বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৩৯ / ৪৭৫ · ৩,৮০১৩,৯০০ / ৪৭,৮৩৩

৩,৮০১.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ৩। লব থেকে ১২ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৩ গুণ। ভগ্নাংশটির হর কত?
  1. ১৫
  2. ২০
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ৩। লব থেকে ১২ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৩ গুণ। ভগ্নাংশটির হর কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের হর = ৫ক
ভগ্নাংশের লব = ৩ক
∴ ভগ্নাংশটি = ৩ক/৫ক

প্রশ্নমতে,
(৩ক - ১২)/৫ক = (৩ক/৫ক) × (১/৩)
⇒ (৩ক - ১২)/৫ক = (৩ক/১৫ক)
⇒ (৩ক - ১২)/৫ক = ১/৫
⇒ ৫ × (৩ক - ১২) = ৫ক
⇒ ১৫ক - ৬০ = ৫ক
⇒ ১৫ক - ৫ক = ৬০
⇒ ১০ক = ৬০
⇒ ক = ৬০/১০
⇒ ক = ৬

∴ ভগ্নাংশটির হর = ৫ × ৬ = ৩০
৩,৮০২.
log2√3144 এর মান কত?
  1. 3
  2. 5
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: log2√3144 এর মান কত?

সমাধান:
ধরি,
log2√3144 = p
⇒ (2√3)p = 144
⇒ (2√3)p = 24 ⋅ 32
⇒ (2√3)p = 24 ⋅ (√3)4
⇒ (2√3)p = (2√3)4
⇒ p = 4

∴ log2√3144 এর মান = 4
৩,৮০৩.
sec30° এর মান কত?
  1. 1/√3
  2. 2/√3
  3. 4/√3
  4. 5/√3
সঠিক উত্তর:
2/√3
উত্তর
সঠিক উত্তর:
2/√3
ব্যাখ্যা
প্রশ্ন: sec30° এর মান কত?

সমাধান:
sec30°
= 1/cos30°
= 1/(√3/2)
= 2/√3
৩,৮০৪.
x2 - 2x - 15 < 0 হলে সমাধান সেট কোনটি-
  1. ক) (-3, ∞) ∪ (5, ∞)
  2. খ) (-3, 5)
  3. গ) [-3, 5]
  4. ঘ) [-3,∞] ∪ [5, ∞]
সঠিক উত্তর:
খ) (-3, 5)
উত্তর
সঠিক উত্তর:
খ) (-3, 5)
ব্যাখ্যা
x2 - 2x - 15 < 0
বা, x2 - 5x + 3x - 15 < 0
বা, x(x + 5) + 3(x - 5) < 0
বা, (x - 5)(x + 3) < 0



সংখ্যারেখা হতে পাই,
নির্ণেয় সমাধান = (-3, 5)
৩,৮০৫.
কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১৪০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ২২ মিটার
  2. ২৪ মিটার
  3. ২৮ মিটার
  4. ৩০ মিটার
সঠিক উত্তর:
২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১৪০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ × অপর কর্ণ
⇒ ১৪০ = (১/২) × ১০ × অপর কর্ণ
⇒ ১০ × অপর কর্ণ = ১৪০ × ২
⇒ ১০ × অপর কর্ণ = ২৮০
⇒ অপর কর্ণ = ২৮০/১০
∴ অপর কর্ণ = ২৮
৩,৮০৬.
b এর মান কত হলে 9x2 + bx + 25 একটি পূর্ণবর্গ হবে?
  1. 18
  2. 30
  3. 25
  4. 16
  5. 12
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা

প্রশ্ন: b এর মান কত হলে 9x2 + bx + 25 একটি পূর্ণবর্গ হবে?


সমাধান:
কোনো রাশি পূর্ণবর্গ হবে যদি, b2 - 4ac = 0 হয়।
∴ b2 - 4ac = 0
⇒ (b)2 - (4 × 9 × 25) = 0
⇒ b2 - 900 = 0
⇒ b2 = 900
⇒ b = √900 = 30
∴ b = 30

৩,৮০৭.
৫ : ৩, ৭ : ২ এবং ৩ : ৭ এর মিশ্র অনুপাত কত?
  1. ৩৫ : ১৩
  2. ১৫ : ১৩
  3. ৫ : ২
  4. ১৫ : ২
সঠিক উত্তর:
৫ : ২
উত্তর
সঠিক উত্তর:
৫ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ৩, ৭ : ২ এবং ৩ : ৭ এর মিশ্র অনুপাত কত?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

দেওয়া আছে, 
৫ : ৩, ৭ : ২ এবং ৩ : ৭

মিশ্র অনুপাত = (৫ × ৭ × ৩) : (৩ × ২ × ৭)
= ১০৫ : ৪২
= ৫ : ২
৩,৮০৮.

  1. (x - 1)/(x + 3)
  2. (x + 4)/(x - 1)
  3. (x - 4) (x + 3)
  4. (x + 3)/(x - 1)
সঠিক উত্তর:
(x + 3)/(x - 1)
উত্তর
সঠিক উত্তর:
(x + 3)/(x - 1)
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৩,৮০৯.
(32)x - 1 = 81 হলে x = কত?
  1. 3
  2. 4
  3. 9
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: (32)x - 1 = 81 হলে x = কত?

সমাধান:
(32)x - 1 = 81
বা, 32(x - 1) = 34
বা, 3(2x - 2) = 34
বা, 2x - 2 = 4
বা, 2x = 4 + 2
বা, 2x = 6
বা, x = 6/2
∴ x = 3

৩,৮১০.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ১৪ সমকোণ
  2. ১২ সমকোণ
  3. ১৫ সমকোণ
  4. ১৬ সমকোণ
সঠিক উত্তর:
১৪ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১৪ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰
বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯ - ২) × ১৮০⁰
= ৭ × ১৮০⁰
= ১২৬০⁰
= ১২৬০⁰/ ৯০⁰ সমকোণ
= ১৪ সমকোণ
৩,৮১১.
১ টি চৌবাচ্চার ৩/৫ অংশ পানি দ্বারা পূর্ণ হতে সময় লাগে ৬ ঘণ্টা। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৩ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১ টি চৌবাচ্চার ৩/৫ অংশ পানি দ্বারা পূর্ণ হতে সময় লাগে ৬ ঘণ্টা। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = (১ - ৩/৫) অংশ
= ২/৫ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৩/৫ অংশ পূর্ণ হতে সময় লাগে ৬ ঘণ্টা
চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগে (৬ × ৫/৩) ঘণ্টা
চৌবাচ্চাটির ২/৫ অংশ পূর্ণ হতে সময় লাগে = (৬ × ৫/৩) × (২/৫) ঘণ্টা
= ৪ ঘণ্টা

৩,৮১২.
A = {0, 1, 2} হলে নিচের কোনটি A সেটের উপসেট নয়?
  1. { }
  2. {0, 1, 2}
  3. {2, 4}
  4. {0, 2}
সঠিক উত্তর:
{2, 4}
উত্তর
সঠিক উত্তর:
{2, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {0, 1, 2} হলে নিচের কোনটি A সেটের উপসেট নয়?

সমাধান:
A = {0, 1, 2}
A সেটের উপসেট গুলো হলো: { }, {0}, {1}, {2}, {0, 1}, {0, 2}, {1, 2}, {0, 1, 2}
৩,৮১৩.
একটি চৌবাচ্চায় ২টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ৩০ মিনিটে ও ২০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। প্রথম নল কখন বন্ধ করলে ২য় নল দ্বারা চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হবে?
  1. ক) ৩ মিনিট
  2. খ) ২.৪ মিনিট
  3. গ) ১.২ মিনিট
  4. ঘ) ৪.৯ মিনিট
সঠিক উত্তর:
ক) ৩ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় ২ টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ৩০ মিনিটে ও ২০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। প্রথম নল কখন বন্ধ করলে ২য় নল দ্বারা চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হবে?

