বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সেট, ফাংশন ও ভেনচিত্র

মোট প্রশ্ন১,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সেট, ফাংশন ও ভেনচিত্র

PrepBank · পাতা / ১৪ · ৬০১৭০০ / ১,৩৩৪

৬০১.
10 অপেক্ষা ছোট ধনাত্মক বিজোড় সংখ্যার সেট নিচের কোনটি?
  1. {1, 2, 3}
  2. {1, 3, 5, 7, 9}
  3. {1, 2, 5, 9}
  4. {1, 5, 7, 9, 11}
সঠিক উত্তর:
{1, 3, 5, 7, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 5, 7, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: 10 অপেক্ষা ছোট ধনাত্মক বিজোড় সংখ্যার সেট নিচের কোনটি?

সমাধান:
 10 অপেক্ষা ছোট ধনাত্মক বিজোড় সংখ্যা,
1, 3, 5, 7, 9

∴ 10 অপেক্ষা ছোট ধনাত্মক বিজোড় সংখ্যার সেট = {1, 3, 5, 7, 9}
৬০২.
কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ৮ জন
  2. খ) ১০ জন
  3. গ) ১১ জন
  4. ঘ) ১২ জন
সঠিক উত্তর:
খ) ১০ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ জন
ব্যাখ্যা

শুধু পদার্থবিদ্যায় পাস করে = (৮৫ - ৭৬)%
= ৯%
শুধু রসায়নশাস্ত্রে পাস করে = (৮১ - ৭৬)%
= ৫%
পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র এবং উভয় বিষয়ে পাস করে = (৯ + ৫ + ৭৬)%
= ৯০%
∴ উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৯০)%
= ১০%

৬০৩.
যদি C = {x ∈ N, x হলো 3 এর গুণিতক এবং 3 ≤ x ≤ 15} হয়, তবে P(C) এর সদস্য সংখ্যা কত?
  1. 16
  2. 24
  3. 32
  4. 64
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন: যদি C = {x ∈ N, x হলো 3 এর গুণিতক এবং 3 ≤ x ≤ 15} হয়, তবে P(C) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেয়া আছে, C = {x ∈ N, x হলো 3 এর গুণিতক এবং 3 ≤ x ≤ 15}
∴ C = {3, 6, 9, 12, 15}
∴ n(C) = 5

∴ P(C) এর সদস্য সংখ্যা = 25
= 32

৬০৪.
কোন পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
১৫%
উত্তর
সঠিক উত্তর:
১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ = n(M) = ৭৫%
বাংলায় পাশ = n(B) = ৬৫%
উভয় বিষয়ে পাশ = n(M ∩ B) = ৫৫%

যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাশ = n(M ∪ B)

n(M ∪ B) = n(M) + n(B) - n(M ∩ B)
= ৭৫% + ৬৫% - ৫৫%
= ১৪০% - ৫৫%
= ৮৫%

∴ উভয় বিষয়ে ফেল করল = ১০০% - ৮৫%
= ১৫%

৬০৫.
A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20} হলে, A\B কত?
  1. {2, 4, 10}
  2. {1, 5}
  3. {6, 8, 12}
  4. {1, 2, 4, 5, 10, 20}
সঠিক উত্তর:
{1, 5}
উত্তর
সঠিক উত্তর:
{1, 5}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20} হলে, A\B কত?

সমাধান:
A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ}
= {1, 2, 4, 5, 10, 20}

B = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20}
= {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20}

∴ A\B = {1, 2, 4, 5, 10, 20}\{2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20}
= {1, 5}

৬০৬.
f(x) = x2 + (1/x-1) - 1 হলে, নিম্নের কোনটি সঠিক?
  1. ক) f(x) = ∞
  2. খ) f(1) = -1
  3. গ) f(1) = 0
  4. ঘ) f(-1) = −1/2
সঠিক উত্তর:
ঘ) f(-1) = −1/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) f(-1) = −1/2
ব্যাখ্যা
f(x) = x2 + (1/x-1) - 1
∴ f(-1) = (-1)2 + (1/-1-1) - 1
= 1 + 1/(-2) - 1
∴ f(-1)= -(1/2)
৬০৭.
x ∈ A ∪ B হলে, নিচের কোনটি সত্য?
  1. ক) x ∈ A এবং x ∉ B
  2. খ) x ∈ A অথবা x ∈ B'
  3. গ) x ∈ A এবং x ∈ B
  4. ঘ) x ∈ A অথবা x ∈ B
সঠিক উত্তর:
ঘ) x ∈ A অথবা x ∈ B
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x ∈ A অথবা x ∈ B
ব্যাখ্যা

x ∈ A ∪ B হলে,
x ∈ A অথবা x ∈ B

৬০৮.
A ∪ ∅ = কী হবে?
  1. A
  2. A ∪ A′
  3. কোনটিই নয়
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: A ∪ ∅ = কী হবে?

সমাধান:
A ∪ ∅ সেট দ্বারা বুঝায় সেটের সকল উপাদান A সেটে থাকবে অথবা ফাঁকা সেটে থাকবে।
আমরা জানি, ফাঁকা সেটের কোন উপাদান নেই।
সুতরাং, সেটের সকল উপাদান A সেটেই থাকবে।

∴ A ∪ ∅ = A
৬০৯.
A = {x : x, 6 এর গুণনীয়কগুলো} এবং B = {x : x, 8 এর গুণনীয়কগুলো} হলে, A ∩ B এর মান কত?
  1. ক) {1, 4}
  2. খ) {1, 6}
  3. গ) {2, 4}
  4. ঘ) {1, 2}
সঠিক উত্তর:
ঘ) {1, 2}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) {1, 2}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 6 এর গুণনীয়কগুলো} এবং B = {x : x, 8 এর গুণনীয়কগুলো} হলে, A ∩ B এর মান কত?

সমাধান: 
 A = {x : x, 6 এর গুণনীয়কগুলো}
 B = {x : x, 8 এর গুণনীয়কগুলো} 
A = {1, 2, 3, 6}
B = {1, 2, 4, 8}

 A ∩ B = {1, 2, 3, 6} ∩ {1, 2, 4, 8}
= {1, 2}
৬১০.
A = (x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 8
  2. 7
  3. 6
  4. 3
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: A = (x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে
{x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5}

5 থেকে ছোট বা 5 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো = 2, 3, 5
A = {2, 3, 5}

P(A) এর সদস্য সংখ্যা = 23
= 8
৬১১.
একটি ক্লাসের ৪০% ছাত্র বাংলায় এবং ২৫% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ক) ২৫%
  2. খ) ৩৫%
  3. গ) ৪৫%
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৫%
ব্যাখ্যা
বাংলায় অকৃতকার্য হয়েছে ৪০% ছাত্র
উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে ১০% ছাত্র
শুধু বাংলায় অকৃতকার্য হয়েছে (৪০ - ১০)% ছাত্র
                                              = ৩০%
শুধু অংকে অকৃতকার্য হয়েছে (২৫ - ১০)% ছাত্র
                                              = ১৫% ছাত্র 
বাংলা ,অংক এবং উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে = (৩০ + ১৫ +১০)% ছাত্র
                                                                            = ৫৫% ছাত্র 

    
∴ উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে = (১০০ -৫৫)%
                                             = ৪৫%
৬১২.
কিছু সংখ্যক লোকের মধ্যে ৩০ জন বাংলা, ২০ জন ইংরেজী এবং ১০ জন বাংলা ও ইংরেজী উভয় ভাষায় কথা বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কত জন? 
  1. ২০ জন
  2. ৬০ জন
  3. ৪০ জন
  4. ৩৫ জন
সঠিক উত্তর:
৪০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু সংখ্যক লোকের মধ্যে ৩০ জন বাংলা, ২০ জন ইংরেজী এবং ১০ জন বাংলা ও ইংরেজী উভয় ভাষায় কথা বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে কত জন? 

সমাধান: 
মনে করি,
দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে এমন লোকের সেট = S 
তাদের মধ্যে বাংলায় কথা বলতে পারে তাদের সেট  = B
এবং ইংরেজীতে কথা বলতে পারে তাদের সেট = E 

প্রশ্নানুসারে,
n(B) = ৩০, n(E) = 20, n(B ∩ E) = 10

আবার, n(S) = n(B ∪ E) 
= n(B) + n(E) - n(B ∩ E) 
= ৩০ + ২০ - ১০
= ৫০ - ১০
= ৪০

∴ দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে = ৪০ জন।
৬১৩.
একটি পরীক্ষায় ৭০% গণিতে এবং ৬০% ইংরেজিতে পাশ করে। উভয় বিষয়ে ১৫% ফেল করলে উভয় বিষয়ে পাশ করে-
  1. ক) ১৫%
  2. খ) ৮৫%
  3. গ) ৫৫%
  4. ঘ) ৪৫%
সঠিক উত্তর:
ঘ) ৪৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫%
ব্যাখ্যা
গণিতে ফেল করে = ৩০%
ইংরেজিতে ফেল করে = ৪০%
উভয় বিষয়ে ফেল করে = ১৫%
∴ গণিতে অথবা ইংরেজিতে ফেল করে = (৩০ + ৪০ - ১৫)% = ৫৫%
∴ গণিতে অথবা ইংরেজিতে পাশ করে = (১০০ - ৫৫)% = ৪৫%
৬১৪.
৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. সসীম সেট
  2. সার্বিক সেট
  3. ফাঁকা সেট
  4. অসীম সেট
সঠিক উত্তর:
অসীম সেট
উত্তর
সঠিক উত্তর:
অসীম সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৫ এর গুণিতকসমূহ = ৫, ১০, ১৫, ২০, . . . ইত্যাদি
∴ ৫ এর গুণিতকের সেট = {৫, ১০, ১৫, ২০, . . . }

অর্থাৎ, ৫ এর গুণিতকের সেট অসীম সেট।
৬১৫.
P সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 127 হলে, P সেটের উপাদান সংখ্যা কত?
  1. 10
  2. 9
  3. 8
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: P সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 127 হলে, P সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে, 
2n -1 = 127
⇒ 2n = 127 + 1 
⇒ 2n = 128
⇒ 2n = 27
∴ n = 7

∴ P সেটের উপাদান সংখ্যা = 7

উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট।

প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে।
 
৬১৬.
A = {- 1, 0, 3, 4} এবং B = {- 3, 3, 4, 5} হলে A ∩ B = ?
  1. {3}
  2. {- 3, 3}
  3. {3, 4}
  4. { }
সঠিক উত্তর:
{3, 4}
উত্তর
সঠিক উত্তর:
{3, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {- 1, 0, 3, 4} এবং B = {-3, 3, 4, 5} হলে A ∩ B =?

