বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৭০ / ১৬৯ · ৬,৯০১৭,০০০ / ১৬,৯৯১

৬,৯০১.
দুইটি রাশির অনুপাত ৭ : ৫। যদি উত্তর রাশি ২০ হয়, তবে পূর্বরাশি কত?
  1. ৪০
  2. ৩৫
  3. ৩০
  4. ২৮
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ৫। যদি উত্তর রাশি ২০ হয়, তবে পূর্বরাশি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি রাশির অনুপাত = ৭ : ৫

ধরি,
পূর্বরাশি = ৭ক
উত্তর রাশি = ৫ক

প্রশ্নমতে,
৫ক = ২০
∴ ক = ২০/৫ = ৪

∴ পূর্বরাশি = ৭ × ৪ = ২৮
৬,৯০২.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১২ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৫৪ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
  1. ১২ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ১৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১২ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৫৪ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১২ কি.মি. ও ৬ কি.মি.

∴ স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= ১২ + ৬ কিমি
= ১৮ কিমি

∴ ৫৪ কিমি যেতে সময় লাগবে = ৫৪/১৮ ঘন্টা
= ৩ ঘন্টা।

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= ১২ - ৬ কিমি
= ৬ কিমি

∴ ৫৪ কিমি যেতে সময় লাগবে ৫৪/৬ = ৯ ঘন্টা।

∴ মোট সময় লাগবে = ৩ + ৯ ঘন্টা।
= ১২ ঘন্টা।

৬,৯০৩.
নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য?
  1. ২৫৪৬১২
  2. ৩৪৭৮১০
  3. ৪২১৫৩০
  4. ৫৬২৭১৪
সঠিক উত্তর:
৪২১৫৩০
উত্তর
সঠিক উত্তর:
৪২১৫৩০
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য?

সমাধান:
• কোনো সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হতে হলে তা অবশ্যই ২ এবং ৩ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে।

ক) ২৫৪৬১২: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ২ + ৫ + ৪ + ৬ + ১ + ২ = ২০, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।

খ) ৩৪৭৮১০: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৩ + ৪ + ৭ + ৮ + ১ + ০ = ২৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।

গ) ৪২১৫৩০: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৪ + ২ + ১ + ৫ + ৩ + ০ = ১৫, যা ৩ দ্বারা বিভাজ্য (১৫ ÷ ৩ = ৫)। যেহেতু সংখ্যাটি ২ এবং ৩ উভয় দ্বারা বিভাজ্য, তাই এটি ৬ দ্বারা বিভাজ্য।

ঘ) ৫৬২৭১৪: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৫ + ৬ + ২ + ৭ + ১ + ৪ = ২৫, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।

∴ সঠিক উত্তর: গ) ৪২১৫৩০

৬,৯০৪.
একটি সিনেমা হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসন মিলিয়ে মোট ৫০০ আসন আছে। প্রথম শ্রেণির একটি টিকিটের দাম ২০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির একটি টিকিটের দাম ১২৫ টাকা। সবগুলো টিকিটের বিক্রয়মূল্য ৭১৮৭৫ টাক হলে, প্রথম শ্রেণির আসন সংখ্যা কত?
  1. ২০০টি
  2. ১৭৫টি
  3. ১২৫টি
  4. ৩৭৫টি
সঠিক উত্তর:
১২৫টি
উত্তর
সঠিক উত্তর:
১২৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিনেমা হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসন মিলিয়ে মোট ৫০০ আসন আছে। প্রথম শ্রেণির একটি টিকিটের দাম ২০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির একটি টিকিটের দাম ১২৫ টাকা। সবগুলো টিকিটের বিক্রয়মূল্য ৭১৮৭৫ টাক হলে, প্রথম শ্রেণির আসন সংখ্যা কত?

সমাধান:
ধরি,
প্রথম শ্রেণির আসন সংখ্যা = x টি
দ্বিতীয় শ্রেণির আসন সংখ্যা = 500 - x টি

প্রশ্নমতে,
200x + 125(500 - x) = 71875
⇒ 200x + 62500 - 125x = 71875
⇒ 75x = 71875 - 62500
⇒ 75x = 9375
∴ x = 125

∴ প্রথম শ্রেণির আসন সংখ্যা ১২৫টি
৬,৯০৫.
৪১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলো মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 
  1. ক) ১২টি 
  2. খ) ১১টি 
  3. গ) ১০টি 
  4. ঘ) ৯টি 
সঠিক উত্তর:
গ) ১০টি 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি 
ব্যাখ্যা
৪১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলো মধ্যে মৌলিক সংখ্যা
৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯

মোট = ১০ টি
৬,৯০৬.
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত? 
  1. ০.২ 
  2. ০.০২
  3. ০.০০১ 
  4. ০.০০২ 
সঠিক উত্তর:
০.০২
উত্তর
সঠিক উত্তর:
০.০২
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত? 

সমাধান: 
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) 
= ০.০০০০০৮/০.০০০৪ 
= ৮/৪০০ 
= ২/১০০ 
= ০.০২ । 
৬,৯০৭.
একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?
  1. ৩৩
  2. ৩৪
  3. ৩৫
  4. ৩৬
  5. ৩৭
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সমর্থক সংখ্যা ক জন
১ জন প্রদান করে কমপক্ষে ৫০ টাকা

∴ উপস্থিত সমর্থক সংখ্যা ১৭৪৯/৫০ = ৩৪.৯৮ ≈ ৩৫ জন।
৩৫ জন হলে ৫০ টাকার কম দেয়া সমর্থক পাওয়া যায় যা অসম্ভব, তাই সর্বাধিক উপস্থিত সমর্থক সংখ্যা ৩৪ জন
৬,৯০৮.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ক) ৪/৫
  2. খ) ৫/৬
  3. গ) ৬/৭
  4. ঘ) ৬/৮
সঠিক উত্তর:
গ) ৬/৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬/৭
ব্যাখ্যা
সমাধান: 
4/5 = 0.8
5/6 = 0.833
6/7 = 0.857
6/8 = 0.75
৬,৯০৯.
একটি স্বেচ্ছাসেবী দলে যদি নতুন ১৩ জন সদস্য যোগ দেয়, তবে তাদেরকে ২০, ৪০ ও ৭০ সারিতে দাঁড় করানো যাবে। ঐ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা কত?
  1. ১৯৩ জন
  2. ২২৫ জন
  3. ২৬৭ জন
  4. ২৭৩ জন
সঠিক উত্তর:
২৬৭ জন
উত্তর
সঠিক উত্তর:
২৬৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বেচ্ছাসেবী দলে যদি নতুন ১৩ জন সদস্য যোগ দেয়, তবে তাদেরকে ২০, ৪০ ও ৭০ সারিতে দাঁড় করানো যাবে। ঐ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা কত?

