বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৯০ / ৪৭৫ · ১৮,৯০১১৯,০০০ / ৪৭,৮৩৩

১৮,৯০১.
যদি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করা হয়, তাহলে কতটি ৫ পাওয়া যাবে?
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৪
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করা হয়, তাহলে কতটি ৫ পাওয়া যাবে?

সমাধান : 
১ থেকে ১০০ পর্যন্ত গণনায় ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৫, ৭৫, ৮৫, ৯৫
এই সংখ্যাগুলোতে ৫ পাওয়া যায় মোট ২০ বার
(বিঃ দ্রঃ ৫৫ তে দুটি ৫ গণনা করতে হবে)
১৮,৯০২.
মামুন 312 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম কম পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 2 টাকা বেশি পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. 15 টি
  2. 13 টি
  3. 12 টি
  4. 10 টি
সঠিক উত্তর:
13 টি
উত্তর
সঠিক উত্তর:
13 টি
ব্যাখ্যা
প্রশ্ন: মামুন 312 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম কম পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 2 টাকা বেশি পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?

সমাধান:
ধরি,
সে কলম কিনেছিলো x টি
∴ 1 টি কলমের দাম= 312/x টাকা

আবার, 1 টি কলম কম পেলে প্রতিটি কলমের দাম হত = 312/(x - 1) টাকা

প্রশ্নমতে,
312/(x - 1) - (312/x) = 2
⇒ (312x - 312x + 312)/{x(x - 1)} = 2
⇒ 2x2 - 2x = 312
⇒ 2x2 - 2x - 312 = 0
⇒ x2 - x - 156 = 0
⇒ x2 - 13x + 12x - 156 = 0
⇒ x(x - 13) + 12(x - 13) = 0
⇒ (x - 13)(x + 12) = 0
হয় x - 13 = 0
∴ x = 13

অথবা x + 12 = 0
⇒ x = - 12 [যা গ্রহণযোগ্য নয়]

∴ সে 13 টি কলম কিনেছিলো।
১৮,৯০৩.
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৬০ ভাগ মূল্যে ১২০ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ২৪০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২০০ টাকা
  4. ১৮০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৬০ ভাগ মূল্যে ১২০ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে প্রকৃতমূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃতমূল্য ১০০/৬০ টাকা 
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে প্রকৃতমূল্য (১০০ × ১২০)/৬০ টাকা 
= ২০০ টাকা  
১৮,৯০৪.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রতি বর্গমিটার ১০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৩,৮৪০ টাকা ব্যয় হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২০ মিটার
  2. ২৪ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৬ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রতি বর্গমিটার ১০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৩,৮৪০ টাকা ব্যয় হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
মোট ব্যয় = ৩,৮৪০ টাকা
প্রতি বর্গমিটার কার্পেটিং খরচ = ১০ টাকা

সুতরাং, ঘরটির ক্ষেত্রফল = মোট ব্যয় ÷ প্রতি বর্গমিটার খরচ
= ৩,৮৪০ ÷ ১০
= ৩৮৪ বর্গমিটার

ধরি, ঘরটির প্রস্থ = ক মিটার
সুতরাং, ঘরটির দৈর্ঘ্য = ১.৫ক মিটার

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

প্রশ্নমতে,
১.৫ক × ক = ৩৮৪
⇒ ১.৫ক = ৩৮৪
⇒ ক = ৩৮৪/১.৫
⇒ ক = ২৫৬
⇒ ক = √২৫৬
∴ ক = ১৬

সুতরাং, প্রস্থ = ১৬ মিটার
এবং দৈর্ঘ্য = ১.৫ × ১৬ = ২৪ মিটার

∴ ঘরটির দৈর্ঘ্য ২৪ মিটার।

১৮,৯০৫.
ক, খ, গ এক জাতীয় রাশি এবং ক : খ = ২ : ৫, খ : গ = ৩ : ৭ হলে ক : খ : গ = কত?
  1. ৪ : ৯ : ১৪
  2. ৩ : ৫ : ৭
  3. ৬ : ১৫ : ৩৫
  4. ৮ : ১৯ : ৩৪
সঠিক উত্তর:
৬ : ১৫ : ৩৫
উত্তর
সঠিক উত্তর:
৬ : ১৫ : ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এক জাতীয় রাশি এবং ক : খ = ২ : ৫, খ : গ = ৩ : ৭ হলে ক : খ : গ = কত?

সমাধান:
ক : খ = ২ : ৫
⇒ ক/খ = ২/৫
⇒ ক/খ = (২ × ৩)/(৫ × ৩)
⇒ ক/খ = ৬/১৫

আবার,
খ : গ = ৩ : ৭
⇒ খ/গ = ৩/৭
⇒ খ/গ = (৩ × ৫)/(৭ × ৫)
⇒ খ/গ = ১৫/৩৫

∴ ক : খ : গ = ৬ : ১৫ : ৩৫
১৮,৯০৬.
একটি শার্ট বিক্রয়ে দোকানদার ৫% ডিসকাউন্ট দেয়। যদি সে ৭% ডিসকাউন্ট দেয় তবে সে ১৫ টাকা কম লাভ করে। শার্টটির তালিকা মূল্য কত?
  1. ৭০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৮৫০ টাকা
সঠিক উত্তর:
৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট বিক্রয়ে দোকানদার ৫% ডিসকাউন্ট দেয়। যদি সে ৭% ডিসকাউন্ট দেয় তবে সে ১৫ টাকা কম লাভ করে। শার্টটির তালিকা মূল্য কত?

সমাধান:
কম লাভ করলে শতকরা ডিসকাউন্টের পার্থক্য = ৭ - ৫ = ২%

২ টাকা কম লাভ হলে তালিকা মূল্য = ১০০ টাকা
∴ ১ টাকা কম লাভ হলে তালিকা মূল্য = ১০০/২ টাকা
∴ ১৫ টাকা কম লাভ হলে তালিকা মূল্য = (১০০ × ১৫)/২ টাকা
= ৭৫০ টাকা
১৮,৯০৭.
১২৪ সংখ্যাটি নিচের কোন সংখ্যার ২০%?
  1. ৪৯০
  2. ৫৩৬
  3. ৬২০ 
  4. ৭৮৪
সঠিক উত্তর:
৬২০ 
উত্তর
সঠিক উত্তর:
৬২০ 
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৪ সংখ্যাটি নিচের কোন সংখ্যার ২০%?

সমাধান:
ধরি,
ক এর ২০% = ১২৪
⇒ ক × (২০/১০০) = ১২৪
⇒ ক = ১২৪ × (১০০/২০)
∴ ক = ৬২০ 
১৮,৯০৮.
৬৩ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%?
  1. ১১০
  2. ১০৭
  3. ১০৫
  4. ১০৯
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৩ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৬০% = ৬৩
⇒ ক × (৬০/১০০) = ৬৩
⇒ ক = (১০০/৬০) × ৬৩
∴ ক = ১০৫
১৮,৯০৯.
দুইটি সংখ্যার বিয়োগফল ২৫। বৃহত্তর সংখ্যাটির ৪ গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির ৫ গুনের সমান হলে, সংখ্যা দুইটি কত?
  1. ক) ১০০, ১১০
  2. খ) ১০০, ১২৫
  3. গ) ১১০, ১২০
  4. ঘ) ১২০, ১৩০
সঠিক উত্তর:
খ) ১০০, ১২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০, ১২৫
ব্যাখ্যা

ধরি,
ক্ষুদ্রতর সংখ্যাটি = x
বৃহত্তর সংখ্যাটি = x + 25
শর্তমতে,
4 X (x + 25) = 5x
বা, 4x + 100 = 5x
∴ x = 100
অতএব, ক্ষুদ্রতর সংখ্যা 100 এবং বৃহত্তর সংখ্যা 125.

১৮,৯১০.
একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করলেন। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মহিলার মা কত টাকা পাবে? 
  1. ১৫০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ৩০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করলেন। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মহিলার মা কত টাকা পাবে?

সমাধান: 
পুরুষ ও মহিলা পুরস্কারের টাকার অনুপাতদ্বয়ের সমষ্টি = ( ১ + ৪) = ৫
∴ মহিলার অংশ = ১০০০ × (৪/৫) টাকা
= ৮০০ টাকা

আবার,
নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ভাগকৃত অনুপাতগুলোর সমষ্টি = ( ২ + ১ +১) = ৪
∴ মহিলার মায়ের অংশ = ৮০০ × (১/৪) টাকা
= ২০০ টাকা

∴ মহিলার মা পাবে = ২০০ টাকা।
১৮,৯১১.
১০০ থেকে ১২০ এর মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলক সংখার পার্থক্য কত?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ১২০ এর মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলক সংখার পার্থক্য কত?