সমাধান: 
A ∩ B = {- 1, 0, 3, 4} ∩ {- 3, 3, 4, 5}
= {3, 4}
৬১৭.
A = {1, 2, 3, 4, 5} হলে, P(A) এর উপাদান কয়টি? 
  1. 5
  2. 32
  3. 31
  4. 16
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3, 4, 5} হলে, P(A) এর উপাদান কয়টি? 

সমাধান: 
দেওয়া আছে, 
∴ A = {1, 2, 3, 4. 5} 
আমরা জানি, 
A সেটের উপাদান n হলে P(A) এর উপাদান সংখ্যা হবে 2n

এখানে, 
A এর উপাদান সংখ্যা, n = 5 
∴ P(A) এর উপাদান সংখ্যা = 2
= 2
= 32 
৬১৮.
n(A) = 30, n(B) = 54 এবং n(A∩B) = ২৩ হলে n(A-B) = ?
  1. ক) 24
  2. খ) 31
  3. গ) 7
  4. ঘ) 25
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
n(A) = 30
∴ n(A-B) = n(A) - n(A∩B)
= 30 - 23
= 7
৬১৯.
P = {x ∈ N : 2 < x ≤ 8}, Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 9} হলে, P ∩ Q এর মান কত? 
  1. {4, 6, 8}
  2. {2, 6, 8}
  3. {2, 4, 8}
  4. {3, 6, 8}
সঠিক উত্তর:
{4, 6, 8}
উত্তর
সঠিক উত্তর:
{4, 6, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x ∈ N : 2 < x ≤ 8}, Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 9} হলে, P ∩ Q এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
P = {x ∈ N : 2 < x ≤ 8}
Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 9}

P = {3, 4, 5, 6, 7, 8}
Q = {2, 4, 6, 8}

P ∩ Q = {3, 4, 5, 6, 7, 8} ∩ {2, 4, 6, 8}
= {4, 6, 8}
৬২০.
B ={x : x ∈ N এবং 2 ≤ x < 5} হলে, B এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 
  1. 8
  2. 7
  3. 6
  4. 5
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
দেয়া আছে, 
B ={x : x ∈ N এবং 2 ≤ x < 5}
B = {2,3,4}
B এর উপাদান সংখ্যা n = 3

B এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
                                           = 23 - 1  
                                            = 8 - 1 
                                             = 7
৬২১.
কোন পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী গণিত এবং ৫০% পরীক্ষার্থী বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৪০% পরীক্ষার্থী পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করল?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ৩০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা

উভয় বিষয়ে ফেল x হলে,
১০০% = ৭০% + ৫০% - ৪০% + x
=> x = ১৪০% - ১২০%
∴ x = ২০%

৬২২.
যদি n(A - B) = 18, n(A ∪ B) = 70 এবং n(A ∩ B) = 25 তাহলে, n(B) = কত?
  1. 45
  2. 27
  3. 62
  4. 52
সঠিক উত্তর:
52
উত্তর
সঠিক উত্তর:
52
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A - B) = 18, n(A ∪ B) = 70 এবং n(A ∩ B) = 25 তাহলে, n(B) = কত?

সমাধান:
আমরা জানি,
n(A∪B) = n(A - B) + n(A ∩ B) + n(B - A) 
⇒ 70 = 18 + 25 + n(B - A) 
⇒ 70 = 43 + n(B - A) 
⇒ n(B - A) = 70 - 43 
∴ n(B - A) = 27 

এখন,
n(B) = n(A ∩ B) + n(B - A) 
= 25 + 27 
= 52 
৬২৩.
S = {0, 2, 4, 5, 9} সেট থেকে কোন সংখ্যাটি বাদ দিলে গড় একই থাকবে?
  1. 2
  2. 5
  3. 0
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Set S এর গড় : (0 + 2 + 4 + 5 + 9)/5
= 20/5
= 4

যদি আমরা গড়ের সমান এমন একটি উপাদান সরিয়ে ফেলি, তাহলে নতুন সেটের গড় অপরিবর্তিত থাকবে।
4 সংখ্যাটি সরিয়ে দেওয়ার পর নতুন সেট = {0, 2, 5, 9}.

অতএব নতুন সেটের গড় = (0 + 2 + 5 + 9)/4
                                       = 16/4=4
                                       = 4
৬২৪.
A = {x ∈ N : 2 < x ≤ 7}, B = {x ∈ N : x বিজোড় এবং x  ≤ 11} হলে A ∩ B = কত?
  1. {3, 5, 7}
  2. {2, 3, 5, 7}
  3. {7, 8, 9, 11}
  4. {2, 4, 5, 7}
সঠিক উত্তর:
{3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 7}, B = {x ∈ N : x বিজোড় এবং x  ≤ 11} হলে A ∩ B = কত?

সমাধান: 
A = {3, 4, 5, 6, 7}
B = {1, 3, 5, 7, 9, 11}

A ∩ B = {3, 4, 5, 6, 7} ∩ {1, 3, 5, 7, 9, 11}
= {3, 5, 7}
৬২৫.
400 জন লোকের একটি দলের 275 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
  1. ক) 75 জন
  2. খ) 175 জন
  3. গ) 375 জন
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 75 জন
উত্তর
সঠিক উত্তর:
ক) 75 জন
ব্যাখ্যা
উভয় ভাষায় কথা বলতে পারে
= 275 + 200 - 400
= 75 জন।
৬২৬.
30 এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?
  1. {2, 3, 5,15}
  2. {2, 3, 5, 6}
  3. {2, 3, 5, 10}
  4. {2, 3, 5}
সঠিক উত্তর:
{2, 3, 5}
উত্তর
সঠিক উত্তর:
{2, 3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: 30 এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?

সমাধান:
30 এর উৎপাদকগুলো হল {1, 2, 3, 5, 6, 10, 15, 30}
মৌলিক উৎপাদক গুলো হলো = {2, 3, 5}
৬২৭.
যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান কত?  
  1. {1, 2}
  2. {a, b, 1, 2}
  3. {a, 2}
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
M = {a, b, 1, 2} এবং N = {1, 2}

প্রদত্ত রাশি, 
N - M = {1, 2} - {a, b, 1, 2} = {}
N - M = {}

অথবা, 
যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান হলো একটি খালি সেট, অর্থাৎ ∅ বা {}। এর কারণ হলো N সেটের সকল উপাদান (1 এবং 2) M সেটে উপস্থিত রয়েছে। N - M মানে হলো N সেটের এমন সকল উপাদান যা M সেটে নেই, এবং এই ক্ষেত্রে এমন কোনো উপাদান নেই। 

সুতরাং, N - M = ∅ বা  {}

৬২৮.
P(X) = 2/5 এবং P(Y) = 4/7; X ও Y দুটি স্বাধীন ঘটনা হলে P(Y/X) = কত? 
  1. 3/7
  2. 1/5
  3. 3/5
  4. 4/7
সঠিক উত্তর:
4/7
উত্তর
সঠিক উত্তর:
4/7
ব্যাখ্যা

প্রশ্ন: P(X) = 2/5 এবং P(Y) = 4/7; X ও Y দুটি স্বাধীন ঘটনা হলে P(Y/X) = কত? 

সমাধান: 
X ও Y স্বাধীন ঘটনা, 
∴ P(X ∩ Y) = P(X) × P(Y) 
= (2/5) × (4/7) 
= 8/35 

∴ P(Y/X) = P(X ∩ Y)/P(X) 
= (8/35)/(2/5) 
= 4/7

৬২৯.
একটি স্কুলে 150 জন শিক্ষার্থীর মধ্যে 80 জন ইংরেজি পছন্দ করে, 60 জন গণিত পছন্দ করে এবং 25 জন উভয় বিষয়ই পছন্দ করে। কতজন শিক্ষার্থী কোনো বিষয়ই পছন্দ করে না?
  1. 25
  2. 30
  3. 35
  4. 40
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলে 150 জন শিক্ষার্থীর মধ্যে 80 জন ইংরেজি পছন্দ করে, 60 জন গণিত পছন্দ করে এবং 25 জন উভয় বিষয়ই পছন্দ করে। কতজন শিক্ষার্থী কোনো বিষয়ই পছন্দ করে না?

