বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৮৮ / ৪৭৫ · ১৮,৭০১১৮,৮০০ / ৪৭,৮৩৩

১৮,৭০১.
একটি ভগ্নাংশের হর লব থেকে ৩ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ১০ যোগ করলে ভগ্নাংশটি ৫/৬ হয়। ভগ্নাংশটি কত?
  1. ৫/৮
  2. ২/৩
  3. ৪/৭
  4. ৬/১১
সঠিক উত্তর:
৫/৮
উত্তর
সঠিক উত্তর:
৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর লব থেকে ৩ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ১০ যোগ করলে ভগ্নাংশটি ৫/৬ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি
ভগ্নাংশটির লব = ক
ভগ্নাংশটির হর = ক + ৩

প্রশ্নমতে,
(ক + ১০)/(ক + ১০ + ৩) = ৫/৬
⇒ (ক + ১০)/(ক + ১৩) = ৫/৬
⇒ ৬ক + ৬০ = ৫ক + ৬৫
⇒ ৬ক - ৫ক = ৬৫ - ৬০
∴ ক = ৫

∴ ভগ্নাংশটি = ৫/(৫ + ৩)
= ৫/৮
১৮,৭০২.
a + 1/a = √5 হলে a6 + 1/a6 = কত?
  1. ক) 15
  2. খ) 18
  3. গ) 22
  4. ঘ) 25
সঠিক উত্তর:
খ) 18
উত্তর
সঠিক উত্তর:
খ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = √5 হলে a6 + 1/a6 = কত? 

সমাধান: 
a6 + 1/a6 
= (a3)2 + (1/a3)2
= (a3 + 1/a3)2 - 2 × a3 × 1/a3
= [(a + 1/a)3 - 3 × a × 1/a (a + 1/a)]2 - 2
= [(√5)3 - 3√5]2 - 2
= [5√5 - 3√5]2 - 2
= (2√5)2 - 2
= (4 × 5) - 2
= 20 - 2
= 18
১৮,৭০৩.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ক) ১/২( ভূমি X উচ্চতা)
  2. খ) দৈর্ঘ্য X প্রস্থ
  3. গ) ২(দৈর্ঘ্য X প্রস্থ)
  4. ঘ) ভূমি X উচ্চতা
সঠিক উত্তর:
ঘ) ভূমি X উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূমি X উচ্চতা
ব্যাখ্যা
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = ভূমি X উচ্চতা।
১৮,৭০৪.
- 1 < x < 5 অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে হবে-
  1. |x - 2| < 3
  2. |x + 2| < 3
  3. |x - 3| < 2
  4. |x + 3| < 2
সঠিক উত্তর:
|x - 2| < 3
উত্তর
সঠিক উত্তর:
|x - 2| < 3
ব্যাখ্যা

প্রশ্ন: - 1 < x < 5 অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে হবে-

সমাধান:
⇒ - 1 < x < 5
⇒ - 1 - 2 < x - 2 < 5 - 2
⇒ - 3 < x - 2 < 3
⇒ |x - 2| < 3

∴ সমাধান: |x - 2| < 3

১৮,৭০৫.
cosec(90° - θ) = 2 হলে, cosθ = কত?
  1. 2
  2. √3/2
  3. 1/2
  4. 1/√2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cosec(90° - θ) = 2 হলে, cosθ = কত?

সমাধান:
cosec(90° - θ) = 2
⇒ secθ = 2
⇒ 1/cosθ = 2
∴ cosθ = 1/2 
১৮,৭০৬.
k এর মান কত হলে 24k - 10 = 1024 হবে?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: k এর মান কত হলে 24k - 10 = 1024 হবে?

সমাধান:
 24k - 10 = 1024
⇒ 24k - 10 = 210
⇒ 4k - 10 = 10
⇒ 4k = 10 + 10
⇒ k = 20/4
∴ k = 5
১৮,৭০৭.
লিমা ২০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে ১৬০ টাকা দিলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ২২০ টাকা
  2. ২১০ টাকা
  3. ১৮০ টাকা
  4. ২০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: লিমা ২০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে ১৬০ টাকা দিলো। বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
২০% কমিশনে ক্রয়মূল্য দাড়ায় = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

বইয়ের ক্রয়মূল্য ৮০ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০ টাকা 
বইয়ের ক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০/৮০ টাকা
বইয়ের ক্রয়মূল্য ১৬০ টাকা হলে প্রকৃত মূল্য = (১০০ × ১৬০)/৮০ টাকা 
= ২০০ টাকা

১৮,৭০৮.
a2 + b2 = 25 এবং ab = 12 হলে a+b = কত?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
আমরা জানি, (a + b)2 = a2 + b2 + 2ab = 25 +2×12 = 49
⇒ (a + b) = 7
১৮,৭০৯.
৩.৫ সে.মি ব্যাসার্ধ এবং ৮ সে.মি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?
  1. ১০৮π ঘন সে.মি
  2. ৩০৮ ঘন সে.মি
  3. ২৯৮.৫ ঘন সে.মি
  4. ক ও গ উভয়ই 
সঠিক উত্তর:
৩০৮ ঘন সে.মি
উত্তর
সঠিক উত্তর:
৩০৮ ঘন সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: ৩.৫ সে.মি ব্যাসার্ধ এবং ৮ সে.মি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৩.৫ সে.মি
এবং
সিলিন্ডারের উচ্চতা, h = ৮ সে.মি 

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h ঘন একক 
= (২২/৭) × (৩.৫) × ৮ ঘন সে.মি
= (২২/৭) × ৩.৫ × ৩.৫ × ৮ ঘন সে.মি
= ২২ × ০.৫ × ৩.৫ × ৮ ঘন সে.মি
= ৩০৮ ঘন সে.মি 

∴ সিলিন্ডারের আয়তন = ৩০৮ ঘন সে.মি।

১৮,৭১০.
একটি রম্বসের ক্ষেত্রফল ৯৬ বর্গ সে.মি. এবং একটি কর্ণ ১৬ সে.মি. হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ২২ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ১৪ সে.মি.
  4. ১২ সে.মি.
সঠিক উত্তর:
১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৯৬ বর্গ সে.মি. এবং একটি কর্ণ ১৬ সে.মি. হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
দেওয়া আছে, 
রম্বসের ক্ষেত্রফল = ৯৬ বর্গ সে.মি.
একটি কর্ণ, d1 = ১৬ সে.মি. 
অপর কর্ণ, d2 = ? সে.মি.

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × d1 × d2
⇒ (১/২) × ১৬ × d2 = ৯৬
⇒ ৮ × d2 = ৯৬
⇒ d2 = ৯৬/৮ 
∴ d2 = ১২ সে.মি.

সুতরাং, অপর কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি.।

১৮,৭১১.
x4 + 4 এর উৎপাদক কত?
  1. (x2 + 2x + 2)(x2 - 2x + 2)
  2. (x2 - 2x + 2)(x2 - 2x + 2)
  3. (x2 + 2x + 4)(x2 - 2x + 2)
  4. (x2 + 2x - 2)(x2 - 2x + 2)
সঠিক উত্তর:
(x2 + 2x + 2)(x2 - 2x + 2)
উত্তর
সঠিক উত্তর:
(x2 + 2x + 2)(x2 - 2x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + 4 এর উৎপাদক কত?

সমাধান:
দেওয়া আছে,
x4 + 4
= (x2)2 + 22
= (x2 + 2)2 - 2 . x2 . 2
= (x2 + 2)2 - (2x)2
= (x2 + 2 + 2x) - (x2 + 2 - 2x)
= (x2 + 2x + 2)(x2 - 2x + 2)
১৮,৭১২.
একটি গোলকের ব্যাস ১৮ সেঃমিঃ হলে এর আয়তন কত?
  1. ক) ৯৭২ ঘনসেঃমিঃ
  2. খ) ৯৭২π ঘনসেঃমিঃ
  3. গ) ৭৭৭৬ ঘনসেঃমিঃ
  4. ঘ) ৭৭৭৬π ঘনসেঃমিঃ
সঠিক উত্তর:
খ) ৯৭২π ঘনসেঃমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৭২π ঘনসেঃমিঃ
ব্যাখ্যা

গোলকের ব্যাস = ১৮ সেঃমিঃ
∴ ব্যাসার্ধ = ৯ সেঃমিঃ
∴ আয়তন = ৪/৩π(৯)
= (৪/৩) × π × ৯ × ৯ × ৯
= ৯৭২π ঘনসেঃমিঃ

১৮,৭১৩.
যদি a2 + b2 + c2 + 3 = 2(a + b + c) হয়, তাহলে (a + b + c) = ?
  1. 27
  2. 9
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a2 + b2 + c2 + 3 = 2(a + b + c) হয়, তাহলে (a + b + c) = ?