সমাধান:
১ম নল ১ মিনিটে পূর্ণ করে ১/৩০ অংশ
২য় নল ১ মিনিটে পূর্ণ করে ১/২০ অংশ

১ম ও ২য় নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে = (১/৩০ + ১/২০) = (২ + ৩)/৬০ অংশ
= ১/১২ অংশ

২য় নল ১৮ মিনিটে পূর্ণ করে = ১৮/২০ অংশ
= ৯/১০ অংশ

∴ ১ম নল পূর্ণ করে (১ - ৯/১০) অংশ
= ১/১০ অংশ

১ম নল ১/৩০ অংশ পূর্ণ করে ১ মিনিটে
∴১ম নল একত্রে ১/১০ অংশ পূর্ণ করে (৩০/১০) মিনিটে
= ৩ মিনিটে

∴ ৩ মিনিট পর প্রথম নল বন্ধ করা হয়।
৩,৮১৪.
দুটি পাইপ ২০ এবং ২৪ মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে সক্ষম এবং একটি বর্জ্য পাইপ প্রতি মিনিটে ৩ গ্যালন পানি ফেলে দেয়। তিনটি পাইপ একসাথে কাজ করলে, তারা ১৫ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের মোট ধারণক্ষমতা কী?
  1. ২২০ গ্যালন
  2. ১৪০ গ্যালন
  3. ৮০ গ্যালন
  4. ১২০ গ্যালন
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১২০ গ্যালন
উত্তর
সঠিক উত্তর:
১২০ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পাইপ ২০ এবং ২৪ মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে সক্ষম এবং একটি বর্জ্য পাইপ প্রতি মিনিটে ৩ গ্যালন পানি ফেলে দেয়। তিনটি পাইপ একসাথে কাজ করলে, তারা ১৫ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের মোট ধারণক্ষমতা কী?

সমাধান:
বর্জ্য পাইপ দ্বারা ১ মিনিটে করা কাজ = ১/১৫ - (১/২০ + ১/২৪)
= ১/১৫ - ১১/১২০
= - ১/৪০ [-ve সাইন মানে ট্যাঙ্কটি খালি করা হচ্ছে]

১/৪০ অংশের আয়তন = ৩ গ্যালন
∴ পুরো আয়তন = (৩ × ৪০) গ্যালন
= ১২০ গ্যালন
৩,৮১৫.
৫, ৭, ৯ এর গাণিতিক গড়, ৬, ৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৭, ৯ এর গাণিতিক গড়, ৬, ৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
৫, ৭, ৯ এর গাণিতিক গড় = (৫ + ৭ + ৯)/৩
= ২১/৩
= ৭

ধরি,
নির্ণেয় সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৬ + ৮ + ক = ৭ × ৩
⇒ ১৪ + ক = ২১
⇒ ক = ২১ - ১৪
∴ ক = ৭
৩,৮১৬.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ A হলে এর বিপরীত কোনটির পরিমাণ কত?
  1. ক) ৯০° - A
  2. খ) ৯০° + A
  3. গ) ১৮০° - A
  4. ঘ) ১৮০° + A
সঠিক উত্তর:
গ) ১৮০° - A
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮০° - A
ব্যাখ্যা

বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি = 180°
∴ একটি কোণ A হলে, অপরটি = 180° - A

৩,৮১৭.
একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে ১০ মিনিট ও ১৫ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির  অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে?
  1. ২ মিনিটে
  2. ৩ মিনিটে
  3. ৪ মিনিটে
  4. ৫ মিনিটে
সঠিক উত্তর:
৩ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
৩ মিনিটে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে ১০ মিনিট ও ১৫ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির  অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে?

সমাধান:
১ম নল দ্বারা,
১০ মিনিটে পূর্ণ হয় ১ অংশ
১ মিনিটে পূর্ণ হয়  ১/১০ অংশ

২য় নল দ্বারা একইভাবে ১ মিনিটে পূর্ণ হয় ১/১৫ অংশ

নল দুইটি একসঙ্গে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (১/১০) + ((১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

এখন,
১/৬ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ৬ মিনিটে
∴ অর্ধেক বা ১/২ অংশ পূর্ণ হয় = (৬ × ১/২) মিনিটে
= ৩ মিনিটে

৩,৮১৮.
32√2 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. 4/5
  2. 5
  3. 5/2
  4. 11/2
সঠিক উত্তর:
11/2
উত্তর
সঠিক উত্তর:
11/2
ব্যাখ্যা

প্রশ্ন: 32√2 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log2(32√2)
= log2(32 × 21/2)
= log2(25 × 21/2)
= log2(25 + 1/2)
= log2(211/2)
= (11/2) × log2(2) [যেহেতু, logb(am) = m × logb(a)]
= (11/2) × 1
= 11/2

৩,৮১৯.
১০ - ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের সমষ্টি কত? 
  1. ক) ১০৭
  2. খ) ১১৭
  3. গ) ৯৭
  4. ঘ) ৮৭
সঠিক উত্তর:
ক) ১০৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০৭
ব্যাখ্যা
১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি ।
যথাঃ ১৯, ২৯ এবং  ৫৯ ।

তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ 
                         =১০৭
৩,৮২০.
বাস্তব সংখ্যায় |3x + 3| < 6 অসমতাটির সমাধান-
  1. - 3 < x < 3
  2. - 7 < x < 5
  3. - 5 < x < 1
  4. - 3 < x < 1
সঠিক উত্তর:
- 3 < x < 1
উত্তর
সঠিক উত্তর:
- 3 < x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় |3x + 3| < 6 অসমতাটির সমাধান-

সমাধান:
|3x + 3| < 6
⇒ - 6 < 3x + 3 < 6
⇒ - 6 - 3 < 3x + 3 - 3 < 6 - 3
⇒ - 9 < 3x < 3
⇒ (- 9/3) < (3x/3) < (3/3)
⇒ - 3 < x < 1
৩,৮২১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 1 এবং প্রস্থ 16cm । ঐ আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত?
  1. 64 বর্গ সে.মি.
  2. 256 বর্গ সে.মি.
  3. 1024 বর্গ সে.মি.
  4. 1156 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
1024 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
1024 বর্গ সে.মি.
ব্যাখ্যা

যেহেতু, প্রস্থ 16cm ∴ দৈর্ঘ্য = 3 × 16 = 48cm
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(16+48) = 128cm = বর্গক্ষেত্রের পরিসীমা
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 128/4 = 32
∴ বর্গের ক্ষেত্রফল = 322 = 1024

৩,৮২২.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭তম পদ ৬০ হলে ১২তম পদটি কত?
  1. ক) ৯৫
  2. খ) ১০৮
  3. গ) ৯৮
  4. ঘ) ১০৫
সঠিক উত্তর:
ঘ) ১০৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৫
ব্যাখ্যা

আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d
এখানে, ৭তম পদ, ৬০ = a + (৭-১)৯
বা, ৬০ = a + ৫৪
বা, a = ৬
সুতরাং ১২তম পদ = ৬ + (১২-১) ৯
= ৬ + ১১ × ৯
= ৬ + ৯৯
= ১০৫

৩,৮২৩.
1 + 8 + 27 + …... ধারাটির ১ম নয় পদের সমষ্টি কত?
  1. 45
  2. 285
  3. 2021
  4. 2025
সঠিক উত্তর:
2025
উত্তর
সঠিক উত্তর:
2025
ব্যাখ্যা

1 + 8 + 27 +.....
= 1 + 23 + 33 +.....+ 93
= [9(9 + 1)/2]2
= {(9 × 10)/2}2
= (45)2
= 2025

৩,৮২৪.
অজিভ রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. ঊর্ধ্বগামী
  2. নিম্নগামী
  3. আনুভূমিক
  4. উল্লম্ব
সঠিক উত্তর:
ঊর্ধ্বগামী
উত্তর
সঠিক উত্তর:
ঊর্ধ্বগামী
ব্যাখ্যা
প্রশ্ন: অজিভ রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান:





৩,৮২৫.
নিচের কোনটি মূলদ সংখ্যা? 
  1. √৮
  2. √(৮/৭)
  3. √৭/৩ 
  4. √২৭/√৪৮
সঠিক উত্তর:
√২৭/√৪৮
উত্তর
সঠিক উত্তর:
√২৭/√৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা? 

