বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৪০ / ৪৭৫ · ৩,৯০১৪,০০০ / ৪৭,৮৩৩

৩,৯০১.
একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20 । ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত? 
  1. 100
  2. 150
  3. 200
  4. 300
সঠিক উত্তর:
150
উত্তর
সঠিক উত্তর:
150
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20 । ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত? 

সমাধান:
আমরা জানি, 
সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d ; যেখানে a = প্রথম পদ, d = সাধারণ অন্তর।

সুতরাং, 
সমান্তর ধারার 4র্থ পদ = a + (4 - 1)d = a + 3d
সমান্তর ধারার 12 পদ = a + (12 - 1)d = a + 11d

প্রশ্নমতে, 
a + 3d + a + 11d = 20
∴ 2a + 14d = 20 ........ (1)

আবার, 
সমান্তর ধারার প্রথম n পদের যোগফল = (n/2) × {2a + (n - 1)d}
∴ সমান্তর ধারার প্রথম 15 পদের যোগফল = (15/2) × {2a + (15 - 1)d}
= (15/2) × {2a + 14d}
= (15/2) × 20   ; [(1) নং হতে]
= 15 × 10
= 150

সুতরাং, ঐ ধারার প্রথম 15 পদের যোগফল 150

৩,৯০২.
বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের কী বলা হয়?
  1. জ্যা
  2. ব্যাস
  3. পরিধি
  4. ব্যাসার্ধ
সঠিক উত্তর:
জ্যা
উত্তর
সঠিক উত্তর:
জ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের কী বলা হয়?

সমাধান:
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
৩,৯০৩.
x2 - x - 2 এর উৎপাদক কোনটি?
  1. ক) x + 2
  2. খ) x + 3
  3. গ) x + 1
  4. ঘ) x - 1
সঠিক উত্তর:
গ) x + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x + 1
ব্যাখ্যা
x2 - x - 2
= x2 - 2x + x - 2
= x(x-2) + 1(x-2)
= (x-2)(x+1)
৩,৯০৪.
২১৬ টি আপেল সুজেল, রুজেল ও রুবেলের মধ্যে ১/৬ : ১/৩ : ১/৪ অনুপাতে ভাগ করে দিলে রুবেল কতটি আপেল পাবে?
  1. ক) ৪৮ টি
  2. খ) ৫৪ টি
  3. গ) ৭২ টি
  4. ঘ) ৯৬ টি
সঠিক উত্তর:
গ) ৭২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২ টি
ব্যাখ্যা

সুজেল, রুজেল ও রুবেলের আপেলের অনুপাত
= ১/৬ : ১/৩ : ১/৪
= (১×১২)/৬ : (১×১২)/৩ : (১×১২)/৪
= ২ : ৪ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = (২+৪+৩) = ৯
∴ রুবেল আপেল পাবে ২১৬ এর ৩/৯ টি
= ৭২ টি

৩,৯০৫.
a2 - b2 - c2 - 2bc + a - b - c এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a - b + c)(a + b + c - 1)
  2. (a + b - c)(a - b + c + 1)
  3. (a - b - c)(a + b + c + 1)
  4. (a + b + c)(a + b + c - 1)
সঠিক উত্তর:
(a - b - c)(a + b + c + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a - b - c)(a + b + c + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - b2 - c2 - 2bc + a - b - c এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? 

সমাধান: 
প্রদত্ত রাশি = a2 - b2 - c2 - 2bc + a - b - c 
= a2 - (b2 + c2 + 2bc) + a - b - c
= a2 - (b + c)2 + a - b - c
= {a + (b + c)}{a - (b + c)} + (a - b - c)
= (a + b + c)(a - b - c) + (a - b - c)
= (a - b - c)(a + b + c + 1)

৩,৯০৬.
x = 1 + √2 হলে x3 এর মান কত?
  1. ক) 5 + 2√2
  2. খ) 4 + 3√2
  3. গ) 6 + 3√2
  4. ঘ) 7 + 5√2
সঠিক উত্তর:
ঘ) 7 + 5√2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7 + 5√2
ব্যাখ্যা
প্রশ্ন: x = 1 + √2 হলে x3 এর মান কত?

সমাধান: 
দেয়া আছে,
x = 1 + √2

x3 = (1 + √2)3
    = 13 + 3.12.√2 + 3.1(√2)2 + (√2)3
    =1 + 3√2 + 6 + 2√2
    = 7 + 5√2
৩,৯০৭.
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হলে বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 0
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 1
সঠিক উত্তর:
গ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/3
ব্যাখ্যা
মোট ফলাফল সংখ্যা = {জয়, পরাজয়, ড্র} = 3টি
বাংলাদেশের কাঙ্খিত ফলাফল = {জয়} = 1টি
∴ সম্ভাবনা = 1/3
৩,৯০৮.
a3 − 21a − 20 রাশিটির একটি উৎপাদক কোনটি? 
  1. (a + 1)
  2. (a + 2)
  3. (a − 1)
  4. (a − 2)
সঠিক উত্তর:
(a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: a3 − 21a − 20 রাশিটির একটি উৎপাদক কোনটি? 

সমাধান: 
a3 − 21a − 20
= a3 + a2 − a2 − a − 20a − 20
= a2(a + 1) − a (a + 1) − 20 (a + 1)
= (a + 1) (a2 − a − 20)
= (a + 1) (a2 − 5a + 4a − 20)
= (a + 1) {a (a − 5) + 4 (a − 5)}
= (a + 1) (a − 5) (a + 4)

৩,৯০৯.
একটি সংখ্যার ৮% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত? 
  1. ৯৬০
  2. ১০২০
  3. ১২০০
  4. ১২৬০
সঠিক উত্তর:
১২০০
উত্তর
সঠিক উত্তর:
১২০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৮% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত? 

সমাধান: 
সংখ্যাটির ৮% = ৯৬
∴ সংখ্যাটির ১% = ৯৬/৮
∴ সংখ্যাটির ১০০% = (৯৬ × ১০০)/৮
= ১২০০ 

∴ সংখ্যাটি = ১২০০  ।

৩,৯১০.
5 × nP3 = 6 × n - 1P3 হলে n এর মান কত?
  1. ক) 15
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা
5 × nP3 = 6 × n - 1P3 
5 × n!/(n - 3)! = 6 ×(n - 1)!/(n - 1 - 3)!
5 × n!/(n - 3)!  =  6 ×(n - 1)!/(n - 4)!
5 × n(n - 1)!/(n - 3)(n - 4)!  =  6 ×(n - 1)!/(n - 4)!
5n/(n - 3) = 6
6n - 18 = 5n
6n - 5n = 18
n = 18
৩,৯১১.
যদি 2x - 1 ≥ - 3 হয়, তাহলে x এর সমাধান কোনটি হবে?
  1. x ≤ - 1
  2. x ≥ - 1
  3. x ≥ - 3
  4. x ≤ 3
সঠিক উত্তর:
x ≥ - 1
উত্তর
সঠিক উত্তর:
x ≥ - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x - 1 ≥ - 3 হয়, তাহলে x এর সমাধান কোনটি হবে?

সমাধান:
প্রদত্ত অসমতাটি,
2x - 1 ≥ - 3
⇒ 2x ≥ - 3 + 1 
⇒ 2x ≥ - 2
⇒ x ≥ - (2/2)
⇒ x ≥ - 1
৩,৯১২.
sin θ = 4/5 হলে tan θ এর মান কত?
  1. 3/4
  2. 3/5
  3. 4/3
  4. 4/5
সঠিক উত্তর:
4/3
উত্তর
সঠিক উত্তর:
4/3
ব্যাখ্যা

প্রশ্ন: sin θ = 4/5 হলে tan θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sin θ = 4/5
⇒ sin θ = লম্ব / অতিভুজ

আমরা জানি,
অতিভুজ2 = লম্ব2 + ভূমি2 
⇒ ভূমি2 = অতিভুজ2 - লম্ব2
⇒ ভূমি= 52 - 42
⇒ ভূমি2 = 25 - 16
⇒ ভূমি2 = 9
⇒ ভূমি = 3

তাহলে,
∴ tan θ = লম্ব/ভূমি = 4/3

৩,৯১৩.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১৪ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১০০ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ৩৬ মিটার ও ২০ মিটার
  2. ৩২ মিটার ও ১৮ মিটার
  3. ৩০ মিটার ও ১৬ মিটার
  4. ৩৮ মিটার ও ২৪ মিটার
সঠিক উত্তর:
৩২ মিটার ও ১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩২ মিটার ও ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১৪ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১০০ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = x মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য =  (x + ১৪) মিটার 

প্রশ্নমতে,
২(x + x + ১৪) = ১০০
⇒ ২(২x + ১৪) = ১০০
⇒ ২x + ১৪ = ৫০
⇒ ২x = ৫০ - ১৪
⇒ ২x = ৩৬
⇒ x = ৩৬/২
∴ x = ১৮ 

আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ১৮ মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য =  (১৮ + ১৪) মিটার = ৩২ মিটার
৩,৯১৪.
(54 × 8 × 16)/(25 × 125) এর মান নিম্নের কোনটি?
  1. ক) 20
  2. খ) 40
  3. গ) 35
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ক) 20
উত্তর
সঠিক উত্তর:
ক) 20
ব্যাখ্যা
প্রশ্ন: (54 × 8 × 16)/(25 × 125) এর মান নিম্নের কোনটি?

