বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বার কাউন্সিল ও বিজেএস (BJS) প্রস্তুতি

মোট প্রশ্ন১৫,৪৭০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল ও বিজেএস (BJS) প্রস্তুতি

PrepBank · পাতা ১২০ / ১৫৫ · ১১,৯০১১২,০০০ / ১৫,৪৭০

১১,৯০১.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় আদালত কয়টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা
♦ সম্পত্তি ভোগদখলের হুমকি প্রতিরোধ করতে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারার তৃতীয় অংশ অনুসারে ৫টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। যথা-

১। যেখানে বিবাদী বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার।
২। যেখানে অধিকার লঙ্ঘনের কারণে সংঘটিত বাস্তব সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই।
৩। যেখানে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত অধিকার পাওয়া যাবে না।
৪। যেখানে এমন সম্ভাবনা থাকে যে অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
৫। যেখানে বিচার বিভাগীয় কার্যধারায় জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজনীয়।
১১,৯০২.
দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী সম্পদ আদায় বা অবৈধ কাজ করানোর জন্য ইচ্ছাকৃত গুরুতর আঘাত দেওয়ার শাস্তি নির্ধারিত হয়েছে?
  1. ধারা ৩২৫
  2. ধারা ৩২৭
  3. ধারা ৩২৯
  4. ধারা ৩৩১
সঠিক উত্তর:
ধারা ৩২৯
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩২৯
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৩২৯ অনুযায়ী, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে এবং এর উদ্দেশ্য হয় ভুক্তভোগী বা সংশ্লিষ্ট কারো কাছ থেকে সম্পত্তি বা মূল্যবান দলিল আদায় করা, অথবা কাউকে অবৈধ কোনো কাজ করতে বাধ্য করা, সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড, বা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত যেকোনো ধরনের কারাদণ্ড, এবং জরিমানায় দণ্ডিত হবে।

⇒ দণ্ডবিধির ধারা ৩২৯ অনুযায়ী: “যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, উদ্দেশ্য যদি হয় (১) ভুক্তভোগী অথবা ভুক্তভোগীর সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির কাছ থেকে (২) সম্পদ বা মূল্যবান দলিল আদায় করা,(৩) অথবা তাকে অবৈধ কোনো কাজ করতে বাধ্য করা, তাহলে সেই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ১০ বছর মেয়াদি যে-কোনো ধরণের কারাদণ্ড, এবং জরিমানায় দণ্ডিত করা যেতে পারে।”
এই ধারায় গুরুতর শারীরিক আঘাত (grievous hurt) ও চাঁদাবাজির উদ্দেশ্য একসাথে সংঘটিত হলে আইন কঠোর শাস্তির বিধান দিয়েছে।

⇒ The Penal Code, 1860- Section 329. Voluntarily causing grievous hurt to extort property, or to constrain to an illegal act
- Whoever voluntarily causes grievous hurt for the purpose of extorting from the sufferer or from any person interested in the sufferer any property or valuable security, or of constraining the sufferer or any person interested in such sufferer to do anything that is illegal or which may facilitate the commission of an offence, shall be punished with imprisonment for life, or imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
১১,৯০৩.
আরজি সত্যাখ্যান (Verification) এর ক্ষেত্রে সঠিক নয়-
  1. আরজির নিচে মোকদ্দমার বাদী সত্যাখ্যান করবে
  2. লিখিত জবাবের অপর পৃষ্ঠায় বিবাদী সত্যাখ্যান করবে
  3. অন্য কোন ব্যক্তি যে মোকদ্দমার বিষয় সম্পর্কে জানে আদালতের অনুমতিক্রমে সত্যাখ্যান করতে পারে
  4. সবগুলো সঠিক
সঠিক উত্তর:
লিখিত জবাবের অপর পৃষ্ঠায় বিবাদী সত্যাখ্যান করবে
উত্তর
সঠিক উত্তর:
লিখিত জবাবের অপর পৃষ্ঠায় বিবাদী সত্যাখ্যান করবে
ব্যাখ্যা
• দেওয়ানী কার্যবিধির আদেশ ৬ এর বিধি ১৪ তে প্লিডিংস স্বাক্ষর এবং ১৫ বিধিতে প্লিডিংস সত্যাখ্যান নিয়ে আলোচনা করা হয়েছে।

