বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা / ৫৮ · ৪০১৫০০ / ৫,৭৫৮

৪০১.
কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ৫০ টাকা
  2. ৪৫ টাকা
  3. ৬০ টাকা
  4. ৭০ টাকা
সঠিক উত্তর:
৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? 
 
সমাধান: 
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা 
আবার, 
৪০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৪০) টাকা 
= ১৪০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ × ৪০)/৮০ টাকা 
= ৭০ টাকা 
 
∴ ৭০ টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে।
৪০২.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
  1. ক) ৬৫৭
  2. খ) ৬৯২
  3. গ) ২৭৩
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
গ) ২৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৭ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৭ /১০০ টাকা 
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৭ × ৬৫০ × ৬)/১০০ টাকা 
= ২৭৩ টাকা 
 
৪০৩.
রউফ সাহেব ১২০০০ টাকার ৩০% খাজনা প্রদান করবেন। তিনি ১২টি সমান কিস্তির মাধ্যমে উক্ত খাজনা পরিশোধ করতে চাইলে প্রতি কিস্তির পরিমাণ কত টাকা হবে?
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রউফ সাহেব ১২০০০ টাকার ৩০% খাজনা প্রদান করবেন। তিনি ১২টি সমান কিস্তির মাধ্যমে উক্ত খাজনা পরিশোধ করতে চাইলে প্রতি কিস্তির পরিমাণ কত টাকা হবে?

সমাধান:
মোট খাজনার পরিমাণ = ১২০০০ এর ৩০%
= ১২০০০ × (৩০/১০০)
= ৩৬০০ টাকা

১২টি কিস্তিতে পরিশোধ করবেন = ৩৬০০ টাকা
∴ ১ টি কিস্তিতে পরিশোধ করবেন = ৩৬০০/১২ টাকা
= ৩০০ টাকা
৪০৪.
জনাব রহিম একটি সঞ্চয় স্কিমে ১৫,০০০ টাকা বিনিয়োগ করলেন। ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে মুনাফা প্রদানের নিশ্চয়তা দিল। ২ বছর পর তিনি দেখলেন যে, মুনাফা যদি সরল হারের বদলে চক্রবৃদ্ধি হারে হিসাব করা হতো, তবে তিনি কিছু টাকা বেশি পেতেন। মুনাফার সেই পার্থক্যের পরিমাণ কত?
  1. ৮৪ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৫০ টাকা
  4. ২০০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: জনাব রহিম একটি সঞ্চয় স্কিমে ১৫,০০০ টাকা বিনিয়োগ করলেন। ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে মুনাফা প্রদানের নিশ্চয়তা দিল। ২ বছর পর তিনি দেখলেন যে, মুনাফা যদি সরল হারের বদলে চক্রবৃদ্ধি হারে হিসাব করা হতো, তবে তিনি কিছু টাকা বেশি পেতেন। মুনাফার সেই পার্থক্যের পরিমাণ কত?

সমাধান:
মূলধন, P = ১৫,০০০ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর

সরল মুনাফার ক্ষেত্রে,
SI = (P × r × n)/১০০
= (১৫,০০০ × ১০ × ২)/১০০
= ৩,০০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূলধন, C = P(১ + r/১০০)n
= ১৫,০০০ × (১ + ১০/১০০)
= ১৫,০০০ × (১১০/১০০)
= ১৫,০০০ × (১১/১০) × (১১/১০)
= ১৫০ × ১২১
= ১৮,১৫০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P = ১৮,১৫০ - ১৫,০০০ = ৩,১৫০ টাকা

∴ মুনাফার পার্থক্য = ৩,১৫০ - ৩,০০০ = ১৫০ টাকা

৪০৫.
৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ কত?
  1. ৪৫
  2. ৫৪
  3. ৬০
  4. ২৪
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ কত?

সমাধান:
দেওয়া আছে,
P = ১০০০, 
R = ৬%, 
T = ৯ মাস = ৯/১২ বছর = ০.৭৫

সরল সুদ সূত্র:
SI = (P × R × T)/১০০
= (১০০০ × ৬ × ০.৭৫)/১০০
= ৪৫০০/১০০
= ৪৫

∴ ৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ ৪৫ টাকা।

৪০৬.
কোন বস্তুর ক্রয়মূল্য ৫২৫ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?
  1. ১৬৮ টাকা
  2. ৫৪৩ টাকা
  3. ৫৮৮ টাকা
  4. ৫৭৯ টাকা
সঠিক উত্তর:
৫৮৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বস্তুর ক্রয়মূল্য ৫২৫ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?

সমাধান: 
১২% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১২) = ১১২ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১২/১০০ টাকা 
ক্রয়মূল্য ৫২৫ টাকা হলে বিক্রয়মূল্য = (১১২ × ৫২৫)/১০০ টাকা
= ৫৮৮ টাকা
৪০৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মি. ও প্রস্থ 25 মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে শতকরা কত হ্রাস বৃদ্ধি পায়?
  1. 12%
  2. 15%
  3. 10%
  4. 8%
সঠিক উত্তর:
12%
উত্তর
সঠিক উত্তর:
12%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মি. ও প্রস্থ 25 মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে শতকরা কত হ্রাস বৃদ্ধি পায়?

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার 
আয়তক্ষেত্রের প্রস্থ 25 মিটার। 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল= 36 × 25 = 900 বর্গমিটার। 

দৈর্ঘ্য 20% হ্রাসে,
নতুন দৈর্ঘ্য = 36 - 36 × 20/100
= 36 - 7.2
= 28.8

প্রস্থ 10% বৃদ্ধি পেলে
নতুন প্রস্থ= 25 + (25 × 10)/100
= 25 + 2.5
= 27.5

নতুন ক্ষেত্রফল = 28.8 × 27.5 = 792 বর্গমিটার। 

ক্ষেত্রফল কমে যায় = 900 - 792 = 108 বর্গমিটার। 

অতএব, শতকরা হ্রাস পায় = {(108 × 100)/900}%
=12%
৪০৮.
১.৯ এর কত শতাংশ হবে ১.১৪?
  1. ক) ৪০%
  2. খ) ৬০%
  3. গ) ৭০%
  4. ঘ) ৮০%
সঠিক উত্তর:
খ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০%
ব্যাখ্যা
এখানে,
১.৯ এর ক% = ১.১৪ 
১.৯ এর ক/১০০ = ১.১৪ 
১.৯ক/১০০ = ১.১৪
ক = (১.১৪× ১০০)/১.৯ 
ক = ৬০%
৪০৯.
একটি বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 
  1. ক) ১০৩ টাকা 
  2. খ) ১৩৩ টাকা 
  3. গ) ১৫৩ টাকা 
  4. ঘ) ১৬৩ টাকা 
সঠিক উত্তর:
গ) ১৫৩ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৩ টাকা 
ব্যাখ্যা
১৫% কমিশনে 
প্রকৃত বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ - ১৫) টাকা = ৮৫ টাকা 

প্রকৃত বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য ৮৫ টাকা 
প্রকৃত বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ৮৫/১০০ টাকা
প্রকৃত বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য ৮৫ × ১৮০/১০০ টাকা  
                                                                  = ১৫৩ টাকা
৪১০.
একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. 400 টাকা
  2. 500 টাকা
  3. 450 টাকা
  4. 540 টাকা
সঠিক উত্তর:
450 টাকা
উত্তর
সঠিক উত্তর:
450 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনে করি,
x = 10
সুতরাং 10% ক্ষতিতে বিক্রয়মূল্য = (100-10) = 90 টাকা
এবং 3 x 10 = 30% লাভে বিক্রয় মুল্য = (100+30)= 130 টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = (130 - 90) = 40

বিক্রয়মূল্যের পার্থক্য 40 টাকা হলে ক্রয় মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/40 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য 18 x 10 টাকা হলে ক্রয় মূল্য = (100 x 180)/40
= 450 টাকা
৪১১.
একজন বিক্রেতা ১৫টি লেবু যে দামে ক্রয় করে, ১২টি লেবু সেই দামে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% ক্ষতি
  2. ১২% লাভ
  3. ১৫% ক্ষতি
  4. ২৫% লাভ
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বিক্রেতা ১৫টি লেবু যে দামে ক্রয় করে, ১২টি লেবু সেই দামে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
ধরি, ১৫টি লেবুর ক্রয়মূল্য = ক টাকা।
∴ ১টি লেবুর ক্রয়মূল্য = ক/১৫ টাকা

আবার, ১২টি লেবুর বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লেবুর বিক্রয়মূল্য = ক/১২ টাকা

∴ প্রতি লেবুতে লাভ = (ক/১২) - (ক/১৫)

= (৫ক/৬০) - (৪ক/৬০)
= ক/৬০ টাকা

ক/১৫ টাকায় লাভ হয় = ক/৬০ টাকা
∴ ১ টাকায় লাভ = (ক/৬০) × (১৫/ক) = ১/৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ = (১/৪) × ১০০ = ২৫ টাকা

সুতরাং, শতকরা লাভ = ২৫%

৪১২.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৪ : ৭ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫% লাভ 
  2. ৫০% ক্ষতি
  3. ৭৫% লাভ 
  4. ১০০% ক্ষতি
সঠিক উত্তর:
৭৫% লাভ 
উত্তর
সঠিক উত্তর:
৭৫% লাভ 
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৪ : ৭ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
এখানে ক্রয়মূল্য ৪ টাকা হলে বিরকয়মূল্য ৭টাকা।
∴ লাভ = (৭ - ৪) টাকা 
= ৩ টাকা 

∴ শতকরা লাভ হবে = (লাভ × ১০০)/ক্রয়মূল্য
= (৩ × ১০০)/৪
= ৩ × ২৫
= ৭৫ টাকা

∴ শতকরা ৭৫ টাকা লাভ হবে।

৪১৩.
সুদের হার ৯% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৮০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
  1. ৪০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৯০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৯% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৮০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?