সমাধান: 
দেওয়া আছে, 
a2 + b2 + c2 + 3 = 2(a + b + c)
⇒ a2 + b2 + c2 + 3 = 2a + 2b + 2c
⇒ (a2 - 2a + 1) + (b2 - 2b + 1) + (c2 - 2c + 1) = 0
⇒ (a - 1)2 + (b - 1)2 + (c - 1)2 = 0

আমরা জানি, 
কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেক পদের বর্গও শূন্য হবে। অর্থাৎ, 
(a - 1)2 = 0
⇒ a - 1 = 0
∴ a = 1 
একইভাবে, b = 1, c = 1

প্রদত্ত রাশি, 
a + b + c = 1 + 1 + 1 = 3
∴ a + b + c = 3

১৮,৭১৪.
দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?
  1. ৭০, ২৫
  2. ৬৫, ৩০
  3. ৮০, ১৫
  4. ৭৫, ২০
সঠিক উত্তর:
৭৫, ২০
উত্তর
সঠিক উত্তর:
৭৫, ২০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, বৃহত্তম সংখ্যা = x
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - x

প্রশ্নমতে,
৩৫ - (x/৩) = ৪(৯৫ - x) - ৭০
⇒ (১০৫ - x)/৩ = ৩৮০ - ৪x - ৭০
⇒ (১০৫ - x)/৩ = ৩১০ - ৪x
⇒ ১০৫ - x = ৩(৩১০ - ৪x)
⇒ ১০৫ - x = ৯৩০ - ১২x
⇒ ১২x - x = ৯৩০ - ১০৫
⇒ ১১x = ৮২৫
⇒ x = ৮২৫/১১
∴ x = ৭৫

∴ বৃহত্তম সংখ্যা = ৭৫
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - ৭৫ = ২০

সুতরাং, সংখ্যা দুইটি হলো ৭৫ এবং ২০

১৮,৭১৫.
x² + 13x + 36 ও x² - 30x + 216 এর গ.সা.গু. কত?
  1. ক) (x + 4)
  2. খ) (x - 18)
  3. গ) 1
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

১ম রাশি
x² + 13x + 36
= x² + 4x+ 9x + 36
= (x + 4)(x + 9) 
x² - 30x + 216
= x²18x - 12x + 216
= (x -18)(x - 12)
∴গ.সা.গু. = 1

১৮,৭১৬.
একটি কোণ তার পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির পূরক কোণ কত?
  1. 36°
  2. 46°
  3. 54°
  4. 108°
সঠিক উত্তর:
54°
উত্তর
সঠিক উত্তর:
54°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির পূরক কোণ কত?

সমাধান:
মনে করি, কোণটি = x
∴ কোণটির পূরক কোণ = 90 - x

প্রশ্নমতে,
x = (2/3) × (90 - x) 
⇒ 3x = 180 - 2x
⇒ 5x = 180
∴ x = 36

∴ কোণটির পূরক কোণ = 90 - 36 = 54°
১৮,৭১৭.
এক ব্যক্তি কোনো দূরত্ব ঘন্টায় 4 মাইল বেগে অতিক্রম করে এবং ঘন্টায় 5 মাইল বেগে ফিরে আসে। তার গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?
  1. ক) 5
  2. খ) 4.54
  3. গ) 4.44
  4. ঘ) 4.50
সঠিক উত্তর:
গ) 4.44
উত্তর
সঠিক উত্তর:
গ) 4.44
ব্যাখ্যা

ধরি, দূরত্ব = x মাইল 
x দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = x/4 ঘণ্টা 
x   ”       ফিরে আসতে    ”     ”    = x/5 ” 
∴ গড় বেড় = (x+x)/(x/4 + x/5) = 2x/(9x/20) = 40/9 = 4.44 মাইল/ঘণ্টা 
 

১৮,৭১৮.
f(x) =x2 + 2x - 3 এবং g(x) = 3x - 4; fog= কত?
  1. 9x2 - 18x - 5
  2. 9x2 - 18x + 5
  3. 3x2 + 6x - 13
  4. 3x2 - 6x + 13
সঠিক উত্তর:
9x2 - 18x + 5
উত্তর
সঠিক উত্তর:
9x2 - 18x + 5
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) =x2 + 2x - 3 এবং g(x) = 3x - 4; fog= কত?

সমাধান:
g(x) = 3x - 4
f(g(x)) = f(3x - 4)

এখন,
f(x) = x2 + 2x - 3
∴ f(g(x)) = (3x - 4)2 + 2(3x - 4) - 3
= 9x2 - 24x + 16 + 6x - 8 - 3
= 9x2 - 18x + 5
১৮,৭১৯.
একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?
  1. √(2n)
  2. √{2(n + 1)}
  3. n + √2
  4. n/(√2 - 1)
সঠিক উত্তর:
n/(√2 - 1)
উত্তর
সঠিক উত্তর:
n/(√2 - 1)
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?

সমাধান:
ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল = πr2
এবং ব্যাসার্ধ (r + n) হলে ক্ষেত্রফল = π(r + n)2

প্রশ্নমতে,
2 × πr2 = π (r + n)2
বা, 2r2 = (r + n)2
বা, √2 r = r + n
বা, √2 r - r = n
বা, r (√2 - 1) = n
∴ r = n/(√2 - 1)

১৮,৭২০.
যদি 4x = 8x - 1, তবে x এর মান কত? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 4x = 8x - 1, তবে x এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে, 
4x = 8x - 1
⇒ (22)= (23)x - 1 
⇒ 22x = 23(x - 1)
⇒ 2x = 3x - 3
⇒ - x = - 3
∴ x = 3

১৮,৭২১.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা

প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হলে n তম পদ = arⁿ⁻¹
∴ তৃতীয় পদ ar³⁻¹ = ar² = 20 ------- (i)
∴ ষষ্ঠ পদ ar⁶⁻¹ = ar⁵ = 160 ------- (ii)
এখন, (ii) ÷ (i)
⇒ r³ = 8
⇒ r³ = 2³
∴ r = 2
r এর মান (i) নং এ বসিয়ে পাই প্রথম পদ-
a.2² = 20
∴ a = 5

১৮,৭২২.
একটি সংখ্যা পরপর দুবার ৫% বৃদ্ধির ফলে শতকরা মোট বৃদ্ধি কত হয়?
  1. ক) ৫.২৫%
  2. খ) ১০.২৫%
  3. গ) ১৫.২৫%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
খ) ১০.২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা পরপর দুবার ৫% বৃদ্ধির ফলে শতকরা মোট বৃদ্ধি কত হয়?

সমাধান:
ধরি, সংখ্যাটি ১০০
প্রথমবার বৃদ্ধির পর = ১০০ + ১০০ এর ৫%
= ১০০ + ৫
= ১০৫

দ্বিতীয়বার বৃদ্ধির পর = ১০৫ + ১০৫ এর ৫%
= ১০৫ + ৫.২৫
= ১১০.২৫

∴ শতকরা বৃদ্ধির হার (১১০.২৫ - ১০০)%
= ১০.২৫%
১৮,৭২৩.
- 15 + a + 2a2 এর উৎপাদক কোনটি?
  1. (a + 4)(2a - 5)
  2. (a + 3)(2a - 3)
  3. (a + 3)(2a - 5)
  4. (a + 2)(2a - 5)
সঠিক উত্তর:
(a + 3)(2a - 5)
উত্তর
সঠিক উত্তর:
(a + 3)(2a - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: - 15 + a + 2a2 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
- 15 + a + 2a2
= 2a2 + a - 15
= 2a2 + 6a - 5a - 15
= 2a(a + 3) - 5(a + 3)
= (a + 3)(2a - 5)
১৮,৭২৪.
১ মিটার = কত ইঞ্চি? 
  1. প্রায় ৩৯.৩৭ ইঞ্চি
  2. প্রায় ৩৭.৩৯ ইঞ্চি
  3. প্রায় ৩৯.৭৩ ইঞ্চি
  4. প্রায় ৩৯.৯৩ ইঞ্চি
সঠিক উত্তর:
প্রায় ৩৯.৩৭ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার = কত ইঞ্চি? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়), 
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)। 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়) এবং 
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)। 
১৮,৭২৫.
a + b = √7 এবং a - b = √6 হলে, 8ab (a2 + b2) = কত?
  1. 10
  2. 13
  3. 15
  4. 17
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √7 এবং a - b = √6 হলে, 8ab (a2 + b2) = কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = √7
এবং a - b = √6

∴ প্রদত্ত রাশি = 8ab (a² + b²)
= 4ab × 2(a² + b²)
= {(a + b)2 - (a - b)2}{(a + b)2 + (a - b)2}
= {(√7)2 - (√6)2}{(√7)2 + (√6)2}
= (7 - 6)(7 + 6)
= 1 × 13
= 13
১৮,৭২৬.
a³ - 6a² + 12a - 9 এর উৎপাদক সমূহ কোনটি?
  1. ক) (a - 3)(a³ - 3a + 3)
  2. খ) (a² - 3a + 3)
  3. গ) (a - 3)(a² - 3a + 3)
  4. ঘ) (a² - 3a + 3)
সঠিক উত্তর:
গ) (a - 3)(a² - 3a + 3)
উত্তর
সঠিক উত্তর:
গ) (a - 3)(a² - 3a + 3)
ব্যাখ্যা

a³ - 6a² + 12a - 9
= a³ - 6a² + 12a - 8 - 1
= (a - 2)³ - (1)³
= (a - 2 -1){(a - 2)² + (a - 2).1 + (1)²}
=(a - 3)(a² - 3a + 3)

১৮,৭২৭.
একটি ২৮০ মিটার দীর্ঘ ট্রেন তার নিজের দৈর্ঘ্যের তিন গুণ দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ৫০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতি কিলোমিটার প্রতি ঘণ্টায় কত?
  1. ৮০.৬৪ কিমি./ঘণ্টা
  2.  ৭৫ কিমি./ঘণ্টা
  3. ৯০ কিমি./ঘণ্টা
  4. ৮৫.৭৫ কিমি./ঘণ্টা
সঠিক উত্তর:
৮০.৬৪ কিমি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৮০.৬৪ কিমি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ২৮০ মিটার দীর্ঘ ট্রেন তার নিজের দৈর্ঘ্যের তিন গুণ দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ৫০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতি কিলোমিটার প্রতি ঘণ্টায় কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ২৮০ মি.
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ৩ × ২৮০ = ৮৪০ মি.

