বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

মোট প্রশ্ন২,৮৯২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

PrepBank · পাতা ১৭ / ২৯ · ১,৬০১১,৭০০ / ২,৮৯২

১,৬০১.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও বর্গের অন্তরফল যথাক্রমে 130 ও 32 হলে, সংখ্যা দুইটি কত?
  1. (10, 5)
  2. (9, 7)
  3. (14, 3)
  4. (13, 7)
সঠিক উত্তর:
(9, 7)
উত্তর
সঠিক উত্তর:
(9, 7)
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও বর্গের অন্তরফল যথাক্রমে 130 ও 32 হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুইটি x এবং y
∴ x2 + y2 = 130 .........(1)
x2 - y2 = 32 .........(2)

(1) ও (2) যোগ করে পাই,
2x2 = 162
বা, x2 = 162 / 2
বা, x2 = 81
বা, x2 = 92
∴ x = 9

(i) সমীকরণে x-এর মান বসিয়ে পাই,
y2 = 130 - x2
বা, y2 = 130 - (9)2
বা, y2 = 130 - 81
বা, y2 = 49
বা, y2 = 72
∴ y = 7

∴ (x, y) = (9, 7)

১,৬০২.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫৪। তাদের পার্থক্যের এক তৃতীয়াংশ ১৪। বড় সংখ্যাটি কত?
  1. ৮২
  2. ৮০
  3. ৭৭
  4. ৭৫
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫৪। তাদের পার্থক্যের এক তৃতীয়াংশ ১৪। বড় সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
বড় সংখ্যাটি = ক 
ছোট সংখ্যাটি = খ 

১ম শর্তমতে
ক/২ + খ/২ = ৫৪
(ক + খ)/২ = ৫৪ 
ক + খ = ৫৪ × ২
ক + খ = ১০৮........................(১)

২য় শর্তমতে
(ক - খ)/৩= ১৪
ক - খ = ১৪ × ৩
ক - খ = ৪২ ..........................(২)

(১) + (২) ⇒
ক + খ + ক  - খ = ১০৮ + ৪২
২ক = ১৫০
ক = ৭৫ 
১,৬০৩.
একটি সংখ্যা অপরটির 2/5 গুণ। তাদের বিয়োগফল 27 হলে বড় সংখ্যাটি কত?
  1. 54
  2. 45
  3. 48
  4. 42
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা অপরটির 2/5 গুণ। তাদের বিয়োগফল 27 হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যা = x
ছোট সংখ্যা = (2/5)x

প্রশ্নমতে, 
x - (2/5)x = 27
⇒ (5x - 2x)/5 = 27
⇒ x = 27 × (5/3)
⇒ x = 9 × 5
∴ x = 45

সুতরাং বড় সংখ্যাটি 45

১,৬০৪.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 3 বেশি। লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত?
  1. 7/10
  2. 1/2
  3. 2/5
  4. 3/10
সঠিক উত্তর:
7/10
উত্তর
সঠিক উত্তর:
7/10
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 3 বেশি। লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত?

সমাধান: 
ধরি, ভগ্নাংশ = x/y

প্রদত্ত শর্ত, হর লব থেকে 3 বেশি
y = x + 3 .......(1) 
এবং 
লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। অর্থাৎ, 
⇒ (x - 1)/(y + 2) = 1/2
⇒ (x - 1)/(x + 3 + 2) = 1/2
⇒ (x - 1)/(x + 5) = 1/2
⇒ 2x - 2 = x + 5
⇒ 2x - x = 5 + 2
∴ x = 7

(1) নং হতে পাই, 
y = x + 3 = 7+ 3 = 10

∴ ভগ্নাংশ = x/y = 7/10

১,৬০৫.
বনভোজনে যাওয়ার জন্য একটি বাস ২৪০০ টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। ১০ জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া ৮ টাকা বৃদ্ধি পেল। কতজন যাত্রী যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল?
  1. ৫০ জন
  2. ৫৫ জন
  3. ৬০ জন
  4. ৬৫ জন
সঠিক উত্তর:
৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: বনভোজনে যাওয়ার জন্য একটি বাস ২৪০০ টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। ১০ জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া ৮ টাকা বৃদ্ধি পেল। কতজন যাত্রী যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল?

সমাধান:
ধরি, প্রথমে যাত্রী ছিল = x জন

প্রশ্নমতে,
(২৪০০/x - ১০) - (২৪০০/x) = ৮
⇒ (১/x - ১০) - (১/x) = ৮/২৪০০
⇒ (১/x - ১০) - (১/x) = ১/৩০০
⇒ x - x + ১০/x (x - ১০) = ১/৩০০
⇒ x (x - ১০) = ৩০০০
⇒ x2 - ১০x - ৩০০০ = ০
⇒ x2 - ৬০x + ৫০x - ৩০০০ = ০
⇒ x (x - ৬০) + ৫০ (x - ৬০) = ০
∴ x = - ৫০; যা গ্রহণযোগ্য নয়
x = ৬০ জন।
অতএব ৬০ জন যাত্রী যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল। তবে বাসে যাত্রী গিয়েছিল ৬০ - ১০ = ৫০ জন
১,৬০৬.
4x2 - 12x + 9 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও অসমান
  2. বাস্তব ও সমান
  3. বাস্তব মূল নেই
  4. বাস্তব, অসমান ও মূলদ
সঠিক উত্তর:
বাস্তব ও সমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও সমান
ব্যাখ্যা

প্রশ্ন: 4x2 - 12x + 9 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো 4x2 - 12x + 9 = 0।
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 4, b = -12, c = 9

এখন, সমীকরণের নিশ্চায়ক (D) নির্ণয় করি।
নিশ্চায়ক, D = b2 - 4ac
= (-12)2 - 4 × 4 × 9
= 144 - 144
= 0

যেহেতু নিশ্চায়ক (D) এর মান শূন্য (D = 0), তাই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি হলো বাস্তব ও সমান

উল্লেখ্য:
• b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।
• b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ নয় হলে মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ।
• b2 - 4ac = 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান।
• b2 - 4ac < 0 হলে বাস্তব মূল নেই (কাল্পনিক মূল)।

১,৬০৭.
x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?
  1. ক) ৭
  2. খ) ১০
  3. গ) ৯
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯
ব্যাখ্যা

x + y = 6 হলে xy এর সর্বোচ্চ মান নির্নয়ঃ 
1 + 5 = 6 হলে, 1 × 5 = 5
2 + 4 = 6 হলে, 2 × 4 = 8
3 + 3 = 6 হলে, 3 × 3 = 9

১,৬০৮.
(x/2)-(x/4) = (x+1)/8 হলে x মান কত?
  1. ক) -1
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) ±1
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
(x/2)-(x/4) =( x+1)/8
(2x-x)/4 = (x+1)/8
8x = 4x+4
x = 1.
১,৬০৯.
(x/2) + (y/3) = 1 এবং (x/3) + (y/2) = 1 হলে x এর মান কত?
  1. 3/4
  2. 6/5
  3. 4/3
  4. 5/6
সঠিক উত্তর:
6/5
উত্তর
সঠিক উত্তর:
6/5
ব্যাখ্যা

প্রশ্ন: (x/2) + (y/3) = 1 এবং (x/3) + (y/2) = 1 হলে x এর মান কত?

সমাধান: 
দেওয়া সমীকরণ দুটি, 
(x/2) + (y/3) = 1 ........(1) 
(x/3) + (y/2) = 1 ........(2)

এখন, (1) ও (2) নং সমীকরণকে 6 দ্বারা গুণ কর পাই, 
3x + 2y = 6 ..........(3)
2x + 3y = 6 ..........(4)

এখন, (3) - (4) করে পাই, 
⇒ (3x + 2y) - (2x + 3y) = 6 - 6
⇒ 3x + 2y - 2x - 3y = 0
⇒ x - y = 0
∴ x = y

(3) নং হতে পাই, 
⇒ 3x + 2x = 6
⇒ 5x = 6
∴ x = 6/5

১,৬১০.
2(5 + x) = 16 হলে, x এর মান কত?  
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 2(5 + x) = 16 হলে, x এর মান কত?  
 
সমাধান: 2(5 + x) = 16
⇒ 2 × 5 + 2 × x = 16 
⇒ 10 + 2x = 16
⇒ 2x = 16 - 10
⇒  2x = 6
⇒ x = 3
১,৬১১.
p এর কোন মানের জন্য x2 + px + 4 = 0 এর মূলদ্বয় সমান?
  1. ক) 0
  2. খ) ± 16
  3. গ) ± 4
  4. ঘ) ± 2
সঠিক উত্তর:
গ) ± 4
উত্তর
সঠিক উত্তর:
গ) ± 4
ব্যাখ্যা
যেহেতু, মূলদ্বয় সমান
∴ নিশ্চায়ক = 0
বা, p2 - 4.1.4 = 0
p2 = 16
p = ± 4
১,৬১২.
x + 2y = 7 এবং 2x - 3y = 0 হলে x ও y এর মান কত?
  1. 4 ও 2
  2. 3 ও 2
  3. 3 ও 3
  4. 3 ও 5
সঠিক উত্তর:
3 ও 2
উত্তর
সঠিক উত্তর:
3 ও 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 7 এবং 2x - 3y = 0 হলে x ও y এর মান কত?