সমাধান:
(54 × 8 × 16)/(25 × 125)
= (54 × 27)/(25× 53)
= 54 - 3 × 27- 5
= 5 × 22
= 5 × 4 
= 20
৩,৯১৫.
দুটি ট্রেন বিপরীত দিক থেকে একটি অপরটির দিকে চলছে। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য ১৫০ মি. হয় এবং তারা একে অপরকে ১৫ সেকেন্ডে অতিক্রম করে, প্রত্যেক ট্রেনের গতিবেগ ৪৫ কি.মি./ঘণ্টা হলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ২০৬ মিটার
  2. ২১৮ মিটার
  3. ২২৫ মিটার
  4. ২৩০ মিটার
সঠিক উত্তর:
২২৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ট্রেন বিপরীত দিক থেকে একটি অপরটির দিকে চলছে। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য ১৫০ মি. হয় এবং তারা একে অপরকে ১৫ সেকেন্ডে অতিক্রম করে, প্রত্যেক ট্রেনের গতিবেগ ৪৫ কি.মি./ঘণ্টা হলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
অপর ট্রেনের দৈর্ঘ্য = x মিটার
যেহেতু, প্রত্যেক ট্রেনের গতিবেগ = ৪৫ কি.মি./ঘণ্টা

∴ আপেক্ষিক বেগ = (৪৫ + ৪৫) কি.মি./ঘণ্টা
= (৯০ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
= ৯০০০০/৩৬০০ মি./সেকেন্ড
= ২৫ মি./সেকেন্ড

∴ মোট দূরত্ব = (x + ১৫০) সেকেন্ড

আমরা জানি,
দূরত্ব = সময় × বেগ
⇒ x + ১৫০ = ১৫ × ২৫
⇒ x + ১৫০ = ৩৭৫
⇒ x = ৩৭৫ - ১৫০
∴ x = ২২৫

সুতরাং, অপর ট্রেনের দৈর্ঘ্য = ২২৫ মিটার।
৩,৯১৬.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
  1. ক) ২১০
  2. খ) ১৮০
  3. গ) ২০০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
ক) ২১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১০
ব্যাখ্যা

ধরি, সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
প্রশ্নমতে,
ক = ৬
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৫ × ৬ = ৩০ এবং ৭ × ৬ = ৪২
∴ ৩০ ও ৪২ এর ল.সা.গু. = ২১০

৩,৯১৭.
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি?
  1. মধ্যক
  2. প্রচুরক
  3. গণসংখ্যা সারণি
  4. গাণিতিক গড়
সঠিক উত্তর:
গণসংখ্যা সারণি
উত্তর
সঠিক উত্তর:
গণসংখ্যা সারণি
ব্যাখ্যা
প্রশ্ন: কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি?

সমাধান:
কেন্দ্রীয় প্রবণতা:
কোনো পরিসংখ্যানে উপাত্তসমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জিভূত হয়। মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্তসমূহের পুঞ্জিভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কোনো একটি শ্রেণির শিক্ষার্থীদের বয়সের গড় হলো কেন্দ্রীয় প্রবণতার উদাহরণ।

কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো:
১) গাণিতিক গড়,
২) মধ্যক,
৩) প্রচুরক।

গাণিতিক গড়: উপাত্তসমূহের সংখ্যাসূচক মানের সমষ্টিকে যদি উপাত্তসমূহের সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তবে গাণিতিক গড় পাওয়া যায়।
প্রচুরক: উপাত্ত সমূহে যে মানটি সবচেয়ে বেশি বার থাকে তাই প্রচুরক।
মধ্যক: উপাত্তের মানগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলে মধ্যম মানকে মধ্যক বলে।
৩,৯১৮.
১ - ৬৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
  1. ক) ২৫
  2. খ) ৩৪
  3. গ) ৫০
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা
সংখ্যা সমূহের গড় = (প্রথম পদ + শেষ পদ) / ২
= (৬৯ + ১) / ২ = ৩৫
৩,৯১৯.
3a3 + 2a2 - 21a - 20 রাশির একটি উৎপাদক হচ্ছে _
  1. a - 1
  2. a + 1
  3. a + 2
  4. a - 3
সঠিক উত্তর:
a + 1
উত্তর
সঠিক উত্তর:
a + 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3a3 + 2a2 - 21a - 20 রাশির একটি উৎপাদক হচ্ছে _

সমাধান: 
ধরি,
f(a) = 3a3 + 2a2 - 21a - 20
∴ f(- 1) = 3(- 1)³ + 2(- 1)² - 21(- 1) - 20
= - 3 + 2 + 21 - 20
= 0
যেহেতু f(- 1) = 0 হয়,
সুতরাং,  a - (- 1) বা a + 1 হচ্ছে প্রদত্ত রাশির একটি উৎপাদক।
৩,৯২০.
বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৬ গুণ
  3. গ) ৯ গুণ
  4. ঘ) ১৫ গুণ
সঠিক উত্তর:
গ) ৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
৩,৯২১.
x - 1/x = 3/2 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. 36
  2. 63
  3. 36/8
  4. 63/8
সঠিক উত্তর:
63/8
উত্তর
সঠিক উত্তর:
63/8
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 3/2 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান: 
 x - 1/x = 3/2

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3x.1/x(x - 1/x)
= (3/2)3 + 3(3/2)
= (27/8) + (9/2)
= (27 + 36)/8
= 63/8
৩,৯২২.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার? 
  1. ২৪০০০ লিটার
  2. ২৪ লিটার
  3. ২৪০ লিটার
  4. ২৪০০ লিটার
সঠিক উত্তর:
২৪০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
চৌবাচ্চার দৈর্ঘ্য = ৩ মিটার = (৩ × ১০০) সে.মি = ৩০০ সে.মি 
চৌবাচ্চার প্রস্থ = ২ মিটার = (২ × ১০০) সে.মি = ২০০ সে.মি 
চৌবাচ্চার গভীরতা = ৪০ সে.মি 

∴ চৌবাচ্চার আয়তন = (৩০০ × ২০০ × ৪০) ঘন সে.মি 
= ২৪০০০০০ ঘন সে.মি 

১০০০ ঘন সে.মি = ১ লিটার 
∴ চৌবাচ্চাটির ধারণক্ষমতা = ২৪০০০০০/১০০০ লিটার 
= ২৪০০ লিটার ।

৩,৯২৩.
১+৩+৫+………………………+৭৭ = কত?
  1. ক) ১৫০০
  2. খ) ১৫২১
  3. গ) ১৪৪৭
  4. ঘ) ১৪১২
সঠিক উত্তর:
খ) ১৫২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫২১
ব্যাখ্যা

{( শেষ পদ + ১ম পদ)/২} x {(শেষ পদ-১ম পদ)/পদের অন্তর}+১
= (৭৭+১)/২ x ((৭৭-১)/২) +১
= ৩৯ x ৩৯
= ১৫২১

৩,৯২৪.
3x + 3 = 81 হলে, 3x - 1 = কত? 
  1. 0
  2. 2
  3. 1
  4. 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 3 = 81 হলে, 3x - 1 = কত? 

সমাধান: 
3x + 3 = 81
বা, 3x + 3 = 34
বা, x + 3 = 4
বা, x = 4 - 3
∴ x = 1

এখন, 
3x - 1 = 31 - 1
= 30
= 1  [∴ a0 = 1]

৩,৯২৫.
৩০ ও ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 
  1. ক) ৫৬
  2. খ) ৬০
  3. গ) ৬২
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ ও ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 

সমাধান:
৩০ ও ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৮৯ 
৩০ ও ৯০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৩১ 

সংখ্যা দুটির যোগফল = ৮৯ + ৩১
= ১২০

∴ ৩০ ও ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১২০/২
= ৬০ 
৩,৯২৬.
ABC ত্রিভুজে A কোণের মান 50° এবং B কোণের মান 80° হলে, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ?
  1. সমকোণী
  2. সমবাহু
  3. সমদ্বিবাহু
  4. স্থুলকোণী
সঠিক উত্তর:
সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে A কোণের মান 50° এবং B কোণের মান 80° হলে, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ?

