বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৫৬ / ৪৭৫ · ৫,৫০১৫,৬০০ / ৪৭,৮৩৩

৫,৫০১.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

সমাধান:
x ও y এর মানের সমষ্টি = ২ × ৯ = ১৮

দেয়া আছে
z = ১২
x, y এবং z এর মানের সমষ্টি = ১৮  + ১২ = ৩০
x, y এবং z এর মানের গড় = ৩০/৩ = ১০
৫,৫০২.
(৩/৮) × (৮/৩) ÷ ২ - ০.০১ = কত?
  1. ০.০৪
  2. ০.৫০
  3. ০.৪৭
  4. ০.৪৯
সঠিক উত্তর:
০.৪৯
উত্তর
সঠিক উত্তর:
০.৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: (৩/৮) × (৮/৩) ÷ ২ - ০.০১ = কত?

সমাধান:
(৩/৮) × (৮/৩) ÷ ২ - ০.০১
= (২৪/২৪) ÷ ২ - ০.০১
= (১ ÷ ২) - ০.০১
= ০.৫ - ০.০১
= ০.৪৯
৫,৫০৩.
1024 এর 32 ভিত্তিক লগারিদম কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 1024 এর 32 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
1024 এর 32 ভিত্তিক লগারিদম = log321024
= log32322
= 2log3232
= 2 × 1
= 2
৫,৫০৪.
একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ৫৫ 
  2. ৫৪ 
  3. ৫৬  
  4. ৫৭ 
সঠিক উত্তর:
৫৫ 
উত্তর
সঠিক উত্তর:
৫৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩২ = ৭৮ - x
বা, x + x = ৩২ + ৭৮
বা, ২x = ১১০
বা, x = ১১০/২
∴ x = ৫৫

∴ সংখ্যাটি = ৫৫

৫,৫০৫.
০.১ এর ১% =?
  1. ০.০০১
  2. ০০.১
  3. ০.০১০
  4. ০.০০০১
সঠিক উত্তর:
০.০০১
উত্তর
সঠিক উত্তর:
০.০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর ১% =?

সমাধান:
=০.১ এর ১% 
= (১/১০) এর (১/১০০)
= ১/১০০০
= ০.০০১
৫,৫০৬.
x - 1/x = 11  হলে, x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 1298
  2. খ) 196
  3. গ) 1182
  4. ঘ) 1364
সঠিক উত্তর:
ঘ) 1364
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1364
ব্যাখ্যা
x3 - 1/x3
= (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 113 + 3 × 11
= 1331 + 33
= 1364
৫,৫০৭.
যদি a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. c - a = 2
  2. abc একটি জোড় পূর্ণসংখ্যা
  3. (a + b + c)/3 একটি পূর্ণসংখ্যা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?

সমাধান:
a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c
ধরি,
a = 1
b = 2
c = 3

c - a
= 3 - 1
= 2
∴ অপশন 'ক' সত্য।

abc
= 1 × 2 × 3
= 6; যা একটি জোড় সংখ্যা।
∴ অপশন 'খ' সত্য।

(a + b + c)/3
= (1 + 2 + 3)/3
= 6/3
= 2; যা একটি পূর্ণসংখ্যা।
∴ অপশন 'গ' সত্য।

∴ সঠিক উত্তর উপরের সবগুলো।
৫,৫০৮.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৫৪ সেকেন্ড
  4. ৪৫ সেকেন্ড
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
৫,৫০৯.
ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৮৫ কিলোমিটার। ঢাকা থেকে প্রথম ৮৫ কিলোমিটার যেতে একটি বাসের ২ ঘণ্টা লাগে। পরবর্তী ১০০ কিলোমিটার রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ ৫০ কিলোমিটার হবে?
  1. ৯৫ মিনিট
  2. ৯৭ মিনিট
  3. ১০২ মিনিট
  4. ১০৫ মিনিট
সঠিক উত্তর:
১০২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১০২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৮৫ কিলোমিটার। ঢাকা থেকে প্রথম ৮৫ কিলোমিটার যেতে একটি বাসের ২ ঘণ্টা লাগে। পরবর্তী ১০০ কিলোমিটার রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ ৫০ কিলোমিটার হবে?

সমাধান:
 ধরি,
পরবর্তী ১০০ কি.মি.  যেতে সময় লাগে ক ঘণ্টা
তাহলে, গড় বেগ = মোট দূরতব/মোট সময়
= ১৮৫/( ২ + ক)

প্রশ্নমতে,
১৮৫/(২ + ক) = ৫০
⇒ ১০০ + ৫০ক = ১৮৫
⇒ ৫০ক = ৮৫
⇒ ক = ৮৫/৫০ ঘণ্টা
⇒ ক = (৮৫/৫০) × ৬০ মিনিট
∴ ক = ১০২ মিনিট

অতএব, বাসটি পরবর্তী  ১০০ কিলোমিটার রাস্তা ১০২ মিনিট সময়ে অতিক্রম করবে।
৫,৫১০.
একটি সংখ্যার সাতগুণের সাথে সেই সংখ্যার চারগুণ যোগ করলে ২৭৫ হয়। সংখ্যাটি কত?
  1. ৩৩ 
  2. ২৭ 
  3. ১৭
  4. ২৫ 
সঠিক উত্তর:
২৫ 
উত্তর
সঠিক উত্তর:
২৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার সাতগুণের সাথে সেই সংখ্যার চারগুণ যোগ করলে ২৭৫ হয়। সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি, সংখ্যা ক 

প্রশ্নমতে, 
৭ক + ৪ক = ২৭৫
⇒ ১১ক = ২৭৫
⇒ ক = ২৭৫/১১ 
∴ ক = ২৫ 

সুতরাং, সংখ্যাটি = ২৫

৫,৫১১.
3? = 93 × 812 ÷ 273
  1. 4
  2. 7
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 3? = 93 × 812 ÷ 273

সমাধান:
ধরি, ? = a

তাহলে, 3a = 93 × 812 ÷ 273
⇒ 3a = (32)3 × (34)2 ÷ (33)3
⇒ 3a = 36 × 38 ÷ 39
⇒ 3a = 36 + 8 - 9
⇒ 3a = 35
∴ a = 5
৫,৫১২.
মাহিন একটি ঘড়ি ক্রয় করার সময় প্রকৃত মূল্যের উপর ১৫% ছাড় দেখতে পেল এবং অনলাইনে মূল্য পরিশোধ করতে গেলে হ্রাসকৃত মূল্যের উপর আরও ২০% ছাড় পেল। সে ঘড়িটির প্রকৃত মূল্যের উপর মোট কত শতাংশ ছাড় পেল?
  1. ৩২% 
  2. ৩৫% 
  3. ৩৬% 
  4. ৪০% 
সঠিক উত্তর:
৩২% 
উত্তর
সঠিক উত্তর:
৩২% 
ব্যাখ্যা
প্রশ্ন: মাহিন একটি ঘড়ি ক্রয় করার সময় প্রকৃত মূল্যের উপর ১৫% ছাড় দেখতে পেল এবং অনলাইনে মূল্য পরিশোধ করতে গেলে হ্রাসকৃত মূল্যের উপর আরও ২০% ছাড় পেল। সে ঘড়িটির প্রকৃত মূল্যের উপর মোট কত শতাংশ ছাড় পেল?

