বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

মোট প্রশ্ন২,৮৯২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

PrepBank · পাতা ১৬ / ২৯ · ১,৫০১১,৬০০ / ২,৮৯২

১,৫০১.
যদি p এবং q সরলরেখা দুটির সমীকরণ যথাক্রমে x + y = 5 এবং x - y = 3 হয়, তবে তাদের সাধারণ ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করুন-
  1. (3, 2)
  2. (4, 1)
  3. (3, 1/2)
  4. (2, 3)
সঠিক উত্তর:
(4, 1)
উত্তর
সঠিক উত্তর:
(4, 1)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p এবং q সরলরেখা দুটির সমীকরণ যথাক্রমে x + y = 5 এবং x - y = 3 হয়, তবে তাদের সাধারণ ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করুন-

সমাধান: 

দেওয়া আছে,
x + y = 5 .....(1)
x - y = 3 ......(2)

এখন, (1) + (2) করে পাই, 
⇒ x + y + x - y = 5 + 3
⇒ 2x = 8
⇒ x = 8/2
∴ x = 4

x এর মান (1) এ বসিয়ে পাই,
⇒ 4 + y = 5
⇒ y = 5 - 4
∴ y = 1

সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো (4, 1)

১,৫০২.
x এর সাথে 10 যোগ করলে যে সংখ্যাটি হয়, তা থেকে 20 বিয়োগ করলে হয় 22। x এর মান কত?
  1. ক) 32
  2. খ) 42
  3. গ) 52
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 32
উত্তর
সঠিক উত্তর:
ক) 32
ব্যাখ্যা

x+10-20 = 22
⇒x = 22+10 = 32

১,৫০৩.
যদি a + b = 4, ab = 4 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে-
  1. ক) 0, 4
  2. খ) 2, 2
  3. গ) 3, 1
  4. ঘ) - 5, 1
সঠিক উত্তর:
খ) 2, 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2, 2
ব্যাখ্যা
দেওয়া আছে,
a + b = 4
ab =4 

b = 4 - a ........... (1)

এখন 
ab = 4
⇒ a (4 - a) = 4
⇒ 4a - a² = 4
⇒ 4 - 4a + a² = 0
⇒ a² - 4a + 4 = 0
⇒ a²- 2.a.2 + 2² = 0
⇒ (a - 2)² = 0
⇒ (a -2) (a - 2) = 0
⇒ a = 2

(1) নং থেকে,
     b = 4 - 2
⇒ b = 2

সুতরাং, a=2, b=2.
১,৫০৪.
9x2 + 36y2 এর সাথে কত যোগ করলে, যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
  1. 81xy
  2. 36xy
  3. 18xy
  4. 12xy
সঠিক উত্তর:
36xy
উত্তর
সঠিক উত্তর:
36xy
ব্যাখ্যা
9x2 + 36y2 
= (3x)2 + (6y)2
= (3x + 6y)2 - 2.3x.6y
= (3x + 6y)2 - 36xy
(3x + 6y)2 - 36xy এর সাথে 36xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 
(3x + 6y)2 - 36xy + 36xy
= (3x + 6y)2
১,৫০৫.
x + 2y = 7 এবং 2x - 3y=0 হলে x এবং y এর মান-
  1. ক) (4,2)
  2. খ) (3,2)
  3. গ) (-3,2)
  4. ঘ) (2,3)
সঠিক উত্তর:
খ) (3,2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (3,2)
ব্যাখ্যা
এখন 
x + 2y = 7 
x = 7 - 2y .......... (i)
আবার,
2(7 - 2y) - 3y=0
⇒14 - 4y - 3y = 0 
⇒14 - 7y = 0 
⇒7y = 14 
 ∴ y = 2 

(i)  নং সমীকরণে y এর মান বসিয়ে পাই,
x = 7 - 2×2
   = 7- 4
   = 3
১,৫০৬.
3x2 - 6x + 8 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও অসমান
  2. বাস্তব ও সমান
  3. অবাস্তব ও অসমান
  4. সমান ও অবাস্তব
সঠিক উত্তর:
অবাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
অবাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 6x + 8 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
3x2 - 6x + 8 = 0

∴ নিশ্চায়ক= b2 - 4ac
= ( - 6)2 - 4 × 3 × 8
= 36 - 96
= - 60 < 0
যেহেতু, b2 - 4ac < 0 হলে মূলদ্বয় অবাস্তব ও অসমান।

• দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
১,৫০৭.
তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের প্রথম ২টি গুণফল শেষ দুটির গুণফল অপেক্ষা ১০ কম।
  1. ৫, ৬, ৭
  2. ৪, ৫, ৬
  3. ৪, ৩, ২
  4. ১, ৪, ৬
সঠিক উত্তর:
৪, ৫, ৬
উত্তর
সঠিক উত্তর:
৪, ৫, ৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের প্রথম ২টি গুণফল শেষ দুটির গুণফল অপেক্ষা ১০ কম।

সমাধান:
ধরি,
১ম ক্রমিক সংখ্যা = x
২য় ক্রমিক সংখ্যা = x + 1
৩য় ক্রমিক সংখ্যা = x + 2

প্রশ্নমতে,
x(x + 1) = (x + 1)(x + 2) - 10
বা, x2 + x = x2 + 2x + x + 2 - 10
বা, x2 + x = x2 + 3x - 8
বা, x2 + x - x2 - 3x = - 8
বা, - 2x = - 8
বা, x = - 8/(- 2)
x = 4

১ম ক্রমিক সংখ্যা = 4
২য় ক্রমিক সংখ্যা = 4 + 1 = 5
৩য় ক্রমিক সংখ্যা = 4 + 2 = 6
১,৫০৮.
a = 2c, a/b = c/d এবং d = 3 হলে b = কত? 
  1. ক) 2
  2. খ) 6
  3. গ) 0
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2c, a/b = c/d এবং d = 3 হলে b = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
 a/b = c/d 
বা, 2c/b = c/3 [a = 2c এবং d = 3 বসিয়ে] 
বা, bc = 6c 
বা, b = 6c/c 
∴ b = 6 
১,৫০৯.
a3 + ka + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে k এর মান কত?
  1. - 7
  2. - 9
  3. 2
  4. 5
সঠিক উত্তর:
- 9
উত্তর
সঠিক উত্তর:
- 9
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + ka + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে k এর মান কত?

সমাধান:
∵ একটি সমাধান = 2,
k = 2 বসিয়ে পাই, 
23 + 2k + 10 = 0
⇒ 8 + 2k + 10 = 0
⇒ 2k = - 18
⇒ k = (- 18)/2
∴ k = - 9

∴ k এর মান (- 9)
১,৫১০.
3x2 − x + 5=0 সমীকরণে x এর সহগ কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 1 : 2
  4. ঘ) -1
সঠিক উত্তর:
ঘ) -1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -1
ব্যাখ্যা

একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হল a⋅x+ b⋅x + c = 0 যেখানে a(≠0),b,c তিনটি ধ্রুবক রাশি। a, b হল যথাক্রমে x2 এবং x এর সহগ এবং c কে সমীকরণটির ধ্রুবক পদ বলে।

১,৫১১.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? 
  1. ক) 57
  2. খ) 75
  3. গ) 39
  4. ঘ) 93
সঠিক উত্তর:
গ) 39
উত্তর
সঠিক উত্তর:
গ) 39
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
একক স্থানীয় অংক = x 
এবং দশক স্থানীয় অংক = (12 - x)
∴ সংখ্যাটি = {x + 10(12 - x)} 
= 120 - 9x 
আবার, 
অংকদ্বয়ের স্থান বিনিময়ের পর সংখ্যাটি = {10x + (12 - x)} 
= 9x + 12 

প্রশ্নমতে, 
(9x + 12) - (120 - 9x) = 54 
বা, 9x + 12 - 120 + 9x = 54 
বা, 18x - 108 = 54 
বা, 18x = 54 + 108 
বা, 18x = 162 
বা, x = 162/18 
∴ x = 9 

∴ নির্ণেয় সংখ্যাটি = 120 - (9 × 9) 
= 120 - 81 
= 39 
১,৫১২.
(2x + y, x - y) = (8, 4) হলে (x, y) কত? 
  1. 4, 0
  2. 4, 1
  3. 6, 3
  4. 2, 6
সঠিক উত্তর:
4, 0
উত্তর
সঠিক উত্তর:
4, 0
ব্যাখ্যা

প্রশ্ন: (2x + y, x - y) = (8, 4) হলে (x, y) কত? 

