বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৮৯ / ১৬৯ · ৮,৮০১৮,৯০০ / ১৬,৯৯১

৮,৮০১.
5, 8, 12 এবং 15 এর যোগফল 3, 4, x এবং x + 3 এর যোগফলের সমান হলে x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 20
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা
5, 8, 12 এবং 15 এর যোগফল =  5 + 8 + 12 + 15 = 40
3, 4, x এবং x + 3 এর যোগফল = 3 + 4 + x + x + 3 = 10 + 2x
প্রশ্নমতে,
10 + 2x = 40
⇒ 2x = 40 - 10
⇒ 2x= 30
⇒ x = 15
৮,৮০২.
১ হতে ১০০ পর্যন্ত ৯ বিশিষ্ট সংখ্যা কয়টি?
  1. ২০টি
  2. ১৮টি
  3. ২১টি
  4. ১৯টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত ৯ বিশিষ্ট সংখ্যা কয়টি?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত সখ্যার মাঝে ৯ অংকটি আছে: ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯০,৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯,।
১ হতে ১০০ পর্যন্ত ৯ বিশিষ্ট সংখ্যা ১৯টি

[প্রশ্নে কতটি ৯ আছে তা জানতে চাওয়া হয় নি, ৯ বিশিষ্ট সংখ্যা অর্থাৎ ৯ আছে এমন কতটি সংখ্যা আছে তা জানতে চাওয়া হয়েছে।]
৮,৮০৩.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?
  1. ২৫% লাভ
  2. ২৫% ক্ষতি
  3. ৭৫% লাভ
  4. ৭৫% ক্ষতি
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?

সমাধান:
ধরি
বিক্রয়মূল্যে = ৫ক
ক্রয়মূল্য = ৫ক এর ৪/৫
= ৪ক

লাভ = ৫ক - ৪ক = ক

৪ক টাকায় লাভ হয় = ক টাকা
১ টাকায় লাভ হয় = ক/৪ক টাকা
১০০ টাকায় লাভ হয় = (ক × ১০০)/৪ক টাকা
= ২৫ টাকা
৮,৮০৪.
একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যা ১৫০ জন। যদি বালকের সংখ্যা a হয় এবং বালিকার সংখ্যা মোট শিক্ষার্থীর a% হয়। তাহলে বালকের সংখ্যা কত? 
  1. ক) ৪০ জন 
  2. খ) ৫০ জন 
  3. গ) ৮০ জন 
  4. ঘ) ৬০ জন 
সঠিক উত্তর:
ঘ) ৬০ জন 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে বালক ও  বালিকার সংখ্যা ১৫০ জন। যদি বালকের সংখ্যা a হয় এবং বালিকার সংখ্যা মোট শিক্ষার্থীর a% হয়। তাহলে বালকের সংখ্যা কত? 

সমাধান: 
দেয়া আছে 
বালকের সংখ্যা a

প্রশ্নমতে,
a + ১৫০ এর a% = ১৫০ 
a + ১৫০a/১০০ = ১৫০
a +৩a/২ = ১৫০
(২a +৩a)/২ = ১৫০
৫a/২ = ১৫০
a = (১৫০ × ২)/৫
a  = ৬০ জন
৮,৮০৫.
নিচের কোনো ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ৩৫/২৫
  2. ২৫/১৫
  3. ৩০/১২
  4. ১৫/১২
সঠিক উত্তর:
১৫/১২
উত্তর
সঠিক উত্তর:
১৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনো ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান: 
২৫/১৫ =১.৬
৩০/১২=২.৫
৩৫/২৫ = ১.৪
১৫/১২ = ১.২
৮,৮০৬.
কোন সংখ্যার ৪/৭ অংশ সমান ৮০ হবে?
  1. ক) ১০০
  2. খ) ১২০
  3. গ) ১৩০
  4. ঘ) ১৪০
সঠিক উত্তর:
ঘ) ১৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪/৭ অংশ সমান ৮০ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ৪/৭ = ৮০
বা, ৪ক/৭ = ৮০
বা, ৪ক = ৮০ × ৭
বা, ক = (৮০ × ৭)/৪
ক = ১৪০
৮,৮০৭.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ক) ৩৯
  2. খ) ৪৩
  3. গ) ৪১
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
খ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 

∴ সংখ্যাটি = ৪৩ । 
৮,৮০৮.
৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ৫০ দিনে শেষ করতে পারে ৭ জন স্ত্রীলোক ও ২৪ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ২২ দিনে 
  2. ২৫ দিনে 
  3. ৮ দিনে 
  4. ১২ দিনে 
সঠিক উত্তর:
১২ দিনে 
উত্তর
সঠিক উত্তর:
১২ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ৫০ দিনে শেষ করতে পারে ৭ জন স্ত্রীলোক ও ২৪ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
৮ জন বালক = ৬ জন স্ত্রীলোক

২৪ জন বালক = (৬ × ২৪)/৮ = ১৮ জন জন স্ত্রীলোক
∴ ৭ জন স্ত্রীলোক ও ২৪ জন বালক = ৭ + ১৮ জন স্ত্রীলোক
= ২৫ জন স্ত্রীলোক

৬ জন স্ত্রীলোক কাজ করে = ৫০ দিনে
১ জন স্ত্রীলোক কাজ করে = (৫০ × ৬) দিনে
২৫ জন স্ত্রীলোক কাজ করে =(৫০ × ৬)/২৫ দিনে
= ১২ দিনে 
৮,৮০৯.
১০ টাকায় ৫টি ডিম ক্রয় করে, ৫ টাকায় ১০টি ডিম বিক্রয় করলে, ক্ষতির হার কত?
  1. ৭৫%
  2. ৫০%
  3. ৮০%
  4. ১০০%
সঠিক উত্তর:
৭৫%
উত্তর
সঠিক উত্তর:
৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ৫টি ডিম ক্রয় করে, ৫ টাকায় ১০টি ডিম বিক্রয় করলে, ক্ষতির হার কত?

সমাধান:
৫টি ডিমের ক্রয়মূল্য ১০ টাকা 
∴ ১০টি ডিমের ক্রয়মূল্য ২০ টাকা

১০টি ডিমের বিক্রয়মূল্য ৫ টাকা

∴ ক্ষতি = ২০ - ৫ = ১৫ টাকা

শতকরা ক্ষতি = (১৫/২০) × ১০০%
= ৭৫%
৮,৮১০.
৮ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। যদি সময়ের কোন পরিবর্তন না করে কাজের পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
  1. ৮ জন
  2. ১০ জন
  3. ১২ জন
  4. ১৬ জন
  5. ২০ জন
সঠিক উত্তর:
৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন শ্রমিক একটি কাজ  ১০ দিনে করতে পারে। যদি সময়ের কোন পরিবর্তন না করে কাজের পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
যদি কাজের পরিমাণ দ্বিগুণ করা হয় এবং সময় বৃদ্ধি করা না হয় তাহলে দিন সংখ্যা হবে = ১০ এবং কাজ সংখ্যা হবে = ২
 
তাহলে,  
১ টি কাজ ১০ দিনে করতে পারে = ৮ জন শ্রমিক
∴ ২ টি কাজ ১০ দিনে করতে পারে = ৮ × ২ = ১৬ জন 

অতএব, অতিরিক্ত শ্রমিক লাগবে = (১৬ - ৮) জন = ৮ জন 

বিকল্প:
যদি কাজের পরিমাণ দ্বিগুণ করা হয় এবং সময় বৃদ্ধি করা না হয় তাহলে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হবে। 
অর্থাৎ মোট শ্রমিক লাগবে = (৮ × ২) জন = ১৬ জন 
∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (১৬ - ৮) জন = ৮ জন 

৮,৮১১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ১১৯
  4. ঘ) ৫১
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা

যে সংখ্যাগুলোকে ১ এবং ঐ সংখ্যা ভিন্ন অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে ২ সংখ্যাটিকে ১ এবং ২ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই ২ মৌলিক সংখ্যা।
মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হল ২।
১ মৌলিক বা যৌগিক সংখ্যা কোনটিই নয়।

৮,৮১২.
একটি পাইপ দ্বারা ট্যাংক পূর্ণ হয় ৬ ঘণ্টায়, অপর একটি পাইপ দ্বারা ট্যাংকটি ১২ ঘণ্টায় খালি হয়। যদি দুটি পাইপ একত্রে খোলা থাকে তাহলে ট্যাংকটি কত সময়ে পূর্ণ হবে?
  1. ১০ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ১৪ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাইপ দ্বারা ট্যাংক পূর্ণ হয় ৬ ঘণ্টায়, অপর একটি পাইপ দ্বারা ট্যাংকটি ১২ ঘণ্টায় খালি হয়। যদি দুটি পাইপ একত্রে খোলা থাকে তাহলে ট্যাংকটি কত সময়ে পূর্ণ হবে?

