বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৫৬ / ৪৭৫ · ১৫,৫০১১৫,৬০০ / ৪৭,৮৩৩

১৫,৫০১.
ভেনচিত্র অনুসারে A-B = ?
  1. ক) ∅
  2. খ) {1}
  3. গ) {1, 3}
  4. ঘ) {2, 3}
সঠিক উত্তর:
খ) {1}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1}
ব্যাখ্যা
A বৃত্তের যে অংশ B বৃত্তকে ছেদ করে নাই সেই অংশই A-B
∴ A-B = {1}
১৫,৫০২.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কতজন ছাত্র আছে?
  1. 68 জন
  2. 76 জন
  3. 72 জন
  4. 80 জন
সঠিক উত্তর:
72 জন
উত্তর
সঠিক উত্তর:
72 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কতজন ছাত্র আছে?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি

১ম শর্তমতে, ছাত্র সংখ্যা = 4(x - 2) জন = (4x - 8) জন
২য় শর্তমতে, ছাত্র সংখ্যা = 3x +12 জন

∴ 4x - 8 = 3x +12
⇒ 4x - 3x = 12 + 8
⇒ x = 20
∴ ছাত্র সংখ্যা = 4 × 20 - 8 = 72 জন
১৫,৫০৩.
(4m + 2n)3 + 3(4m + 2n)2 (m - 2n) + 3(4m + 2n)(m - 2n)2 + (m - 2n)3 এর সরল কত হবে?
  1. ক) 125m
  2. খ) 125m2
  3. গ) 125m3
  4. ঘ) 125
সঠিক উত্তর:
গ) 125m3
উত্তর
সঠিক উত্তর:
গ) 125m3
ব্যাখ্যা

(4m + 2n)3 + 3(4m + 2n)2 (m - 2n) + 3(4m + 2n)(m - 2n)2 + (m - 2n)3
= {(4m + 2n) + (m - 2n)}3
= (4m + 2n + m - 2n)3
= (5m)3
= 125m3

১৫,৫০৪.
৯ + ১৩ + ১৭ + ২১ + ............. ধারাটির কোন পদ ১৬৫?
  1. ৪০ তম
  2. ৪১ তম
  3. ৪৩ তম
  4. ৪৪ তম
সঠিক উত্তর:
৪০ তম
উত্তর
সঠিক উত্তর:
৪০ তম
ব্যাখ্যা

প্রশ্ন: ৯ + ১৩ + ১৭ + ২১ + ............. ধারাটির কোন পদ ১৬৫?

সমাধান:
এখানে,
ধারার ১ম পদ, a = ৯
সাধারণ অন্তর, d = ১৩ - ৯ = ৪
n তম পদ = ১৬৫

আমরা জানি,
n তম পদ = a + (n - ১) × d

প্রশ্নমতে,
৯ + (n - ১) × ৪ = ১৬৫
⇒ ৯ + ৪n - ৪ = ১৬৫
⇒ ৪n + ৫ = ১৬৫
⇒ ৪n = ১৬০
⇒ n = ৪০

∴ ১৬৫ হলো ধারাটির ৪০ তম পদ।

১৫,৫০৫.
কোন সমান্তর ধারার 5ম পদ 30 এবং 14তম পদ 84 হলে, ধারাটির সাধারণ অন্তর কত?
  1. 5
  2. 6
  3. 8
  4. 7
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সমান্তর ধারার 5ম পদ 30 এবং 14তম পদ 84 হলে, ধারাটির সাধারণ অন্তর কত?

সমাধান:
মনে করি, সমান্তর ধারাটির প্রথম পদ = a
এবং সাধারণ অন্তর = d
সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d
সুতরাং,
5ম পদ = a + (5 - 1)d = 30
⇒ a + 4d = 30 ------ (1)

14তম পদ = a + (14 - 1)d = 84
⇒ a + 13d = 84 ------ (2)

(2) নং সমীকরণ থেকে (1) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(a + 13d) - (a + 4d) = 84 - 30
⇒ 9d = 54
⇒ d = 54/9
⇒ d = 6
সুতরাং, ধারাটির সাধারণ অন্তর হলো 6।

১৫,৫০৬.
পরস্পরছেদী দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত?
  1. ০°
  2. ৩৬০°
  3. ১৮০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: পরস্পরছেদী দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত?

সমাধান:
পরস্পরছেদী দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি ৩৬০°
১৫,৫০৭.
১ হতে ৫০ পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ১২টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৫০ পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি

মোট = (৪ + ৪ + ২ + ২ + ৩)টি = ১৫টি 
১৫,৫০৮.
A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 63 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 63 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে,
2n - 1 = 63
⇒ 2n = 63 + 1
⇒ 2n = 64
⇒ 2n = 26
∴ n = 6
১৫,৫০৯.
loga1 এর মান কত?
  1. ক) 1
  2. খ) a
  3. গ) loga1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: loga1 এর মান কত?

সমাধান:
loga1
logaa0
= 0logaa
= 0 × 1
= 0

১৫,৫১০.
এক টিভি বিক্রেতা ৪৫% লাভে টিভি বিক্রি করত। মন্দার কারণে সে তার লাভের হার ৪০% করে এবং এত তার বিক্রয় ১০% বেড়ে যায়। তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত?
  1. ক) ৯:৮
  2. খ) ১১:১০
  3. গ) ৪৫:৪৪
  4. ঘ) ৪৪:৪৫
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৪৪:৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪:৪৫
ব্যাখ্যা

ধরি, ১ টি টিভির ক্রয়মূল্য ১০০ টাকা
৪৫% লাভে টিভি বিক্রির সংখ্যা 'ক' টি
১ টি টিভিতে লাভ করে ৪৫ টাকা
'ক' টি টিভিতে লাভ করে ৪৫ক টাকা
১০% বেশি বিক্রিতে টেলিভিশনের সংখ্যা (ক + ক এর ১০%)
= ১১ক/১০ টি
৪০% লাভে মোট লাভের পরিমাণ (৪০ X ১১ক/১০) টাকা
= ৪৪ক টাকা
নতুন লাভ : আগের লাভ = ৪৪ক : ৪৫ক = ৪৪ : ৪৫

১৫,৫১১.
A = {m, n, o} সেটের প্রকৃত উপসেট কয়টি?
  1. 1 টি
  2. 3 টি
  3. 7 টি
  4. 8 টি
সঠিক উত্তর:
7 টি
উত্তর
সঠিক উত্তর:
7 টি
ব্যাখ্যা

প্রশ্ন: A = {m, n, o} সেটের প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
এখানে, A = {m, n, o}
A সেটের উপাদান সংখ্যা n = 3 

∴ A সেটের প্রকৃত উপসেট = 2n - 1
= 23 - 1 
= 8 - 1
= 7 টি

১৫,৫১২.
xyz = 240 হলে কোনটি y এর মান হতে পারে না?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
y এর মান শূন্য হলে xyz এর মান 0 হয়ে যাবে; যা প্রশ্নোক্ত সমীকরণের সাথে সাংঘর্ষিক। তাই y এর মান 0 হতে পারে না।
১৫,৫১৩.
একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চা-এর সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চা ১ : ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চা-এর দাম কত হবে?
  1. ৯০ টাকা
  2. ৮৫ টাকা
  3. ৯৫ টাকা
  4. ১০৫ টাকা
সঠিক উত্তর:
৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চা-এর সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চা ১ : ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চা-এর দাম কত হবে?

