বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা ৪৬ / ৫৮ · ৪,৫০১৪,৬০০ / ৫,৭৫৮

৪,৫০১.
২/৭ এর ৫৮১% = ?
  1. ১.৬৬
  2. ২.৫৯
  3. ১.৩২
  4. ৪.২১
সঠিক উত্তর:
১.৬৬
উত্তর
সঠিক উত্তর:
১.৬৬
ব্যাখ্যা
২/৭ এর ৫৮১%
= ২/৭ এর ৫৮১/১০০
= ২ × ৮৩/১০০
= ১৬৬/১০০
= ১.৬৬
৪,৫০২.
সরল সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০০০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
  1. ৯০,০০০ টাকা
  2. ৬০,০০০ টাকা
  3. ৭০,০০০ টাকা
  4. ৮০,০০০ টাকা
সঠিক উত্তর:
৭০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০০০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হারের পার্থক্য = (৭% - ৫%) = ২%

৫ বছরে আয় কমে যায় = ৭০০০ টাকা
∴ ১ বছরে আয় কমে যায় = (৭০০০ / ৫) টাকা = ১৪০০ টাকা

অর্থাৎ, মূলধনের ২% সমান ১৪০০ টাকা।

মনে করি, মূলধন P টাকা।

প্রশ্নমতে,
P এর ২% = ১৪০০
⇒ P × (২/১০০) = ১৪০০
⇒ P = (১৪০০ × ১০০)/২
⇒ P = ৭০০ × ১০০
∴ P = ৭০,০০০ টাকা

সুতরাং, ওই ব্যক্তির মূলধন ৭০,০০০ টাকা।

৪,৫০৩.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৬০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ৮%
  2. খ) ৩২%
  3. গ) ৪০%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
গ) ৪০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০%
ব্যাখ্যা
৬০% গণিত, ৬০% বাংলায় পাশ করলে এবং উভয় বিষয়ে ৬০% পাশ করলে, ফেল করবে ১০০-(৬০+৬০-৬০) = ৪০%।
৪,৫০৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হল এবং প্রস্থ ২০% কমানো হল। ক্ষেত্রফল-
  1. ক) ৪% কমবে
  2. খ) ৪% বাড়বে
  3. গ) ২% কমবে
  4. ঘ) অপরিবর্তিত থাকবে
সঠিক উত্তর:
ক) ৪% কমবে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪% কমবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১২০
ও প্রস্থ ২০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৮০
নতুন ক্ষেত্রফল = ৯৬০০
ক্ষেত্রফল হ্রাস = ১০০০০ – ৯৬০০ = ৪০০
শতকরা ক্ষেত্রফল হ্রাস= (৪০০ x ১০০)/১০০০০ = ৪

শর্টকাট নিয়মঃ
ক + খ + কখ/১০০
= ২০-২০+ [২০ X (-২০)]/১০০
= -৪

৪,৫০৫.
বার্ষিক শতকরা ১৫% সুদে ১২০০০ টাকার ১ বছর ৬ মাসের সুদ কত?
  1. ২৪০০ টাকা
  2. ২৭০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ৩৬০০ টাকা
সঠিক উত্তর:
২৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১৫% সুদে ১২০০০ টাকার ১ বছর ৬ মাসের সুদ কত?

সমাধান:
এখানে,
সময় = ১ বছর ৬ মাস
= ১৮ মাস
= ১৮/১২ বছর
= ৩/২ বছর

আমরা জানি,
মুনাফা = (সুদের হার × আসল × সময়)/১০০
= {১৫ × ১২০০০ × (৩/২)}/১০০
= ২৭০০ টাকা
৪,৫০৬.
৮ টাকায় ৪টি করে আম কিনে ৬০ টাকায় কয়টি আম বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ২০ টি
  2. ২৪ টি
  3. ৩২ টি
  4. ৩৬ টি
সঠিক উত্তর:
২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ টাকায় ৪টি করে আম কিনে ৬০ টাকায় কয়টি আম বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৪টি আমের বিক্রয়মূল্য = ৮ × (১২৫/১০০) টাকা = ১০ টাকা

১০ টাকায় বিক্রয় করতে হবে = ৪ টি আম
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৪/১০ টি আম
∴ ৬০ টাকায় বিক্রয় করতে হবে = (৪/১০) × ৬০ টি আম
= ২৪ টি আম

∴  ৬০ টাকায় বিক্রয় করতে হলে ২৪ টি আম বিক্রি করতে হবে।
৪,৫০৭.
কোন আসল ৫ বছরে মুনাফা-আসলে ৯০০০ টাকা হয়। মুনাফা, আসলের ১/৪ অংশ হলে মুনাফার হার কত?
  1. ৫%
  2. ৮%
  3. ১০%
  4. ১২%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন আসল ৫ বছরে মুনাফা-আসলে ৯০০০ টাকা হয়। মুনাফা, আসলের ১/৪ অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
ধরি, আসল = ৪ টাকা
মুনাফা = আসলের ১/৪ অংশ = ৪ × (১/৪) = ১ টাকা
সুতরাং, মুনাফা-আসল = (৪ + ১) = ৫ টাকা

মুনাফা-আসল ৫ টাকা হলে আসল = ৪ টাকা।
মুনাফা-আসল ১ টাকা হলে আসল ৪/৫ টাকা।
মুনাফা-আসল ৯০০০ টাকা হলে আসল = (৪/৫) × ৯০০০ টাকা
= ৭২০০ টাকা।

এখন,
আসল, P = ৭২০০ টাকা
সময়, T = ৫ বছর
মোট মুনাফা = (মুনাফা-আসল - আসল)
= (৯০০০ − ৭২০০) টাকা
= ১৮০০ টাকা

আমরা জানি,
I = PRT/১০০
⇒ R = (I × ১০০) / (P × T)
⇒ R = (১৮০০ × ১০০)/(৭২০০ × ৫)
⇒ R = ১৮০০০০/৩৬০০০
⇒ R = ৫%

∴ মুনাফার হার = ৫%

৪,৫০৮.
দুটি ধারাবাহিক ১২% এবং ৫% ছাড়ের পরে একটি পণ্য ২০৯ টাকায় বিক্রয় করা হলো, পণ্যটির প্রকৃতমূল্য কত?
  1. ক) ২৪০ টাকা 
  2. খ) ২৫০ টাকা 
  3. গ) ২৬০ টাকা 
  4. ঘ) ২৭০ টাকা 
সঠিক উত্তর:
খ) ২৫০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ধারাবাহিক ১২% এবং ৫% ছাড়ের পরে একটি পণ্য ২০৯ টাকায় বিক্রয় করা হলো, পণ্যটির প্রকৃতমূল্য কত?  

সমাধান: 
ধরি,
পণ্যটির প্রকৃতমূল্য = ক টাকা 

প্রশ্নমতে,
(ক এর ৮৮%) এর ৯৫% = ২০৯
(৮৮ক/১০০) × (৯৫/১০০) = ২০৯
(৮৮ক × ৯৫)/(১০০ × ১০০) = ২০৯
ক = (২০৯ × ১০০ × ১০০)/(৮৮ × ৯৫)
ক = ২৫০ টাকা
৪,৫০৯.
৩০ জন ছাত্রের মধ্যে ২০% অনুপস্থিত থাকলে মোট কতজন অনুপস্থিত?
  1. ক) ৪ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৬ জন
  4. ঘ) ৭ জন
সঠিক উত্তর:
গ) ৬ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন ছাত্রের মধ্যে ২০% অনুপস্থিত থাকলে মোট কতজন অনুপস্থিত?

সমাধান: 
১০০ জনে অনুপস্থিত ২০ জন 
∴ ১ জনে অনুপস্থিত ২০/১০০ জন 
∴৩০ জনে অনুপস্থিত (২০ × ৩০)/১০০ জন
= ৬ জন 
৪,৫১০.
একজন দোকানদার ক্রয় মূল্যের দরে সরিষার তেল বিক্রি করবে বললো কিন্তু ১ লিটারের পরিবর্তে ৮০০ মিলি লিটারের পরিমাপক ব্যবহার করলো। তার শতকরা লাভের হার কত?
  1. ১৫%
  2. ৩০%
  3. ২৫%
  4. ৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ক্রয় মূল্যের দরে সরিষার তেল বিক্রি করবে বললো কিন্তু ১ লিটারের পরিবর্তে ৮০০ মিলি লিটারের পরিমাপক ব্যবহার করলো। তার শতকরা লাভের হার কত?

সমাধান:
আমরা জানি,
১ লিটার = ১০০০ মিলিলিটার

ধরি,
১০০০ মিলিলিটার তেলের ক্রয়মূল্য = ১০০ টাকা
৮০০ মিলিলিটার তেলের ক্রয়মূল্য = (১০০ × ৮০০)/১০০০ = ৮০ টাকা
৮০০ মিলিলিটার তেলের বিক্রয়মূল্য = ১০০ টাকা

∴ লাভের পরিমাণ = (১০০ - ৮০) = ২০ টাকা

৮০ টাকায় লাভ হয় = ২০ টাকা
১ টাকায় লাভ হয় = ২০/৮০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (২০ × ১০০)/৮০ টাকা
= ২৫ টাকা বা ২৫%
৪,৫১১.
একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৪৬০ টাকা
  3. গ) ৫০০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

৮% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা।
 ৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৯২) = ১৬ টাকা।

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৮০)/১৬ টাকা
= ৫০০ টাকা।

৪,৫১২.
৬০০ টাকা ২ বছরে সুদ-আসলে ৭২০ টাকা হলে, একই হার সরল সুদে ৪০০ টাকার ৩ বছরের সুদ কত?
  1. ৯০ টাকা
  2. ১০০ টাকা
  3. ১২০ টাকা
  4. ৮০ টাকা
সঠিক উত্তর:
১২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ টাকা ২ বছরে সুদ-আসলে ৭২০ টাকা হলে, একই হার সরল সুদে ৪০০ টাকার ৩ বছরের সুদ কত?