সমাধান:
১ম পাইপ দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৬ অংশ
২য় পাইপ দ্বারা ১ ঘণ্টায় খালি হয় ১/১২ অংশ

∴ দুটি পাইপ একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে (১/৬ - ১/১২) অংশ
= (২ - ১)/১২ অংশ
= ১/১২ অংশ 

∴ দুটি পাইপ একত্রে খোলা থাকে তাহলে ট্যাংকটি  ১২ ঘণ্টায় পূর্ণ হবে।
৮,৮১৩.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হয় ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৮০
  3. ৯০
  4. ৭৫
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক এর ৪০% + ৪২ = ক 
ক × (৪০/১০০) + ৪২ = ক 
(২ক/৫) + ৪২ = ক 
৪২ = ক - (২ক/৫)
৪২ = (৫ক - ২ক)/৫
৪২ = ৩ক/৫
ক = (৪২ × ৫)/৩
⸫ ক  = ৭০
৮,৮১৪.
একটি বড় বাক্সের মধ্যে ৫টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৫টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ক) ৩১ টি
  2. খ) ২৩ টি
  3. গ) ২১ টি
  4. ঘ) ১৮ টি
সঠিক উত্তর:
ক) ৩১ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩১ টি
ব্যাখ্যা

বড় বাক্স = ১ টি।
মাঝারি বাক্স = ৫ টি।
এবং ছোট বাক্স = ৫ X ৫ = ২৫ টি।
সুতরাং মোট বাক্স আছে = ১+৫+২৫ = ৩১ টি।

৮,৮১৫.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৮১ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৫১
  2. ৬১
  3. ৪১
  4. ৩১
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৮১ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান: 
বৃহত্তম  সংখ্যাটি = ক + ১ 
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৮১
বা, ক+ ২ক + ১ - ক = ৮১
বা, ২ক = ৮১ - ১
বা, ২ক = ৮০
বা, ক = ৪০

∴  বৃহত্তম সংখ্যাটি = ক + ১ = ৪০ + ১ = ৪১
৮,৮১৬.
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪ এবং ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৯
  2. ২১
  3. ২৩
  4. ২৪
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪ এবং ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
২, ৩, ৪, ৫ এর ল.সা.গু = ৬০
তাহলে, (৯৯৯৯৯ ÷ ৬০) ⇒
ভাগফল = ১৬৬৬
এবং ভাগশেষ = ৩৯

∴ ৯৯৯৯৯ এর সাথে  = ৬০ - ৩৯ = ২১ সংখ্যাটি যোগ করলে, যোগফল প্রদত্ত অঙ্কগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
৮,৮১৭.
পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম । পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?
  1. ক) ২১ বছর
  2. খ) ২৪ বছর
  3. গ) ২৬ বছর
  4. ঘ) ২৭ বছর
সঠিক উত্তর:
খ) ২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম । পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?

সমাধান:
ধরি,
পিতা ও তিন পুত্রের গড় বয়স =  ক বছর
∴ পিতা ও তিন পুত্রের মােট বয়স ( ক × ৪) = ৪ক বছর

প্রশ্নমতে,
মাতা ও তিন পুত্রের বয়সের গড় (ক - ২) বছর
∴ মাতা ও তিন পুত্রের মােট বয়স = ৪( ক - ২) বছর
= (৪ক - ৮) বছর

যেহেতু পিতার বয়স = ৩২ বছর

∴ তিন পুত্রের মােট বয়স = (৪ক - ৩২) বছর

∴ মাতার বয়স = (৪ক - ৮ - ৪ক + ৩২)
= ২৪ বছর
৮,৮১৮.
a একটি জোড় পূর্ণসংখ্যা এবং b একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোন রাশিটি জোড় সংখ্যা হবে? 
  1. ক) 3a + 2b
  2. খ) a + 3b
  3. গ) a + b + 2
  4. ঘ) ab + 1
সঠিক উত্তর:
ক) 3a + 2b
উত্তর
সঠিক উত্তর:
ক) 3a + 2b
ব্যাখ্যা
প্রশ্ন: a একটি জোড় পূর্ণসংখ্যা এবং b একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোন রাশিটি জোড় সংখ্যা হবে? 

সমাধান: 
ধরি 
a = 2 এবং b = 3 
অপশন ক : 3a + 2b = 3 × 2 + 2 × 3 = 12 [যা জোড় সংখ্যা]
অপশন খ : a + 3b = 2 + 3 × 3 =  11 [যা বিজোড় সংখ্যা]
অপশন  গ :  a + b + 2 = 2 + 3 + 2 = 7 [যা বিজোড় সংখ্যা]
অপশন  ঘ : ab + 1 = 2 × 3 + 1 = 7 [যা বিজোড় সংখ্যা] 
  
৮,৮১৯.
৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?
  1. ক) ১৫টি
  2. খ) ১৮টি
  3. গ) ২০টি
  4. ঘ) ২৫টি
সঠিক উত্তর:
ক) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে? 

সমাধান: 
৪টি মহিষের জন্য ব্যয় = ৬টি গরুর জন্য ব্যয় 
১টি মহিষের জন্য ব্যয় = ৬/৪টি গরুর জন্য ব্যয়
১০টি মহিষের জন্য ব্যয় = (৬ × ১০)/৪টি গরুর জন্য ব্যয়
                                      = ১৫টি গরুর জন্য ব্যয়
৮,৮২০.
তিনটি ঘড়ি যথাক্রমে ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা অন্তর অন্তর বাজতে লাগলো। কত সময় পর পর ঘড়িগুলো একত্রে বাজবে?
  1. ১০ ঘণ্টা
  2. ৭ ঘণ্টা
  3. ১১ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘড়ি যথাক্রমে ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা অন্তর অন্তর বাজতে লাগলো। কত সময় পর পর ঘড়িগুলো একত্রে বাজবে?

সমাধান:
এখানে, ২, ৩ ও ৪ এর ল.সা.গু = ১২।

সুতরাং, ১২ ঘণ্টা পর পর ঘড়ি গুলো একত্রে বাজবে।
৮,৮২১.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৭৫ মিটার। ২২৫ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৫০ মিটার
  2. ২২৫ মিটার
  3. ৩৫০ মিটার
  4. ৪০০ মিটার
সঠিক উত্তর:
৪০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৭৫ মিটার। ২২৫ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান: 
প্লাটফর্মের দৈর্ঘ্য = ১৭৫ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ২২৫ মিটার
মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (১৭৫ + ২২৫) মিটার
= ৪০০ মিটার
৮,৮২২.
৫ এর কত শতাংশ ৭ হবে?
  1. ক) ১২০
  2. খ) ১৩০
  3. গ) ১৪০
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
গ) ১৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৭ হবে?

সমাধান:
ধরি, ৫ এর ক শতাংশ ৭ হবে।

প্রশ্নানুসারে,
৭/৫ = ক/১০০
∴ ক = (৭/৫) × ১০০
= ১৪০
৮,৮২৩.
একটি মিশ্রণে 'P' এবং 'Q' নামক দুটি তরল 4 : 1 অনুপাতে আছে। যদি মিশ্রণ থেকে 10 লিটার বের করে নেওয়া হয় এবং তার পরিবর্তে 10 লিটার 'Q' যোগ করা হয়, তাহলে অনুপাত হয় 2 : 3। প্রাথমিকভাবে 'P' এর পরিমাণ কত ছিল?
  1. 8 লিটার
  2. 32 লিটার
  3. 20 লিটার
  4. 16 লিটার
সঠিক উত্তর:
16 লিটার
উত্তর
সঠিক উত্তর:
16 লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে 'P' এবং 'Q' নামক দুটি তরল 4 : 1 অনুপাতে আছে। যদি মিশ্রণ থেকে 10 লিটার বের করে নেওয়া হয় এবং তার পরিবর্তে 10 লিটার 'Q' যোগ করা হয়, তাহলে অনুপাত হয় 2 : 3। প্রাথমিকভাবে 'P' এর পরিমাণ কত ছিল?

সমাধান:
ধরি, মিশ্রণের প্রাথমিক পরিমাণ = 5x লিটার

P এর পরিমাণ = 4x লিটার
Q এর পরিমাণ = x লিটার

∴ 10 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর,
P এর পরিমাণ = 4x - (4/5) × 10 = 4x - 8 লিটার
Q এর পরিমাণ = x - (1/5) × 10 = x - 2 লিটার

আবার,
Q তে 10 লিটার যোগ করার পর,
Q এর পরিমাণ = x - 2 + 10 = x + 8 লিটার

∴ প্রদত্ত অনুপাত,
⇒ (4x - 8)/(x + 8) = 2/3
⇒ 12x - 24 = 2x + 16
⇒ 10x = 16 + 24
⇒ x = 40/10
⇒ x = 4

∴ P এর পরিমাণ = 4 × 4 = 16 লিটার

৮,৮২৪.
৫০ টাকায় ১০ টি কলা বিক্রয় করার ৫০% ক্ষতি হয়। ৫০ টাকায় ৬ টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫% ক্ষতি
  2. ১৫% লাভ 
  3. ১৬.৬৭% ক্ষতি
  4. ১২.৫% লাভ 
সঠিক উত্তর:
১৬.৬৭% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬৭% ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ টাকায় ১০ টি কলা বিক্রয় করার ৫০% ক্ষতি হয়। ৫০ টাকায় ৬ টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধান: 
দেওয়া আছে,
বিক্রয় মূল্য = ৫০ টাকা 
এবং ক্ষতি ৫০%
∴ ক্রয়মূল্য = (৫০ + ৫০) = ১০০ টাকা 

১০ টি কলার ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ১০০/১০ = 10 টাকা

আবার, 
৬ টি কলার বিক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য = ৫০/৬ = ২৫/৩ টাকা

∴ ক্ষতি = ১০ - (২৫/৩) = (৩০ - ২৫)/৩ = ৫/৩ টাকা

∴ ১০ টাকায় ক্ষতি হয় = ৫/৩ টাকা 
∴ ১ টাকায় ক্ষতি হয় = ৫/৩০ টাকা 
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৫ × ১০০)/৩০ = ৫০/৩ = ১৬.৬৭ টাকা 

সুতরাং, ক্ষতির পরিমাণ ১৬.৬৭%

৮,৮২৫.
দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৫ অংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
  1. ক) ১ : ৫
  2. খ) ৩ : ২
  3. গ) ৩ : ৫
  4. ঘ) ১ : ৫
সঠিক উত্তর:
খ) ৩ : ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৫ অংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
সংখ্যা দুইটি ক এবং খ 

প্রশ্নমতে,
ক - খ = (১/৫)(ক + খ)
বা, ৫ক - ৫খ = ক + খ
বা, ৫ক - ক = খ + ৫খ 
বা, ৪ক = ৬খ
বা, ক/খ = ৬/৪
বা, ক/খ = ৩/২
∴ ক : খ = ৩ : ২
৮,৮২৬.
০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ = কত?
  1. ০.০০০০০০০০১৬
  2. ০.০০০০০০০১৬
  3. ০.০০০০০০১৬
  4. ০.০০০০০১৬
সঠিক উত্তর:
০.০০০০০০০০১৬
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০০০০০১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ = কত?