সমাধান:
মনে করি,
৮০ টাকা দামের চা = ১ কেজি

আবার,
১০০ টাকা দামের = ৩ কেজি
১০০ টাকা দামের ৩ কেজি চা এর দাম = ১০০ × ৩ = ৩০০ টাকা

∴ (১ + ৩) বা ৪ কেজি চা এর দাম = ৮০ + ৩০০ = ৩৮০ টাকা
∴ ১ কেজি মিশ্রিত চা এর দাম হবে = ৩৮০ ÷ ৪ = ৯৫ টাকা

∴ মিশ্রিত চায়ের প্রতি কেজি দর হবে ৯৫ টাকা।
১৫,৫১৪.
শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল সুদে ১৩০০ টাকা তিন বছরে সুদে-আসলে কত টাকা হবে?
  1. ১৪৭৫ টাকা
  2. ১৪৯৫ টাকা
  3. ১৪২০ টাকা
  4. ১৩৮০ টাকা
সঠিক উত্তর:
১৪৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৯৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল সুদে ১৩০০ টাকা তিন বছরে সুদে-আসলে কত টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ১৩০০ টাকা 
সুদের হার, r = ৫%
সময়, n = ৩ বছর

আমরা জানি,
সুদ, I = pnr/১০০ 
বা,  I = (১৩০০ × ৩ × ৫)/১০০
বা, I = ১৯৫

∴ সুদ-আসল = I + p = (১৯৫ + ১৩০০) টাকা = ১৪৯৫ টাকা

১৫,৫১৫.
সমাধান করুনঃ x/5 - 2/7 = 5x/7 - 4/5
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

x/5 - 2/7 = 5x/7 - 4/5
বা, x/5 - 5x/7 = 2/7 - 4/5
বা, (7x - 25x)/35 = (10-28)/35
বা, -18x/35 = -18/35
∴ x = 1

১৫,৫১৬.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির  ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০ মিটার
  2. খ) ৯০মিটার
  3. গ) ৮৪ মিটার
  4. ঘ) ৪৮ মিটার
সঠিক উত্তর:
গ) ৮৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৪ মিটার
ব্যাখ্যা
ত্রিভুজের অর্ধ-পরিসীমা (s) = (১৩ + ১৪ + ১৫)/২ = ২১ মিটার
∴ ক্ষেত্রফল = √{২১(২১ - ১৩)(২১ - ১৪)(২১ - ১৫)} = ৮৪ বর্গমিটার।
১৫,৫১৭.
3.27x = 9x + 4  এ x এর মান কত?
  1. - 7
  2. 7
  3. 1/7
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
3.27x = 9x + 4  
3.(33)x = (32)x + 4  
3.33x = 32x + 8
33x + 1 = 32x+ 8
3x + 1 = 2x + 8 
3x - 2x  = 8 - 1
x = 7 

১৫,৫১৮.
U = {1, 2, 3, 4, 5, 6, 7}, A = {2, 5} হলে, Ac এর মান কত ?
  1. {1, 2, 3, 4, 5, 7}
  2. {1, 3, 4, 5, 6, 7}
  3. {1, 2, 3 ,4 ,7}
  4. {1, 3, 4, 6, 7}
সঠিক উত্তর:
{1, 3, 4, 6, 7}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 4, 6, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: U = {1, 2, 3, 4, 5, 6, 7}, A = {2, 5} হলে, Ac এর মান কত ?

সমাধান: 
দেওয়া আছে,
U = {1, 2, 3, 4, 5, 6, 7}
A = {2, 5} 
Ac এর মান = U\A
= {1, 2, 3, 4, 5, 6, 7}\{2, 5}
= {1, 3, 4, 6, 7}

১৫,৫১৯.
একটি পেন্টাগনের কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 54°
  2. 60°
  3. 180°
  4. 216°
সঠিক উত্তর:
54°
উত্তর
সঠিক উত্তর:
54°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পেন্টাগনের কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান:
আমরা জানি,
পঞ্চভুজ বা পেন্টাগনের পাঁচটি কোণের সমষ্টি = (2n - 4) × 90°
 = [(2 × 5) - 4] × 90° 
 = 6 × 90°
 = 540°

কোণগুলোের অনুপাতের সমষ্টি = (9 + 10 + 12 + 14 + 15)
= 60 

ক্ষুদ্রতম কোণ = (9/60) × 540° = 81° 
বৃহত্তম কোণ = (15/60) × 540° = 135° 
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের সমষ্টি = 135° - 81° = 54°

১৫,৫২০.
৩২৪১৬ টি গাছের চারাকে বর্গাকারে রোপণ করতে গিয়ে দেখা যায় ১৬ চারা অবশিষ্ট আছে। প্রতি সারিতে কতটি করে গাছ রোপণ করা হয়েছে?
  1. ১৪৪ টি 
  2. ১৮০ টি 
  3. ২৫৬ টি 
  4. ৪২৪ টি 
সঠিক উত্তর:
১৮০ টি 
উত্তর
সঠিক উত্তর:
১৮০ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩২৪১৬ টি গাছের চারাকে বর্গাকারে রোপণ করতে গিয়ে দেখা যায় ১৬ চারা অবশিষ্ট আছে। প্রতি সারিতে কতটি করে গাছ রোপণ করা হয়েছে?

সমাধান:
যেহেতু ১৬ টি চারা অবশিষ্ট রয়েছে, 
সুতরাং রোপণ করা চারার সংখ্যা = ৩২৪১৬ - ১৬ = ৩২৪০০ টি 

আবার,
চারাগুলো বর্গাকারে রোপণ করায় সারির সমান সংখ্যক চারা রোপণ করা হয়েছে।
ধরি,
প্রতি সারিতে রোপণ করা চারার সংখ্যা = ক টি 

∴ ক= ৩২৪০০
⇒ ক = ১৮০ টি 

১৫,৫২১.
৪% হারে নয় মাসে ৫০০০ টাকার উপর সুদ কত হবে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ১৫০ টাকা
  3. গ) ১৭৫ টাকা
  4. ঘ) ২৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হারে নয় মাসে ৫০০০ টাকার উপর সুদ কত হবে?

সমাধান: 
এখানে
মুনাফা হার r = ৪% = ৪/১০০
আসল P = ৫০০০ টাকা ,
সময় n = ৯ মাস = ৯/১২ বছর 

I = Pnr
= ৫০০০ × (৯/১২) × (৪/১০০)
= ১৫০ টাকা।
১৫,৫২২.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ০.১৮ মি  ও ৮ সে. মি। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ বর্গ সে. মি
  2. খ) ৫৪ বর্গ সে. মি
  3. গ) ৭২ বর্গ সে. মি
  4. ঘ) ১৪৪ বর্গ সে. মি
সঠিক উত্তর:
গ) ৭২ বর্গ সে. মি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২ বর্গ সে. মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ০.১৮ মি  ও ৮ সে. মি। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ  = ০.১৬ মি  = .১৮ × ১০০= ১৮ সে. মি
রম্বসের অপর কর্ণ = ৮ সে. মি

আমরা জানি
রম্বসের ক্ষেত্রফল = (১/২)(দুই কর্ণের গুনফল)
                           = (১/২)(১৮ × ৮)
                           = ৭২ বর্গ সে. মি
১৫,৫২৩.
'BALLOON' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 360 ভাবে
  2. 720 ভাবে
  3. 180 ভাবে
  4. 460 ভাবে
সঠিক উত্তর:
180 ভাবে
উত্তর
সঠিক উত্তর:
180 ভাবে
ব্যাখ্যা
প্রশ্ন: 'BALLOON' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
'BALLOON' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি
স্বরবর্ণ আছে 3টি (A, O, O)
স্বরবর্ণ তিনটিকে সাজানো যায় = 3!/2! = 3 ভাবে [2 টি O আছে]

স্বরবর্ণ তিনটিকে একটি ধরে মোট বর্ণ 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!/2! = 60 [2 টি L আছে]

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 3 × 60
= 180 ভাবে
১৫,৫২৪.
একটি ব্যাগে 4টি সাদা ও 6টি কালো বল আছে। রহিম নিরপেক্ষ ভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 3/4
  2. খ) 1/30
  3. গ) 2/5
  4. ঘ) 3/5
সঠিক উত্তর:
খ) 1/30
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/30
ব্যাখ্যা
সাদা বল = 4টি 
কালো বল = 6টি 
মোট বল = (4 + 6)টি = 10 

10টি বলের মধ্যে 3টি বল নেওয়ার সম্ভাবনা = 10C3 = 120
4টি বলের মধ্যে 3টি বল সাদা হবার সম্ভাবনা =4C3 = 4
3টি বলই কালো হওয়ার সম্ভাবনা = 4/120
                                                  = 1/30
১৫,৫২৫.
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালিকার বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালিকার বয়স কত?
  1. ১০ বছর
  2. ১১ বছর
  3. ১২ বছর
  4. ১৩ বছর
সঠিক উত্তর:
১১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালিকার বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালিকার বয়স কত?

