বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও খেলাধুলা সম্পর্কিত

মোট প্রশ্ন১,৫৭৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও খেলাধুলা সম্পর্কিত

PrepBank · পাতা / ১৬ · ৭০১৮০০ / ১,৫৭৪

৭০১.
ফুটবলের বর্তমান [অক্টোবর, ২০২৪] বিশ্ব চ্যাম্পিয়ন -
  1. ব্রাজিল
  2. ফ্রান্স
  3. আর্জেন্টিনা
  4. জার্মানি
সঠিক উত্তর:
আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
আর্জেন্টিনা
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৭০২.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে 'সর্বাধিক রান' করেছেন কোন ব্যাটসম্যান?
  1. রোহিত শর্মা
  2. বিরাট কোহলি
  3. কুইন্টন ডি' কক
  4. গ্লেন ম্যাক্সওয়েল
সঠিক উত্তর:
বিরাট কোহলি
উত্তর
সঠিক উত্তর:
বিরাট কোহলি
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৭০৩.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কোন ক্রিকেটারের?
  1. সাকিব আল হাসান
  2. লিটন দাস
  3. তামিম ইকবাল
  4. মুশফিকুর রহিম
সঠিক উত্তর:
লিটন দাস
উত্তর
সঠিক উত্তর:
লিটন দাস
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস হলো লিটন দাসের।
- গত ৬ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ১৪৩ বলে ১৭৬ রান করেন যা তামিম ইকবালের ১৫৮ রানের রেকর্ডকে টপকে যায়।
- তামিম ইকবাল একই সিরিজে ৩ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রান করেন।
(সূত্র: ইএসপিএন ক্রিকইনফো)
৭০৪.
২০২৩ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে?
  1. মোহাম্মদ সিরাজ
  2. রোহিত শর্মা
  3. শুবমন গিল
  4. কুলদীপ যাদব
সঠিক উত্তর:
কুলদীপ যাদব
উত্তর
সঠিক উত্তর:
কুলদীপ যাদব
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৩০ আগস্ট, ২০২৩ - ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে এবং অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: শ্রীলঙ্কা।
- তৃতীয় স্থান: বাংলাদেশ।
- ফাইনাল অনুষ্ঠিত হয়: শ্রীলঙ্কায়।
- ভারতের অষ্টম এশিয়া কাপের শিরোপা জয় এটি।
- টুর্নামেন্টে সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব।
- ফাইনালের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: শুবমন গিল।
- চ্যাম্পিয়ন দলের অধিনায়ক: রোহিত শর্মা (ভারত)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৭০৫.
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন -
  1. ক) লিটন কুমার দাস
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) নুরুল হাসান সোহান
  4. ঘ) মোসাদ্দেক হোসেন
সঠিক উত্তর:
খ) সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
⇨ সাকিব আল হাসানকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন। স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।

তথ্যসূত্র:- প্রথম আলো।
৭০৬.
ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে-
  1. ক) জাপান
  2. খ) ফ্রান্স
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

ভলিবল ও বাস্কেটবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে।
কাবাডি ও দাবা খেলার উৎপত্তি হয় ভারতে।
ক্রিকেট ও টেনিস খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে।
হকি ও বক্সিং খেলার উৎপত্তি হয় গ্রিসে।

৭০৭.
সম্প্রতি আইসিসি প্রকাশিত টি-২০ ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় কোন বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন?
  1. ক) মাশরাফি বিন মরতুজা
  2. খ) মোহাম্মদ রফিক
  3. গ) সাকিব আল হাসান
  4. ঘ) মোহাম্মদ আশরাফুল
সঠিক উত্তর:
গ) সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
- আইসিসি প্রকাশিত টি-২০ ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান স্থান পেয়েছেন।
- তিনি ৪০৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছেন। 
- ৫৫৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার সেন ওয়াটসন।

তথ্যসূত্র:- আইসিসি এবং যমুনা টিভি।
৭০৮.
'আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩' লাভ করেন কে?
  1. শেহাম করুনাতিলাকা
  2. জর্জি গোসপোদিনভ
  3. ডেমন গ্যালগট
  4. ডগলাস স্টুয়ার্ট
সঠিক উত্তর:
জর্জি গোসপোদিনভ
উত্তর
সঠিক উত্তর:
জর্জি গোসপোদিনভ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩:
- প্রতিবছর যেকোনো ভাষায় লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে যেগুলো ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশ পায়, তেমন একটি বইকে দেওয়া হয় এ পুরস্কার।
- পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, যা সমান দুই ভাগে ভাগ করে বিজয়ী বইয়ের লেখক ও অনুবাদককে প্রদান করা হয়।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩' ২৩ মে, ২০২৩ ঘোষণা করা হয়।
- 'Time Shelter' উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।
- প্রথম বুলগেরিয়ান হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন।
- Time Shelter উপন্যাসটি বুলগেরিয়ান ভাষায় লিখিত উপন্যাসের ইংরেজি অনুবাদ।

অন্যদিকে -
- আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২২ লাভ করেন শেহাম করুনাতিলাকা।
- আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২১ লাভ করেন ডেমন গ্যালগট।
- আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২০ লাভ করেন ডগলাস স্টুয়ার্ট।  

উৎস: ২৮ মে, ২০২৩, প্রথম আলো।
৭০৯.
কোন সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. ক) IPCC
  2. খ) IAEA
  3. গ) OPCW
  4. ঘ) WFP
সঠিক উত্তর:
ঘ) WFP
উত্তর
সঠিক উত্তর:
ঘ) WFP
ব্যাখ্যা
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
অন্যদিকে IPCC ২০০৭ সালে, IAEA ২০০৫ সালে এবং OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ WFP ওয়েবসাইট)
৭১০.
ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান-
  1. ক) এইচ. জি. খোরানা
  2. খ) আব্দুস সালাম
  3. গ) সিভি রমন
  4. ঘ) চন্দ্র শেখর
সঠিক উত্তর:
গ) সিভি রমন
উত্তর
সঠিক উত্তর:
গ) সিভি রমন
ব্যাখ্যা
- ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান সিভি রমন।

• নোবেল পুরস্কার – ২০২২
ঐতিহ্যগতভাবে প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
এ বছর ১২ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেন।
• নোবেল বিজয়ীদের (Nobel Laureates) নামের তালিকা দেওয়া হল -

চিকিৎসা শাস্ত্র-১ জন
১. সোয়ান্তে প্যাবো -সুইডেন
• অবদান- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য।

পদার্থ বিজ্ঞান (৩ জন)
১. অ্যালাইন অ্যাসপেক্ট -ফ্রান্স
২. জন এফ. ক্লসার - যুক্তরাষ্ট্র
৩. অ্যান্টন জেইলিঙ্গার অস্ট্রিয়া
• অবদান- Entangled ফোটনের নিরীক্ষা, বেল অসমতার অসামঞ্জস্যতার প্রমাণ ও কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকার জন্য।

রসায়ন শাস্ত্র (৩ জন)
১. ক্যারোলিন আর বার্তোজ্জি - যুক্তরাষ্ট্র
২. মর্টেন মেল্ডাল-ডেনমার্ক
৩. কে. ব্যারি শার্পলেস - যুক্তরাষ্ট্র 
• অবদান- ক্লিক রসায়ন ও বায়ো-অর্থোগোনাল রসায়নে উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য।

সাহিত্য (১ জন) 
১. অ্যানি অ্যারনো- ফ্রান্স
• অবদান- ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার' সমাবেশ ঘটিয়ে এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্য।  

শান্তি-(১ জন ব্যাক্তি ও ২ টি সংস্থা)
১. অ্যালেস বিয়ালিয়াৎস্কি - রাশিয়ান বংশোদ্ভূত বেলারুশিয়ান
২. Memorial (রাশিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ১৯৮৭ সাল)
৩. Center for Civil Liberties. (ইউক্রেনিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ২০০৭)
• অবদান- নিজ নিজ দেশে (বেলারুশ, রাশিয়া, ইউক্রেন) মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য।

অর্থনীতিতে (৩ জন)
১. বেন এস. বার্নানকে (যুক্তরাষ্ট্র)
২. ডগলাস ডব্লিউ. ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
৩. ফিলিপ এইচ. ডিবভিগ (যুক্তরাষ্ট্র)
• অবদান- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য।
৭১১.
প্রথম ফিফা শান্তি পুরস্কারে (FIFA Peace Award) ভূষিত হয়েছেন কে?
  1. লিওনেল মেসি
  2. ক্রিস্টিয়ানো রোনালদো
  3. পেলে
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা

প্রথম ফিফা শান্তি পুরস্কারে (FIFA Peace Award):
- প্রথম ফিফা শান্তি পুরস্কারে (FIFA Peace Award) ভূষিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য,
- ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ২০২৫ সাল থেকে এই পুরস্কার চালু করেছেন।
- এই পুরস্কার এমন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। 
- বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
- ট্রাম্পের হাতে পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- বিশ্বকাপের দলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার আগে ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো।

উৎস: FIFA ওয়েবসাইট।

৭১২.
২০২৩ সালে 'বর্ষসেরা নারী খেলোয়াড়' কে?
  1. আইতানা বোনমাতি
  2. আদা হেগারবার্গ
  3. পার্নিল হার্ডার
  4. লিয়েকে মার্টেন্স
সঠিক উত্তর:
আইতানা বোনমাতি
উত্তর
সঠিক উত্তর:
আইতানা বোনমাতি
ব্যাখ্যা
২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট':
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি (আর্জেন্টিনা),
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন),
- পুরুষ গোলকিপার: এদেরসন (ব্রাজিল),
- নারী গোলকিপার: মেরি আর্পস (ইংল্যান্ড),
- পুরুষ কোচ: পেপ গার্দিওলা (স্পেন),
- নারী কোচ: সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস),
- ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল),
- ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: মার্তা (ব্রাজিল),
- ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল,
- ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: হুগো দানিয়েল ইনিগুয়েজ (আর্জেন্টিনা)।

উৎস: FIFA ওয়েবসাইট। 
৭১৩.
৩২-তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) কানাডা
  3. গ) জাপান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
২৩ জুলাই ২০২১ ৩২-তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয় জাপানের টোকিওতে।
৮ আগস্ট, আধুনিক অলিম্পিকের ৩২তম আসর ‘টোকিও অলিম্পিক ২০২০’ এর সমাপ্তি হয়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৭১৪.
বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরে কতটি দেশ অংশগ্রহণ করবে?
  1. ক) ২৮টি
  2. খ) ৩০টি
  3. গ) ৩২টি
  4. ঘ) ৩৬টি
সঠিক উত্তর:
গ) ৩২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২টি
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর:
২১ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২ কাতারের ৫টি শহরের মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। 
কাতার বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য -