সমাধান: 
C কোণের মান = 180° - 50° - 80°
= 180° - 130°
= 50°

এখানে A ও C কোণ সমান।
কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে।
তাই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।
৩,৯২৭.
নিচের কোনটি বৃত্তের সমীকরন?
  1. ক) y2 = ax
  2. খ) x2 + y2 = 16
  3. গ) ax2 + bx + c = 0
  4. ঘ) y2 = 2x+7
সঠিক উত্তর:
খ) x2 + y2 = 16
উত্তর
সঠিক উত্তর:
খ) x2 + y2 = 16
ব্যাখ্যা
x2 + y2 = 16
⇒ (x - 0)2 + (y - 0)2 = 42
যার কেন্দ্র (0,0) এবং ব্যসার্ধ 4; এটাই বৃত্তের সমীকরণ।
৩,৯২৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৫৩
  2. ৬৭
  3. ৭৭
  4. ৮৩
সঠিক উত্তর:
৬৭
উত্তর
সঠিক উত্তর:
৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ৫ = ৬৭
অতএব, ৬৭ সংখ্যাটির সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
৩,৯২৯.
একটি সংখ্যা ৭৬২ হতে যত বড় ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৮০০
  2. ৮০১
  3. ৮১০
  4. ৮১২
সঠিক উত্তর:
৮০১
উত্তর
সঠিক উত্তর:
৮০১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৬২ হতে যত বড় ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭৬২ = ৮৪০ - ক
⇒ ক + ক = ৮৪০ + ৭৬২
⇒ ২ক = ১৬০২
⇒ ক = ১৬০২/২
∴ ক = ৮০১

সুতরাং, সংখ্যাটি = ৮০১
৩,৯৩০.
যদি 'ক' কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩ক কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'ক' কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩ক কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত?

সমাধান:
আমরা জানি,
ভাজ্য = (ভাজক ×ভাগফল) + ভাগশেষ

∴ ক = (৭ × ১) + ৫ [ভাগফল সর্বনিম্ন ১ হলে]
= ১২

ক = ১২ হলে, ৩ক = ৩ × ১২ = ৩৬

∴ নির্ণেয় ভাগশেষ = ১
৩,৯৩১.
একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?
  1. ৪০%
  2. ২৫%
  3. ৩৬%
  4. ৩০%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r 
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr২
 
২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r
 
ক্ষেত্রফল হবে = π(০.৮r)২ 
= ০.৬৪πr২
 
∴ ক্ষেত্রফল কমে = πr২ - ০.৬৪πr২
= ০.৩৬πr২
 
∴ ক্ষেত্রফল ৩৬% কমে।
৩,৯৩২.
ঘণ্টায় P মাইল বেগে Q মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে? 
  1. PQ ঘণ্টা
  2. P/Q ঘণ্টা
  3. Q/P ঘণ্টা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
Q/P ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
Q/P ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় P মাইল বেগে Q মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে? 

সমাধান: 
P মাইল যায় = 1 ঘণ্টায় 
∴ 1 মাইল যায় = 1/P ঘণ্টায় 
∴ Q মাইল যায় = Q/P ঘণ্টায় 

∴ সময় লাগবে = Q/P ঘণ্টা । 
৩,৯৩৩.
লঞ্চের গতি ও স্রোতের গতি যথাক্রমে ২০ কিমি/ঘণ্টা এবং ৪ কিমি/ঘণ্টা। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১১ ঘণ্টা
সঠিক উত্তর:
৫ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চের গতি ও স্রোতের গতি যথাক্রমে ২০ কিমি/ঘণ্টা এবং ৪ কিমি/ঘণ্টা। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= (২০ + ৪) কিমি
= ২৪ কিমি

∴ স্রোতের অনুকূলে ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/২৪ ঘণ্টা
= ২ ঘণ্টা।

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= (২০ - ৪) কিমি
= ১৬ কিমি

∴ স্রোতের প্রতিকূলে ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/১৬ = ৩ ঘণ্টা।

∴ মোট সময় লাগবে = (২ + ৩) ঘণ্টা
= ৫ ঘণ্টা।

৩,৯৩৪.
আয়তন পরিমাপের একক ‘লিটার’ কোন পদ্ধতির একক?
  1. ক) মেট্রিক
  2. খ) বিট্রিশ
  3. গ) দেশীয়
  4. ঘ) পুর্তগীজ
সঠিক উত্তর:
ক) মেট্রিক
উত্তর
সঠিক উত্তর:
ক) মেট্রিক
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তন পরিমাপের একক ‘লিটার’ কোন পদ্ধতির একক?

সমাধান:
তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি
১০ মিলিলিটার (মি.লি.) = ১ সেন্টিলিটার (সে.লি.)
১০ সেন্টিলিটার (সে.লি.) = ১ ডেসিলিটার (ডেসি.লি.)
১০ ডেসিলিটার (ডেসিলি.) = ১ লিটার (লি.)
১০ লিটার (লি.) = ১ ডেকালিটার (ডেকালি.)
১০ ডেকালিটার (ডেকালি.) = ১ হেক্টোলিটার (হে.লি.)
১০ হেক্টোলিটার (হে.লি.) = ১ কিলোলিটার (কি.লি.)
১০০০ মিলিলিটার = ১ লিটার
৩,৯৩৫.
পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
১টি
উত্তর
সঠিক উত্তর:
১টি
ব্যাখ্যা
পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা ১টি এবং তা হলো ২।
৩,৯৩৬.
১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২

∴ ১ থেকে ১১পর্যন্ত সংখ্যার সমষ্টি = ১১(১১ + ১)/২
 = ১১ × ৬

∴ ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (১১ × ৬)/১১
 = ৬
৩,৯৩৭.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 50 বর্গমিটার । দুটি সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য 8 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. 18 মিটার
  2. 12 মিটার
  3. 25 মিটার
  4. 28 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 50 বর্গমিটার । দুটি সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য 8 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষেত্রফল = 50 বর্গমিটার 
একটির দৈর্ঘ্য, a = 8 মিটার এবং উচ্চতা, h = 5 মিটার 

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2)​ × (a + b) × h
⇒ 50 = (1/2)​ × (8 + b) × 5
⇒ 100 = (8 + b) × 5
⇒ 8 + b = 100/5 = 20
⇒ b = 20 - 8 = 12 
∴ b = 12 মিটার 

∴ অপর বাহুর দৈর্ঘ্য 12 মিটার ।
৩,৯৩৮.
নিচের কোন সংখ্যাটি ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ৩০৩
  2. ৩৪১
  3. ৩৯৯
  4. ৪০৬
সঠিক উত্তর:
৩৯৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
কোনো সংখ্যা ৩ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সংখ্যাটি ৩ ও ৭ এর লসাগু অর্থাৎ ২১ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ৩৯৯/২১ = ১৯,
অর্থাৎ ৩৯৯ সংখ্যাটি ২১ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

অন্যদিকে,
৩০৩, ৩৪১ এবং ৪০৬ সংখ্যাগুলো ২১ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় অর্থাৎ ৩ ও ৭ উভয়ের দ্বারা বিভাজ্য নয়। 
৩,৯৩৯.
x2 + 7x - 120 এর একটি উৎপাদক x - 8 হলে, অপর উৎপাদক কোনটি?
  1. (x + 13)
  2. (x - 12)
  3. (x + 15)
  4. (x - 17)
সঠিক উত্তর:
(x + 15)
উত্তর
সঠিক উত্তর:
(x + 15)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 7x - 120 এর একটি উৎপাদক x - 8 হলে, অপর উৎপাদক কোনটি?

সমাধান:
x2 + 7x - 120
= x2 - 8x + 15x - 120
= x(x - 8) + 15(x - 8)
= (x - 8)(x + 15)
৩,৯৪০.
নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?
  1. ১৪ ও ২১
  2. ১৩ ও ৬৫
  3. ১৫ ও ২১
  4. ১১ ও ১৩ 
সঠিক উত্তর:
১১ ও ১৩ 
উত্তর
সঠিক উত্তর:
১১ ও ১৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?

