বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও খেলাধুলা সম্পর্কিত

মোট প্রশ্ন১,৫৭৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও খেলাধুলা সম্পর্কিত

PrepBank · পাতা / ১৬ · ৮০১৯০০ / ১,৫৭৪

৮০১.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম কী?
  1. আলফা 
  2. ট্রাইওন্ডা 
  3. কুইকফায়ার
  4. পুলকো
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা 
উত্তর
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা 
ব্যাখ্যা

• ফুটবল বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম 'ট্রাইওন্ডা' (Trionda)।
- 'ট্রাইওন্ডা' বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।] সূত্র- প্রথম আলো।

ফিফা বিশ্বকাপ, ২০২৬:
- আসর ২৩তম।
- আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
- অংশগ্রহণকারী দল-৪৮টি দেশ।
- উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
- ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৮০২.
'এশিয়ার নোবেল' হিসেবে খ্যাত পুরস্কার কোনটি?
  1. র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার
  2. পুলিৎজার পুরস্কার
  3. শাখারভ পুরস্কার
  4. আগা খান পুরস্কার
সঠিক উত্তর:
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার
ব্যাখ্যা

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার:
- 'এশিয়ার নোবেল' হিসেবে খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার। 
-  র‍্যামন ম্যাগসাইসাই এশিয়ার সর্বোচ্চ পুরস্কার এবং সর্বোচ্চ সম্মাননা।
- ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামোন ম্যাগসাইসাই স্মৃতি ও সম্মানে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার।
- ১৯৫৮ সাল থেকে রামোন ম্যাগসাইসাই পুরস্কার তিন শতাধিক অসামান্য ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করা হয়েছে।
- জনসেবা থেকে শুরু করে সামাজিক উদ্ভাবন পর্যন্ত, বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ, ফিলিপাইন থেকে দেওয়া হয়।

উৎস: র‍্যামন ম্যাগসাইসাই ওয়েবসাইট।

৮০৩.
নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ থেকে?
  1. যুক্তরাষ্ট্র
  2. সুইজারল্যান্ড
  3. ডেনমার্ক
  4. সুইডেন
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার:
- নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল।
- ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- অর্থনীতিতে নোবেল প্রবর্তন করা হয় ১৯৬৮ সালে।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে  নোবেল পুরস্কার চালু করা হয়। 
- নোবেল পুরস্কার দেয়া হয়  সুইডেন থেকে।
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এর ৩০০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

• বর্তমানে মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয় যথা- 
- চিকিৎসা।
- পদার্থবিদ্যা।
- রসায়ন।
- সাহিত্য।
- শান্তি।
- অর্থনীতি।

উল্লেখ্য,
- রাজনৈতিক ব্যক্তি কিন্তু সাহিত্য নোবেল পায় উইনস্টন চার্চিল।
- দার্শনিক কিন্তু সাহিত্য নোবেল পায় বার্ট্রান্ড রাসেল।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৮০৪.
'আইসিসি ক্রিকেট বিশ্বকাপ -২০১৯' এর খেলোয়াড় 'উইলিয়ামসন' কোন দেশের খেলোয়ার?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) সাউথ আফ্রিকা
  3. গ) ওয়েস্ট ইন্ডিজ
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
ক) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
কেন উইলিয়ামসন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন। তার নৈপুণ্য এবং দক্ষ নেতৃত্বে নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠে। তবে তাদেরকে সুপার-ওভারে পরাজিত করে স্বাগতিক ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে প্রথমবারের মত।
৮০৫.
ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়?
  1. ১৯৩১ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯২৯ সালে
  4. ১৯২৬ সালে
সঠিক উত্তর:
১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩০ সালে
ব্যাখ্যা

- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।

• ২০২৬ সালের ৮ জুন থেকে ৩ জুলাই ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হবে।
- এটি  যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
- ২৩ তম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম বারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।

উৎস:  ফিফা ওয়েবসাইট।

৮০৬.
৯৬তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে -
  1. এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
  2. অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি
  3. অ্যান আইরিশ গুডবাই
  4. ওপেনহাইমার
সঠিক উত্তর:
ওপেনহাইমার
উত্তর
সঠিক উত্তর:
ওপেনহাইমার
ব্যাখ্যা
অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- অস্কারে নমিনেশন প্রক্রিয়াটি ১৯৩৫ সাল থেকে করে আসছে লন্ডন ভিত্তিক বহুজাতিক অর্থ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার কুপারস (পিডব্লিউসি)।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
২০২৪ সালে ৯৬তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার।
- পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান। 

অন্যদিকে ২০২৩ সালে ৯৫তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’,
- সেরা আন্তর্জাতিক সিনেমা: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি,
- সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: ‘অ্যান আইরিশ গুডবাই’।

উৎস: ১১ মার্চ ২০২৪, বিবিসি বাংলা।
৮০৭.
২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কে?
  1. ক) ফেদেরার
  2. খ) কিরগিওস
  3. গ) কার্লোস আলকারাজ
  4. ঘ) নোভাক জোকোভিচ
সঠিক উত্তর:
গ) কার্লোস আলকারাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্লোস আলকারাজ
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- মহিলাদের একক ৭ বছর পর ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়।
- একই বছর পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে স্থানান্তর করা হয়।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।
- রোমাঞ্চকর লড়াইয়ে আসরের পরিষ্কার ফেভারিট জোকোভিচকে তিনি হারান ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬ ও ৬-৪ গেমে।
- ২০ বছর বয়সী আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

উল্লেখ্য,
- ২০২২ সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লোস আলকারাজ।
- এতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ড গড়েন আলকারাজ।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
৮০৮.
৩২তম টোকিও অলিম্পিক গেমসের মাসকটের নাম কী?
  1. সুমিতোমা
  2. মিরাইতোয়া
  3. রেইওয়া
  4. সমিইতি
সঠিক উত্তর:
মিরাইতোয়া
উত্তর
সঠিক উত্তর:
মিরাইতোয়া
ব্যাখ্যা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ৩২তম আসর।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
অন্যদিকে,
- ‘সমিইতি’ হলো টোকিও প্যারা অলিম্পিক গেমসের মাসকট।
৩২তম টোকিও অলিম্পিক গেমস ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে এর তারিখ পেছানো হয়। তবে এর নাম ‘টোকিও-২০২০ অলিম্পিক’ ই রাখা হয়েছে।
টোকিও অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণ, মোট-১১৩টি)
- দ্বিতীয় : চীন (৩৩টি স্বর্ণ, মোট-৮৮টি)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণ, মোট-৫৮টি)
- তবে মোট পদক প্রাপ্তিতে তৃতীয় : দক্ষিণ কোরিয়া (২০টি স্বর্ণ, মোট-৭১টি)
(তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
৮০৯.
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কয়টি পদক লাভ করেছে?
  1. ১২টি
  2. ১৩টি
  3. ১০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা

রোবট অলিম্পিয়াড: 
-  ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়।
- ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে বাংলাদেশ দল।
- রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক জয় করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু।

উৎস:দৈনিক প্রথম আলো পত্রিকা।

৮১০.
সর্বাধিক ব্যালন ডি'অর বিজয়ী খেলোয়ার?
  1. মেসি
  2. কাকা
  3. বেকহাম
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মেসি
উত্তর
সঠিক উত্তর:
মেসি
ব্যাখ্যা
Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি [সর্বাধিক]।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
৮১১.
কোন দুইটি দেশের মধ্যে Ashes Trophy ট্রফি খেলা হয়?
  1. ক) ভারত ও ইংল্যান্ড
  2. খ) ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া
  4. ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
ব্যাখ্যা
- ক্রিকেটের সবচেয়ে পুরনো দ্বৈরথ এশেজ খেলা হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে।
উৎসঃ বিবিসি
৮১২.
একদিনের ক্রিকেটের প্রথম হ্যাটট্রিক করেন কে?
  1. ক) ভারতের কপিল দেব
  2. খ) শ্রীলংকার মুরালিধরন
  3. গ) পাকিস্তানের জালাল উদ্দিন
  4. ঘ) অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন
সঠিক উত্তর:
গ) পাকিস্তানের জালাল উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) পাকিস্তানের জালাল উদ্দিন
ব্যাখ্যা
-  একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানের জালাল উদ্দিন।
- ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি  এই হ্যাট্রিক করেন।
- ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের হায়দ্রাবাদে।

উৎসঃ https://stats.espncricinfo.com/ci/content/records/263626.html
৮১৩.
অস্কার বিজয়ী ফিল্ম ‘স্লামডগ মিলোনিয়ার' এর পরিচালক-
  1. ক) ড্যানি বোয়েল
  2. খ) জেমস ক্যামেরন
  3. গ) রোমান পোলনস্কি
  4. ঘ) আমির খান
সঠিক উত্তর:
ক) ড্যানি বোয়েল
উত্তর
সঠিক উত্তর:
ক) ড্যানি বোয়েল
ব্যাখ্যা
• অস্কার বিজয়ী ফিল্ম ‘স্লামডগ মিলোনিয়ার' এর পরিচালক Danny Boyle ও Loveleen Tandan. 
-  ‘স্লামডগ মিলোনিয়ার' এর কাহিনী লিখেন Simon Beaufoy ও Vikas Swarup. 
- অভিনয় করেন-  দেব প্যাটেল, ফ্রিদা পিন্টো, মধুর মিত্তাল, অনিল কাপুর, ইরফান খান। 

সূত্র: IMDB (Link) ও আনন্দবাজার। 
৮১৪.
ফিফা ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

FIFA World Cup:

- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালে।
- এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপের ২২টি আসর।
- ২০২২ এর শিরোপা জয়ী আর্জেন্টিনা।

উল্লেখ্য,
- ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -
১। ব্রাজিল: ৫ বার,
২। জার্মানি ও ইতালি: ৪ বার,
৩। আর্জেন্টিনা: ৩ বার,
৪। উরুগুয়ে ও ফ্রান্স: ২ বার,
৫। ইংল্যান্ড ও স্পেন: ১ বার।