সমাধান:
০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২
= ০.০০০০০০০০১৬
৮,৮২৭.
শতকরা বার্ষিক কত হার সুদে ২ বছরের সুদ, সুদ-আসলের ১/৩ অংশ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩৩.৩৩%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ২ বছরের সুদ, সুদ-আসলের ১/৩ অংশ হবে?

সমাধান:
ধরি,
সুদাসল = ১০০ টাকা
তাহলে, সুদ = ১০০ × (১/৩) = ১০০/৩ টাকা
এবং আসল p = ১০০ - (১০০/৩) = ২০০/৩ টাকা
সময় = ২ বছর

সুদের হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
= {(১০০/৩) × ১০০}/{(২০০/৩) × ২)}
= (১০০০০/৩)/(৪০০/৩)
= (১০০০০/৩) × (৩/৪০০)
= ২৫%
৮,৮২৮.
একজন ছাত্র ১৬ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ৪০% নম্বর পেয়েছে। ৮০% নম্বর পেতে হলে তাকে মোট কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে?
  1. ২০ টি
  2. ২৪ টি
  3. ২৮ টি
  4. ৩২ টি
সঠিক উত্তর:
৩২ টি
উত্তর
সঠিক উত্তর:
৩২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ৪০% নম্বর পেয়েছে। ৮০% নম্বর পেতে হলে তাকে মোট কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে? 

সমাধান: 
৪০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬ টি 
∴ ১% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬/৪০ টি 
∴ ৮০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে  = (১৬ × ৮০)/৪০ টি 
= ৩২ টি  

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ৩২ টি।
৮,৮২৯.
একটি কাজ করতে ৫০০ জন শ্রমিকের ৪৮ দিন সময় লাগে। ৪০ দিনে কাজটি শেষ করতে কত জন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ৬০ জন
  2. ৮০ জন
  3. ১০০ জন
  4. ১২০ জন
সঠিক উত্তর:
১০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ করতে ৫০০ জন শ্রমিকের ৪৮ দিন সময় লাগে। ৪০ দিনে কাজটি শেষ করতে কত জন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান:
৪৮ দিনে কাজটি করে = ৫০০ জন লোক
∴ ১ দিনে কাজটি করে = ৫০০ × ৪৮ জন লোক
∴ ৪০ দিনে কাজটি করে = (৫০০ × ৪৮)/৪০ জন লোক
= ৬০০ জন লোক

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = ৬০০ - ৫০০ জন
= ১০০ জন
৮,৮৩০.
একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বর্ধিত হয়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ১৪০০
  2. ১৪৫০
  3. ১৫০০
  4. ১৫৫০
সঠিক উত্তর:
১৫০০
উত্তর
সঠিক উত্তর:
১৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বর্ধিত হয়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
১০% বৃদ্ধিতে লোকসংখ্যা হবে = ১০০ + ৮ = ১০৮ জন।

বর্তমানে ১০৮ জন হলে পূর্বে ছিল ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বে ছিল ১০০/১০৮ জন
বর্তমানে ১৬২০ জন হলে পূর্বে ছিল (১০০ × ১৬২০)/১০৮ জন।
= ১৫০০ জন।
৮,৮৩১.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৪৫ সেকেন্ড 
  4. ৫৪ সেকেন্ড
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 
এবং 
১ মিনিট = ৬০ সেকেন্ড 
∴ ৬০ মিনিট = (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড

এখন, 
৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।

৮,৮৩২.
একজন ব্যক্তি তার মোট সম্পদের ২০% দান করলেন, ৫০% বিনিয়োগ করলেন এবং অবশিষ্ট ৬০০০০ টাকা নিজের কাছে রাখলেন। তার মোট সম্পদ কত?
  1. ২০০০০০ টাকা
  2. ৪০০০০০ টাকা
  3. ২৫০০০০ টাকা
  4. ৩৮০০০০ টাকা
সঠিক উত্তর:
২০০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি তার মোট সম্পদের ২০% দান করলেন, ৫০% বিনিয়োগ করলেন এবং অবশিষ্ট ৬০০০০ টাকা নিজের কাছে রাখলেন। তার মোট সম্পদ কত?

সমাধান:
ধরি,
মোট সম্পদ = x টাকা

দান করলেন = x × (২০/১০০) = x/৫
বিনিয়োগ করলেন = x × (৫০/১০০) = x/২
অবশিষ্ট টাকা = ৬০০০০ টাকা

প্রশ্নমতে,
⇒ x - {(x/৫) + (x/২)} = ৬০০০০
⇒ x - (২x + ৫x)/১০ = ৬০০০০
⇒ x - (৭x)/১০ = ৬০০০০
⇒ (১০x - ৭x)/১০ = ৬০০০০
⇒ ৩x​/১০ = ৬০০০০
⇒ x = (৬০০০০ × ১০)/৩
⇒ x = ২০০০০০

∴ মোট সম্পদ ২০০০০০ টাকা
৮,৮৩৩.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ১২%
  2. ১৫.৫%
  3. ২২%
  4. ২৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি, আসল ১০০ টাকা

৮ বছর পরে,
সুদাসল হবে ১০০ × ৩ = ৩০০ টাকা
সুদ হবে (৩০০ - ১০০) = ২০০ টাকা

১০০ টাকার ৮ বছরের সুদ হয় ২০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ হয় ২০০/৮ টাকা
= ২৫ টাকা

৮,৮৩৪.
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
  1. (৬, ১৩)
  2. (৯, ১২)
  3. (৪, ২২)
  4. (৬, ৯)
সঠিক উত্তর:
(৬, ১৩)
উত্তর
সঠিক উত্তর:
(৬, ১৩)
ব্যাখ্যা
প্র্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

সমাধান:
আমরা জানি,
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে,
৬ ও ১৩ ক্রমজোড়টি সহমৌলিক
৬ = ১ × ২ × ৩
১৩ = ১ × ১৩

কারণ, (৬, ১৩) ক্রমজোড়টির সাধারণ গুণনীয়ক ১,
∴ (৬, ১৩) ক্রমজোড়টি সহমৌলিক
৮,৮৩৫.
0.04, 0.8, 0.016 এর গ.সা.গু কত?
  1. 0.0008
  2. 0.008
  3. 0.08
  4. 0.8
সঠিক উত্তর:
0.008
উত্তর
সঠিক উত্তর:
0.008
ব্যাখ্যা
প্রশ্ন: 0.04, 0.8, 0.016 এর গ.সা.গু কত?

সমাধান:
এখানে,
0.04 = 4/100 = 1/25
0.8 = 8/10 = 4/5
0.016 = 16/1000 = 2/125

এখন, 
1, 4 ও 2 এর গ.সা.গু = 1
25, 5 ও 125 এর ল.সা.গু = 125

1/25, 4/5 ও 2/125 এর গ.সা.গু = লবগুলোর গ.সা.গু./হরগুলোর ল.সা.গু.
= 1/125
= 0.008
৮,৮৩৬.
সুমন ও জামাল যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সুমন আরও ১০০০ টাকা দিল এবং দিলীপ ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৬০০ টাকা লাভ হলে সুমন লাভের টাকা কত পাবে?
  1. ক) ১৩৫০ টাকা
  2. খ) ১৩৮০ টাকা
  3. গ) ১২৮০ টাকা
  4. ঘ) ১৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৩৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৮০ টাকা
ব্যাখ্যা

সুমন মোট বিনিয়োগ করে = (৫০০০ × ১২) + (১০০০ × ৯) = ৬৯০০০ টাকা
জামাল মোট বিনিয়োগ করে = ৪০০০ × ১২ = ৪৮০০০ টাকা
দিলীপ মোট বিনিয়োগ করে = ৭০০০ × ৯ = ৬৩০০০ টাকা
∴ তাদের বিনিয়োগের অনুপাত = ৬৯০০০ : ৪৮০০০ : ৬৩০০০ = ২৩ : ১৬ : ২১
এখন,
সুমন পাবে = ৩৬০০ × ২৩/৬০ = ১৩৮০ টাকা
জামাল পাবে = ৩৬০০ × ১৬/৬০ = ৯৬০ টাকা
দিলীপ পাবে = ৩৬০০ × ২১/৬০ = ১২৬০ টাকা

৮,৮৩৭.
একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ৮০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। দ্রব্যের ক্রয়মূল্য কত টাকা?
  1. ৩০০ টাকা
  2. ৪৫০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪৪০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ৮০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। দ্রব্যের ক্রয়মূল্য কত টাকা?