সমাধান:
প্রশ্নমতে,
স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা = (২০, ৪০ ও ৭০ এর ল.সা.গু) - ১৩
২০, ৪০ ও ৭০ সংখ্যাগুলোর ল.সা.গু = ২৮০

∴ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা = ২৮০ - ১৩
= ২৬৭ জন
৬,৯১০.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৫ জন
  2. ৩ জন
  3. ৬ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু 
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু = ৬ 

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
৬,৯১১.
a2bc, ab2c, abc2 এর ল.সা.গু কত?
  1. ক) a2b2c2
  2. খ) a4b2c2
  3. গ) a2b4c2
  4. ঘ) abc
সঠিক উত্তর:
ক) a2b2c2
উত্তর
সঠিক উত্তর:
ক) a2b2c2
ব্যাখ্যা
প্রশ্ন: a2bc, ab2c, abc2 এর ল.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = a2bc
২য় রাশি = ab2c
৩য় রাশি = abc2

নির্ণেয়  ল.সা.গু = a2b2c2
৬,৯১২.
একটি পরীক্ষায় ২৫% শিক্ষার্থী ICT-তে ফেল করে, ৪০% ইংরেজিতে ফেল করে এবং ১৫% উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে পাশের হার কত?
  1. ক) ৩৩%
  2. খ) ৪৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৫৫%
সঠিক উত্তর:
গ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০%
ব্যাখ্যা
ICT অথবা ইংরেজিতে ফেল করে = ২৫% + ৪০% - ১৫% = ৫০%
∴ পাশের হার = (১০০ - ৫০)% = ৫০%
৬,৯১৩.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 
  1. ৯০ টাকা
  2. ৯২ টাকা
  3. ৯৬ টাকা
  4. ৯৮ টাকা
সঠিক উত্তর:
৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 

সমাধান: 
মনে করি, 
কলমের মূল্য = x টাকা 
এবং 
বইয়ের মূল্য = (১৯০ - x) টাকা 

প্রশ্নমতে, 
x + ৩০ = ২ {(১৯০ - x) - ২৮} 
বা, x + ৩০ = ৩৮০ - ২x -৫৬ 
বা, x + ২x = ৩২৪ - ৩০ 
বা, ৩x = ২৯৪ 
বা, x = ২৯৪/৩ 
∴ x = ৯৮ 

∴ বইটির মূল্য = (১৯০ - ৯৮) টাকা 
= ৯২ টাকা।
৬,৯১৪.
একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং আরও ১৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ৩০% লাভ হবে?
  1. ৬৫.২৯%
  2. ৫৩.৮২%
  3. ৫৭.৬৫%
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং আরও ১৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ৩০% লাভ হবে?

সমাধান:
ধরি,
সবজি ক্রয় করে ১০০ টাকার
মোট সবজি নষ্ট হয় = ১৫ + ১৫ = ৩০%
বাকি থাকে = ১০০ - ৩০ = ৭০%

৩০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা
৭০ টাকায় লাভ করতে হবে = ১৩০ - ৭০ = ৬০ টাকা
∴ ১ টাকায় লাভ করতে হবে = ৬০/৭০ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৬০ × ১০০)/৭০ টাকা
= ৮৫.৭১ টাকা বা ৮৫.৭১%

∴ বাকি সবজি ৮৫.৭১% লাভে বিক্রি করলে মোটের উপর ৩০% লাভ হবে।
৬,৯১৫.
বার্ষিক ১০% মুনাফায় ১০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ২০০ টাকা
  2. ২১০ টাকা
  3. ২২০ টাকা
  4. ২৫০ টাকা
সঠিক উত্তর:
২১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ১০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
এখানে,
মূলধন, p = ১০০০ টাকা
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মূলধন, c = p(১ + r)n
= ১০০০(১ + ১০/১০০)
= ১০০০ × (১১০/১০০)
= ১২১০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = (১২১০ - ১০০০) = ২১০ টাকা 
৬,৯১৬.
৮ এর কত শতাংশ ১২ হবে?
  1. ১৮০
  2. ১২০
  3. ৭৫
  4. ১৫০
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ এর কত শতাংশ ১২ হবে?

সমাধান:
৮% = ১২
১% = ১২/৮
১০০% = (৩ × ১০০)/২ = ১৫০
৬,৯১৭.
বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৮৫ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৪ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন : বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৮৫ টাকা হবে?
সমাধান : 
আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r এবং সময় n হলে
C = P (১ + nr/১০০)
⇒ ৫৮৫ = ৪৫০ (১ + n ✕ ৬ ∕ ১০০)
⇒ ৫৮৫ = ৪৫০ {(১০০ + ৬n) ∕ ১০০}
⇒ ৫৮৫০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
⇒ ১৩০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১৩০ - ১০০
⇒ ৬n = ৩০
⇒ n = ৩০ ∕ ৬
∴ n = ৫ বছর
৬,৯১৮.
একটি বই ২০% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৬০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ১০% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বই ২০% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৬০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ১০% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা

২০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = ১২০ - ৯০ = ৩০ টাকা

৩০ টাকা কমে ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টাকা কমলে ক্রয়মূল্য = ১০০/৩০ টাকা
∴ ৬০ টাকা কমলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/৩০ টাকা
= ২০০ টাকা

∴ বইটির ক্রয়মূল্য ২০০ টাকা

৬,৯১৯.
একটি সংখ্যা ও তার গুণাত্বক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?
  1. - 1
  2. - 2
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্বক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
গুণাত্বক বিপরীত সংখ্যা = 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 1 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1

∴ নির্ণেয় সংখ্যাটি 1

৬,৯২০.
a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?
  1. ac = cd
  2. ad = bc
  3. ab = cd
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ad = bc
উত্তর
সঠিক উত্তর:
ad = bc
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c, d ক্রমিক সমানুপাতী হওয়ায়,  a/b = c/d
বা, ad = bc
৬,৯২১.
০.১ এর বর্গমূল কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ১.০
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?

সমাধান:
০.১ এর বর্গমূল = √০.১
= ০.৩১৬ 
৬,৯২২.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ হলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৩৫%
সঠিক উত্তর:
খ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫%
ব্যাখ্যা

ধরি, বিক্রয়মূল্য = ক
তাহলে ক্রয়মূল্য = ক এর ৪/৫ = ৪ক/৫
সুতরাং শতকরা লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য
= [{(ক - ৪ক/৫)×১০০}/(৪ক/৫)]
= (২০ক X ৫)/৪ক
= ২৫%.

৬,৯২৩.
কোনো শ্রেণীতে শিক্ষক ও ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৪২ বছর
  2. ৪৮ বছর
  3. ৫৬ বছর
  4. ৫২ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো শ্রেণীতে শিক্ষক ও ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
শিক্ষক + ২০ জন ছাত্র = ২১ জন 
২১ জনের বয়সের গড় = ১২ বছর
∴ ২১ জনের মোট বয়স = (২১ × ১২) বছর
= ২৫২ বছর

আবার, 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর
∴ ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর
= ২০০ বছর

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর
= ৫২ বছর।

৬,৯২৪.
একটি খুঁটির ১/৪ অংশ মাটির নিচে এবং ১/৩ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির উপরে আছে?
  1. ক) ৩/৭
  2. খ) ৫/১২
  3. গ) ৭/১৫
  4. ঘ) ৯/১৩
সঠিক উত্তর:
খ) ৫/১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/৪ অংশ মাটির নিচে এবং ১/৩ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির উপরে আছে?

সমাধান:
দেওয়া আছে,
মাটির নিচে ১/৪ অংশ
পানির নিচে ১/৩ অংশ
∴ মোট = (১/৪) + (১/৩) = ৭/১২

∴ মাটি ও পানির উপরে আছে = ১ - (৭/১২) = ৫/১২ 
৬,৯২৫.
শরীফ একটি টিভি m টাকায় বিক্রয় করে a% লাভ করে। সে টিভিটি কত টাকায় ক্রয় করেছিলো? 
  1. ক) (100 + a)/100m
  2. খ) 100m/(100 + a)
  3. গ) 100am/(100 + m)
  4. ঘ) m(100 + a)
সঠিক উত্তর:
খ) 100m/(100 + a)
উত্তর
সঠিক উত্তর:
খ) 100m/(100 + a)
ব্যাখ্যা
a% লাভে, 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 100 + a  টাকা 
 
বিক্রয়মূল্য 100 + a টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা 
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/(100 + a) টাকা 
বিক্রয়মূল্য m  টাকা হলে ক্রয়মূল্য 100m/(100 + a) টাকা
৬,৯২৬.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৩৯
  3. ৪১
  4. ৪৫
সঠিক উত্তর:
৪৩
উত্তর
সঠিক উত্তর:
৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 

∴ সংখ্যাটি = ৪৩ ।
৬,৯২৭.
একজন দোকানদার একটি পণ্য ২০% লাভে ৪৮০ টাকায় বিক্রি করে। যদি সে পণ্যটি ২০% ক্ষতিতে বিক্রি করতো, তাহলে বিক্রয়মূল্য কত হতো?
  1. ৩২০ টাকা
  2. ৩৮০ টাকা
  3. ৩৬০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৩২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি পণ্য ২০% লাভে ৪৮০ টাকায় বিক্রি করে। যদি সে পণ্যটি ২০% ক্ষতিতে বিক্রি করতো, তাহলে বিক্রয়মূল্য কত হতো?

সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৮০)/১২০ টাকা 
= ৪০০ টাকা

২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০ টাকা
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ৪০০)/১০০ টাকা
= ৩২০ টাকা

৬,৯২৮.
নিচের ক্রমজোড়গুলোর মধ্যে কোনটি সহমৌলিক?
  1. (৮, ১২)
  2. (৪, ১৮)
  3. (১৫, ২৬) 
  4. (২১, ৩৫)
সঠিক উত্তর:
(১৫, ২৬) 
উত্তর
সঠিক উত্তর:
(১৫, ২৬) 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ক্রমজোড়গুলোর মধ্যে কোনটি সহমৌলিক?

সমাধান:
সহমৌলিক: দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে, 
১৫ = ১ × ৩ × ৫
২৬ = ১ × ২ × ১৩
১৫ ও ২৬ ক্রমজোড়টি সহমৌলিক। 
কারণ, (১৫, ২৬)  ক্রমজোড়টির সাধারণ গুণনীয়ক ১,
(১৫, ২৬) ক্রমজোড়টি সহমৌলিক।

৬,৯২৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √3/2
  2. √7/3
  3. √9/4
  4. √5/6
সঠিক উত্তর:
√9/4
উত্তর
সঠিক উত্তর:
√9/4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অর্থাৎ, যে সকল সংখ্যাকে  p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য নয় এমন সংখ্যা। 

এখানে,
√3/2 ; একটি অমূলদ সংখ্যা। [√3 পূর্ণ সংখ্যা নয়]
√7/3 ; একটি অমূলদ সংখ্যা। [√7 পূর্ণ সংখ্যা নয়]
√5/6 ; একটি অমূলদ সংখ্যা। [√5 পূর্ণ সংখ্যা নয়]

√9/4 = 3/4 ; একটি মূলদ সংখ্যা। [সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং 3 ও 4 উভয়ই পূর্ণ সংখ্যা]
৬,৯৩০.
কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
  1. ১২০ টাকা
  2. ১৩৬ টাকা
  3. ১৪৪ টাকা
  4. ১৫০ টাকা
সঠিক উত্তর:
১৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত? 

সমাধান: 
২০% লাভে নির্মাতার বিক্রয়মূল্য = ১০০ + ২০ টাকা
= ১২০ টাকা

আবার, 
২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = [১২০ + {১২০ × (২০/১০০)}
= ১২০ + ২৪
= ১৪৪ টাকা 

৬,৯৩১.
কোন সংখ্যার এক-দ্বিতীয়াংশ ও এক-পঞ্চমাংশের পার্থক্য ১৫? 
  1. ৫০
  2. ৪০
  3. ৪৫
  4. ৩৫
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার এক-দ্বিতীয়াংশ ও এক-পঞ্চমাংশের পার্থক্য ১৫?

সমাধান:
ধরি, সংখ্যা = ক

শর্তমতে,
ক/২ - ক/৫ = ১৫
বা, (৫ক - ২ক)/১০ = ১৫
বা, ৩ক/১০ = ১৫
বা, ক = ১৫ × ১০/৩
∴ ক = ৫০

∴ সংখ্যা = ৫০

৬,৯৩২.
একটি সংখ্যা ৮৩৫ থেকে যত বড়ো ৯২৫ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?
  1. ৮৫৬
  2. ৮৬০
  3. ৮৭৬
  4. ৮৮০
সঠিক উত্তর:
৮৮০
উত্তর
সঠিক উত্তর:
৮৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৮৩৫ থেকে যত বড়ো ৯২৫ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৮৩৫ = ৯২৫ - ক
⇒ ক + ক = ৯২৫ + ৮৩৫
⇒ ২ক = ১৭৬০
⇒ ক = ১৭৬০/২
∴ ক = ৮৮০
৬,৯৩৩.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ৫৬
  2. ৯৭
  3. ১৩৮
  4. ১৫৪
সঠিক উত্তর:
১৩৮
উত্তর
সঠিক উত্তর:
১৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?

সমাধান:
৪০ থেকে ১০০ পর্যন্ত,
বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮
৬,৯৩৪.
২৫০০ টাকা ১০% হারে ২ বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ২৫ টাকা
  2. ৩২ টাকা
  3. ৫৫ টাকা
  4. ২০ টাকা
সঠিক উত্তর:
২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫০০ টাকা ১০% হারে ২ বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
মূলধন, P = ২৫০০ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর

সরল মুনাফার ক্ষেত্রে,
I = (P × r × n)/১০০ 
= (২৫০০ × ১০ × ২)/১০০
= ৫০০ টাকা

আবার, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন,
C = P{১ + (r/১০০)}n
= ২৫০০ × {(১ + ১০/১০০)}
= ২৫০০ × (১১/১০)
= ২৫০০ × (১২১/১০০)
= ২৫ × ১২১
= ৩০২৫ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P = ৩০২৫ - ২৫০০ = ৫২৫ টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = ৫২৫ - ৫০০ = ২৫ টাকা

৬,৯৩৫.
রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে?
  1. ৪০ দিন
  2. ২০ দিন
  3. ৩০ দিন
  4. ১২ দিন
সঠিক উত্তর:
৪০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৪০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে?

সমাধান:
রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে সম্পন্ন করতে পারে।

তারা একদিনে সম্পন্ন করে (১/৬০) + (১/১২০)
= (২ + ১)/১২০ 
= ৩/১২০ 
= ১/৪০ অংশ কাজ 

সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগবে = ১/১/৪০ দিন 
= ৪০ দিন 
৬,৯৩৬.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৪১ বছর
  3. ৪৫ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

সমাধান:
পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি=৩ × ৩৭ = ১১১ বছর
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = ২ × ৩৫ = ৭০ বছর
অর্থাৎ, মাতার বয়স = ১১১ - ৭০ = ৪১ বছর
৬,৯৩৭.
দুইটি সংখ্যার গুণফল ৭২০। সংখ্যা দুইটির ল.সা.গু ২৪০ হলে, গ.সা.গু কত?
  1. ৬ 
  2. ১২ 
  3. ৭ 
  4. ৩ 
সঠিক উত্তর:
৩ 
উত্তর
সঠিক উত্তর:
৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৭২০। সংখ্যা দুইটির ল.সা.গু ২৪০ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার গুণফল = ৭২০
সংখ্যা দুইটির ল.সা.গু = ২৪০

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৭২০ = ২৪০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৭২০/২৪০
∴ গ.সা.গু = ৩

৬,৯৩৮.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ৩০ 
  2. ৪৮ 
  3. ৪৫ 
  4. ৪০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ হলে, ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x, x + ১ ও x + ২
∴ তাদের যোগফল = x + (x + ১) + (x + ২) 
= ৩x + ৩ 

প্রশ্নমতে, 
৩x + ৩ = ১২৩ 
বা, ৩x = ১২৩ - ৩ 
বা, ৩x = ১২০ 
বা, x = ১২০/৩ 
∴ x = ৪০ 

∴ ছোট সংখ্যাটি = ৪০ । 

৬,৯৩৯.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু. কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩২
  4. ১২
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু. কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬
সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ১৫৩৬/৯৬
∴ গ.সা.গু = ১৬
৬,৯৪০.
১৫০ মিটার লম্বা মহানগর এক্সপ্রেস একটি খুঁটিকে ৯ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত?
  1. ৫৬ কিলোমিটার/ঘণ্টা
  2. ৪৮ কিলোমিটার/ঘণ্টা
  3. ৭২ কিলোমিটার/ঘণ্টা
  4. ৬০ কিলোমিটার/ঘণ্টা
সঠিক উত্তর:
৬০ কিলোমিটার/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬০ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫০ মিটার লম্বা মহানগর এক্সপ্রেস একটি খুঁটিকে ৯ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত? 