উৎস: FIFA ওয়েবসাইট।
৮১৫.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোন দেশ পরাজিত হয়?
  1. ক্রোয়েশিয়া
  2. পর্তুগাল
  3. মরক্কো
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কো পরাজিত হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৮১৬.
কোন চুক্তি স্বাক্ষরের জন্যে ইয়াসির আরাফাত নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. অসলো চুক্তি
  2. ক্যাম্প ডেভিড চুক্তি
  3. ওয়াই রিভার চুক্তি
  4. সেভার্স চুক্তি
সঠিক উত্তর:
অসলো চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
অসলো চুক্তি
ব্যাখ্যা
অসলো চুক্তি স্বাক্ষরের জন্যে ১৯৯৪ সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে পিএলও এবং ইসরায়েলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে পিএলও এবং ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি প্রদান করে এবং ফিলিস্তিনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার রোডম্যাপ প্রণয়ন করা হয়।
(উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৮১৭.
'শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. বেইজিং, চীন
  2. প্যারিস, ফ্রান্স
  3. গ্যাংওয়ান, দক্ষিণ কোরিয়া
  4. তুরিন, ইতালি
সঠিক উত্তর:
তুরিন, ইতালি
উত্তর
সঠিক উত্তর:
তুরিন, ইতালি
ব্যাখ্যা
শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫:
- 'শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫' ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে।
- বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে বিশেষ এই আয়োজনে মূলত শীতপ্রধান দেশগুলো অংশ নিয়ে থাকে।
- এবারের আসরে ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন।
- এবারের গেমসে মোট ডিসিপ্লিন আটটি–আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ড্যান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্কেটিং, স্নোবোর্ডিং এবং স্নোশ্যুজ।

⇒ শীতপ্রধান দেশগুলোর প্রধান অংশগ্রহণের পাশাপাশি, বাংলাদেশও এই গেমসে অংশ নিচ্ছে।
- উল্লেখযোগ্য যে ফ্লোরবল, যা অনেকটা হকির মতো, তুষারবিহীন দেশে খেলা হয়।

⇒ ১৫ মার্চ, ২০২৫ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে।
- সেমিফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোকে পরাজিত করার পর ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ।

⇒ যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। 

উৎস: দৈনিক ইত্তেফাক। 
ii) Special Olympics.
৮১৮.
২০২৪ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১০ জন
  2. ১১ জন
  3. ১২ জন
  4. ১৩ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:
- ২০২৪ সালে নোবেল পুরস্কার লাভ করে ১১ জন ব্যক্তি ও ১টি সংস্থা।

উল্লেখ্য,
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৮১৯.
অষ্টম নারী এশিয়া কাপের আয়োজক দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) শ্রীলঙ্কা
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
▪ অষ্টম নারী এশিয়া কাপের আয়োজক দেশ বাংলাদেশ।
▪ টুর্নামেন্টের সব ম্যাচ হয় সিলেটে। 
▪ অষ্টম নারী এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ 
৮২০.
'আন্তর্জাতিক বুকার পুরস্কার -২০২৪' এ মনোনীত হয়েছে কোন উপন্যাস?
  1. কাইরোস
  2. টেস্টামেন্টস
  3. দ্য সেন্স অফ এন্ডিং
  4. দ্য গ্যাদারিং
সঠিক উত্তর:
কাইরোস
উত্তর
সঠিক উত্তর:
কাইরোস
ব্যাখ্যা
'আন্তর্জাতিক বুকার পুরস্কার -২০২৪'
- জার্মান লেখক জেনি উরপেনবেক এবং ইংরেজিতে বইটির অনুবাদক মিশায়েল হফমান যৌথভাবে এবার আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন।
- লন্ডনের এতিহ্যবাহী টেট মডার্ন আর্ট গ্যালারিতে মঙ্গলবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
- পুরস্কারজয়ীদের বাছাই বোর্ডের বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন কানাডীয় লেখক ইলিয়ানো ওয়াকটেল।
- উরপেনবেকের জার্মান ভাষায় লেখা ‘কাইরোস’ ইংরেজিতেও প্রাণবন্ত করে তোলেন হফমান।
- জার্মানির দুই অসম বয়সির প্রেম, সহবাস এবং অসাড় মূল্যবোধ ভাঙার বর্ণনা পাওয়া যায় গল্পে।
- কাইরোস উপন্যাসে এক বিধ্বংসী ভালোবাসার গল্প বলা হয়েছে, যার শুরু ১৯ বছর বয়সি এক তরুণীর সঙ্গে পঁঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির প্রেমের মধ্য দিয়ে।
- ৬৬ বছর বয়সি হফমানকে জার্মান থেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অনুবাদক বলা হয়।  

সূত্র- বুকার পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট (লিংক) । 
৮২১.
২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. বার্লিন
  2. প্যারিস
  3. মস্কো
  4. সিডনি
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা
- ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ ৩২তম অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানে অনুষ্ঠিত হয়।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
টোকিও অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণ, মোট-১১৩টি)
- দ্বিতীয় : চীন (৩৩টি স্বর্ণ, মোট-৮৮টি)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণ, মোট-৫৮টি)
- তবে মোট পদক প্রাপ্তিতে তৃতীয় : দক্ষিণ কোরিয়া (২০টি স্বর্ণ, মোট-৭১টি)
(তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
৮২২.
‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ যে সংস্থার পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক -
  1. কমনওয়েলথ
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
  4. বিমসটেক
সঠিক উত্তর:
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
ব্যাখ্যা
চ্যাম্পিয়নস অব দ্য আর্থ:
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি-এর পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক।
- পুরস্কারটি প্রতি বছর পরিবেশ এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেওয়া হয়।
- এই পুরস্কারটি পরিবেশ বিষয়ক জাতিসংঘের আর্কাইভ এবং পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য সম্মানিত ব্যক্তিবর্গ বা সংগঠনকে প্রদান করা হয়।

⇒ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷
- যেমন: বিশ্বের পরিবেশ রক্ষায় অসামান্য অবদান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, এবং টেকসই উন্নয়ন প্রভৃতি। এই পুরস্কারের উদ্দেশ্য হলো, পৃথিবীকে আরও সবুজ ও টেকসইভাবে গড়ে তোলার জন্য ব্যক্তিগত এবং দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করা।

উৎস: UNEP ওয়েবসাইট।
৮২৩.
ICC World Test Championship 25 -এর চ্যাম্পিয়ন কোন দল?
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভারত
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫:
- আসর: ৩য়।
- ফাইনাল শুরুর তারিখ: ১১ জুন ২০২৫।
- ফাইনাল শেষ: ১৪ জুন ২০২৫।
- ভেন্যু: লর্ডস, লন্ডন।
- ফাইনালে অংশগ্রহণকারী দল: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
- চ্যাম্পিয়ন: দক্ষিণ আফ্রিকা।
- রানার্স-আপ: অস্ট্রেলিয়া।
- ম্যান অব দ্য ফাইনাল: এডেন মার্করাম।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: জো রুট।

উৎস: আইসিসি ওয়েবসাইট।

৮২৪.
নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭ কোথায় অনুষ্ঠিত হবে? 
  1. দক্ষিণ আফ্রিকা
  2. জার্মানি
  3. ব্রাজিল
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭:
- থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম ফিফা কংগ্রেসে ঘোষণা করা হয় যে, ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে ব্রাজিল
- এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো দক্ষিণ আমেরিকান দেশ এই প্রতিযোগিতার আয়োজন করবে।
- এ সিদ্ধান্ত ফিফার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নারী বিশ্বকাপ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়, যেখানে প্রথমবারের মতো উন্মুক্ত ভোটের মাধ্যমে আয়োজক নির্ধারিত হয়।
- ভোটে ব্রাজিল পায় ১১৯ ভোট, আর বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির যৌথ প্রার্থিতা পায় ৭৮ ভোট।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট।

৮২৫.
২০২৪ সালে ইউএস ওপেন পুরুষ এককে কে চ্যাম্পিয়ন হয়েছেন?
  1. টেলর ফ্রিটজ
  2. নোভাক জোকোভিচ
  3. ড্যানিল মেদভেদেভ
  4. ইয়ানিক সিনার
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
উত্তর
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

লন টেনিস:

- বিশ্বের প্রধান চারটি লন টেনিস প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত। এগুলো হলো:
• অস্ট্রেলিয়ান ওপেন,
• ফ্রেঞ্চ ওপেন/ রোল্যান্ড গ্যারোস,
• উইম্বলডন (ব্রিটিশ ওপেন),
• ইউএস ওপেন।

⇒ ইউএস ওপেন (US OPEN) ২০২৪:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: টেলর ফ্রিটজ (যুক্তরাষ্ট্র)।

উৎস: ESPN ওয়েবসাইট।
৮২৬.
২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার কে পেয়েছেন?
  1. অলিভার হার্ট
  2. রিচার্ড থ্যালার
  3. জিম টাইরোল
  4. রবার্ট পিলার
সঠিক উত্তর:
রিচার্ড থ্যালার
উত্তর
সঠিক উত্তর:
রিচার্ড থ্যালার
ব্যাখ্যা
২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন রিচার্ড থেলার লো।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং। 
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান। 
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৮২৭.
২০২৪ সালে নবম নারী টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নবম নারী টি-২০ এশিয়া কাপ: 

- শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা।
- টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে ভারতকে।
- ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা।
- দুই ফরম্যাট মিলিয়ে রেকর্ড সাতবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। 

শ্রীলঙ্কা বনাম ভারত, ফাইনাল ম্যাচ: 
- ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। ওপেনার স্মৃতি মান্দানার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত। ১০টি চারে ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি।
- এছাড়া রিচা ঘোষ ৩০ ও জেমিমাহ রড্রিগুয়েজ ২৯ রান করেন। শ্রীলংকার কাবিশা দিলহারি ২ উইকেট নেন।
- জয়ের জন্য ১৬৬ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের জুটিতে লংকানদের লড়াইয়ে রাখেন ওপেনার ও অধিনায়ক চামিরা আতাপাত্তু এবং তিন নম্বরে নামা হার্সিতা সামারাবিক্রমা। ৯টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৬১ রানে আউট হন আতাপাত্তু।
- দলের জয় থেকে ৭২ রান দূরে থাকতে আতাপাত্তু আউট হওয়ার পর   ভারতীয় বোলারদের উপর চড়াও হন সেট ব্যাটার সামারাবিক্রমা ও দিলহারি। ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে ৮ বল বাকী রেখে শ্রীলংকার জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা ও দিলহারি।
- ৬টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৬৯ রান করেন সামারাবিক্রমা। ১টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে অনবদ্য ৩০ রান করেন দিলহারি।

সূত্র- ক্রিকইনফো, বাসস। 
৮২৮.
২৫তম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) মাদ্রিদ
  2. খ) মিলান
  3. গ) প্যারিস
  4. ঘ) লস এঞ্জেলস
সঠিক উত্তর:
খ) মিলান
উত্তর
সঠিক উত্তর:
খ) মিলান
ব্যাখ্যা