- স্বাগতিক দেশ - কাতার।
- দল - ৩২টি।
- ম্যাচ - ৬৪টি
- প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিবে স্বাগতিক দেশ কাতার।
- মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ/ আরব বিশ্ব/ মধ্যপ্রাচ্যে এটি প্রথম বিশ্বকাপ।
- এটি এশিয়াতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বকাপ। (প্রথম ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে)।
- আরব দেশের বিশ্বকাপে আরব বিশ্ব থেকে অংশগ্রহণকারী দেশ এখন পর্যন্ত তিনটি - মরক্কো, তিউনিসিয়া ও সৌদি আরব।
- ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কানাডা। 
- ২০০৬ সালের পর অর্থাৎ ১৬ বছর পর বিশ্বকাপে নেই সুপার ইগল খ্যাত নাইজেরিয়া।
- চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১৯৫৮ সালের পর এই প্রথম টানা দুটি বিশ্বকাপের (২০১৮ ও ২০২২) চূড়ান্ত পর্বে অংশ নিতে ব্যর্থ হয়।
- বাছাই পর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে স্থান পায় জার্মানি।
- ১ এপ্রিল ২০২২ এবারের বিশ্বকাপের থিম সং Hayya Hayya (Better Together) প্রকাশ করা হয়। গানে কন্ঠ দেন কাতারের গায়িকা আয়েশা, নাইজেরিয়ার তারকা সংগীতশিল্পী ডাভিদো ও মার্কিন সংগীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা।
 - ১ এপ্রিল ২০২২ প্রকাশিত কাতার বিশ্বকাপের মাসকটের নাম La'eeb। আরবি ভাষায় La'eeb কথার অর্থ হলো বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।
- আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে বল নিয়ে দেখা যাচ্ছে। এ মাসকট মানুষ না অন্য কোনো প্রাণী, সেটা অবশ্য বলা হয়নি।
- ৩০ মার্চ ২০২২ উন্মোচন করা কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম আল রিহলা (Al Rihla)। ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম - আল রিহলা। আরবি ভাষার 'আল রিহলা'র বাংলা অর্থ 'যাত্রা' বা 'ভ্রমণ'।
- এবারই প্রথম বিশ্বকাপ হবে যেখানে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।


সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৭১৫.
'টুরিং পুরস্কার' কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
  1. গণিত
  2. সাহিত্য
  3. সাংবাদিকতা
  4. কম্পিউটারবিজ্ঞান
সঠিক উত্তর:
কম্পিউটারবিজ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটারবিজ্ঞান
ব্যাখ্যা
টুরিং পুরস্কার:
- কম্পিউটারবিজ্ঞান সংক্রান্ত কাজ ও গবেষণার জন্য সম্মানজনক পুরস্কার হিসেবে আলোচিত টুরিং পুরস্কার।
- ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিংয়ের নামে পরিচিত কম্পিউটারবিজ্ঞানের নোবেলখ্যাত এই পুরস্কার দিয়ে থাকে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম)।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালের টুরিং পুরস্কার পেয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়নের পথিকৃৎ অ্যান্ড্রু জি বার্তো ও রিচার্ড এস সাটন।
- দুই বিজ্ঞানীকে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের জন্য পুরস্কার দেয়া হয়েছে।
- এই পদ্ধতি একটি মেশিন লার্নিং কৌশল, যা এআই সিস্টেমকে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ সহায়তা করে।
- পুরস্কার হিসেবে যৌথভাবে ১০ লাখ মার্কিন ডলার পেয়েছেন তাঁরা।

উৎস: i) প্রথম আলো।
ii) Britannica.
৭১৬.
২০২২ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভুত শিল্পী-
  1. ক) পনির হোসেন
  2. খ) তম্বী নন্দিনী ইসলাম
  3. গ) মনসুর আহমদ
  4. ঘ) ফাহমিদা আজিম
সঠিক উত্তর:
ঘ) ফাহমিদা আজিম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফাহমিদা আজিম
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:

এটি সাংবাদিকতার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে মর্যাদাকর সম্মাননা। তবে সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য এবং সংগীত ক্ষেত্রে অবদানের জন্যেও পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়।

- যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়।

মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার এই পুরস্কার প্রবর্তন করেন। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হচ্ছে। তবে এই পুরস্কার কেবল মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবদানের জন্যে প্রদান করা হয়।

- ২০১৮ সালে প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার পান রয়টার্সের আলোকচিত্রী পনির হোসেন।

- ২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন - চিত্রশিল্পী ফাহমিদা আজিম। ‘হাউ আই এসকেপড আ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প' (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্টে অলঙ্করণের জন্য তাকে সাংবাদিকতা ও প্রকাশনার এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে।
৭১৭.
প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূরণ করেছে কোন দেশ?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
• প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূরণ করেছে : ইংল্যান্ড।

টেস্ট ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান:
- ১৪৭ বছর, ৭১৭ জন খেলোয়াড় আর ১৮ হাজার ৯০০ এর বেশি ব্যক্তিগত ইনিংস শেষে ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূরণ করেছে ইংল্যান্ড।
- নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্রিকেটে নিজেদের ৫ লাখ রান পূরণ করেছে ক্রিকেটের এই বনেদী দেশটি।
- টেস্টে দলীয় সর্বোচ্চ রানের দিক দিয়ে ইংল্যান্ডের পরেই অবস্থান অস্ট্রেলিয়ার।
- ইংল্যান্ডের মতোই ১৮৭৭ সাল থেকে টেস্ট শুরু করলেও তাদের রান এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজারের কিছু বেশি।
- এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত। ৫৮৬ টেস্ট ম্যাচ শেষে তাদের রান ২ লাখ ৭৮ হাজারের বেশি।

তথ্যসূত্র: যুগান্তর নিউজ। [Link]
৭১৮.
২০২৫ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১১ জন
  2. ১২ জন
  3. ১৩ জন
  4. ১৪ জন
সঠিক উত্তর:
১৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৭১৯.
২০২৬ সালে ইতালির মিলানে  শীতকালীন অলিম্পিকের কততম আসর অনুষ্ঠিত হবে?
  1. ২৪তম
  2. ২৫তম
  3. ২৬তম
  4. ২৭তম 
সঠিক উত্তর:
২৫তম
উত্তর
সঠিক উত্তর:
২৫তম
ব্যাখ্যা

শীতকালীন অলিম্পিক ২০২৬:
- ২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ৬-২২ ফেব্রুয়ারি, ২০২৬ ইতালির মিলান এবং কর্টিনা ডি'আম্পেজো শহরে অনুষ্ঠিত হবে।

⇒ অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics ওয়েবসাইট।
ii) Britannica.

৭২০.
ইউরোপীয় ইউনিয়ন কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়?
  1. ২০১২ সালে
  2. ২০১৪ সালে
  3. ২০১৬ সালে
  4. ২০১৮ সালে
সঠিক উত্তর:
২০১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১২ সালে
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:
- ১৯৫৮ সালে রোম স্ট্যাটিউট এর মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- সদস্য সংখ্যা: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন অফিসিয়াল ওয়েবসাইট।
৭২১.
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নােবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
  1. ক) ক্যামেরুন এবং ইথিওপিয়া
  2. খ) পেরু এবং ভেনেজুয়েলা
  3. গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
  4. ঘ) মালি এবং সেনেগাল
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
ব্যাখ্যা

- ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী;
- নোবেল কমিটির ভাষ্যমতে,
''শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের জন্য তাঁর প্রচেষ্টার জন্য, এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তাঁর সিদ্ধান্তমূলক উদ্যোগের জন্য''

উল্লেখ্য,
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) 'ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠায়' অবদান রাখায় শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎসঃ নোবেল পুরস্কার ওয়েবসাইট।

৭২২.
২০২৪ সালে আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেটের ৯ম আসরে সর্বাধিক রান কে করেন?
  1. ভিরাট কোহলি
  2. রহমানউল্লাহ গুরবাজ
  3. জসপ্রীত বুমরাহ
  4. শুবমন গিল
সঠিক উত্তর:
রহমানউল্লাহ গুরবাজ
উত্তর
সঠিক উত্তর:
রহমানউল্লাহ গুরবাজ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:

- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ (ভারত)।
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৭২৩.
কোন ক্ষেত্রে অবদানের জন্যে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়?
  1. সাংবাদিকতা
  2. সাহিত্য
  3. সংগীত
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- পুলিৎজার পুরস্কার হলো সাংবাদিকতার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে মর্যাদাকর সম্মাননা। তবে সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য এবং সংগীত ক্ষেত্রে অবদানের জন্যেও পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়।
- যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়।
- মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার এই পুরস্কার প্রবর্তন করেন। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হচ্ছে।
- তবে এই পুরস্কার কেবল মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবদানের জন্যে প্রদান করা হয়।
(তথ্যসূত্র: পুলিৎজার পুরস্কার ওয়েবসাইট)
৭২৪.
২০২৫ সালে অনুষ্ঠিত ইউএস ওপেন (US OPEN) পুরুষ এককে শিরোপা জয়ী কে?
  1. কার্লোস আলকারাজ
  2. আলেক্সান্দার জভেরেভ
  3. ইয়ানিক সিনার
  4. রাফায়েল নাদাল
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
উত্তর
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
ব্যাখ্যা

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

উল্লেখ্য, গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ ইউএস ওপেন (US OPEN) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাজ ।
- রানার আপ: ইয়ানিক সিনার (ইতালি)।

• নারী একক: 
- চ্যাম্পিয়ন: আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)।
- রানার আপ: আমান্ডা আনিসিমোভা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট। 

৭২৫.
২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। আরব আমিরাতের   দুবাই ও শারজার দুটি ভেন্যুতে খেলা হবে। 

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

- ২০২৪ সালে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি।
- ১০টি দলের অংশগ্রহণে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ।
- ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

- এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হলো
• বাংলাদেশ, • ভারত, • অস্ট্রেলিয়া, • পাকিস্তান,
• শ্রীলঙ্কা, • নিউজিল্যান্ড, • দক্ষিণ আফ্রিকা, • ওয়েস্ট ইন্ডিজ।
- এ ছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

সূত্র- আইসিসি ওয়েবসাইট।
৭২৬.
২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন -
  1. ইয়াসির আরাফাত
  2. জিমি কার্টার
  3. কফি আনান
  4. মাদার তেরেসা
সঠিক উত্তর:
জিমি কার্টার
উত্তর
সঠিক উত্তর:
জিমি কার্টার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন জিমি কার্টার।


