বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১০৬ / ৪৭৫ · ১০,৫০১১০,৬০০ / ৪৭,৮৩৩

১০,৫০১.
x2y - xy2 এবং x2 - xy রাশিদ্বয়ের গ.সা.গু কত?
  1. x(x - y)
  2. xy(x - y)
  3. x2y(x - y)2
  4. xy(x - y)2
সঠিক উত্তর:
x(x - y)
উত্তর
সঠিক উত্তর:
x(x - y)
ব্যাখ্যা
প্রশ্ন: x2y - xy2 এবং x2 - xy রাশিদ্বয়ের গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = x2y - xy2
= xy(x - y)

২য় রাশি = x2 - xy
= x(x - y)

∴ x2y - xy2 এবং x2 - xy রাশিদ্বয়ের গ.সা.গু = x(x - y)
১০,৫০২.
১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়?
  1. ৩০
  2. ৩৪
  3. ৩৬
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? 

সমাধান:
১০০ এর চেয়ে ক্ষুদ্র পূর্ণ বর্গ সংখ্যা ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১ 

একটি সংখ্যা ১ হলে অপরটি ৮ টির (৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১) যেকোন একটি হতে পারে।  
একটি সংখ্যা ৪ হলে অপরটি ৭ (৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১ ) টির যেকোন একটি হতে পারে। 
একটি সংখ্যা ৯ হলে অপরটি ৬ (১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১) টির যেকোন একটি হতে পারে।  
একটি সংখ্যা ১৬ হলে অপরটি ৫ (২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১) টির যেকোন একটি হতে পারে। 
একটি সংখ্যা ২৫ হলে অপরটি ৩ টির (৩৬, ৪৯, ৬৪) যেকোন একটি হতে পারে। 
একটি সংখ্যা ৩৬ হলে অপরটি ১ টি (৪৯) হতে পারে। 
আবার, (১ + ১), (৪ + ৪), (৯ + ৯), (১৬ + ১৬), (২৫ + ২৫), (৩৬ + ৩৬), (৪৯+৪৯) এই ৭ টি সংখ্যা ১০০ অপেক্ষা ছোট।  

মোট = ৮ + ৭ + ৬ + ৫ + ৩ + ১ + ৭ = ৩৭ টি

৩টি সংখ্যা ৫০,৬৫,৮৫ দুইবার গণনা করা হয়েছে। 
অতএব, সঠিক উত্তর ৩৭ - ৩ = ৩৪ টি। 

১০,৫০৩.
log2 + log4 + log8 + ………. ধারাটির ১ম 16 টি পদের সমষ্টি কত?
  1. 136log2
  2. 156log2
  3. 176log2
  4. 186log2
সঠিক উত্তর:
136log2
উত্তর
সঠিক উত্তর:
136log2
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + ………. ধারাটির ১ম 16 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = log2
সাধারণ অন্তর, d = log4 – log2 = log4/log2 = log2
এবং n = 16

আমরা জানি,
Sn = (n/2){2a + (n – 1)d}
S16 = (16/2){2 · log2 + (16 – 1)log2}
= 8(2log2 + 15log2)
= 8 · 17log2
= 136log2
১০,৫০৪.
একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে আড়াআড়িভাবে হেঁটে 5√5 মিটার দূরত্ব অতিক্রম করলে এবং জমির দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ হলে, জমির ক্ষেত্রফল কত?
  1. ক) 50 বর্গমিটার
  2. খ) 50√5 বর্গমিটার
  3. গ) 25 বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 50 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 50 বর্গমিটার
ব্যাখ্যা

একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে আড়াআড়িভাবে হেঁটে আয়াতাকার জমির কর্ণের সমান দূরত্ব 5√5 মিটার অতিক্রম করলেন।
ধরি, প্রস্থ = x
∴ দৈর্ঘ্য = 2x
প্রশ্নমতে,
কর্ণ = √(দৈর্ঘ্য² + প্রস্থ²)
⟹5√5 = √{(2x)² + x²}
⇒5√5 = √(4x² + x²)
⇒5√5 = √(5x²)
⇒5√5 = x√5
⇒ x = 5
∴জমির ক্ষেত্রফল = 2x ×x = 2x² = 2×5² = 50 বর্গমিটার

১০,৫০৫.
|x + 7| ≤ 8 হলে, x এর সর্বনিম্ন মান কত?
  1. 7
  2. 1
  3. -1
  4. -15
সঠিক উত্তর:
-15
উত্তর
সঠিক উত্তর:
-15
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 7| ≤ 8 হলে, x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
|x + 7| ≤ 8
⇒ - 8 ≤ x + 7 ≤ 8
⇒ - 8 - 7 ≤ x + 7 - 7 ≤ 8 - 7
⇒ - 15 ≤ x ≤ 1

∴ x এর সর্বনিম্ন মান = - 15

১০,৫০৬.
x + 2y = 9 এবং 2x - y = 3 হলে, (x, y) =?
  1. (3, 2)
  2. (2, 2)
  3. (3, 3)
  4. (2, 3)
সঠিক উত্তর:
(3, 3)
উত্তর
সঠিক উত্তর:
(3, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 9 এবং 2x - y = 3 হলে, (x, y) =?

সমাধান:
x + 2y = 9 ……..……..(1)
2x - y = 3 ………….(2)

সমীকরণ (2) হতে পাই,
y = 2x - 3 …………(3) 

সমীকরণ (1) এ y এর মান বসিয়ে পাই,
x + 2(2x - 3) = 9
বা, x + 4x - 6 = 9
বা, 5x = 6 + 9
বা, 5x = 15
বা, x = 15/5
∴ x = 3

এখন x এর মান সমীকরণ (3) -এ বসিয়ে পাই,
 y = 2× 3 - 3
= 6 - 3
= 3 

∴ নির্ণেয় সমাধান (x, y) = (3, 3)  
১০,৫০৭.
x < 0 এবং 14x + x2 = 0 হলে x = ?
  1. ক) -15
  2. খ) -14
  3. গ) 0
  4. ঘ) 14
সঠিক উত্তর:
খ) -14
উত্তর
সঠিক উত্তর:
খ) -14
ব্যাখ্যা

14x + x2 = 0
বা, x2 = -14x
∴ x = -14

১০,৫০৮.
যদি A = {x : x2 = 25 এবং 2x - 3 = 5} হয় তবে A =?
  1. {- 5, 5}
  2. {4}
  3. {5}
  4. { }
সঠিক উত্তর:
{ }
উত্তর
সঠিক উত্তর:
{ }
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {x : x2 = 25 এবং 2x - 3 = 5} হয় তবে A =?

সমাধান:
x2 = 25
⇒ x = ± 5

আবার,
2x - 3 = 5
⇒ 2x = 8
∴ x = 4

সমীকরণগুলো থেকে দেখা যায় x এর এমন কোন মান নেই যা উভয় সমীকরণকেই সিদ্ধ করে।
∴ A একটি ফাঁকা সেট হবে।
A = { }

বি:দ্র: কোন সেটের শর্তে 'এবং' লেখা থাকলে সকল শর্তকেই সিদ্ধ করতে হবে।
১০,৫০৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 12 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 32 বর্গ একক
  2. 36 বর্গ একক
  3. 40 বর্গ একক
  4. 48 বর্গ একক
সঠিক উত্তর:
48 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
48 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 12 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু = a একক
এবং ভূমি = b একক হলে,
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) বর্গএকক

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য =10 একক
ভূমির দৈর্ঘ্য = 12 একক

এখানে, a = 10 একক, b= 12 একক
∴ ক্ষেত্রফল = (12/4)√(4 × 102 - 122) বর্গএ কক
= 3√(4 × 100 - 144) বর্গ একক
= 3√(400 - 144) বর্গ একক
= 3√256 বর্গ একক
= 3 × 16 বর্গ একক
= 48 বর্গ একক
১০,৫১০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম কোণ অপর ২টি কোণের সমষ্টির দ্বিগুণ হলে, অপর যে কোনো একটি কোণের মান কত?
  1. 30°
  2. 50°
  3. 60°
  4. 80°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম কোণ অপর ২টি কোণের সমষ্টির দ্বিগুণ হলে, অপর যে কোনো একটি কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে।

ধরি,
অপর যেকোনো একটি কোণের মান = x
∴ অপর ২টি কোণের সমষ্টি = x + x = 2x

∴ বৃহত্তম কোণ = ২ × (অপর ২টি কোণের সমষ্টি)
= 2x × 2
= 4x

প্রশ্নমতে
x + x + 4x = 180°
⇒ 6x = 180°
⇒ x = 180°/6
∴ x = 30°

∴ অপর যে কোনো একটি কোণের মান 30°
১০,৫১১.
প্রদত্ত ধারার প্রশ্নবোধক স্থানে কত বসবে? 
২, ৪, ৮, ১৬  ?
  1. ক) ৩২
  2. খ) ৬৪
  3. গ) ৩৬
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
ক) ৩২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারার প্রশ্নবোধক স্থানে কত বসবে? 
২, ৪, ৮, ১৬  ?