∴ অতিক্রম করতে হবে মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
= (২৮০ + ৮৪০)  মি.
= ১১২০ মি.
এবং, সময় = ৫০ সেকেন্ড

আমরা জানি, 
গতি = দূরত্ব/সময়
= ১১২০/৫০
= ২২.৪ মি./সে.
= ২২.৪ × ৩.৬   ; [১ মি./সে. = ৩.৬ কিমি./ঘণ্টা] 
= ৮০.৬৪ কিমি./ঘণ্টা

∴ ট্রেনের গতি ৮০.৬৪ কিমি./ঘণ্টা।

১৮,৭২৮.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ২০
  3. ১৮
  4. ১৬
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
১৮,৭২৯.
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
  1. (৪, ২২)
  2. (৯, ১২)
  3. (৬, ৯)
  4. (৬, ১৩)
সঠিক উত্তর:
(৬, ১৩)
উত্তর
সঠিক উত্তর:
(৬, ১৩)
ব্যাখ্যা
প্র্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

সমাধান:
আমরা জানি,
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে,
৬ ও ১৩ ক্রমজোড়টি সহমৌলিক
৬ = ১ × ২ × ৩
১৩ = ১ × ১৩

কারণ, (৬, ১৩) ক্রমজোড়টির সাধারণ গুণনীয়ক ১,
∴ (৬, ১৩) ক্রমজোড়টি সহমৌলিক
১৮,৭৩০.
2x + 3y = 5 হলে 4x + 6y = কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 20
সঠিক উত্তর:
ক) 10
উত্তর
সঠিক উত্তর:
ক) 10
ব্যাখ্যা

দেয়া আছে, 2x + 3y = 5 ...(i)
(i)×2 ⇒
4x + 6y = 10

১৮,৭৩১.
একটি দ্রব্য 450 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. 660 টাকা
  2. 600 টাকা
  3. 540 টাকা
  4. 750 টাকা
সঠিক উত্তর:
600 টাকা
উত্তর
সঠিক উত্তর:
600 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য 450 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
25% ক্ষতিতে বিক্রয়মূল্য = (100 -  25) টাকা = 75 টাকা

∴ বিক্রয়মূল্য 75 টাকা  হলে ক্রয়মূল্য 100 টাকা
∴ বিক্রয়মূল্য 1 টাকা  হলে ক্রয়মূল্য 100/75 টাকা
∴ বিক্রয়মূল্য 450 টাকা  হলে ক্রয়মূল্য (100 × 450)/75 = 600 টাকা

∴ ক্রয়মূল্য 600 টাকা
১৮,৭৩২.
৬৫° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে?
  1. ক) ৩৫°
  2. খ) ১০৫°
  3. গ) ১১৫°
  4. ঘ) ১৩৫°
সঠিক উত্তর:
গ) ১১৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১৫°
ব্যাখ্যা

সম্পূরক কোণের দুইটি কোণের পরিমাণ ১৮০° হয়।
∴ ৬৫° এর সম্পূরক কোণ = (১৮০ - ৬৫)° = ১১৫°

১৮,৭৩৩.
এক ছাত্র পরীক্ষায় মোট নম্বরের ২০% নম্বর পেয়ে ৩০ নম্বরের জন্য অকৃতকার্য হয়। অন্য একজন মোট নম্বরের ৩২% নম্বর পায় যা পাস নম্বর থেকে ৪২ বেশি। পরীক্ষায় মোট নম্বর কত? 
  1. ক) ৪০০
  2. খ) ৫০০
  3. গ) ৬০০
  4. ঘ) ৮০০
সঠিক উত্তর:
গ) ৬০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক ছাত্র পরীক্ষায় মোট নম্বরের ২০% নাম্বার পেয়ে ৩০ নম্বরের জন্য অকৃতকার্য হয়। অন্য একজন মোট নম্বরের ৩২% নম্বর পায় যা পাস নম্বর থেকে ৪২ বেশি। পরীক্ষায় মোট নম্বর কত? 

সমাধান: 
মনেকরি 
পরীক্ষায় মোট নম্বর = ক 

১ম ছাত্রের পাস নম্বর = ক এর ২০% + ৩০
২য় ছাত্রের পাস নম্বর = ক এর ৩২% - ৪২

প্রশ্নমতে 
ক এর ৩২% - ৪২ = ক এর ২০% + ৩০ 
৩২ক/১০০ - ৪২ = ২০ক/১০০ + ৩০
(৩২ক/১০০) - (২০ক/১০০) = ৪২ + ৩০
(৩২ক - ২০ক)/১০০ = ৭২
১২ক/১০০ = ৭২
১২ক = ১০০× ৭২
ক = (১০০× ৭২)/১২
ক = ৬০০
১৮,৭৩৪.
a2 - 2ab + 2b - 1 এর উৎপাদক হলো-
  1. (a + 1) (a - 2b + 1)
  2. (a - 1) (a - 2b + 1)
  3. (a - 1) (a - 2b - 1)
  4. (a - 1) (a + 2b + 1)
সঠিক উত্তর:
(a - 1) (a - 2b + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a - 1) (a - 2b + 1)
ব্যাখ্যা
a2 - 2ab + 2b - 1 
= a2 - 2ab + b2 - b2 + 2b - 1 
= (a - b)2 - (b2 - 2.b.1 + 12)
= (a - b)2 - ( b - 1)2  
= {(a - b) + (b - 1)}{(a - b) - (b - 1)}
= (a - b + b - 1) (a - b - b + 1)
= (a - 1) (a - 2b + 1)
১৮,৭৩৫.
যদি x = √3 + √2 হয়, তবে x3 + (1/x3) এর মান কত?
  1. 18√3
  2. 26√2
  3. 18√2
  4. 24
সঠিক উত্তর:
18√3
উত্তর
সঠিক উত্তর:
18√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = √3 + √2 হয়, তবে x3 + (1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x = √3 + √2

এখন
1/x = 1/(√3 + √2)
= (√3 + √2)/(√3 + √2)(√3 - √2) 
= (√3 - √2)/(√3)2 - (√2)2 
= √3 - √2 
∴ 1/x = √3 - √2 

∴ x + (1/x) = √3 + √2 + √3 -√2 = 2√3 

প্রদত্ত রাশি,
x3 + (1/x3) = (x + 1/x)3 - 3 . x . 1/x . (x + 1/x)
= (2√3)3 - 3(2√3)
= 24√3 - 6√3
= 18√3
১৮,৭৩৬.
  1. ৪০০
  2. ১/৪০০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা
প্রশ্ন:
সমাধান:
১৮,৭৩৭.
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
  1. ৫০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৮০০ টাকা
সঠিক উত্তর:
৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? 
 
সমাধান: 
১০০ টাকায় ১ বছরে আয় কমে = ৭% - ৫% = ২% 
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা = ১০ টাকা 
 
এখন, 
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা 
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা 
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা 
= ৭০০ টাকা 
 
∴  তার মূলধন = ৭০০ টাকা।
১৮,৭৩৮.
If you count from 1 to 100, how many 5s will you pass on the way?
  1. 20
  2. 11
  3. 18
  4. 19
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: If you count from 1 to 100, how many 5s will you pass on the way?

সমাধান:
The numbers are: 5, 15, 25, 35, 45, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 65, 75, 85, 95
From 1 to 100 there is 20 5s.
১৮,৭৩৯.
১২ কেজি চাল ২৪০ টাকায় পাওয়া যায়। ৪৪০ টাকায় কত কেজি চাল পাওয়া যায়?
  1. ১৯ কেজি
  2. ২০ কেজি
  3. ২১ কেজি
  4. ২২ কেজি
সঠিক উত্তর:
২২ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২২ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ কেজি চাল ২৪০ টাকায় পাওয়া যায়। ৪৪০ টাকায় কত কেজি চাল পাওয়া যায়?

