বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা ৪৫ / ৫৮ · ৪,৪০১৪,৫০০ / ৫,৭৫৮

৪,৪০১.
৪০০ টাকার ৫ বছরের সুদ এবং ৫০০ টাকার ৬ বছরের সুদ একত্রে ৪৫০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৭%
  2. খ) ৮%
  3. গ) ৯%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
গ) ৯%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯%
ব্যাখ্যা

৪০০ টাকার ৫ বছরের সুদ = (৪০০×৫) বা ২০০০ টাকার ১ বছরের সুদ
৫০০ টাকার ৬ বছরের সুদ = (৫০০×৬) বা ৩০০০ টাকার ১ বছরের সুদ
∴ (২০০০+৩০০০) বা ৫০০০ টাকার ১ বছরের সুদ ৪৫০ টাক
∴ ১০০ টাকার ১বছরের সুদ (৪৫০×১০০)/৫০০০ টাকা
= ৯ টাকা

৪,৪০২.
শতকরা ৪ টাকা হার মুনাফায় কোনো আসলের ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, আসল কত? 
  1. ৫৫০ টাকা
  2. ৫৭৫ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৬২৫ টাকা
সঠিক উত্তর:
৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৪ টাকা হার মুনাফায় কোনো আসলের ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, আসল কত? 

সমাধান: 
ধরি,
আসল = P 

এখানে,
মুনাফার হার r = ৪%
সময় n  = ২ বছর 

সরলমুনাফা = Pnr 
= P × ২ × (৪/১০০)
= ২P/২৫

চক্রবৃদ্ধি মুনাফা = P{১ + (৪/১০০)} - P
= P{১ + (১/২৫)} - P
= P(২৬/২৫) - P
= (৬৭৬P/৬২৫) - P 
= (৬৭৬P - ৬২৫P)/৬২৫
= ৫১P/৬২৫

প্রশ্নমতে,
(৫১P/৬২৫) - (২P/২৫) = ১
⇒ (৫১P - ৫০P)/৬২৫ = ১
⇒ P/৬২৫ = ১
∴ P = ৬২৫
৪,৪০৩.
একটি বাক্সের দুই-তৃতীয়াংশ শার্ট পরীক্ষা করার পর ৪টি ত্রুটিযুক্ত ও ৩৬টি ত্রুটিমুক্ত পাওয়া গেলো। ৮৫% শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট শার্টের মধ্যে কতটি ত্রুটিমুক্ত শার্ট পেতে হবে?
  1. ক) ১৫
  2. খ) ১৭
  3. গ) ১৯
  4. ঘ) ৫১
সঠিক উত্তর:
ক) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সের দুই-তৃতীয়াংশ শার্ট পরীক্ষা করার পর ৪টি ত্রুটিযুক্ত ও ৩৬টি ত্রুটিমুক্ত পাওয়া গেলো। ৮৫% শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট শার্টের মধ্যে কতটি ত্রুটিমুক্ত শার্ট পেতে হবে?

সমাধান: 
মোট শার্টের ২/৩ অংশ = ৩৬ + ৪
⇒ মোট শার্ট = ৪০ × ৩/২ 
= ৬০ টি 

৬০এর ৮৫% = ৬০ × ৮৫/১০০
= ৫১ টি 

ত্রুটিমুক্ত শার্ট লাগবে = ৫১ - ৩৬ 
= ১৫ টি 
৪,৪০৪.
শতকরা ১০ টাকা হার মুনাফায় কোন আসলের ২ বছরের সরল মুনাফা ও যৌগিক মুনাফার পার্থক্য ৫০ টাকা হলে, আসল কত?
  1. ১০০০০ টাকা
  2. ৬০০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ২০০০ টাকা
সঠিক উত্তর:
৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ১০ টাকা হার মুনাফায় কোন আসলের ২ বছরের সরল মুনাফা ও যৌগিক মুনাফার পার্থক্য ৫০ টাকা হলে, আসল কত?

সমাধান:
ধরি,
আসল = P টাকা
হার, r = ১০%
সময়, n = ২ বছর

∴ সরল মুনাফা I = Pnr = P × ২ × (১০/১০০) = P/৫ = ০.২P

∴ যৌগিক মুনাফা = C - P = P(১ + ১০/১০০) - P = P(১.১) - P = ১.২১P - P = ০.২১P

প্রশ্নমতে,
০.২১P - ০.২P = ৫০
বা, ০.০১P = ৫০
বা, P = ৫০/(০.০১)
∴ P = ৫০০০
৪,৪০৫.
একটি ঝুড়িতে ২/৩ অংশ আম পরীক্ষা করার পর ৮টি আম ত্রুটিযুক্ত এবং বাকি ৩২টি ক্রটিমুক্ত পাওয়া গেল। ৮০% আম ক্রটিমুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটি আম ক্রটিমুক্ত পেতে হবে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঝুড়িতে ২/৩ অংশ আম পরীক্ষা করার পর ৮টি আম ত্রুটিযুক্ত এবং বাকি ৩২টি ক্রটিমুক্ত পাওয়া গেল। ৮০% আম ক্রটিমুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটি আম ক্রটিমুক্ত পেতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
২/৩ অংশ আম = (৩২ + ৮)টি = ৪০টি
∴ ১ অংশ বা (সম্পূর্ণ) = ৪০ × (৩/২) = ৬০টি

এখন,
৬০ এর ৮০% = ৬০ × (৮০/১০০) = ৪৮টি
∴ ক্রটিমুক্ত পেতে হবে = ৪৮ - ৩২ = ১৬টি

অতএব, অবশিষ্ট আমের মধ্যে ১৬টি আম ক্রটিমুক্ত পেতে হবে।

৪,৪০৬.
৮০ জন ছাত্রের মধ্যে ৫৬ জন ফেল করলে পাসের হার কত?
  1. ২৪%
  2. ৩০%
  3. ৩২%
  4. ৩৬%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ জন ছাত্রের মধ্যে ৫৬ জন ফেল করলে পাসের হার কত?

সমাধান:
পাশ করে = (৮০ - ৫৬) জন = ২৪ জন

৮০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ২৪ জন
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ২৪/৮০ জন
১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (২৪ × ১০০)/৮০ জন
= ৩০ জন বা ৩০%
৪,৪০৭.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৩০০০ টাকা
সময়, n = ৫ বছর
মুনাফা, I = ১৫০০ টাকা
মনে করি,
মুনাফার হার = r

আমরা জানি,
I = Pnr/১০০
বা, r = (I × ১০০)/Pn
= (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
= ১০

∴ মুনাফার হার ১০%

৪,৪০৮.
বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে সুদে আসলে তিনগুণ হবে? 
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ঘ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০%
ব্যাখ্যা
মনেকরি 
আসল ১০০ টাকা 
সুদ -আসল = (১০০ × ৩) টাকা 
                  = ৩০০ টাকা 
সুদ =( ৩০০ - ১০০) টাকা 
      = ২০০ টাকা 

১০০ টাকার ১০ বছরের সুদ ২০০ টাকা 
১০০ টাকার ১ বছরের সুদ ২০০/১০ টাকা
                                      = ২০ টাকা
৪,৪০৯.
কোন সংখ্যার 75% থেকে 90 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি কত?
  1. 190
  2. 150
  3. 100
  4. 200
সঠিক উত্তর:
200
উত্তর
সঠিক উত্তর:
200
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার 75% থেকে 90 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা = ক

প্রশ্নমতে,
∴ ক এর 75% - 90 = 60
বা, (75/100) × ক - 90 = 60
⇒ (3/4) × ক - 90 = 60
⇒ (3/4) × ক = 60 + 90
⇒ (3/4) × ক = 150
⇒ 3ক = 150 × 4
⇒ 3ক = 600
⇒ ক = 600 ÷ 3
∴ ক = 200

 ∴ সংখ্যাটি = 200

৪,৪১০.
একটি কারখানার শ্রমিকদের মধ্যে ৬০% পুরুষ এবং ৪০% নারী। পুরুষ শ্রমিকদের ৭০% এবং নারী শ্রমিকদের ৫০% দক্ষ শ্রমিক। কারখানার মোট শ্রমিকদের শতকরা কতজন দক্ষ শ্রমিক?
  1. ৫৮%
  2. ৬২%
  3. ৬০%
  4. ৬৫%
সঠিক উত্তর:
৬২%
উত্তর
সঠিক উত্তর:
৬২%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কারখানার শ্রমিকদের মধ্যে ৬০% পুরুষ এবং ৪০% নারী। পুরুষ শ্রমিকদের ৭০% এবং নারী শ্রমিকদের ৫০% দক্ষ শ্রমিক। কারখানার মোট শ্রমিকদের শতকরা কতজন দক্ষ শ্রমিক?

