বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৫৬ / ১৬৯ · ৫,৫০১৫,৬০০ / ১৬,৯৯১

৫,৫০১.
১/৯, ১৩/৯৭, ৫/৫১ ও ৯/৭৩ এদের মধ্যে কোন ভগ্নাংশ বড়?
  1. ১/৯
  2. ১৩/৯৭
  3. ৫/৫১
  4. ৯/৭৩
সঠিক উত্তর:
১৩/৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৩/৯৭
ব্যাখ্যা
১/৯ → ১৩/৯৭ ⇒ ৯৭ < ১১৭ তাই ১/৯ ও ১৩/৯৭ এদের মধ্যে ১৩/৯৭ বড়।
 ১৩/৯৭ → ৫/৫১ ⇒ ৬৬৩ > ৪৮৫ তাই ১৩/৯৭ ও ৫/৫১ এদের মধ্যে ১৩/৯৭ বড়।
১৩/৯৭ → ৯/৭৩ ⇒ ৯৪৯ > ৮৭৩ তাই ১৩/৯৭ ও ৯/৭৩ এদের মধ্যে ১৩/৯৭ বড়।
৫,৫০২.
৮০ এর ৭৫% এর ২৫% = কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. ২৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ এর ৭৫% এর ২৫% = কত? 

সমাধান:
৮০ এর ৭৫% এর ২৫%
= ৮০ × (৭৫/১০০) × (২৫/১০০)
= ৮০ × (৩/৪) × (১/৪)
= ১৫
৫,৫০৩.
পিতা ও পুত্রের বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর। মাতার বয়স কত?
  1. ৩৩ বছর 
  2. ৩৪ বছর 
  3. ৩৭ বছর 
  4. ৩২ বছর 
সঠিক উত্তর:
৩৩ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩৩ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের গড় ৪২ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর। মাতার বয়স কত?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের গড় ৪২ বছর
পিতা ও পুত্রের মোট বয়স (৪২ × ২) বছর = ৮৪ বছর 

পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৯ বছর
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স= (৩৯ × ৩) বছর
= ১১৭ বছর

∴ পুত্রের বয়স = (১১৭ - ৮৪) = ৩৩ বছর
৫,৫০৪.
কোন শ্রেণীতে ১০ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৬ ঞ্চি। এর মধ্যে ৯ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হলে ১০ম ছাত্রের উচ্চতা কত?
  1. ৫ ফুট ৭ ইঞ্চি
  2. ৬ ফুট ৩ ইঞ্চি
  3. ৬ ফুট ৫ ইঞ্চি
  4. ৬ ফুট
সঠিক উত্তর:
৬ ফুট ৩ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
৬ ফুট ৩ ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শ্রেণীতে ১০ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এর মধ্যে ৯ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হলে ১০ম ছাত্রের উচ্চতা কত?

সমাধান: 
আমরা জানি,
১ ফুট = ১২ ইঞ্চি

সুতরাং,
৫ ফুট ৬ ইঞ্চি = (৫ × ১২) + ৬ = ৬৬ ইঞ্চি
এবং, ৫ ফুট ৫ ইঞ্চি = (৫ × ১২) + ৫ = ৬৫ ইঞ্চি

এখন, 
১০ জন ছাত্রের গড় উচ্চতা = ৬৬ ইঞ্চি
∴ ১০ জন ছাত্রের মোট উচ্চতা = ৬৬ × ১০ = ৬৬০ ইঞ্চি

আবার, 
৯ জন ছাত্রের গড় উচ্চতা = ৬৫ ইঞ্চি
∴ ৯ জন ছাত্রের মোট উচ্চতা = ৬৫ × ৯ = ৫৮৫ ইঞ্চি

∴ ১০ম ছাত্রের উচ্চতা = ৬৬০ - ৫৮৫ = ৭৫ ইঞ্চি
 = ৬ ফুট ৩ ইঞ্চি

সুতরাং, ১০ম ছাত্রের উচ্চতা = ৬ ফুট ৩ ইঞ্চি

৫,৫০৫.
সামিয়ার বয়স রিপার বয়সের ৪ গুণ। রিপার বর্তমান বয়স ৪ বছর। যখন সামিয়ার বয়স রিপার বয়সের দ্বিগুণ হবে তখন সামিয়ার বয়স কত বছর হবে? 
  1. ২৪ বছর
  2. ৩৬ বছর
  3. ৪২ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সামিয়ার বয়স রিপার বয়সের ৪ গুণ। রিপার বর্তমান বয়স ৪ বছর। যখন সামিয়ার বয়স রিপার বয়সের দ্বিগুণ হবে তখন সামিয়ার বয়স কত বছর হবে? 

সমাধান:
দেওয়া আছে ,
রিপার বর্তমান বয়স = ৪ বছর
তাহলে,
সামিয়ার বর্তমান বয়স = (৪ × ৪) বছর
= ১৬ বছর
ধরি,
ক বছর পর সামিয়ার বয়স রিপার বয়সের দ্বিগুণ হবে।
 ১৬ + ক = ২(৪ + ক)
⇒ ১৬ + ক = ৮ + ২ক
⇒ ২ক - ক = ১৬ - ৮
∴ ক = ৮

সুতরাং, তখন সামিয়ার বয়স হবে = (১৬ + ৮) বছর
= ২৪ বছর
৫,৫০৬.
৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৫০০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

সমাধান:
২০% লাভে,
১২০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ৪৮০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (৪৮০০ × ১০০)/১২০ = ৪০০০টাকা

২০% ক্ষতিতে,
৮০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ৪৮০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য (৪৮০০ × ১০০)/৮০ = ৬০০০ টাকা

মোট ক্রয়মূল্য ৪০০০ + ৬০০০ = ১০০০০টাকা
বিক্রয়মূল্য ৪৮০০ + ৪৮০০ = ৯৬০০ টাকা
∴ লোকসান = ১০০০০ - ৯৬০০ টাকা
= ৪০০ টাকা
৫,৫০৭.
একটি ট্রেন ৮০০ মিটার ও ৪০০ মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করতে যথাক্রমে ৯০ সেকেন্ড ও ৫০ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১০০ মিটার
  2. ৩০০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৫০০ মিটার
সঠিক উত্তর:
১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৮০০ মিটার ও ৪০০ মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করতে যথাক্রমে ৯০ সেকেন্ড ও ৫০ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
৯০ সেকেন্ডে অতিক্রম করে = ৮০০ + ট্রেনের দৈর্ঘ্য
৫০ সেকেন্ডে অতিক্রম করে = ৪০০ + ট্রেনের দৈর্ঘ্য

∴ (৯০ - ৫০) = ৪০ সেকেন্ডে অতিক্রম করে = (৮০০ + ট্রেনের দৈর্ঘ্য) - (৪০০ + ট্রেনের দৈর্ঘ্য) = ৪০০ মিটার 

∴ বেগ = ৪০০/৪০ = ১০ মিটার/সেকেন্ড

∴ ৫০ সেকেন্ড অতিক্রম করে = ৫০ × ১০ = ৫০০ মিটার

প্রশ্নমতে,
৪০০ + ট্রেনের দৈর্ঘ্য = ৫০০
∴ ট্রেনের দৈর্ঘ্য = ১০০ মিটার

৫,৫০৮.
একটি সংখ্যা ৬৬০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৬৭০
  2. ৬৯০
  3. ৭১০
  4. ৭৩০
সঠিক উত্তর:
৬৯০
উত্তর
সঠিক উত্তর:
৬৯০
ব্যাখ্যা

নির্ণেয় সংখ্যাটি হবে ৬৬০ থেকে ৭২০ এর মধ্যবর্তী সংখ্যা অর্থাৎ তাদের গড়।
সুতরাং গড় = (৬৬০ + ৭২০) / ২
= ১৩৮০ / ২
= ৬৯০

৫,৫০৯.
তিনটি সংখ্যার অনুপাত ১/২ : ২/৩ : ৩/৪ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ৩৬৩ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৭২৪
  2. ৭২৫
  3. ৭২৬
  4. ৭২৭
সঠিক উত্তর:
৭২৬
উত্তর
সঠিক উত্তর:
৭২৬
ব্যাখ্যা

সংখ্যা তিনটির অনুপাত = ১/২ : ২/৩ : ৩/৪
= ৬ : ৮ : ৯ [১২ দ্বারা গুণ করে]
ধরি,
সংখ্যা তিনটি ৬a, ৮a, ৯a
∴ ৯a - ৬a
= ৩a

প্রশ্নমতে,
৩a = ৩৬৩
∴ a = ১২১
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = ৬a
= ৬ × ১২১
= ৭২৬

৫,৫১০.
একটি ট্রেন ৫০ সেকেন্ডে একটি ৩২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪০ সেকেন্ডে ২২০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ২৫০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ১৯০ মিটার
  4. ২২০ মিটার
সঠিক উত্তর:
১৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৫০ সেকেন্ডে একটি ৩২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪০ সেকেন্ডে ২২০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ৩২০)/৫০ = (ক + ২২০)/৪০
⇒ ৪০(ক + ৩২০) = ৫০(ক + ২২০)
⇒ ৪০ক + ১২৮০০ = ৫০ক + ১১০০০
⇒ ৫০ক - ৪০ক = ১২৮০০ - ১১০০০
⇒ ১০ক = ১৮০০
⇒ ক = ১৮০০/১০ 
∴ ক = ১৮০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার।

৫,৫১১.
যদি a ও b দুইটি জোড় সংখ্যা হয়,তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা?
  1. ক) ab+1
  2. খ) a/b+1
  3. গ) a+a/b
  4. ঘ) a+b
সঠিক উত্তর:
ক) ab+1
উত্তর
সঠিক উত্তর:
ক) ab+1
ব্যাখ্যা
আমরা জানি, দুইটি জোড় সংখ্যার গুণফলও জোড় সংখ্যা। তাই এর পরের সংখ্যাটি অর্থাৎ ab+1 হবে বিজোড় সংখ্যা।
৫,৫১২.
নিম্নোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৬
  3. গ) ৭/৯
  4. ঘ) ১১/১৮
সঠিক উত্তর:
ঘ) ১১/১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ?

