বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৯০ / ১৬৯ · ৮,৯০১৯,০০০ / ১৬,৯৯১

৮,৯০১.
একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 12 ফুট হয়, পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য কত
  1. 3 ফুট
  2. 4 ফুট
  3. 5 ফুট
  4. 6 ফুট
সঠিক উত্তর:
4 ফুট
উত্তর
সঠিক উত্তর:
4 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 12 ফুট হয়, পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
খুঁটির দৈর্ঘ্য = r মিটার
মাটির নিচে আছে খুঁটিটির = r × (1/3) = r/3 অংশ
পানিতে আছে খুঁটিটির = (r/3) × (1/2) = r/6 অংশ
বাকি অংশ বা পানির উপরে আছে = r - (r/3) - (r/6)
= (6r - 2r - r)/6
= 3r/6
= r/2

প্রশ্নমতে,
r/2 = 12
∴ r = 24 ফুট
অতএব, খুঁটিটির পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য = 24/6 = 4 ফুট
৮,৯০২.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৩ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ১০ ঘণ্টা
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৩ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলের বেগ = (নৌকার বেগ + স্রোতের বেগ)
= (১২ + ৩) কিমি/ঘণ্টা 
= ১৫ কিমি/ঘণ্টা

স্রোতের প্রতিকূলের বেগ = (নৌকার বেগ - স্রোতের বেগ) 
= (১২ - ৩) কিমি/ঘণ্টা 
= ৯ কিমি/ঘণ্টা

স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ৪৫/১৫ ঘণ্টা 
= ৩ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগে = ৪৫/৯ ঘণ্টা
= ৫ ঘণ্টা

∴ মোট সময় লাগে = (৩ + ৫) ঘণ্টা = ৮ ঘণ্টা

৮,৯০৩.
লিখিত মূল্যের উপর ২০% ছাড় দিলে বিক্রয়মূল্য ৩২ টাকা হয়, লিখিত মূল্যের উপর ৩০% ছাড় দিলে বিক্রয়মূল্য কত হবে? 
  1. ক) ২১ টাকা 
  2. খ) ২৪ টাকা 
  3. গ) ২৬ টাকা 
  4. ঘ) ২৮ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ২৮ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: লিখিত মূল্যের উপর ২০% ছাড় দিলে বিক্রয়মূল্য ৩২ টাকা হয়, লিখিত মূল্যের উপর ৩০% ছাড় দিলে বিক্রয়মূল্য কত হবে? 

সমাধান: 
ধরি 
লিখিত মূল্য = ক  টাকা 

২০% ছাড়ে 
বিক্রয়মূল্য = ক - ক এর ২০%
= ক - ক এর ২০/১০০
= ক - ক /৫
= ৪ক/৫

প্রশ্নমতে 
৪ক /৫ = ৩২ 
ক /৫ = ৮
ক =৪০

 বিক্রয়মূল্য = ৪০ এর ৭০%
=  ৪০ এর ৭০/১০০
= ২৮ টাকা
৮,৯০৪.
একজন মালি সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে পাঁচ বেশি। যদি মোট সারি ও কলামের সংখ্যা ১০৫ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?
  1. ২৭০০
  2. ২৭৫০
  3. ২৬৫০
  4. ২২২০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৭৫০
উত্তর
সঠিক উত্তর:
২৭৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মালি সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে পাঁচ বেশি। যদি মোট সারি ও কলামের সংখ্যা ১০৫ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
কলামের সংখ্যা = x
সারির সংখ্যা = x + ৫

শর্তানুসারে,
x + x + ৫ = ১০৫
⇒ 2x + 5 = ১০৫
⇒ 2x = ১০৫
∴ x = ৫০

অতএব, কলামের সংখ্যা = ৫০
অতএব, সারির সংখ্যা = ৫০ + ৫ = ৫৫
অতএব, গাছের মোট সংখ্যা = ৫৫ × ৫০ = ২৭৫০
৮,৯০৫.
ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ০.৫ ডিগ্রি অতিক্রম করে। ১ ঘণ্টায় তা কত ডিগ্রি অতিক্রম করবে? 
  1. ৬০ ডিগ্রি
  2. ৩০ ডিগ্রি
  3. ১৫ ডিগ্রি
  4. ৪৫ ডিগ্রি
সঠিক উত্তর:
৩০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৩০ ডিগ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ০.৫ ডিগ্রি অতিক্রম করে। ১ ঘণ্টায় তা কত ডিগ্রি অতিক্রম করবে? 

সমাধান: 
ঘণ্টার কাঁটা ১ মিনিটে অতিক্রম করে = ০.৫ ডিগ্রি 
∴ ঘণ্টার কাঁটা ৬০ মিনিটে অতিক্রম করে = ০.৫ × ৬০ ডিগ্রি 
= ৩০ ডিগ্রি।

৮,৯০৬.
৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ৪০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?

সমাধান:
৬টি কমলার ক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার ক্রয়মূল্য ১০০/৬ টাকা 

৫টি কমলার বিক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার বিক্রয়মূল্য ১০০/৫ টাকা 

লাভ = (১০০/৫ - ১০০/৬) টাকা = (৬০০ - ৫০০)/৩০ টাকা  = ১০০/৩০ টাকা 

শতকরা লাভ
= ১০০/৩০ ÷ ১০০/৬ × ১০০%
= ২০%
৮,৯০৭.
১ - [২ - {৩ - (৪ - ৫) + ৬} + ৭] =?
  1. -১
  2. -৩
  3. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১ - [২ - {৩ - (৪ - ৫) + ৬} + ৭] =?

সমাধান:
 ১ - [২ - {৩ - (৪ - ৫) + ৬} + ৭]
= ১ - [২ - {৩ - (-১) + ৬} + ৭]
= ১ - [২ - {৩ + ১ + ৬} + ৭]
= ১ - [২ - {১০} + ৭]
= ১ - [২ - ১০ + ৭]
= ১ - [-১]
= ১ + ১
= ২
৮,৯০৮.
একজন বোলার গড়ে ২২ রান দিয়ে ৬টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেটপ্রতি কত রান দিয়েছেন?
  1. ক) ১৪.০
  2. খ) ১৬.০
  3. গ) ১৮.০
  4. ঘ) ১৮.৮
সঠিক উত্তর:
ঘ) ১৮.৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮.৮
ব্যাখ্যা

একজন বোলার ৬ উইকেট পান = ৬×২২ = ১৩২ রানের বিনিময়ে
পরবর্তী খেলায় ৪ উইকেট পান = ৪×১৪ = ৫৬ রানের বিনিময়ে।
সুতরাং, তিনি গড়ে উইকেট প্রতি = (১৩২+৫৬)/১০ = ১৮.৮ রান দিয়েছে।

৮,৯০৯.
রাফি ও তার বন্ধুরা একটি রেস্টুরেন্টে খেয়ে ১৫% ভ্যাট সহ মোট ১৩৮০ টাকা বিল দিল। শুধু খাবারের বিল কত?
  1. ১২০০ টাকা
  2. ১২৪০ টাকা
  3. ১২৫৮ টাকা
  4. ১১৭৩ টাকা
সঠিক উত্তর:
১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ও তার বন্ধুরা একটি রেস্টুরেন্টে খেয়ে ১৫% ভ্যাট সহ মোট ১৩৮০ টাকা বিল দিল। শুধু খাবারের বিল কত?

সমাধান:
দেওয়া আছে, ভ্যাট = ১৫%
চার্জসহ মোট বিল = ১০০% + ১৫% = ১১৫%

প্রশ্নমতে,
১১৫% = ১৩৮০
বা, ১% = ১৩৮০/১১৫
∴ ১১৫% = (১৩৮০ × ১০০)/১১৫
= ১২০০
∴ শুধু খাবারের বিল ১২০০ টাকা।
৮,৯১০.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 
  1. ৩/৫
  2. ৬/১১
  3. ৫/৮
  4. ৪/৭
সঠিক উত্তর:
৫/৮
উত্তর
সঠিক উত্তর:
৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 

সমাধান: 
৩/৫ = ০.৬ (ক্ষুদ্রতম), 
৬/১১ = ০.৫৪ (ক্ষুদ্রতম), 
৫/৮ = ০.৬২ (বৃহত্তম) এবং 
৪/৭ = ০.৫৭ (ক্ষুদ্রতম) 

∴ বৃহত্তম সংখ্যা = ৫/৮।
৮,৯১১.
একটি গাড়ির পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৭ : ১০ হলে, গাড়ির দাম শতকরা কী পরিমাণ বেড়েছে?
  1. ৩০%
  2. ৩৩.৬৭%
  3. ৩৯%
  4. ৪২.৮৬%
সঠিক উত্তর:
৪২.৮৬%
উত্তর
সঠিক উত্তর:
৪২.৮৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৭ : ১০ হলে, গাড়ির দাম শতকরা কী পরিমাণ বেড়েছে?

