বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৫৭ / ৪৭৫ · ১৫,৬০১১৫,৭০০ / ৪৭,৮৩৩

১৫,৬০১.
১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ক) ৪৬৫০
  2. খ) ৪৭৫০
  3. গ) ৪৮৫০
  4. ঘ) ৪৯৫০
সঠিক উত্তর:
ঘ) ৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৯৫০
ব্যাখ্যা

1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল = n(n+1)/2
= (99 × 100)/2
= 4950

১৫,৬০২.
কোন সংখ্যার ৬গুণ থেকে সংখ্যাটির ১৫গুণ ৬৩ বেশি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৬গুণ থেকে সংখ্যাটির ১৫গুণ ৬৩ বেশি?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
১৫ক = ৬ক + ৬৩
⇒ ১৫ক - ৬ক = ৬৩
⇒ ৯ক = ৬৩
⇒ ক = ৬৩/৯
∴ ক = ৭

∴ সংখ্যাটি = ৭
১৫,৬০৩.
  1. 1
  2. 3
  3. 9
  4. 0
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: 

সম্নাধান:
১৫,৬০৪.
p2 + 12p + 36 কে (p + 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 12
  2. 7
  3. 19
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: p2 + 12p + 36 কে (p + 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:

ধরি,
f(p) = p2 + 12p + 36

∴ f(- 3) = (- 3)2 + 12(- 3) + 36
= 9 - 36 + 36
= 9

∴ ভাগশেষ 9 হবে।

১৫,৬০৫.
যদি x2 = 2x - 1 হয় তবে, x11 + (1/x13) এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 2
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 = 2x - 1 হয় তবে, x11 + (1/x13) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 = 2x - 1
⇒ x2 - 2x + 1 = 2x
⇒ x2 - 2. x. 1 + 12 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1

প্রদত্ত রাশি = x11 + (1/x13)
= 111 + (1/113)
= 1 + 1
= 2
১৫,৬০৬.
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 

সমাধান: 
ধরি, 
জনির আয় = ২০x টাকা 
জনির ব্যয় =১৫x টাকা 
∴ সঞ্চয় = (২০x - ১৫x) টাকা 
= ৫x টাকা 

∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}% 
= ২৫% 

∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ২৫%।
১৫,৬০৭.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী হিমেল এবং জাহিদ প্রতিদ্বন্দিতা করলো। হিমেল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ হিমেলের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?
  1. ২০১৬ জন
  2. ১৬৮০ জন
  3. ১৫৪০ জন
  4. ১৪৯০ জন
সঠিক উত্তর:
১৪৯০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪৯০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী হিমেল এবং জাহিদ প্রতিদ্বন্দিতা করলো। হিমেল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ হিমেলের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?

সমাধান:
নির্বাচনে মোট ভোট = ১০০%
হিমেল ৪০% পেলে জাহিদ পায় = (১০০ - ৪০)%
= ৬০%
এবং তাদের ভোটের পার্থক্য = (৬০ - ৪০)%
= ২০%

প্রশ্নমতে,
২০% = ২৯৮
⇒ ১% = ২৯৮/২০
∴ ১০০% = (২৯৮ × ১০০)/২০
= ১৪৯০
১৫,৬০৮.
রাফি ও রনি যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রনি ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ৬১৭৫ টাকা লাভ হলে, রাফি কত টাকা পাবে?
  1. ক) ৬৮৬২ টাকা
  2. খ) ৫৯৯৫ টাকা
  3. গ) ৪৬৫০ টাকা
  4. ঘ) ৩২৫০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৩২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ও রনি যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রনি ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ৬১৭৫ টাকা লাভ হলে, রাফি কত টাকা পাবে?

সমাধান:
রাফি ও রনির লভ্যাংশের অনুপাত = {(৩০০০০ × ৬) + (৭০০০০ × ৬)} : {(৫০০০০ × ৬) + (৪০০০০ × ৬)}
= ৬০০০০০ : ৫৪০০০০
= ৬০ : ৫৪
= ১০ : ৯

∴ রাফি পাবে = ৬১৭৫ × (১০/১৯)
= ৩২৫০ টাকা
১৫,৬০৯.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হলো। হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ২/৩
  3. ২/৫
  4. ৩/৪
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হলো। তাসটি হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২ টি 
রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন = ১৩টি করে 

∴ তাসটি হরতন অথবা রুইতন হওয়ার সম্ভাবনা = (১৩ × ২)/৫২ = ২৬/৫২ = ১/২
∴ তাসটি হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা = ১ - (১/২)
= ১/২ । 
১৫,৬১০.
একটি ক্রিকেট টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 28
  4. ঘ) 14
সঠিক উত্তর:
গ) 28
উত্তর
সঠিক উত্তর:
গ) 28
ব্যাখ্যা
দুইটি দলের সমাবেশ থেকে একটি খেলা অনুষ্ঠিত হয়
∴ অনুষ্ঠিত মোট খেলার সংখ্যা = 8C2 = 28
১৫,৬১১.
কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ-
  1. ক) স্থূলকোণ
  2. খ) সমকোণ
  3. গ) সূক্ষ্মকোণ
  4. ঘ) ক ও গ
সঠিক উত্তর:
ক) স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) স্থূলকোণ
ব্যাখ্যা
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ।
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ ।
১৫,৬১২.
জব্বার সাহেব ১০০ টাকায় ২০ টাকা আয়কর দেন। তাকে ৫৫৫০ টাকায় কত টাকা আয়কর দিতে হবে?
  1. ক) ১১০০ টাকা
  2. খ) ১১৫০ টাকা
  3. গ) ১১১০ টাকা
  4. ঘ) ১২১০ টাকা
সঠিক উত্তর:
গ) ১১১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জব্বার সাহেব ১০০ টাকায় ২০ টাকা আয়কর দেন। তাকে ৫৫৫০ টাকায় কত টাকা আয়কর দিতে হবে?

সমাধান: 
১০০ টাকায় আয়কর দেন ২০ টাকা 
∴ ১ টাকায় আয়কর দেন ২০/১০০ টাকা
∴ ৫৫৫০ টাকায় আয়কর দেন (২০ × ৫৫৫০)/১০০ টাকা
= ১১১০ টাকা 
১৫,৬১৩.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. √২ বর্গ মিটার
  2. √৩ বর্গ মিটার
  3. ২√৩ বর্গ মিটার
  4. ৪√৩ বর্গ মিটার
সঠিক উত্তর:
√৩ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
√৩ বর্গ মিটার
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে, ক্ষেত্রফল = √৩/৪ × ২ বর্গ মিটার = √৩ বর্গ মিটার
১৫,৬১৪.
৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৪, ৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৪, ৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
৬, ৮, ১০ এর গাণিতিক গড়  = (৬ + ৮ + ১০)/৩
= ২৪/৩
= ৮

ধরি,  ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৪, ৮ এবং ক সংখ্যার গাণিতিক গড়ের সমান
(৪ + ৮ + ক)/৩ = ৮
⇒ ১২+ ক = ২৪
⇒ ক = ২৪ - ১২
= ১২
১৫,৬১৫.
5 থেকে 55 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত? 
  1. 1530
  2. 1510
  3. 1490
  4. 1600
সঠিক উত্তর:
1530
উত্তর
সঠিক উত্তর:
1530
ব্যাখ্যা
প্রশ্ন: 5 থেকে 55 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত? 