সমাধান:
১০০ থেকে ১২০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাসমূহ = ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩

∴ সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলক সংখার পার্থক্য = ১১৩ - ১০১
= ১২
১৮,৯১২.
2x2 - 3x - 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (x + 2)(2x - 1) 
  2. খ) (2x - 1)(2x + 2) 
  3. গ) (x - 2)(2x + 1) 
  4. ঘ) (x + 3)(2x + 1) 
সঠিক উত্তর:
গ) (x - 2)(2x + 1) 
উত্তর
সঠিক উত্তর:
গ) (x - 2)(2x + 1) 
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 3x - 2  এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান: 
2x2 - 3x - 2 
2x2 - 4x + x - 2 
2x(x - 2) + 1(x - 2) 
(x - 2)(2x + 1) 
১৮,৯১৩.
প্রথম ১০টি ক্রমিক সংখ্যার গড় কত? 
  1. ৭.৫
  2. ৫.৫
  3. ৬.৫
  4. ১০.৫
সঠিক উত্তর:
৫.৫
উত্তর
সঠিক উত্তর:
৫.৫
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ১০টি ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
এখানে,
১ম সংখ্যা = ১
শেষ সংখ্যা = ১০
পদ সংখ্যা = ১০

সমষ্টি = {(১ম পদ + শেষ পদ) × পদ সংখ্যা}/২
= {(১ + ১০) × ১০}/২
= (১১ × ১০)/২
= ৫৫

∴ প্রথম ১০টি সংখ্যার গড় = ৫৫ ÷ ১০
= ৫.৫

১৮,৯১৪.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 11 । অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 9 কম। সংখ্যাটি কত?
  1. ক) 47
  2. খ) 83
  3. গ) 29
  4. ঘ) 65
সঠিক উত্তর:
ঘ) 65
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 65
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 11 । অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 9 কম। সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি,
একক স্থানীয় অংক x
দশক স্থানীয় অংক 11 - x
∴ সংখ্যাটি = 10(11 - x) + x = 110 - 9x
অংক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে,
= 10x + 11 - x = 9x + 11
প্রশ্নমতে,
9x + 11 = 110 - 9x - 9
9x + 9x = 101 - 11
⇒ 18x = 90
⇒ x = 5

∴ নির্ণেয় সংখ্যা = 110 - 9x
= 110 - 45
= 65
১৮,৯১৫.
একটি চাকা ১.৭৬ কিলোমিটার পথ যেতে ৪০০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ০.৭ মিটার
  2. ৭ মিটার
  3. ০.৯ মিটার
  4. ৯ মিটার
সঠিক উত্তর:
০.৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
০.৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকা ১.৭৬ কিলোমিটার পথ যেতে ৪০০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত?

সমাধান:
১.৭৬ কিলোমিটার = ১.৭৬ × ১০০০ = ১৭৬০ মিটার
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ১৭৬০/৪০০ = ২২/৫ মিটার
∴ চাকাটির পরিধি = ২২/৫ মিটার
⇒ ২πr = ২২/৫
⇒ r = ২২/(৫ × ২π)
⇒ r = ২২/{৫ × ২ × (২২/৭)}
∴ r = ০.৭ মিটার
১৮,৯১৬.
একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির দৈর্ঘ্য ১০০ মিটার। তারা পরস্পরকে ১০ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?
  1. ৩০ কি.মি./ঘণ্টা 
  2. ৩৪ কি.মি./ঘণ্টা 
  3. ৩৬ কি.মি./ঘণ্টা 
  4. ৪০ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
৩৬ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
৩৬ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির দৈর্ঘ্য ১০০ মিটার। তারা পরস্পরকে ১০ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?

সমাধান: 
আমরা জানি,
১ম ট্রেনের গতিবেগ + ২য় ট্রেনটির গতিবেগ = (দুইটি ট্রেনের মোট দৈর্ঘ্য) / অতিক্রমের সময়
বা, ২ × গতিবেগ = {(১০০ + ১০০)/১০০০)} / (১০/৩৬০০)
বা, ২ × গতিবেগ = ৭২ কি.মি./ঘণ্টা 
∴ গতিবেগ = ৩৬ কি.মি./ঘণ্টা 

∴ ট্রেন দুটির আলাদা নিজস্ব গতিবেগ ছিল = ৩৬ কি.মি./ঘণ্টা 
১৮,৯১৭.
একটি বিন্দু দিয়ে কতটি সরলরেখা টানা যায়? 
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. একটিও না
সঠিক উত্তর:
অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিন্দু দিয়ে কতটি সরলরেখা টানা যায়? 

সমাধান: 
বিন্দু (Point): 
- বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই। 
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন। 
- পেনসিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। 

বিন্দুর শ্রেণিবিভাগ: 
- বিন্দুকে সাধারণত ৩ শ্রেণিতে ভাগ করা হয়েছে। 
যথা- 
i. সমরেখ বিন্দু, 
ii. অসমরেখ বিন্দু এবং 
iii. সমবিন্দু। 

সাধারণ বিন্দু: 
- একটি সমতলে দুটি সরলরেখা যে নির্দিষ্ট বিন্দুটিতে ছেদ করে সেই বিন্দুটিকেই সাধারণ বিন্দু বলে। 
- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না। 
- একটি বিন্দু দিয়ে একাধিক বা অসংখ্য বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়। 
- সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে। 
১৮,৯১৮.
6, 1, 7, 2, 3, 7, 8, 7, 10, 16 উপাত্তগুলোর মধ্যক ও প্রচূরকের পার্থক্য নির্ণয় করুন।
  1. 0
  2. 15
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 1, 7, 2, 3, 7, 8, 7, 10, 16 উপাত্তগুলোর মধ্যক ও প্রচূরকের পার্থক্য নির্ণয় করুন।

সমাধান:
মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যায় 1, 2, 3, 6, 7, 7, 7, 8, 10, 16.
এখানে পদের সংখ্যা 10.
সুতরাং 10/2 তম এবং এবং (10/2 + 1) তম অর্থাৎ, পঞ্চম ও ষষ্ঠ পদ দুইটি মধ্যম পদ যাদের মান যথাক্রমে 7 ও 7. এ দুইটির গাণিতিক গড় হল 7.
সুতরাং মধ্যক হল 7.

সবচেয়ে বেশি উপাত্ত আছে 7। তাই প্রচূরক 7.

∴ মধ্যক ও প্রচূরকের পার্থক্য = 7 - 7 = 0
১৮,৯১৯.
একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
  1. ১ : ১০
  2. ১ : ৯
  3. ৯ : ১
  4. ১০ : ১
সঠিক উত্তর:
৯ : ১
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?

সমাধান:
মাসে আয় করেন = ২০০০০ টাকা
মাসে ব্যয় করেন = ১৮০০০ টাকা

 সঞ্চয় করেন = ২০০০০ - ১৮০০০ টাকা
= ২০০০ টাকা

তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে = ১৮০০০ : ২০০০
=৯ : ১
১৮,৯২০.
একটি বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার ছয় গুণ যোগ করলে ১৪২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?
  1. ১৭
  2. ১৫
  3. ১৩
  4. ১১
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার ছয় গুণ যোগ করলে ১৪২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
৪ক + ৬(ক + ২) = ১৪২
⇒ ৪ক + ৬ক + ১২ = ১৪২
⇒ ১০ক = ১৪২ - ১২
⇒ ১০ক = ১৩০
⇒ ক = ১৩০/১০
∴ ক = ১৩
১৮,৯২১.
৫৬ কোন সংখ্যার ৪০%?
  1. ১২০
  2. ১৪০
  3. ১৫০
  4. ১৩০
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ কোন সংখ্যার ৪০%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪০% = ৫৬
⇒ ক × (৪০/১০০) = ৫৬
⇒ ক = (৫৬ × ১০০)/৪০
∴ ক = ১৪০
১৮,৯২২.
'CALCULUS' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম ও শেষ অক্ষর U থাকে?
  1. ক) 120
  2. খ) 180
  3. গ) 200
  4. ঘ) 240
সঠিক উত্তর:
খ) 180
উত্তর
সঠিক উত্তর:
খ) 180
ব্যাখ্যা
CALCULUS শব্দে 8টি  বর্ণ আছে।  যেখানে 
L = 2 টি
U =2টি
C = 2 টি
১ম ও শেষ অক্ষর U, বাকী থাকবে 6টি অক্ষর

∴ সাজানো যাবে = 6!/(2!2!)
                         = 180 উপায়ে
১৮,৯২৩.
একটি ক্লাসের ছাত্র-ছাত্রীর অনুপাত ৫ : ৯। ক্লাসে মোট ৭০ জন ছাত্র-ছাত্রী থাকলে, ছাত্রের সংখ্যা কত?
  1. ১৬ জন
  2. ২৫ জন
  3. ২৮ জন
  4. ৩২ জন
সঠিক উত্তর:
২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ছাত্র-ছাত্রীর অনুপাত ৫ : ৯। ক্লাসে মোট ৭০ জন ছাত্র-ছাত্রী থাকলে, ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
ছাত্র-ছাত্রীর অনুপাত = ৫ : ৯