সমাধান:
২৪০ টাকায় পাওয়া যায় ১২ কেজি চাল
∴ ১ টাকায় পাওয়া যায় (১২/২৪০) কেজি চাল
∴ ৪৪০ টাকায় পাওয়া যায় {(১২ × ৪৪০)/২৪০} কেজি চাল
= ২২ কেজি

১৮,৭৪০.
৩ দিনে একটি কাজের অংশ ১/১৮ শেষ হলে ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?
  1. ক) ২১৬ দিন
  2. খ) ৪৫ দিন
  3. গ) ২৪ দিন
  4. ঘ) ২৪৩ দিন
সঠিক উত্তর:
ক) ২১৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের অংশ ১/১৮ শেষ হলে ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?

সমাধান: 
১/১৮ অংশ কাজ হয় ৩ দিনে
১ অংশ কাজ হয় (৩ × ১৮) দিনে
= ৫৪ দিনে

ঐ কাজের ৪ গুণ কাজ করতে লাগবে = ৫৪ × ৪ = ২১৬ দিন 
১৮,৭৪১.
PQR ত্রিভুজের PN একটি মধ্যমা এবং M ভরকেন্দ্র। যদি মধ্যমা PN-এর দৈর্ঘ্য ২১ সেমি হয়, তাহলে PM-এর দৈর্ঘ্য কত?
  1. ১৪ সেমি
  2. ২১ সেমি
  3. ৩৬ সেমি
  4. ১৮ সেমি
সঠিক উত্তর:
১৪ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১৪ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: PQR ত্রিভুজের PN একটি মধ্যমা এবং M ভরকেন্দ্র। যদি মধ্যমা PN-এর দৈর্ঘ্য ২১ সেমি হয়, তাহলে PM-এর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
কোনো ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।

এখানে,
PN মধ্যমা এবং M ভরকেন্দ্র।
∴ PM : MN = ২ : ১

মোট অনুপাত = ২ + ১ = ৩
মধ্যমা PN-এর দৈর্ঘ্য = ২১ সেমি
ভরকেন্দ্র M, মধ্যমা PN-কে দুটি অংশে বিভক্ত করেছে: PM এবং MN।

∴ PM-এর দৈর্ঘ্য = ২১ এর (২/৩) অংশ
= ২১ × (২/৩) সেমি
= ১৪ সেমি

সুতরাং, PM-এর দৈর্ঘ্য ১৪ সেমি।

১৮,৭৪২.
কোন লঘিষ্ঠ সংখ্যার সহিত ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ২৪৮
  2. খ) ১৭০
  3. গ) ১৪১
  4. ঘ) ৮১
সঠিক উত্তর:
গ) ১৪১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪১
ব্যাখ্যা
১৪১ এর সাথে ৩ যোগ করলে সংখ্যাটি হয় ১৪৪। সংখ্যাটিকে ২৪, ৩৬, ৪৮ দ্বারা ভাগ করলে ভাগফল হবে যথাক্রমে ৬, ৪, ৩ হবে।
১৮,৭৪৩.
x2 - 3x + 1 = 0  হলে x2 - (1/x)2 এর মান কত?
  1. ক) 5√5
  2. খ) 3√5
  3. গ) 5√3
  4. ঘ) 3√3
সঠিক উত্তর:
খ) 3√5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3√5
ব্যাখ্যা
দেওয়া আছে,
      x2 - 3x + 1 = 0
=> x2 + 1 = 3x
=> (x2 + 1)/x = 3x/x (x দ্বারা ভাগ করে)
=> x + 1/x = 3

এখন,
      (x- 1/x)2 = (x + 1/x)2 - 4x.(1/x)
      (x- 1/x)2  = (32 - 4)
      (x- 1/x)  = √5

∴  x2 - (1/x)2 =  (x + 1/x) (x- 1/x)
                 = 3√5
১৮,৭৪৪.
p + q = 6 হলে pq এর সর্বোচ্চ মান কত?
  1. 7
  2. 8
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: p + q = 6 হলে pq এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + q = 6
তাই,
p এর মান 1 হলে q এর মান 5 হয়।
∴ pq = 5
p এর মান 2 হলে q এর মান 4 হয়।
∴ pq = 8
p এর মান 3 হলে q এর মান 3 হয়।
∴ pq = 9
p এর মান 4 হলে q এর মান 2 হয়।
∴ pq = 8
p এর মান 5 হলে q এর মান 1 হয়।
∴ pq = 5
সুতরাং pq এর বৃহত্তম মান 9.
১৮,৭৪৫.
বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে? 
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
গ) ৩০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০%
ব্যাখ্যা
ধরি,
আসল= ১০০ টাকা।
সুদাসল = (১০০ × ৪) টাকা।
             =৪০০ টাকা 
সুদ = ৪০০ - ১০০
= ৩০০ টাকা 
১০০ টাকার ১০ বছরের সুদ ৩০০ টাকা 
১০০ টাকার ১ বছরের সুদ ৩০০/১০ টাকা 
                                     = ৩০ টাকা
১৮,৭৪৬.
একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের ২০% এবং মহিলা কর্মকর্তাদের ৪০% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৬০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত?
  1. ২৮%
  2. ৩২%
  3. ৬৮%
  4. ৬২%
সঠিক উত্তর:
৬৮%
উত্তর
সঠিক উত্তর:
৬৮%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের ২০% এবং মহিলা কর্মকর্তাদের ৪০% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৬০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত?

সমাধান:

ধরি,
কোম্পানির মোট কর্মকর্তা = ১০০ জন
∴ মহিলা কর্মকর্তা = ৬০ জন
এবং পুরুষ কর্মকর্তা = ৪০ জন

এখন,
বিবাহিত মহিলা কর্মকর্তা = ৬০ এর ৪০%
= ৬০ × (৪০/১০০)
= ২৪ জন

বিবাহিত পুরুষ কর্মকর্তা = ৪০ এর ২০%
= ৪০ × (২০/১০০) 
= ৮ জন

∴ শতকরা মোট বিবাহিত কর্মকর্তা = ২৪ + ৮ = ৩২ জন

∴ শতকরা মোট অবিবাহিত কর্মকর্তা = ১০০ - ৩২ = ৬৮ জন 

১৮,৭৪৭.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6 -তম পদটি 52 হলে 15 -তম পদটি -
  1. ক) 140
  2. খ) 142
  3. গ) 148
  4. ঘ) 150
সঠিক উত্তর:
খ) 142
উত্তর
সঠিক উত্তর:
খ) 142
ব্যাখ্যা

প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে,
n তম পদ = a + (n-1)d
∴ 6 তম পদ = a + (n-1)d
⇒ 52 = a + (6-1)10
⇒ a = 52 - 50
∴ a = 2
∴ 15 তম পদ = 2 + (15-1)10
                 = 2+140
                 =142

১৮,৭৪৮.
A trader marks his goods 40% above cost price and allows a discount of 25%. The profit he makes is:
  1. ক) 15%
  2. খ) 10%
  3. গ) 5%
  4. ঘ) 2%
  5. ঙ) 7%
সঠিক উত্তর:
গ) 5%
উত্তর
সঠিক উত্তর:
গ) 5%
ব্যাখ্যা

Let original CP = Rs. 100
Then, the Marked Price = 40% of 100 + 100 = 140
SP = 140 - 25% of 140 = 105
%Profit = (5×100)/100 = 5%

Net Graphic Change Method:
100 == 40% UP ⇒ 140 == 25% discount ⇒ 105 So, % Profit = 5%

১৮,৭৪৯.
একজন বিক্রেতা একটি জিনিস ২৬০ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ১৮০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২০৮ টাকা
  4. ২২০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি জিনিস ২৬০ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৩০% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা

বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৩০ টাকা
বিক্রয়মূল্য ২৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৬০)/১৩০ টাকা
= ২০০ টাকা
১৮,৭৫০.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. ক) √2
  2. খ) 4
  3. গ) 4√2
  4. ঘ) 2√2
সঠিক উত্তর:
ঘ) 2√2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

সমাধান: 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
বর্গক্ষেত্রের পরিসীমা/ কর্ণের দৈর্ঘ্য= 4/√2
বর্গক্ষেত্রের পরিসীমা/ কর্ণের দৈর্ঘ্য= (√2 × 2√2)/√2

বর্গক্ষেত্রের পরিসীমা=2√2(কর্ণের দৈর্ঘ্য)
১৮,৭৫১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি বাহুর দৈর্ঘ্য অপরটির তিন-চতুর্থাংশ হলে, ত্রিভুজটির অপর দুটি বাহুর মধ্যে বড় বাহু কোনটি?
  1. 14 মিটার
  2. 18 মিটার
  3. 15 মিটার
  4. 20 মিটার
সঠিক উত্তর:
20 মিটার
উত্তর
সঠিক উত্তর:
20 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি বাহুর দৈর্ঘ্য অপরটির তিন-চতুর্থাংশ হলে, ত্রিভুজটির অপর দুটি বাহুর মধ্যে বড় বাহু কোনটি?

