বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৩০ / ১৬৯ · ২,৯০১৩,০০০ / ১৬,৯৯১

২,৯০১.
ক : খ = ৩ : ৫ এবং খ : গ = ৪ : ৭ হলে ক : গ = কত?
  1. ক) ৬ : ১৪
  2. খ) ১০ : ৮
  3. গ) ১২ : ৩৫
  4. ঘ) ১২ : ১৫
সঠিক উত্তর:
গ) ১২ : ৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ : ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৩ : ৫ এবং খ : গ = ৪ : ৭ হলে ক : গ = কত? 

সমাধান:
দেওয়া আছে, 
ক : খ = ৩ : ৫ = ৩ × ৪ : ৫ × ৪ = ১২ : ২০ 
খ : গ =  ৪ : ৭ = ৪ × ৫ : ৭ × ৫ = ২০ : ৩৫
ক : খ : গ = ১২ : ২০ : ৩৫

∴ ক : গ = ১২ : ৩৫ 
২,৯০২.
এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৪২ টাকা
  3. গ) ৪৩ টাকা
  4. ঘ) ৪৭ টাকা
সঠিক উত্তর:
গ) ৪৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

সমাধান: 
প্রথম ৪ দিনের মোট টাকা = (৪০ × ৪) টাকা = ১৬০ টাকা
৮ দিনের মোট আয় = ৫০৪ - ১৬০ = ৩৪৪ টাকা
৮ দিনের গড় আয় = ৩৪৪/৮ = ৪৩ টাকা
২,৯০৩.
একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৬ মিটার
  2. খ) ১২ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ১৫ মিটার
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে আছে। 
বাকি অংশ ১ - ১/৪ - ৩/৫ অংশ 
= (২০ - ৫ - ১২)/২০ অংশ 
= ৩/২০ অংশ 

৩/২০ অংশ = ৩ মিটার 
১ অংশ = ৩ × ২০/৩ মিটার 
= ২০ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ২০ মিটার। 
২,৯০৪.
একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৭ : ১ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৮ : ১ হবে?
  1. ৬ গ্রাম
  2. ৮ গ্রাম
  3. ১২ গ্রাম
  4. ৪ গ্রাম
সঠিক উত্তর:
৬ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৬ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৭ : ১ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৮ : ১ হবে?

সমাধান:
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৭ : ১ 
মোট অংশ = (৭ + ১) = ৮ 

∴ গহনাতে সোনার পরিমাণ = ৪৮ × (৭/৮) গ্রাম = ৪২ গ্রাম
∴ গহনাতে তামার পরিমাণ = ৪৮ × (১/৮) গ্রাম = ৬ গ্রাম

ধরি,
সোনা মেশাতে হবে = ক গ্রাম

শর্তমতে,
(৪২ + ক)/৬ = ৮/১
⇒ ৪২ + ক = ৪৮
⇒ ক = ৪৮ - ৪২ 
⇒ ক = ৬

∴ সোনা মেশাতে হবে = ৬ গ্রাম।

২,৯০৫.
একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত? 
  1. ক) ৭৫
  2. খ) ৮৫
  3. গ) ৮১
  4. ঘ) ৯১
সঠিক উত্তর:
গ) ৮১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত? 

সমাধান: 
মনে করি, 
ছাত্র সংখ্যা = ক জন 

১ জন ছাত্র দেয় = ক টাকা 
∴ ক জন ছাত্র দেয় = (ক × ক) টাকা 
= ক টাকা 

প্রশ্নমতে, 
= ৬৫৬১ 
বা, (ক) = (৮১)২ 
∴ ক = ৮১ 

∴ ছাত্র সংখ্যা = ৮১ জন। 
২,৯০৬.
দুইটি ভগ্নাংশের গুণফল ৭/২০ । একটি ভগ্নাংশ ৭/১০ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ১০
  2. ১/২
  3. ৪/৩
  4. ১৪
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ৭/২০ । একটি ভগ্নাংশ ৭/১০ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ৭/২০
একটি ভগ্নাংশ = ৭/১০

এখন,
দুইটি ভগ্নাংশের গুণফল = একটি ভগ্নাংশ × অপর ভগ্নাংশ
বা, অপর ভগ্নাংশ = দুইটি ভগ্নাংশের গুণফল/একটি ভগ্নাংশ
= (৭/২০)/(৭/১০)
= (৭/২০) × (১০/৭)
= ১/২

∴ অপর ভগ্নাংশ = ১/২
২,৯০৭.
১ গ্যালন = কত লিটার?
  1. ২.২৫ লিটার
  2. ৩ লিটার
  3. ৪.৫৫ লিটার
  4. ৫.২৫ লিটার
সঠিক উত্তর:
৪.৫৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৪.৫৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ গ্যালন = কত লিটার?

সমাধান:
১ গ্যালন = ৪.৫৫ লিটার
২,৯০৮.
একটি টেবিল ৬০০ টাকায় বিক্রি করলে ২৫% ক্ষতি হয়। বিক্রয়মূল্য বৃদ্ধি করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৯০০ টাকা
  2. ১০০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১০২০ টাকা
সঠিক উত্তর:
১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি টেবিল ৬০০ টাকায় বিক্রি করলে ২৫% ক্ষতি হয়। বিক্রয়মূল্য বৃদ্ধি করে কত টাকায় বিক্রি করলে ২৫% লাভ হবে?

সমাধান:
মনেকরি, ক্রয়মূল্য ১০০ টাকা
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা

এখন, বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৬০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০০)/৭৫ টাকা
= ৮০০ টাকা

আবার, ২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫ × ৮০০)/১০০ টাকা
= ১০০০ টাকা

∴ টেবিলটি ১০০০ টাকায় বিক্রি করলে ২৫% লাভ হবে।

২,৯০৯.
একটি সংখ্যা থেকে ৩৫ বিয়োগ করলে তা কমে সংখ্যাটির ৮০% এর সমান হয়। সংখ্যাটির তিন-পঞ্চমাংশের মান কত?  
  1. ১১৫
  2. ১২৫
  3. ১১০
  4. ১০৫
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা থেকে ৩৫ বিয়োগ করলে তা কমে সংখ্যাটির ৮০% এর সমান হয়। সংখ্যাটির তিন-পঞ্চমাংশের মান কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x − ৩৫ = x এর ৮০% 
বা, x − ৩৫ = x × ৮০/১০০ 
বা, ১০০x − ৩৫০০ = ৮০x
বা, ১০০x − ৮০x = ৩৫০০ 
বা, ২০x = ৩৫০০ 
বা, x = ৩৫০০/২০ 
∴ x = ১৭৫ 

∴ সংখ্যাটির তিন-পঞ্চমাংশ = ১৭৫ × (৩/৫) 
= ১০৫

২,৯১০.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ১০ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৬ ঘন্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
  1. ক) ৮/১৫ ঘণ্টা
  2. খ) ২/৫ ঘন্টা
  3. গ) ৫/২ ঘন্টা
  4. ঘ) ২/৩ ঘন্টা
সঠিক উত্তর:
গ) ৫/২ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/২ ঘন্টা
ব্যাখ্যা

প্রথম পাইপ দিয়ে ১ ঘন্টায় ভর্তি হয় ১/১০ অংশ
দ্বিতীয় পাইপ দিয়ে ১ ঘন্টায় ভর্তি হয় ১/৬ অংশ
দুটি পাইপ একত্রে ১ ঘন্টায় ভর্তি করে(১/১০ + ১/৬) অংশ = ৮/৩০ অংশ
প্রশ্নমতে, ৮/৩০ অংশ ভর্তি হয় ১ ঘন্টায়
∴ ২/৩ অংশ ভর্তি হয় (৩০/৮ × ২/৩) = ৫/২ ঘন্টায়

২,৯১১.
যদি a : b  =7 : 9 এবং b : c = 15 : 7 হয় তাহলে a : c  = ?
  1. ক) 9 : 5 
  2. খ) 5 : 7 
  3. গ) 5 : 3 
  4. ঘ) 7 : 9 
সঠিক উত্তর:
গ) 5 : 3 
উত্তর
সঠিক উত্তর:
গ) 5 : 3 
ব্যাখ্যা
দেয়া আছে,
a : b  =7 : 9
a/b = 7/9

b : c = 15 : 7
b/c = 15/7

(a/b) ×(b/c) = (7/9) × (15/7) 
a/c = 15/9
a/c = 5/3
a : c = 5 : 3
২,৯১২.
১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ১৬ বছর হলে নতুন ছাত্রের বয়স কত হবে? 
  1. ক) ২৪ বছর 
  2. খ) ২৬ বছর 
  3. গ) ২৮ বছর 
  4. ঘ) ৩২ বছর 
সঠিক উত্তর:
খ) ২৬ বছর 
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ বছর 
ব্যাখ্যা
১১ জন ছাত্রের গড় বয়স ১৬ বছর
১১ জন ছাত্রের মোট বয়স (১৬ × ১১) বছর
                                       = ১৭৬ বছর