সমাধান:
2x + y = 8.....(i)
x - y = 4......(ii)
(i) + (ii) হতে পাই,
2x + y + x - y = 8 + 4
⇒ 3x = 12
⇒ x = 12/3
⇒ x = 4

x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
2x + y = 8
⇒ 2 × 4 + y = 8
⇒ 8 + y = 8
⇒ y = 8 - 8 
⇒ y = 0
∴ (x, y) = (4, 0)

১,৫১৩.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4. সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখ্যাটির যোগফল 110। সংখ্যাটি কত? 
  1. ক) 62
  2. খ) 73
  3. গ) 84
  4. ঘ) 51
সঠিক উত্তর:
খ) 73
উত্তর
সঠিক উত্তর:
খ) 73
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4. সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখ্যাটির যোগফল 110। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
একক স্থানীয় অংক = x
দশক স্থানীয় অংক = x + 4
∴ সংখ্যাটি = 10(x + 4) + x = 10x + 40 + x = 11x + 40

অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা = 10x + x + 4 = 11x + 4

 শর্তমতে,
11x + 40 + 11x + 4 = 110 
22x + 44 = 110
22x = 110 - 44
22x = 66
x = 66/22
x = 3

∴ সংখ্যাটি = 11 × 3 + 40 = 73
১,৫১৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 10 এবং সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. 84
  2. 74
  3. 72
  4. 64
সঠিক উত্তর:
64
উত্তর
সঠিক উত্তর:
64
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 10 এবং সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = y
দশক স্থানীয় অংক = x

∴সংখ্যাটি = 10x + y

∴ x + y = 10 .........(i)

প্রশ্নমতে,
10x + y - 18 = 10y + x
বা, 9x - 9y = 18
∴ x - y = 2 .............(ii)

(i), (ii) নং যোগ করে পাই,
x + y + x - y = 10 + 2
2x = 12
x = 6

x এর মান (i) বসিয়ে পাই,
∴ y = 4

∴ সংখ্যাটি = 10x + y = 60 + 4 = 64
১,৫১৫.
2a2 - 3a + c = 0 সমীকরণের একটি মূল যদি - 3 হয়, তাহলে  c এর মান কত?
  1. - 27
  2. 27
  3. - 18
  4. - 15
সঠিক উত্তর:
- 27
উত্তর
সঠিক উত্তর:
- 27
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 - 3a + c = 0 সমীকরণের একটি মূল যদি - 3 হয়, তাহলে  c এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = - 3 
অর্থাৎ, a = - 3

এখন,
2a2 - 3a + c = 0
বা, 2(- 3)2 - 3 × (- 3) + c = 0
বা, 18 + 9 + c = 0
বা, 27 + c = 0
∴ c = - 27
১,৫১৬.
y এর মান কত হলে, 16x2 - xy + 25 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 35
  2. 40
  3. 45
  4. 50
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: y এর মান কত হলে, 16x2 - xy + 25 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
16x2 - xy + 25
= (4x)2 - 2 × 4x × 5 + 52
= (4x - 5)2

অতএব,
xy = 2 × 4x × 5
⇒ xy = 40x
⇒ y = 40

১,৫১৭.
শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো। সেগুলোর 1/2 অংশ তার বোনকে ও 1/3 অংশ তার ভাইকে দিলো। তার কাছে আর 5 টি কলম রইলো। শ্যামল কয়টি কলম কিনেছিলো?
  1. 15 টি
  2. 10 টি
  3. 30 টি
  4. 20 টি
সঠিক উত্তর:
30 টি
উত্তর
সঠিক উত্তর:
30 টি
ব্যাখ্যা
প্রশ্ন: শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো। সেগুলোর 1/2 অংশ তার বোনকে ও 1/3 অংশ তার ভাইকে দিলো। তার কাছে আর 5 টি কলম রইলো। শ্যামল কয়টি কলম কিনেছিলো?

সমাধান: 
ধরি, 
শ্যামল x টি কলম কিনেছিলো। 
∴ শ্যামল তার বোনকে দেয় x এর 1/2 টি বা x/2 টি কলম এবং
তার ভাইকে দেয় x এর 1/3 টি বা x/3 টি কলম। 

শর্তানুসারে, 
x - (x/ 2 + x/ 3) = 5 
বা, x - x/ 2 - x/ 3 = 5 
বা, (6x - 3x - 2x)/6 = 5 
বা, x/6 = 5 
বা, x = 5 × 6 
∴ x = 30 

∴ শ্যামল 30 টি কলম কিনেছিলো।
১,৫১৮.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে।  প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. 62 জন
  2. 66 জন
  3. 72 জন
  4. 76 জন
সঠিক উত্তর:
72 জন
উত্তর
সঠিক উত্তর:
72 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে।  প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি

১ম শর্তমতে, ছাত্র সংখ্যা = 4(x - 2) জন = (4x - 8) জন
২য় শর্তমতে, ছাত্র সংখ্যা = 3x +12 জন

∴ 4x - 8 = 3x +12
⇒ 4x - 3x = 12 + 8
⇒ x = 20

∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = {(4 × 20) - 8} জন
= 72 জন
১,৫১৯.
একটি স্কুলের ক্যান্টিনে দুই ধরনের স্যান্ডউইচ বিক্রি হয়। একটি ৭৫ টাকা এবং অন্যটি ৪৫ টাকা। একদিনে ক্যান্টিনে মোট ২০০ টি স্যান্ডউইচ বিক্রি হয় এবং মোট আয় হয় ১০,২০০ টাকা। তাহলে ৭৫ টাকা মূল্যের স্যান্ডউইচ কতটি বিক্রি হয়েছিল?
  1. ৬০ টি
  2. ৫৫ টি
  3. ৪০ টি
  4. ৯০ টি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৪০ টি
উত্তর
সঠিক উত্তর:
৪০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্যান্টিনে দুই ধরনের স্যান্ডউইচ বিক্রি হয়। একটি ৭৫ টাকা এবং অন্যটি ৪৫ টাকা। একদিনে ক্যান্টিনে মোট ২০০ টি স্যান্ডউইচ বিক্রি হয় এবং মোট আয় হয় ১০,২০০ টাকা। তাহলে ৭৫ টাকা মূল্যের স্যান্ডউইচ কতটি বিক্রি হয়েছিল?

সমাধান:
ধরি,
৭৫ টাকা মূল্যের স্যান্ডউইচ বিক্রি হয়েছিল ”ক” টি

∴ ৪৫ টাকা মূল্যের স্যান্ডউইচ বিক্রি হয়েছিল (২০০ - ক) টি

প্রশ্নমতে,
৭৫ক + (২০০ - ক)৪৫ = ১০২০০
⇒ ৭৫ক + ৯০০০ - ৪৫ক = ১০২০০
⇒ ৩০ক = ১০২০০ - ৯০০০
⇒ ৩০ক = ১২০০
⇒ ক = ১২০০/৩০
∴ ক = ৪০

সুতরাং ৭৫ টাকা মূল্যের ৪০ টি স্যান্ডউইচ বিক্রি হয়েছিল।
১,৫২০.
যদি 4x + y = 28 এবং 3x = y হয়, তাহলে y = কত?
  1. 10
  2. 12
  3. 8
  4. 15
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 4x + y = 28 এবং 3x = y হয়, তাহলে y = কত?

সমাধান:
দেওয়া আছে,
3x = y ...............(1)
4x + y = 28 .........(2)

এখন, y এর মান (1) নং থেকে (2) নং এ বসাই,
⇒ 4x + 3x = 28
⇒ 7x = 28
⇒ x = 4

x এর মান (1) নং এ বসিয়ে পাই,
⇒ y = 3 × 4
⇒ y = 12

১,৫২১.
2x - y = 4 এবং x + 3y = 9 সমীকরণের সমাধান কোনটি?
  1. 4, 3
  2. 3, 2
  3. 2, 4
  4. 5, 2
সঠিক উত্তর:
3, 2
উত্তর
সঠিক উত্তর:
3, 2
ব্যাখ্যা

প্রশ্ন: 2x - y = 4 এবং x + 3y = 9 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
2x - y = 4 ...................(১)
x + 3y = 9 ...................(২)

(১) × 3 ⇒ 6x - 3y = 12 ...................(৩)

এখন (২) ও (৩) নং সমীকরণ যোগ করে পাই,
(x + 3y) + (6x - 3y) = 9 + 12
⇒ x + 6x + 3y - 3y = 21
⇒ 7x = 21
⇒ x = 21/7
⇒ x = 3

x-এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
x + 3y = 9
⇒ 3 + 3y = 9
⇒ 3y = 6
⇒ y = 2

নির্ণয় সমাধান: (x, y) = (3, 2)

১,৫২২.
x - (1/x) = p হলে c/{x(x - p)} এর মান কত হবে?
  1. c
  2. 2c
  3. p/c
  4. √pc
সঠিক উত্তর:
c
উত্তর
সঠিক উত্তর:
c
ব্যাখ্যা
প্রশ্ন: x - ( 1/x) = p হলে c/{x(x - p)} এর মান কত হবে? 