সমাধান: 
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (৯ - ৫)%
= ৪%
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ৪) টাকা 
= ২০ টাকা

এখন,
২০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/২০ টাকা
∴ ৮০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা

∴ মূলধন = ৪০০ টাকা।
৪১৪.
একটি সাইকেল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬৩০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত?
  1. ৪৫০০ টাকা
  2. ৪০৫০ টাকা
  3. ৩৮২০ টাকা
  4. ৩৫০০ টাকা
সঠিক উত্তর:
৩৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬৩০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
সাইকেলটির ক্রয়মূল্য ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ৮) = ৯২ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ১০) = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = (১১০ - ৯২) = ১৮ টাকা

বিক্রয়মূল্য ১৮ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৮ টাকা
∴ বিক্রয়মূল্য ৬৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৬৩০)/১৮ টাকা
= ৩৫০০ টাকা
৪১৫.
বার্ষিক ৮% সুদে, ৪৫০ টাকা কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% সুদে, ৪৫০ টাকা কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= ৫৫৮ - ৪৫০
= ১০৮ টাকা

আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১০৮ × ১০০)/(৪৫০ × ৮)
= ১০৮০০/৩৬০০
= ৩ বছর
৪১৬.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। সুদের শতকরা হার কত?
  1. ৬%
  2. 8%
  3. ৫%
  4. ৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। সুদের শতকরা হার কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৪৬০ টাকা

 ২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৩ বছরের সুদ = (৪০ × ৩)/২ টাকা
= ৬০ টাকা

সময়, n = ৩ বছর
∴ আসল, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pr
বা, r = (৬০ × ১০০)/(৪০০ × ৩)
∴ r = ৫%
৪১৭.
শতকরা কত হার লাভে সুদ-আসল ১০ বছরে আসলের দ্বিগুণ হবে?
  1. ক) ১০%
  2. খ) ২০%
  3. গ) ৩০%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
ক) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০%
ব্যাখ্যা

প্রশ্নমতে,
2P = (I + P)
বা, 2P = (Pnr + P)
বা, 2P = P(nr + 1)
বা, 2 = (10 × r + 1)
বা, 2 - 1 = 10 × r
বা, r = 1/10 = 10%

৪১৮.
৬০ জন শিক্ষার্থীর মাঝে ৪২ জন উপস্থিত আছে। শতকরা কতজন অনুপস্থিত রয়েছে?
  1. ক) ২৫ জন
  2. খ) ১৮ জন
  3. গ) ৩০ জন
  4. ঘ) ২৮ জন
সঠিক উত্তর:
গ) ৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন শিক্ষার্থীর মাঝে ৪২ জন উপস্থিত আছে। শতকরা কতজন অনুপস্থিত রয়েছে?

সমাধান: 
অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা (৬০ - ৪২) জন
= ১৮ জন 

৬০ জনে অনুপস্থিত রয়েছে ১৮ জন
∴ ১০০ জনে অনুপস্থিত রয়েছে (১৮ × ১০০)/৬০ জন
= ৩০ জন

∴ শতকরা ৩০ জন অনুপস্থিত রয়েছে
৪১৯.
বার্ষিক ৪.৫ % সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৪৫৮ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৭২৫ টাকা
সঠিক উত্তর:
গ) ৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ X ৪) টাকা =১৮ টাকা
তাহলে সুদাসল = (১০০ +১৮ টাকা) = ১১৮ টাকা
সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল (১০০/১১৮) X ৮২৬ টাকা
= ৭০০ টাকা।

৪২০.
গমের মূল্য ১০% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। এক কুইন্টাল গমের বর্তমান মূল্য কত?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৫৫০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: গমের মূল্য ১০% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। এক কুইন্টাল গমের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৯০ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৯০/১০০ টাকা
∴ পূর্বমূল্য ৫০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৯০ × ৫০০০)/১০০ টাকা
= ৪৫০০ টাকা

∴ ১ কুইন্টাল গমের বর্তমান মূল্য = ৫০০০ - ৪৫০০ = ৫০০ টাকা
৪২১.
যদি ১২ সদস্য বিশিষ্ট কোনো কমিটির মধ্যে ৯ জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কতজন পুরুষ?
  1. ১৯%
  2. ২০%
  3. ২৫%
  4. ৪০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১২ সদস্য বিশিষ্ট কোনো কমিটির মধ্যে ৯ জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কতজন পুরুষ?

সমাধান:
১২ সদস্য বিশিষ্ট কোন কমিটির মধ্যেমহিলা ৯ জন 
পুরুষ = ১২ - ৯ = ৩ জন

পুরুষের সংখ্যা শতকরা = (৩/১২) × ১০০ = ২৫%
৪২২.
২০০ টাকায় এক কুড়ি ডিম কিনে, ২০০ টাকায় দেড় ডজন করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১১.১১%
  2. খ) ২২.২২%
  3. গ) ৩২.৩২%
  4. ঘ) ৪৩.৩৪%
সঠিক উত্তর:
ক) ১১.১১%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১.১১%
ব্যাখ্যা

এখানে ১ কুড়ি = ২০টি এবং দেড় ডজন = ১৮ টি।
অর্থাৎ, ১৮ টির দামে লাভ হয় ২ টি ।
শতকরা লাভ হবে = (২/১৮)×১০০ = ১১.১১%

৪২৩.
১৫টি বই-এর ক্রয়মূল্য ১০টি বই-এর বিক্রয়মূল্যের সমান। লাভের হার কত?
  1. ৩০%
  2. ৪০%
  3. ৫০%
  4. ৬০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি বই-এর ক্রয়মূল্য ১০টি বই-এর বিক্রয়মূল্যের সমান। লাভের হার কত?

সমাধান:
ধরি,
১৫টি বই-এর ক্রয়মূল্য = ১০টি বই-এর বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি বই-এর ক্রয়মূল্য = ক/১৫ টাকা
∴ ১টি বই-এর বিক্রয়মূল্য = ক/১০ টাকা
∴ লাভ = (ক/১০) - (ক/১৫) = ক/৩০ টাকা

∴ লাভের হার = {(ক/৩০) × ১০০}/(ক/১৫)
= (১০০ক/৩০) × (১৫/ক)
= ৫০%
৪২৪.
১৫৩ কোন সংখ্যার ১২.৭৫% এর সমান?
  1. ১০০০
  2. ১২০০
  3. ১৪০০
  4. ৯০০
সঠিক উত্তর:
১২০০
উত্তর
সঠিক উত্তর:
১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫৩ কোন সংখ্যার ১২.৭৫% এর সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১২.৭৫% = ১৫৩
⇒ ক × ১২.৭৫ × (১/১০০) = ১৫৩
⇒ ক × (১২৭৫/১০০) × (১/১০০) = ১৫৩
⇒ ক = (১৫৩ × ১০০ × ১০০)/১২৭৫
= ১২০০
৪২৫.
একটি পণ্যের মূল্য প্রথমে ১০% বৃদ্ধি পায় এবং পরে ১০% হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাসের হার কত?
  1. ১% হ্রাস
  2. ০.৯% হ্রাস
  3. ১% বৃদ্ধি
  4. হ্রাস বা বৃদ্ধি ঘটেনি
সঠিক উত্তর:
১% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
১% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য প্রথমে ১০% বৃদ্ধি পায় এবং পরে ১০% হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাসের হার কত?

সমাধান:
ধরি, পণ্যের মূল্য = ১০০ টাকা
১০% বৃদ্ধিতে, পণ্যের মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

১০% হ্রাসে,
১০০ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ১০০ - ১০ = ৯০ টাকা
∴ ১ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ৯০/১০০ টাকা
∴ ১১০ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = (৯০/১০০) × ১১০ টাকা
= ৯৯ টাকা

∴ হ্রাস পেয়েছে = ১০০ - ৯৯ = ১%
৪২৬.
সালমান সাহেবের বেতন ৩৫% বেড়ে যাওয়া পর তিনি ৬৭,৫০০ টাকা বেতন পান। তার পূর্বের বেতন কত ছিল?
  1. ৪৫,০০০ টাকা
  2. ৫০,০০০ টাকা
  3. ৬০,০০০ টাকা
  4. ৪৭,৫০০ টাকা
সঠিক উত্তর:
৫০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সালমান সাহেবের বেতন ৩৫% বেড়ে যাওয়া পর তিনি ৬৭,৫০০ টাকা বেতন পান। তার পূর্বের বেতন কত ছিল?