১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর
১০ জন ছাত্রের মোট বয়স (১৫ × ১০) বছর
                                     = ১৫০ বছর 

নতুন ছাত্রের বয়স = (১৭৬ - ১৫০) বছর 
                            = ২৬ বছর 
২,৯১৩.
৪০ টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি ৪ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ১৮%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি ৪ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
দেওয়া আছে, 
১২ টি কলার মূল্য = ৪০ টাকা
আমরা জানি,
১ ডজন = ১২ টি

১টি কলার বিক্রয়মূল্য = ৪ টাকা
১২টি কলার বিক্রয়মূল্য = (৪ × ১২) = ৪৮ টাকা
∴ লাভ = (৪৮ - ৪০) = ৮ টাকা

সুতরাং, লাভের হার = (৮/৪০) × ১০০ = ২০%

২,৯১৪.
২/৫, ৩/৫, ৫/৯ এর গ.সা.গু কত?
  1. ১/১৫
  2. ১/১৮
  3. ১/২৭
  4. ১/৪৫
সঠিক উত্তর:
১/৪৫
উত্তর
সঠিক উত্তর:
১/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫, ৩/৫, ৫/৯ এর গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু)
= (২, ৩, ৫ এর গ.সা.গু)/(৫, ৫, ৯ এর ল.সা.গু)
= ১/৪৫
২,৯১৫.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
  1. ২৫%
  2. ২৮%
  3. ৩০%
  4. ৩২%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
 
সমাধান: 
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 
 
৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
২,৯১৬.
৩২ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
  1. ক) ১০ লিটার
  2. খ) ১২ লিটার
  3. গ) ১৩ লিটার
  4. ঘ) ১৫ লিটার
সঠিক উত্তর:
গ) ১৩ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ লিটার
ব্যাখ্যা

পেট্রোল ∶ অকটেন = ৫ ∶ ৩
∴ পেট্রোলের পরিমাণ = ৫/(৫+৩) X ৩২ = ২০ লিটার।
অকটেনের পরিমাণ = ৩/(৫+৩) X ৩২ = ১২ লিটার।
নতুন মিশ্রণে,
পেট্রোল ∶ অকটেন = ৪ ∶ ৫
= (৪ X ৫) ∶ (৫ X ৫)
= ২০ ∶ ২৫
∴ অকটেন মিশাতে হবে = ২৫ - ১২ = ১৩ লিটার।

২,৯১৭.
A : B = 2 : 3, B : C= 4 : 5 এবং C : D = 10 : 14 হলে, A : D = ?
  1. 21 : 8
  2. 7 : 3
  3. 3 : 7
  4. 8 : 21
সঠিক উত্তর:
8 : 21
উত্তর
সঠিক উত্তর:
8 : 21
ব্যাখ্যা

প্রশ্ন: A : B = 2 : 3, B : C = 4 : 5 এবং C : D = 10 : 14 হলে, A : D = ?

সমাধান:
দেওয়া আছে,
A/B = 2/3
B/C = 4/5
C/D = 10/14

এখন সবগুলোকে গুণ করে পাই,
(A/B) × (B/C) × (C/D) = (2/3) × (4/5) × (10/14)
⇒ A/D = (2 × 4 × 10) / (3 × 5 × 14)
⇒ A/D = 80/210
⇒ A/D = 8/21
∴ A : D = 8 : 21

২,৯১৮.
কোন সংখ্যার বর্গমূলের অর্ধেকের সাথে ৫ যোগ করলে যোগফল ৮ হবে? 
  1. ৪৮
  2. ৪২
  3. ৩৬
  4. ৩২
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের অর্ধেকের সাথে ৫ যোগ করলে যোগফল ৮ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
√ক/২ + ৫ = ৮ 
⇒ (√ক + ১০)/২ = ৮ 
⇒ √ক + ১০ = ১৬
⇒ √ক = ১৬ - ১০
⇒ √ক = ৬
⇒ (√ক) = (৬) 
∴ ক = ৩৬

∴ সংখ্যাটি হবে ৩৬
২,৯১৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ :৬। তাদের ল.সা.গু ৩৬০ হলে সংখ্যা দুটি কী কী?
  1. ক) ৫০, ৬০
  2. খ) ৬০, ৭২
  3. গ) ৪৫,৫৪
  4. ঘ) ৪০,৪৮
সঠিক উত্তর:
খ) ৬০, ৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০, ৭২
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে 5x ও 6x
প্রশ্নমতে, 30x = 360
x = 12
∴ সংখ্যা দুটি 60 ও 72
২,৯২০.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭, মধ্যম সংখ্যাটি কত?
  1. ক) ১৯
  2. খ) ২১
  3. গ) ২৩
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
ক) ১৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯
ব্যাখ্যা

ধরি সংখ্যা তিনটি ক, ক+২, ক+৪
ক+(ক+২)+(ক+৪)=৫৭
ক=১৭
মধ্যম ১৯

২,৯২১.
১২০ মিটার লম্বা ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
  1. ১৫ মিটার
  2. ২০ মিটার
  3. ২৫ মিটার
  4. ৩০ মিটার
সঠিক উত্তর:
১৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার লম্বা ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?

সমাধান:
মোট অতিক্রান্ত দূরত্ব = ১২০ + ৩৩০ = ৪৫০ মিটার

৩০ সেকেন্ডে অতিক্রম করে ৪৫০ মিটার
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে ৪৫০/৩০ মিটার
= ১৫ মিটার

২,৯২২.
একটি দ্রব্য ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ৭%
সঠিক উত্তর:
ক) ৪%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪%
ব্যাখ্যা

অর্থাৎ, ক্রয়মূল্য ৪৮০+২০ = ৫০০ টাকা
৫০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
⇒ ১ টাকায় ক্ষতি হয় ২০/৫০০টাকা
⇒ ১০০ টাকায় ক্ষতি হয় (২০X১০০)/৫০০ = ৪ টাকা
∴ ৪%

২,৯২৩.
একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন ১০% ডিসকাউন্ট দিলেও তাঁর ক্রয়মূল্যের উপর ২০% লাভ থাকে। জিনিসটির ক্রয়মূল্য ৩০ টাকা হলে, নির্ধারিত মূল্য কত?
  1. ক) ৩৬ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ৪২ টাকা
  4. ঘ) ৪৫ টাকা
সঠিক উত্তর:
খ) ৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন ১০% ডিসকাউন্ট দিলেও তাঁর ক্রয়মূল্যের উপর ২০% লাভ থাকে। জিনিসটির ক্রয়মূল্য ৩০ টাকা হলে, নির্ধারিত মূল্য কত?

সমাধান: 
১০% ডিসকাউন্টে ক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা 

২০% লাভে বিক্রয়মূল্য =১০০ + ২০ = ১২০ টাকা 

ক্রয়মূল্য ৯০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ৩০)/৯০ টাকা
= ৪০ টাকা
২,৯২৪.
ক : খ = ৫ : ৭ এবং খ : গ = ৩ : ৫ হলে ক : খ : গ = কত?
  1. ১০ : ১৮ : ৩০
  2. ১৫ : ১২ : ২৮
  3. ১০ : ১৫ : ২৫
  4. ১৫ : ২১ : ৩৫
সঠিক উত্তর:
১৫ : ২১ : ৩৫
উত্তর
সঠিক উত্তর:
১৫ : ২১ : ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৫ : ৭ এবং খ : গ = ৩ : ৫ হলে ক : খ : গ = কত?

সমাধান:
ক : খ = ৫ : ৭
⇒ ক : খ = (৫ : ৭) × ৩= ১৫ : ২১

খ : গ = ৩ : ৫
⇒ খ : গ = (৩ : ৫) × ৭ = ২১ : ৩৫

∴ ক : খ : গ = ১৫ : ২১ : ৩৫
২,৯২৫.
০.০০৫৭৭৬ এর বর্গমূল নির্ণয় করুন।
  1. ০.৭৬
  2. ০.৭
  3. ০.০৭৬
  4. ০.০৭
সঠিক উত্তর:
০.০৭৬
উত্তর
সঠিক উত্তর:
০.০৭৬
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০০৫৭৭৬ এর বর্গমূল নির্ণয় করুন। 

সমাধান:
√০.০০৫৭৭৬ = √(৫৭৭৬/১০০০০০০)
= √(৫৭৭৬/১০০০০০০)
= √(৭৬/১০০০)
= ৭৬/১০০০
= ০.০৭৬

২,৯২৬.
বার্ষিক শতকরা ১০ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় ১২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ২৪৪০ টাকা
  2. ১৮৭৫ টাকা
  3. ২৫২০ টাকা
  4. ২০২৫ টাকা
সঠিক উত্তর:
২৫২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় ১২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১২০০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ১০/১০০ = ১/১০

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা = P(1 + r)n - P
= ১২০০০{১ + (১/১০)} - ১২০০০
= ১২০০০ × (১১/১০) - ১২০০০
= ১২০০০ × (১.১) - ১২০০০
= ১৪৫২০ - ১২০০০
= ২৫২০ টাকা
২,৯২৭.
যদি ৬৫ ও ১১৭ এর গ.সা.গু- কে (৬৫ক - ১১৭) রাশির মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে ক এর মান কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ৬৫ ও ১১৭ এর গ.সা.গু- কে (৬৫ক - ১১৭) রাশির মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে ক এর মান কত?

