তাকার বাগান তৈরি করেছে। বাগানটি পরিমাপ করতে গিয়ে সে দেখতে পেল যে, বাগানটির দৈর্ঘ্য প্রস্থের তুলনায় তিনগুণ।বাগানটির চারদিকে ঘেরা বেড়ার মোট দৈর্ঘ্য 48 মিটার হলে, বাগানটির মোট ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 156 বর্গমিটার
  2. 136 বর্গমিটার
  3. 108 বর্গমিটার
  4. 95 বর্গমিটার
সঠিক উত্তর:
108 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
108 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল তার বাড়ির পেছনে একটি সুন্দর আয়তাকার বাগান তৈরি করেছে। বাগানটি পরিমাপ করতে গিয়ে সে দেখতে পেল যে, বাগানটির দৈর্ঘ্য প্রস্থের তুলনায় তিনগুণ।বাগানটির চারদিকে ঘেরা বেড়ার মোট দৈর্ঘ্য 48 মিটার হলে, বাগানটির মোট ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
আয়তাকার বাগানের প্রস্থ = a মিটার
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = 3a 

প্রশ্নমতে,
পরিসীমা = 48 মিটার
⇒ 2(3a + a) = 48      [যেহেতু, পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)]
⇒ 6a + 2a = 48
⇒ 8a = 48
⇒ a = 48/8
∴ a = 6 মিটার
∴ দৈর্ঘ্য = 3a = 3 × 6 = 18 মিটার

সুতরাং, ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) 
= 18 × 6
= 108 বর্গমিটার

৮৯৭.
যদি x = 101.4, y = 100.7 এবং xz = y3 হলে, z এর মান কত?
  1. 3
  2. 1.5
  3. 2
  4. 2.5
সঠিক উত্তর:
1.5
উত্তর
সঠিক উত্তর:
1.5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x = 101.4, y = 100.7 এবং xz = y3 হলে, z এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
x = 101.4, y = 100.7
এবং
xz = y3
⇒ (101.4)z = (100.7)3
⇒ 101.4z = 102.1
⇒ 1.4z = 2.1
⇒ z = 2.1/1.4
⇒ z = 21/14
⇒ z = 3/2
∴ z = 1.5

৮৯৮.
কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে?
  1. ক) ৩৯০
  2. খ) ৭৮০
  3. গ) ২০০
  4. ঘ) ২৩০
সঠিক উত্তর:
গ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
ক এর ৩৯% - ৩৯ = ৩৯
বা, ক এর ৩৯% = ৩৯ + ৩৯
বা, ক এর ৩৯/১০০ = ৭৮
বা, ৩৯ক/১০০ = ৭৮
বা, ৩৯ক = ৭৮ × ১০০
বা, ক =  (৭৮ × ১০০)/৩৯
ক = ২০০
৮৯৯.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = 10 সে.মি. হলে OF = কত? 
  1. 5 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 15 সে.মি.
  4. 20 সে.মি.
সঠিক উত্তর:
10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = 10 সে.মি. হলে OF = কত? 

সমাধান:
 
দেওয়া আছে,
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি জ্যা।

বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যেহেতু AB = CD তাহলে কেন্দ্র থেকে দূরত্ব OE = OF হবে।
OE = 10 সে.মি. হলে OF = 10 সে.মি. হবে।

৯০০.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ২৪ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
  1. ক) ৩১ লিটার
  2. খ) ২০ লিটার
  3. গ) ১৫ লিটার
  4. ঘ) ১৮ লিটার
সঠিক উত্তর:
ঘ) ১৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ২৪ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
দুধ = ৭ক লিটার,
পানি = ৩ক লিটার

∴ ৭ক - ৩ক = ২৪ লিটার
বা, ৪ক = ২৪ লিটার
∴ ক = ৬ লিটার

∴ পানির পরিমাণ = ৩ × ৬ = ১৮ লিটার