সমাধান:
যদি দুইটি সংখ্যার মধ্যে ১ ব্যতীত কোন সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকে, তাহলে সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

এখানে,
১১ ও ১৩ সংখ্যা দুটির মধ্যে ১ ব্যতীত সাধারণ গুণনীয়ক নেই।
অতএব ১১ ও ১৩ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

৩,৯৪১.
a - 2 = √5 হলে, a2 + (1/a2) এর মান কত?
  1. 16
  2. 18
  3. 20
  4. 22
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: a - 2 = √5 হলে, a2 + (1/a2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - 2 = √5
⇒ a = 2 + √5
⇒ 1/a = 1/(√5 + 2)
⇒ 1/a = (√5 - 2)/(√5 + 2)(√5 - 2)
⇒ 1/a = √5 - 2
∴ a + (1/a) = 2 + √5 + √5 - 2
= 2√5

প্রদত্ত রাশি = a2 + (1/a2)
= {a + (1/a)}- 2 · a · (1/a)
= (2√5)2 - 2
= 20 - 2
= 18
৩,৯৪২.
১২০ মিটার দীর্ঘ একটি দড়িকে ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে মাঝের টুকরাটির দৈর্ঘ্য কত হবে?
  1. ১২ মিটার
  2. ৫৫ মিটার
  3. ৩০ মিটার
  4. ৪০ মিটার
সঠিক উত্তর:
৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার দীর্ঘ একটি দড়িকে ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে মাঝের টুকরাটির দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
ধরি, টুকরাগুলোর দৈর্ঘ্য যথাক্রমে = ৩ক, ৪ক, ৫ক

প্রশ্নমতে,
৩ক + ৪ক + ৫ক = ১২০
বা, ১২ক = ১২০
∴ ক = ১০

∴ মাঝের টুকরার দৈর্ঘ্য= ৪ক
= ৪ × ১০ = ৪০ মিটার

৩,৯৪৩.
রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা কতটি?
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. প্রান্ত বিন্দু নেই
সঠিক উত্তর:
প্রান্ত বিন্দু নেই
উত্তর
সঠিক উত্তর:
প্রান্ত বিন্দু নেই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা কতটি?

সমাধান:
রেখা (line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদ স্থলে ১টি রেখা উৎপন্ন হয়।
- অথবা বিন্দুর সঞ্চারপথকে রেখা বলে।
- সরলরেখাকে সংক্ষেপে রেখা বলে।
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই।
- রেখার প্রান্তবিন্দু নেই।
- রেখা প্রধানত দুই প্রকার। যথা-
ক) সরলরেখা ও
খ) বক্ররেখা।
৩,৯৪৪.
৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজটি কত দিনে করতে পারবে? 
  1. ১২ দিন
  2. ১০ দিন
  3. ৮ দিন
  4. ১৪ দিন
সঠিক উত্তর:
১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজটি কত দিনে করতে পারবে? 

সমাধান: 
১৮ জন বালক = ৮ জন পুরুষ 

১৬ জন পুরুষ + ১৮ জন বালক = ১৬ + ৮ জন পুরুষ 
= ২৪ জন পুরুষ 

৮ জন পুরুষ ১টি কাজ করে ৩৬ দিনে
∴ ১ জন পুরুষ ১টি কাজ করে ৩৬ × ৮ দিনে
∴ ২৪ জন পুরুষ ১টি কাজ করে (৩৬ × ৮)/২৪ দিনে
= ১২ দিনে 
৩,৯৪৫.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
  1. ক) ১০%
  2. খ) ২০%
  3. গ) ৩৬%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
গ) ৩৬%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬%
ব্যাখ্যা

ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r একক,
ক্ষেত্রফল = πr2 বর্গ একক।
ব্যাসার্ধ 20% কমে = r - r এর  20% = 0.8r একক
তাহলে ক্ষেত্রফল = π (0.8r)2 = 0.64πr2 বর্গ একক
ক্ষেত্রফল কমবে = πr2–0.64πr2 = 0.36πr2 বর্গ একক
ক্ষেত্রফল কমার হার = 0.36 x 100 = 36%

শর্টকাট পদ্ধতি:
[- 20 - 20 + (20X20)/100]% = - 36%
সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ৩৬% হ্রাস পাবে।

৩,৯৪৬.
ABCD  সামান্তরিকের ∠BCD = 134° হলে, ∠ABC = কত? 
  1. 46°
  2. 92°
  3. 134°
  4. 90°
সঠিক উত্তর:
46°
উত্তর
সঠিক উত্তর:
46°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD  সামান্তরিকের ∠BCD = 134° হলে, ∠ABC = কত? 

সমাধান: 

সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান
∠BCD = ∠BAD = 134°
∠ABC = ∠ADC 
এখন 
∠BCD + ∠BAD = 134° + 134° =268°

আবার,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°

∠BCD + ∠BAD + ∠ABC + ∠ ADC  = 360°
268° + ∠ABC + ∠ ADC  = 360°
∠ABC + ∠ADC =360° - 268°
∠ABC + ∠ADC = 92°
∠ABC + ∠ABC =92° [∠ABC = ∠ADC]
2∠ABC = 92°
∠ABC = 46°
৩,৯৪৭.
৭২ কোন সংখ্যার ৬০%?
  1. ১০৮
  2. ১২০
  3. ১৩৫
  4. ১২৫
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ কোন সংখ্যার ৬০%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৬০% = ৭২
⇒ ক × (৬০/১০০) = ৭২
⇒ ক = (৭২ × ১০০)/৬০
⇒ ক = ১২০

সুতরাং, সংখ্যাটি = ১২০

৩,৯৪৮.
(x + 2y, 7) = (16, x - y) হলে (x, y) = কত?
  1. (10, 3)
  2. (- 2, - 4)
  3. (4, 5)
  4. (1, 5)
সঠিক উত্তর:
(10, 3)
উত্তর
সঠিক উত্তর:
(10, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 2y, 7) = (16, x - y) হলে (x, y) = কত?

সমাধান:
(x + 2y, 7) = (16, x - y) )
x + 2y = 16 ..................(1)
এবং, x - y = 7 ...........(2)

(1) নং থেকে (2) নং বিয়োগ করে পাই,
x + 2y - x + y = 16 - 7
⇒ 3y = 9
∴ y = 3

y এর মান (1) নং এ বসিয়ে পাই,
x + 2. 3 = 16
⇒ x + 6 = 16
⇒ x = 16 - 6
∴ x = 10

সুতরাং, নির্ণেয় সমাধান: (x, y) = (10, 3)
৩,৯৪৯.
একটি সমান্তর ধারার 7ম পদ এবং 21তম পদ যথাক্রমে 6 এবং - 22 হলে 15তম পদ কত?
  1. ক) - 6
  2. খ) - 8
  3. গ) - 10
  4. ঘ) - 12
সঠিক উত্তর:
গ) - 10
উত্তর
সঠিক উত্তর:
গ) - 10
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 7ম পদ এবং 21তম পদ যথাক্রমে 6 এবং - 22 হলে 15তম পদ কত?

সমাধান:
7তম পদ = 6
⇒ a + (7 - 1)d = 6
⇒ a + 6d = 6

এবং
21তম পদ = - 22
⇒ a + (21 - 1)d = 22
⇒ a + 20d = - 22

এখন,
a + 20d - a - 6d = - 22 - 6
⇒ 14d = - 28
⇒ d = - 2

সুতরাং,
 a + 6 × (- 2) = 6
⇒ a - 12 = 6
⇒ a = 18

15তম পদ = 18 + (15 - 1) × (- 2)
= 18 - 28
= - 10
৩,৯৫০.
কোন সংখ্যাটির ভাজক সংখ্যা বিজোড়?
  1. ক) ৪৮
  2. খ) ২৫৫
  3. গ) ৫১২
  4. ঘ) ১৪৪
সঠিক উত্তর:
ঘ) ১৪৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪৪
ব্যাখ্যা
পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
৩,৯৫১.
একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে ৮ কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌঁছাতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিলোমিটার চলত, তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত?
  1. ১ লিটার
  2. ১.৫ লিটার
  3. ২ লিটার
  4. ২.৫ লিটার
সঠিক উত্তর:
২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে ৮ কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌঁছাতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিলোমিটার চলত, তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত?

সমাধান:
গাড়িটি ১ লিটারে যায় ৮ কি.মি.
গাড়িটি ১৮ লিটারে যায় = ৮ × ১৮ কি.মি.
= ১৪৪ কি.মি.

আবার,
৯ কি.মি. যায় ১ লিটারে
১ কি.মি. যায় ১/৯ লিটারে
১৪৪ কি.মি. যায় ১৪৪/৯
= ১৬ লিটারে

পেট্রোল কম লাগবে =১৮ - ১৬
= ২ লিটার
৩,৯৫২.
সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?
  1. ১৯০০টি
  2. ১৮২০টি
  3. ১২০০ টি
  4. ১৮০০ টি
সঠিক উত্তর:
১৮০০ টি
উত্তর
সঠিক উত্তর:
১৮০০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?