সমাধান:
সুদ = সুদাসল - আসল = ৭২০ - ৬০০ = ১২০ টাকা

এখানে,
৬০০ টাকার ২ বছরের সুদ = ১২০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১২০/(৬০০ × ২) টাকা
∴ ৪০০ টাকার ৩ বছরের সুদ = (১২০ × ৪০০ × ৩)/(৬০০ × ২) টাকা
= ১২০ টাকা
৪,৫১৩.
একটি দ্রব্য ১৪৪ টাকায় বিক্রয় করলে শতকরা যে লাভ হয় উহা দ্রব্যটির ক্রয় মূলের সমান। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ৫৮ টাকা
সঠিক উত্তর:
খ) ৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ টাকা
ব্যাখ্যা
ধরি, ক্রয় মূল্য x টাকা,
প্রশ্নমতে, লাভ x এর  x%।
আমরা জানি, বিক্রয়মূল্য =  ক্রয় মূল্য + লাভ
⇒ x +  x এর  x% = ১৪৪ 
⇒ x +  x/১০০ = ১৪৪
⇒  x + ১০০ x - ১৪৪০০ = ০
⇒ (  x + ১৮০ ) (  x - ৮০ ) =০
⇒  x = ৮০; -১৮০ 

৪,৫১৪.
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
  1. ক) ৪০
  2. খ) ৪৮
  3. গ) ৫৬
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৬
ব্যাখ্যা

মিশ্রণে বালির পরিমাণ = ৬৪ × ২৫% = ১৬ কেজি
∴ মিশ্রণে পাথরের পরিমাণ = ৬৪ - ১৬ = ৪৮ কেজি
প্রশ্নানুসারে, নতুন মিশ্রণে পাথর থাকবে ৪০% এবং বালি থাকবে ৬০%।
এখন,
৪০% = ৪৮
∴ ৬০% = (৪৮/৪০) × ৬০
= ৭২
সুতরাং বালি মিশাতে হবে = ৭২ - ১৬
= ৫৬ কেজি।

৪,৫১৫.
গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম শতকরা কতভাগ বাড়ল বা কমল?
  1. ক) ৬(১/৪)% বেড়েছে
  2. খ) ৪(১/২)% কমেছে
  3. গ) ৬(১/৪)% কমেছে
  4. ঘ) ৪(১/৪)% বেড়েছে
সঠিক উত্তর:
গ) ৬(১/৪)% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬(১/৪)% কমেছে
ব্যাখ্যা

২৫% - ২৫% + [(২৫%)(-২৫%)]/১০০
= -৬২৫%/১০০
= - ৬(১/৪)%
∴ ৬(১/৪)% কমেছে।

৪,৫১৬.
৬০ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) ৩০%
  2. খ) ৫০%
  3. গ) ৭০%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
গ) ৭০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০%
ব্যাখ্যা
মোট ছাত্র = ৬০ জন,
ফেল করে = ১৮ জন,
পাশ করে = (৬০ - ১৮) বা ৪২ জন

∴ শতকরা পাশ করে
= (৪২ X  ১০০)/৬০
= ৭০%
৪,৫১৭.
বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৫০০০ টাকা 
চক্রবৃদ্ধি মূলধন, A = ৬৬৫৫ টাকা 
সুদের হার, r = ১০%
সময়, n = ?

আমরা জানি,
A = P{১ + (r/১০০)}n
⇒ ৬৬৫৫ = ৫০০০{১ + (১০/১০০)}n
⇒ ৬৬৫৫ =৫০০০{১ + (১/১০)}n
⇒ ৬৬৫৫ = ৫০০০{(১০ + ১)/১০}n
⇒ ৬৬৫৫ = ৫০০০(১১/১০)n
⇒ (১১/১০)n = ৬৬৫৫/৫০০০
⇒ (১১/১০)n = ১৩৩১/১০০০
⇒ (১১/১০)n = (১১/১০)
⇒ n = ৩

∴ সময় = ৩ বছর

৪,৫১৮.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১২ বছরে মুনাফা-আসলে ১২৮০ টাকা হবে?
  1. ৭৬০ টাকা 
  2. ৮০০ টাকা
  3. ৯৬০ টাকা 
  4. ৮৫০ টাকা
সঠিক উত্তর:
৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১২ বছরে মুনাফা-আসলে ১২৮০ টাকা হবে?

সমাধান:
মনেকরি,
১০০ টাকার ১ বছরে মুনাফা = ৫ টাকা
∴ ১০০ টাকার ১২ বছরে মুনাফা = ৫ × ১২ = ৬০ টাকা

∴ মুনাফা- আসল = ১০০ + ৬০ = ১৬০ টাকা
এখন,
মুনাফা- আসল ১৬০ টাকা হলে আসল = ১০০ টাকা
মুনাফা- আসল ১ টাকা হলে আসল = ১০০/১৬০ টাকা
মুনাফা- আসল ১২৮০ টাকা হলে আসল = (১০০ × ১২৮০)/১৬০ = ৮০০ টাকা

সুতরাং, শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল মুনাফায় ৮০০ টাকা ১২ বছরে মুনাফা- আসল ১২৮০ টাকা হবে।

৪,৫১৯.
একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৩৬০ টাকায় বিক্রয় করলে, তার চারগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৮৫ টাকা
  2. ২৭২ টাকা
  3. ২৭৫ টাকা
  4. ২৬৮টাকা
সঠিক উত্তর:
২৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৭২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৩৬০ টাকায় বিক্রয় করলে, তার চারগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
২৫০ টাকায় বিক্রয় করলে ”ক” টাকা ক্ষতি হয়।
তাহলে ক্রয়মূল্য = (২৫০ + ক) টাকা

আবার ৩৬০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ৪ক টাকা
তাহলে ক্রয়মূল্য = ৩৬০ - ৪ক টাকা

প্রশ্নমতে,
২৫০ + ক = ৩৬০ - ৪ক
⇒ ক + ৪ক = ৩৬০ - ২৫০
⇒ ৫ক = ১১০
∴ ক = ২২

∴ ক্রয়মূল্য = ২৫০ + ২২ = ২৭২ টাকা
৪,৫২০.
x এর ১০% যদি y এর ২৫% এর সমান হয় এবং y = ১৬ হয় তবে x এর মান কত?
  1. ৬.৪
  2. ২৪
  3. ৪০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: x এর ১০% যদি y এর ২৫% এর সমান হয় এবং y = ১৬ হয় তবে x এর মান কত?

সমাধান:
x এর ১০% = y এর ২৫%
বা, (১০x)/১০০ = (২৫y)/১০০
বা, ১০x = ২৫y
বা, ১০x = ২৫ × ১৬ [y = ১৬]
বা, x = (২৫ × ১৬)/১০
∴ x = ৪০ 
৪,৫২১.
৩৮ কোন সংখ্যার ১২.৫%
  1. ক) ১২৫
  2. খ) ২৫৬
  3. গ) ৩০৪
  4. ঘ) ১৯০
সঠিক উত্তর:
গ) ৩০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৮ কোন সংখ্যার ১২.৫% 

সমাধান:
ধরি,
সংখ্যাটি, ক 

∴ ক × (১২.৫/১০০) = ৩৮
বা, ক × ১২.৫ = ৩৮০০
বা, ক × (১২৫/১০) = ৩৮০০
বা, ক × ১২৫ = ৩৮০০০
বা, ক = ৩৮০০০/১২৫ 
∴ ক = ৩০৪
৪,৫২২.
একটি পণ্যের দাম ২০% ছাড় দেয়া হলো। পুনরায় হ্রাসকৃত মূল্যের ১০% ছাড় দেয়া হলো। মোটের উপর শতকরা কত টাকা ছাড় দেয়া হলো?
  1. ক) ২২ টাকা
  2. খ) ২৪ টাকা
  3. গ) ২৮ টাকা
  4. ঘ) ৩২ টাকা
সঠিক উত্তর:
গ) ২৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮ টাকা
ব্যাখ্যা

ধরি,
পণ্যের দাম ১০০ টাকা
২০% ছাড়ে হ্রাসকৃত মূল্য ৮০ টাকা
৮০ টাকার ১০% = ৮ টাকা
∴ মোট ছাড়ের পরিমাণ = (২০+৮) টাকা
= ২৮ টাকা

৪,৫২৩.
৪০০ এর ৪৯% = কত?
  1. ক) ১৯৬০
  2. খ) ১৯৬
  3. গ) ১৯.৬
  4. ঘ) ১.৯
সঠিক উত্তর:
খ) ১৯৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬
ব্যাখ্যা

৪০০ এর ৪৯/১০০
= ৪০০ × ৪৯/১০০
= ৪ × ৪৯
= ১৯৬

৪,৫২৪.
একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বৃদ্ধি পেয়ে ১৬৩৫ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? 
  1. ১৩৫০ জন
  2. ১২০০ জন
  3. ১৫০০ জন
  4. ১৫৫০ জন
সঠিক উত্তর:
১৫০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বৃদ্ধি পেয়ে ১৬৩৫ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? 

সমাধান: 
৯% বৃদ্ধিতে- 
বর্তমান লোকসংখ্যা ১০৯ জন হলে পূর্বে ছিল = ১০০ জন 
∴ বর্তমান লোকসংখ্যা ১ জন হলে পূর্বে ছিল = ১০০/১০৯ জন 
∴ বর্তমান লোকসংখ্যা ১৬৩৫ জন হলে পূর্বে ছিল = (১০০ × ১৬৩৫)/১০৯ জন 
= ১৫০০ জন 

∴ পূর্বের লোকসংখ্যা = ১৫০০ জন। 

৪,৫২৫.
ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। ২ দিন পর ৯ টি আম পঁচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?
  1. ১০৫টি
  2. ৮৫টি
  3. ৭৫টি
  4. ৯৫টি
সঠিক উত্তর:
৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
৯৫টি
ব্যাখ্যা

প্রশ্ন: ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। ২ দিন পর ৯ টি আম পঁচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?

