উত্তর
ব্যাখ্যা
- পরিবেশ থেকে সুপ্ত তাপ সংগ্রহ করে কোনো তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো বাষ্পায়ন।
- এ ক্ষেত্রে তরল পদার্থটিকে স্ফুটনাঙ্কে উত্তপ্ত করা হয় না।
- এটি একটি স্বতঃস্ফুর্ত ঘটনা।
- এজন্য প্রক্রিয়াটিকে স্বতঃবাষ্পভবনও বলা হয়।
- কিন্তু তরলের বাষ্পায়ন সাধারণত বেশ কয়েকটি ঘটনা বা বিষয় দ্বারা প্রভাবিত হয় সেগুলো হলো-
• তরলের প্রকৃতি:
- বিভিন্ন তরল পদার্থের বাষ্পায়নের হার বিভিন্ন।
- সাধারণত তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়ন হার বেশি হয়।
- উদ্বায়ী পদার্থের বাষ্পায়ন হার অত্যন্ত বেশি।
• বায়ু প্রবাহ:
- তরলের উপর বায়ু প্রবাহ বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়।
• তরলের উপর চাপ:
- তরলের উপর বায়ু মন্ডলের চাপ বাড়লে বাষ্পায়ন হার কমে যায়।
- চাপ কমলে বাষ্পায়ন বৃদ্ধি পায়।
- শূন্য স্থানে বাষ্পায়নের হার সর্বাধিক।
• তরলের উপরি তলের ক্ষেত্রফল:
- বাষ্পায়ন কেবল উপরিতলে সংঘঠিত হয়।
- তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি বিস্তৃত হবে বাষ্পায়ন তত বেশি হবে।
• তরল তল সংলগ্ন বায়ু বা বাষ্পের তাপমাত্রা:
- তাপমাত্রা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয় এবং তাপমাত্রা কম হলে বাষ্পায়নও ধীরগতির হয় অর্থাৎ ঘন হয়।
• তরল তল সংলগ্ন বায়ুর আর্দ্রতা:
- বায়ুর আর্দ্রতা যত কম হয় তরলের বাষ্পায়ন তত দ্রুত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।