সমাধান:
২, ৪, ৮, ১৬ .....
= ২, ২, ২, ২, ২ ..........
∴ ২ = ৩২
১০,৫১২.
১০২৪ এর বর্গমূল কত?
  1. ক) ৫২
  2. খ) ৩২
  3. গ) ৬২
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
খ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০২৪ এর বর্গমূল কত?

সমাধান:
১০২৪ এর বর্গমূল = √১০২৪
= ৩২
১০,৫১৩.
১ + ৪ + ৭ + ১০ + ...... + ৯১ ধারাটির যোগফল কত?
  1. ক) ১০০২
  2. খ) ১২৪২
  3. গ) ১৪২৬
  4. ঘ) ১৬২৪
সঠিক উত্তর:
গ) ১৪২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪২৬
ব্যাখ্যা

n তম পদ
= a+(n-1)d
91 = 1+(n-1)3
বা, 91 = 1 + 3n - 3
বা, 3n = 91 + 2
n = 31
আবার n তম পদের যোগফল
= n/2{2a + (n - 1)d}
= 31/2{2.1 + (31 - 1)3}
= 15.5 × (2 + 90)
= 1426

১০,৫১৪.
১৭০০ টাকার ৫ বছরের সরল সুদ ৫১০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
  1. ৩%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
সঠিক উত্তর:
৬%
উত্তর
সঠিক উত্তর:
৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭০০ টাকার ৫ বছরের সরল সুদ ৫১০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?

সমাধান:
আমরা জানি,
সুদের হার = (সুদ × ১০০)/(সময় × আসল)
= (৫১০ × ১০০)/(৫ × ১৭০০)
= ৬ টাকা বা ৬%
১০,৫১৫.
একজন বিক্রেতা একটি বাটি ৩০% লাভে ৬৫ টাকায় বিক্রি করেন। যদি তিনি লাভের পরিমাণ ২০% এ নামিয়ে আনেন তাহলে বাটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ৫০ টাকা
  2. ৫৫ টাকা
  3. ৬০ টাকা
  4. ৬২ টাকা
সঠিক উত্তর:
৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি বাটি ৩০% লাভে ৬৫ টাকায় বিক্রি করেন। যদি তিনি লাভের পরিমাণ ২০% এ নামিয়ে আনেন তাহলে বাটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
ধরি,
বাটির ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ৩০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + (১০০ এর ৩০%) = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা 

বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৩০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬৫)/১৩০ টাকা = ৫০ টাকা 

এখন,
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়ম্যুল্য = (১২০ × ৫০)/১০০ = ৬০ টাকা 

অর্থাৎ যদি বিক্রেতা লাভের পরিমাণ ২০% এ নামিয়ে এনে বিক্রি করেন তাহলে বাটির বিক্রয়মূল্য হবে ৬০ টাকা ।
১০,৫১৬.
একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন লোকের ২৫ দিন সময় লাগে। ১৮ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ১২০ জন
  2. ১৪০ জন
  3. ১৮০ জন
  4. ২৪০ জন
সঠিক উত্তর:
১৪০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন লোকের ২৫ দিন সময় লাগে। ১৮ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?  

সমাধান: 
বাঁধ তৈরি করতে ,
২৫ দিনে লোক লাগে= ৩৬০ জন 
∴ ১ দিনে লোক লাগে = ৩৬০ × ২৫ জন
∴ ১৮ দিনে লোক লাগে = ( ৩৬০×২৫ ) / ১৮ জন
= ৫০০ জন

অতএব, অতিরিক্ত লোক প্রয়োজন হবে = ৫০০- ৩৬০ = ১৪০ জন
১০,৫১৭.
a2 + 1 = 3a হলে, a3 + (1/a3) এর মান কত?
  1. 9
  2. 15
  3. 18
  4. 27
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 1 = 3a হলে, a3 + (1/a3) এর মান কত?

সমাধান:
a2 + 1 = 3a
⇒ (a2/a) + (1/a) = 3a/a
⇒ a + (1/a) = 3

a3 + (1/a3) = {a + (1/a)}3 - 3 ⋅ a ⋅ (1/a){a + (1/a)}
= 33 - 3 ⋅ 3
= 27 - 9
= 18
১০,৫১৮.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 
  1. ৬৩ 
  2. ৬৭ 
  3. ৬৮ 
  4. ৬৯ 
সঠিক উত্তর:
৬৯ 
উত্তর
সঠিক উত্তর:
৬৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 

সমাধান: 
৪০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
আবার, 
৪০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮

∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১৩৮/২
= ৬৯ ।

১০,৫১৯.
3 + 6 + 12 + 24 + …………… এই ধারাটির কোন পদের মান 768? 
  1. ৬ম পদ
  2. ৭ম পদ
  3. ৯ম পদ
  4. ৮ম পদ
সঠিক উত্তর:
৯ম পদ
উত্তর
সঠিক উত্তর:
৯ম পদ
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 6 + 12 + 24 + …………… এই ধারাটির কোন পদের মান 768?

সমাধান:
এটি একটি গুণোত্তর ধারা।
ধারাটির ১ম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 6/3 = 2

∴ n তম পদ = a rn - 1

⇒ 3 × 2n -1 = 768
⇒ 2n -1 = 768/3
⇒ 2n -1  = 256
⇒ 2n - 1  = 28
⇒ n - 1 = 8
∴ n = 9

∴ ধারাটির ৯ম পদের মান 768

১০,৫২০.
log9 + log81 + log729 +................ ধারাটির প্রথম 30 টি পদের সমষ্টি কত?
  1. 315 log9
  2. 355 log9
  3. 425 log9
  4. 465 log9
সঠিক উত্তর:
465 log9
উত্তর
সঠিক উত্তর:
465 log9
ব্যাখ্যা
প্রশ্ন: log9 + log81 + log729 +................ ধারাটির প্রথম 30 টি পদের সমষ্টি কত?

সমাধান:
log9 + log81 + log729 +................
=log9 + log92 + log93 +................ 
= log9 + 2log9 + 3log9 +................ 
= (1 + 2 + 3.............) log9

এখন, (1 + 2 +3.............) ধারাটির প্রথম 30 টি পদের সমষ্টি 
= {30 × (30 + 1)}/2
= 15 × 31
= 465

∴ ধারাটির প্রথম 30 টি পদের সমষ্টি = 465 log9
১০,৫২১.
log√381 এর মান কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: log√381 এর মান কত?

সমাধান: 
log√381
= log√334
= log√3(√3)2 × 4
= log√3(√3)8
= 8log√3√3
= 8 .1
= 8
১০,৫২২.
ছোট থেকে বড় আকারে সাজানো n সংখ্যক উপাত্তের কত তম পদ মধ্যমা হবে যেখানে n বিজোড় সংখ্যা?
  1. ক) n/2
  2. খ) (n - 1)/2
  3. গ) (n + 1)/2
  4. ঘ) (n/2) + 1
সঠিক উত্তর:
গ) (n + 1)/2
উত্তর
সঠিক উত্তর:
গ) (n + 1)/2
ব্যাখ্যা

মধ্যমার সংজ্ঞানুসারে।

১০,৫২৩.
A bag contains 10 mangoes out of which 4 are rotten, two mangoes are taken out together. If one of them is found to be good, the probability that other also good is -
  1. ক) 1/3
  2. খ) 8/15
  3. গ) 5/18
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
ক) 1/3
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/3
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
১০,৫২৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 20 মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি 14 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 32√6 বর্গ মি.
  2. 36√6 বর্গ মি.
  3. 40√6 বর্গ মি.
  4. 42√6 বর্গ মি.
সঠিক উত্তর:
40√6 বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
40√6 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 20 মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি 14 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি, b = 20 মি. 
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 14 মি.

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (20/4)√{4 × (14)2 - (20)2}
= 5{√(784 - 400)}
= 5√384
= 5 × 8√6
= 40√6 বর্গ মি.
১০,৫২৫.
একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?
  1. ৩৬৮ টাকা
  2. ৩৮৪ টাকা
  3. ৪৩২ টাকা
  4. ৫৬৮ টাকা
সঠিক উত্তর:
৪৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?
 