সমাধান:

৩/৪ = ০.৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৭
১১/১৮ = ০.৬১
৫,৫১৩.
রায়তুল ও জাহিদ একত্রে একটি কাজ ১৫ দিনে করতে পারে। জাহিদ একা কাজটি ৩০ দিনে করতে পারে। রায়তুল একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ৪০ দিনে
  2. ৩০ দিনে
  3. ৩৬ দিনে
  4. ৪২ দিনে
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: রায়তুল ও জাহিদ একত্রে একটি কাজ ১৫ দিনে করতে পারে। জাহিদ একা কাজটি ৩০ দিনে করতে পারে। রায়তুল একা কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
রায়তুল ও জাহিদ একত্রে ১৫ দিনে করতে পারে = ১ টি কাজ
রায়তুল ও জাহিদ একত্রে ১ দিনে করতে পারে কাজের = ১/১৫ অংশ

জাহিদ একা ৩০ দিনে করতে পারে = ১ টি কাজ
জাহিদ একা ১ দিনে করতে পারে কাজটির = ১/৩০ অংশ

∴ রায়তুল একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১৫) - (১/৩০) অংশ
= (২ - ১)/৩০ অংশ
= ১/৩০ অংশ

∴ রায়তুল একা ১/৩০ অংশ করতে পারে = ১ দিনে
∴ রায়তুল একা সম্পূর্ণ অংশ করতে পারে = ৩০ দিনে

৫,৫১৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১৬, ২০ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৭ অবশিষ্ট থাকবে-
  1. ৭৩
  2. ৮০
  3. ৮৭
  4. ৯২
সঠিক উত্তর:
৮৭
উত্তর
সঠিক উত্তর:
৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১৬, ২০ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৭ অবশিষ্ট থাকবে-

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৮, ১৬, ২০ এর ল.সা.গু থেকে ৭ বেশি

৮, ১৬, ২০ এর ল.সা.গু = ৮০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৮০ + ৭ = ৮৭
৫,৫১৫.
x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
  1. ক) x+y+1
  2. খ) xy
  3. গ) xy+2
  4. ঘ) x+y
সঠিক উত্তর:
ঘ) x+y
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x+y
ব্যাখ্যা
যে কোন দুইটি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা হবে। যেমন, 1 + 3 = 4
তাই x + y জোড় সংখ্যা হবে।
৫,৫১৬.
নিচের কোন সংখ্যাটি √5 এবং √7 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনটি?
  1. 5/2
  2. 13/5
  3. 12/5
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি √5 এবং √7 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?

সমাধান: 
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।

- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।

এখানে,
√5 = 2.236067.....
√7 = 2.645751......

√5 এবং √7 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা =2.4, 2.5, 2.6 ইত্যাদি
  = 12/5, 5/2, 13/5 ইত্যাদি
৫,৫১৭.
৩৫ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
  1. ক) ৮ লিটার
  2. খ) ১০ লিটার
  3. গ) ১২ লিটার
  4. ঘ) ১৫ লিটার
সঠিক উত্তর:
খ) ১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ লিটার
ব্যাখ্যা

পেট্রোল ∶ অকটেন = ৪ ∶ ৩
∴ পেট্রোলের পরিমাণ = ৪/(৪+৩) X ৩৫ = ২০ লিটার।
অকটেনের পরিমাণ = ৩/(৪+৩) X ৩৫ = ১৫ লিটার।
নতুন মিশ্রণে,
পেট্রোল ∶ অকটেন = ৪ ∶ ৫
= (৪ X ৫) ∶ (৫ X ৫)
= ২০ ∶ ২৫
∴ অকটেন মিশাতে হবে = ২৫ - ১৫ = ১০ লিটার।

৫,৫১৮.
একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৬ কি.মি./ ঘণ্টা
  2. ৪৮ কি.মি./ ঘণ্টা
  3. ৪৪ কি.মি./ ঘণ্টা
  4. ৪২ কি.মি./ ঘণ্টা
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৪০ × ৬০)}/(৪০ + ৬০)
= ৪৮০০/১০০
= ৪৮ কি.মি./ ঘণ্টা
৫,৫১৯.
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬৭ সে. মি. । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত
  1. ১৮.৭৬ সে.মি.
  2. ২০.২৩ সে.মি.
  3. ১৯.৪৩ সে.মি.
  4. ১৮.৪৫ সে.মি.
সঠিক উত্তর:
১৯.৪৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৯.৪৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬৭ সে. মি. । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত

সমাধান:
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট ২৯ দিন ছিল (কারণ ২০১৬ সাল ছিল অধিবর্ষ বছর)।

প্রতিদিনের গড় বৃষ্টিপাত ছিল ০.৬৭ সেন্টিমিটার।

এখন,
মোট বৃষ্টিপাত = ০.৬৭ সে.মি. × ২৯ দিন =১৯.৪৩ সে.মি.

∴ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৯.৪৩ সেন্টিমিটার।
৫,৫২০.
পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে, শেষ ৫টির যোগফল কত?
  1. ৫৮৫
  2. ৫৮০
  3. ৫৭৫
  4. ৫৭০
সঠিক উত্তর:
৫৮৫
উত্তর
সঠিক উত্তর:
৫৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে, শেষ ৫টির যোগফল কত?

সমাধান:
ধরি,
পরপর ১০টি সংখ্যা = ক - ৪, ক - ৩, ক - ২, ক - ১, ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪, ক + ৫

১ম ৫টি সংখ্যার যোগফল = ক - ৪ + ক - ৩ + ক - ২ + ক - ১ + ক = ৫ক - ১০
শেষ ৫টি সংখ্যার যোগফল = ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ + ক + ৫ = ৫ক + ১৫

প্রশ্নমতে,
৫ক - ১০ = ৫৬০
⇒ ৫ক = ৫৭০
∴ ক = ১১৪

∴ শেষ ৫টি সংখ্যার যোগফল = ৫ × ১১৪ + ১৫
= ৫৭০ + ১৫
= ৫৮৫
৫,৫২১.
কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ক) ১৮৫ পৃষ্ঠা
  2. খ) ১৫৬ পৃষ্ঠা
  3. গ) ২৫০ পৃষ্ঠা
  4. ঘ) ৩২০ পৃষ্ঠা
সঠিক উত্তর:
খ) ১৫৬ পৃষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫৬ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান: 
পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১ অংশ 

অবশিষ্ট অংশ = ১ - (৫/১৩) অংশ 
= (১৩ - ৫)/১৩ অংশ 
= ৮/১৩ অংশ 

প্রশ্নমতে
 ৮/১৩ অংশ  = ৯৬ পৃষ্ঠা 
১ অংশ  =(৯৬ × ১৩)/৮
             = ১৫৬ পৃষ্ঠা 
৫,৫২২.
- 2 + ( - 2) - { - (2)} - 2 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) - 4
  4. ঘ) - 6
সঠিক উত্তর:
গ) - 4
উত্তর
সঠিক উত্তর:
গ) - 4
ব্যাখ্যা
প্রশ্ন: - 2 + ( - 2) - { - (2)} - 2 এর মান কত?

সমাধান:
- 2 + ( - 2) - { - (2)} - 2
= - 2 - 2 + 2 - 2
= - 4
৫,৫২৩.
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ১৯
  2. খ) ২১
  3. গ) ৩০
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
খ) ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১
ব্যাখ্যা

পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
২, ৩, ৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০

এখন, ৬০)৯৯৯৯৯(১৬৬৬
                ৯৯৯৬০
                ------------
                        ৩৯

∴ বৃহত্তম সংখ্যার সাথে = ৬০ - ৩৯
= ২১ যোগ করতে হবে।

৫,৫২৪.
৩ × ০ × ০.৩ = ?
  1. ০.৯
  2. ০.৩
  3. ০.০
  4. ৩.০
সঠিক উত্তর:
০.০
উত্তর
সঠিক উত্তর:
০.০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ × ০ × ০.৩ = ? 