সমাধান: 
মনেকরি ,
সালমান সাহেবের বেতন = ১০০ টাকা
৩৫% বেতন বৃদ্ধির পর তাঁর বেতন = (১০০ + ৩৫) টাকা
= ১৩৫ টাকা

নতুন বেতন ১৩৫ টাকা হলে, পূর্বের বেতন ছিল = ১০০ টাকা
নতুন বেতন ১ টাকা হলে, পূর্বের বেতন ছিল = ১০০/১৩৫ টাকা
নতুন বেতন ৬৭,৫০০ টাকা হলে, পূর্বের বেতন ছিল = (৬৭,৫০০ × ১০০)/১৩৫ টাকা
= ৫০,০০০ টাকা
৪২৭.
৭২ টাকায় ৮ টি কলম বিক্রয় করায় ২৫% ক্ষতি হলো। প্রতি ডজন কলমের ক্রয়মূল্য কত ছিলো?
  1. ১৪০ টাকা
  2. ১৪৪ টাকা
  3. ১৫০ টাকা
  4. ১৫৪ টাকা
সঠিক উত্তর:
১৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ টাকায় ৮ টি কলম বিক্রয় করায় ২৫% ক্ষতি হলো। প্রতি ডজন কলমের ক্রয়মূল্য কত ছিলো?

সমাধান:
২৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ২৫) = ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য    ১০০/৭৫ টাকা
বিক্রয়মূল্য ৭২ টাকা হলে ক্রয়মূল্য = (১০০/৭৫) × ৭২ টাকা
= ৯৬ টাকা

৮ টি কলমের ক্রয়মূল্য ৯৬ টাকা
১ টি কলমের ক্রয়মূল্য   ৯৬/৮ টাকা
১২ টি কলমের ক্রয়মূল্য  (৯৬/৮) × ১২ টাকা
= ১৪৪ টাকা

৪২৮.
৮% সরল মুনাফায় ৯ মাসে ২০,০০০ টাকার মুনাফা কত?
  1. ১,২০০ টাকা
  2. ১,৬০০ টাকা
  3. ১,৮০০ টাকা
  4. ২,০০০ টাকা
সঠিক উত্তর:
১,২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১,২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৮% সরল মুনাফায় ৯ মাসে ২০,০০০ টাকার মুনাফা কত?

সমাধান:
এখানে,
আসল, P = ২০,০০০ টাকা
মুনাফার হার, r = ৮% = ৮/১০০
সময়, n = ৯ মাস = ৯/১২ = ৩/৪ বছর

সুদ, I = Pnr
= ২০,০০০ × (৩/৪) × (৮/১০০)
= ১,২০,০০০/১০০
= ১,২০০ টাকা

৪২৯.
কোন পরীক্ষায় ৮৫% পরিক্ষার্থী বাংলায়, ৮০% পরিক্ষার্থী গণিতে এবং ৭৫% পরিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। কতজন পরিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?
  1. ৫%
  2. ৭.৫%
  3. ১০%
  4. ১৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮৫% পরিক্ষার্থী বাংলায়, ৮০% পরিক্ষার্থী গণিতে এবং ৭৫% পরিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। কতজন পরিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?

সমাধান:
শুধু বাংলায় পাশ করে = ৮৫ - ৭৫ = ১০%
শুধু গনিতে পাশ করে = ৮০ - ৭৫ = ৫%
∴ এক বিষয় ও উভয় বিষয়ে পাশ করে = ১০ + ৫ + ৭৫ = ৯০%

অতএব, উভয় বিষয়ে ফেল করে = ১০০ - ৯০ = ১০%
৪৩০.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৯ টাকা। কলমটির মূল্য ১৮ টাকা বেশি ও বইটির মূল্য ১৫ টাকা কম হলে, কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হবে। বইটির মূল্য কত? 
  1. ২০ টাকা
  2. ১৯ টাকা
  3. ৪৯ টাকা
  4. ৬০ টাকা
সঠিক উত্তর:
৪৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৯ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৯ টাকা। কলমটির মূল্য ১৮ টাকা বেশি ও বইটির মূল্য ১৫ টাকা কম হলে, কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হবে। বইটির মূল্য কত?

সমাধান:
ধরি,
কলমের মূল্য = x টাকা
বইয়ের মূল্য = ৯৯ - x টাকা

প্রশ্নমতে,
x + ১৮ = ২ × {(৯৯ - x) - ১৫}
⇒ x + ১৮ = ২ × (৮৪ - x)
⇒ x + ১৮ = ১৬৮ - ২x
⇒ x + ২x + ১৮ = ১৬৮
⇒ ৩x + ১৮ = ১৬৮
⇒ ৩x = ১৫০
⇒ x = ৫০

∴ কলমের মূল্য = ৫০ টাকা
∴ বইয়ের মূল্য = ৯৯ - ৫০ = ৪৯ টাকা

৪৩১.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে? 
  1. ২০ টাকা
  2. ১০ টাকা 
  3. ১৫ টাকা
  4. ২৫ টাকা
সঠিক উত্তর:
২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
ধরি, 
আসল = x টাকা 
∴ সুদে-আসলে ৩ গুণ = ৩x টাকা 
∴ সুদ = (৩x - x) টাকা 
= ২x টাকা 

x টাকার ৮ বৎসরের সুদ = ২x টাকা 
∴ ১ টাকার ১ বৎসরের সুদ = ২x/(x × ৮) টাকা 
∴ ১০০ টাকার ১ বৎসরের সুদ = (২x × ১০০)/(x × ৮) টাকা 
= ২৫ টাকা 

∴ শতকরা সরল সুদের হার = ২৫ টাকা ।

৪৩২.
ব্যাংকে ১২০০০ টাকা রেখে ৫ বছর পরে সুদাসলে ১৭৪০০ টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত ছিল?
  1. ৭%
  2. ৮%
  3. ৯%
  4. ১০%
সঠিক উত্তর:
৯%
উত্তর
সঠিক উত্তর:
৯%
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যাংকে ১২০০০ টাকা রেখে ৫ বছর পরে সুদাসলে ১৭৪০০ টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত ছিল?

সমাধান:
এখানে,
আসল, P = ১২০০০ টাকা
সময়, n = ৫ বছর
সুদ, I = সুদ-আসল - আসল
= (১৭৪০০ - ১২০০০) টাকা
= ৫৪০০ টাকা
সুদের হার, r = কত?

আমরা জানি,
I = Pnr
⇒ r = (I/Pn) × ১০০%
= ৫৪০০/(১২০০০ × ৫) × ১০০%
= ৫৪০০/৬০০০০ × ১০০%
= ৯%

∴ সুদের হার, r = ৯%।
৪৩৩.
একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে জিনিসটির বিক্রয়মূল্য কত?
  1. ৯৮০ টাকা
  2. ১০৪০ টাকা
  3. ১০৮০ টাকা
  4. ১১০০ টাকা
সঠিক উত্তর:
১০৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে জিনিসটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
ক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভে

৩৫ টাকা লাভ করেন ১০০ টাকায়
 ১ টাকা লাভ করেন ১০০/৩৫ টাকায়
২৮০ টাকা লাভ করেন ১০০× ২৮০/৩৫ টাকায়
= ৮০০ টাকায়

বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
= (৮০০ + ২৮০) টাকা
= ১০৮০ টাকা 
৪৩৪.
আনিস সাহেব ১০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৭ বছর ৬ মাস পর তিনি ১২০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?
  1. ১২%
  2. ১৪%
  3. ১৫%
  4. ১৬%
সঠিক উত্তর:
১৬%
উত্তর
সঠিক উত্তর:
১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: আনিস সাহেব ১০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৭ বছর ৬ মাস পর তিনি ১২০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?

সমাধান: 
সময়, n = ৭ বছর ৬ মাস = ৭ বছর + ৬/১২ বছর = ৭.৫ বছর
আসল, P = ১০০০ টাকা 
মুনাফা, I = ১২০০ টাকা 
হার, r 

আমরা জানি,
মুনাফা, I = Pnr
হার, r = I/(Pn)
= ১২০০/(১০০০ × ৭.৫) 
= ০.১৬ × ১০০%
= ১৬%
৪৩৫.
আরিফের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১৬৩৫ টাকা হলো। আরিফের মাসিক সঞ্চয় পূর্বে কত ছিলো?
  1. ১৫০০ টাকা
  2. ১৭০০ টাকা
  3. ১৮৬০ টাকা
  4. ২০০০ টাকা
সঠিক উত্তর:
১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১৬৩৫ টাকা হলো। আরিফের মাসিক সঞ্চয় পূর্বে কত ছিলো?