শীতকালীন অলিম্পিক গেমস
- শীতকালীন অলিম্পিক গেমস হলো একটি বড় আকারের আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা প্রত্তেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ২৫তম শীতকালীন অলিম্পিক ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।
- মিলান এবং কর্টিনা ডি'আম্পেজো, ইতালি ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ৬ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত হোস্ট করবে, যেখানে মিলান প্রথমবারের মতো আয়োজক হিসাবে কাজ করছে।
- ২০২৬ সালের শীতকালীন গেমগুলি ইতালি দ্বারা আয়োজিত চতুর্থ অলিম্পিক এবং প্রথমবারের মতো যেখানে দুটি শহরকে শীতকালীন অলিম্পিকের আয়োজক হিসাবে নামকরণ করা হয়েছিল।

উৎস: অলিম্পিক গেমসের অফিসিয়াল ওয়েবসাইট।

৮২৯.
কোন দেশ 'ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩'-এ চ্যাম্পিয়ন হয়েছে?
  1. অস্ট্রেলিয়া
  2. ইংল্যান্ড
  3. স্পেন
  4. সুইডেন
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
৮৩০.
২০২২ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান?
  1. ক) অ্যালাইন অ্যাসপেক্ট
  2. খ) অ্যানি অ্যারনো
  3. গ) মর্টেন মেল্ডাল
  4. ঘ) ডগলাস ডব্লিউ. ডায়মন্ড
সঠিক উত্তর:
ক) অ্যালাইন অ্যাসপেক্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যালাইন অ্যাসপেক্ট
ব্যাখ্যা
নোবেল পুরস্কার – ২০২২:

ঐতিহ্যগতভাবে প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
এ বছর ১২ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেন।
নোবেল বিজয়ীদের (Nobel Laureates) নামের তালিকা দেওয়া হল -

পদার্থ বিজ্ঞান (৩ জন):
১.  অ্যালাইন অ্যাসপেক্ট -ফ্রান্স
২. জন এফ. ক্লসার - যুক্তরাষ্ট্র
৩. অ্যান্টন জেইলিঙ্গার অস্ট্রিয়া
অবদান- Entangled ফোটনের নিরীক্ষা, বেল অসমতার অসামঞ্জস্যতার প্রমাণ ও কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকার জন্য।

সাহিত্য (১ জন): 
১.  অ্যানি অ্যারনো- ফ্রান্স
অবদান- ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার' সমাবেশ ঘটিয়ে এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্য।

চিকিৎসা শাস্ত্র (১ জন):
১. সোয়ান্তে প্যাবো -সুইডেন
অবদান- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য।

রসায়ন শাস্ত্র (৩ জন):
১. ক্যারোলিন আর বার্তোজ্জি - যুক্তরাষ্ট্র
২. মর্টেন মেল্ডাল-ডেনমার্ক
৩. কে. ব্যারি শার্পলেস - যুক্তরাষ্ট্র 
অবদান- ক্লিক রসায়ন ও বায়ো-অর্থোগোনাল রসায়নে উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য।

শান্তি-(১ জন ব্যাক্তি ও ২ টি সংস্থা):
১. অ্যালেস বিয়ালিয়াৎস্কি - রাশিয়ান বংশোদ্ভূত বেলারুশিয়ান
২. Memorial (রাশিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ১৯৮৭ সাল)
৩. Center for Civil Liberties. (ইউক্রেনিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ২০০৭)
অবদান- নিজ নিজ দেশে (বেলারুশ, রাশিয়া, ইউক্রেন) মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য।

অর্থনীতিতে (৩ জন):
১. বেন এস. বার্নানকে (যুক্তরাষ্ট্র)
২. ডগলাস ডব্লিউ. ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
৩. ফিলিপ এইচ. ডিবভিগ (যুক্তরাষ্ট্র)
অবদান- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য। 

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৮৩১.
আসন্ন সাউথ এশিয়ান গেমস- ২০২৬ অনুষ্ঠিত হবে কোথায়? [মার্চ, ২০২৫]
  1. ভারতে
  2. পাকিস্তানে
  3. নেপালে
  4. বাংলাদেশে
সঠিক উত্তর:
পাকিস্তানে
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তানে
ব্যাখ্যা
সাউথ এশিয়ান গেমস- ২০২৬:
- পাঁচ বছর পর প্রথম দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের আসর বসবে পাকিস্তানে।
- ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে সাউথ এশিয়ান গেমস।
- এই এসএ গেমসে ২৬টি ইভেন্টও চূড়ান্ত হয়েছে।
- সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো-ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি ২০), আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হয়েছিল সাউথ এশিয়ান গেমস।
- রীতি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরটি।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।। [link]
৮৩২.
প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল-
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
ঘ) ৫ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ম
ব্যাখ্যা

১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
সাফ গেমসের প্রথম আসরে মাত্র দু’টি স্বর্ণ, ৮টি রুপা ও ১৩টি ব্রোঞ্জপদক জিতেছিলেন লাল সবুজের ক্রীড়াবিদরা।
সাত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম হয়।
এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর।

৮৩৩.
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল তাই বর্তমানে এটির গুরুত্ব নেই। Who scored the highest runs in the recently held Bangladesh-South Africa one day series?
  1. ক) Mustafizur Rahman
  2. খ) Soumya Sarkar
  3. গ) Shakib Al Hasan
  4. ঘ) Tamim Iqbal
সঠিক উত্তর:
ঘ) Tamim Iqbal
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tamim Iqbal
ব্যাখ্যা

Most Runs in South Africa vs Bangladesh ODI Series 2022:- Tamim Iqbal (BAN) - 129
- Shakib Al Hasan (BAN) - 95

উৎস: Crickinfo.com

৮৩৪.
২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
- ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। এটি ওয়ানডে বিশ্বকাপের ১৫তম আসর।
- ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিকদের নাম আজ ঘোষণা করেছে আইসিসি।
- এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ।

- এর আগে ২০১১ সালে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করেছিলো।

উৎস: প্রথম আলো রিপোর্ট।
৮৩৫.
'কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড' কোন দেশের মর্যাদাপূর্ণ পুরস্কার?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড:
- এটি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড। 
​- পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। 
- রাজা চার্লসের বিশ্বাস বা নীতি হলো, 'আমাদের প্রকৃতির সঙ্গে কাজ করা উচিত, এর বিরুদ্ধে নয়।'
​- অর্থাৎ, প্রকৃতিকে রক্ষা করে, তার সঙ্গে ভারসাম্য রেখে আমাদের চলা উচিত। রাজার এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। 
- ১৯৯০ সালে রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিং'স ফাউন্ডেশন এ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। 
​- জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন সর্বপ্রথম এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 

​উল্লেখ্য,
​- ব্রিটেনের মর্যাদাপূর্ণ 'কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কার অর্জন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
​- বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন ও মানুষের এবং প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত হন।
​- ১২ জুন ২০২৫ তারিখে দ্য কিংস ফাউন্ডেশন সেন্ট জেমস’স প্যালেস, লন্ডনে তৃতীয় চার্লসের পক্ষ থেকে তাঁকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করে।

​তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।

৮৩৬.
'ফুটবল বিশ্বকাপ ২০২২' বিশ্বকাপের কততম আসর?
  1. ২০তম
  2. ২১তম
  3. ২২তম
  4. ২৩তম
সঠিক উত্তর:
২২তম
উত্তর
সঠিক উত্তর:
২২তম
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৮৩৭.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৩) কোন আন্তর্জাতিক পুরস্কারের অর্থ মূল্য বৃদ্ধি করা হয়েছে?
  1. নোবেল পুরস্কার
  2. পুলিৎজার পুরস্কার
  3. ম্যাগসেসেই পুরস্কার
  4. বুকার পুরস্কার
সঠিক উত্তর:
নোবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
নোবেল পুরস্কার
ব্যাখ্যা
নোবেল পুরস্কার
- ২০২৩ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার (১০ লাখ ক্রোনা) বাড়ানো হয়েছে।
- চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার।
- নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় এ কথা জানানো হয়।
- নোবেল ফাউন্ডেশন বলছে, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়।
- এই অর্থমূল্য বাড়ানো হয়েছে সুইডেনের মুদ্রা ক্রোনায়।

 উৎস: ১৫ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৮৩৮.
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড' লাভ করে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট?
  1. ক) ডুনাল্ড ট্রাম্প
  2. খ) বারাক ওবামা
  3. গ) জর্জ ডব্লিউ বুশ
  4. ঘ) বিল ক্লিনটন
সঠিক উত্তর:
খ) বারাক ওবামা
উত্তর
সঠিক উত্তর:
খ) বারাক ওবামা
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি এওয়ার্ড’ লাভ করেন – সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।          

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
৮৩৯.
পেন পিন্টার পুরস্কার - ২০২৪ লাভ করেছেন কে?
  1. অরুন্ধতী রায়
  2. সালমান রুশদি
  3. হানিফ কুরেশী
  4. শেখ হাসিনা
সঠিক উত্তর:
অরুন্ধতী রায়
উত্তর
সঠিক উত্তর:
অরুন্ধতী রায়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
পেন পিন্টার পুরস্কার - ২০২৪

- ভারতের বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায় তার সাহসী ও অটল দৃষ্টিভঙ্গির জন্য ২০২৪ সালের পেন পিন্টার পুরস্কার অর্জন করেছেন।
- লেখিকা অরুন্ধতী রায় ১০ অক্টোবর ২০২৪ তারিখে পুরস্কারটি গ্রহণ করবেন।
- পেন পিন্টার পুরস্কার ২০০৯ সালে দাতব্য সংস্থা PEN দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- যা নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে প্রদান করা হয়।
- অরুন্ধতী রায় অসংখ্য বই এবং নন-ফিকশন প্রবন্ধ লিখেছেন।
- তিনি সবচেয়ে বেশি পরিচিত তার উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’-এর জন্য। 
- ১৯৯৭ সালে এটি বুকার পুরস্কার জিতেছিল।

উৎস: পেন পিন্টার পুরস্কারের ওয়েবসাইট (লিংক)। 
৮৪০.
৭৬তম কান চলচ্চিত্র উৎসব-২০২৩-এ সেরা চলচ্চিত্র (স্বর্ণপাম) জয়ী চলচ্চিত্রের নাম কী?
  1. ট্রায়াঙ্গল অব স্যাডনেস
  2. অ্যানাটনি অব অ্যা ফল
  3. ওয়ান ট্রি হিল
  4. দ্য জোন অব ইন্টারেস্ট
সঠিক উত্তর:
অ্যানাটনি অব অ্যা ফল
উত্তর
সঠিক উত্তর:
অ্যানাটনি অব অ্যা ফল
ব্যাখ্যা
• ৭৬তম কান চলচ্চিত্র উৎসব ২০২৩:
- ৭৬তম আসরে স্বর্ণপাম বা পামদর পেয়েছেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত।
- তিনি ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন।
- এর আগে ২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত।
- তরুণ নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাঁর ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমায় তুলে ধরেছেন রোমমহর্ষক কিছু ঘটনা।
- ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প এগোতে থাকে এক নারীর স্বামীর হত্যাকাণ্ডের পর থেকে।
- কিন্তু পরে জানা যায়, এই নারীই তার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
- এ ঘটনার সাক্ষী নিয়ে শুরু হয় নতুন গল্প। 