সমাধান:
x + 2y = 7
বা, x = 7 - 2y ---------- (1)

আবার,
2x - 3y = 0
বা, 2(7 - 2y) - 3y = 0
বা, 14 - 4y - 3y = 0
বা, - 7y = - 14
∴ y = 2

y এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
∴ x = 7 - (2 × 2) = 7 - 4 = 3 

∴ নির্ণেয় মান 3 ও 2
১,৬১৩.
  1. 7/16
  2. 16/7
  3. 14/5
  4. 5/14
সঠিক উত্তর:
7/16
উত্তর
সঠিক উত্তর:
7/16
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:

∴ 1/(y + 2) = 7/16
১,৬১৪.
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে ৬৩ কম। সংখ্যাটি কত?
  1. ক) ২৭
  2. খ) ৮১
  3. গ) ৫৪
  4. ঘ) ৬৩
সঠিক উত্তর:
খ) ৮১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮১
ব্যাখ্যা

ধরি, একক স্থানীয় অংক x এবং দশক স্থানীয় অংক y
∴ সংখ্যাটি = ১০y + x
শর্তমতে, x+y = 9
এবং, 10x+y = 10y+x - 63
বা, 9x - 9y = -63
বা, x - y = -7
x = 1, y = 8
সংখ্যাটি = 10.8 + 1 = 81

১,৬১৫.
যদি 2/a = 6 এবং 2/b = 8 হয়, তবে a + b = কত? 
  1. ক) 5/12
  2. খ) 7/12
  3. গ) 1/4
  4. ঘ) 1/6
সঠিক উত্তর:
খ) 7/12
উত্তর
সঠিক উত্তর:
খ) 7/12
ব্যাখ্যা
দেওয়া আছে, 
2/a = 6 
6a = 2 
a = 2/6 
a = 1/3


2/b = 8
8b = 2
b= 2/8
b = 1/4 

x + y = (1/3) + (1/4)
        = (4 +3)/12
         = 7/12
১,৬১৬.
ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ এবং তাদের বয়সের সমষ্টি ৭০ বছর হলে ক ও গ এর বয়সের পার্থক্য হবে?
  1. 27 বছর
  2. 28 বছর
  3. 30 বছর
  4. 32 বছর
সঠিক উত্তর:
30 বছর
উত্তর
সঠিক উত্তর:
30 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ এবং তাদের বয়সের সমষ্টি ৭০ বছর হলে ক ও গ এর বয়সের পার্থক্য হবে?

সমাধান:
ধরি,
গ এর বয়স = x বছর
খ এর বয়স = 2x বছর
ক এর বয়স = 2x × 2 =4x বছর         

প্রশ্নমতে,
x + 2x + 4x= 70
বা, 7x= 70
বা x = 10

অতএব
গ এর বয়স = 10 বছর
ক এর বয়স = 4x = 10 × 4= 40 বছর

ক ও গ এর বয়স এর পার্থক্য= 40 - 10 = 30 বছর
১,৬১৭.
যদি 3x2 + mx + 3 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং m>0 হয় তাহলে m এর মান কত?
  1. 6
  2. 3
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x2 + mx + 3 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং m>0 হয় তাহলে m এর মান কত?

সমাধান:
দ্বীঘাত সমীকরণের নিশ্চায়ক b2 = 4ac

∴ m2 = 4 × 3 × 3
m = 6
১,৬১৮.
7(x - 1) - 3 = 4x + 5 হলে, x এর মান কত? 
  1. 5
  2. 3
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: 7(x - 1) - 3 = 4x + 5 হলে, x এর মান কত? 

সমাধান: 
7(x - 1) - 3 = 4x + 5
বা, 7x - 7 - 3 = 4x + 5
বা, 7x - 10 = 4x + 5
বা, 7x - 4x = 5 + 10
বা, 3x = 15
বা, x = 15/3
∴ x = 5

১,৬১৯.
(3x - 4, 10) = (11, 2y + 4) হলে, (x, y) এর মান কত?
  1. (5, 3)
  2. (2, 6)
  3. (3, 5)
  4. (3, 4)
সঠিক উত্তর:
(5, 3)
উত্তর
সঠিক উত্তর:
(5, 3)
ব্যাখ্যা

প্রশ্ন: (3x - 4, 10) = (11, 2y + 4) হলে, (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(3x - 4, 10) = (11, 2y + 4)

অতএব,
3x - 4 = 11
⇒ 3x = 11 + 4
⇒ 3x = 15
⇒ x = 5

এবং,
10 = 2y + 4
⇒ 10 - 4 = 2y
⇒ 6 = 2y
⇒ y = 3

∴ (x, y) = (5, 3)

১,৬২০.
চারটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৬ হলে, সবচেয়ে বড় সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৩২
  3. ৩৩
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৬ হলে, সবচেয়ে বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা চারটি হলো যথাক্রমে ক, (ক + ১), (ক + ২) এবং (ক + ৩)।
প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) = ১২৬
⇒ ৪ক + ৬ = ১২৬
⇒ ৪ক = ১২৬ - ৬
⇒ ৪ক = ১২০
⇒ ক = ১২০/৪
⇒ ক = ৩০

∴ সবচেয়ে ছোট সংখ্যাটি হলো ৩০।
সবচেয়ে বড় সংখ্যাটি = ক + ৩ = ৩০ + ৩ = ৩৩

১,৬২১.
যদি Q/P = 1/4 হয়, তবে (P + Q)/(P - Q) এর মান কত? 
  1. 3/5
  2. 5/3
  3. 2/3
  4. 5/7
সঠিক উত্তর:
5/3
উত্তর
সঠিক উত্তর:
5/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি Q/P = 1/4 হয়, তবে (P + Q)/(P - Q) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
Q/P = 1/4 
বা, P/Q = 4/1 
বা, (P + Q)/(P - Q) = (4 + 1)/(4 -1)   [যোজন-বিয়োজন করে] 
বা, (P + Q)/(P - Q) = 5/3 

∴ (P + Q)/(P - Q) = 5/3
১,৬২২.
3a + 2b = 7 এবং b = 2a হয়, তবে, b এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 3a + 2b = 7 এবং b = 2a হয়, তবে, b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3a + 2b = 7 ......... (1)
এবং b = 2a ......... (2)

(1) নং সমীকরণে b এর মান বসিয়ে পাই,
3a + 2 · 2a = 7
⇒ 3a + 4a = 7
⇒ 7a = 7
∴ a = 1

a এর মান (2) নং এ বসাই,
b = 2 × 1
⇒ b = 2

সুতরাং, নির্ণেয় মান b = 2.
১,৬২৩.
ax2 + 7x + 6 = (x + 2) (2x + 3) হয়, তবে a এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + 7x + 6 = (x + 2) (2x + 3) হয়, তবে a এর মান কত? 

সমাধান: 
ax2 + 7x + 6 = (x + 2) (2x + 3) 
বা, ax2 + 7x + 6 = 2x2 + 7x + 6 
বা, ax2 + 7x + 6 - 7x - 6 = 2x2 
বা, ax2 = 2x2 
বা, a = 2x2/x2 
∴ a = 2 
১,৬২৪.
(০.১ × ০.২ × ০.০০৩) / (০.০১ × ০.০২ × ০.০৩) এর মান কত?
  1. ক) ০.১
  2. খ) ০.০১
  3. গ) ০.০০১
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ঘ) ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০
ব্যাখ্যা

(০.১ × ০.২ × ০.০০৩) / (০.০১ × ০.০২ × ০.০৩)
= ০.০০০০৬ / ০.০০০০০৬
= ৬ / ০.৬
= ১০

১,৬২৫.
(x/2) + 3 = (x/3) + 4 সমীকরণে x -এর মান কত? 
  1. 6
  2. 7
  3. - 6
  4. - 7
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: (x/2) + 3 = (x/3) + 4 সমীকরণে x -এর মান কত? 