সমাধান:
ধরি, পূর্ব মূল্য ৭ টাকা হলে বর্তমান মূল্য ১০ টাকা।
তাহলে, মূল্য বেড়েছে = ১০ - ৭ = ৩ টাকা

৭ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ৩ টাকা
১ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ৩/৭ টাকা
১০০ টাকায় মূল্য বৃদ্ধি পায় = (৩ × ১০০)/৭ টাকা
= ৪২.৮৬ টাকা বা ৪২.৮৬%

অতএব, গাড়ির দাম শতকরা ৪২.৮৬% বেড়েছে।
৮,৯১২.
৫২ কোন সংখ্যার ৪%?
  1. ১৫৫০
  2. ১৩০০
  3. ১২৫০
  4. ১০০০
সঠিক উত্তর:
১৩০০
উত্তর
সঠিক উত্তর:
১৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ কোন সংখ্যার ৪%?

সমাধান:
ধরি,
ক এর ৪% = ৫২
⇒ ক × ৪/১০০ = ৫২
⇒ ক × ১/২৫ = ৫২
⇒ ক = ৫২ × ২৫
∴ ক = ১৩০০
৮,৯১৩.
একজন দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করেন। প্রথম ৪ দিনে তার গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোতে তার গড় আয় কত টাকা? 
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৪১ টাকা
  3. গ) ৪৩ টাকা
  4. ঘ) ৪৭ টাকা
সঠিক উত্তর:
গ) ৪৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করেন। প্রথম ৪ দিনে তার গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোতে তার গড় আয় কত টাকা? 

সমাধান: 
প্রথম ৪ দিনের গড় আয় = ৪০ টাকা 
∴ প্রথম ৪ দিনের মোট আয় = (৪০ × ৪) টাকা 
= ১৬০ টাকা 

∴ অবশিষ্ট টাকা = (৫০৪ - ১৬০) টাকা 
= ৩৪৪ টাকা 
এবং অবশিষ্ট সময় = (১২ - ৪) দিন 
= ৮ দিন 

∴ বাকি দিনগুলোর গড় আয় = ৩৪৪/৮ টাকা 
= ৪৩ টাকা 
৮,৯১৪.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হল। এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ২৬০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
সঠিক উত্তর:
ক) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০ টাকা
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-২০ = ৮০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০-৮০ = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৬০)/৩০ টাকা
= ২০০ টাকা।

৮,৯১৫.
৯০ জন ছাত্রের মধ্যে ২৭ জন ফেল করলে পাসের হার কত? 
  1. ৩০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭০%
সঠিক উত্তর:
৭০%
উত্তর
সঠিক উত্তর:
৭০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৯০ জন ছাত্রের মধ্যে ২৭ জন ফেল করলে পাসের হার কত? 

সমাধান: 
৯০ জন ছাত্রের মধ্যে ফেল করে = ২৭ জন 
∴ ১ জন ছাত্রের মধ্যে ফেল করে = ২৭/৯০ জন 
∴ ১০০ জন ছাত্রের মধ্যে ফেল করে = (২৭ × ১০০)/৯০ জন 
= ৩০ জন 

∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাস করে = (১০০ - ৩০)%
= ৭০%। 

৮,৯১৬.
৪ : ৫ অনুপাতকে শতকরায় প্রকাশ করলে কত হবে-
  1. ক) ১২৫%
  2. খ) ৮০%
  3. গ) ১২০%
  4. ঘ) ১৪০%
সঠিক উত্তর:
খ) ৮০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০%
ব্যাখ্যা
৪ : ৫ = ৪/৫
         = (৪/৫) × (১০০/১০০)
         = (৪ × ১০০)/৫ × (১/১০০)
         = ৮০%
৮,৯১৭.
দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ২০
  3. ৩২
  4. ৪২
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে ছোট সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = ১.৫ক
সংখ্যা দুইটির গুণফল = ১.৫ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ১.৫ক = ৯৬ × ১৬
⇒ ১.৫ক = ১৫৩৬
⇒ ক = ১৫৩৬/১.৫
⇒ ক = ১০২৪
⇒ ক = √১০২৪
∴ ক = ৩২

∴ ছোট সংখ্যাটি = ৩২
৮,৯১৮.
কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫ টি কলা ও ১৫০ টি কমলা ভাগ করে দেয়া যায়? 
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ১০ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫ টি কলা ও ১৫০ টি কমলা ভাগ করে দেয়া যায়? 

সমাধান:
শিশুর সংখ্যা হবে ১১৫ এবং ১৩৫ এর গ.সা.গু 
১১৫ ও ১৩৫ এর গ.সা.গু = ৫

শিশুর সংখ্যা ৫ জন

৮,৯১৯.
শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় 4000 টাকা কত বছরে মুনাফা আসলে 4400 টাকা হবে?
  1. 1 বছর
  2. 2 বছর
  3. 3 বছর
  4. 4 বছর
সঠিক উত্তর:
1 বছর
উত্তর
সঠিক উত্তর:
1 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় 4000 টাকা কত বছরে মুনাফা আসলে 4400 টাকা হবে?

সমাধান: 
দেওয়া আছে,
I = 4400 - 4000 = 400
P = 4000
r = 10%
n = ?

আমরা জানি,
I = Pnr
n = I/Pr
= 400/(4000 × 10%)
= 400/{4000 × (10/100)}
= (400 × 100)/{4000 × 10)
= 40000/40000
= 1 

∴ সময় = 1 বছর।
৮,৯২০.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল ১৯৪ হলে সংখ্যা তিনটির যোগফল কত হবে?
  1. ২০
  2. ২৪
  3. ২৭
  4. ২৮
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল ১৯৪ হলে সংখ্যা তিনটির যোগফল কত হবে?

সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি = ক - ১
দ্বিতীয় সংখ্যা = ক 
তৃতীয় সংখ্যা = ক + ১

প্রশ্নমতে,
(ক - ১) + ক + (ক + ১) = ১৯৪
বা, ক - ২ক + ১ + ক + ক +২ক + ১ = ১৯৪
বা, ৩ক + ২ = ১৯৪
বা, ৩ক = ১৯৪ - ২
বা, ৩ক = ১৯২
বা, ক = ১৯২/৩
বা, ক = ৬৪
বা, ক = ৮ [ বর্গমূল করে] 

এখন,
প্রথম সংখ্যাটি = (৮ - ১) = ৭
দ্বিতীয় সংখ্যা = ৮
তৃতীয় সংখ্যা = (৮ + ১) = ৯

∴ সংখ্যা তিনটির যোগফল = ৭ + ৮ + ৯ =  ২৪
৮,৯২১.
কয়েকটি চকলেট আরিফ, রায়হান ও তমালের মধ্যে ৫ : ৪ : ৭ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি তমাল ৪২ টি চকলেট পায় তবে আরিফ কয়টি চকলেট পাবেন?
  1. ক) ২৫
  2. খ) ২৮
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা

মনে করি, আরিফ, রায়হান ও তমাল যথাক্রমে ৫ক, ৪ক এবং ৭ক টি চকলেট পায়।
প্রশ্নমতে, ৭ক = ৪২
বা, ক = ৬
সুতরাং, আরিফ পাবে = ৫ × ৬ = ৩০ টি চকলেট 

৮,৯২২.
একটি সাইকেল ৬০০০ টাকায় কিনে ৬৬০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১১%
  2. ১০%
  3. ১৩%
  4. ৬%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেল ৬০০০ টাকায় কিনে ৬৬০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = ৬৬০০ - ৬০০০ = ৬০০ টাকা

৬০০০ টাকায় লাভ হয় = ৬০০ টাকা
১ টাকায় লাভ হয় = ৬০০/৬০০০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৬০০ × ১০০)/৬০০০ টাকা
= ১০ টাকা বা ১০%
৮,৯২৩.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের লসাগু ১২০ হলে সংখ্যা দুটির সমষ্টি কত?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৬০
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
ঘ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭০
ব্যাখ্যা
প্রশ্ন- দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের লসাগু ১২০ হলে সংখ্যা দুটির সমষ্টি কত?

সমাধান-
মনে করি, সংখ্যা দুটি যথাক্রমে ৩ক এবং ৪ক
∴ লসাগু = ১২ক

প্রশ্নমতে,
১২ক = ১২০
⇒ ক = ১০

∴ সংখ্যা দুটি যথাক্রমে ৩ × ১০ = ৩০ এবং ৪ × ১০ = ৪০

সংখ্যা দুটির সমষ্টি = ৩০ + ৪০ = ৭০
৮,৯২৪.
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। যদি একটি সংখ্যা অপরটির দুই-তৃতীয়াংশ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৩৫
  3. ২০
  4. ২৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। যদি একটি সংখ্যা অপরটির দুই-তৃতীয়াংশ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
ছোট সংখ্যাটি = ২ক

এখন,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক= ৬০০
⇒ ক= ৬০০/৬
⇒ ক= ১০০
∴ ক = ১০

বড় সংখ্যাটি = ৩ × ১০ = ৩০
৮,৯২৫.
৪ : ৭, ৫ : ৯, ৩ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
  1. ৬ : ৫৯
  2. ৪ : ৪৯
  3. ৮ : ৫১
  4. ৫ : ৪২
সঠিক উত্তর:
৫ : ৪২
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ : ৭, ৫ : ৯, ৩ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত? 