সমাধান: 
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ১০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১১০ - ৯০) = ২০ টাকা।

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/২০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা।

∴ দ্রব্যের ক্রয়মূল্য ৪০০ টাকা
৮,৮৩৮.
মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। ৮ বছর পূর্বে মাতার বয়স কন্যার বয়সের ৭ গুণ হলে, কন্যার বর্তমান বয়স কত?
  1. ১৫ বছর
  2. ৯ বছর
  3. ১৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। ৮ বছর পূর্বে মাতার বয়স কন্যার বয়সের ৭ গুণ হলে, কন্যার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
কন্যার বর্তমান বয়স = ক বছর
∴ মাতার বর্তমান বয়স = ৩ক

৮ বছর পূর্বে কন্যার বয়স ছিলো = (ক - ৮) বছর
৮ বছর পূর্বে মাতার বয়স ছিলো = (৩ক - ৮) বছর

প্রশ্নমতে,
৭(ক - ৮) = (৩ক - ৮)
⇒ ৭ক - ৫৬ = ৩ক - ৮
⇒ ৭ক - ৩ক = ৫৬ - ৮
⇒ ৪ক = ৪৮
⇒ ক = ৪৮/৪
⇒ ক = ১২

∴ কন্যার বর্তমান বয়স = ১২ বছর। 

৮,৮৩৯.
১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৭ টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০ টি
সঠিক উত্তর:
খ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮টি
ব্যাখ্যা
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আটটি । এগুলো হলোঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ ।
৮,৮৪০.
কোনো আসল ২ বছরে সুদে-আসলে ৬০০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হয়। সুদের শতকরা হার কত?
  1. ৫%
  2. ৮%
  3. ৬%
  4. ১০%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ২ বছরে সুদে-আসলে ৬০০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হয়। সুদের শতকরা হার কত?

সমাধান:
৫ বছরে সুদে-আসলে = ৭৫০ টাকা
২ বছরে সুদে-আসলে = ৬০০ টাকা
∴ ৩ বছরের সুদ = ৭৫০ - ৬০০ = ১৫০ টাকা

৩ বছরের সুদ = ১৫০ টাকা
∴ ১ বছরের সুদ = ১৫০/৩ টাকা
∴ ২ বছরের সুদ = (১৫০ × ২)/৩ টাকা
= ১০০ টাকা

এখন,
সুদ + আসল = ৬০০ টাকা
∴ আসল = ৬০০ - ১০০ = ৫০০ টাকা

আমরা জানি,
I = (P × r × n)/১০০
⇒ ১০০ = (৫০০ × r × ২)/১০০
⇒ ১০০ × ১০০ = ১০০০r
⇒ ১০০০০ = ১০০০r
⇒ r = ১০%

∴ সুদের শতকরা হার = ১০%

৮,৮৪১.
একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২৭.৭৮ টাকা
  2. খ) ২৩.৫৬ টাকা
  3. গ) ২৬.৫ টাকা
  4. ঘ) ২৪.৩৩ টাকা
সঠিক উত্তর:
ক) ২৭.৭৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৭.৭৮ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ২৫ টাকা হলে, ক্রয়মূল্য ১০০*২৫/৯০ টাকা = ২৭.৭৮ টাকা (প্রায়)
৮,৮৪২.
কোনো আশ্রমে ৬৪০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ আছ। ১০ দিন পর কিছু নতুন লোক আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন লোক এসেছিল?
  1.  ১৬০ জন
  2.  ১২০ জন
  3. ৯০ জন 
  4. ১৪০ জন 
সঠিক উত্তর:
 ১৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
 ১৬০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আশ্রমে ৬৪০ জন লোকের ২০ দিনের খাবার মজুদ আছ। ১০ দিন পর কিছু নতুন লোক আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন লোক এসেছিল?

সমাধান:
অবশিষ্ট = (২০ - ১০) দিন = ১০ দিন 

∴ ১০ দিনের খাবার আছে ৬৪০ জন সৈন্যের 
∴ ১  দিনের খাবার আছে  ১০ × ৬৪০ 
∴ ৮  দিনের খাবার আছে (১০ × ৬৪০) /৮
 = ৮০০ জন 

∴ নতুন লোক এসেছিলো = (৮০০ - ৬৪০) জন 
= ১৬০ জন

৮,৮৪৩.
৯.৫% হারে সরল মুনাফায় ৬০০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ১২০ টাকা
  2. ১১৮ টাকা
  3. ১১৪ টাকা
  4. ১১০ টাকা
সঠিক উত্তর:
১১৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯.৫% হারে সরল মুনাফায় ৬০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান: 
মুনাফার হার, r = ৯.৫% = ৯.৫/১০০ = ৯৫/১০০০
আসল, p = ৬০০ টাকা 
সময়, n = ২ বছর
মুনাফা, I = pnr
= ৬০০ × ২ × (৯৫/১০০০)
= ১১৪ টাকা 
৮,৮৪৪.
দুইজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের মধ্যে একজন মোট ভোটের ৬৪% ভোট পেয়ে ৩৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হলে মোট ভোটের সংখ্যা কত হবে?
  1. ১২০০
  2. ১৫০০
  3. ১৮০০
  4. ২৪০০
সঠিক উত্তর:
১২০০
উত্তর
সঠিক উত্তর:
১২০০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের মধ্যে একজন মোট ভোটের ৬৪% ভোট পেয়ে ৩৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হলে মোট ভোটের সংখ্যা কত হবে?

সমাধান:
বিজয়ী প্রার্থী ভোট পান = ৬৪%
∴ পরাজিত প্রার্থী ভোট পান = (১০০ - ৬৪)% = ৩৬%
দুই প্রার্থীর ভোটের ব্যবধান = (৬৪ - ৩৬)% = ২৮%

প্রশ্নমতে,
২৮% = ৩৩৬
⇒ ১% = ৩৩৬/২৮
∴ ১০০% বা মোট ভোট = (৩৩৬ × ১০০)/২৮ = ১২০০

∴ মোট ভোটের সংখ্যা ১২০০

৮,৮৪৫.
৮ টি সংখ্যার গড় ১৩। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১২। বাতিলকৃত সংখ্যাটি কত ?
  1. ২২ 
  2. ১৮ 
  3. ২৪ 
  4. ২০ 
সঠিক উত্তর:
২০ 
উত্তর
সঠিক উত্তর:
২০ 
ব্যাখ্যা

প্রশ্ন:  ৮ টি সংখ্যার গড় ১৩। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১২। বাতিলকৃত সংখ্যাটি কত ?

সমাধান: 
দেওয়া আছে, 
৮ টি সংখ্যার গড় ১৩
∴ ৮ টি সংখ্যার সমষ্টি = ৮ × ১৩ = ১০৪ 

আবার, 
একটি সংখ্যা বাদ দিলে গড় হয় = ১২
∴ বাকি ৭টি সংখ্যার সমষ্টি = ৭ × ১২ = ৮৪ 

∴  বাতিলকৃত সংখ্যাটি = ১০৪ - ৮৪ = ২০ 

৮,৮৪৬.
একটি মিশ্রণে চিনি ও পানির অনুপাত ৪ : ১। যদি এই মিশ্রণে ১২ লিটার পানি যোগ করা হয়, তবে অনুপাত হয় ২ : ১। প্রথম মিশ্রণে চিনির পরিমাণ কত?
  1. ৩৬ কেজি
  2. ৪২ কেজি
  3. ৫৬ কেজি
  4. ৪৮ কেজি
সঠিক উত্তর:
৪৮ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৪৮ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে চিনি ও পানির অনুপাত ৪ : ১। যদি এই মিশ্রণে ১২ লিটার পানি যোগ করা হয়, তবে অনুপাত হয় ২ : ১। প্রথম মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
প্রথম অনুপাত, চিনির পরিমাণ ৪ক এবং পানির পরিমাণ ক

আবার,
১২ লিটার পানি যোগ করার পর পানি পরিমাণ = ক + ১২

∴ নতুন অনুপাত,
৪ক : (ক + ১২) = ২ : ১
⇒ ২ক + ২৪ = ৪ক
⇒ ৪ক - ২ক = ২৪
⇒ ২ক = ২৪
⇒ ক = ২৪/২
∴ ক = ১২

∴ প্রথম মিশ্রণে চিনির পরিমাণ = ১২ × ৪ = ৪৮ কেজি
৮,৮৪৭.
৮১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ৯ : ২৬
  2. ৯ : ১৬
  3. ১১ : ১৮
  4. ৭ : ৪
সঠিক উত্তর:
৯ : ১৬
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: ৮১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান:
দ্বিভাজিত অনুপাত: কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়।

∴ ৮১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত = √৮১ : √২৫৬
= ৯ : ১৬

∴ ৮১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত = ৯ : ১৬

৮,৮৪৮.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকায় ২ বছরের সুদ ২১০ টাকা?
  1. ক) ০.১৪
  2. খ) ০.১
  3. গ) ০.১৫
  4. ঘ) ০.১৩
সঠিক উত্তর:
ক) ০.১৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.১৪
ব্যাখ্যা

আমরা জানি,
I = pnr
বা, ২১০ = ৭৫০ × ২ × r
বা, r = ২১০/(৭৫০ × ২)
∴ r = ০.১৪

৮,৮৪৯.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু কত?
  1. ক) ১৩০
  2. খ) ১৫০
  3. গ) ১১০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা


অনুপাত ও গ.সা.গু দেওয়া থাকলে,
ল.সা.গু = অনুপাতের গুণফল × গ.সা.গু
= ৫ × ৬ × ৪
= ১২০

৮,৮৫০.
দু'টি সংখ্যার গ.সা.গু. ৪ এবং ল.সা.গু.৪৮। একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ১৮
  3. গ) ৩২
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ক) ১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২
ব্যাখ্যা

অপর সংখ্যাটি n হলে,
১৬ × n = ৪ × ৪৮
বা, n = (৪ × ৪৮)/১৬
= ১২

৮,৮৫১.
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা কত?
  1. ১০০
  2. ০০১
  3. ১১১
  4. ৯৯৯
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা কত?
 