সমাধান:
দেওয়া আছে,
x - (1/x)= p
⇒ (x2 - 1)/x = p
⇒ x2 - 1 = xp
⇒ x2 - xp = 1 
⇒ x(x - p) = 1 

এখন,
c/{x(x - p)}
= c/1 
= c
১,৫২৩.
যদি b/a = 1/3 এবং a + 2b = 10 হয়, তাহলে a = কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি b/a = 1/3 এবং a + 2b = 10 হয়, তাহলে a = কত?

সমাধান:
b/a = 1/3
⇒ a = 3b ..... (1)

এখন,
a + 2b = 10
⇒ 3b + 2b = 10
⇒ 5b = 10
⇒ b = 2

∴ a = 3 × 2 = 6
১,৫২৪.
x + y + z = 32 এবং x - y = z হলে, x = কত?
  1. 4
  2. 8
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
প্রশ্ন: x + y + z = 32 এবং x - y = z হলে, x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = z
x = y + z
এবং,
x + y + z = 32
⇒ x + x = 32
⇒ 2x = 32
∴ x = 16
১,৫২৫.
যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 এবং 96 হয় তাহলে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত?
  1. 1/8
  2. 5/12
  3. 3/4
  4. 5/24
সঠিক উত্তর:
5/24
উত্তর
সঠিক উত্তর:
5/24
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুইটি, ক ও খ।

প্রশ্নমতে,
ক + খ = 20 এবং কখ = 96

সুতরাং,
সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল = 1/ক + 1/খ
= (ক+খ)/কখ
= 20/96
= 5/24

১,৫২৬.
যদি (x2 + 6x + 9) + 4(x + 4) = 0 হয়, তাহলে x = কত?
  1. - 7
  2. - 6
  3. - 5
  4. - 4
সঠিক উত্তর:
- 5
উত্তর
সঠিক উত্তর:
- 5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x2 + 6x + 9) + 4(x + 4) = 0 হয়, তাহলে x = কত?

সমাধান:
দেওয়া আছে,
(x2 + 6x + 9) + 4(x + 4) = 0
⇒ x2 + 6x + 9 + 4x + 16 = 0
⇒ x2 + 10x + 25 = 0
⇒ x2 +2. x . 5 + 52 = 0
⇒ (x + 5)2 = 0
⇒ x + 5 = 0
∴ x = - 5
১,৫২৭.
কোন স্থানে যত জন লোক ছিল, প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ৪০
  2. খ) ৩০
  3. গ) ৩৫
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্থানে যত জন লোক ছিল, প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
 ঐ স্থানে লোকসংখ্যা ছিল = ক  জন 
প্রত্যেকে  চাঁদা দেয় = ৫ক 

প্রশ্নমতে
৫ক × ক = ৪৫০০ 
বা, ৫ক = ৪৫০০ 
বা, ক = ৯০০
বা, ক = ৩০
ক = ৩০
১,৫২৮.
4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 
  1. 2
  2. - 3
  3. - 2
  4. 3
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: 4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 

সমাধান: 
4(2x + 1) = 4(x - 2) 
বা, 8x + 4 = 4x - 8 
বা, 8x - 4x = - 8 - 4 
বা, 4x = -12 
বা, x = -12/4 
∴ x = - 3
১,৫২৯.
জুয়েল 12 টি কমলা কিনতে বাজারে গিয়েছিল। কিন্তু সে দেখলো তার নিকট যে টাকা আছে তা দিয়ে 10 টি কমলা কিনতে পারবে। সে হিসাব করে দেখলো যদি প্রতিটি কমলার দাম 5 টাকা কম হত, তবে সে 12 টি কমলা কিনতে পারতো। জুয়েলের নিকট কত টাকা ছিল?
  1. 180 টাকা
  2. 300 টাকা
  3. 480 টাকা
  4. 500 টাকা
সঠিক উত্তর:
300 টাকা
উত্তর
সঠিক উত্তর:
300 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: জুয়েল 12 টি কমলা কিনতে বাজারে গিয়েছিল। কিন্তু সে দেখলো তার নিকট যে টাকা আছে তা দিয়ে 10 টি কমলা কিনতে পারবে। সে হিসাব করে দেখলো যদি প্রতিটি কমলার দাম 5 টাকা কম হত, তবে সে 12 টি কমলা কিনতে পারতো। জুয়েলের নিকট কত টাকা ছিল?

সমাধান:
মনে করি, জুয়েলের নিকট  ছিল x টাকা

প্রশ্নমতে, (x/10) - (x/12) = 5
⇒ (6x - 5x)/60 = 5 
⇒ x/60 = 5
⇒ x = 5 × 60
∴  x = 300

জুয়েলের নিকট 300 টাকা ছিল।

১,৫৩০.
x3 = -8 হলে x + 2 = ?
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 0
উত্তর
সঠিক উত্তর:
খ) 0
ব্যাখ্যা

x3 = -8
বা, x3 + 8 = 0
বা, x3 + 23 = 0
(x + 2)(x2 - 2x + 4) = 0
হয়,
x + 2 = 0
অথবা,
x2 - 2x + 4 = 0

১,৫৩১.
a = 2b = 3c এবং abc = 36 হলে c = কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2b = 3c এবং abc = 36 হলে c = কত?

সমাধান:
দেওয়া আছে, a = 2b = 3c এবং abc = 36
 ∴2b = 3c
⇒ b = 3c/2

এখন,
abc = 36
বা, 2b × bc = 36
বা, 2 × 2b2c = 2 × 36
বা, (2b)2 × c = 72
বা, (3c)2 × c = 72
বা, 9c3 = 72
বা, c3 = 72/9
বা, c3 = 8
বা, c3 = 23
∴ c = 2
১,৫৩২.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৪২ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে?
  1. ২৪
  2. ৩২
  3. ৩৫
  4. ৪০
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৪২ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত = ২ : ৩
তাদের ল.সা.গু = ৪২

মনে করি,
একটি সংখ্যা = ২ক
অপর সংখ্যা = ৩ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৬ক

প্রশ্নমতে,
৬ক = ৪২
⇒ ক = ৪২/৬
⇒ ক = ৭

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ২ক + ৩ক
= (২ × ৭) + (৩ × ৭)
= ১৪ + ২১
= ৩৫
১,৫৩৩.
a/b+b/a = 6 হলে, a2/b2 + b2/a2 + 2 এর মান কত?
  1. ক) 40
  2. খ) 36
  3. গ) 32
  4. ঘ) 30
সঠিক উত্তর:
খ) 36
উত্তর
সঠিক উত্তর:
খ) 36
ব্যাখ্যা
a2/b2 + b2/a2 + 2
= (a/b)2 + 2.a/b.b/a + (b/a)2
=(a/b + b/a)2
= 62
= 36
১,৫৩৪.
10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4 : 1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2 : 1। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) 20
  2. খ) 50
  3. গ) 25
  4. ঘ) 55
সঠিক উত্তর:
ক) 20
উত্তর
সঠিক উত্তর:
ক) 20
ব্যাখ্যা
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে x ও y বছর।
সুতরাং (x - 10) : (y - 10) = 4 : 1
বা,  x - 10 = 4y - 40
বা, x = 4y - 30
এবং (x + 10) : (y + 10) = 2 : 1
বা, x + 10 = 2y + 20
বা,  4y - 30  + 10 = 2y + 20
বা, 2y = 40
বা, y = 20
∴ পুত্রের বয়স 20 বছর।
১,৫৩৫.
a = 4c, a/b = c/d এবং d = 6 হলে b = কত? 
  1. 20
  2. 24
  3. 28
  4. 30
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: a = 4c, a/b = c/d এবং d = 6 হলে b = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a/b = c/d
বা, 4c/b = c/6   [a = 4c এবং d = 6 বসিয়ে] 
বা, bc = 24c 
বা, b = 24c/c 
∴ b = 24
১,৫৩৬.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ৩, হর ও লব থেকে ২ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে ৩/৫ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটির হর কত? 
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ঘ) 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ৩, হর ও লব থেকে ২ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে ৩/৫ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটির হর কত? 