সমাধান:
৯% বৃদ্ধিতে,
 বর্তমান মাসিক সঞ্চয় দাঁড়ায় = (১০০ + ৯) টাকা
= ১০৯ টাকা

এখন,
বর্তমান সঞ্চয় ১০৯ টাকা হলে পূর্বের সঞ্চয় = ১০০ টাকা
বর্তমান সঞ্চয় ১ টাকা হলে পূর্বের সঞ্চয় = ১০০/১০৯ টাকা
বর্তমান সঞ্চয় ১৬৩৫ টাকা হলে পূর্বের সঞ্চয় = (১০০ × ১৬৩৫)/১০৯ টাকা
= ১৫০০ টাকা
৪৩৬.
১৫ টাকায় ৩টি করে কলা ক্রয় করে ৬০০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৭৫ টি
  2. ১০৬ টি
  3. ৮০ টি
  4. ৯৬ টি
সঠিক উত্তর:
৯৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৯৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ টাকায় ৩টি করে কলা ক্রয় করে ৬০০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৩টি কলার বিক্রয়মূল্য = ১৫ × (১২৫/১০০) টাকা = ৭৫/৪ টাকা

এখন,
৭৫/৪ টাকায় বিক্রয় করতে হবে = ৩ টি কলা
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = (৪ × ৩)/৭৫ টি কলা
∴ ৬০০ টাকায় বিক্রয় করতে হবে = (৪/২৫) × ৬০০ = ৯৬ টি কলা


∴ ৬০০ টাকায় বিক্রয় করতে হলে ৯৬ টি কলা বিক্রি করতে হবে।
৪৩৭.
৩/৫ শতকরা প্রকাশে কী হবে?
  1. ক) ৮০%
  2. খ) ৭০%
  3. গ) ৬০%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
গ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫ শতকরা প্রকাশে কী হবে?

সমাধান:
৩/৫
= {(৩ × ১০০)/৫} × {১/১০০}
= ৬০% 
৪৩৮.
একটি নির্বাচনে নির্বাচিত ব্যক্তি ৮৪% ভোট পেয়ে এবং ৪৭৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। মোট কত জন ভোটার ভোট দিয়েছিল?
  1. ক) ৬৭২
  2. খ) ৭৪৯
  3. গ) ৭০০
  4. ঘ) ৮৭৬
সঠিক উত্তর:
গ) ৭০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০০
ব্যাখ্যা

ধরি, মোট ভোটার সংখ্যা ক জন
নির্বাচিত ব্যক্তি ভোট পাই ক × ৮৪% টি
পরাজিত ব্যক্তি ভোট পাই ক × ১৬% টি
প্রশ্নমতে,
বা, ক × ৮৪% - ক × ১৬% = ৪৭৬
বা, ৬৮ক = ৪৭৬ × ১০০
বা, ক = (৪৭৬ × ১০০)/৬৮
বা, ক = ৭০০
∴মোট ভোটার সংখ্যা ৭০০ জন।

৪৩৯.
৮৪০ এর ৭.৫% = ?
  1. ক) ৭৭
  2. খ) ৭৩
  3. গ) ৬৫
  4. ঘ) ৬৩
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৬৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৩
ব্যাখ্যা

৮৪০ এর ৭.৫%
= ৮৪০ × ৭.৫/১০০
= ৮.৪ × ৭.৫
= ৬৩

৪৪০.
রাফিন বইয়ের দোকান থেকে একটি গণিত বই ৮৪ টাকায় ক্রয় করলো। কিন্তু বইটির কভারে মূল্য লিখা ছিলো ১২০ টাকা। রাফিন শতকরা কত টাকা কমিশন পেলো?
  1. ১৮%
  2. ২৪%
  3. ৩০%
  4. ৩৬%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: রাফিন বইয়ের দোকান থেকে একটি গণিত বই ৮৪ টাকায় ক্রয় করলো। কিন্তু বইটির কভারে মূল্য লিখা ছিলো ১২০ টাকা। রাফিন শতকরা কত টাকা কমিশন পেলো?

সমাধান:
কমিশন পেলো = (১২০ - ৮৪) = ৩৬ টাকা

১২০ টাকায় কমিশন পেলো = ৩৬ টাকা
১ টাকায় কমিশন পেলো = ৩৬/১২০ টাকা
১০০ টাকায় কমিশন পেলো = (৩৬ × ১০০)/১২০ টাকা
= ৩০ টাকা
৪৪১.
ব্যাংকে কত টাকা রাখলে ৫ শতাংশ হার মুনাফায় ২ বছরে চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে? 
  1. ৪৭৭৭.৫৫ টাকা
  2. ৪৭১৬.৫৫ টাকা
  3. ৪৭৮৪.৫৫ টাকা
  4. ৪৪৫৮.৫৫ টাকা
সঠিক উত্তর:
৪৭১৬.৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৭১৬.৫৫ টাকা
ব্যাখ্যা
এখানে,
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ২ বছর 
চক্রবৃদ্ধি মূলধন C = ৫২০০ টাকা 
আসল P = ?

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
৫২০০=  P (১ + ১/২০)
৫২০০=  P (১ + ০.০৫)
৫২০০=  P ×(১.০৫)
৫২০০= P × ১.১০২৫
P = ৫২০০/১.১০২৫
P = ৪৭১৬.৫৫ টাকা 
৪৪২.
জামাল সাহেব তাঁর সঞ্চয়ের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪৮,০০০ টাকা কন্যাকে দান করে। স্ত্রী ঐ সম্পত্তির কত টাকা পাবে?
  1. ৩১২০০ টাকা
  2. ১৯২০০ টাকা
  3. ১৯৮০০ টাকা
  4. ৯২৮০০ টাকা
সঠিক উত্তর:
১৯২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৯২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জামাল সাহেব তাঁর সঞ্চয়ের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪৮,০০০ টাকা কন্যাকে দান করে। স্ত্রী ঐ সম্পত্তির কত টাকা পাবে?

সমাধান:
স্ত্রী ও পুত্রকে দেয় = ১২ + ৫৮ = ৭০%
কন্যাকে দেয় = ১০০ - ৭০ = ৩০%

প্রশ্নমতে,
৩০% = ৪৮০০০
∴ ১% = ৪৮০০০/৩০
∴ ১২% = (৪৮০০০ × ১২)/৩০
= ১৯২০০ টাকা

∴ স্ত্রী পায় ১৯২০০ টাকা
৪৪৩.
গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছ। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
  1. (২৫/৪)% বেড়েছে
  2. (৯/২)% কমেছে
  3. (২৫/৪)% কমেছে
  4. (৯/২)% বেড়েছে
সঠিক উত্তর:
(২৫/৪)% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
(২৫/৪)% কমেছে
ব্যাখ্যা
প্রশ্ন: গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছ। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?

সমাধান:
ধরি,
শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে
শেয়ারের মূল্য হয় = ১০০ + ১০০ এর ২৫%
=১০০ + ২৫ টাকা
= ১২৫ টাকা

২৫% হ্রাসে
শেয়ারের বর্তমান মূল্য = ১২৫ - ১২৫ এর ২৫%
= ১২৫ - ৩১.২৫
= ৯৩.৭৫ টাকা

∴ দাম কমেছে = ১০০- ৩৭৫/৪ টাকা
= (৪০০ - ৩৭৫)/৪ টাকা
= ২৫/৪ টাকা
= ৬.২৫ টাকা
৪৪৪.
একজন দোকানদার একটি দ্রব্য ২০% লাভে এবং অন্যটি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। উভয় দ্রব্যের ক্রয়মূল্য সমান হলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো? 
  1. ক) ৭.৫০%
  2. খ) ৫.০০%
  3. গ) ৬.৫০%
  4. ঘ) ৭.০০%
সঠিক উত্তর:
খ) ৫.০০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫.০০%
ব্যাখ্যা
ধরি,
 উভয় দ্রব্যের ক্রয়মূল্য = ১০০ টাকা 
১ম দ্রব্য ২০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 
২য় দ্রব্য ১০% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

মোট ক্রয়মূল্য = (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা 
মোট বিক্রয়মূল্য = (১২০ + ৯০) টাকা = ২১০ টাকা 


লাভ = (২১০ - ২০০) টাকা = ১০ টাকা 

শতকরা লাভ = {(১০/২০০) × ১০০}% = ৫%

৪৪৫.
হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
  1. ক) ৭ : ৫
  2. খ) ৫ : ৭
  3. গ) ৪ : ৩
  4. ঘ) ৩ : ৪
সঠিক উত্তর:
খ) ৫ : ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
হীরার আয় ক% এবং হ্যাপীরআয় খ %

ক এর ৩৫%= খ এর ২৫%
বা,৩৫ক/১০০=২৫খ/১০০
বা,৩৫ক = ২৫খ
বা,ক/খ=২৫/৩৫
ক : খ = ৫ : ৭
৪৪৬.
রাকিব সাহেব ১০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৭ বছর ৬ মাস পর তিনি ১২০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?
  1. ক) ১৬
  2. খ) ১০
  3. গ) ৮
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব সাহেব ১০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৭ বছর ৬ মাস পর তিনি ১২০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?

