বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৮৯ / ৪৭৫ · ১৮,৮০১১৮,৯০০ / ৪৭,৮৩৩

১৮,৮০১.
কোন বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে, বেলনটির আয়তন কত? 
  1. 2πr(r + h)
  2. πr2h
  3. πrh
  4. 2πrh
সঠিক উত্তর:
πr2h
উত্তর
সঠিক উত্তর:
πr2h
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে, বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
বেলন বা সিলিন্ডার: 
- কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ঐ বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয়, তাকে সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার বলা হয়।


- সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার তল, বক্রতলকে বক্রপৃষ্ঠ এবং সমগ্রতলকে পৃষ্ঠতল বলা হয়।
- বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে-
• ভূমির ক্ষেত্রফল = πr2
আয়তন (Volume) = πr2h
• বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh
• সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)  । 

১৮,৮০২.
FLY শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: FLY শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
'FLY' শব্দটির চারটি বর্ণই ভিন্ন ভিন্ন।
সুতরাং বর্ণগুলো একত্রে নিয়ে সাজানোর উপায় =3!
= 3 × 2 × 1
= 6
১৮,৮০৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ৩০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়?
  1. ১৬৩ 
  2. ১৯৭ 
  3. ১৮০ 
  4. ১৭৩
সঠিক উত্তর:
১৭৩
উত্তর
সঠিক উত্তর:
১৭৩
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ৩০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়?

সমাধান:
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮ ও ৩০ এর ল.সা.গু. থেকে ৭ কম।
সবগুলো সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, 
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
৩০ = ২ × ৩ × ৫

∴ ১২, ১৮ ও ৩০ এর ল.সা.গু = ২ × ৩ × ৫ = ১৮০ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = (১৮০ - ৭) = ১৭৩

১৮,৮০৪.
কোন সমান্তর ধারার n তম পদ 5n + 3 হলে ধারার সাধারণ অন্তর কত হবে?
  1. ক) 8
  2. খ) 5
  3. গ) - 2
  4. ঘ) 13/8
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার n তম পদ 5n + 3 হলে ধারার সাধারণ অন্তর কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
ধারার n তম পদ 5n + 3.

∴ ধারার ১ম পদ 5 × 1 + 3 = 5 + 3 = 8 
∴ ধারার ২য় পদ 5 × 2 + 3 = 10 + 3 = 13

∴ সাধারণ অন্তর = 13 - 8 = 5 
১৮,৮০৫.
(√5)a+ 5 = (51/3)2a + 5  এ a এর মান কত?
  1. 1/5
  2. - 5
  3. 5
  4. 2/5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
(√5)a +5 = (51/3)2a + 5  
(51/2)a +5 =(51/3)2a + 5  
5(a +5)/2 = 5(2a + 5)/3
(a + 5)/2=(2a + 5)/3
4a + 10 = 3a + 15 
4a - 3a = 15 - 10 
a = 5
১৮,৮০৬.
(2401)0.16 × (2401)0.09 = ?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: (2401)0.16 × (2401)0.09 = ?

সমাধান:
(2401)0.16 × (2401)0.09
= (2401)(0.16 + 0.09)
= (2401)0.25
= (2401)(25/100)
= (74)(1/4)
= 74 × (1/4)
= 71
= 7
১৮,৮০৭.
৪% হার সুদে কত টাকার ২ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ১ টাকা হবে?
  1. ৬২০ টাকা
  2. ৬২৫ টাকা
  3. ৫২০ টাকা
  4. ৬৫০ টাকা
সঠিক উত্তর:
৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৪% হার সুদে কত টাকার ২ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ১ টাকা হবে?

সমাধান: 
মনেকরি
মূলধন = P
সময় n = ২ বছর
এখন
সরল মুনাফা = Pnr
= P × ২ × (৪/১০০)
= ২P/২৫ 

চক্রবৃদ্ধি মুনাফা I2 = P[(1 + r)n - 1]
= P[(১ + ১/২৫)2 - ১]
= P[(২৬/২৫)  - ১]
= P[(৬৭৬/৬২৫) - ১]
= P[(৬৭৬ - ৬২৫)/৬২৫]
= ৫১P/৬২৫

এখন
∴ (৫১P/৬২৫) - (২P/২৫) = ১ 
⇒ (৫১P - ৫০P)/৬২৫ = ১ 
⇒ P/৬২৫ = ১ 
∴ P = ৬২৫ 

১৮,৮০৮.
৭০০ মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ৭২ কি.মি. বেগে চলে। যদি উহা ১ মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে তবে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত?
  1. ৪০০ মিটার
  2. ৬০০ মিটার
  3. ৪৬০ মিটার
  4. ৫০০ মিটার
সঠিক উত্তর:
৫০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০০ মিটার
ব্যাখ্যা

ধরি, সুড়ঙ্গের দৈর্ঘ্য x মিটার
আমরা জানি,
বেগ ( v ) = সরণ(s) / সময়(t)
এখানে বেগ = ( ৭২ × ১০০০ ) / ৩৬০০ = ২০ মি./সে.
সরণ = ৭০০ + x
সময় = ৬০ সে
প্রশ্নমতে,
⇒ ( ৭০০ + x ) / ৬০ = ২০
⇒ x = ৫০০ মিটার

১৮,৮০৯.
একটি গুণোত্তর ধারার প্রথম ছয়টি পদের যোগফল তার প্রথম তিনটি পদের যোগফলের 9 গুন। সাধারণ অনুপাত হবে- 
  1. 8
  2. 4
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ছয়টি পদের যোগফল তার প্রথম তিনটি পদের যোগফলের 9 গুন। সাধারণ অনুপাত হবে-

সমাধান: 
প্রথম 6 টি পদের সমষ্টি = a.(r6 - 1)/r - 1
প্রথম 3 টি পদের সমষ্টি = a. (r3 - 1)/r - 1

শর্তানুসারে, 
​a. (r6 - 1)/(r - 1)= 9 × a.(r3 - 1)/(r - 1)
⇒ r6 - 1 = 9 × (r3 - 1)
⇒ (r3)2 - 12 = 9 × (r3 - 1)
⇒ (r3 - 1) (r3 + 1) = 9 × (r3 - 1)
⇒ r3 + 1 = 9
⇒ r3 = 8 
 ⇒ r3 ​= 23
∴ r = 2

​∴ সাধারণ অনুপাত হবে = 2  । 

১৮,৮১০.
একটি স্টেডিয়ামের দৈর্ঘ্য ২০% বাড়ানো হয়েছে এবং প্রস্থ ১০% কমানো হয়েছে। স্টেডিয়ামের ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হয়েছে (স্টেডিয়ামটি ছিল আয়তাকার)?
  1. ৬% বৃদ্ধি
  2. ৬% হ্রাস
  3. ৮% বৃদ্ধি
  4. ৮% হ্রাস
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্টেডিয়ামের দৈর্ঘ্য ২০% বাড়ানো হয়েছে এবং প্রস্থ ১০% কমানো হয়েছে। স্টেডিয়ামের ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হয়েছে (স্টেডিয়ামটি ছিল আয়তাকার)?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ১০০ একক
এবং প্রস্থ = ১০০ একক
তাহলে ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক

২০% বৃদ্ধিতে, দৈর্ঘ্য = ১০০ + ২০ = ১২০ একক
১০% হ্রাসে প্রস্থ = ১০০ - ১০ = ৯০ একক

∴ পরিবর্তিত ক্ষেত্রফল = ১২০ × ৯০ = ১০৮০০ বর্গ একক
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ১০৮০০ - ১০০০০ = ৮০০ বর্গ একক

∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = (৮০০/১০০০০) × ১০০ = ৮%
১৮,৮১১.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৯১ সে. মি. ও ৫১ সে. মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা ১২ সে. মি. হলে, ঐ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. ৪২৬ বর্গ সে.মি.
  2. ৩২৪ বর্গ সে.মি.
  3. ৭১০ বর্গ সে.মি.
  4. ৮৫২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৮৫২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮৫২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৯১ সে. মি. ও ৫১ সে. মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা ১২ সে. মি. হলে, ঐ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুইটি
a = ৯১ সে. মি.,
b = ৫১ সে. মি.
এবং উচ্চতা h = ১২ সে. মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা 
= (১/২) × (৯১ + ৫১) × ১২
= ৬ × ১৪২
= ৮৫২ বর্গ সে.মি.
১৮,৮১২.
কোন বিন্দুর স্থানাঙ্ক (x, y) হলে, মূল বিন্দুর দূরত্ব কত?
  1. ক) √(x2 + y2)
  2. খ) x + y
  3. গ) √(x + y)2
  4. ঘ) √(x2) + y2
সঠিক উত্তর:
ক) √(x2 + y2)
উত্তর
সঠিক উত্তর:
ক) √(x2 + y2)
ব্যাখ্যা
মূল বিন্দুর স্থানাঙ্ক (0, 0)
একটি বিন্দু (x, y)
দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(x - 0)2 + (y - 0)2}
= √(x2 + y2)
১৮,৮১৩.
-3 ≤ x ≤ 3 এবং -4 ≤ y ≤ 4 হলে, নিচের কোনটি x + y এর মান হতে পারে?
  1. ক) -10
  2. খ) -8
  3. গ) 0
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা

-3 ≤ x ≤ 3.......(1)
-4 ≤ y ≤ 4.......(2)
(1) নং + (2) নং দ্বারা পাই
-7 ≤ x + y ≤ 7

১৮,৮১৪.
(100x)0 + 100x0 + (100x)0 = ?
  1. 100
  2. 3
  3. 102
  4. 103
সঠিক উত্তর:
102
উত্তর
সঠিক উত্তর:
102
ব্যাখ্যা

প্রশ্ন: (100x)0 + 100x0 + (100x)0 = ?