সমাধান:
৩ × ০ × ০.৩ = ০
৫,৫২৫.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. ২ মাইল/ঘণ্টা
  2. ৩ মাইল/ঘণ্টা
  3. ৪ মাইল/ঘণ্টা
  4. ২.৫ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৩ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ৯ + ৯ = ১৮ মাইল
মোট সময় = ৪ + ২ = ৬ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ১৮/৬ মাইল/ঘণ্টা
= ৩ মাইল/ঘণ্টা
৫,৫২৬.
নিচের কোন সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক?
  1. ক) ৮, ১৫
  2. খ) ২১, ১৪৩
  3. গ) ১০, ১৪৩
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
৮  এর গুণনীয়কগুলো হচ্ছেঃ ১, ২, ৪, ৮
১৫ এর গুণনীয়কগুলো হচ্ছেঃ ১, ৩, ৫, ১৫

৮ ও ১৫ এর সাধারণ গুণনীয়ক শুধু ১; অতএব ৮ ও ১৫ পরস্পর সহমৌলিক।
একইভাবে, ২১ ও ১৪৩ এর সাধারণ গুণনীয়ক শুধু ১; অতএব ২১ ও ১৪৩ পরস্পর সহমৌলিক।
এবং ১০ ও ২১ এর সাধারণ গুণনীয়ক শুধু ১; অতএব ২১ ও ১৪৩ পরস্পর সহমৌলিক।
৫,৫২৭.
রাফি বার্ষিক পরীক্ষায় মোট ১৭৩ নম্বর পেয়েও ২৭ নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর ৫০% হলে, পরীক্ষার মোট নম্বর কত?
  1. ৩৫০
  2. ৪০০
  3. ৪৫০
  4. ৫০০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি বার্ষিক পরীক্ষায় মোট ১৭৩ নম্বর পেয়েও ২৭ নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর ৫০% হলে, পরীক্ষার মোট নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
পাশ নম্বর = মোট নম্বরের ৫০%
একজন শিক্ষার্থীর পাশ নম্বর = ১৭৩ + ২৭ = ২০০

প্রশ্নমতে,
৫০% = ২০০
∴ ১% = ২০০/৫০
∴ ১০০% = (২০০/৫০) × ১০০
= ৪০০
৫,৫২৮.
একটি ট্যাংকের ১/৫ অংশ পানি দ্বারা পূর্ণ অবস্থায় আছে। বাকি অংশ পূর্ণ করতে ৮০ লিটার পানি প্রয়োজন হলে ট্যাংকের ধারণক্ষমতা কত?
  1. ১০০ লিটার
  2. ১৬০ লিটার
  3. ৩২০ লিটার
  4. ৪০০ লিটার
সঠিক উত্তর:
১০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্যাংকের ১/৫ অংশ পানি দ্বারা পূর্ণ অবস্থায় আছে। বাকি অংশ পূর্ণ করতে ৮০ লিটার পানি প্রয়োজন হলে ট্যাংকের ধারণক্ষমতা কত?

সমাধান:
ধরি,
ট্যাংকের ধারণক্ষমতা = ক লিটার 

পানি পূর্ণ আছে = ক/৫ লিটার 

∴ বাকি আছে = ক - (ক/৫) = (৫ক - ক)/৫ = ৪ক/৫ লিটার 

প্রশ্নমতে,
৪ক/৫ = ৮০
বা, ৪ক = ৪০০ লিটার 
বা, ক = ৪০০/৪ লিটার 
বা, ক = ১০০ লিটার
৫,৫২৯.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. ১৩৫ টাকা
  2. ১৪৫ টাকা
  3. ১৫০ টাকা
  4. ১৫৫ টাকা
সঠিক উত্তর:
১৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

সমাধান:
সরল মুনাফা
I = Pnr/১০০
I = (৫০০০ × ৩ × ১০)/১০০
I = ১৫০০

সরল মুনাফা = ১৫০০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা
C = P(১ + ১ + (r/১০০)n}
= ৫০০০(১ + (১০/১০০)৩
= ৫০০০(১১/১০)৩
= ৫০০০ × ১.৩৩১
= ৬৬৫৫

চক্রবৃদ্ধি মুনাফা = ৬৬৫৫ - ৫০০০ = ১৬৫৫ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (১৬৫৫ - ১৫০০) টাকা
= ১৫৫ টাকা
৫,৫৩০.
১ চেইন সমান কত ফুট?
  1. ৬০ ফুট 
  2. ৬৬ ফুট
  3. ১০০ ফুট 
  4. ৭২ ফুট
সঠিক উত্তর:
৬৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৬৬ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: ১ চেইন সমান কত ফুট?

সমাধান: 
আমরা জানি, 
১ চেইন = ২২ গজ
আবার, 
১ গজ = ৩ ফুট

সুতরাং,
১ চেইন = ২২ × ৩ = ৬৬ ফুট

৫,৫৩১.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ৩০ সেকেন্ড
  2. ৯০ সেকেন্ড
  3. ৩ মিনিট
  4. ৫ মিনিট
সঠিক উত্তর:
৩ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন : পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
সমাধান :

পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজার সময় হবে  ৩, ৬, ৯ ,১২ এবং ১৫ সেকেন্ড এর ল.সা.গু 

 ৩, ৬, ৯ ,১২ এবং ১৫  এর ল.সা.গু = ১৮০ সেকেন্ড 

সুতরাং, পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজবে ১৮০ সেকেন্ড বা ৩ মিনিট পর।
৫,৫৩২.
সেজান ও রাকিবের বয়সের অনুপাত ৪ : ৩। ৬ বছর আগে সেজান ও রাকিবের বয়সের অনুপাত ছিল ৫ : ৩। ৬ বছর পরে তাদের বয়সের পার্থক্য কত বছর হবে?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান ও রাকিবের বয়সের অনুপাত ৪ : ৩। ৬ বছর আগে সেজান ও রাকিবের বয়সের অনুপাত ছিল ৫ : ৩। ৬ বছর পরে তাদের বয়সের পার্থক্য কত বছর হবে?

সমাধান:
ধরি,
বর্তমানে সেজানের বয়স = ৪ক বছর
বর্তমানে রাকিবের বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
(৪ক - ৬)/(৩ক - ৬) = ৫/৩
⇒ ১৫ক - ৩০ = ১২ক - ১৮
⇒ ৩ক = ১২
∴ ক = ৪

∴ ৬ বছর পর তাদের বয়সের পার্থক্য হবে = (৪ক + ৬) - (৩ক + ৬)
= {(৪ × ৪) + ৬} - {(৩ × ৪) + ৬}
= ২২ - ১৮
= ৪ বছর
৫,৫৩৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ হবে?
  1. ৬৮
  2. ৭২
  3. ৭৬
  4. ৮৬
সঠিক উত্তর:
৭৬
উত্তর
সঠিক উত্তর:
৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ হবে ?

সমাধান: 
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু থেকে ৪ বেশি।

১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু = ৭২

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৭২ + ৪ = ৭৬
৫,৫৩৪.
৪% হার মুনাফায় ৬,২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৬,৭০০ টাকা
  2. ৬৭৬০ টাকা
  3. ৬৯০০ টাকা
  4. ৭১১০ টাকা
সঠিক উত্তর:
৬৭৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৭৬০ টাকা
ব্যাখ্যা


প্রশ্ন: ৪% হার মুনাফায় ৬,২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
এখানে, মূলধন, P = ৬,২৫০ টাকা
মুনাফার হার, r = ৪% = ৪/১০০ = ১/২৫
সময়, n = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৬,২৫০(১ + ১/২৫)
= ৬,২৫০ × (২৬/২৫)
= ৬,২৫০ × (২৬/২৫) × (২৬/২৫)
= ৬,৭৬০ টাকা

∴ চক্রবৃদ্ধি মূলধন = ৬,৭৬০ টাকা।

৫,৫৩৫.
যৌথবিনিয়োগের লাভের টাকা A, B, C, D এর মধ্যে ৫ঃ২ঃ৪ঃ৩ অনুপাতে বন্টন করে দেখা গেল A, D অপেক্ষা ২০০০ টাকা বেশি পায়। তাদের মোট লাভ কত টাকা?
  1. ক) ১২০০০
  2. খ) ১৩০০০
  3. গ) ১৪০০০
  4. ঘ) ১৫০০০
সঠিক উত্তর:
গ) ১৪০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪০০০
ব্যাখ্যা

A, B, C, D এর লাভের টাকার পরিমান যথাক্রমে ৫x, ২x, ৪x, ৩x টাকা
∴ ৫x - ৩x = ২০০০
বা, ২x = ২০০০
∴ x = ১০০০
∴ মোট লাভ = ৫x + ২x + ৪x + ৩x
= ১৪x
= ১৪ × ১০০০
= ১৪০০০ টাকা।

৫,৫৩৬.
মাতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৭ বছর বেশি কিন্তু পিতার বয়স পুত্রের তিনগুণ। মাতার বয়স পিতার চেয়ে ৮ বছর কম হলে মাতার বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৪৩ বছর
  3. ৪১ বছর
  4. ৩৭ বছর
সঠিক উত্তর:
৩৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৭ বছর বেশি কিন্তু পিতার বয়স পুত্রের তিনগুণ। মাতার বয়স পিতার চেয়ে ৮ বছর কম হলে মাতার বয়স কত?

সমাধান: 
ধরি,
পুত্রের বয়স = ক
মাতার বয়স, খ = ২ক + ৭...............(i)
পিতার বয়স, গ = ৩ক...................(ii)

যেহেতু মাতার বয়স পিতার চেয়ে ৮ বছর কম,
∴ গ = খ + ৮...............(iii)

(ii), (iii) নং হতে পাই,
৩ক = খ + ৮
∴ খ = ৩ক - ৮.........(iv)

(i) ও (iv) সমীকরণ হতে পাই,
২ক + ৭ = ৩ক - ৮
বা, ৩ক - ২ক = ৭ + ৮
∴ ক = ১৫

ক এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
খ = (২ × ১৫) + ৭
খ = ৩৭

∴ মাতার বয়স ৩৭ বছর।

৫,৫৩৭.
১৮টি পাম্প দৈনিক ৭ ঘণ্টা করে কাজ করে ১০ দিনে ২১৭০ টন পানি উত্তোলন করতে পারে। ১৬টি পাম্প দৈনিক ৯ ঘন্টা করে কাজ করে কত দিনে ১৭৩৬ টন পানি উত্তোলন করতে পারে?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮টি পাম্প দৈনিক ৭ ঘণ্টা করে কাজ করে ১০ দিনে ২১৭০ টন পানি উত্তোলন করতে পারে। ১৬টি পাম্প দৈনিক ৯ ঘন্টা করে কাজ করে কত দিনে ১৭৩৬ টন পানি উত্তোলন করতে পারে?