সমাধান: 
সময়, n = ৭ বছর ৬ মাস = ৭ বছর + ৬/১২ বছর = ৭.৫ বছর
আসল, P = ১০০০ টাকা 
মুনাফা, I = ১২০০ টাকা 
হার, r 

আমরা জানি,
মুনাফা, I = Pnr
হার, r = I/(Pn)
= ১২০০/(১০০০ × ৭.৫) 
= ০.১৬ × ১০০%
= ১৬%
৪৪৭.
একটি ২০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. ১৪৪ টাকা
  2. ২৫৬ টাকা
  3. ২৮৮ টাকা
  4. ২৫৪ টাকা
সঠিক উত্তর:
২৮৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান:
২০,০০০ টাকার ৪০% = ৮,০০০ টাকা।

আবার
২০,০০০ টাকার ৩৬% = ৭২০০ টাকা
এখন, (২০,০০০ - ৭২০০) = ১২৮০০ টাকা

১২৮০০ টাকার ৪% = ৫১২ টাকা।

কমতির প্রার্থক্য = ৮,০০০ - (৭২০০ + ৫১২) টাকা।
=  ৭,০০০ -  ৭৭১২ টাকা 
= ২৮৮ টাকা।
৪৪৮.
রফিক ১০% চক্রবৃদ্ধি সুদে ১৫০০০ টাকা জমা রাখলে ২ বছর পর কত টাকা সুদ পাবে?
  1. ক) ৩০০০ টাকা
  2. খ) ৩১০০ টাকা
  3. গ) ৩১৫০ টাকা
  4. ঘ) ৩২০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১৫০ টাকা
ব্যাখ্যা

এখানে,
আসল p = ১৫০০০ টাকা,
সুদের হার r = ১০%
সময় n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি সুদাসল c = p(১ + r)n
= ১৫০০০ × (১ + ১০/১০০)2
= ১৫০০০ × (১১০/১০০)2
= ১৫০০০ × (১১০ × ১১০)/(১০০ × ১০০)
= ১৮১৫০ টাকা
∴ সুদ = ১৮১৫০ - ১৫০০০
= ৩১৫০ টাকা

৪৪৯.
কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৭৭৫ জন
  2. ৬৫০ জন
  3. ৫০০ জন
  4. ৩৫৭ জন
সঠিক উত্তর:
৫০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন 
= ১৫ জন

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন। 
৪৫০.
একজন ব্যবসায়ী প্রতি হালি লেবু ৪০ টাকায় ক্রয় করে প্রতি ৩ হালি ১৩৫ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?
  1. ১২%
  2. ৮.৫%
  3. ১২.৫%
  4. ১৫%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যবসায়ী প্রতি হালি লেবু ৪০ টাকায় ক্রয় করে প্রতি ৩ হালি ১৩৫ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?

সমাধান: 
দেওয়া আছে, 
১ হালি লেবুর ক্রয়মূল্য = ৪০ টাকা
এবং 
৩ হালি লেবুর বিক্রয়মূল্য = ১৩৫ টাকা
∴ ১ হালি লেবুর বিক্রয়মূল্য = ১৩৫/৩ = ৪৫  টাকা

∴ প্রতি হালিতে লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ৪৫ - ৪০
= ৫ টাকা

∴ ৪০ টাকায় লাভ হয় = ৫ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৫/৪০ = ১/৮ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০/৮ = ১২.৫ টাকা 

সুতরাং, শতকরা লাভ হয় ১২.৫% ।

৪৫১.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৬%
  3. ৫%
  4. ৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ টাকা = ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৫%
৪৫২.
৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?
  1. ৪৪%
  2. ৪৫%
  3. ৫৫%
  4. ৫৬%
সঠিক উত্তর:
৪৫%
উত্তর
সঠিক উত্তর:
৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?

সমাধান: 
পাশ করে = (৮০ - ৪৪) জন = ৩৬ জন 

৮০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৩৬ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৩৬/৮০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (৩৬ × ১০০)/৮০ জন 
= ৪৫ জন
৪৫৩.
এক ব্যক্তি তার আয়ের ১০% সঞ্চয় করে। যদি তার আয় ১৫% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে? 
  1. ক) (২০/৩)%
  2. খ) (২৫/৩)%
  3. গ) (৫০/৩)%
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) (৫০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
গ) (৫০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ১০% সঞ্চয় করে। যদি তার আয় ১৫% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে? 

সমাধান:
মনে করি, 
আয় = ১০০ টাকা 
∴ ব্যয় = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০ টাকা 

আয় ১৫% বৃদ্ধিতে,
বর্তমান আয় = ১০০ + ১০০ এর ১৫%
= ১০০ + ১০০ এর ১৫/১০০
= ১১৫ টাকা 

বর্তমানে সঞ্চয় ১০ টাকা হলে বর্তমানে ব্যয় = ১১৫ - ১০ = ১০৫ টাকা 

শতকরা ব্যয় বৃদ্ধির হার = [{(১০৫ - ৯০)/৯০} × ১০০]%
= {(১৫/৯০)× ১০০}%
= (৫০/৩)%
৪৫৪.
একটি পণ্য ১৫% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয়মূল্য ২৪০ টাকা বেশি হলে ১৫% লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ৮৫০ টাকা
  4. ঘ) ৯৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০০ টাকা
ব্যাখ্যা

ধরি,
ক্রয়মূল্য = a টাকা
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৮৫a/১০০ টাকা
১৫% লাভে বিক্রয়মূল্য = ১১৫a/১০০ টাকা
∴ ১১৫a/১০০ - ৮৫a/১০০ = ২৪০
বা, (১১৫a - ৮৫a)/১০০ = ২৪০
বা, ৩০a/১০০ = ২৪০
বা, ৩০a = ২৪০০০
∴ a = ২৪০০০/৩০
= ৮০০

৪৫৫.
কোনো এক স্থানের জনসংখ্যা বৃদ্ধির হার ৫% এবং বর্তমান জনসংখ্যা ৩২৫৫ জন হলে এক বছর আগে ঐ স্থানের জনসংখ্যা কত ছিল?
  1. ক) ২১০০ জন
  2. খ) ৩২০০ জন
  3. গ) ৩১০০ জন
  4. ঘ) ২৫০০ জন
সঠিক উত্তর:
গ) ৩১০০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১০০ জন
ব্যাখ্যা

জনসংখ্যা বৃদ্ধির হার ৫%,
বর্তমান জনসংখ্যা ১০৫ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৫ জন
বর্তমান জনসংখ্যা ৩২৫৫ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ৩২৫৫)/১০৫ জন
= ৩১০০ জন।

৪৫৬.
শতকরা বার্ষিক ৮ টাকা হার মুনাফায় কত টাকায় ৫ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে? 
  1. ক) ৪৮০০ টাকা 
  2. খ) ৫১০০ টাকা 
  3. গ) ৫৬০০ টাকা 
  4. ঘ) ৬০০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ৬০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় কত টাকায় ৫ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে? 

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার = ৮%
সময় = ৫ বছর 
মুনাফা = ২৪০০ টাকা  

আমরা জানি, 
I = Pnr
P = I/nr
= ২৪০০/{(৮/১০০) × ৫)}
= ৬০০০ 
৪৫৭.
কোন সংখ্যার ৩৭% হতে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?
  1. ক) ৩৭
  2. খ) ৩৭০
  3. গ) ১০০
  4. ঘ) ২০০
সঠিক উত্তর:
ঘ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০
ব্যাখ্যা
 প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হতে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?

সমাধান: 
সংখ্যাটি ক হলে,
(ক এর ৩৭%) - ৩৭ = ৩৭
বা, (ক × ৩৭/১০০) = ৭৪
বা, ক = (৭৪ × ১০০)/৩৭
∴ ক = ২০০
৪৫৮.
৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা হলে দৈনিক সুদ কত?
  1. ক) ১ টাকা
  2. খ) ০.১ টাকা
  3. গ) ০.০১ টাকা
  4. ঘ) ১০ টাকা
সঠিক উত্তর:
গ) ০.০১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০১ টাকা
ব্যাখ্যা

৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা
∴ ৪০ পয়সার ১ দিনের সুদ ৪০/৪০ = ১ পয়সা।
১ পয়সা = ১/১০০ = ০.০১ টাকা

৪৫৯.
১৪৪ কোন সংখ্যার ৪০%? 
  1. ৩৪০
  2. ২৬০
  3. ২৯০
  4. ৩৬০
সঠিক উত্তর:
৩৬০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ কোন সংখ্যার ৪০%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 
∴ ক এর ৪০% = ১৪৪ 
বা, ক × (৪০/১০০) = ১৪৪ 
বা, ৪০ক/১০০ = ১৪৪ 
বা, ৪০ক = ১৪৪ × ১০০
বা, ক = (১৪৪ × ১০০)/৪০
∴ ক = ৩৬০

∴ সংখ্যাটি = ৩৬০ ।
৪৬০.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৩৭৫ টাকা
সঠিক উত্তর:
ক) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
 ৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৫ টাকা
                                              = ৩০০ টাকা।
৪৬১.
একটি সংখ্যার ৮% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত? 
  1. ৯৬০
  2. ১০২০
  3. ১২০০
  4. ১২৬০
সঠিক উত্তর:
১২০০
উত্তর
সঠিক উত্তর:
১২০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৮% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত? 