সমাধান:
দেওয়া আছে,
অনুপাতগুলো = ৪ : ৭, ৫ : ৯ এবং ৩ : ৮

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৪ × ৫ × ৩)  = ৬০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৭ × ৯ × ৮) = ৫০৪

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ৫০৪
= ৫ : ৪২

৮,৯২৬.
কত বছরে শতকরা ২৫/২ টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের ৩/৪ অংশ হবে?
  1. ক) ৪ বছর 
  2. খ) ৫ বছর 
  3. গ) ৬ বছর 
  4. ঘ) ৭ বছর 
সঠিক উত্তর:
গ) ৬ বছর 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: কত বছরে শতকরা ২৫/২ টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের ৩/৪ অংশ হবে?

সমাধান:
সুদ, I = Pnr
এখানে,
P = আসল
n = বছর
r = সুদের হার

প্রশ্নমতে,
৩P/৪ = P × n × ২৫/(২ × ১০০)
⇒ ৩/৪  = n × (১/৮)
⇒ n = (৩/৪) × ৮
= ৬ বছর 
৮,৯২৭.
৯ টাকার ৭% থেকে ১১ টাকার ৬% কত বেশি?
  1. ০.৬৩ টাকা
  2. ০.৬ টাকা
  3. ০.০৯ টাকা
  4. ০.০৩ টাকা
সঠিক উত্তর:
০.০৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
০.০৩ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৯ টাকার ৭% থেকে ১১ টাকার ৬% কত বেশি?

সমাধান:
৯ টাকার ৭% = ৯ × (৭/১০০) = ৬৩/১০০ = ০.৬৩ টাকা

এবং 
১১ টাকার ৬% = ১১ × (৬/১০০) = ৬৬/১০০ = ০.৬৬ টাকা

∴ পার্থক্য = ০.৬৬ - ০.৬৩ = ০.০৩ টাকা

∴ ১১ টাকার ৬% , ৯ টাকার ৭% অপেক্ষা ০.০৩ টাকা বেশি।

৮,৯২৮.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয় এবং সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় কর।
  1. 15
  2. 24
  3. 36
  4. 48
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয় এবং সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় কর।

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক ক এবং দশক স্থানীয় অঙ্ক খ

∴ সংখ্যাটি = ( ১০খ + ক)
প্রথম শর্তমতে,
(১০খ + ক) /কখ = ৩ ................ (১)

দ্বিতীয় শর্তমতে,
১০খ + ক + ১৮ = ১০ক + খ
বা, ৯ক = ৯খ + ১৮
ক = খ + ২ .................. (২)

ক এর মান (১) নং সমীকরনে বসিয়ে পাই,
(১০খ + খ + ২)/{খ(খ + ২)} = ৩
বা, ১১খ + ২/খ + ২খ = ৩
বা, ৩খ + ৬খ = ১১খ + ২
বা, ৩খ - ৫খ - ২ = ০
বা, ৩খ - ৬খ + খ - ২ = ০
বা, ৩খ(খ - ২) + ১ (খ - ২) = ০
বা, (খ - ২) (৩খ + ১) = ০
হয়, খ - ২ = ০ 
খ = ২,

অথবা, 
৩খ + ১ = ০
বা, খ = - ১/৩  [ - ১/৩ গ্রহণযোগ্য নয় ]

খ = ২ হলে,
ক = ২ + ২ = ৪

নির্ণয়ে সংখ্যাটি = (১০ × ২) + ৪ = ২৪
৮,৯২৯.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৫
  2. খ) ৭/২৫
  3. গ) ৪/১৫
  4. ঘ) ৩/২০
সঠিক উত্তর:
ঘ) ৩/২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

সমাধান:
৫, ১৫, ২০, ২৫ এর ল. সা. গু = ৩০০

(৩/৫) = (৩ × ৬০)/ (৫ × ৬০) = ১৮০/৩০০
(৪/১৫) = (৪ × ২০)/(১৫ × ২০) = ৮০/৩০০
(৩/২০) = (৩ × ১৫)/(২০ × ১৫) = ৪৫/৩০০
(৭/২৫) = (৭ × ১২)/(২৫ × ১২) = ৮৪/৩০০

∴ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি ৩/২০ 
৮,৯৩০.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ৫/২ হলে, সংখ্যাটি কত?
  1. ২/৫
  2. ৪/৩
  3. ১/২
  4. ১/৩
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ৫/২ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি = ক
ক এর গুণাত্মক বিপরীত সংখ্যা = ১/ক

এখন,
ক + (১/ক) = ৫/২
⇒ (ক + ১)/ক = ৫/২
⇒ ২ক - ৫ক + ২ = ০
⇒ ২ক - ৪ক - ক + ২ = ০
⇒ ২ক(ক - ২) - ১(ক - ২) = ০ 
⇒ (২ক - ১)(ক - ২) = ০

হয় ২ক - ১ = ০ অথবা ক - ২ = ০
∴ ক = ১/২ অথবা ২
৮,৯৩১.
২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান? 
  1. ১.২৫
  2. ২.৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান? 

সমাধান: 

মনে করি, 
২০ এর ক% = ১ এর ২০% 
বা, ২০ × (ক/১০০) = ১ × (২০/১০০)
বা, ২০ × ক × ১০০ = ১০০ × ২০
বা, ক = (১০০ × ২০)/(২০ × ১০০) 
বা, ক = ২০০০/২০০০ 
∴ ক = ১
৮,৯৩২.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. 5.5
  2. √3
  3. 5/3
  4. 1/4
সঠিক উত্তর:
√3
উত্তর
সঠিক উত্তর:
√3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
- যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন:√2 = 1.414213.........., √3 = 1.732 ........., √5 = 2.236..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
৮,৯৩৩.
একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি 8 ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি 2 ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?
  1. 12  ঘণ্টা
  2. 14 ঘণ্টা
  3. 22 ঘণ্টা
  4. 21 ঘণ্টা
  5. 18 ঘণ্টা
সঠিক উত্তর:
18 ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
18 ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি 8 ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি 2 ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?

সমাধান:
প্রথম পাইপ দ্বারা,
6 ঘণ্টায় পূর্ণ হয় = 1 অংশ
∴ 1 ঘণ্টায় পূর্ণ হয় = 1/6 অংশ
∴ 2 ঘণ্টায় পূর্ণ হয় = 2/6 অংশ = 1/3 অংশ

∴ 2 ঘণ্টা পর অবশিষ্ট থাকবে = (1 - 1/3) = 2/3 অংশ

দ্বিতীয় পাইপ দ্বারা,
8 ঘণ্টায় খালি হয় = 1 অংশ
∴ 1 ঘণ্টায় খালি হয় = 1/8 অংশ

দুইটি পাইপ একসাথে চললে ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হবে = (1/6) - (1/8)
= (4 - 3)/24 = 1/24

1/24 অংশ পূর্ণ হয় = 1 ঘণ্টায়

∴ 2/3 অংশ পূর্ণ হয় = (2 × 24)/3 = 16 ঘণ্টায়

∴ ট্যাংকটি পূর্ণ হতে মোট সময় লাগবে = (2 + 16) ঘণ্টা = 18 ঘণ্টা 

৮,৯৩৪.
সুদের হার ৯% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৮০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?
  1. ৩৭০ টাকা
  2. ৩৮০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪২০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৯% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৮০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (৯ - ৫) = ৪ টাকা
১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ৪) টাকা
= ২০ টাকা

এখন,
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা
৮০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা

সুতরাং, তার মূলধন = ৪০০ টাকা।
৮,৯৩৫.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ক) ৩/৭
  2. খ) ২/৫
  3. গ) ৪/৯
  4. ঘ) ১/৩
সঠিক উত্তর:
গ) ৪/৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪/৯
ব্যাখ্যা

৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ১/৩ × ৩১৫ = ১ × ১০৫ = ১০৫
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ৪/৯।
আবার ভগ্নাংশগুলোর হর দ্বারা লবকে ভাগ করেও ফলাফল পাওয়া যাবে।

৮,৯৩৬.
কোনো সংখ্যার শতকরা ৬৫ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২১ কম। সংখ্যাটি কত?
  1. ১৪০
  2. ১৫৪
  3. ১৫৮
  4. ২৬০
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার শতকরা ৬৫ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২১ কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৪ক/৫) - ক এর ৬৫% = ২১
বা, (৪ক/৫) - (৬৫ক/১০০) = ২১
বা, (৮০ক - ৬৫ক)/১০০ = ২১
বা, ৮০ক - ৬৫ক = ২১০০
বা, ১৫ক = ২১০০
বা, ক = ২১০০/১৫

∴ ক = ১৪০

৮,৯৩৭.
২৪ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৫ হবে?
  1. ৯ গ্যালন 
  2. ১২ গ্যালন 
  3. ১৬ গ্যালন 
  4. ১৮ গ্যালন 
সঠিক উত্তর:
১৬ গ্যালন 
উত্তর
সঠিক উত্তর:
১৬ গ্যালন 
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৫ হবে?