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/(সাধারণ অন্তর) + 1}
= {(55 - 5)/(1) + 1}
= 50 + 1
= 51

সুতরাং,
সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/2} × পদসংখ্যা
= {(55 + 5)/2} × 51
= (60/2) × 51
= 30 × 51
= 1530
১৫,৬১৬.
যদি 32x - 3x + 2 = 3x + 1 - 27 হয়, তবে x এর মান কত?
  1. (1, - 1)
  2. (1, 2)
  3. (2, 3)
  4. (0, 2)
সঠিক উত্তর:
(1, 2)
উত্তর
সঠিক উত্তর:
(1, 2)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 32x - 3x + 2 = 3x + 1 - 27 হয়, তবে x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
32x - 3x + 2 = 3x + 1 - 27
⇒ (3x)2 - (3x × 32) = (3x × 31) - 27

ধরি, 3x = p
⇒ p2 - 9p = 3p - 27
⇒ p2 - 12p + 27 = 0
⇒ p2 - 9p - 3p + 27 = 0
⇒ p(p - 9) - 3(p - 9) = 0
⇒ (p - 9)(p - 3) = 0
হয়, 
p - 9 = 0 
⇒ p = 9 
⇒ 3x = 32   ;   [p এর মান বসিয়ে পাই]
∴ x = 2

অথবা, 
p - 3 = 0
⇒ p = 3 
⇒ 3x = 31     ; [p এর মান বসিয়ে পাই]
∴ x = 1

সুতরাং, x এর মান (1, 2) 

১৫,৬১৭.
একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ৪৪%
  2. ৪০%
  3. ২০%
  4. ৮%
সঠিক উত্তর:
৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল = (√3/4)a2

20% বৃদ্ধিতে
নতুন ক্ষেত্রফল = a + a এর ২০%
= a + a এর 20/100
= a + 20a/100
= a + a/5
= 6a/5

নতুন ক্ষেত্রফল = (√3/4)(6a/5)2
= (√3/4)(36a/25)

ক্ষেত্রফল বৃদ্ধি = (√3/4)(36a2/25) - (√3/4)a2
= (√3/4){(36a2/25) - a2}
= (√3/4){(36a2 - 25a2)/25}
=(√3/4) (11a2/25)


ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় = {(√3/4) (11a2/25)/(√3/4)a2} × 100%
= 44%
১৫,৬১৮.
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. n2 - ২
  2. n2
  3. n2 + ১
  4. n2 + ২
সঠিক উত্তর:
n2
উত্তর
সঠিক উত্তর:
n2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি = 1 + 3 + 5 + 7 +....... + n
প্রথম পদ, a = 1
সাধারন অন্তর, d = 3 - 1 = 2
পদ সংখ্যা = n

আমরা জানি,
সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (n/2){2.1 + (n - 1).2}
= (n/2)(2 + 2n - 2)
= (n/2).2n
= n2
১৫,৬১৯.
প্রথম ২৫ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৫০
  2. খ) ১৮০
  3. গ) ৩২৫
  4. ঘ) ২৫০
সঠিক উত্তর:
গ) ৩২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ২৫ টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং প্রথম ২৫ টি স্বাভাবিক সংখ্যার যোগফল = ২৫(২৫ + ১)/২
= (২৫ × ২৬)/২
= ২৫ × ১৩ 
= ৩২৫  
১৫,৬২০.
৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
  1. ১,৪০০ টাকা
  2. ২,১০০ টাকা
  3. ২,৮০০ টাকা
  4. ৩,৫০০ টাকা
সঠিক উত্তর:
২,১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২,১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? 

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫ 
∴ অনুপাতগুলোর যোগফল = (২ + ৩ + ৪ + ৫) = ১৪ 

এখন, 
অনুপাতের ক্ষুদ্রতম অংশ = (৯,৮০০ এর ২/১৪) টাকা
= ১,৪০০ টাকা 
আবার,
অনুপাতের বৃহত্তম অংশ = (৯,৮০০ এর ৫/১৪) টাকা
= ৩,৫০০ টাকা 

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৩,৫০০ - ১,৪০০) টাকা
= ২,১০০ টাকা । 
১৫,৬২১.
রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. প্রত্যেকটি বাহু অসমান
  2. বিপরীত কোণগুলো পরস্পর অসমান
  3. বিপরীত কোণগুলো পরস্পর সমান
  4. কর্ণদ্বয় সমান
সঠিক উত্তর:
বিপরীত কোণগুলো পরস্পর সমান
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত কোণগুলো পরস্পর সমান
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক?

সমাধান:
• রম্বসের বৈশিষ্ট্য:
- রম্বসের প্রত্যেকটি বাহুই সমান।
- রম্বসের কর্ণদ্বয় অসমান।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°।
১৫,৬২২.
x2 + mx + 8 = 0 এর মূল দুইটি সমান হলে এবং m > 0 হয়, তবে m এর মান কত?
  1. ক) 4√2
  2. খ) 2√2
  3. গ) √20
  4. ঘ) √28
সঠিক উত্তর:
ক) 4√2
উত্তর
সঠিক উত্তর:
ক) 4√2
ব্যাখ্যা
প্রশ্নঃ x2 + mx + 8 = 0 এর মূল দুইটি সমান হলে এবং m > 0 হয়, তবে m এর মান কত?

সমাধানঃ 
মূল দুইটি সমান হলে নিশ্চায়ক শুন্য হবে।

∴ m2 - 4.1.8 = 0    [ নিশ্চায়ক, b2 - 4ac = 0]
⇒ m2 = 32
⇒ m = √32
⇒ m = 4√2
১৫,৬২৩.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের সমষ্টির পরিমাণ কত ডিগ্রী? 
  1. 150°
  2. 180°
  3. 270°
  4. 360°
সঠিক উত্তর:
360°
উত্তর
সঠিক উত্তর:
360°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের সমষ্টির পরিমাণ কত ডিগ্রী? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
∴ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° 
অর্থাৎ, ∠a + ∠b + ∠c = 180° 

Δ ABC এ 
∠x = ∠a + ∠b 
∠y = ∠b + ∠c 
∠z = ∠a + ∠c 

∴ ∠x + ∠y + ∠z = ∠a + ∠b + ∠b + ∠c + ∠a + ∠c 
= 2(∠a + ∠b + ∠c) 
= 2 × 108° 
= 360° ।
১৫,৬২৪.
একটি 17 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 15 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?
  1. ক) 6 মিটার
  2. খ) 14 মিটার
  3. গ) 16 মিটার
  4. ঘ) 8 মিটার
সঠিক উত্তর:
ঘ) 8 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 17 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 15 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:
ধরি,
মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার

পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
172 = 152 + x2
289 = 225 + x2
x2 = 289 - 225
x2 = 64
x2 = 82
∴ x = 8 মিটার
১৫,৬২৫.
দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত ১ঃ২ হলে, সংখ্যা দুইটির যোগফল কত হতে পারে?
  1. ১০৩০
  2. ১০০৪১
  3. ৩২৪২
  4. ৬১২১
সঠিক উত্তর:
১০০৪১
উত্তর
সঠিক উত্তর:
১০০৪১
ব্যাখ্যা
অপশনের যে সংখ্যাটি অনুপাত দুইটির যোগফল ৩ দ্বারা বিভাজ্য ঐ সংখ্যাটি নির্ণেয় যোগফল। 
অপশনের ১০০৪১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য।
১৫,৬২৬.
  1. ক) 2x - 1
  2. খ) 2x - 2
  3. গ) 2x + 1
  4. ঘ) 2x
সঠিক উত্তর:
গ) 2x + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 2x + 1
ব্যাখ্যা
প্রশ্ন:
 

সমাধান: 
১৫,৬২৭.
৫টি সংখ্যার গড় ১৬। একটি সংখ্যা বাদ দেওয়া হলে, গড় ২ বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ১৬। একটি সংখ্যা বাদ দেওয়া হলে, গড় ২ বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত?