সমাধান: 
ট্রেনটি ৯ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ১৫০ মিটার 
∴ ১ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ১৫০/৯ মিটার 
∴ ৩৬০০ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৯) মিটার 
= ৬০০০০ মিটার 
= ৬০ কি.মি.   ; [১০০০মি. = ১ কি.মি.] 

∴ অতএব, ট্রেনটির গতিবেগ ৬০ কিলোমিটার/ঘণ্টা। 

৬,৯৪১.
১২৫ সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ২৫
  2. ১৫
  3. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
১২৫ = ৫ × ৫ × ৫ 
= ৫ × (৫ × ৫) 

এখানে
৫ জোড়া বিহীন 
৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে।
৬,৯৪২.
দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত ?
  1. ক) ১০৪, ১৪৪
  2. খ) ১০৮, ১৪২
  3. গ) ১৫৬, ২০৪
  4. ঘ) ১৪৪, ২০৪
সঠিক উত্তর:
ঘ) ১৪৪, ২০৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪৪, ২০৪
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুটি = ১২x ও ১২y
১২x - ১২y = ৬০
∴ x - y = ৫ ........ (1)
এবং ১২xy = ২৪৪৮
xy = ২০৪
(x + y) = √[(x - y)2+ ৪xy] = √[৫২ + ৪×২০৪]
x + y = ২৯ .... (2)
x = ১৭, y = ১২
∴ সংখ্যা ২টি ১৪৪ ও ২০৪

৬,৯৪৩.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ২৫০ কিলোমিটার । চট্টগ্রাম হতে একটি ট্রেন সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় ঢাকা পোঁছে । ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
  1. ৩৫.৭১ কিমি/ঘণ্টা
  2. ৩৪.৬১ কিমি/ঘণ্টা
  3. ৪৫.৭১ কিমি/ঘণ্টা
  4. ২৮.৮৩ কিমি/ঘণ্টা
সঠিক উত্তর:
৩৫.৭১ কিমি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩৫.৭১ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ২৫০ কিলোমিটার । চট্টগ্রাম হতে একটি ট্রেন সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় ঢাকা পোঁছে । ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?

সমাধান:
সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকাল ৩টায় পোঁছে ।
মধ্যবর্তী সময়ের পার্থক্য = ৭ ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব/ মোট ব্যয়িত সময়
= ২৫০/৭
= ৩৫.৭১ কি. মি./ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ প্রায় ৩৫.৭১ কিমি/ঘণ্টা।
৬,৯৪৪.
৮ এর ৭৫% = ?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
৮ এর ৭৫%
= ৮ এর ৭৫/১০০
= ৮ এর ৩/৪
= ৬
৬,৯৪৫.
৬০ টাকায় ৬ টি ডিম বিক্রি করায় ২০% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত ছিলো?
  1. ১০০ টাকা
  2. ১২৫ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১৫০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ টাকায় ৬ টি ডিম বিক্রি করায় ২০% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত ছিলো?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয় মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ক্রয়মূল্য = (৬০ × ১০০)/৮০ = ৭৫ টাকা

৬ টি ডিমের ক্রয়মূল্য = ৭৫ টাকা
১ টি ডিমের ক্রয়মূল্য = ৭৫/৬ টাকা
১২ টি ডিমের ক্রয়মূল্য = (৭৫ × ১২)/৬ = ১৫০ টাকা
৬,৯৪৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৬ ও ১৮ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৭ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৪৪
  2. খ) ১৫১
  3. গ) ১৩৭
  4. ঘ) ১৫৮
সঠিক উত্তর:
খ) ১৫১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫১
ব্যাখ্যা
সংখ্যাটি হবে ১২,১৬ ও ১৮ এর ল.সা.গু এর সাথে ৭ যোগ। এখানে ১২,১৬ ও ১৮ এর ল.সা.গু = ১৪৪। সুতরাং সংখ্যাটি = ১৪৪+৭ = ১৫১ ।
৬,৯৪৭.
এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার ৪/৭ অংশ ২১% ক্ষতিতে এবং বাকি অংশ ১৪% লাভে বিক্রয় করেন। মোটের ওপর ৬০০ টাকা ক্ষতি হলে, মোট ক্রয়মূল্য কত?
  1. ১০০০০ টাকা
  2. ১২০০০ টাকা
  3. ১৪০০০ টাকা
  4. ১৬০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার ৪/৭ অংশ ২১% ক্ষতিতে এবং বাকি অংশ ১৪% লাভে বিক্রয় করেন। মোটের ওপর ৬০০ টাকা ক্ষতি হলে, মোট ক্রয়মূল্য কত?

সমাধান:
এক্ষেত্রে,
ক্ষতি = - লাভ = - ৬০০ টাকা

ক্রয়মূল্য হবে = {(- ৬০০) × ১০০} / [{(৪/৭) × (- ২১)} + {১ - (৪/৭)} × ১৪] টাকা
= (- ৬০০০০) / [(- ১২) + {(৩/৭) × ১৪}] টাকা
= (- ৬০০০০) / (- ১২ + ৬) টাকা
= (- ৬০০০০) / (- ৬) টাকা
= ১০০০০ টাকা

৬,৯৪৮.
০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ = কত?
  1. ক) ০.০০০০০১৬
  2. খ) ০.০০০০০০০০১৬
  3. গ) ০.০০০০০০০১৬
  4. ঘ) ০.০০১৬
সঠিক উত্তর:
খ) ০.০০০০০০০০১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০০০০০০০১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২ = কত?

সমাধান:
০.২ × ০.০২ × ০.০০২ × ০.০০০২
= ০.০০০০০০০০১৬
৬,৯৪৯.
2 ÷ 0.002 = ?
  1. ক) 200
  2. খ) 100
  3. গ) 1000
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) 1000
উত্তর
সঠিক উত্তর:
গ) 1000
ব্যাখ্যা

 2 ÷ 0.002 = 1000

বিপরীতক্রমে , 1000 × 0.002 = 2

৬,৯৫০.

  1. 1/2
  2. 3/4
  3. 2/3
  4. 1/4
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৬,৯৫১.
ঘণ্টায় 72 কি.মি. বেগে চলা একটি ট্রেন রেললাইনের পাশে থাকা একটি খুঁটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. 500 মি.
  2. 600 মি.
  3. 250 মি.
  4. 400 মি.
সঠিক উত্তর:
500 মি.
উত্তর
সঠিক উত্তর:
500 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় 72 কি. মি. বেগে চলা একটি ট্রেন রেললাইনের পাশে থাকা একটি খুঁটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনের বেগ
= 72 কি. মি.
= 72 × (1000/3600 ) মি./সে. 
= (72 × 5/18 )মি./সে.
= (4 × 5) মি./সে.
= 20 মি./সে.