সমাধান:
ধরি,
মোট শ্রমিক = ১০০ জন
তাহলে, পুরুষ শ্রমিক = ১০০ × (৬০/১০০) = ৬০ জন
এবং, নারী শ্রমিক = ১০০ - ৬০ = ৪০ জন

এখন,
দক্ষ পুরুষ শ্রমিকের সংখ্যা = ৬০ × (৭০/১০০) = ৪২ জন
দক্ষ নারী শ্রমিকের সংখ্যা = ৪০ × (৫০/১০০) = ২০ জন

∴ শতকরা দক্ষ শ্রমিক = ৪২ + ২০ = ৬২ জন বা ৬২%
৪,৪১১.
২৫% লাভে কোনো জিনিস ৪৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 
  1. ৬ টাকা
  2. ১২ টাকা
  3. ৯ টাকা
  4. ১৫ টাকা
সঠিক উত্তর:
৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫% লাভে কোনো জিনিস ৪৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 

সমাধান:
ধরি,
জিনিসটির ক্রয়মূল্য ১০০ টাকা
২৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১২৫ টাকা
= ৩৬ টাকা 

∴ লাভ =(৪৫ - ৩৬) টাকা = ৯ টাকা
৪,৪১২.
১২৫% এর সমান ভগ্নাংশ কত?
  1. ৫/৪
  2. ৪/৫
  3. ৬/৫
  4. ৫/৬
সঠিক উত্তর:
৫/৪
উত্তর
সঠিক উত্তর:
৫/৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১২৫% এর সমান ভগ্নাংশ কত?

সমাধান:
এখানে, 
১২৫%
= ১২৫/১০০
= ৫/৪

৪,৪১৩.
৬০০ টাকা ৪ বছরে সুদ-আসলে ৮৪০ টাকা হলে একই হারে ২৫০ টাকার ৩ বছরের সুদ কত?
  1. ৫০ টাকা
  2. ৫৫ টাকা
  3. ৬৫ টাকা
  4. ৭৫ টাকা
সঠিক উত্তর:
৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ টাকা ৪ বছরে সুদ-আসলে ৮৪০ টাকা হলে একই হারে ২৫০ টাকার ৩ বছরের সুদ কত?

সমাধান:
সুদ = সুদাসল - আসল = ৮৪০ - ৬০০ = ২৪০ টাকা

এখানে,
৬০০ টাকার ৪ বছরের সুদ = ২৪০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ২৪০/(৬০০ × ৪) টাকা
∴ ২৫০ টাকার ৩ বছরের সুদ = (২৫০ × ২৪০ × ৩)/(৬০০ × ৪) টাকা
= ৭৫ টাকা
৪,৪১৪.
১০.৪ এর ২.৫% = কত?
  1. ক) ০.২৬
  2. খ) ০.০২৬
  3. গ) ০.০০২৬
  4. ঘ) ০.০০০২৬
সঠিক উত্তর:
ক) ০.২৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০.৪ এর ২.৫% = কত?

সমাধান:
১০.৪ এর ২.৫%
= ১০.৪ এর (২.৫/১০০)
= ২৬/১০০
= ০.২৬
৪,৪১৫.
জাকারিয়া ২০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?
  1. ক) ২৫০০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ৩১২৫ টাকা
  4. ঘ) ৩২০০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ২৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫০০ টাকা
ব্যাখ্যা

২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা।
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ X ২০০০) / ১০০ টাকা।
= ২৫০০ টাকা।

৪,৪১৬.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?
  1. ক) ৮%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
গ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?

সমাধান: 
গণিতে পাশ করেছে = = ৮৫%
শুধু গণিতে পাশ করেছে = (৮৫ - ৬০)% = ২৫%
বাংলায় পাশ করেছে = ৭০%
শুধু বাংলায় পাশ করেছে = (৭০ - ৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ করেছে = (২৫ + ১০ + ৬০)% = ৯৫%

∴ উভয় বিষয়ে ফেল করেছে = (১০০ - ৯৫)% = ৫%
৪,৪১৭.
কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৭৯ জন
  2. খ) ৭৫ জন
  3. গ) ৭৭ জন
  4. ঘ) ৮২ জন
সঠিক উত্তর:
ক) ৭৯ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৯ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (১৮ - ৯)% = ৯%
শুধু গণিতে ফেল করে = (১২ - ৯)% = ৩%
তাহলে উভয় বিষয়ে পাশ করে = ১০০% - (৯ + ৩ + ৯)% = ৭৯%

৪,৪১৮.
১৫টি বল ৭২০ টাকায় বিক্রয় করার ফলে ৩ টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। প্রতিটি বলের ক্রয়মূল্য কত?
  1. ৪৮ টাকা
  2. ৫৪ টাকা
  3. ৬০ টাকা
  4. ৬৫টাকা
সঠিক উত্তর:
৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫টি বল ৭২০ টাকায় বিক্রয় করার ফলে ৩ টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। প্রতিটি বলের ক্রয়মূল্য কত? 

সমাধান:
দেওয়া আছে,
১৫টি বলের বিক্রয়মূল্য = ৭২০ টাকা

​ধরি,
​প্রতিটি বলের ক্রয়মূল্য = ক টাকা 

∴ ১৫ টি বল বিক্রয়ে ক্ষতি = ১৫ টি বলের ক্রয়মূল্য - ১৫ টি বলের বিক্রয়মূল্য 
​= ১৫ক - ৭২০

প্রশ্নমতে,
​১৫ক - ৭২০ = ৩ক
⇒ ১৫ক - ৩ক = ৭২০
⇒ ​১২ক = ৭২০
⇒ ​ক = ৭২০/১২
⇒ ​ক = ৬০ 

∴ ​প্রতিটি বলের ক্রয়মূল্য = ৬০ টাকা 

৪,৪১৯.
৪০ টাকায় ২ ডজন লিচু কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% লাভ
  2. ২০% ক্ষতি
  3. ২৫% লাভ
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
২০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায় ২ ডজন লিচু কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২ ডজন = ২৪টি
২৪টি লিচুর ক্রয়মূল্য = ৪০ টাকা
২৪টি লিচুর বিক্রয়মূল্য = ২৪ × ২ = ৪৮ টাকা
∴ লাভ = ৪৮ - ৪০ = ৮ টাকা 

৪০ টাকায় লাভ হয় = ৮ টাকা
১ টাকায় লাভ হয় = ৮/৪০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৮/৪০) × ১০০ টাকা
= ২০ টাকা বা ২০%
৪,৪২০.
একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিলো?
  1. ১২০০ জন
  2. ১৫০০ জন
  3. ১৬৪০ জন
  4. ১৮০০ জন
সঠিক উত্তর:
১৫০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিলো?

সমাধান:
১০% বৃদ্ধিতে,
বর্তমান লোক সংখ্যা = (১০০ + ১০) = ১১০ জন

বর্তমান লোকসংখ্যা ১১০ জন হলে পূর্বের লোকসংখ্যা = ১০০ জন
বর্তমান লোকসংখ্যা ১ জন হলে পূর্বের লোকসংখ্যা = ১০০/১১০ জন
∴ বর্তমান লোকসংখ্যা ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা = (১০০ × ১৬৫০)/১১০ টাকা
= ১৫০০ জন
৪,৪২১.
একজন ব্যাটসম্যান ৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা সহ মোট ৭২ রান সংগ্রহ করে। সে তার মোট রানের শতকরা কতভাগ রান দৌড়ে সংগ্রহ করলো?
  1. (৫০/৩)%
  2. (১০০/৩)%
  3. ৫০%
  4. ৪০%
সঠিক উত্তর:
(১০০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
(১০০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যান ৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা সহ মোট ৭২ রান সংগ্রহ করে। সে তার মোট রানের শতকরা কতভাগ রান দৌড়ে সংগ্রহ করলো?

সমাধান:
৩টি বাউন্ডারি = ৩× ৪ = ১২ ড়ান
৬টি ছক্কা = ৬ × ৬ = ৩৬ রান

৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা = (১২ + ৩৬) রান
= ৪৮ রান 

দৌড়ে করে= (৭২ - ৪৮) = ২৪ রান

শতকরা দৌড়ে রান করে = {(২৪/৭২) × ১০০}%
= (১০০/৩)%
৪,৪২২.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
  1. ক) ১৬২ টাকা
  2. খ) ১৯৮ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ২১০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত?

সমাধান: 
১০% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা 
= ৯০ টাকা 

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/৯০ টাকা
= ২০০ টাকা 
৪,৪২৩.
৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা ?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ২০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা ?

সমাধান: 
মুনাফা I = ১২০ টাকা
আসলP = ? টাকা
মুনাফার হার r = ৬% = ৬/১০০
সময়  n = ১ বছর

আমরা জানি 
I = Pnr 
P = I/nr
= ১২০/{১(৬/১০০)}
= ১২০/(৬/১০০)
= (১২০ × ১০০)/৬
= ২০০০ 
৪,৪২৪.
প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রয় করে ২৫ টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল?
  1. ক) ২৫ টি
  2. খ) ৫০ টি
  3. গ) ১০০ টি
  4. ঘ) ৭৫ টি
সঠিক উত্তর:
খ) ৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রয় করে ২৫ টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল?