সমাধান:
মনে করি,
ঘড়ির প্রকৃত মূল্য ১০০ টাকা
১৫% ছাড়ে হ্রাসকৃত মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা

আবার,
৮৫ টাকার উপর ২০% ছাড়ে হ্রাসকৃত মূল্য (৮৫ × ৮০/১০০) টাকা
= ৬৮ টাকা

∴ প্রকৃত মূল্যের উপর ছাড় পায় (১০০ - ৬৮) = ৩২% 
৫,৫১৩.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 18} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 127
  2. 64
  3. 81
  4. 128
সঠিক উত্তর:
128
উত্তর
সঠিক উত্তর:
128
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 18} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
Z = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 18}
∴ Z = {2, 3, 5, 7, 11, 13, 17}
Z এর উপাদান সংখ্যা = 7

আমরা জানি,
P(A) = 2n = 27 = 128

∴ P(A) এর সদস্য সংখ্যা = 128
৫,৫১৪.
একটি বই ১৬০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ২৪০ টাকা
  3. গ) ২৮০ টাকা
  4. ঘ) ২৬০ টাকা
সঠিক উত্তর:
গ) ২৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮০ টাকা
ব্যাখ্যা
২০% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ১৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৬০) /৮০ টাকা 
                                                     = ২০০ টাকা 
৪০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা।

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ টাকা 
ক্রয়মূল্য ২০০ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ২০০) /১০০ টাকা 
                                                     = ২৮০ টাকা
৫,৫১৫.
কোনো অনুক্রমের n তম পদ {2 - (- 1)3n}/3 হলে 11তম পদ কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো অনুক্রমের n তম পদ {2 - (- 1)3n}/3 হলে 11তম পদ কত?

সমাধান: 
দেয়া আছে, 
অনুক্রমের n তম পদ {2 - (- 1)3n}/3
11তম পদ {2 - (- 1)3 ×11}/3
                 = {2 - (- 1)33}/3
                 = {2 - (- 1)}/3
                 = (2 + 1)/3 
                 = 3/3
                 = 1
৫,৫১৬.
nC7 = nC5 হলে n = কত?
  1. ক) 13
  2. খ) 16
  3. গ) 12
  4. ঘ) 15
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা

nC7 = nC5
n!/7!(n-7)! = n!/5!(n-5)!
1/7.6.5!(n-7)! = 1/5!(n-5).(n-6).(n-7)!
1/42 = 1/(n-5)(n-6)
n² - 11n + 30 = 42
n² - 11n – 12 = 0
n² - 12n – n – 12 = 0
(n-12)(n+1) = 0
n = 12, -1
n এর মান ঋণাত্মক হতে পারে না। তাই n এর মান 12।

৫,৫১৭.

a° এর মান কত?
  1. 66°
  2. 60°
  3. 68°
  4. 72°
সঠিক উত্তর:
72°
উত্তর
সঠিক উত্তর:
72°
ব্যাখ্যা
প্রশ্ন:

a° এর মান কত?

সমাধান:
এখানে,
b° = 3c° [একান্তর কোণ বলে]
এবং, a° = 2b° [একান্তর কোণ বলে]
⇒ a° = 2 × 3c° = 6c°

∴ 3c° = a°/2
∴ a° + 6c° + 3c° = 180° [সরলকোণ বলে]
⇒ a° + a° + (a°/2) = 180°
⇒ (2a° + 2a° + a°)/2 = 180°
⇒ 5a°/2 = 180°
⇒ 5a° = 360°
∴ a° = 72°
৫,৫১৮.
৮টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.৫ সে.মি. এবং এদের ৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৮ম কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৩৫ সে.মি.
  2. ৩২ সে.মি.
  3. ৩৪ সে.মি.
  4. ৩৬ সে.মি.
সঠিক উত্তর:
৩৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.৫ সে.মি. এবং এদের ৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৮ম কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
৮টি কাঠির গড় দৈর্ঘ্য = ৪৪.৫ সে.মি
৮টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.৫ × ৮) সে.মি = ৩৫৬সে.মি

৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.
৭টির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৭) সে.মি. = ৩২২  সে.মি.

৮ম কাঠিটির দৈর্ঘ্য = (৩৫৬ - ৩২২) সে.মি. = ৩৪ সে.মি.
৫,৫১৯.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৫০°। বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ১১ টি
  2. ১২ টি
  3. ১৩ টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৫০°। বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ = ১৫০°
∴ বহুভুজটির বহিঃস্থ কোণ = ১৮০° - ১৫০° = ৩০°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৩০°
= ১২ টি
৫,৫২০.
a3 - 6a2 + 12a - 9 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a - 3)(a2 - 3a + 2)
  2. (a - 3)(a2 - 3a + 3)
  3. (a - 4)(a2 - 5a + 3)
  4. (a - 3)(a2 - a + 3)
সঠিক উত্তর:
(a - 3)(a2 - 3a + 3)
উত্তর
সঠিক উত্তর:
(a - 3)(a2 - 3a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 6a2 + 12a - 9 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান;
প্রদত্ত রাশি,
a3 - 6a2 + 12a - 9
= a3 - (3 × a2 × 2) + (3 × a × 22) - (2)3 - 1
= (a - 2)3 - 13
= (a - 2 - 1){(a - 2)2 + (a- 2) × 1 + (1)2}
= (a - 3)(a2 - 4a + 4 + a - 2 + 1)
= (a - 3)(a2 - 3a + 3)
৫,৫২১.
2, 4, 5, 7 এবং 9 অংকগুলোর প্রতিটি একবার নিয়ে দুই অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 
  1. 10
  2. 20
  3. 30
  4. 40
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 4, 5, 7 এবং 9 অংকগুলোর প্রতিটি একবার নিয়ে দুই অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
মোট অংক 5টি।
যেহেতু দুই অংকের সংখ্যা গঠন করতে হবে, তাই প্রতিবার 2টি অংক নিয়ে গঠিত সংখ্যা
5P2 = 5!/(5 - 2)!
= 5 × 4 × 3!/3!
= 20

৫,৫২২.
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ১৮
  2. ২৬
  3. ২৮
  4. ৩২
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
৫০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৫০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

∴ ৫০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর = ৭৯ - ৫৩
= ২৬
৫,৫২৩.
৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ক) ১২০০
  2. খ) ১৬০০
  3. গ) ১৫০০
  4. ঘ) ১৪০০
সঠিক উত্তর:
খ) ১৬০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬০০
ব্যাখ্যা
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ৮০ফুট
রাস্তা বাদে বাগানের প্রস্থ ৭০ ফুট
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৮০ × ৭০) বর্গফুট
                                            =৫৬০০ বর্গফুট।

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য={৮০ + (৫ × ২)} ফুট
                                  =(৮০ + ১০) = ৯০ ফুট
রাস্তাসহ বাগানের প্রস্থ= {৭০ + (৫ × ২)} ফুট
                                = (৭০+১০)ফুট = ৮০ ফুট
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল=(৯০ × ৮০) বর্গফুট
                                        = ৭২০০ বর্গফুট

রাস্তার ক্ষেত্রফল= (৭২০০ - ৫৬০০)বর্গফুট
                          = ১৬০০ বর্গফুট
৫,৫২৪.
একজন ছাত্রকে একটি সংখ্যাকে ২৩ দ্বারা গুণ করতে বলা হলো। কিন্তু সে এর পরিবর্তে ৩২ দ্বারা গুণ করে এবং প্রাপ্ত ফলাফল প্রকৃত ফলাফল থেকে  ১১৭ বেশি হয়। গুণকৃত সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্রকে একটি সংখ্যাকে ২৩ দ্বারা গুণ করতে বলা হলো। কিন্তু সে এর পরিবর্তে ৩২ দ্বারা গুণ করে এবং প্রাপ্ত ফলাফল প্রকৃত ফলাফল থেকে  ১১৭ বেশি হয়। গুণকৃত সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
গুণকৃত সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩২ক - ২৩ক = ১১৭
⇒ ৯ক = ১১৭
∴ ক = ১৩
৫,৫২৫.
যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা

৩০ সের ছোলা খায় ৬ টি ঘোড়া
∴ ২৫ সের ছোলা খায় ৬ × ২৫ / ৩০ = ৫ টি ঘোড়া

৫,৫২৬.
৬০০০ টাকা ১ঃ২ঃ৩ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করা হলে,বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ক) ২০০০ টাকা
  2. খ) ১৬০০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬০০ টাকা
ব্যাখ্যা

ক্ষুদ্রতর অংশ = ৬০০০ এর ১/(১+২+৩+৪+৫) = ৪০০ টাকা এবং বৃহত্তর অংশ = ৬০০০ এর ৫/(১+২+৩+৪+৫) = ২০০০ টাকা।
সুতরাং বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য = ২০০০ - ৪০০ = ১৬০০ টাকা।

৫,৫২৭.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২০ : ১৬ হলে, কোণ দুইটি কত?
  1. ১২০°, ৬০° 
  2. ১১০°, ৭০° 
  3. ১০০°, ৮০° 
  4. ১৪০°, ৪০° 
সঠিক উত্তর:
১০০°, ৮০° 
উত্তর
সঠিক উত্তর:
১০০°, ৮০° 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২০ : ১৬ হলে, কোণ দুইটি কত?