সমাধান: 
(x/2) + 3 = (x/3) + 4 
বা, (x/2) - (x/3) = 4 - 3 
বা, (3x - 2x)/6 = 1 
বা, x/6 = 1 
∴ x = 6

১,৬২৬.
y2 - y√3 = 0 হলে এর সমাধান সেট কত হবে?
  1. ক) {0, √3}
  2. খ) {0, √2}
  3. গ) {0, - √3}
  4. ঘ) {0, 3}
সঠিক উত্তর:
ক) {0, √3}
উত্তর
সঠিক উত্তর:
ক) {0, √3}
ব্যাখ্যা

y2 - y√3 = 0
y(y - √3) = 0
∴ y = 0 অথবা y = √3
∴ নির্ণেয় সমাধান সেট {0, √3}

১,৬২৭.
1/(p - 3) + 1/(p - 4) = 1/(p - 2) + 1/(p - 5) হলে, p = ?
  1. ক) - 2/5
  2. খ) - 7/2
  3. গ) 7/2
  4. ঘ) - 2/7
সঠিক উত্তর:
গ) 7/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 7/2
ব্যাখ্যা
1/(p - 3) + 1/(p - 4) = 1/(p - 2) + 1/(p - 5)
⇒ {(p - 4) + (p - 3)}/(p - 3)(p - 4) = {(p - 5) + (p - 2)}/(p - 2)(p - 5)
⇒ (2p - 7)/(p - 3)(p - 4) = (2p - 7)/(p - 2)(p - 5)
⇒ (2p - 7)/(p2 - 7p + 12) - (2p - 7)/(p2 - 7p + 10) = 0
⇒ (2p - 7){1/(p2 - 7p + 12) -1/(p2 - 7p + 10)} = 0
∴ 2p - 7 = 0 কিন্তু 1/(p2 - 7p + 12) -1/(p2 - 7p + 10) = 0 গ্রহণযোগ্য নয়। 
অতএব, p = 7/2
১,৬২৮.
x + 3y = 7 এবং y = x/4 হলে, x2 + 3xy এর মান কত?
  1. 24
  2. 28
  3. 32
  4. 16
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা
প্রশ্ন: x + 3y = 7 এবং y = x/4 হলে, x2 + 3xy এর মান কত?

সমাধান: 
x + 3y = 7.....(i)

y = x/4
x = 4y.......(ii)

(i) নং সমীকরন হতে পাই,
x + 3y = 7
4y + 3y = 7
7y = 7
y = 1

(ii) নং হতে পাই,
x = 4

প্রদত্ত রাশি: x2 + 3xy
= (4)2 + 3.4.1
= 16 + 12
= 28
১,৬২৯.
x = 2 এবং y = 3 হলে 2x + 4y এর সাথে 2x2 + x - y যোগ করলে যোগফল কত হবে?
  1. 5
  2. - 7
  3. 9
  4. 23
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2 এবং y = 3 হলে 2x + 4y এর সাথে 2x2 + x - y যোগ করলে যোগফল কত হবে? 

সমাধান: 
 2x + 4y এবং 2x2 + x - y এর যোগফল = 2x + 4y + 2x2 + x - y
= 3x + 3y + 2x2

x = 2 এবং y = 3 হলে, 
(3 × 2) + (3 × 3) + {2 × (2)2
= 6 + 9 + 8
= 23
১,৬৩০.
দুইটি সংখ্যার যোগফল 22 এবং তাদের অন্তর 6 হলে, সংখ্যা দুইটি হবে-
  1. 12, 10
  2. 14, 8
  3. 16, 6
  4. 14,12
সঠিক উত্তর:
14, 8
উত্তর
সঠিক উত্তর:
14, 8
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল 22 এবং তাদের অন্তর 6 হলে, সংখ্যা দুইটি হবে-

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি হলো x এবং y
প্রশ্নমতে,
x + y = 22.......... (১)
x - y = 6.........(২)

এখন, (১) + (২) করে পাই,
⇒ (x + y) + (x - y) = 22 + 6
⇒ 2x = 28
⇒ x = 28/2 =14
∴ x = 14

(১) নং এ x এর মান বসিয়ে পাই,
14 + y = 22
y = 22 -14
y = 8

∴ সংখ্যা দুটি 14 এবং 8 ।

১,৬৩১.
একটি ট্রেন কিছু যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। প্রথম স্টপেজে অর্ধেক যাত্রী নেমে গেল এবং ১২৫ জন উঠল। দ্বিতীয় স্টপেজে অর্ধেক যাত্রী নেমে গেল এবং ১০০ জন উঠল। এরপর ট্রেনটি ২৫০ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা দিল। ট্রেনটিতে শুরুতে কতজন যাত্রী ছিলো? 
  1. ২৫০ জন 
  2. ৪৫০ জন 
  3. ৩৫০ জন 
  4. ৫৫০ জন 
সঠিক উত্তর:
৩৫০ জন 
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন কিছু যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। প্রথম স্টপেজে অর্ধেক যাত্রী নেমে গেল এবং ১২৫ জন উঠল। দ্বিতীয় স্টপেজে অর্ধেক যাত্রী নেমে গেল এবং ১০০ জন উঠল। এরপর ট্রেনটি ২৫০ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা দিল। ট্রেনটিতে শুরুতে কতজন যাত্রী ছিলো? 

সমাধান: 
ধরি,
শুরুতে ট্রেনের যাত্রী সংখ্যা = ক জন 

প্রথম স্টপেজে যাত্রী সংখ্যা = (ক/২) + ১২৫ জন 
= (ক + ২৫০)/২ জন 

 দ্বিতীয় স্টপেজে যাত্রী সংখ্যা = {(ক + ২৫০)/২}/২ + ১০০ 
= {(ক + ২৫০)/৪} + ১০০

প্রশ্নমতে 
{(ক + ২৫০)/৪} + ১০০ = ২৫০
বা, (ক + ২৫০)/৪ = ১৫০ 
বা, ক + ২৫০ = ৬০০ 
বা, ক = ৬০০ - ২৫০ 
 ∴ ক = ৩৫০ 

১,৬৩২.
(5a + 3b)/(5a - 3b) = 4 হলে, কোনটি সত্য?
  1. a = b
  2. 5a = 3b
  3. a = 2b
  4. 2a = b
সঠিক উত্তর:
a = b
উত্তর
সঠিক উত্তর:
a = b
ব্যাখ্যা
(5a + 3b)/(5a - 3b) = 4

⇒ (5a + 3b)/(5a - 3b) = (5 + 3)/(5 - 3)

⇒ 5a/3b = 5/3

⇒ a/b = 1

∴ a = b
১,৬৩৩.
ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত কী?
  1. ক) b2 - 4ac > 0
  2. খ) b2 - 4ac < 0
  3. গ) b2 - 4ac = 0
  4. ঘ) b2 - 4ac ≥ 0
সঠিক উত্তর:
গ) b2 - 4ac = 0
উত্তর
সঠিক উত্তর:
গ) b2 - 4ac = 0
ব্যাখ্যা

• ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়,
1. b2 - 4ac = 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। a, b, c মূলদ হলে মূলদ্বয় মূলদ হবে‌।
2. b2 - 4ac > 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান।
3. b2 - 4ac < 0 হলে সমীকরণের মূলদ্বয় জটিল ও অসমান।

১,৬৩৪.
(x + 5)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
  1. ক) 3, 10
  2. খ) 10, 15
  3. গ) 15, 25
  4. ঘ) 10, 25
সঠিক উত্তর:
ঘ) 10, 25
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10, 25
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 5)2 = x2 + bx + c  সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে? 

সমাধান:
(x + 5)2 = x2 + bx + c
x2 + 2.x.5 + 52 = x2 + bx + c
x2 + 10x + 25 = x2 + bx + c 

x ও ধ্রবক পদের সহগ সমীকৃত করে পাই 
b = 10
c = 25
১,৬৩৫.
2x + y = 1 এবং x - y = - 4 হলে, 3x + y এর মান কত?
  1. - 2
  2. 0
  3. - 6
  4. 6
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + y = 1 এবং x - y = - 4 হলে, 3x + y এর মান কত?

সমাধান: 
2x + y = 1............(i)
x - y = - 4............(i)

(i), (ii) নং সমীকরণ যোগ করে পাই,

2x + y + x - y = - 3
3x = - 3
x = - 1

(ii) নং সমীকরণ হতে পাই,
- 1 - y = - 4
y = 3

∴ 3x + y = 3(-1) + 3 = 3 - 3 = 0
১,৬৩৬.
যদি x + 4y = 28, x = 2y হয়, তবে y =?
  1. 12/7
  2. 14/3
  3. 5/13
  4. 6/17
সঠিক উত্তর:
14/3
উত্তর
সঠিক উত্তর:
14/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 4y = 28, x = 2y হয়, তবে y =?

সমাধান:
দেওয়া আছে,
x = 2y
এবং x + 4y = 28
⇒ 2y + 4y = 28
⇒ 6y = 28
⇒ y = 28/6
∴ y = 14/3
১,৬৩৭.
কোনো প্রকৃত ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটির মান 3 হয় এবং হর থেকে 1 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?
  1. 1/2
  2. 4/5
  3. - 3/8
  4. 2/5
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো প্রকৃত ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটির মান 3 হয় এবং হর থেকে 1 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?