সমাধান:
৬টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০টি
১টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০/৬ = ৪৫টি
১০টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ৪৫ × ১০ = ৪৫০টি
১০টি মেশিন ৪ মিনিটে উৎপন্ন করে ৪৫০ × ৪ = ১৮০০টি

∴ ১৮০০টি বোতল উৎপন্ন করতে পারবে।

৩,৯৫৩.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৬ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৪৬.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?
  1. ৯৯০ টাকা
  2. ৯১৫ টাকা
  3. ৮৩০ টাকা
  4. ৯৩০ টাকা
সঠিক উত্তর:
৯৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৬ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৪৬.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৬ মিটার
আয়তাকার বাগানের প্রস্থ ৪ মিটার

আয়তাকার বাগানের পরিসীমা = ২ × (৬ + ৪) মিটার
= ২ × ১০ মিটার
= ২০ মিটার

১ মিটারে খরচ হয় ৪৬.৫ টাকা
∴ ২০ মিটারে খরচ হয় (২০ × ৪৬.৫) টাকা
= ৯৩০ টাকা
৩,৯৫৪.
বার্ষিক শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ৩০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৩০ টাকা
  4. ৬২০ টাকা
সঠিক উত্তর:
৬৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ৩০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
P = ৩০০০ টাকা
r = ১০% = ১০/১০০ = ১/১০ টাকা
n = ২ বছর

আমরা জানি,
C = P(১ + r)n
C = ৩০০০ × (১ +১/১০)
=৩০০০×(১১/১০)
= ৩০০০ × ১২১/১০০
=৩৬৩০

∴ ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে =(৩৬৩০ - ৩০০০) = ৬৩০ টাকা।
৩,৯৫৫.
একটি সংখ্যার তিন-সপ্তমাংশের এক-চতুর্থাংশের দুই-পঞ্চমাংশের মান ১৫ হলে, সংখাটির অর্ধেক কত?
  1. ৯৪
  2. ৯৬
  3. ১৮৮
  4. ১৭৫
সঠিক উত্তর:
১৭৫
উত্তর
সঠিক উত্তর:
১৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিন-সপ্তমাংশের এক-চতুর্থাংশের দুই-পঞ্চমাংশের মান ১৫ হলে, সংখাটির অর্ধেক কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক × (৩/৭) × (১/৪) × (২/৫) = ১৫
বা, ক × (৬/১৪০) = ১৫
বা, ক = (১৫ × ১৪০)/৬
∴ ক = ৩৫০

∴ সংখ্যাটির অর্ধেক = ৩৫০/২ = ১৭৫
৩,৯৫৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 9 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) 24 মি.
  2. খ) 12 মি.
  3. গ) 48 মি.
  4. ঘ) 16 মি.
সঠিক উত্তর:
ক) 24 মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 24 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 9 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                    = 9 × 4
                                    =36 মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ মি.
= 36
ক = √36 = 6

 বর্গক্ষেত্রের পরিসীমা  = 6 × 4 = 24 মি.
৩,৯৫৭.
x = √3 + x- 1 হলে x3 - x- 3 এর মান কত?
  1. 0
  2. √3
  3. 3√3
  4. 6√3
সঠিক উত্তর:
6√3
উত্তর
সঠিক উত্তর:
6√3
ব্যাখ্যা
প্রশ্ন: x = √3 + x- 1 হলে x3 - x- 3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x = √3 + x- 1
⇒ x = √3 + (1/x)
⇒ x - (1/x) = √3 

এখন, x3 - x- 3
= x3 - (1/x3)
= {x - (1/x)}3 + 3.x.(1/x){x - (1/x)} 
= (√3)3 + 3√3
= 3√3 + 3√3
= 6√3
৩,৯৫৮.
কোন সংখ্যার ৭০% থেকে ১৪০ বিয়োগ করলে ফলাফল হবে ৭০। তবে সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ১৫০
  3. ২০০
  4. ৩০০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৭০% থেকে ১৪০ বিয়োগ করলে ফলাফল হবে ৭০। তবে সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে, 
(x এর ৭০%) - ১৪০ = ৭০ 
বা, x × (৭০/১০০) = ১৪০ + ৭০ 
বা, ৭০x/১০০ = ২১০
বা, ৭০x = ২১০ × ১০০ 
বা, x = (২১০ × ১০০)/৭০
∴ x = ৩০০

∴ সংখ্যাটি = ৩০০ 

৩,৯৫৯.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা মূল সংখ্যাটি থেকে 9 কম হবে। সংখ্যাটি কত?
  1. 37
  2. 73
  3. 53
  4. 43
সঠিক উত্তর:
43
উত্তর
সঠিক উত্তর:
43
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা মূল সংখ্যাটি থেকে 9 কম হবে। সংখ্যাটি কত? 

সমাধান:
মনে করি, 
দশক স্থানীয় অঙ্ক x 
একক স্থানীয় অঙ্ক y
সংখ্যাটি 10x + y 
 
১ম শর্তানুসারে,
x + y + 5 = 3x 
⇒ y + x - 3x = - 5
⇒ y - 2x = - 5 
y = - 5 + 2x ....................(1)
২য় শর্তানুসারে,
⇒ 10y + x = (10x + y) - 9
⇒ 10y + x = 10x + y - 9
⇒ 10y - y = 10x - x - 9
⇒ 9y = 9x - 9
∴ y =  x - 1

y এর মান (1) নং এ বসিয়ে পাই, 
⇒ - 5 + 2x = x - 1
⇒ 2x - x = - 1 + 5
∴ x = 4
x এর মান (1) নং এ বসিয়ে পাই,
⇒ y = - 5 + 2 × 4 
⇒ y = - 5 + 8
∴ y = 3

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = 10x + y = (10 × 4) + 3 = 40 + 3 = 43

৩,৯৬০.
যদি nC5 = nC3 হয়, তবে 11Cn এর মান কত?
  1. 165
  2. 286
  3. 220
  4. 346
সঠিক উত্তর:
165
উত্তর
সঠিক উত্তর:
165
ব্যাখ্যা

প্রশ্ন: যদি nC5 = nC3 হয়, তবে 11Cn এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
nC5 = nC3
nCn - 5 = nC [যেহেতু, nCr = nCn - r]
⇒ n - 5 = 3
∴ n = 5 + 3 = 8

সুতরাং, প্রদত্ত রাশি,
= 11Cn
= 11C [n = 8]
= 11!/(8! × 3!)
= (11 × 10 × 9 × 8!)/(8! × 3 × 2 × 1)
= (11 × 10 × 9)/(3 × 2 × 1)
= 990/6
= 165

৩,৯৬১.
দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত? 
  1. ১৩২
  2. ১২৮
  3. ১২৬
  4. ১২৪
সঠিক উত্তর:
১২৪
উত্তর
সঠিক উত্তর:
১২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি 
গ.সা.গু = ক 
ল.সা.গু = ১২ক 

প্রশ্নমতে,
১২ক + ক = ৪০৩
বা, ১৩ক = ৪০৩
বা, ক = ৪০৩/১৩
∴ ক = ৩১ 

গ.সা.গু = ৩১ 
ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২

আমরা জানি,
অপর সংখ্যাটি = (৩১ × ৩৭২)/৯৩ = ১২৪
৩,৯৬২.
যদি 10, 4, 5, 3, 2, 6, 7, 3 এর গড় m হয় এবং 2, 5, 3, 11, m, 10 এর গড় p হয়, তাহলে (m + p) এর মান কত? 
  1. 11
  2. 8.7
  3. 13
  4. 12.5
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 10, 4, 5, 3, 2, 6, 7, 3 এর গড় m হয় এবং 2, 5, 3, 11, m, 10 এর গড় p হয়, তাহলে (m + p) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
10, 4, 5, 3, 2, 6, 7, 3 এর গড় m
এবং 2, 5, 3, 11, m, 10 এর গড় p

আমরা জানি,
গড় = সকল উপাত্তের যোগফল / উপাত্তের সংখ্যা

এখন, 
⇒ m = (10 + 4 + 5 + 3 + 2 + 6 + 7 + 3)/8
⇒ 8m = 40
⇒ m = 40/8
∴ m = 5

এবং
⇒ 6p = 2 + 5 + 3 + 11+ m + 10
⇒ 6p = 2 + 5 + 3 + 11+ 5 + 10 ; [m = 5] 
⇒ p = 36/6
∴ p = 6

 প্রদত্ত রাশি,
m + p = 5 + 6 = 11

∴ সঠিক উত্তর হলো 11

৩,৯৬৩.
যদি x + y = - 8 এবং x - y = 12 হয়, তবে 5x + y = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = - 8 এবং x - y = 12 হয়, তবে 5x + y = কত?

সমাধান:
x + y = - 8 .............. (i)
x - y = 12 ............ (ii)

(i) ও (ii) যোগ করে,
2x = 4
∴ x = 2

(i) নং এ x এর মান বসিয়ে পাই,
2 + y = - 8
বা, y = - 8 - 2
∴ y = - 10

এখন,
5x + y
= (5 × 2) + ( - 10)
= 10 - 10
= 0
৩,৯৬৪.
24 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30° কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?
  1. 22 মিটার 
  2. 28 মিটার 
  3. 12 মিটার 
  4. 20 মিটার 
সঠিক উত্তর:
12 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: 24 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30° কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?