সমাধান:

ধরি, একিটি বাহু, BC = y মিটার
অপর বাহু, AB = 3y/4 মিটার

পীথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AB2 + BC2 = AC2
বা, (3y/4)2 + y2 = 252
বা, (9y2/16) + y2 = 625
বা, (9y2 + 16y2)/16 = 625
বা, 25y2 = 625 × 16
বা, y2 = (625 × 16)/25
বা, y2 = 400
∴ y = 20 মিটার

∴ একটি বাহু = 20 মিটার 
১৮,৭৫২.
একটি চৌবাচ্চায় ক ও খ দুইটি নল আছে। ক নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও খ নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ১২ মিনিট
  2. ১৮ মিনিট
  3. ৯ মিনিট
  4. ১৫ মিনিট
সঠিক উত্তর:
১২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১২ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চায় ক ও খ দুইটি নল আছে। ক নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও খ নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান: 
ক নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৬ অংশ 
খ নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার ১/১২ অংশ 

∴ ক ও খ নল দুইটি দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬) - (১/১২) অংশ
= (২ - ১)/১২ অংশ
= ১/১২ অংশ 

∴ ১/১২ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ১২ মিনিটে

সুতরাং, খালি চৌবাচ্চাটি ১২ মিনিটে পূর্ণ হবে।

১৮,৭৫৩.
শাকিলের বর্তমান বয়স আকিলের দ্বিগুণ। তিন বৎসর পূর্বে শাকিলের বয়স আকিলের বয়সের তিনগুণ ছিল। শাকিলের বর্তমান বয়স কত?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ঘ) 12
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12
ব্যাখ্যা
 ধরি, আকিলের বর্তমান বয়স x বছর।
সুতরাং, শাকিলের বর্তমান বয়স 2x বছর।
প্রশ্নমতে,
(2x - 3) = 3(x - 3)
⇒ 2x - 3 = 3x - 9
⇒ x = 6
∴ শাকিলের বর্তমান বয়স = 2 × 6 = 12
১৮,৭৫৪.
9x + 3 = 27x + 1 হলে, x এর মান কত?
  1. 2
  2. - 3
  3. 3
  4. 9
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 9x + 3 = 27x + 1 হলে, x এর মান কত?

সমাধান: 
9x + 3 = 27x + 1
⇒ (32)x + 3 = (33)x + 1
⇒ 32x + 6 = 33x + 3
⇒ 2x + 6 = 3x + 3
⇒ 3x - 2x = 6 - 3
∴ x = 3
১৮,৭৫৫.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যেন চিনি বাবদ ব্যায় বৃদ্ধি হল না। চিনি বাবদ খরচ শতকরা কত কমেছিল?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে চিনির মূল্য = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা
∴ খরচ কমেছিলো = ১০০ - ৮০ = ২০%

১৮,৭৫৬.
দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের যোগফল 11 এবং বিয়োগফল 1 হলে, সংখ্যাটি কত?
  1. ক) 56
  2. খ) 47
  3. গ) 74
  4. ঘ) 83
সঠিক উত্তর:
ক) 56
উত্তর
সঠিক উত্তর:
ক) 56
ব্যাখ্যা
মনে করি,
একক স্থানীয় অঙ্ক = x 
দশক স্থানীয় অঙ্ক = y  
সংখ্যাটি x + 10y 

প্রশ্নমতে,
x + y =11 .......... (1)
x - y = 1  .......... (2)

(1)নং ও (2) নং যোগ করে পাই
x + y + x - y = 11 + 1
2x = 12
x= 6

(1) নং এ x  এর মান বসিয়ে পাই 
6 + y = 11
y = 11 - 6 
y = 5

সংখ্যাটি = 6 + (10 × 5) = 56
১৮,৭৫৭.
৫৫° কোণের সম্পূরক ও পূরক কোণের সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ১৪৫°
  3. ১৩০°
  4. ১৬০°
সঠিক উত্তর:
১৬০°
উত্তর
সঠিক উত্তর:
১৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫° কোণের সম্পূরক ও পূরক কোণের সমষ্টি কত?

সমাধান:
পূরক কোণ: দুটি কোণের সমষ্টি ৯০° হলে কোণ দুটিকে পরস্পর এর পূরক কোণ বলা হয়।
সম্পূরক কোণ: দুটি কোণের সমষ্টি ১৮০° হলে কোণ দুটিকে পরস্পর এর সম্পূরক কোণ বলা হয়।

সুতরাং,
সম্পূরক কোণ = ১৮০° - ৫৫° = ১২৫°
পুরক কোণ = ৯০° - ৫৫° = ৩৫°

∴ সমষ্টি = ১২৫° + ৩৫° = ১৬০°
১৮,৭৫৮.
How many prime numbers (মৌলিক সংখ্যা) are there from 1 to 10?
  1. ক) 10
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
Question: How many prime numbers (মৌলিক সংখ্যা) are there from 1 to 10?

Solution:
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি
১৮,৭৫৯.
যদি A = {1, 2, 3, 4, 5, 6}, B = {2, 3, 4, 6} এবং C = {1, 5, 6} হয়, তবে (A - B) ∪ C = কত?
  1. {2, 6}
  2. {5, 6}
  3. {1, 5, 6}
  4. {1, 4, 6}
সঠিক উত্তর:
{1, 5, 6}
উত্তর
সঠিক উত্তর:
{1, 5, 6}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4, 5, 6}, B = {2, 3, 4, 6} এবং C = {1, 5, 6} হয়, তবে (A - B) ∪ C = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {1, 2, 3, 4, 5, 6}, 
B = {2, 3, 4, 6} এবং 
C = {1, 5, 6} 

এখন, 
A - B = {1, 2, 3, 4, 5, 6} - {2, 3, 4, 6} 
= {1, 5} 

∴ (A - B) ∪ C 
= {1, 5} ∪ {1, 5, 6} 
= {1, 5, 6} 

১৮,৭৬০.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে ৪১ মি. এবং ৪০ মি. হলে ভূমির পরিমাণ কত?
  1. ৩৫ মিটার
  2. ২২ মিটার
  3. ৯ মিটার
  4. ৮ মিটার
সঠিক উত্তর:
৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে ৪১ সে.মি. এবং ৪০ সে.মি হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:

দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের অতিভুজ AC = ৪১ মি.
সমকোণী ত্রিভুজের লম্ব AB = ৪০ মি

পিথাগোরাসের উপপাদ্য হতে,
AC = BC + AB
⇒ ৪১= BC + ৪০
⇒ BC = ১৬৮১ - ১৬০০
⇒ BC = ৮১
⇒ BC = √৮১
∴ BC = ৯

∴ ত্রিভুজটির ভূমি = ৯ মিটার
১৮,৭৬১.
1 + 4 + 7 + 10 +............... + 61 = কত?
  1. 521
  2. 551
  3. 651
  4. 650
সঠিক উত্তর:
651
উত্তর
সঠিক উত্তর:
651
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 4 + 7 + 10 +............... + 61 = কত?

সমাধান:
ইহা একটি সমান্তর ধারা,
যার ১ম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 4 - 1 = 3
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
⇒ a + (n - 1)d = 61
⇒ 1 + (n - 1) × 3 = 61
⇒ n - 1 = 60/3
⇒ n - 1 = 20
⇒ n = 20 + 1
∴ n = 21

সমান্তর ধারার n তম পদের যোগফল, Sn= = (n/2){2a + (n - 1)d}
সমান্তর ধারার 21 তম পদের যোগফল, S21= (21/2){2 ×1 + (21 - 1) ×3}
= (21/2)(2 + 60)
= (21/2) × 62
= 21 × 31
= 651
১৮,৭৬২.
কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ৪০৬ 
  2. ৩০৩ 
  3. ৩৪১ 
  4. ৩৯৯ 
সঠিক উত্তর:
৩৯৯ 
উত্তর
সঠিক উত্তর:
৩৯৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৩ ও ৭ এর ল.সা.গু = ২১ 
২১ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

অপশন টেস্ট অনুযায়ী, 
৩৯৯/২১= ১৯
∴ ৩৯৯ সংখ্যাটি ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

অন্যদিকে,
৩০৩,৩৪১ ও ৪০৬ সংখ্যাগুলো ২১ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়।

১৮,৭৬৩.
ব্যাংকে ৮৫০০ টাকা রেখে ৪ বছর পরে সুদাসলে ১১২২০ টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত ছিল? 
  1. ৮%
  2. ৬%
  3. ৫%
  4. ১০% 
সঠিক উত্তর:
৮%
উত্তর
সঠিক উত্তর:
৮%
ব্যাখ্যা

প্রশ্ন: ব্যাংকে ৮৫০০ টাকা রেখে ৪ বছর পরে সুদাসলে ১১২২০ টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত ছিল? 

সমাধান:
এখানে, 
আসল, P = ৮৫০০ টাকা 
সময়, n = ৪ বছর 
সুদ, I = সুদ-আসল - আসল 
= (১১২২০ - ৮৫০০) টাকা 
= ২৭২০ টাকা 
সুদের হার, r = ? 