সমাধান:
১৮ টি পাম্প ২১৭০ টন পানি উত্তোলন করতে ৭ ঘণ্টা করে কাজ করতে হয় ১০ দিন
১ টি পাম্প ২১৭০ টন পানি উত্তোলন করতে ৭ ঘণ্টা করে কাজ করতে হয় ১০× ১৮ দিন
১ টি পাম্প ১ টন পানি উত্তোলন করতে ১ ঘণ্টা করে কাজ করতে হয়  (১০ × ১৮ × ৭)/২১৭০ দিন
১৬ টি পাম্প ১৭৩৬ টন পানি উত্তোলন করতে ৯ ঘণ্টা করে কাজ করতে হয়  (১০ × ১৮ × ৭ × ১৭৩৬) / (২১৭০ × ১৬ × ৯) দিন
= ৭ দিন
৫,৫৩৮.
একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ৩০ টাকা করে চাঁদা দেওয়াতে মোট ১৪৫২০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?
  1. ৩৫ জন
  2. ২৬ জন
  3. ৩২ জন
  4. ২২ জন
সঠিক উত্তর:
২২ জন
উত্তর
সঠিক উত্তর:
২২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ৩০ টাকা করে চাঁদা দেওয়াতে মোট ১৪৫২০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সমিতিতে সদস্য সংখ্যা = ক জন

∴ ১ জনে চাঁদা দেয় = (৩০ × ক) টাকা
∴ ”ক” জনে চাঁদা দেয় = (৩০ × ক × ক) টাকা
= ৩০ক টাকা

প্রশ্নমতে,
৩০ক = ১৪৫২০
⇒ ক = ১৪৫২০ ÷ ৩০
⇒ ক = ৪৮৪
⇒ ক = √৪৮৪
∴ ক = ২২
৫,৫৩৯.
কোনো শ্রেনীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
  1. ক) ৮ বছর
  2. খ) ৯ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ১১ বছর
সঠিক উত্তর:
গ) ১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ বছর
ব্যাখ্যা

২০ জন ছাত্রীর মোট বয়স = (২০ x ১২) বছর।
= ২৪০ বছর।
২৪ জন ছাত্রীর বয়সের গড় = (১২ - ৪/১২) বছর।
= ৩৫ / ৩ বছর।
২৪ জন ছাত্রীর মোট বয়স = (৩৫/৩ x ২৪) বছর।
= ২৮০ বছর।
৪ জন ছাত্রীর মোট বয়স = (২৮০ - ২৪০) বছর।
= ৪০ বছর।
৪ জন ছাত্রীর গড় বয়স = ৪০/৪ বছর।
= ১০ বছর।

৫,৫৪০.
নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৪, ৫, ৬ এবং ৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ ও ৬ অবশিষ্ট থাকে?
  1. ১১৬
  2. ১২০
  3. ১২২
  4. ১১৮
সঠিক উত্তর:
১১৮
উত্তর
সঠিক উত্তর:
১১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৪, ৫, ৬ এবং ৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ ও ৬ অবশিষ্ট থাকে?

সমাধান: 
৪, ৫, ৬ এবং ৮ এর ল.সা.গু = ১২০
৪ - ২ = ২;
৫ - ৩ = ২;
৬ - ৪ = ২
৮ - ৬ = ২

∴ নির্ণেয় সংখ্যা = ১২০ - ২ = ১১৮
৫,৫৪১.
যদি a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) abcd + 1
  2. খ) abcd
  3. গ) ab + cd
  4. ঘ) abcd - 1
সঠিক উত্তর:
ক) abcd + 1
উত্তর
সঠিক উত্তর:
ক) abcd + 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৫,৫৪২.
দুটি সংখ্যার গুণফল ১২ এবং ভাগফল ৩ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ২
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১২ এবং ভাগফল ৩ হলে, সংখ্যা দুটির যোগফল কত?


সমাধান:
ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y

xy = ১২
x/y = ৩

সমীকরণ দুটি গুণ করে পাই,
xy × (x/y) = ১২ × ৩
⇒ x2 = ৩৬
∴ x = ৬

বড় সংখ্যাটি ৬
ছোট সংখ্যাটি = ৬/৩
= ২

∴ সংখ্যা দুটির যোগফল = ৬ + ২
= ৮
৫,৫৪৩.
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ১২%
  3. ১৫%
  4. ২২%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য ২৫ টাকা
২ হালি ডিমের ক্রয়মূল্য ৫০ টাকা

২ হালি ডিমের বিক্রয়মূল্য ৫৬ টাকা
লাভ = ৫৬ - ৫০ = ৬ টাকা 

৫০ টাকায় লাভ হয় ৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৬)/৫০
= ১২ টাকা
৫,৫৪৪.
√15.6025 = ?
  1. ক) 3.85
  2. খ) 3.75
  3. গ) 3.95
  4. ঘ) 3.65
সঠিক উত্তর:
গ) 3.95
উত্তর
সঠিক উত্তর:
গ) 3.95
ব্যাখ্যা
√15.6025 = 3.95
৫,৫৪৫.
২২০ এর ৩০%, p এর ৬% এর সমান। p এর মান কত?
  1. ৮০০
  2. ৯০০
  3. ১০০০
  4. ১১০০
সঠিক উত্তর:
১১০০
উত্তর
সঠিক উত্তর:
১১০০
ব্যাখ্যা

প্রশ্ন: ২২০ এর ৩০%, p এর ৬% এর সমান। p এর মান কত? 

সমাধান: 
p এর ৬% = ২২০ এর ৩০%  
বা, p × (৬/১০০) = ২২০ × (৩০/১০০)  
বা, ৬p/১০০ = (২২০ × ৩০)/১০০  
বা, ৬p × ১০০ = ২২০ × ৩০ × ১০০  
বা, p = (২২০ × ৩০ × ১০০)/(৬ × ১০০)  
∴ p = ১১০০

৫,৫৪৬.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪৫০ টাকার ৪ বছরে সুদ-আসলে ৫২২ টাকা হবে?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪৫০ টাকার ৪ বছরে সুদ-আসলে ৫২২ টাকা হবে?

সমাধান:
আসল, P = ৪৫০ টাকা 
সুদ- আসল = ৫২২ - ৪৫০ = ৭২ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফার হার = r

আমরা জানি 
I = Pnr
⇒ r = I/Pn
⇒ r = (৭২ × ১০০)/(৪৫০ × ৪)
= ৪% 
৫,৫৪৭.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা.গু কত?
  1. ৪০
  2. ৬০
  3. ৮০
  4. ৫৪
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা.গু কত?

সমাধান:
ধরি, তিনটি সংখ্যা যথাক্রমে ৩ক, ৪ক এবং ৫ক

এখন, ৩ক, ৪ক, ৫ক এর ল.সা.গু = ৬০ক

শর্তমতে,
৬০ক = ২৪০০
⇒ ক = ২৪০০/৬০
⇒ ক = ৪০

∴ প্রথম সংখ্যা = ৩ক = ৩ × ৪০ = ১২০
দ্বিতীয় সংখ্যা = ৪ক = ৪ × ৪০ = ১৬০
তৃতীয় সংখ্যা = ৫ক = ৫ × ৪০ = ২০০

এখন গ.সা.গু নির্ণয় করি:
১২০ = ২ × ৩ × ৫
১৬০ = ২ × ৫
২০০ = ২ × ৫2

∴ গ.সা.গু = ২ × ৫ = ৮ × ৫ = ৪০

অতএব, তাদের গ.সা.গু = ৪০

৫,৫৪৮.
কোনটি মূলদ সংখ্যা
  1. ক) √27
  2. খ) √12
  3. গ) √18
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মূলদ সংখ্যা

সমাধান:

=( 8)1/3
= (23)1/3
= 23 × (1/3)
= 2  [মূলদ সংখ্যা]
৫,৫৪৯.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত?
  1. ৫ বছর
  2. ৬ বছর
  3. ৮ বছর
  4. ৯ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর

৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২৫ : ১
ধরি, ৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ২৫x ও x বছর।

প্রশ্নমতে, 
২৫x + ৪ + x + ৪ = ৬০
বা, ২৬x = ৬০ - ৮
বা, ২৬x = ৫২
∴ x = ২

পুত্রের বর্তমান বয়স = x + ৪ = ২ + ৪ = ৬ বছর।
৫,৫৫০.
একটি নির্বাচনী পরীক্ষায় ১১০০ জন বালক এবং ৭০০ জন বালিকার পরীক্ষা নেয়া হলো। ৪২% বালক এবং ৩০% বালিকা পাশ করলো। মোট শতকরা কত ভাগ ফেল করলো? 
  1. ক) ৭২.৬৭%
  2. খ) ৫২.৬৭%
  3. গ) ৫৬.৬৭%
  4. ঘ) ৬২.৬৭%
সঠিক উত্তর:
ঘ) ৬২.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬২.৬৭%
ব্যাখ্যা
 বালক = ১১০০ জন 
বালিকার = ৭০০ জন 
মোট = (১১০০ + ৭০০) জন = ১৮০০ জন 

মোট পাশ করলো = ১১০০ এর ৪২% + ৭০০ এর ৩০% 
                            = ১১০০ এর (৪২/১০০) + ৭০০ এর (৩০/১০০)
                            = ৪৬২ + ২১০ 
                            = ৬৭২ জন 

ফেল করলো = ১৮০০ - ৬৭২ 
                     = ১১২৮ জন 

শতকরা ফেল করলো = {(১১২৮/১৮০০) × ১০০}%
                                 = ৬২.৬৭%
৫,৫৫১.
১ হতে ৫০ পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ১২টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৫০ পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি

মোট = (৪ + ৪ + ২ + ২ + ৩)টি = ১৫টি 
৫,৫৫২.
এক টিভি বিক্রেতা ৪৫% লাভে টিভি বিক্রি করত। মন্দার কারণে সে তার লাভের হার ৪০% করে এবং এত তার বিক্রয় ১০% বেড়ে যায়। তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত?
  1. ক) ৯:৮
  2. খ) ১১:১০
  3. গ) ৪৫:৪৪
  4. ঘ) ৪৪:৪৫
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৪৪:৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪:৪৫
ব্যাখ্যা

ধরি, ১ টি টিভির ক্রয়মূল্য ১০০ টাকা
৪৫% লাভে টিভি বিক্রির সংখ্যা 'ক' টি
১ টি টিভিতে লাভ করে ৪৫ টাকা
'ক' টি টিভিতে লাভ করে ৪৫ক টাকা
১০% বেশি বিক্রিতে টেলিভিশনের সংখ্যা (ক + ক এর ১০%)
= ১১ক/১০ টি
৪০% লাভে মোট লাভের পরিমাণ (৪০ X ১১ক/১০) টাকা
= ৪৪ক টাকা
নতুন লাভ : আগের লাভ = ৪৪ক : ৪৫ক = ৪৪ : ৪৫

৫,৫৫৩.
একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চা-এর সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চা ১ : ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চা-এর দাম কত হবে?
  1. ৯০ টাকা
  2. ৮৫ টাকা
  3. ৯৫ টাকা
  4. ১০৫ টাকা
সঠিক উত্তর:
৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চা-এর সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চা ১ : ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চা-এর দাম কত হবে?