সমাধান:
৬৫ ও ১১৭ এর গ.সা.গু হলো ১৩

∴ ৬৫ক - ১১৭ = ১৩
⇒ ৬৫ক = ১৩০
⇒ ক = ১৩০/৬৫
∴ ক = ২

২,৯২৮.
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ এর দ্বিগুণ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৭৮৬
  2. খ) ৮২৯
  3. গ) ১১০১
  4. ঘ) ১২০১
সঠিক উত্তর:
ঘ) ১২০১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ এর দ্বিগুণ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান;
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক - ৭৪২ = (৮৩০ × ২) - ক
⇒ ক - ৭৪২ = ১৬৬০ - ক
⇒ ২ক = ১৬৬০ + ৭৪২
⇒ ২ক = ২৪০২
∴ ক = ১২০১
২,৯২৯.
একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ১৩৫০
  2. খ) ১৪০০
  3. গ) ১৫০০
  4. ঘ) ১৫৫০
সঠিক উত্তর:
গ) ১৫০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০০
ব্যাখ্যা

৯% বৃদ্ধিতে লোকসংখ্যা,
বর্তমানে ১০৯ জন হলে পূর্বে ছিল ১০০ জন
∴ বর্তমানে ১৬৩৫ জন হলে পূর্বে ছিল (১০০ X ১৬৩৫)/১০৯ জন
= ১৫০০ জন।

২,৯৩০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?
  1. ৪৩
  2. ৬৩
  3. ৩৩
  4. ৫৩
সঠিক উত্তর:
৬৩
উত্তর
সঠিক উত্তর:
৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে? 
 
সমাধান: 
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি; 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০ 
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ 
= ৬৩  ।
২,৯৩১.
কোনো সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬,০০০ টাকা হলে, ঐ সম্পত্তির ১/৮ অংশের মূল্যের ৪ গুণ কত?
  1. ক) ৪,০০০
  2. খ) ১৬,০০০
  3. গ) ৩২,০০০
  4. ঘ) ৬৪,০০০
সঠিক উত্তর:
খ) ১৬,০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬,০০০ টাকা হলে, ঐ সম্পত্তির ১/৮ অংশের মূল্যের ৪ গুণ কত?

সমাধান:
১/২ অংশ সম্পত্তির মূল্য ১৬,০০০ টাকা 
১ অংশ সম্পত্তির মূল্য (১৬,০০০ × ২)/১ টাকা 
 ১/৮ অংশ সম্পত্তির মূল্য (১৬,০০০ × ২)/(১ × ৮) টাকা 
= ৪০০০ টাকা 

১/৮ অংশ সম্পত্তির মূল্যের ৪ গুণ = ৪০০০ × ৪ = ১৬০০০ টাকা 
২,৯৩২.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৩৯
  2. ৪১
  3. ৪৩
  4. ৪৫
সঠিক উত্তর:
৪৩
উত্তর
সঠিক উত্তর:
৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 

∴ সংখ্যাটি = ৪৩ ।
২,৯৩৩.
কোনো দূর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য নতুন এসেছিলো? 
  1. ১৬০ জন
  2. ১৮০ জন
  3. ১৯০ জন
  4. ২০০ জন
সঠিক উত্তর:
১৮০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো দূর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য নতুন এসেছিলো? 

সমাধান:
বাকি সময় = (২০ - ১০) দিন 
= ১০ দিন 

১০ দিনের খাবার আছে = ৭২০ জন সৈন্যের
∴ ১ দিনের খাবার আছে = (৭২০ × ১০) জন সৈন্যের
∴ ৮ দিনের খাবার আছে = (৭২০ × ১০)/৮ জন সৈন্যের
= ৯০০ জন সৈন্যের

∴ সৈন্য নতুন এসেছিলো = (৯০০ - ৭২০) জন 
= ১৮০ জন।

২,৯৩৪.
এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্যমূল্যের ৮% কমিশন দিয়ে ও ১৫% লাভ করে, যে দ্রব্যের ক্রয়মূল্য ৫৬০ টাকা। দ্রব্যটির ধার্যমূল্য কত?
  1. ৬৫০ টাকা
  2. ৬৭৫ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৭২৫ টাকা
সঠিক উত্তর:
৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭০০ টাকা
ব্যাখ্যা

১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ৫৬০ টাকায় বিক্রয়মূল্য (১১৫ × ৫৬০)/১০০
= ৬৪৪ টাকা
আবার,
৮% কমিশনে,
বিক্রয়মূল্য ৯২ টাকায় ধার্যকৃত মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৬৪৪ টাকায় ধার্যকৃত মূল্য = (১০০ × ৬৪৪)/৯২
= ৭০০ টাকা

২,৯৩৫.
দুইটি সংখ্যার অনুপাত 2 : 3। গ.সা.গু 6 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা

ধরি সংখ্যা দুইটি 2x এবং 3x
2x এবং 3x এর গসাগু = x
তাহলে, x = 6
∴ বৃহত্তম সংখ্যা = 3×6 = 18

২,৯৩৬.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. ৫/৬
  2. ৫/৩
  3. ১৫/৮
  4. ১৫/৪
সঠিক উত্তর:
৫/৩
উত্তর
সঠিক উত্তর:
৫/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ৫ + ৫ = ১০ মাইল
মোট সময় = ৪ + ২ = ৬ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ১০/৬ মাইল/ঘণ্টা
= ৫/৩ মাইল/ঘণ্টা
২,৯৩৭.
একটি কারবারে ক ও খ এর মূলধনের অনুপাত ১৫ : ১৭। ব্যবস্থাপনা অংশীদার বলে লাভের ১/২০ অংশ ক এর প্রাপ্য, লাভের বাকি টাকা মূলধনের সমানুপাতে ভাগ হয়। কারবারে মোট ৬০৮০০ টাকা নীট লাভ হলে খ কত টাকা পাবে?
  1. ২৫৪২৫ টাকা
  2. ৩০৬৮৫ টাকা
  3. ৩৫২৪৫ টাকা
  4. ৩৮০৬৫ টাকা
সঠিক উত্তর:
৩০৬৮৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০৬৮৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কারবারে ক ও খ এর মূলধনের অনুপাত ১৫ : ১৭। ব্যবস্থাপনা অংশীদার বলে লাভের ১/২০ অংশ ক এর প্রাপ্য, লাভের বাকি টাকা মূলধনের সমানুপাতে ভাগ হয়। কারবারে মোট ৬০৮০০ টাকা নীট লাভ হলে খ কত টাকা পাবে?

সমাধান:
ব্যবস্থাপনা অংশীদার হিসেবে ক এর প্রাপ্য = ৬০৮০০ × (১/২০) = ৩০৪০ টাকা
অবশিষ্ট লাভ = ৬০৮০০ - ৩০৪০ = ৫৭৭৬০ টাকা
অনুপাতের যোগফল = ১৫ + ১৭ = ৩২

∴ খ পাবে = ৫৭৭৬০ × (১৭/৩২) = ৩০৬৮৫ টাকা
২,৯৩৮.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৮%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
বিক্রয়মূল্য = ৩৮০ টাকা
ক্ষতি = ২০ টাকা

∴ ক্রয়মূল্য = ৩৮০ + ২০ = ৪০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (ক্ষতি/ক্রয়মূল্য) × ১০০%
= (২০/৪০০) × ১০০% = ৫%

∴ ক্ষতির শতকরা হার = ৫%

২,৯৩৯.
৭টি সংখ্যার গড় ৫০। এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হল এবং সংখ্যা তিনটির গড় ২১। সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩৫.৩
  2. খ) ৪১.৩
  3. গ) ৭০
  4. ঘ) ৭২.৫
সঠিক উত্তর:
খ) ৪১.৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১.৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ৫০। এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হল এবং সংখ্যা তিনটির গড় ২১। সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত?