• বিধি ১৪- প্রত্যেক প্লিডিংস অর্থাৎ আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হতে হবে।
১. সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক এবং
২. তার উকিল বা Pleader কর্তৃক

অর্থাৎ আরজিতে বাদী এবং তার উকিল স্বাক্ষর করবে এবং লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল স্বাক্ষর করবে।

• বিধি ১৫- প্লিডিংস সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন [Verification of Pleadings]-
সত্যাখ্যান হলো মামলার পক্ষসমূহ যেমন আরজির ক্ষেত্রে বাদী এবং লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী আরজি বা লিখিত জবাবে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে, তা তার জানা বলে স্বীকার করা। আরজির নিচে মোকদ্দমার বাদী এবং লিখিত জবাবের নিচে বিবাদী সত্যাখ্যান (সত্যতা প্রতিপাদন) করবে অথবা আদালত সন্তষ্ট হলে, অন্য কোন ব্যক্তি যে মোকদ্দমার বিষয় সম্পর্কে জানে, সে আরজি বা লিখিত জবাবে সত্যাখ্যান করতে পারে। যে ব্যক্তি সত্যাখ্যান করছে সে সত্যতা প্রতিপাদন অংশে স্বাক্ষর করবে এবং যে দিন এবং স্থানে সত্যাখ্যান স্বাক্ষর করা হয়েছিল তা উল্লেখ করবে।
১১,৯০৪.
ক একটি মানি ব্যাগ কুড়িয়ে পেলো এবং জানতে পারলো যে মানিব্যাগটি খ-এর। কিন্তু পরবর্তীতে ক মানিব্যাগটি খ কে ফেরত না দিয়ে তা নিজে ব্যবহার করলো। ক-এর অপরাধ-
  1. Cheating
  2. Criminal Breach of Trus
  3. Mischief
  4. Dishonest Misappriation of Property
সঠিক উত্তর:
Dishonest Misappriation of Property
উত্তর
সঠিক উত্তর:
Dishonest Misappriation of Property
ব্যাখ্যা
♦ পেনাল কোডের ৪০৩ ধারার বিধান অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ: কোন ব্যক্তি যদি অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে অথবা তা তার নিজের ব্যবহারে প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি ১ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যা ১:- কিছু সময়ের জন্য একটি অসাধু আত্মসাত্ত এই ধারা অনুযায়ী আত্মসাৎ বলে গণ্য হবে।
ব্যাখ্যা ২:- কোন ব্যক্তি যদি কোন সম্পত্তি কারো দখলে নেই দেখতে পেয়ে সম্পত্তিটি তার মালিকের স্বপক্ষে সংরক্ষণের উদ্দেশ্যে অথবা মালিককে প্রত্যর্পণের উদ্দেশ্যে নিয়ে যায়, তবে সে অসাধুভাবে তা নিয়ে গিয়েছে বা আত্মসাৎ করেছে বলে গণ্য হবে না এবং কোন অপরাধে অপরাধী হবে না; কিন্তু সে উপরে বর্ণিত অপরাধে অপরাধী হবে যদি সে সম্পত্তিটির মালিককে জানা সত্ত্বেও বা মালিককে খুঁজে বাহির করার উপায় থাকা সত্ত্বেও তা নিজের কাজে ব্যবহার করে, অথবা যদি সে মালিককে খুঁজে বাহির করার ও তাকে বিজ্ঞাপিত করার জন্য যুক্তিসঙ্গত মাধ্যম অবলম্বনের উদ্দেশ্যে যথোপযুক্ত সময় পর্যন্ত সম্পত্তিটি সংরক্ষণ না করে তা তার নিজের কাজে ব্যবহার করে। অনুরূপ ক্ষেত্রে যুক্তিসঙ্গত মাধ্যম কি এবং যথোপযুক্ত সময় কত দীর্ঘ হবে তা একটি ঘটনাগত প্রশ্ন। সম্পত্তিটি প্রাপকের পক্ষে তার যথার্থ মালিককে তা জানার বা কোন বিশেষ ব্যক্তি যে তার মালিক তা জানার আবশ্যকতা নেই; যদি সে সম্পত্তিটি আত্মসাৎ করার সময় সেটা যে তার নয় তা বিশ্বাস করে বা সরল মনে বিশ্বাস করে যে, প্রকৃত মালিককে খুঁজে বের করা সম্ভব নয়, তবে তাই যথেষ্ট হবে।
♦ পেনাল কোডের৪০৩ ধারার (৫) নং উদাহরণ দ্রষ্টব্য। মানিব্যাগটি বিনষ্ট না করায় এখানে mischief হয়নি। ক এর সাথে খ এর যোগাযোগ হয়নি তাই প্রতারণার সুযোগ নেই। criminal breach of trust হতে হলে সেখানে entrustment of property বা dominion of property থাকা আবশ্যক। এই কারণে অপশন ঘ সঠিক।
১১,৯০৫.
দণ্ডবিধির ৩৯১ ধারা অনুসারে, ডাকাতিতে সহায়তাকারী ব্যক্তিদের সংখ্যা যোগ করলে মোট সংখ্যা কত হতে হবে?
  1. দুই বা ততোধিক
  2. চার বা ততোধিক
  3. পাঁচ বা ততোধিক
  4. দশ বা ততোধিক
সঠিক উত্তর:
পাঁচ বা ততোধিক
উত্তর
সঠিক উত্তর:
পাঁচ বা ততোধিক
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ৩৯১ ধারায় ডাকাতি (Dacoity) বলতে বোঝায় যখন পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা (robbery) সংঘটন করে বা চেষ্টা করে, অথবা দস্যুতা সংঘটনকারী, চেষ্টাকারী এবং সহায়তাকারী ব্যক্তিদের মোট সংখ্যা পাঁচ বা ততোধিক হয়। অর্থাৎ, সহায়তাকারীদের সংখ্যা যোগ করলে মোট পাঁচ বা তার বেশি হতে হবে।