সমাধান: 
মূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। 
যেমন, ৩/১ = ৩, ১১/২ = ৫.৫ ইত্যাদি। 

অপশন যাচাই করে পাই, 
ক) √৮ = √(২ × ৪) = ২√২ ; যা অমূলদ সংখ্যা 

খ) √(৮/৭) = √৮/√৭ ;  যা অমূলদ সংখ্যা

গ) √৭/৩ ;  যা অমূলদ সংখ্যা

ঘ) √২৭/√৪৮ = √(২৭/৪৮)
= √(৯/১৬) = ৩/৪ = ০.৭৫ ; যা মূলদ সংখ্যা

সুতরাং, সঠিক উত্তর ঘ) √২৭/√৪৮

৩,৮২৬.
নিচের কোন স্বীকার্যটি ভুল?
  1. দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
  2. যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
  3. সকল সমকোণ পরস্পর সমান।
  4. যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
সঠিক উত্তর:
যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
উত্তর
সঠিক উত্তর:
যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন স্বীকার্যটি ভুল?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
৩,৮২৭.
যদি logx 32 = 5/2 হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. - 4
  3. 5
  4. 6
  5. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি logx 32 = 5/2 হয়, তবে x এর মান কত?

সমাধান:
logx 32 = 5/2
⇒ x5/2 = 32   [logxa = b হলে, xb = a]
⇒ (x1/2)5 = 32
⇒ (√x)5 = 25
⇒ √x = 2
⇒ (√x)2 = 22
∴ x = 4

৩,৮২৮.
20 জন স্কাউটের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 6 জনের একটি গ্রুপ কতভাবে বাছাই করা যায়?
  1. ক) 11628
  2. খ) 12538
  3. গ) 14578
  4. ঘ) 31568
সঠিক উত্তর:
ক) 11628
উত্তর
সঠিক উত্তর:
ক) 11628
ব্যাখ্যা
6 জনের একটি গ্রুপ বাছাই করার উপায়
= 1C1 × 19C5
= 11628
৩,৮২৯.
৩/৪, ৬/৮, ৯/১২ এর গ.সা.গু কত?
  1. ১/৮
  2. ৩/৮
  3. ১/১২
  4. ১/৬
সঠিক উত্তর:
১/৮
উত্তর
সঠিক উত্তর:
১/৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৩/৪, ৬/৮, ৯/১২ এর গ.সা.গু কত?

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু =  লবগুলোর গ.সা.গু/হরের ল.সা.গু

এখানে, 
ভগ্নাংশের লব = ৩, ৬, ৯
ভগ্নাংশের হর = ৪, ৮, ১২

লব ৩, ৬, ৯ এর গসাগু = ৩
হর ৪, ৮, ১২ এর লসাগু = ২৪

∴ ভগ্নাংশের গ.সা.গু = ৩/২৪
= ১/৮

৩,৮৩০.
এক ব্যক্তি তার আয়ের ১০% সঞ্চয় করে। যদি তার আয় ১৫% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে? 
  1. ক) (২০/৩)%
  2. খ) (২৫/৩)%
  3. গ) (৫০/৩)%
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) (৫০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
গ) (৫০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ১০% সঞ্চয় করে। যদি তার আয় ১৫% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে? 

সমাধান:
মনে করি, 
আয় = ১০০ টাকা 
∴ ব্যয় = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০ টাকা 

আয় ১৫% বৃদ্ধিতে,
বর্তমান আয় = ১০০ + ১০০ এর ১৫%
= ১০০ + ১০০ এর ১৫/১০০
= ১১৫ টাকা 

বর্তমানে সঞ্চয় ১০ টাকা হলে বর্তমানে ব্যয় = ১১৫ - ১০ = ১০৫ টাকা 

শতকরা ব্যয় বৃদ্ধির হার = [{(১০৫ - ৯০)/৯০} × ১০০]%
= {(১৫/৯০)× ১০০}%
= (৫০/৩)%
৩,৮৩১.
আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?
  1. ৪০
  2. ৩০
  3. ২৫
  4. ২০
  5. ১০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্য x মিটার
আয়তক্ষেত্র A এর প্রস্থ y মিটার
∴ আয়তক্ষেত্র A এর পরিধি = ২(x + y) = ২০০ মিটার ......... (১)

∴ আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য = x - ১০ মিটার
∴ আয়তক্ষেত্র B এর প্রস্থ = y + ১০ মিটার

আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র,
∴ x - ১০ = y + ১০
⇒ x = y + ১০ + ১০
∴ x = y + ২০

(১) নং এ x  এর মান বসিয়ে পাই,
২(x + y) = ২০০
বা, ২x + ২y = ২০০
বা, x + y = ১০০
বা, y + ২০ + y = ১০০
বা, ২y = ৮০
∴ y = ৪০
৩,৮৩২.
M = {x : x, 30 এর গুণনীয়কসমূহ} এবং N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 30} হলে M - N = কত?
  1. {1, 2, 3, 5}
  2. {1, 2, 3, 6}
  3. {}
  4. {1, 2, 4, 6}
সঠিক উত্তর:
{1, 2, 3, 6}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: M = {x : x, 30 এর গুণনীয়কসমূহ} এবং N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 30} হলে M - N = কত?

সমাধান:
এখানে, M = {x : x, 30 এর গুণনীয়কসমূহ}
30 এর গুণনীয়কসমূহ = 1, 2, 3, 5, 6, 10, 15, 30
∴ M = {1, 2, 3, 5, 6, 10, 15, 30}

N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 30}
5 এর গুনিতকসমূহ = 5, 10, 15, 20, 25, 30, ....
∴ N = {5, 10, 15, 20, 25, 30}

∴ M - N = {1, 2, 3, 5, 6, 10, 15, 30} - {5, 10, 15, 20, 25, 30}
= {1, 2, 3, 6}
৩,৮৩৩.
4x4 + 3x2 + 1 এর একটি উৎপাদক -
  1. ক) 2x2 + x + 1
  2. খ) 2x2 + x - 1
  3. গ) 2x2 - x - 1
  4. ঘ) x2 + 2x + 2
সঠিক উত্তর:
ক) 2x2 + x + 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 2x2 + x + 1
ব্যাখ্যা

4x4 + 3x2 + 1
= (2x2)2 + 2.2x2.1 + 12 - x2
= (2x2 + 1)2 - x2
= (2x2 + x + 1)(2x2 - x + 1)

৩,৮৩৪.
চিত্রে ∠ABC = 45°, AB = AC এবং AB||EC হলে, ∠ACE এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
গ) 90°
উত্তর
সঠিক উত্তর:
গ) 90°
ব্যাখ্যা

যেহেতু AB = AC সেহেতু △ABC একটি সমবাহু ত্রিভুজ।
সুতরাং, ∠ABC = ∠ACB = 45°
আবার, যেহেতু AB∥EC সেহেতু ∠ABC = ∠ECD = 45°
চিত্র হতে, ∠ACE = 180° - (∠ACB + ∠ECD)
= 180° - (45° + 45°)
= 180° - 90°
= 90°

৩,৮৩৫.
একটি পণ্য ১৫% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয়মূল্য ২৪০ টাকা বেশি হলে ১৫% লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ৮৫০ টাকা
  4. ঘ) ৯৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০০ টাকা
ব্যাখ্যা

ধরি,
ক্রয়মূল্য = a টাকা
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৮৫a/১০০ টাকা
১৫% লাভে বিক্রয়মূল্য = ১১৫a/১০০ টাকা
∴ ১১৫a/১০০ - ৮৫a/১০০ = ২৪০
বা, (১১৫a - ৮৫a)/১০০ = ২৪০
বা, ৩০a/১০০ = ২৪০
বা, ৩০a = ২৪০০০
∴ a = ২৪০০০/৩০
= ৮০০

৩,৮৩৬.
বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটি বিন্দু থেকে একটি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?
  1. একটি
  2. দুইটি
  3. একটিও না
  4. অসংখ্য
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটি বিন্দু থেকে একটি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?