 সমাধান:
ধরি, ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = y

১ম শর্তমতে,
(x + 5)/y = 3
⇒ x + 5 = 3y
⇒ x - 3y = -5 .............(1)

২য় শর্তমতে,
x/(y - 1) = 1
⇒ x = y - 1
⇒ x - y = -1 .............(2)

(1) - (2) নং হতে পাই,
x - 3y - x + y = -5 + 1
⇒ -2y = -4
⇒ y = 2

y এর মান (2) নং এ বসিয়ে পাই,
x - 2 = -1
⇒ x = -1 + 2
⇒ x = 1

∴ ভগ্নাংশটি = 1/2

১,৬৩৮.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ২/৫ গুণ। সংখ্যা দুইটির সমষ্টি ৯৮ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ৬০ ও ৩৮
  2. ৭০ ও ২৮
  3. ৭৫ ও ২৩
  4. ৮০ ও ১৮
সঠিক উত্তর:
৭০ ও ২৮
উত্তর
সঠিক উত্তর:
৭০ ও ২৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ২/৫ গুণ। সংখ্যা দুইটির সমষ্টি ৯৮ হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যাটি = ২ক/৫

প্রশ্নমতে,
ক + (২ক/৫) = ৯৮
বা, (৫ক + ২ক)/৫ = ৯৮
বা, ৭ক/৫ = ৯৮
বা, ৭ক = ৯৮ × ৫
বা, ক = (৯৮ × ৫)/৭
বা, ক = ৭০

অতএব, একটি সংখ্যা = ৭০
ও অপর সংখ্যাটি = (২ × ৭০)/৫ = ২৮

১,৬৩৯.
যদি (১৭/১০)y = ০.৫১ হয়, তাহলে y = ?
  1. ক) ০.৩
  2. খ) ১.৩
  3. গ) ১.২
  4. ঘ) ৩
  5. ঙ) ০.০৩
সঠিক উত্তর:
ক) ০.৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৩
ব্যাখ্যা

দেওয়া আছে, (১৭/১০)y = ০.৫১
বা, y = (০.৫১ × ১০)/১৭ = ০.৩

১,৬৪০.
একটি কলমের দাম ১০ টাকা এবং ১০টি খামের দাম ৩ টাকা। ৩টি কলম ও ১০টি খামের দাম কত হবে?
  1. ৩৩
  2. ৩৬
  3. ৩৯
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলমের দাম ১০ টাকা এবং ১০টি খামের দাম ৩ টাকা। ৩টি কলম ও ১০টি খামের দাম কত হবে?

সমাধান:
১টি কলমের দাম ১০ টাকা
৩টি কলমের দাম ১০ × ৩ টাকা
= ৩০ টাকা

৩টি কলম ও ১০টি খামের দাম = (৩০ + ৩) টাকা
= ৩৩ টাকা
১,৬৪১.
2x2 - 5x - 3 = 0 সমীকরণের মূলের প্রকৃতি -
  1. ক) বাস্তব ও সমান
  2. খ) মূলদ ও অসমান
  3. গ) অমূলদ ও অসমান
  4. ঘ) অবাস্তব ও সমান
সঠিক উত্তর:
খ) মূলদ ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
খ) মূলদ ও অসমান
ব্যাখ্যা

নিশ্চায়ক = b2 - 4ac = (-5)2 + 4.2.(-3) = 25 + 24 = 72 যা পূর্ন বর্গ সংখ্যা
∴ মূলদ্বয় মূলদ ও অসমান।

১,৬৪২.
কোন দ্বিঘাত সমীকরণের দুটি মূল একে অপরের বিপরীত হলে মূলদ্বয়ের গুনফল কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দ্বিঘাত সমীকরণের দুটি মূল একে অপরের বিপরীত হলে মূলদ্বয়ের গুনফল কত?

সমাধান:
মনে করি,
একটি মূল = a
তাহলে অপর মূলটি হবে = 1/a

∴ মূলদ্বয়ের গুনফল = a × (1/a) = 1
১,৬৪৩.
তিনটি সংখ্যার যোগফল ১৩২ । ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যা ১ম সংখ্যার এক-তৃতীয়াংশ। ২য় সংখাটি কত?
  1. ৩২
  2. ৩৬
  3. ৪৮
  4. ৬০
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার যোগফল ১৩২ । ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যা ১ম সংখ্যার এক-তৃতীয়াংশ। ২য় সংখাটি কত?

সমাধান: 
২য় সংখ্যা x
১ম সংখ্যা 2x 
৩য় সংখ্যা 2x/3

প্রশ্নমতে, 
x + 2x + (2x/3) = 132
⇒ (3x + 6x + 2x)/3 = 132
⇒ 11x = 396 
∴ x = 396/11 = 36 
১,৬৪৪.
একটি সংখ্যার 5গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফলের সাথে - 6 যোগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি কত? 
  1. ক) 1 অথবা 2
  2. খ) 2 অথবা 3
  3. গ) 3 অথবা 4
  4. ঘ) 4 অথবা 5
সঠিক উত্তর:
খ) 2 অথবা 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 অথবা 3
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যাটি x  

প্রশ্নমতে, 
(5x - x2) + (- 6) = 0
5x - x2 - 6 = 0
- (x2 - 5x + 6) = 0
x2 - 5x + 6 = 0
x2 - 2x - 3x + 6 = 0
x(x - 2) - 3(x - 2) = 0
(x - 2)(x - 3) = 0 

হয়                         অথবা 
x - 2 = 0                 x - 3 = 0 
x = 2                       x = 3 
১,৬৪৫.
x/2 + y/3 = 2 এবং x/3 - y/2 = 1 হলে (x, y) = ?
  1. ক) 48/13, -(6/13)
  2. খ) 48/13, 6/13
  3. গ) 13/48, 13/6
  4. ঘ) -(48/13), 6/13
সঠিক উত্তর:
খ) 48/13, 6/13
উত্তর
সঠিক উত্তর:
খ) 48/13, 6/13
ব্যাখ্যা

প্রদত্ত সমীকরণ,
x/2 + y/3 = 2
বা, (3x + 2y)/6 = 2
∴ 3x + 2y = 12.......(1)
আবার, x/3 - y/2 = 1
বা, (2x - 3y)/6 = 1
∴ 2x - 3y = 6........(2)
(1) নং × 3 + (2) নং × 2 দ্বারা পাই,
13x = 48
∴ x = 48/13
(1) নং × 2 - (2) নং × 3 দ্বারা পাই,
13y = 6
∴ y = 6/13

১,৬৪৬.
x + y = 0 এবং 2x  - y + 3 = 0 সরলরেখাদ্বয় কোন বিন্দুতে ছেদ করে?
  1. ক) (- 1, 1)
  2. খ) (- 1/2, 1)
  3. গ) (1, 1)
  4. ঘ) (- 1/2, 1/2)
সঠিক উত্তর:
ক) (- 1, 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (- 1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 0 এবং 2x  - y + 3 = 0 সরলরেখাদ্বয় কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
প্রদত্ত রেখাদ্বয়,
x + y = 0 .................. (1)
2x  - y + 3 = 0 .................. (2)

(1) + (2) হতে পাই,
x + y = 0
2x  - y + 3 = 0
3x + 3 = 0
⇒ 3x = - 3
⇒ x = - 3/3
∴ x = - 1

x এর মান (1) নং এ বসিয়ে পাই,
 - 1 + y = 0
∴ y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (- 1, 1)
১,৬৪৭.
(x/y) + (y/x) = 3 হলে, (x2/y2) + (y2/x2) এর মান কত?
  1. 9
  2. 7
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: (x/y) + (y/x) = 3 হলে, (x2/y2) + (y2/x2) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
(x/y) + (y/x) = 3 

∴ (x2/y2) + (y2/x2)
= (x/y)2 + (y/x)2 
= {(x/y) + (y/x)}2 - 2. (x/y). (y/x) 
= (3)2 - 2 
= 9 - 2 
= 7
১,৬৪৮.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
২ক + ৩ = ক + ৭
বা, ২ক - ক = ৭ - ৩
বা, ক = ৪
১,৬৪৯.
রহিম ও করিমের বয়সের গড় ৩০ বছর। রহিম ও হামিদের বয়সের গড় ২০ বছর। হামিদের  বয়স ১১ বছর হলে, করিমের বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩১ বছর
  3. ৩২ বছর
  4. ৩৪ বছর
সঠিক উত্তর:
৩১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিমের বয়সের গড় ৩০ বছর। রহিম ও হামিদের বয়সের গড় ২০ বছর। হামিদের  বয়স ১১ বছর হলে, করিমের বয়স কত?