সমাধান:
মোট শিক্ষার্থী = 150
ইংরেজি পছন্দ করে = 80
গণিত পছন্দ করে = 60
উভয় বিষয়ই পছন্দ করে = 25
n(E∪M) = n(E) + n(M) - n(E∩M)
= 80 + 60 - 25
= 115
কোনো বিষয়ই পছন্দ করে না = 150 - 115 = 35 জন।

৬৩০.
x3+hx+10=0 সমীকরণটির x এর মান 2 হলে, h এর মান কত?
  1. ক) 9
  2. খ) -9
  3. গ) 5
  4. ঘ) -5
সঠিক উত্তর:
খ) -9
উত্তর
সঠিক উত্তর:
খ) -9
ব্যাখ্যা
x3+hx+10=0
23+h.2+10=0
8+h.2+10=0
h.2=-18
S0, h = -9
৬৩১.
{x ∈ N এবং x2 - 16 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?
  1. {4}
  2. {4, - 4}
  3. {- 4}
  4. {16, 4}
সঠিক উত্তর:
{4}
উত্তর
সঠিক উত্তর:
{4}
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N এবং x2 - 16 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?

সমাধান:
x2 - 16 = 0
⇒ x2 = 16
⇒ x = √16
∴ x = ± 4

কিন্তু x স্বাভাবিক সংখ্যা তাই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
∴ x = 4
৬৩২.
f(x) = 2x2 + 3x - 1 হলে f(0) = কত?
  1. ক) 6
  2. খ) 4
  3. গ) 1
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
ঘ) - 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 2x2 + 3x - 1 হলে f(0) = কত? 

সমাধান: 
f(x) = 2x2 + 3x - 1 
f(0) = 2.02 + 3.0 - 1
       = 0 + 0 - 1
        = - 1
৬৩৩.
B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 18} হলে, B এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. 31
  2. 36
  3. 63
  4. 15
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা

প্রশ্ন: B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 18} হলে, B এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 18}
∴ B = {3, 6, 9, 12, 15, 18}

এখানে,
B সেটের উপাদান সংখ্যা, n(B) = 6
কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, তার প্রকৃত উপসেট সংখ্যা হলো 2n - 1.
∴ B এর প্রকৃত উপসেট সংখ্যা = 26 - 1
= 64 - 1
= 63

৬৩৪.
{x : x স্বাভাবিক সংখ্যা এবং x2 - 9 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ-
  1. {3}
  2. {- 3}
  3. {3, - 3}
  4. {9, 3}
সঠিক উত্তর:
{3}
উত্তর
সঠিক উত্তর:
{3}
ব্যাখ্যা
প্রশ্ন: {x : x স্বাভাবিক সংখ্যা এবং x2 - 9 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ-

সমাধান:
x2 - 9 = 0
⇒ x2 = 9
⇒ x = √9
∴ x = ±3
কিন্তু x স্বাভাবিক সংখ্যা তাই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
∴ x = 3
৬৩৫.
X = {x ∈ Z : - 5 < x < 10} এবং Y = {x ∈ N: x জোড় সংখ্যা এবং x ≤ 16} হলে, X ∩ Y নির্ণয় করুন?
  1. {2, 4, 6}
  2. {2, 4, 6, 8, 10}
  3. {4, 6, 8}
  4. {2, 4, 6, 8}
সঠিক উত্তর:
{2, 4, 6, 8}
উত্তর
সঠিক উত্তর:
{2, 4, 6, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: X = {x ∈ Z : - 5 < x < 10} এবং Y = {x ∈ N: x জোড় সংখ্যা এবং x ≤ 16} হলে, X ∩ Y নির্ণয় করুন?

সমাধান:
শর্তানুযায়ী,
X = {x ∈ Z : - 5 < x < 10} = {- 4, - 3, - 2, - 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}
এবং Y = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 16} = {2, 4, 6, 8, 10, 12, 14, 16}

∴ X ∩ Y = {- 4, - 3, - 2, - 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9} ∩ {2, 4, 6, 8, 10, 12, 14, 16}
= {2, 4, 6, 8}
৬৩৬.
সেট A = {x ∈ N : x2 > 10 এবং x3 < 50} হলে, A = কত?
  1. {1, 2, 3, 4}
  2. {4}
  3. {}
  4. {3, 4}
সঠিক উত্তর:
{}
উত্তর
সঠিক উত্তর:
{}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 10 এবং x3 < 50} হলে, A = কত?

সমাধান:
x2 > 10; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {4, 5, 6 .......}
x3 < 50; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {4, 5, 6 .......} ∩ {1, 2, 3}
= {}
৬৩৭.
A ও B যথাক্রমে 36 ও 48 এর সকল গুণণীয়কের সেট দ্বারা নিচের কোন সেট A ∩ B নির্দেশ করে?
  1. ক) {1, 2, 3, 4, 8,16}
  2. খ) {1, 2, 3, 4, 6, 8}
  3. গ) {1, 2, 3, 4, 8,12}
  4. ঘ) {1, 2, 3, 4, 6,12}
সঠিক উত্তর:
ঘ) {1, 2, 3, 4, 6,12}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) {1, 2, 3, 4, 6,12}
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B যথাক্রমে 36 ও 48 এর সকল গুণণীয়কের সেট দ্বারা নিচের কোন সেট A ∩ B নির্দেশ করে?

সমাধান:
36 এর সকল গুণণীয়কগুলো হলো: 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36
48 এর সকল গুণণীয়কগুলো হলো:1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48
A = {1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36}
B = {1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48}

A ∩ B = {1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36} ∩ {1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48}
          = {1, 2, 3, 4, 6,12}
৬৩৮.
f(x) = (2x + 5)/(x - 3) হলে f(4) = ?
  1. 7
  2. 9/3
  3. কোনটি নয়
  4. 13
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা

প্রশ্ন:  f(x) = (2x + 5)/(x - 3) হলে f(4) = ?

সমাধান:
দেওয়া আছে 
f(x) = (2x + 5)/(x - 3)
f(4) = (2 × 4 + 5)/(4 - 3)
f(4) = (8 + 5)/1
∴ f(4) = 13

৬৩৯.
যদি P = {2, 3, 4} এবং Q = {3, 4, 7} হয়, তবে Q/P কত?
  1. {7}
  2. {2}
  3. {4}
  4. {3}
সঠিক উত্তর:
{7}
উত্তর
সঠিক উত্তর:
{7}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P = {2, 3, 4} এবং Q = {3, 4, 7} হয়, তবে Q/P কত?

সমাধান:
দেওয়া আছে
P = {2, 3, 4}
Q = {3, 4, 7}

এখন
Q - P = {3, 4, 7} - {2, 3, 4}
= {7}
৬৪০.
A = Ø, B = {a}, C = {a, b} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: A = Ø, B = {a}, C = {a, b} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
এখানে, P(A) = {0}
A সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 20 = 1
আবার,
P(B) = {{a}, 0}
∴ B সেটের উপাদান সংখ্যা 1 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা  = 21 = 2
এবং P(C) = {{a}, {6}, {a, b}, 0}
∴ C সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 22 = 4 

∴ সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি = 1 + 2 + 4 = 7
৬৪১.
A = {x : x ধনাত্বক পূর্ণ সংখ্যা এবং x2 ≤ 25},
B = {x : x মৌলিক সংখ্যা x2 < 25} এবং
C = {x : x বাস্তব সংখ্যা এবং x2 = 25} হলে,
(A ∩ B) ∪ C = ?
  1. {2, 3, 5}
  2. {-5, 2, 3, 5}
  3. {1, 2, 3, 4, 5}
সঠিক উত্তর:
{-5, 2, 3, 5}
উত্তর
সঠিক উত্তর:
{-5, 2, 3, 5}
ব্যাখ্যা

A = {1, 2, 3, 4, 5},
B = {2, 3},
C = {-5, 5}
∴ A ∩ B = {2, 3}
∴ (A ∩ B) ∪ C = {2,3} ∪ {-5, 5}
= {-5, 2, 3, 5}

৬৪২.
যদি E = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90} হয় তবে P(E) এর সদস্য সংখ্যা কত?
  1. 58 টি
  2. 42 টি
  3. 28 টি
  4. 32 টি
সঠিক উত্তর:
32 টি
উত্তর
সঠিক উত্তর:
32 টি
ব্যাখ্যা

প্রশ্ন: যদি E = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90} হয় তবে P(E) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
E = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90}
3 ও 5 এর লসাগু = 15

90 অপেক্ষা ছোট 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 15, 30, 45, 60, 75 = 5 টি
∴ P(E) এর সদস্য সংখ্যা = 25
 = 32 টি

৬৪৩.
নিচের কোনটি বাস্তব সংখ্যার সেট বুঝায়?
  1. {x : - Z < x < + Z}
  2. {x : 0 < x < ∞}
  3. {x : - ∞ < x < ∞}
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
{x : - ∞ < x < ∞}
উত্তর
সঠিক উত্তর:
{x : - ∞ < x < ∞}
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বাস্তব সংখ্যার সেট বুঝায়?