সমাধান:
৫টি সংখ্যার গড় ১৬
৫টি সংখ্যার সমষ্টি (১৬ × ৫) = ৮০

ধরি,
বাদ দেওয়া সংখ্যা = ক

প্রশ্নমতে,
(৮০ - ক)/৪ = ১৬ + ২
বা, ৮০ - ক = ১৮ × ৪
বা ক = ৮০ - ৭২
∴ ক = ৮ 
১৫,৬২৮.
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ২০°, ঐ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তর কোণ কত ডিগ্রি?
  1. ৩৫°
  2. ৪৫°
  3. ৫৫°
  4. ৯০°
সঠিক উত্তর:
৫৫°
উত্তর
সঠিক উত্তর:
৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ২০°, ঐ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তর কোণ কত ডিগ্রি?

সমাধান:
ধরি সূক্ষ্মকোণদ্বয়ের,
ক্ষুদ্রতম কোণটি = ক°
বৃহত্তর কোণ = (ক + ২০)°

প্রশ্নমতে,
ক + ক + ২০ = ৯০° [সমকোনী ত্রিভুজের সমকোণ ব্যাতিত অপর কোণ দুটির সমষ্টি ৯০°]
⇒ ২ক = ৭০°
∴ ক = ৩৫°

ক্ষুদ্রতম কোণ = ৩৫°
বৃহত্তর কোণ = (৩৫ + ২০)° = ৫৫°
১৫,৬২৯.
a = 16 - 5b এবং b = a/3 হলে, a এর মান কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: a = 16 - 5b এবং b = a/3 হলে, a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
b = a/3
বা, a = 3b …… (i)

আবার,
a = 16 - 5b
বা, a + 5b = 16
বা, 3b + 5b = 16 [(i) নং হতে a এর মান বসিয়ে]
বা, 8b = 16
বা, b = 16/8
∴ b = 2

b এর মান (i) নং এ বসিয়ে পাই,
a = 3 × 2
∴ a = 6

∴ a এর মান 6.
১৫,৬৩০.
৭/১৯ এর লব ও হরের সাথে কত যোগ করলে ১/২ পাওয়া যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ঘ) ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/১৯ এর লব ও হরের  সাথে কত যোগ করলে ১/২ পাওয়া যায়?

সমাধান:
ধরি, ক যোগ করতে হবে

প্রশ্নানুসারে,
(৭ + ক)/(১৯ + ক) = ১/২
⇒ ১৪ + ২ক = ১৯ + ক
⇒  ক = ৫

∴ ৫ যোগ করতে হবে।
১৫,৬৩১.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 
  1. c2 = a2 - b2
  2. c2 = a2 + b2 
  3. a2 = b2 + c2
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
c2 = a2 + b2 
উত্তর
সঠিক উত্তর:
c2 = a2 + b2 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
দেয়া আছে,
 ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ  c 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
অতিভুজ2 = উচ্চতা2 + ভূমি2
c2 = b2 + a2
১৫,৬৩২.
secθ = √4 হলে tanθ = ?
  1. √3/2
  2. 1/√3
  3. √3
  4. 1
সঠিক উত্তর:
√3
উত্তর
সঠিক উত্তর:
√3
ব্যাখ্যা

প্রশ্ন: secθ = √4 হলে tanθ = ?

সমাধান:
দেওয়া আছে,
secθ = √4
⇒ sec2θ = (√4)2 
⇒ sec2θ = 4

আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ 4 - tan2θ = 1
⇒ tan2θ = 4 - 1
⇒ tan2θ = 3 
⇒ tanθ = √3

১৫,৬৩৩.
x2 - 9 এবং x2 - 6x + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।
  1. (x + 3)(x - 3)
  2. (x - 3)2
  3. (x2 - 9)(x - 3)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(x2 - 9)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x2 - 9)(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 9 এবং x2 - 6x + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
১ম রাশি = x2 - 9
= x2 - 32
= (x + 3)(x - 3)

২য় রাশি = x2 - 6x + 9
= x2 - 2. x. 3 + 32
= (x - 3)2
= (x - 3)(x - 3)

∴ ল.সা.গু = (x + 3)(x - 3)(x - 3)
= (x2 - 9)(x - 3)
১৫,৬৩৪.
একটি গুণোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, সাধারণ অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম পদটি = a,
সাধারন অনপাত = r
∴ ৩য় পদ = ar2 = 20 ...... (1)
এবং ষষ্ঠ পদ = ar6 - 1 = ar5 = 160 ....... (2)

(2) নং ÷ (1) নং ⇒
r3 = 8
বা, r3 = 23
∴ r = 2
১৫,৬৩৫.
8 + 11 + 14 + 17 +........... ধারাটির কোন পদ 368?
  1. ক) 119
  2. খ) 120
  3. গ) 121
  4. ঘ) 122
সঠিক উত্তর:
গ) 121
উত্তর
সঠিক উত্তর:
গ) 121
ব্যাখ্যা
প্রশ্ন: 8 + 11 + 14 + 17 +........... ধারাটির কোন পদ 368?

সমাধান:
প্রথম পদ, a = 8
সাধারণ অন্তর, d = 11 - 8 = 3 
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।

ধরি,
ধারাটির n তম পদ = 368

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
বা, 368 = 8 + (n - 1)3
বা, 368 = 8 + 3n - 3
বা, 3n + 5 = 368
বা, 3n = 368 - 5
বা, 3n = 363
বা, n = 363/3
∴ n = 121

∴ ধারাটির 121 তম পদ 368
১৫,৬৩৬.
px + qy = r এবং qx + py = s সহ-সমীকরণের সমাধানে x + y এর মান কত?
  1. (p + q)/(r + s)
  2. (r + s)/(p + q)
  3. rs/pq
  4. (r + s)/pq
সঠিক উত্তর:
(r + s)/(p + q)
উত্তর
সঠিক উত্তর:
(r + s)/(p + q)
ব্যাখ্যা

প্রশ্ন: px + qy = r এবং qx + py = s সহ-সমীকরণের সমাধানে x + y এর মান কত?
সমাধান: 
দেওয়া আছে, 
px + qy = r .........(i) 
qx + py = s ......(ii) 

সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,
(px + qy) + (qx + py) = r + s
⇒ (px + py) + (qx + qy) = r + s
⇒ p(x + y) + q(x + y) = r + s
⇒ (p + q)(x + y) = r + s
∴ x + y = (r + s) / (p + q)

১৫,৬৩৭.
  1. 50
  2. 100
  3. 75
  4. 65
সঠিক উত্তর:
100
উত্তর
সঠিক উত্তর:
100
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
১৫,৬৩৮.
৪ - (১ ÷ ১) - ১ + {(২ - ১/২) -১ এর ৩} এর মান কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ক) ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ - (১ ÷ ১) - ১ + {(২ - ১/২) -১ এর ৩} এর মান কত? 

সমাধান: 
৪ - (১ ÷ ১) - ১ + {(২ - ১/২) -১ এর ৩} 
= ৪ - ১- ১ + {(৩/২)-১ এর ৩}
= ৪ - ২ + (৩ × ২/৩)
= ২ + ২
= ৪
১৫,৬৩৯.
nP4 = 5 × nP3 হয়, তবে n এর মান কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: nP4 = 5 × nP3 হয়, তবে n এর মান কত?

