বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা / ৪৭৫ · ২০১৩০০ / ৪৭,৮৩৩

২০১.
2x2 - 5x - 7 এর উৎপাদক কোনটি?
  1. (2x + 1)
  2. (x - 7)
  3. (2x + 7)
  4. (2x - 7)
সঠিক উত্তর:
(2x - 7)
উত্তর
সঠিক উত্তর:
(2x - 7)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 5x - 7 এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
2x2 - 5x - 7 
= 2x2 - 7x + 2x - 7 
= x(2x - 7) + (2x - 7) 
= (2x - 7)(x + 1) 

∴ 2x2 - 5x - 7 এর উৎপাদক (x + 1) এবং (2x - 7). 
২০২.
একটি নির্দিষ্ট হার সরল সুদে ৬২০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ৯১৭৬ টাকা হয়। সুদের হার কত? 
  1. ১২%
  2. ৯%
  3. ১৫%
  4. ১১%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল সুদে ৬২০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ৯১৭৬ টাকা হয়। সুদের হার কত? 

সমাধান:
ধরি,
আসল, P = ৬২০০ টাকা 
সুদ-আসল, A = ৯১৭৬ টাকা
∴ সুদ, I = ৯১৭৬ - ৬২০০ টাকা 
= ২৯৭৬ টাকা 
সময়, n = ৪ বছর 

আমরা জানি 
I = Pnr 
⇒ r = I/(Pn)
= (২৯৭৬ × ১০০)/(৬২০০ × ৪)
= ১২%

∴ সুদের হার ১২%
২০৩.
x + y = 5 এবং x - y = 3 হলে xy এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5 এবং x - y = 3 হলে xy এর মান কত?

সমাধান: 
x + y = 5 
x - y = 3

আমরা জানি 
4xy  = (x + y)2 - (x - y)2
⇒ 4xy = 52 - 32
⇒ 4xy = 25 - 9
⇒ 4xy = 16
⇒ xy = 16/4
⇒ xy = 4
২০৪.
আমান প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি হালি কলা কি দামে বিক্রি করলে ডজন প্রতি ৭ টাকা লাভ হবে?
  1. ক) ১৭ টাকা
  2. খ) ১৩ টাকা
  3. গ) ৮ টাকা
  4. ঘ) ৬ টাকা
সঠিক উত্তর:
গ) ৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আমান প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি হালি কলা কি দামে বিক্রি করলে ডজন প্রতি ৭ টাকা লাভ হবে?

সমাধান:
প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন কলার ক্রয়মূল্য = (২১ × ১৫) টাকা = ৩১৫ টাকা
প্রতি ডজন  ১৪ টাকা দরে ২০ ডজন কলার ক্রয়মূল্য = (১৪ × ২০) টাকা = ২৮০ টাকা

∴ (১৫ + ২০) বা ৩৫ ডজন কলার ক্রয়মূল্য = (৩১৫ + ২৮০) টাকা = ৫৯৫ টাকা
১ ডজন কলার ক্রয়মূল্য = ৫৯৫/৩৫ টাকা = ১৭ টাকা

অতএব, ডজন প্রতি ৭ টাকা লাভে, প্রতি ডজনের বিক্রয়মূল্য = (১৭ + ৭) টাকা = ২৪ টাকা
∴ প্রতি হালি কলার বিক্রয়মূল্য = (২৪/৩) টাকা [১ ডজন = ৩ হালি]
= ৮ টাকা
২০৫.
2 - 4 + 8 - 16 + ...... ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত?
  1. 342
  2. 356
  3. 412
  4. 489
সঠিক উত্তর:
342
উত্তর
সঠিক উত্তর:
342
ব্যাখ্যা
প্রশ্ন: 2 - 4 + 8 - 16 + ...... ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত?

সমাধান:
এখানে,
১মপদ, a = 2
সাধারণ অনুপাত, d = (- 4)/2 = - 2

∴ প্রথম 9টি পদের সমষ্টি, S9 = {a(1 - rn)/(1 - r)
= {2(1 - (- 2)9}/{1 - (- 2)}
= {2(1 - (- 512)}/(1 + 2)
= {2(1 + 512)}/3
= (2 × 513)/3
= 1026/3
= 342
২০৬.
রাজু সাহেবের পরিবার 10 জন সদস্যের। তিনি ব্যতিত কেউই তাদের ব্যক্তিগত গাড়ি ড্রাইভ করতে পারেনা। যদি ঐ গাড়িতে প্রতিবার 5 জন ভ্রমণ করতে পারে তবে ঐ গাড়িতে চড়ে তার পরিবারের সদস্যরা কত উপায়ে উত্তরা থেকে বনানী যেতে পারবে?
  1. ক) 126
  2. খ) 252
  3. গ) 210
  4. ঘ) 3024
সঠিক উত্তর:
ক) 126
উত্তর
সঠিক উত্তর:
ক) 126
ব্যাখ্যা

প্রতি ট্রিপে অবশ্যই রাজু সাহেবকে থাকতে হবে।
∴ ভ্রমন করার মোট উপায় (10-1)c(5-1)
= 9c4
= 126

২০৭.
একটি ট্রেন ঘণ্টায় 30 কি.মি. বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় 25 কি.মি. হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত?
  1. 22.2 কি.মি.
  2. 32 কি.মি.
  3. 28 কি.মি.
  4. 25 কি.মি.
সঠিক উত্তর:
25 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় 30 কি.মি. বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় 25 কি.মি. হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত?

সমাধান:
ধরি, কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব = d কি.মি.

তাহলে, বেগ ৩০ কি.মি./ঘণ্টা হলে, সময় লাগে = d/30 ঘণ্টা
এবং বেগ ২৫ কি.মি./ঘণ্টা হলে, সময় লাগে = d/25 ঘণ্টা

আবার, 
25 কি.মি./ঘণ্টা বেগে চললে 10 মিনিট বেশি সময় লাগে।
∴ 10 মিনিট = 10/60 = 1/6 ঘণ্টা

প্রশ্নানুসারে,
(d/25) - (d/30) = 1/6
⇒ (6d - 5d)/150 = 1/6
⇒ d/150 = 1/6
⇒ d = 150 × (1/6)
∴ d = 25 কি.মি.

সুতরাং, দুই স্টেশনের মধ্যে দূরত্ব 25 কিলোমিটার। 

২০৮.
একটি সমান্তর ধারার ১ম পদ 3 এবং সাধারণ অন্তর 2। ধারাটির n তম পদ কত?
  1. ক) 2n + 1
  2. খ) n - 1
  3. গ) n
  4. ঘ) n + 1
সঠিক উত্তর:
ক) 2n + 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 2n + 1
ব্যাখ্যা

এখানে a = 3, d = 2,
সুতরাং ধারাটির n তম পদ = a + (n - 1)d
= 3 + (n - 1)×2
= 2n + 1

২০৯.
ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?
  1. ২ : ১
  2. ৩ : ১
  3. ১ : ২
  4. ১ : ৩
সঠিক উত্তর:
২ : ১
উত্তর
সঠিক উত্তর:
২ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। 
ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু যা ত্রিভুজের একটি ভরকেন্দ্র। 
ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে ২ : ১ অনুপাতে অন্তর্বিভক্ত করে। 
২১০.
০ ÷ ০ = কত?
  1. অনির্ণেয়
  2. ০.০
সঠিক উত্তর:
অনির্ণেয়
উত্তর
সঠিক উত্তর:
অনির্ণেয়
ব্যাখ্যা
প্রশ্ন: ০ ÷ ০ = কত?

সমাধান:
০ কে ০ দ্বারা ভাগ করা সম্ভব নয়।
তাই, ভাগফল অনির্ণেয়।
২১১.
১ বিলিয়নে কত মিলিয়ন?
  1. ১০০০০
  2. ১০০০
  3. ১০০
  4. ১০
সঠিক উত্তর:
১০০০
উত্তর
সঠিক উত্তর:
১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বিলিয়নে কত মিলিয়ন?

সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ কোটি = ১ বিলিয়ন
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন
২১২.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 

সমাধান: 
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা 
= ৮৮ টাকা 
∴ বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা 

আবার, 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
= ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য (১০০/৮৮) টাকা হলে বিক্রয়মূল্য = (১১০×১০০)/(১০০×৮৮) টাকা 
= (১১০/৮৮) টাকা 

এখন, 
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল 
∴১ টাকায় বিক্রয় করতে হবে = (৫×৮৮)/১১০ টি মার্বেল 
= ৪ টি মার্বেল।
২১৩.
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
  1. ১০৪
  2. ১১৩
  3. ১০৭
  4. ১১১
সঠিক উত্তর:
১০৭
উত্তর
সঠিক উত্তর:
১০৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত? 
 
সমাধান: 
১০ থেকে ৬০ পর্যন্ত একক স্থানীয় অঙ্ক ৯ বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো হলো- 
১৯, ২৯ এবং ৫৯ 
∴ তাদের সমষ্টি = (১৯ + ২৯ + ৫৯) 
= ১০৭ ।
২১৪.
প্রদত্ত চিত্রের আলোকে tanA = কত?
  1. 11/61
  2. 61/11
  3. 60/11
  4. 11/60
সঠিক উত্তর:
11/60
উত্তর
সঠিক উত্তর:
11/60
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রের আলোকে tanA = কত?

সমাধান:
tanA = লম্ব/ভূমি = 11/60
২১৫.
কোনটি মৌলিক সংখ্যা? 
  1. ৫৫
  2. ৪৭
  3. ৮৭
  4. ৯১
সঠিক উত্তর:
৪৭
উত্তর
সঠিক উত্তর:
৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা? 

সমাধান: 
মৌলিক সংখ্যা: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। 
যথা - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭। 

৪৭ একটি মৌলিক সংখ্যা
২১৬.
এক ব্যক্তির ৭ জন বন্ধু আছেন। তিনি তার জন্মদিনে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে নিমন্ত্রণ করতে পারেন?
  1. ৬৩ উপায়ে
  2. ১২৭ উপায়ে
  3. ৯১ উপায়ে
  4. ১২৮ উপায়ে
সঠিক উত্তর:
১২৭ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
১২৭ উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তির ৭ জন বন্ধু আছেন। তিনি তার জন্মদিনে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে নিমন্ত্রণ করতে পারেন?

সমাধান:
প্রতিটি বন্ধুর জন্য নিমন্ত্রনের উপায় = ২ টি ( নিমন্ত্রন করা কিংবা না করা)

৭ জন বন্ধুর জন্য মোট উপায় সংখ্যা = ২ - ১
= ১২৮ - ১ = ১২৭ (কাউকে না কাউকে নিমন্ত্রন করবেনই)

সুতরাং, তিনি ১ বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে ১২৭ উপায়ে পারেন।

২১৭.
বার্ষিক ৮% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ১০০০ টাকা ১ বছরে কত টাকা হবে?
  1. ১০৮১.৬ টাকা
  2. ৯৯৭.৬ টাকা
  3. ৮৮৭.৬ টাকা
  4. ১০৩৪.৬ টাকা
সঠিক উত্তর:
১০৮১.৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮১.৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ১০০০ টাকা ১ বছরে কত টাকা হবে?

সমাধান:
সুদের হার, r = ৮% বার্ষিক = (৮/২)% ষান্মাসিক = ৪% ষান্মাসিক = ০.০৪
সময়, n = ১ বছর = ২ অর্ধবছর
আসল, P = ১০০০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন = ১০০০ × (১ + ০.০৪)২ টাকা
= ১০০০ × ১.০৪ × ১.০৪ টাকা
= ১০৮১.৬ টাকা
২১৮.
1/3 + 1/32 + 1/33 + …. ∞ = ?
  1. ক) 4/3
  2. খ) 1/2
  3. গ) 2/3
  4. ঘ) 3/2
সঠিক উত্তর:
খ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2
ব্যাখ্যা
১ম পদ a = 1/3
সাধারণ অনুপাত r = 1/3
∴ সমষ্টি = a/(1-r)
= (1/3) / (1 - 1/3)
= (1/3) / (2/3)
= 1/3 × 3/2
= 1/2
২১৯.
log100000x = - 1/5 হলে, x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 1/10
  3. গ) 1/100
  4. ঘ) 1/1000
সঠিক উত্তর:
খ) 1/10
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/10
ব্যাখ্যা
প্রশ্ন: log100000x = - 1/5 হলে, x এর মান কত?

সমাধান:
log100000x = - 1/5
⇒ x = (100000) - 1/5
⇒ x = (105) - 1/5
⇒ x = 10 - 1
∴ x = 1/10
২২০.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/5
  2. 1/12
  3. 2/13
  4. 1/6
সঠিক উত্তর:
1/12
উত্তর
সঠিক উত্তর:
1/12
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = 6 × 6 = 36
10 হওয়ার ঘটনা = {(4, 6), (5, 5), (6, 4)} = 3 টি

∴ যোগফল 10 হওয়ার সম্ভাবনা = 3/36 = 1/12
২২১.
log√9/log9 = কত?
  1. 1
  2. 1/2
  3. 1/3
  4. 1/√3
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: log√9/log9 = কত?

সমাধান:
log√9/log9
= log91/2/log9
= {(1/2) log 9}/log 9
= 1/2
২২২.
তিনটি ভিন্ন ভিন্ন কাঠের দৈর্ঘ্য ৩২ সে.মি., ৪০ সে.মি. এবং ৪৮ সে.মি.। সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই কাঠগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।
  1. ক) ৪৮ মিটার
  2. খ) ৪.৮ মিটার
  3. গ) ৩.৮ মিটার
  4. ঘ) ৫.৮ মিটার
সঠিক উত্তর:
খ) ৪.৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪.৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ভিন্ন ভিন্ন কাঠের দৈর্ঘ্য ৩২ সে.মি., ৪০ সে.মি. এবং ৪৮ সে.মি.। সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই কাঠগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।

সমাধান:
নির্ণেয় কাপড়ের পরিমাণ হবে ৩২, ৪০, ৪৮ এর ল.সা.গু।
৩২, ৪০, ৪৮ এর ল.সা.গু ৪৮০
সর্বনিম্ন কাপড় = ৪৮০ সে.মি
= ৪৮০/১০০ মিটার
= ৪.৮ মিটার
২২৩.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 16° হলে, সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণটি কত ডিগ্রি?
  1. 52°
  2. 53°
  3. 55°
  4. 62°
সঠিক উত্তর:
53°
উত্তর
সঠিক উত্তর:
53°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 16° হলে, সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রত্তম কোণ = a
এবং বৃহত্তম কোণ = (a + 16°)

প্রশ্নমতে,
a + a + 16° + 90° = 180°
⇒ 2a = 180° - 106°
⇒ a = 74°/2
∴ a = 37°

∴ বৃহত্তম কোণ = (37 + 16)° = 53°
২২৪.
x4 + 2x2 + 1 = 5x2 হলে, ‍x + 1/x এর মান কত?
  1. 0
  2. 5
  3. √3
  4. √5
সঠিক উত্তর:
√5
উত্তর
সঠিক উত্তর:
√5
ব্যাখ্যা

প্রশ্ন: x4 + 2x2 + 1 = 5x2 হলে, ‍x + 1/x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x4 + 2x2 + 1 = 5x2 
⇒ x2 + 2 + 1/x2 = 5 
⇒ x2 + 1/x2 = 5 - 2 
⇒ x2 + 1/x2 = 3 
⇒ (x + 1/x)2 – 2.x.(1/x) = 3 
⇒ (x + 1/x)2 = 3 + 2
⇒ (x + 1/x)2 = 5 
∴ x + 1/x = √5

২২৫.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
  1. (x2 - y2) / xy
  2. (2x2 - y2) / xy
  3. (y2 - x2) / xy
  4. (x2 - 2y2) / xy
সঠিক উত্তর:
(y2 - x2) / xy
উত্তর
সঠিক উত্তর:
(y2 - x2) / xy
ব্যাখ্যা

প্রশ্ন: x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?