সমাধান: 
(100x)0 + 100x0 + (100x)0
= 1 + (100 × 1) + 1
= 1 + 100 + 1
= 102

১৮,৮১৫.
6a2bc, 8ab2c, 6a2b2c এর ল.সা.গু কোনটি?
  1. 48a2b2c2
  2. 24a2b2c
  3. 48abc
  4. 6abc
সঠিক উত্তর:
24a2b2c
উত্তর
সঠিক উত্তর:
24a2b2c
ব্যাখ্যা
প্রশ্ন: 6a2bc, 8ab2c, 6a2b2c এর ল.সা.গু কোনটি? 

সমাধান:
এখানে, 
6, 8 ও 6 এর ল.সা.গু = 24
প্রদত্ত রাশিগুলোতে a, b, c এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদক যথাক্রমে a2b2

∴ নির্ণেয় ল.সা.গু = 24a2b2c  ।
১৮,৮১৬.
৫ : ৪ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?
  1. ৫০%
  2. ৬৫%
  3. ১২০%
  4. ১২৫%
সঠিক উত্তর:
১২৫%
উত্তর
সঠিক উত্তর:
১২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ : ৪ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?

সমাধান:
৫ : ৪ কে শতকরায় প্রকাশ করলে হয় = (৫/৪) × ১০০
= ১২৫%

১৮,৮১৭.
বার্ষিক ১২% সরল সুদে কত বছরে কোনো টাকার সুদ, আসলের ৩/৫​ অংশ হবে?
  1. ১২ বছর
  2. ৪.৫ বছর
  3. ৫ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২% সরল সুদে কত বছরে কোনো টাকার সুদ, আসলের ৩/৫​ অংশ হবে?

সমাধান:
ধরি,
মূলধন = P
হার, r = ১২%
সময় = n বছর
সুদ, I = ৩P/৫

আমরা জানি,
সুদ, I = P × r × n
⇒ ৩P/৫ = P × (১২/১০০) × n
⇒ ৩/৫ = ১২n/১০০
⇒ n = ৩০০/৬০
∴ n = ৫ বছর
১৮,৮১৮.
x2 - 5ax - 66a2 এর উৎপাদক কোনটি?
  1. (x + 6a)(x - 11a)
  2. (x + 6a)(x + 11a)
  3. (x - 6a)(x - 11a)
  4. (x - 3a)(x - 10a)
সঠিক উত্তর:
(x + 6a)(x - 11a)
উত্তর
সঠিক উত্তর:
(x + 6a)(x - 11a)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 5ax - 66a2 এর উৎপাদক কোনটি?

সমাধান:
x2 - 5ax - 66a2
= x2 - 11ax + 6ax - 66a2
= x(x - 11a) + 6a(x - 11a)
= (x - 11a)(x + 6a)
= (x + 6a)(x - 11a)
১৮,৮১৯.
secA - tanA = 4/5 হলে, tanA + secA এর মান কত? 
  1. 1/5
  2. 3/5
  3. 4/5
  4. 5/4
সঠিক উত্তর:
5/4
উত্তর
সঠিক উত্তর:
5/4
ব্যাখ্যা

প্রশ্ন: secA - tanA = 4/5 হলে, tanA + secA এর মান কত?

সমাধান:
আমরা জানি, 
sec2A - tan2A = 1 
বা, (secA + tanA)(secA - tanA) = 1 
বা, 4/5 (secA + tanA) = 1 
∴ secA + tanA = 5/4 

১৮,৮২০.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কেবল একটি টেল  পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 2/3
  2. খ) 3/8 
  3. গ) 5/8
  4. ঘ) 1/8
সঠিক উত্তর:
খ) 3/8 
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/8 
ব্যাখ্যা
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
                                                                                                    = 8 টি

তাহলে কেবল একটা টেল পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HHT, HTH,THH}
                                                                                  = 3 টি।
সুতরাং কেবল একটা টেল উঠার সম্ভাবনা, P(1T) = 3/8 
১৮,৮২১.
(√2)a + 5 = (21/3)2a + 5 হলে, a এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা
(√2)a + 5 = (21/3)2a + 5 
2(a + 5)/2 = 2(2a + 5)/3
(a + 5)/2 = (2a + 5)/3
3a + 15 = 4a + 10
4a - 3a = 15 - 10 
a = 5
১৮,৮২২.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 এবং অন্তরফল 1, ভগ্নাংশটি কত?
  1. ক) 1/4
  2. খ) 2/3
  3. গ) 3/2
  4. ঘ) 4/5
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা

মনে করি,
ভগ্নাংশটি x/y
∴ x + y = 5 ............. (1)
∴ x - y = 1 ............. (2)
(1)নং + (2)নং থেকে পাই,
2x = 6
∴ x = 3
(1) নং থেকে পাই,
y = 2

∴ ভগ্নাংশটি = 3/2

১৮,৮২৩.
একটি বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি?
  1. ক) 2 : r
  2. খ) π : 2r
  3. গ) π : r
  4. ঘ) 2 : πr 
সঠিক উত্তর:
ক) 2 : r
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 : r
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr একক এবং
বৃত্তের ক্ষেত্রফল= πr2 বর্গ একক

বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল = 2πr :  πr2
= 2 : r
১৮,৮২৪.
যদি 3x - 2y - z = 32 + z এবং √(3x) - √(2y + 2z) = 4 হয়, তাহলে x + y + z = ?
  1. 32
  2. 10
  3. 12
  4. 14
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x - 2y - z = 32 + z এবং √(3x) - √(2y + 2z) = 4 হয়, তাহলে x + y + z = ?

সমাধান: 
3x - 2y - z = 32 + z
3x - 32 = 2y + 2z.........(i)

√(3x) - √(2y + 2z) = 4...........(ii)
বা, √(3x) - √(3x - 32) = 4
বা, √(3x) - 4 = √(3x - 32)
বা, 3x + 16 - 8√(3x) = 3x - 32 [উভয়পক্ষকে বর্গ করে পাই]
বা, 8√(3x) = 48 
বা, √(3x) = 6
বা, 3x = 36
∴ x = 12

x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই।
36 - 32 = 2(y + z)
y + z = 2

∴ x + y + z = 12 + 2 = 14
১৮,৮২৫.
a3 - 9 + (a + 1)3 রাশিটির উৎপাদক (a - 1) এবং অপর একটি উৎপাদক?
  1. ক) 2a2 + 5a + 8
  2. খ) 2a2 − 5a + 8
  3. গ) 2a2 - 6a + 8
  4. ঘ) 2a2 + 5a − 8
সঠিক উত্তর:
ক) 2a2 + 5a + 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 2a2 + 5a + 8
ব্যাখ্যা

a3 - 9 + (a + 1)3
= a3 - 9 + a3 + 3a2 + 3a + 1
= 2a3 - 2a2 + 5a2 - 5a + 8a - 8
= 2a2(a - 1) + 5a(a - 1) + 8(a - 1)
= (a - 1)(2a2 + 5a + 8)

১৮,৮২৬.
একটি বৃত্তের পরিধি 44 সে. মি. এবং কেন্দ্রে 90° কোণ উৎপন্ন করে । বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. 11 সে. মি.
  2. 15 সে. মি.
  3. 22 সে. মি.
  4. 28 সে. মি.
সঠিক উত্তর:
11 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
11 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 44 সে. মি. এবং কেন্দ্রে 90° কোণ উৎপন্ন করে । বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
পরিধি, 2πr = 44 সে. মি.
এবং  উৎপন্ন কোণ = 90°

আমরা জানি,
বৃত্তচাপের দৈর্ঘ্য, L = (θ/360°) × 2πr
= (90/360)° × 44
= (1/4) × 44
= 11 সে. মি.

সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য 11 সে. মি.
১৮,৮২৭.
13 + 23 + 33 ........ + n3 ধারাটির যোগফল কত?
  1. ক) {n(n+1) / 2}2
  2. খ) {2n(n+1)}2
  3. গ) {n(n+1)2 / 2}
  4. ঘ) {n(n+1)}2
সঠিক উত্তর:
ক) {n(n+1) / 2}2
উত্তর
সঠিক উত্তর:
ক) {n(n+1) / 2}2
ব্যাখ্যা
স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n+1) / 2}2
১৮,৮২৮.
৭ জন পুরুষ এবং ৮ জন মহিলার মধ্যে থেকে ৬ জনের একটি কমিটি নির্বাচিত করতে হবে। সেই কমিটিতে নির্দিষ্টভাবে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা থাকার সম্ভাবনা কত?
  1. ৩৭/৪২
  2. ৫৬/১৪৩
  3. ৩৫/৫৬
  4. ১৭৫/৪২৯
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৫৬/১৪৩
উত্তর
সঠিক উত্তর:
৫৬/১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ এবং ৮ জন মহিলার মধ্যে থেকে ৬ জনের একটি কমিটি নির্বাচিত করতে হবে। সেই কমিটিতে নির্দিষ্টভাবে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা থাকার সম্ভাবনা কত?

সমাধান:
মোট সদস্য = ৭ + ৮ = ১৫
৭ জন পুরুষের মধ্যে ৩ জনকে বেছে নেওয়া যায় C উপায়ে।
৮ জন নারীর মধ্যে ৩ জনকে বেছে নেওয়া যায় C উপায়ে।

∴ প্রয়োজনীয় উপায়ের সংখ্যা = C × C = ৩৫ × ৫৬ = ১৯৬০

∴ সকল সদস্য নিয়ে কমিটি গঠনের মোট উপায়ের সংখ্যা = ১৫C = ৫০০৫

∴ কমিটিতে ঠিক ৩ জন পুরুষ এবং ৩ জন নারী থাকার সম্ভাবনা = ১৯৬০/৫০০৫
= ৩৯২/১০০১ = ৫৬/১৪৩
১৮,৮২৯.
9.3x - 1 = 27x হলে, x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 1/2
  4. 2/3
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 9.3x - 1 = 27x হলে, x এর মান কত?

সমাধান:
9.3x - 1 = 27x
বা, 32.3x - 1 = (33)x
বা, 32 + x - 1 = 33x
বা, 2 + x - 1 = 3x
বা, 1 + x = 3x
বা, 3x - x = 1
বা, 2x = 1
∴ x = 1/2
১৮,৮৩০.
{(x + y)- 1 - (x - y)- 1} ÷ {2y(x2 - y2)- 1} রাশিটির মান কত?
  1. 0
  2. 2
  3. - 2
  4. - 1
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা

প্রশ্ন: {(x + y)- 1 - (x - y)- 1} ÷ 2y(x2 - y2)- 1 রাশিটির মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
{(x + y)- 1 - (x - y)- 1} ÷ 2y(x2 - y2)- 1 
= {1/(x + y) - 1/(x - y)} ÷ 2y × {1/(x2 - y2)}
= {(x - y - x - y)/(x + y)(x - y)} ÷ 2y/(x2 - y2)
= {- 2y/(x2 - y2)} × (x2 - y2)/2y
= - 1

১৮,৮৩১.
যদি f(x) = x2 হয় তবে, f(a + b) + f(a - b) এর মান কত?
  1. ক) (a2 + b2)
  2. খ) 2(a2 + b2)
  3. গ) 2(a2 - b2)
  4. ঘ) (2a2 + b2)
সঠিক উত্তর:
খ) 2(a2 + b2)
উত্তর
সঠিক উত্তর:
খ) 2(a2 + b2)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x2 হয় তবে, f(a + b) + f(a - b) এর মান কত?

সমাধান: 
f(x) = x2
∴ f(a + b) = (a + b)2
এবং, f(a - b) = (a - b)2
এখন, f(a + b) + f(a - b)
= (a + b)2 + (a - b)2
= 2a2 + 2b2
=2(a2 + b2)
১৮,৮৩২.
∠A ও ∠B পরস্পর সম্পূরক এবং কোণ দুইটির অনুপাত ৩ : ২ হলে ∠A এর মান কত?
  1. ১০০°
  2. ৭২°
  3. ১০৮°
  4. ৯০°
সঠিক উত্তর:
১০৮°
উত্তর
সঠিক উত্তর:
১০৮°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর সম্পূরক এবং কোণ দুইটির অনুপাত ৩ : ২ হলে ∠A এর মান কত?

সমাধান:
∠A এবং ∠B পরস্পর সম্পূরক, অর্থাৎ ∠A + ∠B = ১৮০°

ধরি,
∠A = ৩x°
∠B = ২x°

প্রশ্নমতে,
⇒ ৩x + ২x = ১৮০
⇒ ৫x = ১৮০
⇒ x = ১৮০/৫
∴ x = ৩৬

∴ ∠A = ৩x = ৩ × ৩৬°= ১০৮°
১৮,৮৩৩.
তিনজন ছাত্রের মধ্যে ৬৩০০ টাকা তাদের শ্রেণির অনুপাতে ভাগ করে দিয়ে দেয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী হয়, তবে অষ্টম শ্রেণির শিক্ষার্থী কত টাকা পাবে? 
  1. ক) ১২০০ টাকা 
  2. খ) ১৬০০ টাকা 
  3. গ) ২৪০০ টাকা 
  4. ঘ) ২৬০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ২৪০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০০ টাকা 
ব্যাখ্যা
তিনজনের শ্রেণির অনুপাত = ৬ : ৭ : ৮ 

অনুপাতের রাশির যোগফল = ৬ + ৭ + ৮ = ২১ 

 অষ্টম শ্রেণির শিক্ষার্থী পাবে = ৬৩০০ এর ৮/২১ = ২৪০০ টাকা 
১৮,৮৩৪.
৯০০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ২৭
  2. ৩০
  3. ২৪
  4. ৩২
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৯০০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান:

৯০০ = ২ × ২ × ৩ × ৩ × ৫ × ৫
= ২ × ৩ × ৫

এখানে,
২ এর সূচক = ২
৩ এর সূচক = ২
৫ এর সূচক = ২

কোনো সংখ্যার মোট ভাজকের সংখ্যা বের করার সূত্র হলো, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাতের সাথে ১ যোগ করে প্রাপ্ত সংখ্যাগুলো গুণ করা।

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১) × (২ + ১)
= ৩ × ৩ × ৩
= ২৭

∴ ৯০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা হলো ২৭।

১৮,৮৩৫.
শতকরা বার্ষিক টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
  1. ২০০ টাকা
  2. ২৭০ টাকা
  3. ২৯০ টাকা
  4. ৩৫০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
 প্রশ্ন: শতকরা বার্ষিক টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = = ২৫/২ % = ২৫/(২ × ১০০) = ২৫/২০০ = ১/৮ 
সময়, n = ৪ বছর
সুদ, I = ১০০ টাকা 

ধরি,
আসল = P টাকা 
 
আমরা জানি,
I = Pnr 
⇒ P = I/(nr)
= ১০০/{৪ × (১/৮)}
= (১০০ × ৮)/৪
= ২০০ 

∴ আসল ২০০ টাকা
১৮,৮৩৬.
একটি চাকার ব্যাস ৭০ সেমিঃ। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে?
  1. ২২০ মিঃ
  2. ২.২ মিঃ
  3. ২ মিঃ
  4. ১.১৯ মিঃ
সঠিক উত্তর:
২.২ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
২.২ মিঃ
ব্যাখ্যা
চাকার ব্যাস ২r = ৭০ সেমি, তাহলে, ব্যসার্ধ r = ৩৫
চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr(π এর মান ২২/৭ ধরে)
= ২২০ সেমিঃ = ২.২ মিঃ
১৮,৮৩৭.
7, 9, 6, 5, 15, 18 সংখ্যাগুলোর গড় কত?
  1. 8
  2. 9
  3. 10
  4. 11
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: 7, 9, 6, 5, 15, 18 সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
গড় = (7 + 9 + 6 + 5 + 15 + 18)/6
= 60/6
= 10
১৮,৮৩৮.
10, 15, 20 ...... 150 ধারাটির পদ সংখ্যা কত?
  1. ক) 25
  2. খ) 29
  3. গ) 27
  4. ঘ) 28
সঠিক উত্তর:
খ) 29
উত্তর
সঠিক উত্তর:
খ) 29
ব্যাখ্যা

পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(150 - 10)/5} + 1
= (140/5) + 1
= 28 + 1
= 29

১৮,৮৩৯.
a ≤ (a/2) + 3 এর সমাধান কত?
  1. a ≤ 2
  2. a ≤ 1
  3. a ≤ 6
  4. a ≤ 3
সঠিক উত্তর:
a ≤ 6
উত্তর
সঠিক উত্তর:
a ≤ 6
ব্যাখ্যা

প্রশ্ন: a ≤ (a/2) + 3 এর সমাধান কত?