সমাধান:
ধরি, অনুপাতের সাধারণ রাশি = x
তাহলে একটি কোণ = ২০x
অপর কোণ = ১৬x

আমরা জানি,
দুটি কোণ সম্পূরক হবে যদি তাদের সমষ্টি ১৮০ হয়।
শর্তমতে,
২০x + ১৬x = ১৮০°
৩৬x = ১৮০°
x = ১৮০°/৩৬
x = ৫°
∴ একটি কোণ = ২০ × ৫° = ১০০°
অপর কোণ = ১৬ × ৫° = ৮০° 
৫,৫২৮.
নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 30 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
18, 22, x, 28, x + 6, 38, 40, 50, 60
  1. 16
  2. 24
  3. 20
  4. 26
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 30 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
18, 22, x, 28, x + 6, 38, 40, 50, 60

সমাধান:

18, 22, x, 28, x + 6, 38, 40, 50, 60
এখানে মোট ৯টি উপাত্ত রয়েছে যা বিজোড় সংখ্যক।
∴ মধ্যক হবে (৯ + ১)/২ = ৫ তম পদ

∴ মধ্যক = x + 6

প্রশ্নমতে,
x + 6 = 30
∴ x = 24

৫,৫২৯.
a 3 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) (a-5)
  2. খ) (a-4)
  3. গ) (a-1)
  4. ঘ) (a+2)
সঠিক উত্তর:
ক) (a-5)
উত্তর
সঠিক উত্তর:
ক) (a-5)
ব্যাখ্যা
a³ - 21a - 20
= a³ + a² - a² - a - 20a - 20
= a²(a+1) - a(a +1) - 20(a +1)
= (a+1)(a² - a - 20)
= (a+1) (a2 - 5a + 4a - 20)
= (a+1) {a(a-5) + 4(a-5)}
= (a+1) (a-5) (a+4)
৫,৫৩০.
একটি স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা ১২০০ জন। ৬০% শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হলে, কতজন শিক্ষার্থী উপবৃত্তি পাবে?
  1. ৬৮০ জন
  2. ৭০০ জন
  3. ৭২০ জন
  4. ৭৬০ জন
সঠিক উত্তর:
৭২০ জন
উত্তর
সঠিক উত্তর:
৭২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা ১২০০ জন। ৬০% শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হলে, কতজন শিক্ষার্থী উপবৃত্তি পাবে?

সমাধান:
দেওয়া আছে,
স্কুলে শিক্ষার্থী সংখ্যা = ১২০০ জন
উপবৃত্তি পাবে = ৬০%

শিক্ষার্থী সংখ্যা ১০০ জন হলে উপবৃত্তি পাবে = ৬০ জন
শিক্ষার্থী সংখ্যা ১ জন হলে উপবৃত্তি পাবে = ৬০/১০০ জন
শিক্ষার্থী সংখ্যা ১২০০ জন হলে উপবৃত্তি পাবে = (৬০ × ১২০০)/১০০ জন
= ৭২০ জন
৫,৫৩১.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
  1. ক) ২২০
  2. খ) ২১০
  3. গ) ২০০
  4. ঘ) ১৮০
সঠিক উত্তর:
ঘ) ১৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮০
ব্যাখ্যা
আমরা জানি, বর্গক্ষেত্রের বাহু = √ক্ষেত্রফল
∴ বাহু = √২০২৫ = ৪৫ মিটার।
এর বেড়ার দৈর্ঘ্য হবে এর পরিসীমার সমান
∴ বেড়ার মোট দৈর্ঘ্য = ২ × (৪৫ + ৪৫) = ১৮০ মিটার।
৫,৫৩২.
একটি সুষম সপ্তভূজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?
  1. ক) ৭২০°
  2. খ) ৯০০°
  3. গ) ১০৮০°
  4. ঘ) ১২৬০°
সঠিক উত্তর:
খ) ৯০০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০০°
ব্যাখ্যা

সপ্তভূজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - ২) × ১৮০
                                                          = (৭ - ২) × ১৮০°
                                                          = ৯০০°

৫,৫৩৩.
একটি সুষম হেক্সাগনের প্রতিটি অন্তঃকোণের মান কত?
  1. ৬০°
  2. ১০৮°
  3. ৪৫°
  4. ১২০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম হেক্সাগনের প্রতিটি অন্তঃকোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
হেক্সাগনের বাহুর সংখ্যা = ৬ টি
হেক্সাগনের একটি বহিঃস্থ কোণ = ৩৬০°/৬
= ৬০°

∴ প্রতিটি অন্তঃকোণের মান = ১৮০° - ৬০°
= ১২০°
৫,৫৩৪.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ ব. মি. এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মি.। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মি. হলে অপর বাহুটির দৈর্ঘ্য হবে -
  1. ৭ মি.
  2. ৮ মি.
  3. ৯ মি.
  4. ১২ মি.
সঠিক উত্তর:
৯ মি.
উত্তর
সঠিক উত্তর:
৯ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ ব. মি. এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মি.। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মি. হলে অপর বাহুটির দৈর্ঘ্য হবে -

সমাধান: 
ধরি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় a = ৮, b = ?
লম্ব দূরত্ব, h = ৮ সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২){h(a + b)}

প্রশ্নমতে
(১/২){h(a + b)} = ৬০
⇒ (১/২){৮(৬ + b)} = ৬০
⇒ ৪(৬ + b)} = ৬০
⇒ ৬ + b = ১৫
⇒ b = ১৫ - ৬
∴ b = ৯
৫,৫৩৫.
P(A) = 2/5​, P(B) = 3/5 এবং A ও B স্বাধীন হলে, P(A ∪ B) এর মান কত?
  1. 11/25
  2. 7/10
  3. 8/5
  4. 19/25
সঠিক উত্তর:
19/25
উত্তর
সঠিক উত্তর:
19/25
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 2/5​, P(B) = 3/5 এবং A ও B স্বাধীন হলে, P(A ∪ B) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P(A) = 2/5, P(B) = 3/5

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B) ........(১)
এবং স্বাধীন ঘটনার জন্য, P(A ∩ B) = P(A) × P(B)

∴ P(A ∪ B) = P(A) + P(B) - P(A) × P(B)
= (2/5) + (3/5) - {(2/5) × (3/5)}
= (5/5) - (6/25)
= 1 - (6/25)
= (25 - 6)/25
= 19/25
৫,৫৩৬.
সমীকরণটিতে p এর মান কত?
  1. 2/11
  2. 1
  3. 13/5
  4. 14/3
সঠিক উত্তর:
14/3
উত্তর
সঠিক উত্তর:
14/3
ব্যাখ্যা

প্রশ্ন: সমীকরণটিতে p এর মান কত?