সমাধান:
৭টি সংখ্যার গড় ৫০
৭ টি সংখ্যার সমষ্টি = ৭ × ৫০
= ৩৫০ 

তিনটি সংখ্যার গড় ২১
তিনটি সংখ্যার সমষ্টি = ২১ × ৩
= ৬৩ 

দশটি সংখ্যার সমষ্টি = ৩৫০ + ৬৩
= ৪১৩

∴ ১০টি সংখ্যার গড় = ৪১৩/১০
= ৪১.৩
২,৯৪০.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬২ বছর হলে পিতার বর্তমান বয়স কত? 
  1. ২৫ বছর
  2. ৩০ বছর
  3. ৩৬ বছর
  4. ৪০ বছর 
সঠিক উত্তর:
৪০ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬২ বছর হলে পিতার বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, 
পুত্রের বর্তমান বয়স = ক বছর এবং 
পিতার বর্তমান বয়স = ৪ক বছর 

আবার, 
৬ বছর পরে পুত্রের বয়স = (ক + ৬) বছর এবং 
৬ বছর পরে পিতার বয়স = (৪ক + ৬) বছর 

শর্তমতে, 
ক + ৬ + ৪ক + ৬ = ৬২ 
⇒ ৫ক + ১২ = ৬২ 
⇒ ৫ক = ৫০ 
∴ ক = ১০ 

∴ পিতার বর্তমান বয়স = (৪ × ১০) বছর 
= ৪০ বছর। 

২,৯৪১.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? 
  1. ৩.০ ঘণ্টা
  2. ৫.৫ ঘণ্টা
  3. ৪.০ ঘণ্টা
  4. ৪.৫ ঘণ্টা
সঠিক উত্তর:
৪.৫ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে,
লঞ্চের গতিবেগ = (১৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা
∴ ৩০ কি.মি. পথ যেতে প্রয়োজনীয় সময় = ৩০/২০ ঘন্টা = ১.৫ ঘণ্টা

আবার, 
স্রোতের প্রতিকূলে, 
লঞ্চের গতিবেগ = (১৫ - ৫) কি.মি./ঘণ্টা
= ১০ কি.মি./ঘণ্টা
∴ ৩০ কি.মি. পথ ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৩০/১০ ঘন্টা = ৩.০ ঘণ্টা 

∴ নির্ণেয় সময় = (১.৫ + ৩.০) ঘণ্টা
= ৪.৫ ঘণ্টা।
২,৯৪২.
১০ টি পণ্যের মোট বিক্রয়মূল্য ১২ টি পণ্যের মোট ক্রয়মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ৫০%
  2. ২০%
  3. ৪০%
  4. ১০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টি পণ্যের মোট বিক্রয়মূল্য ১২ টি পণ্যের মোট ক্রয়মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
১০ টি পণ্যের মোট বিক্রয়মূল্য = ১২ টি পণ্যের মোট ক্রয়মূল্য

ধরি,
১ টি পণ্যের ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১২ টি পণ্যের মোট ক্রয়মূল্য = ১২ টাকা

প্রশ্ন অনুযায়ী,
১০ টি পণ্যের মোট বিক্রয়মূল্য = ১২ টাকা
∴ ১ টি পণ্যের মোট বিক্রয়মূল্য = ১২/১০ = ১.২ টাকা

∴ লাভ = ১.২ - ১ = ০.২ টাকা 

∴ শতকরা লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × ১০০ 
= (০.২/১)  × ১০০ 
= ২০%

অতএব, শতকরা লাভের পরিমাণ ২০%

সহজ উপায়ে বোঝা যাক-
১০টি পণ্য বেচে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে ১২টি পণ্য কেনা যায়।
অর্থাৎ ১০টি বেচে ২টি অতিরিক্ত পণ্যের মূল্য পাওয়া যাচ্ছে।
সুতরাং লাভ হচ্ছে ২টি পণ্যের মূল্য (১০টির উপর)।

∴ শতকরা লাভ = (২/১০) × ১০০% = ২০%

২,৯৪৩.
a, (a + 2), (a + 4), (a + 6) এবং (a + 8) এর গড় 15 হলে, শেষের দুইটি সংখ্যার গড় কত? 
  1. ক) 19
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: a, (a + 2), (a + 4), (a + 6) এবং (a + 8) এর গড় 15 হলে, শেষের দুইটি সংখ্যার গড় কত? 

সমাধান:
প্রশ্নমতে,
(a + a + 2 + a + 4 + a + 6 + a + 8)/5 = 15
বা, 5a + 20 = 75 
বা, 5a = 75 - 20
বা, 5a = 55
∴ a = 11 

শেষের দুইটি সংখ্যা যথাক্রমে (11 + 6) বা 17 এবং (11 + 8) বা 19
∴ শেষের দুইটি সংখ্যার গড় = (17 + 19)/2 = 18
২,৯৪৪.
এক ব্যক্তির বেতন প্রথমে ১০% বৃদ্ধি পেয়ে পরে ২০% কমে গেল। মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে? 
  1. ক) ১২% হ্রাস
  2. খ) ১২% বৃদ্ধি
  3. গ) ১১% হ্রাস
  4. ঘ) ১১% বৃদ্ধি
সঠিক উত্তর:
ক) ১২% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বেতন প্রথমে ১০% বৃদ্ধি পেয়ে পরে ২০% কমে গেল। মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে? 

সমাধান:
প্রথমে ১০% বৃদ্ধিতে বেতন = ১০০ + ১০০ এর ১০% = ১১০ টাকা 
২০% হ্রাসে 
বর্তমান বেতন = ১১০ - ১১০ এর ২০%
= ১১০ - ১১০ এর ২০/১০০
= (১১০ - ২২) টাকা 
= ৮৮ টাকা
মোটের উপর শতকরা হ্রাস = (১০০ - ৮৮) % = ১২% হ্রাস
২,৯৪৫.
কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত?
  1. ক) ১৪.৫%
  2. খ) ১৩.৫%
  3. গ) ১২.৫%
  4. ঘ) ১৫.৫%
সঠিক উত্তর:
গ) ১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২.৫%
ব্যাখ্যা
ধরি,
আসল = ৮ টাকা
 মুনাফা = ৩ টাকা
 মুনাফা-আসল = ১১ টাকা

এখন,
মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
∴ মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = (৩ × ৫৫০০)/১১ টাকা
                                                                = ১৫০০ টাকা
তাহলে আসল = ৫৫০০ - ১৫০০ = ৪০০০ টাকা।
মুনাফার হার = (১৫০০ × ১০০)/(৪০০০ × ৩)
                    = ১২.৫%
২,৯৪৬.
রহিম ও কামালের আয়ের অনুপাত 5 : 7, কামাল ও আতিকের আয়ের অনুপাত 6 : 11 এবং রহিমের আয় 180 টাকা হলে, আতিকের আয় কত?
  1. 180
  2. 252
  3. 462
  4. 530
সঠিক উত্তর:
462
উত্তর
সঠিক উত্তর:
462
ব্যাখ্যা
রহিমের আয় : কামালের আয় = 5 : 7 = 5 × 6 : 7 × 6  = 30 : 42
কামালের আয় : আতিকের আয় = 6 : 11 = 6 × 7 : 11 × 7 = 42 : 77
রহিমের আয় : কামালের আয় : আতিকের আয় =  30 : 42 : 77
ধরি,
রহিম, কামাল ও আতিকের আয় যথাক্রমে  30y, 42y ও 77y টাকা।
30y = 180 বা, y = 6
সুতরাং,  আতিকের আয় = 77 × 6 = 462 টাকা।

[ পাটীগণিত - অনুপাত ও সমানুপাত ]
২,৯৪৭.
টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ৩৩%
  3. ৩০%
  4. ৩১%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩)
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
২,৯৪৮.
একটি সুইমিং পুলে ১২,০০০ গ্যালন পানি ধরে। পাইপ A প্রতি মিনিটে ২৫ গ্যালন এবং পাইপ B প্রতি মিনিটে ২০ গ্যালন পানি পূর্ণ করতে পারে। তবে একটি নিষ্কাশন পাইপ আছে যা প্রতি ৫ মিনিটে ২৫ গ্যালন পানি বের করে দেয়। যদি উভয় পাইপ এবং নিষ্কাশন পাইপ একসাথে খোলা হয়, তাহলে সম্পূর্ণ খালি পুলটি পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৫ ঘন্টা
  2. ৬ ঘন্টা
  3. ৭ ঘন্টা
  4. ৮ ঘন্টা
সঠিক উত্তর:
৫ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুইমিং পুলে ১২,০০০ গ্যালন পানি ধরে। পাইপ A প্রতি মিনিটে ২৫ গ্যালন এবং পাইপ B প্রতি মিনিটে ২০ গ্যালন পানি পূর্ণ করতে পারে। তবে একটি নিষ্কাশন পাইপ আছে যা প্রতি ৫ মিনিটে ২৫ গ্যালন পানি বের করে দেয়। যদি উভয় পাইপ এবং নিষ্কাশন পাইপ একসাথে খোলা হয়, তাহলে সম্পূর্ণ খালি পুলটি পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
পুলের ধারণক্ষমতা = ১২,০০০ গ্যালন