সমাধান:
মনে করি,
x/y + p = y/x
বা, p = y/x - x/y
বা, p = (y2 - x2) / xy

২২৬.
1 + 2 + 3 + ............ + 58 = কত?
  1. 1708
  2. 1711
  3. 1715
  4. 1719
সঠিক উত্তর:
1711
উত্তর
সঠিক উত্তর:
1711
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + ............ + 58 = কত? 

সমাধান: 
এখানে, 
প্রথম পদ, a = 1 
সাধারণ অন্তর, d = (2 - 1) = 1
পদসংখ্যা, n = 58

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d} 
= (58/2){2 × 1 + (58 - 1) × 1}
= 29 × (2 + 57) 
= (29 × 59)
= 1711
২২৭.
A = {x ∈ N : 2 < x ≤ 7} এবং B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 8} হলে, A∩B = ?
  1. ক) {3, 5, 7}
  2. খ) {1, 3, 5, 7}
  3. গ) {1, 3, 5}
  4. ঘ) {1, 3, 4, 5, 7}
সঠিক উত্তর:
ক) {3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
ক) {3, 5, 7}
ব্যাখ্যা

A = {x ∈ N : 2 < x ≤ 7}
= {3, 4, 5, 6, 7}
B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 8}
= {1, 3, 5, 7}
∴ A∩B = {3, 5, 7}

২২৮.
x2 - y2 + 4y - 4 এর একটি উৎপাদক কোনটি? 
  1. x - 2y + 1 
  2.  x - y - 2 
  3. x + y - 2 
  4.  x + y + 2 
সঠিক উত্তর:
x + y - 2 
উত্তর
সঠিক উত্তর:
x + y - 2 
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - y2 + 4y - 4 এর একটি উৎপাদক কোনটি? 

সমাধান: 
 x2 - y2 + 4y - 4 
= x2 - (y2 - 4y + 4) 
= x2 - {(y)2 - 2. y. 2 + (2)2
= x2 - (y - 2)2 
= {x + (y - 2)} {x - (y - 2)} 
= (x + y - 2) (x - y + 2) 

২২৯.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬সে. মি. ও ২৪.৫ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২√২ সে.মি
  2. খ) ১৬√২ সে.মি
  3. গ) ১৮√২ সে.মি
  4. ঘ) ১৪√২ সে.মি
সঠিক উত্তর:
ঘ) ১৪√২ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪√২ সে.মি
ব্যাখ্যা
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৬ × ২৪.৫ = ১৯৬বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক= ১৯৬ বর্গ সে.মি.
∴ ক = ১৪ সে.মি.

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য= √২ ক = √২  × ১৪ = ১৪√২ সে.মি
২৩০.
1/।2x - 5। > 1/3 অসমতাটির সমাধান কত? 
  1. ক) 1 < x < 4
  2. খ) 3 < x < 5
  3. গ) 2 < x < 3
  4. ঘ) 4 < x < 5
সঠিক উত্তর:
ক) 1 < x < 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 1 < x < 4
ব্যাখ্যা
প্রশ্ন: 1/।2x - 5। > 1/3 অসমতাটির সমাধান কত?  

সমাধান: 
1/।2x - 5। > 1/3
।2x - 5। < 3
- 3 < 2x - 5 < 3 
- 3 + 5 < 2x - 5 + 5 < 3 + 5
2 < 2x < 8
2/2 < 2x/2 < 8/2
1 < x < 4
২৩১.
x2 - y2 - 2x + 1 এর একটি উৎপাদক -
  1. x + y + 1
  2. x - y + 1
  3. x + y - 1
  4. x + y
সঠিক উত্তর:
x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
x + y - 1
ব্যাখ্যা

x2 - y2 - 2x + 1
= (x2 - 2x + 1) - y2
= (x - 1)2 - y2
= (x + y - 1)(x - y - 1)

২৩২.
একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে যোগফল ৯ হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/৯
  3. ১/৮
  4. ১/১২
সঠিক উত্তর:
১/৯
উত্তর
সঠিক উত্তর:
১/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে যোগফল ৯ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা= ৬ × ৬ = ৩৬
৯ হওয়ার ঘটনা = {(৩, ৬), (৪, ৫), (৫, ৪), (৬, ৩)} = ৪

∴ সম্ভাবনা = ৪/৩৬
= ১/৯
২৩৩.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ সংখ্যা দুইটির অনুপাত কত?
  1. ক) ৩ : ১
  2. খ) ২ : ৩
  3. গ) ১ : ৪
  4. ঘ) ২ : ১
সঠিক উত্তর:
ঘ) ২ : ১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ : ১
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি x এবং y

প্রশ্নমতে,
x - y = (1/3)(x + y)
⇒ 3x - 3y = x + y
⇒ 3x - x = y + 3y
⇒ 2x = 4y
⇒ x/y = 4/2
⇒ x/y = 2/1
∴ x : y = 2 : 1
২৩৪.
একটি ফ্যাক্টরিতে মাসে ৫০,০০০ ব্যাগ সিমেন্ট উৎপন্ন হয়। ঐ ফ্যাক্টরিতে আনুষঙ্গিক খরচ মাসে ৮০,০০০ টাকা এবং কাঁচামাল ক্রয় বাবদ ৭৫,০০,০০০ টাকা মাসে খরচ হয়। শতকরা ২০ টাকা হারে লাভ করতে হলে প্রতি ব্যাগ সিমেন্টের দাম কত?
  1. ক) ১৮১ টাকা
  2. খ) ১৮২ টাকা
  3. গ) ১৮১.৯৫ টাকা
  4. ঘ) ১৮১.৯২ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৮১.৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮১.৯২ টাকা
ব্যাখ্যা

২০% লাভে বিক্রয়মূল্য = (১০০+২০) টাকা = ১২০ টাকা
মোট উৎপাদন খরচ = (৮০,০০০ + ৭৫,০০,০০০)
                          = ৭৫,৮০,০০০ টাকা
উৎপাদন খরচ ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = ১২০ টাকা
উৎপাদন খরচ ৭৫,৮০,০০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১২০×৭৫,৮০,০০০)/১০০ টাকা 
                                                                 = ৯০,৯৬,০০০ টাকা
৫০,০০০ ব্যাগ সিমেন্টের বিক্রয়মূল্য = ৯০,৯৬,০০০ টাকা
∴ ১           ''         ''              ''       = ১৮১.৯২ টাকা

২৩৫.
1 + cot2θ = 4 এবং θ < 90° হলে, θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + cot2θ = 4 এবং θ < 90° হলে, θ এর মান কত?

সমাধান:
এখানে,
1 + cot2θ = 4
⇒ cosec2θ = 4
⇒ cosec2θ = 22
⇒ cosecθ = 2
⇒ 1/sinθ = 2
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30°
∴ θ = 30°
২৩৬.
x - (1/x) = 2 হলে, x4 + (1/x4) = কত?
  1. 30
  2. 32
  3. 34
  4. 36
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: x - (1/x) = 2 হলে, x4 + (1/x4) = কত?