সমাধান: 
nP4 = 5 × nP3
বা, np4/np3 = 5
বা, {n(n - 1)(n - 2)(n - 3)}/{n(n - 1)(n - 2)} = 5
বা, n - 3 = 5
বা, n = 8
∴n এর মান 8
১৫,৬৪০.
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭৫ ও ১৫ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ৩ : ১
  2. ১ : ৪
  3. ৫ : ১
  4. ৭ : ১
সঠিক উত্তর:
৭ : ১
উত্তর
সঠিক উত্তর:
৭ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭৫ ও ১৫ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

সমাধান:
পিতা বর্তমান বয়স = ৭৫ বছর
পুত্রের বর্তমান বয়স = ১৫ বছর

৫ বছর পূর্বে পিতার বয়স ছিলো = ৭৫ - ৫ = ৭০ বছর
৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিলো = ১৫ - ৫ = ১০ বছর

৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত = ৭০ : ১০ = ৭ : ১
১৫,৬৪১.
A-এর আয় C-এর আয়ের ৬/৫ অংশ এবং C- এর আয় B-এর আয়ের ৩/৪ অংশ। A ও B-এর আয়ের অনুপাত কত? 
  1. ৯ : ১০
  2. ৫ : ৬
  3. ৭ : ১০
  4. ৩ : ৪
সঠিক উত্তর:
৯ : ১০
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১০
ব্যাখ্যা

প্রশ্ন: A-এর আয় C-এর আয়ের ৬/৫ অংশ এবং C-এর আয় B-এর আয়ের ৩/৪ অংশ। A ও B-এর আয়ের অনুপাত কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
 A-এর আয় C-এর আয়ের ৬/৫ অংশ
∴ A : C = ৬ : ৫ ...... (১) 
এবং 
C-এর আয় B-এর আয়ের ৩/৪ অংশ 
∴ C : B = ৩ : ৪ ......(২)

এখন, (১) নং কে ৩ দ্বারা গুণ করে পাই, 
  A : C = (৬ × ৩) : (৫ × ৩) = ১৮ : ১৫ 

এবং (২) নং কে ৫ দ্বারা গুণ করে পাই,
C : B = (৩ × ৫) : (৪ × ৫) = ১৫ : ২০ 

∴A : C : B = ১৮ : ১৫ : ২০

∴ A : B = ১৮ : ২০ = ৯ : ১০ 

সুতরাং, A ও B এর আয়ের অনুপাত ৯ : ১০

১৫,৬৪২.
(২৫/৪)% মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
  1. ক) দুই বছরে
  2. খ) (৪/৫) বছরে
  3. গ) তিন বছরে
  4. ঘ) চার বছরে
সঠিক উত্তর:
গ) তিন বছরে
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে,
I = ১৮ টাকা 
P = ৯৬ টাকা 
r = (২৫/৪)/১০০ = ১/১৬

আমরা জানি,
I = Pnr
⇒ n = I/Pr
⇒ n = ১৮/{(৯৬) × (১/১৬)}
⇒ n = (১৮ × ১৬)/৯৬ 
∴ n = ৩
১৫,৬৪৩.
(a/4) - (a/5) = (a + 1)/10 হলে, a এর মান কত?
  1. 1/2
  2. -1
  3. 1
  4. - 2
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন: (a/4) - (a/5) = (a + 1)/10 হলে, a এর মান কত?

সমাধান:
(a/4) - (a/5) = (a + 1)/10
⇒ (5a - 4a)/20 = (a + 1)/10
⇒ a/20 = (a + 1)/10
⇒ 20a + 20 = 10a
⇒ 20a - 10a = - 20
⇒ 10a = - 20
⇒ a = (- 20)/10
∴ a = - 2

সুতরাং, a এর মান = - 2
১৫,৬৪৪.
কোনটি মৌলিক সংখ্যা-
  1. ৬৩
  2. ৬৯
  3. ৮৭
  4. ৯৭
সঠিক উত্তর:
৯৭
উত্তর
সঠিক উত্তর:
৯৭
ব্যাখ্যা

এখানে,
৬৩ = ২১ × ৩,
৬৯ = ২৩ × ৩,
৮৭ = ২৯ × ৩,
৯৭ = ৯৭ × ১
∴ ৯৭ মৌলিক সংখ্যা।

১৫,৬৪৫.
ΔABC - এ ∠ACB = ?
  1. 100°
  2. 110°
  3. 120°
  4. 135°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা

এখানে,
3x + 4x + 2x = 360°
বা, 9x = 360°
∴ x = 40°
বা, 2x = 80°
∴ ∠ACB = 180° - 80°
= 100°

১৫,৬৪৬.
  1. 8
  2. 9
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: 
সমাধান:
১৫,৬৪৭.
(100000)(x/5) = 100 হলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

দেওয়া আছে,
(100000)(x/5) = 100
বা, (105)(x/5) = (10)2
বা, (10)x = (10)2
বা, x = 2

১৫,৬৪৮.
শতকরা বার্ষিক ৫ টাকা সরল মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা-আসলে ২২০০ টাকা হবে?  
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৪.৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা সরল মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা-আসলে ২২০০ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
I = 2200 - 2000 = 200 
P = 2000 
r = 5% 
n = ? 

আমরা জানি, 
I = Pnr 
n = I/Pr 
= 200/(2000 × 5%) 
= 200/100 
= 2

∴ সময় = ২ বছর।
১৫,৬৪৯.
দুইটি সংখ্যার সমষ্টি ৮৬ এবং অন্তরফল ১০ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৩৮
  3. ৪০
  4. ৪৪
সঠিক উত্তর:
৩৮
উত্তর
সঠিক উত্তর:
৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৮৬ এবং অন্তরফল ১০ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
এবং ছোট সংখ্যাটি = (ক - ১০)

প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৮৬
⇒ ক  + ক = ৮৬ + ১০
⇒ ২ক = ৯৬
⇒ ক = ৯৬/২
⇒ ক = ৪৮

∴ বড় সংখ্যাটি = ৪৮
∴ ছোট সংখ্যাটি = (ক - ১০)
= (৪৮ - ১০)
= ৩৮
১৫,৬৫০.
যে কোন অশূন্য দু’টি সেট A এবং B এর ক্ষেত্রে কোনটি সত্য?
  1. ক) (A∪B)′ = A′∪B′
  2. খ) (A∩B)′ = A′∩B′
  3. গ) A∪B ⊂ A
  4. ঘ) A∩B ⊂ B
সঠিক উত্তর:
ঘ) A∩B ⊂ B
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A∩B ⊂ B
ব্যাখ্যা
যে কোন দু’টি সেট A এবং B এর ক্ষেত্রে, A∩B ⊂ B অথবা A∩B ⊂ A
১৫,৬৫১.
কোন শর্তে a0 = 1 হয়?
  1. a = 0
  2. a ≠ 0
  3. a > 0
  4. a ≠ 1
সঠিক উত্তর:
a ≠ 0
উত্তর
সঠিক উত্তর:
a ≠ 0
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শর্তে a0 = 1 হয়?

সমাধান:
a ≠ 0 শর্তে a0 = 1 হয়।
১৫,৬৫২.
১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৫৪ কিলােমিটার/ঘণ্টা বেগে ৭২০ মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে, টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ক) ১৭ সেকেন্ড
  2. খ) ৪৮ সেকেন্ড
  3. গ) ৬০ সেকেন্ড
  4. ঘ) ৮০ সেকেন্ড
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৬০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ সেকেন্ড
ব্যাখ্যা
ট্রেনটিকে অতিক্রম করতে হবে ১৮০+৭২০ = ৯০০ মিটার৷
ট্রেনটির গতিবেগ ৫৪০০০/৩৬০০ = ১৫ মিটার/সেকেন্ড
৯০০ মিটার অতিক্রম করতে লাগবে ৯০০/১৫ = ৬০ সেকেন্ড৷
১৫,৬৫৩.
9x2 ও 6x2 রাশি দুটির গুণফলে চলকের ঘাত কত?
  1. ক) 54
  2. খ) 45
  3. গ) 4
  4. ঘ) 0
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 ও 6x2 রাশি দুটির গুণফলে চলকের ঘাত কত? 

সমাধান: 
9x2 ও 6x2 রাশি দুটির গুণফল = 9x2 × 6x2
= 54x4
∴9x2 ও 6x2 রাশি দুটির গুণফলে চলকের ঘাত  = 4
১৫,৬৫৪.
একটি সমান্তর ধারার 5ম পদ 13 এবং 7ম পদ 19 হলে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?
  1. 176
  2. 190
  3. 210
  4. 224
সঠিক উত্তর:
210
উত্তর
সঠিক উত্তর:
210
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 5ম পদ 13 এবং 7ম পদ 19 হলে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?