সমাধান:
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক এবং ১ জন বালিকা অর্থাৎ, ১৫ জনের মোট বয়স = (৩৪ × ১৩) বছর
= ৪৪২ বছর

পুরুষদের মোট বয়স = ৪০ × ৫ = ২০০ বছর
এবং স্ত্রীলোকদের মোট বয়স = ৩৩ × ৭ = ২৩১ বছর

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = ২০০ + ২৩১ = ৪৩১ বছর

∴ বালিকার বয়স = (১৩ জনের বয়সের সমষ্টি - ৭ জন স্ত্রীলোক ও ৫ জন পুরুষের বয়সের সমষ্টি)
= ৪৪২ - ৪৩১ বছর
= ১১ বছর
১৫,৫২৬.
π/15 রেডিয়ান = কত ডিগ্রি?
  1. ক) 12°
  2. খ) 15°
  3. গ) 18°
  4. ঘ) 20°
সঠিক উত্তর:
ক) 12°
উত্তর
সঠিক উত্তর:
ক) 12°
ব্যাখ্যা

1 রেডিয়ান = 180/π ডিগ্রি
∴ π/15 রেডিয়ান = 180/π × π/15
= 12 ডিগ্রি

১৫,৫২৭.
এক ব্যক্তি তার সম্পত্তির ১/৪ অংশ স্ত্রীকে দিলেন এবং অবশিষ্ট সম্পত্তি তার ২ মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। যদি স্ত্রী ও ১ মেয়ের প্রাপ্ত সম্পত্তির মোট মূল্য ৩,৭৫,০০০ টাকা হয়, তবে মোট সম্পত্তির মূল্য কত?
  1. ১২,০০,০০০ টাকা
  2. ৮,০০,০০০ টাকা
  3. ৬,০০,০০০ টাকা
  4. ১০,০০,০০০ টাকা
সঠিক উত্তর:
৬,০০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬,০০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার সম্পত্তির ১/৪ অংশ স্ত্রীকে দিলেন এবং অবশিষ্ট সম্পত্তি তার ২ মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। যদি স্ত্রী ও ১ মেয়ের প্রাপ্ত সম্পত্তির মোট মূল্য ৩,৭৫,০০০ টাকা হয়, তবে মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
ধরি, মোট সম্পত্তি = ক টাকা
স্ত্রী পান = ক/৪ টাকা
∴ অবশিষ্ট = (ক) - (ক/৪) = ৩ক/৪ টাকা
∴ প্রত্যেক মেয়ে পায় = (৩ক/৪) ÷ ২ = ৩ক/৮ টাকা

প্রশ্নমতে,
(ক/৪) + (৩ক/৮) = ৩,৭৫,০০০
⇒ (২ক + ৩ক)/৮ = ৩,৭৫,০০০
⇒ ৫ক/৮ = ৩,৭৫,০০০
⇒ ৫ক = ৩,৭৫,০০০ × ৮
⇒ ক = (৩,৭৫,০০০ × ৮)/৫
⇒ ক = ৬,০০,০০০

∴ মোট সম্পত্তির পরিমাণ ৬,০০,০০০ টাকা।

১৫,৫২৮.
কোন পরীক্ষায় ২৫% ছাত্র বিজ্ঞানে এবং ৩০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ১৫% ছাত্র ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
  1. ক) ৪০ জন
  2. খ) ৫০ জন
  3. গ) ৬০ জন
  4. ঘ) ৭৫ জন
সঠিক উত্তর:
গ) ৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ২৫% ছাত্র বিজ্ঞানে এবং ৩০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ১৫% ছাত্র ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?

সমাধান:
শুধু বিজ্ঞানে ফেল করে = ২৫% - ১৫% = ১০%
শুধু অঙ্কে ফেল করে = ৩০% - ১৫% = ১৫%

শুধু বিজ্ঞান বা শুধু অঙ্ক বা উভয় বিষয়ে ফেল করে = (১০ + ১৫ + ১৫)%
= ৪০%

∴ শতকরা পাশ করে = ১০০% - ৪০% = ৬০%
১৫,৫২৯.
a + b = 7 এবং ab = 10 হলে (a - b)2 =?
  1. ক) 70
  2. খ) 9
  3. গ) 39
  4. ঘ) 40
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 10 হলে (a - b)2 = ?

সমাধান:
a + b = 7 
ab = 10

আমরা জানি
(a - b)2 = (a + b)2 - 4ab
(a - b)2 = 72 - 4 × 10
(a - b)2 = 49 - 40
(a - b)2 = 9
১৫,৫৩০.
3 × 2n - 4 × 2n - 2 = ?
  1. 2n + 1 
  2. 2n - 1
  3. 3
  4. 2n
সঠিক উত্তর:
2n + 1 
উত্তর
সঠিক উত্তর:
2n + 1 
ব্যাখ্যা

প্রশ্ন: 3 × 2n - 4 × 2n - 2 = ?

সমাধান:
3 × 2n - 4 × 2n - 2
= 3 × 2n - 22 × 2n - 2
= 3 × 2n - 22 + n - 2
= 3 × 2n - 2n
= 2n(3 - 1)
= 2n × 2 
= 2n + 1

১৫,৫৩১.
যদি (a/b)x - 3 = (b/a)x - 5 হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. 4
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (a/b)x - 3 = (b/a)x - 5 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(a/b)x - 3 = (b/a)x - 5
⇒ (a/b)x - 3  = (a/b)- (x - 5)
⇒ x - 3 = - x + 5
⇒ x + x = 5 + 3
⇒ 2x = 8
∴ x = 4

১৫,৫৩২.
যদি দুইটি সংখ্যার গ. সা. গু এদের ল .সা .গু এর ১/১২ গুন হয় এবং সংখ্যা দুইটি ৯৩ ও ১২৪ হয় ,তবে এদের ল. সা. গু এবং গ. সা. গু এর যোগফল কত ?
  1. ৪০৩
  2. ৪০৫
  3. ৪০১
  4. ৪০৪
সঠিক উত্তর:
৪০৩
উত্তর
সঠিক উত্তর:
৪০৩
ব্যাখ্যা
ধরি, ল.সা.গু = x
তাহলে গ.সা.গু = x/12

প্রশ্নমতে,
x × x/12 = 93 × 124
∴ x = 372
∴ ল.সা.গু + গ.সা.গু = 372 + 372/12 = 403
১৫,৫৩৩.
একটি ব্যাংক অর্ধ-বার্ষিক ভিত্তিতে ৫% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক বছরের ১লা জানুয়ারি এবং ১লা জুলাই তারিখে ১৬০০ টাকা করে জমা দেন। বছরের শেষে তিনি কত টাকা লাভ পাবেন?
  1. ১২০ টাকা
  2. ১২১ টাকা
  3. ১২২ টাকা
  4. ১২৩ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১২১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাংক অর্ধ-বার্ষিক ভিত্তিতে ৫% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক বছরের ১লা জানুয়ারি এবং ১লা জুলাই তারিখে ১৬০০ টাকা করে জমা দেন। বছরের শেষে তিনি কত টাকা লাভ পাবেন?

সমাধান:
জানুয়ারি ও জুলাই মিলিয়ে মোট বিনিয়োগ = ১৬০০ + ১৬০০ = ৩২০০ টাকা

এখানে,
জানুয়ারি মাসের আসল P1 = ১৬০০ টাকা, যা ৬ মাসে একবার বৃদ্ধি পায়

১৬০০ টাকার ৬ মাস পরে চক্রবৃদ্ধি মূলধন = ১৬০০{১ + ৫/(২ × ১০০)}
= ১৬০০ × (১ + ১/৪০)
= ১৬০০ × (৪১/৪০)
= ১৬৪০ টাকা

জুলাই মাসের কার্যকরী আসল ১৬৪০ + ১৬০০ = ৩২৪০ টাকা
 
৩২৪০ টাকার ৬ মাস পরে চক্রবৃদ্ধি মূলধন = ৩২৪০{১ + ৫/(২ × ১০০)}
= ৩২৪০ × (১ + ১/৪০)
= ৩২৪০ × (৪১/৪০)
= ৩৩২১ টাকা

∴ মোট লাভ = ৩৩২১ - ৩২০০ টাকা
= ১২১ টাকা
১৫,৫৩৪.
  1. 2/5
  2. 1/3
  3. 3/2
  4. 1/5
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
১৫,৫৩৫.
যদি 4x - 7 < 2x + 13 হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. x < 7
  2. x > 9
  3. x < 13
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
x < 13
উত্তর
সঠিক উত্তর:
x < 13
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4x - 7 < 2x + 13 হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?