সমাধান: 
১টি চকলেটে লাভ = (৮.৫০ - ৮) টাকা = .৫০ টাকা 

০.৫০ টাকা লাভ হয় = ১টি চকলেটে 
১  টাকা লাভ হয় = ১/০.৫০ টি চকলেটে 
২৫  টাকা লাভ হয় = (১ × ২৫)/০.৫০ টি চকলেটে 
=  (১ × ২৫ × ১০০)/৫০
= ৫০ টি চকলেটে 
৪,৪২৫.
এক ব্যক্তি একটি পণ্য ২০০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রি করল; ক্রেতা ঐ পণ্য তৃতীয় ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয়মূল্য কত হবে?
  1. ২৪০০ টাকা
  2. ২০৬০ টাকা
  3. ২১৬০ টাকা
  4. ২৪৬০ টাকা
সঠিক উত্তর:
২১৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি একটি পণ্য ২০০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রি করল; ক্রেতা ঐ পণ্য তৃতীয় ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ২০০০)/১০০
= ২৪০০ টাকা

১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
ক্রয়মূল্য ২৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০ × ২৪০০)/১০০
= ২১৬০ টাকা

৪,৪২৬.
৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করলে ২০ টি কলার বিক্রয়মূল্য কত হবে?
  1. ক) ৭০ টাকা
  2. খ) ৮২ টাকা
  3. গ) ৭২ টাকা
  4. ঘ) ৫২ টাকা
সঠিক উত্তর:
গ) ৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২ টাকা
ব্যাখ্যা
৩৬ টাকার ২০% লাভ হলে ১২ টি কলার বিক্রয়মূল্য = ৩৬+৭.২ = ৪৩.২ টাকা
২০ টি কলার বিক্রয় মূল্য হবে (৪৩.২/১২)x২০ = ৭২ টাকা।
৪,৪২৭.
৮০০ টাকা দরে ৪ কেজি মাংস কিনে ১৫% হারে ভ্যাট দিলে মোট কত টাকা দিতে হবে?
  1. ৪২২০ টাকা 
  2. ৩৬৮০ টাকা
  3. ৩৩৬০ টাকা
  4. ৪৮০ টাকা
সঠিক উত্তর:
৩৬৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৮০০ টাকা দরে ৪ কেজি মাংস কিনে ১৫% হারে ভ্যাট দিলে মোট কত টাকা দিতে হবে?

সমাধান:
১ কেজি মাংসের দাম = ৮০০ টাকা/কেজি
∴ মাংসের মোট মূল্য = ৮০০ × ৪ = ৩২০০ টাকা

∴ ১০০ টাকায় ভ্যাট দিতে হয় = ১৫ টাকা 
∴ ১ টাকায় ভ্যাট দিতে হয় = ১৫/১০০ টাকা 
∴ ৩২০০ টাকায় ভ্যাট দিতে হয় = ৩২০০ × (১৫/১০০) = ৪৮০ টাকা 

∴ মোট দিতে হবে = মূল্য + ভ্যাট = ৩২০০ + ৪৮০ = ৩৬৮০ টাকা

সুতরাং, মোট দিতে হবে ৩৬৮০ টাকা।

৪,৪২৮.
জনতা ব্যাংকে রহিম নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। জমাকৃত টাকা সরল মুনাফায় ৮ বছরে আসলের ৩/২ অংশ হয়। মুনাফার হার কত?
  1. ৫% 
  2. ৬.২৫%
  3. ১০%
  4. ১২.৫%
সঠিক উত্তর:
৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
৬.২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: জনতা ব্যাংকে রহিম নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। জমাকৃত টাকা সরল মুনাফায় ৮ বছরে আসলের ৩/২ অংশ হয়। মুনাফার হার কত?

সমাধান:
ধরি, আসল = P
অর্থাৎ, রহিম জনতা ব্যাংকে P পরিমাণ টাকা জমা রাখলেন।

মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল
বা, I = আসলের ৩/২ অংশ - আসল
বা, I = P × (৩/২) - আসল
বা, I = (৩P/২) - P
বা, I = (৩P - ২P)/২
বা, I = P/২

আমরা জানি,
মুনাফা, I = Pnr/১০০
বা, P/২ = (P × ৮ × r)/১০০
বা, ১/২ = (৮ × r)/১০০
বা, ১/২ = r/১২.৫
বা, r = ১২.৫/২
∴ r = ৬.২৫%

অর্থাৎ মুনাফার হার = ৬.২৫%

৪,৪২৯.
একজন দোকানদার প্রথমে তার পণ্যের দাম ২৫% বৃদ্ধি করলো এবং পরে ২০% বৃদ্ধি করলো। দাম শতকরা কত বৃদ্ধি পেলো? 
  1. ক) ৩০%
  2. খ) ৪৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
গ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রথমে তার পণ্যের দাম ২৫% বৃদ্ধি করলো এবং পরে ২০% বৃদ্ধি করলো। দাম শতকরা কত বৃদ্ধি পেলো? 

সমাধান: 
ধরি 
পণ্যটির আসল দাম = ১০০ টাকা 

২৫% বৃদ্ধিতে 
পণ্যটির দাম = ১০০ + ১০০ এর ২৫%
= ১০০ + ১০০ এর ২৫/১০০
= ১০০ + ২৫ 
= ১২৫ টাকা 

২০% বৃদ্ধিতে 
পণ্যটির দাম = ১২৫ + ১২৫ এর ২০%
= ১২৫ + ১২৫ এর ২০/১০০
= ১২৫ + ২৫ 
= ১৫০ টাকা 

পণ্যটির দাম বৃদ্ধি পেলো = ১৫০ - ১০০ = ৫০ টাকা 
পণ্যটির দাম শতকরা বৃদ্ধি পেলো = {(৫০/১০০) × ১০০} %
= ৫০%
৪,৪৩০.
সুদের হার শতকরা ৫ টাকা হলে, কত বছরের সুদ, সুদ-আসলের ১/৬ হবে? 
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৮ বছর
সঠিক উত্তর:
ক) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ বছর
ব্যাখ্যা
মনেকরি ,
সুদ- আসল A = ৬ টাকা 
সুদ I = (৬ এর ১/৬) = ১ টাকা 
আসল P = ৬ - ১ = ৫ টাকা 
মুনাফার হার r = ৫%
                      = ৫/১০০
                      = ১/২০
আমরা জানি
I = Pnr
Pnr = I
n = I/Pr
n = ১/৫(১/২০)
n = ১/(১/৪)
n = (১ × ৪)/১
n = ৪
৪,৪৩১.
১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?
  1. ২০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ১০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে? 

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা ১০ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা ১০/১০০ টাকা
২০০০ টাকার ১ বছরের মুনাফা (২০০০ × ১ × ১০)/১০০
= ২০০ টাকা।
৪,৪৩২.
60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) 25%
  2. খ) 28%
  3. গ) 30%
  4. ঘ) 32%
সঠিক উত্তর:
গ) 30%
উত্তর
সঠিক উত্তর:
গ) 30%
ব্যাখ্যা
প্রশ্ন: 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত?
সমাধান: 
পাস করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 

৬০ জনের মধ্যে পাস করে ১৮ জন 
১ জনের মধ্যে পাস করে ১৮/৬০ জন 
১০০ জনের মধ্যে পাস করে (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
৪,৪৩৩.
কোন ক্লাশে অনুপস্থিত ও উপস্থিত ছাত্রসংখ্যার অনুপাত ১ঃ৪ হলে, অনুপস্থিত ছাত্রসংখ্যাকে মোট ছাত্রসংখ্যার শতকরা প্রকাশ কত?
  1. ক) ২৫%
  2. খ) ৩০%
  3. গ) ১২.৫%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ঘ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০%
ব্যাখ্যা

ধরি অনুপস্থিত ছাত্রের সংখ্যা = x
তাহলে উপস্থিত ছাত্রের সংখ্যা = 4x
মোট ছাত্র সংখ্যা = x + 5x = 5x
তাহলে অনুপস্থিত ছাত্রের শতকরা প্রকাশ হবে = (x/5x) × 100 = 20%

৪,৪৩৪.
একটি পণ্য ৪৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। একই পণ্য ২০% লাভে বিক্রয় করতে চাইলে বিক্রয়মূল্য কত হবে?
  1. ৭২০ টাকা
  2. ৬৮০ টাকা
  3. ৬৬০ টাকা 
  4. ৮০০ টাকা 
সঠিক উত্তর:
৭২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্য ৪৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। একই পণ্য ২০% লাভে বিক্রয় করতে চাইলে বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
২৫% ক্ষতিতে বিক্রয় মূল্য = (১০০ - ২৫) টাকা 
= ৭৫ টাকা 

এখন,  
বিক্রয়মূল্য ৭৫ টাকা  হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫
∴ বিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে ক্রয়মূল্য  = (১০০ × ৪৫০)/৭৫ = ৬০০ টাকা

আবার, 
২০% লাভে,
বিক্রয়মূল্য হবে = ৬০০ + (৬০০ এর ২০%)
= ৬০০ + (৬ × ২০)
= (৬০০ + ১২০) টাকা
= ৭২০ টাকা

৪,৪৩৫.
বার্ষিক শতকরা (১৭/২) টাকা সরল মুনাফায়, কত টাকার ৩ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
  1. ৬৭০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ৯৫৫০ টাকা
  4. ১০০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১৭/২ টাকা সরল মুনাফায়, কত টাকার ৩ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
 মুনাফা  I = ২৫৫০ টাকা
 মুনাফার হার r = (১৭/২)%
= ১৭/২০০ টাকা
সময় n = ৬ বছর
আসল P = ?