সমাধান: 
ধরি, 
ভগ্নাংশটির লব = x 
এবং হর = x + 3
∴ ভগ্নাংশটি = x/(x + 3) 

প্রশ্নমতে,
(x - 2)/(x + 3 - 2) + (3/5) = 1
⇒ (x - 2)/(x + 1) = 1 - (3/5)
⇒ (x - 2)/(x + 1) = 2/5
⇒ 5x - 10 = 2x + 2
⇒ 5x - 2x = 10 + 2
⇒ 3x = 12
⇒ x = 12/3
∴ x = 4

∴ ভগ্নাংশটির হর = x + 3 = 4 + 3 = 7
১,৫৩৭.
{(a + b)/a} + {(a - b)/b} - {(a2 - b2)/ab} = কত?
  1. 1
  2. 2b/a
  3. ab
  4. 1/ab
সঠিক উত্তর:
2b/a
উত্তর
সঠিক উত্তর:
2b/a
ব্যাখ্যা
প্রশ্ন: {(a + b)/a} + {(a - b)/b} - {(a2 - b2)/ab} = কত?

সমাধান:
{(a + b)/a} + {(a - b)/b} - {(a2 - b2)/ab}
= (ab + b2 + a2 - ab - a2 + b2)/ab
= 2b2/ab
= 2b/a
১,৫৩৮.
x এর মান কত হলে (5 + x) + 5(x + 5) = 0 হবে?
  1. 3
  2. 2
  3. - 5
  4. - 4
সঠিক উত্তর:
- 5
উত্তর
সঠিক উত্তর:
- 5
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে (5 + x) + 5(x + 5) = 0 হবে?

সমাধান:
(5 + x) + 5(x + 5) = 0
⇒ 5 + x + 5x + 25 = 0
⇒ 6x + 30 = 0
⇒ 6x = - 30
⇒ x = - (30/6)
∴ x = - 5
১,৫৩৯.
একটি সংখ্যার অর্ধেকের সাথে 7 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে 26 বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. 22
  2. 17
  3. 18
  4. 21
সঠিক উত্তর:
22
উত্তর
সঠিক উত্তর:
22
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/2
সংখ্যার দ্বিগুণ = 2x

প্রশ্নমতে,
x/2 + 7 = 2x - 26
বা, x + 14 = 4x - 52
বা, -3x = -66
∴ x = 22

১,৫৪০.
a ও b দুইটি ধনাত্মক সংখ্যা এবং ab/x = √b হলে x/√a = কত?
  1. ক) √a
  2. খ) √b
  3. গ) √(ab)
  4. ঘ) √(a/b)
সঠিক উত্তর:
গ) √(ab)
উত্তর
সঠিক উত্তর:
গ) √(ab)
ব্যাখ্যা
দেওয়া আছে,
ab/x = √b
∴ x = a√b
এখন,
x/√a
= a√b / √a
= √a √b
= √(ab)
১,৫৪১.
(x - 2) / (x - 1) = 2 - {1/(x - 1)} এর সমাধান সেট নির্ণয় করুন
  1. ক) {1}
  2. খ) {0}
  3. গ) {2}
  4. ঘ) ∅
সঠিক উত্তর:
ঘ) ∅
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ∅
ব্যাখ্যা
প্রশ্নঃ (x - 2) / (x - 1) = 2 - {1/(x - 1)} এর সমাধান সেট নির্ণয় করুন 

সমাধানঃ
(x - 2) / (x - 1) = 2 - {1/(x - 1)
⇒ {(x - 2) / (x - 1)} + {1/(x - 1)} = 2
⇒ (x - 2 +1) / (x - 1) = 2
⇒ (x - 1) / (x - 1) = 2
⇒ 1 = 2, যা সম্ভব নয়।

∴ প্রদত্ত সমীকরণের কোন সমাধান নেই।

∴ নির্ণেয় সমাধান সেট, S = ∅
১,৫৪২.
(2 + x) + 3 = 3(x + 2) হলে x এর মান কত?
  1. - 1/2
  2. 1/2
  3. 1/3
  4. 2/3
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + x) + 3 = 3(x + 2) হলে, x এর মান কত?

সমাধান:
(2 + x) + 3 = 3(x + 2)
বা, 2 + x + 3 = 3x + 6
বা, 3x + 6 = x  + 5
বা, 3x - x = 5 - 6
বা, 2x = - 1
∴ x = - 1/2
১,৫৪৩.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9।অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সংখ্যাটি কত?
  1. ক) 45
  2. খ) 72
  3. গ) 39
  4. ঘ) 98
সঠিক উত্তর:
খ) 72
উত্তর
সঠিক উত্তর:
খ) 72
ব্যাখ্যা

মনে করি, একক স্থানীয় অংক x
দশক স্থানীয় অংক 9 - x
∴ সংখ্যাটি = 10(9 - x) + x = 90 - 9x
অংক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে,
= 10x + 9 - x = 9x + 9
প্রশ্নমতে,
9x + 9 = 90 - 9x - 45
⇒ 18x = 36
⇒ x = 2
∴ নির্ণেয় সংখ্যা = 90 - 18 = 72

১,৫৪৪.
(x - 8) = (x - 8)/x হলে, x এর মান কত?
  1. 1
  2. 8
  3. 4
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 8) = (x - 8)/x হলে, x এর মান কত?

সমাধান:
(x - 8) = (x - 8)/x
⇒ x(x - 8) = x - 8
⇒ x(x - 8) - (x - 8) = 0
⇒ (x - 8) (x - 1) = 0

হয়, x - 8 = 0
⇒ x = 8

অথবা,
x - 1 = 0
⇒ x = 1
১,৫৪৫.
x3 - 1 এবং x2 - 1 এর গ. সা. গু 2 হলে, x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 1 এবং x2 - 1 এর গ. সা. গু 2 হলে, x এর মান কত?

সমাধান:
x3 - 1 = (x - 1) (x2 + x + 1)
x2 - 1 = (x + 1) (x - 1)

x3 - 1 এবং x2 - 1 এর গ. সা. গু x - 1

x - 1 = 2
⇒ x = 2 + 1
∴ x = 3
১,৫৪৬.
যদি 3x + 2y = 7 এবং 2x - y = 7 হয়, তাহলে x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 7/5
  4. 21/11
  5. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x + 2y = 7 এবং 2x - y = 7 হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
3x + 2y = 7 ..................(1)
2x - y = 7 ..................(2)

(2) নং কে 2 দ্বারা গুণ করে (1) এর সাথে যোগ করে পাই,
3x + 2y = 7
4x - 2y = 14
_______________
7x = 21
∴ x = 3
১,৫৪৭.
3x+2y = 15 সমীকরণটির সমাধান কতটি?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) একটিও না
  4. ঘ) অসীম
সঠিক উত্তর:
ঘ) অসীম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসীম
ব্যাখ্যা
সমীকরণ হতে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পেতে পারি। তাই সমীকরণটির অসংখ্য বা অসীম সমাধান আছে।
১,৫৪৮.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত?
  1. - 1
  2. 2
  3. 1
  4. - 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত? 

সমাধান: 
x2 - x - 6 = 0
বা, x2 - 3x + 2x - 6 = 0
বা, x(x - 3) + 2(x - 3) = 0
বা, (x - 3)(x + 2) = 0

হয় 
x - 3 = 0
x = 3

অথবা  x + 2 = 0
x = - 2

 মূলদ্বয়ের যোগফল = 3 + (- 2)
= 3 - 2 = 1
১,৫৪৯.
একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটিকে যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার ৬ গুণের সমান হয়। সংখ্যাটি কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটিকে যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার ৬ গুণের সমান হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x2 + x = 6(x + 1)
⇒ x2 + x = 6x + 6
⇒ x2 + x - 6x - 6 = 0
⇒ x2 - 5x - 6 = 0

এখন, গুণনীয়করণ করি:
x2 - 6x + x - 6 = 0
⇒ x(x - 6) + 1(x - 6) = 0
⇒ (x - 6)(x + 1) = 0

অতএব,
x - 6 = 0 ⇒ x = 6
অথবা, x + 1 = 0 ⇒ x = -1 (স্বাভাবিক সংখ্যা হতে পারে না)

∴ নির্ণেয় সংখ্যা = 6

১,৫৫০.
p এর মান কত হলে a2p + p - 3a2  এর মান 3 হবে?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে a2p + p - 3a2  এর মান 3 হবে? 