সমাধান:
তিন অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
৮,৮৫২.
দুইটি সংখ্যার অনুপাত ১১ঃ১২ এবং গ.সা.গু. ৩ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৩৩
  2. খ) ৩৬
  3. গ) ২২
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
খ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬
ব্যাখ্যা
সংখ্যা দুইটি ১১ক ও ১২ক হলে, এদের গ.সা.গু. ক।
প্রশ্নানুসারে, ক = ৩
বৃহত্তম সংখ্যাটি ১২ক = ১২ × ৩ বা ৩৬
৮,৮৫৩.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ হলে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত?
  1. ৪৯ : ২৫ 
  2. ৩৬ : ১ 
  3. ৪ : ৪৯ 
  4. ৩৭ : ১২
সঠিক উত্তর:
৩৭ : ১২
উত্তর
সঠিক উত্তর:
৩৭ : ১২
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ হলে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫

এখন, যদি অনুপাত a : b হয়, তাহলে বর্গের সমষ্টি : অন্তর = (a + b) : (a - b)
(৭ + ৫) : (৭ - ৫) ; [এখানে a = ৭, b = ৫]
⇒ (৪৯ + ২৫) : (৪৯ - ২৫)  
⇒ ৭৪ : ২৪
∴ ৩৭ : ১২ ; [২ দ্বারা ভাগ করে] 

সুতরাং, যদি সংখ্যা দুইটির অনুপাত ৭ : ৫ হয়, তবে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত হবে ৩৭ : ১২।

৮,৮৫৪.
a = 7 এবং b ও c এর মানের গড় 13 হলে ‍a, b এবং c এর গড় মান কত হবে?
  1. 11
  2. 12
  3. 13
  4. 14
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: a = 7 এবং b ও c এর মানের গড় 13 হলে ‍a, b এবং c এর গড় মান কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
a = 6
b ও c এর মানের গড় = 13
b ও c এর মানের সমষ্টি = (13 × 2)
= 26

∴ a, b এবং c এর মানের গড় = (26 + 7)/3
= 33/3
= 11
৮,৮৫৫.
Given that √574.6 = 23.97, √5746 = 75.8 then √0.00005746 = ?
  1. ক) 0.002394
  2. খ) 0.0002397
  3. গ) 0.0007580
  4. ঘ) 0.00758
  5. ঙ) 0.002393
সঠিক উত্তর:
ঘ) 0.00758
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.00758
ব্যাখ্যা

According to question,
√0.00005746
⇒ √5746100000000
⇒ 75.8/10000
⇒ 0.00758

৮,৮৫৬.
২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১১টি
  2. ৯টি
  3. ৮টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 
• ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১০টি।
• সংখ্যাগুলো হলো: ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১।
• কিন্তু যদি বলা হতো ২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে ২ অন্তর্ভূক্ত হতো এবং সংখ্যা হতো ১১টি।
৮,৮৫৭.
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সঙ্গে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১১
  3. ১৫
  4. ১৮
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সঙ্গে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = a

প্রশ্নমতে, 
(২a) + ১৫ = ৪১৫ 
বা, ৪a + ১৫ = ৪১৫ 
বা, ৪a = ৪১৫ - ১৫ 
বা, ৪a = ৪০০ 
বা, a = ৪০০/৪ 
বা, a = ১০০ 
বা, a = ১০
∴ a = ১০ 

∴ সংখ্যাটি = ১০  ।
৮,৮৫৮.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত?
  1. ২০, ২১
  2. ২১, ২২
  3. ২২, ২৩
  4. ২৩, ২৪
সঠিক উত্তর:
২২, ২৩
উত্তর
সঠিক উত্তর:
২২, ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান: 
ধরি,
ক্রমিক সংখ্যা দুইটি = ক এবং (ক + ১)

প্রশ্নমতে,
(ক + ১) - ক= ৪৫
+ ২ক + ১ - ক = ৪৫
২ক + ১ = ৪৫
২ক = ৪৫ - ১
২ক = ৪৪
ক = ২২

সংখ্যা দুইটি = ২২, ২৩
৮,৮৫৯.
মুনাফা-আসল একত্রে ১৭৯০ টাকা। মুনাফা, আসলের ১/৪ হলে, মুনাফা কত টাকা?
  1. ২৯০ টাকা
  2. ৩২৪ টাকা
  3. ৩৫৮ টাকা
  4. ৩৬৫ টাকা
সঠিক উত্তর:
৩৫৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১৭৯০ টাকা। মুনাফা, আসলের ১/৪ হলে, মুনাফা কত টাকা?

সমাধান:
ধরি, মুনাফা = ক টাকা
আসল = ৪ক টাকা
∴ মুনাফা-আসল = ক + ৪ক = ৫ক টাকা

প্রশ্নমতে,
৫ক = ১৭৯০
বা, ক = ১৭৯০/৫
= ৩৫৮ টাকা
∴ মুনাফা = ৩৫৮ টাকা
৮,৮৬০.
শতকরা ৬ টাকা হার সরল সুদে কত বছরে ৫০০০ টাকা সুদে-মূলে ৮০০০ টাকা হয়?
  1. ১০ বছর
  2. ১৪ বছর
  3. ৮ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সরল সুদে কত বছরে ৫০০০ টাকা সুদে-মূলে ৮০০০ টাকা হয়?

সমাধান: 
এখানে, 
আসল, P = ৫০০০ টাকা
সুদ, I = (৮০০০ - ৫০০০) টাকা = ৩০০০ টাকা
সুদের হার, r = ৬%

আমরা জানি, 
I = Pnr/১০০
⇒ n = (I × ১০০)/Pr
⇒ n = (৩০০০ × ১০০)/(৫০০০ × ৬)
∴ n = ১০ বছর

৮,৮৬১.
একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন থেকে তাড়া করলো। যদি ১ কি.মি যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কত সময় পর কুকুর শৃগালকে ধরতে পারবে?
  1. ক) ৬ মিনিট
  2. খ) ৬.৫ মিনিট
  3. গ) ৭ মিনিট
  4. ঘ) ৭.৫ মিনিট
সঠিক উত্তর:
ঘ) ৭.৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭.৫ মিনিট
ব্যাখ্যা

শৃগাল ১ মিনিটে যায় ১০০ মি.
কুকুর ১ মিনিটে  ''   ১০০০/৬ মি.
কুকুর ১ মিনিটে শৃগাল থেকে বেশি দৌড়ায় (১০০০/৬ - ১০০) মি. বা ৪০০/৬ মিটার
কুকুর শৃগালকে ধরবে ৫০০/(৪০০/৬) মিনিট পর
= ৫০০× ৬/৪০০ = ৭.৫ মিনিট পর।

৮,৮৬২.
কোন কর্মচারী মূল বেতনের (১/৪০) ভাগের সমপরিমাণ বিশেষ ভাতা পান। তার বিশেষ ভাতা ৪০ টাকা হলে, মূল বেতন কত টাকা?
  1. ১৪০০
  2. ২২০০
  3. ১৬০০
  4. ১৯০০
সঠিক উত্তর:
১৬০০
উত্তর
সঠিক উত্তর:
১৬০০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন কর্মচারী মূল বেতনের (১/৪০) ভাগের সমপরিমাণ বিশেষ ভাতা পান। তার বিশেষ ভাতা ৪০ টাকা হলে, মূল বেতন কত টাকা?

সমাধান:
মূল বেতন = ৪০ টাকা

বিশেষ ভাতা = (৪০ এর ১/৪০) টাকা
= ১ টাকা

বিশেষ ভাতা ১ টাকা হলে মূল বেতন ৪০ টাকা
বিশেষ ভাতা ৪০ টাকা হলে মূল বেতন (৪০ × ৪০) টাকা
= ১৬০০ টাকা

৮,৮৬৩.
কোন একটি শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থীর ৭০% ছাত্র হলে ঐ শ্রেণিতে ছাত্রী সংখ্যা কত?
  1. ২১ জন
  2. ২৪ জন
  3. ১২ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৯ জন
উত্তর
সঠিক উত্তর:
৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থীর ৭০% ছাত্র হলে ঐ শ্রেণিতে ছাত্রী সংখ্যা কত?