উল্লেখ্য,
২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭২৭.
ইউরো-২০২০ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
  1. স্টেডিও অলিম্পিকো
  2. অ্যালিয়াঞ্জ এরিনা
  3. ওয়েম্বলি স্টেডিয়াম
  4. ইয়োহান ক্রুইফ এরিনা
সঠিক উত্তর:
ওয়েম্বলি স্টেডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ওয়েম্বলি স্টেডিয়াম
ব্যাখ্যা
- ২০২১ সালের ১১ জুন থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হয় উয়েফা ইউরো-২০২০ আসর।
- এটিতে ২৪টি দল অংশ নেয়।
- ইউরোপের ১১টি শহরের স্টেডিয়ামে এই প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়।
- ১২ জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে ইতালি চ্যাম্পিয়ন হয়।
(তথ্যসূত্র: উয়েফা ওয়েবসাইট)
৭২৮.
United Nations High Commissioner for Refugees নিম্নের কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন নি?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৫৪ সালে
  3. ১৯৮১ সালে
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯৫১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫১ সালে
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- সম্প্রতি UNHCR-এর তথ্যমতে, যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের ১২ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।
- বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের জনসংখ্যার সমান।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৭২৯.
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়ন দেশ-
  1. ক) পাকিস্তান
  2. খ) নেপাল
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা

- ১১-২২ ডিসেম্বর, ২০২১ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর ঢাকায় আয়োজিত হয়।
- এই আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
- রানার্স আপ হয়েছে ভারত।

৭৩০.
গ্রীষ্মকালীন অলিম্পিক -২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) মাদ্রিদ, স্পেন
  2. খ) টোকিও, জাপান
  3. গ) স্টকহোম, সুইডেন
  4. ঘ) প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
ঘ) প্যারিস, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক - ২০২৪
- প্যারিস 2024 অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস হবে ফ্রান্সে আয়োজিত সবচেয়ে বড় ইভেন্ট।
- অলিম্পিক গেমস 26 জুলাই থেকে 11 অগাস্ট 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে৷
- এই সপ্তাহগুলিতে ঘটে যাওয়া চমকটি ইতিহাসে নেমে যাবে এবং প্যারিস হবে বিশ্বের কেন্দ্রবিন্দু - খেলাধুলার বিশ্ব এবং আরও অনেক কিছু৷
- গেমগুলি একটি জনপ্রিয়, বহুসাংস্কৃতিক উৎসব, বিশ্বের বাকি অংশের সাথে ভাগ করে নেওয়ার একটি উদযাপন৷
- তারা একটি নতুন অ্যাডভেঞ্চারের প্রতিনিধিত্ব করে যা ফ্রান্সকে এমন একটি অভিজ্ঞতায় নিয়ে যাবে যা এটি আগে দেখেনি।
- প্যারিস 2024 অলিম্পিক এজেন্ডা 2020- এ আইওসি দ্বারা প্রদত্ত সুযোগটি গ্রহণ করেছে যাতে তার প্রোগ্রাম এবং সামগ্রিক ধারণাকে উন্নত করার জন্য অতিরিক্ত খেলাধুলার প্রস্তাব দেওয়া হয়।
- IOC অন্তর্ভুক্তিমূলক, লিঙ্গ-ভারসাম্যপূর্ণ এবং যুব-কেন্দ্রিক গেমগুলির জন্য একটি নতুন মান নির্ধারণ করতে আগ্রহী।
- প্যারিস 2024 তারুণ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং সৃজনশীলতা এবং অ্যাথলেটিক পারফরম্যান্সকে পুরস্কৃত করার জন্য চারটি নতুন খেলাকে একীভূত করার জন্য IOC এর কাছে তার প্রস্তাব জমা দিয়েছে।
- এই খেলাগুলো হচ্ছে ব্রেকিং, স্পোর্ট ক্লাইম্বিং, স্কেটবোর্ডিং, সার্ফিং।
- চারটিই গ্রহণ করা সহজ এবং অংশগ্রহণকারীরা এমন সম্প্রদায় গঠন করে যা সামাজিক মিডিয়াতে খুব সক্রিয়।

উল্লেখ্য,
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক জাপানের টোকিওতে ২০২১ সালের ২৩শে জুলাই শুরু হয়ে এবং ৮ই আগস্ট সমাপ্ত হয়েছে।


 উৎস: Paris 2024 Summer Olympics, Olympics.
৭৩১.
আগা খান পুরস্কার প্রবর্তন করা হয় কত সাল থেকে?
  1. ১৯৭০
  2. ১৯৭৫
  3. ১৯৭৭
  4. ১৯৭৯
সঠিক উত্তর:
১৯৭৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭
ব্যাখ্যা

আগা খান পুরস্কার:
- স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৭৭ সালে প্রয়াত আগা খান চতুর্থ প্রিন্স করিম আগা খান এই পুরস্কার প্রবর্তন করেন।
- স্থাপত্য, পরিকল্পনা অনুশীলন, ঐতিহাসিক সংরক্ষণ এবং ভূদৃশ্য স্থাপত্যে উৎকর্ষতার নতুন মান নির্ধারণকারী প্রকল্পগুলিকে প্রতি তিন বছর অন্তর আগা খান স্থাপত্য পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরষ্কারটি এমন নির্মাণ ধারণাগুলি চিহ্নিত এবং উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যা বিশ্বব্যাপী সমাজের চাহিদা এবং আকাঙ্ক্ষাগুলিকে সফলভাবে পূরণ করে, যেখানে মুসলিমদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
- নির্বাচন প্রক্রিয়াটি এমন স্থাপত্যের উপর জোর দেয় যা কেবল মানুষের শারীরিক, সামাজিক এবং অর্থনৈতিক চাহিদাই পূরণ করে না, বরং তাদের সাংস্কৃতিক প্রত্যাশাকেও উদ্দীপিত করে এবং সাড়া দেয়।

উৎস: Aga Khan Development Network ওয়েবসাইট। 

৭৩২.
পুলিৎজার পুরস্কার ২০২৫-এর বিজয়ী ফিলিস্তিনি সাহিত্যিক কে?
  1. গাসসান কানাফানি
  2. ইসাবেলা হাম্মাদ
  3. মোসাব আবু তোহা
  4. সামি তামিমি
সঠিক উত্তর:
মোসাব আবু তোহা
উত্তর
সঠিক উত্তর:
মোসাব আবু তোহা
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

⇒ ২০২৫ সালে পুলিৎজার পুরস্কার লাভ করে রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট।
- ৬ মে, ২০২৫ তারিখে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

• পুলিৎজার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মোসাব আবু তোহা।
- যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য নিউইয়র্কার-এ প্রকাশিত একাধিক প্রবন্ধের জন্য আবু তোহা সাংবাদিকতার ‘নোবেল’ নামে খ্যাত সম্মানজনক এ পুরস্কার পেয়েছেন।
- আবু তোহা তাঁর বিভিন্ন প্রবন্ধে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন। তাঁর প্রবন্ধগুলো গভীর অনুসন্ধানী প্রতিবেদন হলেও ব্যক্তিগত স্মৃতিকথার মিশেলে সেগুলো উপস্থাপন করেছেন তিনি, যা ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা জীবন্ত করে তুলেছে।

⇒ ২০২৫ সালের পুলিৎজারে নিউইয়র্ক টাইমস সর্বোচ্চ পুরস্কার পেয়েছে ৪টি বিভাগে-
- আন্তর্জাতিক প্রতিবেদন।
- স্থানীয় প্রতিবেদন।
- ব্যাখ্যামূলক প্রতিবেদন।
- ব্রেকিং নিউজ ফটোগ্রাফি।

উৎস: The Pulitzer Prizes ওয়েবসাইট।
৭৩৩.
অর্থনীতিতে অবদান রাখায় পল স্যামুয়েলসন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭০ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৭০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭০ সালে
ব্যাখ্যা
পল স্যামুয়েলসন (Paul Samuelson):
- পল স্যামুয়েলসন একজন বিশিষ্ট আমেরিকান অর্থনীতিবিদ।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
- তিনি আধুনিক অর্থনীতি শাস্ত্রের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম।
- স্যামুয়েলসনের সবচেয়ে বড় অবদান ছিল তার "ইকোনমিক্স" (Economics) বইটি, যা ১৯৪৮ সালে প্রথম প্রকাশিত হয়েছিল।

⇒ অর্থনৈতিক তত্ত্বের প্রায় সকল শাখায় মৌলিক অবদানের জন্য ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Britannica.
৭৩৪.
কোন ক্ষেত্রে অবদানের জন্য বুকার পুরস্কার দেওয়া হয়?
  1. সংগীত
  2. চলচ্চিত্র
  3. খেলাধুলা
  4. সাহিত্য
সঠিক উত্তর:
সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
সাহিত্য
ব্যাখ্যা
বুকার পুরস্কার :
- পূর্বে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার নামে পরিচিত ছিল।
- যুক্তরাজ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ।
- পুরস্কারের জন্য যোগ্য হতে হলে লেখককে কমনওয়েলথ, আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের নাগরিক হতে হবে।
- এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।​ 
- ২০২৪ সালের বুকার পুরস্কার বিজয়ী ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভের উপন্যাস 'অরবিটাল'।
- এই উপন্যাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত ছয় নভোচারীর এক দিনের জীবনের গল্প বর্ণিত হয়েছে।
- তারা পৃথিবী প্রদক্ষিণের সময় আবহাওয়া, সীমানা ও সময়ের জটিলতা পর্যবেক্ষণ করে এবং ধীরে ধীরে ভাবতে শুরু করে।

উৎস: Booker Prize ওয়েবসাইট।
৭৩৫.
The FIFA World Cup 2026 will be hosted in
  1. ক) Canada, Mexico and United States
  2. খ) China and Japan
  3. গ) France and Germany
  4. ঘ) Brazil and Argentina
সঠিক উত্তর:
ক) Canada, Mexico and United States
উত্তর
সঠিক উত্তর:
ক) Canada, Mexico and United States
ব্যাখ্যা
- ২০২৬ সালের ২৩তম ফিফা বিশ্বকাপের আয়োজক উত্তর আমেরিকার দুটি দেশ আমেরিকা, কানাডা আর মধ্য আমেরিকার দেশ মেক্সিকো
- ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৩২টি দেশের বদলে ৪৮টি দেশ খেলবে।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।