অন্যদিকে -
- ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’।

উৎস: প্রথম আলো ও কান চলচ্চিত্র ওয়েবসাইট।
 
৮৪১.
২০২৪ সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র
  2. মেক্সিকো
  3. ব্রাজিল
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
কোপা আমেরিকা ২০২৪:
- ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- চার গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
- কোপা আমেরিকা ২০২৪ শুরু হবে ২০ জুন ও শেষ হবে ১৪ জুলাই ২০২৪ সালে।

তথ্যসূত্র - সময় নিউজ, ডিসেম্বর ৭, ২০২৩।
৮৪২.
কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস কোথায় অবস্থিত?
  1. সুইজারল্যান্ডের জুরিখে
  2. সুইজারল্যান্ডের লুজানে
  3. সুইজারল্যান্ডের জেনেভায়
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডের লুজানে
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডের লুজানে
ব্যাখ্যা
কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত।

Court of Arbitration for Sport ( CAS )
- ক্রিড়া ক্ষেত্রে যে কোন বিরোধ নিষ্পত্তির জন্য Court of Arbitration for Sport ( CAS ) প্রতিষ্ঠা করা হয়।
.- ১৯৮১ সালে জুয়ান আন্তোনিও এটির ধারণা দেন।
- প্রতিষ্ঠিত হয়- ৩০ জুন, ১৯৮৪ সালে। 
- সদর দপ্তর- লুজান, সুইজারল্যান্ড।
- বর্তমান সভাপতি - জন ডি কোটস।

সূত্র- CAS ওয়েবসাইট।
৮৪৩.
২০২২ সালের ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) আল বাইত স্টেডিয়াম
  2. খ) লুসাইল আইকনিক স্টেডিয়াম
  3. গ) দোহা স্টেডিয়াম
  4. ঘ) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
সঠিক উত্তর:
ক) আল বাইত স্টেডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক) আল বাইত স্টেডিয়াম
ব্যাখ্যা
 • ফিফা বিশ্বকাপ:
- ২০২২ ফিফা বিশ্বকাপে কাতার এবং ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচ আল খোরের আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।

অন্যদিকে-
২২ তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল নিম্নরুপ:
- আয়োজক দেশ - কাতার।
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট  জিতেন-  কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন বল জিতেন - লিউনেল মেসি।
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ।
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট
৮৪৪.
নোবেল পুরস্কার কতটি ক্ষেত্রে প্রদান করা হয়?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- প্রথম এশীয় হিসেবে সর্বপ্রথম ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
- দ্বিতীয় এশীয় হিসেবে ১৯৩০ সালে স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন (C. V. Raman) পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।

উৎস: নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট। [link]
৮৪৫.
Who won the highest number of medals in Olympic?
  1. ক) Michael Phelps
  2. খ) Edward Phelps
  3. গ) Ben Johnson
  4. ঘ) Larisa Semyonovna Latynina
সঠিক উত্তর:
ক) Michael Phelps
উত্তর
সঠিক উত্তর:
ক) Michael Phelps
ব্যাখ্যা
- বেশিরভাগ অলিম্পিক গেমস ক্রীড়াবিদদের লক্ষ্য একটি স্বর্ণপদক জেতা।
- যদিও যে কোনও পদক জেতা বেশিরভাগের জন্য একটি দুর্দান্ত অর্জন।
- সর্বাধিক পদক জয়ী হলেন মাইকেল ফেলপস।
- তিনি মোট ২৮টি পদক জিতেছেন।
- মাইকেল ফেলপস অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জিতেছেন।
- ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাঁতারু, যিনি তার ক্যারিয়ারে ২৩টি অলিম্পিক স্বর্ণপদক জয়ের রেকর্ড করেছেন।

অন্যদিকে -
- সর্বোচ্চ র‌্যাঙ্কের মহিলা পদক জয়ী জিমন্যাস্ট লারিসা ল্যাটিনিনা।
- যদিও হাঙ্গেরিয়ান আলাদার গেরেভিচের যিনি ফেন্সিংয়ে টানা ছয়টি অলিম্পিক গেমসে পদক জিতেছিলেন।
- জিমন্যাস্ট লারিসা সেমিওনোভনা লাতিনিনা ৯টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ, 1956-64 সালে একজন মহিলার দ্বারা সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে।

উল্লেখ্য,
- পরবর্তী অলিম্পিক 2024 সালে প্যারিস- এ হবে, তারপরে মিলান-কর্টিনা 2026- এ শীতকালীন সংস্করণ হবে৷

উৎস: Top Olympic Medal Winners, Topend Sports.
৮৪৬.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে 'সর্বাধিক উইকেট' নেন  -
  1. মোহাম্মদ শামি
  2. দিলশান মাদুশাঙ্কা
  3. শাহিন শাহ আফ্রিদি
  4. মার্কো ইয়ানসেন
সঠিক উত্তর:
মোহাম্মদ শামি
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ শামি
ব্যাখ্যা
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।

অন্যদিকে,
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৮৪৭.
In which of the following countries the game "Chess" was originated?
  1. China
  2. Japan
  3. Russia
  4. India
  5. None of these
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
দাবা:
- দাবা ১৬টি করে ঘুঁটি দ্বারা ৬৪ বর্গক্ষেত্রের একটি বোর্ডে দুইজন খেলোয়াড়ের খেলা।
- এ ১৬টি ঘুঁটির ১টি রাজা, ১টি মন্ত্রী, ২টি ঘোড়া, ২টি হাতি, ২টি নৌকা ও ৮টি বোড়ে (সৈন্য) থাকে।

⇒ এ খেলার সর্বপ্রথম সূচনা হয় ভারতবর্ষে।
- সেখান থেকে খেলাটি পারস্যে যায় এবং মুসলমানদের মাধ্যমে ইউরোপে প্রচলিত হয়।
- ত্রয়োদশ শতাব্দীতে সমগ্র পশ্চিম ইউরোপে এ খেলা ছড়িয়ে পড়ে।
- ভারতীয় পাশা খেলার সঙ্গে এর সাদৃশ্য আছে।
- ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়মে খেলাটি প্রচলিত ছিল।
- ইউরোপে গত একশ বছরে দাবার বিভিন্ন আইনকানুনের বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে এ খেলাকে সর্বসাধারণের কাছে অধিকতর গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলা হয়।
- এ বিবর্তনের পথ ধরে দাবাকে ঘিরে গড়ে ওঠে আন্তর্জাতিক দাবা সংস্থা যার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে।
- পৃথিবীর অধিকাংশ দেশ আন্তর্জাতিক দাবা সংস্থার সদস্য এবং তারা খেলার আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে চলে।

⇒ দাবা মূলত রাজার খেলা বা রাজায় রাজায় যুদ্ধের খেলা।
- এ খেলা হয়ে থাকে দুই দলের রাজার মধ্যে।
- এক রাজাকে কিস্তি দেওয়া বা আক্রমণ করাই অন্য রাজার উদ্দেশ্য।

উৎস: i) Britannica.
ii) বাংলাপিডিয়া।
৮৪৮.
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান কাং কোন দেশের নাগরিক?
  1. ডেনমার্ক
  2. উত্তর কোরিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।
- নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- ‘দ্য ভেজেটারিয়ান’ হান কাং-এর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের একটি।
- ২০০৭ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হান কাং।
- এ উপন্যাসে হান কাং মানুষের নিষ্ঠুরতায় আতঙ্কিত এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার লড়াইয়ের কথা তুলে ধরেন।
- তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'দ্য হোয়াইট বুক', 'হিউম্যান অ্যাক্টস' ও 'গ্রিক লেসনস'।
- হান কাংয়ের উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস ‘ইউর কোল্ড হ্যান্ডস’।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৮৪৯.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে কে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন?
  1. জাসকরন মালহোত্রা
  2. কাইরন পোলার্ড
  3. যুবরাজ সিং
  4. হার্শেল গিবস
সঠিক উত্তর:
হার্শেল গিবস
উত্তর
সঠিক উত্তর:
হার্শেল গিবস
ব্যাখ্যা
ছয় বলে ছয় ছক্কা:
- ২০০৭ সালে নেদারল্যান্ডস লেগ স্পিনার ড্যান ফন বাঞ্জির এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। 
- আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল এক ওভারে সবগুলো ছয় মারার প্রথম ঘটনা।

অন্যদিকে -
- ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন যুবরাজ। 
- ২০২১ সালে মার্চে শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়াকে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন পোলার্ড।
- ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাকালেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাসকরন মালহোত্রা।

উৎস: i) ESPN Cricinfo।
         ii) ১৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৮৫০.
'মাইকেল তালাগ্র্যান্ড' নিচের কোন পুরস্কার লাভ করেন?
  1. বুকার পুরস্কার
  2. নোবেল শান্তি পুরস্কার
  3. অ্যাবেল পুরস্কার
  4. পুলিৎজার পুরস্কার
সঠিক উত্তর:
অ্যাবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাবেল পুরস্কার
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরষ্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরষ্কার প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে অ্যাবেল পুরষ্কার' লাভ করেন ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

উৎস: The Abel Prize ওয়েবসাইট।
৮৫১.
২০২৪ সালে অ্যাবেল পুরস্কার প্রাপ্ত গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড কোন দেশের নাগরিক?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৪ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- তিনি ফ্রান্সের নাগরিক।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

তথ্যসূত্র - The Abel Prize ওয়েবসাইট।
৮৫২.
'ওভাল' ক্রিকেট মাঠটি কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ওয়স্টে ইন্ডিজ
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
ব্যাখ্যা
• ওভাল ক্রিকেট মাঠ:
- যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম দ্য ওভাল।
- ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত ওভাল ক্রিকেট মাঠটি যুক্তরাজ্যের কেনিংস্টার লন্ডনে অবস্থিত।
- এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৩ হাজার ৫০০ জন।
- উল্লেখ্য যে, টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহৃত ওভাল মাঠটি যুক্তরাজ্যের প্রথম ও বিশ্বের দ্বিতীয় মাঠ হিসেবে স্বীকৃত।