সমাধান: 
 x4 + (1/x4)
= {(x2 + (1/x2)}2 - 2. x2. 1/x2 
= {x2 + (1/x2)}2 - 2 
= [{x - (1/x)}2 + 2. x. 1/x]2 - 2  
= {(2)2+ 2}2 - 2 
= (4 + 2)2 - 2 
= (6)2 - 2 
= 36 - 2 
= 34 
২৩৭.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং এদের গ.সা.গু. ৬ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ৯০
  2. ১২০
  3. ১৫০
  4. ৬০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং এদের গ.সা.গু. ৬ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?

​সমাধান: 
​ধরি,
​সংখ্যা দুইটি ৪ক এবং ৫ক

​∴ এদের গ.সা.গু. = ক
এবং ​ল.সা.গু = ২০ক

​প্রশ্নমতে,
​ক = ৬

​​∴ ল.সা.গু = ২০ক
​= ২০ × ৬ = ১২০

২৩৮.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ১ ঘণ্টা, ২ ঘণ্টা ও ৩ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
  1. ৪ বার
  2. ৫ বার
  3. ৬ বার
  4. ৭ বার
সঠিক উত্তর:
৪ বার
উত্তর
সঠিক উত্তর:
৪ বার
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ১ ঘণ্টা, ২ ঘণ্টা ও ৩ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?

সমাধান:
১, ২ ও ৩ এর ল.সা.গু = ৬
অতএব, তিনটি ঘণ্টা একত্রে বাজবে ৬ ঘণ্টা পর।

∴ ১ দিনে বা ২৪ ঘণ্টায় মোট বাজবে = (২৪/৬) বার 
= ৪ বার 

১ দিন বলতে যেহেতু ২৪ ঘন্টাকে (০০:০০:০০-২৩:৫৯:৫৯) বুঝায়, তাই এই সময়ের মধ্যে ঘন্টাটি সর্বোচ্চ ৪ বার বাজবে। 

২৩৯.
(x - y)/xy + (y - z)/yz + (z - x)/zx এর মান-
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা

(x - y)/xy + (y - z)/yz + (z - x)/zx
= (zx - yz + xy - zx + yz - xy)/xyz
= 0/xyz
= 0

২৪০.
যদি দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয় তবে তাদের যোগফল ছয় আসার সম্ভাবনা কত?
  1. ৫/৩৬
  2. ৭/৩৬
  3. ১/৩৬
  4. ৫/৬
সঠিক উত্তর:
৫/৩৬
উত্তর
সঠিক উত্তর:
৫/৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয় তবে তাদের যোগফল ছয় আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইবার ছক্কা নিক্ষেপে মোট ঘটনার সংখ্যা = ৬ × ৬ = ৩৬টি

যোগফল ৬ আসার অনুকূল ঘটনা = (১ + ৫), (২ + ৪), (৩ + ৩), (৪ + ২), (৫ + ১) = ৫টি

∴ যোগফল ছয় আসার সম্ভাবনা = ৫/৩৬
২৪১.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ৪৩
  2. ৩৯
  3. ৪১
  4. ৪৫
সঠিক উত্তর:
৪৩
উত্তর
সঠিক উত্তর:
৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
 
সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 
 
প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 
 
∴ সংখ্যাটি = ৪৩ ।
২৪২.
x2+y2  = 14 এবং xy = 3 হলে, (x-y)2 = কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 14
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

(x - y)2  = x2 + y2 -2xy
= 14 - 6
= 8

২৪৩.
৪% হার মুনাফায় ১২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?
  1. ৬ টাকা
  2. ৪ টাকা
  3. ২ টাকা
  4. পার্থক্য নেই
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার মুনাফায় ১২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ১২৫০,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৪%

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা = Pnr = ১২৫০ × ২ × (৪/১০০) = ১০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে,
চক্রবৃদ্ধি মূলধন = P(1 + r)n
= ১২৫০ × (১ + (৪/১০০))
= ১২৫০ × {(১০৪ × ১০৪) / (১০০ × ১০০)} = ১৩৫২ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৩৫২ - ১২৫০ = ১০২ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১০২ - ১০০ = ২ টাকা।
২৪৪.
চিত্রে ∠ACD = ?
  1. ক) ∠ABD
  2. খ) ∠BAC
  3. গ) ∠BDC
  4. ঘ) ∠AOB
সঠিক উত্তর:
ক) ∠ABD
উত্তর
সঠিক উত্তর:
ক) ∠ABD
ব্যাখ্যা

একই চাপের উপর দন্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান।
AD চাপের উপর দন্ডায়মান ∠ACD ও ∠ABD পরস্পর সমান।

২৪৫.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৩ মিটার এবং উচ্চতা ২ মিটার হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ৩০০০ লিটার
  2. ৩০০০০ লিটার
  3. ৩০০০০০ লিটার
  4. ৩০০০০০০ লিটার
সঠিক উত্তর:
৩০০০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৩ মিটার এবং উচ্চতা ২ মিটার হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হবে?

সমাধান:
এখানে, 
দৈর্ঘ্য = ৫ মিটার = ৫০০ সে.মি.
প্রস্থ = ৩ মিটার = ৩০০ সে.মি.
উচ্চতা = ২ মিটার = ২০০ সে.মি.

∴ আয়তন = (৫০০ × ৩০০ × ২০০) ঘন সে.মি.
= ৩০০০০০০০ ঘন সে.মি.
= ৩০০০০০০০/১০০০ লিটার 
= ৩০০০০ লিটার                                [যেহেতু, ১ লিটার = ১০০০ ঘন সে.মি.]

২৪৬.
θ = 30° হলে, (2sinθ/tanθ) এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1/√2
  3. গ) √3
  4. ঘ) √3/2
সঠিক উত্তর:
গ) √3
উত্তর
সঠিক উত্তর:
গ) √3
ব্যাখ্যা
প্রশ্ন: θ = 30° হলে, (2sinθ/tanθ) এর মান কত? 

সমাধান: 
2sinθ/tanθ
= 2sinθ/(sinθ/cosθ)
= 2sinθ × (cosθ/sinθ)
= 2cosθ
= 2cos30°
= 2 × (√3/2)
= √3
২৪৭.
  1. ক) ৪২০.২৮
  2. খ) ৭২.৩২
  3. গ) ১২.১৮৫
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১২.১৮৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২.১৮৫
ব্যাখ্যা


২৪৮.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ১২০ বর্গ সেমি, একটি কর্ণ ২৪ সেমি হলে, অপর কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫
  2. খ) ১০
  3. গ) ৫
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
যেহেতু, লম্ব তৈরি করেছে তারমানে ঐ সামান্তরিকটা একটা রম্বস।

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2)× কর্ণদ্বয়ের গুনফল
বা, 120 = (1/2)× ২য় কর্ণ × 24
বা, 120/24 =(1/2)× ২য় কর্ণ = অপর কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য
বা, অপর কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = 5 cm.

২৪৯.
কোনো খাদ্য 26 জন লোকের 30 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 60 জন লোকের কত দিন চলবে?
  1. ক) 15
  2. খ) 14
  3. গ) 13
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 13
উত্তর
সঠিক উত্তর:
গ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো খাদ্য 26 জন লোকের 30 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 60 জন লোকের কত দিন চলবে?

সমাধান: 
26 জন লোকের  খাদ্য আছে 30 দিনের 
1 জন লোকের  খাদ্য আছে 30 × 26 দিনের 
60 জন লোকের  খাদ্য আছে (30 × 26)/60 দিনের 
= 13 দিনের
২৫০.
'BASEBALL' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম ও শেষ অক্ষর A থাকে?
  1. ক) 150
  2. খ) 140
  3. গ) 180
  4. ঘ) 240
সঠিক উত্তর:
গ) 180
উত্তর
সঠিক উত্তর:
গ) 180
ব্যাখ্যা
BASEBALL শব্দে 8টি  বর্ণ আছে।  যেখানে 
L = 2 টি
A =2টি
B = 2 টি
১ম ও শেষ অক্ষর A, বাকী থাকবে 6টি অক্ষর

∴ সাজানো যাবে = 6!/(2!2!)
                         = 180 উপায়ে
২৫১.
4y + 1 = 2y - 2 হলে, y এর মান কত?
  1. 3
  2. - 2
  3. - 4
  4. 6
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: 4y + 1 = 2y - 2 হলে, y এর মান কত? 