সমাধান:
মনে করি,
৮০ টাকা দামের চা = ১ কেজি

আবার,
১০০ টাকা দামের = ৩ কেজি
১০০ টাকা দামের ৩ কেজি চা এর দাম = ১০০ × ৩ = ৩০০ টাকা

∴ (১ + ৩) বা ৪ কেজি চা এর দাম = ৮০ + ৩০০ = ৩৮০ টাকা
∴ ১ কেজি মিশ্রিত চা এর দাম হবে = ৩৮০ ÷ ৪ = ৯৫ টাকা

∴ মিশ্রিত চায়ের প্রতি কেজি দর হবে ৯৫ টাকা।
৫,৫৫৪.
শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল সুদে ১৩০০ টাকা তিন বছরে সুদে-আসলে কত টাকা হবে?
  1. ১৪৭৫ টাকা
  2. ১৪৯৫ টাকা
  3. ১৪২০ টাকা
  4. ১৩৮০ টাকা
সঠিক উত্তর:
১৪৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৯৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল সুদে ১৩০০ টাকা তিন বছরে সুদে-আসলে কত টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ১৩০০ টাকা 
সুদের হার, r = ৫%
সময়, n = ৩ বছর

আমরা জানি,
সুদ, I = pnr/১০০ 
বা,  I = (১৩০০ × ৩ × ৫)/১০০
বা, I = ১৯৫

∴ সুদ-আসল = I + p = (১৯৫ + ১৩০০) টাকা = ১৪৯৫ টাকা

৫,৫৫৫.
৩২৪১৬ টি গাছের চারাকে বর্গাকারে রোপণ করতে গিয়ে দেখা যায় ১৬ চারা অবশিষ্ট আছে। প্রতি সারিতে কতটি করে গাছ রোপণ করা হয়েছে?
  1. ১৪৪ টি 
  2. ১৮০ টি 
  3. ২৫৬ টি 
  4. ৪২৪ টি 
সঠিক উত্তর:
১৮০ টি 
উত্তর
সঠিক উত্তর:
১৮০ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩২৪১৬ টি গাছের চারাকে বর্গাকারে রোপণ করতে গিয়ে দেখা যায় ১৬ চারা অবশিষ্ট আছে। প্রতি সারিতে কতটি করে গাছ রোপণ করা হয়েছে?

সমাধান:
যেহেতু ১৬ টি চারা অবশিষ্ট রয়েছে, 
সুতরাং রোপণ করা চারার সংখ্যা = ৩২৪১৬ - ১৬ = ৩২৪০০ টি 

আবার,
চারাগুলো বর্গাকারে রোপণ করায় সারির সমান সংখ্যক চারা রোপণ করা হয়েছে।
ধরি,
প্রতি সারিতে রোপণ করা চারার সংখ্যা = ক টি 

∴ ক= ৩২৪০০
⇒ ক = ১৮০ টি 

৫,৫৫৬.
৪% হারে নয় মাসে ৫০০০ টাকার উপর সুদ কত হবে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ১৫০ টাকা
  3. গ) ১৭৫ টাকা
  4. ঘ) ২৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হারে নয় মাসে ৫০০০ টাকার উপর সুদ কত হবে?

সমাধান: 
এখানে
মুনাফা হার r = ৪% = ৪/১০০
আসল P = ৫০০০ টাকা ,
সময় n = ৯ মাস = ৯/১২ বছর 

I = Pnr
= ৫০০০ × (৯/১২) × (৪/১০০)
= ১৫০ টাকা।
৫,৫৫৭.
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালিকার বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালিকার বয়স কত?
  1. ১০ বছর
  2. ১১ বছর
  3. ১২ বছর
  4. ১৩ বছর
সঠিক উত্তর:
১১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালিকার বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালিকার বয়স কত?

সমাধান:
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক এবং ১ জন বালিকা অর্থাৎ, ১৫ জনের মোট বয়স = (৩৪ × ১৩) বছর
= ৪৪২ বছর

পুরুষদের মোট বয়স = ৪০ × ৫ = ২০০ বছর
এবং স্ত্রীলোকদের মোট বয়স = ৩৩ × ৭ = ২৩১ বছর

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = ২০০ + ২৩১ = ৪৩১ বছর

∴ বালিকার বয়স = (১৩ জনের বয়সের সমষ্টি - ৭ জন স্ত্রীলোক ও ৫ জন পুরুষের বয়সের সমষ্টি)
= ৪৪২ - ৪৩১ বছর
= ১১ বছর
৫,৫৫৮.
এক ব্যক্তি তার সম্পত্তির ১/৪ অংশ স্ত্রীকে দিলেন এবং অবশিষ্ট সম্পত্তি তার ২ মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। যদি স্ত্রী ও ১ মেয়ের প্রাপ্ত সম্পত্তির মোট মূল্য ৩,৭৫,০০০ টাকা হয়, তবে মোট সম্পত্তির মূল্য কত?
  1. ১২,০০,০০০ টাকা
  2. ৮,০০,০০০ টাকা
  3. ৬,০০,০০০ টাকা
  4. ১০,০০,০০০ টাকা
সঠিক উত্তর:
৬,০০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬,০০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার সম্পত্তির ১/৪ অংশ স্ত্রীকে দিলেন এবং অবশিষ্ট সম্পত্তি তার ২ মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। যদি স্ত্রী ও ১ মেয়ের প্রাপ্ত সম্পত্তির মোট মূল্য ৩,৭৫,০০০ টাকা হয়, তবে মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
ধরি, মোট সম্পত্তি = ক টাকা
স্ত্রী পান = ক/৪ টাকা
∴ অবশিষ্ট = (ক) - (ক/৪) = ৩ক/৪ টাকা
∴ প্রত্যেক মেয়ে পায় = (৩ক/৪) ÷ ২ = ৩ক/৮ টাকা

প্রশ্নমতে,
(ক/৪) + (৩ক/৮) = ৩,৭৫,০০০
⇒ (২ক + ৩ক)/৮ = ৩,৭৫,০০০
⇒ ৫ক/৮ = ৩,৭৫,০০০
⇒ ৫ক = ৩,৭৫,০০০ × ৮
⇒ ক = (৩,৭৫,০০০ × ৮)/৫
⇒ ক = ৬,০০,০০০

∴ মোট সম্পত্তির পরিমাণ ৬,০০,০০০ টাকা।

৫,৫৫৯.
যদি দুইটি সংখ্যার গ. সা. গু এদের ল .সা .গু এর ১/১২ গুন হয় এবং সংখ্যা দুইটি ৯৩ ও ১২৪ হয় ,তবে এদের ল. সা. গু এবং গ. সা. গু এর যোগফল কত ?
  1. ৪০৩
  2. ৪০৫
  3. ৪০১
  4. ৪০৪
সঠিক উত্তর:
৪০৩
উত্তর
সঠিক উত্তর:
৪০৩
ব্যাখ্যা
ধরি, ল.সা.গু = x
তাহলে গ.সা.গু = x/12

প্রশ্নমতে,
x × x/12 = 93 × 124
∴ x = 372
∴ ল.সা.গু + গ.সা.গু = 372 + 372/12 = 403
৫,৫৬০.
একটি ব্যাংক অর্ধ-বার্ষিক ভিত্তিতে ৫% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক বছরের ১লা জানুয়ারি এবং ১লা জুলাই তারিখে ১৬০০ টাকা করে জমা দেন। বছরের শেষে তিনি কত টাকা লাভ পাবেন?
  1. ১২০ টাকা
  2. ১২১ টাকা
  3. ১২২ টাকা
  4. ১২৩ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১২১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাংক অর্ধ-বার্ষিক ভিত্তিতে ৫% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক বছরের ১লা জানুয়ারি এবং ১লা জুলাই তারিখে ১৬০০ টাকা করে জমা দেন। বছরের শেষে তিনি কত টাকা লাভ পাবেন?