সমাধান:
বাস্তব সংখ্যা: সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।
যেমন: -1, -2, -3,.....1, 2, 3, .....1/2, 2/3, 3/4,.......√2, √3, √5,......., 1.23, 1.333,...... ইত্যাদি।
বাস্তব সংখ্যার সেট R = {x : - ∞ < x < ∞}

{x : - Z < x < + Z} এই সেট দ্বারা শুধুমাত্র পূর্ণ সংখ্যার সেট বুঝায়।
৬৪৪.
A = {x ∈ N : 3 < x ≤ 7}, B = {x ∈ N : বিজোড় সংখ্যা এবং x ≤ 7} হলে, A ∩ B এর মান কত?
  1. ক) {5, 7}
  2. খ) {3, 7}
  3. গ) {1, 3}
  4. ঘ) {3, 5}
সঠিক উত্তর:
ক) {5, 7}
উত্তর
সঠিক উত্তর:
ক) {5, 7}
ব্যাখ্যা
দেয়া আছে,
A = {x ∈ N : 3 < x ≤ 7}
B = {x ∈ N : বিজোড় সংখ্যা এবং x ≤ 7}

A = {4, 5, 6, 7}
B = {1, 3, 5, 7}

A ∩ B = {4, 5, 6, 7} ∩ {1, 3, 5, 7}
           = {5, 7}
৬৪৫.
30 এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?
  1. ক) {2, 3, 5,10}
  2. খ) {2, 3, 15}
  3. গ) {2, 3, 5}
  4. ঘ) {2, 3, 5, 15}
সঠিক উত্তর:
গ) {2, 3, 5}
উত্তর
সঠিক উত্তর:
গ) {2, 3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: 30 এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?

সমাধান:
30 এর উৎপাদকগুলো হল {1, 2, 3, 5, 6, 10, 15, 30}
মৌলিক উৎপাদক গুলো হলো = {2, 3, 5}
৬৪৬.
f(p) = (5p - 13)/(2p - 4) হয়, তবে f(2) = কত?
  1. - 1
  2. - 5/3
  3. 1/3
  4. অসংজ্ঞায়িত
সঠিক উত্তর:
অসংজ্ঞায়িত
উত্তর
সঠিক উত্তর:
অসংজ্ঞায়িত
ব্যাখ্যা
প্রশ্ন: f(p) = (5p - 13)/(2p - 4) হয়, তবে f(2) = কত?

সমাধান:
দেওয়া আছে,
f(p) = (5p - 13)/(2p - 4)
⇒ f(2) = {5(2) − 13}/{2(2) − 4}
⇒ f(2) = (10 - 13)/ (4 - 4)
⇒ f(2) = - 3/0

অতএব, কোনো ভগ্নাংশের হর শূন্য হলে ভগ্নাংশটির মান নির্ণয় করা যায় না ।
 
৬৪৭.
A = {x ∈ N : x, 9 এর গুণনীয়ক), এবং B = {x ∈ N : 2 < x < 6} হলে, A - B এর মান কত?
  1. {1, 9}
  2. {1, 6}
  3. {2, 9}
  4. {1, 3}
সঠিক উত্তর:
{1, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x, 9 এর গুণনীয়ক), এবং B = {x ∈ N : 2 < x < 6} হলে, A - B এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : x, 9 এর গুণনীয়ক}
= {1, 3 ,9}
এবং B = {x ∈ N : 2 < x < 6}
= {3 ,4, 5} 

∴ A\B = {1,3,9}\{3,4,5}= {1,9}
 
সুতরাং, নির্ণেয় সেট = {1,9}
৬৪৮.
A = {x ∈ N : x2 > 8, x3 < 30} হলে A সেটের তালিকা পদ্ধতি কোনটি?
  1. { }
  2. { 3 }
  3. {1, 2, 3, 4, 5, ... ... ... }
  4. { 3, 5 }
সঠিক উত্তর:
{ 3 }
উত্তর
সঠিক উত্তর:
{ 3 }
ব্যাখ্যা
x2 > 8; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 30; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}
উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2, 3}
= {3}
৬৪৯.
A ও B যথাক্রমে 18 ও 30 এর সকল গুণনীয়কের সেট হলে, (A ∩ B) এর মান কত?
  1. ক) {1, 2, 3}
  2. খ) {1, 2, 3, 6}
  3. গ) {1, 2, 3, 5, 6,}
  4. ঘ) {1, 2, 3, 5}
সঠিক উত্তর:
খ) {1, 2, 3, 6}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1, 2, 3, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B যথাক্রমে 18 ও 30 এর সকল গুণনীয়কের সেট হলে, (A ∩ B) এর মান কত?

সমাধান:
এখানে, 
18 = 1 × 18 = 2 × 9 = 3 × 6
18 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 6, 9, 18
∴ A = {1, 2, 3, 6, 9, 18}

আবার,
30 = 1 × 30 = 2 × 15 = 3 × 10 = 5 × 6
30 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 5, 6, 10, 15, 30
∴ B = {1, 2, 3, 5, 6, 10, 15, 30}

∴ A ∩ B = {1, 2, 3, 6, 9, 18} ∩ {1, 2, 3, 5, 6, 10, 15, 30}
= {1, 2, 3, 6}
৬৫০.
যদি A = {1, 2, 3, 4}, B = {0, 2, 4} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে x = y - 1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করুন।
  1. {(1, 2)}
  2. {(1, 2), (2, 3), (3, 4)}
  3. {(1, 2), (3, 4)}
  4. {}
সঠিক উত্তর:
{(1, 2), (3, 4)}
উত্তর
সঠিক উত্তর:
{(1, 2), (3, 4)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4}, B = {0, 2, 4} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে x = y - 1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করুন।

৬৫১.
কোনো পরীক্ষার্থীয় ২০% গণিতে এবং ৩০% বাংলায় ফেল করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষার্থীয় ২০% গণিতে এবং ৩০% বাংলায় ফেল করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?

সমাধান:
গণিতে পাশ = ১০০% - ২০% = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০ - ৬০)% = ২০%

বাংলায় পাশ = (১০০ - ৩০)% = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০ - ৬০)% = ১০%

এক এবং উভয় বিষয়ে পাশ = (২০ + ১০ + ৬০)% = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯০)% = ১০%
৬৫২.
স্কুলের কোনো ক্লাসের ২০ জন ছাত্রের মধ্যে প্রত্যেকেই হয় ফুটবল খেলে, না হয় ক্রিকেট খেলে অথবা দুটিই খেলে। যদি ১৩ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ক্রিকেট খেলে তাহলে কত জন ছাত্র দুটিই খেলে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৩ জন
উত্তর
সঠিক উত্তর:
৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের কোনো ক্লাসের ২০ জন ছাত্রের মধ্যে প্রত্যেকেই হয় ফুটবল খেলে, না হয় ক্রিকেট খেলে অথবা দুটিই খেলে। যদি ১৩ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ক্রিকেট খেলে তাহলে কত জন ছাত্র দুটিই খেলে ?

সমাধান: 
ফুটবল খেলে n(B) = ১৩ জন 
ক্রিকেট খেলেn(C) = ১০ জন 
ফুটবল অথবা ক্রিকেট খেলে n(B ∪ C) = ২০ জন 
ফুটবল ও ক্রিকেট উভয় খেলে n(B ∩ C)  =?

আমরা জানি 
n(B ∪ C) = n(B) +  n(C) -  n(B ∩ C)
২০ = ১৩ + ১০ - n(B ∩ C)
n(B ∩ C) = ২৩ - ২০ 
n(B ∩ C) = ৩ জন 
৬৫৩.
f(a) = a3 - 3a2 + 6 হলে f(-1) = কত?
  1. 2
  2. 8
  3. - 4
  4. - 8
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: f(a) = a3 - 3a2 + 6 হলে f(-1) = কত?

সমাধান:
দেওয়া আছে,
f(a) = a3 - 3a2 + 6 
∴  f(-1) = (- 1)3 - 3 ⋅ (- 1)2 + 6
= - 1 - 3 + 6
= - 4 + 6
= 2
৬৫৪.
যদি P = {1, 2, 3}, Q = {4, 6, 8, 9} হয় এবং P ও Q এর উপাদানগুলোর মধ্যে y = x + 5 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় কোনটি?
  1. {(1,4), (2,7), (3,8)}
  2. {(2,7), (3,8)}
  3. {(1, 6), (3, 8)}
  4. {(1,5), (2,7), (3,9)}
সঠিক উত্তর:
{(1, 6), (3, 8)}
উত্তর
সঠিক উত্তর:
{(1, 6), (3, 8)}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P = {1, 2, 3}, Q = {4, 6, 8, 9} হয় এবং P ও Q এর উপাদানগুলোর মধ্যে y = x + 5 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3}
Q = {4, 6, 8, 9}

প্রশ্নানুসারে, সংশ্লিষ্ট অন্বয়, R হবে:
R = {(x, y) : x ∈ P, y ∈ Q এবং y = x + 5}

এখন, x ∈ P এর প্রতিটি মানের জন্য y = x + 5 শর্তটি পরীক্ষা করি:
যখন x = 1, তখন y = 1 + 5 = 6। যেহেতু 6 ∈ Q, তাই (1, 6) অন্বয়ে থাকবে।
যখন x = 2, তখন y = 2 + 5 = 7। যেহেতু 7 ∉ Q, তাই (2, 7) অন্বয়ে থাকবে না।
যখন x = 3, তখন y = 3 + 5 = 8। যেহেতু 8 ∈ Q, তাই (3, 8) অন্বয়ে থাকবে।

∴ নির্ণেয় অন্বয়, R = {(1, 6), (3, 8)}

৬৫৫.
দ্যা মরগ্যানের সূত্র অনুসারে নিচের কোনটি সত্য?
  1. ক) (A ∪ B)′ = A′ ∩ B′
  2. খ) (A ∪ B)′ = A′ ∪ B′
  3. গ) (A ∩ B)′ = A′ ∩ B′
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) (A ∪ B)′ = A′ ∩ B′
উত্তর
সঠিক উত্তর:
ক) (A ∪ B)′ = A′ ∩ B′
ব্যাখ্যা

দ্যা মরগ্যানের সূত্র অনুসারে -
সার্বিক সেট U এর যে কোনো উপসেট A ও B এর জন্য -
(A ∪ B)′ = A′ ∩ B′ এবং
(A ∩ B)′ = A′ ∪ B′

৬৫৬.
যদি A = {1, 2, 3, 4, 5, 6, 7}, B = {2, 3, 5, 6} এবং C = {4, 7, 8, 9} হয়, তবে (A - B) ∪ C = কত?
  1. {1, 4, 7, 8, 9}
  2. {1, 4, 7}
  3. {1, 4, 8, 9}
  4. {4, 7, 8, 9}
সঠিক উত্তর:
{1, 4, 7, 8, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 4, 7, 8, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4, 5, 6, 7}, B = {2, 3, 5, 6} এবং C = {4, 7, 8, 9} হয়, তবে (A - B) ∪ C = কত?