সমাধান: 
a2p + p - 3a2 = 3
⇒ p(a2 + 1) = 3a2 + 3
⇒ p(a2 + 1) = 3(a2 + 1)
⇒ p = 3
১,৫৫১.
(6x - y, 13) = (1, 3x + 2y) হলে, (x, y) নির্ণয় করুন। 
  1. (2, 4)
  2. (3, 1)
  3. (1, 5)
  4. (0, 6) 
সঠিক উত্তর:
(1, 5)
উত্তর
সঠিক উত্তর:
(1, 5)
ব্যাখ্যা

প্রশ্ন: (6x - y, 13) = (1, 3x + 2y) হলে, (x, y) নির্ণয় করুন। 

সমাধান: 
দেওয়া আছে, 
(6x - y, 13) = (1, 3x + 2y)
এখন, সমীকরণ তৈরি করে পাই, 
6x - y = 1
⇒ y = 6x - 1 ..........(1)
এবং 
3x + 2y = 13
⇒ 3x + 2(6x - 1) = 13 ; [y এর মান বসিয়ে পাই] 
⇒ 3x + 12x - 2 = 13
⇒ 15x - 2 = 13
⇒ 15x = 13 + 2
⇒ 15x = 15
∴ x = 1

(1) নং হতে পাই, 
⇒ y = 6(1) - 1
⇒ y = 6 - 1
∴ y = 5

সুতরাং, (x, y) = (1, 5) 

১,৫৫২.
যদি ‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ '×' অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হয়, তবে ৫-৫+৫÷৫×৫=?
  1. ক) ৪১
  2. খ) ৫০
  3. গ) ১৬
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
ঘ) ২১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১
ব্যাখ্যা
৫-৫+৫÷৫×৫
= ৫×৫-৫+৫÷৫
= ৫×৫-৫+১
= ২৫ - ৪
= ২১
১,৫৫৩.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৫৩
  2. ৬৩
  3. ৩৬
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/২) + ৬ = ২ক/৩
⇒ ৬ = ২ক/৩ - (ক/২)
⇒ (২ক/৩) - (ক/২) = ৬
⇒ (৪ক - ৩ক)/৬ = ৬
⇒ ক/৬ = ৬
∴ ক = ৩৬
১,৫৫৪.
m2 + n2 = 34, m - n = 2 হলে, (m/n) + (n/m) =?
  1. 34/19
  2. 31/15
  3. 24/15
  4. 34/15
সঠিক উত্তর:
34/15
উত্তর
সঠিক উত্তর:
34/15
ব্যাখ্যা
প্রশ্ন: m2 + n2 = 34, m - n = 2 হলে, (m/n) + (n/m) =? 

সমাধান: 
m2 + n2 = 34

m - n = 2
⇒ (m - n)2 = 22
⇒ m2 - 2mn + n2 = 4
⇒  34 - 2mn = 4
⇒  2mn = 34 - 4
⇒  2mn = 30
∴ mn = 15 

(m/n) + (n/m)
= (m2 + n2)/mn
= 34/15
১,৫৫৫.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12. অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা প্রদত্ত সংখ্যা হতে 18 কম হলে সংখ্যাটি কত?
  1. 64
  2. 75
  3. 86
  4. 53
সঠিক উত্তর:
75
উত্তর
সঠিক উত্তর:
75
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12. অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা প্রদত্ত সংখ্যা হতে 18 কম হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = x
দশক স্থানীয় অংক = 12 - x
∴ সংখ্যাটি = 10(12 - x) + x = 120 - 10x

অংক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে = 10x + 12 - x = 9x + 12

প্রশ্নমতে,
10x + 12 = 120 - 10x - 18
⇒ 20x = 90
⇒ x = 4.5

∴ নির্ণেয় সংখ্যা = 120 - (10 × 4.5) = 75
১,৫৫৬.
যদি (x + y, 2x - y) = (5 + y, 0) হয়, তবে x এবং y এর মান কত?
  1. (1, 3)
  2. (3, 6)
  3. (5, 10)
  4. (2, 4)
সঠিক উত্তর:
(5, 10)
উত্তর
সঠিক উত্তর:
(5, 10)
ব্যাখ্যা

দেওয়া আছে,
(x + y, 2x-y) = (5+y, 0)
ক্রমজোড়ের শর্তমতে,
x + y = 5+y ------- (1)
এবং 2x-y = 0 ------- (2)
সমীকরণ (1) হতে পাই,
x = 5
এখন x এর মান সমীকরণ (2) এ বসাই,
2×5 - y = 0,
বা, y = 10.
সুতরাং নির্ণেয় মান (x,y) = (5, 10)।

১,৫৫৭.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 5 ও - 2 হলে, সমীকরণটি -
  1. x2 + 3x + 5 = 0
  2. x2 - 3x - 10 = 0
  3. x2 - 2x + 5 = 0
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
x2 - 3x - 10 = 0
উত্তর
সঠিক উত্তর:
x2 - 3x - 10 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 5 ও - 2 হলে, সমীকরণটি -

সমাধান:
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 5 ও -2 হলে, সমীকরণটি নিম্নরুপ:
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0
⇒ x2 - (5 + (- 2))x + (5 × (-2)) = 0
⇒ x2 - 3x - 10 = 0
১,৫৫৮.
3m2 - 6m + 8 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?
  1. অবাস্তব ও অসমান 
  2. অবাস্তব ও সমান 
  3. বাস্তব ও অসমান 
  4. বাস্তব ও সমান 
সঠিক উত্তর:
অবাস্তব ও অসমান 
উত্তর
সঠিক উত্তর:
অবাস্তব ও অসমান 
ব্যাখ্যা

প্রশ্ন: 3m2 - 6m + 8 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
3m2 - 6m + 8 = 0

∴ নিশ্চায়ক = b2 - 4ac
= (- 6)2 - 4 × 3 × 8
= 36 - 96
= - 60 < 0
যেহেতু, b2 - 4ac < 0 হলে মূলদ্বয় অবাস্তব ও অসমান।

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
2. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
3. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।

১,৫৫৯.
একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের ৫০% বাংলা বিষয়ে পাশ করেছে। অন্য একটি ক্লাসের ১০০ জন ছাত্রের ৬০% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট ৫৫% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মোট ছাত্রসংখ্যা কত?
  1. ক) ৫০
  2. খ) ১০০
  3. গ) ১৫০
  4. ঘ) ২০০
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০
ব্যাখ্যা
প্রশ্নমতে, n/2+60 = 55%(n+100)
বা, .50n+60 = .55n+55
বা, 0.05n = 5
বা, n = 100 জন৷
সুতরাং ক্লাসের মোট ছাত্র সংখ্যা ১০০+১০০=২০০ জন৷
১,৫৬০.
3x - 2y = 8 এবং 2x + 5y = - 1 হলে, x = কত?
  1. 2
  2. - 1
  3. 3
  4. 8
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2y = 8 এবং 2x + 5y = - 1 হলে, x = কত? 

সমাধান: 
3x - 2y = 8
বা, - 2y = 8 - 3x 
বা, - 2y = - (3x - 8) 
বা, y = - (3x - 8)/- 2
∴ y = (3x - 8)/2 

এখন, 
2x + 5y = - 1 
বা, 2x + 5 {(3x - 8)/2}  = - 1 
বা, 4x + 15x - 40 = - 2 
বা, 19x = - 2 + 40 
বা, 19x = 38 
বা, x = 38/19 
∴ x = 2  ।
১,৫৬১.
একটি খামারে মুরগি ও গরু একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২২০টি। তা হলে কতটি মুরগি আছে?
  1. ৬০
  2. ৫০
  3. ৩০
  4. ৭০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খামারে মুরগি ও গরু একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২২০টি। তা হলে কতটি মুরগি আছে?