আমরা জানি,
I = Prn
⇒ P = I/rn
= ২৫৫০/{(১৭/২০০) × ৩}
= (২৫৫০ × ২০০)/(১৭ × ৩)
= ১০০০০
৪,৪৩৬.
৬৫ লিটার এর ১.২ %কত?
  1. ক) ০.৭৮ লিটার
  2. খ) ১.১লিটার
  3. গ) ২.২লিটার
  4. ঘ) ০.২লিটার
সঠিক উত্তর:
ক) ০.৭৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৭৮ লিটার
ব্যাখ্যা
৬৫ এর ১.২% = ৬৫ এর ১.২/১০০ = ০.৭৮ লিটার
৪,৪৩৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল বৃদ্ধি/হ্রাসের হার কত?
  1. 19% হ্রাস
  2. 8% হ্রাস
  3. 8% বৃদ্ধি
  4. 10% বৃদ্ধি
সঠিক উত্তর:
19% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
19% হ্রাস
ব্যাখ্যা

ধরি,
আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = x
আয়তকার ক্ষেত্রের প্রস্থ = y
∴ ক্ষেত্রফল = xy বর্গএকক

10% হ্রাসে নতুন দৈর্ঘ্য = x -  x এর 10%
                                       = (100x - 10x)/100
                                       = 90x / 100
10% হ্রাসে নতুন প্রস্থ = y - y এর  10%
                               = (100y - 10y) / 100
                               = 90y / 100
∴ নতুন ক্ষেত্রফল = (90x /100) ×  (90y/100)বর্গএকক
                           = 81xy / 100 বর্গএকক

ক্ষেত্রফল হ্রাস  = xy - 81xy/100 বর্গএকক
                       = 19xy/100
∴ ক্ষেত্রফল হ্রাসের হার = {19xy/100)/xy} ×100%
                                   = 19 %

উত্তর = 19% হ্রাস পেয়েছে।

৪,৪৩৮.
কোন গ্রামের ৩০০০০ জনসংখ্যার মধ্যে ১২০০ জন শিক্ষিত। ঐ গ্রামের শিক্ষিতের হার কত?
  1. ৩%
  2. ৪%
  3. ৬%
  4. ২%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গ্রামের ৩০০০০ জনসংখ্যার মধ্যে ১২০০ জন শিক্ষিত। ঐ গ্রামের শিক্ষিতের হার কত?

সমাধান:
৩০০০০ জনসংখ্যার মধ্যে শিক্ষিত = ১২০০ জন
১ জনসংখ্যার মধ্যে শিক্ষিত = ১২০০/৩০০০০
১০০ জনসংখ্যার মধ্যে শিক্ষিত = (১২০০ × ১০০)/৩০০০০ জন
= ৪%
৪,৪৩৯.
বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে?
  1. ক) ৩৫
  2. খ) ২০
  3. গ) ১০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা

মনে করি, আসল = ১০০ টাকা
সুতরাং সুদাসল = ২ × ১০০ = ২০০ টাকা।
সুতরাং সুদ = ২০০ - ১০০ = ১০০ টাকা।
এখন, ১০০ টাকায় ১০ টাকা সুদ হয় = ১ বছরে
১০০ টাকায় ১০০ টাকা সুদ হয় = (১×১০০)/১০ বছরে
= ১০ বছরে।

৪,৪৪০.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
  1. ১৫%
  2. ১৭%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৮৫ জন 
ফেল করে = ৬৮ জন
∴ পাশ করে = ৮৫ - ৬৮ = ১৭ জন

এখন,
৮৫ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৭ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭/৮৫) জন 
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭ × ১০০)/৮৫ জন = ২০ জন 

∴ পাশের হার = ২০%
৪,৪৪১.
শতকরা ৬ টাকা হার সরল সুদে ৫ বছরে সুদে আসলে ১৫৬০০ টাকা হলে, মূলধন কত?
  1. ১২০০০ টাকা
  2. ১২৫০০ টাকা
  3. ১৩০০০ টাকা
  4. ১৪০০০ টাকা
সঠিক উত্তর:
১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সরল সুদে ৫ বছরে সুদে আসলে ১৫৬০০ টাকা হলে, মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকায় ৫ বছরের সুদ = (৬ × ৫) টাকা = ৩০ টাকা

∴ ১০০ টাকায় ৫ বছরের সুদাসল হবে (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা

সুদাসল ১৩০ টাকা হলে, আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে, আসল ১০০/১৩০ টাকা
∴ সুদাসল ১৫৬০০ টাকা হলে, আসল (১০০ × ১৫৬০০)/১৩০ টাকা
= (১০০ × ১২০) টাকা = ১২০০০ টাকা

৪,৪৪২.
একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ১৮ : ২৫
  2. খ) ২০ : ২৫
  3. গ) ২৪ : ২৫
  4. ঘ) ১৯ : ২৫
সঠিক উত্তর:
ঘ) ১৯ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা,

২৪% ক্ষতিতে
বিক্রয়মূল্য = (১০০ - ২৪) = ৭৬ টাকা

∴ বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য এর অনুপাত = ৭৬ : ১০০ = ১৯ : ২৫
৪,৪৪৩.
২০% সরল সুদে কত বছরে আসল সুদাসলে তিনগুণ হবে?
  1. ৮ বছর
  2. ১০ বছর
  3. ১২ বছর
  4. ১৬ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ২০% সরল সুদে কত বছরে আসল সুদাসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি, আসল = P টাকা  
সুদাসল = ৩P টাকা  

∴ সুদ = সুদাসল - আসল  
= ৩P - P  
= ২P  

এখানে,  
সুদের হার, r = ২০%

আমরা জানি,  
I = pnr/১০০  
⇒ ২P = (P × ২০ × n)/১০০  
⇒ ২ = (২০ × n)/১০০  
⇒ ২০০ = ২০n  
⇒ n = ২০০/২০
∴ n = ১০  

∴ সময় = ১০ বছর

৪,৪৪৪.
একটি স্কুলে ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিলো। ঐদিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিলো?
  1. ক) ৯০%
  2. খ) ৮০%
  3. গ) ৭৫%
  4. ঘ) ৫০%
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৯০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯০%
ব্যাখ্যা

মোট ছাত্রী সংখ্যা = (২০ X ৫০০) / ১০০ = ১০০ জন।
মোট ছাত্র সংখ্যা = ৫০০ - ১০০ = ৪০০ জন।
বুধবারে ছাত্র উপস্থিত ছিল = ৪০০ - ৪০ = ৩৬০ জন।
∴ শতকরা উপস্থিতি = (৩৬০ X ১০০)/৪০০ = ৯০ %।

৪,৪৪৫.
বার্ষিক ৮% মুনাফায় ৭০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
  1. ১৮৬০ টাকা
  2. ২২৪০ টাকা 
  3. ২৪৫০ টাকা
  4. ২৩৮০ টাকা
সঠিক উত্তর:
২২৪০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
২২৪০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% মুনাফায় ৭০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?

সমাধান: 
মুনাফার হার, r = ৮% = ৮/১০০ = ০.০৮
আসল, P = ৭০০০ টাকা 
সময়, n = ৪ বছর 

∴ মুনাফা, I = Pnr
= ৭০০০ × ৪ × ০.০৮
= ২২৪০ টাকা
৪,৪৪৬.
রাসেল সাহেব তাঁর সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ১৪,৪০,০০০ টাকা মেয়েকে দিলেন। তাঁর সম্পদের মোট মূল্য কত?
  1. ৪৮,০০,০০০ টাকা
  2. ৪০,০০,০০০ টাকা
  3. ৩২,০০,০০০ টাকা
  4. ২৪,০০,০০০ টাকা
সঠিক উত্তর:
৪৮,০০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৮,০০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেল সাহেব তাঁর সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ১৪,৪০,০০০ টাকা মেয়েকে দিলেন। তাঁর সম্পদের মোট মূল্য কত?
 
সমাধান:
স্ত্রী + ছেলেকে দিয়েছেন = (১২ + ৫৮)% = ৭০%
∴ মেয়েকে দিয়েছেন = (১০০ - ৭০)% = ৩০%

৩০% সম্পদের মূল্য = ১৪,৪০,০০০ টাকা
∴ ১% সম্পদের মূল্য = ১৪,৪০,০০০/৩০ টাকা
∴ ১০০% সম্পদের মূল্য = (১৪,৪০,০০০ × ১০০)/৩০ টাকা
= ৪৮,০০,০০০ টাকা
৪,৪৪৭.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩৫০ জন
  2. ৪০০ জন
  3. ৪৫০ জন
  4. ৫০০ জন
সঠিক উত্তর:
৫০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
 
সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন 
= ১৫ জন 

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন 
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 
 
∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
৪,৪৪৮.
৫ টাকায় ৮ টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতিটি কলার ক্রয়মূল্য কত?
  1. ক) ১.২ টাকা
  2. খ) ০.৮৩ টাকা
  3. গ) ০.৫ টাকা
  4. ঘ) ১.২৫ টাকা
সঠিক উত্তর:
খ) ০.৮৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৮৩ টাকা
ব্যাখ্যা
২৫% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৭৫ টাকা
বিক্রয়মূল্য ৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫)/৭৫
                                                = ২০/৩

৮ টি কলার ক্রয়মূল্য ক্রয়মূল্য ২০/৩ টাকা
 ১টি কলার ক্রয়মূল্য ক্রয়মূল্য ২০/(৩×৮)টাকা
 ১২ টি কলার ক্রয়মূল্য ক্রয়মূল্য (২০×১২)/(৩×৮) 
                                                = ১০ টাকা
১ টি কলার ক্রয়মূল্য ক্রয়মূল্য = (১০ ÷ ১২) = ০.৮৩ টাকা 
৪,৪৪৯.
১০০০০ টাকা ৮% হারে ২ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে?
  1. ১০২ টাকা
  2. ৭২ টাকা
  3. ৬৪ টাকা
  4. ৯২ টাকা
সঠিক উত্তর:
৬৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০০০ টাকা ৮% হারে ২ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে, 
আসল, P = ১০০০০ টাকা 
মুনাফার হার, r = ৮% = ৮/১০০ = ২/২৫ 
সময়, n = ২ বছর 