সমাধান:
মোট শিক্ষার্থী = ৩০ জন 
এবং মোট শিক্ষার্থীর ৭০% ছাত্র।

প্রশ্নমতে,
ছাত্র সংখ্যা = ৩০ এর ৭০% = (৩০ × ৭০) / ১০০ = ২১ জন 

∴ছাত্রী সংখ্যা = (৩০ - ২১) জন = ৯ জন
৮,৮৬৪.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
  1. ক) ৩০
  2. খ) ৪৩
  3. গ) ১২
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৩
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাটি =ক 

প্রশ্নমতে, 
ক - ৩১ = ৫৫ - ক 
ক + ক = ৫৫ + ৩১
২ক = ৮৬ 
ক = ৪৩ 
৮,৮৬৫.
যদি গ্যাসের মূল্য ২০% বৃদ্ধি পায় তাহলে গ্যাসের ব্যবহার শতকরা কত কমালে গ্যাস বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. (৫০/৩)% 
  2. (২০/৩)% 
  3. (২৫/৩)% 
  4. (৩৫/৩)% 
সঠিক উত্তর:
(৫০/৩)% 
উত্তর
সঠিক উত্তর:
(৫০/৩)% 
ব্যাখ্যা
২০% বৃদ্ধিতে, বর্তমান মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
বর্তমান মূল্য ১২০ টাকা হলে, পূর্ব মূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পুর্ব মূল্য ১০০ × ১০০/১২০ = ২৫০/৩
গ্যাসের ব্যবহার কমাতে হবে = (১০০ - ২৫০/৩)% = (৫০/৩)%
৮,৮৬৬.
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
  1. ৮৮৯
  2. ৮৯৯
  3. ৯৮৯
  4. ৯৯৯
সঠিক উত্তর:
৯৮৯
উত্তর
সঠিক উত্তর:
৯৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

সমাধান:
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো = ৯৯৯
এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০

∴ সংখ্যাদ্বয়ের বিয়োগফল = ৯৯৯ - ১০ = ৯৮৯ 
৮,৮৬৭.
গ্রামের জনসংখ্যা ১০% বেড়ে ১,১০০ হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?
  1. ক) ৮০০
  2. খ) ৯৯০
  3. গ) ১০০০
  4. ঘ) ৯০০
সঠিক উত্তর:
গ) ১০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: গ্রামের জনসংখ্যা ১০% বেড়ে ১,১০০ হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?

সমাধান: 
জনসংখ্যা ১০% বৃদ্ধিতে 
পূর্বের জনসংখ্যা ১০০ জন হলে বর্তমান জনসংখ্যা = (১০০ + ১০) জন = ১১০ জন 

বর্তমান জনসংখ্যা ১১০ জন হলে পূর্বের জনসংখ্যা ১০০ জন 
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা ১০০/১১০ জন 
বর্তমান জনসংখ্যা ১,১০০ জন হলে পূর্বের জনসংখ্যা  ১০০ × ১,১০০/১১০ জন 
= ১০০০ জন 
৮,৮৬৮.
ক এর ২০% যদি খ এর ২৫% এর সমান হয়, তবে ক ও খ এর অনুপাত কোনটি হবে?
  1. ৫ : ৪
  2. ৪ : ১০
  3. ১০ : ২৫
  4. ৩০ : ২৫
সঠিক উত্তর:
৫ : ৪
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৪
ব্যাখ্যা
ক এর ২০% = খ এর ২৫%
২০ক/১০০ = ২৫খ/১০০
২০ক = ২৫খ
ক/খ = ২৫/২০
ক/খ = ৫/৪
ক : খ = ৫ : ৪
৮,৮৬৯.
ছয় সন্তানের বয়সের গড় ৮ বছর। পিতাসহ তাদের বয়সের গড় ১২ বছর। পিতার বয়স কত?
  1. ৩২ বছর 
  2. ৩৪ বছর 
  3. ৩৬ বছর 
  4. ৩৮ বছর 
সঠিক উত্তর:
৩৬ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: ছয় সন্তানের বয়সের গড় ৮ বছর। পিতাসহ তাদের বয়সের গড় ১২ বছর। পিতার বয়স কত?

সমাধান:
ছয় সন্তানের বয়সের গড় ৮ বছর
ছয় সন্তানের বয়সের সমষ্টি= ৮ × ৬ বছর
= ৪৮ বছর

পিতাসহ তাদের বয়সের গড় ১২ বছর
পিতাসহ তাদের বয়সের সমষ্টি = ১২ × ৭  বছর
= ৮৪ বছর 

পিতার বয়স = ৮৪ - ৪৮ বছর 
= ৩৬ বছর 
৮,৮৭০.
কয়েকটি চকলেট আরিফ, রায়হান ও তমালের মধ্যে ৫ : ৪ : ৭ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি তমাল ৩৫ টি চকলেট পায় তবে আরিফ কয়টি চকলেট পাবেন?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা

মনে করি, আরিফ, রায়হান ও তমাল যথাক্রমে ৫ক, ৪ক এবং ৭ক টি চকলেট পায়।
প্রশ্নমতে, ৭ক = ৩৫
বা, ক = ৫
সুতরাং, আরিফ পাবে = ৫ × ৫ = ২৫ টি চকলেট 

৮,৮৭১.
ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘণ্টায় ৭ কি.মি. দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৪ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?
  1. ক) ৫.৭৫ কি.মি./ঘণ্টা
  2. খ) ৫.২৫ কি.মি./ঘণ্টা
  3. গ) ৬.২৫ কি.মি./ঘণ্টা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৫.২৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫.২৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘণ্টায় ৭ কি.মি. দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৪ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?

সমাধান:
জোয়ারের টানে নৌকার গতিবেগ = ৭/২ কি.মি./ঘণ্টা = ৩.৫ কি.মি./ঘণ্টা
মাঝির দাঁড় টানার গতিবেগ = ৭/৪ কি.মি./ঘণ্টা = ১.৭৫ কি.মি./ঘণ্টা

∴ জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ = (৩.৫ + ১.৭৫) কি.মি./ঘণ্টা
= ৫.২৫ কি.মি./ঘণ্টা
৮,৮৭২.
ক, খ ও গ একটি কাজ যথাক্রমে ২০, ২৪ ও ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে ৬ দিনে কাজ করার পর খ ও গ চলে গেল। বাকী কাজ ক একা আর কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ৪ দিন
  2. ৫ দিন
  3. ৬ দিন
  4. ৮ দিন
সঠিক উত্তর:
৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ একটি কাজ যথাক্রমে ২০, ২৪ ও ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্র ৬ দিনে কাজ করার পর খ ও গ চলে গেল। বাকী কাজ ক একা আর কত দিনে সম্পূর্ণ করতে পারবে?

সমাধান:
ক, খ ও গ ৬ দিনে কাজ করে = (৬/২০) + (৬/২৪) + (৬/৩০) অংশ 
= (৩৬ + ৩০ + ২৪)/১২০ অংশ 
= ৯০/১২০ অংশ 
= ৩/৪ অংশ 

∴ বাকি কাজ = ১ - (৩/৪) অংশ
= ১/৪ অংশ

অতএব, বাকি কাজ ক একা করে = ২০ × (১/৪) = ৫ দিনে
৮,৮৭৩.
একটি ব্যবসায় রাকিব এবং সেজানের বিনিয়োগের অনুপাত ৩ : ৫। বিনিয়োগের উপর ১৫% লাভে, রাকিব পেল ৯০০ টাকা। সেজানের বিনিয়োগ কত?
  1. ৮০০০ টাকা
  2. ৯৫০০ টাকা
  3. ১২০০০ টাকা
  4. ১০০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যবসায় রাকিব এবং সেজানের বিনিয়োগের অনুপাত ৩ : ৫। বিনিয়োগের উপর ১৫% লাভে, রাকিব পেল ৯০০ টাকা। সেজানের বিনিয়োগ কত?

সমাধান:
১৫% লাভে,
১৫ টাকা লাভ হয় ১০০ টাকায়।
৯০০ টাকা লাভ হয় = (১০০ × ৯০০)/১৫ টাকা
= ৬০০০ টাকা।

ধরি, রাকিব ও সেজানের বিনিয়োগ যথাক্রমে ৩ক ও ৫ক

∴ ৩ক = ৬০০০
ক = ২০০০ টাকা

∴ সেজানের বিনিয়োগ = ৫ক = ৫ × ২০০০ = ১০০০০ টাকা।
৮,৮৭৪.
একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?
  1. ক) ৪০ টাকা
  2. খ) ২৫ টাকা
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) ২০ টাকা
সঠিক উত্তর:
গ) ৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ টাকা
ব্যাখ্যা
মনে করি, 
পণ্যের ক্রয়মূল্য = ১০০ টাকা
অবশিষ্ট পণ্য = ১০০ - (১৩ + ৭) = ৮০ টাকা
২০% লাভে বিক্রয় মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা
∴ লাভ করতে হবে = (১২০ - ৮০) টাকা= ৪০ টাকা

৮০ টাকায় লাভ করতে হবে ৪০ টাকা
১ টাকায় লাভ করতে হবে = ৪০/৮০ = ১/২ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = ১০০/২ = ৫০ টাকা
৮,৮৭৫.
২৩০ মিটার লম্বা একটি ট্রেন ৪৬ সেকেন্ডে ৪৬০ মিটার লম্বা একটি টানেল অতিক্রম করে।  প্রতি ঘণ্টায় ট্রেনটির গতিবেগ কত? 
  1. ক) ৪২ কি.মি/ঘণ্টা
  2. খ) ৪৮ কি.মি/ঘণ্টা
  3. গ) ৫৪ কি.মি/ঘণ্টা
  4. ঘ) ৫৬ কি.মি/ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৫৪ কি.মি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪ কি.মি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৩০ মিটার লম্বা একটি ট্রেন ৪৬ সেকেন্ডে ৪৬০ মিটার লম্বা একটি টানেল অতিক্রম করে।  প্রতি ঘণ্টায় ট্রেনটির গতিবেগ কত? 