ধরি,
ছাত্রের সংখ্যা = ৫ক
ছাত্রীর সংখ্যা = ৯ক

প্রশ্নমতে,
৫ক + ৯ক = ৭০
⇒ ১৪ক = ৭০
⇒ ক = ৫

∴ ছাত্রের সংখ্যা = (৫ × ৫) = ২৫ জন
১৮,৯২৪.
৭ সেমি ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৮বর্গসেমি
  2. খ) ৪৯ বর্গসেমি
  3. গ) ১৪৬বর্গসেমি
  4. ঘ) ১৯৬বর্গসেমি
সঠিক উত্তর:
ক) ৯৮বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৮বর্গসেমি
ব্যাখ্যা
এখানে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যসার্ধ ৭ সেন্টিমিটার।
তাই ABCD বর্গক্ষেত্রটির কর্ণ হচ্ছে (২ X ৭) = ১৪ সে.মি.।
আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণ = √২a
⇒√২a = ১৪
∴a = ১৪/√২
∴ক্ষেত্রফল, a = (১৪/√২)
= ৯৮ বর্গ সেমি
১৮,৯২৫.
কোনো সংখ্যার ২৫% এর মান ৫০ হলে, সংখ্যাটির ৬০% কত?
  1. ১২০
  2. ৮০
  3. ১৩০
  4. ১০০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ২৫% এর মান ৫০ হলে, সংখ্যাটির ৬০% কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২৫% = ৫০
⇒ ক × (২৫/১০০) = ৫০
⇒ ক × ১/৪ = ৫০
⇒ ক = ৫০ × ৪
∴ ক = ২০০

অর্থাৎ, সংখ্যাটি ২০০

এখন,
২০০ এর ৬০% = ২০০ × (৬০/১০০)
= ২০ × ৬ = ১২০
১৮,৯২৬.
একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির বিপ্রতীপ কোণের মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির বিপ্রতীপ কোণের মান কত?

সমাধান:
একটি কোণ x হলে,
কোণটির পূরক কোণ (90° - x)

প্রশ্নমতে,
⇒ x = (90° - x)/2
⇒ 2x = 90° - x
⇒ 3x = 90°
∴ x = 30°

আমরা জানি, বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
∴ 30° কোণের বিপ্রতীপ কোণ = 30°
১৮,৯২৭.
cos{(11π/2) + θ} =? 
  1. - sinθ 
  2. sinθ 
  3. cosθ
  4. - cosθ
সঠিক উত্তর:
sinθ 
উত্তর
সঠিক উত্তর:
sinθ 
ব্যাখ্যা
প্রশ্ন: cos{(11π/2) + θ} =? 

সমাধান:
আমরা জানি 
cos{(π/2) + θ} = sinθ
sin{(π/2) + θ} = cosθ

cos[{11(π/2)} + θ] =  - sinθ 

(π/2) এর বিজোড় গুণিতক হলে 

১৮,৯২৮.
১২% লাভে একটি দ্রব্য ২২৪ টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূল্য কত?
  1. ক) ২১২ টাকা
  2. খ) ১৮৮ টাকা
  3. গ) ১৭৬ টাকা
  4. ঘ) ২০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০ টাকা
ব্যাখ্যা
১২% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১২) টাকা বা ১১২ টাকা

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১২ টাকা
বিক্রয়মূল্য ২২৪ টাকা হলে ক্রয়মূল্য ১০০ × ২২৪/১১২ টাকা বা ২০০ টাকা
১৮,৯২৯.
৬ জন মহিলা ও ৫ জন পুরুষের মধ্য থেকে একটি ৪ সদস্যের কমিটি কতভাবে গঠন করা যাবে যেখানে ২ জন মহিলা সর্বদা কমিটিতে অন্তর্ভুক্ত থাকবে?
  1. ১৫০
  2. ২০০
  3. ২৬৫
  4. ৪২৫
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ জন মহিলা ও ৫ জন পুরুষের মধ্য থেকে একটি ৪ সদস্যের কমিটি কতভাবে গঠন করা যাবে যেখানে ২ জন মহিলা সর্বদা কমিটিতে অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
৬ জন মহিলা থেকে ২ জন ও ৫ জন পুরুষ থেকে ২ জন নিয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা যায়,
= C × C 
= {৬!/(২! × ৪! )} × {৫!/(২! × ৩!)}
= {(৬ × ৫ × ৪!)/(২! × ৪!)} × {(৫ × ৪ × ৩!)/(২! × ৩!)}
= {(৬ × ৫)/২} × {৫ × ৪)/২}
= ১৫ × ১০ 
= ১৫০ উপায়ে


১৮,৯৩০.
24 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. হলে, ঘনকের তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?
  1. 20 সে.মি.
  2. 25 সে.মি.
  3. 30 সে.মি.
  4. 35 সে.মি.
সঠিক উত্তর:
25 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 24 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. হলে, ঘনকের তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা, h = 24 সে.মি.
এবং ব্যাসার্ধ, r = 7 সে.মি.

আমরা জানি,
কোণকের তীর্যক উচ্চতা L = √(h2 + r2) সে.মি.
= √(242 + 72) সে.মি.
= √625 সে.মি.
= 25 সে.মি.
১৮,৯৩১.
যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়। তবে h এর মান কত?
  1. 8
  2. 5
  3. - 9
  4. - 5
সঠিক উত্তর:
- 9
উত্তর
সঠিক উত্তর:
- 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়। তবে h এর মান কত?

সমাধান: 
x = 2 হলে, 
x3 + hx + 10 = 0 
∴ 23 + h × 2 + 10 = 0
⇒ 8 + 2h + 10 = 0
⇒ 2h = - 18
∴ h = - 9
১৮,৯৩২.
a2b + ab2 = 70, 2ab = 20 হলে, (a - b)2 =?
  1. 7
  2. 9
  3. 12
  4. 14
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: a2b + ab2 = 70, 2ab = 20 হলে, (a - b)2 =?

সমাধান:            
2ab = 20
⇒ ab = 20/2
⇒ ab = 10

a2b + ab2 = 70
⇒ ab(a + b) = 70
⇒ 10(a + b) = 70
∴ a + b = 7

(a - b)2 = (a + b)2 - 4ab
= 72 - 4 × 10
= 49 - 40
= 9
১৮,৯৩৩.
৬০ কোন সংখ্যার ৮০% ?
  1. ক) ৮০
  2. খ) ৪৮
  3. গ) ৭৫
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
গ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কোন সংখ্যার ৮০% ?

সমাধান: 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
ক এর ৮০% = ৬০
ক এর ৮০/১০০ = ৬০
৪ক/৫ = ৬০
ক = (৬০ × ৫)/৪
ক = ৭৫
১৮,৯৩৪.
30 − {5-1(2−3)-3}-2 = কত?
  1. ক) 31
  2. খ) 20
  3. গ) 5
  4. ঘ) 29
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা

30 − {5-1(2−3)-3}-2
= 30 - {1/5 (-1)-3}-2
= 30 - {(1/5 × (-1)}-2
= 30 - (- 1/5)-2
= 30 - 52
= 5

১৮,৯৩৫.
একটি গুণোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 6
  2. 4
  3. 2
  4. 8
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, সাধারণ অনুপাত কত? 

সমাধান: 
ধরি, 
১ম পদ = a,
সাধারন অনপাত = r 
∴ ৩য় পদ = ar2 = 20 ...... (1)
এবং ষষ্ঠ পদ = ar6 - 1 = ar5 = 160 ....... (2)

(2) নং ÷ (1) নং হতে পাই,
ar5/ar2 = 160/20
বা, r3 = 8
বা, r3 = 23
∴ r = 2 

∴ সাধারণ অনুপাত, r = 2  । 
১৮,৯৩৬.
x3 + y3 কে x + y দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
  1. ক) (x2 + xy + y2)
  2. খ) (x2 - xy + y2)
  3. গ) (2x2 - 2xy + y2)
  4. ঘ) (x2 + 2xy + y2)
সঠিক উত্তর:
খ) (x2 - xy + y2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x2 - xy + y2)
ব্যাখ্যা
x3 + y3/(x + y) = (x + y) (x2 - xy + y2)/(x+ y)
                        = (x2 - xy + y2)
১৮,৯৩৭.
একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 8 এবং সাধারণ অনুপাত 1/2 হলে সপ্তম পদটি কত?
  1. ক) 1/8
  2. খ) 1/2
  3. গ) 1/4
  4. ঘ) 1/6
সঠিক উত্তর:
গ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 8 এবং সাধারণ অনুপাত 1/2 হলে সপ্তম পদটি কত?

সমাধান:
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a,
সাধারণ অনুপাত r হলে

আমরা জানি,
n তম পদ = arn-1
∴ দ্বিতীয় পদ = ar2-1= 8
বা,  ar = 8
বা, a = 8 × 2
∴ a = 16

আবার,
পঞ্চম পদ= ar7 - 1
= ar6
= 16 × (1/2)6
= 16/64
= 1/4
১৮,৯৩৮.
x3 - 16x =?
  1. (x - 4)(x + 4)
  2. x(x - 16)(x + 16)
  3. (x2 - 4x + 4)
  4. x(x - 4)(x + 4)
সঠিক উত্তর:
x(x - 4)(x + 4)
উত্তর
সঠিক উত্তর:
x(x - 4)(x + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 16x =?