সমাধান: 
4y + 1 = 2y - 2
বা, (22)y + 1 = 2y - 2
বা, 22y + 2 = 2y - 2
বা, 2y + 2 = y - 2
বা, 2y - y = - 2 - 2
∴ y = - 4 
২৫২.
A = {1, 2, 3, 4, 5} হলে, P(A) এর উপাদান কয়টি? 
  1. 5
  2. 16
  3. 31
  4. 32
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3, 4, 5} হলে, P(A) এর উপাদান কয়টি? 

সমাধান:
দেওয়া আছে, 
∴ A = {1, 2, 3, 4. 5} 
আমরা জানি, 
A সেটের উপাদান n হলে P(A) এর উপাদান সংখ্যা হবে 2n

এখানে, 
A এর উপাদান সংখ্যা, n = 5 
∴ P(A) এর উপাদান সংখ্যা = 2n 
= 25 
= 32 
২৫৩.
ax3 + ax + 10 = 0 এর একটি মূল 2 হলে a এর মান কত?
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 0
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) -1
উত্তর
সঠিক উত্তর:
খ) -1
ব্যাখ্যা

যেহেতু, সমীকরনটির একটি মূল ২
∴ a(2)3 + a.2 + 10 = 0
বা, 8a + 2a + 10 = 0
বা, 10a + 10 = 0
বা, a + 1 = 0
∴ a = -1

২৫৪.
৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক কত?

সমাধান:
৯০ = ২ × ৩ × ৩ × ৫
এখানে ৩ আছে মোট দুইবার।
∴ ৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক = ৩
২৫৫.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৬ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গতিবেগ কত?
  1. ক) ৫/৬ মাইল/ঘণ্টা
  2. খ) ৪ মাইল/ঘণ্টা
  3. গ) ৩/৫মাইল/ঘণ্টা
  4. ঘ) ২ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ২ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

গড় গতিবেগ = মোট দূরত্ব/ মোট সময়
= (৬+৬)/(২+৪) = ১২/৬ = ২ মাইল/ঘণ্টা

২৫৬.
(2x + 4 - 4.2x + 1)/2x + 2 এর মান কত?
  1. ক) -2
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা

(2x + 4 - 4.2x + 1)/2x + 2
= (2x.24 - 22.2x.2)/2x.22
= (16.2x - 8.2x)/4.2x
= (16 - 8)/4
= 8/4
= 2

২৫৭.
0, 5, 7 এর গড় কত?
  1. ক) 6
  2. খ) 0
  3. গ) 4
  4. ঘ) 1
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 5, 7 এর গড় কত?

সমাধান:
0, 5, 7 এর গড় = (0 + 5 + 7)/3
= 12/3 = 4
২৫৮.
y = √5 + √4 হলে, y3 + 1/y3 এর মান কত?
  1. 34√5
  2. 46√5
  3. 32√5
  4. 48√5
সঠিক উত্তর:
34√5
উত্তর
সঠিক উত্তর:
34√5
ব্যাখ্যা
1/y = √5 - √4
∴ y + 1/y
= √5 + √4 + √5 - √4
= 2√5

এখন,
y3 + 1/y3
= (y + 1/y)3 - 3.y.1/y(y + 1/y)
= (2√5)3 - 3 × 2√5
= 40√5 - 6√5
= 34√5
২৫৯.
  1. 27
  2. 18
  3. 9
  4. 15
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
২৬০.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের আগস্ট মাসের ৪র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে ৩ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৫/৭
  2. ৪/৭
  3. ২/৭
  4. ৪/৫
সঠিক উত্তর:
৪/৭
উত্তর
সঠিক উত্তর:
৪/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের আগস্ট মাসের ৪র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে ৩ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৩য় সপ্তাহে মোট = ৭ দিনর
৪র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে = ৩ দিন
৪র্থ সপ্তাহে বৃষ্টি হয় নি = ৪ দিন

∴ বৃষ্টি না হবার সম্ভাবনা = ৪/৭
২৬১.
cosecθ + cotθ = 5/3 হলে cosecθ - cotθ এর মান কত?
  1. 5/7
  2. 3/7
  3. 3/5
  4. 1/8
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
প্রশ্ন: cosecθ + cotθ = 5/3 হলে cosecθ - cotθ এর মান কত?

সমাধান:
আমরা জানি,
cosec2θ - cot2θ = 1
⇒ (cosecθ + cotθ)(cosecθ - cotθ) = 1
⇒ (cosecθ - cotθ) = 1/(cosecθ + cotθ)
⇒ (cosecθ - cotθ) = 1/(5/3)
∴ cosecθ - cotθ = 3/5
২৬২.
ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত?
  1. ক) 1410
  2. খ) 1210
  3. গ) 1280
  4. ঘ) 2560
সঠিক উত্তর:
গ) 1280
উত্তর
সঠিক উত্তর:
গ) 1280
ব্যাখ্যা

আমরা জানি, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি।
S = n/2{2a + (n- 1)d}
= 20/2 {2 x 7+ (20-1)6}
= 10 (14+114)
= 10 x 128
= 1280

২৬৩.
একই হার সুদে ১০০ টাকার ১ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?
  1. ১০০ টাকা
  2. ০ টাকা
  3. ৫০ টাকা
  4. ২০ টাকা
সঠিক উত্তর:
০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার সুদে ১০০ টাকার ১ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?

সমাধান: 
দেওয়া আছে,
আসল P = ১০০ টাকা
সময় n = ১ বছর

ধরি,
মুনাফার হার = r

আমরা জানি,
সরল সুদ I = Prn
= ১০০ × r × ১
= ১০০r

আবার
চক্রবৃদ্ধি সুদ C = P (১ + r)n - P
= ১০০(১ + r) - ১০০
= ১০০ + ১০০r - ১০০
= ১০০r

১০০ টাকার ১ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য = ১০০r - ১০০r
= ০
২৬৪.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের প্রকৃতি কেমন হবে?
  1. সূক্ষ্মকোণ
  2. স্থুলকোণ
  3. সমকোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
স্থুলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থুলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের প্রকৃতি কেমন হবে? 

সমাধান: 
ত্রিভুজ সংক্রান্ত অনুসিদ্ধান্তসমূহ হলো- 
- ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
- সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুলকোণ হবে। 
- সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে।
২৬৫.
যদি কোন সংখ্যার বর্গমূলের সাথে ৩০ যোগ করলে যোগফল ৮ এর বর্গ হয় তবে সংখ্যাটি কত?
  1. ১২৯৬
  2. ১১৫৬
  3. ৯০০
  4. ৬৪
সঠিক উত্তর:
১১৫৬
উত্তর
সঠিক উত্তর:
১১৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সংখ্যার বর্গমূলের সাথে ৩০ যোগ করলে যোগফল ৮ এর বর্গ হয় তবে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x

শর্তমতে,
√x + ৩০ = (৮)
⇒ √x + ৩০ = ৬৪
⇒ √x = ৬৪ - ৩০
⇒ √x = ৩৪
⇒ (√x) = (৩৪)
∴ x = ১১৫৬

∴ সংখ্যাটি ১১৫৬
২৬৬.
3x - 4y = 0, 2x - 3y = - 1 হলে (x, y) এর মান কত?
  1. ক) (3,2)
  2. খ) (4,3)
  3. গ) (5,4)
  4. ঘ) (6,4)
সঠিক উত্তর:
খ) (4,3)
উত্তর
সঠিক উত্তর:
খ) (4,3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 4y = 0, 2x - 3y = - 1 হলে (x, y) এর মান কত?