∴ 1 সেকেন্ডে ট্রেন যায় = 20 মি.
   25 সেকেন্ডে ট্রেন যায় = (20 × 25) = 500 মি.
∴ ট্রেনটির দৈর্ঘ্য = 500 মি.
৬,৯৫২.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৪০ কি.মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৮ কি.মি. হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
  1. ক) ৪ কিমি
  2. খ) ৩ কিমি
  3. গ) ২ কিমি
  4. ঘ) ১ কিমি
সঠিক উত্তর:
গ) ২ কিমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৪০ কি.মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৮ কি.মি. হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘন্টায় নৌকার যায় ৪০ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘন্টায় নৌকার যায় ৪০/৪ = ১০ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ১০ কি.মি.
                       নৌকার বেগ = ৮ কি.মি.
∴ স্রোতের বেগ                    = ২ কি.মি.
৬,৯৫৩.
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে ক, খ, গ হলে সংখ্যাটি হবে-
  1. ক) ১০০গ + ১০খ + ক
  2. খ) ১০০গ + ১০ক + খ
  3. গ) ১০০খ + ১০ক + গ
  4. ঘ) ১০০ক + ১০খ + গ
সঠিক উত্তর:
ঘ) ১০০ক + ১০খ + গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০ক + ১০খ + গ
ব্যাখ্যা

এখানে,
শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে ক, খ, গ হলে,
সংখ্যাটি = ১০০ × ক + ১০ × খ + ১ × গ
= ১০০ক + ১০খ + গ

৬,৯৫৪.
১০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ২২ 
  2. ১৬ 
  3. ১৮ 
  4. ১২ 
সঠিক উত্তর:
১২ 
উত্তর
সঠিক উত্তর:
১২ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান
১০৮ = ২ × ২ × ৩ × ৩ × ৩ 
= ২ × ৩
এখানে,
২ এর সূচক ২ এবং ৩ এর সূচক ৩

এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) (৩ + ১)
= ৩ × ৪ = ১২

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ১২ 

৬,৯৫৫.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে? 
  1. ১০ টাকা
  2. ১৫ টাকা
  3. ২৫ টাকা
  4. ২০ টাকা
সঠিক উত্তর:
২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
ধরি, 
আসল = x টাকা 
∴ সুদে-আসলে ৩ গুণ = ৩x টাকা 
∴ সুদ = (৩x - x) টাকা 
= ২x টাকা 

x টাকার ৮ বৎসরের সুদ = ২x টাকা 
∴ ১ টাকার ১ বৎসরের সুদ = ২x/(x × ৮) টাকা 
∴ ১০০ টাকার ১ বৎসরের সুদ = (২x × ১০০)/(x × ৮) টাকা 
= ২৫ টাকা 

∴ শতকরা সরল সুদের হার = ২৫ টাকা ।
৬,৯৫৬.
৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড়টি, ৫, ৮, ১৫ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১৩
  2. ১৫
  3. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড়টি, ৫, ৮, ১৫ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
 ৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড় = (৮ + ৯ + ১১ + ১২)/৪
= ১০

ধরি,
অজানা সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৫ + ৮ + ১৫ + ক)/৪ = ১০
⇒ ২৮ + ক = ১০ × ৪
⇒ ২৮ + ক = ৪০
⇒ ক = ৪০ - ২৮
∴ ক = ১২
 
৬,৯৫৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ১৭৯ 
  2. ৩৬১ 
  3. ৩৫৯ 
  4. ৭২১ 
সঠিক উত্তর:
১৭৯ 
উত্তর
সঠিক উত্তর:
১৭৯ 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৩, ৬, ৯, ১২ এবং ১৫ এর ল.সা.গু = ১৮০ 

∴ নির্ণেয় ল.সা.গু = (১৮০ - ১)
= ১৭৯ । 
৬,৯৫৮.
√২ + √২ এর বর্গ কত?
  1. ১২
  2. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: √২ + √২ এর বর্গ কত?

সমাধান:
(√২ + √২)
= (২√২)
= ২ × (√২)
= ৪ × ২
= ৮
৬,৯৫৯.
৫% হার সুদে ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?
  1. ২ টাকা
  2. ৪ টাকা
  3. ৫ টাকা
  4. ৬ টাকা
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার সুদে ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ৮০০,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৫%

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে,
সুদ = Pnr = ৮০০ × ২ × (৫/১০০) = ৮০ টাকা
আবার,
চক্রবৃদ্ধি হারে,
সুদাসল = P(1 + r)n
= ৮০০ × (১ + (৫/১০০))
= ৮০০ × {(১০৫ × ১০৫) / (১০০ × ১০০)} = ৮৮২ টাকা
∴ সুদ = ৮৮২ - ৮০০ = ৮২ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য = ৮২ - ৮০ = ২ টাকা।
৬,৯৬০.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৩০ লিটার
  2. খ) ৪০ লিটার
  3. গ) ৫০ লিটার
  4. ঘ) ১০০ লিটার
সঠিক উত্তর:
খ) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ লিটার
ব্যাখ্যা

দেওয়া আছে,
এসিডঃপানি = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ : ক = ৩ : ৭
⇒ ক = ( ২১ × ৭ )/৩ = ৪৯
∴ পানি মিশ্রিত করতে হবে = ( ৪৯ - ৯ ) = ৪০ লিটার।

৬,৯৬১.
দুইটি সংখ্যার অনুপাত ৬ : ৭ এবং তাদের ল.সা.গু ৩৩৬ হলে, সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?
  1. ক) ৯১
  2. খ) ১০২
  3. গ) ১০৪
  4. ঘ) ১০৬
সঠিক উত্তর:
গ) ১০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৬ : ৭ এবং তাদের ল.সা.গু ৩৩৬ হলে, সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৬ : ৭ 
তাদের ল.সা.গু ৩৩৬

মনে করি,
একটি সংখ্যা ৬ক
অপর সংখ্যা ৭ক
সংখ্যা দুইটির ল.সা.গু = ৪২ক

প্রশ্নমতে,
৪২ক = ৩৩৬
বা, ক = ৩৩৬/৪২
বা, ক = ৮

সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৬ক + ৭ক
= (৬ × ৮) + (৭ × ৮)
= ৪৮ + ৫৬
= ১০৪
৬,৯৬২.
m সংখ্যাক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে m + n সংখ্যার গড় কত?
  1. (mx + ny)/mn
  2. (mx + ny)/(m + n)
  3. (x + y)/mn
  4. (x + y)/(m + n)
সঠিক উত্তর:
(mx + ny)/(m + n)
উত্তর
সঠিক উত্তর:
(mx + ny)/(m + n)
ব্যাখ্যা
প্রশ্ন: m সংখ্যাক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে m + n সংখ্যার গড় কত?

m সংখ্যাক সংখ্যার গড় = x
m সংখ্যক সংখ্যার সমষ্টি = mx

n সংখ্যক সংখ্যার গড় = y
 n সংখ্যক সংখ্যার সমষ্টি = ny

সুতরাং,
(m + n) সংখ্যার গড় = (mx + ny)/m + n
৬,৯৬৩.
ক ও খ আয়ের অনুপাত ৪ : ৩। খ ও গ আয়ের অনুপাত ৫ : ৪। ক এর আয় ১৮০ টাকা হলে, গ এর আয় কত?
  1. ১৩৫ টাকা
  2. ১১২ টাকা
  3. ১০৮ টাকা
  4. ১৫৬ টাকা
সঠিক উত্তর:
১০৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ আয়ের অনুপাত ৪ : ৩। খ ও গ আয়ের অনুপাত ৫ : ৪। ক এর আয় ১৮০ টাকা হলে, গ এর আয় কত?