সমাধান:

দেয়ালটির উচ্চতা AB = ?
মইয়ের দৈর্ঘ্য AC = 24 মিটার
Sin∠ACB = AB/AC
Sin 30° = AB/24
1/2 = AB/24
2AB = 24
AB = 24/2 = 12

৩,৯৬৫.
যদি log(2a/b) + logb - loga = log(a + b) হয়,তাহলে কোনটি সঠিক?
  1. ক) a - b = 2
  2. খ) a = b
  3. গ) a - b = 1
  4. ঘ) a + b = 2
সঠিক উত্তর:
ঘ) a + b = 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a + b = 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log(2a/b) + logb - loga = log(a + b) হয়,তাহলে কোনটি সঠিক?

সমাধানঃ
log (2a/b) + logb - loga = log(a + b)
⇒ log(2a/b) + log(b/a) = log (a + b)
⇒ log {(2a/b) × (b/a )} = log (a + b)
⇒ log2= log(a + b)
⇒ (a + b) = 2
৩,৯৬৬.
x2 - 4x - 1 = 0 হলে x - 1/x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x - 1 = 0 হলে x - 1/x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x2 - 4x - 1 = 0
বা, x - 4 - 1/x = 0   [x দ্বারা উভয়পক্ষকে ভাগ করে] 
বা, x - 1/x = 4
∴ বা, x - 1/x = 4
৩,৯৬৭.
৬টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল ৩৯ হলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত?
  1. ৪৫
  2. ৪৮
  3. ৫৪
  4. ৬৪
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল ৩৯ হলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত?

সমাধান:
ধরি,
 ৬টি ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো  ক - ২, ক - ১,  ক, ক + ১, ক + ২,  ক + ৩
         
শর্তমতে,
ক - ২ + ক - ১ + ক = ৩৯
বা, ৩ক  = ৩৯  +  ৩
বা ৩ক = ৪২
বা ক =  ৪২/৩
বা ক =  ১৪

∴ শেষ তিনটি সংখ্যার যোগফল  =  ক + ১ + ক + ২ + ক + ৩
=  ৩ক + ৬
= ৩ × ১৪ + ৬
= ৪২ + ৬
= ৪৮

৩,৯৬৮.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 
  1. ৩৬ মিটার
  2. ৪০ মিটার
  3. ৪৫ মিটার
  4. ৫১ মিটার
সঠিক উত্তর:
৪৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ 

পানিতে ও কাঁদায় আছে = (১/৫) + (২/৩) অংশ
= (৩ + ১০)/১৫ অংশ
= ১৩/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ১ - (১৩/১৫) অংশ 
= (১৫ - ১৩)/১৫ অংশ
= ২/১৫ অংশ 

প্রশ্নমতে,
২/১৫ অংশ = ৬ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৬ × (১৫/২) মিটার 
= ৪৫ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ৪৫ মিটার।
৩,৯৬৯.
a + b + c = 6 এবং a2 + b2 + c2 = 14 হলে, ab + bc + ca এর মান কত?
  1. 11
  2. 13
  3. 16
  4. 20
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 6 এবং a2 + b2 + c2 = 14 হলে, ab + bc + ca এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 6
এবং a2 + b2 + c2 = 14

আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 62 = 14 + 2(ab + bc + ca)
⇒ 36 = 14 + 2(ab + bc + ca)
⇒ 36 - 14 = 2(ab + bc + ca)
⇒ 22 = 2(ab + bc + ca)
∴ ab + bc + ca = 11
৩,৯৭০.
পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৪২০ হলে শেষ ৫টির যোগফল কত?
  1. ৪৪০
  2. ৪৪৫
  3. ৪৫০
  4. ৪৫৫
সঠিক উত্তর:
৪৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৪২০ হলে শেষ ৫টির যোগফল কত?

সমাধান:
ধরি,
পরপর ১০টি সংখ্যা = ক - ৪, ক - ৩, ক - ২, ক - ১, ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪, ক + ৫
১ম ৫টি সংখ্যার যোগফল = ক - ৪ + ক - ৩ + ক - ২ + ক - ১ + ক = ৫ক - ১০
শেষ ৫টি সংখ্যার যোগফল = ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ + ক + ৫ = ৫ক + ১৫

প্রশ্নমতে,
৫ক - ১০ = ৪২০
বা, ৫ক = ৪৩০
∴ ক = ৮৬

∴ শেষ ৫টি সংখ্যার যোগফল = ৫ × ৮৬ + ১৫
= ৪৩০ + ১৫
= ৪৪৫
৩,৯৭১.
সেট P = {2, 4, 6, 8, 10} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?
  1. P = {x : x স্বাভাবিক সংখ্যা, 2 এর গুণিতক, 2 ≤ x ≤ 10}
  2. P = {x : x হবে 2 এর গুণিতক, x > 0 অথবা x < 10}
  3. P = {x : x পূর্ণসংখ্যা, 0 < x < 10}
  4. P = {x : x পূর্ণসংখ্যা, x > 0 এবং x < 10}
সঠিক উত্তর:
P = {x : x স্বাভাবিক সংখ্যা, 2 এর গুণিতক, 2 ≤ x ≤ 10}
উত্তর
সঠিক উত্তর:
P = {x : x স্বাভাবিক সংখ্যা, 2 এর গুণিতক, 2 ≤ x ≤ 10}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট P = {2, 4, 6, 8, 10} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?

সমাধান:
এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণসংখ্যা
2 এর চেয়ে ছোটো নয় আবার 10 এর চেয়ে বড়ো নয়
প্রতিটি সংখ্যা 2 এর গুণিতক

সুতরাং সেট গঠন পদ্ধতি হবে,
P = {x : x স্বাভাবিক সংখ্যা, 2 এর গুণিতক, 2 ≤ x ≤ 10}
৩,৯৭২.
a + b = 17, এবং ‍ab = 60 হলে, (a - b)2 এর মান কত?
  1. ক) 49
  2. খ) 64
  3. গ) 36
  4. ঘ) 125
সঠিক উত্তর:
ক) 49
উত্তর
সঠিক উত্তর:
ক) 49
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 17, এবং ‍ab = 60 হলে, (a - b)2 এর মান কত?

সমাধান: 
a + b = 17
ab = 60

(a - b)2 = (a + b)2 - 4ab
            = 17 - 4 × 60
            = 289 - 240
            = 49
৩,৯৭৩.
দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?
  1. একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান।
  2. একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান।
  3. একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান।
  4. একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান।
সঠিক উত্তর:
একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান।
উত্তর
সঠিক উত্তর:
একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান।
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?

সমাধান: 
- দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।

দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য শর্তসমূহ:
- একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান।
- একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান।
- একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান।
৩,৯৭৪.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১,৬০০ টাকা ব্যয় হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১৬ মিটার
  2. ১০ মিটার
  3. ২০ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১,৬০০ টাকা ব্যয় হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
মোট ব্যয় = ১,৬০০ টাকা
প্রতি বর্গমিটার কার্পেটিং খরচ = ১২.৫০ টাকা
সুতরাং, ঘরটির ক্ষেত্রফল = মোট ব্যয় ÷ প্রতি বর্গমিটার খরচ
= ১,৬০০ ÷ ১২.৫০
= ১২৮ বর্গমিটার।

ধরি, ঘরটির প্রস্থ = ক মিটার
সুতরাং, ঘরটির দৈর্ঘ্য = ২ক মিটার

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্নমতে,
২ক × ক = ১২৮
বা, ২ক = ১২৮
বা, ক = ১২৮/২
বা, ক = ৬৪
বা, ক = √৬৪
∴ ক = ৮

সুতরাং, প্রস্থ = ৮ মিটার
এবং দৈর্ঘ্য = ২ × ৮ = ১৬ মিটার।

∴ ঘরটির দৈর্ঘ্য ১৬ মিটার।

৩,৯৭৫.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
ঘ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন : দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান : 
ধরি, সংখ্যা দুইটি ২x ও ৩x।
∴এদের গ.সা.গু. = x,
ল.সা.গু = ৬x
প্রশ্নমতে,
x = ৪

∴ল.সা.গু = ৬x = ৬ × ৪ = ২৪
৩,৯৭৬.
কোন একটির অসম্ভব ঘটনার সম্ভাবনা কত?
  1. ৫০
  2. ১০০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটির অসম্ভব ঘটনার সম্ভাবনা কত?