সমাধান: 
সংখ্যাটির ৮% = ৯৬
∴ সংখ্যাটির ১% = ৯৬/৮
∴ সংখ্যাটির ১০০% = (৯৬ × ১০০)/৮
= ১২০০ 

∴ সংখ্যাটি = ১২০০  ।

৪৬২.
একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?
  1. ৪০%
  2. ২৫%
  3. ৩৬%
  4. ৩০%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r 
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr২
 
২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r
 
ক্ষেত্রফল হবে = π(০.৮r)২ 
= ০.৬৪πr২
 
∴ ক্ষেত্রফল কমে = πr২ - ০.৬৪πr২
= ০.৩৬πr২
 
∴ ক্ষেত্রফল ৩৬% কমে।
৪৬৩.
৭২ কোন সংখ্যার ৬০%?
  1. ১০৮
  2. ১২০
  3. ১৩৫
  4. ১২৫
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ কোন সংখ্যার ৬০%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৬০% = ৭২
⇒ ক × (৬০/১০০) = ৭২
⇒ ক = (৭২ × ১০০)/৬০
⇒ ক = ১২০

সুতরাং, সংখ্যাটি = ১২০

৪৬৪.
বার্ষিক শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ৩০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৩০ টাকা
  4. ৬২০ টাকা
সঠিক উত্তর:
৬৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ৩০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
P = ৩০০০ টাকা
r = ১০% = ১০/১০০ = ১/১০ টাকা
n = ২ বছর

আমরা জানি,
C = P(১ + r)n
C = ৩০০০ × (১ +১/১০)
=৩০০০×(১১/১০)
= ৩০০০ × ১২১/১০০
=৩৬৩০

∴ ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে =(৩৬৩০ - ৩০০০) = ৬৩০ টাকা।
৪৬৫.
কোন সংখ্যার ৭০% থেকে ১৪০ বিয়োগ করলে ফলাফল হবে ৭০। তবে সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ১৫০
  3. ২০০
  4. ৩০০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৭০% থেকে ১৪০ বিয়োগ করলে ফলাফল হবে ৭০। তবে সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে, 
(x এর ৭০%) - ১৪০ = ৭০ 
বা, x × (৭০/১০০) = ১৪০ + ৭০ 
বা, ৭০x/১০০ = ২১০
বা, ৭০x = ২১০ × ১০০ 
বা, x = (২১০ × ১০০)/৭০
∴ x = ৩০০

∴ সংখ্যাটি = ৩০০ 

৪৬৬.
যদি তেলের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৩.০৪% 
  2. ২৩.০৪%
  3. ৩৩.০৪%
  4. ৩৫.০৪%
সঠিক উত্তর:
১৩.০৪% 
উত্তর
সঠিক উত্তর:
১৩.০৪% 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি তেলের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
১৫% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য = (১০০ + ১৫) = ১১৫ টাকা

১১৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫ টাকা
১    টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫/১১৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (১৫ × ১০০)/১১৫ টাকা
= ১৩.০৪ টাকা
∴ তেলের ব্যবহার ১৩.০৪% কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না।

৪৬৭.
আখের নমুনায় ২০% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
  1. ক) ১০০০ কেজি
  2. খ) ২৫০ কেজি
  3. গ) ৭৫০ কেজি
  4. ঘ) ৫০০ কেজি
সঠিক উত্তর:
খ) ২৫০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫০ কেজি
ব্যাখ্যা

২০ কেজি চিনির জন্য আখ প্রয়োজন ১০০ কেজি
৫০ কেজি চিনির জন্য আখ প্রয়োজন (১০০ × ৫০)/২০ = ২৫০ কেজি

৪৬৮.
তিনজন ব্যক্তি একটি কম্পিউটার ক্রয় করার জন্য প্রত্যেকে ৮০০০ টাকা করে দিল।যদি তারা ১৯৫০০ টাকায় কম্পিউটার ক্রয় করে এবং ১০% ট্যাক্স দেয় তাহলে তারা প্রত্যেকে কত টাকা ফেরত পাবে?
  1. ৬৫০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮৫০ টাকা
  4. ৪৫০ টাকা
সঠিক উত্তর:
৮৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৫০ টাকা
ব্যাখ্যা
তিনজনের সর্বমোট টাকার পরিমান = ৩ x ৮০০০=২৪০০০ টাকা

১৯৫০০ টাকার ১০% ট্যাক্স = ১৯৫০০x১০/১০০ = ১৯৫০

তাহলে মোট খরচ = ১৯৫০০ + ১৯৫০ = ২১৪৫০

মোট ফেরত পাবে =২৪০০০ - ২১৪৫০ = ২৫৫০

প্রত্যেকে ফেরত পাবে = ২৫৫০/৩ = ৮৫০ টাকা
৪৬৯.
y-এর x% যদি 10 হয়, তবে y এর মান কত?
  1. 10/x
  2. 100/x
  3. 1000/x
  4. x/100
সঠিক উত্তর:
1000/x
উত্তর
সঠিক উত্তর:
1000/x
ব্যাখ্যা
প্রশ্ন: y-এর x% যদি 10 হয়, তবে y এর মান কত?

সমাধান:
y-এর x% = 10
বা, y-এর x/100 = 10
বা, xy/100 = 10
বা, y = 10 × (100/x)
∴ y = 1000/x
৪৭০.
বর্তমানে ৬ কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান হলে, চালের দাম শতকরা কত কমেছে?
  1. ক) ১৬.৬৫%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ১৮%
সঠিক উত্তর:
ক) ১৬.৬৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬.৬৫%
ব্যাখ্যা

পূর্বে ৫ কেজি চালের দাম ১০০ টাকা হলে, ১ কেজির দাম ছিলো ১০০/৫ = ২০ টাকা
বর্তমানে ৬ কেজি চালের দাম ১০০ টাকা হলে, ১ কেজির দাম = ১০০/৬ = ১৬.৬৭ টাকা
চালের দাম কমে = ২০ - ১৬.৬৭ = ৩.৩৩ টাকা
২০ টাকায় কমে ৩.৩৩ টাকা
∴ ১০০ টাকায় কমে (১০০×৩.৩৩) / ২০ = ১৬.৬৫%

৪৭১.
শাহীনা আক্তার তাঁর আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন, তাঁর সঞ্চয়ের শতকরা হার কত?
  1. ২০%
  2. ২২%
  3. ২৪%
  4. ২৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শাহীনা আক্তার তাঁর আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন, তাঁর সঞ্চয়ের শতকরা হার কত?

সমাধান:
 তাঁর সঞ্চয় = ১ - ৩/৪
= ১/৪

∴ সঞ্চয়ের শতকরা হার = ১/৪ × ১০০
= ২৫%
৪৭২.
৮৪ কোন সংখ্যার ২৪%?
  1. ক) ২৫০
  2. খ) ৩০০
  3. গ) ২২৫
  4. ঘ) ৩৫০
সঠিক উত্তর:
ঘ) ৩৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ কোন সংখ্যার ২৪%?

সমাধান:
ক এর ২৪% = ৮৪
বা, ২৪ক/১০০ = ৮৪
বা, ২৪ক = ৮৪ × ১০০
বা, ক = (৮৪ × ১০০)/২৪
∴ ক = ৩৫০
৪৭৩.
এক ব্যাক্তি একটি দ্রব্য ১৮০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যাক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? 
  1. ১৯৪৪ টাকা
  2. ১৯৬৪ টাকা
  3. ১৯৮৪ টাকা
  4. ১৯৫৪ টাকা
সঠিক উত্তর:
১৯৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি একটি দ্রব্য ১৮০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যাক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? 

সমাধান: 
২০% লাভে,
১০০ টাকার জিনিস বিক্রয় করে = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ ১৮০০ টাকার জিনিস বিক্রয় করে = (১২০ × ১৮০০)/১০০ টাকা
= ২১৬০ টাকা 

আবার
১০% ক্ষতিতে,
১০০ টাকার জিনিস বিক্রয় করে = (১০০ - ১০) = ৯০ টাকা
∴ ২১৬০ টাকার জিনিস বিক্রয় করে = (৯০ × ২১৬০)/১০০ টাকা
= ১৯৪৪ টাকা
৪৭৪.
বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হারে ১৫৬২৫ টাকা ১৭৫৭৬ টাকা হতে কত সময় লাগে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ২.৫ বছর
  4. ৩.৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হারে ১৫৬২৫ টাকা ১৭৫৭৬ টাকা হতে কত সময় লাগে?