(সূত্র: ফিফা ওয়েবসাইট)
৭৩৬.
বিশ্বখ্যাত ফুটবলার ‘ডিয়েগো ম্যারাডোনা’ মারা যান কবে?
  1. ক) ২২ অক্টোবর ২০২০
  2. খ) ২৫ নভেম্বর ২০২০
  3. গ) ১০ ডিসেম্বর ২০২০
  4. ঘ) ২০ ডিসেম্বর ২০২০
সঠিক উত্তর:
খ) ২৫ নভেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা গত ২৫ নভেম্বর ২০২০ দেশটির টিগ্রে শহরে মারা যান।
তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।
তার নেতৃত্বেই আর্জেন্টিনা ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ শিরোপা অর্জন করে।
(সূত্র: আল জাজিরা)
৭৩৭.
২০২১ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয় কোন বাংলাদেশিকে?
  1. ক) কাজী সাজ্জাদ আলী জহির
  2. খ) সৈয়দ মোয়াজ্জেম আলী
  3. গ) ড. এনামুল হক
  4. ঘ) উপরের সকলে
সঠিক উত্তর:
খ) সৈয়দ মোয়াজ্জেম আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ মোয়াজ্জেম আলী
ব্যাখ্যা
-  সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলীকে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয়।
-  প্রখ্যাত প্রন্ততত্ত্ববিদ,লেখক এবং বাংলাদেশের জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড.এনামুল হককে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হয়।
- বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক)কে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হয়।
উৎস : পত্রিকা রিপোর্ট। 
৭৩৮.
ভলিবল খেলায় একটি দল প্রতি সেটে কত বার টাইমড আউট নিতে পারবে?
  1. ৩বার
  2. ২বার
  3. ৪বার
  4. ১বার
সঠিক উত্তর:
২বার
উত্তর
সঠিক উত্তর:
২বার
ব্যাখ্যা
ভলিবল:

- ভলিবল খেলার মাঠ আয়তাকার, দৈর্ঘ্যে ১৮ মিটার ও প্রস্থে ৯ মিটার।
- সেন্টার লাইন বরাবর খাড়া জাল থাকে এবং জালের ঊর্ধ্বপ্রান্ত ৮ ফুট উচ্চে থাকে।
- জালটির দৈর্ঘ্য ৯.৫০ মিটার ও প্রস্থ ১ মিটার।
- চামড়ার বলের পরিধি ৬৫ থেকে ৬৭ সেন্টিমিটার এবং ওজন ২৬০ থেকে ২৮০ গ্রাম।
- প্রত্যেক দলে ৯ জন খেলোয়াড় থাকে।
- ভলিবল খেলায় একটি দল প্রতি সেটে ২ বার টাইমড আউট নিতে পারবে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও মিশিগান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
৭৩৯.
ICC বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ চ্যাম্পিয়ন দেশ -
  1. কুইন্টন ডি' কক
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. ট্রাভিস হেড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৭৪০.
২০২৬ সালের FIFA World Cup-এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. মেক্সিকো সিটি
  2. মায়ামি
  3. নিউজার্সি
  4. লস অ্যাঞ্জেলেস
সঠিক উত্তর:
নিউজার্সি
উত্তর
সঠিক উত্তর:
নিউজার্সি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু মেক্সিকো সিটিতে, ফাইনাল নিউজার্সিতে।
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা। তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার। ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক।

উল্লেখ্য,
- বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে।
- ডালাস ও আটলান্টায় দুই সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুলাই, ২০২৬।
- ১৮ জুলাই, ২০২৬ মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ।
- সবশেষে ১৯ জুলাই, ২০২৬ নিউজার্সিতে হবে ফাইনাল।

উৎস: FIFA ওয়েবসাইট।

৭৪১.
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের কততম আসর অনুষ্ঠিত হয়েছে?
  1. ১০ম
  2. ১১তম
  3. ১২তম
  4. ১৩তম
সঠিক উত্তর:
১১তম
উত্তর
সঠিক উত্তর:
১১তম
ব্যাখ্যা

বিপিএল ২০২৫:
- ২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই লিগের আয়োজন করে।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল।
- রানার্সআপ: চিটাগাং কিংস।
- টুর্নামেন্ট সেরা: মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: মোহাম্মদ নাইম (৫১১) (খুলনা টাইগার্স)। 
- সর্বাধিক উইকেটধারী: তাসকিন আহমেদ (২৫) (দুর্বার রাজশাহী)। 
- বিপিএল ২০২৫ এর থিম হলো "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"।


উৎস: Bangladesh Premier League ওয়েবসাইট।

৭৪২.
২১তম ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. স্পেন
  2. ব্রাজিল
  3. ইতালি
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২১তম ফিফা ক্লাব বিশ্বকাপ:
- ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র।
- প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজন করা হয়েছে ক্লাব বিশ্বকাপ।
- ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মহাদেশীয় চ্যাম্পিয়ন ও র‍্যাংকিংয়ে ওপরে থাকা ক্লাবগুলো অর্জন করেছে টুর্নামেন্টটিতে খেলার টিকিট।
- এখানে অংশ নিয়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো ইউরোপের শক্তিশালী দলগুলো।
- তবে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বার্সেলোনা, এসি মিলান, লিভারপুলের মতো ক্লাবগুলো।
- এই টুর্নামেন্টের ফাইনাল ১৩ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপও চার বছর পরপর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- সেই হিসেবে আগামী ২০২৯ সালে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ২২তম আসর।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৭৪৩.
'২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ'-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ:
- এসিসি অনূর্ধ্ব-১৯ কাপের দশম সংস্করণ।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্সআপ: সংযুক্ত আরব আমিরাত।
- টুর্নামেন্ট সেরা: আশিকুর রহমান শিবলী (বাংলাদেশ)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: আশিকুর রহমান শিবলী (বাংলাদেশ)।
- সর্বাধিক উইকেটধারী: রাজ লিম্বানি (ভারত)।

উৎস: ESPN Cricinfo.
৭৪৪.
Pulitzer পুরস্কার কিসের জন্য দেয়া হয়?
  1. চলচ্চিত্র
  2. সাহিত্য
  3. সাংবাদিকতা
  4. খেলাধুলা
সঠিক উত্তর:
সাংবাদিকতা
উত্তর
সঠিক উত্তর:
সাংবাদিকতা
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। 
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। 

উল্লেখ্য,
 - ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
- ৯ মে ২০২৩, পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়। 
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।

উৎস: The Pulitzer Prizes ওয়েবসাইট।
৭৪৫.
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক কে? [৩১ অক্টোবর, ২০২৪]
  1. তামিম ইকবাল
  2. সাকিব আল হাসান
  3. মুশফিকুর রহিম
  4. মাহমুদুল্লাহ রিয়াদ
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------- 
• আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক - মুশফিকুর রহিম।

• মুশফিকুর রহিম:
- এখন পর্যন্ত (৩১ অক্টোবর, ২০২৪) দেশের হয়ে ৯৪ টেস্টে করেছেন ৬ হাজার ০৭ রান।
- ২৭১ ওয়ানডেতে করেছেন ৭ হাজার ৭৯২ রান।
- আর টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান।
- সবমিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২৯৯।
- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল (১৫,২৪৯ রান)।

উৎস: ক্রিকইনফো.কম।
৭৪৬.
Who is the first woman to win noble prize in economics ?
  1. ক) Irma Adelman
  2. খ) Ann Krueger
  3. গ) Elinor Ostrom
  4. ঘ) Joan Robinson
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) Elinor Ostrom
উত্তর
সঠিক উত্তর:
গ) Elinor Ostrom
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল পুরস্কার:

- অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় ১৯৬৮ সালে।
- ১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৬৯ থেকে শুরু করে ২০১৮ পর্যন্ত ৫০ দফায় ৮১ জন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
- এদের মধ্যে মাত্র একজন নারী অর্থনীতিবিদ এ পুরস্কারে ভূষিত হন। তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ এলিনর অস্ট্রম।
- তিনি ২০০৯ সালে আরেক মার্কিন অর্থনীতিবিদ অলিভার উইলিয়ামসানের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- এলিনর অস্ট্রম ১৯৩৩ সালের ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সাধারণ এক পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ১৯৫৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করেন।
- এখান থেকেই ১৯৬২ সালে এমএ এবং ১৯৬৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৫ সেপ্টেম্বর ২০১৯।
৭৪৭.
কমনওয়েলথ গেমস কত সালে প্রবর্তিত হয়?
  1. ১৯৩৮ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯২০ সালে
  4. ১৮৯০ সালে
সঠিক উত্তর:
১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩০ সালে
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস:
- প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে হ্যামিলটন, কানাডায় প্রবর্তিত হয়।
- তখন এটি এম্পায়ার গেমস (Empire Games) হিসেবে পরিচিত ছিল, কিন্তু ১৯৭৮ সালে এই গেমসটির নাম পরিবর্তন করে কমনওয়েলথ গেমস রাখা হয়।
- কমনওয়েলথ গেমস শুরু হয় চার বছর পর পর।
- কমনওয়েলথ গেমসের নীতিবাক্য মানবতা – সমতা – লক্ষ্য।

এছাড়া,
- ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়-২৮ জুলাই-৮ আগস্ট, ২০২২।
- স্থান - বার্মিংহাম, ইংল্যান্ড।
- অংশগ্রহণকারী দেশ- ৭২ টি ও ইভেন্ট ২৮০ টি।
- শীর্ষ পদক লাভকারী দেশ- অস্ট্রেলিয়া (১৭৮ টি; র্স্বণ ৬৭ টি, রৌপ্য ৫৭ টি ও ব্রোঞ্জ ৫৪ টি)।
- প্রথম র্স্বণপদক জয়ী- আলেক্সই (ইংল্যান্ড)।
- দ্রুততম মানব - ফার্ডিন্যান্ড ওমানইয়ালা (কেনিয়া)।

উৎস: কমনওয়েলথ গেমস ওয়েবসাইট।
৭৪৮.
৯২তম অস্কার বিজয়ী ‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি কোন ভাষায় নির্মিত?
  1. ক) ফারসি
  2. খ) স্পেনিশ
  3. গ) চীনা
  4. ঘ) কোরীয়
সঠিক উত্তর:
ঘ) কোরীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোরীয়
ব্যাখ্যা
২০২০ সালের ৯২তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভকারী ‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি কোরীয় ভাষায় নির্মিত।
অস্কারের ইতিহাসে এটিই প্রথমবারের মতো ইংরেজি ব্যতীত অন্য কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র, সেরা পরিচালক (বং জন হো) ও সেরা মৌলিক চিত্রনাট্য নির্মাতা মিলিয়ে মোট ৪টি পুরস্কার লাভ করেছে।
(সূত্রঃ অস্কার ওয়েবসাইট)
৭৪৯.
FIFA কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯০১ সালে
  2. ১৯০৩ সালে
  3. ১৯০৪ সালে
  4. ১৯১০ সালে
সঠিক উত্তর:
১৯০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৪ সালে
ব্যাখ্যা
• FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠাকাল: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা'র সদস্যপদ লাভ করে।