সমাধান:
a ≤ (a/2) + 3
⇒ 2a ≤ 2{(a/2) + 3}
⇒ 2a ≤ a + 6
⇒ 2a - a ≤ a + 6 - a
⇒ a ≤ 6

১৮,৮৪০.
x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
  1. x + 2
  2. x - 2
  3. x(x + 2)(x - 2)
  4. x2 - 4x + 4
সঠিক উত্তর:
x + 2
উত্তর
সঠিক উত্তর:
x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
 
সমাধান:
 x2 + 2x = x(x + 2)

x3 + 8 = x3 + 23 = (x + 2) (x2 - 2x + 4) 

x2 - 4 = x2 - 22 = (x - 2) (x + 2)

∴ x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু = x + 2
১৮,৮৪১.
কোন বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 1/2
  2. 2
  3. 8
  4. √2
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্বি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাসার্ধ =  (2r + r) = 3r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(3r)2 =9πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 9πr2 - πr2 = 8πr2

∴ 8 গুণ বৃদ্ধি পাবে। 

১৮,৮৪২.
PQRS রম্বসের বাহুর দৈর্ঘ্য ৩ ইঞ্চি। PR এবং QS কর্ণ দুটি বিন্দুতে ছেদ করলে PO2 + QO2 = কত?
  1. ১০
  2. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS রম্বসের বাহুর দৈর্ঘ্য ৩ ইঞ্চি। PR এবং QS কর্ণ দুটি বিন্দুতে ছেদ করলে PO2 + QO2 = কত?

সমাধান:

পিথাগোরসের উপপাদ্য অনুসারে POQ ত্রিভুজ হতে,
PQ2 = PO2 + QO2
⇒ 32 = PO2 + QO2
∴ PO2 + QO2 = 9
১৮,৮৪৩.
দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 5 এবং এদের বর্গের পার্থক্য 75 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

মনে করি, বড় সংখ্যাটি ক এবং ছোট সংখ্যাটি খ।
১ম শর্তমতে, ক - খ = 5
বা, ক = খ + 5 ---------(1)
এবং ২য় শর্তমতে,
- খ = 75
বা, (খ + 5) - খ = 75
বা, খ + 10খ + 25 - খ = 75
বা, 10খ = 75 - 25
বা, খ = 50/10
সুতরাং খ = 5
এখন ক = 5 + 5
সুতরাং ক = 10
সুতরাং সংখ্যা দুটির বিয়োগফল = 10 - 5 = 5

১৮,৮৪৪.
  1. 1/2
  2. 21/9
  3. 1/12
  4. 32/3
সঠিক উত্তর:
32/3
উত্তর
সঠিক উত্তর:
32/3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
প্রথম পদ a = 8 
সাধারণ অনুপাত r = 2/8 = 1/4 

অসীমতক সমষ্টি = a/(1 - r) 
= 8/{1 - (1/4)}
= 8/3/4
= 32/3
১৮,৮৪৫.
একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 77 বর্গ সে.মি. হলে, অর্ধবৃত্তের পরিসীমা কত?
  1. ক) 22 সে.মি.
  2. খ) 36 সে.মি.
  3. গ) 44 সে.মি.
  4. ঘ) 72 সে.মি.
সঠিক উত্তর:
খ) 36 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 36 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 77 বর্গ সে.মি. হলে, অর্ধবৃত্তের পরিসীমা কত?

সমাধান:
অর্ধবৃত্তের ক্ষেত্রফল  = (1/2)πr2 = 77
 (1/2) × (22/7) × r2 = 77
বা, 11/7  × r2 = 77
বা,  r2 = (77 × 7)/11
বা, r2 = 49
বা, r2 = 72
r = 7


অর্ধবৃত্তের পরিসীমা
πr + 2r 
=  r(π + 2)
= 7{(22/7) + 2}
= 22 + 14
= 36 সে.মি.
১৮,৮৪৬.
একটি ভগ্নাংশের হর লব অপেক্ষা 1বেশি। লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ গঠিত হয় তা 1/6 এর সমান হলে, ভগ্নাংশটি কত?
  1. ক) 3/5
  2. খ) 2/5
  3. গ) 3/4
  4. ঘ) 4/3
সঠিক উত্তর:
গ) 3/4
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/4
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশটির লব= x
ভগ্নাংশটির হর= x+1
ভগ্নাংশটি=x/x+1

শর্তমতে,
(x-2)/(x+1+2)=1/6
(x-2)/(x +3) =  1/6
6x- 12 = x + 3
5x = 15
x =3

 নির্ণেয় ভগ্নাংশটি= x/x+1=3/3+1=3/4
১৮,৮৪৭.
যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y = কত?
  1. 3
  2. - 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y = কত? 

সমাধান: 
5xy + 28x - 2 = 0 
বা, 5x × (- 4) + 28x - 2 = 0 [y = - 4] 
বা, - 20x + 28x - 2 = 0 
বা, 8x - 2 = 0 
বা, 8x = 2 
বা, x = 2/8 
∴ x = 1/4 

∴ 4x + y = 4 × (1/4) + (- 4) 
= 1 -  4 
= - 3 
১৮,৮৪৮.
যদি a4 - 6a2 + 1 = 0 হয়, তবে a - (1/a) এর মান কত?
  1. ± 2
  2. ± 4
  3. ± 5
  4. ± 3
সঠিক উত্তর:
± 2
উত্তর
সঠিক উত্তর:
± 2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a4 - 6a2 + 1 = 0 হয়, তবে a - (1/a) এর মান কত?

সমাধান:
a4 - 6a2 + 1 = 0
⇒ a4 + 1 = 6a2
⇒ (a4 + 1)/a2 = 6
⇒ a2 + (1/a2) = 6
⇒ {a - (1/a)}2 + 2 . a . (1/a) = 6 
⇒ (a - 1/a)2 = 6 - 2
⇒ a - (1/a) = √4
∴ a - (1/a) = ± 2

১৮,৮৪৯.
যদি xy =  64 হয়, যেখানে x, y পূর্ণমান, নিচের কোনটি x + y এর মান হবে?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 7
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
xy = 64 = 43
x = 4 
y = 3
x + y = 4 + 3 = 7
১৮,৮৫০.
দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ৫০ এবং ২৫০। প্রথম সংখ্যাটিকে ২ দ্বারা ভাগ করলে ভাগফল ৫০ হয়। দ্বিতীয় সংখ্যাটি কত? 
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ১২০
  4. ঘ) ১২৫
সঠিক উত্তর:
ঘ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৫
ব্যাখ্যা
এখানে,
প্রথম সংখ্যাটি = ৫০ × ২ = ১০০ 
 
দুইটি সংখ্যার গ.সা.গু ৫০, ল.সা.গু ২৫০

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু  = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ৫০ × ২৫০ = ১০০ × ২য় সংখ্যা 
∴ ২য় সংখ্যা = (৫০ × ২৫০)/১০০ = ১২৫
১৮,৮৫১.
যদি একজন লোক তার বিক্রিত পণ্যের ১/৪ ভাগ ১০% লাভে এবং বাকি পণ্য ২০% ক্ষতিতে বিক্রয় করে, তার শতকরা লাভ বা ক্ষতি কত? 
  1. ক) ৮.৫% ক্ষতি
  2. খ) ৮.৫% লাভ
  3. গ) ১২.৫% ক্ষতি
  4. ঘ) ১২.৫% লাভ
সঠিক উত্তর:
গ) ১২.৫% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২.৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একজন লোক তার বিক্রিত পণ্যের ১/৪ ভাগ ১০% লাভে এবং বাকি পণ্য ২০% ক্ষতিতে বিক্রয় করে, তার শতকরা লাভ বা ক্ষতি কত? 

সমাধান:
ধরি 
মোট পণ্য = ১০০ টি 
১০০টি পণ্যের মোট ক্রয়মূল্য = ১০০ টাকা 


১০% লাভে,
২৫টি পণ্যের বিক্রয়মূল্য = (২৫ × ১১০)/১০০ =  ২৭.৫ টাকা 

২০% ক্ষতিতে 
৭৫টি পণ্যের বিক্রয়মূল্য = (৭৫ × ৮০)/১০০ = ৬০ টাকা 

মোট বিক্রয়মূল্য = (২৭.৫ + ৬০) টাকা = ৮৭.৫ টাকা 

ক্ষতি = ১০০ - ৮৭.৫ = ১২.৫ 
শতকরা ক্ষতি = {(১২.৫/১০০) × ১০০}% = ১২.৫%
১৮,৮৫২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু ৬ সে.মি ও ১৪ সে.মি এবং উচ্চতা ৫ সে.মি হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৪০ বর্গ সে.মি 
  2. ৪৮ বর্গ সে.মি 
  3. ৬০ বর্গ সে.মি 
  4. ৫০ বর্গ সে.মি 
সঠিক উত্তর:
৫০ বর্গ সে.মি 
উত্তর
সঠিক উত্তর:
৫০ বর্গ সে.মি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু ৬ সে.মি ও ১৪ সে.মি এবং উচ্চতা ৫ সে.মি হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু = ৬ সে.মি ও ১৪ সে.মি
এবং 
উচ্চতা = ৫ সে.মি

আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = {(১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা} বর্গ একক 
= {(১/২) × (৬ + ১৪) × ৫} বর্গ সে.মি 
= {(১/২) × ২০ × ৫} বর্গ সে.মি 
= ৫০ বর্গ সে.মি।

১৮,৮৫৩.
- 16x + 3x2 - 12 এর একটি উৎপাদক হলো-
  1. ক) (4x + 6)
  2. খ) (2x + 3)
  3. গ) (3x + 2)
  4. ঘ) (3x + 3)
সঠিক উত্তর:
গ) (3x + 2)
উত্তর
সঠিক উত্তর:
গ) (3x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: - 16x + 3x2 - 12 এর একটি উৎপাদক হলো-

সমাধান: 
- 16x + 3x2 - 12
= 3x2 - 16x - 12
= 3x2 - 18x + 2x - 12
= 3x(x - 6) + 2(x - 6)
= (x - 6)(3x + 2)
১৮,৮৫৪.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে, প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?
  1. ১২
  2. ১৫
  3. ১৬
  4. ২২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন:কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে, প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?