সমাধান:
x3 - 16x
= x(x2 - 16)
= x(x2 - 42)
= x(x + 4)(x - 4)
১৮,৯৩৯.
  1. ক) 6/5
  2. খ) 3/5
  3. গ) 7/6
  4. ঘ) 5/6
সঠিক উত্তর:
ঘ) 5/6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5/6
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান: 
= log7(71/2 . 71/3)
= log77(1/2 + 1/3)
= log775/6
= (5/6) × log77
= (5/6) × 1
= 5/6
১৮,৯৪০.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 
  1. ৮ মিটার
  2. ১০ মিটার
  3. ১২ মিটার
  4. ১৮ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
খুটির দৈর্ঘ্য = x মিটার 

তাহলে, 
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (১/২+১/৩) × x অংশ 
= (৫x/৬) অংশ 
এবং পানির উপরে আছে = (১ - ৫x/৬) 
বা (x/৬) অংশ 

প্রশ্নমতে, 
x/৬ = ২ 
∴ x = ১২ 

∴ খুটির দৈর্ঘ্য = ১২ মিটার।
১৮,৯৪১.
যদি x² = 68 হয়, তাহলে কোনটি সঠিক?
  1. ক) -9 < x < -8
  2. খ) -8 < x < -7
  3. গ) -8 < x < 8
  4. ঘ) 9 < x < 10
সঠিক উত্তর:
ক) -9 < x < -8
উত্তর
সঠিক উত্তর:
ক) -9 < x < -8
ব্যাখ্যা
x² = 68
x = ±8.24
x এর মান ধনাত্মক 8.24 থেকে ঋনাত্মক 8.24 পর্যন্ত। সেই অনুযায়ী এর সঠিক মান হয় -9 < x < -8.
১৮,৯৪২.
০.০২ এর ৫% কত?
  1. ০.০০২
  2. ০.০০৩
  3. ০.০০৫
  4. ০.০০১
সঠিক উত্তর:
০.০০১
উত্তর
সঠিক উত্তর:
০.০০১
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০২ এর ৫% কত?

সমাধান:
শতাংশ নির্ণয়ের সূত্র:
শতাংশ = মূল সংখ্যা × শতকরা / ১০০
= ০.০২ × ৫/১০০
​= ০.০২ × ০.০৫
= ০.০০১ 

১৮,৯৪৩.
(1/2){(x + y)2 + (x - y)2} এর মান কত?
  1. x2 + y2
  2. x + y
  3. x2 - y2
  4. x - y
সঠিক উত্তর:
x2 + y2
উত্তর
সঠিক উত্তর:
x2 + y2
ব্যাখ্যা
প্রশ্ন: (1/2){(x + y)2 + (x - y)2} এর মান কত?

সমাধান:
(1/2){(x + y)2 + (x - y)2}
= (1/2){x2 + 2xy + y2 + x2 - 2xy + y2}
= (1/2) (2x2 + 2y2)
= x2 + y2
১৮,৯৪৪.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হতো তাহলে কত টাকা লাভ হত?
  1. ২০০ টাকা
  2. ১০০ টাকা
  3. ১৫০ টাকা
  4. ১৬৫ টাকা
সঠিক উত্তর:
১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হতো তাহলে কত টাকা লাভ হত?

সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য ৫০০ টাকা
∴ ১০% লাভে বিক্রয়মূল্য = ৫৫০

আবার
ক্রয়মূল্য ১০% কম হলে দাম হত = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা

∴ লাভ ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা
১৮,৯৪৫.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৫০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ৯০০°
  2. ৩৬০°
  3. ৭০০°
  4. ১২০০°
সঠিক উত্তর:
৯০০°
উত্তর
সঠিক উত্তর:
৯০০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৫০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
১ মিনিট = ৬০ সেকেন্ড।
চাকা ৬০ সেকেন্ডে ঘোরে = ১৫০ বার
∴ ১ সেকেন্ডে ঘোরে = ১৫০/৬০ বার
​= ৫/২ বার

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে = ৩৬০°
∴ গাড়ির চাকা ৫/২ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০° × ৫)/২
​ = ৯০০°

১৮,৯৪৬.
কিছু গাছ নিয়ে একটি বাগানে গাছ রোপন করতে গিয়ে বাগানের মালিক দেখল যে প্রতি সারিতে 5 টি করে গাছ লাগালে 2 টি সারি খালি থাকে। আবার, প্রতি সারিতে 3 টি করে গাছ লাগালে 2 টি গাছ অতিরিক্ত থাকে। বাগানে মোট কতটি গাছ নিয়ে গিয়েছিলেন?
  1. 30 টি
  2. 20 টি
  3. 36 টি
  4. 40 টি
সঠিক উত্তর:
20 টি
উত্তর
সঠিক উত্তর:
20 টি
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু গাছ নিয়ে একটি বাগানে গাছ রোপন করতে গিয়ে বাগানের মালিক দেখল যে প্রতি সারিতে 5 টি করে গাছ লাগালে 2 টি সারি খালি থাকে। আবার, প্রতি সারিতে 3 টি করে গাছ লাগালে 2 টি গাছ অতিরিক্ত থাকে। বাগানে মোট কতটি গাছ নিয়ে গিয়েছিলেন?

সমাধান:
ধরি, গাছের সংখ্যা n এবং সারির সংখ্যা r

তাহলে,
১ম শর্তমতে, n = 5 × (r - 2) ⇒ n = 5r - 10 ...... (1)
২য় শর্তমতে, n = (3 × r) + 2 ⇒ n = 3r + 2 ...... (2)

প্রশ্নমতে,
5r - 10 = 3r + 2
⇒ 5r - 3r = 2 + 10
⇒ 2r = 12
∴ r = 6

(1) নং সমীকরণে r এর মান বসিয়ে পাই।
n = (5 × 6) - 10
= 30 - 10
= 20
∴ বাগানে মোট 20 টি গাছ নিয়ে গিয়েছিলেন।
১৮,৯৪৭.
যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে?
  1. সামান্তরিক
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
রম্বস
উত্তর
সঠিক উত্তর:
রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় সেই চতুর্ভুজকে বলা হয় -

সমাধান:
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
রম্বস: যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
১৮,৯৪৮.
৬৫ টাকায় ১৫টি কলম কিনে ৭৮ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?
  1. ১৫%
  2. ২০%
  3. ২২%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৫ টাকায় ১৫টি কলম কিনে ৭৮ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত? 

সমাধান:
 আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৭৮ - ৬৫ = ১৩ টাকা

৬৫ টাকায় লাভ হয় ১৩ টাকা
১ টাকায় লাভ হয় ১৩/৬৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৩ × ১০০)/৬৫ = ২০ টাকা
∴ লাভ ২০%
১৮,৯৪৯.
(4, 5) এবং (- 2,- 3) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: (4, 5) এবং (- 2,- 3) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
মনে করি,
P = (4, 5) এবং Q = (- 2, - 3)

∴ PQ = √{(4 + 2)2 + (5 + 3)2}
⇒ PQ = √(62 + 82)
⇒ PQ = √(36 + 64)
⇒ PQ = √100
∴ PQ = 10

সুতরাং, নির্ণেয় মধ্যবর্তী দূরত্ব = 10
১৮,৯৫০.
বর্গক্ষেত্র ABCD এ, AB এর মধ্যবিন্দু M, AD এর মধ্যবিন্দু N. CD = 2 মিটার হলে, চিত্রে নীল অংশটির ক্ষেত্রফল কত? 
  1. 1.5 বর্গমিটার 
  2. 1.75 বর্গমিটার 
  3. √2 বর্গমিটার 
  4. 2√2 বর্গমিটার 
সঠিক উত্তর:
1.5 বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
1.5 বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্র ABCD এ, AB এর মধ্যবিন্দু M, AD এর মধ্যবিন্দু N. CD = 2 মিটার হলে, চিত্রে নীল অংশটির ক্ষেত্রফল কত? 


সমাধান: 
AB এর মধ্যবিন্দু M. AM =2/2 = 1
AD এর মধ্যবিন্দু N. AN = 2/2 = 1

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 22 = 4 বর্গমিটার 

ত্রিভুজ AMN এর ক্ষেত্রফল + ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল 
= (1/2) × 1 × 1 + (1/2) × 2 × 2 
= 0.5 + 2 
= 2.5 বর্গমিটার 

∴  চিত্রে নীল অংশটির ক্ষেত্রফল = 4 - 2.5
= 1.5 বর্গমিটার
১৮,৯৫১.
2(x + 3) ≥ 10 অসমতাটির সমাধান সেট কত?
  1. (- ∞, 2]
  2. [2, 5]
  3. [2, ∞)
  4. (- ∞, ∞) 
সঠিক উত্তর:
[2, ∞)
উত্তর
সঠিক উত্তর:
[2, ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: 2(x + 3) ≥ 10 অসমতাটির সমাধান সেট কত?