পাইপ A = প্রতি মিনিটে ২৫ গ্যালন পানি পূর্ণ করে
পাইপ B = প্রতি মিনিটে ২০ গ্যালন পানি পূর্ণ করে

নিষ্কাশন পাইপ ৫ মিনিটে ২৫ গ্যালন পানি বের করে
∴ নিষ্কাশন পাইপ ১ মিনিটে পানি বের করে = ২৫/৫ গ্যালন
= ৫ গ্যালন

∴ প্রতি মিনিটে পানি পূর্ণ করে = {(২৫ + ২০) - ৫} গ্যালন/মিনিট
= ৪০ গ্যালন/মিনিট

∴ ১২,০০০ গ্যালন পূর্ণ হতে সময় লাগবে = ১২,০০০/৪০ মিনিট
= ৩০০ মিনিট
= ৩০০/৬০ ঘন্টা
= ৫ ঘন্টা

২,৯৪৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 
  1. 411
  2. 111
  3. 211
  4. 311
সঠিক উত্তর:
311
উত্তর
সঠিক উত্তর:
311
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 

সমাধান:
এখানে 12, 15, 20 ও 25 এর ল.সা.গু এর সাথে 11 যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে।
12 = 22 × 3
15 = 3 × 5
20 = 22 × 5
25 = 52

2 এর সর্বোচ্চ ঘাত = 22
3 এর সর্বোচ্চ ঘাত = 31
5 এর সর্বোচ্চ ঘাত = 52
ল.সা.গু = 22 × 3 × 52 = 300
∴ সংখ্যাটি = 300 + 11 = 311

২,৯৫০.
কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ১৬৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৯৩০ টাকা হয়। আসল কত টাকা?
  1. ক) ১২০০ টাকা 
  2. খ) ১২৫০ টাকা 
  3. গ) ১৩০০ টাকা 
  4. ঘ) ১৩৫০ টাকা 
সঠিক উত্তর:
গ) ১৩০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ১৬৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৯৩০ টাকা হয়। আসল কত টাকা?

সমাধান: 
আসল + ৫ বছরের মুনাফা = ১৯৩০ টাকা 
আসল + ৩ বছরের মুনাফা = ১৬৭৮ টাকা 

২ বছরের মুনাফা = (১৯৩০ - ১৬৭৮) টাকা = ২৫২ টাকা 
১ বছরের মুনাফা = ২৫২/২ টাকা 
৫  বছরের মুনাফা = (২৫২ × ৫)/২ টাকা 
                           = ৬৩০ টাকা 

আসল = (১৯৩০ - ৬৩০) টাকা 
= ১৩০০ টাকা
২,৯৫১.
রাফি পাইকারী বিক্রেতার কাছ থেকে ৩০ টাকায় ১২ টি পেয়ারা ক্রয় করে প্রতিটি পেয়ারা ৩ টাকা করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ১৮%
  3. ২০%
  4. ২৪%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি পাইকারী বিক্রেতার কাছ থেকে ৩০ টাকায় ১২ টি পেয়ারা ক্রয় করে প্রতিটি পেয়ারা ৩ টাকা করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?

সমাধান:
১২ টি পেয়ারার বিক্রয়মূল্য = ১২ × ৩ = ৩৬ টাকা
∴ লাভ = ৩৬ - ৩০ = ৬ টাকা

এখন,
৩০ টাকায় লাভ হয় = ৬ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৬/৩০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৬ × ১০০)/৩০ টাকা
= ২০ টাকা বা ২০%
২,৯৫২.
একটি দ্রব্য 800 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?
  1. 170 টাকা
  2. 190 টাকা
  3. 200 টাকা
  4. 210 টাকা
সঠিক উত্তর:
200 টাকা
উত্তর
সঠিক উত্তর:
200 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য 800 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?

সমাধান:
দ্রব্যটির মূল্য 10% কমে ক্রয়মূল্য = (800 × 90)/100 টাকা
= 720 টাকা

15% লাভে বিক্রয়মূল্য = (800 × 115)/100 টাকা
= 920 টাকা

∴ মোট লাভ = (920 - 720) টাকা
= 200 টাকা
২,৯৫৩.
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ১২৮০
  2. ১২৮১
  3. ১৩১০
  4. ১৩১১
সঠিক উত্তর:
১৩১১
উত্তর
সঠিক উত্তর:
১৩১১
ব্যাখ্যা

১৫% লাভে ১২০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১৫ × ১২০০)/১০০ = ১৩৮০ টাকা
আবার, ৫% ক্ষতিতে ১৩৮০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (৯৫ × ১৩৮০)/১০০ = ১৩১১ টাকা

২,৯৫৪.
৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে, কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
  1. ৫ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ১২ জন
সঠিক উত্তর:
৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৮ জন
ব্যাখ্যা
৬ দিনে করে ৮ জন লোক
১ দিনে করে ৮ × ৬ জন লোক
৩ দিনে করে ৮ × ৬/৩ জন লোক = ১৬ জন লোক 
নতুন লোকের প্রয়োজন = (১৬ - ৮) জন = ৮ জন লোক
২,৯৫৫.
দুটি ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত ৫ : ৬। গ.সা.গু. ৪ হলে ল.সা.গু. কত?
  1. ক) ১০০
  2. খ) ১১২
  3. গ) ১২০
  4. ঘ) ১৬০
সঠিক উত্তর:
গ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০
ব্যাখ্যা
সংখ্যা দুইটি ৫ক ও ৬ক হলে, এদের গ.সা.গু = ক
অতএব, ক = ৪
সংখ্যা দুইটি ৫ × ৪ ও ৬ × ৪ অর্থাৎ ২০ ও ২৪
২০ ও ২৪ এর ল.সা.গু ১২০
২,৯৫৬.
একটি ৮৪ কেজির মিশ্রনে চিনি ও লবনের অনুপাত ৯ : ৫ হলে, লবনের তুলনায় চিনি কত কেজি বেশি আছে?
  1. ১৮ কেজি
  2. ২২ কেজি
  3. ২০ কেজি
  4. ২৪ কেজি
সঠিক উত্তর:
২৪ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২৪ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৮৪ কেজির মিশ্রনে চিনি ও লবনের অনুপাত ৯ : ৫ হলে, লবনের তুলনায় চিনি কত কেজি বেশি আছে?

সমাধান: 
মিশ্রনে চিনির পরিমান = ৮৪ এর (৯/১৪) কেজি
= ৫৪ কেজি

লবনের পরিমান = ৮৪ এর (৫/১৪) কেজি
= ৩০ কেজি

চিনি বেশি আছে = ৫৪ - ৩০ = ২৪ কেজি।
২,৯৫৭.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
  1. ১৮%
  2. ২০%
  3. ২২%
  4. ২৪%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
= ৮০ টাকা

∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%
২,৯৫৮.
একটি ক্লাসে ২৪০ জন ছাত্র-ছাত্রী আছে যাদের মধ্যে ৪০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্র সংখ্যা কত?
  1. ১২৪ জন
  2. ১৩৬ জন
  3. ১৪৪ জন
  4. ১৫০ জন
সঠিক উত্তর:
১৪৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ২৪০ জন ছাত্র-ছাত্রী আছে যাদের মধ্যে ৪০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ছাত্রের সংখ্যা = (১০০ - ৪০)
= ৬০ জন

মোট ছাত্র-ছাত্রী ১০০ জন হলে ছাত্র সংখ্যা = ৬০ জন
মোট ছাত্র-ছাত্রী ১ জন হলে ছাত্র সংখ্যা = ৬০/১০০ জন
মোট ছাত্র-ছাত্রী ২৪০ জন হলে ছাত্র সংখ্যা = (৬০ × ২৪০)/১০০
= ১৪৪ জন
২,৯৫৯.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
খ) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ বছর
ব্যাখ্যা
এখানে, মুনাফা, I = ৪৮০০ টাকা
             আসল, P= ১০০০০ টাকা
    মুনাফার হার, r = ১২%

আমরা জানি,  I = Pnr
                 ∴ n = I/Pr
                        = ৪৮০০/১০০০০ × ১২%
                        = ৪৮০০ × ১০০/১০০০০ × ১২
                        = ৪ বছর
২,৯৬০.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৬
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
এখানে,
২৭ - ৩ = ২৪,
৪০ - ৪ = ৩৬ এবং
৬৫ - ৫ = ৬০