সমাধান:
ধরি,
মুরগি আছে = ক টি
∴ গরু আছে = (৮০ - ক) টি
প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২২০
⇒ ২ক + ৩২০ - ৪ক = ২২০
⇒ ৩২০ - ২ক = ২২০
⇒ - ২ক = ২২০ - ৩২০
⇒ - ২ক = -১০০
⇒ ২ক = ১০০
∴ ক = ৫০

সুতরাং, মুরগি আছে ৫০টি।

১,৫৬২.
যদি x/3 = (2x + 3)/7 হয়, তাহলে x এর মান কত?
  1. - 3
  2. 3
  3. 3/7
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x/3 = (2x + 3)/7 হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
x/3 = (2x + 3)/7
⇒ 7x = 6x + 9
⇒ 7x - 6x = 9
∴ x = 9
১,৫৬৩.
সমীকরণের সমাধান কত?
  1. 1/2
  2. 3/2
  3. 3/4
  4. 1/3
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা

প্রশ্ন: সমীকরণের সমাধান কত?

সমাধান:
 

১,৫৬৪.
যদি (x-y, 3) = (0, x+2y) হয় ,তবে x এবং y এর মান কত?
  1. ক) (1,1)
  2. খ) (-1,-1)
  3. গ) (1,3)
  4. ঘ) (-1,-3)
সঠিক উত্তর:
ক) (1,1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (1,1)
ব্যাখ্যা
সমাধান করেও করা যাবে। অথবা, x এবং y এর মান বসিয়ে দেখুন।
১,৫৬৫.
একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ১২০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার ২ গুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৫০ টাকা। মোট ভাড়া আদায় ৮০০০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. ৪০ জন
  2. ৬০ জন
  3. ৮০ জন
  4. ৯১ জন
সঠিক উত্তর:
৮০ জন
উত্তর
সঠিক উত্তর:
৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ১২০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার ২ গুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৫০ টাকা। মোট ভাড়া আদায় ৮০০০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = ক জন
∴ কেবিনের যাত্রী সংখ্যা = ১২০ - ক জন

ডেকের ভাড়া মাথাপিছু = ৫০ টাকা
∴ কেবিনের ভাড়া = ৫০ × ২ = ১০০ টাকা

প্রশ্নমতে,
৫০ক + ১০০(১২০ - ক) = ৮০০০
⇒ ৫০ক + ১২০০০ - ১০০ক = ৮০০০
⇒ - ৫০ক = ৮০০০ - ১২০০০
⇒ - ৫০ক = - ৪০০০
⇒ ৫০ক = ৪০০০
⇒ ক = ৪০০০/৫০
∴ ক = ৮০

সুতরাং, ডেকের যাত্রী সংখ্যা হলো ৮০ জন।

১,৫৬৬.
(x + 4) + 6 = 7(x + 5) হলে x এর মান কত?
  1. - 25/6 
  2. 23/6 
  3. - 33/6
  4. 32/3
সঠিক উত্তর:
- 25/6 
উত্তর
সঠিক উত্তর:
- 25/6 
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 4) + 6 = 7(x + 5) হলে x এর মান কত?

সমাধান:
⇒ (x + 4) + 6 = 7(x + 5)
⇒ x + 4 + 6 = 7x + 35
⇒ x + 10 = 7x + 35
⇒ x − 7x = 35 − 10
⇒  −6x = 25
∴ x = - 25/6 
১,৫৬৭.
যদি a ও b ধনাত্মক পূর্ণসংখ্যা এবং (a - b)/3.5 = 4/7 হয় তাহলে-
  1. ক) b > a
  2. খ) b < a
  3. গ) b ≥ a
  4. ঘ) b &let; a
সঠিক উত্তর:
খ) b < a
উত্তর
সঠিক উত্তর:
খ) b < a
ব্যাখ্যা

দেওয়া আছে, (a - b)/3.5 = 4/7
বা, a - b = (4 × 3.5)/7
বা, a - b = 2
বা, a = 2 + b
সুতরাং, b < a

১,৫৬৮.
4a + 3b = 15, 5a + 4b = 19 সমীকরণদ্বয়ের সমাধান কত?
  1. ক) (3,4)
  2. খ) (3,2)
  3. গ) (2,3)
  4. ঘ) (3,1)
সঠিক উত্তর:
ঘ) (3,1)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (3,1)
ব্যাখ্যা
4a + 3b = 15.......... (1)
5a + 4b = 19 ........... (2)

(1) × 4 -  (2) × 3 ⇒
16a + 12b - 15a -12b = 60 - 57 
 a = 3 

(1)নং এ a এর মান বসিয়ে পাই,
4 × 3 + 3b = 15
3b = 15 - 12 
3b = 3 
b =1 

নির্ণেয় সমাধান (x,y) = (3,1)
১,৫৬৯.
 
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ক) ০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান: 

১,৫৭০.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ ফুট পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত ফুট?
  1. ২১
  2. ২৪
  3. ২৭
  4. ৩০
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ ফুট পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
বাঁশটির দৈর্ঘ্য = ক ফুট

প্রশ্নমতে
(ক/২) + (ক/৩) + ৪ = ক
বা, ক - (ক/২) - (ক/৩) = ৪
বা, (৬ক - ৩ক - ২ক)/৬ = ৪
বা, ক/৬ = ৪
বা ক = ৬ × ৪
ক = ২৪ 
১,৫৭১.
(m/3) + 3 = (2m/15) + 6 সমীকরণে m-এর মান কত?
  1. 7
  2. - 8
  3. 12
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা

প্রশ্ন: (m/3) + 3 = (2m/15) + 6 সমীকরণে m-এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
(m/3) + 3 = (2m/15) + 6
⇒ (m/3) - (2m/15) = 6 - 3
⇒ (5m - 2m)/15 = 3
⇒ 3m/15 = 3
⇒ 3m = 45
⇒ m = 45/3
∴ m = 15

১,৫৭২.
 হলে x এর মান কত?
  1. ক) 9
  2. খ) 16
  3. গ) 21
  4. ঘ) 31
সঠিক উত্তর:
ঘ) 31
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 31
ব্যাখ্যা
প্রশ্ন:  হলে x এর মান কত?

সমাধান:
{(2x + 3)/5} + 2 = (x - 1)/2
বা, (2x + 3)/5 - (x - 1)/2 = - 2
বা, (4x + 6 - 5x + 5)/10 = - 2
বা, - x + 11 = - 20
বা, - x = - 20 - 11
∴ x = 31
১,৫৭৩.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
  1. ক) ২/৩
  2. খ) ৩/৪
  3. গ) ২/৫
  4. ঘ) ৫/৯
সঠিক উত্তর:
খ) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?

সমাধান: 
ধরি, ভগ্নাংশটির লব x এবং হর ৭ - x 

প্রশ্নমতে 
x  + ১ = ৭ - x 
x + x = ৭ - ১
২x = ৬
x  = ৩

ভগ্নাংশটি = ৩/৪
১,৫৭৪.
a + b = 11, a - b = 7 হলে ab এর মান কত?
  1. ক) 16
  2. খ) 17
  3. গ) 18
  4. ঘ) 19
সঠিক উত্তর:
গ) 18
উত্তর
সঠিক উত্তর:
গ) 18
ব্যাখ্যা
দেয়া আছে,
a + b = 11
a - b = 7

আমরা জানি,
4ab = (a + b)2  - (a - b)2
4ab = 112 - 72
4ab = 121 - 49 
4ab = 72
ab = 72/4 
ab = 18
১,৫৭৫.
নিচের কোনটি অভেদ এর বৈশিষ্ট্য নয়?
  1. ক) দুই পক্ষে দুটি বহুপদী থাকে।
  2. খ) চলকের অসংখ্য মানের জন্য সমতাটি সত্য।
  3. গ) চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হয়।
  4. ঘ) সকল বীজগণিতীয় অভেদই সমীকরণ।
সঠিক উত্তর:
গ) চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হয়।
উত্তর
সঠিক উত্তর:
গ) চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হয়।
ব্যাখ্যা


সূত্র: নবম-দশম শ্রেণী, সাধারণ গণিত।
১,৫৭৬.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 36 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 10 হলে সংখ্যাটি কত?
  1. 73
  2. 28
  3. 46
  4. 37
সঠিক উত্তর:
37
উত্তর
সঠিক উত্তর:
37
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 36 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 10 হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
একক স্থানীয় অংক = x
এবং দশক স্থানীয় অংক = (10 - x)
∴ সংখ্যাটি = {x + 10(10 - x)} = 100 - 9x

আবার,
অংকদ্বয়ের স্থান বিনিময়ের পর সংখ্যাটি = {10x + (10 - x)}
= 9x + 10

প্রশ্নমতে,
(9x + 10) - (100 - 9x) = 36
⇒ 9x + 10 - 100 + 9x = 36
⇒ 18x - 90 = 36
⇒ 18x = 36 + 90
⇒ 18x = 126
⇒ x = 126/18
⇒ x = 7

∴ নির্ণেয় সংখ্যাটি = 100 - (9 × 7)
= 100 - 63 = 37
১,৫৭৭.
(3x + 4y, 2) = (11, 4x - y) হলে, 2x  - y এর মান কত?
  1. 0
  2. 1
  3. 4
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: (3x + 4y, 2) = (11, 4x - y) হলে, 2x  - y এর মান কত?