আমরা জানি, 
I = Pnr 
বা, r = (I/Pn) × ১০০% 
= ২৭২০/(৮৫০০ × ৪) × ১০০% 
= ৮% 

∴ সুদের হার, r = ৮%।

১৮,৭৬৪.
Ιx - 2Ι ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?
  1. 1
  2. - 3
  3. - 1/2
  4. 1/2
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: Ιx - 2Ι ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
Ιx - 2Ι ≤ 5
বা, - 5 ≤ x - 2 ≤ 5 
বা, - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 
বা, - 3 ≤ x ≤ 7 
∴ x -এর সর্বনিম্ন মান = - 3
১৮,৭৬৫.
3x + 2y = 12 সমীকরণে কতটি সমাধান আছে?
  1. ক) সমাধান নাই
  2. খ) একটি
  3. গ) দুইটি
  4. ঘ) অসীম সংখ্যক
সঠিক উত্তর:
ঘ) অসীম সংখ্যক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসীম সংখ্যক
ব্যাখ্যা
3x + 2y = 12 সমীকরণটি x,y এর অসীম সংখ্যক মানের জন্য সিদ্ধ হয়। সুতরাং সমীকরণের অসীম সংখ্যক সমাধান রয়েছে।
১৮,৭৬৬.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? 
  1. ৫%
  2. ৬%
  3. ১০%
  4. ১২%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? 

সমাধান: 
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪) টাকা বা ২০০০ টাকার ১ বছরের সুদ 

আবার, 
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫) টাকা বা ৩০০০ টাকার ১ বছরের সুদ 

এখন, 
৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা 
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা 
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০ × ১০০)/৫০০০ টাকা 
= ১০ টাকা  বা ১০%
১৮,৭৬৭.
একটি পার্টিতে ১০০ জন অতিথির মধ্যে ৫৫ জন কোল্ডড্রিঙ্ক, ৪০ জন কফি নিয়েছে এবং ২০ জন কোনটিই নেয় নি। কতজন অতিথি শুধুমাত্র একটি পানীয় নিয়েছে?
  1. ১৫ জন
  2. ২৫ জন
  3. ৪০ জন
  4. ৬৫ জন
সঠিক উত্তর:
৬৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৬৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পার্টিতে ১০০ জন অতিথির মধ্যে ৫৫ জন কোল্ডড্রিঙ্ক, ৪০ জন কফি নিয়েছে এবং ২০ জন কোনটিই নেয় নি। কতজন অতিথি শুধুমাত্র একটি পানীয় নিয়েছে? 

সমাধান:
ধরি,
উভয় পানীয় নিয়েছে = ক জন
∴ শুধু কোল্ডড্রিঙ্ক নিয়েছে = (৫৫ - ক) জন
∴ শুধু কফি নিয়েছে = (৪০ - ক) জন

দেওয়া আছে,
কোনো পানীয় নেয় নি = ২০ জন

প্রশ্নমতে,
(৫৫ - ক) + ক + (৪০ - ক) + ২০ = ১০০
⇒ ৯৫ - ক = ১০০ - ২০
⇒ ৯৫ - ক = ৮০
⇒ ক = ৯৫ - ৮০
⇒ ক = ১৫

শুধু কোল্ডড্রিঙ্ক নিয়েছে নিয়েছে = (৫৫ - ১৫) জন = ৪০ জন 
শুধু কফি নিয়েছে = (৪০ - ১৫) জন = ২৫ জন

∴ শুধুমাত্র একটি পানীয় নিয়েছে = (৪০ + ২৫) জন = ৬৫ জন 

১৮,৭৬৮.
রাকিব ও মাহির আয়ের অনুপাত ৩ঃ২ এবং তাদের ব্যয়ের অনুপাত ৫ঃ৩। যদি প্রত্যেকে ১০০০ টাকা করে সঞ্চয় করে তবে রাকিবের আয় কত টাকা?
  1. ক) ৮৯৯০ টাকা
  2. খ) ৩০৯৭ টাকা
  3. গ) ২৯৭৯৭ টাকা
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

মনে করি, রাকিব ও মাহির এর আয় ৩ক ও ২ক টাকা
রাকিব ও মাহির এর ব্যয় ৫খ ও ৩খ টাকা
∴ রাকিবের সঞ্চয় = ৩ক - ৫খ = ১০০০ ............(১)
মাহির সঞ্চয় = ২ক - ৩খ = ১০০০ ...............(২)
(১) ও (২) নং সমাধান করে পাই,
ক = ২০০০ এবং খ = ১০০০
∴ রাকিবের আয় = (৩ × ২০০০) =৬০০০ টাকা

১৮,৭৬৯.
যদি log(a/b) + log(b/a) = log(a + b) হয়, তবে- 
  1. a + b = 1
  2. a - b = 1
  3. a = b
  4. a2 - b2 = 1
সঠিক উত্তর:
a + b = 1
উত্তর
সঠিক উত্তর:
a + b = 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log(a/b) + log(b/a) = log(a + b) হয়, তবে- 

সমাধান:
log(a/b) + log(b/a) = log(a + b) 
⇒ log{(a/b) × (b/a)} = log(a + b) 
⇒ log1 = log(a + b) 
⇒ a + b = 1
১৮,৭৭০.
যদি A = {4, 5, 6, 7} এবং B = {3, 6, 8, 9} হয়, তাহলে A∪B = কত?
  1. ক) {4, 5, 6, 7, 8, 9}
  2. খ) {2, 3, 5, 6, 7, 8, 9}
  3. গ) {3, 5, 6, 7, 8, 9}
  4. ঘ) {3, 4, 5, 6, 7, 8, 9}
সঠিক উত্তর:
ঘ) {3, 4, 5, 6, 7, 8, 9}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) {3, 4, 5, 6, 7, 8, 9}
ব্যাখ্যা

দেওয়া আছে,
A = {4, 5, 6, 7}
এবং B = {3, 6, 8, 9}
এখন, A∪B = {4, 5, 6, 7} ∪ {3, 6, 8, 9}
= {3, 4, 5, 6, 7, 8, 9}

১৮,৭৭১.
logx(1/512) = - 3 হলে, x এর মান কত?
  1. 3
  2. 5
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: logx(1/512) = - 3 হলে, x এর মান কত?

সমাধান:
logx(1/512) = - 3
বা, x- 3 = 1/512 [logba = c হলে, bc = a হয়]
বা, 1/(x3) = 1/512
বা, x3 = 512
বা, x3 = 83
∴ x = 8

১৮,৭৭২.
(৭২ ÷ ৮ × ৯) - (৭২ ÷ ৮ এর ৯)= কত?
  1. ক) ০
  2. খ) ৮০
  3. গ) - ৮০
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
খ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: (৭২ ÷ ৮ × ৯) - (৭২ ÷ ৮ এর ৯)= কত? 

সমাধান: 
(৭২ ÷ ৮ × ৯) - (৭২ ÷ ৮ এর ৯)
= (৯ × ৯) - (৭২ ÷ ৭২)
= ৮১ - ১
= ৮০
১৮,৭৭৩.
একটি ঘনবস্তুর মাত্রা কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর মাত্রা কয়টি?

সমাধান:
- ঘনবস্তু (Solid) কোনো জাগতিক বস্তু যে স্থান দখল করে থাকে, তা তিন দিকে বিস্তৃত।
- এ তিন দিকের বিস্তার বস্তুটির তিনটি মাত্রা (Three dimension) দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্দেশ করে।
- সেজন্য প্রত্যেক ত্রিমাত্রিক (three-dimensional) বস্তুকে বলা হয় ঘনবস্তু (Solid)।
-যেমন, একটি ইট বা বাক্সের তিনটি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। একটি বল বা গোলকেরও তিনটি মাত্রা আছে। এর তিন মাত্রার অভিন্নতা স্পষ্টভাবে বোঝা না গেলেও একে দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিশিষ্ট খণ্ডে বিভক্ত করা যায়।
১৮,৭৭৪.
২৪০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
  1. ক) ৫০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা

২০% লাভে, ১২০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
২৪০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (২৪০০х১০০)/১২০ = ২০০০টাকা
২০%ক্ষতিতে ৮০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
২৪০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য (২৪০০х১০০)/৮০ = ৩০০০ টাকা
মোট ক্রয়মূল্য ২০০০+৩০০০ = ৫০০০টাকা
বিক্রয়মূল্য ২৪০০+২৪০০ = ৪৮০০টাকা
∴ লোকসান = ২০০ টাকা

১৮,৭৭৫.
7 + 12 + 17 + ............ ধারার 30টি পদের সমষ্টি কত?
  1. ক) 2245
  2. খ) 2385
  3. গ) 2428
  4. ঘ) 2529
সঠিক উত্তর:
খ) 2385
উত্তর
সঠিক উত্তর:
খ) 2385
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 + ............ ধারার 30টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
এখানে পদ সংখ্যা n = 30

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
30 টি পদের সমষ্টি S30 = (30/2) × {2 × 7 + (30 - 1)5}
= 15 × (14 + 29 × 5)
= 2385
১৮,৭৭৬.
  1. ক) 3
  2. খ) √3
  3. গ) 5
  4. ঘ) √5
সঠিক উত্তর:
ঘ) √5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √5
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 

১৮,৭৭৭.
6 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?
  1. π
  2. 36π
  3. 216π
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: 6 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের ব্যাসার্ধ, r = 6 মিটার 
বৃত্তকলা দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60° 

আমরা জানি, 
বৃত্তকলার ক্ষেত্রফল =  (θ/360) × πr2 
∴ প্রদত্ত বৃত্তকলার ক্ষেত্রফল = (θ/360) × πr2 
= (60/360) × π × (6)2 
= (1/6) × π × 36 
= 6π 

১৮,৭৭৮.
যদি A = {x : x2 = 25 অথবা 2x - 3 = 5} হয়, তবে A =?
  1. {- 5, 4, 5}
  2. {- 5, 5}
  3. {4, 4}
  4. { }
সঠিক উত্তর:
{- 5, 4, 5}
উত্তর
সঠিক উত্তর:
{- 5, 4, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {x : x2 = 25 অথবা 2x - 3 = 5} হয় তবে A =?