সমাধান:
১০২ এবং ১৮৬ কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে।
সেই সংখ্যা দিয়ে ১০২ - ৬ = ৯৬ এবং ১৮৬ - ৬ = ১৮০ কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না।
অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি এমন হতে হবে যা দ্বারা ৯৬ এবং ১৮০ এর গ.সা.গু-এর সমান
৯৬ এবং ১৮০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১২।
১৮,৮৫৫.
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
  1. ক) ২০,০০০ টাকা
  2. খ) ১৫,০০০ টাকা
  3. গ) ১২,০০০ টাকা
  4. ঘ) ১০,০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১২,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?

সমাধান: 
আয়কর ৫ টাকা হলে মোট আয় ১০০ টাকা 
আয়কর ১ টাকা হলে মোট আয় ১০০/৫ টাকা
আয়কর ৬০০ টাকা হলে মোট আয় (১০০ × ৬০০)/৫ টাকা  
= ১২০০০ টাকা
১৮,৮৫৬.
তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?
  1. ক) ৩০ বছর
  2. খ) ২৮ বছর
  3. গ) ২৭ বছর
  4. ঘ) ২৪ বছর
সঠিক উত্তর:
ঘ) ২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

সমাধান:
৩ বছর আগে রহিম ও করিমের বয়সের গড় = ১৮ বছর
৩ বছর আগে রহিম ও করিমের বয়সের সমষ্টি = ১৮ × ২ = ৩৬ বছর
রহিম ও করিমের বর্তমান বয়সের সমষ্টি = ৩৬ + ৬ বছর = ৪২ বছর 

রহিম ও করিম ও আলমের এর গড় বয়স = ২২ বছর 
রহিম ও করিম ও আলমের মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর 

 আলমের বর্তমান বয়স = (৬৬ - ৪২) বছর 
                              = ২৪ বছর
১৮,৮৫৭.
শিহাব ১৬০০০ মিটার দৌড়াল সে কত কিলোমিটার দৌড়েছিল?
  1. ১.৬০ কি.মি.
  2. ১৬০ কি.মি.
  3. .১৬ কি.মি.
  4. ১৬ কি.মি.
সঠিক উত্তর:
১৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: শিহাব ১৬০০০ মিটার দৌড়াল সে কত কিলোমিটার দৌড়েছিল?

সমাধান:
আমরা জানি
১০০০ মিটার = ১ কি.মি.
১ মিটার = ১/১০০০ কি.মি.
১৬০০০ মিটার = (১ × ১৬০০০/১০০০) কি.মি.
= ১৬ কি.মি.
১৮,৮৫৮.
'CAUTIONS' শব্দটি থেকে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে, যেখানে A, N থাকবেনা?
  1. 210
  2. 420
  3. 180
  4. 120
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা

প্রশ্ন: 'CAUTIONS' শব্দটি থেকে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে, যেখানে A, N থাকবেনা?

সমাধান: 
Cautions শব্দটিতে মোট বর্ণ আছে 8 টি। যথা,  C, A, U, T, I, O, N, S
যেহেতু A ও N বাদ, তাই বাকি বর্ণ 6 টি। C, U, T, I, O, S 

এখন,
6 টি বর্ণ প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস সংখ্যা = 6p3 = 6!/(6 - 3)! = 120

১৮,৮৫৯.
বুশরা, মাদিহা ও মুনা প্রতি ৮ মিনিট, ১২ মিনিট ও ১৮ মিনিট পরপর একটি করে চা খায়। তারা সকাল ৮:০০ টায় একসাথে প্রথম চা খাওয়ার পরে পুনরায় কখন একসাথে চা খায়?
  1. ৮ : ৫০
  2. ৯ : ১২
  3. ৯ : ০০
  4. ৯ : ৩০
সঠিক উত্তর:
৯ : ১২
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: বুশরা, মাদিহা ও মুনা প্রতি ৮ মিনিট, ১২ মিনিট ও ১৮ মিনিট পরপর একটি করে চা খায়। তারা সকাল ৮:০০ টায় একসাথে প্রথম চা খাওয়ার পরে পুনরায় কখন একসাথে চা খায়?

সমাধান:
৮, ১২ ও ১৮ এর লসাগুই হবে তাদের পরবর্তী একত্রে চা খাওয়ার সময়।
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩

∴ ৮, ১২ ও ১৮ এর লসাগু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৭২ মিনিট
= ৭২/৬০ ঘন্টা
= ১ ঘন্টা ১২ মিনিট

∴ পুনরায় একসাথে চা খাওয়ার সময় = (৮ : ০০ + ১ ঘন্টা ১২ মিনিট)
= ৯ : ১২ টায়
১৮,৮৬০.
x2 - 7x + 10 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (x + 5)(x + 2)
  2. (x - 5)(x + 2)
  3. (x + 5)(x - 2)
  4. (x - 5)(x - 2)
সঠিক উত্তর:
(x - 5)(x - 2)
উত্তর
সঠিক উত্তর:
(x - 5)(x - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 7x + 10 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:
x2 - 7x + 10
= x2 - 5x - 2x + 10
= x(x - 5) - 2(x - 5)
= (x - 5)(x - 2)
১৮,৮৬১.
a2 + b2 = 5 এবং a + b = 3 হলে a - b = ?
  1. 2
  2. 3
  3. 1
  4. 0
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 = 5 এবং a + b = 3 হলে a - b = ?

সমাধান:
দেওয়া আছে,
a2 + b2 = 5 এবং a + b = 3
আমরা জানি,
2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
বা, (a - b)2 = 2(a2 + b2) - (a + b)
বা,(a - b)2 = (2 × 5) - ( 3)2
বা, (a - b)2 = 10 - 9
বা, (a - b)2 = 1
বা, √(a - b)2= √1
বা,  a - b =  1
১৮,৮৬২.
△ABC এর E ও F যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে EF = কত?
  1. ক) 1/2(AB+AC)
  2. খ) 1/2(AB)
  3. গ) 1/2(AC)
  4. ঘ) 1/2(BC)
সঠিক উত্তর:
ঘ) 1/2(BC)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/2(BC)
ব্যাখ্যা

কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তৃতীয় বাহুর অর্ধেক।
EF = 1/2 (BC)

১৮,৮৬৩.
For which values of x is the value of (x2 - 6x + 8) negative ?
  1. ক) 2 < x < 4
  2. খ) x < 4
  3. গ) 8 > x > 6
  4. ঘ) x > 8
সঠিক উত্তর:
ক) 2 < x < 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 < x < 4
ব্যাখ্যা
প্রশ্ন: For which values of x is the value of (x2 - 6x + 8) negative ?

সমাধান: 
x2 - 6x + 8 < 0
x2 - 4x - 2x + 8 < 0
x(x - 4) - 2(x - 4) < 0
(x - 4)(x - 2) < 0

x2 - 6x + 8 < 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 4 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 4 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 4
2 এর চেয়ে ছোট এবং 4 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 6x + 8  < 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 4 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 4 < 0
অর্থাৎ x > 2 এবং x < 4
x এর মান 2 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 2 < x < 4
১৮,৮৬৪.
যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয় তবে (A ∩ B) এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 15
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ঘ) 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয় তবে (A ∩ B) এর প্রকৃত উপসেট কয়টি?