সমাধান:
কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, 0 ≤ P(E) ≤ 1 
সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে।
নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 এবং অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0।
তাই সকল ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 বা 0 থেকে বড় হতে পারে অথবা 1 বা 1 থেকে ছোট হতে পারে।
কোন ঘটনা ঘটার সম্ভাবনার মান কখনোই 0 থেকে ছোট হতে পারে না এবং 1 থেকে বড় হতে পারে না। 
একটা কাজ বা ঘটনা অবশ্যই ঘটলে, তার সম্ভাবনা = ১০০% = ১
একটা কাজ বা ঘটনা কখনোই না ঘটলে, তার সম্ভাবনা = ০% =০
৩,৯৭৭.
কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 এবং সাধারণ অনুপাত 1/2 হলে ধারাটির প্রথম পদ কত?
  1. 4
  2. 8
  3. 16
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 এবং সাধারণ অনুপাত 1/2 হলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r

দেওয়া আছে,
ধারার সাধারণ অনুপাত, r = 1/2
এবং তৃতীয় পদ = 4

প্রশ্নমতে,
a(1/2)3 -1 = 4
⇒ a × (1/2)2 = 4 
⇒ a × (1/4) = 4 
⇒ a = 4 × 4
⇒ a = 16

৩,৯৭৮.
একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে?
  1. ক) 4
  2. খ) 20
  3. গ) 16
  4. ঘ) 24
সঠিক উত্তর:
গ) 16
উত্তর
সঠিক উত্তর:
গ) 16
ব্যাখ্যা
সেটের উপাদান সংখ্যা, n = 4
∴ পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n = 24 = 16
৩,৯৭৯.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার তিনগুণ অপেক্ষা 8 কম হবে। সংখ্যাটি কত?
  1. ক) 35
  2. খ) 46
  3. গ) 13
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 13
উত্তর
সঠিক উত্তর:
গ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার তিনগুণ অপেক্ষা 8 কম হবে। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
দশক স্থানীয় অঙ্কটি x
একক স্থানীয় অঙ্কটি হবে x + 2

সংখ্যাটি =10x + (x + 2)
=11x + 2

অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি হবে
10(x + 2) + x
= 10x + 20 + x
=11x + 20

প্রশ্নমতে,
11x + 20 = 3(11x + 2) - 8
বা, 11x + 20 = 33x + 6 - 8
বা, 33x - 11x = 20 - 6 + 4
বা, 22x = 22
বা, x = 1
সংখ্যাটি = 11x + 2
= 11 × 1 + 2
= 11 + 2 
= 13
৩,৯৮০.
ক : খ = ৪ : ৭ এবং খ : গ = ৫ : ৯ হলে ক : গ = কত?
  1. ২০ : ৩৫
  2. ২০ : ৬৩
  3. ৩৫ : ৬৩
  4. ৫ : ১২
সঠিক উত্তর:
২০ : ৬৩
উত্তর
সঠিক উত্তর:
২০ : ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৭ এবং খ : গ = ৫ : ৯ হলে ক : গ = কত?

সমাধান:
ক : খ = ৪ : ৭
= (৪ × ৫) : (৭ × ৫)  ;(৫ দ্বারা গুণ করে)
= ২০ : ৩৫

আবার,
খ : গ = ৫ : ৯
= (৫ × ৭) : (৯ × ৭)  ;(৭ দ্বারা গুণ করে)
= ৩৫ : ৬৩
∴ ক : খ : গ = ২০ : ৩৫ : ৬৩

∴ ক : গ = ২০ : ৬৩
৩,৯৮১.
x2 + y2 এর সাথে কত যোগ করলে (x + y)2 হবে?
  1. ক) xy
  2. খ) 2xy
  3. গ) - xy
  4. ঘ) 4xy
সঠিক উত্তর:
খ) 2xy
উত্তর
সঠিক উত্তর:
খ) 2xy
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 এর সাথে কত যোগ করলে (x + y)2 হবে?

সমাধান:
আমরা জানি
(x + y)2  = x2 + y2 + 2xy

x2 + y2 এর সাথে 2xy যোগ করলে (x + y)2 হবে।
৩,৯৮২.
4ab এর সঠিক প্রয়োগ কোনটি?
  1. ক) (a + b)2 - (a - b)2 
  2. খ) (a - b)2 - (a + b)2 
  3. গ) (a + b)2/2 + (a - b)2/2
  4. ঘ) (a + b/2)2 - (a - b/2)2
সঠিক উত্তর:
ক) (a + b)2 - (a - b)2 
উত্তর
সঠিক উত্তর:
ক) (a + b)2 - (a - b)2 
ব্যাখ্যা
প্রশ্ন: 4ab এর সঠিক প্রয়োগ কোনটি?

সমাধান:
4ab = (a + b)2 - (a - b)2
৩,৯৮৩.
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যার সাথে এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল -
  1. ক) পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা
  2. খ) চার অংকের বৃহত্তম সংখ্যা
  3. গ) ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা
  4. ঘ) পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা
সঠিক উত্তর:
গ) ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা
ব্যাখ্যা

পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা =        ১
----------------------------------------
(+)                            = ১০০০০০ ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা 

৩,৯৮৪.
যদি দুটি রেখা সমকোণে মিলিত হয়, তবে তারা কী নামে পরিচিত?
  1. সমান্তরাল রেখা
  2. ছেদকারী রেখা
  3. লম্ব রেখা
  4. মিলিত রেখা
সঠিক উত্তর:
লম্ব রেখা
উত্তর
সঠিক উত্তর:
লম্ব রেখা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুটি রেখা সমকোণে মিলিত হয়, তবে তারা কী নামে পরিচিত?

সমাধান:

- দুটি রেখা যদি সমকোণে (৯০° কোণে) মিলিত হয়, তবে তারা লম্ব রেখা নামে পরিচিত।
- লম্ব রেখা একে অপরকে নির্ভুলভাবে ৯০° কোণে ছেদ করে।
৩,৯৮৫.
যদি তেলের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৩.০৪% 
  2. ২৩.০৪%
  3. ৩৩.০৪%
  4. ৩৫.০৪%
সঠিক উত্তর:
১৩.০৪% 
উত্তর
সঠিক উত্তর:
১৩.০৪% 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি তেলের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
১৫% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য = (১০০ + ১৫) = ১১৫ টাকা

১১৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫ টাকা
১    টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫/১১৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (১৫ × ১০০)/১১৫ টাকা
= ১৩.০৪ টাকা
∴ তেলের ব্যবহার ১৩.০৪% কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না।

৩,৯৮৬.
০.৯৬২৩ - ৩১ = কত?
  1. ক) -৩০.০৩৭৭
  2. খ) -২৯.০৩৭৭
  3. গ) -৩২.৮২৪৬
  4. ঘ) -৩১.০৩৭৭
সঠিক উত্তর:
ক) -৩০.০৩৭৭
উত্তর
সঠিক উত্তর:
ক) -৩০.০৩৭৭
ব্যাখ্যা
০.৯৬২৩ - ৩১ = -৩০.০৩৭৭
৩,৯৮৭.
ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং গ = ৪৫০ হলে, ক = কত?
  1. ক) ৩৪০
  2. খ) ২৮০
  3. গ) ৪২০
  4. ঘ) ২৪০
সঠিক উত্তর:
ঘ) ২৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং গ = ৪৫০ হলে, ক = কত?

সমাধান:
ক : খ = ৪ : ৫ = ৪ × ২ : ৫ × ২ = ৮ : ১০
খ : গ = ২ : ৩ = ২ × ৫ : ৩ × ৫ = ১০ : ১৫

এখানে,
ক : খ : গ = ৮ : ১০ : ১৫

এখন,
ক : গ = ৮ : ১৫
বা, ক/গ = ৮/১৫
বা, ক = ৮গ/১৫
বা, ক = (৮ × ৪৫০)/১৫
∴ ক = ২৪০
৩,৯৮৮.
একটি লোহার পাতকে ২ : ৭ : ১১ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য ৬ মিটার হলে, পুরো পাতটির দৈর্ঘ্য কত?
  1. ৯০ মিটার
  2. ৬০ মিটার
  3. ৩০ মিটার
  4. ১৫ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোহার পাতকে ২ : ৭ : ১১ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য ৬ মিটার হলে, পুরো পাতটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
টুকরো গুলির দৈর্ঘ্য ২ক, ৭ক, ১১ক
ছোট টুকরাটির দৈর্ঘ্য ২ক মিটার

প্রশ্নমতে,
২ক = ৬
∴ ক = ৩ মিটার

টুকরো গুলির দৈর্ঘ্য যথাক্রমে (২ × ৩), (৭ × ৩), (১১ × ৩) বা, ৬, ২১, ৩৩ মিটার

অতএব, পুরো পাতটির দৈর্ঘ্য = (৬ + ২১ + ৩৩) মিটার
= ৬০ মিটার
 
৩,৯৮৯.
5/7 এর লব ও হর কোন একই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5/3 হবে?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 14
সঠিক উত্তর:
খ) 10
উত্তর
সঠিক উত্তর:
খ) 10
ব্যাখ্যা