সমাধান:
নির্মাতার ২০% লাভে,
নির্মাণ খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴  নির্মাণ খরচ ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴  নির্মাণ খরচ ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩০০ টাকা
= ৩৬০ টাকা 
 
খুচরা বিক্রেতার ২০% লাভে,
ক্রয়মূল্য ৩৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩৬০ টাকা
= ৪৩২ টাকা
১০,৫২৬.
sin(nπ/6) অনুক্রমটির পঞ্চম পদ কোনটি?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) √3/2
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: sin(nπ/6) অনুক্রমটির পঞ্চম পদ কোনটি?

সমাধান:
sin(nπ/6) অনুক্রমটির পঞ্চম পদ = sin(5π/6) [এখানে n = 5]

এখন,
sin (5π/6)
= sin {(5 × 180°)/6}
= sin 150°
= sin (180° - 30°)
= sin30°
∴ sin (5π/6) = 1/2
১০,৫২৭.
৪/৯, ৬/১৫ ও ৮/২১ এর ল.সা.গু নিচের কোনটি?
  1. ১০৪/৩
  2. ৪/৫
  3. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৪/৯, ৬/১৫ ও ৮/২১ এর ল.সা.গু নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি, ভগ্নাংশের ল.সা.গু. = (লব গুলোর ল.সা.গু.)/(হর গুলোর গ.সা.গু.)

এখানে, লব ৪, ৬ ও ৮ এর ল.সা.গু. = ২৪
এবং হর ৯, ১৫ ও ২১ এর গ.সা.গু. = ৩

∴ ল.সা.গু. = ২৪/৩ = ৮

১০,৫২৮.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দু’টি সর্বদা-
  1. সমান
  2. সমকোণ
  3. সূক্ষকোণ
  4. স্থূলকোণ
সঠিক উত্তর:
সূক্ষকোণ
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষকোণ
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দু’টি সর্বদা সূক্ষকোণ।

১০,৫২৯.
'BANGLA' শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?
  1. 296
  2. 240
  3. 188
  4. 156
সঠিক উত্তর:
240
উত্তর
সঠিক উত্তর:
240
ব্যাখ্যা
প্রশ্ন: 'BANGLA' শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?

সমাধান:
'BANGLA' শব্দটিতে মোট 6 টি বর্ণ রয়েছে, যার মধ্যে 4 টি ব্যঞ্জনবর্ণ এবং 2 টি স্বরবর্ণ।
এখন, প্রথম শূণ্যস্থানটি ব্যঞ্জনবর্ণ দিয়ে পূর্ণ করার উপায় = 4P1 = 4
অবশিষ্ট পাঁচটি যার মধ্যে A = 2 বার,
বাকি পাঁচটি সাজানোর উপায় = 5!/2! = 60 উপায়ে

তাহলে, মোট বিন্যাস সংখ্যা = 60 × 4 = 240
১০,৫৩০.
log6 = 0.7781 এবং log3 = 0.4771 হলে, log 18 এর মান কত?
  1. 1.1761
  2. 0.3712
  3. 1.2552
  4. 0.3010
সঠিক উত্তর:
1.2552
উত্তর
সঠিক উত্তর:
1.2552
ব্যাখ্যা
প্রশ্ন: log6 = 0.7781 এবং log3 = 0.4771 হলে, log 18 এর মান কত?

সমাধান:
log18 = log(6 × 3)
= log6 + log3
= 0.7781 + 0.4771
= 1.2552
১০,৫৩১.
p3 + ap + 5 = 0 এর একটি সমাধান যদি 1 হয়, তবে a এর মান কত?
  1. 4
  2. - 4
  3. - 6
  4. 3
সঠিক উত্তর:
- 6
উত্তর
সঠিক উত্তর:
- 6
ব্যাখ্যা

প্রশ্ন: p3 + ap + 5 = 0 এর একটি সমাধান যদি 1 হয়, তবে a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, p3 + ap + 5 = 0
যেহেতু সমীকরণটির একটি সমাধান 1, সেহেতু p = 1 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে।

এখন, p = 1 বসিয়ে পাই,
(1)3 + a(1) + 5 = 0
⇒ 1 + a + 5 = 0
⇒ a + 6 = 0
∴ a = - 6
অতএব, a এর মান - 6

১০,৫৩২.
একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা সংখ্যা কয়টি?
  1. 10
  2. 8
  3. 14
  4. 12
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা সংখ্যা কয়টি?

​​সমাধান:
​একটি মুদ্রা ফলাফল ২টি (H বা T)

একটি ছক্কা ফলাফল ৬টি (1, 2, 3, 4, 5, 6)

∴ ​মোট ঘটনা সংখ্যা = মুদ্রা × ছক্কা = 2 × 6 = 12

১০,৫৩৩.
একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের প্রস্থ কত? 
  1. ক) 12 মিটার 
  2. খ) 16 মিটার 
  3. গ) 14 মিটার 
  4. ঘ) 20 মিটার 
সঠিক উত্তর:
ক) 12 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
ক) 12 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের প্রস্থ কত? 

সমাধান: 
ধরি,
মেঝের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার 
xy = 192
⇒ x = 192/y 

(x - 4) (y + 4) = 192
⇒ xy - 4y + 4x - 16 = 192
⇒ 192 - 4y + 4x - 16 = 192
⇒ 4x - 4y = 16
⇒ x - y = 4
⇒ (192/y) - y = 4
⇒ (192 - y2)/y = 4
⇒ y2 + 4y - 192 = 0
⇒ y2 + 16y - 12y - 192 = 0
⇒ y (y + 16) - 12 (y + 16) = 0
⇒ (y + 16) (y - 12) = 0
∴ y = -16 ; প্রস্থ ঋণাত্মক হতে পারে না। 

y = 12 
অতএব, প্রস্থ 12 মিটার
১০,৫৩৪.
x2 - 8x + 16 = 0 সমীকরণের মূল কয়টি?
  1. 1 টি
  2. 2 টি
  3. 3 টি
  4. মূল নেই
সঠিক উত্তর:
2 টি
উত্তর
সঠিক উত্তর:
2 টি
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 8x + 16 = 0 সমীকরণের মূল কয়টি? 

সমাধান:
x2 - 8x - 16 = 0
বা, x2 - 4x - 4x + 16 = 0
বা, x(x - 4) - 4(x - 4) = 0
বা, (x - 4) (x - 4) = 0
হয়, x - 4 = 0 বা, x = 4
অথবা, x - 4 = 0 বা, x = 4
∴ x2 - 8x + 16 = 0 সমীকরণের মূল 2 টি (একই)।

[দ্বিঘাত সমীকরণে সবসময় দুটি মূল থাকবে।]
১০,৫৩৫.
দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 36 হলে, সংখ্যাদ্বয় কত?
  1. 8, 10
  2. 10, 12
  3. 6, 8
  4. 12, 14
সঠিক উত্তর:
8, 10
উত্তর
সঠিক উত্তর:
8, 10
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 36 হলে, সংখ্যাদ্বয় কত?

সমাধান:
ধরি,
প্রথম জোড় সংখ্যা = x
∴ পরবর্তী জোড় সংখ্যা = x + 2

প্রশ্নমতে,
(x + 2)2 − x2 = 36
⇒ x2 + 4x + 4 − x2 = 36
⇒ 4x + 4 = 36
⇒ 4x = 32
⇒ x = 8

∴ সংখ্যাদ্বয় = 8 এবং 10

১০,৫৩৬.
একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ 3, শেষ পদ 243 এবং সাধারণ অনুপাত 3 হলে ধারাটির সমষ্টি কত?
  1. 324
  2. 360
  3. 364
  4. 396
সঠিক উত্তর:
364
উত্তর
সঠিক উত্তর:
364
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ 3, শেষ পদ 243 এবং সাধারণ অনুপাত 3 হলে ধারাটির সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারাটির দ্বিতীয় পদ = 3
সাধারণ অনুপাত, r = 3
প্রথম পদ, a = 3/3 = 1
n তম পদ = arn - 1 
⇒ 243 = 1 × 3n - 1
⇒ 35 = 3n - 1
⇒ n - 1 = 5
⇒ n = 5 + 1 = 6

গুণোত্তর ধারার n-সংখ্যক পদের সমষ্টি = a × (rn - 1)/(r - 1) [যেখানে, r > 1]

∴ ধারাটির 6 টি পদের সমষ্টি = 1 × {(36 - 1)/(3 -1)}
= (729 - 1)/2
= 728/2
= 364

১০,৫৩৭.
একটি ট্রেন শহরতলি থেকে পাহাড়তলি যেতে ৫ ঘণ্টায় ৩৪০ মাইল দূরত্ব অতিক্রম করল। যদি এই দূরত্বের কিছু অংশ ৬০ মাইল/ঘণ্টা এবং বাকি অংশ ৮০ মাইল/ঘণ্টা বেগে অতিক্রম করে, তবে ৬০ মাইল/ঘণ্টা বেগে ট্রেনটি কত সময় ব্যয় করেছিল?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৭ ঘণ্টা
  4. ১৮ ঘণ্টা
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন শহরতলি থেকে পাহাড়তলি যেতে ৫ ঘণ্টায় ৩৪০ মাইল দূরত্ব অতিক্রম করল। যদি এই দূরত্বের কিছু অংশ ৬০ মাইল/ঘণ্টা এবং বাকি অংশ ৮০ মাইল/ঘণ্টা বেগে অতিক্রম করে, তবে ৬০ মাইল/ঘণ্টা বেগে ট্রেনটি কত সময় ব্যয় করেছিল?