আমরা জানি, 
সরল মুনাফা, I = Prn = ১০০০০ × (২/২৫) × ২ 
= ৪০০  × ৪ = ১৬০০ টাকা 
এবং 
চক্রবৃদ্ধি সুদ = P(১ + r)n - P
= ১০০০০(১ + ২/২৫) - ১০০০০
= ১১৬৬৪ - ১০০০০ 
= ১৬৬৪

∴ পার্থক্য = ১৬৬৪ - ১৬০০ = ৬৪ টাকা 

৪,৪৫০.
একখানা মোবাইলের বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান। মোবাইলটির শতকরা লাভ বা ক্ষতির হার কত?
  1. ২৫% লাভ
  2. ২৫ % ক্ষতি
  3. ২০% লাভ
  4. ২০% ক্ষতি
সঠিক উত্তর:
২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
২০% ক্ষতি
ব্যাখ্যা

বিক্রয়মূল্য ক্রয়মূল্যের = ৪/৫ অংশ।
সুতরাং বিক্রয়মূল্য = ৪ টাকা এবং ক্রয়মূল্য = ৫ টাকা।
সুতরাং শতকরা ক্ষতি = (৫-৪)/৫ × ১০০
= ১০০/৫
= ২০%

৪,৪৫১.
কোনো আসল ৬ বছরে দ্বিগুণ হয়, ঐ মূলধন তিনগুণ হবে কত বছরে? 
  1. ক) ১০ বছরে
  2. খ) ১২ বছরে
  3. গ) ১৪ বছরে
  4. ঘ) ১৮ বছরে
সঠিক উত্তর:
খ) ১২ বছরে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৬ বছরে দ্বিগুণ হয়, ঐ মূলধন তিনগুণ হবে কত বছরে? 

সমাধান: 
মনেকরি,
আসল = ১০০ টাকা
৬ বছরে সুদাসল = ২ × ১০০ = ২০০ টাকা।
           সুদ = (২০০ - ১০০) টাকা 
আবার 
 সুদাসল = ৩ × ১০০ = ৩০০ টাকা।
সুতরাং সুদ = ৩০০ - ১০০ = ২০০ টাকা।

১০০ টাকা সুদ হয় = ৬ বছরে 
১ টাকা সুদ হয় = ৬/১০০ বছরে 
২০০ টাকা সুদ হয় = (৬ × ২০০)/১০০ বছরে 
                             = ১২ বছরে
৪,৪৫২.
কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি হত?
  1. 250
  2. 100
  3. 200
  4. 300
সঠিক উত্তর:
200
উত্তর
সঠিক উত্তর:
200
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি হত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
∴ ক এর ৬০% - ৬০ = ৬০
বা, ক এর (৬০/১০০) - ৬০ = ৬০
বা, ৬০ক/১০০ = ৬০ + ৬০ 
বা, ৬০ক/১০০ = ১২০
বা, ৬০ক = ১২০ × ১০০ 
বা, ৬০ক = ১২০০০
বা, ক = ১২০০০/৬০
∴ ক = ২০০

∴ সংখ্যাটি = ২০০
৪,৪৫৩.
এক হালি ডালিম ২০০ টাকায় ক্রয় করে প্রতিটি ডালিম ৪০ টাকা করে বিক্রয় করলে প্রতিটি ডালিম বিক্রিতে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫% ক্ষতি
  2. ৩০% লাভ
  3. ২১% ক্ষতি
  4. ২০% লাভ 
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
কোনটিই নয় 
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: এক হালি ডালিম ২০০ টাকায় ক্রয় করে প্রতিটি ডালিম ৪০ টাকা করে বিক্রয় করলে প্রতিটি ডালিম বিক্রিতে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
আমরা জানি,
এক হালি = ৪টি
৪টি ডালিমের ক্রয়মূল্য = ২০০ টাকা
১টি ডালিমের ক্রয়মূল্য = ২০০/৪ = ৫০ টাকা

আবার, 
প্রতি ডালিমের বিক্রয়মূল্য = ৪০ টাকা
∴  ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ৫০ - ৪০ = ১০ টাকা

∴ শতকরা ক্ষতি = (ক্ষতির পরিমাণ/ক্রয়মূল্য) × ১০০
= (১০/৫০) × ১০০
= ২০%

সুতরাং, প্রতিটি ডালিম বিক্রিতে ২০% ক্ষতি হবে।

৪,৪৫৪.
একটি কোম্পানি প্রতিবছর ২০% করে তার একজন কর্মকর্তার বেতন বৃদ্ধি করে। ২০২৩ সালে ঐ কর্মকর্তার বেতন ২৬৬৪০ টাকা হলে, ২০২১ সালে তার বেতন কত ছিল?
  1. ১৮০০০ টাকা
  2. ১৭৫০০ টাকা
  3. ১৯০০০ টাকা
  4. ১৮৫০০ টাকা
সঠিক উত্তর:
১৮৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৮৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানি প্রতিবছর ২০% করে তার একজন কর্মকর্তার বেতন বৃদ্ধি করে। ২০২৩ সালে ঐ কর্মকর্তার বেতন ২৬৬৪০ টাকা হলে, ২০২১ সালে তার বেতন কত ছিল?

সমাধান:
ধরি,
২০২১ সালে ঐ কর্মকর্তার বেতন ছিল = ১০০ টাকা
২০২২ সালে বেতন হয় = ১০০ + ২০ = ১২০ টাকা
২০২৩ সালে বেতন হয় = ১২০ + ১২০ এর ২০%
= ১২০ + ১২০ × (২০/১০০)
= ১৪৪ টাকা

∴ ২০২১ সালে ঐ কর্মকর্তার বেতন ছিল = (২৬৬৪০ × ১০০)/১৪৪ টাকা
= ১৮৫০০ টাকা
৪,৪৫৫.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৪ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৪ ভাগশেষ থাকবে।

এখানে,
২৬ - ২ = ২৪
৩৯ - ৩ = ৩৬
৬৪ - ৪ = ৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু 
২৪, ৩৬ ও ৬০ এর ল. সা. গু = ১২
৪,৪৫৬.
একটি বই ১৫% কমিশনের বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৪০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ক) ১০২ টাকা
  2. খ) ১১৯ টাকা
  3. গ) ১২০ টাকা
  4. ঘ) ১৩২ টাকা
সঠিক উত্তর:
খ) ১১৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫% কমিশনের বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৪০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 

সমাধান: 
১৫% কমিশনে

প্রকৃত বিক্রয় মূল্য ১০০ টাকা হলে ক্রয় করা যাবে ৮৫ টাকা 
প্রকৃত বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় করা যাবে ৮৫/১০০ টাকা 
প্রকৃত বিক্রয় মূল্য ১৪০ টাকা হলে ক্রয় করা যাবে (৮৫ × ১৪০)/১০০ টাকা 
                                                                                = ১১৯ টাকা
৪,৪৫৭.
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ৩৮০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা
১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = ১০৫ - ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা 
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/১৫ টাকা
= ৪০০ টাকা
৪,৪৫৮.
বার্ষিক ৬.৫% হারে সাধারণ সুদে ৭৫০ টাকায় ৪ বছরের সুদ কত?
  1. ক) ১৯৮ টাকা
  2. খ) ১৯৭ টাকা
  3. গ) ১৯৫ টাকা
  4. ঘ) ১৯৯ টাকা
সঠিক উত্তর:
গ) ১৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় ১ বছরের সুদ ৬.৫ টাকা
৭৫০ টাকায় ৪ বছরের সুদ = (৭৫০X৬.৫x৪)/ ১০০ = ১৯৫
বার্ষিক ৬.৫% হারে সাধারণ সুদে ৭৫০ টাকায় ৪ বছরের সুদ ১৯৫ টাকা
৪,৪৫৯.
কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত?
  1. ক) ১২%
  2. খ) ১২.৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১০.৫%
সঠিক উত্তর:
খ) ১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২.৫%
ব্যাখ্যা
মুনাফা ও আসল = মুনাফা-আসল
বা, আসলের ৩/৮ + আসল = ৫৫০০ টাকা
বা, (১ + ৩/৮) × আসল = ৫৫০০ টাকা
∴ আসল = ৪০০০ টাকা
মুনাফার হার, r = I/Pn
                       = (৫৫০০ - ৪০০০)/( ৪০০০ × ৩) 
                       = ১৫০০/১২০০০
                       = ১৫০০/১২০০০ × ১০০%
                       = ১২.৫%
৪,৪৬০.
৫৪০ টাকার ৮% কত?
  1. ৪৪.৫
  2. ৪৩.২
  3. ৪৩.৫
  4. ৪৩.৮
সঠিক উত্তর:
৪৩.২
উত্তর
সঠিক উত্তর:
৪৩.২
ব্যাখ্যা
৫৪০ টাকার ৮%
= ৫৪০ × ৮ /১০০
= ৪৩২/১০
= ৪৩.২
৪,৪৬১.
বার্ষিক শতকরা ৮% হারে ১০০০ টাকার ৪ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ২৫.৫ টাকা
  2. ৩২ টাকা
  3. ৪০.৫ টাকা
  4. ৪৪ টাকা
সঠিক উত্তর:
৪০.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০.৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা ৮% হারে ১০০০ টাকার ৪ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = ৮% = ৮/১০০ = ০.০৮ 
আসল, P = ১০০০ টাকা
সময়, n = ৪ বছর 