উৎস: ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৭৫০.
দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটে জয় লাভ করে কোন দেশ?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ড
ব্যাখ্যা
দ্বাদশ বিশ্বকাপ ২০১৯:
অনুষ্ঠিত হয়-৩০ মে- ১৪ জুলাই, ২০১৯
দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন- ইংল্যান্ড।
দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটে রানার্স আপ- নিউজিল্যান্ড।
অংশগ্রহণ করে-১০ টি দেশ।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়- লন্ডনের লর্ডসে।

তথ্যসূত্র: ICC ওয়েবসাইট।
৭৫১.
ফিফা কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯০২ সালে, লন্ডন
  2. ১৯০৪ সালে, প্যারিস
  3. ১৯০৬ সালে, জুরিখ
  4. ১৯১০ সালে, রোম
সঠিক উত্তর:
১৯০৪ সালে, প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
১৯০৪ সালে, প্যারিস
ব্যাখ্যা

 FIFA:
ফিফা প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে ২১ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- FIFA এর পূর্ণরূপ: Fedearation of International Football Association.
- সদর দপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফা সভাপতির মেয়াদ: ৪ বছর।
- ফিফার প্রতিষ্ঠাতা দেশ: ৭টি, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, ও সুইজারল্যান্ড।
- ফিফার বর্তমান সদস্য: ২১১টি
- সর্বশেষ সদস্য: জিব্রাল্টার।

 উল্লেখ্য,
- বিশ্বকাপ ফুটবল শুরু হয়⇒ ১৯৩০ সাল।
- ২২ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতার।
- ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা।

উৎস: FIFA ওয়েবসাইট।

৭৫২.
গণিতের নোবেল পুরস্কার বলা কোনটিকে?
  1. শাখারভ পুরস্কার
  2. বুকার পুরস্কার
  3. অ্যাবেল পুরস্কার
  4. পুলিৎজার পুরস্কার
সঠিক উত্তর:
অ্যাবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাবেল পুরস্কার
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৩:
→ অ্যাবেল পুরষ্কার'-কে বলা হয় গণিতের নোবেল।
→ ১৯ শতকে নরওয়ের বিখ্যাত গণিতবিদ নিয়েলস হেনরিক অ্যাবেলের নাম অনুসারে তার সম্মানে এর নাম অ্যাবেল পুরষ্কার রাখা হয়। → ২০০৩ সাল থেকে শুরু করে গত ১৯ বছর ধরে এই পুরষ্কার প্রদান করা হচ্ছে।
→ এ বছর (২০২৩) অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ লুইস অ্যাঞ্জেলা ক্যাফারেল্লি, তিনি আর্জেন্টিনার বাসিন্দা।

উৎস: অ্যাবেল প্রাইজ ওয়েবসাইট।
৭৫৩.
২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্জনকারী বইয়ের নাম কী?
  1. হার্ট নেমেসিস
  2. নট এ রিভার
  3. হার্ট ল্যাম্প
  4. হোয়াইট নাইট
সঠিক উত্তর:
হার্ট ল্যাম্প
উত্তর
সঠিক উত্তর:
হার্ট ল্যাম্প
ব্যাখ্যা
বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার। 
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

• ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
- ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। 
- ৭৭ বছর বয়সী এই লেখকের ছোটগল্পের সংকলন কান্নাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।
- এ ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।
-  ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৭৫৪.
কোন দেশ কমনওয়েলথ গেমস-২০২২ এ সর্বোচ্চ পদক লাভ করে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

- ২৮ জুলাই থেকে ৮ আগস্ট, ২০২২ তারিখ কমনওয়েলথ গেমস-২০২২ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের বার্মিংহাম শহরে।
- এতে অংশগ্রহণ করে কমনওয়েলথ ভুক্ত ৭২টি দেশ।
- ৬৭টি স্বর্ণপদকসহ ১৭৮ পদক জিতে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে শীর্ষে অস্ট্রেলিয়া।
- দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, কানাডা, ভারত ও নিউজিল্যান্ড।

উৎসঃ বিবিসি নিউজ।

৭৫৫.
সম্প্রতি কোন আন্তর্জাতিক পুরস্কারের অর্থ মূল্য বৃদ্ধি করা হয়েছে?
  1. পুলিৎজার পুরস্কার
  2. অ্যাবেল পুরস্কার
  3. বুকার পুরস্কার
  4. নোবেল পুরস্কার
সঠিক উত্তর:
নোবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
নোবেল পুরস্কার
ব্যাখ্যা
নোবেল পুরস্কার
- ২০২৩ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার (১০ লাখ ক্রোনা) বাড়ানো হয়েছে।
- চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার।
- নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় এ কথা জানানো হয়।
- নোবেল ফাউন্ডেশন বলছে, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়।
- এই অর্থমূল্য বাড়ানো হয়েছে সুইডেনের মুদ্রা ক্রোনায়।

 উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭৫৬.
২০২৫ সালে বুকার পুরস্কার কে জিতেছেন?
  1. কিরণ দেশাই
  2. অ্যান্ড্রু মিলার
  3. ডেভিড সা-লাই
  4. সুসান চোই
সঠিক উত্তর:
ডেভিড সা-লাই
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড সা-লাই
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালে বুকার পুরস্কার পেয়েছেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই।
- তাঁর উপন্যাস 'ফ্লেশ'-এর জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়েছেন।
- ১০ নভেম্বর, ২০২৫ এ পুরস্কারটি ঘোষণা করে বুকার প্রাইজ কমিটি।
- ফ্লেশ উপন্যাসে একজন নির্যাতিত হাঙ্গেরিপ্রবাসীর জীবনের গল্প বলা হয়েছে।

উল্লেখ্য:
- বুকার পুরস্কারের প্রচলন হয় ১৯৬৯ সালে।

তথ্যসূত্র- প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৭৫৭.
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় -
  1. ২ বছর পরপর
  2. ৩ বছর পরপর
  3. ৪ বছর পরপর
  4. ৫ বছর পরপর
সঠিক উত্তর:
৪ বছর পরপর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর পরপর
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস:
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাবিশেষ।
- এটি কমনওয়েলথভুক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতাবিশেষ।
- প্রতি চার বছর পরপর এ গেমস অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত কমনওয়েলথ গেমস ফেডারেশন দ্বারা পরিচালিত হয়।
- সর্বপ্রথম ১৯৩০ সালে এই গেমস  প্রবর্তিত হয়।
- শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল।
- ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামধারণ করে।
- পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালে এর স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস ধারণ করে।
- কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) কমনওয়েলথ ক্রীড়া পরিচালনা করে থাকে।

উৎস: Britannica.
৭৫৮.
ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
  1. ক) আকরাম খান
  2. খ) আমিনুল ইসলাম বুলবুল
  3. গ) নাঈমুর রহমান
  4. ঘ) হাবিবুল বাশার
সঠিক উত্তর:
গ) নাঈমুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) নাঈমুর রহমান
ব্যাখ্যা

১৯৯৭ সালেই বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস ২৬ জুন ২০০০ তারিখে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে। এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান। বর্তমান টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
- অভিষেক টেস্টেই ভারতের বিপক্ষে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি (১৪৫) করেন।
- একই টেস্টে নাঈমুর রহমান দুর্জয় বোলিংয়ে প্রথম ৫ উইকেট (৬ উইকেট আসলে) লাভ করেন।

সূত্রঃ ক্রিকিনফো, বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট

৭৫৯.
১৩ তম এসএ গেমসে বাংলাদেশ কতটি স্বর্ণপদক অর্জন করে?
  1. ক) ১৬ টি
  2. খ) ১৭ টি
  3. গ) ১৮ টি
  4. ঘ) ১৯ টি
সঠিক উত্তর:
ঘ) ১৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯ টি
ব্যাখ্যা

১-১০ ডিসেম্বর ২০১৯ নেপালের কাঠমুণ্ডুতে অনুষ্ঠিত হয় এসএ গেমসের ১৩ তম আসর।
- এতে বাংলাদেশ মোট ১৪২ টি পদক লাভ করে যার মধ্যে স্বর্ণপদক ১৯ টি, রৌপ্যপদক ৩৩ টি এবং ব্রোঞ্জপদক ৯০ টি।
বাংলাদেশ পদক তালিকায় ৫ম স্থান অধিকার করে। ভারত ১৭৪ টি স্বর্ণপদক সহ মোট ৩১২ টি পদক লাভ করে।
উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট

৭৬০.
'এপসম ডার্বি' কীসের সাথে সম্পর্কিত?
  1. লন টেনিস
  2. শ্যুটিং
  3. ঘৌড় দৌড়
  4. রাগবি
সঠিক উত্তর:
ঘৌড় দৌড়
উত্তর
সঠিক উত্তর:
ঘৌড় দৌড়
ব্যাখ্যা

এপসম ডার্বি:
- এপসম ডার্বি  ঘৌড় দৌড়ের সাথে সম্পর্কিত।
- ডাউনস-এ প্রথম রেকর্ডকৃত রেস ১৬৬১ সালে অনুষ্ঠিত হয়।
- ১৭৩০ সালে বার্ষিক রেস ছিল।
- বানবারির ঘোড়া ডায়োমড ৪ মে, ১৭৮০ সালে ডার্বির প্রথম দৌড়ে জয়লাভ করে।
- এরপর ঘোড়দৌড়ের নামকরণ করা হয় ডার্বির নামে।
- এটি শুক্রবারে অনুষ্ঠিত হয়।

উৎস: ব্রিটানিকা।[link]

৭৬১.
নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী কে?
  1. সেলমা লাগেরলফ
  2. বার্থাভন সুটনার
  3. মেরি কুরি
  4. গ্রাজিয়া দেলেদ্দা
সঠিক উত্তর:
মেরি কুরি
উত্তর
সঠিক উত্তর:
মেরি কুরি
ব্যাখ্যা
মেরি কুরি (Marie Curie):
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী মেরি কুরি।
- তিনিই বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি বিজ্ঞানের দুই দুইটি শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন।
- তেজস্ক্রিয়া গবেষণার পথিকৃৎ মেরি কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। 
- তিনি ৭ নভেম্বর, ১৮৬৭ সালে পোল্যান্ডের ওয়ারশ শহরে জন্মগ্রহণ করেন।
- ১৮৯১ এর শেষের দিকে মেরি পোল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশে পাড়ি জমান। 