সমাধান:

৫,৫৩৭.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?
  1. ২০০
  2. ২২৪
  3. ২৪৮
  4. ২৪০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬

মনে করি,
একটি সংখ্যা ৫ক  এবং
অপর সংখ্যাটি ৬ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক

শর্তমতে, 
ক = ৮

সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক
= ৩০ × ৮ = ২৪০ 
৫,৫৩৮.
2 + 6 + 18 + ............. ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. 38 - 1
  2. 39 - 1
  3. 310 - 1
  4. 311 - 1
সঠিক উত্তর:
310 - 1
উত্তর
সঠিক উত্তর:
310 - 1
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 6 + 18 + ............. ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান: 
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
ধরি,
ধারাটির প্রথম পদ, a = 2
ধারাটির সাধারণ অনুপাত, r = 6/2 = 3 > 1
ধারাটির পদ সংখ্যা, n = 10

আমরা জানি,
প্রথম 10টি পদের সমষ্টি ‍S10 = a (rn - 1)/(r - 1)
= 2 × (310 - 1)/(3 - 1)
= 2 × (310 - 1)/2
= 310 - 1

৫,৫৩৯.
x³ - x -6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. ক) (x - 1)(x² + 2x + 3)
  2. খ) (x - 2)(x³ + 2x + 3)
  3. গ) (x - 2)(x² + x + 3)
  4. ঘ) (x - 2)(x² + 2x + 3)
সঠিক উত্তর:
ঘ) (x - 2)(x² + 2x + 3)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x - 2)(x² + 2x + 3)
ব্যাখ্যা

x³ - x -6
-6 এর উৎপাদক গুলো ±1, ±2, ±3, ±6
ƒ(2) হলে ƒ(x) = x³ - x -6 = 0 হবে।
x³ - x -6
= x²(x - 2) + 2x(x-2) + 3(x-2)
= (x-2)(x² + 2x + 3)

৫,৫৪০.
ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ১০৫ বর্গএকক হলে, BGC ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০৫ বর্গএকক
  2. খ) ৩০ বর্গএকক
  3. গ) ৩৫ বর্গএকক
  4. ঘ) ৫২.৫ বর্গএকক
সঠিক উত্তর:
গ) ৩৫ বর্গএকক
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ১০৫ বর্গএকক হলে, BGC ত্রিভুজের ক্ষেত্রফল কত?ওক
 
সমাধান:

ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিনভাগে ভাগ করে।
BGC ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ১০৫ = ৩৫ বর্গএকক
৫,৫৪১.
৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ১৬
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা

চতুর্থ সমানুপাতিক x হলে
3 × x = 9 × 4
⇒ x = (9 × 4) / 3
∴ x = 12

৫,৫৪২.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 8° হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) 41°
  2. খ) 39°
  3. গ) 49°
  4. ঘ) 82°
সঠিক উত্তর:
গ) 49°
উত্তর
সঠিক উত্তর:
গ) 49°
ব্যাখ্যা

মনে করি,
একটি কোণ 'ক' তাহলে অপর কোণ (90 - ক)
শর্তমতে,
ক - (90 - ক) = 8
বা, ক - 90 + ক = 8
বা, 2ক = 98
বা, ক = 49
সুতরাং অপর কোণটি = 90 - ক
= 90 - 49
= 41°

৫,৫৪৩.
কোনো স্কুলে মোট ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত?
  1. ১ : ৩
  2. ২ : ৩
  3. ২ : ১
  4. ২ : ৫
সঠিক উত্তর:
২ : ১
উত্তর
সঠিক উত্তর:
২ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলে মোট ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত?

সমাধান:
মোট শিক্ষার্থী = ২৭০ জন
ছাত্র = ১৮০ জন
ছাত্রী = ২৭০ - ১৮০ = ৯০ জন

ছাত্র এবং ছাত্রীর অনুপাত = ১৮০ : ৯০
= ২ : ১
৫,৫৪৪.
x - y = 2 এবং xy = 15 হলে, x2 + y2 =?
  1. 25
  2. 9
  3. 34
  4. 36
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 15 হলে, x2 + y2 =?

সমাধান:
x - y = 2 
⇒ (x - y)2 = (2)2
∴  (x - y)2 = 4

xy = 15

(x - y)2 = x2 - 2xy + y2
⇒ 4 = x2 + y2 - 2 × 15
⇒ 4 = x2 + y2 - 30
∴ x2 + y2 = 30 + 4
= 34
৫,৫৪৫.
log4(1/16) এর মান কত?
  1. 1
  2. - 3
  3. 2
  4. - 2
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা

প্রশ্ন: log4(1/16) এর মান কত? 

সমাধান: 
log4(1/16)
= ​log4(1/42)
= log44-2
= - 2 log44
​= - 2 × 1
= - 2 

৫,৫৪৬.
৩০° কোণের পূরক কোণের অর্ধেক কত?
  1. ২০°
  2. ২৫°
  3. ৩০°
  4. ৩২°
সঠিক উত্তর:
৩০°
উত্তর
সঠিক উত্তর:
৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০° কোণের পূরক কোণের অর্ধেক কত?

সমাধান:
যখন দুটি কোণের সমষ্টি এক সমকোণ হয়, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে।

∴ ৩০° কোণের পূরক কোণ =  ৯০° - ৩০°
= ৬০°

৩০° কোণের পূরক কোণের অর্ধেক =  ৬০°/২
= ৩০°
৫,৫৪৭.
কোন সংখ্যার ৭৫% সমান ৯০?
  1. ১০০
  2. ১১০
  3. ১১৫
  4. ১২০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭৫% সমান ৯০?

সমাধান: 
ধরি,
৯০ 'ক' সংখ্যার ৭৫%

প্রশ্নমতে
ক এর ৭৫% = ৯০
⇒ ক × ৭৫/১০০ = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
∴ ক = ১২০
৫,৫৪৮.
a = 1 + √2 হলে a3 - 5√2 = কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: a = 1 + √2 হলে a3 - 5√2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 1 + √2
বা, a3 = (1 + √2)3
বা, a3 = 13 + 3 . 12 . √2 + 3 . 1 . (√2)2 + (√2)3
বা, a3 = 1 + 3√2 + 6 + 2√2
বা, a3 = 7 + 5√2
∴ a3 - 5√2 = 7
৫,৫৪৯.
একটি পরীক্ষায় ৪০টি প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরে ৩ নম্বর এবং ভুল উত্তরে ১ নম্বর কাটা হয়। শিক্ষার্থী ৭০% নম্বর পেতে চাইলে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে?
  1. ১২ টি
  2. ১৫ টি
  3. ১০ টি
  4. ৯ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরীক্ষায় ৪০টি প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরে ৩ নম্বর এবং ভুল উত্তরে ১ নম্বর কাটা হয়। শিক্ষার্থী ৭০% নম্বর পেতে চাইলে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে?