সমাধান:
ক : খ = ৪ : ৩ = ২০ : ১৫ [ ৫ দ্বারা গুণ করে ]
খ : গ = ৫ : ৪ = ১৫ : ১২ [ ৩ দ্বারা গুণ করে ]
∴ ক : খ : গ = ২০ : ১৫ : ১২

ক এর আয় ২০ টাকা হলে গ এর আয় ১২ টাকা
∴ ক এর আয় ১৮০ টাকা হলে গ এর আয় (১২ × ১৮০)/২০
= ১০৮ টাকা
৬,৯৬৪.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৪/৯
  3. ১৪/২৭
  4. ৩৩/৬৭
সঠিক উত্তর:
১৪/২৭
উত্তর
সঠিক উত্তর:
১৪/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪৪
১৪/২৭ = ০.৫১৮
৩৩/৬৭ = ০.৪৯২

সুতরাং, ১৪/২৭ সংখ্যাটি বৃহত্তম।
৬,৯৬৫.
কোন সংখ্যার ৩০% এর ১৫% যদি ৫৪ এর সমান হয় তবে সংখ্যাটি কত?
  1. ক) ৬০০
  2. খ) ৮০০
  3. গ) ১০০০
  4. ঘ) ১২০০
সঠিক উত্তর:
ঘ) ১২০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি a
∴ a × (৩০/১০০) × (১৫/১০০) = ৫৪
বা, a = ৫৪ × {(১০০×১০০)/(৩০×১৫)}
= ১২০০

৬,৯৬৬.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১৬ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৮ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ১২ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১৮ মিনিটে ও ২৪ মিনিটে
  2. ২৪ মিনিটে ও ২০ মিনিটে
  3. ৪৮ মিনিটে ও ২৪ মিনিটে
  4. ২৮ মিনিটে ও ১৮ মিনিটে
সঠিক উত্তর:
৪৮ মিনিটে ও ২৪ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
৪৮ মিনিটে ও ২৪ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১৬ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৮ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ১২ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
দুটি নল একত্রে,
১৬ মিনিটে পূর্ণ করে ১টি চৌবাচ্চা
∴ ৮ মিনিটে পূর্ণ করে = {(৮/১৬) × ১} অংশ
= ১/২ অংশ

∴ চৌবাচ্চাটির খালি থাকে = ১ - (১/২) অংশ
= ১/২ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
১/২ অংশ পূর্ণ হয় ১২ মিনিটে
১ বা (সম্পূর্ণ) অংশ পূর্ণ হয়= (১২ × ২) মিনিটে
= ২৪ মিনিটে

আবার দ্বিতীয় নল দ্বারা,
১২ মিনিটে পূর্ণ হয় = ১/২ অংশ
∴ ৮ মিনিটে পূর্ণ হয় = (১×৮)/(২ × ১২)
= ১/৩ অংশ

প্রথম নল দ্বারা ৮ মিনিটে পূর্ণ হয় = (১/২) - (১/৩) অংশ
= (৩-২)/৬ অংশ
= ১/৬ অংশ

প্রথম নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় = ৮ মিনিটে
∴ ১ বা (সম্পূর্ণ) অংশ পূর্ণ হয় = (৮ × ৬) মিনিটে
= ৪৮ মিনিটে
৬,৯৬৭.
৬০ লিটার এসিড ও ক্ষারের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার ক্ষার যোগ করলে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৪০ লিটার
  2. খ) ২০ লিটার
  3. গ) ৮১ লিটার
  4. ঘ) ৮০ লিটার
সঠিক উত্তর:
ঘ) ৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার এসিড ও ক্ষারের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার ক্ষার যোগ করলে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও ক্ষারের অনুপাত ৭ : ৩।
এসিডের পরিমাণ = ৬০ × (৭/১০) লিটার = ৪২ লিটার
ক্ষারের পরিমাণ = ৬০ × (৩/১০) লিটার = ১৮ লিটার

ধরি, ক পরিমাণ ক্ষার যোগ করতে হবে

প্রশ্নমতে,
৪২/(১৮ + ক) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৪০
∴ ক = ৮০

অতএব, ৮০ লিটার ক্ষার মেশাতে হবে।
৬,৯৬৮.
একটি খেলনা ৩৬০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হলো। খেলনাটির ক্রয়মূল্য কত?
  1. ৬৪০ টাকা
  2. ৫৬০ টাকা
  3. ৪৮০ টাকা
  4. ৫২০ টাকা
সঠিক উত্তর:
৪৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খেলনা ৩৬০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হলো। খেলনাটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
২৫% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা হলে ক্রয়মূল্য = (৩৬০ × ১০০)/৭৫ টাকা
= ৪৮০ টাকা
৬,৯৬৯.
একটি শার্ট ৫১০ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। শার্টটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৪৪৩.৫ টাকা
  3. গ) ৬০০ টাকা
  4. ঘ) ৬৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০০ টাকা
ব্যাখ্যা
১৫% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা
বিক্রয়মূল্য ৮৫ টাকায় ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫১০ টাকায় ক্রয়মূল্য (১০০ × ৫১০)/৮৫ টাকা = ৬০০ টাকা
৬,৯৭০.
একটি গ্রামে ৫০০০ জন বাসিন্দা আছে। এদের মধ্যে ৭২% কৃষিকাজের সাথে জড়িত। গ্রামে কতজন বাসিন্দা কৃষিকাজের সাথে জড়িত নয়?
  1. ১২০০ জন
  2. ১৪০০ জন
  3. ১৩৫০ জন
  4. ১৬৫০ জন
সঠিক উত্তর:
১৪০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রামে ৫০০০ জন বাসিন্দা আছে। এদের মধ্যে ৭২% কৃষিকাজের সাথে জড়িত। গ্রামে কতজন বাসিন্দা কৃষিকাজের সাথে জড়িত নয়?

সমাধান:
মোট বাসিন্দা = ৫০০০ জন
কৃষিকাজে জড়িত = ৭২%
∴ কৃষিকাজে জড়িত আছে = ৫০০০ এর ৭২%
= ৫০০০ × (৭২/১০০)
= ৩৬০০ জন

∴ কৃষিকাজে জড়িত নয় = ৫০০০ − ৩৬০০ = ১৪০০ জন

৬,৯৭১.
কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো? 
  1. ক) ৯ দিন
  2. খ) ১০ দিন
  3. গ) ১২ দিন
  4. ঘ) ১৮ দিন
সঠিক উত্তর:
ক) ৯ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো?

সমাধান:
৯ জন অনুপস্থিত থাকায় সময় লাগে ৩৬ দিন অর্থাৎ দ্বিগুণ। 
সুতরাং ১৮ দিনে শেষ করতে শ্রমিক লাগে = (৯ × ২) জন = ১৮ জন

∴ ১৮ জনে করে = ১৮ দিনে
∴ ১ জনে করে = ১৮ × ১৮ দিনে 
∴ ৩৬ জনে করে = (১৮ × ১৮)/৩৬ দিনে 
= ৯ দিনে

∴ কাজটি সম্পন্ন হতে সময় লাগতো = ৯ দিন।
৬,৯৭২.
২ : ৩ এবং ৫ : ৭ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ক) ৭ : ১০
  2. খ) ১৪ : ১৫
  3. গ) ১০ : ২১
  4. ঘ) ২১ : ১০
সঠিক উত্তর:
গ) ১০ : ২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ : ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ২ : ৩ এবং ৫ : ৭ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

২ : ৩ এবং ৫ : ৭ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (২ × ৫) : (৩ × ৭) = ১০ : ২১।
৬,৯৭৩.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৫ ঘণ্টায় ৩৫ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৫ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৩ কি.মি./ঘণ্টা
  3. ২.২ কি.মি./ঘণ্টা
  4. ১ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৫ ঘণ্টায় ৩৫ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৫ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় নৌকা যায় = ৩৫ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ৩৫/৫ = ৭ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৭ কি.মি.
নৌকার বেগ = ৫ কি.মি.