সমাধান: 
মোট আম কেনা হলো = ১৮০ টি
এর মধ্যে পচে গেল = ৯ টি
∴ ভালো আম রইলো = (১৮০ - ৯) টি
= ১৭১ টি ভালো

১৮০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১ টি
∴ ১ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১/১৮০ টি
∴ ১০০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = (১৭১ × ১০০)/১৮০ টি
= ৯৫ টি

∴ শতকরা আম ভালো আছে = ৯৫ টি।

৪,৫২৬.
১৬ এর কত শতাংশ ১ এর ১৬ শতাংশের সমান?
  1. ০.১ 
  2. ১ 
  3. ০.০০১ 
  4. ০.১৬ 
সঠিক উত্তর:
১ 
উত্তর
সঠিক উত্তর:
১ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ এর কত শতাংশ ১ এর ১৬ শতাংশের সমান? 

সমাধান: 
মনে করি, 
১৬ এর ক% = ১ এর ১৬% 
⇒ ১৬ × (ক/১০০) = ১ × (১৬/১০০) 
⇒ ১৬ × ক × ১০০ = ১০০ × ১৬ 
⇒ ক = (১০০ × ১৬)/(১৬ × ১০০) 
⇒ ক = ১৬০০/১৬০০ 
∴ ক = ১

৪,৫২৭.
মিষ্টির উপর মূল্য সংযোজন কর (VAT) x%। একজন বিক্রেতা ভ্যাটসহ P টাকার মিষ্টি বিক্রয় করে এই P টাকার মধ্যে ভ্যাটের পরিমাণ কত? [যেখানে, x = 15, P = 2300 টাকা]
  1. 380 টাকা
  2. 400 টাকা
  3. 450 টাকা
  4. 300 টাকা
সঠিক উত্তর:
300 টাকা
উত্তর
সঠিক উত্তর:
300 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: মিষ্টির উপর মূল্য সংযোজন কর (VAT) x%। একজন বিক্রেতা ভ্যাটসহ P টাকার মিষ্টি বিক্রয় করে এই P টাকার মধ্যে ভ্যাটের পরিমাণ কত? [যেখানে, x = 15, P = 2300 টাকা]

সমাধান:
মনেকরি, তিনি 100 টাকা মিষ্টি বিক্রি করেছেন।
তাহলে, ভ্যাটসহ বিক্রয় মূল্য = 100 + x টাকা

∴ 100 + x টাকার মিষ্টি বিক্রিতে ভ্যাট = x টাকা
∴ 1 টাকার মিষ্টি বিক্রিতে ভ্যাট = x/(100 + x) টাকা
∴ P টাকার মিষ্টি বিক্রিতে ভ্যাট = Px/(100 + x) টাকা
= (2300 × 15)/(100 + 15) [যেখানে, x = 15 P = 2300 টাকা]
= (2300 × 15)/115
= 300 টাকা

∴ বিক্রেতাকে ভ্যাট হিসেবে 300 টাকা দিতে হবে।

৪,৫২৮.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে? 
  1. ১০ টাকা
  2. ২৫ টাকা
  3. ২০ টাকা
  4. ১৫ টাকা
সঠিক উত্তর:
২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
ধরি, 
আসল = x টাকা 
∴ সুদে-আসলে ৩ গুণ = ৩x টাকা 
∴ সুদ = (৩x - x) টাকা 
= ২x টাকা 

x টাকার ৮ বছরের সুদ = ২x টাকা 
∴ ১ টাকার ১ বছরের সুদ = ২x/(x × ৮) টাকা 
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (২x × ১০০)/(x × ৮) টাকা 
= ২৫ টাকা 

∴ শতকরা সরল সুদের হার = ২৫ টাকা ।

৪,৫২৯.
৩০০ টাকা কেজি দরে ৪ কেজি আপেল ক্রয় করে ২.৫% হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
  1. ২৫ টাকা 
  2. ৩০ টাকা 
  3. ৩৬ টাকা 
  4. ৪০ টাকা 
সঠিক উত্তর:
৩০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৩০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০ টাকা কেজি দরে ৪ কেজি আপেল ক্রয় করে ২.৫% হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
সমাধান:
১ কেজি আপেলের দাম = ৩০০ টাকা
∴ ৪ কেজি আপেলের দাম = (৩০০ × ৪) টাকা
= ১২০০ টাকা

১০০ টাকায় ভ্যাট দিতে হয় ২.৫ টাকা
∴ ১ টাকায় ভ্যাট দিতে হয় (২.৫/১০০) টাকা
∴ ১২০০ টাকায় ভ্যাট দিতে হয় {(২৫ × ১২০০)/(১০০ × ১০)} টাকা
= ৩০ টাকা 

৪,৫৩০.
বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 
  1. 11 টাকা
  2. 11.5 টাকা
  3. 12 টাকা
  4. 10 টাকা
সঠিক উত্তর:
10 টাকা
উত্তর
সঠিক উত্তর:
10 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = 1000 টাকা
সময়, n = 2 বছর
সুদের হার, r = 10/100

আমরা জানি
সরল মুনাফা,
I = Pnr
= 1000 × 2 × (10/100)
= 200

চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= 1000(1 + 10/100)2
= 1000 × (110/100)2
= 1000 × 1.1  × 1.1
= 1210

চক্রবৃদ্ধি মুনাফা = 1210 - 1000
= 210
 
চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (210 - 200) টাকা
= 10 টাকা।
৪,৫৩১.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) লাভ ২৫%
  2. খ) ক্ষতি ২৫%
  3. গ) লাভ ১০%
  4. ঘ) ক্ষতি ৫০%
সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা

এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা
৪,৫৩২.
একটি গ্রামের বর্তমান জনসংখ্যা ৫৬ হাজার। ঐ গ্রামের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৫০ হলে, ৩ বছর পর ঐ গ্রামের জনসংখ্যা কত হবে?
  1. ৬৮২৫৫ জন
  2. ৬৬৬৫৪ জন
  3. ৬৪৮২৭ জন
  4. ৬০৫২৫ জন
সঠিক উত্তর:
৬৪৮২৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৬৪৮২৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামের বর্তমান জনসংখ্যা ৫৬ হাজার। ঐ গ্রামের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৫০ হলে, ৩ বছর পর ঐ গ্রামের জনসংখ্যা কত হবে?

সমাধান:
এখানে,
গ্রামের বর্তমান জনসংখ্যা, P = ৫৬০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ৫০/১০০০ = ১/২০
সময়, n = ৩ বছর

সুতরাং ৩ বছর পর মোট জনসংখ্যা হবে, C = ৫৬০০০(১ + ১/২০)
= ৫৬০০০(২১/২০)
= ৫৬০০০ × (২১/২০) × (২১/২০) × (২১/২০)
= ৬৪৮২৭ জন
৪,৫৩৩.
একজন চাকরিজীবী তার বেতনের 1/5 অংশ খাদ্য ক্রয়ে, 1/4 কাপড় ক্রয়ে এবং 1/10 অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. 45%
  2. 33.33%
  3. 55%
  4. 23.23%
সঠিক উত্তর:
45%
উত্তর
সঠিক উত্তর:
45%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবী তার বেতনের 1/5 অংশ খাদ্য ক্রয়ে, 1/4 কাপড় ক্রয়ে এবং 1/10 অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

সমাধান:
তার মোট বেতন = 1 অংশ
মোট ব্যয় করল = (1/5)  + (1/4) + (1/10) অংশ
= (4 + 5 + 2)/20 অংশ
= 11/20 অংশ

অবশিষ্ট = 1 - (11/20)
= (20 - 11)/20
= 9/20

∴ শতার আয়ের শতকরা অবশিষ্ট রইল = (9/20) × 100%
= 45%
৪,৫৩৪.
একটি পণ্যের মূল্য ২৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কুইন্টাল পণ্য বেশি পাওয়া যায়। ১০ কেজি পণ্যের বর্তমান মূল্য কত?
  1. ৫০ টাকা
  2. ৮০ টাকা
  3. ৬০ টাকা
  4. ৭০ টাকা
সঠিক উত্তর:
৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য ২৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কুইন্টাল পণ্য বেশি পাওয়া যায়। ১০ কেজি পণ্যের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০০ টাকায় কমে = ২৫ টাকা
∴ ১ টাকায় কমে = ২৫/১০০ টাকা
∴ ৬,০০০ টাকায় কমে = (২৫ × ৬,০০০)/১০০ টাকা
= ১,৫০০ টাকা

আমরা জানি
১ কুইন্টাল = ১০০ কেজি
∴ ৩ কুইন্টাল = ৩০০ কেজি

৩০০ কেজি পণ্যের দাম = ১,৫০০ টাকা
∴ ১ কেজি পণ্যের দাম = ১,৫০০/৩০০ টাকা
∴ ১০ কেজি পণ্যের দাম = (১,৫০০ × ১০)/৩০০ টাকা
= ৫০ টাকা
৪,৫৩৫.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭ হলে লাভের পরিমাণ শতকরা কত?
  1. ২০%
  2. ২৫%
  3. ১৮%
  4. ৪০%
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭ হলে লাভের পরিমাণ শতকরা কত?