ধরি,
a বিয়োগ হবে।
∴ (5 - a)/(7 - a) = 5/3
বা, 15 - 3a = 35 - 5a
বা, -3a + 5a = 35 - 15
বা, 2a = 20
∴ a = 10

৩,৯৯০.
আখের নমুনায় ২০% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
  1. ক) ১০০০ কেজি
  2. খ) ২৫০ কেজি
  3. গ) ৭৫০ কেজি
  4. ঘ) ৫০০ কেজি
সঠিক উত্তর:
খ) ২৫০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫০ কেজি
ব্যাখ্যা

২০ কেজি চিনির জন্য আখ প্রয়োজন ১০০ কেজি
৫০ কেজি চিনির জন্য আখ প্রয়োজন (১০০ × ৫০)/২০ = ২৫০ কেজি

৩,৯৯১.
৩৫ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ৫৭
  2. ৫৮
  3. ৫৮.৫
  4. ৫৯
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৩৫ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৩৭
৩৫ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা  ৭৯

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = ৭৯ + ৩৭ = ১১৬
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১১৬/২ = ৫৮
৩,৯৯২.
একটি শ্রেণিতে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠির সংখ্যার সমান চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে?
  1. 50
  2. 80
  3. 90
  4. 10
সঠিক উত্তর:
90
উত্তর
সঠিক উত্তর:
90
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিতে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠির সংখ্যার সমান চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে?

সমাধান:

ছাত্রদের চাঁদা সম্পর্কিত সমস্যা:
- একটি শ্রেণিতে ১০ জন ছাত্র আছে।  
- প্রত্যেক ছাত্র তার সহপাঠির সংখ্যার সমান টাকা চাঁদা দেয়।  
- অর্থাৎ, প্রত্যেক ছাত্র তার নিজের বাদে বাকি ছাত্রদের সংখ্যা অনুযায়ী টাকা দেয়।  
তাই, প্রত্যেক ছাত্রের সহপাঠির সংখ্যা = (মোট ছাত্র - ১) = (১০ - ১) = ৯।  

সুতরাং, প্রত্যেক ছাত্র ৯ টাকা করে চাঁদা দেবে।  
মোট চাঁদা = ১০ × ৯ = ৯০ টাকা।  


এখানে, মূলত প্রতিটি ছাত্র নিজের বাদে বাকি ছাত্রদের সংখ্যা অনুযায়ী টাকা দেয়।  
ফলে প্রতিটি ছাত্র ৯ টাকা দেয়, কারণ তার ৯ জন সহপাঠি আছে।  
১০ জন ছাত্রই যদি ৯ টাকা করে দেয়, তাহলে মোট হবে ৯০ টাকা।  

∴ সঠিক উত্তর: ৯০ টাকা​

৩,৯৯৩.
log2[log2(log2x)] = 1 হলে x এর মান কত?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 16
  4. ঘ) 32
সঠিক উত্তর:
গ) 16
উত্তর
সঠিক উত্তর:
গ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: log2[log2(log2x)] = 1 হলে x এর মান কত?

সমাধান:
log2[log2(log2x)] = 1 
⇒ log2(log2x) = 21
⇒ log2(log2x) = 2
⇒ (log2x)] = 22
⇒ (log2x)] = 4
⇒ x = 24
x = 16
৩,৯৯৪.
{2n + 4 - 2(2n)}/2(2n + 3) এর মান কত?
  1. ক) 5/8
  2. খ) 3/8
  3. গ) 7/8
  4. ঘ) 1/8
সঠিক উত্তর:
গ) 7/8
উত্তর
সঠিক উত্তর:
গ) 7/8
ব্যাখ্যা
{2n + 4 - 2(2n)}/2(2n + 3
= {2n + 4 - 2n + 1}/2n + 4 
= {2n + 4/2n + 4 } - {2n + 1/2n + 4
= 2n + 4 - n - 4 - 2n + 1- n - 4
= 20 - 2- 3
=1 - (1/23)
= 1 - (1/8)
=(8 - 1)/8
=7/8
৩,৯৯৫.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২। পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা

ধরি,
পুত্রের বর্তমান বয়স x বছর
∴ পিতার বর্তমান বয়স (৬০ - x) বছর
প্রশ্নমতে,
(৬০ - x + ৫) : (x + ৫) = ৫ : ২
⇒ (৬৫ - x) / (x + ৫) = ৫ / ২
⇒ ৫(x+৫) = ২(৬৫ - x)
⇒ ৫x + ২৫ = ১৩০ - ২x
⇒ ৭x = ১০৫
∴ x = ১৫

৩,৯৯৬.
চলকের উপর কী শর্ত আরোপ করলে 1/(a + 1) + 1/(a + 1)2 + 1/(a + 1)3 + --- --- --- ধারাটির অসীমতক সমষ্টি থাকবে?
  1. ক) ।1/(a + 1)। < 1
  2. খ) ।1/(a + 1)। > 1
  3. গ) ।(a + 1)। < 1
  4. ঘ) ।(a + 1)। > 1
সঠিক উত্তর:
ক) ।1/(a + 1)। < 1
উত্তর
সঠিক উত্তর:
ক) ।1/(a + 1)। < 1
ব্যাখ্যা
১ম পদ = 1/(a + 1)
সাধারণ অনুপাত = 1/(a + 1) ÷ 1/(a + 1)2 = 1/(a + 1)
ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ।1/(a + 1)। < 1 হয়।
৩,৯৯৭.
তিনজন ব্যক্তি একটি কম্পিউটার ক্রয় করার জন্য প্রত্যেকে ৮০০০ টাকা করে দিল।যদি তারা ১৯৫০০ টাকায় কম্পিউটার ক্রয় করে এবং ১০% ট্যাক্স দেয় তাহলে তারা প্রত্যেকে কত টাকা ফেরত পাবে?
  1. ৬৫০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮৫০ টাকা
  4. ৪৫০ টাকা
সঠিক উত্তর:
৮৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৫০ টাকা
ব্যাখ্যা
তিনজনের সর্বমোট টাকার পরিমান = ৩ x ৮০০০=২৪০০০ টাকা

১৯৫০০ টাকার ১০% ট্যাক্স = ১৯৫০০x১০/১০০ = ১৯৫০

তাহলে মোট খরচ = ১৯৫০০ + ১৯৫০ = ২১৪৫০

মোট ফেরত পাবে =২৪০০০ - ২১৪৫০ = ২৫৫০

প্রত্যেকে ফেরত পাবে = ২৫৫০/৩ = ৮৫০ টাকা
৩,৯৯৮.
(x + 7)/2 - (2x + 1)/3 = 2 হলে, x = ?
  1. - 3
  2. 7
  3. - 5
  4. - 4
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
(x + 7)/2 - (2x + 1)/3 = 2
⇒ (3x + 21 - 4x - 2) /6 = 2
⇒ - x + 19 = 12
⇒ - x = 12 - 19
⇒ - x = - 7
⇒ x = 7
৩,৯৯৯.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৬√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৩ মিটার
  2. ৪ মিটার
  3. ৫ মিটার 
  4. ৬ মিটার
সঠিক উত্তর:
৫ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৫ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৬√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a মিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪‍)a
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল= (√৩/৪)(a + ২)

প্রশ্নমতে,
(√৩/৪)(a + ২) - (√৩/৪‍)a = ৬√৩
বা, a + ৪a + ৪ - a = ৬√৩ × (৪/√৩)
বা, a+ ৪a + ৪ - a = ২৪
বা, ৪a = ২৪ - ৪
∴ a = ৫

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৫ মিটার।
৪,০০০.
একটি বাড়ি 40 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) 41 ফুট
  2. খ) 24 ফুট
  3. গ) 48 ফুট
  4. ঘ) 25 ফুট
সঠিক উত্তর:
ক) 41 ফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) 41 ফুট
ব্যাখ্যা

এখানে, বাড়ির উচ্চতা (লম্ব) = 40 ফুট ও দেওয়াল থেকে মইয়ের দূরত্ব (ভূমি) = 9 ফুট।
মইয়ের দৈর্ঘ্য (অতিভুজ) = ?
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
অতিভুজ= 402 + 92
অতিভুজ= 1681
অতিভুজ = 41
অর্থ্যাৎ, মইয়ের দৈর্ঘ্য = 41 ফুট।
এছাড়াও, পিথাগোরাসের উপপাদ্যের বাহুগুলোর অনুপাত = 3:4:5, 6:8:10, 5:12:13, 7:24:25, 9:40:41 এরকম হয়। অনুপাত ব্যবহারের মাধ্যমে শর্ট টেকনিকেও সহজে উত্তর করা যায়।