সমাধান:
পেট্রোলের পরিমাণ = (৫ × ২৪)/৮ = ১৫ গ্যালন
অকটেনের পরিমাণ = (৩ × ২৪)/৮ = ৯ গ্যালন

ধরি,
ক গ্যালন অকটেন মেশাতে হবে।
তাহলে, ১৫ : (৯ + ক) = ৩ : ৫
⇒ ১৫/ (৯ + ক) = ৩/৫
⇒ ২৭ + ৩ক = ৭৫
⇒ ৩ক = ৭৫ - ২৭
⇒ ৩ক = ৪৮
∴ ক = ১৬ গ্যালন 
৮,৯৩৮.
১টি চৌবাচ্চার ২/৫ ভাগ পূরণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ৭ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
৯ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৯ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি চৌবাচ্চার ২/৫ ভাগ পূরণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

সমাধান: 
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (২/৫) = ৩/৫ অংশ

এখন,
চৌবাচ্চাটির ২/৫ ভাগ পূরণ হতে সময় লাগে = ৬ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ ভাগ পূরণ হতে সময় লাগে = (৬ × ৫)/২ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ৩/৫ ভাগ পূরণ হতে সময় লাগে = (৬ × ৫ × ৩)/(২ × ৫) ঘণ্টা
= ৯ ঘণ্টা
৮,৯৩৯.
(০.০২/১০) =?
  1. ০.০০০৪
  2. ০.০০০০৪
  3. ০.০০৪
  4. ০.০০০০০৪
সঠিক উত্তর:
০.০০০০০৪
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০২/১০) =?

সমাধান:
(০.০২/১০) 
= (০.০০২)
= ০.০০০০০২
৮,৯৪০.
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 
  1. ৬০%
  2. ৭৫%
  3. ৭০%
  4. ৮০%
সঠিক উত্তর:
৮০%
উত্তর
সঠিক উত্তর:
৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 

সমাধান: 
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে 
= (৪/৫) × ১০০ 
= ৪ × ২০
= ৮০%। 
৮,৯৪১.
একটি শার্ট ৬০০ টাকায় ক্রয় করে ৫৫২ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
  1. ৮%
  2. ১২%
  3. ১৬%
  4. ১৮%
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৮%
উত্তর
সঠিক উত্তর:
৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট ৬০০ টাকায় ক্রয় করে ৫৫২ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

সমাধান:
বিক্রয়মূল্য = ৫৫২ টাকা
ক্রয়মূল্য = ৬০০ টাকা
ক্ষতি = ৬০০ - ৫৫২ = ৪৮ টাকা

৬০০ টাকায় ক্ষতি হয় = ৪৮ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ৪৮/৬০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (৪৮ × ১০০)/৬০০ টাকা
= ৮ টাকা বা ৮%
৮,৯৪২.
কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত?
  1. ক) ১৩.৫%
  2. খ) ১৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১২.৫%
সঠিক উত্তর:
ঘ) ১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২.৫%
ব্যাখ্যা
ধরি, আসল = ৮ টাকা
তাহলে, মুনাফা = ৩ টাকা
সুতরাং, মুনাফা-আসল = ১১ টাকা
এখন,
মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
∴ মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = (৩ × ৫৫০০)/১১ টাকা
= ১৫০০ টাকা
তাহলে আসল = ৫৫০০ - ১৫০০ = ৪০০০ টাকা।
মুনাফার হার = (১৫০০ × ১০০) / (৪০০০ × ৩) = ১২.৫%
৮,৯৪৩.
১৬০ এর ১৬০% কত?
  1. ২৫৬
  2. ১৩২
  3. ১৬৪
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
২৫৬
উত্তর
সঠিক উত্তর:
২৫৬
ব্যাখ্যা
১৬০ এর ১৬০%
= ১৬০ এর ১৬০/১০০
= ১৬ × ১৬
= ২৫৬
৮,৯৪৪.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১০ এবং তাদের ল.সা.গু ২১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত? 
  1. ৪২ 
  2. ৩৫ 
  3. ৪৫ 
  4. ৩০ 
সঠিক উত্তর:
৩০ 
উত্তর
সঠিক উত্তর:
৩০ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১০ এবং তাদের ল.সা.গু ২১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে ৭ক ও ১০ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = (৭ × ১০)ক = ৭০ক

প্রশ্নমতে,
৭০ক = ২১০
⇒ ক = ২১০/৭০
⇒ ক = ৩

∴ বৃহত্তম সংখ্যা = ১০ × ক = ১০ × ৩ = ৩০ 

৮,৯৪৫.
(২) - ১ এর সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কত?
  1. ৬৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: (২) - ১ এর সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কত?

সমাধান:
(২) - ১
= (২ + ১) (২ - ১)
= ৯ × ৭
= ৩ × ৩ × ৭

∴ সবচেয়ে বড় মৌলিক উৎপাদক হলো ৭
৮,৯৪৬.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরের ১০০০০ টাকার মুনাফা ৬০০০ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা

আমরা জানি,
I= prn
n = I / pr
যেখানে,
মুনাফা, I = ৬০০০ টাকা
মূলধন p, = ১০০০০ টাকা
মুনাফার হার r = ১২%
সময় n = ?
∴ সময় = মুনাফা / (আসল×মুনাফার হার)
= ৬০০০ / {১০০০০×(১২/১০০)} বছর
= (৬০০০×১০০) / (১০০০০×১২) বছর
= ৫ বছর
∴ সময় লাগবে ৫ বছর

৮,৯৪৭.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৭/৩
  2. ৫/৪
  3. ৭/২
  4. ৩/২
সঠিক উত্তর:
৭/২
উত্তর
সঠিক উত্তর:
৭/২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
(৩/২), (৭/৩), (৫/৪), (৭/২)

সমাধান:
(৩/২) = ১.৫

(৭/৩) = ২.৩৩.........

(৫/৪) = ১.২৫

(৭/২) = ৩.৫

যেহেতু ১.২৫< ১.৫ < ২.৩৩...... < ৩.৫
∴ (৫/৪) < (৩/২) < (৭/৩) < (৭/২)

∴ বৃহত্তম ভগ্নাংশ = (৭/২)

৮,৯৪৮.
(৩ + √৫) হলো-
  1. অমূলদ সংখ্যা
  2. মূলদ সংখ্যা
  3. অবাস্তব সংখ্যা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: (৩ + √৫) হলো-

সমাধান: (৩ + √৫) হলো অমূলদ সংখ্যা।
কারণ একটি মূলদ (৩) ও একটি অমূলদ (√৫) সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা।

৮,৯৪৯.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ১৮ মিটার
  3. ২০ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ মিটার
ব্যাখ্যা
কাঁদায় ও পানিতে আছে = বাঁশটির (১/৪ + ৩/৫) অংশ বা ১৭/২০ অংশ।
অবশিষ্ট থাকে = (১ - ১৭/২০) অংশ বা ৩/২০ অংশ

প্রশ্নানুসারে,
বাঁশটির ৩/২০ অংশ = ৩ মিটার
বাঁশটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য = ৩ ×২০/৩ মিটার বা ২০ মিটার
৮,৯৫০.
একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪৫% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ৩০০ জন 
  2. ৩২০ জন
  3. ৩৩০ জন
  4. ৩৫০ জন
সঠিক উত্তর:
৩৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৩০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪৫% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রী = ৬০০ জন
∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৬০০ এর ৪৫%
= ৬০০ এর ৪৫/১০০
= ২৭০ জন 

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৬০০ - ২৭০) জন 
= ৩৩০ জন।

৮,৯৫১.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 
  1. ২%
  2. ৪%
  3. ৬%
  4. ৮%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 

সমাধান: 
এখানে, 
সুদ, I = ৪৭৬ - ৪২৫ = ৫১ টাকা 
আসল, P = ৪২৫ টাকা 
সময়, n = ৩ বছর 
সুদের হার, r =? 

আমরা জানি, 
I = Pnr 
বা, ৫১ = ৪২৫ × ৩ × (r/১০০) 
বা, r = (৫১ × ১০০)/(৪২৫ × ৩) 
বা, r = ৪ 

∴ সুদের হার = ৪%।
৮,৯৫২.
৩/৫ এবং ৪/৭ এর ল.সা.গু কোনটি?
  1. ১২
  2. ১৬
  3. ২০
  4. ৩০
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: ৩/৫ এবং ৪/৭ এর ল.সা.গু কোনটি?