সমাধান: 
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭

ধরি, 
ক্রয়মূল্য ৫ক টাকা 
বিক্রয়মূল্য ৭ক টাকা 

লাভ = ৭ক - ৫ক 
= ২ক টাকা 

শতকরা লাভ = (২ক/৫ক) × ১০০% 
= ৪০% 
৪,৫৩৬.
১২টি আমের ক্রয়মূল্য যদি ১৬টি আমের বিক্রয়মূল্য এর সমান হয়, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ১৫ শতাংশ লাভ
  2. ২৫ শতাংশ লাভ
  3. ২৫ শতাংশ ক্ষতি
  4. ৩৫ শতাংশ লাভ
সঠিক উত্তর:
২৫ শতাংশ ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
২৫ শতাংশ ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন : ১২টি আমের ক্রয়মূল্য যদি ১৬টি আমের বিক্রয়মূল্য এর সমান হয়, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান : 
মনে করি, 
১২টি আমের ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১৬টি আমের বিক্রয়মূল্য = ১০০ টাকা

∴ ১২টি আমের বিক্রয়মূল্য = ১০০×১২/১৬ টাকা
= ৭৫ টাকা 

শতকরা ক্ষতি = ১০০ - ৭৫ টাকা
= ২৫ টাকা বা ২৫ শতাংশ।

উত্তর : ২৫ শতাংশ ক্ষতি।
৪,৫৩৭.
আরিফের বেতন ৬০ টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের ৫০% হবে। যদি বাবুর বেতন ২০০০ টাকা হয় তবে আরিফের বর্তমান বেতন কত?
  1. ক) ৮৪০
  2. খ) ৯০০
  3. গ) ৯৪০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৯৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৪০
ব্যাখ্যা
ধরি, আরিফের বেতন x টাকা
x + ৬০ = ২০০০ এর ৫০/১০০
⇒ x = ১০০০ - ৬০ = ৯৪০
∴ আরিফের বেতন ৯৪০ টাকা
৪,৫৩৮.
একটি কলেজে বালক ও বালিকার অনুপাত ২ : ৩। যদি ২০% বালক এবং ২৫% বালিকা প্রাপ্ত বয়স্ক হয়, তবে ঐ কলেজে কত শতাংশ ছাত্র ছাত্রী প্রাপ্ত বয়স্ক নয়?
  1. ক) ৬৮%
  2. খ) ৭৭%
  3. গ) ৭২%
  4. ঘ) ৭৮%
সঠিক উত্তর:
খ) ৭৭%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলেজে বালক ও বালিকার অনুপাত ২ : ৩। যদি ২০% বালক এবং ২৫% বালিকা প্রাপ্ত বয়স্ক হয়, তবে ঐ কলেজে কত শতাংশ ছাত্র ছাত্রী প্রাপ্ত বয়স্ক নয়?

সমাধান:
মনে করি,
মোট ছাত্র ছাত্রী সংখ্যা = ১০০

∴ বালকের সংখ্যা = ১০০ × ২/৫ = ৪০
বালিকার সংখ্যা = ১০০ × ৩/৫ = ৬০

বালকদের মধ্যে প্রাপ্ত বয়স্ক = ৪০ × ২০% = ৪০ × ২০/১০০ = ৮ জন
বালিকাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক = ৬০ × ২৫% = ৬০ × ২৫/১০০ = ১৫ জন

∴ মোট প্রাপ্ত বয়স্ক = (৮ + ১৫) জন = ২৩ জন

∴ প্রাপ্ত বয়স্ক নয় = ১০০ - ২৩ = ৭৭ জন
∴ প্রাপ্ত বয়স্ক নয় ৭৭%
৪,৫৩৯.
একজন মোবাইল বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য ২৪০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ২% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য বিক্রয়মূল্যের উপর ৪% হারে কমিশন পায়। মোবাইলের বিক্রয়মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে?
  1. ১৬০০০ টাকা
  2. ১০০০০ টাকা
  3. ১৪০০০ টাকা
  4. ১২০০০ টাকা
সঠিক উত্তর:
১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মোবাইল বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য ২৪০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ২% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য বিক্রয়মূল্যের উপর ৪% হারে কমিশন পায়। মোবাইলের বিক্রয়মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে?

সমাধান:
ধরি,
মোবাইলের বিক্রয়মূল্য = ক টাকা

প্রশ্নমতে,
২৪০ + ক এর ২% = ক এর ৪%
⇒ ২৪০ + ক × (২/১০০) = ক × (৪/১০০)
⇒ ২৪০ = (৪ক/১০০) - (২ক/১০০)
⇒ ২৪০ = (৪ক - ২ক)/১০০
⇒ ২৪০ = ২ক/১০০
⇒ ২ক = ২৪০০০
⇒ ক = ২৪০০০/২
∴ ক = ১২০০০ টাকা
৪,৫৪০.
একটি ক্রিকেট টুর্নামেন্টে একটি ক্রিকেট টিম ১২ টি খেলার মধ্যে ৮টিতে জয়লাভ করে। দলটির পরাজয়ের শতকরা হার কত?
  1. ৩৩.৩৩%
  2. ৩০%
  3. ৩৬.৩৭%
  4. ৪০%
সঠিক উত্তর:
৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট টুর্নামেন্টে একটি ক্রিকেট টিম ১২ টি খেলার মধ্যে ৮টিতে জয়লাভ করে। দলটির পরাজয়ের শতকরা হার কত?

সমাধান: 
দলটির পরাজয়ের সংখ্যা = ১২ - ৮ = ৪ টি

১২ টি খেলায় পরাজয়ের সংখ্যা = ৪ টি
১টি খেলায় পরাজয়ের সংখ্যা = ৪/১২ টি
১০০টি খেলায় পরাজয়ের সংখ্যা = (৪ × ১০০)/১২ টি
= ৩৩.৩৩

অতএব, দলটির পরাজয়ের শতকরা হার ৩৩.৩৩%।
৪,৫৪১.
৪ এর কত শতাংশ ৬৪?
  1. ক) ৬৪০
  2. খ) ১৬০
  3. গ) ১৬
  4. ঘ) ১৬০০
সঠিক উত্তর:
ঘ) ১৬০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬০০
ব্যাখ্যা
মনে করি, ৪ এর ক শতাংশ ৬৪
বা, ৪ এর ক/১০০ = ৬৪
বা, ক/২৫ = ৬৪
বা, ক = ১৬০০
৪,৫৪২.
একজন ব্যবসায়ী একটি শার্ট ৩৫০ টাকায় ক্রয় করে ৩৮৫ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভের পরিমাণ কত? 
  1. ১৫.৫%
  2. ৯%
  3. ১২.৭৫%
  4. ১০%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি শার্ট ৩৫০ টাকায় ক্রয় করে ৩৮৫ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভের পরিমাণ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ক্রয়মূল্য = ৩৫০ টাকা
বিক্রয়মূল্য = ৩৮৫ টাকা

আমরা জানি, 
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ৩৮৫ - ৩৫০
= ৩৫ টাকা

∴ শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × ১০০
= (৩৫/৩৫০) × ১০০
= (১/১০) × ১০০
= ১০%

সুতরাং, তার শতকরা লাভের পরিমাণ ১০%। 

৪,৫৪৩.
১০ কোন সংখ্যার ০.৫%?
  1. ক) ১০০০
  2. খ) ২,০০০
  3. গ) ৫০০
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ২,০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২,০০০
ব্যাখ্যা
প্রশ্ন : ১০ কোন সংখ্যার ০.৫%?
 
সমাধান :
ধরি,
  x এর ০.৫% = ১০  
বা, ০.৫x/১০০ = ১০  
বা, ০. ৫x = ১০  × ১০০ 
বা, x = (১০ × ১০০)/০.৫
বা, x  = ২,০০০ 
৪,৫৪৪.
আরিফ ১০ টি লেবু ৩০ টাকায় ক্রয় প্রতি ডজন ৪২ টাকায় বিক্রয় করেছিলেন। আরিফের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. ১৬.৬৭%
  2. ১২.৫০%
  3. ৮.১৩%
  4. ৯.৭৫%
সঠিক উত্তর:
১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন: আরিফ ১০ টি লেবু ৩০ টাকায় ক্রয় প্রতি ডজন ৪২ টাকায় বিক্রয় করেছিলেন। আরিফের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
১০ টি লেবুর ক্রয়মূল্য = ৩০ টাকা
∴ ১ টি লেবুর ক্রয়মূল্য = ৩০/১০ টাকা = ৩ টাকা।

আবার,
১২ টি লেবুর বিক্রয়মূল্য = ৪২ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য = ৪২/১২ = ৭/২ = ৩.৫ টাকা

∴ লাভ = ৩.৫ - ৩ = ০.৫ টাকা 

∴ ৩ টাকায় লাভ হয় = ০.৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ০.৫/৩ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় =(০.৫ × ১০০)/৩ = ৫০/৩ 
= ১৬.৬৭ টাকা

৪,৫৪৫.
রাকিবের মাসিক বেতন ১৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন ৯০০০ টাকা হলে, বেতন বৃদ্ধির হার কত?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের মাসিক বেতন ১৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন ৯০০০ টাকা হলে, বেতন বৃদ্ধির হার কত?

সমাধান:
রাকিবের পূর্বের বেতন = ৯০০০ - ১৫০০ টাকা
= ৭৫০০ টাকা

৭৫০০ টাকায় বৃদ্ধি পায় = ১৫০০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ১৫০০/৭৫০০ টাকা
∴ ১০০ টাকায় বৃদ্ধি পায় = (১৫০০ × ১০০)/৭৫০০ টাকা
= ২০ টাকা বা ২০%
৪,৫৪৬.
১৮ নিচের কোন সংখ্যার ৮% এর সমান? 
  1. ক) ৪৪.৪৪
  2. খ) ১.৪৪
  3. গ) ১৮০
  4. ঘ) ২২৫
সঠিক উত্তর:
ঘ) ২২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২৫
ব্যাখ্যা
ধরি,
x এর ৮% = ১৮
বা, x = (১৮ × ১০০)/৮
∴ x = ২২৫
৪,৫৪৭.
নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ৩০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ক) ১৪৪ টাকা
  2. খ) ৩৩৮ টাকা
  3. গ) ২৯০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৩৩৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৩৮ টাকা
ব্যাখ্যা
৩০% লাভে নির্মাতার বিক্রয়মূল্য = (১৩০ × ২০০) / ১০০ = ২৬০ টাকা
৩০% লাভে খুচরা বিক্রয়মূল্য = (১৩০ × ২৬০) / ১০০ = ৩৩৮ টাকা
৪,৫৪৮.
কোন একটি সংখ্যার ২৫% যদি ঐ সংখ্যার ৩০% এর চেয়ে ১৫ কম হয়, তবে সংখ্যাটি কত?
  1. ক) ২৫০
  2. খ) ৪০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৩৫০
সঠিক উত্তর:
গ) ৩০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার ২৫% যদি ঐ সংখ্যার ৩০% এর চেয়ে ১৫ কম হয়, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
ক এর ২৫% = ক এর ৩০% - ১৫
বা, ২৫ক/১০০ =৩০ক/১০০ - ১৫
বা, ৩০ক/১০০ - ২৫ক/১০০ = ১৫
বা, (৩০ক - ২৫ক)/১০০ = ১৫
বা, ৫ক/১০০ = ১৫
বা, ৫ক = (১০০ × ১৫)
বা, ক =  (১০০ × ১৫)/৫
ক = ৩০০
৪,৫৪৯.
একটি বই ১২৩৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে? 
  1. ১৪৭৫ টাকা
  2. ১৪৯৫ টাকা
  3. ১৪৮৫ টাকা
  4. ১৩৮৫ টাকা
সঠিক উত্তর:
১৪৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১২৩৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে? 