⇒ দণ্ডবিধির ৩৯১ ধারার বিধান ডাকাতি:- যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা সংঘটন করে বা দস্যুতা সংঘটনের চেষ্টা করে, অথবা যদি কোন ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংঘটনের চেষ্টা করে, অথবা যদি কোন ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতা সংঘটন প্রচেষ্টারত ব্যক্তির ও অনুরূপ কার্যে বা প্রচেষ্টায় সহায়তাকারী ব্যক্তির মোট সংখ্যা পাঁচ বা ততোধিক হয়, তবে অনুরূপ কাজ সংঘটনকারী বা প্রচেষ্টাকারী বা সহায়তাকারী প্রত্যেক ব্যক্তি ডাকাতি করছে বলে পরিগণিত হবে।
----------------
⇒ The Penal Code, 1860, Section-391: Dacoity: When five or more persons conjointly commit or attempt to commit a robbery, or where the whole number of persons conjointly committing or attempting to commit a robbery, and persons present and aiding such commission or attempt, amount to five or more, every person so committing, attempting or aiding, is said to commit "dacoity".

১১,৯০৬.
'ক' একটি অতি অল্প বয়স্ক শিশুকে হত্যা করার উদ্দেশ্যে উহাকে মরুভূমিতে রেখে আসে। ইহার ফলে শিশুটির মৃত্যু না হলেও, ‘ক’ _______ ধারায় বর্ণিত অপরাধ করেছে।
  1. ৩০০
  2. ৩০৩
  3. ৩০৭
  4. ৩১১
সঠিক উত্তর:
৩০৭
উত্তর
সঠিক উত্তর:
৩০৭
ব্যাখ্যা
দণ্ডবিধির ৩০৭ ধারা- খুনের উদ্যোগ:
কোন ব্যক্তি যদি এমন উদ্দেশ্য নিয়ে বা এমন আশঙ্কা জানা সত্ত্বেও এমন অবস্থায় এমন কোন কার্য করে, যার ফলে মৃত্যু ঘটলে সে খুনের দায়ে অপরাধী সাব্যস্ত হবে, তবে উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে, এবং
যদি অনুরূপ কাজের কর্তৃক কোন ব্যক্তিকে আঘাত করা হয়, তবে অপরাধী যাবজ্জীবন কারাদণ্ডে অথবা ইতোপূর্বে যে সাজার উলেখ করা হয়েছে, সে দণ্ডে দণ্ডিত হবে।