সমাধান: 
3x - 4y = 0................(1)
2x - 3y = - 1................(2)

(1) × 3 - (2) × 4 ⇒
9x - 12y - 8x + 12y = 0 + 4
x = 4

x এর (1) নং এ বসিয়ে পাই,
3 × 4 - 4y = 0
12 - 4y = 0
4y = 12
y = 3

নির্ণেয় সমাধান (x, y) = (4,3)
২৬৭.
একটি বৃত্তের ক্ষেত্রফল 36π বর্গমিটার। বৃত্তটির ব্যাস কত? 
  1. 6 মিটার
  2. 8 মিটার
  3. 12 মিটার
  4. 24 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 36π বর্গমিটার। বৃত্তটির ব্যাস কত? 

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
বা, πr2 = 36π
বা, r2 = 36
∴ r = 6

∴ ব্যাসার্ধ = 6 মিটার
∴ ব্যাস = 6 × 2 মিটার
= 12 মিটার
২৬৮.
যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত?
  1. - 9
  2. 18
  3. 27
  4. - 27
সঠিক উত্তর:
- 27
উত্তর
সঠিক উত্তর:
- 27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x = - 3 

এখন, 
- 3x2 
= - 3 × (- 3)
= - 3 × 9 
= - 27
২৬৯.
মিজান সাহেব তার সম্পত্তির ১/৫ অংশ তার স্ত্রীকে, ১/৩ অংশ তার ছেলেকে এবং বাকি অংশ তার মেয়েকে দেন। মেয়ে, স্ত্রী এবং ছেলের অংশের অনুপাত কত?
  1. ৮ : ৩ : ১১
  2. ৫ : ৩ : ২
  3. ৭ : ৩ : ৫
  4. ৮ : ৩ : ৭
সঠিক উত্তর:
৭ : ৩ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৭ : ৩ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: মিজান সাহেব তার সম্পত্তির ১/৫ অংশ তার স্ত্রীকে, ১/৩ অংশ তার ছেলেকে এবং বাকি অংশ তার মেয়েকে দেন। মেয়ে, স্ত্রী এবং ছেলের অংশের অনুপাত কত?

সমাধান:
স্ত্রী ও ছেলে পেল = ১/৫ + ১/৩ অংশ
= (৩ + ৫)/১৫ অংশ
= ৮/১৫ অংশ

∴ মেয়ে পেল = ১ - ৮/১৫ অংশ
= (১৫ - ৮)/১৫ অংশ
= ৭/১৫ অংশ

মেয়ে : স্ত্রী : ছেলে = ৭/১৫ : ১/৫ : ১/৩ 
= ৭ : ৩ : ৫
২৭০.
৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা হলে দৈনিক সুদ কত টাকা?
  1. ১ টাকা
  2. ০.১ টাকা
  3. ০.০১ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
০.০১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
০.০১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা হলে দৈনিক সুদ কত টাকা? 

সমাধান:
৪০ পয়সার ৪০ দিনের সুদ = ৪০ পয়সা
∴ ৪০ পয়সার ১ দিনের সুদ = ৪০/৪০ পয়সা
= ১ পয়সা
= ১/১০০ টাকা
= ০.০১ টাকা

∴ দৈনিক সুদ ০.০১ টাকা।
২৭১.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?
  1. ৬ মিটার
  2. ২ মিটার
  3. ৮ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = πr = ১৬π .........(১)
বৃত্তের পরিধি = ২πr = ৮π .........(২)
(২) নং / (১) নং
πr/২πr = ১৬π/৮π
⇒ r/২ = ২
∴ r = ৪ 
অর্থাৎ, ব্যাসার্ধ = ৪ মিটার
২৭২.
2x + 2y = 34 এবং 4xy = 240 হলে, (x - y)2 এর মান কত?
  1. ক) 69
  2. খ) 59
  3. গ) 49
  4. ঘ) 39
সঠিক উত্তর:
গ) 49
উত্তর
সঠিক উত্তর:
গ) 49
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 2y = 34 এবং 4xy = 240 হলে, (x - y)2 এর মান কত?

সমাধান:
 2x + 2y = 34
⇒ 2 (x + y) = 34
⇒ x + y = 17

∴ (x - y)2 = (x + y)2 - 4xy
= 172 - 240
= 289 - 240
= 49
২৭৩.
একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলো। শার্টটির ক্রয়মূল্য কত?
  1. ৬০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলো। শার্টটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
শার্টটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ ×  ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা 

∴ শার্টটির ক্রয়মূল্য ৪০০ টাকা।
২৭৪.
দুইটি রাশির অনুপাত ৭ : ১২। পূর্ব রাশি ৫৬ উত্তর রাশি কত?
  1. ক) ৮৬
  2. খ) ৭২
  3. গ) ৯৬
  4. ঘ) ৯৮
সঠিক উত্তর:
গ) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ১২। পূর্ব রাশি ৫৬ উত্তর রাশি কত?

সমাধান:
ধরি,
উত্তর রাশি = ক

আমরা জানি,
দুইটি রাশির অনুপাত = পূর্ব রাশি : উত্তর রাশি
৭ : ১২ = ৫৬ : ক
বা, (৭/১২) = (৫৬/ক)
বা, ৭ক = ৫৬ × ১২
বা, ক = ৬৭২/৭
∴ ক = ৯৬

∴ উত্তর রাশি ৯৬।
২৭৫.
স্বরবর্ণগুলোকে একত্রে রেখে 'PREVIOUS' শব্দটির বিন্যাস সংখ্যা, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে 'OCTOPUS' শব্দটির বিন্যাস সংখ্যার কতগুণ?
  1. চার গুণ
  2. ছয় গুণ
  3. আট গুণ
  4. দুই গুণ
সঠিক উত্তর:
আট গুণ
উত্তর
সঠিক উত্তর:
আট গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে একত্রে রেখে 'PREVIOUS' শব্দটির বিন্যাস সংখ্যা, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে 'OCTOPUS' শব্দটির বিন্যাস সংখ্যার কতগুণ?

সমাধান:
OCTOPUS শব্দটিতে মোট বর্ণ আছে 7 টি, Vowel আছে 3টি।
Vowel তিনটিকে একটি ধরে মোট বর্ণ = 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel তিনটিকে সাজানো যায় = 3!/2 = 3 [O দুইটি]
∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 3
= 120 × 3
= 360

PREVIOUS শব্দটিতে মোট বর্ণ আছে = 8টি,
Vowel আছে = 4টি
Vowel চারটিকে একটি ধরে মোট বর্ণ = 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel চারটি সাজানো যায় = 4! = 24

∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 24
= 120 × 24
= 2880
= 360 × 8
= আট গুণ
২৭৬.
a2 - b2 + 4bc - 4c2 এর উৎপাদক কত?
  1. (a - b - 2c) (a - b + 2c)
  2. (a + b - 2c) (a - b - 2c)
  3. (a + b - 2c) (a - b + 2c)
  4. (a + b + 2c) (a - b + 2c)
সঠিক উত্তর:
(a + b - 2c) (a - b + 2c)
উত্তর
সঠিক উত্তর:
(a + b - 2c) (a - b + 2c)
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - b2 + 4bc - 4c2 এর উৎপাদক কত?