সমাধান:
৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১২৩৫ টাকায় ক্রয়মূল্য = (১২৩৫ × ১০০)/৯৫
= ১৩০০ টাকা

১৫% লাভে বিক্রয়মূল্য = ১১৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ১৩০০)/১০০ টাকা
= ১৪৯৫ টাকা
৪,৫৫০.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?
  1. ৪%
  2. ৪.৫%
  3. ৬%
  4. ৯%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?

সমাধান: 
সুদ = (৪৭৬ - ৪২৫) টাকা
= ৫১ টাকা 

৪২৫ টাকার ৩ বছরের সুদ ৫১ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ৫১/(৪২৫ × ৩) টাকা 
∴ ১০০ টাকার ১ বছরের সুদ (৫১ × ১০০)/(৪২৫ × ৩) টাকা
= ৪ টাকা
৪,৫৫১.
চা পাতার মূল্য ২০% কমে যাওয়ায় কোন পরিবারের চা পাতার ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চা পাতা বাবদ খরচ একই থাকবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ১৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: চা পাতার মূল্য ২০% কমে যাওয়ায় কোন পরিবারের চা পাতার ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চা পাতা বাবদ খরচ একই থাকবে?

সমাধান:
মনেকরি,
চা পাতার মূল্য ১০০ টাকা
২০% কমে চা পাতার মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

বর্তমান মূল্য ৮০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/৮০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৮০
= ১২৫ টাকা

∴ চা পাতার ব্যবহার বাড়াতে হবে = (১২৫ - ১০০) টাকা
= ২৫ টাকা

৪,৫৫২.
একজন ছাত্র ১৮ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
  1. ২৭ টি
  2. ২৪ টি
  3. ১৮ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
২৭ টি
উত্তর
সঠিক উত্তর:
২৭ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ছাত্র ১৮ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 

সমাধান: 
৬০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৮ টি 
∴ ১% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৮/৬০ টি 
∴ ৯০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = (১৮ ×৯০)/ ৬০ টি 
= ২৭ টি 

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৭ টি ।

৪,৫৫৩.
একটি বইয়ের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৫ : ৭ হলে, বইটির দাম শতকরা কি পরিমাণ বেড়েছে?
  1. ১০%
  2. ২০%
  3. ৩০%
  4. ৪০%
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৫ : ৭ হলে, বইটির দাম শতকরা কি পরিমাণ বেড়েছে?

সমাধান:
পূর্ব মূল্য ৫ টাকা হলে বর্তমান মূল্য ৭ টাকা।
তাহলে, মূল্য বেড়েছে = ৭ - ৫ = ২ টাকা

৫ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ২ টাকা
১ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ২/৫ টাকা
১০০ টাকায় মূল্য বৃদ্ধি পায় = (২ × ১০০)/৫ টাকা
= ৪০ টাকা বা ৪০%
৪,৫৫৪.
একটি ছাগল ৮% লাভে বিক্রয় করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা কম হতো, তাহলে ১২% ক্ষতি হত। ছাগলটির ক্রয় মূল্য কত?
  1. ৬০০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৮০০০ টাকা
সঠিক উত্তর:
৬০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৮% লাভে বিক্রয় করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা কম হতো, তাহলে ১২% ক্ষতি হত। ছাগলটির ক্রয় মূল্য কত?

সমাধান:
ধরি,
ছাগলের ক্রয়মূল্য ১০০ টাকা
৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) = ১০৮ টাকা।
১২% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ - ১২) = ৮৮ টাকা;

বিক্রয় মূল্যেদ্বয়ের পার্থক্য (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১২০০ টাকা হলে ক্রয় মূল্য (১০০ × ১২০০)/২০
= ৬০০০ টাকা।
৪,৫৫৫.
একটি স্কুলের ১৮০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫% ছাত্র। কিছুদিন পর ১০% ছাত্র চলে যায় এবং ১০% ছাত্রী নতুন ভর্তি হলে মোট শিক্ষার্থী হ্রাস বৃদ্ধির শতকরা হার কত?
  1. ক) ১% কমে
  2. খ) ১% বৃদ্ধি পায়
  3. গ) ২% কমে
  4. ঘ) ১০& কমে
সঠিক উত্তর:
ক) ১% কমে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১% কমে
ব্যাখ্যা

ছাত্র সংখ্যা = ১৮০০ জনের ৫৫/১০০
= ৯৯০ জন।
∴ ছাত্রী সংখ্যা = (১৮০০ - ৯৯০)
= ৮১০ জন
বর্তমান ছাত্র সংখ্যা = ৯৯০ জনের ৯০/১০০
= ৮৯১ জন
বর্তমান ছাত্রী সংখ্যা = ৮১০ জনের ১১০/১০০
= ৮৯১ জন
∴ বর্তমান ছাত্রছাত্রী = ৮৯১ + ৮৯১ = ১৭৮২ জন।
ছাত্রছাত্রী কমে = (১৮০০ - ১৭৮২) = ১৮ জন।
শতকরা কমে = (১০০ × ১৮)/১০০
= ১ জন।
অর্থ্যাৎ, ১% কমে।

৪,৫৫৬.
একটি দ্রব্য ২৪০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। দ্রব্যটি ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. লাভ ৬.২৫%
  2. ক্ষতি ৬.২৫%
  3. লাভ ২.২৫%
  4. ক্ষতি ২.২৫%
সঠিক উত্তর:
ক্ষতি ৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৪০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। দ্রব্যটি ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ২৪০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৪০০)/১২৫ টাকা
= ১৯২০ টাকা

∴ ১৮০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে।
ক্ষতি = ১৯২০ - ১৮০০ টাকা = ১২০ টাকা

∴ শতকরা ক্ষতি =  (১২০ × ১০০)/১৯২০%
= ৬.২৫%
৪,৫৫৭.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ১৮%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

সমাধান:
আসল, P = ৩০০০ টাকা
বছর, n = ৫ 
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি, I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১০%
৪,৫৫৮.
বাজেট প্রকাশের আগে ও পরে একটি পণ্যের মূল্যের অনুপাত ১০ : ১৩ হলে, পণ্যটির দাম শতকরা কি পরিমাণ বেড়েছে?
  1. ১৫%
  2. ২০%
  3. ৩০%
  4. ৩৫%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: বাজেট প্রকাশের আগে ও পরে একটি পণ্যের মূল্যের অনুপাত ১০ : ১৩ হলে, পণ্যটির দাম শতকরা কি পরিমাণ বেড়েছে?

সমাধান:
বাজেট প্রকাশের পূর্বের মূল্য ১০ টাকা হলে বর্তমান মূল্য ১৩ টাকা।
তাহলে, মূল্য বেড়েছে = ১৩ - ১০ = ৩ টাকা

১০ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ৩ টাকা
১ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ৩/১০ টাকা
১০০ টাকায় মূল্য বৃদ্ধি পায় = (৩ × ১০০)/১০ টাকা
= ৩০ টাকা বা ৩০%
৪,৫৫৯.
৪ এর কত শতাংশ ৫ হবে?
  1. ক) ১১৫
  2. খ) ১২০
  3. গ) ১২৫
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
গ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৫
ব্যাখ্যা

৪ এর ক% = ৫
বা, ৪ এর ক/১০০ = ৫
বা, ৪ক = ৫০০
বা, ক = ১২৫

৪,৫৬০.
4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত?
  1. 625 টাকা
  2. 650 টাকা
  3. 600 টাকা
  4. 725 টাকা
সঠিক উত্তর:
625 টাকা
উত্তর
সঠিক উত্তর:
625 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত?

