উত্তর
ব্যাখ্যা
• নোবেল পুরস্কারের পরিচয়:
- বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে অন্যতম নোবেল পুরস্কার।
- প্রথমবার নোবেল পুরস্কার দেয়া হয় ১৯০১ সালে।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি – এ ছয়টি শাখায় অনবদ্য অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কারে ভূষিত করা হয়।
- তবে প্রথমে অর্থনীতি বাদে বাকি পাঁচ শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হতো।
- আলফ্রেড নোবেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০তম বার্ষিকীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে ১৯৬৮ সালে।
- মোট ৪টি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত:
১) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস (পদার্থবিদ্যা, রসায়ন ও অর্থনীতি),
২) ক্যারোলিনস্কা ইনস্টিটিউট (চিকিৎসাবিজ্ঞান),
৩) সুইডিশ একাডেমি (সাহিত্য) এবং
৪) নরওয়েজিয়ান নোবেল কমিটি (শান্তি)।
প্রসঙ্গত,
- প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনর, যা প্রায় ১২ লাখ ডলার বা প্রায় ১৪ কোটি বাংলাদেশী টাকা দেয়া হয়।
- এছাড়া একটি ১৮ ক্যারেটের স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্রও দেয়া হয়।
- একক ও যৌথ উভয় ক্ষেত্রেই এ পুরষ্কার প্রদান করা হয়। প্রতিটি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে।
তথ্যসূত্র: প্রথম আলো ও বনিক বার্তা। (Link)