সমাধান: 
রহিম ও হামিদের বয়সের গড় ২০ বছর
রহিম ও হামিদের বয়সের সমষ্টি = (২০ × ২) = ৪০ বছর

হামিদের বয়স ১১ বছর
রহিমের বয়স = (৪০ - ১১) বছর = ২৯ বছর

 রহিম ও করিমের বয়সের গড় ৩০ বছর।
 রহিম ও করিমের বয়সের সমষ্টি = (৩০ × ২) বছর
= ৬০ বছর

∴ করিমের বয়স = (৬০ - ২৯) বছর
= ৩১ বছর
১,৬৫০.
কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৪ এবং বিয়োগফল ৮ হলে, ভগ্নাংশটি কত?
  1. ক) ১১/৩
  2. খ) ৫/৯
  3. গ) ৯/৫
  4. ঘ) ৩/১১
সঠিক উত্তর:
ঘ) ৩/১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/১১
ব্যাখ্যা
লব ক ও হর খ হলে, ক + খ = ১৪ এবং খ - ক = ৮
অতএব, খ = ১১
ক = ৩
ভগ্নাংশটি ৩/১১
১,৬৫১.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3। লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/3 এর সমান। ভগ্নাংশটি কত?
  1. 4/7
  2. 4/9
  3. 3/5
  4. 2/3
সঠিক উত্তর:
4/7
উত্তর
সঠিক উত্তর:
4/7
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3। লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/3 এর সমান। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = x + 3

ভগ্নাংশটি = x/(x + 3)

প্রশ্নমতে,
(x - 1)/(x + 3 + 2) = 1/3
⇒ (x - 1)/(x + 5) = 1/3
⇒ 3x - 3 = x + 5
⇒ 3x - x = 5 + 3
⇒ 2x = 8
⇒ x = 4

∴ ভগ্নাংশটি = 4/(4 + 3) = 4/7

১,৬৫২.
x/y = 4/3 হয়, (x + y)/(x - y) তবে এর মান কত?
  1. 2
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: x/y = 4/3 হয়, (x + y)/(x - y) তবে এর মান কত?

সমাধান: 
দেয়া আছে,
 x/y = 4/3
 (x + y)/(x - y) = (4 + 3)/(4 - 3)
= 7/1
= 7
১,৬৫৩.
কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার তিন গুণ হতে ৫ বেশি হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার তিন গুণ হতে ৫ বেশি হবে?

সমাধান: 
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে 
৪ক + ১ = ৩ক + ৫
৪ক - ৩ক = ৫ - ১
ক = ৪
১,৬৫৪.
দুইটি সংখ্যার বিয়োগফল 25 । বৃহত্তর সংখ্যাটির 4 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 5 গুণের সমান হলে, সংখ্যা দুইটি কত? 
  1. 100, 110 
  2. 100, 125 
  3. 110, 120 
  4. 120, 130 
সঠিক উত্তর:
100, 125 
উত্তর
সঠিক উত্তর:
100, 125 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল 25 । বৃহত্তর সংখ্যাটির 4 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 5 গুণের সমান হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান: 
মনে করি, 
ক্ষুদ্রতর সংখ্যাটি = x 
∴ বৃহত্তর সংখ্যাটি = x + 25

শর্তমতে, 
4 × (x + 25) = 5 × x 
বা, 4x + 100 = 5x 
বা, 5x - 4x = 100 
∴ x = 100 
অর্থাৎ, ক্ষুদ্রতর সংখ্যাটি = 100 

∴ বৃহত্তর সংখ্যাটি = x + 25
= 100 + 25
= 125 

∴ সংখ্যা দুইটি = 100, 125  । 
১,৬৫৫.
যদি a/b = 3/7 ও b/c = 5/6 হলে, (a + b)/(b + c) =?
  1. 1
  2. 44/35
  3. 35/44
  4. 50/77
সঠিক উত্তর:
50/77
উত্তর
সঠিক উত্তর:
50/77
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a/b = 3/7 ও b/c = 5/6 হলে, (a + b)/(b + c) =?

সমাধান: 
a/b = 3/7
⇒ (a/b) + 1 = (3/7) + 1
∴ (a + b)/b = 10/7

b/c = 5/6
⇒ c/b = 6/5
⇒ c/b + 1 =  6/5 + 1
∴ (b + c)/b = 11/5

{(a + b)/b}/{(b + c)/b} = (10/7)/(11/5)
⇒ (a + b)/(b + c) = (10 × 5)/(7 × 11)
∴ (a + b)/(b + c) = 50/77
১,৬৫৬.
(3x + y, 5) = (10, x + 2y) হলে, x + y এর মান কত?
  1. 4
  2. 6
  3. 10
  4. 9
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: (3x + y, 5) = (10, x + 2y) হলে, x + y এর মান কত?

সমাধান:
ক্রমিক জোড়ের সমতানুসারে পাই,
3x + y = 10 ...... (1)
x + 2y = 5 ...... (2)

{(1) নং × 2} - (2) নং ⇒
 ⇒ 6x + 2y - (x + 2y) = 20 - 5 
⇒ 5x = 15
⇒ x = 15/5
⇒ x = 3

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
⇒ 3 + 2y = 5
⇒ 2y = 5 - 3
⇒ 2y = 2
⇒ y = 1

∴ নির্ণেয় মান: x + y = 3 + 1
∴ x + y = 4

১,৬৫৭.
একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে পাঁচ বিয়োগ করলে ২৫ হয় । সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ১৪০
  3. ১২০
  4. ১২৮
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে পাঁচ বিয়োগ করলে ২৫ হয় । সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
⇒ (x/৪) - ৫ = ২৫
⇒ x/৪ = ২৫ + ৫
⇒ x/৪ = ৩০
∴ x = ১২০
১,৬৫৮.
x2 - 4x + 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে?
  1. ক) বাস্তব, অসমান ও মূলদ
  2. খ) বাস্তব, মূলদ ও অসমান
  3. গ) বাস্তব ও সমান
  4. ঘ) অবাস্তব ও সমান
সঠিক উত্তর:
গ) বাস্তব ও সমান
উত্তর
সঠিক উত্তর:
গ) বাস্তব ও সমান
ব্যাখ্যা
x2 - 4x + 4 = 0 সমীকরণ ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 1; b = - 4; c = 4

b2 - 4ac
= (- 4)2 - 4 × 1 × 4
= 16 - 16 
= 0


নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি
ধরি a, b, c মূলদ সংখ্যা। তাহলে
ক) b2 – 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
খ) b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
গ) b2 – 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে
ঘ) b2 – 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১,৬৫৯.
x3 + ax + 10 = 0 এর একটি মূল 2 হলে a এর মান-
  1. ক) -9
  2. খ) -2
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) -9
উত্তর
সঠিক উত্তর:
ক) -9
ব্যাখ্যা
যেহেতু, সমীকরণের মূল 2
∴ 23 + a.2 + 10 = 0
বা, 2a + 18 = 0
∴ a = -9
১,৬৬০.
x2 + y2 = 65, x - y = 3 হলে (x, y) এর মান কত?
  1. ক) (5,6)
  2. খ) (3,8)
  3. গ) (8,3)
  4. ঘ) (7,4) 
সঠিক উত্তর:
ঘ) (7,4) 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (7,4) 
ব্যাখ্যা
দেয়া আছে
x2 + y2 = 65
x - y = 3 .............. (1)

2(x2 + y2) = (x + y)2 + (x - y)2
2 × 65 = (x + y)2 + (3)2
130 = (x + y)2 + 9
130 - 9 = (x + y)2
(x + y)2 = 121 
(x + y)2 = 112 
x + y = 11 .................(2)
 
(1)নং + (2) নং 
x + y + x - y = 11 + 3 
2x = 14 
x = 7

x এর মান (2) নং এ বসিয়ে পাই,
7 + y = 11
y = 4 

নির্ণেয় সমাধান (x, y)  = (7,4) 
১,৬৬১.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া 1680 টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
  1. 9
  2. 12
  3. 15
  4. 21
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
ধরি, কেবিনের যাত্রী সংখ্যা x জন
প্রশ্নমতে, 30(47 - x) + 60x = 1680
বা, 1410 - 30x + 60x = 1680
বা, 30x = 270
বা, x = 9
১,৬৬২.
3x2 + 7x + 2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?
  1. বাস্তব ও সমান
  2. অবাস্তব ও অসমান
  3. বাস্তব, অসমান ও অমূলদ
  4. বাস্তব, অসমান ও মূলদ
সঠিক উত্তর:
বাস্তব, অসমান ও মূলদ
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব, অসমান ও মূলদ
ব্যাখ্যা

প্রশ্ন: 3x2 + 7x + 2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে, 3x2 + 7x + 2 = 0
সমীকরণটিকে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 3, b = 7 এবং c = 2

∴ নিশ্চায়ক (Discriminant), D = b2 - 4ac
⇒ D = (7)2 - 4 × 3 × 2
⇒ D = 49 - 24
⇒ D = 25
যেহেতু, D > 0 এবং D = 25 একটি পূর্ণবর্গ সংখ্যা
তাই সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
১. যদি D < 0 হয়, তবে মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
২. যদি D = 0 হয়, তবে মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
৩. যদি D > 0 হয়, তবে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
৪. যদি D > 0 এবং D পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।

১,৬৬৩.
x2 + (a + b)x + ab = 0 এর সমাধান সেট-
  1. ক) {-a, b}
  2. খ) {-a, -b}
  3. গ) {a, -b}
  4. ঘ) {a, b}
সঠিক উত্তর:
খ) {-a, -b}
উত্তর
সঠিক উত্তর:
খ) {-a, -b}
ব্যাখ্যা

x2 + (a + b)x + ab = 0
বা, x2 + ax + bx + ab = 0
বা, x(x + a) + b(x + a) = 0
বা, (x + a)(x + b) = 0
∴ x = -a, -b
∴ সমাধান সেট = {-a, -b}