সমাধান: 
মনেকরি,
মূলধন P 

এখানে,
মুনাফার হার r = 4%
সময় n = 2 বছর 

সরলমুনাফা = Pnr 
= P × 2 × 4/100
= 2P/25

চক্রবৃদ্ধি মুনাফা = P{1 + (4/100)}2 - P
= P{1 + (1/25)}2 - P
= P(26/25)2 - P
=(676P/625) - P 
= (676P - 625P)/625
= 51P/625

প্রশ্নমতে,
 (51P/625) - (2P/25) = 1
(51P - 50P)/625 = 1
P/625 = 1
P = 625 

৪,৫৬১.
মাসিক গ্যাস বিল ১,০০০ টাকা। ৬ মাস পরে গ্যাস বিল ৫% বৃদ্ধি পায়। এর আরও ৬ মাস পরে, পূর্বের বর্ধিত মূল্যের উপর আরও ৮% বিল বৃদ্ধি পায়। ১ বছর পর মাসিক গ্যাস বিল কত টাকা হবে?
  1. ১১৫৪ টাকা
  2. ১০৭৪ টাকা
  3. ১১৩৪ টাকা
  4. ১২৮০ টাকা
সঠিক উত্তর:
১১৩৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৩৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: মাসিক গ্যাস বিল ১,০০০ টাকা। ৬ মাস পরে গ্যাস বিল ৫% বৃদ্ধি পায়। এর আরও ৬ মাস পরে, পূর্বের বর্ধিত মূল্যের উপর আরও ৮% বিল বৃদ্ধি পায়। ১ বছর পর মাসিক গ্যাস বিল কত টাকা হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
প্রাথমিক মাসিক গ্যাস বিল = ১০০০ টাকা
৬ মাস পর ৫% বৃদ্ধি
আরও ৬ মাস পর ৮% বৃদ্ধি
 
এখন, 
প্রথম ৫% বৃদ্ধিতে,
নতুন বিল = ১০০০ + ১০০০ এর ৫%
= ১০০০ + ৫০ = ১০৫০ টাকা 

এবং আরও ৬ মাস পর ৮% বৃদ্ধিতে, 
নতুন বিল = ১০৫০ + (৮/১০০) × ১০৫০
= ১০৫০ + ৮৪ = ১১৩৪ টাকা 

সুতরাং, ১ বছর পরে মাসিক গ্যাস বিল ১১৩৪ টাকা

৪,৫৬২.
কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০ শতাংশ। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় কত?
  1. ৭ বছর
  2. ৬ বছর
  3. ৫ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০ শতাংশ। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় কত?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা আসলের ৪০ শতাংশ
আসল ১০০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল = ১০০ + ৪০ = ১৪০ টাকা

মুনাফা আসল ১৪০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল ৫৬০০ টাকা হলে মুনাফা (৪০ × ৫৬০০)/১৪০ টাকা
= ১৬০০ টাকা

∴ মুনাফা, I = ১৬০০ টাকা
∴ আসল, P = ৫৬০০ - ১৬০০ = ৪০০০ টাকা
মুনাফার হার, r = ৮% = ৮/১০০

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
বা, n = (১৬০০ × ১০০)/(৪০০০ × ৮)
∴ n = ৫ 

∴ সময় ৫ বছর।
৪,৫৬৩.
কোনো পরীক্ষায় ৪০% ইংরেজিতে, ২৫% গণিতে এবং উভয় বিষয়ে ১৫% পরীক্ষার্থী ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
ঘ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৪০% ইংরেজিতে, ২৫% গণিতে এবং উভয় বিষয়ে ১৫% পরীক্ষার্থী ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?

সমাধান: 
শুধু ইংরেজিতে ফেল করে = (৪০ - ১৫)%
= ২৫%
শুধু গণিতে ফেল করে = (২৫ - ১৫)%
= ১০%
ইংরেজি, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (২৫ + ১০ + ১৫)%
= ৫০%
∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ৫০)%
= ৫০%
৪,৫৬৪.
কুমিল্লায় বর্তমান জনসংখ্যা ২৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ২ বছর পর কুমিল্লা শহরের জনসংখ্যা কত হবে?
  1. ৩২,২৪,০০০ জন
  2. ৩২,৮২,০০০ জন
  3. ২৫,৭২,০০০ জন
  4. ২৫,৪৬,১৬০ জন
সঠিক উত্তর:
২৫,৪৬,১৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
২৫,৪৬,১৬০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কুমিল্লায় বর্তমান জনসংখ্যা ২৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ২ বছর পর কুমিল্লা শহরের জনসংখ্যা কত হবে?

সমাধান:
এখানে,
শহরটির বর্তমান জনসংখ্যা, P = ২৪০০০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ৩০/১০০০ = ৩/১০০
সময়, n = ২ বছর
 
সুতরাং ২ বছর পর মোট জনসংখ্যা হবে, C = ২৪০০০০০{১ + (৩/১০০)}
= ২৪০০০০০ × (১০৩/১০০)× (১০৩/১০০) 
= ২৫,৪৬,১৬০ জন

৪,৫৬৫.
বার্ষিক ৪.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৯৪৪ টাকা হবে?
  1. ৬০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৮১০ টাকা
সঠিক উত্তর:
৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৯৪৪ টাকা হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ × ৪) টাকা =১৮ টাকা

সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা

সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০ টাক
∴ সুদাসল ৯৪৪ টাকা হলে আসল = (১০০ × ৯৪৪)/১১৮ টাকা
=  ৮০০ টাকা।
৪,৫৬৬.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ১২০ টাকা
  2. ৩৪৪ টাকা
  3. ২২০ টাকা
  4. ১৪৪ টাকা
সঠিক উত্তর:
১৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ টাকা
ব্যাখ্যা
নির্মাণ খরচ ১০০ টাকা
∴ ২০% লাভে,
নির্মাণ খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) বা ১২০ টাকা
নির্মাণ খরচ ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
নির্মাণ খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ১০০)/১০০ টাকা
= ১২০ টাকা
নির্মাতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য
২০% লাভে,
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ১২০)/১০০ টাকা
= ১৪৪ টাকা
৪,৫৬৭.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
  1. ক) ৫%
  2. খ) ২%
  3. গ) ৭%
  4. ঘ) ৩%
সঠিক উত্তর:
ঘ) ৩%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?

সমাধান:
এখানে, 
আসল, P = ৭০০ টাকা
সময়, n = ৫ বছর
মুনাফা, I = ১০৫ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, ১০৫ = ৭০০ × ৫ × r
বা, r = (১০৫ × ১০০)/(৭০০×৫)
∴ r = ৩%
৪,৫৬৮.
টাকায় ৩টি কলা ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৪০%
  3. গ) ৩৫%
  4. ঘ) ১০০%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি কলা ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১টি কলার ক্রয়মূল্য = ১/৩ টাকা
১টি কলার বিক্রয়মূল্য = ১/২ টাকা

∴ ১টিতে লাভ হয় = (১/২ - ১/৩) টাকা
= ১/৬ টাকা

∴ ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৩)/৬ টাকা
= ৫০ টাকা
৪,৫৬৯.
৫০০ টাকা বার্ষিক ৬% সরল সুদে কত বছরে সুদে-আসলে ৬৫০ টাকা হবে? 
  1. ২ বছর
  2. ৫ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০০ টাকা বার্ষিক ৬% সরল সুদে কত বছরে সুদে-আসলে ৬৫০ টাকা হবে?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= (৬৫০ - ৫০০)
= ১৫০ টাকা

আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১৫০ × ১০০)/(৫০০ × ৬)
= ৫ বছর

৪,৫৭০.
একটি স্কুলের ৮০০ ছাত্রের ৬০% গণিতে ও ৭০% বাংলায় পাস করেছে, এবং ১০% ছাত্র দুটি বিষয়েই ফেল করেছে। শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করেছে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ৩০%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ৮০০ ছাত্রের ৬০% গণিতে ও ৭০% বাংলায় পাস করেছে, এবং ১০% ছাত্র দুটি বিষয়েই ফেল করেছে। শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করেছে?

সমাধান: 
গণিতে পাস করেছে = ৮০০ এর ৬০%
= ৮০০ এর ৬০/১০০
= ৪৮০ জন

বাংলায় পাস করেছে = ৮০০ এর ৭০%
= ৮০০ এর ৭০/১০০
= ৫৬০ জন

দুটি বিষয়েই ফেল করেছে = ৮০০ এর ১০%
= ৮০০ এর ১০/১০০
= ৮০ জন

মোট পাস করেছে = ৮০০ - ৮০ = ৭২০ জন

উভয় বিষয়ে পাস করে = (৫৬০ + ৪৮০ - ৭২০) জন
= ৩২০ জন

শুধু গণিতে ফেল করে = (৫৬০ - ৩২০) জন
= ২৪০ জন

শুধু গণিতে শতকরা ফেল করে = (২৪০/৮০০) × ১০০%
= ৩০ %


৪,৫৭১.
একটি ঘড়ি ১০৮০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে ?
  1. ক) ১২২০ টাকা 
  2. খ) ১৪৬০ টাকা 
  3. গ) ১৩২০ টাকা 
  4. ঘ) ১৬৬০ টাকা 
সঠিক উত্তর:
গ) ১৩২০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩২০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০৮০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে ?

সমাধান:
১০% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ১০ =৯০ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ১০৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১০৮০)/৯০
= ১২০০ টাকা

আবার,
১০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ১২০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ১২০০)/১০০
=১৩২০ টাকা 
৪,৫৭২.
একটি মোবাইল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। মোবাইলটি আরো ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?
  1. ৭৯০০ টাকা
  2. ৮৩০০ টাকা
  3. ৬২০০ টাকা
  4. ৭৫০০ টাকা
সঠিক উত্তর:
৭৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোবাইল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। মোবাইলটি আরো ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনেকরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ৮ = ৯২ টাকা
আবার,
৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = ১০৮ - ৯২ = ১৬ টাকা

এখন,
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০০)/১৬ = ৭৫০০ টাকা

∴ মোবাইলটির ক্রয়মূল্য ৭৫০০ টাকা
৪,৫৭৩.
টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ৪ টি
  2. ৩ টি
  3. ৫ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 

সমাধান: 
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা = ৮৮ টাকা 

বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা 

আবার, 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা 

∴ ক্রয়মূল্য (১০০/৮৮) টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০০)/(১০০ × ৮৮) টাকা = (১১০/৮৮) টাকা 

এখন, 
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল
∴১ টাকায় বিক্রয় করতে হবে = (৫ × ৮৮)/১১০ টি মার্বেল
= ৪ টি মার্বেল।
৪,৫৭৪.
আটার মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় আটার ব্যবহার শতকরা কত ভাগ কমালে আটা বাবদ খরচ একই থাকবে?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: আটার মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় আটার ব্যবহার শতকরা কত ভাগ কমালে আটা বাবদ খরচ একই থাকবে?