সূত্রঃ বিবিসি।
৮৫৩.
কাকে 'নজরুল পুরস্কার ২০২৩' প্রদান করা হয়?
  1. সিরাজুল ইসলাম চৌধুরী
  2. শাহীন সামাদ
  3. ফিরাত ইয়াস
  4. চিত্রা পাল
সঠিক উত্তর:
শাহীন সামাদ
উত্তর
সঠিক উত্তর:
শাহীন সামাদ
ব্যাখ্যা
নজরুল পুরস্কার ২০২৩:
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমিতে 'নজরুল পুরস্কার ২০২৩' প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- অনুষ্ঠানে নজরুলসংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত শিল্পী শাহীন সামাদকে বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২৩- এ ভূষিত করা হয়। 
- এই পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।

উল্লেখ্য,
- 'নজরুল পুরস্কার ২০২২' লাভ করেন সিরাজুল ইসলাম চৌধুরী।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৮৫৪.
প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা
- প্রথম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে ইংল্যান্ডে। এতে ৭টি দল অংশ নিয়েছিলো।
- প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
- সর্বশেষ ১১তম নারী বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০১৭ সালে ইংল্যান্ডে এবং চ্যাম্পিয়নও হয় ইংল্যান্ড।
- পরবর্তী ১২তম বিশ্বকাপ ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে।
(সূত্র: আইসিসি ওয়েবসাইট)
৮৫৫.
চীন কোন মহাকাশযানটি ব্যবহার করে মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে?
  1. ক) তিয়ানওয়েন-১
  2. খ) সালওয়েন-১
  3. গ) হানওয়েন-১
  4. ঘ) জুইওয়েন-১
সঠিক উত্তর:
ক) তিয়ানওয়েন-১
উত্তর
সঠিক উত্তর:
ক) তিয়ানওয়েন-১
ব্যাখ্যা
- মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করল চীন।
- চীনের মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)’ জানিয়েছে, তাদের পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ ও দৈনিক ইনকিলাব।
৮৫৬.
'টেবিল টেনিস' কোন দেশের জাতীয় খেলা?
  1. চীন
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।

অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
-মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

উৎস: ব্রিটানিকা.কম।
৮৫৭.
’সাহিত্য বিষয়ক’ নোবেল পুরস্কার কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়?
  1. সুইডিস একাডেমি
  2. নরওয়েজিয়ান নোবেল কমিটি
  3. ক্যারোলিন্সকা ইনস্টিটিউট
  4. রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সেস
সঠিক উত্তর:
সুইডিস একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
সুইডিস একাডেমি
ব্যাখ্যা

• নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান:
- ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে প্রদান করা হয়-  চিকিৎসা বিজ্ঞান বিষয়ক।
- রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সেস থেকে প্রদান করা হয়- পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি বিষয়।
- সুইডিস একাডেমি থেকে প্রদান করা হয়- সাহিত্য বিষয়ক।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে প্রদান করা হয়- শান্তিতে।

উৎস: ব্রিটানিকা।

৮৫৮.
‘কার্ল কুবল পুরস্কার' - ২০২২ লাভ করেন কোন বাংলাদেশি?
  1. ক) ড. মুহাম্মদ ইউনূস
  2. খ) ডা. জাফর উল্লাহ
  3. গ) ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী
  4. ঘ) ড. বজলুল ফারুক
সঠিক উত্তর:
ক) ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ক) ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
• ‘কার্ল কুবল পুরস্কার’ - জার্মানির মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস
• ৩০ সেপ্টেম্বর জার্মানির ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি’ ড. ইউনূসকে এই পুরস্কারে ভূষিত করে। এ পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশন বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে ড. ইউনূসের অসামান্য ও বহুমুখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করল।
• কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কার্ল কুবল। জার্মানির দক্ষিণ হেসের বেনশাইমে ফাউন্ডেশনের সদর দপ্তর অবস্থিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ 
৮৫৯.
The documentary film, based on the liberation war, 'Rupali Shoikot' was directed by-
  1. ক) Alamgir Kabir
  2. খ) Tanvir Mokammel
  3. গ) Tanvir Kabir
  4. ঘ) Tarek Masood
সঠিক উত্তর:
ক) Alamgir Kabir
উত্তর
সঠিক উত্তর:
ক) Alamgir Kabir
ব্যাখ্যা
আলমগীর কবির (১৯৩৮-১৯৮৯) চলচ্চিত্র নির্মাতা, পরিচালক। জন্ম ১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর রাঙ্গামাটি শহরে।

তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো লিবারেশন ফাইটার্স, প্রোগ্রাম ইন বাংলাদেশ, কালচার ইন বাংলাদেশ, সুফিয়া, অমূল্যধন, ভোর হলো দোর খোল,আমরা দুজন, এক সাগর রক্তের বিনিময়ে, মণিকাঞ্চন ও চোরাস্রোত।

তাঁর নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ধীরে বহে মেঘনা (১৯৭৩), সূর্যকন্যা (১৯৭৬), সীমানা পেরিয়ে (১৯৭৭), রূপালী সৈকতে (১৯৭৯), মোহনা (১৯৮২), পরিণীতা (১৯৮৪) ও মহানায়ক (১৯৮৫)।

“রূপালি সৈকতে” আমাদের রাজনীতির একটি উপাখ্যানকে দেখায়, দৃশ্যমান করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, এবং বাঙময় করে ব্যক্তিক অস্তিত্বের টানাপোড়েন।

সূত্র: বাংলাপিডিয়া ,প্রথম আলো ও ভোরের কাগজ।
৮৬০.
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন-
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯৩ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৩ সালে
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন। ১৯৪৪ সালে তিনি ANC তে যােগ দেন।
- বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রােবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।
- ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন।
- ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।
- তার ডাকনাম ছিলাে ‘মাদিবা’।
উৎসঃ নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন এর ওয়েবসাইট।

 
৮৬১.
নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে?
  1. আলফ্রেড নোবেল
  2. আলবার্ট আইনস্টাইন
  3. থমাস এডিসন
  4. উইলিয়াম রন্টজেন
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
উত্তর
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
ব্যাখ্যা
নোবেল পুরস্কার: 
- নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য মানবজাতির জন্য সর্বোচ্চ উপকার সাধনকারী ব্যক্তিদের পুরস্কৃত করা।
- প্রতিষ্ঠাতা: আলফ্রেড নোবেল।
- প্রথম প্রদান: ১৯০১ সালে।
- মূল ৫টি বিভাগ:পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান/শারীরবিদ্যা, সাহিত্য ও শান্তি। 
- ১৯৬৯ সালে সংযোজন: অর্থনীতিতে নোবেল পুরস্কার (সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্ত)।
- অক্টোবর মাসে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
- ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী) আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।
- নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম সম্মানজনক স্বীকৃতি, যা অসাধারণ গবেষণা, উদ্ভাবন ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখার জন্য প্রদান করা হয়।

উৎস: নোবেল প্রাইজ ওয়েবসাইট। 
৮৬২.
'পিংপং' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
  1. ব্যাডমিন্টন
  2. টেবিল টেনিস 
  3. ফুটবল
  4. লন টেনিস
সঠিক উত্তর:
টেবিল টেনিস 
উত্তর
সঠিক উত্তর:
টেবিল টেনিস 
ব্যাখ্যা

'পিংপং' শব্দটি ’টেবিল টেনিস’ খেলার সাথে সম্পর্কিত

জাতীয় খেলা:

- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা।

৮৬৩.
'অনূর্ধ্ব-১৯' ক্রিকেট বিশ্বকাপে ২০২৪ চ্যাম্পিয়ন দল -
  1. দক্ষিণ আফ্রিকা
  2. বাংলাদেশ
  3. অস্ট্রেলিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২৪:
- এটি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৫তম আসর। 
- দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া।
- রানার্স আপ: ভারত। 

উৎস: ESPNcricinfo.com
৮৬৪.
সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. নেপাল
  3. ভুটান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপ:
- সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
- ২৯ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে ভারত।
- রাউন্ড রবিন লিগ পদ্ধতির চলমান আসরে পাঁচ ম্যাচের সবকটিতে জয়ী ভারতের অবস্থান পয়েন্ট তালিকার শীর্ষে।
- তাদের অর্জন পূর্ণ ১৫ পয়েন্ট।
- দুইয়ে থাকা বাংলাদেশ সমান ম্যাচে তিনটি জয় এবং একটি করে ড্র ও হারে পেয়েছে ১০ পয়েন্ট।
- নেপাল ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৮৬৫.
১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম -
  1. পিকিং স্পোর্টস স্টেডিয়াম
  2. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
  3. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
  4. চায়না স্পোর্টস স্টেডিয়াম
সঠিক উত্তর:
ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে আর গুরুত্বপূর্ণ নয়।]

১১তম এশিয়ান গেমস:
- ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং।

উল্লেখ্য,
⇒ এশিয়ান গেমস:
- ‘দ্য গ্রেটেস্ট শো অন এশিয়া’।
- অলিম্পিকের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় ও ক্রীড়াবিদদের অনুষ্ঠান।
- এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাধুলার মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক যোগাযোগ ও সম্মিলিতভাবে এশিয়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া এই গেমসের লক্ষ্য।
- নয়াদিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে ১৯৫১ সালের ৪ থেকে ১১ মার্চ প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।

২০২৩ এশিয়ান গেমস:
- নির্ধারিত তারিখ: ২৩ সেপ্টেম্বর - ৮ অক্টোবর ২০২৩।
- আয়োজক দেশ: চীন।
- স্থান: হ্যাংজু অলিম্পিক স্পোর্টস এক্সপো সেন্টার।
- ক্রীড়া সংখ্যা: ৪০।
- অংশগ্রহণকারী দেশগুলি হলো: ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, চাইনিজ তাইপেই, ইন্দোনেশিয়া।

উৎস: Olympics.com.
৮৬৬.
২০২৫ সালের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. বাংলাদেশ
  2. মালয়েশিয়া
  3. ভারত
  4. আরব আমিরাত
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
- ২০২৫ সালের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফিকশ্চার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
- ১৬ দলের অংশগ্রহণে ৪১ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২০২৫ সালের ১৮ জানুয়ারি।
- আয়োজক দেশ হিসেবে খেলবে মালয়েশিয়া।
- দেশটির চার স্টেডিয়ামে আয়োজিত হবে পুরো টুর্নামেন্ট।
- এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে সামোয়া। সরাসরি খেলবে বাংলাদেশ।
- ২০২৩ সালে সবশেষ আসরে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

২০২৫ সালের আসরের গ্রুপ ও দেশ   
এ গ্রুপ- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, মালয়েশিয়া
বি গ্রুপ- ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
সি গ্রুপ- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
ডি গ্রুপ- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, এশিয়া বাছাই।