সমাধান:
লব (৩ ও ৪) গুলোর ল.সা.গু = ১২
হর (৫ ও ৭) গুলোর গ.সা.গু = ১

∴ ভগ্নাংশের ল.সা.গু = লব গুলোর ল.সা.গু/হর গুলোর গ.সা.গু
= ১২/১
= ১২

৮,৯৫৩.
কোনো হোস্টেলে ৬২ জন ছাত্রীর ২৪ দিনের খাবার ছিলো। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেলো। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে?
  1. ৪০ দিন
  2. ৪৪ দিন
  3. ৩১ দিন
  4. ২৯ দিন
সঠিক উত্তর:
৩১ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩১ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো হোস্টেলে ৬২ জন ছাত্রীর ২৪ দিনের খাবার ছিলো। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেলো। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে?

সমাধান:
দিন বাকি বাকি থাকে = ২৪ - ৮  = ১৬ দিন
অবশিষ্ট ছাত্রী থাকে = ৬২ - ৩০ = ৩২ দিন

এখন,
অবশিষ্ট খাদ্যে ৬২ জনের যাবে = ১৬ দিন
অবশিষ্ট খাদ্যে ১ জনের যাবে = (১৬ × ৬২) দিন
অবশিষ্ট খাদ্যে ৩২ জনের যাবে = (১৬ × ৬২)/৩২ দিন
= ৩১ দিন
৮,৯৫৪.
যদি ৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ৫০টা বিড়াল ৫০টা ইঁদুর ধরবে-
  1. ক) ১ দিনে
  2. খ) ৫ দিনে
  3. গ) ৫০ দিনে
  4. ঘ) ১২৫ দিনে
সঠিক উত্তর:
খ) ৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ দিনে
ব্যাখ্যা

৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে
∴ ১ 〃 〃 ১ 〃 〃 〃 (৫×৫)/৫ 〃
∴ ৫০〃 〃 ৫০〃〃 〃 (৫×৫×৫০)/৫×৫০〃
= ৫ দিনে।

৮,৯৫৫.
একটি সৈন্যদলকে ৫, ৬, ৯ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্যসংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
এখানে,
৫ = ১ × ৫
৬ = ২ × ৩
৯ = ৩ × ৩

৫, ৬, ৯  এর ল.সা.গু = ২ × ৩ × ৩ × ৫
                                 = ৯০  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 


২ × ৩ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৫) বা ১০ দ্বারা গুণ করতে হবে। 
৮,৯৫৬.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?
  1. ৬৭
  2. ৭৯
  3. ৭০
  4. ৮৭
সঠিক উত্তর:
৬৭
উত্তর
সঠিক উত্তর:
৬৭
ব্যাখ্যা

প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?

সমাধান:
১২ - ৭ = ৫
১৮ - ১৩ = ৫
২৪ - ১৯ = ৫

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এর ল.সা.গু. অপেক্ষা ৫ কম।

১২, ১৮ এবং ২৪ এর ল.সা.গু. = ৭২ 

∴ সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে= ৭২ - ৫ = ৬৭

৮,৯৫৭.
একজন সাইকেল আরোহী ঘণ্টায় y কিমি. বেগে x কিমি. এবং ঘণ্টায় q কিমি. বেগে p কিমি. যান। ভ্রমণে তার গড় গতিবেগ কত?
  1. (x + p)/(y + q)
  2. (xy + pq)/2
  3. (xy + pq)/(y + q)
  4. (x + p)/{(x/y) + (p/q)}
সঠিক উত্তর:
(x + p)/{(x/y) + (p/q)}
উত্তর
সঠিক উত্তর:
(x + p)/{(x/y) + (p/q)}
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সাইকেল আরোহী ঘণ্টায় y কিমি. বেগে x কিমি. এবং ঘণ্টায় q কিমি. বেগে p কিমি. যান। ভ্রমণে তার গড় গতিবেগ কত?

সমাধান:
 y কিমি. যায় = 1 ঘণ্টায় 
1 কিমি. যায় = 1/y ঘণ্টায় 
x কিমি. যায় = x/y ঘণ্টায় 

 q কিমি. যায় = 1 ঘণ্টায় 
1 কিমি. যায় = 1/q ঘণ্টায় 
p কিমি. যায় = p/q ঘণ্টায় 

গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময়
= (x + p)/{(x/y) + (p/q)}
৮,৯৫৮.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৬ জন
  2. ৫ জন
  3. ৩ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু. = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
৮,৯৫৯.
x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল.সা.গু. কত?
  1. ক) x8 – 1
  2. খ) x7 – 1
  3. গ) x6 – 1
  4. ঘ) x5 – 1
সঠিক উত্তর:
গ) x6 – 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x6 – 1
ব্যাখ্যা
 প্রশ্ন : x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল.সা.গু. কত?

সমাধান :
১ম রাশি = x3 - 1 = (x - 1)(x²+ x +1)
২য় রাশি =  x3 + 1 = (x + 1)(x²- x + 1)
৩য় রাশি = x²+x²+1
             = (x²)²+2(x²)(1) + 1² − x²
             = (x² + 1)² − x²
             = (x²− x +1)(x²+ x +1)

সুতরাং, নির্ণেয় ল.সা.গু = (x - 1)(x²+ x +1)(x + 1)(x²- x + 1)
                                   = (x3 - 1)(x3 + 1)
                                   = (x3)2 - (1)2
                                   = x6 - 1
৮,৯৬০.
৬ জন শ্রমিক ৩০ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ঐ একই জমির ফসল ১০ দিনে কাটতে চাইলে নতুন কত জন শ্রমিক লাগবে ?
  1. ১২ জন
  2. ১৮ জন
  3. ২২ জন
  4. ২৪ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন শ্রমিক ৩০ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ঐ একই জমির ফসল ১০ দিনে কাটতে চাইলে নতুন কত জন শ্রমিক লাগবে ?

সমাধান: 
৩০ দিনে শ্রমিক লাগে = ৬ জন
∴ ১ দিনে শ্রমিক লাগে = (৬ × ৩০) জন
= ১৮০ জন
∴ ১০ দিনে শ্রমিক লাগে= (১৮০ ÷ ১০) জন
= ১৮ জন

∴ নতুন শ্রমিক লাগবে = (১৮ - ৬) জন
= ১২ জন
৮,৯৬১.
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? 
  1. ১০০ কি.মি
  2. ১২০ কি.মি
  3. ১৫০ কি.মি
  4. ১৮০ কি.মি
সঠিক উত্তর:
১২০ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
১২০ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? 

সমাধান: 
ধরি, 
ঘণ্টায় ৬০ কি.মি বেগে যায় = x কি.মি 
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - x) কি.মি 

প্রশ্নমতে, 
(x/৬০) + (২৪০ - x)/৪০ = ৫ 
বা, {২x + ৩(২৪০ - x)}/১২০ = ৫ 
বা, (২x + ৭২০ - ৩x)/১২০ = ৫ 
বা, (৭২০ - x)/১২০ = ৫ 
বা, ৭২০ - x = ৬০০ 
বা, - x = ৬০০ - ৭২০ 
বা, - x = -১২০ 
∴ x = ১২০ 

∴ সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১২০ কিলোমিটার গিয়েছিল।
৮,৯৬২.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ০.৩‌
  2. √০.৩
  3. ১/৩
  4. ২/৫
সঠিক উত্তর:
০.৩‌
উত্তর
সঠিক উত্তর:
০.৩‌
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
ক) ০.৩‌ = ০.৩
খ) √০.৩ = ০.৫৪৭
গ) ১/৩ = ০.৩৩৩
ঘ) ২/৫ = ০.৪
৮,৯৬৩.
একটি সংখ্যা ৩৫ থেকে যত বেশি ৭৫ থেকে তত কম। সংখ্যাটি কত?
  1. ৫৫
  2. ৪৮.৫
  3. ৬০
  4. ৭০
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩৫ থেকে যত বেশি ৭৫ থেকে তত কম। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৩৫ = ৭৫ - ক
⇒ ক + ক = ৭৫ + ৩৫ 
⇒ ২ক = ১১০ 
⇒ ক = ১১০/২ 
⇒ ক = ৫৫ 

∴ সংখ্যাটি = ৫৫

শর্টকাট:
(৩৫ + ৭৫)/২
= ১১০/২
= ৫৫

৮,৯৬৪.
৪, ৫, ৮ এর চতুর্থ সমানুপাতী কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৫, ৮ এর চতুর্থ সমানুপাতী কত? 