সমাধান:
জানুয়ারি ও জুলাই মিলিয়ে মোট বিনিয়োগ = ১৬০০ + ১৬০০ = ৩২০০ টাকা

এখানে,
জানুয়ারি মাসের আসল P1 = ১৬০০ টাকা, যা ৬ মাসে একবার বৃদ্ধি পায়

১৬০০ টাকার ৬ মাস পরে চক্রবৃদ্ধি মূলধন = ১৬০০{১ + ৫/(২ × ১০০)}
= ১৬০০ × (১ + ১/৪০)
= ১৬০০ × (৪১/৪০)
= ১৬৪০ টাকা

জুলাই মাসের কার্যকরী আসল ১৬৪০ + ১৬০০ = ৩২৪০ টাকা
 
৩২৪০ টাকার ৬ মাস পরে চক্রবৃদ্ধি মূলধন = ৩২৪০{১ + ৫/(২ × ১০০)}
= ৩২৪০ × (১ + ১/৪০)
= ৩২৪০ × (৪১/৪০)
= ৩৩২১ টাকা

∴ মোট লাভ = ৩৩২১ - ৩২০০ টাকা
= ১২১ টাকা
৫,৫৬১.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ৩/৪
  2. ৬/৭
  3. ৪/৫
  4. ৭/৮
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
৪, ৫, ৭, ৮ এর ল. সা. গু. = ২৮০

(৩/৪) × ২৮০ = ২১০
(৬/৭) × ২৮০ = ২৪০
(৪/৫) × ২৮০ = ২২৪
(৭/৮) × ২৮০ = ২৪৫

∴ ৩/৪ সংখ্যাটি ক্ষুদ্রতম। 
৫,৫৬২.
৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিল। বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ এবং ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম। গ-এর বর্তমান বয়স কত?
  1. ১৮ বছর
  2. ১৬ বছর
  3. ২২ বছর
  4. ২৮ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিল। বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ এবং ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম। গ-এর বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, তিনজনের বর্তমান বয়স ক, খ ও গ।

৩ বছর আগে ক-এর বয়স খ-এর বর্তমান বয়সের তিনগুণ ছিলো।
∴ ক - ৩ = ৩খ
ক - ৩খ = ৩...........(i)

বর্তমানে গ-এর বয়স খ-এর দ্বিগুণ
গ = ২খ

ক-এর থেকে গ-এর বয়স ১২ বছর কম
ক - গ = ১২
ক - ২খ = ১২..........(ii)

(ii) হতে (i) নং বিয়োগ করে পাই,
ক - ২খ - ক + ৩খ = ১২ - ৩
খ = ৯

∴ গ এর বর্তমান বয়স = ২ × ৯ = ১৮ বছর
৫,৫৬৩.
৫০ কি.মি./ঘণ্টা গতিতে চলে, একটি ট্রেন সঠিক সময়ে তার গন্তব্যে পৌঁছে। ট্রেনটি ৪০কি.মি. /ঘণ্টা গতিবেগে চললে তাহলে ২৪ মিনিট দেরি হয়। মোট দূরত্ব কত কিলোমিটার? 
  1. ক) ৬০ কিলোমিটার 
  2. খ) ৮০ কিলোমিটার 
  3. গ) ৮৫ কিলোমিটার 
  4. ঘ) ৯০ কিলোমিটার 
সঠিক উত্তর:
খ) ৮০ কিলোমিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ কিলোমিটার 
ব্যাখ্যা
মনেকরি
মোট দূরত্ব = ক কিলোমিটার 

প্রশ্নমতে,
ক /৪০ - ক/৫০ = ২৪/৬০
(৫ক - ৪ক)/২০০ = ২৪/৬০ 
ক/২০০ = ২৪/৬০
ক  = (২৪/৬০) × ২০০
ক = ৮০ কিলোমিটার 
৫,৫৬৪.
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ৬০ দিনে
  2. ৩০ দিনে
  3. ১৮ দিনে
  4. ৩৬ দিনে
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:
 ৬০ জন লোক করতে পারে ১৮ দিনে
১ জন লোক করতে পারে (৬০ × ১৮) দিনে
∴ ৩৬ জন লোক করতে পারে  (৬০ × ১৮)/৩৬ দিনে
= ৩০ দিনে
৫,৫৬৫.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ১৫
  2. ১২
  3. ১০
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬

এদের যোগফল = ৪ + ৫ + ৬
= ১৫
৫,৫৬৬.
১০১ থেকে ১১০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি-
  1. ৩টি
  2. ৪টি
  3. ২টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

১০১ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি। সংখ্যাগুলো হচ্ছে - ১০১, ১০৩, ১০৭, ১০৯।

৫,৫৬৭.
রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত ৪ : ৫। তাদের দুইজনের দৈনিক বিক্রয় একত্রে ১৮০০০ টাকা। একমাস পর রাজুর বিক্রয় ৩০০ টাকা বেড়ে গেল এবং কবিরের বিক্রয় ৪০০ টাকা বেড়ে গেল। একমাস পর রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত কত হবে?
  1. ৮৭ : ৯৩
  2. ৫২ : ৬৭
  3. ৮৩ : ১০৪
  4. ৯৭ : ১১১
সঠিক উত্তর:
৮৩ : ১০৪
উত্তর
সঠিক উত্তর:
৮৩ : ১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত ৪ : ৫। তাদের দুইজনের দৈনিক বিক্রয় একত্রে ১৮০০০ টাকা। একমাস পর রাজুর বিক্রয় ৩০০ টাকা বেড়ে গেল এবং কবিরের বিক্রয় ৪০০ টাকা বেড়ে গেল। একমাস পর রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
রাজু ও কবিরের বিক্রয় যথাক্রমে ৪x ও ৫x

প্রশ্নমতে,
৪x + ৫x = ১৮০০০
বা, ৯x = ১৮০০০
বা, x = ১৮০০০/৯
∴ x = ২০০০

∴ একমাস পর রাজু ও কবিরের দৈনিক বিক্রয়ের অনুপাত হবে =
(৪x + ৩০০) : (৫x + ৪০০)
= (৪ ⋅ ২০০০ + ৩০০) : (৫ ⋅ ২০০০ + ৪০০)
= (৮০০০ + ৩০০) : (১০০০০ + ৪০০)
= ৮৩০০ : ১০৪০০
= ৮৩ : ১০৪
৫,৫৬৮.
কোনো ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ হলে বৃহত্তম কোণের পরিমাপ কত?
  1. ক) ১০০°
  2. খ) ১২০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
গ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০°
ব্যাখ্যা
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
তিনটি কোণের অনুপাত = ১ঃ২ঃ৩ঃ
অনুপাতের সমষ্টি = ১ + ২ + ৩ = ৬
বৃহত্তম কোণ = ( ১৮০ × ৩/৬ ) = ৯০°

৫,৫৬৯.
সরল মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে বার্ষিক মুনাফার হার কত?
  1. ৭.৫%
  2. ১০%
  3. ১২.৫%
  4. ১৫%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে বার্ষিক মুনাফার হার কত?

সমাধান:
দেওয়া আছে,
সময়, n = ৮ বছর

মনে করি,
আসল = P
মুনাফা-আসল = ২P

∴ মুনাফা  = ২P - P = P টাকা।

আমরা জানি,
I = Pnr/১০০
⇒ P = (P × r × ৮)/১০০
⇒ r = ১০০/৮
⇒ r = ১২.৫

∴ মুনাফার হার ১২.৫%

৫,৫৭০.
কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?
  1. ৬০%
  2. ৫০%
  3. ৯০%
  4. ৪০%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?

সমাধান:
গনিতে পাশ করে = ৮০%
বাংলায় পাশ করে = ৭০%

∴ কমপক্ষে একটি বিষয়ে পাশ করে = মোট শিক্ষার্থী - উভয় বিষয়ে ফেল 
= ১০০% - ১০% 
= ৯০%

∴ উভয় বিষয়ে পাশ করে = (গনিতে পাশ + বাংলায় পাশ) - কমপক্ষে একটিতে পাশ 
= ৮০% + ৭০% - ৯০% 
= ১৫০% - ৯০% 
= ৬০%

৫,৫৭১.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে গ.সা.গু কত?
  1. ৬০
  2. ৪০
  3. ৩০
  4. ২৫
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ২৪০০ হলে গ.সা.গু কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে ৩ক, ৪ক এবং ৫ক
∴ তাদের ল.সা.গু = ৬০ক
এবং গ.সা.গু = ক
∴ ৬০ক = ২৪০০
বা, ক = ২৪০০/৬০ = ৪০

∴ গ.সা.গু = ৪০
৫,৫৭২.
৫% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৭% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
  1. ৪ টাকা
  2. ৫ টাকা
  3. ৬ টাকা
  4. ৭ টাকা
সঠিক উত্তর:
৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৭% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?

সমাধান:
৫% হারে, প্রথম সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৫ × ১০০ × ৩)/১০০
= ১৫ টাকা

৭% হারে, দ্বিতীয় সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৭ × ১০০ × ৩)/১০০
= ২১ টাকা

∴পার্থক্য = ২১ - ১৫ = ৬ টাকা
৫,৫৭৩.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৮ । যদি সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ৫৩
  3. ২৬
  4. ১৭
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৮ । যদি সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক = ক
দশক স্থানীয় অঙ্ক = খ

সংখ্যাটি = ক + ১০খ

প্রশ্নমতে,
১০ক + খ = ক + ১০খ + ৫৪
বা, ১০ক - ক + খ - ১০খ = ৫৪
বা, ৯ক - ৯খ = ৫৪
বা, ৯(ক - খ) = ৫৪
বা, ক - খ = ৫৪/৯
বা, ক - খ = ৬ .................. (১)

দেওয়া আছে,
ক + খ = ৮ ............ (২)

(১) ও (২) নং সমীকরণ যোগ করে পাই,
২ক = ৮ + ৬ = ১৪
বা, ক = ১৪/২
বা, ক = ৭

ক এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
৭ + খ = ৮
বা, খ = ৮ - ৭ = ১

∴ সংখ্যাটি = ক + ১০খ = ৭ + (১০ × ১) = ৭ + ১০ = ১৭
৫,৫৭৪.
প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় ক্রয় করে ১৫০ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ৩০০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন?
  1. ১১৫ মিটার
  2. ১২০ মিটার
  3. ১২৫ মিটার
  4. ১৩০ মিটার
সঠিক উত্তর:
১২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় ক্রয় করে ১৫০ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ৩০০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন?