সূত্র- আইসিসির ওয়েবসাইট।
৮৬৭.
বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক কে?
  1. ক) সাবিনা খাতুন
  2. খ) কৃষ্ণা রানী সরকার
  3. গ) আকলিমা খাতুন
  4. ঘ) শামসুন্নাহার
সঠিক উত্তর:
ক) সাবিনা খাতুন
উত্তর
সঠিক উত্তর:
ক) সাবিনা খাতুন
ব্যাখ্যা
- বাংলাদেশ জাতীয় মহিলা দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন।
- ২০০৯ সালের ডিসেম্বরে সাবিনা অভিষেক ঘটে জাতীয় দলে। 
- তার আগে নিজ জেলা সাতক্ষীরায় বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন।
- শুরুতে শখের বসে খেলতেন ক্রিকেট, এছাড়া অন্যান্য খেলায় অংশ নিতেন নিয়মিত। 
- কিন্তু সাতক্ষীরা জেলা কোচ মো. আকবরের মাধ্যমেই ফুটবলের হাতেখড়ি।
- তিনি বাংলাদেশের প্রথম নারী ফুটবলার যিনি বিদেশি কোন ক্লাবে খেলেছেন।
- তিনি বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিমের স্ট্রাইকার।
- তিনি মালদ্বীপ পুলিশ ক্লাবে খেলেছেন ২০১৫ সালের ১৪ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য,
- ১৯ সেপ্টেম্বর ২০২২, সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা ঘরে ছিনিয়ে আনে বাংলাদেশ জাতীয় মহিলা দল।

তথ্যসূত্র: BBC
৮৬৮.
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কত জন ব্যক্তি র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? [অক্টোবর, ২০২৪]
  1. ১১ জন
  2. ১২ জন
  3. ১৩ জন
  4. ১৪ জন
সঠিক উত্তর:
১৩ জন
উত্তর
সঠিক উত্তর:
১৩ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:

- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- র‍্যামন ম্যাগসেসে ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৫৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।
- এখন পর্যন্ত ১৩ জন ব্যক্তি বাংলাদেশ থেকে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

⇒ পুরস্কারপ্রাপ্ত ১৩ বাংলাদেশি:
১. ১৯৭৮ সালে প্রথম র‍্যামন ম্যাগসেসে পান: সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
২. ১৯৮০ সালে: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
৩. ১৯৮৪ সালে: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
৪. ১৯৮৫ সালে: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
৫. ১৯৮৭ সালে: ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম।
৬. ১৯৮৮ সালে: দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন।
৭. ১৯৯৯ সালে: বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ।
৮. ২০০৪ সালে: বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
৯. ২০০৫ সালে: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
১০. ২০১০ সালে: বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান।
১১. ২০১২ সালে: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
১২. ২০২১ সালে: প্রখ্যাত বিজ্ঞানী ফেরদৌসী কাদরী।
১৩. ২০২৩ সালে: জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের করভি রাখসান্দ।

উৎস: i) The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
ii) ৩১ আগস্ট, ২০২১, প্রথম আলো।
৮৬৯.
ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কাতার
  2. বাহরাইন
  3. দুবাই
  4. আবুধাবি
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
ফিফা ফুটবল বিশ্বকাপের আসর:
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় (ইউরোপ) অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে (এশিয়ায়) অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।

উৎস : ফিফা ওয়েবসাইট
৮৭০.
ফিফা প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ১৯০৪ সালে
  2. খ) ১৯১৪ সালে
  3. গ) ১৯৩০ সালে
  4. ঘ) ১৯৩৪ সালে
সঠিক উত্তর:
ক) ১৯০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০৪ সালে
ব্যাখ্যা
FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association); একটি আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। 
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। 
- ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফা ২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়। 
- প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়েতে।

উল্লেখ্য,
- ফিফা বিশ্বকাপ এর ২২তম আসর কাতারে অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।
- ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে; কানাডা,মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

উৎস: FIFA এর অফিসিয়াল ওয়েবসাইট।
৮৭১.
Who is the world's first wicket keeper to score double century in test cricket?
  1. ক) MS Dhoni
  2. খ) Kumar Sangakkara
  3. গ) Adam Gilchrist
  4. ঘ) Mushfiqur Rahim
সঠিক উত্তর:
গ) Adam Gilchrist
উত্তর
সঠিক উত্তর:
গ) Adam Gilchrist
ব্যাখ্যা
- ১৯৮০ সালে পাকিস্তানের তাসলিম আলিফ বিশ্বের প্রথম উইকেট কিপার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন। 
- অপশন অনুসারে সঠিক উত্তর হবে - এডাম গিলক্রিস্ট। 
- ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে এডাম গিলক্রিস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন। 
- ২০০২ সালের মার্চ মাসে কুমার সাঙ্গাকারা পাকিস্তানের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন। 
- ২০১৩ সালে এমএস ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন। 
অপরদিকে, 
মুশফিকুর রহিম প্রথম উইকেট কিপার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করেন। 
কুমার সাঙ্গাকারা টেস্টে ১১টি ডাবল সেঞ্চুরি করলেও উইকেট কিপার হিসেবে মাত্র একটি ডাবল সেঞ্চুরি করেন। 

উৎস : www.cricket.com.au
৮৭২.
প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৩০
  2. খ) ১৯৩২
  3. গ) ১৯৩৩
  4. ঘ) ১৯৩৪
সঠিক উত্তর:
ক) ১৯৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৩০
ব্যাখ্যা
ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।

• FIFA:
- FIFA এর পূর্ণরুপ- (Federation of International Football Association) 
- প্রতিষ্ঠা লাভ করে-২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ- ৭টি।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- সেক্রেটারি জেনারেল ফাতমা সাম্বা দিয়াউফ।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা সদস্যপদ লাভ করে।
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়-২০২২ সালের ২১ নভেম্বর – ১৮ ডিসেম্বর কাতারে।

সূত্র: ফিফা ওয়েবসাইট
৮৭৩.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন-
  1. ক) তামিম ইকবাল
  2. খ) মাহমুদুল্লাহ
  3. গ) জয়া আহসান
  4. ঘ) তাহসান খান
সঠিক উত্তর:
গ) জয়া আহসান
উত্তর
সঠিক উত্তর:
গ) জয়া আহসান
ব্যাখ্যা
এক বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন অভিনেত্রী জয়া আহসান।
৮৭৪.
২০২৪ সালে পুলিৎজার পুরস্কার লাভ করে -
  1. রয়টার্স
  2. দ্য নিউ ইয়র্ক টাইমস
  3. ওয়াশিংটন পোস্ট
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

⇒ ২০২৪ সালে পুলিৎজার পুরস্কার লাভ করে ৩টি সংবাদ সংস্থা।
- এগুলো হলো: রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট।
- ৬ মে, ২০২৪ তারিখে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য,
• ২টি পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স।
- একটি গাজায় চলমান সংঘাতের ভয়াবহ চিত্র তুলে ধরায়।
- অন্যটি ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায়।

• ৩টি করে পুরস্কার পেয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস।
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ওয়াশিংটন পোস্ট।
- পাশাপাশি সম্পাদকীয় ও মতামত বিভাগেও পুরস্কার জিতেছে সংবাদমাধ্যমটি।
- জেলবন্দি রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ ও ওয়াশিংটন পোস্টের কলামলেখক ভ্লাদিমির কারা-মুর্জাকে পুলিৎজার দেওয়া হয়েছে।

• নিউ ইয়র্ক টাইমস যে তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে, সেগুলো হলো-ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, ইন্টারন্যাশনাল রিপোর্টিং ও ফিচার রাইটিং।

এছাড়াও,
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।
- এ বছর এই পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এপি বা 'অ্যাসোসিয়েটেড প্রেস'।

উৎস: The Pulitzer Prizes ওয়েবসাইট।
৮৭৫.
২০২৫ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১২ জন
  2. ১৩ জন
  3. ১৪ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
১৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৮৭৬.
নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. ড্রু উইসম্যান
  2. ক্লডিয়া গোল্ডিন
  3. লুই ব্রুস
  4. মুঙ্গি বাওয়েন্ডি
সঠিক উত্তর:
ক্লডিয়া গোল্ডিন
উত্তর
সঠিক উত্তর:
ক্লডিয়া গোল্ডিন
ব্যাখ্যা
• ২০২৩ অর্থনীতিতে নোবেল পুরস্কার:
- ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন।
- নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কারটি দেওয়া হয়।
- অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
- ২০২৩ সালে যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান হুইলেয়ার।
- রসায়নশাস্ত্রে ২০২৩ সালের নোবেল পুরস্কার পেলেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি।
- শান্তিতে নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী।

উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৮৭৭.
আফকন-২০২১ ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
  1. মরক্কো
  2. দক্ষিণ আফ্রিকা
  3. নাইজেরিয়া
  4. ক্যামেরুন
সঠিক উত্তর:
ক্যামেরুন
উত্তর
সঠিক উত্তর:
ক্যামেরুন
ব্যাখ্যা
২০২২ সালের ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ক্যামেরুনে ৩৩তম আফকন (AFCON)-২০২১ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৪টি দল অংশ নিচ্ছে।
প্রতিযোগিতাটি ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পেছানো হয়।

(তথ্যসূত্র: ইএসপিএন ওয়েবসাইট)
৮৭৮.
ফুটবল বিশ্বকাপ ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা কে?
  1. হ্যারি কেন
  2. কিলিয়ান এমবাপে
  3. লুকা মদ্রিচ
  4. এন্তোনি গ্রিজম্যান
সঠিক উত্তর:
হ্যারি কেন
উত্তর
সঠিক উত্তর:
হ্যারি কেন
ব্যাখ্যা
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় অনুষ্ঠিত হয়।  ফুটবল বিশ্বকাপ ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন (ইংল্যান্ড) ৬টি।

⇒ ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৮৭৯.
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ 'বিশ্বের দ্রুততম মানবী'র মুকুট কে পেয়েছেন?
  1. সিরিল রামাফোসা
  2. শেরিকা জ্যাকসন
  3. শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস
  4. শা’কারি রিচার্ডসন
সঠিক উত্তর:
শা’কারি রিচার্ডসন
উত্তর
সঠিক উত্তর:
শা’কারি রিচার্ডসন
ব্যাখ্যা
বিশ্বের দ্রুততম মানবী ২০২৩:
- হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে বিশ্বের দ্রুততম মানবীর মুকুট পেলেন যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। 
- তারকাখচিত এই রেসে তিনি ১০.৬৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন।
- এই রেসে জ্যামাইকার শেরিকা জ্যাকসন রৌপ্য ও একই দেশের অলিম্পিক সুপারস্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ব্রোঞ্জ পদক জিতেছেন।
- ২০০ মিটারের বর্তমান চ্যাম্পিয়ন শেরিকা ১০.৭২ সেকেন্ড ও অলিম্পিক গ্রেট ফ্রেজার-প্রাইস ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে পদকমঞ্চে ওঠেন।
- ২৩ বছর বয়সী শা’কারি রিচার্ডসনের এটা প্রথম বৈশ্বিক মুকুট।
- নিষেধাজ্ঞার কারণে তিনি টোকিও অলিম্পিকে খেলতে পারেননি। 