সমাধান:
- বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটি বিন্দু থেকে একটি বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অংকন করা যাবে ।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
৩,৮৩৭.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২ ও ১৬ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। এ স্কুলের ছাত্রসংখ্যা কমপক্ষে কত হবে?
  1. ১১২
  2. ১৪৪
  3. ১৬২
  4. ২৪০
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২ ও ১৬ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। এ স্কুলের ছাত্রসংখ্যা কমপক্ষে কত হবে?

সমাধান:
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২

∴ ৮, ১২ ও ১৬ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ২ × ৩

৪৮ সংখ্যাটি বর্গ নয়। বর্গ আকারে সাজাতে হলে সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করতে হবে।

∴ ৪৮ × ৩ = ১৪৪

∴ এ স্কুলের ছাত্রসংখ্যা কমপক্ষে কত হবে ১৪৪

৩,৮৩৮.
যদি 2xy + y = 14 এবং x = 3 হয়, তাহলে 2y + x = কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 12
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2xy + y = 14 এবং x = 3 হয়, তাহলে 2y + x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 3

এবং
2xy + y = 14
⇒ 2. 3 . y + y = 14 [যেহেতু x = 3]
⇒ 6y + y = 14
⇒ 7y = 14
∴ y = 2

∴ 2y + x = 2. 2 + 3
= 4 + 3
= 7
৩,৮৩৯.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 9π বর্গমিটার হলে, ABCD বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) 4 বর্গমিটার
  2. খ) 16 বর্গমিটার
  3. গ) 24 বর্গমিটার
  4. ঘ) 36 বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) 36 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 36 বর্গমিটার
ব্যাখ্যা

O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল πr2 = 9π বর্গমিটার
⇒r = 3
∴ ব্যাস = 6 মিটার
চিত্র অনুসারে, ব্যাস = বর্গের বাহু = 6 মিটার
ABCD বর্গের ক্ষেত্রফল = 62বর্গমিটার = 36 বর্গমিটার

৩,৮৪০.
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ক) ২০ সে.মি.
  2. খ) ২৬ সে.মি.
  3. গ) ১৬ সে.মি.
  4. ঘ) ২৪ সে.মি.
সঠিক উত্তর:
খ) ২৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান
দেওয়া আছে, 
বর্গের পরিসীমা = ২৪ সে.মি. 
∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ২৪/৪ সে.মি. 
= ৬ সে.মি. 
∴ বর্গের ক্ষেত্রফল = (এক বাহু) বর্গ সে.মি. 
= (৬) বর্গ সে.মি. 
= ৩৬ বর্গ সে.মি. 

প্রশ্নমতে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 
∴ দৈর্ঘ্য × প্রস্থ = ৩৬ 
বা, দৈর্ঘ্য × ৪ = ৩৬ 
বা, দৈর্ঘ্য = ৩৬/৪ 
∴ দৈর্ঘ্য = ৯ সে.মি. 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) সে.মি. 
= ২ (৯ + ৪) সে.মি. 
= (২ × ১৩) সে.মি. 
= ২৬ সে.মি. 

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২৬ সে.মি.
৩,৮৪১.
A ও B যথাক্রমে 36 ও 45 এর গুণনীয়ক সেট হলে, (A ∩ B) এর মান কত?
  1. {6, 9}
  2. {1, 3, 6 9}
  3. { }
  4. {1, 3, 9}
সঠিক উত্তর:
{1, 3, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B যথাক্রমে 36 ও 45 এর গুণনীয়ক সেট হলে, (A ∩ B) এর মান কত?
 
সমাধান:
36 এর গুণনীয়ক = 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36
45 এর গুণনীয়ক = 1, 3, 5, 9, 15, 45
A = {1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36}
B = {1, 3, 5, 9, 15, 45}

∴ A ∩ B = {1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36} ∩ {1, 3, 5, 9, 15, 45} 
= {1, 3, 9}
৩,৮৪২.
A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20} হলে A\B = কত?
  1. {1, 2, 4, 5, 10, 20}
  2. {5, 10, 20}
  3. {5, 10, 15, 20}
  4. {1, 2, 4}
সঠিক উত্তর:
{1, 2, 4}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20} হলে A\B = কত?

সমাধান:
এখানে,
A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ}
20 এর গুণনীয়কসমূহ 1, 2, 4, 5, 10, 20
∴ A = {1, 2, 4, 5, 10, 20}

B = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 20}
3 এর গুনিতক 5, 10, 15, 20, ....
∴ B = {5, 10, 15, 20}

∴ A\B = {1, 2, 4, 5, 10, 20}\{5, 10, 15, 20}
= {1, 2, 4}
৩,৮৪৩.
যদি (6a + 1) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?
  1. 6(a + 2)
  2. 6a + 3
  3. 6a + 4
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
6a + 3
উত্তর
সঠিক উত্তর:
6a + 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (6a + 1) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
একটি বিজোড় সংখ্যা থেকে পরবর্তী বিজোড় সংখ্যা বের করতে হলে ২ যোগ করতে হয়।
(6a + 1) + 2
= 6a + 1 + 2
= 6a + 3
৩,৮৪৪.
1, 3, 4, 6, 7, 8 অঙ্কগুলো প্রত্যেকটি ঠিক একবার ব্যবহার করে 4 অঙ্কবিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. 60
  2. 210
  3. 480
  4. 360
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা

প্রশ্ন: 1, 3, 4, 6, 7, 8 অঙ্কগুলো প্রত্যেকটি ঠিক একবার ব্যবহার করে 4 অঙ্কবিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
যেহেতু, অঙ্কের সংখ্যা = 6টি
এদের থেকে 4 অঙ্কবিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে (প্রতিটি অঙ্ক একবারই ব্যবহার করা যাবে)
∴ মোট সংখ্যা = 6P4
= 6!/(6 - 4)!
= 6!/2!
= (6 × 5 × 4 × 3 × 2 × 1)/(2 × 1)
= 6 × 5 × 4 × 3
= 360

অতএব, মোট 4 অঙ্কবিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে 360টি।

৩,৮৪৫.
কোনো এক স্থানের জনসংখ্যা বৃদ্ধির হার ৫% এবং বর্তমান জনসংখ্যা ৩২৫৫ জন হলে এক বছর আগে ঐ স্থানের জনসংখ্যা কত ছিল?
  1. ক) ২১০০ জন
  2. খ) ৩২০০ জন
  3. গ) ৩১০০ জন
  4. ঘ) ২৫০০ জন
সঠিক উত্তর:
গ) ৩১০০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১০০ জন
ব্যাখ্যা

জনসংখ্যা বৃদ্ধির হার ৫%,
বর্তমান জনসংখ্যা ১০৫ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৫ জন
বর্তমান জনসংখ্যা ৩২৫৫ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ৩২৫৫)/১০৫ জন
= ৩১০০ জন।

৩,৮৪৬.
log4(1/256) = কত?
  1. 2
  2. - 4
  3. 3
  4. - 6
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: log4(1/256) = কত?

সমাধান:
log4(1/256)
= log4(1/44)
= log44- 4
= - 4 log44
= - 4 × 1 [∵ logaa = 1]
= - 4
৩,৮৪৭.
যদি হয় তবে (0.25)a = কত?
  1. ক) 0
  2. খ) 0.35
  3. গ) 1
  4. ঘ) 0.25
সঠিক উত্তর:
ঘ) 0.25
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.25
ব্যাখ্যা
প্রশ্ন: যদি হয় তবে (0.25)a = কত?