সমাধান:
এখানে,
১ম পদ = a
৫ম পদ = 13
৭ম পদ = 19
∴ ৬ষ্ঠ পদ = (13 + 19)/2 = 16
সাধারণ অন্তর, d = 16 - 13 = 3

∴ ৫ম পদ = a + (5 - 1)d
⇒ 13 = a + 4d
⇒ 13 = a + 4 × 3
⇒ a = 13 - 12
∴ a = 1
∴ S12 = (12/2){2 · 1 + (12 - 1)3}
= 6 × {2 + (11 × 3)}
= 6 × (2 + 33)
= 210
১৫,৬৫৫.
1 + 1/2 + 1/4 + 1/8 + …………. গুণোত্তর ধারাটির ষষ্ঠ পদ কত?
  1. ক) 1/2
  2. খ) 1/16
  3. গ) 1/28
  4. ঘ) 1/32
সঠিক উত্তর:
ঘ) 1/32
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/32
ব্যাখ্যা

১ম পদ a = 1
সাধারণ অনুপাত r = 1/2
আমরা জানি,
ষষ্ঠ পদ = ar(6 - 1)
= ar5
= 1× (1/2)5
= 1/32

১৫,৬৫৬.
৪টি লিচু যে দরে ক্রয় করা হয় ৫টি লিচু সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% লাভ
  2. ২০% ক্ষতি
  3. ২৫% লাভ
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
২০% ক্ষতি
ব্যাখ্যা
মনেকরি, ৪টি লিচুর ক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = ক/৪ টাকা
আবার, ৫টি লিচুর বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য = ক/৫ টাকা
∴ ক্ষতি = ক/৪ - ক/৫
= (৫ক - ৪ক)/২০
= ক/২০
∴ শতকরা ক্ষতির হার = (ক / ২০) / (ক/৪)× ১০০ = ২০ টাকা।
১৫,৬৫৭.
3 + 7 + 11 + 15 + 19 + ................ ধারাটির কোন পদ 267?
  1. 72
  2. 67
  3. 61
  4. 59
সঠিক উত্তর:
67
উত্তর
সঠিক উত্তর:
67
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 7 + 11 + 15 + 19 + ................ ধারাটির কোন পদ 267?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 3 
সাধারণ অন্তর d = 7 - 3 = 4
ধারাটির n তম পদ = 267

আমরা জানি,
n তম পদ = a + (n - 1) d.
a + (n - 1)d = 267
বা, 3 + (n - 1)4 = 267
বা, 4(n - 1) = 267 - 3
বা, 4(n - 1) = 264
বা, n - 1= 264/4
বা, n - 1 = 66
বা, n = 66 + 1
∴ n = 67

ধারাটির 67 তম পদ = 267

১৫,৬৫৮.
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 15
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
(8a - 2b) + (- 7a + 4b)
= (8 × 3 - 2 × 2) + ( -7 × 3 + 4 × 2)
= (24 - 4) + ( - 21 + 8)
= 20 - 13
= 7
১৫,৬৫৯.
x = 2, y = 3 হলে 2x + 4y এর সাথে 3x2 + x - 2y যোগ করলে যোগফল কত হবে?
  1. 24
  2. 42
  3. 63
  4. 36
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2, y = 3 হলে 2x + 4y এর সাথে 3x2 + x - 2y যোগ করলে যোগফল কত হবে?
 
সমাধান:
 2x + 4y এবং 3x2 + x - 2y এর যোগফল = 2x + 4y + 3x2 + x - 2y
= 3x + 2y + 3x2
 
x = 2, y = 3 হলে
3 × 2 + 2 × 3 + 3 × 22
= 6 + 6 + 12
= 24
১৫,৬৬০.
প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?
  1. 6
  2. 10
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান
= √{(n2 - 1)/12}
= √{(72 - 1)/12}
= √{(49 - 1)/12}
= √(48/12)
= √4
= 2

১৫,৬৬১.
-300° কোনটি কোন চতুর্ভাগে থাকবে?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা

যেহেতু কোণটি নেগেটিভ, তাই তা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
-300 = - (3x90 + 30)
অর্থাৎ, ১ম সমকোণ চতুর্থ ভাগ,
২য় সমকোণ তৃতীয় ভাগ,
৩য় সমকোণ দ্বিতীয় ভাগ,
এবং +30 মানে প্রথম ভাগ।

১৫,৬৬২.
পানি ও চিনির একটি মিশ্রণে পানি ও চিনির অনুপাত ছিল ৮ : ৩। যখন এতে আরও ২ কেজি চিনি যোগ করা হলো, তখন তাদের অনুপাত পরিবর্তিত হয়ে ২ : ১ হলো। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত কেজি ছিল?​
  1. ৬ কেজি
  2. ৮ কেজি
  3. ১০ কেজি
  4. ১২ কেজি
সঠিক উত্তর:
৬ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৬ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ও চিনির একটি মিশ্রণে পানি ও চিনির অনুপাত ছিল ৮ : ৩। যখন এতে আরও ২ কেজি চিনি যোগ করা হলো, তখন তাদের অনুপাত পরিবর্তিত হয়ে ২ : ১ হলো। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত কেজি ছিল?​

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি। 

শর্তমতে, 
৮x/(৩x +২) = ২/১ 
বা, ৮x = ৬x + ৪ 
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২ 
∴ x = ২ 

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৩ × ২) কেজি
= ৬ কেজি ।
১৫,৬৬৩.
১/৪, ৩/১৬, ৯/২০ এর ল.সা.গু কত?
  1. ক) ১/২০
  2. খ) ৯/৪
  3. গ) ১/৮০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৯/৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৪, ৩/১৬, ৯/২০ এর ল.সা.গু কত? 

সমাধান: 
ভগ্নাংশগুলোর লব ১, ৩, ৯ এর ল.সা.গু. = ৯
ভগ্নাংশগুলোর হর ৪, ১৬, ২০ এর গ.সা.গু. = ৪ 

নির্ণেয় ল.সা.গু = ৯/৪
১৫,৬৬৪.
দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হল। ১ম মুদ্রায় H ও ২য় মুদ্রায় T আসার সম্ভাবনা কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 3/4
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ঘ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/4
ব্যাখ্যা

নমুনা ক্ষেত্রটি = {HH, HT, TH, TT}
নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু 4 টি
নমুনা বিন্দুতে ১ম মুদ্রায় H ও ২য় মুদ্রায় T (HT)  মাত্র একবার আছে। 
১ম মুদ্রায় H ও ২য় মুদ্রায় T আসার সম্ভাবনা,
P(HT) = 1/4
১৫,৬৬৫.
১০০ টাকায় ২৫টি আম ক্রয় করে ১০০ টাকায় ২০টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
২৫টি আমের ক্রয়মূল্য = ১০০ টাকা 
১টি আমের ক্রয়মূল্য = ১০০/২৫ = ৪ টাকা

২০ টি আমের বিক্রয়মূল্য = ১০০ টাকা 
১ টি আমের বিক্রয়মূল্য = ১০০/২০ = ৫ টাকা


৪ টাকায় লাভ করেন ১ টাকা
১ টাকায় লাভ করেন ১/৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ করেন = (১ × ১০০)/৪ টাকা 
                                       = ২৫ টাকা
১৫,৬৬৬.
(১/১০) টাকায় (১/১০০) টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত?  
  1. ১০% 
  2. ১৫% 
  3. ২০% 
  4. ২৫% 
সঠিক উত্তর:
১০% 
উত্তর
সঠিক উত্তর:
১০% 
ব্যাখ্যা

প্রশ্ন: (১/১০) টাকায় (১/১০০) টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত?  