সমাধান:
মূলধনের পরিমাণ P = 15625 টাকা
n বছর পরের পরিমাণ A = 17576 টাকা
বার্ষিক সুদের হার r = 4%

চক্রবৃদ্ধি সুদের সূত্র হল A = P × (1 + r/100)n
∴ 17576 = 15625 × (1 + 4/100)n
⇒ 17576 = 15625 × (104/100)n
⇒ 17576/15625 = (26/25)n    [15625 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে]
⇒ (26/25)3 = (26/25)n
∴ n = 3

সুতরাং, সঠিক উত্তর হল 3 বছর।
৪৭৫.
৪% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?
  1. ২ টাকা
  2. ১ টাকা
  3. ৪ টাকা
  4. ৬ টাকা
সঠিক উত্তর:
১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ৬২৫,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৪%

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে,
সুদ = Pnr = ৬২৫ × ২ × (৪/১০০) = ৫০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে,
সুদাসল = P(1 + r)n
= ৬২৫ × (১ + (৪/১০০))
= ৬২৫ × {(১০৪ × ১০৪)/(১০০ × ১০০)} = ৬৭৬ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ = ৬৭৬ - ৬২৫
= ৫১ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য = ৫১ - ৫০ = ১ টাকা।
৪৭৬.
ডালের মূল্য ১৫% বেড়ে যাওয়ায় ২৩০০ টাকায় পূর্বে যত কেজি ডাল কেনা যেত, এখন তার চেয়ে ৫ কেজি ডাল কম কেনা যায়। ডালের বর্তমান দর কেজি প্রতি কত?
  1. ৯০ টাকা
  2. ৬০ টাকা
  3. ৬৯ টাকা
  4. ৪৯ টাকা
সঠিক উত্তর:
৬৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডালের মূল্য ১৫% বেড়ে যাওয়ায় ২৩০০ টাকায় পূর্বে যত কেজি ডাল কেনা যেত, এখন তার চেয়ে ৫ কেজি ডাল কম কেনা যায়। ডালের বর্তমান দর কেজি প্রতি কত?

সমাধান:
১৫% বৃদ্ধিতে = ১০০ + ১৫ = ১১৫ টাকা

∴ পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ১১৫ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ১১৫/১০০ টাকা
∴ পূর্বমূল্য ২৩০০ টাকা হলে বর্তমান মূল্য = (১১৫ × ২৩০০)/১০০ = ২৬৪৫ টাকা

∴ ৫ কেজি ডালের বর্তমান মূল্য = (২৬৪৫ - ২৩০০) = ৩৪৫ টাকা
∴ ১ কেজি ডালের বর্তমান মূল্য = ৩৪৫/৫ = ৬৯ টাকা
৪৭৭.
ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে কঃখ কত?
  1. ক) ৩ঃ৪
  2. খ) ৪ঃ৩
  3. গ) ১ঃ২
  4. ঘ) ২ঃ১
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১ঃ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ঃ২
ব্যাখ্যা
ক এর ২০% = খ এর ১০%
বা,ক/খ = ১০%/২০%
বা, কঃখ = ১ঃ২
৪৭৮.
কত বছরে শতকরা ২৫/২ টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের ৩/৪ অংশ হবে?
  1. ৩ বছর 
  2. ৪ বছর 
  3. ৫ বছর 
  4. ৬ বছর 
সঠিক উত্তর:
৬ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: কত বছরে শতকরা ২৫/২ টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের ৩/৪ অংশ হবে?

সমাধান:
সুদ, I = Pnr
এখানে,
P = আসল
n = বছর
r = সুদের হার

প্রশ্নমতে,
৩P/৪ = P × n × ২৫/(২ × ১০০)
⇒ ৩/৪  = n × (১/৮)
⇒ n = (৩/৪) × ৮
= ৬ বছর 
৪৭৯.
একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) 115
  2. খ) 135
  3. গ) 150
  4. ঘ) 165
সঠিক উত্তর:
খ) 135
উত্তর
সঠিক উত্তর:
খ) 135
ব্যাখ্যা

দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে ক্রয়মূল্য হবে = ৯০০ টাকা
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ৯০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫×৯০০)/১০০ = ১০৩৫
তাহলে লাভ হবে = ১০৩৫ - ৯০০ = ১৩৫ টাকা

৪৮০.
আমের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬ টাকা দিয়ে আগের চেয়ে ২টি আম বেশি ক্রয় করা যায়। ৫০ টি আমের প্রকৃত মূল্য কত ?
  1. ৩৮০
  2. ৪৮০
  3. ৫০০
  4. ৩৫০
সঠিক উত্তর:
৪৮০
উত্তর
সঠিক উত্তর:
৪৮০
ব্যাখ্যা
প্রশ্ন: আমের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬ টাকা দিয়ে আগের চেয়ে ২টি আম বেশি ক্রয় করা যায়। ৫০ টি আমের প্রকৃত মূল্য কত ?

সমাধান: 
৯৬ টাকার ২০% = ৯৬ × (২০/১০০) টাকা = ৯৬/৫ টাকা 

২টি আমের প্রকৃত মূল্য = ৯৬/৫ টাকা 
∴ ১টি আমের প্রকৃত মূল্য = ৯৬/(৫ × ২) টাকা
৫০টি আমের প্রকৃত মূল্য= (৯৬ × ৫০)/(৫ × ২) টাকা
= ৪৮০ টাকা
৪৮১.
৫ এর কত শতাংশ ১২ হবে?
  1. ১২০%
  2. ১৮০%
  3. ২০০%
  4. ২৪০%
সঠিক উত্তর:
২৪০%
উত্তর
সঠিক উত্তর:
২৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ১২ হবে?

সমাধান:
ধরি, ৫ এর ক শতাংশ ১২ হবে।

প্রশ্নানুসারে,
১২/৫ = ক/১০০
∴ ক = (১২/৫) × ১০০
= ২৪০
৪৮২.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 
  1. ৯০ টাকা
  2. ৯২ টাকা
  3. ৯৬ টাকা
  4. ৯৮ টাকা
সঠিক উত্তর:
৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?

সমাধান: 
মনে করি,
কলমের মূল্য = x টাকা
এবং
বইয়ের মূল্য = (১৯০ - x) টাকা

প্রশ্নমতে,
x + ৩০ = ২ {(১৯০ - x) - ২৮}
বা, x + ৩০ = ৩৮০ - ২x -৫৬
বা, x + ২x = ৩২৪ - ৩০
বা, ৩x = ২৯৪
বা, x = ২৯৪/৩
∴ x = ৯৮

∴ বইটির মূল্য = (১৯০ - ৯৮) টাকা
= ৯২ টাকা।
৪৮৩.
একটি গ্রামের লোক সংখ্যা ৫০০০। ২৫% মহিলা হলে ওই গ্রামে কতজন মহিলা আছে?
  1. ক) ১২৫০ জন
  2. খ) ১৩০০জন
  3. গ) ১২০০ জন
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১২৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৫০ জন
ব্যাখ্যা
১০০ জন লোকের মধ্যে মহিলা ২৫ জন
তাহলে ৫০০০ জনের মধ্যে মহিলা হবে (৫০০০ × ২৫)/১০০ = ১২৫০ জন
৪৮৪.
১৫ টাকায় ২০টি করে আম ক্রয় করে ১৫ টাকায় ১৬টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% ক্ষতি
  2. ২০% লাভ
  3. ২৫% লাভ
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ টাকায় ২০টি করে আম ক্রয় করে ১৫ টাকায় ১৬টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২০টি আমের ক্রয়মূল্য = ১৫ টাকা
তাহলে, ১টি আমের ক্রয়মূল্য = ১৫/২০ = ৩/৪ টাকা

১৬টি আমের বিক্রয়মূল্য = ১৫ টাকা
তাহলে, ১টি আমের বিক্রয়মূল্য = ১৫/১৬ টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (১৫/১৬) - (৩/৪)
= (১৫/১৬) - (১২/১৬)
= (১৫ - ১২)/১৬
= ৩/১৬ টাকা

৩/৪ টাকায় লাভ হয় = ৩/১৬ টাকা
১ টাকায় লাভ হয় = (৩/১৬)/(৩/৪) = ১/৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১/৪) × ১০০ টাকা
= ২৫ টাকা বা ২৫%
৪৮৫.
এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো?
  1. ১০%
  2. ১৫%
  3. ১৮%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো?

সমাধান:
২০ টি কমলার ক্রয় মূল্য = ৫০ টাকা
১ টি কমলার ক্রয় মূল্য = ৫০/২০ টাকা
১২ টি কমলার ক্রয় মূল্য = (৫০ × ১২)/২০ টাকা
= ৩০ টাকা

লাভ = (৩৬ - ৩০) = ৬ টাকা

এখন,
৩০ টাকায় লাভ হয় ৬ টাকা
১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা
১০০ টাকায় লাভ হয় ৬ × ১০০/৩০ টাকা
= ২০ টাকা
৪৮৬.
টাকায় ৬ টা খেলনা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ক) ৭ টা
  2. খ) ৫ টা
  3. গ) ৪ টা
  4. ঘ) ৩ টা
সঠিক উত্তর:
খ) ৫ টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ টা
ব্যাখ্যা

যুক্তিঃ ১টির ক্রয়মূল্য ১/৬ টাকা
ক্রয়মল্য ১০০ টাকা হলে বিক্রয়মল্য ১২০ টাকা
∴ ” ১/৬ ” ” ” ১২০/(১০০ × ৬) = ১/৫ টাকা
এখন, ১/৫ টাকা বিক্রয় করে ১টি
∴ ১ ” ” ” (১ × ৫)/১ = ৫টি।

৪৮৭.
আটার দাম ২৫% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে আটার ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ২০%
  2. ২৪%
  3. ২৫%
  4. ২৮%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: আটার দাম ২৫% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে আটার ব্যবহার শতকরা কত কমাতে হবে? 