সমাধান:
দেওয়া আছে,
প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের মান = ৩
প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে = ১

তাহলে ৪০ টি প্রশ্নের পূর্ণমান হবে = ৪০ × ৩ = ১২০

৭০% নম্বর পেতে হলে (৭০ × ১২০)/১০০ = ৮৪ নম্বর পেতে হবে।

ধরি,
ভুল উত্তরের সংখ্যা = ক
∴ সঠিক উত্তরের সংখ্যা = ৪০ - ক

প্রশ্নমতে,
৩(৪০ - ক) - (ক× ১) = ৮৪
বা, ১২০ - ৩ক - ক = ৮৪
বা, ১২০ - ৪ক = ৮৪
বা, ৪ক = ১২০ - ৮৪
বা, ৪ক = ৩৬
বা, ক = ৯

∴ ৭০% নম্বর পেতে চাইলে সর্বোচ্চ ৯ টি ভুল উত্তর দিতে পারবে।

৫,৫৫০.
উৎপাদনকারী একটি শার্ট পাইকারী বিক্রেতার নিকট ১০% লাভে বিক্রয় করে, যা পাইকারী বিক্রেতা ২০% লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে। খুচরা বিক্রেতা ৫% লাভে বিক্রয় করার পর ক্রেতা শার্টটি ২৭৭২ টাকায় কিনতে পারে। শার্টটির উৎপাদন খরচ কত টাকা?
  1. ক) ১৮০০ টাকা
  2. খ) ২০০০ টাকা
  3. গ) ২২০০ টাকা
  4. ঘ) ২৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০০ টাকা
ব্যাখ্যা

মনে করি, উৎপাদন খরচ = x টাকা
∴ উৎপাদন কারীর বিক্রয়মূল্য = ১১০x/১০০
পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য = ১১০x/১০০ × ১২০/১০০
∴ ক্রেতার ক্রয়মূল্য = ১১০x/১০০ × ১২০/১০০ × ১০৫/১০০ = ২৭৭২
বা, x = (১০০×১০০×১০০×২৭৭২)/(১১০×১২০×১০৫)
= ২০০০ টাকা

৫,৫৫১.
এক - দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে?
  1. ০.০২৫
  2. ০.০৫
  3. ০.০৬
  4. ০.০৫৫
সঠিক উত্তর:
০.০৫৫
উত্তর
সঠিক উত্তর:
০.০৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক-দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে?

সমাধান:
এক-দশমাংশ = ১/১০ 
এক শতাংশ = ১/১০০ 

এক-দশমাংশ ও এক শতাংশ এর যোগফল = (১/১০) + (১/১০০)
= (১০ + ১)/১০০
= ১১/১০০

এক-দশমাংশ ও এক শতাংশ এর গড় = (১১/১০০) ÷ ২
= (১১/১০০) × (১/২)
= ১১/২০০
=০.০৫৫
৫,৫৫২.
logx6 + logx36 + logx216 = 12 হলে x এর মান কত?
  1. √8
  2. √6
  3. 10
  4. 3/5
সঠিক উত্তর:
√6
উত্তর
সঠিক উত্তর:
√6
ব্যাখ্যা

প্রশ্ন: logx6 + logx36 + logx216 = 12 হলে x এর মান কত?

সমাধান:
logx6 + logx36 + logx216 = 12
⇒ logx(6 × 36 × 216) = 12
⇒ logx(61 × 62 × 63) = 12
⇒ logx(66) = 12
⇒ 6logx6 = 12
⇒ logx6 = 2
⇒ x2 = 6
∴ x = √6

৫,৫৫৩.
২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় কত?
  1. ৬৪৮
  2. ৩৬
  3. ১২৯৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড়
 
সুতরাং, ২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় = ( ২৭ × ৪৮ )১/২  
= (১২৯৬)১/২
= ৩৬
৫,৫৫৪.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
  1. ৭৫°
  2. ৫০°
  3. ৬০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০° 
একটি কোণ ৯০° হলে, 
অপর কোনটি হবে = (১৮০° - ৯০°) 
= ৯০° 

∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০°। 
৫,৫৫৫.
নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ২, ৪, ৭
  2. ৫, ৬, ৮
  3. ২, ৫, ৬
  4. ৩, ৪, ৫
সঠিক উত্তর:
২, ৪, ৭
উত্তর
সঠিক উত্তর:
২, ৪, ৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে, 
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই, 
অপশন ক) তে, ২ + ৪ = ৬ < ৭ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়
অপশন খ) তে, ৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
অপশন গ) তে, ২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
অপশন ঘ) তে, ৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
৫,৫৫৬.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) পাঁচগুণ
সঠিক উত্তর:
গ) চারগুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) চারগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?

সমাধান:
ধরি, সরলরেখার দৈর্ঘ্য ক একক 
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ  = ক বর্গএকক 

সরলরেখার অর্ধেক ক/২ একক 
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = (ক/২) বর্গএকক 
= ক/৪ বর্গএকক 

∴ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের = ক/(ক/৪)
= ৪ গুণ
৫,৫৫৭.
দুইটি সমান্তরাল রেখা কয়টা বিন্দুতে ছেদ করে?
  1. ২ টি
  2. ৪ টি
  3. অসংখ্য
  4. শূন্য
সঠিক উত্তর:
শূন্য
উত্তর
সঠিক উত্তর:
শূন্য
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সমান্তরাল রেখা কয়টা বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুইটি সমান্তরাল রেখা কখনোই একে অপরকে ছেদ করে না।

সমান্তরাল রেখা এমন দুটি রেখা, যা একে অপরকে কখনোই ছেদ করে না এবং সবসময় একই দিকে চলতে থাকে। এর মানে হল যে, এই রেখাগুলির মধ্যে কোন সংযোগ বা ছেদের স্থান থাকে না।

অতএব, দুটি সমান্তরাল রেখা ০ (শূন্য) বিন্দুতে ছেদ করে।
৫,৫৫৮.
এক ব্যাক্তি ২৪০ টাকায় একই রকম কিছু কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ১৬
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
ধরি x টি কলম কেনা হয়েছিল।
তাহলে প্রতি কলমের মূল্য = ২৪০/x
আবার একটি কলম বেশি পেলে প্রতি কলমের মূল্য = ২৪০/(x + ১) 
শর্তমতে,
২৪০/x - ২৪০/(x+1) = 1
বা, x2 + x - ২৪০ =0
বা, ( x + 16) ( x - ১৫) = 0
∴ x = ১৫
৫,৫৫৯.
x + y = 5, x - y = 3 হলে, x2 + y2 এর মান-
  1. 25/2
  2. 17
  3. 18
  4. 19/2
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5, x - y = 3 হলে, x2 + y2 এর মান-

সমধান:
x + y = 8
x - y = 6

2(x2 + y2) = (x + y)2 + (x - y)2
or, 2(x2 + y2) = 52 + 32
or, 2(x2 + y2) = 25 + 9 
or, 2(x2 + y2)= 34
∴ x2 + y2 = 17
৫,৫৬০.
a = 4/3 হলে, a-4 এর মান -
  1. 8/25
  2. 18/256
  3. 81/256
  4. 25/81
সঠিক উত্তর:
81/256
উত্তর
সঠিক উত্তর:
81/256
ব্যাখ্যা

প্রশ্ন: a = 4/3 হলে,  a-4 এর মান -

সমাধান:
দেওয়া আছে,
 a = 4/3

আমরা জানি,
x-n = 1/xn

সুতরাং,
a-4
= 1/a4
= 1/(4/3)4
= 1/(256/81)
= 81/256

৫,৫৬১.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7 সে.মি. 9 সে.মি এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 32 বর্গ সে.মি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত সে.মি.? 
  1. 3 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 8 সে.মি.
সঠিক উত্তর:
4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7 সে.মি. 9 সে.মি এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 32 বর্গ সে.মি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত সে.মি.? 