সমাধান: 
 ১/১০ টাকায় লাভ হয় = ১/১০০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = (১/১০০)/(১/১০) = ১/১০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ১)/১০ = ১০ টাকা 

সুতরাং, শতকরা লাভের হার ১০% 

১৫,৬৬৭.
মুনাফা ও আসল একত্রে ২৪০০ টাকা। যদি মুনাফা, আসলের ১/৫​ হয়, তাহলে মুনাফা কত টাকা?
  1. ৪০০ টাকা
  2. ৪৫০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা ও আসল একত্রে ২৪০০ টাকা। যদি মুনাফা, আসলের ১/৫​ হয়, তাহলে মুনাফা কত টাকা?

সমাধান:
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৫ক টাকা
∴ মুনাফা-আসল = ক + ৫ক = ৬ক টাকা

প্রশ্নমতে,
৬ক = ২৪০০
⇒ ক = ২৪০০/৬
∴ ক = ৪০০

∴ মুনাফা = ৪০০ টাকা
১৫,৬৬৮.
A = {x : x, 20 এর গুণনীয়ক} এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20} তাহলে B - A = ? 
  1. {1, 2, 4}
  2. {4, 5, 10, 15}
  3. {15}
  4. {2, 4, 6, 10}
সঠিক উত্তর:
{15}
উত্তর
সঠিক উত্তর:
{15}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 20 এর গুণনীয়ক} এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20} তাহলে B - A = ?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ}
এখানে, 20 এর গুণনীয়কসমূহ: 1, 2, 4, 5, 10, 20
∴ A = {1, 2, 4, 5, 10, 20}

আবার,
B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20}
এখানে, 20 পর্যন্ত 5 এর গুণিতকসমূহ: 5, 10, 15, 20
∴ B = {5, 10, 15, 20}

এখন,
B - A  = {5, 10, 15, 20} - {1, 2, 4, 5, 10, 20}
= {15}

নির্ণেয় সেট: {15}

১৫,৬৬৯.
একটি কলমের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত ১১ : ১০ এবং কলমটি বিক্রয় করে ৩ টাকা লাভ হলে ক্রয়মূল্য কত?
  1. ক) ২৭ টাকা
  2. খ) ৩৩ টাকা
  3. গ) ৩০ টাকা
  4. ঘ) ১৫ টাকা
সঠিক উত্তর:
গ) ৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলমের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত ১১ : ১০ এবং কলমটি বিক্রয় করে ৩ টাকা লাভ হলে ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
বিক্রয়মূল্য ১১ক টাকা 
ক্রয়মূল্য ১০ক টাকা 

∴ লাভ = ১১ক - ১০ক = ক টাকা 
শর্তমতে,
ক = ৩ 

∴ কলমটির ক্রয়মূল্য ১০ × ৩ টাকা 
= ৩০ টাকা 
১৫,৬৭০.
একটি বেলনের ভূমির ব্যাস 8 সে.মি., বেলনের আয়তন 160π ঘন সে. মি. হলে, বেলনের উচ্চতা কত?
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 13 সে.মি.
সঠিক উত্তর:
10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের ভূমির ব্যাস 8 সে.মি., বেলনের আয়তন 160π ঘন সে. মি. হলে, বেলনের উচ্চতা কত?

সমাধান:
বেলনের উচ্চতা = h সে.মি.
বেলনের ভূমির ব্যাস 8 সে.মি
বেলনের ভূমির ব্যাসার্ধ r = 4 সে.মি.

বেলনের আয়তন = πr2h
⇒ π × 42 × h = 160π
⇒ 16h = 160
∴ h = 10
১৫,৬৭১.
logxy8 = 4a এবং logyx9 = 6b হলে, ab = কত?
  1. x2
  2. 1
  3. 3/4
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: logxy8 = 4a এবং logyx9 = 6b হলে, ab = কত?

সমাধান:
logxy8 = 4a
⇒ 8 logxy = 4a
⇒ logxy = 4a/8
⇒ logxy = a/2 ......(1)

আবার, logyx9 = 6b
⇒ 9 logyx = 6b
⇒ logyx = 6b/9
⇒ logyx = 2b/3 .......(2)

আমরা জানি, logxy × logyx = 1
∴ (a/2) × (2b/3) = 1
⇒ 2ab/6 = 1
⇒ ab/3 = 1
⇒ ab = 3

১৫,৬৭২.
অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 48π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?
  1. 1 মিটার
  2. 2 মিটার
  3. 6 মিটার
  4. 4 মিটার
সঠিক উত্তর:
4 মিটার
উত্তর
সঠিক উত্তর:
4 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 48π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?

সমাধান:
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে, পৃষ্ঠের ক্ষেত্রফল = 3πr2
প্রশ্নমতে,
​3πr2 = 48π
⇒ r2 = 16
⇒ r = 4

সুতরাং ব্যাসার্ধ 4 মিটার।
১৫,৬৭৩.
১০% মুনাফায় ৩০০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
  1. ৮.২%
  2. ৯%
  3. ৭%
  4. ৯.২%
সঠিক উত্তর:
৯.২%
উত্তর
সঠিক উত্তর:
৯.২%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% মুনাফায় ৩০০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
১ম ক্ষেত্রে,
মুনাফা = (আসল × মুনাফার × হার সময়)/১০০
= (৩০০০০ ×  ১০ × ১)/১০০
= ৩০০০ টাকা
২য় ক্ষেত্রে,
মুনাফা = (আসল × মুনাফার হার × সময়)/১০০
= (২০০০০ ×  ৮ × ১)/১০০
= ১৬০০ টাকা

∴ মোট বিনিয়োগ= ৩০০০০ + ২০০০০ = ৫০০০০ টাকা
∴ মোট মুনাফা = ৩০০০ + ১৬০০ = ৪৬০০ টাকা

মুনাফার হার = (মুনাফা × ১০০)/(আসল × সময়)
= (৪৬০০ × ১০০)/(৫০০০০ × ১)
= ৪৬/৫
= ৯.২ টাকা

মুনাফার হার = ৯.২ টাকা
১৫,৬৭৪.
১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
  1. ক) ২০ বছর
  2. খ) ২৫ বছর
  3. গ) ৩৫ বছর
  4. ঘ) ৪৫ বছর
সঠিক উত্তর:
গ) ৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?

সমাধান: 
ধরি,
ক - এর বর্তমান বয়স = ৩x
খ - এর বর্তমান বয়স = ৪x

১০ বছর আগে ক - এর বয়স = (৩x - ১০) বছর
১০ বছর আগে খ - এর বয়স = (৪x - ১০) বছর

 প্রশ্নমতে,
(৪x – ১০) = (৩x – ১০)*২
⇒ ৪x – ১০ = ৬x – ২০
⇒ ২x = ১০
∴  x = ৫

∴ ক - এর বর্তমান বয়স = ৩ ×৫ = ১৫
∴ খ - এর বর্তমান বয়স = ৪x৫ = ২০

∴ বর্তমানে তাদের মোট বয়স = ১৫ + ২০ = ৩৫ বছর
১৫,৬৭৫.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?
  1. ক) ১২০
  2. খ) ০
  3. গ) ১৮০
  4. ঘ) ২৪০
সঠিক উত্তর:
খ) ০
উত্তর
সঠিক উত্তর:
খ) ০
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের প্রতিটি কোনের মান ৬০°। ৬০° কোনের বহিঃস্থ কোন ১২০°। তাহলে একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোনদ্বয়ের বিয়োগফল (১২০°-১২০°) বা, ০°।
১৫,৬৭৬.
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে?
  1. ক) ২৯ দিনে
  2. খ) ৩০ দিনে
  3. গ) ২৭ দিনে
  4. ঘ) ২৮ দিনে
সঠিক উত্তর:
খ) ৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ দিনে
ব্যাখ্যা