সমাধান: 
দেওয়া আছে, 
2(x + 3) ≥ 10
⇒ x + 3 ≥ 10/2
⇒ x + 3 ≥ 5
⇒ x + 3 - 3 ≥ 5 - 3 ; [উভয় পাশ থেকে 3 বিয়োগ করি]
∴ x ≥ 2

সমাধান সেট = [2, ∞)

১৮,৯৫২.
একটি কোণের পাঁচগুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?
  1. 135°
  2. 144°
  3. 155°
  4. 125°
সঠিক উত্তর:
144°
উত্তর
সঠিক উত্তর:
144°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের পাঁচগুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?

সমাধান:
মনেকরি একটি কোণ = x

প্রশ্নমতে, 5x = 180
⇒ x = 180/5
∴ x = 36

দুইটি কোণের সমষ্টি 180° হলে, একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∴ 36° কোণের সম্পূরক কোণ = 180° - 36° = 144°

১৮,৯৫৩.
২০ জন শিক্ষার্থীর জীববিজ্ঞানে গড় নম্বর ৮০। এদের মধ্যে ১০ জন ছাত্রীর গড় নম্বর ৭০ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ক) ৯৫
  2. খ) ৯০
  3. গ) ৮৫
  4. ঘ) ৮০
সঠিক উত্তর:
খ) ৯০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০
ব্যাখ্যা

২০ জন শিক্ষার্থীর মোট নম্বর = ২০×৮০ = ১৬০০
১০ জন ছাত্রীর মোট নম্বর = ১০×৭০ = ৭০০
এবং ছাত্রদের মোট নম্বর = ১৬০০-৭০০ = ৯০০
সুতরাং ছাত্রদের গড় নম্বর = ৯০০/১০
= ৯০

১৮,৯৫৪.
A কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ = r1 এবং B কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ = r2। বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করলে AB = ?
  1. ক) 2r1
  2. খ) 2r2
  3. গ) r1+r2
  4. ঘ) r1-r2
সঠিক উত্তর:
গ) r1+r2
উত্তর
সঠিক উত্তর:
গ) r1+r2
ব্যাখ্যা

চিত্রানুসারে,
১ম বৃত্তের ব্যাসার্ধ AC = r1
২য় বৃত্তের ব্যাসার্ধ BC = r2
∴ AB = AC+BC = r1+r2
১৮,৯৫৫.
x2 - (a + b) x + ab = 0 এর সমাধান সেট নিচের কোনটি?
  1. ক) {- a, - b}
  2. খ) {a, - b}
  3. গ) {a, b}
  4. ঘ) {-a, b}
সঠিক উত্তর:
গ) {a, b}
উত্তর
সঠিক উত্তর:
গ) {a, b}
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - (a + b)x + ab = 0 এর সমাধান সেট নিচের কোনটি? 

সমাধান:
দেওয়া আছে, 
x2 - (a + b)x + ab = 0 
⇒ x2 - ax - bx + ab = 0
⇒ x(x - a) - b(x - a) = 0 
∴ (x - a) (x - b) = 0 

এখন,
x - a = 0
∴ x = a

আবার,
x - b = 0 
∴ x = b

∴ x = {a , b} 
১৮,৯৫৬.
x এর মান কত হলে (2 + x) + 3 - 3(x + 2) = 0 হবে?
  1. 2
  2. - 1/2
  3. 3
  4. - 1/3
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে (2 + x) + 3 - 3(x + 2) = 0 হবে?

সমাধান:
দেওয়া আছে,
(2 + x) + 3 - 3(x + 2) = 0
⇒ 2 + x + 3 - 3x - 6 = 0
⇒ - 2x - 1 = 0
⇒ - 2x = 1
∴ x = - (1/2)

∴ x এর মান - (1/2) হলে (2 + x) + 3 - 3(x + 2) = 0 হবে।
১৮,৯৫৭.
Log (1/3)81 = x হলে x এর মান কত?
  1. ক) -2
  2. খ) -4
  3. গ) 1
  4. ঘ) -3
সঠিক উত্তর:
খ) -4
উত্তর
সঠিক উত্তর:
খ) -4
ব্যাখ্যা

Log (1/3)81 = x
বা, (1/3)x = 81
বা, (1/3)x = 34
বা, (1/3)x = (3)4
বা, (1/3)x = (1/3)-4
বা, x = -4

১৮,৯৫৮.
দুটি সংখ্যার অনুপাত 3 : 4. সংখ্যা দুটি থেকে 2 করে কমালে অনুপাত হয় 2 : 3. সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত কত হবে?
  1. 5 : 6
  2. 6 : 7
  3. 7 : 9
  4. 7 : 11
সঠিক উত্তর:
5 : 6
উত্তর
সঠিক উত্তর:
5 : 6
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 3 : 4. সংখ্যা দুটি থেকে 2 করে কমালে অনুপাত হয় 2 : 3. সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি 3x ও 4x

প্রশ্নমতে,
(3x - 2)/(4x - 2) = 2/3
⇒ 9x - 6 = 8x - 4
⇒ x = 2
সংখ্যা দুটি: 3 × 2 = 6 ও 4 × 2 = 8 
সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে: 6 + 4 = 10 ও 8 + 4 = 12

∴ সংখ্যা দুটির অনুপাত = 10 : 12 = 5 : 6

১৮,৯৫৯.
যদি একটি বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ৫০° হয় তবে, তার কেন্দ্রস্থ কোণের মান কত হবে?
  1. ২৫°
  2. ১০০°
  3. ৯০°
  4. ৫০°
সঠিক উত্তর:
১০০°
উত্তর
সঠিক উত্তর:
১০০°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ৫০° হয় তবে, তার কেন্দ্রস্থ কোণের মান কত হবে?

সমাধান: 
বৃত্তস্থ কোণ (Inscribed Angle) : বৃত্তস্থ কোণ হলো এমন একটি কোণ, যার শীর্ষবিন্দু বৃত্তের যে কোন পয়েন্টে থাকে এবং এর বাহু দুটি বৃত্তের দুটি ভিন্ন পয়েন্টকে সংযোগ করে।

কেন্দ্রস্থ কোণ (Central Angle) : কেন্দ্রস্থ কোণ হলো এমন একটি কোণ, যার শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে থাকে এবং এর বাহু দুটি বৃত্তের দুটি পয়েন্টকে সংযোগ করে।

আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
অর্থাৎ
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

দেওয়া আছে,
বৃত্তস্থ কোণ = ৫০°

∴ কেন্দ্রস্থ কোণ = ২ × বৃত্তস্থ কোণ 
= ২ × ৫০°
= ১০০°

১৮,৯৬০.
বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে, উহার কর্ণ কত মিটার? 
  1. ক) 32√2
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 4√2
সঠিক উত্তর:
ঘ) 4√2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4√2
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে, উহার কর্ণ কত মিটার? 

সমাধান
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের এক বাহু = 4 মিটার
আমরা জানি, 
 বর্গক্ষেত্রের কর্ণ = √2 × একবাহুর দৈর্ঘ্য 

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × 4 = 4√2 মি. 
১৮,৯৬১.
বার্ষিক ৮% সরল সুদে, ৪৫০ টাকা কত বছরে সুদে-আসলে ৫৯৪ টাকা হবে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% সরল সুদে, ৪৫০ টাকা কত বছরে সুদে-আসলে ৫৯৪ টাকা হবে?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= ৫৯৪ - ৪৫০
= ১৪৪ টাকা

আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১৪৪ × ১০০)/(৪৫০ × ৮)
= ১৪৪০০/৩৬০০
= ৪ বছর
১৮,৯৬২.
১/৩, ১/৫, ৭/৬ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত? 
  1. ক) ৭/১৫
  2. খ) ৭/১০
  3. গ) ৭/১২
  4. ঘ) ৭/২০
সঠিক উত্তর:
খ) ৭/১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৩, ১/৫, ৭/৬ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত? 

সমাধান: 
এখানে
প্রথম রাশি = ১/৩
দ্বিতীয় রাশি = ১/৫
তৃতীয় রাশি = ৭/৬

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
১/৩ × ৪র্থ রাশি = (১/৫) × (৭/৬)
১/৩ × ৪র্থ রাশি  = ৭/৩০
৪র্থ রাশি  = (৭/৩০) × ৩
৪র্থ রাশি  =৭/১০

∴ ৪র্থ সমানুপাতি = ৭/১০
১৮,৯৬৩.
a - a-1 = 4√2 হলে a + a-1 = ?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: a - a-1 = 4√2 হলে a + a-1 = ?

সমাধান :
a - a-1 = 4√2
⇒ a - (1/a) = 4√2

a + a-1
= a + (1/a)

{ a + (1/a)}2 = {a - (1/a}2 + 4
= (4√2)2 + 4
= 32 + 4
= 36 

∴ a + (1/a) = √36
= 6 
১৮,৯৬৪.
2401(√7)2x = 1 হলে, x এর মান কত?
  1. 1
  2. - 2
  3. 3
  4. - 4
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2401(√7)2x = 1 হলে, x এর মান কত?