সমাধান:
দেওয়া আছে, A = {1, 2, 3, 4, 5, 6, 7},
B = {2, 3, 5, 6}
এবং C = {4, 7, 8, 9}

এখন, A - B = {1, 2, 3, 4, 5, 6, 7} - {2, 3, 5, 6}
= {1, 4, 7}

∴ (A - B) ∪ C = {1, 4, 7} ∪ {4, 7, 8, 9}
= {1, 4, 7, 8, 9}

৬৫৭.
g(x) = x3 + 2x2 - 4x - 8 হয়, তাহলে g(-2) =?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: g(x) = x3 + 2x2 - 4x - 8 হয়, তাহলে g(-2) =?

সমাধান: 
দেওয়া আছে, 
g(x) = x3 + 2x2 - 4x - 8
⇒ g(-2) = (-2)3 + 2(-2)2 - 4(-2) - 8 
⇒ g(-2) = - 8 + 8 + 8 - 8 
∴ g(-2) = 0
৬৫৮.
যদি A = {1, 2, 3, 4} এবং B = {3, 4, 5, 6} হয়, তাহলে A - (A ∩ B) এর মান কত?
  1. {1}
  2. {1, 2}
  3. {2}
  4. {1, 5}
সঠিক উত্তর:
{1, 2}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4} এবং B = {3, 4, 5, 6} হয়, তাহলে A - (A ∩ B) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2, 3, 4}
B = {3, 4, 5, 6}

∴ A ∩ B = {1, 2, 3, 4} ∩ {3, 4, 5, 6}
= {3, 4}

∴ A - (A ∩ B)
= {1, 2, 3, 4} - {3, 4}
= {1, 2}

সুতরাং,  A - (A ∩ B) = {1, 2}

৬৫৯.
যদি A = {a, b, c} হয়, তবে A এর অপ্রকৃত উপসেট কয়টি?
  1. ৭টি
  2. ১টি
  3. ৯টি
  4. ৮টি
সঠিক উত্তর:
১টি
উত্তর
সঠিক উত্তর:
১টি
ব্যাখ্যা
A এর উপসেট সংখ্যা = 2n = 23 = 8 টি।
A এর প্রকৃত উপসেট সংখ্যা = 23 - 1 = 8 - 1 = 7 টি।
এবং A এর অপ্রকৃত উপসেট সংখ্যা = 1 টি।
৬৬০.
একটি দলে মোট সদস্য ৭০ জন ঐ দলে আরবী ভাষায় কথা বলতে পারে ৩৫ জন ফরাসী ভাষায় কথা বলতে পারে ৪০ জন। দুইটি ভাষাতেই কথা বলতে পারে ২৫ জন, তবে দুই ভাষার কোনটিতেই কথা বলতে পারেনা কত জন?
  1. ১৫ জন
  2. ২০ জন
  3. ২৫ জন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২০ জন
উত্তর
সঠিক উত্তর:
২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দলে মোট সদস্য ৭০ জন ঐ দলে আরবী ভাষায় কথা বলতে পারে ৩৫ জন ফরাসী ভাষায় কথা বলতে পারে ৪০ জন। দুইটি ভাষাতেই কথা বলতে পারে ২৫ জন, তবে দুই ভাষার কোনটিতেই কথা বলতে পারেনা কত জন?

সমাধান:
দেওয়া আছে,
মোট সদস্য, n(s) = ৭০ জন
আরবী ভাষায় কথা বলতে পারে, n(A) = ৩৫ জন
ফরাসী ভাষায় কথা বলতে পারে n(F) = ৪০ জন
দুইটি ভাষাতেই কথা বলতে পারে, n(A ∩ F) = ২৫ জন

∴ n(A ∩ F) = n(A) + n(F) - n(A ∩ F)
= ৩৫ + ৪০ - ২৫
= ৫০

∴ কোন ভাষায় কথা বলতে পারেনা = n(S) - n(A ∩ F)
= ৭০ - ৫০
= ২০ জন
৬৬১.
f(x) = (x + 3)/(2x - 1) হলে, ƒ(- 3) = কত?
  1. ক) - 1/6
  2. খ) 1/6
  3. গ) - 1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = (x + 3)/(2x - 1) হলে, ƒ(- 3) = কত?

সমাধান:
f(x) = (x + 3)/(2x - 1)

এখন,
f(- 3) =(- 3 + 3)/{2 × (- 3) - 1}
f(- 3) = 0/(- 6 - 1)
∴ f(- 3) = 0
৬৬২.
250 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 160 জন ইংরেজিতে, 140 জন গণিতে এবং 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. 60 জন
  2. 45 জন
  3. 40 জন
  4. 70 জন
সঠিক উত্তর:
70 জন
উত্তর
সঠিক উত্তর:
70 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 250 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 160 জন ইংরেজিতে, 140 জন গণিতে এবং 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
মোট শিক্ষার্থী, n = 250
ইংরেজিতে পাস করেছে, n(E) = 160
গণিতে পাস করেছে, n(M) = 140
উভয় বিষয়ে পাস করেছে, n(E ∩ M) = 120

আমরা জানি,
n(E ∪ M) = n(E) + n(M) - n(E ∩ M) = 160 + 140 - 120 = 180
∴ n(E ∪ M) = 180

∴ n(উভয় বিষয়ে ফেল) = 250 - 180 = 70
৬৬৩.
একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার প্রকৃত উপসেটের সংখ্যা কত?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 33
সঠিক উত্তর:
ক) 15
উত্তর
সঠিক উত্তর:
ক) 15
ব্যাখ্যা

সেটের উপাদান সংখ্যা n = 4
প্রকৃত উপসেটের সংখ্যা  = 2n - 1 = 24 - 1 = 15

৬৬৪.
নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 - 14x + 45 = 0} 
  1. {4, 10}
  2. {2, 7}
  3. {5, 9}
  4. {5, 7}
সঠিক উত্তর:
{5, 9}
উত্তর
সঠিক উত্তর:
{5, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 - 14x + 45 = 0} 

সমাধান: 
এখানে,
x2 - 14x + 45 = 0
⇒ x2 - 9x - 5x + 45 = 0
⇒ x(x - 9) - 5(x - 9) = 0
⇒ (x - 9)(x - 5) = 0
∴ x = 9 অথবা x = 5

যেহেতু x একটি স্বাভাবিক সংখ্যা, এবং 9 ও 5 উভয়ই স্বাভাবিক সংখ্যা, তাই,
∴ তালিকা পদ্ধতিতে সেটটি হবে: A = {5, 9}
৬৬৫.
A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} এবং B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 6} হলে A - B = ?
  1. {1}
  2. {1, 3, 5}
  3. {0, 1}
  4. {3, 5}
সঠিক উত্তর:
{0, 1}
উত্তর
সঠিক উত্তর:
{0, 1}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} এবং B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 6} হলে A - B = ?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64}
তাহলে, A = {0, 1, 2, 3, 5}

এবং B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 6}
তাহলে, B = {2, 3, 5}

∴ A - B ={0, 1, 2, 3, 5} - {2, 3, 5}
= {0, 1}
৬৬৬.
যদি ∇ = {z : z স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং z < 90} হয় তবে P(∇) এর সদস্য সংখ্যা কত?
  1. 20 টি
  2. 52 টি
  3. 48 টি
  4. 32 টি
সঠিক উত্তর:
32 টি
উত্তর
সঠিক উত্তর:
32 টি
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ∇ = {z : z স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং z < 90} হয় তবে P(∇) এর সদস্য সংখ্যা কত?


সমাধান:
দেওয়া আছে,
∇ = {z : z স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং z < 90}
3 ও 5 এর লসাগু = 15

90 অপেক্ষা ছোট 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 15, 30, 45, 60, 75 = 5 টি
∴ P(∇) এর সদস্য সংখ্যা = 25
 = 32 টি
৬৬৭.
A = { x : x বাস্তব সংখ্যা এবং x2 < 0} হলে, সেটটির তালিকা পদ্ধতি কোনটি?
  1. { }
  2. {............ -২, -১, ০, ১, ২, ৩, ............ }
  3. { 0 }
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
{ }
উত্তর
সঠিক উত্তর:
{ }
ব্যাখ্যা
A = { x : x বাস্তব সংখ্যা এবং x2 < 0} হলে, সেটটির তালিকা পদ্ধতি ফাঁকা সেট।
কারণ কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না।
৬৬৮.
প্রদত্ত ভেনচিত্রে, যদি A ∩ B = B ∩ C হয়, তবে x এর মান কত? 