∴ স্রোতের বেগ = ৭ - ৫ = ২ কি.মি./ঘণ্টা
৬,৯৭৪.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-

সমাধান: 
নিয়ম-১ঃ
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩
৭২ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (২ + ১) = ১২টি

নিয়ম-২ঃ
৭২ = ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯
  
৭২ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪,৩৬, ৭২
=১২ টি।
৬,৯৭৫.
৪০ জন পুরুষ একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ৪০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ২০ জন 
  2. ২৫ জন 
  3. ৩০ জন 
  4. ৪০ জন
সঠিক উত্তর:
৩০ জন 
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ জন পুরুষ একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ৪০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
৩০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ৪০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ৪০ × ৩০ জন 
∴ ৪০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (৪০ × ৩০)/৪০ জন 
= ৩০ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ৩০ জন।

৬,৯৭৬.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে?
  1. ৩৯
  2. ৪০
  3. ৪১
  4. ৪২
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
১২ - ৫ = ৭; ১৬ - ৯ = ৭
এখন,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
∴ ১২, ১৬ এর লসাগু = ২ × ২ × ৩ × ২ × ২ = ৪৮
সুতরাং, নির্ণেয় সংখ্যা = ৪৮ - ৭ = ৪১
৬,৯৭৭.
একটি ট্রেন 15 মিটার/সেকেন্ড বেগে 200 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. 150 মিটার
  2. 175 মিটার
  3. 200 মিটার
  4. 125 মিটার
সঠিক উত্তর:
175 মিটার
উত্তর
সঠিক উত্তর:
175 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন 15 মিটার/সেকেন্ড বেগে 200 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
এখানে ট্রেনের বেগ = 15 মিটার/সেকেন্ড
সময় = 25 সেকেন্ড

মোট দূরত্ব = বেগ × সময়
= 15 × 25
= 375 মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = মোট দূরত্ব - সেতুর দৈর্ঘ্য
= 375 - 200
= 175 মিটার

অতএব, ট্রেনের দৈর্ঘ্য 175 মিটার।
৬,৯৭৮.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু 
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু. = ৬ 

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
৬,৯৭৯.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৫ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৫ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = a
ছোট সংখ্যাটি = a - 1

প্রশ্নমতে, 
a2 - (a - 1)2 = 15
⇒ a2 - (a2 - 2a + 1) = 15
⇒ a2 - a2 + 2a - 1 = 15
⇒ 2a = 16
∴ a = 8

∴ বড় সংখ্যাটি a = 8
∴ ছোট সংখ্যাটি = a - 1 = (8 - 1) = 7

∴ সংখ্যাদ্বয়ের যোগফল = 8 + 7 = 15
৬,৯৮০.
বার্ষিক ১২% হারে ২৪০০ টাকার ৭ মাসের সরল সুদ কত?
  1. ১১৮ টাকা
  2. ১২৭ টাকা
  3. ১৪৮ টাকা
  4. ১৬৮ টাকা
সঠিক উত্তর:
১৬৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১২% হারে ২৪০০ টাকার ৭ মাসের সরল সুদ কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ২৪০০ টাকা
সময়, n = ৭/১২ বছর
মুনাফার হার, r = ১২/১০০ = ৩/২৫
সরল সুদ, I = ?

আমরা জানি,
I = Pnr
= ২৪০০ × (৭/১২) × (৩/২৫)
= ১৬৮ টাকা

৬,৯৮১.
১ থেকে ১০০ পর্যন্ত যেসকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের গড় কত?
  1. ৫১
  2. ৫৩
  3. ৫৫
  4. ৫৭
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত যেসকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের গড় কত?

সমাধান:
একক স্থানে ৯ আছে এমন মৌলিক সংখ্যার সমষ্টি = ১৯ + ২৯ + ৫৯ + ৭৯ + ৮৯ = ২৭৫
তাদের গড় = ২৭৫/৫ 
= ৫৫
৬,৯৮২.
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে ও ১৫ ফুট পানির ওপরে আছে । খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৬০ ফুট
  2. খ) ৮০ ফুট
  3. গ) ৯০ ফুট
  4. ঘ) ৯৬ ফুট
সঠিক উত্তর:
গ) ৯০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে ও ১৫ ফুট পানির ওপরে আছে । খুঁটির দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে আছে।
পানির ওপরে আছে = ১ - (১/২) - (১/৩)
= ১ - ৫/৬
= ১/৬

প্রশ্নমতে,
১/৬ অংশ = ১৫
সম্পূর্ণ অংশ = ১৫ × ৬
= ৯০ ফুট
৬,৯৮৩.
কোনো বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একত্রে যাত্রা শুরু করার একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ৭ কি.মি., ১৪ কি.মি., ২১ কি.মি. ও ৩৫ কি.মি. পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে?
  1. ২১০ কি.মি.
  2. ৪৮০ কি.মি.
  3. ১৮০ কি.মি.
  4. ১৫৩ কি.মি.
সঠিক উত্তর:
২১০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২১০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একত্রে যাত্রা শুরু করার একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ৭ কি.মি., ১৪ কি.মি., ২১ কি.মি. ও ৩৫ কি.মি. পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে?

সমাধান:
৭, ১৪, ২১ ও ৩৫ এর ল.সা.গু.র সমান দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে।

এখন,
৭  = ১ × ৭ 
১৪ = ২ × ৭
২১ =  ৭ × ৩
৩৫ = ৫ × ৭

৭, ১৪, ২১ ও ৩৫ এর ল.সা.গু. = ৩ × ৫ × ৭ × ২  = ২১০ 

অর্থাৎ বাস চারটি পুনরায় একত্রে মিলিত হবে = ২১০ কি.মি. দূরত্ব অতিক্রম করার পর।

৬,৯৮৪.
১২টি কলমের মূল্য ৮টি খাতার মূল্যের সমান। যদি ১টি কলমের দাম ২০ টাকা হয়, তবে ৫টি খাতার দাম কত?
  1. ১৬০ টাকা
  2. ১৫০ টাকা
  3. ১৮০ টাকা
  4. ১৪০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি কলমের মূল্য ৮টি খাতার মূল্যের সমান। যদি ১টি কলমের দাম ২০ টাকা হয়, তবে ৫টি খাতার দাম কত?

সমাধান:
১টি কলম = ২০ টাকা
∴ ১২টি কলম = ১২ × ২০ = ২৪০ টাকা

প্রশ্নানুসারে,
১২টি কলম = ৮টি খাতা
⇒ ৮টি  = ২৪০ টাকা
∴ ১টি খাতা = ২৪০/৮ = ৩০ টাকা

সুতরাং, ৫টি খাতার দাম = (৩০ × ৫) = ১৫০ টাকা।
৬,৯৮৫.
নিচের কোন ভগ্নাংশটি ছোট?
  1. ক) ৩/৭
  2. খ) ৭/১১
  3. গ) ১১/২৯
  4. ঘ) ১/৩
সঠিক উত্তর:
ঘ) ১/৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৩
ব্যাখ্যা
• ৩/৭ = ০.৪৩
• ৭/১১ = ০.৬৪
• ১১/২৯ = ০.৩৮
• ১/৩ = ০.৩৩
৬,৯৮৬.
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৫। বড় সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২১
  3. ২২
  4. ২৩
সঠিক উত্তর:
২৩
উত্তর
সঠিক উত্তর:
২৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৫। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৪৫
⇒ ক + ২ক + ১ - ক = ৪৫
⇒ ২ক = ৪৫ - ১
⇒ ২ক = ৪৪
⇒ ক = ৪৪/২
∴ ক = ২২
অতএব, বড় সংখ্যাটি = ২২ + ১ = ২৩
৬,৯৮৭.
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ৫০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
  1. ২৪ টি
  2. ২৫ টি
  3. ২৬ টি
  4. ২৭ টি
সঠিক উত্তর:
২৬ টি
উত্তর
সঠিক উত্তর:
২৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ৫০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