সমাধান:
২৫% বৃদ্ধিতে আটার বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা 
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/১২৫ টাকা 
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা = ৮০ টাকা 

∴ আটার ব্যবহার কমাতে হবে = (১০০ - ৮০)%
= ২০% 

৪৮৮.
শতকরা বার্ষিক ১২% হারে ৬০০ টাকার দেড় বছরের মুনাফা কত হবে?
  1. ৭২ টাকা
  2. ৯৪ টাকা
  3. ১০৮ টাকা
  4. ১২০ টাকা
সঠিক উত্তর:
১০৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১২% হারে ৬০০ টাকার দেড় বছরের মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ৬০০ টাকা 
মুনাফার হার, r = ১২%
সময়, n = দেড় বছর = (১২ + ৬) মাস = ১৮ মাস = (১৮/১২) বছর = ৩/২ বছর 

আমরা জানি,
মুনাফা, I = pnr/১০০
= {৬০০ × (৩/২) × ১২}/১০০
= ১০৮ টাকা 
৪৮৯.
টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে?
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১২ টি
  4. ১৪ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে?

সমাধান:
৪% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৬ টাকা

আবার, ৪৪% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪৪ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪৪/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০/৯৬ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০×১৪৪)/(১০০×৯৬) টাকা
= ৩/২ টাকা
= ১.৫ টাকা

অর্থাৎ,
১.৫ টাকায় বিক্রয় করতে হবে = ১২ টি লেবু
 ∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ১২/১.৫ = ৮ টি লেবু
৪৯০.
কোনো আসল ৩ বছর সুদ আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে, আসল কত?
  1. ১০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৪৬০ টাকা
  4. ৫০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ৩ বছর সুদ আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে, আসল কত?

সমাধান:
আসল + ৫ বছরের সুদ = ৫০০ টাকা
আসল + ৩ বছরের সুদ = ৪৬০ টাকা
(বিয়োগ করে), ২ বছরের সুদ = ৪০ টাকা

২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৫ বছরের সুদ = (৪০ × ৫)/২ টাকা
= ১০০ টাকা

অর্থাৎ, ৫ বছরের সুদ ১০০ টাকা হলে,
আসল = (৫০০ - ১০০) টাকা = ৪০০ টাকা

৪৯১.
৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৮০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে
বিক্রয়মূল্য = ৫৬০ + (৫৬০ × ২৫%)
= ৫৬০ + (৫৬০ × ২৫/১০০)
= ৫৬০ + ১৪০
= ৭০০ টাকা
৪৯২.
২০ টাকায় ১২টি আমলকি কিনে প্রতিটি ২ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
এখানে ১২ টি আমলকির ক্রয়মূল্য = ২০ টাকা।
তাহলে ১২ টি আমলকির বিক্রয়মূল্য = (১২ × ২) টাকা।
                                                       = ২৪ টাকা।
আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ২৪ - ২০
= ৪ টাকা
শতকরা লাভ = লাভ/ক্রয়মূল্য × ১০০
= ৪/২০ × ১০০%
= ২০%
৪৯৩.
শতকরা বার্ষিক ১২.৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
  1. ৬ বছরে
  2. ১২ বছরে
  3. ৮ বছরে
  4. ২০ বছরে
সঠিক উত্তর:
৮ বছরে
উত্তর
সঠিক উত্তর:
৮ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১২.২৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদে-আসলে দ্বিগুণ হলে হবে = ২০০ টাকা
∴ সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা

এখন,
১২.৫ টাকা সুদ হয় = ১ বছরে
∴ ১০০ টাকা সুদ হয় = ১০০/১২.৫ বছরে
= ৮ বছরে
৪৯৪.
১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকার ২ বছরে সুদে আসলে কত টাকা হবে? 
  1. ক) ৫৫৫ টাকা 
  2. খ) ৬০০ টাকা 
  3. গ) ৬০৫ টাকা 
  4. ঘ) ৬২৫ টাকা 
সঠিক উত্তর:
গ) ৬০৫ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০৫ টাকা 
ব্যাখ্যা
এখানে,
আসল P =৫০০ টাকা,
সময় n = ২ বছর,
সুদের হার r = ১০% = ১০/১০০

∴ চক্রবৃদ্ধি সুদাসল  = P(১ + r)n
                              = ৫০০× (১ + ১০/১০০)
                              = ৫০০ × {(১০০ + ১০)/১০০}
                              = ৫০০ × (১১০ × ১১০)/(১০০×১০০)
                              = ৬০৫ টাকা 
৪৯৫.
২ টাকায় ১০টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে ১ টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে?
  1. ৪টি
  2. ৩টি
  3. ২টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
প্রশ্ন:  ২ টাকায় ১০টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে ১ টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে?

সমাধান: 
১২% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা

বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা
বিক্রয়মূল্য ২ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২)/৮৮ টাকা
= ১০০/৪৪

আবার ১০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০
ক্রয়মূল্য ১০০/৪৪  টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০০)/(১০০ × ৪৪)
= ১১০/৪৪

১১০/৪৪ টাকায় বিক্রয় করতে হবে ১০ টি মার্বেল
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = (১০ × ৪৪)/১১০ টি মার্বেল
= ৪ টি মার্বেল
৪৯৬.
এক ব্যক্তি ১০০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৯০০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা ক্ষতি হয়েছে? 
  1. ৮%
  2. ১০%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ১০০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৯০০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা ক্ষতি হয়েছে?

সমাধান: 
ক্ষতি = (১০০০ - ৯০০) টাকা = ১০০ টাকা 

১০০০ টাকায় ৬ মাসে ক্ষতি হয় = ১০০ টাকা 
∴ ১ টাকায় ১ মাসে ক্ষতি হয় = ১০০/(১০০০ × ৬) টাকা 
∴ ১০০ টাকায় ১২ মাসে ক্ষতি হয় = (১০০ × ১০০ × ১২)/(১০০০ × ৬) টাকা 
= ২০ টাকা 

∴ বাৎসরিক শতকরা ক্ষতি = ২০ টাকা ।
৪৯৭.
ক্রয়মূল্যের উপর ৮০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৪৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ১০০% লাভ থাকবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর ৮০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৪৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ১০০% লাভ থাকবে?

সমাধান:
৮০% লাভে,
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৮০ টাকা
= ২৫ টাকা

১০০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ২০০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ২০০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ২৫ টাকা হলে বিক্রয়মূল্য (২০০ × ২৫)/১০০ টাকা
= ৫০ টাকা

∴ বিক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে = (৫০ - ৪৫) টাকা = ৫ টাকা
৪৯৮.
জোনায়েদ ২০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানীকে ১৮০ টাকা দিলো। বইটির প্রকৃত মূল্য কত টাকা?
  1. ১৯৫ টাকা
  2. ২২৫ টাকা
  3. ২৪৫ টাকা
  4. ২৫০ টাকা
সঠিক উত্তর:
২২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জোনায়েদ ২০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানীকে ১৮০ টাকা দিলো। বইটির প্রকৃত মূল্য কত টাকা?

সমাধান:
২০% কমিশনে,
ক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

ক্রয়মূল্য ৮০ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০/৮০ টাকা
ক্রয়মূল্য ১৮০ টাকা হলে প্রকৃত মূল্য = (১০০ × ১৮০)/৮০ টাকা
= ২২৫ টাকা
৪৯৯.
কোন পরীক্ষায় ৩০০ জনের মধ্যে ৭০% গণিতে, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করেছে। উভয় বিষয়ে কত জন ফেল করেছে?
  1. ১০ জন
  2. ১৫ জন
  3. ২০ জন
  4. ৩০ জন
সঠিক উত্তর:
৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৩০০ জনের মধ্যে ৭০% গণিতে, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করেছে। উভয় বিষয়ে কত জন ফেল করেছে?

সমাধান:
শুধু গণিতে পাস করেছে = ৭০ - ৪০ = ৩০%
শুধু ইংরেজিতে পাস করেছে = ৬০ - ৪০ = ২০%
এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে = ৩০ + ২০ + ৪০ = ৯০%

∴ উভয় বিষয়ে ফেল করেছে = ১০০ - ৯০ = ১০% বা ১০ জন

১০০ জনের মধ্যে ফেল করে = ১০ জন
∴ ১ জনের মধ্যে ফেল করেছে = ১০/১০০ জন
∴ ৩০০ জনের মধ্যে ফেল করেছে = (১০ × ৩০০)/১০০ জন
= ৩০ জন
৫০০.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হলো ১১০ টাকা এবং ২০% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত? 
  1. ক) ৬৬০ টাকা 
  2. খ) ৬৮০ টাকা 
  3. গ) ৭০০ টাকা 
  4. ঘ) ৭২০ টাকা 
সঠিক উত্তর:
ক) ৬৬০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৬০ টাকা 
ব্যাখ্যা
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য = ১০০ + ২০ টাকা = ১২০ টাকা 

 বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য / লাভ = (১২০ - ১০০) টাকা =২০ টাকা 

লাভ ২০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
লাভ ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/২০ টাকা
লাভ ১১০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ১২০)/২০ টাকা
                                                = ৬৬০ টাকা