 
  1. ক) 14
  2. খ) 10
  3. গ) 4
  4. ঘ) 18 + y
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রদত্ত ভেনচিত্রে, যদি A ∩ B = B ∩ C হয়, তবে x এর মান কত? 

 

সমাধান:
A ∩ B = x
 B ∩ C = 4
A ∩ B = B ∩ C
x = 4
৬৬৯.
যদি B = {x : x হলো 6, 8 দ্বারা বিভাজ্য এবং x < 100} হয় তবে P(B) এর সদস্য সংখ্যা কত?
  1. 8
  2. 16
  3. 32
  4. 64
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা

প্রশ্ন: যদি B = {x : x হলো 6, 8 দ্বারা বিভাজ্য এবং x < 100} হয় তবে P(B) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
x যদি 6 এবং 8 উভয় দ্বারা বিভাজ্য হয়, তাহলে x অবশ্যই 6 এবং 8 এর লসাগু দ্বারা বিভাজ্য হবে।
6 এবং 8 এর লসাগু = 24

এখন, 100 এর চেয়ে ছোট যেসব সংখ্যা 24 দ্বারা বিভাজ্য:
24, 48, 72, 96

সুতরাং, B = {24, 48, 72, 96}
∴ n(B) = 4

আমরা জানি,
যদি কোনো সেটে n সংখ্যক সদস্য থাকে, তবে তার পাওয়ার সেট P(B) এর সদস্য সংখ্যা = 2n
∴ P(B) এর সদস্য সংখ্যা = 24 = 16

৬৭০.
Q = {x ∈ N : x3 < 216} হলে, Q সেটের উপাদান সংখ্যা কত?
  1. 7
  2. 5
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: Q = {x ∈ N : x3 < 216} হলে, Q সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
এখানে
N = স্বাভাবিক সংখ্যার সেট
= {1, 2, 3, 4, 5, 6, 7, 8,......}

ধরি,
Q = {x ∈ N : x3 < 216}
এখন,
x = 1 হলে, 13 = 1 < 216
x = 2 হলে, 23 = 8 < 216
x = 3 হলে, 33 = 27 < 216
x = 4 হলে, 43 = 64 < 216
x = 5 হলে, 53 = 125 < 216
x = 6 হলে, 63 = 216 < 216 ; ​যা সত্য নয় ।
 
নির্ণেয় সেট Q = {1, 2, 3, 4, 5}
∴ Q সেটের উপাদান সংখ্যা = 5

৬৭১.
n সংখ্যক উপাদান রয়েছে এমন একটি সেটের মোট কতগুলো উপসেট থাকতে পারে?
  1. n + 1
  2. 2n
  3. n2
  4. 2n - 1
সঠিক উত্তর:
2n
উত্তর
সঠিক উত্তর:
2n
ব্যাখ্যা

প্রশ্ন: n সংখ্যক উপাদান রয়েছে এমন একটি সেটের মোট কতগুলো উপসেট থাকতে পারে?

সমাধান:
আমরা জানি,
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n
উদাহরণ, যদি কোনো সেটের উপাদান সংখ্যা, n = 4  হয়,
তাহলে, প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n
= 24
= 16

৬৭২.
কোনো ক্লাসে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১৫০ জন পদার্থবিজ্ঞানে, ১৭০ জন রসায়নে এবং ১২০ জন উভয় বিষয়ে পাস করেছে।  তাহলে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ৬০ জন
  2. ৪০ জন
  3. ৪৫ জন
  4. ৫০ জন
সঠিক উত্তর:
৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
৫০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ক্লাসে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১৫০ জন পদার্থবিজ্ঞানে, ১৭০ জন রসায়নে এবং ১২০ জন উভয় বিষয়ে পাস করেছে।  তাহলে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
মোট শিক্ষার্থী = ২৫০ জন

শুধুমাত্র পদার্থবিজ্ঞানে পাস করেছে = (১৫০ - ১২০) জন = ৩০ জন
শুধুমাত্র রসায়নে পাস করেছে = (১৭০ - ১২০) জন = ৫০ জন

যেকোনো একটি বা উভয় বিষয়ে পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা
= (৩০ + ৫০ + ১২০) জন = ২০০ জন

উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা
= (মোট শিক্ষার্থী - যেকোনো একটি বা উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী)
= (২৫০ - ২০০) জন = ৫০ জন

সুতরাং, ৫০ জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে।

৬৭৩.
P = {x ∈ N: x, 9 এর গুণনীয়ক) এবং Q = {x ∈ N : 2 < x < 6} হলে, P - Q এর মান কত?
  1. {1, 9}
  2. {1, 3}
  3. {9}
  4. {3}
সঠিক উত্তর:
{1, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x ∈ N: x, 9 এর গুণনীয়ক) এবং Q = {x ∈ N : 2 < x < 6} হলে, P - Q এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {x ∈ N : x, 9 এর গুণনীয়ক)
= {1, 3, 9}

Q = {x ∈ N : 2 < x < 6}
= {3, 4, 5}

∴ P - Q = {1, 3, 9} - {3, 4, 5}
= {1, 9}
৬৭৪.
A ও B যথাক্রমে 42 ও 70-এর সকল গুণনীয়কের সেট হলে, A∩B এর মান কত?
  1. ক) {1, 2, 7}
  2. খ) {1,7, 23}
  3. গ) {1, 2, 7, 14}
  4. ঘ) Φ
সঠিক উত্তর:
গ) {1, 2, 7, 14}
উত্তর
সঠিক উত্তর:
গ) {1, 2, 7, 14}
ব্যাখ্যা

42 এর গুণনীয়ক সমূহ 1,2,3,6,7,14,21,42
A ={1,2,3,6,7,14,21,42}
70 এর গুণনীয়ক সমূহ 1,2,5,7,10,14,35,70
B ={1,2,5,7,10,14,35,70}
A∩B= {1,2,3,6,7,14,21,42}∩ {1,2,5,7,10,14,35,70}
= {1, 2, 7, 14}

৬৭৫.
A = {1,2,3,4,5} হলে, P(A) এর প্রকৃত উপসেট কয়টি আছে?
  1. ৩০
  2. ৩১
  3. ৩২
  4. ৩৩
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা

একটি সেটের উপাদান সংখ্যা n হলে, ঐ সেটের শক্তি সেটের প্রকৃত উপসেট সংখ্যা 

= ( ২n - ১ ) টি।

সুতরাং, একটি সেটের উপাদান সংখ্যা ৫ হলে, ঐ সেটের শক্তি সেটের প্রকৃত উপসেট সংখ্যা 

= ( ২ - ১ )

= ৩২ - ১

= ৩১

৬৭৬.
A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 5 হলে}, P(A) এর উপাদান সংখ্যা হবে: 
  1. 64
  2. 32
  3. 16
  4. 8
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 5 হলে}, P(A) এর উপাদান সংখ্যা হবে: 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 5 হলে}

A সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যা এবং 5 এর সমান বা 5 থেকে ছোট [স্বাভাবিক সংখ্যা সাধারণত শুরু হয় 1 থেকে।] 
∴ A = {1, 2, 3, 4, 5}

A-এর উপাদান সংখ্যা, n(A) = 5

আমরা জানি, 
যেকোনো সেটের উপাদান সংখ্যা n হলে, তার শক্তি সেট (power set)-এর উপাদান সংখ্যা = 2n
∴ P(A)-এর উপাদান সংখ্যা = 25 ; [এখানে n(A) = 5] 
= 32

সুতরাং, P(A) এর উপাদান সংখ্যা 32.

৬৭৭.
A ={x : x ∈ R এবং x2 - 9x + 20 = 0} এবং B = {3, 4 , 5} হলে, n(A ∪ B) এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ঘ) 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: A ={x : x ∈ R এবং x2 - 9x + 20 = 0} এবং B = {3, 4 , 5} হলে, n(A ∪ B) এর মান কত?

সমাধান: 
A ={x : x ∈ R এবং x2 - 9x + 20 = 0} 
B = {3, 4 , 5}

x2 - 9x + 20 = 0
x2 - 4x - 5x + 20 = 0
x(x - 4) - 5(x - 4) = 0
(x - 4)(x - 5) = 0
x = 4, 5

A ={4, 5}
B = {3, 4 , 5}

(A ∪ B)  = {4, 5} ∪ {3, 4 , 5} = {3, 4 , 5}

 n(A ∪ B) = 3
৬৭৮.
P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 3 এর গুণিতক এবং x≤ 12} হলে, P - Q কত?
  1. {1, 2, 4}
  2. {1, 3, 4}
  3. {1, 3, 6}
  4. {1, 2, 6}
সঠিক উত্তর:
{1, 2, 4}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 3 এর গুনিতক এবং x ≤ 12} হলে P - Q = কত?