১,৬৬৪.
x + 2y = 4 এবং xy = 2 হয়, y = কত?
  1. ক) 0
  2. খ) 12
  3. গ) 1
  4. ঘ) 2
  5. ঙ) none
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

দেওয়া আছে, xy = 2
∴ x = 2/y
এখন, 2/y+2y = 4
⇒ 2 + 2y2 = 4y
⇒ 2y2 - 4y + 2 = 0
⇒ y2 - 2y + 1 = 0
⇒ (y - 1)2 = 0
∴ y = 1

১,৬৬৫.
3/x + 4/(x+1) = 2 সমীকরণের মূলের প্রকৃতি -
  1. ক) বাস্তব ও সমান
  2. খ) মূলদ ও অসমান
  3. গ) অমূলদ
  4. ঘ) অবাস্তব
সঠিক উত্তর:
খ) মূলদ ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
খ) মূলদ ও অসমান
ব্যাখ্যা

3/x + 4/(x + 1) = 2
বা, (3x + 3 + 4x)/(x(x + 1)) = 2
বা, (7x + 3)/(x2 + x) = 2
বা, 2x2 + 2x = 7x + 3
বা, 2x2 - 5x - 3 = 0
সমীকরণের নিশ্চায়ক = (-5)2 - 4.2.(-3)
= 25 + 24
= 49
= 72
∴ মূলদ্বয় মূলদ ও অসমান

১,৬৬৬.
(2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y) এর মান কোনটি?
  1. (5, 6)
  2. (5, 4)
  3. (5, 5)
  4. (6, 5)
সঠিক উত্তর:
(5, 5)
উত্তর
সঠিক উত্তর:
(5, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y) এর মান কোনটি? 

সমাধান: 
2x - 6 = 4 
বা, 2x = 4 + 6 
বা, 2x = 10 
বা, x = 10/2 
∴ x = 5 

আবার, 
2y - 5 = 5 
বা, 2y = 5 + 5 
বা, 2y = 10 
বা, y = 10/2 
∴ y = 5 

∴ নির্ণেয় মান (x, y) = (5, 5) ।
১,৬৬৭.
একটি বাসে মোট যাত্রী সংখ্যা ৮০ জন। স্পেশাল সিটের ভাড়া সাধারণ সিটের ভাড়ার ৩ গুণ। সাধারণ সিটের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৪০০ টাকা হলে, সাধারণ সিটের যাত্রী সংখ্যা কত?
  1. ৬৮ জন
  2. ৭০ জন
  3. ৭২ জন
  4. ৭৫ জন
সঠিক উত্তর:
৭২ জন
উত্তর
সঠিক উত্তর:
৭২ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাসে মোট যাত্রী সংখ্যা ৮০ জন। স্পেশাল সিটের ভাড়া সাধারণ সিটের ভাড়ার ৩ গুণ। সাধারণ সিটের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৪০০ টাকা হলে, সাধারণ সিটের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সাধারণ সিটের যাত্রী সংখ্যা = ক জন
∴ স্পেশাল সিটের যাত্রী সংখ্যা = ৮০ - ক জন
সাধারণ সিটের ভাড়া মাথাপিছু = ২৫ টাকা
∴ স্পেশাল সিটের ভাড়া = ২৫ × ৩ = ৭৫ টাকা
প্রশ্নমতে,
২৫ক + ৭৫(৮০ - ক) = ২৪০০
⇒ ২৫ক + ৬০০০ - ৭৫ক = ২৪০০
⇒ ৬০০০ - ৫০ক = ২৪০০
⇒ - ৫০ক = ২৪০০ - ৬০০০
⇒ - ৫০ক = - ৩৬০০
⇒ ৫০ক = ৩৬০০
⇒ ক = ৩৬০০/৫০
⇒ ক = ৭২
সুতরাং, সাধারণ সিটের যাত্রী সংখ্যা হলো ৭২ জন।

১,৬৬৮.
যদি (x - 5) (a + x) = x2 - 25 হয় তবে a এর মান কত?
  1. ক) 5
  2. খ) -5
  3. গ) 25
  4. ঘ) -25
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা

(x - 5) (a + x) = x2 - 25
⇒ (x - 5) (a + x) = (x - 5) (x + 5)
⇒ a + x = x + 5
∴ a = 5

১,৬৬৯.
If (6x - y, 13) = (1, 3x + 2y), then value of (x, y)?
  1. ক) (1, 5)
  2. খ) (5, 1)
  3. গ) (0, 4)
  4. ঘ) (4 ,5)
সঠিক উত্তর:
ক) (1, 5)
উত্তর
সঠিক উত্তর:
ক) (1, 5)
ব্যাখ্যা

Question: If (6x - y, 13) = (1, 3x + 2y), then value of (x, y)?

Solution:
দেওয়া আছে
6x - y = 1 ......................(1)
3x + 2y = 13.................(2)

(1) × 2 + (2) ⇒
12x - 2y + 3x + 2y = 2 + 13
15x = 15
x = 1

(1) ⇒
6x - y = 1
6 × 1 - y = 1
6 - y = 1
- y = 1 - 6
- y = - 5 
y = 5

নির্ণেয় সমাধান (x, y) = (1, 5)

১,৬৭০.
x = 3/4 হলে [√(1+x) + √(1-x)] / [√(1+x) - √(1-x)] = কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) -1
  4. ঘ) -2
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
দেয়া আছে, x = 3/4
বা, 1/x = 4/3 [ব্যস্তকরণ করে ]
বা, (1+x)/(1-x) = 4+3/4-3 [যোজন বিয়োজন করে]
বা, √(1+x)/√(1-x) = √7/1 [বর্গমূল করে]
বা, [√(1+x) + √(1-x)] / [√(1+x) - √(1-x)] = (√7+1)/(√7-1) = 3.65/1.65 = 2.2
∴ [√(1+x) + √(1-x)] / [√(1+x) - √(1-x)] ≈ 2
১,৬৭১.
২ টাকা × ৫০টাকা ÷ ১০ টাকা × ১০ টাকা = কত টাকা?
  1. ক) ২টাকা
  2. খ) ১ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) অর্থবহ নহে
সঠিক উত্তর:
গ) ১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০ টাকা
ব্যাখ্যা

২ টাকা × ৫০টাকা ÷ ১০ টাকা × ১০ টাকা
= ১০০টাকা ÷ ১০ টাকা × ১০ টাকা
= ১০ টাকা × ১০ টাকা
= ১০০ টাকা

১,৬৭২.
যদি 2p2 + np + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং n > 0 হলে, n এর মান কত?
  1. 2√3
  2. 3√3
  3. 4√3
  4. 5√3
সঠিক উত্তর:
4√3
উত্তর
সঠিক উত্তর:
4√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2p2 + np + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং n > 0 হলে, n এর মান কত?

সমাধান:
আমরা জানি,
দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c =0 এর নিশ্চায়ক b2 = 4ac
∴  2p2 + np + 6 = 0 এর নিশ্চায়ক, 
n2 = 4 ⋅ 2 ⋅ 6
⇒ n2 = 48
⇒ n = √48
⇒ n = √(16 × 3)
∴ n = 4√3
১,৬৭৩.
2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হয়, তবে m- এর মান কত?
  1. ক) 0
  2. খ) 2√3
  3. গ) 2√6
  4. ঘ) 4√3
সঠিক উত্তর:
ঘ) 4√3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4√3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হয়, তবে m- এর মান কত?

সমাধান: 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয়
m2 - 4. 2 .6 = 0
m2 - 48= 0
m2 = 48
m = √48
m =√16 × 3 = 4√3
১,৬৭৪.
p + q = 18 হলে, pq এর সর্বোচ্চ মান কত হতে পারে?
  1. 36
  2. 52
  3. 81
  4. 180
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা
প্রশ্ন: p + q = 18 হলে, pq এর সর্বোচ্চ মান কত হতে পারে?

সমাধান:
দেওয়া আছে,
p + q = 18
∴ p ও q এর বৃহত্তম মান দুইটি = 18/2 = 9

তাহলে, p এর বৃহত্তম মান = 9
q এর বৃহত্তম মান = 9

অতএব, pq এর বৃহত্তম মান = 9 × 9 = 81
১,৬৭৫.
কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 12 এবং বিয়োগফল 2 হলে ভগ্নাংশটি কত?
  1. 3/7
  2. 5/7
  3. 7/3
  4. 2/3
সঠিক উত্তর:
5/7
উত্তর
সঠিক উত্তর:
5/7
ব্যাখ্যা
প্রশ্ন: কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 12 এবং বিয়োগফল 2 হলে ভগ্নাংশটি কত?