অন্যদিকে,
- সাহিত্যে নোবেল জয়ী প্রথম নারী সেলমা লাগেরলফ।
- শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার।
- গ্রাজিয়া দেলেদ্দা ১৯২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 

উল্লেখ্য,
- ১৯০১ - ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৫ জন নারী ৬৬ বার নোবেল পুরস্কার লাভ করেন।
- এর মধ্যে একমাত্র মেরি কুরি যিনি দুইবার নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট। 
৭৬২.
Which country will host 'Copa America 2024' tournament?
  1. USA
  2. Brazil
  3. Mexico
  4. Chile
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
কোপা আমেরিকা ২০২৪:
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- চার গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
- কোপা আমেরিকা ২০২৪ শুরু হবে ২০ জুন ও শেষ হবে ১৪ জুলাই ২০২৪ সালে।

উৎস: ESPN.
৭৬৩.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার কোন মহাদেশের মানুষের অবদানের জন্য প্রদান করা হয়?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. আমেরিকা
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার: 
- রেমন ম্যাগসেসে পুরস্কার (Ramon Magsaysay Award)
- প্রতিষ্ঠা: ১৯৫৭ সালে রকফেলার ব্রাদার্স ফান্ড ও ফিলিপাইন সরকারের উদ্যোগে।
- প্রথম পুরস্কার প্রদান: ১৯৫৮ সালে,
- উদ্দেশ্য: সততা, সাহসিকতা ও জনগণের সেবায় নিবেদিত নেতৃত্বকে স্বীকৃতি প্রদান,
- উপাধি: "এশিয়ার নোবেল পুরস্কার" নামে পরিচিত।
- ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত কালচারাল সেন্টার অফ দ্য ফিলিপাইনস থেকে পুরস্কার প্রদান করা হয়।
- এটি এশিয়ার মানুষের জন্য দেওয়া হয়।
- প্রদানকারী সংস্থা: রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (RMAF)।

- প্রথমদিকে এই পুরস্কার ছয়টি বিভাগে প্রদান করা হতো:
• সরকারি সেবা (Government Service)
• জনসেবা (Public Service)
• সামাজিক নেতৃত্ব (Community Leadership)
• সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ শিল্প (Journalism, Literature and Creative Communication Arts)
• শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা (Peace and International Understanding)
• উদীয়মান নেতৃত্ব (Emergent Leadership)Wikipedia+6Wikipedia+6Wikipedia+6Wikipedia+2Encyclopedia Britannica+2Wikipedia+2

উল্লৈখ্য, 
- ২০০৯ সাল থেকে প্রথম পাঁচটি বিভাগ বন্ধ করা হয়েছে,
 - এবং বর্তমানে শুধুমাত্র "উদীয়মান নেতৃত্ব" বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

উৎস: র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ওয়েবসাইট।
৭৬৪.
২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেটের ১৬তম আসরের চ্যাম্পিয়ন দেশ কোনটি?
  1. ভারত
  2. আফগানিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:

- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৩০ আগস্ট, ২০২৩ - ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে এবং অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: শ্রীলঙ্কা।
- তৃতীয় স্থান: বাংলাদেশ।
- ফাইনাল অনুষ্ঠিত হয়: শ্রীলঙ্কায়।
- ভারতের অষ্টম এশিয়া কাপের শিরোপা জয় এটি।
- সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব।
- ফাইনালের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: শুবমন গিল।
- চ্যাম্পিয়ন দলের অধিনায়ক: রোহিত শর্মা (ভারত)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৭৬৫.
২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা?
  1. গ্রিনপিস
  2. নিহন হিদানকিও
  3. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ন্যাটো
সঠিক উত্তর:
নিহন হিদানকিও
উত্তর
সঠিক উত্তর:
নিহন হিদানকিও
ব্যাখ্যা

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

উৎস: - Nobel Prize ওয়েবসাইট।

৭৬৬.
২০২৪ সালে অর্থনীতিতে কত জন নোবেল পুরস্কার পান?
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- পরে এর সাথে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।

উল্লেখ্য,
- অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে।

⇒ ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন ব্যক্তি।
- তারা হলেন আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।
- প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা অধ্যয়নের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।

এছাড়াও,
• সাহিত্য নোবেল বিজয়ী: হান কাং।
• শান্তি নোবেল বিজয়ী: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
• চিকিৎসাবিজ্ঞান নোবেল বিজয়ী: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান নোবেল বিজয়ী: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন নোবেল বিজয়ী: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭৬৭.
অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি
ব্যাখ্যা
অলিম্পিক গেমসের প্রতীকে ৫টি রং ব্যবহার করা হয়। 
রঙগুলো হল - নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ। 
প্রতীকটির নকশা করেছিলেন, আধুনিক অলিম্পিকের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবার্তিন।
তিনি ১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন।
ওই পাঁচটা রিং দিয়ে তিনি পাঁচটি মহাদেশ বোঝাতে চেয়েছিলেন।
আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাঁর ব্যাখ্যাটা দুর্দান্ত ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই।
৭৬৮.
আই সি সি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সর্বোচ্চ রান করেন কে? 
  1. রোহিত শর্মা
  2. ত্রাভিস হেড
  3. বিরাট কোহলি 
  4. কুইন্টন ডি’কক
সঠিক উত্তর:
বিরাট কোহলি 
উত্তর
সঠিক উত্তর:
বিরাট কোহলি 
ব্যাখ্যা
- ১৯ নভেম্বর ২০২৩ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ফাইনাল। 
- ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতে অস্ট্রেলিয়া। 
- ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ত্রাভিস হেড। 
- সবচেয়ে বেশি রান করেন  বিরাট কোহলি (৭৬৫ রান)। 
- ওয়ানডে বিশ্বকাপ ১৯৭৫ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।
- সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 

সূত্র: দৈনিক ইত্তেফাক।
৭৬৯.
বর্তমানে মোট কয়টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২।
৭৭০.
গণিতের নোবেল পুরস্কার বলা কোনটিকে?
  1. ক) অ্যাবেল পুরস্কার
  2. খ) শাখারভ পুরস্কার
  3. গ) বুকার পুরস্কার
  4. ঘ) পুলিৎজার পুরস্কার
সঠিক উত্তর:
ক) অ্যাবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাবেল পুরস্কার
ব্যাখ্যা
- অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
- ২০০২ সাল থেকে এ পুরস্কারের প্রবর্তন করা হয়।
- প্রতি বছর গণিত শাস্ত্রে অবদানের জন্য এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের অর্থমূল্য নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোন।
- ২০২২ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ ডেনিস পারলেন সালিভান।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৭৭১.
২০২২ সালে ফিফা বিশ্বকাপ কোথায় হবে?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. কাতার
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

উল্লেখ্য,
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৭৭২.
The ICC World Cup 2023 is going to be hosted by -
  1. Australia
  2. England
  3. South Africa
  4. India
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।
- এটি বিশ্বকাপের ইতিহাসে ১৩তম আসররূপে পরিচিত পাবে।
- ২০২৩ বিশ্বকাপে ভারত চতুর্থ বারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে।
- দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে।
- সরাসরি ৮টি দল এবং ২ দল যোগ্যতা ম্যাচ থেকে নির্ধারণ করা হবে।
- ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহণে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
- ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপ প্রতিযোগিতা ১০ দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
- বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর এবং ১৯ নভেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে এই আসর।

উৎস: ICC Men's Cricket World Cup India 2023.
৭৭৩.
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেন -
  1. ক) ভিরাট কোহলি
  2. খ) রোহিত শর্মা
  3. গ) ঈশান কিষান
  4. ঘ) হার্দিক পান্ডিয়া
সঠিক উত্তর:
গ) ঈশান কিষান
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈশান কিষান
ব্যাখ্যা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ঈশান কিষান (ভারত)।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩।
৭৭৪.
বর্তমানে কয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- এখন মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়। 
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।

তথ্যসূত্র: নোবেল প্রাইজ কমিটি ওয়েবসাইট। 
৭৭৫.
অলিম্পিকে কবে মহিলাদের প্রতিযোগিতার সুযোগ দেয়া হয়?
  1. ক) ১৯০০
  2. খ) ১৮০০
  3. গ) ২০০০
  4. ঘ) ১৯৫০
সঠিক উত্তর:
ক) ১৯০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০০
ব্যাখ্যা
• ১৯০০ সালে প্রথম মহিলাদের অলিম্পিকে প্রতিযোগিতার সুযোগ দেয়া হয়

• অলিম্পিক গেমসে মেয়েদের খেলা যোগ হয় দ্বিতীয় আসরেই।
- ১৯০০ অ্যাথেন্সের সেই আসরে পাঁচটি খেলার মধ্যে টেনিস ও গলফ ছিল মেয়েদের।
- আর মেয়ে প্রতিযোগী ছিলেন ৯৯৭ জনের মধ্যে মাত্র ২২ জন।
- সংখ্যাটা বাড়তে বাড়তে ২০১২ লন্ডন অলিম্পিকে মোট প্রতিযোগীর ৪৪ ভাগ হয়ে যায়। 

সূত্র: International Olympic Committee ওয়েবসাইট।
৭৭৬.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কততম আসর?
  1. ২২ তম
  2. ২৩ তম
  3. ২৫ তম
  4. ২৬ তম
সঠিক উত্তর:
২৩ তম
উত্তর
সঠিক উত্তর:
২৩ তম
ব্যাখ্যা

ফিফা বিশ্বকাপ ২০২৬: 
- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন, ২০২৬ সালে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। 
- এটি ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসর।
- ১৯৯৮ বিশ্বকাপ থেকে ৩২ দলের টুর্নামেন্টের প্রথা চালু হয়।
 - এবার সেটি পরিবর্তন হতে যাচ্ছে। 
- ৩২ দলের বিশ্বকাপ আর থাকছে না, ২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের।
- ৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা ছিলো ৬৪ টি।
 - ৪৮ দলের টুর্নামেন্টে যা বেড়ে দাঁড়াবে ১০৪ ম্যাচে।
 - প্রথমে ১৬ টি গ্রুপের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত গ্রুপের সংখ্যা ঠেকেছে ১২ তে।
 - এতদিন যা ছিলো ৮ টি।

 উৎস: ফিফা ওয়েবসাইট ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৭৭৭.
অ্যাবেল পুরস্কার ২০২২ অর্জন করেন কে?
  1. ক) সিপ্রিয়েন মেনোলেস্কো
  2. খ) ডেনিস পারলেন সালিভান
  3. গ) মোহাম্মদ আলনাসের
  4. ঘ) সৌমিত্র দাস
সঠিক উত্তর:
খ) ডেনিস পারলেন সালিভান
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেনিস পারলেন সালিভান
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার:
অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
২০০২ সাল থেকে এ পুরস্কারের প্রবর্তন করা হয়। প্রতি বছর গণিত শাস্ত্রে অবদানের জন্য এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোন।
এ বছর (২০২২) অ্যাবেল পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ ডেনিস পারলেন সালিভান