সমাধান:
এখানে, P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ}
12 এর গুণনীয়কসমূহ 1, 2, 3, 4, 6, 12
∴ P = {1, 2, 3, 4, 6, 12}

Q = {x : x, 3 এর গুনিতক এবং x ≤ 12}
3 এর গুনিতক 3, 6, 9, 12, ....
∴ Q = {3, 6, 9, 12}

∴ P - Q = {1, 2, 3, 4, 6, 12} - {3, 6, 9, 12}
= {1, 2, 4}
৬৭৯.
A = {y : y পূর্ণবর্গ সংখ্যা এবং y ≤ 30} হলে, সেট A-এর উপাদান সংখ্যা কয়টি?
  1. 3 টি
  2. 4 টি
  3. 5 টি
  4. 6 টি
সঠিক উত্তর:
5 টি
উত্তর
সঠিক উত্তর:
5 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {y : y পূর্ণবর্গ সংখ্যা এবং y ≤ 30} হলে, সেট A-এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
y পূর্ণবর্গ সংখ্যা হলে,
পূর্ণবর্গ সংখ্যার সেট = {1, 4, 9, 16, 25, 36, .........}

y ≤ 30 হলে,
y এর মান 30 এর সমান বা ছোট সংখ্যার সেট = {1, 2, 3, ..., 30}

∴ A = {1, 4, 9, 16, 25, 36, .........} ∩ {1, 2, 3, ..., 30}
= {1, 4, 9, 16, 25}
∴ সেট A-এর উপাদান সংখ্যা 5 টি
৬৮০.
A = { - 1, 0 ,1, 2} এবং B = { } হলে A ∩ B এর মান কত?
  1. ক) { - 1, 0 ,1, 2}
  2. খ) {0 ,1, 2}
  3. গ) { - 1, 0, 2}
  4. ঘ) { }
সঠিক উত্তর:
ঘ) { }
উত্তর
সঠিক উত্তর:
ঘ) { }
ব্যাখ্যা
প্রশ্ন: A = { - 1, 0 ,1, 2} এবং B = { } হলে A ∩ B এর মান কত?

সমাধান: 
A = { - 1, 0 ,1, 2}
B = { }

A ∩ B = { - 1, 0 ,1, 2} ∩ { } = { }
৬৮১.
সংখ্যা পদ্ধতিতে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. N ⊂ Q ⊂ Z ⊂ R
  2. N ⊂ Z ⊂ Q ⊂ R
  3. Z ⊂ N ⊂ Q ⊂ R
  4. Z ⊂ N ⊂ R ⊂ Q
সঠিক উত্তর:
N ⊂ Z ⊂ Q ⊂ R
উত্তর
সঠিক উত্তর:
N ⊂ Z ⊂ Q ⊂ R
ব্যাখ্যা
প্রশ্ন: সংখ্যা পদ্ধতিতে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান:
স্বাভাবিক সংখ্যার সেট (Set of Natural Numbers)
গণনাকারী সংখ্যাগুলোকে (counting numbers) স্বাভাবিক সংখ্যা বলা হয়। 1, 2, 3, 4, ইত্যাদিকে স্বাভাবিক সংখ্যা হিসাবে চিহ্নিত করা হয়। স্বাভাবিক সংখ্যাগুলোই প্রথম আবিষ্কৃত হয় এবং গণনার জন্য এক সময় শুধু এগুলোই ব্যবহার করা হতো। সকল স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়।
অতএব, N = {1, 2, 3, 4, 5, ........ }

পূর্ণ সংখ্যার সেট (Set of Integers)
শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখন্ড সংখ্যাই পূর্ণ সংখ্যার আওতাভুক্ত। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক এবং শূন্য মিলে যে সংখ্যা গঠিত হয় তাকে পূর্ণ সংখ্যার সেট বলে ।
যেমন, -3, -2, -1, 0, 1, 2, 3, ইত্যাদি পূর্ণসংখ্যার উদাহরণ ।
সকল পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয় ।
অতএব, Z = {.............., - 3, - 2, -1, 0, 1, 2, 3, ..............}
স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার বর্ণনা থেকে আমরা পাই, Z এর মধ্যে N এর সকল সদস্য অন্তর্ভুক্ত আছে। অতএব, N হল Z এর উপসেট অর্থাৎ N ⊂ Z.

মূলদ সংখ্যার সেট (Set of Rational Numbers)
যে সমস্ত সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় সেগুলোই মূলদ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে a/b( এখানে a ও b পূর্ণ সংখ্যা এবং b ≠ 0) আকারে প্রকাশ করা যায় ঐ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়।
যেমন, 10/24, 2/3, - 4/3 ইত্যাদি মূলদ সংখ্যার উদাহরণ।
উল্লেখ্য, যদি b = 1 হয় তাহলে প্রত্যেক পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। অর্থাৎ 10 = 10/1, - 3 = - 3/1 ইত্যাদি।
অতএব, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। মূলদ সংখ্যার সেটকে Q দ্বারা প্রকাশ করা হয়।
অতএব, Q = {x ; x = a/b যেখানে a, b ∈ Z এবং b ≠ 0}
এক্ষেত্রে পূর্ণসংখ্যার সেট Z হল মূলদ সংখ্যার সেট Q এর উপসেট। অতএব, Z ⊂ Q
পূর্বের আলোচনায় আমরা পেয়েছি, N ⊂ Z এবং এক্ষেত্রে Z ⊂ Q সুতরাং N ⊂ Z ⊂ Q.

বাস্তব সংখ্যার সেট (Set of real numbers)
সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। অর্থাৎ Q ∪ Q‘ হল বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেটকে R দ্বারা প্রকাশ করা হয়। অতএব, R = Q ∪ Q। মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যার বর্ণনা থেকে আমরা পাই মূলদ সংখ্যার সেট হল বাস্তব সংখ্যার সেটের উপসেট অর্থাৎ Q ⊂ R.
অতএব, N ⊂ Z ⊂ Q  এবং Q ⊂ R থেকে পাই,
N ⊂ Z ⊂ Q ⊂ R
বাস্তব সংখ্যার সেট R এর উপসেটগুলো নিম্নরূপ :
(ক) স্বাভাবিক সংখ্যার সেট N
(খ) পূর্ণ সংখ্যার সেট Z
(গ) মূলদ সংখ্যার সেট Q
(ঘ) অমূলদ সংখা সেট Q‘
৬৮২.
A ও B দুইটি সসীম সেটের জন্য
(i) A × B = {(x, y) : x ∈ A এবং y ∈ B}
(ii) n(A) = a, n(B) = b হলে, n(A × B) = ab
(iii) A × B এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়।
উপর্যুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
  1. (i) ও (ii)
  2. (i) ও (iii)
  3. (ii) ও (iii)
  4. (i), (ii) ও (iii)
সঠিক উত্তর:
(i), (ii) ও (iii)
উত্তর
সঠিক উত্তর:
(i), (ii) ও (iii)
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুইটি সসীম সেটের জন্য
(i) A × B = {(x, y) : x ∈ A এবং y ∈ B}
(ii) n(A) = a, n(B) = b হলে, n(A × B) = ab
(iii) A × B এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়।
উপর্যুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

সমাধান:
মনে করি,
A = {1, 2}
B = {3}
A × B = {(1, 3), (2, 3)}
অতএব, A ও B দুইটি সসীম সেটের জন্য
(i) A × B = {(x, y) : x ∈ A এবং y ∈ B} সত্য 

n(A) = 2, n(B) = 1 হলে,
n(A × B) = 2
n(A) × n(B) = 2 × 1 = 2
n(A × B) = n(A) × n(B) 
অতএব, A ও B দুইটি সসীম সেটের জন্য
(ii) n(A) = a, n(B) = b হলে, n(A × B) = ab সত্য 

A × B = {(1, 3), (2, 3)} ⇒ A × B এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়
অতএব, A ও B দুইটি সসীম সেটের জন্য
(iii) A × B এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড় সত্য।
৬৮৩.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার যেকোন একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 25
  4. ঘ) 40
সঠিক উত্তর:
ঘ) 40
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 40
ব্যাখ্যা

50 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলেন 35 জন, উভয় ভাষায় 25 জন।
শুধু, ইংরেজিতে কথা বলতে পারেন (35 - 25) = 10 জন।
ধরি, শুধু বাংলায় কথা বলতে পারেন x জন।
∴ 10 + 25 + x = 50
x = 15
∴ বাংলায় কথা বলতে পারেন = 15 + 25 = 40 জন।

৬৮৪.
নিচের কোনটি x3 + 6x2 + 11x + 6  এর উৎপাদক হবে না?
  1. ক) x + 1
  2. খ) x + 2
  3. গ) x + 3
  4. ঘ) x + 4
সঠিক উত্তর:
ঘ) x + 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x + 4
ব্যাখ্যা
f(x) = x3 + 6x2 + 11x + 6
f(- 1) = 0
f(- 2) = 0
f(- 3) = 0
f(- 4) ≠ 0
অতএব, (x + 4), x3 + 6x2 + 11x + 6 এর উৎপাদক নয়।
৬৮৫.
P = {1, 2, 3, 4}, Q = {4, 5} এবং R = P ∩ Q হলে R × Q = কত?
  1. {(4, 4), (4, 5)}
  2. {4, 5}
  3. {5}
  4. {4}
সঠিক উত্তর:
{(4, 4), (4, 5)}
উত্তর
সঠিক উত্তর:
{(4, 4), (4, 5)}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, 2, 3, 4}, Q = {4, 5} এবং R = P ∩ Q হলে R × Q = কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3, 4}, এবং Q = {4, 5}
এবং R = P ∩ Q = {1, 2, 3, 4} ∩ {4, 5} = {4}

∴ R × Q = {4} × {4, 5}
= {(4, 4), (4, 5)}
৬৮৬.
কোনো শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ২ জন
  2. খ) ১ জন
  3. গ) ৩ জন
  4. ঘ) একজনও নয়
সঠিক উত্তর:
খ) ১ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান: 
শুধুমাত্র বাংলায় পাস করে = ৯৪ - ৭৫ জন = ১৯ জন
শুধুমাত্র গণিতে পাস করে = ৮০ - ৭৫ জন = ৫ জন
কমপক্ষে এক বিষয় পাস করে = ১৯ + ৫ + ৭৫ জন = ৯৯ জন 

∴ উভয় বিষয় ফেল করে = ১০০ - ৯৯ জন = ১ জন 
৬৮৭.
যদি g(x) = x3 + ax2 - 4x - 8 হয়, তবে a এর কোন মানের জন্য g(-1) = 0?
  1. 3
  2. -3
  3. 5
  4. -5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি g(x) = x3 + ax2 - 4x - 8 হয়, তবে a এর কোন মানের জন্য g(-1) = 0?