সরল মুনাফা, I = Pnr/১০০
= (১০০০ × ৪ × ৮)/১০০ 
= ৩২০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n 
= ১০০০ × (১ + ০.০৮) 
= ১০০০ × ১.০৮ × ১.০৮ × ১.০৮ × ১.০৮
= ১০০০ × (১০৮/১০০) × (১০৮/১০০) × (১০৮/১০০) × (১০৮/১০০)
= ১৩৬০.৫ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = (১৩৬০.৫ - ১০০০) টাকা 
= ৩৬০.৫ টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (৩৬০.৫ - ৩২০) টাকা 
= ৪০.৫ টাকা

৪,৪৬২.
৬০০ টাকা বার্ষিক ৫%  সরল সুদে কত বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হবে?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০০ টাকা বার্ষিক ৫%  সরল সুদে কত বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হবে?
সমাধান:
এখানে, আসল, P = ৬০০ টাকা
সুদের হার, r = ৫%
সুদ, I = সুদাসল - আসল 
= (৭৫০ - ৬০০) টাকা
= ১৫০ টাকা
এবং সময় = n বছর

আমরা জানি,
I = Pnr
⇒ n = I/Pr
⇒ n = (১৫০ × ১০০)/(৬০০ × ৫)
∴  n = ৫

∴  নির্ণেয় সময় ৫ বছর।

৪,৪৬৩.
এক ব্যক্তি আয়ের ৫% আয়কর দেন। তিন ৬০০ টাকা আয়কর দিলে মোট আয় কত?
  1. ক) ২০০০০
  2. খ) ১৫০০০
  3. গ) ১২০০০
  4. ঘ) ১০০০০
সঠিক উত্তর:
গ) ১২০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি আয়ের ৫% আয়কর দেন। তিন ৬০০ টাকা আয়কর দিলে মোট আয় কত?

সমাধান:
৫ টাকা আয়কর দিলে মোট আয় = ১০০ টাকা 
১ টাকা আয়কর দিলে মোট আয় = ১০০/৫ টাকা
৬০০ টাকা আয়কর দিলে মোট আয় = (১০০ × ৬০০)/৫ টাকা  
                                                        = ১২০০০ টাকা
৪,৪৬৪.
১২০ টাকা দরে এক ডজন কলা ক্রয় করে ৩০% লাভে বিক্রয় করা হলো। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত?
  1. ২৪৫ টাকা
  2. ২৫৬ টাকা
  3. ২৬০ টাকা
  4. ২৬৮ টাকা
সঠিক উত্তর:
২৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ টাকা দরে এক ডজন কলা ক্রয় করে ৩০% লাভে বিক্রয় করা হলো। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত?

সমাধান:
১২ টি কলার ক্রয়মূল্য = ১২০ টাকা
১ টি কলার ক্রয়মূল্য = ১২০/১২ টাকা
= ১০ টাকা

৩০% লাভে,
ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০/১০০ টাকা
ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১০)/১০০ টাকা
= ১৩ টাকা

আবার,
১টি কলার বিক্রয়মূল্য = ১৩ টাকা
২০টি কলার বিক্রয়মূল্য = (১৩ × ২০) টাকা
= ২৬০ টাকা
৪,৪৬৫.
৪/৫ এর শতকরা কত ২/৫ হবে? 
  1. ৩৫% 
  2. ৫০%
  3. ৪০%
  4. ৬৫%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৪/৫ এর শতকরা কত ২/৫ হবে?

সমাধান: 
ধরি, 
৪/৫ এর ক% = ২/৫ 
⇒ (৪/৫) × (ক/১০০) = ২/৫
⇒ ৪ক/৫০০ = ২/৫
⇒ ২০ক = ১০০০
∴ ক = ৫০%

অতএব, ৪/৫ এর ৫০% হলো ২/৫ । 

৪,৪৬৬.
একটি ক্লাসে ৯% শিক্ষার্থী A গ্রেড পেয়েছে। যদি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৩০০ হয়, তবে কত জন শিক্ষার্থী A গ্রেড পেয়েছে?
  1. ক) ২১
  2. খ) ৯
  3. গ) ২৭
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
গ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭
ব্যাখ্যা
১০০ জনে A গ্রেড পেয়েছে ৯ জন 
১ জনে A গ্রেড পেয়েছে ৯/১০০ জন
৩০০ জনে A গ্রেড পেয়েছে (৯ × ৩০০)/১০০ জন
                                        = ২৭ জন
৪,৪৬৭.
একটি বই ২৭৫ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ২১০ টাকা
  2. ২৪২ টাকা
  3. ২২১ টাকা
  4. ২৪০ টাকা
সঠিক উত্তর:
২৪২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ২৭৫ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ২৭৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৭৫)/১২৫ টাকা
= ২২০ টাকা

১০% লাভে 
বিক্রয়মূল্য = ২২০ + ২২০ এর ১০%
= ২২০ + ২২০ এর ১০/১০০
= ২২০ + ২২
= ২৪২
৪,৪৬৮.
একজন ফুটপাতের ঘড়ি বিক্রেতা প্রতি ডজন ঘড়ি ২৪০০ টাকায় কিনে প্রতিটি ১৫০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা লাভ বা ক্ষতি হলো?
  1. ক) ১২
  2. খ) ২৪
  3. গ) ২৫
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা

আমরা জানি, ১ ডজন = ১২ টি
১২ টির দাম ২৪০০ টাকা
∴ ১ টির দাম ২৪০০/১২ = ২০০ টাকা
সুতরাং ক্ষতি হবে = ২০০ - ১৫০ = ৫০ টাকা
২০০ টাকায় ক্ষতি হয় ৫০ টাকা
১ টাকায় ক্ষতি হয় ৫০/২০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (৫০/২০০)×১০০ = ২৫ টাকা

৪,৪৬৯.
একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
গ) ৩০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
শর্তমতে,
x এর ৭৫% + ৭৫ = x
বা, x × ৭৫/১০০ + ৭৫ = x
বা, ৩x/৪ + ৭৫ = x
বা, x - ৩x/৪ = ৭৫
বা, (৪x - ৩x)/৪ = ৭৫
বা, x = ৭৫ × ৪
⸫ x = ৩০০

৪,৪৭০.
বার্ষিক ৭% সরল সুদে কত টাকা ৮ বছরে ১৪০৪ টাকা হবে?
  1. ক) ৯০০ টাকা
  2. খ) ৯৫০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৯০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৭% সরল সুদে কত টাকা ৮ বছরে ১৪০৪ টাকা হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৭ টাকা
∴ ১০০ টাকার ৮ বছরের সুদ = (৭ × ৮) টাকা
= ৫৬ টাকা

∴ সুদাসল = (১০০ + ৫৬) টাকা
= ১৫৬ টাকা

সুদাসল ১৫৬ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১৪০৪ টাকা হলে আসল (১০০ × ১৪০৪)/১৫৬ টাকা
= ৯০০ টাকা
৪,৪৭১.
একটি বইয়ের মূল্য 24% ছাড়ের পর ছাড়কৃত মূল্য দাঁড়ায় 836 টাকা। বইয়ের প্রকৃত মূল্য কত?
  1. ক) 1300 টাকা
  2. খ) 1200 টাকা
  3. গ) 1100 টাকা
  4. ঘ) 1000 টাকা
সঠিক উত্তর:
গ) 1100 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 1100 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য 24% ছাড়ের পর ছাড়কৃত মূল্য দাঁড়ায় 836 টাকা। বইয়ের প্রকৃত মূল্য কত?

সমাধান:
ধরি,
পণ্যটির প্রকৃত মূল্য x টাকা

প্রশ্নমতে,
 x এর 76%= 836
76x /100 = 836
76x =83600
x = 83600/76
x = 1100

পণ্যটির প্রকৃত মূল্য 1100 টাকা
৪,৪৭২.
বার্ষিক ৬% সুদে ৪ বছরে কত টাকার সুদসহ আসল ৫৫৮ টাকা হবে?
  1. ৩৫০
  2. ৩০০
  3. ৫০০
  4. ৪৫০
সঠিক উত্তর:
৪৫০
উত্তর
সঠিক উত্তর:
৪৫০
ব্যাখ্যা
C = P( ১ + nr)
বা, ৫৫৮ = P( ১ + ৪ × ৬%)
বা, P = ৪৫০ টাকা।

[ পাটিগণিত - শতকরা ]
৪,৪৭৩.
শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায় কত টাকার 3 বছরের মুনাফা 750 টাকা হবে?
  1. ক) 3600 টাকা
  2. খ) 5000 টাকা
  3. গ) 4000 টাকা
  4. ঘ) 6600 টাকা
সঠিক উত্তর:
খ) 5000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) 5000 টাকা
ব্যাখ্যা
আমরা জানি, I = Pnr
সুতরাং,
P = I/nr
= 750/(3 × 5/100)
= 750 × 100/(3 × 5)
= 5000 টাকা
৪,৪৭৪.
একটি পণ্যের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৪ : ৫ হলে, পণ্যের মূল্য শতকরা কী পরিমাণ বেড়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৩.৩৩%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৪ : ৫ হলে, পণ্যের মূল্য শতকরা কী পরিমাণ বেড়েছে?