সমাধান:
মনে করি,
প্রকৃত ভগ্নাংশটির লব = x
প্রকৃত ভগ্নাংশটির হর = y
∴ ভগ্নাংশটি = x/y

প্রশ্নমতে,
x + y = 12 ...........(1)
y - x = 2 ..........(2)
(1) + (2) পাই
x + y + y - x = 12 + 2
⇒ 2y = 14
∴ y = 7

y এর মান (1) বসিয়ে পাই,
x + 7 = 12
x = 12 - 7
x = 5

∴ ভগ্নাংশটি = x/y = 5/7
১,৬৭৬.
মীরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত বছর হবে? 
  1. 24 বছর
  2. 16 বছর
  3. 12 বছর
  4. 20 বছর
সঠিক উত্তর:
24 বছর
উত্তর
সঠিক উত্তর:
24 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মীরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত বছর হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
অপুর বর্তমান বয়স = 4 বছর 
তাহলে, মীরার বর্তমান বয়স হবে = (4 × 4) বছর = 16 বছর 

ধরি,
x বছর পরে মীরার বয়স হবে অপুর বয়সের দ্বিগুণ। 
∴ অপুর বয়স হবে = 4 + x
∴ মীরার বয়স হবে = 16 + x

শর্তমতে,
16 + x = 2(4 + x) 
বা, 16 + x = 8 + 2x 
বা, 16 - 8 = 2x - x 
∴ x = 8 

∴ মীরার বয়স = (16 + 8) বছর 
= 24 বছর।
১,৬৭৭.
নিম্নের সমীকরণ জোটের কয়টি সমাধান রয়েছে?
3x - 6y = 9
2y - x - 3 = 0
  1. সমাধান নেই
  2. ১টি
  3. ২টি
  4. অসংখ্য সমাধান
সঠিক উত্তর:
সমাধান নেই
উত্তর
সঠিক উত্তর:
সমাধান নেই
ব্যাখ্যা
3x - 6y = 9 ...... (i)
2y - x - 3 = 0
বা, 6y - 3x = 9 .... (ii)

(i) + (ii), =>
0 = 18, যা সম্ভব নয়। 
তাই কোনো সমাধান নেই।
১,৬৭৮.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়, সংখ্যাটি কত?
  1. ১৯
  2. ১৭
  3. ১৮
  4. ২০
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন  একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়, সংখ্যাটি কত?


আমরা জানি,
 মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ৩ক + ২ক = ৮৫
⇒ ৫ক = ৮৫
⇒ ক = ৮৫/৫
⇒ ক = ১৭
১,৬৭৯.
(3x - 1, 7) = (8, 2y + 1) হলে, (x, y) এর মান কোনটি?
  1. (3, 3)
  2. (2, 3)
  3. (3, 4)
  4. (4, 3)
সঠিক উত্তর:
(3, 3)
উত্তর
সঠিক উত্তর:
(3, 3)
ব্যাখ্যা

প্রশ্ন: (3x - 1, 7) = (8, 2y + 1) হলে, (x, y) এর মান কোনটি?

সমাধান:
ক্রমজোড়ের শর্তমতে,
3x - 1 = 8
বা, 3x = 8 + 1
বা, 3x = 9
বা, x = 9/3
∴ x = 3

আবার,
2y + 1 = 7
বা, 2y = 7 - 1
বা, 2y = 6
বা, y = 6/2
∴ y = 3

∴ নির্ণেয় মান, (x, y) = (3, 3)

১,৬৮০.
কোন সংখ্যা দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ১৭ হবে?
  1. ক) ১০
  2. খ) ৬
  3. গ) ৫
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ১৭ হবে?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
২ক + ৫ = ১৭
২ক = ১৭ - ৫
ক = ১২
ক = ৬
১,৬৮১.
একটি দলে যতজন সদস্য আছে, প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৩২৪ টাকা হয়। দলের সদস্য সংখ্যা কত? 
  1. ১৮
  2. ২৪
  3. ৪২
  4. ৫৬
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দলে যতজন সদস্য আছে, প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৩২৪ টাকা হয়। দলের সদস্য সংখ্যা কত? 

সমাধান:
ধরি, সদস্য সংখ্যা = ক জন
তাহলে ১ জন দেয় = ক টাকা
∴ ক জন দেয় = ক × ক = ক টাকা

প্রশ্নমতে,
= ৩২৪
⇒ ক = √১৮ 

অতএব, দলের সদস্য সংখ্যা = ১৮ জন

১,৬৮২.
একটি সিনেমা হলে প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা কত?
  1. ১৬০ জন
  2. ১৮০ জন
  3. ২০০ জন
  4. ২৩০ জন
সঠিক উত্তর:
১৮০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিনেমা হলে প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সারির সংখ্যা = ক টি

প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে।
∴ দর্শক সংখ্যা = (ক - ৩) × ৬ জন

প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়।
∴ দর্শক সংখ্যা = ৫ক + ১৫ জন

প্রশ্নমতে, (ক - ৩) × ৬ = ৫ক + ১৫
⇒ ৬ক - ১৮ = ৫ক + ১৫
⇒ ৬ক - ৫ক = ১৫ + ১৮
⇒ ক = ৩৩

অতএব, সারির সংখ্যা ৩৩টি।

∴ দর্শক সংখ্যা = ৫ক + ১৫ জন
= (৫ × ৩৩) + ১৫ জন
= ১৬৫ + ১৫ জন
= ১৮০ জন

∴ ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা হলো ১৮০ জন।

১,৬৮৩.
r - [r - {r - (r + 1)}] এর মান কত?
  1. r + 1
  2. 1
  3. - 1
  4. r - 1
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: r - [r - {r - (r + 1)}] এর মান কত?

সমাধান:
r - [r - {r - (r + 1)}]
= r - [r - {r - r - 1}]
= r - [r - {- 1}]
= r - [r + 1]
= r - r - 1
= - 1
১,৬৮৪.
x - {x - (x + 1)} = কত?
  1. x - 1
  2. x
  3. x + 1
  4. 2x + 1
সঠিক উত্তর:
x + 1
উত্তর
সঠিক উত্তর:
x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x - {x - (x + 1)} = কত?

সমাধান:
x - {x - (x + 1)}
= x - {x - x - 1}
= x + 1
১,৬৮৫.
x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?
  1. 3, - 4
  2. - 3, 4
  3. 3, 4
  4. - 3, - 4
সঠিক উত্তর:
- 3, 4
উত্তর
সঠিক উত্তর:
- 3, 4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?

সমাধান:
x2 - x - 12 = 0
x2 - 4x + 3x - 12 = 0
x(x - 4) + 3(x - 4) = 0
(x - 4)(x + 3) = 0

হয় 
x - 4 = 0 
x = 4

অথবা
x + 3 = 0
x = - 3

সমীকরণের মূলদ্বয় 4, - 3
১,৬৮৬.
3/x = 2 এবং 4/y = 3 হলে (3+y)/(x+4) = কত?
  1. ক) 26/33
  2. খ) 33/26
  3. গ) 11/13
  4. ঘ) 13/11
সঠিক উত্তর:
ক) 26/33
উত্তর
সঠিক উত্তর:
ক) 26/33
ব্যাখ্যা

দেওয়া আছে,
3/x = 2
∴ x = 3/2
আবার, 4/y = 3
∴ y = 4/3

∴ (3+y)/(x+4) = {3+(4/3)}/{(3/2)+4}
= {(9+4)/3}/{(3+8)/2}
= (13/3)/(11/2)
= 13/3 × 2/11
= 26/33

১,৬৮৭.
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে ৭ যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে ১৮ বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ৪৫
  3. ৫৫
  4. ৫৩
সঠিক উত্তর:
৫৩
উত্তর
সঠিক উত্তর:
৫৩
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে ৭ যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে ১৮ বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = ক এবং দশক স্থানীয় অংক = খ 
∴ সংখ্যাটি হবে = ১oখ + ক

এবং, স্থান বিনিময় করলে হবে = ১০ক + খ
ক + খ + ৭ = ৩খ
∴ ক = ২খ - ৭.......(১) 

আবার,
(১oখ + ক) - ১৮ = (১০ক + খ)
১০খ + ( ২খ - ৭) - ১৮ = ১০(২খ - ৭) + খ      [মান বসিয়ে পাই]
⇒ ১০খ + 2খ - ৭ - ১৮ = ২০খ - ৭০ + খ
⇒ ১০খ + ২খ - ২০খ - খ = -  ৭০ + ৭ + ১৮
⇒ - ৯খ = - ৪৫
∴ খ = ৫ 

(১) নং হতে পাই, 
∴ ক = ১০ - ৭ = ৩ 

∴ সংখ্যাটি হবে = ১oখ + ক = (১০ × ৫) + ৩ = ৫০ + ৩ = ৫৩ 

১,৬৮৮.
4x + y = 10 এবং 5x - 2y = 6 হলে, (x, y) এর মান কত?
  1. (1, 2)
  2. (2, 2)
  3. (3, 4)
  4. (4, 5)
সঠিক উত্তর:
(2, 2)
উত্তর
সঠিক উত্তর:
(2, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + y = 10 এবং 5x - 2y = 6 হলে, (x, y) এর মান কত?