সমাধান:
ট্রেনটির গতিবেগ = (২৩০ + ৪৬০)/৪৬ মিটার/সেকেন্ড 
= ১৫ মিটার/সেকেন্ড 
= (১৫ × ১৮)/৫ কি.মি/ঘণ্টা 
= ৫৪ কি.মি/ঘণ্টা
৮,৮৭৬.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ২০০ মিটার দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৯ সেকেন্ড
  2. ১২ সেকেন্ড
  3. ১৪সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
সঠিক উত্তর:
১২ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১২ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ২০০ মিটার দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট
= (৬০ × ৬০) সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড

৬০ কি.মি = (৬০ × ১০০০) মিটার
= ৬০০০০ মিটার

৬০০০০ মিটার যেতে সময় লাগে = ৩৬০০ সেকেন্ড
১ মিটার যেতে সময় লাগে = ৩৬০০/৬০০০০ সেকেন্ড
২০০ মিটার যেতে সময় লাগে = (৩৬০০ × ২০০)/৬০০০০ সেকেন্ডে
= ১২ সেকেন্ড
৮,৮৭৭.
যদি তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি বিজোড় হয়, তাহলে প্রথম ও শেষ সংখ্যা অবশ্যই কী হবে?
  1. ক) জোড়, বিজোড়
  2. খ) বিজোড়, বিজোড়
  3. গ) জোড়, জোড়
  4. ঘ) বিজোড়, জোড়
সঠিক উত্তর:
গ) জোড়, জোড়
উত্তর
সঠিক উত্তর:
গ) জোড়, জোড়
ব্যাখ্যা
২ + ৩ + ৪ = ৯
৮,৮৭৮.
একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর, ঘণ্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গতিবেগ কত?
  1. ৫৫ মাইল/ঘণ্টা
  2. ৬৫ মাইল/ঘণ্টা
  3. ৪৫ মাইল/ঘণ্টা
  4. ৫০ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৫৫ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫৫ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর, ঘণ্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গতিবেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম অংশ, ৪৫ মাইল/ঘণ্টা বেগে ২০ মিনিট চলে 
দ্বিতীয় অংশ, ৬০ মাইল/ঘণ্টা বেগে ৪০ মিনিট চলে

এখন, 
২০ মিনিট = ২০/৬০ = ১/৩ ঘণ্টা
∴ দূরত্ব = ৪৫ × (১/৩) = ১৫ মাইল
এবং 
৪০ মিনিট = ৪০/৬০ = ২/৩ ঘণ্টা
∴ দূরত্ব = ৬০ × (২/৩) = ৪০ মাইল

∴ মোট দূরত্ব = ১৫ + ৪০ = ৫৫ মাইল
এবং মোট সময় = ২০ + ৪০ = ৬০ মিনিট = ১ ঘণ্টা

আমরা জানি, 
গতিবেগ = মোট দূরত্ব ÷ মোট সময়   
= ৫৫ ÷ ১   
= ৫৫ মাইল/ঘণ্টা

∴ সম্পূর্ণ পথের গড় গতিবেগ ৫৫ মাইল প্রতি ঘণ্টা।

৮,৮৭৯.
৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
সঠিক উত্তর:
ক) ৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? 

নিয়ম-১ঃ
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২২ × ৩
৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১) = ৯টি।

নিয়ম-২ঃ
৩৬ = ১ × ৩৬
      = ২ × ১৮
      = ৩ × ১২
      = ৪ × ৯
      = ৬ × ৬
  
৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬,
                                 =৯ টি।
৮,৮৮০.
১০% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) ৬০ টাকা
সঠিক উত্তর:
গ) ৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?

সমাধান:
১০% হারে,
সরল মুনাফা = ৫০০০ × (১০/১০০) × ২
= ১০০০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = ৫০০০(১ + ১/১০)২ - ৫০০০
= ৫০০০ × (১১২/১০২) - ৫০০০
= ৫০ × ১২১ - ৫০০০
= ৬০৫০ - ৫০০০
= ১০৫০ টাকা

∴ ১০% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য = ১০৫০ - ১০০০ টাকা
= ৫০ টাকা
৮,৮৮১.
১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের গড় নম্বর কত?
  1. ৬০.৫
  2. ৬৫.৫
  3. ৬২.৫
  4. ৫৫.৫
সঠিক উত্তর:
৬২.৫
উত্তর
সঠিক উত্তর:
৬২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের গড় নম্বর কত?
 
সমাধান: 
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর = ৭০ 
∴ ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর = (৭০ × ১০০) 
= ৭০০০ 
 
আবার, 
৬০ জন ছাত্রীর গড় নম্বর = ৭৫ 
∴ ৬০ জন ছাত্রীর মোট নম্বর = (৭৫ × ৬০) 
= ৪৫০০ 
 
এখন, 
(১০০ - ৬০) বা ৪০ জন ছাত্রের মোট নম্বর = (৭০০০ - ৪৫০০) 
= ২৫০০ 
∴ ছাত্রদের গড় নম্বর = ২৫০০/৪০ 
= ৬২.৫ 
৮,৮৮২.
একটি স্বাভাবিক সংখ্যা যখন ১২ বৃদ্ধি পায়, এর ব্যস্তানুপাতিক ১৬০ গুণ হয় । সংখ্যাটি কত?
  1. ক) ৮
  2. খ) ৬
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বাভাবিক সংখ্যা যখন ১২ বৃদ্ধি পায়, এর ব্যস্তানুপাতিক ১৬০ গুণ হয় । সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক + ১২ = (১/ক) x ১৬০
বা, ক + ১২ক = ১৬০
বা, ক + ১২ক - ১৬০ = ০
বা, ক + ২০ক -  ৮ক - ১৬০ = ০
বা, ক(ক + ২০) - ৮(ক - ২০) = ০
বা, (ক + ২০) (ক - ৮) = ০

হয়,
ক + ২০ = ০
ক = - ২০ [যা গ্রহণযোগ্য নয়]

অথবা,
ক - ৮ = ০
 ক = ৮

∴ সংখ্যাটি ৮
৮,৮৮৩.
৫ বছর আগে P-এর বয়স Q-এর বয়সের অর্ধেক ছিল। এখন P-এর বয়স ৪০ বছর হলে, Q-এর বর্তমান বয়স কত? 
  1. ৭৫ বছর
  2. ৫৫ বছর 
  3. ৬৫ বছর 
  4. ৬০ বছর 
সঠিক উত্তর:
৭৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ বছর আগে P-এর বয়স Q-এর বয়সের অর্ধেক ছিল। এখন P-এর বয়স ৪০ বছর হলে, Q-এর বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে, 
P এর বর্তমান বয়স = ৪০ বছর

ধরি,
Q এর বর্তমান বয়স = ক বছর।

৫ বছর পূর্বে,
P এর  বয়স ছিলো = (৪০ - ৫) = ৩৫ বছর 
Q এর বয়স ছিলো = (ক - ৫) বছর

প্রশ্নমতে,
৩৫ = (ক - ৫)/২
⇒ ৩৫ × ২ = ক - ৫ 
⇒ ৭০  = ক - ৫ 
⇒ ক = ৭০ + ৫ 
∴ ক = ৭৫ 

অতএব, Q এর বর্তমান বয়স = ৭৫ বছর। 

৮,৮৮৪.
একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে ৩ বেশি। যদি লব ও হরের সাথে ৪ যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি ৪/৫ হয়। ভগ্নাংশটি কত? 
  1. ৭/১২
  2. ৮/১১
  3. ১০/১৩
  4. ৪/১৯
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে ৩ বেশি। যদি লব ও হরের সাথে ৪ যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি ৪/৫ হয়। ভগ্নাংশটি কত? 

সমাধান:
মনেকরি 
ভগ্নাংশের লব x  
∴ ভগ্নাংশের হর  x + ৩ 

∴ ভগ্নাংশটি = x/(x + ৩)

প্রশ্নমতে, 
(x + ৪)/(x + ৩ + ৪) = ৪/৫
⇒ (x + ৪)/(x + ৭) = ৪/৫ 
⇒ ৫x + ২০ = ৪x + ২৮ 
⇒ ৫x - ৪x = ২৮ - ২০ 
∴ x = ৮ 

ভগ্নাংশটি = ৮/(৮ + ৩)
= ৮/১১
৮,৮৮৫.
ব্যাংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মুলধন ৫২০০ টাকা হবে?
  1. ক) ৪৫৫৮.১৬ টাকা
  2. খ) ৪৪৫৮.১৬ টাকা
  3. গ) ৪০৪০.৭৫ টাকা
  4. ঘ) ৫০৫০.৬০ টাকা
সঠিক উত্তর:
খ) ৪৪৫৮.১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪৫৮.১৬ টাকা
ব্যাখ্যা

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
C = p(1+r)ⁿ
⇒ P = C / (1+r)ⁿ
এখানে,
C = ৫২০০
r = ৮% বা ০.০৮
n = ২ বছর
∴ P = ৫২০০ / (১ + ০.০৮)²
= ৪৪৫৮.১৬

৮,৮৮৬.
১৫৪ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ক) ৩৬
  2. খ) ৩৭
  3. গ) ৩৯
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
ঘ) ৪২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪২
ব্যাখ্যা

অনুপাতগুলোর যোগফল = ২ + ৪ + ৫ = ১১
ক্ষুদ্রতম সংখ্যাঃ ১৫৪ এর ২/১১ = ২৮
বৃহত্তম সংখ্যাঃ ১৫৪ এর ৫/১১ = ৭০
∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৭০ - ২৮ = ৪২

৮,৮৮৭.
একই হার মুনাফায় কোনো মূলধনের দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2420 টাকা এবং তিন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2662 টাকা হলে মুনাফা হার কত? 
  1. ক) 5%
  2. খ) 10%
  3. গ) 15%
  4. ঘ) 20%
সঠিক উত্তর:
খ) 10%
উত্তর
সঠিক উত্তর:
খ) 10%
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফায় কোনো মূলধনের দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2420 টাকা এবং তিন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2662 টাকা হলে মুনাফা হার কত? 