 বৃহত্তম সংখ্যাটি হবে ২৪,৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

বৃহত্তম সংখ্যা = ১২
২,৯৬১.
আকাশ ও শরীফের বেতনের অনুপাত ৭ : ৫। আকাশের বেতন শরীফের বেতন অপেক্ষা ৮০০ টাকা বেশি। শরীফের বেতন কত টাকা? 
  1. ক) ১০০০ টাকা 
  2. খ) ১৫০০ টাকা 
  3. গ) ২০০০ টাকা 
  4. ঘ) ২৫০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ২০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি,
আকাশের বেতন = ৭ক টাকা 
শরীফেরবেতন = ৫ক টাকা 

প্রশ্নমতে, 
৭ক - ৫ক = ৮০০ 
২ক = ৮০০
ক = ৪০০ 

শরীফের বেতন = ৫ × ৪০০ টাকা
                        = ২০০০ টাকা
২,৯৬২.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ১৬৯। ছোট সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ৭৬
  3. ৮৪
  4. ৮৫
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ১৬৯। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৬৯
⇒ ক + ২ক + ১ - ক = ১৬৯
⇒ ২ক = ১৬৯ - ১
⇒ ক = ১৬৮/২
∴ ক = ৮৪

অতএব, ছোট সংখ্যাটি ৮৪।
২,৯৬৩.
টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ৭৫%
  3. ২৫%
  4. ৫০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%
২,৯৬৪.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ২। লব থেকে ৮ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৫। ভগ্নাংশটির হর কত?
  1. ১৫
  2. ৪৫
  3. ৩০
  4. ২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ২। লব থেকে ৮ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৫। ভগ্নাংশটির হর কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের হর = ৫ক
ভগ্নাংশের লব = ২ক
∴ ভগ্নাংশটি = ২ক/৫ক

প্রশ্নমতে,
(২ক - ৮)/৫ক = (২ক/৫ক) × (১/৫)
⇒ (২ক - ৮)/৫ক = (২ক/২৫ক)
⇒ ২ক - ৮ = (২ক/২৫ক) × ৫ক
⇒ ২ক - ৮ = ২ক/৫
⇒ ৫ × (২ক - ৮) = ২ক
⇒ ১০ক - ৪০= ২ক
⇒ ১০ক - ২ক = ৪০
⇒ ৮ক = ৪০
∴ ক = ৫

∴ নির্ণেয় হর = ৫ × ৫ = ২৫

২,৯৬৫.
নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ৩০৩ 
  2. ৩৪১ 
  3. ৩৯৯ 
  4. ৪০৬ 
সঠিক উত্তর:
৩৯৯ 
উত্তর
সঠিক উত্তর:
৩৯৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৩ ও ৭ এর ল.সা.গু = ২১ 
২১ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

অপশন টেস্ট অনুযায়ী, 
৩৯৯/২১= ১৯
∴ ৩৯৯ সংখ্যাটি ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

অন্যদিকে,
৩০৩,৩৪১ ও ৪০৬ সংখ্যাগুলো ২১ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়।

২,৯৬৬.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৫
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬
ব্যাখ্যা
প্রশ্নানুসারে, ৮০% = ২৪ টাকা
∴ ১% = ২৪/৮০ টাকা
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = ২৪ × ১০০/৮০ টাকা = ৩০ টাকা।
অতএব সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় (৩০ - ২৪) টাকা = ৬ টাকা।

 
২,৯৬৭.
কোনো বিদ্যালয়ের সমাবেশের জন্য ৫৭৬ জন শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো হলে প্রতি সারিতে শিক্ষার্থী সংখ্যা -
  1. ক) ২৮
  2. খ) ২৪
  3. গ) ১৪
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা
৫৭৬ এর বর্গমূল ২৪ ।
২,৯৬৮.
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
  1. ক) (৪, ৬)
  2. খ) (১২, ১৩)
  3. গ) (৯, ১২)
  4. ঘ) (৬, ৯)
সঠিক উত্তর:
খ) (১২, ১৩)
উত্তর
সঠিক উত্তর:
খ) (১২, ১৩)
ব্যাখ্যা
প্র্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

সমাধান:
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে,
১২ ও ১৩ ক্রমজোড়টি সহমৌলিক
১২ = ১ × ২ × ২ × ৩
১৩ = ১ × ১৩
২,৯৬৯.
দুইটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং গ.সা.গু ৪ । একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ১২
  2. ২২
  3. ২৪
  4. ৩২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং গ.সা.গু ৪ । একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু 
বা, ১৬ × অপর সংখ্যা = ৪৮ × ৪ 
বা, অপর সংখ্যা = (৪৮ × ৪)/১৬ 
∴ অপর সংখ্যা = ১২  । 
২,৯৭০.
কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কনিষ্ঠ ছেলে কত টাকা পেল?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১৪০০ টাকা
  3. গ) ১৮০০ টাকা
  4. ঘ) ২১০০ টাকা
সঠিক উত্তর:
ক) ১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০০ টাকা
ব্যাখ্যা
তিন পুত্রের বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের যোগফল = ( ৫ + ৭ + ৯ ) = ২১
∴ কনিষ্ঠ ছেলে পাবে ( ৪২০০ এর ৫/২১ ) = ১০০০ টাকা
২,৯৭১.
দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং গ. সা. গু. ৪ হলে বৃহত্তর সংখ্যাটি কত?
  1. ক) ৬
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা

ধরি, সংখ্যা দুইটি ২x ও ৩x।
∴এদের গ.সা.গু. = x.
প্রশ্নমতে, x = ৪
∴ বৃহত্তর সংখ্যাটি ৩ × ৪ = ১২

২,৯৭২.
৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫% ?
  1. ক) ৬০
  2. খ) ৬৫
  3. গ) ৭৮
  4. ঘ) ৯৫
সঠিক উত্তর:
ক) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫% ?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে 
ক এর ৬৫% = ৩৯
৬৫ক/১০০ = ৩৯
ক = (১০০ × ৩৯)/৬৫
ক = ৬০
২,৯৭৩.
দুইটি গরু ও ৩ টি ছাগলের মূল্য ২৪৫০০০ টাকা। একটি ছাগলের মূল্য ১৫০০০ টাকা। একটি গরুর মূল্য কত?
  1. ক) ৭৫০০০ টাকা
  2. খ) ৯০,০০০ টাকা
  3. গ) ১০০,০০০ টাকা
  4. ঘ) ১২০০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১০০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০,০০০ টাকা
ব্যাখ্যা
একটি ছাগলের মূল্য = ১৫০০০ টাকা
  ৩ টি ছাগলের মূল্য =  ৩ × ১৫,০০০ টাকা
                               = ৪৫,০০০ টাকা

২ টি গরুর মূল্য = ২৪৫০০০ টাকা - ৪৫,০০০ টাকা
                        = ২০০,০০০ টাকা
১ টি গরুর মূল্য = ২০০০০০/২ টাকা = ১০০০০০ টাকা
২,৯৭৪.
একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে দুই ভাগে কাটা হলো, যাতে ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ১২ ফুট
  3. ১৬ ফুট
  4. ১৮ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে দুই ভাগে কাটা হলো, যাতে ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ২/৩) 
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে,
ক + (২ক/৩) = ৩০
বা, (৩ক + ২ক)/৩ = ৩০
বা, ৫ক = ৩০ × ৩ 
বা, ক = ৯০/৫
∴ ক = ১৮

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১৮)/৩
= ১২ ফুট ।
২,৯৭৫.
বার্ষিক শতকরা মুনাফার হার কত হলে, ১০ বছরে সরল মুনাফা আসলের অর্ধেক হবে?
  1. ৪.৫% 
  2. ১২% 
  3. ৭.৫% 
  4. ৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা মুনাফার হার কত হলে, ১০ বছরে সরল মুনাফা আসলের অর্ধেক হবে?

সমাধান: 
ধরি,
আসল, P = ১০০ টাকা
সময়, n = ১০ বছর
বার্ষিক সুদের হার, r = ?