সমাধান:
4x + y = 10 ......... (1)
5x - 2y = 6 ........ (2)

(1) নং × 2 + (2) নং ⇒
8x + 2y + 5x - 2y = 20 + 6
⇒ 13x = 26
∴ x = 2

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
(4 × 2) + y = 10
⇒ 8 + y = 10
⇒ y = 10 - 8
⇒ y = 2

সুতরাং, নির্ণেয় সমাধান (x, y) = (2, 2)
১,৬৮৯.
(- 8, 4) বিন্দুটি মুলবিন্দু থেকে কত দূরে অবস্থিত? 
  1. 2√5
  2. 4
  3. 4√5
  4. 5
সঠিক উত্তর:
4√5
উত্তর
সঠিক উত্তর:
4√5
ব্যাখ্যা
প্রশ্ন: (- 8, 4) বিন্দুটি মুলবিন্দু থেকে কত দূরে অবস্থিত? 

সমাধান: 
 (-8, 4) বিন্দু ও মূলবিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(- 8 - 0)2 + (4 - 0)2}
= √(64 + 16)
= √80
= √(16 × 5)
= 4√5 একক
১,৬৯০.
রোহান ও শাহিদের কাছে কিছু চকলেট আছে। রোহান যদি শাহিদকে 5 টি চকলেট দেয় তাহলে তাদের চকলেট সংখ্যা সমান হয় এবং শাহিদ যদি রোহানকে 10 টি চকলেট দেয় তাহলে রোহানের চকলেট সংখ্যা শাহিদের চকলেট সংখ্যার দ্বিগুণ হয়। রোহানের কাছে কয়টি চকলেট আছে?
  1. 80 টি
  2. 50 টি
  3. 65 টি
  4. 60 টি
সঠিক উত্তর:
50 টি
উত্তর
সঠিক উত্তর:
50 টি
ব্যাখ্যা

প্রশ্ন: রোহান ও শাহিদের কাছে কিছু চকলেট আছে। রোহান যদি শাহিদকে 5 টি চকলেট দেয় তাহলে তাদের চকলেট সংখ্যা সমান হয় এবং শাহিদ যদি রোহানকে 10 টি চকলেট দেয় তাহলে রোহানের চকলেট সংখ্যা শাহিদের চকলেট সংখ্যার দ্বিগুণ হয়। রোহানের কাছে কয়টি চকলেট আছে?

সমাধান:
ধরি,
রোহানের কাছে চকলেট আছে = a টি
এবং, শাহিদের কাছে চকলেট আছে = b টি

প্রশ্নমতে,
a - 5 = b + 5
∴ b = a - 10 ...... (1)

আবার,
a + 10 = 2(b - 10)
⇒ a + 10 = 2(a - 10 - 10)   [যেহেতু b = a - 10]
⇒ a + 10 = 2(a - 20)
⇒ a + 10 = 2a + 40
∴ a = 50 টি

১,৬৯১.
একদল ছাগল ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে ১৪ বেশী। ছাগলের সংখ্যা কত? 
  1. ক) ৫ টি
  2. খ) ৭ টি
  3. গ) ১৪ টি
  4. ঘ) অনির্ণেয়
সঠিক উত্তর:
খ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একদল ছাগল ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে ১৪ বেশী। ছাগলের সংখ্যা কত? 

সমাধান: 
ধরি, ছাগল x টি , মুরগি y টি 

মোট মাথার সংখ্যা = x + y 
মোট পায়ের সংখ্যা = 4x + 2y

প্রশ্নমতে, 
4x + 2y = 2(x  + y) + 14
⇒ 4x + 2y = 2x + 2y + 14
⇒ 4x - 2x = 14
⇒ 2x = 14
⇒ x = 7

∴ ছাগল আছে ৭ টি।
১,৬৯২.
৩টি ঘোড়ার দাম ৫টি গরুর দামের সমান এবং ৩টি গরুর দাম ৫টি গাধার দামের সমান। ১৫টি ঘোড়ার দাম মোট ৯০০০ টাকা হলে ১০টি ঘোড়া, ১০টি গরু ও ১০টি গাধার দাম একত্রে কত?
  1. ৯৬০০ টাকা
  2. ১০০৪০ টাকা
  3. ১১৭৬০ টাকা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১১৭৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৭৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩টি ঘোড়ার দাম ৫টি গরুর দামের সমান এবং ৩টি গরুর দাম ৫টি গাধার দামের সমান। ১৫টি ঘোড়ার দাম মোট ৯০০০ টাকা হলে ১০টি ঘোড়া, ১০টি গরু ও ১০টি গাধার দাম একত্রে কত?

সমাধান:
১৫ টি ঘোড়ার দাম = ৯০০০ টাকা
১ টি ঘোড়ার দাম = ৯০০০/১৫ = ৬০০ টাকা

যেহেতু
 ৫ টি গরুর দাম = ৩ টি ঘোড়ার দাম
= ৬০০ × ৩ টাকা
= ১৮০০ টাকা

 ∴ ১ টি গরুর দাম = ১৮০০/৫
= ৩৬০ টাকা

আবার,
৫টি গাধার দাম = ৩টি গরুর দাম
= ৩ × ৩৬০ টাকা
 ∴ ১টি গাধার দাম = {(৩ × ৩৬০)/৫}টাকা
= ২১৬ টাকা

∴ ১০ টি ঘোড়া, ১০টি গরু ও ১০টি গাধার মোট দাম ={( ১০ × ৬০০) + (১০ × ৩৬০) + (১০ × ২১৬)} টাকা
= (৬০০০ + ৩৬০০ + ২১৬০) টাকা
= ১১৭৬০ টাকা

১,৬৯৩.
  1. (x - 3)/(x + 1)
  2. (x + 3)/(x - 4)
  3. (x + 1)/(x - 3)
  4. (x + 3)/(x - 1)
সঠিক উত্তর:
(x + 3)/(x - 1)
উত্তর
সঠিক উত্তর:
(x + 3)/(x - 1)
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১,৬৯৪.
কোনো সংখ্যার পাঁচগুণ থেকে ১৫ বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ৬ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার পাঁচগুণ থেকে ১৫ বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ৬ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৫ক - ১৫ = ২ক + ৬
বা, ৫ক - ২ক = ৬ + ১৫
বা, ৩ক = ২১
বা, ক = ২১/৩
∴ ক = ৭

∴ সংখ্যাটি = ৭

১,৬৯৫.
3/x + 4/(x+1) = 2 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা

3/x + 4/(x+1) = 2
⇒ (3x + 3 + 4x)/x(x+1) = 2
⇒ 7x + 3 = 2x2 + 2x
⇒ 2x2 + 2x - 7x - 3 = 0 
⇒ 2x2 - 5x -3 = 0
⇒ 2x2 - 6x + x - 3 = 0
⇒ 2x(x -3) + 1(x - 3) = 0
⇒ (x - 3)(2x + 1) = 0
∴ x = 3 [As, x ≠ -1/2]

১,৬৯৬.
রকিবুল সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 
  1. ৫০ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রকিবুল সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 

সমাধান:
ধরি,
তাঁর বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে,
{(ক/৪) + (ক/৫) + (ক/৩)} + ১৩ = ক
বা, (১৫ক + ১২ক + ২০ক)/৬০} + ১৩ = ক
বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
বা, ১৩ক = ৭৮০
বা, ক = ৭৮০/১৩
∴ ক = ৬০

∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর
১,৬৯৭.
দুটি সমান্তরাল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. দুইটি
  2. চারটি
  3. তিনটি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
১,৬৯৮.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৬৩ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ৯ হলে সংখ্যাটি কত?
  1. ক) ২৭
  2. খ) ১৮
  3. গ) ৩৬
  4. ঘ) ৮১
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y
প্রশ্নমতে,
১০y + x + ৬৩ = ১০x + y
⇒৯x - ৯y = ৬৩
⇒৯(x - y) = ৬৩
∴ x - y = ৭
এবং x + y = ৯
এখন,
২x = ১৬
x = ৮
এবং y = ১
∴ সংখ্যাটি = ১০×১ + ৮
= ১৮
১,৬৯৯.
একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্য অপেক্ষা 7 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত টাকা? 
  1. 18
  2. 20
  3. 22
  4. 25
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্য অপেক্ষা 7 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত টাকা? 

সমাধান: 
ধরি, 
কলমের মূল্য = x টাকা 
∴ বইয়ের মূল্য = (x - 7) টাকা 

প্রশ্নমতে, 
x + x - 7 = 43 
বা, 2x = 43 + 7 
বা, 2x = 50 
বা, x = 50/2 
∴ x = 25 

∴ বইয়ের মূল্য = (25 - 7) টাকা 
= 18 টাকা। 
১,৭০০.
3/(y + 1) = 4/(y - 2) সমীকরণটিতে y এর মান কত?
  1. - 12
  2. 12
  3. - 10
  4. 10
সঠিক উত্তর:
- 10
উত্তর
সঠিক উত্তর:
- 10
ব্যাখ্যা

প্রশ্ন: 3/(y + 1) = 4/(y - 2) সমীকরণটিতে y এর মান কত?

সমাধান:
3/(y + 1) = 4/(y - 2)
⇒ 3(y - 2) = 4(y + 1)
⇒ 3y - 6 = 4y + 4
⇒ 4y - 3y = - 6 - 4
⇒ y = - 10