সমাধান: 
আমরা জানি,
১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি 
⇒ ১ম রাশি/২য় রাশি = ৩য় রাশি/৪র্থ রাশি 
⇒ ৪/৫ = ৮/৪র্থ রাশি 
⇒ ৪র্থ রাশি = (৮ × ৫)/৪
∴ ৪র্থ রাশি = ১০ 

অতএব, চতুর্থ সমানুপাতী = ১০
৮,৯৬৫.
একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ  করতে পারেনি তাদের ১৫ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ২৭ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
  1. ক) ৫০ জন
  2. খ) ৬০ জন
  3. গ) ৭০ জন
  4. ঘ) ৮০ জন
সঠিক উত্তর:
খ) ৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ  করতে পারেনি তাদের ১৫ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ২৭ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

সমাধান: 
একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে।
ফেল করেছে = (১০০ - ৩০)%
= ৭০%

যারা পাশ  করতে পারেনি তাদের ১৫ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ২৭ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি।
অর্থাৎ, (১৫ + ২৭) বা ৪২ জন পাশ করে নি

ধরি, মোট পরীক্ষার্থী ক জন
ক এর ৭০% = ৪২
⇒ ক × ৭০/১০০ = ৪২
∴ ক = (৪২ × ১০০)/৭০
= ৬০ জন
৮,৯৬৬.
ক, খ, গ এর বেতনের অনুপাত ২ : ৩ : ৫। যদি তাদের বেতন যথাক্রমে ১৫%, ১০%, এবং ২০% বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের অনুপাত কত হবে?
  1. ৩ : ৩ : ১০
  2. ১০ : ১১ : ২০
  3. ২৩ : ৩৩ : ৬০
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২৩ : ৩৩ : ৬০
উত্তর
সঠিক উত্তর:
২৩ : ৩৩ : ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এর বেতনের অনুপাত ২ : ৩ : ৫। যদি তাদের বেতন যথাক্রমে ১৫%, ১০%, এবং ২০% বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
ক এর বেতন ২x
খ এর বেতন ৩x
গ এর বেতন ৫x

১৫% বৃদ্ধিতে ক এর বেতন = ২x + (২x × ১৫)/১০০ = ২x + ৩x/১০ = ২৩x/১০
১০% বৃদ্ধিতে খ এর বেতন = ৩x + (৩x × ১০)/১০০ = ৩x + ৩x/১০ = ৩৩x/১০
২০% বৃদ্ধিতে ক এর বেতন = ৫x + (৫x × ২০)/১০০ = ৫x + x= ৬x

বেতনের অনুপাত হবে = ২৩x/১০ : ৩৩x/১০ : ৬x
= ২৩ : ৩৩ : ৬০
৮,৯৬৭.
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
  1. ২০,০০০ টাকা 
  2.  ২৫,০০০ টাকা 
  3.  ৩০,০০০ টাকা
  4.  ৩৫,০০০ টাকা 
সঠিক উত্তর:
 ২৫,০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
 ২৫,০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকায় ২০ বছরের সুদ (৫ × ২০) = ১০০ টাকা

সুদে আসলে = ১০০ + ১০০ = ২০০ টাকা

সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/২০০ টাকা
∴ সুদাসল ৫০০০০ টাকা হলে আসল = (১০০ × ৫০০০০)/২০০ টাকা
= ২৫০০০ টাকা

∴ মূলধন ২৫০০০ টাকা।
৮,৯৬৮.
২৬৫ এর ৪০% + ১৮০ এর ৩৫% = কত এর ৫০%?
  1. ক) ৩৪০
  2. খ) ৩৩৮
  3. গ) ৩৩৬
  4. ঘ) ৩৩৪
সঠিক উত্তর:
খ) ৩৩৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৩৮
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাটি ক  

এখন ,
২৬৫ এর ৪০% + ১৮০ এর ৩৫% = ক এর ৫০%
২৬৫ এর (৪০/১০০) + ১৮০ এর (৩৫/১০০) = ক এর (৫০/১০০)
১০৬ + ৬৩ = ক/২
ক/২ = ১৬৯
ক = ১৬৯ × ২
ক = ৩৩৮
৮,৯৬৯.
একটি মোবাইল ৯৫০ টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, ১১৫০ টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়। মোবাইলটির ক্রয়মূল্য কত?
  1. ১০০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১০৫০ টাকা
  4. ৯৯০ টাকা
সঠিক উত্তর:
১০৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোবাইল ৯৫০ টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, ১১৫০ টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়। মোবাইলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
মোবাইলটির ক্রয়মূল্য = ক টাকা

৯৫০ টাকায় বিক্রয় করলে ক্ষতি = (ক - ৯৫০) টাকা

১১৫০ টাকায় বিক্রয় করলে লাভ = (১১৫০ - ক) টাকা

প্রশ্নমতে,
⇒ (ক - ৯৫০) = (১১৫০ - ক)
⇒ ক + ক = ১১৫০ + ৯৫০
⇒ ২ক = ২১০০ 
∴ ক = ১০৫০

∴ মোবাইলটির ক্রয়মূল্য ১০৫০ টাকা।
৮,৯৭০.
কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়?

সমাধান:
যে সংখ্যার নিজস্ব কোনো মান নেই, কিন্তু অন্য সংখ্যার মান বা স্থানীয় মান (place value) নির্ধারণে সাহায্য করে—তাকে সাহায্যকারী বা অভাবজ্ঞাপক সংখ্যা (Placeholder Digit) বলা হয়।

শূন্য (০) নিজে কোনো মান প্রকাশ করে না, কিন্তু ১০, ১০০, ১০০০ ইত্যাদি সংখ্যায় বসে সংখ্যার মান বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ০-কে সাহায্যকারী বা অভাবজ্ঞাপক সংখ্যা বলা হয়।

অন্যদিকে ৩, ৯ বা ১০—এগুলো প্রত্যেকটিরই নিজস্ব মান রয়েছে, তাই এগুলো সাহায্যকারী সংখ্যা নয়।

৮,৯৭১.
একটি কারখানার মহিলা কর্মচারীদের দৈনিক গড় মজুরি ৩০ টাকা এবং পুরুষ কর্মচারীদের দৈনিক গড় মজুরী ৪২ টাকা। সকল কর্মচারীর গড় মজুরী ৩৭ টাকা হলে পুরুষ ও মহিলা কর্মচারীর অনুপাত কত?
  1. ৬ : ৫
  2. ৫ : ৬
  3. ৫ : ৭
  4. ৭ : ৫
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৭ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৭ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কারখানার মহিলা কর্মচারীদের দৈনিক গড় মজুরি ৩০ টাকা এবং পুরুষ কর্মচারীদের দৈনিক গড় মজুরী ৪২ টাকা। সকল কর্মচারীর গড় মজুরী ৩৭ টাকা হলে পুরুষ ও মহিলা কর্মচারীর অনুপাত কত?

সমাধান:
মনে করি,
পুরুষের সংখ্যা = ক
মহিলার সংখ্যা = খ

প্রশ্নমতে,
৪২ক + ৩০খ = ৩৭(ক + খ)
বা, ৪২ক - ৩৭ক = ৩৭খ - ৩০খ
বা, ৫ক = ৭খ
বা, ক/খ = ৭/৫
ক : খ = ৭ : ৫
∴ পুরুষ ও মহিলা ক‍‍র্মচারীর অনুপাত ৭ : ৫
৮,৯৭২.
চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১৩৫০ টাকা হল। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? 
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৫%
সঠিক উত্তর:
ঘ) ৩৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫%
ব্যাখ্যা
পূর্বমূল্য ১০০০ টাকা হলে বর্তমান মূল্য ১৩৫০ টাকা 
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য ১৩৫০/১০০০ টাকা 
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য (১৩৫০ × ১০০)/১০০০ টাকা 
                                                        = ১৩৫ টাকা 

চালের মূল্য শতকরা বৃদ্ধি পেল = (১৩৫ - ১০০) টাকা  = ৩৫ টাকা
৮,৯৭৩.
২৪ এর ০.৫ ÷ ০.২৫ = কত?
  1. ৪৮
  2. ৪০
  3. ৬০
  4. ৪২
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ এর ০.৫ ÷ ০.২৫ = কত?

সমাধান:
২৪ এর ০.৫ ÷ ০.২৫
= ২৪ এর (৫/১০) ÷ ২৫/১০০
= ১২ ÷ ২৫/১০০
= ১২ × (১০০/২৫)
= ১২ × ৪
= ৪৮
৮,৯৭৪.
.২ ×.০১ ×.০০৭ ×২ = ? 
  1. ক) .০০০০১৪
  2. খ) ২৮
  3. গ) .০০০০২৮
  4. ঘ) .০০০২৮
সঠিক উত্তর:
গ) .০০০০২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) .০০০০২৮
ব্যাখ্যা
.২ ×.০১ ×.০০৭ ×২ = .০০০০২৮
৮,৯৭৫.
দুই বন্ধু মানিক ও ফয়েজ ৮০০ টাকা ও ১২০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করার এক বছর পর ব্যবসায় ৫০০ টাকা লাভ হলো, তাহলে ফয়েজ কত টাকা পাবে?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০০ টাকা
ব্যাখ্যা

এখানে মানিকঃফয়েজ = ৮০০ঃ১২০০ = ২ঃ৩
সুতরাং ফয়েজের প্রাপ্ত লাভ = ৫০০ এর ৩/(২+৩) = ৩০০ টাকা।

৮,৯৭৬.
৩৮০ টাকা দরে ৪ কেজি মিষ্টি কিনে ৫ টাকা হারে ভ্যাট দিলে, মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
  1. ৭৬ টাকা 
  2. ৮০ টাকা
  3. ৮৪ টাকা
  4. ৯৬ টাকা
সঠিক উত্তর:
৭৬ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৭৬ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৮০ টাকা দরে ৪ কেজি মিষ্টি কিনে ৫ টাকা হারে ভ্যাট দিলে, মোট কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান: 
৪ কেজি মিষ্টির মূল্য = ৩৮০ × ৪ = ১৫২০ টাকা