আমরা জানি, 
সরল মুনাফা, SI = (Prn)/১০০

প্রশ্নানুসারে, 
মুনাফা = আসলের অর্ধেক
অর্থাৎ, SI = P/২
⇒ (P × r × ১০)/১০০ = P/২
⇒ (r × ১০)/১০০ = ১/২
⇒ r = ১০/২
∴ r = ৫

অতএব, বার্ষিক শতকরা মুনাফার হার = ৫%

২,৯৭৬.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা

মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে 
৩ক + ২ক = ৯০
বা,৫ক = ৯০
∴ক = ১৮

২,৯৭৭.
৫ টাকায় ৮ টি কমলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। ১২টি কমলার ক্রয়মূলা কত?
  1. ১৬ টাকা
  2. ১৫ টাকা
  3. ১২ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ টাকায় ৮ টি কমলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। ১২টি কমলার ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫)/৭৫ টাকা 
= ২০/৩ টাকা

এখন,
৮ টি কমলার ক্রয়মূল্য = ২০/৩ টাকা
∴ ১ টি কমলার ক্রয়মূল্য = ২০/(৩ × ৮) টাকা
∴ ১২ টি কমলার ক্রয়মূল্য = (১২ × ২০)/(৩ × ৮) টাকা
= ১০ টাকা

∴ ১২ টি কমলার ক্রয়মূল্য ১০ টাকা।

২,৯৭৮.
9% হারে নয় মাসে 10000 টাকার উপর সরল সুদ কত?
  1. 680 টাকা
  2. 675 টাকা
  3. 600 টাকা
  4. 695 টাকা
সঠিক উত্তর:
675 টাকা
উত্তর
সঠিক উত্তর:
675 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 9% হারে নয় মাসে 10000 টাকার উপর সরল সুদ কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = 10000
সময়, n = 9 মাস = 9/12 = 3/4
মুনাফার হার, r = 9% = 9/100

আমরা জানি,
 সরল সুদ, I = Prn
= 10000 × (9/100) × (3/4)
= 25 × 9 × 3
= 675
সরল সুদ 675 টাকা
২,৯৭৯.
একজন দোকানদার যদি একটি মোবাইল ফোন ৮৫০০ টাকায় বিক্রি করে তবে তার ১৫% ক্ষতি হয়। যদি, মোবাইলটির লিখিত মূল্যের ১০% ছাড় দিয়েও ২৬% লাভ করতে হয় তাবে মোবাইলটির লিখিত মূল্য কত হওয়া উচিত?
  1. ১৫৬০০ টাকা
  2. ১৫২০০ টাকা
  3. ১৪৫৫০ টাকা
  4. ১৪০০০ টাকা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার যদি একটি মোবাইল ফোন ৮৫০০ টাকায় বিক্রি করে তবে তার ১৫% ক্ষতি হয়। যদি, মোবাইলটির লিখিত মূল্যের ১০% ছাড় দিয়েও ২৬% লাভ করতে হয় তাবে মোবাইলটির লিখিত মূল্য কত হওয়া উচিত?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয় মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা
∴ বিক্রয় মূল্য ৮৫০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৮৫০০)/৮৫ টাকা
= ১০০০০ টাকা

এখন ২৬% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৬ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৬/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৬ × ১০০০০)/১২৬ টাকা
= ১২৬০০ টাকা

আবার ১০% কমিশনে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে লিখিত মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে লিখিত মূল্য ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ১২৬০০ টাকা হলে লিখিত মূল্য (১০০ × ১২৬০০)/৯০ টাকা
= ১৪০০০ টাকা
২,৯৮০.
একটি ট্রেন ৪৮ কি.মি./ঘণ্টায় বেগে চলে ২৬০ মিটার সেতু ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১৪০ মিটার
  2. ১৬০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২১০ মিটার
সঠিক উত্তর:
১৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪৮ কি.মি./ঘণ্টায় বেগে চলে ২৬০ মিটার সেতু ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট = (৬০ × ৬০) = ৩৬০০ সেকেন্ড
৪৮ কি.মি. = (৪৮ × ১০০০) = ৪৮০০০ মিটার

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ৩০)/(৩৬০০) মিটার
= ৪০০ মিটার

⸫ ট্রেনটি দৈর্ঘ্য = (৪০০ - ২৬০) মিটার
= ১৪০ মিটার
২,৯৮১.
২৫ কে ৭ : ৫ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে -
  1. ক) ২৮
  2. খ) ৩৯
  3. গ) ৩৫
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
গ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন : ২৫ কে ৭ : ৫ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে -
সমাধান : 
নতুন সংখ্যা = (২৫ × ৭)/৫ = ৩৫
২,৯৮২.
একটি সংখ্যার তিনগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে ৬০ হয়, সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে ৬০ হয়, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
৩ক + ২ক = ৬০
⇒ ৫ক = ৬০
⇒ ক = ৬০/৫
∴ ক = ১২
২,৯৮৩.
কোনো পরীক্ষায় শতকরা ৭৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৬৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২৫০ জন
  2. ৩৫০ জন
  3. ৩০০ জন
  4. ২৬০ জন
সঠিক উত্তর:
২৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
২৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৭৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৬৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৭৫) জন
= ২৫ জন

২৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/২৫ জন
∴ ৬৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৬৫)/২৫ জন
= ২৬০ জন

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ২৬০ জন।
২,৯৮৪.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৭০০০ টাকা
সঠিক উত্তর:
৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০০ টাকা
ব্যাখ্যা
৮% ক্ষতিতে বিক্রয় মূল্য = (১০০ - ৮) বা ৯২ টাকা ও ৮% লাভে বিক্রয় মূল্য = (১০০ + ৮) বা ১০৮ টাকা।
ছাগলটির ক্রয়মূল্য = (৮০০ × ১০০) ÷ (১০৮ - ৯২ ) টাকা বা ৫০০০ টাকা।
২,৯৮৫.
১১ জন বালকের গড় ওজন ৫০ কেজি। ৪০ কেজি ওজনের একজন বালক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে?
  1. ৫০ কেজি
  2. ৪৯ কেজি
  3. ৫১ কেজি
  4. ৬০ কেজি
  5. কোনটিই নয়।
সঠিক উত্তর:
৫১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৫১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ জন বালকের গড় ওজন ৫০ কেজি। ৪০ কেজি ওজনের একজন বালক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
১১ জন লোকের গড় ওজন = ৫০ কেজি 
∴  ১১ জন লোকের ওজনের সমষ্টি = (৫০ × ১১) কেজি 
= ৫৫০ কেজি 

এখন, 
৪০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের ওজন = (৫৫০ - ৪০) কেজি 
= ৪১০ কেজি 

∴ বাকিদের গড় = ৫১০ /১০ কেজি 
= ৫১ কেজি 
২,৯৮৬.
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ । সংখ্যা দুইটির গ, সা, গু ১৬ হলে, ল, সা, গু কত?
  1. ১৬
  2. ৯৬
  3. ৮৪
  4. ৭৬
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ । সংখ্যা দুইটির গ, সা, গু ১৬ হলে, ল, সা, গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ১৫৩৬
ল, সা, গু = ১৬

আমরা জানি,
ল, সা, গু × গ, সা, গু = দুইটি সংখ্যার গুণফল 
ল, সা, গু = দুইটি সংখ্যার গুণফল/গ, সা, গু
= ১৫৩৬/১৬
= ৯৬

∴ ল, সা, গু = ৯৬
২,৯৮৭.
একটি সংখ্যার ২৫% যদি ৭/৪ হয়, তবে সংখ্যাটি কত?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ২৫% যদি ৭/৪ হয়, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ২৫% = ৭/৪
বা, ক × ২৫/১০০ = ৭/৪
বা , ক = (১০০ × ৭)/(২৫ × ৪)
বা, ক = ৭০০/১০০
∴ ক = ৭

∴ সংখ্যাটি ৭

২,৯৮৮.
একটি ছাত্রাবাসে ৪০০ ছাত্রে ২৭ দিনের খাদ্য মজুদ রয়েছে। যদি ৩ দিন পর ৮০ জন নতুন ছাত্র আসে, তবে বাকি খাদ্য কত দিন চলবে?
  1. ২০ দিন
  2. ১৮ দিন
  3. ২২ দিন
  4. ২১ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৪০০ ছাত্রে ২৭ দিনের খাদ্য মজুদ রয়েছে। যদি ৩ দিন পর ৮০ জন নতুন ছাত্র আসে, তবে বাকি খাদ্য কত দিন চলবে?

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = (২৭ - ৩) দিন = ২৪ দিন 
∴ মোট ছাত্র সংখ্যা = (৪০০ + ৮০) জন = ৪৮০ জন 

৪০০ জনের খাদ্য মজুদ আছে = ২৪ দিনের 
∴ ১ জনের খাদ্য মজুদ আছে = (২৪ × ৪০০) দিনের 
∴ ৪৮০ জনের খাদ্য মজুদ আছে = (২৪ × ৪০০)/৪৮০ দিনের
= ২০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে চলবে = ২০ দিন।
২,৯৮৯.
একটি নৌকা ঘণ্টায় স্রোতের অনুকূলে ১১ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ৭ কি.মি. বেগে চললে, স্রোতের বেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৪ কি.মি./ঘণ্টা
  3. ৯ কি.মি./ঘণ্টা
  4. ১৮ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা ঘণ্টায় স্রোতের অনুকূলে ১১ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ৭ কি.মি. বেগে চললে, স্রোতের বেগ কত?