সমাধান:
দেওয়া আছে,
A = {5, 15, 20, 30}
B = {3, 5, 15, 18, 20}

এখন,
(A ∩ B) = {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
= {5, 15, 20}

(A ∩ B) এর উপাদান সংখ্যা, n = 3

আমরা জানি,
(A ∩ B) এর প্রকৃত উপসেট = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7
১৮,৮৬৫.
যদি একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৭ সেমি এবং ৫ সেমি হয়, তবে ত্রিভুজের অপর বাহুটির দৈর্ঘ্য কোনটি হওয়া সম্ভব নয়?
  1. ১১
  2. ১৩
  3. ১০
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৭ সেমি এবং ৫ সেমি হয়, তবে ত্রিভুজের অপর বাহুটির দৈর্ঘ্য কোনটি হওয়া সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তম।

∴ ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৭ সেমি এবং ৫ সেমি হলে তৃতীয় বাহুটি অবশ্যই তাদের যোগফল অপেক্ষায় ছোট হবে।
অর্থাৎ তৃতীয় বাহুটি = (৭ + ৫) = ১২ অপেক্ষায় ছোট হবে।

∴ যদি একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৭ সেমি এবং ৫ সেমি হয় তবে ত্রিভুজের অপর বাহুটি ১৩ হওয়া সম্ভব নয়।
১৮,৮৬৬.
৫ জন মহিলা ও ৪ জন পুরুষের মধ্যে থেকে ২ জন পুরুষ এবং ১ জন মহিলা নিয়ে একটি দল কতভাবে বাছাই করা যাবে?
  1. ১০
  2. ১৫
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ জন মহিলা ও ৪ জন পুরুষের মধ্যে থেকে ২ জন পুরুষ এবং ১ জন মহিলা নিয়ে একটি দল কতভাবে বাছাই করা যাবে?

সমাধান:
৫ জন মহিলা থেকে ১ জন মহিলা বাছাই করার উপায় = C = ৫
৪ জন পুরুষ থেকে ২ জন পুরুষ বাছাই করার উপায় = C = ৬

∴ নির্ণেয় দল গঠনের উপায় = ৫ × ৬ = ৩০

১৮,৮৬৭.
৩০০ টাকা ৩ বছরে সুদে-আসলে ৩৯০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৩০%
  2. খ) ২০%
  3. গ) ১০%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
গ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০%
ব্যাখ্যা
 প্রশ্ন: ৩০০ টাকা ৩ বছরে সুদে-আসলে ৩৯০ টাকা হলে সুদের হার কত?

সমাধান:
ধরি,
সুদের হার = r%
দেওয়া আছে,
P = 300
n = 3
I = 390 - 300 = 90

আমরা জানি,
I = Pnr
∴ r = (I/Pn) × 100% 
= (90/(300 × 3)) × 100% 
= 10%
১৮,৮৬৮.
ABC ত্রিভুজে ∠B > ∠C হলে কোনটি সঠিক?
  1. ক) BC > AC
  2. খ) AB > AC
  3. গ) AC > BC
  4. ঘ) AC > AB
সঠিক উত্তর:
ঘ) AC > AB
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AC > AB
ব্যাখ্যা
কোন ত্রিভুজের একটি কোন অপর একটি কোন অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোনের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোনের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে।

∠B এর বিপরীত বাহু AC এবং ∠C এর বিপরীত বাহু AB
যেহেতু, ∠B > ∠C সেহেতু, AC > AB
১৮,৮৬৯.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫⁰ হলে বহুভুজের বাহুর সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৮টি
  3. ৬টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫⁰ হলে বহুভুজের বাহুর সংখ্যা কয়টি?

সমাধান:
ধরি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা x টি

আমরা জানি,
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর মোট পরিমাণ 360⁰

সুতরাং,
x টি কোণের পরিমাণ 360⁰
1 টি কোণের পরিমাণ 360⁰/x

প্রশ্নমতে,
360⁰/x = 45⁰
⇒ x = 360⁰/45⁰
∴ x = 8
১৮,৮৭০.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
1, 3, 5, 11, 21, _______.
  1. ক) 47
  2. খ) 41
  3. গ) 43
  4. ঘ) 45
সঠিক উত্তর:
গ) 43
উত্তর
সঠিক উত্তর:
গ) 43
ব্যাখ্যা
1 + 1 + 1 = 3
3 + 3 - 1 = 5
5 + 5 + 1 = 11
11 + 11 - 1 = 21
21 + 21 + 1 = 43
 
অতএব, সঠিক উত্তর ৪৩
১৮,৮৭১.
 logx(8) = 3/2 হলে x এর মান কত?
  1. 5
  2. 1
  3. 4
  4. 9
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: logx(8) = 3/2 হলে x এর মান কত?

সমাধান:
logx(8) = 3/2
⇒ x3/2 = 8  [logab = c ⇒ ac = b]
⇒ (x1/2)3 = 8
⇒ √x3 = 23
⇒ √x = 2
⇒ (√x)2 = 22
∴ x = 4

১৮,৮৭২.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ১২৫ টাকা
  3. গ) ১৫০ টাকা
  4. ঘ) ১৭৫ টাকা
সঠিক উত্তর:
ক) ১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
১০% লাভে,
বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ১০%
= ৫০০ + ৫০০ এর ১০/১০০
= ৫০০ + ৫০
= ৫৫০ টাকা

১০% কমে 
ক্রয়মূল্য = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০০ এর ১০/১০০
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা

লাভ হতো = (৫৫০ - ৪৫০) টাকা
= ১০০ টাকা 
১৮,৮৭৩.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর প্রস্থ ৩৬ মিটার হলে, বাগানের পরিসীমা কত?
  1. ১৮০ মিটার
  2. ৯৬ মিটার
  3. ১৬০ মিটার
  4. ১২০ মিটার
সঠিক উত্তর:
১৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর প্রস্থ ৩৬ মিটার হলে, বাগানের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বাগানের প্রস্থ = ৩৬ মিটার 

∴ বাগানের দৈর্ঘ্য = (৩৬ × ১.৫) মিটার
= ৫৪ মিটার

∴ বাগানের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৫৪ + ৩৬)
= ২ × ৯০
= ১৮০ মিটার

∴ বাগানের পরিসীমা = ১৮০ মিটার ।
১৮,৮৭৪.
{1/।1 - 2a।} ≥ 5 এর সমাধান কোনটি?
  1. - 2 ≤ a ≤ 1
  2. - 2 ≤ a ≤ 5
  3. - 3 ≤ a ≤ 2
  4. (2/5) ≤ a ≤ (3/5)
সঠিক উত্তর:
(2/5) ≤ a ≤ (3/5)
উত্তর
সঠিক উত্তর:
(2/5) ≤ a ≤ (3/5)
ব্যাখ্যা

প্রশ্ন: 1/।1 - 2a। ≥ 5 এর সমাধান কোনটি?

সমাধান:
1/।1 - 2a। ≥ 5
⇒ 1 - 2a ≤ 1/5
ধনাত্মক চিহ্ন নিয়ে পাই,
1 - 2a ≤ 1/5
⇒ 1 - 2a - 1 ≤ - 1 + (1/5)
⇒ - 2x ≤ (- 5 + 1)/5
⇒ - 2a ≤ - 4/5
⇒ 2a ≥ 4/5
⇒ a ≥ 2/5
⇒ 2/5 ≤ a

 ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই,
- (1 - 2a) ≤ 1/5
⇒ - 1 + 2a ≤ 1/5
⇒ - 1 + 2a + 1 ≤ 1 + (1/5)
⇒ 2a ≤ (5 + 1)/5
⇒ 2a ≤ 6/5
⇒ a ≤ 3/5

নির্ণেয় সমাধান = (2/5) ≤ a ≤ (3/5)

১৮,৮৭৫.
৬ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
বহুভুজের কর্ণের সংখ্যা= n(n - 3)/2
∴ ছয় বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ আছে = 6(6 - 3)/2 = 9
১৮,৮৭৬.
a4+4 এর উৎপাদক কি কি?
  1. ক) (a²+2a+2)(a²+2a-2)
  2. খ) (a²+2a+2)(a²-2a+2)
  3. গ) (a²-2a+2)(a²+2a-2)
  4. ঘ) (a²-2a-2)(a²-2a-2)
সঠিক উত্তর:
খ) (a²+2a+2)(a²-2a+2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (a²+2a+2)(a²-2a+2)
ব্যাখ্যা
a4+4
= (a²)²+2.a².2+2²-4a²
= (a²+2)²-(2a)²
= (a²+2a+2)(a²-2a+2)
১৮,৮৭৭.
- 5 <x<7 রাশি এর পরম মান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. ক) |x - 1|< 6
  2. খ) |x - 1|< 8
  3. গ) |x - 2|< 6
  4. ঘ) |x - 1|< 10
সঠিক উত্তর:
ক) |x - 1|< 6
উত্তর
সঠিক উত্তর:
ক) |x - 1|< 6
ব্যাখ্যা

(- 5 + 7)/2 = 1
∴ - 5 - 1<x - 1<7 - 1
⇒ -6 <x -1<6
∴ |x -1|<6

১৮,৮৭৮.
আকাশ 500 টাকায় কিছু খাতা ক্রয় করে। যদি সে 5 টি খাতা বেশি ক্রয় করতো তাহলে প্রতি খাতার দাম 5 টাকা কম হতো। আকাশ কতগুলো খাতা ক্রয় করেছিলো?
  1. 16 টি
  2. 20 টি
  3. 28 টি
  4. 34 টি
সঠিক উত্তর:
20 টি
উত্তর
সঠিক উত্তর:
20 টি
ব্যাখ্যা

প্রশ্ন: আকাশ 500 টাকায় কিছু খাতা ক্রয় করে। যদি সে 5 টি খাতা বেশি ক্রয় করতো তাহলে প্রতি খাতার দাম 5 টাকা কম হতো। আকাশ কতগুলো খাতা ক্রয় করেছিলো?