সমাধান:
3x + 4y = 11..........(i)
4x - y = 2........(ii)

(ii) নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে (i) নং এর সাথে যোগ করে পাই,
3x + 4y + 16x - 4y = 11 + 8
19x = 19
x = 1

(ii) হতে পাই,
4 - y = 2
y = 2

∴ 2x  - y = 2 - 2 = 0
১,৫৭৮.
(2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y) এর মান কোনটি ?
  1. ক) (4, 5)
  2. খ) (5, 5)
  3. গ) (6, 4)
  4. ঘ) (6, 5)
সঠিক উত্তর:
খ) (5, 5)
উত্তর
সঠিক উত্তর:
খ) (5, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y) এর মান কোনটি ?

সমাধান:
(2x - 6, 5) = (4, 2y - 5)

এখানে 
2x - 6 = 4
2x = 6 + 4
2x = 10
x = 5

আবার 
2y - 5 = 5
2y = 5 + 5
2y = 10
y = 5

(x, y) = (5, 5)
১,৫৭৯.
3x3 - 4x2 + 6 = 0 সমীকরণে x এর সহগ কত?
  1. 0
  2. 3
  3. 4
  4. খ ও গ দুইটিই সঠিক
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 3x3 - 4x2 + 6 = 0 সমীকরণে x এর সহগ কত?

সমাধান:
3x3 - 4x2 + 6 = 0 সমীকরণে x এর কোন পদ নাই।
∴ x এর সহগ হবে 0.
১,৫৮০.
x + 2y = 4 এবং xy = 2 হলে x এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 4 এবং xy = 2 হলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
xy = 2
⇒ y = 2/x 

এখন,
x + 2y = 4
⇒ x + 2 × (2/x) = 4
⇒ x + (4/x) = 4
⇒ (x2 + 4)/x = 4
⇒ x2 + 4 = 4x
⇒ x2 - 4x + 4 = 0
⇒ x2 - 2.x.2 + (2)2 = 0
⇒ (x - 2)2 = 0
⇒ x - 2 = 0 [ বর্গমূল করে] 
⇒ x = 2
১,৫৮১.
(3a - 2b, 3) = (4, 2a - b) হলে, a + 2b  = ?
  1. 5
  2. 6
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: (3a - 2b, 3) = (4, 2a - b) হলে, a + 2b  = ?

সমাধান: 
এখানে,
3a - 2b = 4 ............(i)
2a - b = 3 ...........(ii)

(ii) নং সমীকরণকে ২ দ্বারা গুণ করে (i) নং হতে বিয়োগ করে পাই।
3a - 2b - 4a + 2b = 4 - 6
- a = - 2
a = 2

(ii) নং সমীকরণ হতে পাই,
4 - b = 3
b = 1

∴a + 2b = 2 + 2 = 4
১,৫৮২.
একটি ফলের দোকানে মোট ফলের ২/৫ অংশ আম এবং ১/৩ অংশ কমলা। আমের সংখ্যা কমলার সংখ্যার থেকে ৩০টি বেশি। দোকানে মোট কতটি ফল আছে?
  1. ২২০টি
  2. ৩৫০টি
  3. ৪০০টি
  4. ৪৫০টি
সঠিক উত্তর:
৪৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৪৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের দোকানে মোট ফলের ২/৫ অংশ আম এবং ১/৩ অংশ কমলা। আমের সংখ্যা কমলার সংখ্যার থেকে ৩০টি বেশি। দোকানে মোট কতটি ফল আছে?

সমাধান:
ধরি, দোকানে মোট ফলের সংখ্যা = ক
∴ আমের সংখ্যা = ২ক/৫
∴ কমলার সংখ্যা = ক/৩

প্রশ্নমতে,
⇒ (২ক/৫) - (ক/৩) = ৩০
⇒ (৬ক - ৫ক)/১৫ = ৩০
⇒ ক = ৩০ × ১৫
∴ ক = ৪৫০

∴ দোকানে মোট ফলের সংখ্যা = ৪৫০টি।
১,৫৮৩.
a = 2c, a/b = c/d এবং d = 3 হলে b = কত?
  1. 2
  2. 3
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2c, a/b = c/d এবং d = 3 হলে b = কত?

সমাধান:
দেওয়া আছে, 
a/b = c/d
⇒ 2c/b = c/3 [a = 2c এবং d = 3 বসিয়ে] 
⇒ bc = 6c 
⇒ b = 6c/c 
∴ b = 6
১,৫৮৪.
যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত?
  1. 18
  2. - 18
  3. 27
  4. - 27
সঠিক উত্তর:
- 27
উত্তর
সঠিক উত্তর:
- 27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x = - 3

এখন,
- 3x2
= - 3 × (- 3)2
= - 3 × 9
= - 27
১,৫৮৫.
দুটি সংখ্যার পার্থক্য 16। যদি ছোট সংখ্যার তিনভাগের একভাগ বড় সংখ্যার সাত ভাগের একভাগের চেয়ে 4 বেশি হয়, বড় সংখ্যাটি কত?
  1. ক) 39
  2. খ) 41
  3. গ) 49
  4. ঘ) 43
সঠিক উত্তর:
গ) 49
উত্তর
সঠিক উত্তর:
গ) 49
ব্যাখ্যা
ধরি,
ছোট সংখ্যাটি x
বড় সংখ্যাটি x + 16 

প্রশ্নমতে, 
(x/3)  - {(x + 16)/ 7} = 4
{7x - 3(x + 16)}/21 = 4
7x - 3x - 48 = 84 
4x = 84 + 48 
4x = 132
x = 132/4 
x = 33
বড় সংখ্যাটি = 33 +16 
                   = 49 
১,৫৮৬.
2x + y = 7 এবং 3x + y = 10 হলে, x ও y এর মান কত?
  1. 3, 1
  2. 1, 3
  3. 3, 2
  4. 2, 1
সঠিক উত্তর:
3, 1
উত্তর
সঠিক উত্তর:
3, 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + y = 7 এবং 3x + y = 10 হলে, x ও y এর মান কত?

সমাধান: 
2x + y = 7............(i)
3x + y = 10.........(ii)

(ii) - (i) করে পাই,
3x + y - 2x - y = 10 - 7
x = 3

(i) নং হতে পাই,
6 + y = 7
or, y = 7 - 6
∴ y = 1
১,৫৮৭.
abc = 120 হলে a এর মান কোনটি হতে পারে না?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
a এর মান কখনো শূন্য হতে পারে না। কারণ, শূন্য দ্বারা কোনো রাশিকে গুণ করলে সে রাশির গুণফল শূন্য হয়।
১,৫৮৮.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লব উভয় থেকে ৫ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ৩/৫ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) ৪/৭
  2. খ) ৭/১০
  3. গ) ১০/১৩
  4. ঘ) ১৩/১৬
সঠিক উত্তর:
খ) ৭/১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭/১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লব উভয় থেকে ৫ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ৩/৫ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি,
লব = x
হর = x + ৩
∴ ভগ্নাংশটি = x/(x + ৩) 

প্রশ্নমতে,
(x - ৫)/( x + ৩ - ৫) + ৩/৫ = ১ 
⇒ (x - ৫)/(x - ২) = ১ - ৩/৫ 
⇒ (x - ৫)/(x - ২) = ২/৫
⇒ ৫x - ২৫ = ২x - ৪
⇒ ৩x = ২১
∴ x = ৭