সমাধান:
দেওয়া আছে,
৩,৮৪৮.
৪০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ঃ১। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ২ হবে?
  1. ১০ লিটার
  2. ১২ লিটার
  3. ১৫ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ লিটার
ব্যাখ্যা

এখানে এসিডঃপানির অনুপাত = ৩ঃ১
তাহলে এসিডের পরিমাণ = ৩/৪ × ৪০ লিটার
= ৩০ লিটার।
এবং পানির পরিমাণ = ১/৪ × ৪০ লিটার
= ১০ লিটার।
সুতরাং শর্তমতে, দ্বিতীয় অনুপাতে এসিডের পরিমাণ একই থাকবে এবং শুধু পানির পরিমাণ পরিবর্তন হবে।
৩০/(১০+ক) = ৩/২
বা, ৩০ + ৩ক = ৬০
বা, ৩ক = ৩০
বা, ক = ১০ লিটার।

৩,৮৪৯.
4 + 8 + 16 + .......... + 256 ধারাটি একটি-
  1. গুণোত্তর ধারা
  2. ফিবোনাচ্চি ধারা
  3. অনন্ত ধারা
  4. সমান্তর ধারা
সঠিক উত্তর:
গুণোত্তর ধারা
উত্তর
সঠিক উত্তর:
গুণোত্তর ধারা
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 8 + 16 + .......... + 256 ধারাটি একটি-

সমাধান:
গুণোত্তর ধারা: কোনো ধারার যেকোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে অর্থাৎ, যেকোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে, সে ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে।
গুণোত্তর ধারার ক্ষেত্রে,
প্রথম পদ = a এবং সাধারণ অনুপাত = r হলে,
n তম পদ (সাধারণ পদ) = arn-1

উক্ত ধরাটির ক্ষেত্রে,
8/4 = 2
16/8 = 2
যা গুণোত্তর ধারা নির্দেশ করে।
৩,৮৫০.
∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 145° হলে ∠B এর মান কত?
  1. 15° 
  2. 24° 
  3. 35° 
  4. 55° 
সঠিক উত্তর:
35° 
উত্তর
সঠিক উত্তর:
35° 
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 145° হলে ∠B এর মান কত?

সমাধান:
আমরা জানি,
সম্পূরক কোণের সমষ্টি = 180°
∴ ∠A + ∠B = 180°
⇒ 145° + ∠B = 180°
⇒ ∠B =180° - 145°
∴ ∠B = 35°
৩,৮৫১.
একজন লোক প্রতি দিন সমান আয় করে, কিন্তু বৃহস্পতিবারে সে অন্য দিনের তুলনায় তিনগুণ আয় করে। তাহলে এক সপ্তাহের মোট আয়ের তুলনায় কত অংশ বৃহস্পতিবারে আয় করে?
  1. ১/৬ অংশ
  2. ১/৫ অংশ
  3. ১/২ অংশ
  4. ১/৩ অংশ
সঠিক উত্তর:
১/৩ অংশ
উত্তর
সঠিক উত্তর:
১/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক প্রতি দিন সমান আয় করে, কিন্তু বৃহস্পতিবারে সে অন্য দিনের তুলনায় তিনগুণ আয় করে। তাহলে এক সপ্তাহের মোট আয়ের তুলনায় কত অংশ বৃহস্পতিবারে আয় করে?

সমাধান:
মনেকরি,
বৃহস্পতিবার বাদে অন্য দিনে আয় = ক টাকা
∴ বৃহস্পতিবার বাদে অন্য ৬ দিনে আয় = ৬ক টাকা

আবার,
বৃহস্পতিবার বারে আয় = ৩ক টাকা

∴ মোট আয় = ৬ক + ৩ক = ৯ক টাকা
তাহলে,
বৃহস্পতিবার বারের আয় সমগ্র সপ্তাহের আয় এর = ৩ক/৯ক = ১/৩ অংশ
৩,৮৫২.
একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ক) ২৬ বর্গ সে.মি.
  2. খ) ৫২ বর্গ সে.মি.
  3. গ) ১০৪ বর্গ সে.মি.
  4. ঘ) ১০৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) ১০৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত? 

সমাধান
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 

∴ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ৫২) বর্গ সে.মি. 
= ১০৪ বর্গ সে.মি. 
৩,৮৫৩.
নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করুন: ১১, ২৩, ১৩, ২৫, ৩১, ১৫, ২১, ১২, ২০, ২৭, ৮, ৩৪, ১৮, ২২, ২৯, ৯
  1. ক) ২০
  2. খ) ২০.৫
  3. গ) ২১
  4. ঘ) ২১.৫
সঠিক উত্তর:
খ) ২০.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০.৫
ব্যাখ্যা

সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে উর্ধ্বক্রমে সাজানো হলো ৮, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৭, ২৯, ৩১, ৩৪
মধ্যক = {১৬/২ তম ও (১৬/২ + ১) তম পদের মানের যোগফল} / ২
= {৮ ও ৯ তম পদের মানের যোগফল}/২
= (২০ + ২১)/২ = ২০.৫

৩,৮৫৪.
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৭২ বর্গমিটার
  2. ৯৬ বর্গমিটার
  3. ৮৬ বর্গমিটার
  4. ৮১ বর্গমিটার
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য = x মিটার
২ মিটার রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (x + ২ + ২) = (x + ৪) মিটার

প্রশ্নমতে,
(x + ৪) = ১৯৬
⇒ x + ৪ = ১৪
⇒ x = ১৪ - ৪
⇒ x = ১০
∴ x = ১০০

রাস্তার ক্ষেত্রফল = ১৯৬ - ১০০ = ৯৬ বর্গমিটার
৩,৮৫৫.
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
  1. ক) ২৪ জন
  2. খ) ২৬ জন
  3. গ) ২৮ জন
  4. ঘ) ৩০ জন
সঠিক উত্তর:
গ) ২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন:  ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

সমাধান:
২১ দিনে একটি কাজ শেষ করতে পারে ৫৬ জন শ্রমিকে 
১ দিনে একটি কাজ শেষ করতে পারে ৫৬ × ২১ জন শ্রমিকে 
১৪ দিনে একটি কাজ শেষ করতে পারে (৫৬ × ২১)/১৪ জন শ্রমিকে 
= ৮৪ জন শ্রমিকে 

নতুন শ্রমিক লাগবে = (৮৪ - ৫৬)জন = ২৮ জন 

৩,৮৫৬.
logz(7/2) = - 3/2 হলে, z এর মান কত?
  1. ক) 4/49
  2. খ) 2/7
  3. গ) 2/49
  4. ঘ) ∛(4/49)
সঠিক উত্তর:
ঘ) ∛(4/49)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ∛(4/49)
ব্যাখ্যা
logz(7/2) = - 3/2
⇒ z- 3/2 = 7/2
⇒ 1/z3/2 = 1/(2/7)
⇒ z3/2 = 2/7
⇒ (z3/2)2 = (2/7)2
⇒ z3 = 4/49
⇒ z = ∛(4/49)
৩,৮৫৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 8 বর্গমিটার
  2. 10 বর্গমিটার
  3. 16 বর্গমিটার
  4. 12 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার 

∴ ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2}
= 8/4 {√4(5)2 - (8)2}
= 2 {√(100 - 64)}
= 2 √36
= 2 × 6
= 12

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।

৩,৮৫৮.
শতকরা বার্ষিক ৮ টাকা হার মুনাফায় কত টাকায় ৫ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে? 
  1. ক) ৪৮০০ টাকা 
  2. খ) ৫১০০ টাকা 
  3. গ) ৫৬০০ টাকা 
  4. ঘ) ৬০০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ৬০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় কত টাকায় ৫ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে? 

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার = ৮%
সময় = ৫ বছর 
মুনাফা = ২৪০০ টাকা  

আমরা জানি, 
I = Pnr
P = I/nr
= ২৪০০/{(৮/১০০) × ৫)}
= ৬০০০ 
৩,৮৫৯.
কোন সংখ্যার ৩৭% হতে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?
  1. ক) ৩৭
  2. খ) ৩৭০
  3. গ) ১০০
  4. ঘ) ২০০
সঠিক উত্তর:
ঘ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০
ব্যাখ্যা
 প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হতে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?