⇒ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির উদ্যোগ:- যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোন ব্যক্তি যদি এই ধারায় উল্লেখিত অপরাধ করে এবং তার ফলে কেউ আহত হয়, তবে উক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

উদাহরণ:
(অ) 'ক', 'চ'-কে হত্যা করার উদ্দেশ্যে এমন অবস্থায় গুলি করে, যে অবস্থায় মৃত্যু অনুষ্ঠিত হলে 'ক' খুনের দায়ে অপরাধী সাব্যস্ত হবে। 'ক' এই ধারা বলে দণ্ডিত হবে।

(আ) 'ক' একটি অতি অল্প বয়স্ক শিশুকে হত্যা করার উদ্দেশ্যে উহাকে মরুভূমিতে রেখে আসে। ইহার ফলে শিশুটির মৃত্যু না হলেও ‘ক’ এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।

(ই) 'ক', 'চ' কে খুন করার উদ্দেশ্যে একটি বন্দুক ক্রয় করে উহা গুলি ভর্তি করে। এতদূর পর্যন্ত 'ক' অপরাধ করেছে বলে বিবেচনা করা হবে না। 'ক', 'চ'-এর প্রতি গুলি বর্ষণ করে। এইক্ষেত্রে সে এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে, এবং এই গুলি বর্ষণের দরুণ যদি সে 'চ'-কে আহত করে থাকে, তবে সে এই ধারার প্রথম অনুচ্ছেদের শেষাংশে নিদিষ্ট দণ্ডে দণ্ডিত হবে।

(ঈ) 'ক', 'চ'-কে বিষ প্রয়োগ করে খুন করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং খাদ্যে বিষ মিশ্রিত করে; বিষ মিশ্রিত খাদ্য দ্রব্যটি 'ক'-এর নিকটই রয়েছে। এতদূর পর্যন্ত 'ক' এই ধারায় বর্ণিত অপরাধ করেছে বলে বিবেচনা করা হবে না। 'ক' বিষ মিশ্রিত খাদ্য দ্রবটি 'চ' এর খাবার টেবিলে রাখে অথবা উহা 'চ'-এর খাবার টেবিলে রাখার জন্য 'চ'-এর চাকরকে প্রদান করে । 'ক' এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
১১,৯০৭.
সাক্ষ্য আইনের ৩ ধারায় সাক্ষ্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
  1. ২ টি ভাগে
  2. ৩ টি ভাগে
  3. ৪ টি ভাগে
  4. ৫ টি ভাগে
সঠিক উত্তর:
৩ টি ভাগে
উত্তর
সঠিক উত্তর:
৩ টি ভাগে
ব্যাখ্যা
⇒ ২০২২ সালের সংশোধনী অনুসারে সাক্ষ্য আইনের ৩ ধারায় সাক্ষ্য ৩ প্রকার। যথা:
১) দালিলিক সাক্ষ্য,
২) মৌখিক সাক্ষ্য,
৩) শারীরিক বা ফরেনসিক।

⇒  সাক্ষ্য (Evidence): 'সাক্ষ্য' শব্দের অর্থে অন্তর্ভুক্ত হবে-

(১) বিচার্য বিষয়ের অনুসন্ধানের সাথে সম্পর্কিত যে সকল বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেন বা সাক্ষীর যে সকল বিবৃতি আদালতের প্রয়োজন হয়; এ ধরনের বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলে।

(২) যে সকল দলিল আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপিত করা হয়, এ ধরণের দলিলপত্রকে দালিলিক সাক্ষ্য বলে।