ভ্যাট দিতে হবে = ১৫২০ এর ৫%
= ১৫২০ × (৫/১০০)
= ৭৬ টাকা 
৮,৯৭৭.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে, সংখ্যা দুইটি কী কী?
  1. ৭৫ এবং ৯০
  2. ৬০ এবং ৭৫
  3. ৬০ এবং ৪৫
  4. ৫৫ এবং ৭০
সঠিক উত্তর:
৬০ এবং ৭৫
উত্তর
সঠিক উত্তর:
৬০ এবং ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে, সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি হলো
৪x এবং ৫x  [যেহেতু অনুপাত ৪ : ৫]

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ২০x

প্রশ্নমতে,
⇒ ২০x = ৩০০
⇒ x = ৩০০/২০
∴ x = ১৫

∴ সংখ্যা দুটি হলো,
৪x = ৪ × ১৫ = ৬০
৫x = ৫ × ১৫ = ৭৫

অতএব, সংখ্যা দুটি হলো ৬০ এবং ৭৫
৮,৯৭৮.
৪% হারে ১৫০০০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ২৪ টাকা
  2. ৩২ টাকা
  3. ২৮.৫ টাকা
  4. ৩৬ টাকা
সঠিক উত্তর:
২৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৪% হারে ১৫০০০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
এখানে, মূলধন, P = ১৫০০০ টাকা
মুনাফার হার, r = ৪% 
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল মুনাফা = Prn/১০০
= (১৫০০০ × ৪ × ২)/১০০
= ১২০০ টাকা

আবার,
 চক্রবৃদ্ধি মুনাফা = P{১ + (r/১০০)}n - P
= ১৫০০০{১ + (৪/১০০)} - ১৫০০০ 
= ১৫০০০{১ + (১/২৫)} - ১৫০০০ 
= ১৫০০০ × (২৬/২৫) - ১৫০০০
= ১৫০০০ × (২৬/২৫) × (২৬/২৫) - ১৫০০০
= ১৬২২৪ - ১৫০০০
= ১২২৪ টাকা

∴ পার্থক্য = ১২২৪ - ১২০০ = ২৪ টাকা

৮,৯৭৯.
a3 - 1, a3 + 1, a4 + a2 + 1 এর ল.সা.গু কত?
  1. a5 - 1
  2. a6 - 1
  3. a7 - 1
  4. a8 - 1
সঠিক উত্তর:
a6 - 1
উত্তর
সঠিক উত্তর:
a6 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 1, a3 + 1, a4 + a2 + 1 এর ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a3 - 1
=(a - 1)(a2 + a + 1)

২য় রাশি = a3 + 1
=(a + 1)(a2 - a + 1)

৩য় রাশি = a4 + a2 + 1
= (a2)2 + 2a2 + 1 - a2
= (a2 + 1)2 - a2
= (a2 + 1 + a)(a2 + 1 - a)

∴ ল.সা.গু = (a - 1)(a2 + a + 1)(a + 1)(a2 - a + 1)
= (a3 - 1)(a3 + 1)
= a6 - 1
৮,৯৮০.
২/৩, ৭/৯ ও ১১/১২ এর ল.সা.গু. কত?
  1. ক) ৩/১৫৪
  2. খ) ১৫৪/৩
  3. গ) ১/৩৬
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
খ) ১৫৪/৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫৪/৩
ব্যাখ্যা
২/৩, ৭/৯ ও ১১/১২ এর ল.সা.গু.
= (২, ৭ ও ১১ এর ল.সা.গু.)/ (৩, ৯ ও ১২ এর গ.সা.গু.)
= ১৫৪/৩
৮,৯৮১.
কোন একটি সংখ্যার এক-তৃতীয়াংশের সঙ্গে ৮ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির তিনগুণ থেকে ৩২ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ২০
  3. ২৪
  4. ১৮
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একটি সংখ্যার এক-তৃতীয়াংশের সঙ্গে ৮ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির তিনগুণ থেকে ৩২ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

শর্তমতে,
(ক/৩) + ৮ = ৩ক - ৩২
⇒ (ক + ২৪)/৩ = ৩ক - ৩২
⇒ ক + ২৪ = ৩ × (৩ক - ৩২)
⇒ ক + ২৪ = ৯ক - ৯৬
⇒ ৯ক - ক = ২৪ + ৯৬
⇒ ৮ক = ১২০
⇒ ক = ১২০/৮
∴ ক = ১৫

৮,৯৮২.
৯৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
ঘ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?

সমাধান: 
নিয়ম-১ঃ
৯৬ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩  = ২ × ৩
৯৬ সংখ্যাটির ভাজক = (৫ + ১) × (১ + ১) = ১২টি 

নিয়ম-২ঃ
৯৬ = ১ × ৯৬
      = ২ × ৪৮
      = ৩ × ৩২
      = ৪ × ২৪
      = ৬ × ১৬
      = ৮ × ১২

৯৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৩২, ৪৮, ৯৬
                                 = ১২ টি।
৮,৯৮৩.
১/১০ টাকায় ১/৪০ টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত?
  1. ক) ২০
  2. খ) ১৫
  3. গ) ৩০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ঘ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫
ব্যাখ্যা

১/১০ টাকায় লাভ হয় ১/৪০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১ × ১০ × ১০০)/(৪০ × ১) = ২৫ টাকা

৮,৯৮৪.
০.০০০০১৪৪৪ এর বর্গমূল কত?
  1. ০.০০০৩৮
  2. ০.০০৩৮
  3. ০.৩৮
  4. ০.০০০০৩৮
সঠিক উত্তর:
০.০০৩৮
উত্তর
সঠিক উত্তর:
০.০০৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০০১৪৪৪ এর বর্গমূল কত?

সমাধান:
০.০০০০১৪৪৪ এর বর্গমূল = √(০.০০০০১৪৪৪)
= ০.০০৩৮
৮,৯৮৫.
নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৯
  3. গ) ৭/১২
  4. ঘ) ১১/৮
সঠিক উত্তর:
খ) ৫/৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/৯
ব্যাখ্যা

৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৬
৭/১২ = ০.৫৮
১১/৮ = ১.৩৮
অর্থাৎ ক্ষুদ্রতম ভগ্নাংশ ৫/৯

৮,৯৮৬.
দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং  গ.সা.গু ৩২ হলে ল.সা.গু কত?
  1. ক) ৯৮
  2. খ) ৯৪
  3. গ) ৯২
  4. ঘ) ৯৬
সঠিক উত্তর:
ঘ) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং  গ.সা.গু ৩২ হলে ল.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু।
ল.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/গ.সা.গু
           = ৩০৭২/৩২
          = ৯৬
৮,৯৮৭.
৪, ৫, ১০ ও ১২ এর ল.সা.গু কত?  
  1. ৫০
  2. ৬০
  3. ৭০
  4. ৮০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ৪, ৫, ১০ ও ১২ এর ল.সা.গু কত? 

সমাধান: 
৪ = ২ × ২
৫ = ৫ × ১
১০ = ২ × ৫
১২ = ৩ × ২ × ২ 
এখন, 
ল.সা.গু নির্ণয়ের সময় প্রতিটি মৌলিক সংখ্যা থেকে তার সর্বোচ্চ ঘাত নেয়া হয়- 

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ৩ × ৫ = ৬০ 

৮,৯৮৮.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। সুদের শতকরা হার কত?
  1. ৬%
  2. ৪%
  3. ৫%
  4. ৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। সুদের শতকরা হার কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৪৬০ টাকা

 ২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৩ বছরের সুদ = (৪০ × ৩)/২ টাকা
= ৬০ টাকা

সময়, n = ৩ বছর
∴ আসল, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pr
বা, r = (৬০ × ১০০)/(৪০০ × ৩)
∴ r = ৫%
৮,৯৮৯.
৭৫ টাকায় ১২টি বলপেন কিনে ৮৭ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১৫%
  2. ১৬%
  3. ১৮%
  4. ২০%
সঠিক উত্তর:
১৬%
উত্তর
সঠিক উত্তর:
১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকায় ১২টি বলপেন কিনে ৮৭ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান:
আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৮৭ - ৭৫ = ১২ টাকা

৭৫ টাকায় লাভ হয় = ১২ টাকা
১ টাকায় লাভ হয় = ১২/৭৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১২ × ১০০)/৭৫
= ১৬ টাকা বা ১৬%
৮,৯৯০.
একটি ট্রাপিজিয়ামের কোণগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ : ৬। দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১০০°
  4. ১২০°
সঠিক উত্তর:
১০০°
উত্তর
সঠিক উত্তর:
১০০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের কোণগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ : ৬। দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?