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৭৭৮.
প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল -
  1. সিউলে
  2. নয়াদিল্লিতে
  3. ম্যানিলায়
  4. কুয়ালালামপুরে
সঠিক উত্তর:
নয়াদিল্লিতে
উত্তর
সঠিক উত্তর:
নয়াদিল্লিতে
ব্যাখ্যা
এশিয়ান গেমস:

- ‘দ্য গ্রেটেস্ট শো অন এশিয়া’।
- অলিম্পিকের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় ও ক্রীড়াবিদদের অনুষ্ঠান।
- এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাধুলার মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক যোগাযোগ ও সম্মিলিতভাবে এশিয়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া এই গেমসের লক্ষ্য।
- নয়াদিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে ১৯৫১ সালের ৪ থেকে ১১ মার্চ প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
- আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন করেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ।
- অংশ নিয়েছিল ১১টি দেশ।
- প্রথমবার অন্তর্ভুক্ত ছিল ফুটবল, বাস্কেটবল, অ্যাথলেটিকস, সাঁতার, সাইক্লিং ও ভারোত্তোলন।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১৮ আগস্ট, ২০১৮।
৭৭৯.
২০২৩ সালে কতটি সংগঠন নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
২০২৩ সালে কোন সংগঠন নোবেল পুরস্কার লাভ করে নি।

• নোবেল পুরস্কার ২০২৩: 
- সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি। 
- শান্তিতে নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী।
- অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন  হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোলডিন।
- চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান হুইলেয়ার।
- রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
 
উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৭৮০.
'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' প্রবর্তন করা হয় কোন সালে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার:
- কৃষিক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ পদক হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার।
- ১৯৭৩ সালে 'বঙ্গবন্ধু পুরস্কার তহবিল' গঠনের মাধ্যম 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার' প্রবর্তিত হয়।
- তবে এ পুরস্কার প্রদান করা শুরু হয় বাংলা ১৩৮৩ সনে (১৯৭৬-৭৭ খ্রি.)।
- তখন এর নামকরণ করা হয় রাষ্ট্রপতি কৃষি পুরস্কার
- পরবর্তীতে ২০০৯ সালে পুনরায় এর নামকরণ করা হয় 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার'।

উল্লেখ্য,
- কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের কৃষিখাতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৪৪জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬’ প্রদান করা হয়। 
- ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পায়।
- আর ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কার পায়।

উৎস: কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭৮১.
২০২৪ সালে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে?
  1. ৫ জন ব্যক্তি
  2. ৫ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
  3. ৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
  4. ৩ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:

জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

⇒ ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
- নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
১. কর্ম ফুন্টশো (ভুটান)
- ভুটানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে মিলিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার কাজে ভূমিকা রাখা।
২. হায়াও মিয়াজাকি (জাপান)
- অ্যানিমেশনের মাধ্যমে শিশুদের কল্পনাশক্তি জাগিয়ে তুলা এবং মানব জীবনের নানা দিক ফুটিয়ে তোলা।
৩. এনগুয়েন থি এনজিওক ফুং (ভিয়েতনাম)
- যুদ্ধের ক্ষতিগ্রস্তদের জন্য শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
৪. ফারউইজা ফারহান (ইন্দোনেশিয়া)
- পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
৫. Rural Doctors Movement (থাইল্যান্ড)
- থাইল্যান্ডের গ্রামীণ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করার জন্য অবদান রাখা।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৭৮২.
২০২৩ সালে 'এশিয়ান গেমস নারী ক্রিকেটে' কোন দেশ স্বর্ণ জয় করেন?
  1. শ্রীলঙ্কা
  2. ভারত
  3. দক্ষিণ আফ্রিকা
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
২০২৩ এশিয়ান গেমস নারী ক্রিকেট:
- এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে  স্বর্ণ পদক জিতেছে ভারত।
- এই টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করেই স্বর্ণ পদক জয় করেন হারমনপ্রীত কৌররা।
- এশিয়ান গেমস এর আগে দুইবার ক্রিকেট ইভেন্ট ছিল।
- সেই দুই আসরে অংশ নেয়নি ভারত।

অন্যদিকে,
- ফাইনালে ভারতের কাছে ১৯ রানে হেরে রৌপ্য জেতে শ্রীলঙ্কা।
- একই মাঠে এর আগে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭৮৩.
'ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩'-এর চ্যাম্পিয়ন দেশ -
  1. স্পেন
  2. ইংল্যান্ড
  3. সুইডেন
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
৭৮৪.
In 2018, the Nobel Peace Prize was awarded for combating sexual violence as a weapon of war. primarily associated with _____
  1. Syrian Civil War
  2. Rwandan Genocide
  3. Bosnian War
  4. Congolese Civil Wars
সঠিক উত্তর:
Congolese Civil Wars
উত্তর
সঠিক উত্তর:
Congolese Civil Wars
ব্যাখ্যা
• শান্তিতে নোবেল পুরস্কার ২০১৮:
- ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডেনিস মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ।
- ২০১৮ সালে যুদ্ধের অস্ত্র হিসাবে যৌন সহিংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। যা প্রাথমিকভাবে কঙ্গোর গৃহযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত।
=========================
শান্তিতে নোবেল পুরস্কার ২০২৩:
→ ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভুষিত হন - নার্গিস মোহাম্মদী (ইরান)।
→ ইরানে নারী অধিকার রক্ষা, সবার জন্য মানবাধিকার নিশ্চিত এবং স্বাধীনতা নিশ্চিত করার জন্য তার সংগ্রামের জন্য তিনি এবারের নোবেল পুরস্কার পান।

তথ্যসূত্র: নোবেল কমিটি ওয়েবসাইট।
৭৮৫.
২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
  1. আতিউর রহমান
  2. আনিসুল হক
  3. করভী রাখসান্দ
  4. ফিরদৌসী কাদরী
সঠিক উত্তর:
করভী রাখসান্দ
উত্তর
সঠিক উত্তর:
করভী রাখসান্দ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩:

- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।
- এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩ পেয়েছেন বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

অন্যদিকে -
- ২০২১ সালে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।

উৎস: i) ৩১ আগস্ট, ২০২৩, কালের কন্ঠ।
         ii) ১ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
৭৮৬.
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ?
  1. ক) দূর্ভিক্ষ ও দারিদ্র্য
  2. খ) উন্নয়নের গতিধারা
  3. গ) মাইক্রোক্রেডিট
  4. ঘ) বৈদেশিক সাহায্য
সঠিক উত্তর:
ক) দূর্ভিক্ষ ও দারিদ্র্য
উত্তর
সঠিক উত্তর:
ক) দূর্ভিক্ষ ও দারিদ্র্য
ব্যাখ্যা

- প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান - অমর্ত্য সেন।
- ১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।

উৎসঃ নোবেল পুরস্কারের ওয়েবসাইট।

৭৮৭.
টেস্টে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি রান করেন কোন ক্রিকেটার?
  1. শচীন টেন্ডুলকার
  2. স্টিভ স্মিথ
  3. মোহাম্মদ ইউসুফ
  4. জো রুট
সঠিক উত্তর:
মোহাম্মদ ইউসুফ
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ ইউসুফ
ব্যাখ্যা
- টেস্টে এক বর্ষপঞ্জিতে  সবচেয়ে বেশি রান করেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ।
-  ২০০৬ সালে মোহাম্মদ ইউসুফ ১৯ ইনিংস ১ হাজার ৭৭৮ রান করেন যা এখন পর্যন্ত এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড।

- শচীন টেন্ডুলকার ভারতের সাবেক এই ক্রিকেটার সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১০০ টি সেঞ্চুরি করেন ।
- ২০০৮ সালে এক পঞ্জিকা বর্ষে অধিনায়ক হিসেবে ১ হাজার ৬৫৬ রান করেন স্মিথ। 
- ২০২১ সালে এক পঞ্জিকা বর্ষে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট করেন ১ হাজার ৭০৮ রান।

উৎস: ক্রিক ইনফো ও যমুনা টেলিভিশন রিপোর্ট।
৭৮৮.
২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে-
  1. সংযুক্ত আরব
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
• আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।
- এটি ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ২৫তম আসর।

অন্যদিকে, 
- ২০৩০ সালের আসরের তিন মূল আয়োজক আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন ও পর্তুগাল।
- এছাড়া, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
- অর্থাৎ প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা।

• ২০২৬ ফুটবল বিশ্বকাপ:

- প্রথমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
- প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ।
- প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে।
- ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের,
- ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি।
- বর্তমান ফিফা সভাপতি: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।[মে,২০২৫]
- ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ,
- ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

উৎস: ফিফা ওয়েবসাইট ও প্রথম আলো। জর্ডান নদী
৭৮৯.
'সাউথ এশিয়ান গেমস- ২০২৬' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. নেপাল
  4. ভুটান
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
• 'সাউথ এশিয়ান গেমস- ২০২৬':
- পাঁচ বছর পর প্রথম এসএ গেমসের আসর বসবে পাকিস্তানে।
- ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে সাউথ এশিয়ান গেমস।
- এই এসএ গেমসে ২৬টি ইভেন্টও চূড়ান্ত হয়েছে।
- সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো-ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি ২০), আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।

উৎস: অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ওয়েবসাইট।
৭৯০.
একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়?
  1. ক) ১৯৭১ সাল
  2. খ) ১৯৭২ সাল
  3. গ) ১৯৭৩ সাল
  4. ঘ) ১৯৭৪ সাল
সঠিক উত্তর:
ক) ১৯৭১ সাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭১ সাল
ব্যাখ্যা
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৯৭১ সাল থেকে শুরু হয়েছে। 
- ১৯৭১ সালের ৫ জানুয়ারি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সহযোগী সদস্যপদ লাভ করে।
১৯৯৭ সালের ১৫ জুন বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে এবং ২০০০ সালের ২৬ জুন আইসিসির টেস্ট স্ট্যাটাস লাভের মাধ্যমে সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস এবং ২০২১ সালের ২ এপ্রিল টেস্ট স্ট্যাটাস লাভ করে।
 