সমাধান:
ধরি,
৬০ মাইল/ঘণ্টা বেগে অতিক্রম করে = ক দূরত্ব

প্রশ্নমতে,
(ক/৬০) + {(৩৪০ - ক)/৮০} = ৫
⇒ (৪ক + ১০২০ - ৩ক)/২৪০ = ৫
⇒ ক + ১০২০ = ১২০০
⇒ ক = ১২০০ - ১০২০
∴ ক = ১৮০

∴ নির্ণেয় সময় = ১৮০/৬০ = ৩ ঘণ্টা
১০,৫৩৮.
সম্পূরক সমাবেশ কোনটিকে বলে?
  1. ক) p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত না করে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবার r সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমাবেশকে সম্পূরক সমাবেশ বলে
  2. খ) কতগুলি বস্তু থেকে কয়েকটি বা সবকটি একবারে নিয়ে যত প্রকারে নির্বাচন বা দল (ক্রমবর্জন করে) গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সম্পূরক সমাবেশ বলে
  3. গ) n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেক বার r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা, n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার (n-r) সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যার সমান হলে এরকম সমাবেশকে সম্পূরক সমাবেশ বলে
  4. ঘ) সম্পূরক সমাবেশ বলে কিছু নেই
সঠিক উত্তর:
গ) n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেক বার r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা, n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার (n-r) সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যার সমান হলে এরকম সমাবেশকে সম্পূরক সমাবেশ বলে
উত্তর
সঠিক উত্তর:
গ) n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেক বার r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা, n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার (n-r) সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যার সমান হলে এরকম সমাবেশকে সম্পূরক সমাবেশ বলে
ব্যাখ্যা
সঠিক উত্তরটাই ব্যাখ্যা। nCr = nCn-r
১০,৫৩৯.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ক) ৩.১৪১৬
  2. খ) ২২/৭
  3. গ) Pi (π)
  4. ঘ) সব কয়টি
সঠিক উত্তর:
ঘ) সব কয়টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সব কয়টি
ব্যাখ্যা
পরিধি = 2πr
ব্যাস = 2r

পরিধি : ব্যাস = 2πr : 2r = π : 1

এখানে, π = 22/7 = 3.1416 . . . 
অংক করার সময় হিসাবের সুবিধার্থে আমরা , π = 22/7 = 3.1416 . . .    ধরে থাকি। 
তবে অপশনে সবকয়টি না থাকতো তাহলে অধিক গ্রহণযোগ্য উত্তর হতো অপশন (গ ): Pi (π)
অপশনে সবকয়টি থাকায় এবং অপশন বিবেচনায় এক্ষেত্রে আমরা অপশন ঘ কে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। 
তাই সঠিক উত্তর: সব কয়টি
১০,৫৪০.
6 ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত দুইটি মেয়ে থাকবে?
  1. ক) 115
  2. খ) 124
  3. গ) 85
  4. ঘ) 154
সঠিক উত্তর:
ক) 115
উত্তর
সঠিক উত্তর:
ক) 115
ব্যাখ্যা
প্রশ্ন: 6 ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত দুইটি মেয়ে থাকবে?

সমাধান:
    ছেলে (6 জন)   মেয়ে (4 জন)
1)       0                       4
2)       1                       3
3)       2                       2

মোট উপায় = (6C0 × 4C4) + (6C1 × 4C3) + (6C2  × 4C2
                  = (1 + 24 + 90)
                  = 115
১০,৫৪১.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৮ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ২৪০
  2. ২২৪ 
  3. ২০৪
  4. ২৪৮ 
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৮ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যা দুইটির ল.সা.গু = সংখ্যা দুইটির অনুপাতের গুণফল × গ.সা.গু 
= (৫ × ৬) × ৮ 
= ৩০ × ৮ 
= ২৪০ 

∴ নির্ণেয় ল.সা.গু = ২৪০ ।

১০,৫৪২.
কোন ব্যক্তির বেতনের উপর ২৫% বোনাস দেওয়ায় তিনি বেতন-বোনাস সহ মোট ৯৮৭৫ টাকা পেলেন। তার বেতন কত?
  1. ৭৮৫০ টাকা
  2. ৭৯০০ টাকা
  3. ৮০০০ টাকা
  4. ৮২২৫ টাকা
সঠিক উত্তর:
৭৯০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ব্যক্তির বেতনের উপর ২৫% বোনাস দেওয়ায় তিনি বেতন-বোনাস সহ মোট ৯৮৭৫ টাকা পেলেন। তার বেতন কত?

সমাধান:
ধরি,
ব্যক্তির বেতন = ক টাকা 

প্রশ্নমতে,
ক + (ক এর ২৫%) = ৯৮৭৫
বা, ক + (২৫ক/১০০) = ৯৮৭৫
বা, (১০০ক + ২৫ক)/১০০ = ৯৮৭৫
বা, ১২৫ক = ৯৮৭৫ × ১০০
বা, ক = (৯৮৭৫ × ১০০)/১২৫
বা, ক = ৭৯০০

অর্থাৎ ঐ ব্যক্তির বেতন = ৭৯০০ টাকা 
১০,৫৪৩.
২৪ নিচের কোন সংখ্যার ১৬% এর সমান? 
  1. ক) ১৫০
  2. খ) ১৯০
  3. গ) ১৬০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
ক) ১৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ নিচের কোন সংখ্যার ১৬% এর সমান? 

সমাধান:
ধরি,
x এর ১৬% = ২৪
বা, x = (২৪ × ১০০)/১৬
∴ x = ১৫০
১০,৫৪৪.
256 এর 2 ভিত্তিক লগারিদম কত? 
  1. 5
  2. 7
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 256 এর 2 ভিত্তিক লগারিদম কত? 

সমাধান: 
256 এর 2 ভিত্তিক লগারিদম = log2256
= log228
= 8 log22
= 8 × 1 
= 8
১০,৫৪৫.
loga(√3) = 1/8 হলে, a =কত?
  1. 81
  2. 64
  3. 27
  4. 72
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা
প্রশ্ন: loga(√3) = 1/8 হলে, a =কত?

সমাধান:
loga​(√3​) = 1/8​
⟹ a1/8​ = √3
⟹ (a1/​8)8 = (√3​)8
⟹ a = 38/2
⟹ a = 34
∴ a = 81
১০,৫৪৬.
কোন দেশের স্থুল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
  1. ক) ১.৫%
  2. খ) ০.১৫%
  3. গ) ০.৭৫%
  4. ঘ) ৭.৫%
সঠিক উত্তর:
ক) ১.৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দেশের স্থুল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?

সমাধান: 
স্থুল জন্মহার ২৫ 
স্থুল মৃত্যুহার ১০

জনসংখ্যা বৃদ্ধি = ২৫ - ১০ = ১৫ জন 
 জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার= {(১৫/১০০০) × ১০০}% = ১.৫%
১০,৫৪৭.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে-
  1. ক) 240°
  2. খ) 280°
  3. গ) 290°
  4. ঘ) 360°
সঠিক উত্তর:
ঘ) 360°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 360°
ব্যাখ্যা

মনে করি ΔABC এর ∠X + ∠Y + ∠Z = (∠A + ∠B + ∠A + ∠C + ∠B + ∠C)
= 2(∠A + ∠B + ∠C) = 2 × 180° = 360°
১০,৫৪৮.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৫
  2. খ) ৪/১৫
  3. গ) ৯/২০
  4. ঘ) ৭/২৫
সঠিক উত্তর:
খ) ৪/১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

সমাধান:
৫, ১৫, ২০, ২৫ এর ল. সা. গু = ৩০০


(৩/৫) = (৩ × ৬০)/ (৫ × ৬০) = ১৮০/৩০০
(৪/১৫) = (৪ × ২০)/(১৫ × ২০) = ৮০/৩০০
(৯/২০) = (৯ × ১৫)/(২০ × ১৫) = ১৩৫/৩০০
(৭/২৫) = (৭ × ১২)/(২৫ × ১২) = ৮৪/৩০০


∴ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি ৪/১৫ 
১০,৫৪৯.
ABC  একটি সমবাহু ত্রিভুজ। উহার AB ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. 200°
  2. 220°
  3. 240°
  4. 250°
সঠিক উত্তর:
240°
উত্তর
সঠিক উত্তর:
240°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC  একটি সমবাহু ত্রিভুজ। উহার AB ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:


ধরি,  AB ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় x এবং y
x = 180° - 60°
∴ x = 120°


y =  = 180° - 60°
∴ y = 120°


∴ x + y = 120° + 120°
= 240°
১০,৫৫০.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 16 এবং ষষ্ঠ পদটি 128 হলে প্রথম পদটি কত?
  1. 2
  2. 4
  3. 8
  4. 16
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 16 এবং ষষ্ঠ পদটি 128 হলে প্রথম পদটি কত?