∴ ভগ্নাংশটি = x/(x + ৩) = ৭/১০
১,৫৮৯.
আলিফ ২৪০ টাকায় কতকগুলো কলম কিনলো । সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা

ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম = 240/(x + 1) টাকা

প্রশ্নমতে,
240/x - 240/(x+1) = 1
⇒ (240x + 240 - 240x)/x(x+1) = 1
⇒ x² + x = 240
⇒ x² + 16x - 15x - 240 = 0
⇒ x(x + 16) - 15(x + 16) = 0
⇒ (x - 15)(x + 16) = 0
হয়, x - 15 = 0 অথবা, x + 16 = 0
∴ x = 15 অথবা ∴ x = -16 (যা অগ্রহণযোগ্য)
∴ সে 15টি কলম কিনেছিলো।

১,৫৯০.
26 টি প্রশ্নের এক পরীক্ষায় একটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর এবং একটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয়। যদি সব প্রশ্নের উত্তর দেয়া হয় এবং স্কোর যদি শুন্য হয় তবে সে প্রশ্নের কয়টি সঠিক উত্তর দিয়েছিল?
  1. ক) 16
  2. খ) 14
  3. গ) 10
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 10
উত্তর
সঠিক উত্তর:
গ) 10
ব্যাখ্যা
ধরি,
সঠিক উত্তর দিয়েছিলো x টাকা 
ভুল উত্তর দিয়েছিলো 26 - x টাকা

প্রশ্নমতে,
8x - 5(26 - x) = 0
8x - 130 + 5x = 0
13x - 130 = 0
13x = 130
x = 130/13
x = 10
১,৫৯১.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া 1680 টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
  1. ক) 4
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 18
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
ধরি, কেবিনের যাত্রী সংখ্যা x জন
প্রশ্নমতে, 30(47 - x) + 60x = 1680
বা, 1410 - 30x + 60x = 1680
বা, 30x = 270
বা, x = 9
১,৫৯২.
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2 এবং সমষ্টি 16 ভগ্নাংশটি কত?
  1. ক) 7/9
  2. খ) 9/7
  3. গ) 1/4
  4. ঘ) 3/7
সঠিক উত্তর:
খ) 9/7
উত্তর
সঠিক উত্তর:
খ) 9/7
ব্যাখ্যা

ধরি,
লব = x এবং হর = y
∴ x + y = 16
x - y = 2
উপরের সমীকরণ দুইটি সমাধান করে পাই,
x = 9 এবং y = 7
∴ ভগ্নাংশটি = 9/7
আগের বছরের প্রশ্ন। এভাবেই পরীক্ষায় এসেছিল।
এখানে, প্রশ্নটাতে যেভাবে লব ও হরের সিকুয়েন্স দেয়া আছে সেভাবেই ধরতে হবে।

১,৫৯৩.
√(x + 5) = √x + √3 হলে x = ?
  1. 1/2
  2. 3
  3. 1/3
  4. 0
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: √(x + 5) = √x + √3 হলে x = ?

সমাধান:
√(x + 5) = √x + √3
⇒ x + 5 = x + 3 + 2√(3x) [উভয় পাশে বর্গ করে]
⇒ 2√(3x) = 2
⇒ √(3x) = 1
⇒ 3x = 1 [পুনরায় উভয় পাশে বর্গ করে]
∴ x = 1/3
১,৫৯৪.
কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। আর লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/3 হয়। ভগ্নাংশটি কত? 
  1. ক) 13/17
  2. খ) 15/29
  3. গ) 15/26
  4. ঘ) 13/19
সঠিক উত্তর:
গ) 15/26
উত্তর
সঠিক উত্তর:
গ) 15/26
ব্যাখ্যা
মনেকরি ,
ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = y
ভগ্নাংশটি = x/y

১ম শর্তমতে,
(x - 1)/(y + 2) = 1/2 
2x - 2 = y + 2 
2x - y = 2 +2 
2x - y = 4 .......... (1)

২য় শর্তমতে,
(x -7)/(y - 2) = 1/3 
3x - 21 = y - 2
3x - y = 21 -2 
3x - y = 19 .......... (2)

(2) - (1) ⇒
3x - y - 2x + y = 19 - 4 
x = 15 

(1) নং এ x এর মান বসিয়ে পাই,
2×15  - y = 4 
30 -y =4 
- y = 4 -30 
- y = -26 
y = 26 

 ভগ্নাংশটি = 15/26

১,৫৯৫.
5x2 + 2x - 3 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. অবাস্তব
  2. বাস্তব ও সমান
  3. অমূলদ
  4. বাস্তব ও অসমান
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: 5x2 + 2x - 3 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
এখানে,
a = x2 এর সহগ = 5
b = x এর সহগ = 2
c =  ধ্রুবক = -3

নিশ্চায়ক = b2 - 4ac
 = (2)2 - 4 × 5 × (- 3)
= 4 + 60
= 64 > 0

নিশ্চায়ক ধনাত্মক হলে, মূল দুইটি বাস্তব ও অসমান হবে।
∴ মূলদ্বয় বাস্তব ও অসমান। 

১,৫৯৬.
3a - 2b = 8 এবং 2a + 5b = - 1 হয়, তাহলে a = কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 3a - 2b = 8 এবং 2a + 5b = - 1 হয়, তাহলে a = কত?

সমাধান:
3a - 2b = 8 ............. (1)
2a + 5b = - 1 .............. (2)

(1) নং × 5 + (২) নং × 2 ⇒
15a - 10b + 4a + 10b = 40 - 2
⇒ 19a = 38
⇒ a = 38/19
∴ a = 2 
১,৫৯৭.
a -এর মান কত হলে, 9 - 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে?
  1. 4
  2. 6
  3. - 6
  4. 8
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: a -এর মান কত হলে, 9 - 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ বলে এর মূলদ্বয়ের মান সমান এবং নিশ্চায়কের মান শূন্য (০) 
∴ √{(-12)2 - 4.a.9} = 0 
বা, √(144 - 36a) = 0 
বা, 144 - 36a = 0   [উভয় পক্ষকে বর্গমূল করে]
বা, 36a = 144
বা, a = 144/36
∴ a = 4
১,৫৯৮.
6x - y = 1 এবং - 6x + 5y = 7 সমীকরণে (x, y) এর মান কত?
  1. ক) (- 2, 1/2)
  2. খ) (2, 2)
  3. গ) (- 1/2, 2)
  4. ঘ) (1/2, 2)
সঠিক উত্তর:
ঘ) (1/2, 2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (1/2, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 6x - y = 1 এবং - 6x + 5y = 7 সমীকরণে (x, y) এর মান কত?

সমাধান:
6x - y = 1 ..................... (1)
- 6x + 5y = 7 ................ (2)

(1) + (2) হতে পাই,
6x - y = 1
- 6x + 5y = 7
                            
4y = 8
∴ y = 2

y এর মান (1) নং এ বসিয়ে পাই,
6x - 2 = 1
⇒ 6x = 3
⇒ x = 3/6
∴ x = 1/2

∴ নির্ণেয় সমাধান (x, y) = (1/2, 2)
১,৫৯৯.
কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 8 এবং বিয়োগফল 2 হলে ভগ্নাংশটি = কত?
  1. 2/7
  2. 1/6
  3. 2/3
  4. 3/5
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 8 এবং বিয়োগফল 2 হলে ভগ্নাংশটি = কত? 

সমাধান: 
ধরি,
প্রকৃত ভগ্নাংশটির লব = x
প্রকৃত ভগ্নাংশটির হর = y
∴ ভগ্নাংশটি = x/y

প্রশ্নমতে,
x + y = 8...........(1)
y - x = 2 ..........(2)

(1) + (2) নং হতে পাই,
2y = 10
∴ y = 5

y এর মান (1) বসিয়ে পাই,
x + 5 = 8
⇒ x = 8 - 5 
∴ x = 3

∴ ভগ্নাংশটি = x/y = 3/5
১,৬০০.
নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে?
  1. b2 - 4ac < 0
  2. b2 - 4ac > 0
  3. b2 - 4ac = 0
  4. b2 - 4ac একটি পূর্ণবর্গ হলে
সঠিক উত্তর:
b2 - 4ac < 0
উত্তর
সঠিক উত্তর:
b2 - 4ac < 0
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে?

সমাধান: 
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।