সমাধান:
4x - 7 < 2x + 13
⇒ 4x - 2x < 13 + 7
⇒ 2x < 20 
∴ x < 10

10 থেকে ছোট সকল সংখ্যাই 13 থেকে ছোট।
∴ x < 13 অবশ্যই সত্য।
১৫,৫৩৬.
একটি ঘড়িতে যখন সকাল ১০টা ১০ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
  1. ক) ৯৬
  2. খ) ১০২
  3. গ) ১১৫
  4. ঘ) ১২৬
সঠিক উত্তর:
গ) ১১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১৫
ব্যাখ্যা
শর্টকাট টেকনিক = |(11×M - 6O×H)÷2| = |(11×10 - 6O×10)÷2| = 245°
180° এর চেয়ে বড় হলে ৩৬০° থেকে বিয়োগ করে মধ্যবর্তী কোনের মান নির্ণয় করা যায়।
ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কোণ উৎপন্ন হয় (360-245)° = 115°
১৫,৫৩৭.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ৩/৪
  2. ৬/৭
  3. ৪/৫
  4. ৭/৮
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
৪, ৫, ৭, ৮ এর ল. সা. গু. = ২৮০

(৩/৪) × ২৮০ = ২১০
(৬/৭) × ২৮০ = ২৪০
(৪/৫) × ২৮০ = ২২৪
(৭/৮) × ২৮০ = ২৪৫

∴ ৩/৪ সংখ্যাটি ক্ষুদ্রতম। 
১৫,৫৩৮.
৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিল। বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ এবং ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম। গ-এর বর্তমান বয়স কত?
  1. ১৮ বছর
  2. ১৬ বছর
  3. ২২ বছর
  4. ২৮ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিল। বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ এবং ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম। গ-এর বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, তিনজনের বর্তমান বয়স ক, খ ও গ।

৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিলো।
∴ ক - ৩ = ৩খ
ক - ৩খ = ৩...........(i)

বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ
গ = ২খ

ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম
ক - গ = ১২
ক - ২খ = ১২..........(ii)

(ii) হতে (i) নং বিয়োগ করে পাই,
ক - ২খ - ক + ৩খ = ১২ - ৩
খ = ৯

∴ গ এর বর্তমান বয়স = ২ × ৯ = ১৮ বছর
১৫,৫৩৯.
১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ২/৫
  2. ১/৫
  3. ২/৭
  4. ৮/১৫
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?

সমাধান:
১ থেকে ১৫ পর্যন্ত মোট সংখ্যা = ১৫ টি
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহ =  ২, ৩, ৫, ৭, ১১, ১৩
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬ টি

∴মৌলিক সংখ্যা হওয়ার সম্ভব্যতা = মোট মৌলিক সংখ্যা / সর্বমোট সংখ্যা
= ৬/১৫
= ২/৫
১৫,৫৪০.
দুইটি সংখ্যার যোগফল ৫৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৫ গুণের সমান হলে ছোট সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুদুইটি সংখ্যার যোগফল ৫৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৫ গুণের সমান হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
তাহলে, বড় সংখ্যাটি = ৫৫ - ক

প্রশ্নমতে,
৬ক = ৫(৫৫ - ক)
বা, ৬ক = ২৭৫ - ৫ক
বা, ৬ক + ৫ক = ২৭৫
বা, ১১ক = ২৭৫
বা, ক =২৭৫/১১
∴ ক = ২৫

∴ ছোট সংখ্যাটি ২৫।
১৫,৫৪১.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মি. বেশি। ঘরটির পরিসীমা 28 মি. হলে ঘরটির দৈর্ঘ্য কত?
  1. ক) 14 মি.
  2. খ) 12 মি.
  3. গ) 10 মি.
  4. ঘ) 8 মি.
সঠিক উত্তর:
ঘ) 8 মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8 মি.
ব্যাখ্যা

ধরি, প্রস্থ = x মি.
∴ দৈর্ঘ্য = (x + 2) মি.
প্রশ্নমতে,
2 (x + x + 2) = 28
বা, 2x + 2 = 14
বা, 2x = 12
∴ x = 6
∴ দৈর্ঘ্য = (6 + 2) মি. = 8 মি.

১৫,৫৪২.
12 সে.মি. ব্যাস বিশিষ্টবৃত্তের কেন্দ্র হতে 10 সে.মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. 10 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 4 সে.মি.
সঠিক উত্তর:
8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 12 সে.মি. ব্যাসবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 10 সে.মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:


ΔOAB এ 
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,
OB2 = OA2 + AB2
102 = 62 + AB2
100 - 36 =  AB2
AB2 = 64
AB = √64
AB = 8
১৫,৫৪৩.
৫০ কি.মি./ঘণ্টা গতিতে চলে, একটি ট্রেন সঠিক সময়ে তার গন্তব্যে পৌঁছে। ট্রেনটি ৪০কি.মি. /ঘণ্টা গতিবেগে চললে তাহলে ২৪ মিনিট দেরি হয়। মোট দূরত্ব কত কিলোমিটার? 
  1. ক) ৬০ কিলোমিটার 
  2. খ) ৮০ কিলোমিটার 
  3. গ) ৮৫ কিলোমিটার 
  4. ঘ) ৯০ কিলোমিটার 
সঠিক উত্তর:
খ) ৮০ কিলোমিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ কিলোমিটার 
ব্যাখ্যা
মনেকরি
মোট দূরত্ব = ক কিলোমিটার 

প্রশ্নমতে,
ক /৪০ - ক/৫০ = ২৪/৬০
(৫ক - ৪ক)/২০০ = ২৪/৬০ 
ক/২০০ = ২৪/৬০
ক  = (২৪/৬০) × ২০০
ক = ৮০ কিলোমিটার 
১৫,৫৪৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ১২ সে. মি.
  2. খ) ১৮ সে. মি.
  3. গ) ২৪ সে. মি.
  4. ঘ) ৩৬ সে. মি.
সঠিক উত্তর:
গ) ২৪ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ৯ বর্গ সে.মি.
= ৩৬ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ ক সে.মি. 
= ৪ × ৬ সে.মি. 
= ২৪ সে.মি.। 
১৫,৫৪৫.
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ৬০ দিনে
  2. ৩০ দিনে
  3. ১৮ দিনে
  4. ৩৬ দিনে
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:
 ৬০ জন লোক করতে পারে ১৮ দিনে
১ জন লোক করতে পারে (৬০ × ১৮) দিনে
∴ ৩৬ জন লোক করতে পারে  (৬০ × ১৮)/৩৬ দিনে
= ৩০ দিনে
১৫,৫৪৬.
125 এর 5 ভিত্তিক লগ কত ?
  1. 3
  2. 2√3
  3. 4
  4. 3√2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 125 এর 5 ভিত্তিক লগ কত ?