সমাধান:
⇒ (√7)2x = 1/2401
⇒ (√7)2x = 1/(74)
⇒ (√7)2x = 7- 4
⇒ (√7)2x = {(√7)2}- 4
⇒ (√7)2x = (√7)- 8
⇒ 2x = - 8
⇒ x = (- 8/2)
⇒ x = - 4
১৮,৯৬৫.
বার্ষিক ১৬% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৭০০ টাকা মুনাফা দেওয়া হলো। কত টাকা ধার নেওয়া হয়েছিল?
  1. ক) ১০৫২৫ টাকা
  2. খ) ১০১০৫ টাকা
  3. গ) ১০৬২৫ টাকা
  4. ঘ) ১১৬২৫ টাকা
সঠিক উত্তর:
গ) ১০৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৬২৫ টাকা
ব্যাখ্যা

মুনাফা ১৬ টাকা হলে আসল ১০০ টাকা
∴ মুনাফা ১ টাকা হলে আসল ১০০/১৬ টাকা
∴ মুনাফা ১৭০০ টাকা হলে আসল (১০০ x ১৭০০)/১৬ টাকা
= ১০৬২৫ টাকা

১৮,৯৬৬.
7x - 2 - 3x2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?
  1. ক) বাস্তব মূল নেই
  2. খ) বাস্তব, অসমান ও মূলদ
  3. গ) বাস্তব ও পরস্পর সমান
  4. ঘ) অবাস্তব, অসমান ও অমূলদ
সঠিক উত্তর:
খ) বাস্তব, অসমান ও মূলদ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাস্তব, অসমান ও মূলদ
ব্যাখ্যা
প্রশ্ন: 7x - 2 - 3x2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
7x - 2 - 3x2 = 0

নিশ্চায়ক = b2 - 4ac
= (7)2 - 4 × (- 3) × (- 2)
= 49 - 24
= 25
যেহেতু, b2 - 4ac > 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান

ধরি a, b, c মূলদ সংখ্যা। তাহলে
1) b2 -  4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
2) b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে। 
3) b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
4) b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১৮,৯৬৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 12 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 32 বর্গ সে.মি.
  2. খ) 72 বর্গ সে.মি.
  3. গ) 38 বর্গ সে.মি.
  4. ঘ) 36 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 36 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 36 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 12 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 12 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) absinθ
= (1/2) × 12 × 12 × sin30°
= (1/2) × 144 × (1/2)
= 36

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = 36 বর্গ সে.মি.
১৮,৯৬৮.
1 থেকে 80 থেকে সংখ্যাগুলো থেকে দৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেয়া হলে সংখ্যাটি পূর্নবর্গ হওয়ার সম্ভবনা কত?
  1. ক) 1/11
  2. খ) 1/9
  3. গ) 1/10
  4. ঘ) 1/12
সঠিক উত্তর:
গ) 1/10
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/10
ব্যাখ্যা
1 থেকে 80 পর্যন্ত বর্গসংখ্যা 8টি এবং মোট সংখ্যা 80 টি।
12 = 1
22 = 4
32 = 9
42 = 16
52 = 25
62 = 36
72 = 49
82 = 64

সুতরাং একটি সংখ্যা দৈবচয়ন করা হলে, বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা = 8/80 = 1/10।
১৮,৯৬৯.
একটি সমবায় সদস্যদের কাছ থেকে সর্বমোট ৫,০০০ টাকা সংগ্রহ করেছে। প্রতি সদস্য ন্যূনতম ২৪০ টাকা করে দিয়ে থাকলে, সমবায়ে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
  1. ১৯
  2. ২০
  3. ২১
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবায় সদস্যদের কাছ থেকে সর্বমোট ৫,০০০ টাকা সংগ্রহ করেছে। প্রতি সদস্য ন্যূনতম ২৪০ টাকা করে দিয়ে থাকলে, সমবায়ে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?

সমাধান:
প্রতি সদস্য ন্যূনতম দেয় =২৪০ টাকা
 সমবায় সদস্যদের কাছ থেকে সর্বমোট সংগ্রহ করেছে ৫,০০০ টাকা 

সর্বোচ্চ সদস্য সংখ্যা = ৫০০০/২৪০ টাকা
= ২০.৮৩
≈  ২০ জন
১৮,৯৭০.
শফিক সাহেব তার বেতনের ৩০% বাড়িভাড়া, ২০% খাবার, এবং ১০% অন্যান্য খরচে ব্যয় করে। মাস শেষে তার কাছে ১৪০০০ টাকা থাকে। তার মাসিক বেতন কত?
  1. ২৮৫০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ৩২০০০ টাকা
  4. ৩৫০০০ টাকা
সঠিক উত্তর:
৩৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শফিক সাহেব তার বেতনের ৩০% বাড়িভাড়া, ২০% খাবার, এবং ১০% অন্যান্য খরচে ব্যয় করে। মাস শেষে তার কাছে ১৪০০০ টাকা থাকে। তার মাসিক বেতন কত?

সমাধান: 
ধরি,
তার মাসিক বেতন 'ক' টাকা

মোট খরচ = (৩০ + ২০ + ১০)% = ৬০%
∴ তার কাছে থাকে = (১০০ - ৬০)% 
= ৪০%

প্রশ্নমতে,
ক এর ৪০% = ১৪০০০
⇒ (ক × ৪০)/১০০ = ১৪০০০
⇒ ক × ৪০ = ১৪০০০ × ১০০
⇒ ক = (১৪০০০ × ১০০)/৪০
∴ ক = ৩৫০০০

সুতরাং, তার মাসিক বেতন ৩৫০০০ টাকা।
১৮,৯৭১.
256(√2)3x = 1024 হলে, x = ?
  1. 1
  2. 4
  3. 3/4
  4. 4/3
সঠিক উত্তর:
4/3
উত্তর
সঠিক উত্তর:
4/3
ব্যাখ্যা
প্রশ্ন : 256(√2)3x = 1024 হলে, x = ?

সমাধান : 
256(√2)3x = 1024
⇒ 28(21/2)3x = 1024
⇒ 28(23x/2) = 1024
⇒ 2(8 + 3x)/2 = 1024
⇒ 2(16 + 3x)/2 = 210 
⇒ (16 + 3x)/2 = 10 
⇒ 16 + 3x = 20 
⇒ 3x = 20 -16
⇒ 3x = 4
⇒  x = 4/3
১৮,৯৭২.
শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায় ৫০০ টাকার কত বছরের সরল মুনাফা ৪৮০ টাকা হবে?
  1. ৬ বছর
  2. ৭ বছর
  3. ৮ বছর
  4. ৯ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায় ৫০০ টাকার কত বছরের সরল মুনাফা ৪৮০ টাকা হবে?

সমাধান:
১০০ টাকায়  ১ বছরের মুনাফা = ১২ টাকা
১ টাকায় ১ বছরে মুনাফা = ১২/১০০ টাকা
∴ ৫০০ টাকায় ১ বছরে মুনাফা = (১২ × ৫০০)/১০০
= ৬০ টাকা

∴ ৪৮০ টাকা মুনাফা পাওয়া যায় = ৪৮০/৬০
= ৮ বছরে
১৮,৯৭৩.
যদি একটি বহুভুজের বহিঃস্থ কোণ 90° হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. 4 টি
  2. 8 টি
  3. 12 টি
  4. 2 টি
সঠিক উত্তর:
2 টি
উত্তর
সঠিক উত্তর:
2 টি
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বহুভুজের বহিঃস্থ কোণ 90° হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
বহিঃস্থ কোণ = 90°
∴ বহুভুজের বাহুর সংখ্যা = 360°/90°
= 4

আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2
∴ বহুভুজের কর্ণের সংখ্যা = {4(4 - 3)}/2
= (4 × 1)/2
= 4/2
= 2 টি

১৮,৯৭৪.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ক) ১৭ : ৪
  2. খ) ১৭ : ৫
  3. গ) ১৫ : ৪
  4. ঘ) ১৬ : ৫
সঠিক উত্তর:
খ) ১৭ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩।  ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?  

সমাধান:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৭ + ৩ = ১০

পিতার বর্তমান বয়স = ৬০ এর ৭/১০ = ৪২ বছর
পুত্রের বর্তমান বয়স = ৬০ এর ৩/১০ = ১৮ বছর
∴ ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল = (৪২ - ৮) : (১৮ - ৮) 
                                                                   =  ৩৪ : ১০
                                                                   = ১৭ : ৫
১৮,৯৭৫.
তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. এবং 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হল। নতুন ঘনকের কর্ণ নির্ণয় করুন।
  1. 6√3 সে. মি.
  2. 6 সে.মি.
  3. 4√3 সে.মি.
  4. 36 সে.মি.
সঠিক উত্তর:
6√3 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
6√3 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. এবং 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হল। নতুন ঘনকের কর্ণ নির্ণয় করুন।

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a হলে,
ঘনকের আয়তন = a3  ঘন একক
এবং ঘনকের কর্ণ = a√3 একক

এখানে,
নতুন ঘনকের আয়তন = (33 + 43 + 53) ঘন সে. মি. = (27 + 64 + 125) ঘন সে.মি. = 216 ঘন সে.মি.
∴ নতুন ঘনকের ধার = (216)1/3 সে. মি. = 6 সে.মি.