সমাধান: 
গুণোত্তর অনুক্রমে ১ম পদ a এবং সাধারণ অনুপাত r 
তৃতীয় পদ =16
ar2 = 16 ............ (1)
ষষ্ঠ পদ = 128 
ar5 = 128 ............ (2)

(2) ÷ (1) ⇒
ar5/ar2 = 128/16
⇒ r3 = 8
⇒ r = 2

(1) ⇒
a(2)2 = 16
⇒ 4a = 16
⇒ a = 4
১০,৫৫১.
A = (১, ৩, ৫, ৭) হলে A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n-1 এবং উপসেট = 2n

A সেটের উপাদান সংখ্যা = 4 তাহলে,
প্রকৃত উপসেটের সংখ্যা = 24 - 1 = 16 - 1 = 15
১০,৫৫২.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ৪৮ বর্গমিটার 
  2. ১৬ বর্গমিটার 
  3. ৪৪ বর্গমিটার 
  4. ২৪ বর্গমিটার 
সঠিক উত্তর:
২৪ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
২৪ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্নদ্বয়ের গুণফল 
= (১/২)  × ৮ × ৬
= ২৪ বর্গমিটার
১০,৫৫৩.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৩৯
  2. ৪১
  3. ৪৩
  4. ৪৫
সঠিক উত্তর:
৪৩
উত্তর
সঠিক উত্তর:
৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 

∴ সংখ্যাটি = ৪৩ ।
১০,৫৫৪.
6 ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত একটি ছেলে থাকবে?
  1. ক) 219
  2. খ) 209
  3. গ) 105
  4. ঘ) 210
সঠিক উত্তর:
খ) 209
উত্তর
সঠিক উত্তর:
খ) 209
ব্যাখ্যা
           ছেলে (6 জন)                     মেয়ে (4 জন)
1)                1                                   3
2)                2                                  2
3)                3                                  1
4)                4                                  0


মোট উপায় = (6C1 × 4C3) + (6C2 × 4C2) + (6C3  × 4C1) + (6C4)
                  = (24 + 90 + 80 + 15)
                  = 209
১০,৫৫৫.
x + (1/x) = 2 হলে, x4999 + x5000 এর মান কত ?
  1. 2
  2. 0
  3. 4
  4. 1
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: x + (1/x) = 2 হলে, x4999 + x5000 এর মান কত ?

সমাধান:
দেয়া আছে, x + (1/x) = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 1 = 0
⇒ (x - 1)2 = 0 
⇒ x - 1 = 0
∴ x = 1

এখন, x4999 + x5000
= 14999 + 15000
= 1 + 1
= 2

১০,৫৫৬.
x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু কত?
  1. x3 - 1
  2. x3 + 1
  3. x6 - 1
  4. x2 + x - 1
সঠিক উত্তর:
x6 - 1
উত্তর
সঠিক উত্তর:
x6 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু কত?

সমাধান:
x3 - 1 = (x - 1) (x2 + x + 1)
x3 + 1 = (x + 1) (x2 - x + 1)
x4 + x2 + 1 = x4 + 2x2 + 1 - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + x + 1) (x2 - x + 1)

∴ x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু = (x - 1) (x2 + x + 1) (x + 1) (x2 - x + 1)
= (x3 - 1) (x3 + 1)
= (x3)2 - 12
= x6 - 1
১০,৫৫৭.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১২৮ মিটার
  2. ১৫৪ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৯৬ মিটার
সঠিক উত্তর:
১২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আয়তকার ক্ষেত্রের বিস্তার = ক মিটার
আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক মিটার

∴ প্রশ্নমতে,
৩ক = ৪৮
⇒ ক = ১৬

∴ আয়তকার ক্ষেত্রের পরিসীমা = ২(৩ক + ক )
= ৮ক
= (৮ × ১৬) মিটার
= ১২৮ মিটার
১০,৫৫৮.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ১৬০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
সঠিক উত্তর:
ক) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০-৮০ = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৬০)/৩০ টাকা
= ২০০ টাকা।
 
১০,৫৫৯.
৭, ৮, ৪, ৭, ১০, ১০, ৭, ২১, ৩, ২২, ৮, ২৯, ৩২, ৯ সংখ্যাগুলোর প্রচুরক কোনটি?
  1. ক) ৩২
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
৭, ৮, ৪, ৭, ১০, ১০, ৭, ২১, ৩, ২২, ৮, ২৯, ৩২, ৯ সংখ্যাগুলোরকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
৩, ৪, ৭, ৭, ৭, ৮, ৮, ৯, ১০, ১০, ২১, ২২, ২৯, ৩২

এখানে 
৭ সবচেয়ে বেশি বার আছে। 

নির্ণেয় প্রচুরক = ৭ 
১০,৫৬০.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি,
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি
= ৩০ টি

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা
= ২৫০ টাকা

আবার,
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা
= ৩০০ টাকা
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা
= ৫০ টাকা

এখন,
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা
= ২০%

∴ শতকরা লাভ = ২০%।
১০,৫৬১.
দুটি সংখ্যার অনুপাত ৪ঃ ৯। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ১ঃ ২ হয়। সংখ্যা দুটি কি কি?
  1. ক) ৭ ও ১১
  2. খ) ১২ ও ১৮
  3. গ) ১০ ও ২৪
  4. ঘ) ৮ ও ১৮
সঠিক উত্তর:
ঘ) ৮ ও ১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ ও ১৮
ব্যাখ্যা

ধরি, সংখ্যা দুইটি ৪x ও ৯x।
প্রশ্নমতে,
(৪x+২) : (৯x+২) = ১:২
বা, (৪x+২)/(৯x+২) = ১/২
বা, ৮x + ৪ = ৯x + ২
∴ x = ২
সুতরাং সংখ্যা দুইটি (৪×২) = ৮ এবং (৯×২) = ১৮।

১০,৫৬২.
a-{a-(a+1)}= কত?
  1. ক) a-1
  2. খ) 1
  3. গ) a
  4. ঘ) a+1
সঠিক উত্তর:
ঘ) a+1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a+1
ব্যাখ্যা
a-{a-(a+1)}
= a-{a-a-1}
= a+1
১০,৫৬৩.
x2 -11x - 126 > 0 অসমতাটির সমাধান কত?
  1. (- ∞, -7)∪(18, ∞)
  2. (- ∞, 7)∪(-18, ∞)
  3. (- ∞, -7)∪(-18, ∞)
  4. (- ∞, 7)∪(18, ∞)
সঠিক উত্তর:
(- ∞, -7)∪(18, ∞)
উত্তর
সঠিক উত্তর:
(- ∞, -7)∪(18, ∞)
ব্যাখ্যা

x2 -11x - 126 = x2 -18x + 7x - 126 = x(x - 18) + 7(x - 18) = (x - 18)(x + 7)
x2 -11x - 126 > 0 অসমতাটি সত্য হবে যদি (x - 18) ও (x + 7) উভয়ই ধনাত্মক হয় বা উভয়ই ঋনাত্মক হয়।
(x - 18) ও (x + 7) উভয়ই ধনাত্মক হলে, (x - 18) > 0 বা, x > 18 এবং (x + 7) > 0 বা, x > - 7
সুতরাং, (x - 18) ও (x + 7) উভয়ই ধনাত্মক হলে, x > 18 এবং x > - 7
x > 18 হলে, (x - 18) ও (x + 7) উভয়ই ধনাত্মক হবে কিন্তু x > - 7 হলে, উভয়ই ধনাত্মক হবে না।
আবার, (x - 18) ও (x + 7) উভয়ই ঋনাত্মক হলে, (x - 18) < 0 বা, x < 18 এবং (x + 7) < 0 বা, x < -7
সুতরাং, (x - 18) ও (x + 7) উভয়ই ঋনাত্মক হলে, x < 18 এবং x < - 7
x < 18 হলে, (x - 18) ও (x + 7) উভয়ই ধনাত্মক হবে না কিন্তু x < - 7 হলে, উভয়ই ধনাত্মক হবে।
সুতরাং (x - 18) ও (x + 7) উভয়ই ধনাত্মক হবে যদি ও কেবল যদি x > 18 ও x < - 7 হয়।
অর্থাৎ (- ∞, -7)∪(18, ∞) হয়।