সমাধান:
মনে করি,
খাতার সংখ্যা = X
প্রতি খাতার দাম = 500/X টাকা

যদি সে 5 টি খাতা বেশি ক্রয় করতো তাহলে প্রতি খাতার দাম = 500/(X + 5) টাকা

প্রশ্নমতে,
(500/X) - {500/(X + 5)} = 5
বা, [{500(X + 5)} - 500X]/{X(X + 5)} = 5
বা, 2500 = 5X(X + 5)
বা, 500 = X(X + 5)
বা, X2 + 5X - 500 = 0
বা, X2 + 25X - 20X - 500 = 0
বা, X(X + 25) - 20(X + 25) = 0
বা, (X + 25) (X - 20) = 0
X = - 25 (গ্রহণযোগ্য নয়), X = 20

∴ আকাশ 20 টি খাতা ক্রয় করেছিলো।

১৮,৮৭৯.
এক কোটিতে কত মিলিয়ন হয়?
  1. ২০ মিলিয়ন
  2. ১০০ মিলিয়ন
  3. ১০০০ মিলিয়ন
  4. ১০ মিলিয়ন
সঠিক উত্তর:
১০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
১০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: এক কোটিতে কত মিলিয়ন হয়?
 
সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ কোটি = ১ বিলিয়ন
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন
১৮,৮৮০.
f(x) = x3 - x2 - x - (1/8) হলে f ( - 1/2) এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) - 1/2
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - x2 - x - (1/8) হলে f ( - 1/2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 - x2 - x - (1/8)
f ( - 1/2) = (- 1/2)3 - (- 1/2)2 - (- 1/2) - (1/8)
= - 1/8 - 1/4 + 1/2 - 1/8
= (- 1 - 2 + 4 - 1)/8
= 0/8
= 0
১৮,৮৮১.
2024 সালের মে মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 6 দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/8
  2. 3/7
  3. 1/7
  4. 2/7
সঠিক উত্তর:
1/7
উত্তর
সঠিক উত্তর:
1/7
ব্যাখ্যা
প্রশ্ন: 2024 সালের মে মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 6 দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এক সপ্তাহে আছে = 7 দিন
বৃষ্টি হয়েছে = 6 দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 6/7
তাহলে,  রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 6/7

∴ রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1 - (6/7)
= (7 - 6)/7
= 1/7
১৮,৮৮২.
log10 (x2 -6x + 10) = 0 হলে, x এর মান কত?
  1. ক) 3
  2. খ) - 3
  3. গ) 2
  4. ঘ) - 2
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা
log10 (x2 -6x + 10) = 0
x2 -6x + 10 = 100
x2 -6x + 10 = 1
x2 - 6x + 10 -1 = 0 
x2 - 6x + 9 = 0 
x2 - 2.x.3 + 32 = 0
(x - 3)2 = 0 
x - 3 = 0
x = 3 
১৮,৮৮৩.
একটি গ্লাসে ২৫০ মি.লি পানি আছে। ৩০ টি গ্লাসে পানির পরিমান কত লিটার?
  1. ৭.৫ লিটার 
  2. ৭.০৫ লিটার 
  3. ৯.৫ লিটার 
  4. ১০.৫ লিটার 
সঠিক উত্তর:
৭.৫ লিটার 
উত্তর
সঠিক উত্তর:
৭.৫ লিটার 
ব্যাখ্যা
১ টি গ্লাসে পানি আছে ২৫০ মিলি
৩০ টি গ্লাসে পানি আছে
= ২৫০ × ৩০ মিলি
= ৭৫০০ মিলি
= ৭৫০০/১০০০ লিটার
= ৭.৫ লিটার
১৮,৮৮৪.
৩/২, ৭/৪, ২১/৫ এর গ.সা.গু কত?
  1. ১/৩৫
  2. ১/২০
  3. ২০
  4. ৩/২০
সঠিক উত্তর:
১/২০
উত্তর
সঠিক উত্তর:
১/২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/২, ৭/৪, ২১/৫ এর গ.সা.গু কত?

সমাধান:
৩, ৭, ২১ এর গ.সা.গু = ১
২,  ৪, ৫ এর ল.সা.গু= ২০

আমরা জানি,
ভগ্নাংশের গ, সা, গু = ভগ্নাংশের লবগুলোর গ, সা, গু/ভগ্নাংশের হরগুলোর ল, সা, গু
= ১/২০
১৮,৮৮৫.
একজন লোক ঘণ্টায় x কি. মি. হাঁটতে পারে। y কি. মি. দূরত্ব অতিক্রম করতে ঐ লোকেরা কত মিনিট সময় লাগবে?
  1. ৬০x/y
  2. y/x
  3. ৬০y/x
  4. ৬০/xy
সঠিক উত্তর:
৬০y/x
উত্তর
সঠিক উত্তর:
৬০y/x
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক ঘণ্টায় x কি. মি. হাঁটতে পারে। y কি. মি. দূরত্ব অতিক্রম করতে ঐ লোকেরা কত মিনিট সময় লাগবে?

সমাধান:
x কি. মি. হাঁটতে সময় লাগে = ১ ঘণ্টা বা ৬০ মিনিট
∴ ১ কি. মি. হাঁটতে সময় লাগে = ৬০/x মিনিট
∴ y কি. মি. হাঁটতে সময় লাগে = ৬০y/x মিনিট
১৮,৮৮৬.
একজন প্রার্থী একটি প্রতিষ্ঠানের তিনটি পদে আবেদন করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদে প্রার্থীর সংখ্যা যথাক্রমে 3, 4 এবং 2। ঐ প্রার্থীর কমপক্ষে একটি পদে চাকুরী পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 3/4
  2. খ) 1/4
  3. গ) 3/5
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 3/4
উত্তর
সঠিক উত্তর:
ক) 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একজন প্রার্থী একটি প্রতিষ্ঠানের তিনটি পদে আবেদন করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদে প্রার্থীর সংখ্যা যথাক্রমে 3, 4 এবং 2। ঐ প্রার্থীর কমপক্ষে একটি পদে চাকুরী পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ধরি, 
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদে চাকুরী পাওয়ার ঘটনা যথাক্রমে A, B, C.
P(A) = 1/3
P(B) = 1/4
P(C) = 1/2

১ম পদে চাকুরী না পাওয়ার সম্ভাব্যতা P(A') = 1 - 1/3 = 2/3
২য় পদে চাকুরী না পাওয়ার সম্ভাব্যতা P(B') = 1 - 1/4 = 3/4
৩য় পদে চাকুরী না পাওয়ার সম্ভাব্যতা P(C') = 1 - 1/2 = 1/2

ঐ প্রার্থীর একটি পদেও চাকুরী না পাওয়ার সম্ভাব্যতা = P(A' ∩ B' ∩ C')   [যেহেতু, ঘটনাত্রয় স্বাধীন]
= P(A') × P(B') × P(C')
= (2/3) × (3/4) × (1/2)
= 1/4

∴ কমপক্ষে একটি পদে চাকুরী পাওয়ার সম্ভাব্যতা = 1 - 1/4 = 3/4
১৮,৮৮৭.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ৩৬√৩ বর্গমিটার
  2. ১৭√৩ বর্গমিটার
  3. ২৮√৩ বর্গমিটার
  4. ২২√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৬√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৩৬/৩ মিটার = ১২ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × (বাহু) বর্গমিটার
∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × ১২ বর্গমিটার
= (√৩/৪) × ১৪৪ বর্গমিটার
= ৩৬√৩ বর্গমিটার
১৮,৮৮৮.
{x ∈ N : 2 < x ≤ 6} and Q = {x ∈ N : x even number and x ≤ 8} then what is the value of (P ∩ Q)?
  1. {4, 6}
  2. {4, 8}
  3. {2, 6}
  4. {6, 8}
সঠিক উত্তর:
{4, 6}
উত্তর
সঠিক উত্তর:
{4, 6}
ব্যাখ্যা
Question: If P = {x ∈ N : 2 < x ≤ 6} and Q = {x ∈ N : x even number and x ≤ 8} then what is the value of (P ∩ Q)?