∴ নতুন ঘনকের কর্ণ = a√3 = 6√3 সে. মি.
১৮,৯৭৬.
ΔABC এর ∠ABC = 60°, ∠ACB = 50° এবং অন্তঃকেন্দ্র P হলে, ∠BPC এর মান কত?
  1. ক) 110°
  2. খ) 70°
  3. গ) 125°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
গ) 125°
উত্তর
সঠিক উত্তর:
গ) 125°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠ABC = 60°, ∠ACB = 50° এবং অন্তঃকেন্দ্র P হলে, ∠BPC এর মান কত?


সমাধান: 
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
BP এবং CP হলো ∠ABC এবং ∠ACB এর দ্বিখণ্ডক 
∴ ∠CBP = 30° এবং ∠BCP = 25°

ΔBPC এ-
∠CBP + ∠BCP + ∠BPC = 180°
30° + 25° + ∠BPC = 180°
∠BPC = 180° - 55°
∴ ∠BPC = 125°
১৮,৯৭৭.
একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং এর ক্ষেত্রফল ২/৩ হেক্টর হলে, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? 
  1. ক) ২০০/৩ মিটার 
  2. খ) ১০০/৩ মিটার 
  3. গ) ১০০ মিটার 
  4. ঘ) ৫০০/৩ মিটার 
সঠিক উত্তর:
খ) ১০০/৩ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০/৩ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং এর ক্ষেত্রফল ২/৩ হেক্টর হলে, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? 

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং
দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = (২/৩) × ১০০০০        [ ১হেক্টর = ১০,০০০ বর্গমিটার।]
৩x/২  = (২/৩) × ১০০০০
x  = (২/৩ )× (২/৩) × ১০০০০
x = ২০০/৩

দৈর্ঘ্য = ৩x/২ মিটার
         = (৩/২) × (২০০/৩)
          = ১০০ মিটার 


দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য = ১০০ - ২০০/৩
=(৩০০ - ২০০)/৩
=১০০/৩ মিটার 
১৮,৯৭৮.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 
  1. ৯ 
  2. ১৬ 
  3. ২৫ 
  4. ৩৬ 
সঠিক উত্তর:
৩৬ 
উত্তর
সঠিক উত্তর:
৩৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
√x + ১০ = ১৬ 
বা, √x = ১৬ - ১০ 
বা, √x = ৬ 
বা, (√x) = (৬) [উভয় পক্ষকে বর্গ করে]
∴ x = ৩৬ 

∴ সংখ্যাটি = ৩৬ । 

১৮,৯৭৯.
a3 - 9 + (a + 1)3 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a + 1)(2a2 - 5a + 8)
  2. (a - 1)(2a2 + 5a - 8)
  3. (a - 1)(2a2 + 5a + 8)
  4. (a + 1)(2a2 - 5a - 8)
সঠিক উত্তর:
(a - 1)(2a2 + 5a + 8)
উত্তর
সঠিক উত্তর:
(a - 1)(2a2 + 5a + 8)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 9 + (a + 1)3 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
a3 - 9 + (a + 1)3
a3 - 9 + a3 + 3a2 + 3a + 1
= 2a3 + 3a2 + 3a - 8
= 2a3 - 2a2 + 5a2 - 5a + 8a - 8
= 2a2(a - 1) + 5a(a - 1) + 8(a - 1)
= (a - 1)(2a2 + 5a + 8)

১৮,৯৮০.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ৪০০ জন
  2. ৪৫০ জন
  3. ৩৫০ জন
  4. ৫০০ জন
সঠিক উত্তর:
৫০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন
= ১৫ জন

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন
= ৫০০ জন

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
১৮,৯৮১.
1 + 1/2 + 1/4 + 1/8 + ------------------------- ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত?
  1. 127/128
  2. 255/128
  3. 256/128
  4. 255/256
সঠিক উত্তর:
255/128
উত্তর
সঠিক উত্তর:
255/128
ব্যাখ্যা

ধারাটির প্রথম পদ a ও সাধারণ অনুপাত r হলে, a = 1 এবং r = 1/2 ÷ 1 = 1/2 যা 1 অপেক্ষা ছোট।
ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি = a(1 - r8)/(1 - r)
= {1 - (1/2)8}/(1 - 1/2)
= 255/128

১৮,৯৮২.
ঘড়িতে যখন ১০ : ১৫ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?
  1. ১১৭.৫°
  2. ১২৩.৫°
  3. ১৪২.৫°
  4. ১৭২.৫°
সঠিক উত্তর:
১৪২.৫°
উত্তর
সঠিক উত্তর:
১৪২.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ১০ : ১৫ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ১৫) - (৬০ × ১০)}/২ |
= | (১৬৫ - ৬০০)/২ |
= |- ৪৩৫/২ |
= |- ২১৭.৫ |
= ২১৭.৫°

∴ উৎপন্ন কোণ = ৩৬০° - ২১৭.৫°
= ১৪২.৫°
১৮,৯৮৩.
করিম সাহেব ১৬১ টাকায় শার্ট বিক্রি করে ক্রয়মূল্যের ১/৬ অংশ লাভ করেন। শার্টটির ক্রয়মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১৫০ টাকা
  3. ১৩৮ টাকা
  4. ১২৬ টাকা
সঠিক উত্তর:
১৩৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: করিম সাহেব ১৬১ টাকায় শার্ট বিক্রি করে ক্রয়মূল্যের ১/৬ অংশ লাভ করেন। শার্টটির ক্রয়মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
বিক্রয়মূল্য = ১৬১ টাকা
লাভ = ক্রয়মূল্যের ১/৬​ অংশ

ধরি,
ক্রয়মূল্য = ক টাকা
∴ লাভ = ক/৬

আমরা জানি, 
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
⇒ ১৬১ = ক + (ক/৬)
⇒ (৬ক + ক)/৬ = ১৬১
⇒ ৭ক = ১৬১ × ৬
⇒ ক = (১৬১ × ৬)/৭ 
⇒ ক = ২৩ × ৬
∴ ক = ১৩৮ টাকা 

সুতরাং, শার্টটির ক্রয়মূল্য ১৩৮ টাকা। 

১৮,৯৮৪.
ABCD বর্গের AC এর উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সে. মি. হলে AB =?
  1. ক) 5 সে. মি.
  2. খ) 5√2 সে. মি.
  3. গ) 10 সে. মি.
  4. ঘ) 10√2 সে. মি.
সঠিক উত্তর:
খ) 5√2 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 5√2 সে. মি.
ব্যাখ্যা

এখানে, AC বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = AC2 = 100
∴ AC = 10
∴ AB = AC/√2
= 10/√2
= 10√2 /2
= 5√2

১৮,৯৮৫.
  1. 1/3
  2. 3
  3. √3
  4. 1/√3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
সমাধান:
১৮,৯৮৬.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোনের পরিমাণ কত ডিগ্রী হবে?
  1. ক) ৬০, ৬০, ৬০
  2. খ) ৪০, ৯০, ৪০
  3. গ) ৫০, ৯০, ৪০
  4. ঘ) ৪৫, ৯০, ৪৫
সঠিক উত্তর:
ঘ) ৪৫, ৯০, ৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫, ৯০, ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোনের পরিমাণ কত ডিগ্রী হবে?

সমাধান:
ধরি,
কোণ গুলোর অনুপাত x : x : 2x

প্রশ্নমতে,
x + x + 2x = 180°
বা, 4x = 180°
∴ x = 45°
তাহলে, কোণগুলো হল, ৪৫°, ৪৫° ও  ৯০°। ইহা একটি সমদ্বিবাহু সমকোনী ত্রিভুজ।
দুটি কোন সমান হলে দুটি বাহুও সমান হবে।
১৮,৯৮৭.
x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. 2xy
  2. - 2xy
  3. 6xy
  4. - 8xy
সঠিক উত্তর:
2xy
উত্তর
সঠিক উত্তর:
2xy
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
x2 - 8x - 8y + 16 + y2
= (x)2 - 2.x.4 - 2.y.4 + (4)2 + y2
= (4)2 + (x)2 + y2 - 2.x.4 + 2xy - 2.y.4 - 2xy
= (4 - x - y)2 - 2xy

∴ x2 - 8x - 8y + 16 + y2 রাশিটির সঙ্গে 2xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

১৮,৯৮৮.
প্রশ্ন: 
  1. 25/12
  2. 25
  3. 13/12
  4. 13
সঠিক উত্তর:
25/12
উত্তর
সঠিক উত্তর:
25/12
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান:
১৮,৯৮৯.
log0.1 0.01 = x হলে, x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: log0.1 0.01 = x হলে, x এর মান কত?