সমাধান:
g(x) = x3 + ax2 - 4x - 8
g(-1) = (- 1)3 + a(-1)2 - 4(- 1) - 8
= - 1 + a + 4 - 8
= a - 5
প্রশ্নানুসারে,
g(- 1) = 0
⇒ a - 5 = 0
⇒ a = 5

৬৮৮.
৩০ জন লোকের মধ্যে ১৬ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে। ৬ জন কোনো খেলা খেলে না। কতজন লোক উভয় খেলা খেলে?
  1. ২ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন লোকের মধ্যে ১৬ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে। ৬ জন কোনো খেলা খেলে না। কতজন লোক উভয় খেলা খেলে?

সমাধান:
অন্তত একটি খেলা খেলে = n(F ∪ C)
= (৩০ - ৬) জন
= ২৪ জন 

দেওয়া আছে,
ফুটবল খেলে, n(F) = ১৬ জন 
ক্রিকেট খেলে, n(C) = ১৪ জন 
উভয় খেলা খেলে, n(F ∩ C) = ?

আমরা জানি,
n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
বা, n(F ∩ C) = n(F) + n(C) - n(F ∪ C)
= ১৬ + ১৪ - ২৪
= ৩০ - ২৪
= ৬
৬৮৯.
প্রদত্ত ভেনচিত্রে U = A ∪ B ∪ C এবং n(U) = 50 হলে, x এর মান কত? 
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা
প্রদত্ত ভেনচিত্রে U = A ∪ B ∪ C এবং n(U) = 50 হলে, x এর মান কত? 
 

সমাধান: 
U = A ∪ B ∪ C এবং n(U) = 50 
এখন 
2x + 2 + 3 + x + 1 + x - 1 + 0 + x + 5 = 50
5x + 10 = 50
5x = 50 - 10
5x = 40
x = 8 
৬৯০.
যদি A = {1, 3, 6, 9} হয়, তবে A এর প্রকৃত উপসেট = কত?
  1. ক) 7 টি
  2. খ) 16 টি
  3. গ) 8 টি
  4. ঘ) 15 টি
সঠিক উত্তর:
ঘ) 15 টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15 টি
ব্যাখ্যা

A এর উপসেট সংখ্যা = 2n = 24 = 16 টি।
A এর প্রকৃত উপসেট সংখ্যা = 16 - 1
= 15 টি।

৬৯১.
{y ∈ N এবং y2 - 16 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?
  1. {4, - 4, 0}
  2. {4}
  3. {- 4, 1}
  4. {16, 4}
সঠিক উত্তর:
{4}
উত্তর
সঠিক উত্তর:
{4}
ব্যাখ্যা

প্রশ্ন: {y ∈ N এবং y2 - 16 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?

সমাধান:
y2 - 16 = 0
⇒ y2 = 16
⇒ y = √16
∴ y = ± 4

কিন্তু y স্বাভাবিক সংখ্যা তাই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
∴ y = 4

৬৯২.
কোন সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে উক্ত সেটের-
  1. ক) পাওয়ার সেট বলে
  2. খ) উপসেট বলে
  3. গ) সংযোগ সেট বলে
  4. ঘ) প্রকত সেট
সঠিক উত্তর:
ক) পাওয়ার সেট বলে
উত্তর
সঠিক উত্তর:
ক) পাওয়ার সেট বলে
ব্যাখ্যা

পাওয়ার সেট/সূচক সেটঃ
কোন সেটের উপসেটসমূহের সেটকে ঐ সেটের শক্তি সেট (Power set) বলে । কোন সেট A এর পাওয়ার সেটকে P(A) দ্বারা প্রকাশ করা হয়।
পাওয়ার সেট বা সূচক সেটের সংঞ্জানুসারে প্রশ্নটি প্রণীত।

৬৯৩.
A = ∅, B = {a} এবং C = {a, b} সেটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. A এর শক্তি সেটের উপাদান সংখ্যা একটি।
  2. A এর উপাদান সংখ্যা শূন্য।
  3. C এর শক্তি সেটের উপাদান সংখ্যা B এর অর্ধেক।
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
যেহেতু A ফাঁকাসেট, তাই এর উপাদান শুন্য। আর উপাদান শুন্য হলে A এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2n = 20 = 1 টি।
আবার, যেহেতু B এর উপাদান A এর উপাদানের অন্তর্ভুক্ত, তাই B,C এর উপসেট।
আবার, C এর শক্তিসেটের উপাদান সংখ্যা = 22 = 4, যা B এর শক্তিসেটের উপাদান সংখ্যা = 21 = 2 এর দ্বিগুণ।
৬৯৪.
যদি B = {x ∈ N, x হলো জোড় সংখ্যা এবং 2 ≤ x ≤ 10} হয়, তবে P(B) এর সদস্য সংখ্যা কত? 
  1. 16
  2. 31
  3. 64
  4. 32
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন: যদি B = {x ∈ N, x হলো জোড় সংখ্যা এবং 2 ≤ x ≤ 10} হয়, তবে P(B) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেয়া আছে,
B = {x ∈ N, x হলো জোড় সংখ্যা এবং 2 ≤ x ≤ 10}
∴ B = {2, 4, 6, 8, 10}

∴ P(A) এর সদস্য সংখ্যা = 2n = 25
= 32

৬৯৫.
A = {x ∈ N : x ≤ 5} হলে P(A) এর উপাদান সংখ্যা কত?
  1. ক) 32
  2. খ) 16
  3. গ) 5
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 32
উত্তর
সঠিক উত্তর:
ক) 32
ব্যাখ্যা
A = {1, 2, 3, 4, 5}
∴ n(A) = 5
∴ P(A) এর উপাদান সংখ্যা = 25 = 32
৬৯৬.
A = {2, 3, 7, 9, 11, 13} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 57 টি
  2. 63 টি
  3. 65 টি
  4. 71 টি
সঠিক উত্তর:
63 টি
উত্তর
সঠিক উত্তর:
63 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 7, 9, 11, 13} হলে এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
A সেটের উপাদান = 6 টি
A এর প্রকৃত উপসেট = 26
= 64 টি

∴ প্রকৃত উপসেট = 64 - 1
= 63 টি
৬৯৭.
কোনো শ্রেণির 40 জন ছাত্রের 25জন ফুটবল এবং 20 জন ক্রিকেট খেলতে পছন্দ করে। প্রত্যেকে খেলোয়াড়ই 2টি খেলার অন্তত 1টি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুটি খেলা পছন্দ করে?
  1. ক) 10
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা
ধরি,
 ফুটবল পছন্দ করা ছাত্রের সেট = n(A) এবং
ক্রিকেট পছন্দ করা ছাত্রের সেট = n(B)
এখানে n(A) = 25, n(B) = 20 এবং n(A ∪ B) = 40, n(A ∩ B) = ?

আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
বা, 40 = 25 + 20 - n(A ∩ B)
 n(A ∩ B) = 45 - 40 = 5
৬৯৮.
f(x) = x2 - 7x + 12 এবং f(x) = 0 হলে x = কত?
  1. - 4, - 3
  2. 2, 6
  3. - 2, 3
  4. 4, 3
সঠিক উত্তর:
4, 3
উত্তর
সঠিক উত্তর:
4, 3
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 - 7x + 12 এবং f(x) = 0 হলে x = কত?

সমাধান:
f(x) = x2 - 7x + 12
আবার,
f(x) = 0

∴ x2 - 7x + 12 = 
⇒ x2 - 4x - 3x + 12 = 0
⇒ x(x - 4) - 3(x - 4) = 0
⇒ (x - 4)(x - 3)= 0
∴ x = 4, 3
৬৯৯.
যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তাহলে (A ∩ B) =?
  1. {3, 18, 30}
  2. {5, 15, 20}
  3. {3, 5, 15, 18, 20, 30}
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
{5, 15, 20}
উত্তর
সঠিক উত্তর:
{5, 15, 20}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তাহলে (A ∩ B) =?

সমাধান:
A = {5, 15, 20, 30}
B = {3, 5, 15, 18, 20}

∴ (A ∩ B)
= {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
= {5, 15, 20}
৭০০.
400 জন লোকের একটি দলের 375 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
  1. ক) 175
  2. খ) 25
  3. গ) 200
  4. ঘ) 75
সঠিক উত্তর:
ক) 175
উত্তর
সঠিক উত্তর:
ক) 175
ব্যাখ্যা
উভয় ভাষায় কথা বলতে পারে {(৩৭৫+২০০) - ৪০০} = ১৭৫ জন