সমাধান:
ধরি,
দোকানদার কাপড় ক্রয় করেছিলেন = ক মিটার

প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় এর ক্রয়মূল্য = ১২৫ক টাকা
প্রতি মিটার ১৫০ টাকা দরে কাপড় এর বিক্রয়মূল্য = ১৫০ক টাকা

প্রশ্নমতে,
১৫০ক - ১২৫ক = ৩০০০
⇒ ২৫ক = ৩০০০
⇒ ক = ৩০০০/২৫
⇒ ক = ১২০

∴ তিনি ১২০ মিটার কাপড় ক্রয় করেছিলেন।
৫,৫৭৫.
এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৬০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 
  1. ক) ৪২০০ টাকা 
  2. খ) ৪৫০০ টাকা 
  3. গ) ৪৮০০ টাকা 
  4. ঘ) ৫২০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ৪৮০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮০০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি 
মোট সম্পত্তি = ১ অংশ 
পুত্রকে দিলেন = ২/৩ অংশ 
কন্যাকে দিলেন = ১/৩ অংশ 

পুত্র বেশি পেল = {(২/৩) - (১/৩)} অংশ 
                        = (২ - ১)/৩ অংশ 
                        = ১/৩ 

প্রশ্নমতে,
১/৩ অংশ = ১৬০০ টাকা 
১ বা (সম্পূর্ণ ) অংশ = ১৬০০ × (৩/১) টাকা 
                               = ৪৮০০ টাকা 
৫,৫৭৬.
ধানে চাল ও তুষের অনুপাত ৪ : ১ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে? 
  1. ক) ৬০%
  2. খ) ৮০%
  3. গ) ৭০%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
খ) ৮০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ধানে চাল ও তুষের অনুপাত ৪ : ১ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে? 

সমাধান: 
ধানের চাল ও তুষের অনুপাত ৪ : ১
অনুপাতের যোগফল =  ৪ + ১ = ৫

এতে শতকরা চালের পরিমাণ = (৪/৫) × ১০০%
= ৮০%
৫,৫৭৭.
বার্ষিক শতকরা ৮.৫ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
  1. ৫০০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৫৫০০ টাকা
  4. ৬০০০ টাকা
সঠিক উত্তর:
৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮.৫ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার, r = ৮.৫% = ৮.৫/১০০
সময়, n = ৬ বছর
মুনাফা, I = ২৫৫০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
= ২৫৫০/{৬ × (৮.৫/১০০)}
= (২৫৫০ × ১০০)/৫১
∴ P = ৫০০০

∴ আসল = ৫০০০ টাকা
৫,৫৭৮.
একটি সংখ্যা ৮০ হতে যত বড় ১৩০ হতে ততো ছোট সংখ্যাটি কত?
  1. ৮৫
  2. ৯০
  3. ৯৫
  4. ১০৫
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৮০ হতে যত বড় ১৩০ হতে ততো ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

∴ ক - ৮০ = ১৩০ - ক
বা, ২ক = ২১০
∴ ক = ১০৫
৫,৫৭৯.
চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কেজি চালের বর্তমান মূল্য কত? 
  1. ক) ৭.২০ টাকা
  2. খ) ৭.৮০ টাকা
  3. গ) ৮.২০ টাকা
  4. ঘ) ৮.৫০ টাকা
সঠিক উত্তর:
ক) ৭.২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭.২০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় চালের মূল্য কমে ১২ টাকা
  ১ টাকায় চালের মূল্য কমে ১২/১০০ টাকা
৬০০০  টাকায় চালের মূল্য কমে (১২ × ৬০০০)/১০০ টাকা
                                               = ৭২০ টাকা

৭২০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়।
সুতরাং ১ কুইন্টাল চালের দাম ৭২০ টাকা।

১কেজি চালের দাম = ৭২০/১০০ টাকা 
                             = ৭.২০ টাকা 
৫,৫৮০.
রোমান সংখ্যায় MMDCCL = ?
  1. 2650
  2. 2750
  3. 2950
  4. 2850
সঠিক উত্তর:
2750
উত্তর
সঠিক উত্তর:
2750
ব্যাখ্যা

প্রশ্ন: রোমান সংখ্যায় MMDCCL = ?

সমাধান:
রোমান সংখ্যায়, 
M = 1000
D = 500
C = 100
L = 50

∴ সমষ্টি = (2 × 1000) + 500 + (2 × 100) + 50
= 2000 + 500 + 200 + 50
= 2750

৫,৫৮১.
একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৯০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘন্টায় ৫২ মাইল বেগে যায়, তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে?
  1. ক) ৪০
  2. খ) ৩৪
  3. গ) ৫২
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ৩৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪
ব্যাখ্যা

একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৯০ মাইল যেতে হবে
প্রথম ৩ ঘণ্টায় ৫২ মাইল বেগে যায় ৩ × ৫২ = ১৫৬ মাইল
বাকি থাকে ১৯০ - ১৫৬ = ৩৪ মাইল, যা তাকে শেষ এক ঘণ্টায় যেতে হবে।

সুতরাং উত্তর হবে ৩৪ মাইল প্রতি ঘণ্টা বেগ

৫,৫৮২.
একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?
  1. 8
  2. 4
  3. 2
  4. 1/2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন : একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?

সমাধান : 
ধরি,
স্রোতের অনুকূলে 5 কি. মি যায় x  ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে ৩ কিমি যায় x  ঘণ্টা

স্রোতের অনুকূলে বেগ = 5/x কিমি/ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = 3/x কিমি/ ঘণ্টা

প্রশ্নমতে,
15/(5/x) + 15/(3/x) =4
=>15×(x/5) + 15×(x/3)=4
=>3x + 5x = 4
=>8x=4
=>x =1/2
স্রোতের অনুকূলে বেগ = 5/(1/2) = 10 কিমি/ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = 3/(1/2) কিমি/ঘন্টা = 6 কিমি/ ঘণ্টা

নৌকার বেগ =(10 + 6)/2 = 8 কিমি/ ঘণ্টা
স্রোতের বেগ =(10 - 6)/2 = 2 কিমি/ ঘণ্টা
৫,৫৮৩.
কোন সংখ্যার ৬গুণ থেকে সংখ্যাটির ১৫গুণ ৬৩ বেশি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৬গুণ থেকে সংখ্যাটির ১৫গুণ ৬৩ বেশি?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
১৫ক = ৬ক + ৬৩
⇒ ১৫ক - ৬ক = ৬৩
⇒ ৯ক = ৬৩
⇒ ক = ৬৩/৯
∴ ক = ৭

∴ সংখ্যাটি = ৭
৫,৫৮৪.
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 

সমাধান: 
ধরি, 
জনির আয় = ২০x টাকা 
জনির ব্যয় =১৫x টাকা 
∴ সঞ্চয় = (২০x - ১৫x) টাকা 
= ৫x টাকা 

∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}% 
= ২৫% 

∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ২৫%।
৫,৫৮৫.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী হিমেল এবং জাহিদ প্রতিদ্বন্দিতা করলো। হিমেল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ হিমেলের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?
  1. ২০১৬ জন
  2. ১৬৮০ জন
  3. ১৫৪০ জন
  4. ১৪৯০ জন
সঠিক উত্তর:
১৪৯০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪৯০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী হিমেল এবং জাহিদ প্রতিদ্বন্দিতা করলো। হিমেল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ হিমেলের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?

সমাধান:
নির্বাচনে মোট ভোট = ১০০%
হিমেল ৪০% পেলে জাহিদ পায় = (১০০ - ৪০)%
= ৬০%
এবং তাদের ভোটের পার্থক্য = (৬০ - ৪০)%
= ২০%

প্রশ্নমতে,
২০% = ২৯৮
⇒ ১% = ২৯৮/২০
∴ ১০০% = (২৯৮ × ১০০)/২০
= ১৪৯০
৫,৫৮৬.
রাফি ও রনি যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রনি ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ৬১৭৫ টাকা লাভ হলে, রাফি কত টাকা পাবে?
  1. ক) ৬৮৬২ টাকা
  2. খ) ৫৯৯৫ টাকা
  3. গ) ৪৬৫০ টাকা
  4. ঘ) ৩২৫০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৩২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ও রনি যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রনি ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ৬১৭৫ টাকা লাভ হলে, রাফি কত টাকা পাবে?

সমাধান:
রাফি ও রনির লভ্যাংশের অনুপাত = {(৩০০০০ × ৬) + (৭০০০০ × ৬)} : {(৫০০০০ × ৬) + (৪০০০০ × ৬)}
= ৬০০০০০ : ৫৪০০০০
= ৬০ : ৫৪
= ১০ : ৯

∴ রাফি পাবে = ৬১৭৫ × (১০/১৯)
= ৩২৫০ টাকা
৫,৫৮৭.
জব্বার সাহেব ১০০ টাকায় ২০ টাকা আয়কর দেন। তাকে ৫৫৫০ টাকায় কত টাকা আয়কর দিতে হবে?
  1. ক) ১১০০ টাকা
  2. খ) ১১৫০ টাকা
  3. গ) ১১১০ টাকা
  4. ঘ) ১২১০ টাকা
সঠিক উত্তর:
গ) ১১১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জব্বার সাহেব ১০০ টাকায় ২০ টাকা আয়কর দেন। তাকে ৫৫৫০ টাকায় কত টাকা আয়কর দিতে হবে?