সমাধান:
log5125
= log553
= 3 log55
= 3 × 1 [logaa = 1 ]
= 3
১৫,৫৪৭.
3x2 - x - 14 এর উৎপাদক গুলো হলো-
  1. (3x - 2)(x + 7)
  2. (3x - 7)(x - 2)
  3. (3x - 7)(x + 2)
  4. (2x - 7)(x + 7)
সঠিক উত্তর:
(3x - 7)(x + 2)
উত্তর
সঠিক উত্তর:
(3x - 7)(x + 2)
ব্যাখ্যা
3x2 - x - 14 
= 3x2 - 7x + 6x - 14
= x(3x - 7) + 2(3x - 7)
= (3x - 7)(x + 2)
১৫,৫৪৮.
x3 - x - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (x + 2) (x2 + 2x + 3)
  2. (x - 2) (x2 + 2x + 3)
  3. (x - 2) (x2 - 2x + 3)
  4. (x + 2) (x2 - 2x + 3)
সঠিক উত্তর:
(x - 2) (x2 + 2x + 3)
উত্তর
সঠিক উত্তর:
(x - 2) (x2 + 2x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - x - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
f(x) = x3 - x - 6
∴ f(2) = 23 - 2 - 6
= 8 - 8
= 0
(x - 2), f(x) এর একটি উৎপাদক।

x3 - x - 6
= x2(x - 2) + 2x(x - 2) + 3(x - 2)
= (x - 2) (x2 + 2x + 3)
১৫,৫৪৯.
sinA = cosA হলে A এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 120°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: sinA = cosA হলে A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sinA = cosA
⇒ sinA/cosA = 1
⇒ tanA = 1
⇒ tanA = tan45°
∴ A = 45°
১৫,৫৫০.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ১৫
  2. ১২
  3. ১০
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬

এদের যোগফল = ৪ + ৫ + ৬
= ১৫
১৫,৫৫১.
১০১ থেকে ১১০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি-
  1. ৩টি
  2. ৪টি
  3. ২টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

১০১ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি। সংখ্যাগুলো হচ্ছে - ১০১, ১০৩, ১০৭, ১০৯।

১৫,৫৫২.
x√0.09 = 3 হলে, x এর মান কত?
  1. ক) 3/10
  2. খ) 1/3
  3. গ) 10
  4. ঘ) 10/3
সঠিক উত্তর:
গ) 10
উত্তর
সঠিক উত্তর:
গ) 10
ব্যাখ্যা

x√0.09 = 3
⇒x = 3/√0.09
⇒x2 = 9/0.09 [বর্গ করে]
⇒x2 =100
∴x = 10

১৫,৫৫৩.
2x + (2/x) = 3 হলে, x3 + (1/x3) + 3 এর মান কত?
  1. -9/8
  2. -8/9
  3. 15/8
  4. 8/15
সঠিক উত্তর:
15/8
উত্তর
সঠিক উত্তর:
15/8
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + (2/x) = 3 হলে, x3 + (1/x3) + 3 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
2x + (2/x) = 3
বা, 2{x + (1/x)} = 3
∴ x + (1/x) = 3/2

এখন, 
x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3.x.1/x (x + 1/x)
= (3/2)3 - 3.(3/2)
= (27/8) - (9/2)
= (27 - 36)/8 
= -9/8

∴ x3 + (1/x3) + 3 
= (-9/8) + 3
= (-9 + 24)/8
= 15/8
১৫,৫৫৪.
x2 - 2x - 15 > 0 এর সমাধান সেট নিচের কোনটি?
  1. S = {x : x > 5 অথবা x < - 3}
  2. S = {x : x > 5 অথবা x < 3}
  3. S = {x : x > 5 অথবা x > - 3}
  4. S = {x : x > 5 অথবা x > 3}
সঠিক উত্তর:
S = {x : x > 5 অথবা x < - 3}
উত্তর
সঠিক উত্তর:
S = {x : x > 5 অথবা x < - 3}
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2x - 15 > 0 এর সমাধান সেট নিচের কোনটি?

সমাধান:
x2 - 2x - 15 > 0
⇒ x2 - 5x + 3x - 15 > 0
⇒ x(x - 5) + 3(x - 5) > 0
⇒ (x - 5)(x + 3) > 0 ...............(1)

(1) সত্য হবে যদি (x - 5), (x + 3) উভয়েই ধনাত্মক হয়।
x - 5 > 0
∴ x > 5

x + 3 > 0
∴ x > - 3

আবার (1) সত্য হবে যদি (x - 5), (x + 3) উভয়েই ঋনাত্মক হয়।
x - 5 < 0
∴ x < 5

x + 3 < 0
∴ x < - 3

কিন্তু,
- 3 < x < 5 এর জন্য 
(x - 5)(x + 3) এর মান ঋণাত্মক হয়। যা গ্রহণযোগ্য নয়।

∴ x এর সঠিক মান হবে x > 5 অথবা x < - 3
∴ নির্ণেয় সেট S = {x : x > 5 অথবা x < - 3}
১৫,৫৫৫.
রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত ৪ : ৫। তাদের দুইজনের দৈনিক বিক্রয় একত্রে ১৮০০০ টাকা। একমাস পর রাজুর বিক্রয় ৩০০ টাকা বেড়ে গেল এবং কবিরের বিক্রয় ৪০০ টাকা বেড়ে গেল। একমাস পর রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত কত হবে?
  1. ৮৭ : ৯৩
  2. ৫২ : ৬৭
  3. ৮৩ : ১০৪
  4. ৯৭ : ১১১
সঠিক উত্তর:
৮৩ : ১০৪
উত্তর
সঠিক উত্তর:
৮৩ : ১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত ৪ : ৫। তাদের দুইজনের দৈনিক বিক্রয় একত্রে ১৮০০০ টাকা। একমাস পর রাজুর বিক্রয় ৩০০ টাকা বেড়ে গেল এবং কবিরের বিক্রয় ৪০০ টাকা বেড়ে গেল। একমাস পর রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
রাজু ও কবিরের বিক্রয় যথাক্রমে ৪x ও ৫x

প্রশ্নমতে,
৪x + ৫x = ১৮০০০
বা, ৯x = ১৮০০০
বা, x = ১৮০০০/৯
∴ x = ২০০০

∴ একমাস পর রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত হবে =
(৪x + ৩০০) : (৫x + ৪০০)
= (৪ ⋅ ২০০০ + ৩০০) : (৫ ⋅ ২০০০ + ৪০০)
= (৮০০০ + ৩০০) : (১০০০০ + ৪০০)
= ৮৩০০ : ১০৪০০
= ৮৩ : ১০৪
১৫,৫৫৬.
a2 - 3ab - 40b2 কে উৎপাদকে বিশ্লেষণ করুন-
  1. (a - 8b)(a + 5b)
  2. (a - 9b)(a + 6b)
  3. (a - 20b)(a - 2b)
  4. (a - 10b)(a + 4b)
সঠিক উত্তর:
(a - 8b)(a + 5b)
উত্তর
সঠিক উত্তর:
(a - 8b)(a + 5b)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3ab - 40b2 কে উৎপাদকে বিশ্লেষণ করুন-

সমাধান:
= a2 - 3ab - 40b2
= a2 - 8ab + 5ab - 40b2
= a(a - 8b) + 5b(a - 8b)
= (a - 8b)(a + 5b)
১৫,৫৫৭.
কোনো ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ হলে বৃহত্তম কোণের পরিমাপ কত?
  1. ক) ১০০°
  2. খ) ১২০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
গ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০°
ব্যাখ্যা
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
তিনটি কোণের অনুপাত = ১ঃ২ঃ৩ঃ
অনুপাতের সমষ্টি = ১ + ২ + ৩ = ৬
বৃহত্তম কোণ = ( ১৮০ × ৩/৬ ) = ৯০°

১৫,৫৫৮.
সরল মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে বার্ষিক মুনাফার হার কত?
  1. ৭.৫%
  2. ১০%
  3. ১২.৫%
  4. ১৫%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে বার্ষিক মুনাফার হার কত?

সমাধান:
দেওয়া আছে,
সময়, n = ৮ বছর

মনে করি,
আসল = P
মুনাফা-আসল = ২P

∴ মুনাফা  = ২P - P = P টাকা।

আমরা জানি,
I = Pnr/১০০
⇒ P = (P × r × ৮)/১০০
⇒ r = ১০০/৮
⇒ r = ১২.৫

∴ মুনাফার হার ১২.৫%

১৫,৫৫৯.
ABC ত্রিভুজে AB = AC এবং ∠C = 30° হলে ∠A এর পরিমাণ কত?
  1. 30°
  2. 60°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে AB = AC এবং ∠C = 30° হলে ∠A এর পরিমাণ কত?