৬০ জন লোক একটি কাজ শেষ করতে পারে ১৮ দিনে
সুতরাং, ৩৬ জন লোক সে কাজ শেষ করতে পারবে = (৬০ × ১৮) / ৩৬ = ৩০ দিনে

১৫,৬৭৭.
১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭ তাদের সমষ্টি কত?
  1. ১৪৫
  2. ১৬০
  3. ১৫৩
  4. ১৬৮
সঠিক উত্তর:
১৬৮
উত্তর
সঠিক উত্তর:
১৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭ তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৭০ পর্যন্ত একক স্থানীয় অঙ্ক ৭ বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো হলো -
১৭, ৩৭, ৪৭ এবং ৬৭।

∴ তাদের সমষ্টি = (১৭ + ৩৭ + ৪৭ + ৬৭)
= ১৬৮
১৫,৬৭৮.
1 + 0.8 + 0.64 + 0.512 + ................. ধারার অসীমতক সমষ্টি কত?
  1. 2
  2. 4
  3. 5
  4. 2.5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 0.8 + 0.64 + 0.512 + ................. ধারার অসীমতক সমষ্টি কত?

সমাধান:
1 + 0.8 + 0.64 + 0.512 + .................
এখানে,
0.8/1 = 0.8
0.64/0.8 = 0.8
সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা, যার সাধারণ অনুপাত r = 0.8 < 1 [অসীমতক সমষ্টি আছে]
প্রথম পদ a = 1

অসীমতক সমষ্টি S = a/(1 - r) = 1/(1 - 0.8) = 1/0.2 = 5
১৫,৬৭৯.
A, 2 বছরের জন্য B কে 600 টাকা এবং C কে 4 বছরের জন্য 150 টাকা ধার দিলাে এবং উভয়ের কাছ থেকে সব মিলিয়ে A সরল সুদ হিসেবে 90 টাকা পেল। সুদের হার কত?
  1. ক) 4%
  2. খ) 5%
  3. গ) 6%
  4. ঘ) 7%
সঠিক উত্তর:
খ) 5%
উত্তর
সঠিক উত্তর:
খ) 5%
ব্যাখ্যা

ধরি, সুদের হার = x%
প্রশ্নমতে, (600×x×2)/100 + (150×x×4)/100 = 90
বা, 18x = 90
সুতরাং, x = 5%

১৫,৬৮০.
(a-2)-1 = ?
  1. ক) a4
  2. খ) a
  3. গ) 1/a2
  4. ঘ) a2
সঠিক উত্তর:
ঘ) a2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a2
ব্যাখ্যা

(a-2)-1 = (1/a2)-1
= 1/(1/a2)
= 1 × a2/1
= a2

১৫,৬৮১.
০, ১, ২, ৩ এবং ৪ দ্বারা গঠিত পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
  1. ক) ৪১৯৭৬
  2. খ) ৩২৯৭৬
  3. গ) ৪০৯৭৬
  4. ঘ) ৩১৯৭৬
সঠিক উত্তর:
খ) ৩২৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২৯৭৬
ব্যাখ্যা

০, ১, ২, ৩ এবং ৪ দ্বারা গঠিত,
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা = ৪৩২১০
এবং পাঁচ অংকের ক্ষদ্রতম সংখ্যা = ১০২৩৪
∴ বিয়োগফল = ৩২৯৭৬

১৫,৬৮২.
a - 3/a = 1 হলে 3/(a2 - a + 1) এর মান কত?
  1. ক) 3/5
  2. খ) 3/7
  3. গ) 3/1
  4. ঘ) 3/4
সঠিক উত্তর:
ঘ) 3/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3/4
ব্যাখ্যা

a - 3/a = 1
বা, (a2 - 3)/a = 1
বা, ‍a2 - 3 = a
বা, ‍a2 - a = 3
সুতরাং
3/(a2 - a + 1)
= 3/(3 + 1)
= 3/4

১৫,৬৮৩.
৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?
  1. ৪০%
  2. ৯৫%
  3. ১৫৫%
  4. ২৫০%
সঠিক উত্তর:
২৫০%
উত্তর
সঠিক উত্তর:
২৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?

সমাধান: 
৭৫ টাকা ৩০ টাকার শতকরা = (৭৫/৩০) × ১০০%
= ২৫০%
১৫,৬৮৪.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৫৪°
  2. খ) ৬৫°
  3. গ) ৭৫°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
গ) ৭৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

সমাধান: 
ধরি,
ত্রিভুজের তিনটি কোণ ৬ক, ৮ক ,১০ক 

∴ ৬ক + ৮ক + ১০ক = ১৮০° 
বা, ২৪ক = ১৮০°
বা, ক = ১৮০°/২৪
∴ ক = ৭.৫° 

∴ বৃহত্তম কোণের পরিমাণ ১০ × ৭.৫° = ৭৫° 
১৫,৬৮৫.
8x³ + 36x²y + 54xy² + 27y³ রাশি এর উৎপাদক কি কি?
  1. ক) (x + 3y)³
  2. খ) (2x + 3y)³
  3. গ) (2x + 3)³
  4. ঘ) (2x + 3y)³(x - 1)
সঠিক উত্তর:
খ) (2x + 3y)³
উত্তর
সঠিক উত্তর:
খ) (2x + 3y)³
ব্যাখ্যা

8x³ + 36x²y + 54xy² + 27y³
=(2x)³ + 3.(2x)².3y + 3.2x.(3y)² + (3y)³
=(2x + 3y)³

১৫,৬৮৬.
একটি সংখ্যার চারগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি ক
∴৪ক+২ক=৯০
বা,৬ক=৯০
∴ক=১৫

১৫,৬৮৭.

উপরোক্ত তথ্যের মধ্যক শ্রেণি কোনটি?
  1. ২১ - ৩০
  2. ৩১ - ৪০
  3. ৪১ - ৫০
  4. ৫১ - ৬০
সঠিক উত্তর:
৪১ - ৫০
উত্তর
সঠিক উত্তর:
৪১ - ৫০
ব্যাখ্যা
প্রশ্ন:

উপরোক্ত তথ্যের মধ্যক শ্রেণি কোনটি?

সমাধান:
এখানে মোট উপাত্ত n = ৪ + ১২ + ৮ + ১০ = ৩৪
∴  n/২ = ৩৪/২ = ১৭
১৭ তম ও ১৮ তম উপাত্ত আছে ৩য় শ্রেণিতে
∴ মধ্যক শ্রেণি ৪১ - ৫০
১৫,৬৮৮.
একটি শপিং মলে সকল পণ্যের উপর ২৫% ডিসকাউন্ট ঘোষণা করা হলো। আপনি ৫০০ টাকার পণ্য ক্রয় করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন?
  1. ক) ১২৫ টাকা
  2. খ) ৭৫ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) ৯০ টাকা
সঠিক উত্তর:
ক) ১২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৫ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় ডিসকাউন্ট পাওয়া ২৫ টাকা
∴ ৫০০ টাকায় ডিসকাউন্ট পাওয়া যাবে = (৫০০×২৫) / ১০০ = ১২৫ টাকা 

১৫,৬৮৯.
কোন পরীক্ষায় ৮০% শিক্ষার্থী বাংলায় এবং ৭০% শিক্ষার্থী গণিতে পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০% শিক্ষার্থী, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ১০%
  2. খ) ৫%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ক) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন- কোন পরীক্ষায় ৮০% শিক্ষার্থী বাংলায় এবং ৭০% শিক্ষার্থী গণিতে পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০% শিক্ষার্থী, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান-
শুধু বাংলায় পাস = ৮০% - ৬০% = ২০%
শুধু গণিতে পাস = ৭০% - ৬০% = ১০%
মোট পাস = ২০% + ১০% + ৬০% = ৯০%

ফেল = ১০০% - ৯০% = ১০%
১৫,৬৯০.
sin 60° . cos 30° + cos 60° . sin 30° এর মান কত? 
  1. 0
  2. 1
  3. 2
  4. 1/2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: sin 60° . cos 30° + cos 60° . sin 30° এর মান কত? 