সমাধান:
আমরা জানি,
১ গজ = ৩ ফুট 
৫০ গজ = ৫০ × ৩ = ১৫০ ফুট

∴ মোট বৃক্ষের চারা রোপণ করা যাবে = (১৫০/৬) + ১ টি 
= ২৬ টি
৬,৯৮৮.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ৩ মিটার পানির ওপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৮ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১০ মিটার
সঠিক উত্তর:
ক) ১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮ মিটার
ব্যাখ্যা

ধরি, খুটির দৈর্ঘ্য x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির উপরে আছে (১/২ + ১/৩)x অংশ = (৫/৬)x অংশ।
এবং পানির উপরে আছে (১ - ৫/৬)x = x/৬ অংশ।
প্রশ্নমতে,
x/৬ = ৩
∴ x = ১৮

৬,৯৮৯.
√(- 2) × √(- 18) এর মান কত?
  1. 6
  2. 36
  3. - 6
  4. - 6i
সঠিক উত্তর:
- 6
উত্তর
সঠিক উত্তর:
- 6
ব্যাখ্যা

প্রশ্ন: √(- 2) × √(- 18) এর মান কত?

সমাধান:
√(- 2) × √(- 18)
= √(- 1 × 2) × √(- 1 × 18)
= (√(- 1) × √2) × (√(- 1) × √18)
= i√2 × i√18   ; [যেহেতু √(- 1) = i]
= i2 × √(2 × 18)
= (- 1) × √36    ; [যেহেতু i2 = - 1]
= (- 1) × 6
= - 6

৬,৯৯০.
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-
  1. ৪ : ৭
  2. ২ : ৩
  3. ২ : ৭
  4. ৯ : ১৪
সঠিক উত্তর:
৯ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-

সমাধান: 
করিম : রহিম = ৩ : ৪ = ৯ : ১২
রহিম : মোহন = ৬ : ৭ = ১২ : ১৪ 

করিম ও মোহনের নম্বরের অনুপাত = ৯ : ১৪
৬,৯৯১.
একটি ট্রেন ৪ সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট এবং ১৫ সেকেন্ডে একটি ২৭৫ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১০৫ মিটার
  2. খ) ১০০ মিটার
  3. গ) ৯৫ মিটার
  4. ঘ) ১১০ মিটার
সঠিক উত্তর:
খ) ১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪ সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট এবং ১৫ সেকেন্ডে একটি ২৭৫ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
ট্রেনের দৈর্ঘ্য ক মিটার 

এখন,
(ক + ২৭৫)/১৫ = ক/৪
বা, ১৫ক = ৪ক + ১১০০ 
বা, ১১ক = ১১০০
∴ ক = ১০০ 

∴ ট্রেনের দৈর্ঘ্য ১০০ মিটার 
৬,৯৯২.
x4 - 625 ও x2 + 3x - 10 রাশি দুইটির গসাগু কত?
  1. ক) x + 2
  2. খ) x - 5
  3. গ) x + 5
  4. ঘ) (x - 2)(x4 - 625)
সঠিক উত্তর:
গ) x + 5
উত্তর
সঠিক উত্তর:
গ) x + 5
ব্যাখ্যা
১ম রাশি = x4 - 625
= (x2)2 - 252
= (x2 + 25)(x2 - 25)
= (x2 + 25)(x2 - 52)
= (x2 + 25)(x + 5)(x - 5)

২য় রাশি = x2 + 3x - 10
= x2 + 5x - 2x - 10
= x(x + 5) - 2(x + 5)
= (x + 5)(x - 2)

x4 - 625 ও x2 + 3x - 10 রাশি দুইটির গসাগু = x + 5
৬,৯৯৩.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক-চতুর্থাংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ৪ : ১
  2. ৫ : ৩
  3. ৩ : ৪
  4. ২ : ৭
সঠিক উত্তর:
৫ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক-চতুর্থাংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যাটি = খ

প্রশ্নমতে,
ক - খ = (ক + খ)/৪
⇒ ৪ক - ৪খ = ক + খ
⇒ ৪ক - ক = খ + ৪খ
⇒ ৩ক = ৫খ
⇒ ক/খ = ৫/৩
∴ ক : খ = ৫ : ৩
৬,৯৯৪.
কোন সংখ্যার ২০% সমান ১৬ 
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ১৬০
সঠিক উত্তর:
গ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২০% সমান ১৬ 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
x এর ২০% = ১৬
২০x /১০০ = ১৬
x/৫ = ১৬
x = ১৬ × ৫
x  = ৮০
৬,৯৯৫.
নিচের কোনটি সঠিক?
  1. ক) সকল পূর্ণ সংখ্যা মুলদ সংখ্যা
  2. খ) সকল পূর্ণ বর্গ সংখ্যা বর্গমুলদ সংখ্যা
  3. গ) সকল পূর্ণ ঘন সংখ্যা ঘন মুলদ সংখ্যা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬,৯৯৬.
সুদের হার ৮% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭২ টাকা কমে যায়। তার মূলধন কত?
  1. ক) ৪৮০ টাকা
  2. খ) ৬২০ টাকা
  3. গ) ৮৭০ টাকা
  4. ঘ) ১০০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৪৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৮০ টাকা
ব্যাখ্যা

ধরি,
মূলধন P টাকা।
∴ ৮% সুদে ৫ বছরে P টাকার মোট সুদ = ৪০P/১০০ টাকা।
= ৪P/১০ টাকা
আবার,
৫% সুদে ৫ বছরে P টাকার মোট সুদ = ২৫P/১০০ টাকা।
= P/৪ টাকা।

শর্তমতে,
৪P/১০ - P/৪ = ৭২
⇒ (৮P - ৫P)/২0 = ৭২
⇒ ৩P = ১৪৪০
⇒ P = ৪৮০

৬,৯৯৭.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ২৬৩
  2. ২৩৩
  3. ২৫৩
  4. ২৪১
সঠিক উত্তর:
২৫৩
উত্তর
সঠিক উত্তর:
২৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা তাদের কে মৌলিক সংখ্যা বলে।

২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে : 
২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩।
২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
২৫৩ = ১১ × ২৩
৬,৯৯৮.
শতকরা বলতে বুঝায়?
  1. ক) একটি সম্পূর্ণ সংখ্যা
  2. খ) একটি ভগ্নাংশ যার হর ১০০
  3. গ) একটি ভগ্নাংশ যার হর ১ এবং লব ১০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) একটি ভগ্নাংশ যার হর ১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি ভগ্নাংশ যার হর ১০০
ব্যাখ্যা
শতকরা বলতে বুঝায় এমন একটি ভগ্নাংশ যার হর ১০০
যেমন - ৫ শতাংশ = ৫/১০০
৬,৯৯৯.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হয় ঐ সংখ্যাটি । সংখ্যাটি কত? 
  1. ৭০
  2. ৭৫
  3. ৮০
  4. ৯০
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হয় ঐ সংখ্যাটি । সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ৪০% + ৪২ = ক 
বা, ক × (৪০/১০০) + ৪২ = ক
বা, (২ক/৫) + ৪২ = ক 
বা, ৪২ = ক - (২ক/৫)
বা, ৪২ = (৫ক - ২ক)/৫
বা, ৪২ = ৩ক/৫
বা, ৩ক = (৪২ × ৫)
বা, ক = (৪২ × ৫)/৩
⸫ ক  = ৭০

∴ সংখ্যাটি = ৭০  । 
৭,০০০.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৫
  2. খ) ৬/১৫
  3. গ) ২/২০
  4. ঘ) ১/৫০
সঠিক উত্তর:
ঘ) ১/৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৫০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৫  = ০.৬
৬/১৫ = ০.৪
২/২০ = ০.১
১/৫০ = ০.০২