সমাধান:
মনেকরি,
আটার মূল্য ১০০ টাকা

২৫% বৃদ্ধিতে আটার বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা যখন পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা যখন পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা যখন পূর্বমূল্য =  (১০০ × ১০০)/১২৫ টাকা 
= ৮০ টাকা
 
∴ আটার ব্যবহার কমাতে হবে = ১০০ - ৮০ টাকা 
= ২০ টাকা
৪,৫৭৫.
প্রতি প্যাকেট চিপস ৭ টাকা করে ক্রয় করে ৮.৫০ টাকা করে বিক্রয় করে ৩০০ টাকা লাভ হলো। মোট কত প্যাকেট চিপস ক্রয় করা হয়েছিল?
  1. ১৬০
  2. ২৭৫
  3. ৩৮০
  4. ২০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতি প্যাকেট চিপস ৭ টাকা করে ক্রয় করে ৮.৫০ টাকা করে বিক্রয় করে ৩০০ টাকা লাভ হলো। মোট কত প্যাকেট চিপস ক্রয় করা হয়েছিল?

সমাধান:
১ প্যাকেট চিপসে লাভ হয় = (৮.৫০ - ৭) = ১.৫০ টাকা

১.৫০ টাকা লাভ হয় ১ প্যাকেট চিপসে
১ টাকা লাভ হয় (১/১.৫০) প্যাকেট চিপসে
∴ ৩০০ টাকা লাভ হয় = (১/১.৫০) × ৩০০ প্যাকেট চিপসে
= (১০ × ৩০০)/১৫০ প্যাকেট চিপসে
= ২০০ প্যাকেট চিপসে

৪,৫৭৬.
দুধের দাম ২০% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে দুধের ব্যবহার শতকরা কত কমাতে হবে? 
  1. ১৫%
  2. ১৬.৬৭%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন: দুধের দাম ২০% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে দুধের ব্যবহার শতকরা কত কমাতে হবে? 

সমাধান:
মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে হলে দুধের ব্যবহার কমাতে হবে। 

২০% বৃদ্ধিতে দুধের বর্তমান মূল্য = (১০০ + ২০) টাকা 

= ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা 
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/১২০ টাকা 
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১০০)/১২০ টাকা = ৮৩.৩৩ টাকা 

∴ দুধের ব্যবহার কমিয়েছেন = (১০০ - ৮৩.৩৩)% = ১৬.৬৭% ।  

৪,৫৭৭.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭ হলে লাভের পরিমাণ শতকরা কত?
  1. ৫৫% 
  2. ৩০% 
  3. ৪০% 
  4. ৬০% 
সঠিক উত্তর:
৪০% 
উত্তর
সঠিক উত্তর:
৪০% 
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭ হলে লাভের পরিমাণ শতকরা কত?

সমাধান: 
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৭

ধরি, 
ক্রয়মূল্য ৫ক টাকা 
বিক্রয়মূল্য ৭ক টাকা 

লাভ = ৭ক - ৫ক 
= ২ক টাকা 

শতকরা লাভ = (২ক/৫ক) × ১০০% 
= ৪০% 
৪,৫৭৮.
যদি c = সবৃদ্ধিমূল, p = মুলধন, r = সুদের হার এবং n = সময় হয়, তবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. c = p(1 + r)n
  2. c = p(1 + r)
  3. c = p(1 + n)r
  4. c = p/(1 + r)
সঠিক উত্তর:
c = p(1 + r)n
উত্তর
সঠিক উত্তর:
c = p(1 + r)n
ব্যাখ্যা
প্রশ্ন: যদি c = সবৃদ্ধিমূল, p = মুলধন, r = সুদের হার এবং n = সময় হয়, তবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান:
দেওয়া আছে,
c = সবৃদ্ধিমূল
p = মুলধন
r = সুদের হার
এবং n = সময়

∴ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, c = p(1 + r)n
৪,৫৭৯.
৪০টি লিচু যে দরে ক্রয় করা হয় ৫০টি লিচু সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২০% ক্ষতি
  2. খ) ২০% লাভ
  3. গ) ২৫% লাভ
  4. ঘ) ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
ক) ২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০টি লিচু যে দরে ক্রয় করা হয় ৫০টি লিচু সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
মনে করি,
৪০ টি লিচুর ক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = ক/৪০ টাকা

আবার,
৫০টি লিচুর বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য = ক/৫০ টাকা

∴ ক্ষতি = (ক/৪০) - (ক/৫০)
= (৫ক - ৪ক)/২০০
= ক/২০০

∴ শতকরা ক্ষতির হার = {(ক/২০০)/(ক/৪০)} × ১০০%
= ২০%
৪,৫৮০.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ১০ : ১১ হলে শতকরা লাভ কত? 
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৫%
  4. ১১%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ১০ : ১১ হলে শতকরা লাভ কত? 

সমাধান:
মনেকরি,
ক্রয়মূল্য = ১০ক টাকা এবং বিক্রয়মূল্য = ১১ক টাকা

∴ লাভ = (১১ক - ১০ক) টাকা = ক টাকা।
                      
∴ ১০ক টাকায় লাভ হয়  = ক টাকা
∴ ১ টাকায় লাভ হয়  = ক/১০ক টাকা
∴ ১০০ টাকায় লাভ হয়  = ১০০/১০ = ১০ টাকা

সুতরাং, শতকরা লাভ ১০%

৪,৫৮১.
4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?
  1. ক) 4(π - 16 )
  2. খ) 4(4 - π)
  3. গ) 4π2 - 2
  4. ঘ) 4(4 - π2)
সঠিক উত্তর:
খ) 4(4 - π)
উত্তর
সঠিক উত্তর:
খ) 4(4 - π)
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?

সমাধান: 

বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 42 = 16 বর্গ সে.মি. 

তাহলে, বৃত্তের ব্যাসার্ধ = 4/2 = 2 সেমি
 বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π22
= 4π
সুতরাং অনধিকৃত অংশের ক্ষেত্রফল = 16 - 4π = 4(4 - π)
৪,৫৮২.
৫% সরল মুনাফা হারে কত সময়ে ১০০০ টাকার মুনাফা ২০০ টাকা হবে? 
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% সরল মুনাফা হারে কত সময়ে ১০০০ টাকার মুনাফা ২০০ টাকা হবে? 

সমাধান: 
এখানে, 
মুনাফার r = ৫% = ৫/১০০ = ১/২০ 
সময় n = ? 
আসল P = ১০০০ টাকা 
মুনাফা I = ২০০ টাকা 

আমরা জানি, 
I =Pnr 
n = I/Pr 
= ২০০/(১০০০ × ১/২০) 
= ২০০/৫০ 
= ৪ বছর । 
৪,৫৮৩.
একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? 
  1. ১৬০ কেজি
  2. ২০০ কেজি
  3. ৪৮০ কেজি
  4. ৭২০ কেজি
সঠিক উত্তর:
২০০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২০০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? 

সমাধান: 
অবিক্রিত আমের পরিমাণ = (১০০ - ৪০)% 
= ৬০% 

এখন, 
৬০% আমের পরিমাণ = ১২০ কেজি 
∴ ১% আমের পরিমাণ = ১২০/৬০ কেজি 
∴ ১০০% আমের পরিমাণ = (১২০ × ১০০)/৬০ কেজি 
= ২০০ কেজি 

∴ আম বিক্রেতার নিকট প্রথমে আম ছিল = ২০০ কেজি।
৪,৫৮৪.
সরল মুনাফার হার শতকরা কত টাকা হলে যে কোন আসল ১৫ বছরে মুনাফা-আসলে চারগুণ হবে?
  1. ১০%
  2. ২৪%
  3. ২০%
  4. ৩০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল মুনাফার হার শতকরা কত টাকা হলে যে কোন আসল ১৫ বছরে মুনাফা-আসলে চারগুণ হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল P = ১০০ টাকা
∴ মুনাফা আসল =(৪ × ১০০) টাকা
 = ৪০০ টাকা
 
∴ মুনাফা I =৪০০ - ১০০ = ৩০০ টাকা

সময় n = ১৫ বছর
মুনাফার হার r = ?

আমরা জানি,
I = Pnr/১০০
r = (I × ১০০)/Pn
r = (৩০০ × ১০০)/(১০০ × ১৫)
∴ r = ২০%

∴ মুনাফার হার ২০% ।

৪,৫৮৫.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ৫২০ টাকা হবে?
  1. ৩০০ টাকা
  2. ৩১০ টাকা
  3. ৩২২ টাকা
  4. ৩২৫ টাকা
সঠিক উত্তর:
৩২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ৫২০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সবৃদ্ধিমূল, C = ৫২০
সুদের হার, r = ৪/১০০
বয়স, n = ১৫
এবং আসল, p = ?

আমরা জানি,
C = P + Pnr
C = P(১ + rn)
⇒ ৫২০ = P {১ + (৪/১০০) × ১৫}
⇒ ৫২০ = P {১ + (৬০/১০০)}
⇒ ৫২০ = P (১৬০/১০০)
⇒  P = (৫২০ × ১০০)/১৬০
∴ P = ৩২৫ টাকা
৪,৫৮৬.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৫০ টাকা। একজন যদি ২৫% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৬৮০ টাকা
  3. ৮৫০ টাকা
  4. ১০২০ টাকা
সঠিক উত্তর:
৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৫০ টাকা। একজন যদি ২৫% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

∴ লাভ = (১২৫ - ১০০) = ২৫ টাকা

এখন,
২৫ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
∴ ১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২৫/২৫ = ৫ টাকা
∴ ১৫০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১৫০ × ৫) টাকা
= ৭৫০ টাকা

৪,৫৮৭.
৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাশের হার কত?
  1. ৩০%
  2. ৩৫%
  3. ৪০%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৪৫%
উত্তর
সঠিক উত্তর:
৪৫%
ব্যাখ্যা

পাশ করে = ৮০ - ৪৪ = ৩৬ জন
সুতরাং পাশের হার = ৩৬/৮০ × ১০০
= ৪৫%

৪,৫৮৮.
একটি পণ্য ২০% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?
  1. ৫ : ৪
  2. ৭ : ৬
  3. ৬ : ৫
  4. ৮ : ৭
সঠিক উত্তর:
৬ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ২০% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০