সমাধান:
log0.1 0.01 = x
বা, log0.1 (0.1)2 = x
বা, 2log0.1 0.1 = x
∴ x = 2
১৮,৯৯০.
চিত্রে x এর মান কত?
  1. ক) 5°
  2. খ) 10°
  3. গ) 15°
  4. ঘ) 20°
সঠিক উত্তর:
খ) 10°
উত্তর
সঠিক উত্তর:
খ) 10°
ব্যাখ্যা
চিত্রে, AB = AC
∴ ∠B = ∠C
বা, y = 2x
এখন, 2x + 8y = 180°
বা, 2x + 8.2x = 180°
বা, 2x + 16x = 180°
বা, 18x = 180°
∴ x = 10°
১৮,৯৯১.
৩০ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০ ডিগ্রি কোণে স্পর্শ করলো।মাটি থেকে কত ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে গিয়েছিল?
  1. ক) ৬ ফুট
  2. খ) ৮ ফুট
  3. গ) ১০ ফুট
  4. ঘ) ১৮ ফুট
সঠিক উত্তর:
গ) ১০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ফুট
ব্যাখ্যা

ধরি,
মাটি থেকে ক ফুট উচুতে খুটিটি ভেঙে যায়।
আমরা জানি, sin৩০° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = ক/(৩০-ক)
বা, (৩০-ক) = ২ক
বা,৩ক = ৩০
∴ক = ১০
অর্থাৎ, মাটি থেকে ১০ ফুট উচুতে খুটিটি ভেঙে যায়।

১৮,৯৯২.
= ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা

= 2n(24 - 4 . 21)/2n(22/2)
= 8/2
= 4
১৮,৯৯৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬২৭২ বর্গমিটার হলে, তার কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ১১২ মিটার
  2. ১১৪ মিটার
  3. ১২৪ মিটার
  4. ১৩০ মিটার
সঠিক উত্তর:
১১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৬২৭২ বর্গমিটার হলে, তার কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬২৭২ বর্গমিটার

আমরা জানি,
ক্ষেত্রফল = (১/২) × (কর্ণের দৈর্ঘ্য)
⇒ ৬২৭২ = (১/২) × (কর্ণের দৈর্ঘ্য)
⇒ (কর্ণের দৈর্ঘ্য) = ৬২৭২ × ২
⇒ (কর্ণের দৈর্ঘ্য) = ১২৫৪৪
⇒ কর্ণের দৈর্ঘ্য = ১১২ মিটার
১৮,৯৯৪.
৫% হারে চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০ টাকার ২ বছরের সবৃদ্ধিমূল কত?
  1. ক) ৫২১.০৫ টাকা
  2. খ) ৫৫১.২৫ টাকা
  3. গ) ৬৫৭.০৯ টাকা
  4. ঘ) ৬৭৫.৯৭ টাকা
সঠিক উত্তর:
খ) ৫৫১.২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫১.২৫ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে, মূলধন,
P = ৫০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= ৫০০(১ + ৫/১০০)
= ৫০০ × (১০৫/১০০) × (১০৫/১০০)
= ৫৫১.২৫
১৮,৯৯৫.
কোনো আসল সরল সুদে ৪ বছরে সুদে-আসলে ১০৮০ টাকা এবং ১০ বছরে সুদে-আসলে ১৩৮০ টাকা হয়। আসল কত?
  1. ৮০০ টাকা
  2. ৭৬০ টাকা
  3. ৯৩০ টাকা
  4. ৮৮০ টাকা
সঠিক উত্তর:
৮৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল সরল সুদে ৪ বছরে সুদে-আসলে ১০৮০ টাকা এবং ১০ বছরে সুদে-আসলে ১৩৮০ টাকা হয়। আসল কত?

সমাধান:
দেওয়া আছে,
৪ বছরে সুদে-আসল = ১০৮০ টাকা
১০ বছরে সুদে-আসল = ১৩৮০ টাকা

∴ ১০ বছর ও ৪ বছরের মধ্যে পার্থক্য = ৬ বছরের সুদ
∴ ৬ বছরের সুদ = ১৩৮০ - ১০৮০ = ৩০০ টাকা
∴ ১ বছরের সুদ = ৩০০/৬ = ৫০ টাকা
∴ ৪ বছরের সুদ = ৪ × ৫০ = ২০০ টাকা

∴ আসল = ৪ বছরের সুদে-আসল - ৪ বছরের সুদ
= ১০৮০ - ২০০
= ৮৮০ টাকা

অতএব, আসল = ৮৮০ টাকা।

১৮,৯৯৬.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৩ বছরে মুনাফা-আসল ৯৯০ টাকা হবে?
  1. ৫৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৩০ টাকা
  4. ৬৬০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৩ বছরে মুনাফা-আসল ৯৯০ টাকা হবে?

সমাধান:
৫ টাকা হারে, ১০০ টাকার ১৩ বছরের মুনাফা = (৫ × ১৩) = ৬৫ টাকা

∴ ১০০ টাকার জন্য মুনাফা-আসল = (১০০ + ৬৫) = ১৬৫ টাকা

মুনাফা-আসল ১৬৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ মুনাফা-আসল ১ টাকা হলে আসল ১০০/১৬৫ টাকা
∴ মুনাফা-আসল ৯৯০ টাকা হলে আসল (১০০ × ৯৯০)/১৬৫ টাকা
= ৬০০ টাকা
১৮,৯৯৭.
একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ৭০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৫৫০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. ৪৫ জন
  2. ৫৪ জন
  3. ৬০ জন
  4. ৩৬ জন
সঠিক উত্তর:
৫৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৪ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ৭০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৫৫০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = ক জন
∴ কেবিনের যাত্রী সংখ্যা = ৭০ - ক জন

ডেকের ভাড়া মাথাপিছু = ২৫ টাকা
∴ কেবিনের ভাড়া = ২৫ × ৩ = ৭৫ টাকা

প্রশ্নমতে,
২৫ক + ৭৫(৭০ - ক) = ২৫৫০
⇒ ২৫ক + ৫২৫০ - ৭৫ক = ২৫৫০
⇒ -৫০ক + ৫২৫০ = ২৫৫০
⇒ -৫০ক = ২৫৫০ - ৫২৫০
⇒ -৫০ক = -২৭০০
⇒ ক = ৫৪

∴ ডেকের যাত্রী সংখ্যা = ৫৪ জন

১৮,৯৯৮.
পরমমান চিহ্ন ব্যবহার করে 1 < x < 11 অসমতাটি প্রকাশ করলে কোনটি পাওয়া যায়?
  1. |x + 6| < 5
  2. |x + 4| < 6
  3. |x - 5| < 6
  4. |x - 6| < 5
সঠিক উত্তর:
|x - 6| < 5
উত্তর
সঠিক উত্তর:
|x - 6| < 5
ব্যাখ্যা

প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে 1 < x < 11 অসমতাটি প্রকাশ করলে কোনটি পাওয়া যায়?

সমাধান:
দেওয়া আছে,
1 < x < 11

এখানে,
1 < x < 11 অসমতাটি মধ্যবিন্দু = (1 + 11)/2
= 12/2
= 6

এখন, প্রদত্ত অসমতার প্রত্যেক পক্ষ হতে 6 বিয়োগ করে পাই,
1 < x < 11
⇒ 1 - 6 < x - 6 < 11 - 6
⇒ - 5 < x - 6 < 5
⇒ |x - 6| < 5

১৮,৯৯৯.
p + q = 6 হলে p3 + q3 + 18pq এর মান কত? 
  1. 194
  2. 196
  3. 214
  4. 216
সঠিক উত্তর:
216
উত্তর
সঠিক উত্তর:
216
ব্যাখ্যা

প্রশ্ন: p + q = 6 হলে p3 + q3 + 18pq এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + q = 6

∴ p3 + q3 + 18pq = (p + q)3 - 3pq(p + q) + 18pq
= (6)3 - 3pq × 6 + 18pq
= 216 - 18pq + 18pq
= 216

১৯,০০০.
(a + b + c)(x + y) + (a + b + c)(y + z) + (a + b + c)(z + x) -এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? 
  1. 2(a + b + c)(x + y + z)
  2. (a + b + c)(x + y + z)
  3. 3(a + b + c)(x + y + z)
  4. (a + b + c)2 (x + y + z)
সঠিক উত্তর:
2(a + b + c)(x + y + z)
উত্তর
সঠিক উত্তর:
2(a + b + c)(x + y + z)
ব্যাখ্যা
প্রশ্ন: (a + b + c)(x + y) + (a + b + c)(y + z) + (a + b + c)(z + x) -এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? 

সমাধান: 
(a + b + c)(x + y) + (a + b + c)(y + z) + (a + b + c)(z + x)
= (a + b + c){(x + y) + (y + z) + (z + x)} 
= (a + b + c) (x + y + y + z + z + x)
= (a + b + c)(2x + 2y + 2z)
= 2(a + b + c)(x + y + z)