১০,৫৬৪.
x2+7x+p যদি x-5 দ্বারা বিভাজ্য হয়,তবে p এর মান কত হবে?
  1. ক) 30
  2. খ) -60
  3. গ) -30
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) -60
উত্তর
সঠিক উত্তর:
খ) -60
ব্যাখ্যা

যেহেতু x2+7x+p যদি x-5 দ্বারা বিভাজ্য হয়, তবে x = 5 বসালে x2+7x+p = 0 হবে।
এখন,
52 + 7 X 5 + p = 0
⇒ 25 + 35 + p = 0
∴ p = -60

১০,৫৬৫.
একজনের ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৩.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে।
  1. ক) ৯০
  2. খ) ৯৫
  3. গ) ১০৫
  4. ঘ) ১১৫
সঠিক উত্তর:
ঘ) ১১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১৫
ব্যাখ্যা
১০ ইনিংসের রানের সমষ্টি ১০×৪৩.৫ = ৪৩৫। ১১ ইনিংসের রানের সমষ্টি ১১×৫০ = ৫৫০
∴ ১১ তম ইনিংসে রান করতে হবে ৫৫০ - ৪৩৫ = ১১৫
১০,৫৬৬.
২৩৭৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
  1. ৭১
  2. ৬৫
  3. ৮১
  4. ৭৫
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৭১
উত্তর
সঠিক উত্তর:
৭১
ব্যাখ্যা
প্রশ্ন: ২৩৭৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?


সমাধান:
দেওয়া আছে,
প্রদত্ত সংখ্যা = ২৩৭৫
২৩৭৫ এর বর্গমূল ৪ দশিমিক স্থান পর্যন্ত নির্ণয় করে পাই = ৪৮.৭৩৩৯

অর্থাৎ, ২৩৭৫ দুইটি পূর্ণ বর্গসংখ্যার মধ্যে রয়েছে:
১. ( ৪৮ × ৪৮ ) = ২৩০৪
২. ( ৪৯ × ৪৯ ) = ২৪০১
২৩৭৫ থেকে একটি ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল অবশ্যই ২৩০৪ এর সমান হতে হবে যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

ধরি,
২৩৭৫ থেকে ”ক” বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে।

প্রশ্নমতে,
২৩৭৫ - ক = ২৩০৪
⇒ ২৩৭৫ - ২৩০৪ = ক
⇒ ৭১ = ক

∴ ২৩৭৫ থেকে ৭১ বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে।
১০,৫৬৭.
2a = 3b এবং 3a - 2b = 5  হলে (a, b) হবে- 
  1. ক) (2, 2)
  2. খ) (3, 3)
  3. গ) (3, 2)
  4. ঘ) (3, 5)
সঠিক উত্তর:
গ) (3, 2)
উত্তর
সঠিক উত্তর:
গ) (3, 2)
ব্যাখ্যা
দেওয়া আছে, 
2a = 3b 
a = 3b/2 ............  (1)

3(3b/2) - by = 5
9b/2 - 2b= 5 
(9b - 4b)/2 = 5 
5b/ 2 = 5 
b/2 = 1
b = 2 

b এর মান (1) নং এ বসিয়ে পাই,
a = 3 × 2/2 
a = 3
১০,৫৬৮.
১০ টি সংখ্যার যোগফল ৪৬০। এদের ১ম ৪টির গড় ৫১ ও শেষের ৫টির গড় ৩৯। ৫ম সংখ্যাটি কত?
  1. ৪৭
  2. ৫৬
  3. ৬১
  4. ৬৫
সঠিক উত্তর:
৬১
উত্তর
সঠিক উত্তর:
৬১
ব্যাখ্যা
১ম ৪টির গড় ৫১
অতএব, ১ম ৪টির যোগফল ৫১ × ৪ = ২০৪
শেষের ৫টির গড় ৩৯
অতএব, শেষের ৫টির যোগফল = ৩৯ × ৫ = ১৯৫
৫ম সংখ্যাটি = ৪৬০ - (২০৪ + ১৯৫) = ৬১
১০,৫৬৯.
একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৩%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
ক) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০%
ব্যাখ্যা

ক্ষতি= (২০-১৮) টাকা = ২ টাকা
ক্ষতির হার = (২×১০০)/২০ = ১০%

১০,৫৭০.
একটি বৃত্তের ব্যাস 14 সে.মি. হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) 308 বর্গসে.মি.
  2. খ) 154 বর্গসে.মি.
  3. গ) 22 বর্গসে.মি.
  4. ঘ) 155 বর্গসে.মি.
সঠিক উত্তর:
খ) 154 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 154 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 14 সে.মি. হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
এখানে,
বৃত্তের ব্যাস, d = 14 সে.মি. 
∴ ব্যাসার্ধ, r = 14/2 = 7 সে.মি.

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = π(r)2 বর্গএকক 
= (22/7) × (7)2 বর্গসে.মি.
= (22 × 49)/7 বর্গসে.মি.
= 154 বর্গসে.মি.
১০,৫৭১.
1° সমান কত রেডিয়ান?
  1. π
  2. 180/π
  3. π/180
সঠিক উত্তর:
π/180
উত্তর
সঠিক উত্তর:
π/180
ব্যাখ্যা

প্রশ্ন: 1° সমান কত রেডিয়ান? 

সমাধান: 
রেডিয়ান: 
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে। 

আমরা জানি, 
180° = π রেডিয়ান 
∴ 1° = π/180 রেডিয়ান ।

১০,৫৭২.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. e
  2. π
  3. 1/√5
  4. √3/√108
সঠিক উত্তর:
√3/√108
উত্তর
সঠিক উত্তর:
√3/√108
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
• মূলদ সংখ্যা: p/q আকারে প্রকাশযোগ্য সংখ্যা যা p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0। উদাহরণ: √25 = 5, 5/1 = 5, 5/6, 1/2 ইত্যাদি।

• অমূলদ সংখ্যা: এমন সংখ্যা যা p/q আকারে প্রকাশ করা যায় না (p ও q পূর্ণসংখ্যা ও q ≠ 0)। উদাহরণ: √2 ≈ 1.414213......,  √3 ≈ 1.732...... ইত্যাদি।

এখানে,
ক) e = 2.71828...
এটি একটি অমূলদ ধ্রুবক।
∴ অমূলদ সংখ্যা।

খ) π = 3.14159...
এটি একটি অমূলদ ধ্রুবক।
∴ অমূলদ সংখ্যা।

গ) 1/√5
√5 অমূলদ, ফলে 1/√5 ও অমূলদ।
∴ অমূলদ সংখ্যা।

ঘ) √3/√108 = √3/√(36 × 3)
= √3/(6√3) = 1/6
এটি p/q আকারে আছে, যেখানে p = 1, q = 6।
∴ এটি মূলদ সংখ্যা।

উত্তর: ঘ) √3/√108

১০,৫৭৩.
(a/b) + (b/a) = - 2 হলে, (a2/b2) + (b2/a2) এর মান কত?
  1. ক) - 2
  2. খ) 2 
  3. গ) 4
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 2 
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 
ব্যাখ্যা
দেয়া আছে, 
(a/b) + (b/a) = - 2

(a2/b2) + (b2/a2) = (a/b)2 + (b/a)2 
                            = {(a/b) + (b/a)}2 - 2 .(a/b) .(b/a)
                            = (- 2)2 - 2
                            = 4 - 2 
                            = 2 
১০,৫৭৪.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩১
  2. খ) ১/৩
  3. গ) ০.৩৪
  4. ঘ) ৩/৮
সঠিক উত্তর:
ঘ) ৩/৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
০.৩১ = ০.৩১
১/৩ = ০.৩৩
০.৩৪ = ০.৩৪
৩/৮ = ০.৩৭৫
১০,৫৭৫.
আহসানের বেতন ৮% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৪৮০০ টাকা বৃদ্ধি পেল । আহসানের আগে বেতন কত ছিল?
  1. ৬০০০০ টাকা
  2. ৪৮০০০ টাকা
  3. ৫২০০০ টাকা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আহসানের বেতন ৮% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৪৮০০ টাকা বৃদ্ধি পেল । আহসানের আগে বেতন কত ছিল?