সূত্র: The Cambridge Companion to Cricket, Cambridge University Press, আইসিসি ও বিসিবি ওয়েবসাইট।
৭৯১.
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ এর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে -
  1. ক) আড়ং
  2. খ) বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়
  3. গ) ন ডরাই
  4. ঘ) গোর
সঠিক উত্তর:
ক) আড়ং
উত্তর
সঠিক উত্তর:
ক) আড়ং
ব্যাখ্যা
-  ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ এর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আড়ং।
- যৌথভাবে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’।
- শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছে গাজী রাকায়েত।
- এবার আজীবন সম্মাননা প্রদান প্রদান করা হয়েছে আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
- শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ চলচ্চিত্র।

তথ্যসূত্র- দৈনিক ইনকিলাব।
৭৯২.
Who has won the US Open 2021 men's singles title?
  1. Daniil Medvedev
  2. Dominic Thiem
  3. Novak Djokovic
  4. Roger Federer
সঠিক উত্তর:
Daniil Medvedev
উত্তর
সঠিক উত্তর:
Daniil Medvedev
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

ইউএস ওপেন ২০২১ পুরুষ একক শিরোপা জিতেছে ড্যানিল মেদভেদেভ।


টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

উল্লেখ্য,
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।
- গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি), 
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে), 
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ US Open 2023 বিজয়ী:
- পুরুষ একক: নোভাক জোকোভিচ।
- মহিলা একক: কোকো গফ।
- পুরুষ দ্বৈত: রাজীব রাম, জো সালিসবারি।
- মহিলা দ্বৈত: গ্যাব্রিয়েলা ডাব্রোভস্কি, ইরিন রাউটলিফ।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
৭৯৩.
ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা 'লিজিয়ন অব অনার (Legion of Honour)' কে প্রবর্তন করেন?
  1. লুই ফিলিপ
  2. চার্লস দ্য গল
  3. নেপোলিয়ন বোনাপার্ট
  4. পঞ্চদশ লুই
সঠিক উত্তর:
নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর
সঠিক উত্তর:
নেপোলিয়ন বোনাপার্ট
ব্যাখ্যা

Legion of Honor:
- লিজিয়ন অব অনার (Légion d'honneur) হলো ফ্রান্সের সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মাননা। 
- এটি ১৮০২ সালের ১৯ মে নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রবর্তিত হয়েছিল। 
- মেধা, সাহসিকতা এবং দেশের প্রতি অসামান্য অবদানের জন্য ফরাসি নাগরিক ও বিদেশিদের এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের মূলনীতি হলো "সম্মান ও স্বদেশ"।

• এই পুরস্কারের ক্যাটাগরি ৫টি। যথা:
- শেভালিয়ার (Knight/Chevalier),
- অফিসার (Officer),
- কমান্ডার (Commander),
- গ্র্যান্ড অফিসার (Grand Officer),
- গ্র্যান্ড ক্রোইক্স (Grand Cross - সর্বোচ্চ)। 

উৎস: Britannica.

৭৯৪.
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে কে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন?
  1. কিরণ পোলার্ড
  2. হার্শেল গিবস
  3. যুবরাজ
  4. জাসকরন মালহোত্রা
সঠিক উত্তর:
হার্শেল গিবস
উত্তর
সঠিক উত্তর:
হার্শেল গিবস
ব্যাখ্যা
ছয় বলে ছয় ছক্কা:
- ২০০৭ সালে নেদারল্যান্ডস লেগ স্পিনার ড্যান ফন বাঞ্জির এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।
- আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল এক ওভারে সবগুলো ছয় মারার প্রথম ঘটনা।

অন্যদিকে -
- ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন যুবরাজ।
- ২০২১ সালে মার্চে শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়াকে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন পোলার্ড।
- ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাকালেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাসকরন মালহোত্রা।

উৎস: i) ESPN Cricinfo।
ii) ১৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৭৯৫.
নিচের কোন সংস্থাটি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে?
  1. বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  2. খাদ্য ও কৃষি সংস্থা
  3. বিশ্ব খাদ্য কর্মসূচি
  4. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP-World Food Programme)।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
(সূত্রঃ WFP ওয়েবসাইট)
৭৯৬.
২০২৫ সালে বুকার পুরস্কার জিতেছেন কোন লেখক?
  1. বানু মুশতাক
  2. সামান্থা হার্ভে
  3. ডেভিড সালাই
  4. জেনি এরপেনবেক
সঠিক উত্তর:
ডেভিড সালাই
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড সালাই
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালের 'বুকার পুরস্কার' জিতেছেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালাই।

- ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ (Flesh)' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই।
- এখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি।
- 'ফ্লেশ (Flesh)' ডেভিড সালাইয়ের ষষ্ঠ উপন্যাস। 

অন্যদিকে,
- ২০২৫ সালের 'আন্তর্জাতিক বুকার পুরস্কার' জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এ ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।

উল্লেখ্য,
- বুকার পুরস্কার একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত। পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।
 
উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৭৯৭.
ডেসমন্ড টুটু কত সালে, কী বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন?
  1. ক) ১৯৮৪ সালে, শান্তিতে
  2. খ) ১৯৮৫ সালে, অর্থনীতিতে
  3. গ) ১৯৬৬ সালে, রসায়নে
  4. ঘ) ১৯৮৪ সালে সাহিত্যে
সঠিক উত্তর:
ক) ১৯৮৪ সালে, শান্তিতে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৮৪ সালে, শান্তিতে
ব্যাখ্যা
- ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার একজন আর্চবিশপ। 
- বর্ণবৈষম্যের প্রথা বিলুপ্ত করার সংগ্রামে ভূমিকা রাখার জন্য ১৯৮৪ সালে ডেসমন্ড টুটুকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- টুটু ছিলেন দেশ-বিদেশের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব। 
- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন ডেসমন্ড টুটু।
- বর্ণবাদবিরোধী আন্দোলনের এই নেতা ৯০ বছর বয়সে ২০২১ সালের ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
 
উৎস : প্রথম আলো 
৭৯৮.
চিকিৎসা বিজ্ঞানে ২০২২ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) জন এফ ক্লজার
  2. খ) অ্যানি এরনো
  3. গ) সোয়ান্তে প্যাবো
  4. ঘ) অ্যালেস বিয়ালিয়াৎস্কি
সঠিক উত্তর:
গ) সোয়ান্তে প্যাবো
উত্তর
সঠিক উত্তর:
গ) সোয়ান্তে প্যাবো
ব্যাখ্যা
চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে ২০২২ সালে নোবেল পুরস্কার লাভ করেছেন সুইডেনের সোয়ান্তে প্যাবোবিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্যে তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

নোবেল পুরস্কার ২০২২:

শান্তিতে:

- অ্যালেস বিয়ালিয়াৎস্কি (বেলারুশ)
- মেমোরিয়াল (রাশিয়ার মানবাধিকার সংগঠন)
- সেন্টার ফর সিভিল লিবার্টিস (ইউক্রেন)।
অবদান:
- বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখা।

সাহিত্যে:

- অ্যানি এরনো (ফ্রান্স)
অবদান:
- আপসহীন লেখনীর মাধ্যমে জেন্ডার, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তুলে ধরা এবং ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন।

পদার্থে নোবেল:

- অ্যালাইন অ্যাসপেক্ট (ফ্রান্স)
- জন এফ ক্লজার (যুক্তরাষ্ট্র)
- অ্যান্টন জেলিঙ্গার (অস্ট্রিয়া)
অবদান:
- বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য।

রসায়নে নোবেল:

- ক্যারোলিন আর বার্তোজ্জি (যুক্তরাষ্ট্র)
- মর্টেন মেলডাল (ডেনমার্ক)
- কে ব্যারি শার্পলেস (যুক্তরাষ্ট্র)।
অবদান:
- ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় যা ওষুধ শিল্পকে আগামী দিনে নতুনমাত্রা দিতে পারে।

অর্থনীতিতে নোবেল:

- বেন এস বার্নানকে (যুক্তরাষ্ট্র)
- ডগলাস ডব্লিউ ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)ও
- ফিলিপ এইচ ডিবভিগ (যুক্তরাষ্ট্র)।
অবদান:
- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা।

নোবেল পুরস্কার ঘোষণাকারী বিভিন্ন সংস্থা:

দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস:
- পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও অর্থনীতি।

দ্য নোবেল অ্যাসেম্বলি অ্যাট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট:
- চিকিৎসা ও শরীরতত্ত্ব।

দ্য সুইডিশ একাডেমি : সাহিত্য।

দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি:
- শান্তি।

(নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৭৯৯.
'A Mask, the Colour of the Sky' নোবেলটি কে লিখেছেন?
  1. খান রাইসি
  2. বাসিম খান্দাকজি
  3. হাকিম হামজা
  4. ইকবাল জারদান
সঠিক উত্তর:
বাসিম খান্দাকজি
উত্তর
সঠিক উত্তর:
বাসিম খান্দাকজি
ব্যাখ্যা
নোবেল:
'A Mask, the Colour of the Sky' নোবেল লিখেছেন - বাসিম খান্দাকজি। 
- ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি লেখক বাসিম খন্দকজি চলতি বছরের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন (আইপিএএফ) পুরস্কার জিতেছেন।
- পুরস্কারটিকে ‘আরবের বুকার’ পুরস্কারও বলা হয়। 
- গত ২৮ এপ্রিল আবুধাবিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বাসিমের ভাই ইউসুফ খন্দকজির হাতে পুরস্কারটি তুলে দিয়েছে আইপিএএফ কর্তৃপক্ষ।
- পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ডলার। 
- আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই উপন্যাসের জন্য ৪০ বছর বয়সী বাসিম এই পুরস্কার পেলেন।
- সন্ত্রাসবাদের অভিযোগে বাসিম খন্দকজি ২০০৪ সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। 
 
সূত্র: সিএনএন পত্রিকা রিপোর্ট।
৮০০.
মার্কি লুকাস রিজনেভেল্ট কোন উপন্যাসের জন্যে ‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন?
  1. ক) দ্য ওয়াইল্ড আইরিস
  2. খ) শুগি বেইন
  3. গ) ফার্স্টবন
  4. ঘ) দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং
সঠিক উত্তর:
ঘ) দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং
ব্যাখ্যা
নেদারল্যান্ডের লেখিকা মার্কি লুকাস রিজনেভেল্ড তার ‘দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং’ উপন্যাসের জন্যে ২০২০ সালে ‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার’ লাভ করেন।
ডাচ ভাষায় লিখিত উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল হ্যাচিসন। পুরস্কারের অর্থমূল্য তারা যৌথভাবে পাবেন।
অন্যদিকে, স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট তার ‘শুগি বেইন’ উপন্যাসের জন্যে ‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন।
(সূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)