উত্তর
ব্যাখ্যা
বাংলা বন্ড:
- বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশি ‘টাকা বন্ড’ চালু হয়েছে।
- এর নাম দেওয়া হয়েছে ‘বাংলা বন্ড’।
- নভেম্বর, ২০১৯ তারিখে লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হয় বাংলাদেশি মুদ্রা টাকায় বাংলা বন্ড।
- বাংলাদেশের বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহ দিতে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় এ বন্ড চালু হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলইসি)।
⇒ এলইসিতে তালিকাভুক্ত হওয়ার পর এখন প্রবাসী বাংলাদেশিরা টাকা বন্ডে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ সুযোগের পাশাপাশি বেসরকারি খাতের অর্থায়ন সংকটও কিছুটা দূর হবে এর মাধ্যমে। বন্ডটি হবে তিন বছর মেয়াদি।
উৎস: i) প্রথম আলো।
ii) BIDA ওয়েবসাইট।