সমাধান: 
মনেকরি 
ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব h

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব
⇒ 32 = (1/2) × (7 + 9) × h
⇒ 32 = 16h/2
⇒ 32 = 8h
∴ h = 4 সে.মি.
৫,৫৬২.
x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- ∞, - 1) U (4, + ∞)
  2. (- ∞, - 2) U (5, + ∞)
  3. (∞, 2) U (5, + ∞)
  4. (- 5, - ∞) U (∞, 2)
সঠিক উত্তর:
(- ∞, - 2) U (5, + ∞)
উত্তর
সঠিক উত্তর:
(- ∞, - 2) U (5, + ∞)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
x2 - 3x - 10 > 0
⇒ x2 - 5x + 2x - 10 > 0
⇒ x(x - 5) + 2(x - 5) > 0
∴ (x - 5)(x + 2) > 0

দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক অথবা উভয়েই ঋণাত্মক হয়।

∴ নির্ণেয় সমাধান = (- ∞, - 2) ∪ (5, + ∞)
৫,৫৬৩.
16P2 + 8P - 48 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. 8(P + 2)(2P + 3)
  2. 8(P - 2)(2P - 3)
  3. 8(P + 2)(2P - 3)
  4. 8(P + 2)(4P - 3)
সঠিক উত্তর:
8(P + 2)(2P - 3)
উত্তর
সঠিক উত্তর:
8(P + 2)(2P - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: 16P2 + 8P - 48 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
16P2 + 8P - 48
= 8(2P2 + P - 6)
= 8(2P2 + 4P - 3P - 6)
= 8{2P(P + 2) - 3(P + 2)}
= 8(P + 2)(2P - 3)

৫,৫৬৪.
6x2 - 7x - 10 এর উৎপাদক কোনটি?
  1. ক) x - 1
  2. খ) x + 2
  3. গ) 6x - 5
  4. ঘ) 6x + 5
সঠিক উত্তর:
ঘ) 6x + 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6x + 5
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 10 এর উৎপাদক কোনটি?

সমাধান:
6x2 - 7x - 10
= 6x2 - 12x + 5x -10
= 6x(x - 2) + 5(x - 2)
= (x - 2)(6x + 5)
৫,৫৬৫.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ২৮.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?
  1. ৮৬৪ টাকা
  2. ৫৮৪ টাকা
  3. ৬৮৪ টাকা
  4. ৪৮৪ টাকা
সঠিক উত্তর:
৬৮৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ২৮.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার
আয়তাকার বাগানের প্রস্থ ৪ মিটার

আয়তাকার বাগানের পরিসীমা = ২ × (৮ + ৪) মিটার
= ২ × ১২ মিটার
= ২৪ মিটার

১ মিটারে খরচ হয় ২৮. ৫ টাকা
∴ ২৪ মিটারে খরচ হয় (২৪ × ২৮.৫) টাকা
= ৬৮৪ টাকা
৫,৫৬৬.
27, - 9, 3, - 1........... সপ্তম তম পদ কত?
  1. 1/27
  2. 27
  3. - 1/27
  4. 1/9
সঠিক উত্তর:
1/27
উত্তর
সঠিক উত্তর:
1/27
ব্যাখ্যা
প্রশ্ন: 27, - 9, 3, - 1........... সপ্তম তম পদ কত?

সমাধান:
ইহা একটি গুণোত্তর ধারা,
যার ১ম পদ, a = 27
সাধারণ অনুপাত, r = - 9/27 = - 1/3
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1
গুণোত্তর ধারার 7 তম পদ = 27 × (- 1/3)7 - 1
= 27 × (- 1/3)6
= 33 × (1/36)
= 1/33
= 1/27
৫,৫৬৭.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ৯০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১২০ মিটার
  4. ১৬০ মিটার
সঠিক উত্তর:
১২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৯০০ বর্গমিটার 
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ মিটার 
= ৩০ মিটার 

আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য 
= (৩০ × ৪) মিটার 
= ১২০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১২০ মিটার।

৫,৫৬৮.
log10(2m/n) + log10(n/4m) = log10(m + n) এর মান হবে-
  1. ক) m + n = 1 
  2. খ) m + 2n = - 1 
  3. গ) 2m + n = 0 
  4. ঘ) 2m + 2n = 1 
সঠিক উত্তর:
ঘ) 2m + 2n = 1 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2m + 2n = 1 
ব্যাখ্যা
log10(2m/n) + log10(n/4m) = log10(m + n) 
⇒ log10{(2m/n) × (n/4m)} = log10(m + n) 
⇒ log10(m + n) = log10(1/2)
⇒ m + n = 1/2
 ∴ 2m + 2n = 1
৫,৫৬৯.
দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে। এদের একটির ব্যাস ১০ সে.মি. এবং ২য় টির ব্যাসার্ধ ৪ সে.মি হলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সে.মি. হবে?
  1. ৬ সে.মি
  2. ৯ সে.মি 
  3. ১০ সে.মি
  4. ১২ সে.মি 
সঠিক উত্তর:
৯ সে.মি 
উত্তর
সঠিক উত্তর:
৯ সে.মি 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে। এদের একটির ব্যাস ১০ সে.মি. এবং ২য় টির ব্যাসার্ধ ৪ সে.মি হলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সে.মি. হবে?

সমাধান:
দেওয়া আছে,
১ম বৃত্তের ব্যাস = ১০ সে.মি
∴ ১ম বৃত্তের ব্যাসার্ধ  = ১০/২ = ৫ সে.মি
২য় বৃত্তের, ব্যাসার্ধ = ৪ সে.মি

বহিঃস্পর্শ করে এখন দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ১ম বৃত্তের ব্যাসার্ধ + ২য় বৃত্তের ব্যাসার্ধ
= (৫ + ৪) সে.মি
= ৯ সে.মি

৫,৫৭০.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৮/১১
  3. ৩/৫
  4. ১৩/২৭
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
২/৩ = ০.৬৬৬
ক) ৩৩/৫০ = ০.৬৬
খ) ৮/১১ = ০.৭২৭
গ) ৩/৫ = ০.৬০
ঘ) ১৩/২৭ = ০.৪৮১
৫,৫৭১.
x- 4 - 0.0001 = 0, x2 = ?
  1. 100
  2. 10
  3. 1
  4. 1000
সঠিক উত্তর:
100
উত্তর
সঠিক উত্তর:
100
ব্যাখ্যা
প্রশ্ন: x- 4 - 0.0001 = 0, x2 = ?

সমাধান:
 দেওয়া আছে,
x- 4 - 0.0001= 0
বা, 1/x4 = 0.0001
বা, 1/x4 = 1/10000
বা, x4 = 104
বা, x = 10
∴ x2 = 100
৫,৫৭২.
নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়?
  1. ক) π
  2. খ) ০.১০১০০১০০০১……
  3. গ) √২
  4. ঘ) √১৬৯
সঠিক উত্তর:
ঘ) √১৬৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √১৬৯
ব্যাখ্যা
√১৬৯ = ১৩ একটি মূলদ সংখ্যা
৫,৫৭৩.
একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত? 
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা
১ম পদ = a,
সাধারন অনুপাত r হলে,
৩য় পদ = ar3 - 1= ar2 = 20.....(1)
ষষ্ঠ পদ =ar6 - 1= ar5 = 160.....(2)

(2)নং ÷ (1) নং দ্বারা পাই,
r3 = 8
r3 = 23
∴ r = 2

(1)নং  এ  r এর মান বসিয়ে পাই,
ar2 = 20
a22 = 20
a. 4 = 20
a = 20/4
a = 5

৫,৫৭৪.
৩০ সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৯ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ২০ সেমি
  2. ২২ সেমি
  3. ২৪ সেমি
  4. ৩০ সেমি
সঠিক উত্তর:
২৪ সেমি
উত্তর
সঠিক উত্তর:
২৪ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৯ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:

দেওয়া আছে,
কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব OC = ৯ সেমি
ব্যাস = ৩০ সে.মি.
∴ ব্যাসার্ধ OB = ৩০ ÷ ২ = ১৫ সে.মি.

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য CB = √ {(ব্যাসার্ধ) - (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)}
= √{(১৫) - (৯)}
= √(২২৫ - ৮১)
= √১৪৪
= ১২

∴ জ্যা AB এর দৈর্ঘ্য = ১২ × ২ = ২৪ সেমি
৫,৫৭৫.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।  বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?
  1. ক) ৮০০ সে.মি. 
  2. খ) ৯০০ সে.মি. 
  3. গ) ৬০০ সে.মি. 
  4. ঘ) ৫০০ সে.মি. 
সঠিক উত্তর:
খ) ৯০০ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০০ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।  বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?