সমাধান:
x2 = 25
∴ x = ± 5

2x - 3 = 5
⇒ 2x = 8
∴ x = 4

∴ A = {- 5, 4, 5}
১৮,৭৭৯.
ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে-
  1. ৮ দিনে
  2. ১০ দিনে
  3. ১৬ দিনে
  4. ২০ দিনে
সঠিক উত্তর:
২০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে-

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

খ একা ৩০ দিনে করতে পারে ১ টি কাজ
খ একা ১ দিনে করতে পারে কাজটির ১/৩০ অংশ

ক একা ১ দিনে করতে পারবে = (১/১২ - ১/৩০) অংশ
= (৫ - ২)/৬০ অংশ 
= ১/২০ অংশ 

ক একা ১/২০ অংশ করতে পারে ১ দিনে 
∴ ক একা সম্পূর্ণ অংশ করতে পারে ২০ দিনে
১৮,৭৮০.
'AMERICA' শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা 'CANADA' শব্দটির বর্ণ গুলোকে একত্রে নিয়ে বিন্যস্ত সংখ্যার কত গুণ?
  1. 21 গুণ
  2. 18 গুণ
  3. 17 গুণ
  4. 12 গুণ
সঠিক উত্তর:
21 গুণ
উত্তর
সঠিক উত্তর:
21 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: 'AMERICA' শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা 'CANADA' শব্দটির বর্ণ গুলোকে একত্রে নিয়ে বিন্যস্ত সংখ্যার কত গুণ?

সমাধান: 
AMERICA শব্দে মোট বর্ণ = 7 টি
এর মধ্যে A = 2 বার, বাকি সব বর্ণ 1 বার করে আছে।

∴ বিন্যাস সংখ্যা = 7!/2! = (7 × 6 × 5 × 4 × 3 × 2)/2
= 7 × 6 × 5 × 4 × 3
= 2520

আবার,
CANADA শব্দে মোট বর্ণ = 6 টি
এর মধ্যে A = 3 বার, বাকি সব বর্ণ 1 বার করে আছে।

∴ বিন্যাস সংখ্যা = 6!/3!
= (6 × 5 × 4 × 3!)/3!
= 6 × 5 × 4
= 120

সুতরাং AMERICA শব্দের বিন্যাস সংখ্যা CANADA শব্দের বিন্যাস সংখ্যার 2520/120 = 21 গুণ।

১৮,৭৮১.
x + (1/9x) = 1 হয় তবে 27x3 + (1/27x3) এর মান কত?
  1. 38
  2. 26
  3. 8
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

প্রশ্ন: x + (1/9x) = 1 হয় তবে 27x3 + (1/27x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/9x) = 1
বা, 3x + 3/9x = 3  [উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে]
বা, 3x + 1/3x = 3
বা, (3x + 1/3x)3 = 33
বা, (3x)3 + (1/3x)3 + 3 . 3x . 1/3x (3x + 1/3x) = 27
বা, 27x3 + 1/27x3 + 3 . 3 = 27
বা, 27x3 + 1/27x3 + 9 = 27
বা, 27x3 + 1/27x3 = 27 - 9
∴ 27x3 + 1/27x3 = 18

১৮,৭৮২.
করিম ও রহিমের মাসিক আয়ের অনুপাত 3 : 5। তাদের দুইজনের মাসিক আয় একত্রে 9600 টাকা। এক বছর পর রহিমের আয় 100 টাকা বেড়ে গেলে এবং করিমের আয় 250 টাকা কমে গেল। এক বছর পর করিম ও রহিমের মাসিক আয়ের অনুপাত কত হবে?
  1. 3 : 2
  2. 1 : 2
  3. 67 : 122
  4. 2 : 3
সঠিক উত্তর:
67 : 122
উত্তর
সঠিক উত্তর:
67 : 122
ব্যাখ্যা

প্রশ্ন: করিম ও রহিমের মাসিক আয়ের অনুপাত 3 : 5। তাদের দুইজনের মাসিক আয় একত্রে 9600 টাকা। এক বছর পর রহিমের আয় 100 টাকা বেড়ে গেলে এবং করিমের আয় 250 টাকা কমে গেল। এক বছর পর করিম ও রহিমের মাসিক আয়ের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
করিম ও রহিমের আয় যথাক্রমে 3x ও 5x

প্রশ্নমতে,
3x + 5x = 9600
বা, 8x = 9600
বা, x = 9600/8
∴ x = 1200

∴ এক বছর পরে করিম ও রহিমের মাসিক আয়ের অনুপাত হবে = 
(3x - 250) : (5x + 100)
= (3 ⋅ 1200 - 250) : (5 ⋅ 1200 + 100)
= (3600 - 250) : (6000 + 100)
= 3350 : 6100
= 67 : 122

১৮,৭৮৩.
একটি সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
  1. 1000°
  2. 980°
  3. 1208°
  4. 1080°
সঠিক উত্তর:
1080°
উত্তর
সঠিক উত্তর:
1080°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
অন্তঃকোণের সমষ্টি = (2n - 4) × 90
সুতরাং,
সুষম অষ্টভুজের অন্তঃকোণের সমষ্টি = {(2 × 8) - 4} × 90 
= 12 × 90
= 1080°
১৮,৭৮৪.
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি T আসার সম্ভবনা কত?
  1. ১/৪
  2. ১/২
  3. ৩/৪
  4. ২/৩
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি T আসার সম্ভবনা কত?

সমাধান:
আমরা জানি,
দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা হবে = HH, HT, TH, TT
সর্বোচ্চ একটি T আসে এমন ঘটনা = HH, HT, TH

∴ দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি T আসার সম্ভবনা = ৩/৪
১৮,৭৮৫.
রুবেল 300 টাকায় কিছু খাতা ক্রয় করে। যদি সে 2টি খাতা বেশি ক্রয় করতো তাহলে প্রতি খাতার দাম 5 টাকা কম হতো। রুবেল কতগুলো খাতা ক্রয় করেছিলো? 
  1. 10 টি
  2. 12 টি
  3. 15 টি
  4. 20 টি
সঠিক উত্তর:
10 টি
উত্তর
সঠিক উত্তর:
10 টি
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল 300 টাকায় কিছু খাতা ক্রয় করে। যদি সে 2টি খাতা বেশি ক্রয় করতো তাহলে প্রতি খাতার দাম 5 টাকা কম হতো। রুবেল কতগুলো খাতা ক্রয় করেছিলো? 

সমাধান: 
ধরি, খাতার সংখ্যা = x
⇒ প্রতি খাতার দাম = 300/x
যদি 2টি বেশি খাতা কিনত, তবে প্রতি খাতার দাম = 300/(x + 2)
প্রশ্ন অনুসারে,
300/x – 300/(x + 2) = 5
⇒ 300(2)/(x(x + 2)) = 5
⇒ 600 = 5x(x + 2)
⇒ 5x2 + 10x – 600 = 0
⇒ x2 + 2x – 120 = 0
⇒ (x + 12)(x – 10) = 0
⇒ x = - 12 (গ্রহণযোগ্য নয়), x = 10 (ধনাত্মক সংখ্যা)

∴ রুবেল 10টি খাতা কিনেছিল।

১৮,৭৮৬.
এক ঘনমিটার পানির ওজন কত?
  1. ১ কিলোগ্রাম
  2. ২.৫০ কিলোগ্রাম
  3. ৫০০ কিলোগ্রাম
  4. ১০০০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: এক ঘনমিটার পানির ওজন কত?

সমাধান:
আমরা জানি,
১ লিটার পানির ওজন = ১ কিলোগ্রাম
∴ ১০০০ লিটার পানির ওজন = ১০০০ কিলোগ্রাম

আবার,
১০০০ লিটার = ১ ঘনমিটার 
∴ ১ ঘনমিটার পানির ওজন = ১০০০ কিলোগ্রাম
১৮,৭৮৭.
A = {x ∈ IN | 2 < x ≤ 8}
B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?
  1. {3, 5, 8}
  2. {4, 5, 7}
  3. {3, 4, 5}
  4. {3, 5, 7}
সঠিক উত্তর:
{3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ IN | 2 < x ≤ 8}
B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?

সমাধান:
A = {x ∈ IN : 2 < x ≤ 8}
= {3, 4, 5, 6, 7, 8}

B = {x ∈ IN : x বিজোড় এবং x ≤ 9}
= {1, 3, 5, 7, 9}

সুতরাং, A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}
১৮,৭৮৮.
সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে?
  1. ৪ টি
  2. ৬ টি
  3. ৩ টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে?