সমাধান: 
সংখ্যাটি ক হলে,
(ক এর ৩৭%) - ৩৭ = ৩৭
বা, (ক × ৩৭/১০০) = ৭৪
বা, ক = (৭৪ × ১০০)/৩৭
∴ ক = ২০০
৩,৮৬০.
2x + 3y = 13 এবং x - y = 4 হলে, (x, y)=?
  1. (3, 1)
  2. (5, 4)
  3. (5, 1)
  4. (2, 1)
সঠিক উত্তর:
(5, 1)
উত্তর
সঠিক উত্তর:
(5, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 13 এবং x - y = 4 হলে, (x, y)=?

সমাধান: 
2x + 3y = 13

x - y = 4
⇒ 3x - 3y = 12

2x + 3y + 3x - 3y = 13 + 12
⇒ 5x = 25 
∴ x = 5 

5 - y = 4
⇒  y = 5 - 4
= 1

∴ (x, y) = (5, 1)
৩,৮৬১.
গ.সা.গু. এর পূর্ণরূপ কোনট?
  1. গরিষ্ঠ সাধারণ গুণিতক
  2. গরিষ্ঠ স্বাভাবিক গুণনীয়ক
  3. গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  4. গরিষ্ঠ স্বাভাবিক গুণিতক
সঠিক উত্তর:
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
উত্তর
সঠিক উত্তর:
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
ব্যাখ্যা
প্রশ্ন: গ.সা.গু. এর পূর্ণরূপ কোনট?

সমাধান:
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৩,৮৬২.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৪
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
৩,৮৬৩.
|x - 5| ≤ 4 হলে, x এর সর্বনিম্ন মান কত?
  1. 3
  2. 1
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 5| ≤ 4 হলে, x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
|x - 5| ≤ 4
বা, - 4 ≤ x - 5 ≤ 4
বা, - 4 + 5 ≤ x - 5 + 5 ≤ 4 + 5
বা, 1 ≤ x ≤ 9

x এর সর্বনিম্ন মান 1
৩,৮৬৪.
একটি সমকোণী ত্রিভূজের ভূমি ৪ মিঃ এবং ক্ষেত্রফল ৬ বর্গমিঃ হলে পরিসীমা কত?
  1. ক) ১০ মিঃ
  2. খ) ৯ মিঃ
  3. গ) ১১ মিঃ
  4. ঘ) ১২ মিঃ
সঠিক উত্তর:
ঘ) ১২ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ মিঃ
ব্যাখ্যা

লম্ব = a হলে,
ত্রিভূজের ক্ষেত্রফল = 1/2 × ৪ × a 
বা, ৬ = ২a
∴ a = ৩ মিঃ 
∴ অতিভূজ = √(ভূমি2 + লম্ব2)
= √(৪2 + ৩2)
= ৫ মিটার
∴ পরিসীমা = ভূমি + লম্ব + অতিঃ
= ৪ + ৩ + ৫
= ১২ মিঃ

৩,৮৬৫.
logx(1/729) = - 6 হলে, x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/729) = - 6 হলে, x এর মান কত?

সমাধান:
logx(1/729) = - 6
⇒ x - 6 = 1/729
⇒ x- 6 = 1/36
⇒ x- 6 = 3 - 6
∴ x = 3
৩,৮৬৬.
(22)x + 3 = 256 হলে x = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: (22)x + 3 = 256 হলে x = কত?

সমাধান:
(22)x + 3 = 256
⇒ 22(x + 3) = 28
⇒ 2x + 6 = 8
⇒ 2x = 8 - 6
⇒ 2x = 2
∴ x = 1
৩,৮৬৭.
কোন সংখ্যার ৫/৯ অংশ ৮০ এর সমান?
  1. ১১২
  2. ১৩২
  3. ১২৮
  4. ১৪৪
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৫/৯ অংশ ৮০ এর সমান?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৫/৯ অংশ = ৮০
বা, ৫ক/৯ = ৮০
বা, ৫ক = ৮০ × ৯
বা, ৫ক = ৭২০
বা, ক = ৭২০/৫
∴ ক = ১৪৪

∴ সংখ্যাটি = ১৪৪
৩,৮৬৮.
n বাহু বিশিষ্ট বহুভূজের কয়টি কর্ণ আছে?
  1. ক) nc2 - n
  2. খ) nc2
  3. গ) nc2 + n
  4. ঘ) n!
সঠিক উত্তর:
ক) nc2 - n
উত্তর
সঠিক উত্তর:
ক) nc2 - n
ব্যাখ্যা

বহুভূজের মোট শীর্ষবিন্দু = n
প্রতিবার দু'টি শীর্ষবিন্দু নিয়ে nc2 সংখ্যক রেখা তৈরি হয় যাদের মধ্যে n সংখ্যক বহুভূজের বাহু।
∴ কর্ণ সংখ্যা = nc2 - n

৩,৮৬৯.
কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২১
  3. ২২
  4. ২৩
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
সংখাটি = ক

প্রশ্নমতে,
{৫(ক + ৬)/৯} - ৩ = ১২
⇒ ৫(ক + ৬)/৯ = ১২ + ৩
⇒ ৫(ক + ৬)/৯ = ১৫
⇒ (ক + ৬)/৯ = ৩
⇒ ক + ৬ = ২৭
⇒ ক = ২৭ - ৬
∴ ক = ২১

সুতরাং, সংখ্যাটি = ২১
৩,৮৭০.
২৯৪০ সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ১৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৯৪০ সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 

সমাধান: 
২৯৪০ = ২ × ২ × ৩ × ৫  ×  ৭ × ৭ 
           = (২ × ২) × ৩ × ৫  ×  (৭ × ৭)
এখানে,
 ৩, ৫  জোড়াবিহীন 
 ২৯৪০ সংখ্যাকে ৩ × ৫ বা ১৫ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে
৩,৮৭১.
2(a2 + b2) = কত?
  1. (a + b)2 - (a - b)2
  2. (a - b)2 - (a + b)2
  3. (a + b)2 + (a - b)2
  4. (a + b)2 - 4ab
সঠিক উত্তর:
(a + b)2 + (a - b)2
উত্তর
সঠিক উত্তর:
(a + b)2 + (a - b)2
ব্যাখ্যা
প্রশ্ন: 2(a2 + b2) = কত? 

সমাধান: 
আমরা জানি, 
a2 + b2 = (a + b)2 - 2ab 
বা, a2 + b2 = (a - b)2 + 2ab 
বা, a2 + b2 = {(a + b)2 + (a - b)2}/2
বা, 2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
∴ 2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
৩,৮৭২.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং উচ্চতা ২৬ মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?
  1. ৫৪৮ বর্গ মি.
  2. ৬১৫ বর্গ মি.
  3. ৪০৫ বর্গ মি.
  4. ৫০৭ বর্গ মি.
সঠিক উত্তর:
৫০৭ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
৫০৭ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং উচ্চতা ২৬ মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = ২৬ মিটার
সামান্তরিকের ভূমি = ২৬ এর ৩/৪
= ৩৯/২ মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (৩৯/২) × ২৬
= ৩৯ × ১৩
= ৫০৭ বর্গ মি.
৩,৮৭৩.
x4 + x2 + 1 এর একটি উৎপাদক (x2 + x + 1) হলে অপর উৎপাদকটি কত হবে? 
  1. (x2 + x + 1) 
  2. (x2 - x - 1)
  3. (x2 + x + 2) 
  4. (x2 - x + 1) 
সঠিক উত্তর:
(x2 - x + 1) 
উত্তর
সঠিক উত্তর:
(x2 - x + 1) 
ব্যাখ্যা

প্রশ্ন: x4 + x2 + 1 এর একটি উৎপাদক (x2 + x + 1) হলে অপর উৎপাদকটি কত হবে?