সমাধান:
প্রশ্নানুসারে,
ড্রিংকসের পূর্ব মূল্য ৪ টাকা হলে বর্তমান মূল্য ৫ টাকা।
তাহলে, মূল্য বেড়েছে = ৫ - ৪ = ১ টাকা

এখন,
মূল্য ৪ টাকায় বেড়েছে = ১ টাকা
∴ মূল্য ১ টাকায় বেড়েছে = ১/৪ টাকা
∴ মূল্য ১০০ টাকায় বেড়েছে = (১ × ১০০)/৪ টাকা
= ২৫ টাকা বা ২৫%
৪,৪৭৫.
৬৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ৮৮৪০ টাকা হয়, মুনাফার হার কত?
  1. ক) ৭%
  2. খ) ৬%
  3. গ) ৯%
  4. ঘ) ৮%
সঠিক উত্তর:
গ) ৯%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ৮৮৪০ টাকা হয়, মুনাফার হার কত? 

সমাধান: 
দেওয়া আছে,
আসল, P = ৬৫০০ টাকা 
মুনাফা-আসল = ৮৮৪০ টাকা
মুনাফা, I = (৮৮৪০ - ৬৫০০)টাকা
= ২৩৪০ টাকা 
সময়, n = ৪ বছর 

আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pn
বা, r = (২৩৪০ × ১০০)/(৬৫০০ × ৪)
∴ r = ৯

∴ মুনাফার হার = ৯%
৪,৪৭৬.
রহিম ৫% হারে ৮০০ টাকা এবং করিম ১০% হারে ৬০০ টাকা লোন নিল। কত বছর পর তাদের লোনের পরিমাণ সমান হবে?
  1. ক) ৩০ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১০ বছর
সঠিক উত্তর:
ঘ) ১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ বছর
ব্যাখ্যা

ধরি n বছর পরে তাদের ২ জনের লোন সমান হবে
প্রশ্নমতে, n বছর পরে রহিমের সুদাসল = করিমের সুদাসল
⇒ ৮০০ + ৮০০ × ৫/১০০ × n = ৬০০ + ৬০০ × ১০/১০০ × n
⇒ ৬০n - ৪০n = ২০০
⇒ n = ২০০/২০ = ১০ বছর

৪,৪৭৭.
শতকরা ৫ টাকা হার সরল মুনাফায় ২০ বছরে মুনফাসলে ৫০,০০০ টাকা হলে আসল কত? 
  1. ক) ১০০০০ টাকা 
  2. খ) ১৫০০০ টাকা 
  3. গ) ২৫০০০ টাকা 
  4. ঘ) ২০০০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ২৫০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সরলমুনাফায় ২০ বছরে মুনফাসলে ৫০,০০০ টাকা হলে আসল কত? 

সমাধান: 
এখানে,
মুনাফার r = ৫% = ৫/১০০ = ১/২০
 সময় n  = ২০ বছর 
মুনাফা আসল = ৫০০০০ টাকা 

আমরা জানি,
৫০০০০ = Pnr  + P 
৫০০০০ = P(১ + nr)
৫০০০০ = P(১ + ২০/২০)
৫০০০০ = ২P 
P  = ৫০০০০/২
P  = ২৫০০০ টাকা
৪,৪৭৮.
৯০০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদাসলে ১১১৬ টাকা হবে?
  1. ৩ বছরে
  2. ৪ বছরে
  3. ৫ বছরে
  4. ৬ বছরে
সঠিক উত্তর:
৪ বছরে
উত্তর
সঠিক উত্তর:
৪ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদাসলে ১১১৬ টাকা হবে?
 
সমাধান:
সুদ, I = ১১১৬ - ৯০০ টাকা
= ২১৬ টাকা

আসল, P = ৯০০ টাকা
সুদের হার, r = ৬%
সময়, n বছর

n = I/(Pr)
= (২১৬ × ১০০)/(৯০০ × ৬)
= ২১৬০০/৫৪০০
= ৪

∴ ৪ বছরে সুদাসলে ১১১৬ টাকা হবে।
৪,৪৭৯.
কোন আসল ৫ বছরে মুনাফা-আসলে ৬৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ১/৩ অংশ হলে, আসল কত?
  1. ক) ৪৭৫০ টাকা
  2. খ) ৪৮৭৫ টাকা
  3. গ) ৫২০০ টাকা
  4. ঘ) ৪৮২৫ টাকা
সঠিক উত্তর:
খ) ৪৮৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮৭৫ টাকা
ব্যাখ্যা
মুনাফা + আসল = ৬৫০০
বা, আসল/৩ + আসল = ৬৫০০
বা, (১ + ১/৩)আসল = ৬৫০০
বা, ৪/৩ × আসল = ৬৫০০
∴ আসল = ৬৫০০ × ৩/৪ টাকা
              = ৪৮৭৫ টাকা
৪,৪৮০.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৬৯৮ টাকা
  2. ৯৬৮ টাকা
  3. ৯৯৬ টাকা
  4. ৫৬৮ টাকা
সঠিক উত্তর:
৯৬৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯৬৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান: 
এখানে,
আসল P = ৮০০
মুনাফার হার r = ১০% = ১০/১০০ = ১/১০
সময় n = ২ বছর 

চক্রবৃদ্ধি মূলধন, C = P (১ + r)n
= ৮০০ × {১ + (১/১০)}
= ৮০০ × (১১/১০)
= ৮০০ × (১২১/১০০)
= ৮০০ × ১.২১
= ৯৬৮
৪,৪৮১.
একটি পরীক্ষায় ৭০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৬০% শিক্ষার্থী গণিতে পাশ করল। যদি ৩৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ৫%
  2. ৮%
  3. ১০%
  4. ১৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরীক্ষায় ৭০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৬০% শিক্ষার্থী গণিতে পাশ করল। যদি ৩৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
ইংরেজিতে পাশ = ৭০%
গণিতে পাশ = ৬০%
উভয় বিষয়ে পাশ = ৩৫%

∴ কমপক্ষে একটি বিষয়ে পাশ = (৭০ + ৬০ - ৩৫)%
= (১৩০ - ৩৫)%
= ৯৫%

উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯৫)% = ৫%
অতএব, ৫% শিক্ষার্থী উভয় বিষয়েই ফেল করেছে।

৪,৪৮২.
একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার ৪০% বিক্রয় করতে পারলো। সে গুনে দেখলো এখনো তার কাছে ১০ ডজন কলা আছে। তার কাছে প্রথমে কতটি কলা ছিল?
  1. ১৮০টি 
  2. ১২০টি 
  3. ৪০০টি 
  4. ২০০টি 
সঠিক উত্তর:
২০০টি 
উত্তর
সঠিক উত্তর:
২০০টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার ৪০% বিক্রয় করতে পারলো। সে গুনে দেখলো এখনো তার কাছে ১০ ডজন কলা আছে। তার কাছে প্রথমে কতটি কলা ছিল?

সমাধান:
১ ডজন = ১২ টি 
১০ ডজন = ১২ × ১০ = ১২০টি 

প্রশ্নমতে 
৬০% কলা = ১২০টি 
১% কলা = ১২০/৬০টি 
১০০% কলা = (১২০ × ১০০)/৬০টি 
= ২০০ টি 

৪,৪৮৩.
কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ৬০
  3. ৮০
  4. ৭০
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
 
ক এর ৪০% + ৪২ = ক
⇒ ০.৪ক + ৪২ = ক
⇒ ক - ০.৪ক = ৪২
⇒ ০.৬ক = ৪২
⇒ ক = ৪২/০.৬
∴ ক = ৭০
৪,৪৮৪.
একটি বই ৭৬৫ টাকায় বিক্রি করায় ১৫% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে ২০% লাভ হয়?
  1. ক) ৯০০ টাকা
  2. খ) ১০৮০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১০৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৮০ টাকা
ব্যাখ্যা

১৫% ক্ষতিতে, ৭৬৫ টাকার বইয়ের ক্রয়মূল্য = (১০০×৭৬৫)/৮৫
∴ ২০% লাভে বইটির বিক্রয়মূল্য = (১০০×৭৬৫)/৮৫ × (১২০/১০০) = ১০৮০

৪,৪৮৫.
কোনো ব্যাংকে বার্ষিক ৫% সরল সুদে ৮০০০ টাকা জমা রাখলে তা কত বছরে ১০০০০ টাকা হবে?
  1. ২.৫ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ব্যাংকে বার্ষিক ৫% সরল সুদে ৮০০০ টাকা জমা রাখলে তা কত বছরে ১০০০০ টাকা হবে?