উৎস: ২২ আগস্ট, ২০২৩, দৈনিক ইনকিলাব।
৮৮০.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বুট বিজয়ী ছিলেন কে?
  1. লিওনেল মেসি
  2. কিলিয়ান এমবাপে
  3. এনজো ফার্নান্দেজ
  4. জুলিয়ান আলভারেজ
সঠিক উত্তর:
কিলিয়ান এমবাপে
উত্তর
সঠিক উত্তর:
কিলিয়ান এমবাপে
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৮৮১.
সম্প্রতি অনুষ্ঠিত ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ছিলো কোনটি?
  1. ক) টরেন্টো
  2. খ) ওসাকা
  3. গ) টোকিও
  4. ঘ) ক্যানবেরা
সঠিক উত্তর:
গ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
গ) টোকিও
ব্যাখ্যা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
- এই আসরের মাসকটের নাম ছিলো মিরাইতোয়া।
৩২তম আসরে পদক তালিকার শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণসহ মোট ১১৪টি পদক)
- দ্বিতীয় : চীন (৩৮টি স্বর্ণসহ মোট ৮৮টি পদক)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণসহ মোট ৫৮টি পদক)।
(তথ্যসূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট)
৮৮২.
Who won the Nobel Prize in Chemistry in 2024?
  1. Nihon Hidankyo
  2. Victor Ambrose
  3. Gary Ravkan
  4. J. Hopfield
  5. David Baker
সঠিক উত্তর:
David Baker
উত্তর
সঠিক উত্তর:
David Baker
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৮৮৩.
১৩তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ওয়েষ্ট ইন্ডিজ
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা

১৩তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ প্রতিযোগিতা ২০২৩ সালের ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে।
- ভারতে চতুর্থবারের মতো ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- এর আগে ২০১৬ সালে ৬ষ্ঠ T20 বিশ্বকাপের আয়োজন করে ভারত।

১২তম  আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।
১৪তম  আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও  নামিবিয়ায় অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট)
-----
দ্রষ্টব্য:
লাইভ পরীক্ষার পরে প্রশ্নের শেষের অংশটা “হয়” থেকে “হবে” তে পরিবর্তন করা হয়েছে।
প্রশ্নটিতে মুখ্য পয়েন্ট হচ্ছে “১৩তম” আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, যারা “কততম” এটা জানেন তাদের উত্তর করতে কোন সমস্যা হবার কথা নয়।
কততম এটা নিয়ে কারও কনফিউশন থাকলে একমাত্র তখনই “হয়” বা “হবে” দিয়ে উত্তর করতে চাইবেন।
এবং, ১৩তম নাকি ১২তম এটা জানাও জরুরি যেহেতু এই বছরেই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যাইহোক, পিসিএসসির প্রশ্নেও অনেকবারই এরকম ভাষাগত সমস্যা ছিল, কিন্তু সেক্ষেত্রে উত্তর ছেড়ে আসা সমীচীন নয়।
এখানে, প্রশ্ন বাতিলের সুযোগ নেই।
ধন্যবাদ।

৮৮৪.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম কী?
  1. স্পিরিট
  2. ট্রাইওন্ডা
  3. আর্মার
  4. ট্রাইমার
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
উত্তর
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ, ২০২৬:
- সম্প্রতি, ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ‘ট্রাইওন্ডা’ (Trionda)।
- ‘ট্রাইওন্ডা’ বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। 
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।] সূত্র- প্রথম আলো।

উল্লেখ্য,
ফিফা বিশ্বকাপ, ২০২৬:
আসর - ২৩তম।
আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
অংশগ্রহণকারী দল- ৪৮টি দেশ।
উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬। 
ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট। [Link]

৮৮৫.
কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
  1. ক) ১৮৭৫
  2. খ) ১৮৭৬
  3. গ) ১৮৭৭
  4. ঘ) ১৮৭৮
সঠিক উত্তর:
গ) ১৮৭৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৭৭
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেট:
- টেস্ট ক্রিকেট শুরু হয় - ১৮৭৭ সালে।
- প্রথম টেস্ট ম্যাচ হয় -  মেলবর্ন, অস্ট্রেলিয়া।
- খেলা হয় - অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
- প্রথম টেস্ট ম্যাচে জয়ী হয় - অস্ট্রেলিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮৮৬.
Which Bangladeshi short film won the Special Mention at the 2025 Cannes Film Festival?
  1. Utsov
  2. Ali
  3. Demon Fish
  4. Moshari
  5. Priyo Maloti
সঠিক উত্তর:
Ali
উত্তর
সঠিক উত্তর:
Ali
ব্যাখ্যা
কান চলচ্চিত্র উৎসব:
- ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী' বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেয়েছে।

⇒ ২০২৫ সালে ৭৮তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
- গ্র্যাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক),
- জুরি প্রাইজ: সিরেট (অলিভার লুক্সে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি),
- স্পেশাল জুরি প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন),
- সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল),
- সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স),
- সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল),
- সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার'স, বেলজিয়াম),

এছাড়াও,
• স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
- স্বর্ণপাম: আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (তৌফিক বারহোম, ইসরাইল),
- স্পেশাল মেনশন: আলী (আদনান আল রাজীব, বাংলাদেশ)।

উল্লেখ্য,
- দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ফেস্টিভ্যাল দে কানস’।
- চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় প্রদর্শনীর নাম কান চলচ্চিত্র উৎসব।
- এটি বিশ্বের চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী ও প্রযোজকদের অন্যতম একটি মিলনমেলা।
- ১৯৪৬ সালে প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
- আসরের সেরা পুরস্কার ‘পাম দি’অর’ বা ‘স্বর্ণপাম’ প্রথম প্রদান করা হয় ১৯৫৫ সালে।
- প্রতিবছরের মে মাসে ১২ দিনের জন্য এ আসর অনুষ্ঠিত হয়।

উৎস: Festival de Cannes ওয়েবসাইট।
৮৮৭.
বাংলাদেশের কোন সংস্থা 'The Earthshot Prize‑2025'-এ বিজয়ী হয়েছে?
  1. BRAC
  2. Grameen Bank
  3. Friendship
  4. Progoti Foundation
সঠিক উত্তর:
Friendship
উত্তর
সঠিক উত্তর:
Friendship
ব্যাখ্যা

The Earthshot Prize‑2025:
- The Earthshot Prize বিশ্বের বৃহত্তম পরিবেশ রক্ষা পুরস্কার।
- প্রতিষ্ঠাতা: যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ২০২০ সালে।
- পুরস্কার প্রদান শুরু হয়: ২০২১ সালে।
- লক্ষ্য: পৃথিবীর পরিবেশগত সংকট মোকাবিলায় উদ্ভাবনী সমাধানকে সমর্থন করা। 
- প্রতিটি বিজয়ীর জন্য দেওয়া হয় £1 মিলিয়ন পুরষ্কার (হাজার পাউন্ড) — অর্থাৎ প্রায় ১ মিলিয়ন পাউন্ড।
- মিশন: পরিবেশ রক্ষা এবং পুনরুদ্ধারের জন্য এক দশকের (২০২১-২০৩০) কর্মকাণ্ড পরিচালনা করা, যাতে জলবায়ু সমস্যার সমাধান বিদ্যমান এবং এটি একটি স্বাস্থ্যকর, সমৃদ্ধ বিশ্ব তৈরি করতে পারে তা প্রদর্শন করা যায়।
- The Earthshot Prize ২০২৫-এর অনুষ্ঠান ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে।

⇒ ২০২৫ সালের The Earthshot Prize বিজয়ী:
১. re.green (ব্রাজিল)- (ক্যাটাগরি: Protect & Restore Nature).
২. The City of Bogotá (কলম্বিয়া)- (ক্যাটাগরি: Clean Our Air).
৩. High Seas Treaty (আন্তর্জাতিক)- (ক্যাটাগরি: Revive Our Oceans).
৪. Lagos Fashion Week (নাইজেরিয়া)- (ক্যাটাগরি: Build a Waste‑Free World).
৫. Friendship (বাংলাদেশ)- (ক্যাটাগরি: Fix Our Climate).

উল্লেখ্য,
- ‘Fix Our Climate’ ক্যাটাগরিতে ফ্রেন্ডশিপের বিজয়ী প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, সুন্দরবনের নিকটে, ২০০ হেক্টরেরও বেশি এলাকায় ৬ লাখ ৫০ হাজারের বেশি ম্যানগ্রোভ চারা রোপণ করেছে। এই প্রকল্পে ৬২ কিলোমিটারেরও বেশি প্রাকৃতিক বাঁধ বা প্রতিরোধ-বেষ্টনী গড়ে তোলা হয়েছে, যা এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২৫ হাজার উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে।
- এ ছাড়া এটি কার্বন সিঙ্ক হিসেবে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে ‘ব্লু কার্বন’ বাস্তুতন্ত্রকে শক্তিশালী করছে-যা বাংলাদেশের নীল অর্থনীতি ও জলবায়ু সহনশীল উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উৎস: The Earthshot Prize ওয়েবসাইট।

৮৮৮.
'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
  1. ক) টেনিস
  2. খ) ফুটবল
  3. গ) হকি
  4. ঘ) ক্রিকেট
সঠিক উত্তর:
ঘ) ক্রিকেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রিকেট
ব্যাখ্যা
• ওভাল হচ্ছে বৃটেনের লন্ডনে ক্যানিংটন এর একটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। ১৮৪৫ সালে এটি প্রতিষ্ঠিত করা হয়।
• ১৮৮০ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলে এখানেই। ক্রিকেটের বিখ্যাত লড়াই অ্যাশেজের জন্মস্থানও এটি।

উৎস: বিবিসি নিউজ।
৮৮৯.
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোন দেশ অংশ নেবে?
  1. ইতালি
  2. নেদারল্যান্ডস
  3. আয়ারল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। 
- ৭ ফেব্রুয়ারি,  ২০২৬ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- ৮ মার্চ আহমেদাবাদের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
- আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার বাইরে স্বয়ংক্রিয়ভাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাত দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।
- টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা তিনটি দল—নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
- ইউরোপিয়ান বাছাইপর্ব থেকে এই বিশ্বকাপে খেলার টিকিট কেটেছে নেদারল্যান্ডস ও ইতালি।
- এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ইতালি।

তথ্যসূত্র- ইত্তেফাক। [link]