সমাধানঃ
ধরি, ট্রাপিজিয়ামের কোণগুলো:
৩ক, ৪ক, ৫ক, ৬ক

ট্রাপিজিয়ামের কোণগুলোর যোগফল = ৩৬০°

তাহলে সমীকরণ,
৩ক + ৪ক + ৫ক + ৬ক = ৩৬০
⇒ ১৮ক = ৩৬০
∴ ক = ৩৬০/১৮ = ২০°

দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ৫ × ২০° = ১০০°

∴ দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ১০০° 

৮,৯৯১.
চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? 
  1. ক) (২৫/৩)%
  2. খ) (৫০/৩)%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
খ) (৫০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
খ) (৫০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? 

সমাধান: 
২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২০
                                                       = ২৫০/৩ টাকা

∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো {১০০ - (২৫০/৩)}
                                                 = (৩০০ - ২৫০)/৩
                                              = (৫০/৩)%
৮,৯৯২.
a ও b গড় 9 এবং c = 5a + 2 হলে, b ও c এর গড় কত?
  1. a + 10
  2. 4a + 20
  3. 2a + 8
  4. 2a + 10
সঠিক উত্তর:
2a + 10
উত্তর
সঠিক উত্তর:
2a + 10
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b গড় 9 এবং c = 5a + 2 হলে, b ও c এর গড় কত?

সমাধান: 
a ও b গড় 9 হলে, 
(a + b)/2 = 9
⇒ a + b = 18
∴ b = 18 - a

অতএব, 
b ও c এর গড়
= (b + c)/2 
= (18 - a + 5a + 2)/2 
= (4a + 20)/2 
= 2(2a + 10)/2
= 2a + 10

সুতরাং b ও c এর গড় 2a + 10
৮,৯৯৩.
একটি স্কুলের ম্যারাথন প্রতিযোগিতায় ৪/৭ অংশ ছাত্র এবং ৬/১১ অংশ ছাত্রী অংশগ্রহণ করে। মোট প্রতিযোগী ২০৮ জনের মধ্যে ১২৪ জন ছাত্র হলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ৩৩৭ জন
  2. ৩৪৬ জন
  3. ৩৬০ জন
  4. ৩৭১ জন
সঠিক উত্তর:
৩৭১ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৭১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ম্যারাথন প্রতিযোগিতায় ৪/৭ অংশ ছাত্র এবং ৬/১১ অংশ ছাত্রী অংশগ্রহণ করে। মোট প্রতিযোগী ২০৮ জনের মধ্যে ১২৪ জন ছাত্র হলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের সংখ্যা = (৪/৭) × ছাত্রদের মোট সংখ্যা
⇒ ১২৪ = (৪/৭) × ছাত্রদের মোট সংখ্যা
∴ ছাত্রদের মোট সংখ্যা = ২১৭ জন

∴ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের সংখ্যা = (২০৮ - ১২৪) = ৮৪ জন

ধরি, মোট ছাত্রীদের সংখ্যা = ক
প্রশ্নমতে,
ক × (৬/১১) = ৮৪
⇒ ৬ক = ৯২৪
∴ ক = ১৫৪

∴ মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = (২১৭ + ১৫৪) = ৩৭১ জন
৮,৯৯৪.
করিমের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে?
  1. ক) 2001
  2. খ) 2002
  3. গ) 2004
  4. ঘ) 2010
সঠিক উত্তর:
গ) 2004
উত্তর
সঠিক উত্তর:
গ) 2004
ব্যাখ্যা
ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় যখন বছরটি লিপ ইয়ার হয়।
অপশনে প্রদত্ত সালগুলোর মধ্যে 2004 হচ্ছে লিপ-ইয়ার।
৮,৯৯৫.
পানিভর্তি একটি বালতির ওজন ১০ কিলোগ্রাম। এক-চতুর্থাংশ পানিভর্তি হলে এর ওজন হয় ৪ কিলোগ্রাম। বালতির ওজন কত?
  1. ক) ১ কিলোগ্রাম
  2. খ) ২ কিলোগ্রাম
  3. গ) ১.৫ কিলোগ্রাম
  4. ঘ) ০.৫ কিলোগ্রাম
সঠিক উত্তর:
খ) ২ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ কিলোগ্রাম
ব্যাখ্যা
 প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১০ কিলোগ্রাম। এক-চতুর্থাংশ পানিভর্তি হলে এর ওজন হয় ৪ কিলোগ্রাম। বালতির ওজন কত?

সমাধান: 
ধরি,
বালতির ওজন x কিলোগ্রাম 
সম্পূর্ণ পানির ওজন y কিলোগ্রাম 
∴ এক-চতুর্থাংশ পানির ওজন y/4 কিলোগ্রাম 

এখানে,
x + y = 10 ........................(1)
x + y/4 = 4
⇒ 4x + y = 16 .................(2)

(2) থেকে (1) বিয়োগ করে পাই, 
3x = 6 
∴ x = 2

∴ বালতির ওজন ২ কিলোগ্রাম 
৮,৯৯৬.
২০১৬ সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬০ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
  1. ১৬ সে.মি.
  2. ১৬.৮ সে.মি.
  3. ১৭ সে.মি.
  4. ১৭.৪ সে.মি.
সঠিক উত্তর:
১৭.৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৭.৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৬ সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬০ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

সমাধান:
২০১৬ সাল ছিল অধিবর্ষ।
অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনে।

∴ ফেব্রুয়ারি মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ = (০.৬০ × ২৯) সে.মি.
= ১৭.৪ সে.মি.
৮,৯৯৭.
রাকিব সাহেব তার মাসিক বেতন ৫০০০ টাকা থেকে প্রতি মাসে ২৪% সঞ্চয় করেন। তিনি এক বছরে কত টাকা সঞ্চয় করেন?
  1. ১৫,০০০ টাকা
  2. ১৪,৪০০ টাকা
  3. ১২,০০০ টাকা
  4. ১০,০০০ টাকা
সঠিক উত্তর:
১৪,৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪,৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব সাহেব তার মাসিক বেতন ৫০০০ টাকা থেকে প্রতি মাসে ২৪% সঞ্চয় করেন। তিনি এক বছরে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
৫০০০ টাকা এর ২৪% =  ৫০০০ × (২৪/১০০)
= ১২০০ টাকা

∴ তিনি ১ বছরে সঞ্চয় করেন ১২০০ × ১২ = ১৪,৪০০ টাকা।
৮,৯৯৮.
একটি ট্রেন 110 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 13.5 সেকেন্ড এবং একটি 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 18.25 সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত ছিল?
  1. ক) 60 কিমি/ঘণ্টা 
  2. খ) 66 কিমি/ঘণ্টা 
  3. গ) 72 কিমি/ঘণ্টা 
  4. ঘ) 84 কিমি/ঘণ্টা 
সঠিক উত্তর:
গ) 72 কিমি/ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
গ) 72 কিমি/ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন 110 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 13.5 সেকেন্ড এবং একটি 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 18.25 সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত ছিল?

সমাধান: 
ধরাযাক
ট্রেনের দৈর্ঘ্য হল x মিটার।
 প্রশ্নানুযায়ী,
⇒ (110 + x)/ 13.5 = (205 + x)/18.25
⇒ (110 + x)/2.7 = (205 + x)/3.65
⇒ 401.5 + 3.65x = 553.5 + 2.7x
⇒ 0.95x = 152
⇒ x = 160

⇒ ট্রেনের গতিবেগ = (110 + 160)/13.5
= 20 মিটার/সেকেন্ড
= 20 × (18/5)
= 72 কিমি/ঘণ্টা
৮,৯৯৯.
যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০% শার্ট হয়, তবে কতটি শার্ট নয়?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০% শার্ট হয়, তবে কতটি শার্ট নয়?

সমাধান: 
১০০টি পোষাকের মধ্যে শার্ট ৪০টি
∴১৫টি পোষাকের মধ্যে শার্ট (৪০ × ১৫)/১০০টি
= ৬টি

∴ শার্ট নয় (১৫ - ৬)টি
= ৯টি
৯,০০০.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ২৫০ কিলোমিটার । চট্টগ্রাম হতে একটি ট্রেন সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় ঢাকা পোঁছে । ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
  1. ২৮.৮৩ কিমি/ঘণ্টা
  2. ৩৫.৭১ কিমি/ঘণ্টা
  3. ৪৫.৭১ কিমি/ঘণ্টা
  4. ৩৪.৬১ কিমি/ঘণ্টা
সঠিক উত্তর:
৩৫.৭১ কিমি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩৫.৭১ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ২৫০ কিলোমিটার । চট্টগ্রাম হতে একটি ট্রেন সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় ঢাকা পোঁছে । ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?

সমাধান:
সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় পোঁছে ।
মধ্যবর্তী সময়ের পার্থক্য = ৭ ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব/ মোট ব্যয়িত সময়
= ২৫০/৭
= ৩৫.৭১ কি. মি./ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ প্রায় ৩৫.৭১ কিমি/ঘণ্টা।