সমাধান:
ধরি,
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টা

স্রোতের অনুকূলে বেগ = x + y = ১১ কি.মি./ঘণ্টা ...................(i)
স্রোতের প্রতিকূলে বেগ = x − y = ৭ কি.মি./ঘণ্টা  ...................(ii)

এখন, (i) + (ii) 
(x + y) + (x − y) = ১১ + ৭
⇒ ২x = ১৮ 
⇒ x = ৯

(i) থেকে পাই,
৯ + y = ১১
⇒ y = ১১ - ৯
⇒ y = ২

∴ স্রোতের বেগ = ২ কি.মি./ঘণ্টা 

২,৯৯০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬  দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৮, ২৩, ২৮ এবং ৩৪ ভাগশেষ থাকবে?
  1. ৯৮৮
  2. ৮৯২
  3. ৮৯৮
  4. ৯৯৮
সঠিক উত্তর:
৮৯৮
উত্তর
সঠিক উত্তর:
৮৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬  দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৮, ২৩, ২৮ এবং ৩৪ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
২০ - ১৮ = ২
২৫ - ২৩ = ২
৩০ - ২৮ = ২
৩৬ - ৩৪ = ২ 

ক্ষুদ্রতম সংখ্যাটি  ২০, ২৫, ৩০ এবং ৩৬ এর ল.সা.গু  থেকে ২ কম 
 ২০, ২৫, ৩০এবং ৩৬  এর ল.সা.গু  =৯০০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯০০ - ২ 
= ৮৯৮
২,৯৯১.
একটি সংখ্যার ৩০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?
  1. ৪৫০
  2. ৫০০
  3. ৩৫০
  4. ৪০০
সঠিক উত্তর:
৫০০
উত্তর
সঠিক উত্তর:
৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৩০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% - ৮০ = ৭০
⇒ (৩০ক/১০০) - ৮০ = ৭০
⇒ (৩ক/১০) - ৮০ = ৭০
⇒ ৩ক/১০ = ৭০ + ৮০
⇒ ৩ক/১০ = ১৫০
⇒ ৩ক = ১৫০ × ১০
⇒ ৩ক = ১৫০০
⇒ ক = ১৫০০/৩
∴ ক = ৫০০
২,৯৯২.
৬০ কোন সংখ্যার শতকরা ৭৫ হবে?
  1. ৭০
  2. ৮০
  3. ৯০
  4. ৯৬
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

শর্তমতে, ক এর ৭৫% = ৬০
বা, ক এর ৭৫/১০০ = ৬০
বা, ক = ৬০ × ১০০/৭৫
বা, ক = ৮০

২,৯৯৩.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৭০ টাকা বেশি হলে ২৫% লাভ হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৭০ টাকা বেশি হলে ২৫% লাভ হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, 
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা

এবং ২৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = (১২৫ - ৯০) টাকা = ৩৫ টাকা

বিক্রয়মূল্য ৩৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/৩৫) টাকা
বিক্রয়মূল্য ৭০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৭০)/৩৫ টাকা
= ২০০ টাকা

∴ ঘড়িটির ক্রয়মূল্য ২০০ টাকা।

২,৯৯৪.
৫টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২২। সমষ্টিগতভাবে ৮টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩৩.২
  2. খ) ৩৩.৫০
  3. গ) ৩৩.২৫
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩৩.২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৩.২৫
ব্যাখ্যা
 প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২২। সমষ্টিগতভাবে ৮টি সংখ্যার গড় কত?

সমাধান: 
৫টি সংখ্যার গড় ৪০
৫টি সংখ্যার সমষ্টি = ৪০ × ৫ = ২০০

৩টি সংখ্যার গড় ২২
৩টি সংখ্যার সমষ্টি = ২২ × ৩ = ৬৬

৮টি সংখ্যার সমষ্টি = ২০০ + ৬৬ = ২৬৬ 
৮টি সংখ্যার গড় = ২৬৬/৮
                          = ৩৩.২৫
২,৯৯৫.
শতকরা বার্ষিক ১০ টাকা হার লভ্যাংশে কত বছরে ২৭৫ টাকায় মুনাফা ১৩৭.৫০ টাকা হবে?
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ৭ বছর
  4. ৯ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১০ টাকা হার লভ্যাংশে কত বছরে ২৭৫ টাকায় মুনাফা ১৩৭.৫০ টাকা হবে?

সমাধান:
আসল P = ২৭৫ টাকা
সুদ I = ১৩৭.৫০ টাকা

মুনাফার হার r  = ১০%
=  ১০/১০০
= ১/১০

সময় n = ?

আমরা জানি 
I = Pnr 
Pnr = I 
n = I/Pr
= ১৩৭.৫০/{২৭৫ × (১/১০)}
=১৩৭.৫০/২৭.৫
= ৫
২,৯৯৬.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ১০%
  3. গ) ১৮%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা

৫০০ টাকার ৪ বছরের সুদ = ৫০০×৪ বা ২০০০ টাকার ১ বছরের সুদ।
আবার ৬০০ টাকার ৫ বছরের সুদ = ৬০০×৫ বা ৩০০০ টাকার ১ বছরের সুদ।
সুতরাং মোট ৫০০০ টাকার ১ বছরের সুদ।
এখন, ৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা। (শর্ত)
১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = ৫০০×১০০/৫০০০ টাকা।
= ১০ টাকা।

২,৯৯৭.
টাকায় ৮টি খেজুর ক্রয় করে ৬০ শতাংশ লাভ করতে হলে টাকায় কী দরে বিক্রয় করতে হবে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
ক) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৮টি খেজুর ক্রয় করে ৬০ শতাংশ লাভ করতে হলে টাকায় কী দরে বিক্রয় করতে হবে?

সমাধান:
ধরি,
৮টি খেজুরের ক্রয়মূল্য ১ টাকা
৬০% লাভে,
১০০ টাকায় লাভ হয় ৬০ টাকা
১  টাকায় লাভ হয় ৬০/১০০ টাকা
= ০.৬ টাকা

∴ লাভসহ বিক্রয়মূল্য = ১ + ০.৬ = ১.৬ টাকা

১.৬ টাকায় বিক্রয় করতে হবে ৮ টি
১ টাকায় বিক্রয় করতে হবে = ৮/১.৬ টি
= ৫ টি
২,৯৯৮.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) লাভ ২৫%
  2. খ) লাভ ৫০%
  3. গ) ক্ষতি ২৫%
  4. ঘ) ক্ষতি ৫০%
সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা

এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা
২,৯৯৯.
একটি পেন্সিল এবং কলমের ক্রয়মূল্যের অনুপাত 4 : 7 এবং বিক্রয়মূল্যের অনুপাত 1 : 3। যদি পণ্য দুইটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তাহলে কলমের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. 7 : 9
  2. 12 : 7
  3. 14 : 9
  4. 21 : 14
সঠিক উত্তর:
14 : 9
উত্তর
সঠিক উত্তর:
14 : 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পেন্সিল এবং কলমের ক্রয়মূল্যের অনুপাত 4 : 7 এবং বিক্রয়মূল্যের অনুপাত 1 : 3। যদি পণ্য দুইটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তাহলে কলমের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পেন্সিলের ক্রয়মূল্য = 4a  ও বিক্রয়মূল্য = b
এবং কলমের ক্রয়মূল্য = 7a  ও বিক্রয়মূল্য = 3b

প্রশ্নমতে,
4a - b = 7a - 3b
⇒ 7a - 4a = 3b - b
⇒ 3a = 2b
⇒ b = 3a/2

সুতরাং, 7a : 3b = 7a : 3(3a/2) = 14 : 9
৩,০০০.
২৮০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ২৮ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করলে ৫৫০ মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ক) ৮১ সেকেন্ডে
  2. খ) ৮২ সেকেন্ডে
  3. গ) ৮৩ সেকেন্ডে
  4. ঘ) ৮৫ সেকেন্ডে
সঠিক উত্তর:
গ) ৮৩ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৩ সেকেন্ডে
ব্যাখ্যা
ট্রেনটির গতিবেগ = ২৮০/২৮ = ১০ মিটার/সেকেন্ড 
ব্রিজ অতিক্রমের ক্ষেত্রে ট্রেনটি অতিক্রম করে (৫৫০ + ২৮০) মিটার = ৮৩০ মিটার

ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে ১ সেকেন্ডে 
ট্রেনটি ১ মিটার অতিক্রম করে ১/১০ সেকেন্ডে 
ট্রেনটি ৮৩০ মিটার অতিক্রম করে ৮৩০/১০ সেকেন্ডে 
                                                    = ৮৩ সেকেন্ডে