• গেমিং-এর জন্য প্রধানত ব্যবহৃত এবং বিভিন্ন দিকে নাড়ানো যায় এমন ইনপুট ডিভাইস হলো Joystick। এটি এমন একটি ডিভাইস, যার একটি লম্বা হ্যান্ডল বা স্টিক থাকে, যা ব্যবহারকারী বিভিন্ন দিকে সরিয়ে কমান্ড পাঠাতে পারে। জয়স্টিকের মাধ্যমে গেমের চরিত্র, যানবাহন বা বস্তু সহজে নিয়ন্ত্রণ করা যায়। এটি সাধারণত কম্পিউটার, গেম কনসোল ও কিছু সিমুলেটর মেশিনে ব্যবহৃত হয়। জয়স্টিকের নড়াচড়া সেন্সর দ্বারা শনাক্ত হয়ে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়, যা গেম বা অ্যাপ্লিকেশনে কার্যকর হয়। এ কারণে গেমিং-এ দ্রুত ও সঠিক নিয়ন্ত্রণের জন্য জয়স্টিক অত্যন্ত জনপ্রিয়।
• ইনপুট ডিভাইস (Input Device):
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট ডিভাইস।
- ইনপুট ডিভাইসসমূহ হলো:
- কী-বোর্ড (Keyboard), ওএমআর (OMR),মাউস (Mouse), ওসিআর (OCR), স্ক্যানার (Scanner), জয়স্টিক (Joystick), ডিজিটাইজার (Digitizer), টাচ স্ক্রিন , বার কোড রিডার (Bar Code Reader) ইত্যাদি।
• আউটপুট ডিভাইস (Output Device):
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করায় সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
- আউটপুট ডিভাইসসমূহ হলো:
- মনিটর (Monitor), প্রিন্টার (Printer), প্লটার (Plotter), স্পিকার (Speaker), মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector), হেড ফোন (Headphone) ইত্যাদি।
• ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত ডিভাইস হলো:
- টাচস্ক্রিন (Touch Screen), মডেম (Modem), নেটওয়ার্ক কার্ডস (Network Cards) ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।