সমাধান: 
x4 + x2 + 1 
= x4 + 2x2 - x2 + 1
= (x4 + 2x2 + 1) - x2
= {(x2)2 + 2.x2.1 + (1)2} - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + 1 + x)(x2 + 1 - x)
= (x2 + x + 1)(x2 - x + 1)

৩,৮৭৪.
১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০ এর মধ্যক কত?
  1. ক) ০৮
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০ এর মধ্যক কত? 

সমাধান:
উপাত্তগুলোকে সাজিয়ে পাই ০৮, ০৯, ১১, ১২, ১৫, ১৬, ২০ 
এখানে
n = ৭, অর্থাৎ বিজোড় সংখ্যা
মধ্যক = (n + ১)/২ তম পদের মান
= (৭ + ১)/২ তম পদের মান
= ৪ তম পদের মান
= ১২

 নির্ণেয় মধ্যক = ১২
৩,৮৭৫.
একটি থলেতে 6টি নীল বল, 8টি সাদা বল, 10টি কালো বল আছে। দৈবভাবে 2টি বল তুললে বল দু’টি ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 22/69
  2. খ) 1
  3. গ) 1/12
  4. ঘ) 47/69
সঠিক উত্তর:
ঘ) 47/69
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 47/69
ব্যাখ্যা

থলেতে,
নীল বল আছে = 6টি
সাদা বল আছে = 8টি
কালো বল আছে = 10টি
∴ মোট বল আছে = 24টি
দু'টি বল ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা
= (6c1 × 8c1 + 6c1 × 10c1 + 8c1 × 10c1)/24c2
= (48 + 60 + 80)/276
= 188/276
= 47/69

৩,৮৭৬.
প্রতিটি টাইলসের ক্ষেত্রফল ৪ বর্গফুট। একটি আয়তকার বারান্দা যার দৈর্ঘ্য ২০ ফুট ও প্রস্থ ১২ ফুট, সেই বারান্দা ঢাকতে কয়টি টাইলস লাগবে?
  1. ৪৮ টি
  2. ৫৪ টি
  3. ৬০ টি
  4. ৬৬ টি
সঠিক উত্তর:
৬০ টি
উত্তর
সঠিক উত্তর:
৬০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিটি টাইলসের ক্ষেত্রফল ৪ বর্গফুট। একটি আয়তকার বারান্দা যার দৈর্ঘ্য ২০ ফুট ও প্রস্থ ১২ ফুট, সেই বারান্দা ঢাকতে কয়টি টাইলস লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
বারান্দা যার দৈর্ঘ্য = ২০ ফুট
এবং প্রস্থ = ১২ ফুট

∴ বারান্দা আয়তন = (২০ × ১২) বর্গফুট
= ২৪০ বর্গফুট

∴ টাইলস লাগবে = ২৪০/৪ টি
= ৬০ টি
৩,৮৭৭.
যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p-
  1. ক) একটি স্বাভাবিক সংখ্যা
  2. খ) একটি পূর্ণ সংখ্যা
  3. গ) একটি মূলদ সংখ্যা
  4. ঘ) একটি অমূলদ সংখ্যা
সঠিক উত্তর:
ঘ) একটি অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p মূলদ সংখ্যা
৩,৮৭৮.
৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা হলে দৈনিক সুদ কত?
  1. ক) ১ টাকা
  2. খ) ০.১ টাকা
  3. গ) ০.০১ টাকা
  4. ঘ) ১০ টাকা
সঠিক উত্তর:
গ) ০.০১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০১ টাকা
ব্যাখ্যা

৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা
∴ ৪০ পয়সার ১ দিনের সুদ ৪০/৪০ = ১ পয়সা।
১ পয়সা = ১/১০০ = ০.০১ টাকা

৩,৮৭৯.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ২/৭
  2. খ) ২/৫
  3. গ) ৩/১০
  4. ঘ) ৪/৫
সঠিক উত্তর:
ক) ২/৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ২/৭
ব্যাখ্যা
২/৭ = ০.২৯
২/৫ = ০.৪
৩/১০ =০.৩
৪/৫ = ০.৮

ক্ষুদ্রতম ভগ্নাংশ = ২/৭ 
৩,৮৮০.
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
  1. ক) কোনটিই নয়
  2. খ) ৫৬
  3. গ) ৬০
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
খ) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৬
ব্যাখ্যা
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে পাই ,

৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬, ৫২,৪৮,৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪

৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি হবে = ৫৬
৩,৮৮১.
দুটি ট্রেন, প্রতিটি ২০০ মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় ১০ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? 
  1. ৬৪ কিমি/ঘণ্টা
  2. ৭২ কিমি/ঘণ্টা
  3. ৮২ কিমি/ঘণ্টা
  4. ৫২ কিমি/ঘণ্টা
সঠিক উত্তর:
৭২ কিমি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৭২ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন:  দুটি ট্রেন, প্রতিটি ২০০ মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় ১০ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? 

সমাধান:
দেওয়া আছে,
দুটি ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মিটার + ২০০ মিটার = ৪০০ মিটার
এবং একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করতে সময় = ১০ সেকেন্ড

এখন, 
যেহেতু দুটি ট্রেনের গতি সমান, তাই প্রতিটির গতি = v মিটার/সেকেন্ড

∴ আপেক্ষিক গতি = v + v = ২v মিটার/সেকেন্ড ; [বিপরীত দিকে হওয়ায়] 

আমরা জানি, 
সময় = দূরত্ব/আপেক্ষিকগতি
​⇒ ১০ = ৪০০/২v
⇒ ২০v = ৪০০
⇒ v = ৪০০/২০ 
⇒ v = ২০ মিটার/সেকেন্ড
⇒ v = ২০ × (১৮/৫) কিমি/ঘণ্টা
∴ v = ৭২ কিমি/ঘণ্টা

সুতরাং, প্রতিটি ট্রেনের গতিবেগ ৭২ কিমি/ঘণ্টা। 

৩,৮৮২.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৫ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 
  1. ১০ বর্গ সেন্টিমিটার
  2. ১৫ বর্গ সেন্টিমিটার
  3. ৪০ বর্গ সেন্টিমিটার
  4. ২০ বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
২০ বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৫ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ৫ সেন্টিমিটার 
অপর কর্ণটি = ৮ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ৫ × ৮
= ২০ বর্গ সেন্টিমিটার।
৩,৮৮৩.
log3(1/243) এর মান কত?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) - 5
  4. ঘ) - 3
সঠিক উত্তর:
গ) - 5
উত্তর
সঠিক উত্তর:
গ) - 5
ব্যাখ্যা
প্রশ্ন: log3(1/243) এর মান কত? 

সমাধান:
log3(1/243)
= log3(1/35)
= log3(3 - 5)
= - 5log33
= - 5 . 1
= - 5
৩,৮৮৪.
১৪৪ কোন সংখ্যার ৪০%? 
  1. ৩৪০
  2. ২৬০
  3. ২৯০
  4. ৩৬০
সঠিক উত্তর:
৩৬০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ কোন সংখ্যার ৪০%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 
∴ ক এর ৪০% = ১৪৪ 
বা, ক × (৪০/১০০) = ১৪৪ 
বা, ৪০ক/১০০ = ১৪৪ 
বা, ৪০ক = ১৪৪ × ১০০
বা, ক = (১৪৪ × ১০০)/৪০
∴ ক = ৩৬০

∴ সংখ্যাটি = ৩৬০ ।
৩,৮৮৫.
60 is the value of the ____ th term of the 0, 2, 4, 6, ______ Series.
  1. 29
  2. 30
  3. 31
  4. 32
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: 60 is the value of the ____ th term of the 0, 2, 4, 6, ______ Series.