সমাধান: 
মনেকরি 
মুনাফার হার r 

প্রশ্নমতে 
P(1 + r/100)2 = 2420 ..............(1)
P(1 + r/100)3 = 2662 ..............(2)

(2) ÷ (1) ⇒
(1 + r/100) = 2662/2420
 r/100 = (2662/2420) - 1 
r/100 = 242/2420
r/100 = 1/10
r = 100/10
r = 10 
৮,৮৮৮.
চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়?
  1. ৯৯৯৯
  2. ৯৩৬৩
  3. ৯৩৬১
  4. ৯৩৬০
সঠিক উত্তর:
৯৩৬০
উত্তর
সঠিক উত্তর:
৯৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়?

সমাধান:
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
আবার,
১৬, ২৪, ৩০, ৩৬ এর ল.সা.গু = ৭২০

৯৯৯৯ কে ৭২০ দ্বারা ভাগ করলে ৬৩৯ অবশিষ্ট থাকে।

∴ বৃহত্তম সংখ্যাটি = ৯৯৯৯ - ৬৩৯ = ৯৩৬০
৮,৮৮৯.
২ থেকে শুরু করে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? 
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
২ থেকে শুরু করে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলো হলো = ২, ৪, ৬, ৮, ১০
জোড় সংখ্যাগুলোর যোগফল = ২ + ৪ + ৬ + ৮ + ১০ = ৩০

নির্ণেয় গড় = ৩০/৫ = ৬ 
৮,৮৯০.
৪৫টি লেবু ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। ২০% লাভ করতে হলে ২৪ টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ১৬টি
  2. ১৮টি
  3. ২০টি
  4. ২২টি
সঠিক উত্তর:
১৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫টি লেবু ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। ২০% লাভ করতে হলে ২৪ টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪০)/৮০ টাকা
= ৫০ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ৫০)/১০০ টাকা
= ৬০ টাকা

৬০ টাকায় বিক্রয় হয় ৪৫টি
∴ ১ টাকায় বিক্রয় হয় ৪৫/৬০ টি
∴ ২৪ টাকায় বিক্রয় হয় (৪৫ × ২৪)/৬০ টি
= ১৮টি 
৮,৮৯১.
১ বর্গইঞ্চি = কত?
  1. ৫.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
  2. ৬.৫৪ বর্গসেন্টিমিটার (প্রায়)
  3. ৯.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
  4. ৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
সঠিক উত্তর:
৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গইঞ্চি = কত? 

সমাধান: 
১২ ইঞ্চি = ১ ফুট, 
৩ ফুট = ১ গজ, 
১৭৬০ গজ = ১ মাইল, 
৬০৮০ ফুট = ১ নটিকেল মাইল, 
২২০ গজ = ১ ফার্লং, 
৮ ফার্লং = ১ মাইল। 

১ ইঞ্চি ২.৫৪ সে. মি. (প্রায়), 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়), 
১ গজ = ০.৯১৪৪ মি. (প্রায়, 
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়), 
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)। 

১ বর্গসেন্টিমিটার = ০.১৬ বর্গইঞ্চি (প্রায়), 
১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়), 
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়), 
১ বর্গইঞ্চি = ৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমিটার (প্রায়), 
১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার (প্রায়), 
১ বর্গমাইল = ৬৪০ একর।
৮,৮৯২.
৯টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো - ১৫। সবগুলো সংখ্যার সমষ্টি কত?
  1. ১৩৫
  2. - ১২৫
  3. ১২৮
  4. - ১৩৫
সঠিক উত্তর:
- ১৩৫
উত্তর
সঠিক উত্তর:
- ১৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো - ১৫। সবগুলো সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
যেহেতু, ৯টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো - ১৫
তাই ধারাবাহিক সংখ্যাগুলো হলো, - ৭, - ৯, - ১১, - ১৩, - ১৫, - ১৭, - ১৯, - ২১, - ২৩, 

৯টি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি = (- ৭) + (- ৯) + (- ১১) + (- ১৩) + (- ১৫) + (- ১৭) + (- ১৯) + (- ২১) + (- ২৩)
= - ১৩৫
৮,৮৯৩.
১০৫০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের গড় কত হবে?
  1. ২৬২৫ টাকা
  2. ২৫২৬ টাকা
  3. ২৬৫০ টাকা
  4. ৫২৫০ টাকা
সঠিক উত্তর:
২৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৬২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের গড় কত হবে?

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = ২ + ৩ + ৪ + ৫ = ১৪

ক্ষুদ্রতম সংখ্যা = ১০৫০০ এর ২/১৪ = ১৫০০
বৃহত্তম সংখ্যা = ১০৫০০ এর ৫/১৪ = ৩৭৫০

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি = ১৫০০ + ৩৭৫০ = ৫২৫০ টাকা

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় = ৫২৫০/২ = ২৬২৫ টাকা
৮,৮৯৪.
একটি সেতুর দৈর্ঘ্য ১৭০ মিটার। ৩৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এই সেতু অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করবে?
  1. ৪৮০ মিটার
  2. ৫২০ মিটার
  3. ৫০০ মিটার
  4. ১৮০ মিটার
সঠিক উত্তর:
৫২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সেতুর দৈর্ঘ্য ১৭০ মিটার। ৩৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এই সেতু অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করবে?

সমাধান:
ট্রেনকে সেতু অতিক্রম করতে হলে সে নিজের এবং সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম করে।

∴ ট্রেনটি অতিক্রম করবে = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
= ৩৫০ + ১৭০
= ৫২০ মিটার
৮,৮৯৫.
আরাফের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪২ বছর। তার ৫ বছরের ছোট ভাইয়ের জন্মের সময় মায়ের বয়স ছিল ৩৯ বছর। তাদের বাবা ও মায়ের বর্তমান বয়সের পার্থক্য কত?
  1. ১১ বছর
  2. ৮ বছর
  3. ১৭ বছর
  4. ৭ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: আরাফের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪২ বছর। তার ৫ বছরের ছোট ভাইয়ের জন্মের সময় মায়ের বয়স ছিল ৩৯ বছর। তাদের বাবা ও মায়ের বর্তমান বয়সের পার্থক্য কত?

সমাধান:
আরাফের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪২ বছর

ছোট ভাইয়ের জন্মের সময় তার মায়ের বয়স ছিল ৩৯ বছর

আরাফের ভাই তার থেকে ৫ বছরের ছোট।
অর্থাৎ, ভাইয়ের জন্মের ৫ বছর আগে আরাফ জন্মেছিল।

∴ আরাফের জন্মের সময় তার মায়ের বয়স ছিল = (৩৯ - ৫) = ৩৪ বছর

∴ তাদের বাবা-মায়ের বয়সের পার্থক্য = (৪২ - ৩৪) = ৮ বছর

৮,৮৯৬.
কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
  1. ৪৫°
  2. ৬৫°
  3. ৭০°
  4. ১৩৫°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? 

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ২ + ৩ = ৮

আমরা জানি,
চতুর্ভুজের চারকোণের সমষ্টি = ৩৬০°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩৬০° × (১/৮)
= ৪৫°
৮,৮৯৭.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি,
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি
= ৩০ টি

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা
= ২৫০ টাকা

আবার,
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা
= ৩০০ টাকা
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা
= ৫০ টাকা

এখন,
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা
= ২০%

∴ শতকরা লাভ = ২০%।
৮,৮৯৮.
একটি দ্রব্য ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৬ টাকা
  2. ২৮ টাকা
  3. ৩০ টাকা
  4. ৩২ টাকা
সঠিক উত্তর:
৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ক টাকা 
∴ ক্ষতি = ক - ২৫ টাকা
∴ লাভ = ৩৫ - ক টাকা 

প্রশ্নমতে,
ক - ২৫ = ৩৫ - ক
⇒ ২ক = ৬০
∴ ক = ৩০
৮,৮৯৯.
একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে ৪৪ জন ছাত্র আছে এবং ঐ শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ১১ : ৯। ঐ শ্রেণিতে শতকরা কত ভাগ ছাত্র?
  1. ৫২%
  2. ৫৫%
  3. ৫৯%
  4. ৬১%
সঠিক উত্তর:
৫৫%
উত্তর
সঠিক উত্তর:
৫৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে ৪৪ জন ছাত্র আছে এবং ঐ শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ১১ : ৯। ঐ শ্রেণিতে শতকরা কত ভাগ ছাত্র? 

সমাধান:
ধরি,
ছাত্র সংখ্যা = ১১ক
ছাত্রী সংখ্যা = ৯ক

তাহলে,
মোট শিক্ষার্থী = ১১ক + ৯ক
= ২০ক

∴ ঐ শ্রেণিতে শতকরা ছাত্র = (ছাত্র সংখা/মোট শিক্ষার্থী) × ১০০
= (১১ক/২০ক) × ১০০
= ১১ × ৫
= ৫৫%
৮,৯০০.
কোন সংখ্যার বর্গের সাথে ১৭ যোগ করলে যোগফল ৯ এর বর্গ হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
সংখ্যাটি ক হলে, 
+ ১৭ = ৯
বা, ক = ৮১ - ১৭
বা, ক = ৬৪
বা, ক = ৮
∴ ক = ৮