সমাধান:
৮ টাকা বেতন বৃদ্ধি হয় ১০০ টাকায়
১ টাকা বেতন বৃদ্ধি হয়  = ১০০/৮ টাকায়
৪৮০০ টাকা বেতন বৃদ্ধি হয় = {(১০০ × ৪৮০০)/৮} টাকায়
= ৬০০০০ টাকায়

∴ আহসানের আগে বেতন ছিল ৬০০০০ টাকা 
১০,৫৭৬.
2x3 + 3x2 - 11x - 6 রাশিটির উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি?
  1. (x - 1)
  2. (x + 1)
  3. (x - 3)
  4. (x - 2) 
সঠিক উত্তর:
(x - 2) 
উত্তর
সঠিক উত্তর:
(x - 2) 
ব্যাখ্যা

প্রশ্ন: 2x3 + 3x2 - 11x - 6 রাশিটির উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি?

সমাধান:
ধরি, f(x) = 2x3 + 3x2 - 11x - 6
f(2) নির্ণয় করি,
f(2) = 2(2)3 + 3(2)2 - 11(2) - 6
= 16 + 12 - 22 - 6
= 0
∴ (x - 2) হলো f(x) এর একটি উৎপাদক।

১০,৫৭৭.
একটি ত্রিভুজের দু’টি কোণের মান 45° ও 60° হলে ত্রিভুজটির অপর কোণের মান কত?
  1. 55°
  2. 65°
  3. 75°
  4. 85°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দু’টি কোণের মান 45° ও 60° হলে ত্রিভুজটির অপর কোণের মান কত?

সমাধান:
আমরা জানি 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° 

অপর কোণের মান = 180° - (45° + 60°)
=180°  - 105° 
=75° 
১০,৫৭৮.
3/5 এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান 4/5 হয়?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: 3/5 এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান 4/5 হয়? 

সমাধান: 
ধরি, সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
(3 + x)/(5 + x) = 4/5 
বা, 15 + 5x = 20 + 4x 
বা, 5x - 4x = 20 - 15 
∴ x = 5 

∴ সংখ্যাটি = 5 
১০,৫৭৯.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 
  1. লাভ ২০.০%
  2. ক্ষতি ২০.০%
  3. ক্ষতি ১৬.৬%
  4. লাভ ১৬.৬%
সঠিক উত্তর:
লাভ ২০.০%
উত্তর
সঠিক উত্তর:
লাভ ২০.০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধান: 
ধরি, 
ক্রয়মূল্য = ৫ক টাকা এবং 
বিক্রয়মূল্য = ৬ক টাকা
∴ লাভ = (৬ক - ৫ক) টাকা
= ক টাকা

∴ শতকরা লাভ = (ক/৫ক) × ১০০% 
= ২০% ।
১০,৫৮০.
x + y = 5 এবং xy = 11 হলে x2 + y2 + 3xy = কত?
  1. ক) 36
  2. খ) 25
  3. গ) 63
  4. ঘ) 52
সঠিক উত্তর:
ক) 36
উত্তর
সঠিক উত্তর:
ক) 36
ব্যাখ্যা
দেয়া আছে, 
x + y = 5
xy = 11

x2 + y2 + 3xy = (x + y)2 - 2xy + 3xy 
                       = 52 + 11
                        = 25 + 11
                        = 36
১০,৫৮১.
১৪২০ এর ভাজক সংখ্যা কতটি? 
  1. ক) ১৪টি
  2. খ) ১২টি
  3. গ) ১০টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪২০ এর ভাজক সংখ্যা কতটি? 

সমাধান: 
এখানে 
১৪২০ = ১ × ১৪২০
= ২ × ৭১০
= ৪ × ৩৫৫
= ৫ × ২৮৪
= ১০ × ১৪২
= ২০ × ৭১

১৪২০ সংখ্যাটির ভাজক সংখ্যা = ১২টি 

বিকল্প 
১৪২০ = ২ × ২ × ৫ × ৭১
        = ২ × ৫ × ৭১

১৪২০ সংখ্যাটির ভাজক সংখ্যা = (২ + ১) × (১ + ১) × (১ + ১)  = ৩ × ২ ×  ২ = ১২
১০,৫৮২.
1 + 3 + 5 + 7 + ……… ধারাটির 2n - 1 টি পদের সমষ্টি কত?
  1. ক) (2n - 1)2
  2. খ) (2n - 1)
  3. গ) n2
  4. ঘ) 1/n(n - 1)
সঠিক উত্তর:
ক) (2n - 1)2
উত্তর
সঠিক উত্তর:
ক) (2n - 1)2
ব্যাখ্যা
এখানে
ধারাটির প্রথম পদ a = 1
সাধারণ অন্তর d = 2
এবং পদসংখ্য = 2n - 1

আমরা জানি,
সমান্তর ধারার 2n - 1 সংখ্যক পদের সমষ্টি
= {(2n - 1)/2}{2. a + ( 2n - 1 -1)d}
= {(2n - 1)/2}{2. 1 + (2n - 2).2}
= {(2n - 1)/2}(2  + 4n - 4)
= {(2n - 1)/2}(4n - 2)
= {(2n - 1)/2} × (4n - 2)
= {(2n - 1)/2}×2(2n - 1)
= (2n - 1)2

বিকল্প :
1 + 3 + 5 + 7 + ……… ধারাটির n টি পদের সমষ্টি = n2
1 + 3 + 5 + 7 + ……… ধারাটির 2n - 1 টি পদের সমষ্টি = (2n - 1)2
১০,৫৮৩.
একটি ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 6 মি. হলে ক্ষেত্রফল কত?
  1. 24√3 বর্গ মি.
  2. 54√3 বর্গ মি.
  3. 24√5 বর্গ মি.
  4. 11√7 বর্গ মি.
সঠিক উত্তর:
54√3 বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
54√3 বর্গ মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 6 মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে, 
বাহুর দৈর্ঘ্য, a = 6 মি.

আমরা জানি, 
ষড়ভুজের ক্ষেত্রফল, A = (3√3/2) × a2
= (3√3/2) × 62
= (3√3/2)  × 36
= 54√3
= 54√3 বর্গ মি.

সুতরাং, ষড়ভুজটির ক্ষেত্রফল 54√3 বর্গ মি.

১০,৫৮৪.
যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ক) ৪(৩/৪)
  2. খ) ১১(১/৪)
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ১১(১/৪)
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১(১/৪)
ব্যাখ্যা

মোট লোকসংখ্যা = (৯+৩) = ১২ জন।
এখন,
৯ জন করতে পারে ১৫ দিনে
১ জন করতে পারে = (১৫ X ৯) দিনে
∴ ১২ জন করতে পারে (১৫ X ৯)/ ১২
= ১১(১/৪) দিনে

১০,৫৮৫.
কোনো ঘনকের আয়তন 512 ঘন সে.মি. হলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 4 সে.মি.
  2. 6√2 সে.মি.
  3. 8√2 সে.মি.
  4. 12√2 সে.মি.
সঠিক উত্তর:
8√2 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
8√2 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ঘনকের আয়তন 512 ঘন সে.মি.   হলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
ঘনকের ধার a হলে,
​ঘনকের আয়তন = a3
এবং 
​এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2 

​প্রশ্নমতে,
​a3 = 512
​⇒ a = 8

∴ ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2 = 8√2 সে.মি.

১০,৫৮৬.
3x – 7y + 10 = 0 এবং y – 2x – 3 = 0; সমীকরণ দুটির সমাধান (x,y) -
  1. ক) (1, -1)
  2. খ) (1, 1)
  3. গ) (-1, 1)
  4. ঘ) (-1, -1)
সঠিক উত্তর:
গ) (-1, 1)
উত্তর
সঠিক উত্তর:
গ) (-1, 1)
ব্যাখ্যা

3x – 7y + 10 = 0 ………….. (1)
y – 2x – 3 = 0 …………….. (2)
(1) × 1 এবং (2) × 7 করে যোগ করে পাই,
অতএব, x = -1
এখন, x এর মান (1) এ বসিয়ে পাই,
y = 1
(x, y) = (-1, 1)

১০,৫৮৭.
কোন বৃত্তের ১২ মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে বৃত্তটির ব্যাস কত মিটার?
  1. ১০ মিটার
  2. ২০ মিটার
  3. ১৫ মিটার
  4. ২৫ মিটার
সঠিক উত্তর:
২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের ১২ মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে বৃত্তটির ব্যাস কত মিটার?