সমাধান: 

আমরা জানি, 
ত্রিকোণমিতির মান তালিকা অনুযায়ী- 
sin 60° = cos 30° = √3/2
cos 60° = sin 30° = 1/2

এখন, 
sin 60° . cos 30° + cos 60° . sin 30°
= (√3/2) . (√3/2) + (1/2) . (1/2)
= (3/4) + (1/4)
= (3 + 1)/4
= 4/4
= 1

১৫,৬৯১.
tanA = √3 হলে, √3(cosecAcosA) এর মান কত?
  1. 3/4
  2. 1
  3. √3/4
  4. 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: tanA = √3 হলে, √3(cosecAcosA এর মান কত?

সমাধান
দেওয়া আছে,
tanA = √3 
বা, tanA = tan60°
∴ A = 60°

এখন,
√3(cosecA cosA)
= √3 × cosec60° × cos60°
= √3 × (2/√3) × (1/2)
= 1
১৫,৬৯২.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ০.৭৫
  2. √২৮৯
  3. ৩/৫
  4. √১২
সঠিক উত্তর:
√১২
উত্তর
সঠিক উত্তর:
√১২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
• মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
- শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। যেমন: 3/2, 3/4 1.3333... ইত্যাদি

• অমূলদ সংখ্যা:
- যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন: √2, √3, π ... ইত্যাদি।

এখানে,
ক) ০.৭৫ = ৭৫/১০০ = ৩/৪ → একটি সসীম দশমিক, তাই এটি মূলদ সংখ্যা।
খ) √২৮৯ = ১৭, একটি পূর্ণসংখ্যা, তাই মূলদ।
গ) ৩/৫ → এটি একটি ভগ্নাংশ যা মূলদ সংখ্যা।
ঘ) √১২ = √(৪ × ৩) = ২√৩; এটি পূর্ণসংখ্যা নয় এবং p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং √১২ একটি অমূলদ সংখ্যা।

∴ √১২ অমূলদ সংখ্যা।

১৫,৬৯৩.
x সংখ্যক আমের দাম y টাকা হলে, x টাকায় কতটি আম পাওয়া যাবে?
  1. x3/y
  2. x2/y
  3. x/y
  4. x4/y
সঠিক উত্তর:
x2/y
উত্তর
সঠিক উত্তর:
x2/y
ব্যাখ্যা
প্রশ্ন: x সংখ্যক আমের দাম y টাকা হলে, x টাকায় কতটি আম পাওয়া যাবে?

সমাধান:
y টাকায় আম পাওয়া যায় x টি
1 টাকায় আম পাওয়া যায় x/y টি
x টাকায় আম পাওয়া যায় (x × x)/y টি
= x2/y টি
১৫,৬৯৪.
A = {5, 10, 15, 20, 25} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. A = {5, 10, 15, 20, 25}
  2. A = {x : x, 10 এর গুণিতক এবং x ≤ 25}
  3. A = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 25
  4. A = {x : x, 5 এর গুণিতক এবং x ≥ 25}
সঠিক উত্তর:
A = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 25
উত্তর
সঠিক উত্তর:
A = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 25
ব্যাখ্যা
প্রশ্ন: A = {5, 10, 15, 20, 25} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?

সমাধান:
সেট: বস্তু জগতের বা চিন্তাজগতের বস্তু বা ধারণার যে কোন সুনির্ধারিত তালিকা, সংগ্রহ বা শ্রেণিকে সেট বলে।
সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়।
যথা:
(১) তালিকা পদ্ধতি  এবং
(২) সেট গঠন পদ্ধতি 

A = {5, 10, 15, 20, 25}
A সেটের উপাদান গুলো হলো 5, 10, 15, 20, 25
যা 25 এর সমান বা 25 থেকে ছোট 5 এর গুণিতক। 

∴ A সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হবে A = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 25}
১৫,৬৯৫.
মনির বার্ষিক পরীক্ষায় ৭৮% নম্বর পেয়েছে। সে পরীক্ষায় মোট ৩৫১ নম্বর পায়, মনিরের পরীক্ষার মোট নম্বর কত ?
  1. ৫০০
  2. ৪২০
  3. ৪০০
  4. ৪৫০
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৪৫০
উত্তর
সঠিক উত্তর:
৪৫০
ব্যাখ্যা
প্রশ্ন: মনির বার্ষিক পরীক্ষায় ৭৮% নম্বর পেয়েছে। সে পরীক্ষায় মোট ৩৫১ নম্বর পায়, মনিরের পরীক্ষার মোট নম্বর কত ?

সমাধান:
দেওয়া আছে,
মনির পরীক্ষায় পেয়েছে ৭৮% নম্বর ।

প্রশ্নমতে,
৭৮ % = ৩৫১
∴ ১ % = ৩৫১/৭৮
∴ ১০০ % = (৩৫১ × ১০০)/৭৮
= ৩৫১০০/৭৮
= ৪৫০

অর্থাৎ মনিরের পরীক্ষার মোট নম্বর = ৪৫০
১৫,৬৯৬.
যদি sin(θ + 15°) = 3/√12 হয়, তাহলে sin2θ = ?
  1. 1
  2. 1/2
  3. 2
  4. 1/4
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin(θ + 15°) = 3/√12 হয়, তাহলে sin2θ = ?

সমাধান:
sin(θ + 15°) = 3/√12
⇒ sin(θ + 15°) = 3/(2√3)
⇒ sin(θ + 15°) = √3/2
⇒ sin(θ + 15°) = sin60°
⇒ θ + 15° = 60°
⇒ θ = 45°

এখন,
sin2θ = (sin 45°)2
= (1/√2)2
= 1/2
১৫,৬৯৭.
কোন কোণের মান তার পূরক অপেক্ষা ১৬° বেশি। কোণটির মান কত?
  1. ক) ৩৭°
  2. খ) ৫৩°
  3. গ) ৮২°
  4. ঘ) ৯৮°
সঠিক উত্তর:
খ) ৫৩°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৩°
ব্যাখ্যা

দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
কোণটির মান x হলে,
x + x - 16 = 90
⇒ 2x = 106
∴ x = 53

১৫,৬৯৮.
4x + 1 = 32 হলে, x এর মান কত?
  1. ক) 2/3
  2. খ) 1/3
  3. গ) 3/2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে, x এর মান কত?

সমাধান:
4x + 1 = 32
বা, (22)x + 1 = 2
বা, 22x + 2 = 25 
বা, 2x + 2 = 5 
বা, 2x = 5 - 2
বা, 2x = 3
∴ x = 3/2
১৫,৬৯৯.
logx1/256 = - 8 হলে, x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 8
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: logx1/256 = - 8 হলে, x এর মান কত? 

সমাধান: 
logx1/256 = - 8
বা, x - 8 = 1/256
বা, 1/x8 = 1/256 
বা, x8 = 256
বা, x8 = 28
∴ x = 2

১৫,৭০০.
একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 63 সে.মি. হলে তার পরিসীমা কত?
  1. 148 সে.মি.
  2. 162 সে.মি.
  3. 180 সে.মি.
  4. 196 সে.মি.
সঠিক উত্তর:
162 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
162 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 63 সে.মি. হলে তার পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
= πr + 2r
= (22/7) × (63/2) +  63
= (99 + 63)
= 162 সে.মি.