সমাধান:
বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ২৪/৪ = ৬ মিটার 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল  = ৬ = ৩৬ বর্গমিটার 

সামান্তরিকের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
সামান্তরিকের উচ্চতা = ৪ মিটার 
সামান্তরিকের ভূমি = ৩৬/৪ = ৯ মিটার 
= (৯ × ১০০) সে.মি. 
= ৯০০ সে.মি. 
৫,৫৭৬.
৫% হার মুনাফায় ৪,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৪,২২০ টাকা
  2. ৪,৮০০ টাকা
  3. ৪,৪১০ টাকা
  4. ৪,৫০০ টাকা
সঠিক উত্তর:
৪,৪১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪,৪১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার মুনাফায় ৪,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

সমাধান: 
এখানে,
মূলধন, P = ৪০০০ টাকা
মুনাফায় হার, r = ৫% = ৫/১০০ = ১/২০ 
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৪০০০ × (১ + ১/২০)
= ৪০০০ × (২১/২০)
= ৪০০০ × ২১/২০ × ২১/২০ 
= ৪,৪১০ টাকা।
৫,৫৭৭.
দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত? 
  1. 207
  2. 217
  3. 297
  4. 257
সঠিক উত্তর:
297
উত্তর
সঠিক উত্তর:
297
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = 11880 × 3
বা, 120 × অপর সংখ্যা = 35640
বা, অপর সংখ্যা = 35640 ÷ 120 = 297

∴ অপর সংখ্যা = 297

৫,৫৭৮.
a2 - √3a + 1 = 0 হলে, a3 + 1/a3 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 6√3
  3. গ) 2√3
  4. ঘ) 4√3
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - √3a + 1 = 0 হলে, a3 + 1/a3 এর মান কত?

সমাধান: 
 a2 - √3a + 1 = 0
a2 + 1 =  √3a 
a2/a + 1/a = √3a/a
a + 1/a = √3

a3 + 1/a3 = (a)3 + (1/a)3
                =(a + 1/a)3 - 3.a. 1/a(a + 1/a)
                = (√3)3 - 3√3
                = 3√3 -  3√3
                = 0
৫,৫৭৯.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৩ : ৪ : ৫
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ৬ : ৪ : ৩
সঠিক উত্তর:
খ) ৩ : ৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ : ৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ৫ = ৩ + ৪
সুতরাং, ৩ : ৪ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৫,৫৮০.
বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে-
  1. ক) ১৩ সেমি
  2. খ) ১৪ সেমি
  3. গ) ১২ সেমি
  4. ঘ) ১৫ সেমি
সঠিক উত্তর:
ক) ১৩ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ সেমি
ব্যাখ্যা

AB = ২৪ সেমি
∴ AD = ১২ সেমি
AF2 = AD2 + FD2
= ১২ + ৫
= ১৪৪ + ২৫
= ১৬৯
∴ AF = ১৩ সেমি
৫,৫৮১.
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ৮°। তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
  1. ক) ৩৮°
  2. খ) ৩৯°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪১°
সঠিক উত্তর:
ঘ) ৪১°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪১°
ব্যাখ্যা

ধরি, ক্ষুদ্রতম কোণটি = ক
অপর কোণ ৯০-ক
সুতরাং ৯০-ক-ক = ৮
২ক = ৮২
ক = ৪১

৫,৫৮২.
P = {x ∈ N : 4x < 20} হলে, P-এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 15 টি
  2. 8 টি
  3. 7 টি
  4. 16 টি
সঠিক উত্তর:
15 টি
উত্তর
সঠিক উত্তর:
15 টি
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x ∈ N : 4x < 20} হলে, P-এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
P = {x ∈ N : 4x < 20},
4x < 20
⇒ x < 5
অর্থাৎ 5 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা P সেটের উপাদান।
∴ P = {1, 2, 3, 4}

P সেটের উপসেটের সংখ্যা = 24 = 16
∴ P-এর প্রকৃত উপসেট সংখ্যা = 16 - 1 = 15 টি

৫,৫৮৩.
নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?
  1. √২৫
  2. - √৪৯
  3. √-৩৬
সঠিক উত্তর:
√-৩৬
উত্তর
সঠিক উত্তর:
√-৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?

সমাধান:
বাস্তব সংখ্যা: শূণ্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমনঃ 0, 1, 2, -1, -2, √2, √5, 22/7

অপশন ক, খ, ঘ তিনটিই বাস্তব সংখ্যা।

কিন্তু,
অপশন (গ) এর √-৩৬ একটি কাল্পনিক সংখ্যা। কারণ,
√-৩৬ = √(-১ × ৩৬) = √-১ × √৩৬ = i × ৬ = ৬i, বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। এটি একটি কাল্পনিক সংখ্যা।

৫,৫৮৪.
৩ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. অসীম সেট
  2. ফাঁকা সেট
  3. সার্বিক সেট
  4. সসীম সেট
সঠিক উত্তর:
অসীম সেট
উত্তর
সঠিক উত্তর:
অসীম সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৩ এর গুণিতকসমূহ = ৩,৬, ৯, ১২, . . . ইত্যাদি
∴ ৩ এর গুণিতকের সেট = {৩,৬, ৯, ১২, . . . }

অর্থাৎ, ৩ এর গুণিতকের সেট অসীম সেট।
৫,৫৮৫.
রম্বসের কর্ণদ্বয় পরস্পর-
  1. ক) সমান
  2. খ) সমান্তরাল
  3. গ) লম্ব
  4. ঘ) কোনটাই না
সঠিক উত্তর:
গ) লম্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) লম্ব
ব্যাখ্যা
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। সুতরাং এরা পরস্পর লম্ব।
৫,৫৮৬.
5 + 11 + 17 + 23 +................ ধারাটির কোন পদ 65 ?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
সঠিক উত্তর:
খ) 11
উত্তর
সঠিক উত্তর:
খ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 11 + 17 + 23 +................ ধারাটির কোন পদ 65 ?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 5,
সাধারণ অন্তর, d = 11 – 5 = 6, 
মনেকরি,
ধারাটির n তম পদ = 65

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n-1) d
a + (n - 1) d = 65
বা, 5 + ( n - 1 )6 = 65
বা, 6 ( n - 1 ) = 65 - 5
বা,6n - 6 = 60
বা,6n = 66 
    n = 11
৫,৫৮৭.
৮ সে.মি. এবং ১২ সে.মি. ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর যুক্ত। তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ১০০
  2. ২৫
  3. ২৮.৮৮
  4. ১৬
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ সে.মি. এবং ১২ সে.মি. ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর যুক্ত। তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
প্রথম বৃত্তের ব্যাসার্ধ = ৮/২ = ৪ সে.মি.
দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = ১২/২ = ৬ সে.মি.

মধ্যবর্তী দূরত্ব = (৪ + ৬) = ১০ সে.মি.

∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ১০/২ = ৫ সে.মি.

ক্ষেত্রফল = (৫) = ২৫ বর্গ সে.মি.
৫,৫৮৮.
৬ জন খেলোয়াড় থেকে ২ জন করে নিয়ে ৩টি দল গঠন করতে হবে। কত প্রকারে এই দল গঠন করা যাবে?
  1. ৪৫
  2. ৬০
  3. ৭৫
  4. ৯০
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন খেলোয়াড় থেকে ২ জন করে নিয়ে ৩টি দল গঠন করতে হবে। কত প্রকারে এই দল গঠন করা যাবে?

সমাধান:
৬জন খেলোয়াড় থেকে ২ জন করে ১ম দল C = ১৫ উপায়ে গঠন করা যায়।

২য় দল, বাকী (৬ - ২) = ৪ জন খেলোয়াড় থেকে ২ জন করে C = ৬ উপায়ে গঠন করা যায়।

৩য় দল, অবশিষ্ট (৪ - ২) = ২ জন খেলোয়াড় থেকে ২ জন করে C = ১ উপায়ে গঠন করা যায়।

∴ ৩টি দল গঠনের মোট উপায় = ১৫ × ৬ × ১ = ৯০
৫,৫৮৯.
৫/৩ এর ১/৫ ÷ ১/৯ = কত?
  1. ক) ৫
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫/৩ এর ১/৫ ÷ ১/৯ = কত?