সমাধান: 
দেওয়া আছে,
আসল, P = ৮০০০ টাকা
সময়, n = ?
সুদের হার, r = ৫%
সুদ-আসল = ১০০০০ টাকা 
তাহলে,
I = সুদ-আসল - P = ১০০০০ - ৮০০০ = ২০০০ টাকা 

আমরা জানি, 
I = Pnr/১০০
বা, n = (I × ১০০)/Pr
বা, n = (২০০০ × ১০০)/(৮০০০ × ৫)
বা, n = ৫

অর্থাৎ বার্ষিক ৫% সরল সুদে ৮০০০ টাকা ৫ বছরে ১০০০০ টাকা হবে। 
৪,৪৮৬.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৬
  3. ১৮
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু. = ৩৬
ও গ.সা.গু = ৬

আমরা জানি,
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
⇒ ১২ × অপর সংখ্যা = ৩৬ × ৬
⇒ অপর সংখ্যা = (৩৬ × ৬)/১২
∴ অপর সংখ্যা = ১৮
৪,৪৮৭.
শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১ টাকা
সুদাসল = ৪ টাকা
সুদ = ৪ - ১ = ৩ টাকা
সময় = ১০ বছর

আমরা জানি,
সুদ = (আসল × সময় × সুদের হার)/১০০
৩ = (১ × ১০ × সুদের হার)/১০০
বা, সুদের হার = (১০০ × ৩)/(১ × ১০)
∴ সুদের হার = ৩০%
৪,৪৮৮.
একটি সাইকেলের ক্রয়মূল্য বাজার দরের ৮০% হলে, এতে কত শতাংশ লাভ হবে?
  1. ৩০% লাভ
  2. ২৫% লাভ
  3. ২০% লাভ
  4. ১৫% লাভ
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেলের ক্রয়মূল্য বাজার দরের ৮০% হলে, এতে কত শতাংশ লাভ হবে?

সমাধান: 
ধরি,
বাজার দর = ১০০ টাকা
∴ ক্রয়মূল্য = ১০০ × ৮০% = ১০০ × (৮০/১০০) = ৮০টাকা

∴ লাভ = ১০০ - ৮০ = ২০ টাকা

∴ লাভের হার = (২০ × ১০০)/৮০
= ২৫ টাকা বা ২৫%
৪,৪৮৯.
টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩৩%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩১%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩) 
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
৪,৪৯০.
চালের দাম ১৫% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ১০% প্রায়
  2. ১৩% প্রায়
  3. ১৫% প্রায়
  4. ১৭% প্রায়
সঠিক উত্তর:
১৩% প্রায়
উত্তর
সঠিক উত্তর:
১৩% প্রায়
ব্যাখ্যা
প্রশ্ন: চালের দাম ১৫% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
ধরি,
চালের মূল্য = ১০০ টাকা

১৫% বৃদ্ধিতে,
চালের বর্তমান মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা

১১৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫/১১৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (১৫/১১৫) × ১০০ টাকা
= ১৩.০৪%
≈ ১৩% (প্রায়)
৪,৪৯১.
কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
  1. ২৮০০
  2. ২৯০০
  3. ৩০০০
  4. ৩০৫০
সঠিক উত্তর:
৩০০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
১২% বৃদ্ধিতে লোকসংখ্যা ১১২ জন
১১২ জন বছর শেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০ জন
১ জন বছর শেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০/১১২ জন
৩৩৬০ জন বছর শেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০ × ৩৩৬০/১১২ জন
= ৩০০০ জন
৪,৪৯২.
এক ব্যক্তি ১২,০০০ টাকা ব্যাংকে রেখে ৩ বছর পরে সুদে-আসল ১৫,৬০০ টাকা মুনাফা পেল। বার্ষিক সরল সুদের হার কত ছিল?
  1. ৫%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ১২,০০০ টাকা ব্যাংকে রেখে ৩ বছর পরে সুদে-আসল ১৫,৬০০ টাকা মুনাফা পেল। বার্ষিক সরল সুদের হার কত ছিল?

সমাধান:
সুদে-আসল = ১৫৬০০ টাকা
আসল = ১২০০০ টাকা
∴ সুদ = (১৫৬০০ - ১২০০০) টাকা = ৩৬০০ টাকা

১২০০০ টাকার ৩ বছরের মুনাফা = ৩৬০০ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা = ৩৬০০/(১২০০০ × ৩) টাকা
১০০ টাকার ১ বছরের মুনাফা (৩৬০০ × ১০০)/(১২০০০ × ৩) টাকা
= ১০ টাকা
৪,৪৯৩.
কোনো আসল ৬% সরল সুদে ৫ বছরে সুদাসলে ৫৮৫ টাকা হলে আসল কত? 
  1. ক) ৩৯০ টাকা
  2. খ) ৪১০ টাকা
  3. গ) ৪২০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫০ টাকা
ব্যাখ্যা
 ১০০ টাকার ১ বছরের সুদ ৬টাকা
∴ ১০০ টাকার ৫ বছরের সুদ = ৫ × ৬ = ৩০ টাকা
∴ ১০০ টাকা ৫ বছরে সুদে আসলে হবে, (১০০ + ৩০) = ১৩০ টাকা।


সুদাসল ১৩০ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৩০ টাকা
∴ সুদাসল ৫৮৫ টাকা হলে আসল (১০০×৫৮৫)/১৩০
                                            = ৪৫০ টাকা।
৪,৪৯৪.
১.০৫ টাকা কত টাকার ৭%?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
  4. ২১
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১.০৫ টাকা কত টাকার ৭%?

সমাধান: 
ধরি,
১.০৫ টাকা ক টাকার ৭%
অর্থাৎ, ক এর ৭% = ১.০৫ টাকা
⇒ ক × (৭/১০০) = ১.০৫
⇒ ক = (১.০৫ × ১০০)/৭
 ⇒ ক = ১০৫/৭
∴ ক = ১৫
৪,৪৯৫.
দেওয়ান সাহেব এক বছরের জন্য 10% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 20000 টাকা জমা রাখেন, মেয়াদপূর্তিতে তিনি কত টাকা মুনাফা পাবেন?
  1. ক) 2000
  2. খ) 2050
  3. গ) 2150
  4. ঘ) 2250
সঠিক উত্তর:
খ) 2050
উত্তর
সঠিক উত্তর:
খ) 2050
ব্যাখ্যা
প্রশ্নঃ দেওয়ান সাহেব এক বছরের জন্য 10% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 20000 টাকা জমা রাখেন, মেয়াদপূর্তিতে তিনি কত টাকা মুনাফা পাবেন?

সমাধানঃ
চক্রবৃদ্ধি মূলধণ = 20000 × [1 + {10 / (100×2)}]2
= 20000 × {1 + (1/20)}2
=
20000 × (21/20)2
= 20000 × {(21 × 21) / (20 × 20)}
= 22050

∴ মুনাফা = (22050 - 20000)  = 2050 টাকা
৪,৪৯৬.
রিফাত একটি মোবাইল সেট p টাকায় বিক্রয় করে x% লাভ করে। সে মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলো? 
  1. ক) 100p/(p + x)
  2. খ) 100/p(100 + x)
  3. গ) 100p/(100 + x)
  4. ঘ) 100p/(100p + x)
সঠিক উত্তর:
গ) 100p/(100 + x)
উত্তর
সঠিক উত্তর:
গ) 100p/(100 + x)
ব্যাখ্যা
 x% লাভে, 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 100 + x  টাকা 
 
বিক্রয়মূল্য 100 + x  টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা 
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/(100 + x) টাকা 
বিক্রয়মূল্য p  টাকা হলে ক্রয়মূল্য 100p/(100 + x) টাকা 
৪,৪৯৭.
৯.৫% হারে সরল মুনাফায় ৬০০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ১১২ টাকা
  2. ১১৪ টাকা
  3. ১১০ টাকা
  4. ১২০ টাকা
সঠিক উত্তর:
১১৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯.৫% হারে সরল মুনাফায় ৬০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান: 
মুনাফার হার, r = ৯.৫% = ৯.৫/১০০ = ৯৫/১০০০
আসল, p = ৬০০ টাকা 
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
= ৬০০ × ২ × (৯৫/১০০০)
= ১১৪ টাকা 
৪,৪৯৮.
৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১৭%
সঠিক উত্তর:
ক) ৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫%
ব্যাখ্যা
সুদের হার = (সুদ × ১০০) / (আসল × সময়) = (১৮০ × ১০০) / (৬০০ × ৬) = ৫
৪,৪৯৯.
একটি বইয়ের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৫ : ৬ হলে, বইটির দাম শতকরা কী পরিমাণ বেড়েছে?
  1. ১০%
  2. ২০%
  3. ১৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৫ : ৬ হলে, বইটির দাম শতকরা কী পরিমাণ বেড়েছে?

সমাধান:
পূর্ব মূল্য ৫ টাকা হলে বর্তমান মূল্য ৬ টাকা।
তাহলে, মূল্য বেড়েছে = ৬ - ৫ = ১ টাকা

৫ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ১ টাকা
১ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ১/৫ টাকা
১০০ টাকায় মূল্য বৃদ্ধি পায় = (১ × ১০০)/৫ টাকা
= ২০ টাকা বা ২০%
৪,৫০০.
৭৯ এর ২০% = ?
  1. ১২.৭৪
  2. ১৫.৮০
  3. ১৭.৩৭
  4. ১৩.৫৬
সঠিক উত্তর:
১৫.৮০
উত্তর
সঠিক উত্তর:
১৫.৮০
ব্যাখ্যা
৭৯ এর ২০%
= ৭৯ এর ২০/১০০
= ৭৯ এর ১/৫
= ৭৯/৫
= ১৫.৮