৮৯০.
২০২৫ সালে ১৩তম আইসিসি নারী বিশ্বকাপ যৌথভাবে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ভারত ও পাকিস্তান
  2. শ্রীলঙ্কা ও বাংলাদেশ
  3. ভারত ও শ্রীলঙ্কা
  4. নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা

ICC Women's Cricket World Cup -2025:
- সংস্করণ: ১৩তম একদিনের নারী বিশ্বকাপ (ODI)
- আয়োজক দেশ: ভারত ও শ্রীলঙ্কা (যৌথ)
- তারিখ: ৩০ সেপ্টেম্বর – ২ নভেম্বর ২০২৫
- মোট অংশগ্রহণকারী দল: ৮টি
- ভারত ৪র্থ বার এটি আয়োজন করছে (পূর্বে ১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩ সালে) এবং শ্রীলঙ্কা প্রথমবার এটির সহ-আয়োজন করছে ।
- চ্যাম্পিয়ন: ভারত মহিলা দল।
- ডীপতি শর্মা হলেন প্লেয়ার অফ দ্যা সিরিজ।
- মোস্ট রান: লরা ওলভার্ডট (Laura Wolvaardt)।
- মোস্ট উইকেট: ডীপতি শর্মা।

উৎস: আইসিসি ওয়েবসাইট।

৮৯১.
ফিফা বিশ্বকাপ ২০২৬ এ কতটি দেশ অংশগ্রহণ করবে?
  1. ২৪টি
  2. ৩৬টি
  3. ৪২টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা
ফিফা বিশ্বকাপ: 
- ফিফা বিশ্বকাপের ২৩ তম আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। 
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে। 
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। 

অন্যদিকে, 
২২তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল হচ্ছে-  
- আয়োজক দেশ- কাতার। 
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন- কিলিয়ান এমবাপ্পে। 
- গোল্ডেন বল জিতেছেন- লিউনেল মেসি। 
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ। 
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ। 

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৮৯২.
নিচের কোন চলচ্চিত্রটি ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে?
  1. ক) কোডা
  2. খ) কিং রিচার্ড
  3. গ) ড্রাইভ মাই কার
  4. ঘ) প্যারাসাইট
সঠিক উত্তর:
ক) কোডা
উত্তর
সঠিক উত্তর:
ক) কোডা
ব্যাখ্যা
- ২০২২ সালে ৯৪তম অস্কার বিজয়:
- সেরা চলচ্চিত্র কোডা,
- সেরা অভিনয় উইল স্মিথ (কিং রিচার্ড)
- সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন (দ্যা আইস অব টেমি ফেই)
- সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন (দ্যা পাওয়ার অব দ্যা ডগ)
- সেরা ষ্বল্পদৈর্ঘ চলচ্চিত্র দ্যা লং গুডবাই ( আনেল করিয়া, রিজ আহমেদ)

উৎস: একাডেমি অ্যাওয়ার্ড ওয়েবসাইট।
৮৯৩.
In which country World Cup Cricket 2015 held?
  1. West Indies
  2. Bangladesh
  3. India
  4. Australia
সঠিক উত্তর:
Australia
উত্তর
সঠিক উত্তর:
Australia
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়।]

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:
- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৮৯৪.
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
  1. ক) স্টিফানোস সিৎসপাসকে
  2. খ) নোভাক জকোভিচ
  3. গ) রাফায়েল নাদালের
  4. ঘ) রজার ফেদেরার
সঠিক উত্তর:
খ) নোভাক জকোভিচ
উত্তর
সঠিক উত্তর:
খ) নোভাক জকোভিচ
ব্যাখ্যা
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন - নোভাক জকোভিচ।

গ্রীক তারকা স্টিফানোস সিৎসপাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ একেকের শিরোপা ডৎতেছেন  সার্বিয়ান কিংবদন্তী টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ১০ম এই শিরোপা জয়ের মাধ্যমে রাফায়েল নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন তিনি।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৮৯৫.
২০২৫ সালে কোন উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করা হয়?
  1. Kairos
  2. Prophet Song
  3. At Night All Blood Is Black
  4. Heart Lamp
সঠিক উত্তর:
Heart Lamp
উত্তর
সঠিক উত্তর:
Heart Lamp
ব্যাখ্যা
বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
- ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও,
- ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন জার্মান লেখিকা জেনি এরপেনবেক।তার ব্যক্তিগত ও রাজনৈতিক উপন্যাস কায়রোসের (Kairos) জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।
- ‘At Night All Blood Is Black’ উপন্যাসটির লেখক ডেভিড দিওপ।
- উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৮৯৬.
The 2024 Summer Olympics will be hosted in -
  1. China
  2. France
  3. United Kingdom
  4. United States
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক:

- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিস।
- প্যারিসে অলিম্পিক ফিরতে চলেছে ১০০ বছর পর।
- ১৯২৪ সালে শেষবারের মত অলিম্পিক আয়োজন করেছিল ভালোবাসার শহর হিসেবে খ্যাত প্যারিস।
- ১৮৯৬ সালে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক শুরু হওয়ার চার বছর পরের আয়োজন বসেছিল প্যারিসে।
- পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।

তথ্যসুত্র - ডেইলি স্টার, আগস্ট ১, ২০১৭।
৮৯৭.
কোন সংস্থা 'Sakharov Prize for Freedom of Thought' পুরস্কার দিয়ে থাকে?
  1. বুকার ফাউন্ডেশন
  2. ইউরোপীয় পার্লামেন্ট
  3. জাতিসংঘ মানবাধিকার সংস্থা
  4. শাখারভ ফাউন্ডেশন
সঠিক উত্তর:
ইউরোপীয় পার্লামেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় পার্লামেন্ট
ব্যাখ্যা

শাখারভ পুরস্কার:
- পুরস্কারটির পুরো নাম- The Sakharov Prize for Freedom of Thought

- প্রদানকারী কর্তৃপক্ষ - ইউরোপীয় পার্লামেন্ট। 
- চিন্তার স্বাধীনতার জন্য শাখারভ পুরস্কার হল ইউরোপীয় সংসদ কর্তৃক প্রদত্ত একটি সম্মানসূচক পুরস্কার যারা মানবাধিকার এবং চিন্তার স্বাধীনতা রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। 
- এটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাশিয়ান বিজ্ঞানী এবং ভিন্নমতাবলম্বী আন্দ্রেই শাখারভের নামে নামকরণ করা হয়েছিল। 
- এই পুরস্কারে একটি ডিপ্লোমা এবং €৫০,০০০ আর্থিক পুরস্কার রয়েছে। 
- ডঃ আন্দ্রেই ডি শাখারভ ( ১৯২১ - ১৯৮৯ ) ছিলেন একজন বিজ্ঞানী, মানবতাবাদী এবং চিন্তাবিদ, যার ধারণা তার সময়ের চেয়ে কয়েক দশক এগিয়ে ছিল।
- "সোভিয়েত হাইড্রোজেন বোমার জনক" হিসেবে পরিচিত শাখারভ বিশ্বজুড়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকার রক্ষার সংগ্রামে গভীর ভূমিকা পালন করেছিলেন।

উৎস: ইউরোপীয় পার্লামেন্ট ওয়েবসাইট ও আন্দ্রেই শাখারভ ফাউন্ডেশন।

৮৯৮.
বুকার পুরস্কার ২০২৫ প্রধান বিজয়ী উপন্যাস-  
  1. ফ্লেশ
  2. অরবিটাল
  3. প্রফেট সং
  4. দ্য সেভেন মুনস অফ মালি আলমেদা
সঠিক উত্তর:
ফ্লেশ
উত্তর
সঠিক উত্তর:
ফ্লেশ
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২৫:
- বুকার পুরস্কার ইংরেজি ভাষায় রচিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসের জন্য প্রদত্ত অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার।
- ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কারটি প্রতি বছর প্রদান করা হয়।
- বিজয়ী লেখককে ৫০,০০০ ব্রিটিশ পাউন্ড (£50,000) অর্থমূল্য দেওয়া হয়।

- ২০২৫ সালের বুকার পুরস্কার জিতেছেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই।
- তিনি এই সম্মাননা লাভ করেন তাঁর উপন্যাস Flesh–এর জন্য।
- পুরস্কারটি লন্ডন–এ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
-----------------------------
অন্যদিকে, 
- ২০২৪ সালের বুকার বিজয়ী সামান্থা হার্ভে তার বিজ্ঞান-কল্পকাহিনী উপন্যাস অরবিটালের জন্য।

- ২০২৩ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন আইরিশ লেখক পল লিঞ্চ। 
-  তিনি তাঁর উপন্যাস 'প্রফেট সং' (Prophet Song)-এর জন্য এই পুরস্কার পেয়েছেন। 

- ২০২২ সালের বুকার পুরস্কার বিজয়ী হলেন শ্রীলঙ্কান লেখক শেহান করুণাতিলকা। 
- তিনি তার ‘দ্য সেভেন মুনস অফ মালি আলমেদা’ (The Seven Moons of Maali Almeida) উপন্যাসের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন। 

উৎস: বুকার প্রাইজ ওয়েবসাইট।

৮৯৯.
ICC Champions Trophy-2025-এ 'ম্যান অব দ্যা টুর্নামেন্ট' কে হয়েছেন?
  1. রচিন রবীন্দ্র
  2. ম্যাট হেনরি
  3. ভিরাট কোহলি
  4. রোহিত শর্মা
সঠিক উত্তর:
রচিন রবীন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
রচিন রবীন্দ্র
ব্যাখ্যা
ICC Champions Trophy-2025:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত।
-অনুষ্ঠিত হয়: ১৯ ফেব্রুয়ারি - ৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি (যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান)।
- অনুষ্ঠিত ম্যাচ: ১৫টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: ম্যাট হেনরি।
- সর্বাধিক রান সংগ্রহকারী: রচিন রবীন্দ্র।

উৎস: ICC ওয়েবসাইট।
৯০০.
কোন উপন্যাসের জন্য সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার লাভ করেন?
  1. দ্য প্রমিস
  2. অরবিটাল
  3. প্রফেট সং
  4. আওয়ার ড্রিম
সঠিক উত্তর:
অরবিটাল
উত্তর
সঠিক উত্তর:
অরবিটাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের বুকার পুরস্কার:
- যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। ১২ নভেম্বর ২০২৪ এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য সামান্থাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- অরবিটালে যে চার মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।
- কোভিড-১৯ মহামারিকালে লকডাউনের সময় ‘অরবিটাল’ বইটির বেশিরভাগটা লিখেছেন হার্ভে।
- ২০২৪ সালের বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল।

সূত্র: প্রথম আলো নিউজ ও বুকার পুরস্কার ওয়েবসাইট।