সমাধান:
a2 - b2 + 4bc - 4c2
= a2 - {b2 - 2.b.2c + (2c)2}
= a2 - (b - 2c)2
= (a + b - 2c) (a - b + 2c)

২৭৭.
2nCr = 2nCr + 2 হলে r এর মান কত?
  1. n
  2. n + 1
  3. 2n - 1
  4. n - 1
সঠিক উত্তর:
n - 1
উত্তর
সঠিক উত্তর:
n - 1
ব্যাখ্যা

প্রশ্ন: 2nCr = 2nCr + 2 হলে r এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
2nCr = 2nCr + 2
2nC2n - r = 2nCr + 2
⇒ 2n - r = r + 2
⇒ 2n - 2 = 2r
⇒ 2r = 2(n - 1) 
∴ r = n - 1

২৭৮.
২০ এর ৭৫% = ?
  1. ১০
  2. ১৫
  3. ২০
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
২০ এর ৭৫% 
= ২০ × (৭৫/১০০)
= ১৫
২৭৯.
৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২৪ বছর। ৮ বছর পর গ -এর বয়স কত হবে?
  1. ক) ২৮ বছর
  2. খ) ৩৬ বছর
  3. গ) ৩৮ বছর
  4. ঘ) ৪০ বছর
সঠিক উত্তর:
খ) ৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২৪ বছর। ৮ বছর পর গ -এর বয়স কত হবে?

সমাধান:
৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর
৪ বছর আগে ক ও খ এর মোট বয়স ছিল ১৮ × ২ বছর
= ৩৬ বছর

ক ও খ এর বর্তমানে মোট বয়স = ৩৬ + ৪ + ৪ বছর
= ৪৪ বছর

ক, খ ও গ এর বর্তমান গড় বয়স ২৪ বছর।
ক, খ ও গ এর বর্তমান মোট বয়স ২৪ × ৩ বছর।
= ৭২ বছর

গ এর বর্তমান বয়স = ৭২ - ৪৪ = ২৮ বছর

৮ বছর পর গ -এর বয়স হবে = ২৮ + ৮ = ৩৬ বছর
২৮০.
০.৩ × ০.০২ × ০.০৮ =?
  1. ০.০৪৮
  2. ০.০০০০৪৮
  3. ০.০০০৪৮
  4. ০.৪৮
সঠিক উত্তর:
০.০০০৪৮
উত্তর
সঠিক উত্তর:
০.০০০৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৩ × ০.০২ × ০.০৮ =?

সমাধান:
০.৩ × ০.০২ × ০.০৮ = ০.০০০৪৮
২৮১.
যদি ১২ জন শ্রমিক ৪ দিনে ২৮৮০ টাকা আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
  1. ক) ৩ দিনে
  2. খ) ৪ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) ৬ দিনে
সঠিক উত্তর:
ঘ) ৬ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ দিনে
ব্যাখ্যা

১২ জনে আয় করে = ৪ দিনে
∴ ৮ জনে আয় করে = (৪X১২)/৮ দিনে।
= ৬ দিনে।

২৮২.
নিচে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) 8,10,12
  2. খ) 4,4,5
  3. গ) 7, 24, 25
  4. ঘ) 2, 3, 4
সঠিক উত্তর:
গ) 7, 24, 25
উত্তর
সঠিক উত্তর:
গ) 7, 24, 25
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান: 
অতিভুজ = 25 একক 
লম্ব = 24 একক 
ভূমি = 7 একক 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
252 = 242 + 72
625 = 576 + 49

7, 24, 25 বাহু তিনটি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব
২৮৩.
কোনো আসল ৫ বছরে সুদে-আসলে ৬০০০ টাকা, যেখানে সুদ, আসলের ১/৪ অংশ। সুদের বার্ষিক হার কত?
  1. ১২%
  2. ১২.৫%
  3. ১০%
  4. ৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ৫ বছরে সুদে-আসলে ৬০০০ টাকা, যেখানে সুদ, আসলের ১/৪ অংশ। সুদের বার্ষিক হার কত?

সমাধান:
আসল = P
সময়,n = ৫ বছর
সুদ = আসলের ১/৪ অংশ = (১/৪) × P
মোট টাকা (সুদ + আসল) = ৬০০০ টাকা

অর্থাৎ,
P + (১/৪)P = ৬০০০
বা, P(১ + ১/৪) = ৬০০০
বা, P(৫/৪) = ৬০০০
বা, P = (৬০০০ × ৪)/৫
∴ P = ৪৮০০ টাকা

∴ সুদ = (১/৪) × ৪৮০০ = ১২০০ টাকা

আমরা জানি, 
SI = (P × r × t)/১০০
বা, ১২০০ = (৪৮০০ × r × ৫)/১০০
বা, ১২০০ = (২৪০০০ × r)/১০০
বা, r = (১২০০ × ১০০)/২৪০
∴ r = ৫

∴বার্ষিক সুদের হার ৫%।

২৮৪.
loga √2 = 1/6 হলে a এর মান কত?
  1. √2
  2. 0
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: loga √2 = 1/6 হলে a এর মান কত?

সমাধান:
২৮৫.
দুটি সংখ্যার সমষ্টি 22 এবং তাদের বর্গের সমষ্টি 404। তাদের গুণফল কত? 
  1. ক) 80
  2. খ) 40
  3. গ) 44
  4. ঘ) 46
সঠিক উত্তর:
খ) 40
উত্তর
সঠিক উত্তর:
খ) 40
ব্যাখ্যা
মনেকরি, 
সংখ্যাগুলো x  ও y 

 প্রশ্নমতে, 
x + y = 22 
x2 +y2 = 404 

 আমরা জানি, 
(x + y)2 =  x2 +y2 + 2xy 
222 = 404 + 2xy 
2xy = 484 - 404 
2xy = 80 
xy = 40 
২৮৬.
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত? 
  1. ১/৮
  2. ১/৮০
  3. ১/৮০০
  4. ১/৮০০০
সঠিক উত্তর:
১/৮
উত্তর
সঠিক উত্তর:
১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত?

সমাধান: 
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২)
= ১ × ১০ × ১ × ১০০ × ১× ১০০০/২ × ১০ × ২ × ১০০ × ২ × ১০০০
= ১ × ১ × ১/ ২ × ২ × ২
= ১/৮
২৮৭.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু. যথাক্রমে ৪৯৫, ৫। সংখ্যা দুটির যোগফল ১০০ হলে পার্থক্য কত?
  1. ক) ১০
  2. খ) ৪৬
  3. গ) ৭০
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
ক) ১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০
ব্যাখ্যা

লসাগু = ৪৯৫, গসাগু = ৫
মনে করি, সংখ্যা দুটি, ৫ক এবং ৫খ
লসাগু = ৫কখ = ৪৯৫
সুতরাং, কখ = ৯৯
এখানে, ১, ৯৯ - ৯, ১১ - ৩, ৩৩ এরকম সম্ভাব্য মান হতে পারে।
সেক্ষেত্রে,
সংখ্যা দুটি হবে,
৫, ৪৯৫
৪৫, ৫৫
১৫, ১৬৫
যেহেতু, দেয়াই আছে যে যোগফল ১০০ তাই বুঝাই যাচ্ছে যে নির্ণেয় সংখ্যা দুটি ৪৫ এবং ৫৫। তাই, পার্থক্য, ৪৫ - ৫৫ = ১০।

২৮৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার? 
  1. ৬৮ মিটার 
  2. ৬৩ মিটার 
  3. ৪৮ মিটার 
  4. ৪০ মিটার 
সঠিক উত্তর:
৪০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?