সমাধান:


ABC ত্রিভুজে AB = AC
∴ ∠B = ∠C = 30° [ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটি সমান হয়]

আবার,
∠A + ∠B  + ∠C = 180° [যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°]
⇒ ∠A = 180° - 30° - 30°
∴ ∠A = 120°
১৫,৫৬০.
কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?
  1. ৬০%
  2. ৫০%
  3. ৯০%
  4. ৪০%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?

সমাধান:
গনিতে পাশ করে = ৮০%
বাংলায় পাশ করে = ৭০%

∴ কমপক্ষে একটি বিষয়ে পাশ করে = মোট শিক্ষার্থী - উভয় বিষয়ে ফেল 
= ১০০% - ১০% 
= ৯০%

∴ উভয় বিষয়ে পাশ করে = (গনিতে পাশ + বাংলায় পাশ) - কমপক্ষে একটিতে পাশ 
= ৮০% + ৭০% - ৯০% 
= ১৫০% - ৯০% 
= ৬০%

১৫,৫৬১.
10 টি মুক্তা দিয়ে মালা তৈরী করা যাবে কত উপায়ে?
  1. ক) 5!/2
  2. খ) (10-1)!
  3. গ) 10!
  4. ঘ) 9!/2
সঠিক উত্তর:
ঘ) 9!/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9!/2
ব্যাখ্যা

চক্রাকার গঠনে একটি বস্তুকে সর্বদা স্থির রাখতে হবে এবং উল্টানো যাবে এমন n সংখ্যক বস্তু নিয়ে মালা তৈরী করা যাবে =(n-1)!/2
∴10 টি মুক্তা দিয়ে মালা তৈরী করা যাবে = (10 - 1)!/2 = 9!/2

১৫,৫৬২.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে গ.সা.গু কত?
  1. ৬০
  2. ৪০
  3. ৩০
  4. ২৫
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে গ.সা.গু কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে ৩ক, ৪ক এবং ৫ক
∴ তাদের ল.সা.গু = ৬০ক
এবং গ.সা.গু = ক
∴ ৬০ক = ২৪০০
বা, ক = ২৪০০/৬০ = ৪০

∴ গ.সা.গু = ৪০
১৫,৫৬৩.
xa = y, yb = z, zc = x হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. x = a/xbc
  2. x = b/xca
  3. y = a/zbc
  4. x = xabc
সঠিক উত্তর:
x = xabc
উত্তর
সঠিক উত্তর:
x = xabc
ব্যাখ্যা
প্রশ্ন: xa = y, yb = z, zc = x  হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান: 
দেয়া আছে 
xa = y, yb = z, zc = x

এখানে,
zc = x 
⇒ (yb)c = x
⇒ ybc = x
⇒ (xa)bc = x
⇒ xabc = x
∴ x = xabc
১৫,৫৬৪.
কোনাে স্থানে যতজন লােক ছিল প্রত্যেকে তত ৬ টাকা করে চাঁদা দেয়ায় মােট ৫৪০০ টাকা আদায় হলাে। এখানে লােকসংখ্যা কত? 
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনাে স্থানে যতজন লােক ছিল প্রত্যেকে তত ৬ টাকা করে চাঁদা দেয়ায় মােট ৫৪০০ টাকা আদায় হলাে। এখানে লােকসংখ্যা কত? 

সমাধান:
মনেকরি 
লোকসংখ্যা ক জন

প্রশ্নমতে,
৬ক × ক = ৫৪০০
৬ক= ৫৪০০
=৯০০
= ৩০
ক = ৩০
১৫,৫৬৫.
  1. 1/3
  2. 5/6
  3. 2/5
  4. 5
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১৫,৫৬৬.
36√6 এর 6 ভিত্তিক লগ কত? 
  1. 5/2
  2. 1/2
  3. 123/2
  4. 36/√6
সঠিক উত্তর:
5/2
উত্তর
সঠিক উত্তর:
5/2
ব্যাখ্যা
প্রশ্ন: 36√6 এর 6 ভিত্তিক লগ কত? 

সমাধান:
36√6 এর 6 ভিত্তিক লগ
= log636√6
= log6(62.61/2)
= log665/2 
= (5/2)log66
= (5/2) × 1
= 5/2
১৫,৫৬৭.
৫% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৭% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
  1. ৪ টাকা
  2. ৫ টাকা
  3. ৬ টাকা
  4. ৭ টাকা
সঠিক উত্তর:
৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৭% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?

সমাধান:
৫% হারে, প্রথম সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৫ × ১০০ × ৩)/১০০
= ১৫ টাকা

৭% হারে, দ্বিতীয় সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৭ × ১০০ × ৩)/১০০
= ২১ টাকা

∴পার্থক্য = ২১ - ১৫ = ৬ টাকা
১৫,৫৬৮.
1, 9, 25, 49,........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) 100
  2. খ) 81
  3. গ) 64
  4. ঘ) 88
সঠিক উত্তর:
খ) 81
উত্তর
সঠিক উত্তর:
খ) 81
ব্যাখ্যা

ধারাটি = 1, 9, 25, 49 ..............
= 1², 3², 5², 7², ..........
∴ ধারা অনুযায়ে পরবর্তী সংখ্যা = 9² = 81

১৫,৫৬৯.
।x - 4। > 3 অসমতাটির সমাধান কত?  
  1. ক) x > 4 অথবা x < 3
  2. খ) x > 6 অথবা x < 4
  3. গ) x > 3 অথবা x < 2
  4. ঘ) x > 7 অথবা x < 1
সঠিক উত্তর:
ঘ) x > 7 অথবা x < 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x > 7 অথবা x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: ।x - 4। > 3 অসমতাটির সমাধান কত?  

সমাধান: 
(x - 4) অঋণাত্মক হলে আমরা পাই,
x - 4 > 3
x - 4 + 4 > 3 + 4
x > 7

আবার 
(x - 4) ঋণাত্মক হলে আমরা পাই,
- (x - 4) > 3
- x + 4 > 3
- x + 4 - 4 > 3 - 4
- x > - 1
(- x)(- 1) < (- 1)(- 1)
x < 1
১৫,৫৭০.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৮ । যদি সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ৫৩
  3. ২৬
  4. ১৭
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৮ । যদি সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক = ক
দশক স্থানীয় অঙ্ক = খ

সংখ্যাটি = ক + ১০খ

প্রশ্নমতে,
১০ক + খ = ক + ১০খ + ৫৪
বা, ১০ক - ক + খ - ১০খ = ৫৪
বা, ৯ক - ৯খ = ৫৪
বা, ৯(ক - খ) = ৫৪
বা, ক - খ = ৫৪/৯
বা, ক - খ = ৬ .................. (১)

দেওয়া আছে,
ক + খ = ৮ ............ (২)

(১) ও (২) নং সমীকরণ যোগ করে পাই,
২ক = ৮ + ৬ = ১৪
বা, ক = ১৪/২
বা, ক = ৭

ক এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
৭ + খ = ৮
বা, খ = ৮ - ৭ = ১

∴ সংখ্যাটি = ক + ১০খ = ৭ + (১০ × ১) = ৭ + ১০ = ১৭
১৫,৫৭১.
প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় ক্রয় করে ১৫০ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ৩০০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন?
  1. ১১৫ মিটার
  2. ১২০ মিটার
  3. ১২৫ মিটার
  4. ১৩০ মিটার
সঠিক উত্তর:
১২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় ক্রয় করে ১৫০ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ৩০০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন?

সমাধান:
ধরি,
দোকানদার কাপড় ক্রয় করেছিলেন = ক মিটার

প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় এর ক্রয়মূল্য = ১২৫ক টাকা
প্রতি মিটার ১৫০ টাকা দরে কাপড় এর বিক্রয়মূল্য = ১৫০ক টাকা

প্রশ্নমতে,
১৫০ক - ১২৫ক = ৩০০০
⇒ ২৫ক = ৩০০০
⇒ ক = ৩০০০/২৫
⇒ ক = ১২০

∴ তিনি ১২০ মিটার কাপড় ক্রয় করেছিলেন।
১৫,৫৭২.
যদি rsinθ = 2, rcosθ = √2 হয়, তবে √2cotθ + 5 =?
  1. 4
  2. 8
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি rsinθ = 2, rcosθ = √2 হয়, তবে √2cotθ + 5 =?