∴ বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ১২০ : ১০০
= ৬ : ৫
৪,৫৮৯.
বিক্রয়করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৬১৬ টাকা, যেখানে বিক্রয়করের হার ১০% এবং বিক্রেতা যদি ১২% লাভ করে তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ৫০০.০০ টাকা
  2. খ) ৫২০.৬০ টাকা
  3. গ) ৫১৫.৫০ টাকা
  4. ঘ) ৫০৪.৯২ টাকা
সঠিক উত্তর:
ক) ৫০০.০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০০.০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয়করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৬১৬ টাকা, যেখানে বিক্রয়করের হার ১০% এবং বিক্রেতা যদি ১২% লাভ করে তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য = ক টাকা 

প্রশ্নমতে 
(ক এর ১১২% ) এর ১১০% = ৬১৬
ক × (১১২/১০০) × (১১০/১০০) = ৬১৬
ক  = (৬১৬ × ১০০ × ১০০)/(১১২ × ১১০)
ক = ৫০০ টাকা 

অতএব 
দ্রব্যটির ক্রয়মূল্য = ৫০০ টাকা
৪,৫৯০.
একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
  1. ৬০ জন 
  2. ৭০ জন 
  3. ১২০ জন 
  4. ১৪০ জন 
সঠিক উত্তর:
৭০ জন 
উত্তর
সঠিক উত্তর:
৭০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

সমাধান:
পাস করতে পারে নি (১০০ - ৪০)%
= ৬০%

৬০% পরীক্ষার্থী(যারা পাশ করে নি + যারা অংশগ্রহণ করে নি) = ৩০ + ১২ জন
= ৪২ জন 

এখন,
৬০% পরীক্ষার্থী = ৪২ জন 
১% পরীক্ষার্থী = ৪২/৬০ জন 
১০০%পরীক্ষার্থী =(৪২ × ১০০)/৬০
= ৭০ জন
৪,৫৯১.
দশটি আপেল এবং ১২টি পেয়ারার একত্রিত মূল্য ৯৬০ টাকা। ৮টি আপেল এবং ২০ টি পেয়ারার একত্রিত মূল্য ১০০০ টাকা। আপেল এবং পেয়ারার মূল্যের পার্থক্য কত?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ৩০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি, প্রতিটি আপেলের মূল্য = x টাকা এবং প্রতিটি পেয়ারার মূল্য = y টাকা।
প্রশ্নমতে,
10x + 12y = 960……(1)
এবং 8x + 20y = 1000…….(2)
(1) ও (2) সমাধান করে পাই,
x = 69.23 এবং y = 22. 3
সুতরাং পার্থক্য = 69.23 - 22.3 = 46.93 টাকা।

৪,৫৯২.
হাবিব মার্কেট থেকে ৫০০ টাকার একটি শার্ট কিনল। সে তার বন্ধু শ্যামলের কাছে ৬০০ টাকায় বিক্রয় করল। এতে হাবিব শতকরা কত লাভ করলো?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৩%
সঠিক উত্তর:
ক) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০%
ব্যাখ্যা

আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
সুতরাং হাবিবের লাভ = (৬০০-৫০০) = ১০০ টাকা।
সুতরাং শতকরা লাভ = লাভ/ক্রয়মূল্য × ১০০
= ১০০/৫০০ × ১০০
= ২০%

৪,৫৯৩.
কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
  1. ক) ৭%
  2. খ) ৬%
  3. গ) ৪%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
ঘ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫%
ব্যাখ্যা

২ বছরে সুদ বাড়ে ৪০ টাকা।
তাহলে প্রতিবছরে সুদের পরিমাণ ২০ টাকা।
আসলের পরিমাণ = ৪৬০ - (৩ × ২০) = ৪০০ টাকা।
∴ ৩ বছরের সুদের পরিমাণ = ৪৬০ - ৪০০ = ৬০ টাকা 
∴ r = (৬০ × ১০০)/(৪০০ × ৩) = ৫%

৪,৫৯৪.
একজন দোকানদার ১ ডজন বলপেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৬%
  2. খ) ১৮%
  3. গ) ২০%
  4. ঘ) ২২%
সঠিক উত্তর:
গ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০%
ব্যাখ্যা
৬০ টাকায় লাভ হয় (৭২ - ৬০) = ১২ টাকা
সুতরাং, ১০০ টাকায় লাভ হয় = ১০০×১২ / ৬০ = ২০ টাকা
৪,৫৯৫.
কোনো আসল ৫ বছরে মুনাফা-সহ মোট ৯৭৫০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/১০ অংশ হলে, আসল কত টাকা?
  1. ৭২০০ টাকা
  2. ৭০০০ টাকা
  3. ৭৫০০ টাকা
  4. ৮৫০০ টাকা
সঠিক উত্তর:
৭৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ৫ বছরে মুনাফা-সহ মোট ৯৭৫০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/১০ অংশ হলে, আসল কত টাকা?

সমাধান: 
ধরি,
আসল = P টাকা
মুনাফা = (৩P)/১০ টাকা

প্রশ্নমতে,
P + (৩P)/১০ = ৯৭৫০
বা, ১০P + ৩P = ৯৭৫০ × ১০
বা, ১৩P = ৯৭৫০০
বা, P = ৯৭৫০০/১৩
∴ P = ৭৫০০

∴ আসল ৭৫০০ টাকা। 

৪,৫৯৬.
একজন বিক্রেতা একটি পণ্য ৩৫০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ২৬০ টাকা
  2. ২৭৮ টাকা
  3. ২৮৫ টাকা
  4. ২৮০ টাকা
সঠিক উত্তর:
২৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি পণ্য ৩৫০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৫০)/১২৫ টাকা
= ২৮০ টাকা
৪,৫৯৭.
চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকার পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়।পূর্বে চিনির দাম কেজি প্রতি কত ছিল?
  1. ২১.২০ টাকা
  2. ২৫ টাকা 
  3. ২০ টাকা
  4. ১৮.২৫ টাকা 
সঠিক উত্তর:
২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকার পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। পূর্বে চিনির দাম কেজি প্রতি কত ছিল?

সমাধান: 
মনে করি,
পূর্বমূল্য = ১০০ টাকা
আবার,
১০৬০ টাকার ৬% = ১০৬০ × (৬/১০০) = ৬৩.৬০ টাকা

বর্তমানে ৩ কেজি চিনির দাম ৬৩.৬০ টাকা
বর্তমানে ১ কেজি চিনির দাম ৬৩.৬০/৩ = ২১.২০ টাকা

আবার, 
 ৬% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ৬ = ১০৬ টাকা

এখন,
১০৬ টাকা বর্তমান দর হলে পূর্ব দর = ১০০ টাকা
∴ ১ টাকা বর্তমান দর হলে পূর্ব দর = ১০০/১০৬ টাকা
∴ ২১.২০ টাকা বর্তমান দর হলে পূর্ব দর = (১০০ × ২১.২০)/১০৬ টাকা
= ২০ টাকা

সুতরাং, পূর্বে চিনির দাম কেজি প্রতি ২০ টাকা। 

৪,৫৯৮.
গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?
  1. ক) ৬.২৫% কমেছে
  2. খ) ৬.২৫% বেড়েছে
  3. গ) ৫.২৫% কমেছে
  4. ঘ) ৫.২৫% বেড়েছে
সঠিক উত্তর:
ক) ৬.২৫% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬.২৫% কমেছে
ব্যাখ্যা

ধরি, প্রাথমিক অবস্থায় শেয়ারের দাম ১০০ টাকা।
শেয়ারের দাম ২৫% বৃদ্ধিতে গতকালের মূল্য(১০০ + ২৫) = ১২৫ টাকা
২৫% কমায় আজকের মূল্য ১২৫ - (১২৫ × ২৫)/১০০ = ১২৫ - ১২৫/৪ = (৫০০ - ১২৫)/৪ = ৩৭৫/৪ টাকা
∴ দাম কমেছে ১০০ - ৩৭৫/৪ টাকা = (৪০০ - ৩৭৫)/৪ টাকা = ৬.২৫ টাকা

৪,৫৯৯.
একটি মহাজনী কারবারে একটি নির্দিষ্ট পরিমান টাকার ৪ বছরের সরল সুদ, আসলের ২/৫ অংশ হলে বার্ষিক সুদের হার কত? 
  1. ৫%
  2. ৮%
  3. ১০%
  4. ১২%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মহাজনী কারবারে একটি নির্দিষ্ট পরিমান টাকার ৪ বছরের সরল সুদ, আসলের ২/৫ অংশ হলে বার্ষিক সুদের হার কত? 

সমাধান:
ধরি,
আসল = p

দেওয়া আছে, 
সময়, n = ৪ বছর
সরল সুদ, I = (২/৫) × P

সরল সুদের সূত্রানুযায়ী,
I = (P × n × r)/১০০
⇒ (২/৫) × P = (P × ৪ × r)/১০০
⇒ ২/৫ =  r/২৫
⇒ r = (২ × ২৫)/৫
⇒ r = ১০ 

অর্থাৎ বার্ষিক সুদের হার = ১০%
৪,৬০০.
ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?
  1. ৩৮%
  2. ৩২%
  3. ৩৫%
  4. ৪২%
সঠিক উত্তর:
৩৮%
উত্তর
সঠিক উত্তর:
৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?

সমাধান:
ধরি,
জানুয়ারিতে পণ্যের মূল্য ছিল ১০০ টাকা

ফেব্রুয়ারিতে পণ্যের মূল্য = ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ১০০ × (২০/১০০)
= ১০০ + ২০
= ১২০ টাকা

মার্চে পণ্যের মূল্য ছিল = ১২০ + ১২০ এর ১৫%
= ১২০ + ১২০ × (১৫/১০০)
= ১২০ + ১৮
= ১৩৮ টাকা

জানুয়ারির তুলনায় মার্চে পণ্যের মূল্য বাড়ে = ১৩৮ - ১০০ = ৩৮ টাকা
শতকরা মূল্য বাড়ে = (৩৮/১০০) × ১০০%
= ৩৮%