সমাধান: 
মনে করি, 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (x - ২৩) মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২{x + (x - ২৩)} মিটার
= ২(২x - ২৩) মিটার
= (৪x - ৪৬) মিটার

প্রশ্নমতে,
৪x - ৪৬ = ২০৬
বা, ৪x = ২০৬ + ৪৬ 
বা, ৪x = ২৫২ 
বা, x = ২৫২/৪ 
∴ x = ৬৩
 আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৬৩ মিটার

∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (৬৩ - ২৩) মিটার
= ৪০ মিটার। 

২৮৯.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের পরিসীমা ৬৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৮ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?
  1. ২৮ মিটার
  2. ২২ মিটার
  3. ৩২ মিটার
  4. ১৮ মিটার
সঠিক উত্তর:
৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের পরিসীমা ৬৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৮ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ৬৪ মিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৬৪/৪ = ১৬ মিটার 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু) = (১৬) = ২৫৬ বর্গমিটার 

এখন,
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
∴ সামান্তরিকের ক্ষেত্রফল = ২৫৬ বর্গমিটার 
সামান্তরিকের উচ্চতা = ৮ মিটার

∴ সামান্তরিকের ভূমি = ক্ষেত্রফল/উচ্চতা = ২৫৬/৮
= ৩২ মিটার
২৯০.
(r/s)(x - 2) = (s/r)(x - 6) হলে, x এর মান নির্ণয় করুন।
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: (r/s)(x - 2) = (s/r)(x - 6) হলে, x এর মান নির্ণয় করুন।

সমাধান:
(r/s)(x - 2) = (s/r)(x - 6)
বা, (r/s)(x - 2) = (r/s)-(x - 6)
বা, x - 2 = 6 - x
বা, x + x = 6 + 2
বা, 2x = 8
∴ x = 4
২৯১.
১০৮ কে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৮ কে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
১০৮ = ২ × ২ × ৩ × ৩ × ৩
= ( ২ × ২) × (৩ × ৩) × ৩
এখানে, ৩ জোড়া বিহীন

∴ ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে।
২৯২.
সরল কোণের পরিমাণ কত?
  1. ৯০°
  2. ১৯০°
  3. ১৮০°
  4. ৪৫°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কোণের পরিমাণ কত?

সমাধান:
- এক সরল কোণ ১৮০ ডিগ্রি।
- দুইটি বিপরীত রশ্মি এক বিন্দুতে মিলিত হলে, ঐ বিন্দুতে ১৮০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়।
- ১৮০ ডিগ্রি কোণকে এক সরল কোণ বলে
২৯৩.
pq নামীয় একটি কোম্পানীর ৩৬০০ জন চাকুরিজীবীর মধ্যে ১/৩ অংশ কম্পিউটার অপারেটর। যদি কম্পিউটার অপারেটরদের মধ্যে ১/৩ অংশ হ্রাস করা হয় তাহলে অবশিষ্ট চাকুরিজীবীদের শতকরা কতজন কম্পিউটার অপারেটর থাকবে?
  1. ৩০
  2. ২৫
  3. ৩৫
  4. ৪০
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: pq নামীয় একটি কোম্পানীর ৩৬০০ জন চাকুরিজীবীর মধ্যে ১/৩ অংশ কম্পিউটার অপারেটর। যদি কম্পিউটার অপারেটরদের মধ্যে ১/৩ অংশ হ্রাস করা হয় তাহলে অবশিষ্ট চাকুরিজীবীদের শতকরা কতজন কম্পিউটার অপারেটর থাকবে?

সমাধান: 
দেওয়া আছে, 
মোট চাকুরিজীবী = ৩৬০০ জন
কম্পিউটার অপারেটর = ৩৬০০ এর ১/৩ অংশ
= ৩৬০০/৩
= ১২০০ জন

আবার, 
এখন কম্পিউটার অপারেটরদের ১/৩ অংশ হ্রাস করা হলে,
হ্রাস পাবে = ১২০০ × (১/৩) জন 
= ৪০০ জন

∴ অবশিষ্ট কম্পিউটার অপারেটর = ১২০০ - ৪০০ = ৮০০ জন
∴ হ্রাসের পর মোট অবশিষ্ট চাকুরিজীবী = ৩৬০০ - ৪০০ = ৩২০০ জন

এখন অবশিষ্ট চাকুরিজীবীদের মধ্যে কম্পিউটার অপারেটরের শতকরা হার = (৮০০/৩২০০) × ১০০%
= (৮/৩২) × ১০০%
= (১/৪) × ১০০%
= ২৫%

অর্থাৎ, অবশিষ্ট চাকুরিজীবীদের ২৫% কম্পিউটার অপারেটর। 

২৯৪.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ২/২০
  2. ৩/৫
  3. ৪/১৫
  4. ৭/২৫
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/২০ = ০.১
৩/৫ = ০.৬
৪/১৫ = ০.৫৩৩
৭/২৫ = ০.২৮
২৯৫.
log5(√5 × 25) এর মান কত ?
  1. 2/5
  2. 5/2
  3. 5/4
  4. 4/3
সঠিক উত্তর:
5/2
উত্তর
সঠিক উত্তর:
5/2
ব্যাখ্যা
প্রশ্ন: log5(√5 × 25) এর মান কত ? 

সমাধান: 
= log5(√5 × 25)
= log5(5½ × 52)
= log55(½ + 2)
= (1/2 + 2 ) log55
= (1 + 4 )/ 2
= 5/2
২৯৬.
কোনো গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫% । ঐ গ্রামে মহিলার সংখ্যা ৯০০ জন হলে, পুরুষের সংখ্যা কত? 
  1. ২০০০ জন 
  2. ১৫০০ জন 
  3. ১১০০ জন 
  4. ১০০০ জন 
সঠিক উত্তর:
১১০০ জন 
উত্তর
সঠিক উত্তর:
১১০০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫% । ঐ গ্রামে মহিলার সংখ্যা ৯০০ জন হলে, পুরুষের সংখ্যা কত? 

সমাধান:
মহিলার সংখ্যা ১০০% - ৫৫%
= ৪৫% 

মোট জনসংখ্যা ক 

ক এর ৪৫% = ৯০০ 
ক × ৪৫/১০০ = ৯০০
∴ ক = ৯০০ × ১০০/৪৫ 
= ২০০০ জন 

∴ পুরুষের সংখ্যা = ২০০০ - ৯০০
= ১১০০ জন 
২৯৭.
1 = x - x2 হলে (1/x) + x2 এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা
দেয়া আছে,
1 = x - x2
x2 = x - 1

(1/x) + x2 = (1/x) + x - 1
               = {1 + x(x - 1)}/x
               = 1 + x2 - x/x
                = 1 + x - 1 - x/x
                = 0/x
                = 0
২৯৮.
যদি x : y = a : b, x = 6, y = 5 এবং a = 42 হয়, তবে b = কত?
  1. ক) 6
  2. খ) 18
  3. গ) 30
  4. ঘ) 35
সঠিক উত্তর:
ঘ) 35
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 35
ব্যাখ্যা

দেওয়া আছে, x : y = a : b
বা, 6 : 5 = 42 : b
বা, b = (42×5)/6 = 35

২৯৯.
DANGER শব্দের স্বরবর্ণগুলো বেজোড় রেখে মোট কত উপায়ে সাজানো যায়?
  1. ৩৬
  2. ৪৮
  3. ৯৬
  4. ১৪৪
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: DANGER শব্দের স্বরবর্ণগুলো বেজোড় রেখে মোট কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
DANGER শব্দটিতে মোট ৬টি বর্ণ আছে। যেখানে স্বরবর্ণ আছে A, E দুটি।
বেজোড় স্থান আছে ১ম, ৩য়, ৫ম মোট ৩টি।

৩টি বেজোড় স্থানে ২টি স্বরবর্ণ সাজানো যায় P = ৬ উপায়ে
বাকি ৪টি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের স্থান বাদে বাকি ৪ ঘরে সাজানো যায় P = ৪! = ২৪ উপায়ে

∴ মোট সাজানোর উপায় ৬ × ২৪ = ১৪৪
৩০০.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে বড়জোড় একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 3/8
  2. খ) 5/8
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে বড়জোড় একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
 = 8 টি

তাহলে বড়জোড় একটি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HTT, THT, TTH, TTT}
 = 4টি।

কেবল একটি টেল পাওয়ার সম্ভাবনা = 4/8 = 1/2