সমাধান:

মনে করি,
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের একটি জ্যা AB = 12 মিটার এবং কেন্দ্র থেকে OC = 8 মিটার দূরে অবস্থিত বৃত্তের ব্যাস = OA
যেহেতু AB = 12 মিটার
∴ AC = BC = 6 মিটার

আমরা জানি,
OA2 = OC2 + AC2
⇒ OA2 = 82 + 62
⇒ OA2 = 64 + 36
⇒ OA2 = 100
⇒ OA = √100
∴ OA = 10

∴ বৃত্তটির ব্যাস = 2 × 10 = 20 মিটার
১০,৫৮৮.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ক) ১৫ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ২৮ দিন
  4. ঘ) ২৫ দিন
সঠিক উত্তর:
খ) ২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ দিন
ব্যাখ্যা
অবশিষ্ট আছে (৩০ - ৫) = ২৫ দিন
মোট লোক = ৪০ + ১০ = ৫০ জন

৪০ জনের খাবার আছে ২৫ দিনের।
১ জনের খাবার আছে (৪০ × ২৫) দিনের।
∴ ৫০ জনের খাবার আছে = (৪০ × ২৫)/৫০
                                        = ২০ দিনের
১০,৫৮৯.
৬০ মিটার দীর্ঘ মেট্রোরেলের গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি. হলে রেললাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে মেট্রোরেলটির কত সময় লাগবে?
  1. ক) ১.০ সেকেন্ড
  2. খ) ৪.৫ সেকেন্ড
  3. গ) ৩.৬ সেকেন্ড
  4. ঘ) ১ মিনিট
সঠিক উত্তর:
গ) ৩.৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩.৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন:৬০ মিটার দীর্ঘ মেট্রোরেলের গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি. হলে রেললাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে মেট্রোরেলটির কত সময় লাগবে?

সমাধান:
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে।
৬০ কি.মি. = (৬০ x ১০০০) মিটার
= ৬০০০০ মিটার

ট্রেনটি ৬০০০০ মি. অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ১ মি. অতিক্রম করে = (৩৬০০/৬০০০০) সেকেন্ডে 
∴ ট্রেনটি ৬০ মি. অতিক্রম করে = (৩৬০০× ৬০)/৬০০০০ ঘণ্টায়
= ৩.৬ সেকেন্ড
১০,৫৯০.
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা-
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
২৩, ২৯ হলো ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা।
১০,৫৯১.
তিনটি ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা ৪০ কম। বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৬
  2. ১৮
  3. ১৪
  4. ১২
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা ৪০ কম। বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যাটি = ক
২য় সংখ্যাটি = ক + ২
৩য় সংখ্যাটি = ক + ৪

শর্তমতে,
৩(ক + ৪) - ক = ৪০
⇒ ৩ক + ১২ - ক = ৪০
⇒ ২ক = ৪০ - ১২
⇒ ক = ২৮/২
∴ ক = ১৪
∴ বৃহত্তম সংখ্যাটি = ১৪ + ৪ = ১৮
১০,৫৯২.
৩৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৩ : ৪। দ্রবণে কত লিটার সিরাপ আছে?
  1. ১৫ লিটার
  2. ২০ লিটার
  3. ২১ লিটার
  4. ২৪ লিটার
সঠিক উত্তর:
২০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৩ : ৪। দ্রবণে কত লিটার সিরাপ আছে?

সমাধান:
পানি এবং সিরাপের অনুপাত ৩ : ৪
অনুপাতের যোগফল = ৩ + ৪ = ৭
দ্রবণে সিরাপ আছে = ৩৫ এর ৪/৭
= ২০ লিটার
১০,৫৯৩.
যদি sin θ = √3/2 হয়, তবে cos θ এর মান কত?
  1. 1/2
  2. 1/√2
  3. 1
  4. √3/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sin θ = √3/2 হয়, তবে cos θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, sin θ = √3/2
⇒ sin θ = sin 60°
∴ θ = 60°

এখন, cos θ
= cos 60°
= 1/2

১০,৫৯৪.
ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে মূল্য ধার্য করলে ক্রেতাকে x% কমিশন দিয়েও y% লাভ থাকবে?
  1. ক) {100(x + y)/(100 - x)}%
  2. খ) {100(x - y)/(100 + x)}%
  3. গ) {100(x + y)/(x - 100)}%
  4. ঘ) {100(x + y)/(100 + x)}%
সঠিক উত্তর:
ক) {100(x + y)/(100 - x)}%
উত্তর
সঠিক উত্তর:
ক) {100(x + y)/(100 - x)}%
ব্যাখ্যা

-------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
শতকরা হারে ক্রয়মূল্য বৃদ্ধি
= 100(কমিশন + লাভ)/কমিশনে বিক্রয়মূল্য
= 100(x + y)/(100 - x)
১০,৫৯৫.
কবির, খোকন ও গণেশের বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খোকন, গণেশ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, কবির গণেশ অপেক্ষা কত টাকা বেশি বেতন পায়?
  1. ৫৫৫ টাকা
  2. ৪৪৪ টাকা
  3. ৩৩৩ টাকা
  4. ১১১ টাকা
সঠিক উত্তর:
৪৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কবির, খোকন ও গণেশের বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খোকন, গণেশ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, কবির গণেশ অপেক্ষা কত টাকা বেশি বেতন পায়?

সমাধান:
ধরি,
কবিরের বেতন = ৭ক টাকা
খোকনের বেতন ৫ক টাকা
গণেশের বেতন = ৩ক টাকা

প্রশ্নমতে,
৫ক - ৩ক = ২২২
⇒ ২ক = ২২২
∴ ক = ১১১

কবির, গণেশ অপেক্ষা বেশি বেতন পায় = (৭ × ১১১) - (৩ × ১১১) টাকা
= ৪৪৪ টাকা
১০,৫৯৬.
১ থেকে ২৮ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ১৩.৫
  2. ১৮
  3. ১৫
  4. ১২
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৮ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান: 
১ থেকে ২৮ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭
এখানে
n  = ৯
∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (৯ + ১)/২ তম পদ
= ৫ তম পদ 
 = ১৫

∴ ১ থেকে ২৮ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ১৫
১০,৫৯৭.
একটি সংখ্যাকে ৫৬৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১০ থাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
সংখ্যাটিকে ৫৬৭ দিয়ে ভাগ করতে হলে সংখ্যাটি অবশ্যই ৫৬৭ এর গুণিতক হবে। 
কমপক্ষে সংখ্যাটি হতে পারে = (৫৬৭ × ১) + ১০ = ৫৭৭
এখন, ৫৭৭ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগফল ৮২ এবং ভাগশেষ ৩ হবে।
১০,৫৯৮.
একটি সমান্তর অনুক্রমের দ্বিতীয় পদ 15 এবং সপ্তম পদ 40 হলে, সাধারণ অন্তর কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের দ্বিতীয় পদ 15 এবং সপ্তম পদ 40 হলে, সাধারণ অন্তর কত?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে, n তম পদ = a + (n - 1)d

এখানে,
দ্বিতীয় পদ = 15
∴ a + (2 - 1)d = 15
⇒ a + d = 15
⇒ a = 15 - d

∴ সপ্তম পদ = 40
⇒ a + (7 - 1)d = 40
⇒ (15 - d) + 6d = 40
⇒ 15 + 5d = 40
⇒ 5d = 40 - 15
⇒ 5d = 25
⇒ d = 25/5
∴ d = 5
১০,৫৯৯.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 
  1. ১১ মিটার
  2. ১২ মিটার
  3. ১৩ মিটার
  4. ১০ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
খুটির দৈর্ঘ্য = x মিটার 

তাহলে,
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (১/২+১/৩) × x অংশ
= (৫x/৬) অংশ
এবং পানির উপরে আছে = (১ - ৫x/৬)
বা (x/৬) অংশ

প্রশ্নমতে,
x/৬ = ২ 
∴ x = ১২ 

∴ খুটির দৈর্ঘ্য = ১২ মিটার।
১০,৬০০.
কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে, ভগ্নাংশটি কত? 
  1. ক) 3/15
  2. খ) 1/13
  3. গ) 3/11
  4. ঘ) 5/13
সঠিক উত্তর:
গ) 3/11
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/11
ব্যাখ্যা
মনেকরি, 
প্রকৃত ভগ্নাংশের লব x
প্রকৃত ভগ্নাংশের হর y

 ভগ্নাংশটি = x/y

শর্তমতে,
x + y = 14 ........ (1)
y - x = 8 ..............(2)

(1)নং + (2)নং ⇒
x + y + y - x = 14 + 8 
2y = 22
y = 11`

(1)নং এ x এর মান বসিয়ে পাই,
x + 11 = 14 
x = 14 - 11
x = 3 

 ভগ্নাংশটি = 3/11