সমাধান:
দেওয়া আছে,
rsinθ = 2 ......... (1)
rcosθ = √2 .............. (2)

(2) ÷ (1) হতে পাই
rcosθ/rsinθ = √2/2
বা, cotθ = 1/√2
বা, √2cotθ = 1

এখন, প্রদত্ত রাশি,
√2cotθ + 5
= 1 + 5 = 6
১৫,৫৭৩.
(5x - 3y) এর বর্গ হচ্ছে:
  1. 15x2 + 30xy + 9y2
  2. 25x2 - 30xy + 9y2
  3. 25x2 + 9y2
  4. 25x2 - 30xy - 9y2
সঠিক উত্তর:
25x2 - 30xy + 9y2
উত্তর
সঠিক উত্তর:
25x2 - 30xy + 9y2
ব্যাখ্যা

প্রশ্ন: (5x - 3y) এর বর্গ হচ্ছে:

সমাধান: 
(5x + 3y) এর বর্গ
= (5x - 3y)2
= (5x)2 - 2.5x.3y + (3y)2
= 25x2 - 30xy + 9y2  । 

১৫,৫৭৪.
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক কত?
  1. মধ্যক 19 এবং প্রচুরক 23
  2. মধ্যক 24 এবং প্রচুরক 17
  3. মধ্যক 17 এবং প্রচুরক 25
  4. মধ্যক 23 এবং প্রচুরক 19
সঠিক উত্তর:
মধ্যক 23 এবং প্রচুরক 19
উত্তর
সঠিক উত্তর:
মধ্যক 23 এবং প্রচুরক 19
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক কত?

সমাধান:
মোট পদ সংখ্যা আছে ১৯ টি, এর ১০ম পদ হচ্ছে মধ্যক।
∴ মধ্যক = 23

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক ২ বার আছে 19 সংখ্যাটি।
∴ প্রচুরক = 19
১৫,৫৭৫.
রম্বসের কর্ণদ্বয় পরস্পর ‘O’ বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ -
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থুলকোণ
  3. গ) সরলকোণ
  4. ঘ) সমকোণ
সঠিক উত্তর:
ঘ) সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমকোণ
ব্যাখ্যা
রম্বস: যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।


রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
কর্ণদ্বয় কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে।
১৫,৫৭৬.
যদি (81)4x + 5 = (27)4x + 6 হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. - 1/2
  3. 4
  4. - 1
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (81)4x + 5 = (27)4x + 6 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(81)4x + 5 = (27)4x + 6
⇒ (34)(4x + 5) = (33)(4x + 6)
⇒ 3(16x + 20) = 3(12x + 18)
⇒ (16x + 20) = (12x + 18) 
⇒ 16x - 12x = 18 - 20
⇒ 4x = - 2
⇒ x = - 2/4
∴ x = - 1/2
১৫,৫৭৭.
এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৬০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 
  1. ক) ৪২০০ টাকা 
  2. খ) ৪৫০০ টাকা 
  3. গ) ৪৮০০ টাকা 
  4. ঘ) ৫২০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ৪৮০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮০০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি 
মোট সম্পত্তি = ১ অংশ 
পুত্রকে দিলেন = ২/৩ অংশ 
কন্যাকে দিলেন = ১/৩ অংশ 

পুত্র বেশি পেল = {(২/৩) - (১/৩)} অংশ 
                        = (২ - ১)/৩ অংশ 
                        = ১/৩ 

প্রশ্নমতে,
১/৩ অংশ = ১৬০০ টাকা 
১ বা (সম্পূর্ণ ) অংশ = ১৬০০ × (৩/১) টাকা 
                               = ৪৮০০ টাকা 
১৫,৫৭৮.
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১১ হয় তবে চতুর্থ পদটি কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৪
  4. ২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১১ হয় তবে চতুর্থ পদটি কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১১ হলে -
সাধারণ অন্তর = (১১ - ৪)
= ৭

∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর
= ১১ + ৭
= ১৮

 চতুর্থ পদ = তৃতীয়পদ + সাধারণ অন্তর
= ১৮ + ৭
= ২৫
১৫,৫৭৯.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
(৬+৮+১০)/৩ = (x+৭+৯)/৩ [সংখ্যাটি x ধরে নেই]
বা, ২৪ - ১৬ = x
∴ x = ৮
১৫,৫৮০.
x + y = 5 এবং  x - y = 3 হলে, 2x2 + 2y2 = কত? 
  1. 16
  2. 20
  3. 24
  4. 34
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 5 এবং  x - y = 3 হলে, 2x2 + 2y2 = কত? 

সমাধান: 
2x2 + 2y2
= 2(x2 + y2)
= (x + y)2 + (x - y)2 
= (5)2 + (3)2 
= 25 + 9 
= 34

১৫,৫৮১.
ধানে চাল ও তুষের অনুপাত ৪ : ১ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে? 
  1. ক) ৬০%
  2. খ) ৮০%
  3. গ) ৭০%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
খ) ৮০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ধানে চাল ও তুষের অনুপাত ৪ : ১ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে? 

সমাধান: 
ধানের চাল ও তুষের অনুপাত ৪ : ১
অনুপাতের যোগফল =  ৪ + ১ = ৫

এতে শতকরা চালের পরিমাণ = (৪/৫) × ১০০%
= ৮০%
১৫,৫৮২.
বার্ষিক শতকরা ৮.৫ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
  1. ৫০০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৫৫০০ টাকা
  4. ৬০০০ টাকা
সঠিক উত্তর:
৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮.৫ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার, r = ৮.৫% = ৮.৫/১০০
সময়, n = ৬ বছর
মুনাফা, I = ২৫৫০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
= ২৫৫০/{৬ × (৮.৫/১০০)}
= (২৫৫০ × ১০০)/৫১
∴ P = ৫০০০

∴ আসল = ৫০০০ টাকা
১৫,৫৮৩.
(1 + 2 + 3 + ....... + 29 + 30) + (29 + ....... + 3 + 2 + 1) = কত?
  1. 465
  2. 840
  3. 900
  4. 1020
সঠিক উত্তর:
900
উত্তর
সঠিক উত্তর:
900
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + 2 + 3 + ....... + 29 + 30) + (29 + ....... + 3 + 2 + 1) = কত?

সমাধান:
ধারাটির অংশ দুইটি।
১ম অংশ: 1 + 2 + 3 + ....... + 29 + 30
২য় অংশ: 1 + 2 + 3 + ....... + 29

১ম অংশের সমষ্টি = {30(30 + 1)}/2 = 465
২য় অংশের সমষ্টি = {29(29 + 1)}/2 = 435

ধারাটির মোট সমষ্টি  = 465 + 435
= 900
১৫,৫৮৪.
tan 30° এর মান কত?
  1. √3
  2. √3/2
  3. 1/√3
  4. 1/2
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা

প্রশ্ন: tan 30° এর মান কত?

সমাধান: 
আমরা জানি, 
tan 30° = 1/√3
tan 60° = √3
sin 30° = 1/2 
sin 60° = √3/2

সুতরাং,  tan 30° এর মান 1/√3.