সমাধান: 
১০০ টাকায় আয়কর দেন ২০ টাকা 
∴ ১ টাকায় আয়কর দেন ২০/১০০ টাকা
∴ ৫৫৫০ টাকায় আয়কর দেন (২০ × ৫৫৫০)/১০০ টাকা
= ১১১০ টাকা 
৫,৫৮৮.
একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ৪৪%
  2. ৪০%
  3. ২০%
  4. ৮%
সঠিক উত্তর:
৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল = (√3/4)a2

20% বৃদ্ধিতে
নতুন ক্ষেত্রফল = a + a এর ২০%
= a + a এর 20/100
= a + 20a/100
= a + a/5
= 6a/5

নতুন ক্ষেত্রফল = (√3/4)(6a/5)2
= (√3/4)(36a/25)

ক্ষেত্রফল বৃদ্ধি = (√3/4)(36a2/25) - (√3/4)a2
= (√3/4){(36a2/25) - a2}
= (√3/4){(36a2 - 25a2)/25}
=(√3/4) (11a2/25)


ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় = {(√3/4) (11a2/25)/(√3/4)a2} × 100%
= 44%
৫,৫৮৯.
৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
  1. ১,৪০০ টাকা
  2. ২,১০০ টাকা
  3. ২,৮০০ টাকা
  4. ৩,৫০০ টাকা
সঠিক উত্তর:
২,১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২,১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? 

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫ 
∴ অনুপাতগুলোর যোগফল = (২ + ৩ + ৪ + ৫) = ১৪ 

এখন, 
অনুপাতের ক্ষুদ্রতম অংশ = (৯,৮০০ এর ২/১৪) টাকা
= ১,৪০০ টাকা 
আবার,
অনুপাতের বৃহত্তম অংশ = (৯,৮০০ এর ৫/১৪) টাকা
= ৩,৫০০ টাকা 

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৩,৫০০ - ১,৪০০) টাকা
= ২,১০০ টাকা । 
৫,৫৯০.
দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত ১ঃ২ হলে, সংখ্যা দুইটির যোগফল কত হতে পারে?
  1. ১০৩০
  2. ১০০৪১
  3. ৩২৪২
  4. ৬১২১
সঠিক উত্তর:
১০০৪১
উত্তর
সঠিক উত্তর:
১০০৪১
ব্যাখ্যা
অপশনের যে সংখ্যাটি অনুপাত দুইটির যোগফল ৩ দ্বারা বিভাজ্য ঐ সংখ্যাটি নির্ণেয় যোগফল। 
অপশনের ১০০৪১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য।
৫,৫৯১.
৫টি সংখ্যার গড় ১৬। একটি সংখ্যা বাদ দেওয়া হলে, গড় ২ বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ১৬। একটি সংখ্যা বাদ দেওয়া হলে, গড় ২ বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত?

সমাধান:
৫টি সংখ্যার গড় ১৬
৫টি সংখ্যার সমষ্টি (১৬ × ৫) = ৮০

ধরি,
বাদ দেওয়া সংখ্যা = ক

প্রশ্নমতে,
(৮০ - ক)/৪ = ১৬ + ২
বা, ৮০ - ক = ১৮ × ৪
বা ক = ৮০ - ৭২
∴ ক = ৮ 
৫,৫৯২.
৭/১৯ এর লব ও হরের সাথে কত যোগ করলে ১/২ পাওয়া যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ঘ) ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/১৯ এর লব ও হরের  সাথে কত যোগ করলে ১/২ পাওয়া যায়?

সমাধান:
ধরি, ক যোগ করতে হবে

প্রশ্নানুসারে,
(৭ + ক)/(১৯ + ক) = ১/২
⇒ ১৪ + ২ক = ১৯ + ক
⇒  ক = ৫

∴ ৫ যোগ করতে হবে।
৫,৫৯৩.
x2 - 9 এবং x2 - 6x + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।
  1. (x + 3)(x - 3)
  2. (x - 3)2
  3. (x2 - 9)(x - 3)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(x2 - 9)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x2 - 9)(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 9 এবং x2 - 6x + 9 এর ল.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
১ম রাশি = x2 - 9
= x2 - 32
= (x + 3)(x - 3)

২য় রাশি = x2 - 6x + 9
= x2 - 2. x. 3 + 32
= (x - 3)2
= (x - 3)(x - 3)

∴ ল.সা.গু = (x + 3)(x - 3)(x - 3)
= (x2 - 9)(x - 3)
৫,৫৯৪.
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭৫ ও ১৫ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ৩ : ১
  2. ১ : ৪
  3. ৫ : ১
  4. ৭ : ১
সঠিক উত্তর:
৭ : ১
উত্তর
সঠিক উত্তর:
৭ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭৫ ও ১৫ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

সমাধান:
পিতা বর্তমান বয়স = ৭৫ বছর
পুত্রের বর্তমান বয়স = ১৫ বছর

৫ বছর পূর্বে পিতার বয়স ছিলো = ৭৫ - ৫ = ৭০ বছর
৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিলো = ১৫ - ৫ = ১০ বছর

৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত = ৭০ : ১০ = ৭ : ১
৫,৫৯৫.
A-এর আয় C-এর আয়ের ৬/৫ অংশ এবং C- এর আয় B-এর আয়ের ৩/৪ অংশ। A ও B-এর আয়ের অনুপাত কত? 
  1. ৯ : ১০
  2. ৫ : ৬
  3. ৭ : ১০
  4. ৩ : ৪
সঠিক উত্তর:
৯ : ১০
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১০
ব্যাখ্যা

প্রশ্ন: A-এর আয় C-এর আয়ের ৬/৫ অংশ এবং C-এর আয় B-এর আয়ের ৩/৪ অংশ। A ও B-এর আয়ের অনুপাত কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
 A-এর আয় C-এর আয়ের ৬/৫ অংশ
∴ A : C = ৬ : ৫ ...... (১) 
এবং 
C-এর আয় B-এর আয়ের ৩/৪ অংশ 
∴ C : B = ৩ : ৪ ......(২)

এখন, (১) নং কে ৩ দ্বারা গুণ করে পাই, 
  A : C = (৬ × ৩) : (৫ × ৩) = ১৮ : ১৫ 

এবং (২) নং কে ৫ দ্বারা গুণ করে পাই,
C : B = (৩ × ৫) : (৪ × ৫) = ১৫ : ২০ 

∴A : C : B = ১৮ : ১৫ : ২০

∴ A : B = ১৮ : ২০ = ৯ : ১০ 

সুতরাং, A ও B এর আয়ের অনুপাত ৯ : ১০

৫,৫৯৬.
(২৫/৪)% মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
  1. ক) দুই বছরে
  2. খ) (৪/৫) বছরে
  3. গ) তিন বছরে
  4. ঘ) চার বছরে
সঠিক উত্তর:
গ) তিন বছরে
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে,
I = ১৮ টাকা 
P = ৯৬ টাকা 
r = (২৫/৪)/১০০ = ১/১৬

আমরা জানি,
I = Pnr
⇒ n = I/Pr
⇒ n = ১৮/{(৯৬) × (১/১৬)}
⇒ n = (১৮ × ১৬)/৯৬ 
∴ n = ৩
৫,৫৯৭.
কোনটি মৌলিক সংখ্যা-
  1. ৬৩
  2. ৬৯
  3. ৮৭
  4. ৯৭
সঠিক উত্তর:
৯৭
উত্তর
সঠিক উত্তর:
৯৭
ব্যাখ্যা

এখানে,
৬৩ = ২১ × ৩,
৬৯ = ২৩ × ৩,
৮৭ = ২৯ × ৩,
৯৭ = ৯৭ × ১
∴ ৯৭ মৌলিক সংখ্যা।

৫,৫৯৮.
শতকরা বার্ষিক ৫ টাকা সরল মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা-আসলে ২২০০ টাকা হবে?  
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৪.৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা সরল মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা-আসলে ২২০০ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
I = 2200 - 2000 = 200 
P = 2000 
r = 5% 
n = ? 

আমরা জানি, 
I = Pnr 
n = I/Pr 
= 200/(2000 × 5%) 
= 200/100 
= 2

∴ সময় = ২ বছর।
৫,৫৯৯.
দুইটি সংখ্যার সমষ্টি ৮৬ এবং অন্তরফল ১০ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৩৮
  3. ৪০
  4. ৪৪
সঠিক উত্তর:
৩৮
উত্তর
সঠিক উত্তর:
৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৮৬ এবং অন্তরফল ১০ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
এবং ছোট সংখ্যাটি = (ক - ১০)

প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৮৬
⇒ ক  + ক = ৮৬ + ১০
⇒ ২ক = ৯৬
⇒ ক = ৯৬/২
⇒ ক = ৪৮

∴ বড় সংখ্যাটি = ৪৮
∴ ছোট সংখ্যাটি = (ক - ১০)
= (৪৮ - ১০)
= ৩৮
৫,৬০০.
১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৫৪ কিলােমিটার/ঘণ্টা বেগে ৭২০ মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে, টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ক) ১৭ সেকেন্ড
  2. খ) ৪৮ সেকেন্ড
  3. গ) ৬০ সেকেন্ড
  4. ঘ) ৮০ সেকেন্ড
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৬০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ সেকেন্ড
ব্যাখ্যা
ট্রেনটিকে অতিক্রম করতে হবে ১৮০+৭২০ = ৯০০ মিটার৷
ট্রেনটির গতিবেগ ৫৪০০০/৩৬০০ = ১৫ মিটার/সেকেন্ড
৯০০ মিটার অতিক্রম করতে লাগবে ৯০০/১৫ = ৬০ সেকেন্ড৷