সমাধান:
৫/৩ এর ১/৫ ÷ ১/৯
= ১/৩ ÷ ১/৯
= ১/৩ × ৯/১
= ৩
৫,৫৯০.
9x2 + 9x - 4 এর একটি উৎপাদক -
  1. ক) 3x - 4
  2. খ) 3x + 1
  3. গ) 3x + 3
  4. ঘ) 3x + 4
সঠিক উত্তর:
ঘ) 3x + 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3x + 4
ব্যাখ্যা

9x2 + 9x - 4
= 9x2 + 12x - 3x - 4
= 3x(3x + 4) - 1(3x + 4)
= (3x + 4)(3x - 1)

৫,৫৯১.
৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?
  1. ১৯ দিনে
  2. ১৮ দিনে
  3. ২৩ দিনে
  4. ২৪ দিনে
সঠিক উত্তর:
২৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২৪ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?

সমাধান:
মনে করি ,
সম্পূর্ন কাজটি = ৮০ একক।

দেয়া আছে,
৮ জনের
২০ দিনে শেষ হয় = ৮০ একক।
∴ ৫ দিনে শেষ হয় = ৮০×৫/২০ একক।
= ২০ একক।

কাজ বাকি থাকে = ৮০ - ২০ একক
= ৬০ একক, যা (৮-৩) বা ৫ জন লোক শেষ করে। 

এখন,
৮ জন লোক ৮০ একক কাজ করে = ২০ দিনে
∴ ১ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮ দিনে
∴ ৫ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮/৫ দিনে
∴ ৫ জন লোক ১ একক কাজ করে = (২০×৮)/(৫×৮০) দিনে
∴ ৫ জন লোক ৬০ একক কাজ করে = (২০×৮×৬০)/(৫×৮০) দিনে
= ২৪ দিনে

উত্তর: ২৪ দিনে

৫,৫৯২.
৪০ এবং ৬০ সংখ্যা দু’টির গড় ব্যবধান কত? 
  1. ২৫ 
  2. ৩০ 
  3. ২০ 
  4. ১০ 
সঠিক উত্তর:
১০ 
উত্তর
সঠিক উত্তর:
১০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ এবং ৬০ সংখ্যা দু’টির গড় ব্যবধান কত?

সমাধান:
৪০, ৬০ এর গড় = (৪০ + ৬০)/২
= ৫০

∴ গড় ব্যবধান = {।৪০ - ৫০। + ।৬০ - ৫০।}/২
= (১০ + ১০)/২
= ২০/২
= ১০

৫,৫৯৩.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি ও 60 সে.মি. । রম্বসের ক্ষেত্রফল কত? 
  1. ক) 2400 বর্গ সে.মি.
  2. খ) 1000 বর্গ সে.মি.
  3. গ) 1600 বর্গ সে.মি.
  4. ঘ) 1200 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 1200 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1200 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি ও 60 সে.মি. । রম্বসের ক্ষেত্রফল কত? 


সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 40 × 60
= 1200 বর্গ সে.মি.
৫,৫৯৪.
A = {2, 3, 4, 7, 9, 10}; B = {3, 6, 9, 12} । A সেট হতে একটি সংখ্যা দৈব পদ্ধতিতে নিলে সংখ্যাটি A ∩ B তে থাকার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 2/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 4, 7, 9, 10}; B = {3, 6, 9, 12} । A সেট হতে একটি সংখ্যা দৈব পদ্ধতিতে নিলে সংখ্যাটি A ∩ B তে থাকার সম্ভাবনা কত?

সমাধান:
A = {2, 3, 4, 7, 9, 10}
B = {3, 6, 9, 12}

A ∩ B = {2, 3, 4, 7, 9, 10} ∩ {3, 6, 9, 12}
= {3, 9}

A সেট হতে একটি সংখ্যা দৈব পদ্ধতিতে নিলে সংখ্যাটি A ∩ B তে থাকার সম্ভাবনা = 2/6 = 1/3
৫,৫৯৫.
শতকরা বার্ষিক ১০ টাকা হার মুনাফায় ৭০০ টাকার কত বছরের সরল মুনাফা ৩৫০ টাকা হবে?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১০ টাকা হার মুনাফায় ৭০০ টাকার কত বছরের সরল মুনাফা ৩৫০ টাকা হবে?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে মুনাফা = ১০ টাকা
১ টাকায় ১ বছরে মুনাফা = ১০/১০০ টাকা
৭০০ টাকায় ১ বছরে মুনাফা = (১০ × ৭০০)/১০০
= ৭০ টাকা

৭০ টাকা মুনাফা হয় = ১ বছরে
৩৫০ টাকা মুনাফা পাওয়া যায় = ৩৫০/৭০
= ৫ বছরে
৫,৫৯৬.
3(4x - 6) = (3x + 9) কে সামধান করলে x/3 এর মান হবে-
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: 3(4x - 6) = (3x + 9) কে সামধান করলে x/3 এর মান হবে-

সমাধান:
3(4x - 6) = (3x + 9)
বা, 12x - 18 = 3x + 9
বা, 12x - 3x = 9 + 18
বা, 9x = 27
বা, x/3 = 3/3
x = 1
৫,৫৯৭.
একটি ঘড়ি ৬২০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৭৩৩
  2. খ) ৭৭৫
  3. গ) ৮০০
  4. ঘ) ৭৫৯
সঠিক উত্তর:
খ) ৭৭৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৭৫
ব্যাখ্যা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬২০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬২০)/৮০ = ৭৭৫ টাকা

৫,৫৯৮.
a + 1/a = 3 হলে a4 + 1/a4 = কত?
  1. ক) 27
  2. খ) 47
  3. গ) 57
  4. ঘ) 77
সঠিক উত্তর:
খ) 47
উত্তর
সঠিক উত্তর:
খ) 47
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = 3 হলে a4 + 1/a4 = কত?

সমাধান: 
দেওয়া আছে
(a+1/a) = 3
(a + 1/a)2 =  3
a2 + 2.a.1/a + 1/a2 = 9
a2 + 1/a2 = 9 - 2
a2 + 1/a2 = 7
(a2 + 1/a2)2 = 72    [ উভয় পাশে বর্গ করে]
(a2)2 + 2.a2. 1/a2 +(1/a2)2 = 49
a4 + 2 + 1/a4 = 49
a4 +1/a4 = 49 - 2
a4 +1/a4  = 47
৫,৫৯৯.
i3 এর মান কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) - i
  4. ঘ) √-1
সঠিক উত্তর:
গ) - i
উত্তর
সঠিক উত্তর:
গ) - i
ব্যাখ্যা
আমরা জানি, 
i  = √-1;
i2 = - 1; 
i3 = i2i = - i; 
i4 = i2.i2 = (-1).(-1) = 1
৫,৬০০.
প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে ০, ১, ২, ৩, ৪, ৫ ও ৬ অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?
  1. 660 টি
  2. 680 টি
  3. 700 টি
  4. 720 টি
সঠিক উত্তর:
720 টি
উত্তর
সঠিক উত্তর:
720 টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে ০, ১, ২, ৩, ৪, ৫ ও ৬ অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
চার অঙ্কবিশিষ্ট পূর্ণসংখ্যা = 7P4
= 840

0 প্রথমে থাকলে গঠিত সংখ্যা অর্থপূর্ণ হয় না এরূপ সংখ্যা = 6P3
= 120

∴ অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে = 840 - 120 টি
= 720 টি