১৫,৫৮৫.
  1. 28
  2. 18
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

১৫,৫৮৬.
একটি সংখ্যা ৮০ হতে যত বড় ১৩০ হতে ততো ছোট সংখ্যাটি কত?
  1. ৮৫
  2. ৯০
  3. ৯৫
  4. ১০৫
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৮০ হতে যত বড় ১৩০ হতে ততো ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

∴ ক - ৮০ = ১৩০ - ক
বা, ২ক = ২১০
∴ ক = ১০৫
১৫,৫৮৭.
x2 + x - (a + 1)(a + 2) এর একটি উৎপাদক-
  1. ক) x + a + 1
  2. খ) x + a - 1
  3. গ) x - a - 1
  4. ঘ) x - a - 2
সঠিক উত্তর:
গ) x - a - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x - a - 1
ব্যাখ্যা

x2 + x - (a + 1)(a + 2)
= x2 + x - (a + 1){(a + 1) + 1}
= x2 + x - b(b + 1) [ধরি, b = a + 1]
= x2 + x - b2 - b
= x2 + x - b2 - b
= x2 - b2 + x - b
= (x + b)(x - b) + 1(x - b)
= (x - b)(x + b + 1)
= (x - a - 1)(x + a + 1 + 1)
= (x - a - 1)(x + a + 2)

১৫,৫৮৮.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩০ বর্গফুট। যদি উচ্চতা ৩ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ৯ ফুট
  2. ১০ ফুট
  3. ১১ ফুট
  4. ১২ ফুট
সঠিক উত্তর:
৯ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৯ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩০ বর্গফুট। যদি উচ্চতা ৩ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বড় বাহুটি = ক ফুট
ছোট বাহুটি = ক - ২ ফুট

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
⇒ ৩০ = (১/২) × {ক + (ক - ২)} × ৩
⇒ ৩০ = (১/২) × (২ক - ২) × ৩
⇒ ৬ক - ৬ = ৬০
⇒ ৬ক = ৬৬
⇒ ক = ১১

অতএব, ছোট বাহুটি = ১১ - ২ = ৯ ফুট
১৫,৫৮৯.
7a2 - a - 8 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (7a - 8) (a + 1)
  2. (8a - 7) (a - 1)
  3. (7a - 7) (a + 8)
  4. (8a + 7) (a + 7)
সঠিক উত্তর:
(7a - 8) (a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(7a - 8) (a + 1)
ব্যাখ্যা
7a2 - a - 8 
= 7a2 - 8a + 7a - 8
= a(7a - 8) + 1(7a - 8)
= (7a - 8) (a + 1)
১৫,৫৯০.
33a - 7 = 23a - 7 হলে, 6a এর মান কত?
  1. 3/7
  2. 5/3
  3. 7/3
  4. 14
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: 33a - 7 = 23a - 7 হলে, 6a এর মান কত?

সমাধান:
33a - 7 = 23a - 7
⇒ 33a - 7/23a - 7 = 1
⇒ (3/2)3a - 7 = (3/2)0
⇒ 3a - 7 = 0
⇒ 3a = 7
⇒ a = 7/3
⇒ 6a = 6 × (7/3)
⇒ 6a = 14
১৫,৫৯১.
sinA + cosecA = 2 হলে, sinA = কত?
  1. 0
  2. 1
  3. 1/2
  4. √2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: sinA + cosecA = 2 হলে, sinA = কত?

সমাধান:
sinA + cosecA = 2
⇒ sinA + (1/sinA) = 2
⇒ (sin2A + 1)/sinA = 2
⇒ sin2A + 1 = 2sinA
⇒ sin2A - 2sinA + 1 = 0
⇒ (sinA - 1)2 = 0
⇒ sinA - 1 = 0
∴ sinA = 1
১৫,৫৯২.
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর সংযােজক রেখাংশকে কি বলা হয়?
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) পরিধি
সঠিক উত্তর:
খ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) জ্যা
ব্যাখ্যা
একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
১৫,৫৯৩.
চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কেজি চালের বর্তমান মূল্য কত? 
  1. ক) ৭.২০ টাকা
  2. খ) ৭.৮০ টাকা
  3. গ) ৮.২০ টাকা
  4. ঘ) ৮.৫০ টাকা
সঠিক উত্তর:
ক) ৭.২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭.২০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় চালের মূল্য কমে ১২ টাকা
  ১ টাকায় চালের মূল্য কমে ১২/১০০ টাকা
৬০০০  টাকায় চালের মূল্য কমে (১২ × ৬০০০)/১০০ টাকা
                                               = ৭২০ টাকা

৭২০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়।
সুতরাং ১ কুইন্টাল চালের দাম ৭২০ টাকা।

১কেজি চালের দাম = ৭২০/১০০ টাকা 
                             = ৭.২০ টাকা 
১৫,৫৯৪.
দুটি অসম সংখ্যার গড় ব্যবধান ৩ হলে, পরিসর কত?
  1. - ১.৫
  2. ১.৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন:  দুটি অসম সংখ্যার গড় ব্যবধান ৩ হলে, পরিসর কত?

সমাধান: 
দুটি অসম সংখ্যার গড় ব্যবধান = পরিসর/২ 
⇒ পরিসর = ২ × ৩ 
= ৬ 
১৫,৫৯৫.
যদি A = {1, 2, 3, 4, 5} হয়, তাহলে এর প্রকৃত উপসেট কয়টি? 
  1. 28
  2. 30
  3. 31
  4. 32
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4, 5} হয়, তাহলে এর প্রকৃত উপসেট কয়টি? 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {1, 2, 3, 4, 5}

আমরা জানি,
কোন সেটের প্রকৃত উপসেট = 2n - 1 
এখানে, 
n = সেটের উপাদান সংখ্যা = 3 

∴ প্রকৃত উপসেট = 2n - 1 
= 25 - 1 
= 32 - 1 
= 31 
১৫,৫৯৬.
প্রদত্তচিত্রের ∠ACB = কত ডিগ্রী?
  1. ক) 60°
  2. খ) 90°
  3. গ) 45°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
খ) 90°
উত্তর
সঠিক উত্তর:
খ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্তচিত্রের ∠ACB = কত ডিগ্রী?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ।

এখানে,
∠ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ।
∴ ∠ACB = 90°
১৫,৫৯৭.
রোমান সংখ্যায় MMDCCL = ?
  1. 2650
  2. 2750
  3. 2950
  4. 2850
সঠিক উত্তর:
2750
উত্তর
সঠিক উত্তর:
2750
ব্যাখ্যা

প্রশ্ন: রোমান সংখ্যায় MMDCCL = ?

সমাধান:
রোমান সংখ্যায়, 
M = 1000
D = 500
C = 100
L = 50

∴ সমষ্টি = (2 × 1000) + 500 + (2 × 100) + 50
= 2000 + 500 + 200 + 50
= 2750

১৫,৫৯৮.
একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৯০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘন্টায় ৫২ মাইল বেগে যায়, তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে?
  1. ক) ৪০
  2. খ) ৩৪
  3. গ) ৫২
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ৩৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪
ব্যাখ্যা

একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৯০ মাইল যেতে হবে
প্রথম ৩ ঘণ্টায় ৫২ মাইল বেগে যায় ৩ × ৫২ = ১৫৬ মাইল
বাকি থাকে ১৯০ - ১৫৬ = ৩৪ মাইল, যা তাকে শেষ এক ঘণ্টায় যেতে হবে।

সুতরাং উত্তর হবে ৩৪ মাইল প্রতি ঘণ্টা বেগ

১৫,৫৯৯.
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) একটি
  2. খ) তিনটি
  3. গ) দুইটি
  4. ঘ) চারটি
সঠিক উত্তর:
গ) দুইটি
উত্তর
সঠিক উত্তর:
গ) দুইটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 

সমাধান: 
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যুনতম ২টি ও সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।
১৫,৬০০.
একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?
  1. 8
  2. 4
  3. 2
  4. 1/2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন : একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?

সমাধান : 
ধরি,
স্রোতের অনুকূলে 5 কি. মি যায় x  ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে ৩ কিমি যায় x  ঘণ্টা

স্রোতের অনুকূলে বেগ = 5/x কিমি/ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = 3/x কিমি/ ঘণ্টা

প্রশ্নমতে,
15/(5/x) + 15/(3/x) =4
=>15×(x/5) + 15×(x/3)=4
=>3x + 5x = 4
=>8x=4
=>x =1/2
স্রোতের অনুকূলে বেগ = 5/(1/2) = 10 কিমি/ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = 3/(1/2) কিমি/ঘন্টা = 6 কিমি/ ঘণ্টা

নৌকার বেগ =(10 + 6)/2 = 8 কিমি/ ঘণ্টা
স্রোতের বেগ =(10 - 6)/2 = 2 কিমি/ ঘণ্টা