সমাধান:
0, 2, 4, 6, ______

এখানে 
১ম পদ a = 0
সাধারণ অন্তর d = 2 - 0 = 2

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
60 = 0 + (n - 1) 2
60 = 2n - 2
2n = 60 + 2
2n = 62
n = 31 
৩,৮৮৬.
a + b = √7, a - b = √5 হলে, ab = ?
  1. 1/4
  2. 1/2
  3. 1/5
  4. 1/7
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √7, a - b = √5 হলে, ab = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b = √7
a - b = √5

আমরা জানি,
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= {(√7)/2}2 - {(√5)/2}2
= 7/4 - 5/4
= (7 - 5)/4
= 2/4
= 1/2
৩,৮৮৭.
(√5 + 1)m + 4 = 4√5 হলে, m এর মান কত?
  1. 1
  2. 2√5
  3. 6 - 2√5
  4. 3 - 2√5
সঠিক উত্তর:
6 - 2√5
উত্তর
সঠিক উত্তর:
6 - 2√5
ব্যাখ্যা
প্রশ্ন: (√5 + 1)m + 4 = 4√5 হলে, m এর মান কত? 

সমাধান: 
(√5 + 1) m + 4 = 4√5
⇒ (√5 + 1) m = 4√5 - 4
⇒ (√5 + 1) m = 4 (√5 - 1)
⇒ m= 4 (√5 - 1)/(√5 + 1)
⇒ m = 4 (√5 - 1) (√5 - 1)/(√5 + 1) (√5 - 1)
⇒ m = 4 {(√5)2 - 2√5 + 1}/(√5)2 - 1
⇒ m = 4 (6 - 2√5)/4
∴ m = 6 - 2√5
৩,৮৮৮.
কোন বাহিনীতে যদি আর ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তবে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ বাহিনীতে সদস্য সংখ্যা কত?
  1. ৫৮৯ জন
  2. ৫৯৮ জন
  3. ৬১১ জন
  4. ৬০১ জন
সঠিক উত্তর:
৫৮৯ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৮৯ জন
ব্যাখ্যা
২০,২০, ৪০, ৫০ ও ৬০ এর ল.সা.গু = ৬০০
∴ নির্ণেয় সংখ্যাটি= ৬০০-১১ = ৫৮৯ জন
৩,৮৮৯.
a + (2/a) = 3 হলে, a3 + (8/a3) এর মান কত?
  1. 9
  2. 6
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: a + (2/a) = 3 হলে, a3 + (8/a3) এর মান কত?

সমাধান:
a3 + (8/a3) = {a + (2/a)}3 - 3 ⋅ a ⋅ (2/a){a + (2/a)}
= 33 - 3 ⋅ 2 ⋅ 3
= 27 - 18
= 9
৩,৮৯০.
জাবের একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৫ দিনে শেষ করে। কাজটির ৩/৫ অংশ শেষ করতে হামিদের একার কতদিন লাগবে?
  1. ৭ দিনে
  2. ৫ দিনে
  3. ১১ দিনে
  4. ৯ দিনে
সঠিক উত্তর:
৯ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৯ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: জাবের একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৫ দিনে শেষ করে। কাজটির ৩/৫ অংশ শেষ করতে হামিদের একার কতদিন লাগবে?

সমাধান: 
ধরি, সম্পূর্ণ কাজ ১ অংশ
অবশিষ্ট কাজ = {১ - (২/৩)} = ১/৩ অংশ

হামিদ (১/৩) অংশ কাজ করে ৫ দিনে
হামিদ ১ অংশ কাজ করে (৫ × ৩) দিনে
হামিদ (৩/৫) অংশ কাজ করে {(৫ × ৩ × ৩)/৫} দিনে
= ৯ দিনে

৩,৮৯১.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 184 বর্গসে.মি. এবং এর এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. হলে অপর বহুর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 13 সে.মি.
  2. খ) 22 সে.মি.
  3. গ) 21 সে.মি.
  4. ঘ) 23 সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 23 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 23 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 184 বর্গসে.মি. এবং এর এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. হলে অপর বহুর দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য = x  সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা

∴ 1/2 × x ×16 = 184
⇒ 8x = 184
⇒ x = 184/8
∴ x = 23

∴ নির্ণেয় অপর বাহুর দৈর্ঘ্য 23 সে.মি.
৩,৮৯২.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৩৭৫ টাকা
সঠিক উত্তর:
ক) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
 ৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৫ টাকা
                                              = ৩০০ টাকা।
৩,৮৯৩.
যদি x4 - 2x2 + 1 = 0 হয়, তবে x এর মান কত?
  1. 1
  2. 0
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - 2x2 + 1 = 0 হয়, তবে x এর মান কত?

সমাধান:
x4 - 2x2 + 1 = 0
⇒ (x2)2 - 2.x2.1 + (1)2 = 0
⇒(x2 - 1)2 = 0
⇒ x2 - 1 = 0
⇒ x2 = 1
∴ x = 1
৩,৮৯৪.
log2√525 + log2√516 = x হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: log2√525 + log2√516 = x হলে x এর মান কত?

সমাধান: 
log2√525 + log2√516 = x
⇒ log2√5(25 × 16) = x
⇒ log2√5400 = x
⇒ 2√5x = 400
⇒ (2√5)x = (2√5)4
 x = 4
৩,৮৯৫.
১ থেকে ৩৮ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ১৬
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩৮ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১ থেকে ৩৮ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮,৩২,৩৬
এখানে
n  = ৯
∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (৯ + ১)/২ তম পদ
= ৫ তম পদ 
= ২০
৩,৮৯৬.
3x2 + 3 = 6x হলে x5 - 1/x4 এর মান কত?
  1. 0
  2. 1
  3. -1
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

3x2 + 3 = 6x
বা, x2 + 1 = 2x
বা, x2 - 2x + 1 = 0
বা, (x - 1)2 = 0
বা, x - 1 = 0
বা, x = 1

x5 - 1/x4
= 15 - 1/14
= 1 - 1
= 0

৩,৮৯৭.
- ৩ + ৬ × ৭ - ১২ ÷ ৪ = ক হলে, ক এর মান কত? 
  1. ক) ৩৬
  2. খ) - ৩৬
  3. গ) ১/৩৬
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা
- ৩ + ৬ × ৭ - ১২ ÷ ৪ = ক
বা, - ৩ + ৬ × ৭ - ৩ = ক 
বা, - ৩ + ৪২ -  ৩ = ক 
বা, - ৬ + ৪২ = ক 
বা,  ৩৬ = ক 
ক = ৩৬
৩,৮৯৮.
কোনো বৃত্তের কেন্দ্রগামী জ্যা-এর দৈর্ঘ্য 12 মিটার হলে, কেন্দ্র থেকে 3 মিটার দূরবর্তী জ্যা-এর দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 2√27 মিটার
  2. খ) 27 মিটার
  3. গ) √27 মিটার
  4. ঘ) 16 মিটার
সঠিক উত্তর:
ক) 2√27 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 2√27 মিটার
ব্যাখ্যা


EC² = OC² - OE²
⇒ EC = √(6² - 3²)
⇒ EC = √27
∴ BC = 2√27 মিটার

৩,৮৯৯.
B = {2, 3, 4, 5} হলে, B এর প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে?
  1. 15
  2. 16
  3. 18
  4. 20
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা

প্রশ্ন: B = {2, 3, 4, 5} হলে, B এর প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
B = {2, 3, 4, 5}

আমরা জানি,
কোন সেটের প্রকৃত উপসেট = 2n-1
এখানে,
n = সেটের উপাদান সংখ্যা = 4

∴ প্রকৃত উপসেট =  2n-1 = 24-1=16 - 1 = 15

৩,৯০০.
দুইটি সংখ্যার ল.সা.গু. ১০৫ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৭ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে?
  1. ৬৬
  2. ৭৫
  3. ৫৫
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ১০৫ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৭ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত = ৫ : ৭
তাদের ল.সা.গু = ১০৫

মনে করি,
একটি সংখ্যা = ৫ক
অপর সংখ্যা = ৭ক

∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৩৫ক

প্রশ্নমতে,
৩৫ক = ১০৫
⇒ ক = ১০৫/৩৫
∴ ক = ৩

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৫ক + ৭ক
= ১২ক
= ১২ × ৩
= ৩৬