সমাধান:
যখন একটি লম্ব (perpendicular) সরল রেখার উপর অঙ্কন করা হয়, তখন দুটি সমকোণ পাওয়া যায়।

এটার কারণ, লম্ব রেখা সরল রেখার প্রতি ৯০° কোণ তৈরি করে। সেই অনুযায়ী, লম্ব রেখাটি সরল রেখার উপর দুটি সমকোণ সৃষ্টি করে ।

১৮,৭৮৯.
সালমান ৪ লিটার দুধ ক্রয় করে। প্রতি লিটার যে দামে ক্রয় করে তার দ্বিগুণ দামে বিক্রয় করে। বিক্রয় করার আগে সে ১ লিটার পানি মিশ্রিত করলে তার শতকরা লাভ কত?
  1. ক) ১০০%
  2. খ) ১৫০%
  3. গ) ১৬৫%
  4. ঘ) ১৩৩.৩%
সঠিক উত্তর:
খ) ১৫০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: সালমান ৪ লিটার দুধ ক্রয় করে। প্রতি লিটার যে দামে ক্রয় করে তার দ্বিগুণ দামে বিক্রয় করে। বিক্রয় করার আগে সে ১ লিটার পানি মিশ্রিত করলে তার শতকরা লাভ কত?

সমাধান: 
ধরি, 
প্রতি লিটার দুধের ক্রয়মূল্য = ক টাকা
তাহলে ৪ লিটারের ক্রয়মূল্য = ৪ক টাকা।

১ লিটার পানি মিশালে নতুন মিশ্রন = ৫ লিটার।
দ্বিগুণ দামে বিক্রি করলে মোট বিক্রয়মূল্য = ৫ × ২ক = ১০ক টাকা

লাভ = ১০ক - ৪ক = ৬ক
শতকরা লাভ = (৬ক/৪ক)১০০%
= ১৫০%
১৮,৭৯০.
ঘণ্টায় ৭২ কিমি গতিতে চলমান ৯০ মিটার লম্বা একটি ট্রেন ২১০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ১৫ সেকেন্ড
  2. ২৫ সেকেন্ড
  3. ১৮ সেকেন্ড
  4. ২৮ সেকেন্ড
সঠিক উত্তর:
১৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৭২ কিমি গতিতে চলমান ৯০ মিটার লম্বা একটি ট্রেন ২১০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৯০ মিটার
ব্রিজের দৈর্ঘ্য = ২১০ মিটার

ট্রেনের গতি = ৭২ কিমি/ঘণ্টা
= ৭২ × (১০০০/৩৬০০)
= ২০ মিটার/সেকেন্ড

∴  ট্রেনটি ব্রিজ অতিক্রম করতে মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য+ ব্রিজের দৈর্ঘ্য
= ৯০+ ২১০
 = ৩০০ মিটার।

সময় = দূরত্ব/ গতিবেগ
= ৩০০/২০
= ১৫ সেকেন্ড

সুতরাং, ট্রেনটি ব্রিজ অতিক্রম করতে ১৫ সেকেন্ড সময় লাগবে।

১৮,৭৯১.
যদি f(5) = 15 এবং g(x) = f(x + 2) - 5 হলে g(3) = কত?
  1. ক) 12
  2. খ) 10
  3. গ) 0
  4. ঘ) 20
সঠিক উত্তর:
খ) 10
উত্তর
সঠিক উত্তর:
খ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(5) = 15 এবং g(x) = f(x + 2) - 5 হলে g(3) = কত?

সমাধান:
দেওয়া আছে,
f(5) = 15
g(x) = f(x + 2) - 5
এখন,
g(3) = f(3 + 2) - 5
= f(5) - 5
= 15 - 5
= 10

∴ g(3) = 10

১৮,৭৯২.
কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে ঘনকের আয়তন কত?
  1. 144 ঘন সে.মি. 
  2. 510 ঘন সে.মি. 
  3. 512 ঘন সে.মি. 
  4. 729 ঘন সে.মি. 
সঠিক উত্তর:
512 ঘন সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
512 ঘন সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে ঘনকের আয়তন কত?

সমাধান:
ঘনকের ধার a হলে,
এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2 
প্রশ্নমতে,
a√2 = 8√2
⇒ a = 8

∴ ঘনকের আয়তন = a3 = (8)3 = 512 ঘন সে.মি.
১৮,৭৯৩.
সেট A = {x∈Ν: x Fibonacci সংখ্যা এবং x2<500} হলে, P(A) এর উপাদান কয়টি?
  1. 16
  2. 32
  3. 64
  4. 128
সঠিক উত্তর:
128
উত্তর
সঠিক উত্তর:
128
ব্যাখ্যা
সেট A = {x∈Ν: x Fibonacci সংখ্যা এবং x²<500} হলে,
A = {1, 2, 3, 5, 8,13, 21}
P(A) এর উপাদান সংখ্যা = 27
১৮,৭৯৪.
x4−3x−3 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 3
  2. 1
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
x4−3x−3 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
 
নির্ণেয় ভাগশেষ = (-1)4 - 3(-1) - 3 [x = -1 বসিয়ে]
= 1 + 3 - 3
= 1
১৮,৭৯৫.
অসীম সেট নিচের কোনটি?
  1. ক) A = {2, 4, 6……}
  2. খ) A = {2, 4, 6}
  3. গ) A = {2, 4, 7}
  4. ঘ) A = [2, 4, 6]
সঠিক উত্তর:
ক) A = {2, 4, 6……}
উত্তর
সঠিক উত্তর:
ক) A = {2, 4, 6……}
ব্যাখ্যা
যে সেটের সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম সেট বলে। আর যে সেটের সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে।এখানে A = {2, 4, 6……} দ্বারা বুঝায়, A এর উপাদান সংখ্যা অসংখ্য।
১৮,৭৯৬.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ৭০
  4. ঘ) ৮০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা

ছাত্র সংখ্যা ক হলে,
প্রশ্নমতে, ক/৪ + ৩ = ক/৩ - ৬/৩
⇒ ক/৪ + ৩ = ক/৩ - ২
⇒ ক/৩ - ক/৪ = ৩+২
⇒ (৪ক - ৩ক)/১২ = ৫
∴ ক = ৬০

১৮,৭৯৭.
x - y = 1, xy = 20 হলে, x + y = কত ?
  1. 15
  2. 9
  3. 12
  4. 20
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 1, xy = 20 হলে, x + y এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x - y = 1
xy = 20

আমরা জানি,
(x + y)2 = (x - y)2 + 4xy 
⇒ (x + y)2 = 12 + 4 × 20
⇒ (x + y)2 = 1 + 80
⇒ (x + y)2 = 81
⇒ (x + y) = 92
∴  x + y = 9
১৮,৭৯৮.
f(x) = a3 + 4a2 + a - 6 হলে, নিচের কোনটি f(a) এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ?
  1. (a - 1)(a + 2)(a + 3)
  2. (a + 1)(a - 2)(a - 3)
  3. (a - 1)(a - 2)(a - 3)
  4. (a + 1)(a + 2)(a + 3)
সঠিক উত্তর:
(a - 1)(a + 2)(a + 3)
উত্তর
সঠিক উত্তর:
(a - 1)(a + 2)(a + 3)
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = a3 + 4a2 + a - 6 হলে, নিচের কোনটি f(a) এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ?

সমাধান:
ধরি,
a = 1

∴ f(1) = 13 + 4 .12 + 1 - 6 
= 1 + 4 + 1 - 6
= 6 - 6 
= 0
∴ (a - 1) হলে f(a) এর একটি উৎপাদক 

f(a) = a3 + 4a2 + a - 6
= a3 - a2 + 5a2 - 5a + 6a - 6
= a2(a - 1) + 5a(a - 1) + 6(a - 1)
= (a - 1)(a2 + 5a + 6)
= (a - 1)(a2 + 2a + 3a + 6)
= (a - 1){a(a + 2) + 3(a + 2)}
= (a - 1)(a + 2)(a + 3)

১৮,৭৯৯.
  = কত?
  1. x
  2. x2
  3. x3
  4. x4
সঠিক উত্তর:
x3
উত্তর
সঠিক উত্তর:
x3
ব্যাখ্যা
প্রশ্ন:
   = কত? 

সমাধান: 
১৮,৮০০.
(২/৩), (৪/৫), (৫/৬) ভগ্নাংশগুলোর গ.সা.গু নিচের কোনটি?
  1. ১/৩০
  2. ১/১৫
  3. ১/২০
  4. ১/৬০
সঠিক উত্তর:
১/৩০
উত্তর
সঠিক উত্তর:
১/৩০
ব্যাখ্যা

প্রশ্ন: (২/৩), (৪/৫), (৫/৬) ভগ্নাংশগুলোর গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
(২/৩), (৪/৫), (৫/৬) ভগ্নাংশগুলোর গ.সা.গু = লব গুলোর গ.সা.গু/হর গুলোর ল.সা.গু

এখন,
২, ৪ ও ৫ এর গ.সা.গু = ১
৩, ৫ ও ৬ এর ল.সা.গু = ৩০

∴ নির্ণেয় গ.সা.গু = ১/৩০।