Solution:

দেওয়া আছে,
P = {x ∈ N : 2 < x ≤ 6}
∴ P = {3, 4, 5, 6}

Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 8}
∴ Q = {2, 4, 6, 8}

এখন,
(P ∩ Q) = {3, 4, 5, 6} ∩ {2, 4, 6, 8}
= {4, 6}
১৮,৮৮৯.
৭৫৬৮৭৯ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত?
  1. ৫৯৪
  2. ৫৯৯৪
  3. ৯৯৯৪
  4. ৯৯৪
সঠিক উত্তর:
৫৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
৫৯৯৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫৬৮৭৯ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত?

সমাধান:
৭৫৬৮৭৯ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান = ৬ × ১০০০
= ৬০০০

৭৫৬৮৭৯ সংখ্যাটিতে ৬ এর প্রকৃত মান = ৬

∴ পার্থক্য = ৬০০০ - ৬ = ৫৯৯৪
১৮,৮৯০.
A একটি কাজ ২৪ দিনে করতে পারে এবং B একই কাজ ১৬ দিনে করতে পারে। B কাজটি ১২ দিন করার পর চলে যায়। তাহলে বাকি কাজটি A একা কত দিনে শেষ করতে পারবে?
  1. ৪ দিন
  2. ৬ দিন
  3. ৯ দিন
  4. ১২ দিন
সঠিক উত্তর:
৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৬ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: A একটি কাজ ২৪ দিনে করতে পারে এবং B একই কাজ ১৬ দিনে করতে পারে। B কাজটি ১২ দিন করার পর চলে যায়। তাহলে বাকি কাজটি A একা কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
B একা,
১৬ দিনে কাজ করে = ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ দিনে কাজ করে = ১/১৬ অংশ
∴ ১২ দিনে কাজ করে = ১২/১৬ = ৩/৪ অংশ

এখন,
কাজটি ১২ দিন করার পর B চলে যাওয়ায় বাকি কাজ = ১ - (৩/৪) অংশ
= (৪ - ৩)/৪
= ১/৪ অংশ

আবার,
A একা, কাজটির ১ বা সম্পূর্ণ অংশ শেষ করতে পারে = ২৪ দিনে
∴ ১/৪ অংশ শেষ করতে পারে = ২৪ × (১/৪) = ৬ দিনে

১৮,৮৯১.
2x + 21-x = 3, x = কত?
  1. 1, 2
  2. 0, 2
  3. 1, 3
  4. 0, 1
সঠিক উত্তর:
0, 1
উত্তর
সঠিক উত্তর:
0, 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 21-x = 3, x = কত?

সমাধান:
2x + 21 - x = 3
⇒ 2x + (21/2x) = 3
⇒ p + (2/p) = 3 [2x = p ধরে]
⇒ (p2 + 2)/p = 3
⇒ p2 - 3p + 2 = 0
⇒ p2 - 2p - p + 2= 0
⇒ p(p - 2) -1(p - 2) = 0
⇒ (p - 2)(p - 1) = 0
হয়, p - 2 = 0
⇒ p = 2
⇒ 2x = 21
∴ x = 1
অথবা, p - 1 = 0
⇒ p = 1
⇒ 2x = 20
∴ x = 0
অতএব, x = 0, 1
১৮,৮৯২.
৩×০×০.৩ =
  1. ক) ০.৯
  2. খ) ০.৩
  3. গ) ০
  4. ঘ) ৩.০
সঠিক উত্তর:
গ) ০
উত্তর
সঠিক উত্তর:
গ) ০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ × ০ × ০.৩ =

সমাধান: 
৩ × ০ × ০.৩ = ০
১৮,৮৯৩.
ক, খ, গ, ঘ চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) কখগঘ
  2. খ) কখ+গঘ
  3. গ) কখগঘ+১
  4. ঘ) কখগঘ-১
সঠিক উত্তর:
গ) কখগঘ+১
উত্তর
সঠিক উত্তর:
গ) কখগঘ+১
ব্যাখ্যা
মনে করি,ক=১,খ=২,গ=৩,ঘ=৪। অতএব,কখগঘ+১= ১×২×৩×৪+১ =২৫ যা একটি পূর্ণবর্গ সংখ্যা।
১৮,৮৯৪.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ১০ বছরে সুদে-আসলে পাঁচগুণ হবে?
  1. ক) ৪০%
  2. খ) ৩৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ক) ৪০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ১০ বছরে সুদে-আসলে পাঁচগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল, A  = ১০০ × ৫ = ৫০০ টাকা
সুদ, I = ৫০০ - ১০০ = ৪০০ টাকা

সুদের হার r = (১০০ × ৪০০)/(১০০ × ১০)
                   = ৪০%
১৮,৮৯৫.
একটি আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য ৩ মিঃ, প্রস্থ ২ মিঃ এবং উচ্চতা ৩/২ মিঃ হলে এর কর্ণের দৈর্ঘ্য কত মিঃ?
  1. ক) ৩.৯১ মিঃ
  2. খ) ২.৯১ মিঃ
  3. গ) ৪.৯১ মিঃ
  4. ঘ) ৩.১১ মিঃ
সঠিক উত্তর:
ক) ৩.৯১ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩.৯১ মিঃ
ব্যাখ্যা

কর্ণের দৈর্ঘ্য = √{৩2 + ২2 + (৩/২)2}
= √(৯ + ৪ + ৯/৪)
= √৬১/৪
= √১৫.২৫
= ৩.৯১ মিঃ

১৮,৮৯৬.
বার্ষিক ৮% হারে ৭৫০ টাকার কত বছরের সরল মুনাফা ৩০০ টাকা হবে ?
  1. ক) ১০ বছর
  2. খ) ৮ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৪ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা
এখানে, 
আসল P  = ৭৫০ টাকা 
সরল মুনাফা I =৩০০ টাকা 
সময় n = ?  বছর 
মুনাফার হার r = ৮% 
                      = ৮/১০০ 
                      = ২/২৫ 

আমরা জানি,
I = Pnr
 n = I /Pr 
    = ৩০০/ {(২/২৫) × ৭৫০}
    = ৩০০/৬০ = ৫ বছর
১৮,৮৯৭.
৭৫ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২০%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে? 
  1. ক) ৬০
  2. খ) ৬৫
  3. গ) ৭০
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
ঘ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ কেজি বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২০%। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে? 

সমাধান: 
মিশ্রণে বালির পরিমাণ = ৭৫ × ২০% = ১৫ কেজি  
∴ মিশ্রণে পাথরের পরিমাণ = (৭৫ - ১৫) কেজি = ৬০ কেজি 

নতুন মিশ্রণের ৪০% = ৬০ কেজি
∴ নতুন মিশ্রণের ১% = (৬০/৪০) কেজি 
∴ নতুন মিশ্রণের ১০০% = (৬০ × ১০০)/৪০ কেজি = ১৫০ কেজি 

∴ নতুন মিশ্রণে বালির পরিমাণ = (১৫০ - ৬০) কেজি = ৯০ কেজি 
∴ বালি মেশাতে হবে (৯০ - ১৫) কেজি = ৭৫ কেজি   
১৮,৮৯৮.
কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ-
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. সমকোণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ-

সমাধান: 
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ।
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ
- বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি জ্যা। 
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে জ্যাটিকে বৃত্তের ব্যাস বলা হয়। 
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

১৮,৮৯৯.
একটি সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১০° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) ৪০°
  2. খ) ৫০°
  3. গ) ৪৫°
  4. ঘ) ৫৫°
সঠিক উত্তর:
ক) ৪০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০°
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = ৯০
ক্ষুদ্রতম কোণটি x হলে অপর কোণটি (x + ১০)
তাহলে, x + x + ১০ = ৯০
বা, ২x = ৮০
বা, x = ৪০
ক্ষুদ্রতম কোণটি ৪০ এবং অপর কোণটি (৪০ + ১০) বা, ৫০

১৮,৯০০.
এক ব্যক্তি তার মোবাইল ফোন ১৪৪ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়, যদি তিনি ১০% লাভ করতে চায় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে?
  1. ১৯০ টাকা
  2. ১৮৪ টাকায়
  3. ২০০ টাকায়
  4. ১৭৬ টাকায়
সঠিক উত্তর:
১৭৬ টাকায়
উত্তর
সঠিক উত্তর:
১৭৬ টাকায়
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার মোবাইল ফোন ১৪৪ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়, যদি তিনি ১০% লাভ করতে চায় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে?

সমাধান: 
ধরি, 
ক্রয়মূল্য = ১০০ টাকা 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ 
∴ বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ = ১০/৯ টাকা
∴ বিক্রয়মূল্য ১৪৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০ × ১৪৪)/৯ = ১৬০ টাকা

আবার, 
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ = ১১/১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১ × ১৬০)/১০ = ১১ × ১৬ = ১৭৬ টাকা 

সুতরাং, ১০% লাভ করতে চাইলে মোবাইল ফোনটি ১৭৬ টাকায় বিক্রি করতে হবে।