(৩) শারীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য: রক্ত, বীর্য, চুল, সকল দৈহিক উপাদান, অঙ্গ বা অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, তালুর ছাপ, চোখের কনীনিকার ছাপ; এবং পায়ের ছাপ সম্পর্কিত সকল উপাদানসমূহ বা বস্তুসমূহ বা অনুরুপ প্রকৃতির অন্যকোন উপাদান বা বস্তু শারীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য মর্মে গণ্য হবে যদি এমন উপাদানসমূহ বা বস্তুসমূহ-
i. প্রতিষ্ঠা করে যে কোন অপরাধ সংঘটিত হয়েছে; বা
ii. অপরাধ এবং এর ভুক্তভোগীর মধ্যে বা অপরাধ এবং এর অপরাধীর মধ্যেকার কোন সংযোগ বা সম্পর্ক প্রতিষ্ঠা করে; এবং 
iii. কোন ঘটনা প্রমাণ করে বা মিথ্যা প্রমাণ করে।
১১,৯০৮.
জনৈক 'ক' একজন ম্যাজিস্ট্রেট। উনার আদালতে দায়ের করা এক অভিযোগ আমলে নেয়ার ক্ষেত্রে দেখেন যে, অপরাধটি একমাত্র দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য এবং তিনি মামলাটি দায়রা আদালতে প্রেরণ করেন। এক্ষেত্রে কাকে নোটিশ দিতে হবে?
  1. অভিযুক্তকে
  2. অভিযোগকারীকে
  3. পাবলিক প্রসিকিউটরকে
  4. অপরাধ আমলে নেয়া তদন্তকারী কর্মকর্তাকে
সঠিক উত্তর:
পাবলিক প্রসিকিউটরকে
উত্তর
সঠিক উত্তর:
পাবলিক প্রসিকিউটরকে
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধির ধারা ২০৫(গ) তে যে মামলাসমূহ একমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য, সেই সকল মামলার স্থানান্তর সম্পর্কে বলা হয়েছে। অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট এর নিকট যদি প্রতীয়মান হয় যে, অপরাধটি একমাত্র দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য তাহলে তিনি-
 
⇒ মামলাটি দায়রা আদালতে প্রেরণ করবেন;
⇒ জামিন সম্পর্কে এই কার্যবিধির বিধানসমূহের শর্ত সাপেক্ষে আসামিকে হেফাজতে রাখার জন্য প্রেরণ করবেন;
⇒ সাক্ষ্যের জন্য উপস্থাপন করতে হবে এরূপ দলিলাদি এবং জিনিসপত্র (যদি থাকে) তা সহ আদালতে প্রেরণ করবেন;
পাবলিক প্রসিকিউটরকে নোটিশ দিবেন।
১১,৯০৯.
ঔষধে ভেজাল মেশানো ও ভেজাল ঔষধ বিক্রির শাস্তি রয়েছে-
  1. ২৭৪ ধারা
  2. ২৭৫ ধারা
  3. ক ও খ উভয়ই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
• ২৭৪ ধারায় ঔষধে ভেজাল মেশানোর শাস্তি এবং ২৭৫ ধারায় ভেজাল ঔষধ বিক্রয় করার শাস্তি- উভয়ক্ষেত্রে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ১০০০ টাকা অর্তদণ্ড বা উভয়দণ্ড
১১,৯১০.
The Evidence Act, 1872 অনুযায়ী মোক্তারনামার সম্পাদন বিষয়ে আদালত ___________।
  1. অবশ্যই অনুমান করবে
  2. চূড়ান্ত প্রমাণিত বিবেচনা করবে
  3. কোনো অনুমান করবে না
  4. অনুমান করতে পারে
সঠিক উত্তর:
অবশ্যই অনুমান করবে
উত্তর
সঠিক উত্তর:
অবশ্যই অনুমান করবে
ব্যাখ্যা
ধারা: ৮৫ মোক্তারনামা সম্পর্কে অনুমান

মোক্তরনামা বলিয়া যাহা বুঝিতে দেওয়া হয় এবং যাহা কোন নোটারী পাবলিক বা কোন আদালত, জজ, ম্যাজিষ্ট্রেট, কন্সাল বা ভাইস-কন্সাল অথবা সরকারের কোন প্রতিনিধির সম্মুখে সম্পাদিত হইয়াচ্ছে এবং তৎকর্তৃক দৃঢ়ীকৃত হইয়াছে বলিয়া বুঝিতে দেওয়া হয়, তাহা অনুরূপভাবে সম্পাদিত ও দৃঢ়ীকৃত হইয়াছে বলিয়া আদালত অবশ্যই ধরিয়া লইবেন।
১১,৯১১.
‘চরিত্র’ শব্দটির ব্যাখ্যা সাক্ষ্য আইনের কোন ধারায় দেওয়া আছে?
  1. ৫২ ধারায়
  2. ৫৩ ধারায়
  3. ৫৪ ধারায়
  4. ৫৫ ধারায়
সঠিক উত্তর:
৫৫ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫৫ ধারায়
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ধারা ৫৫: ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে চরিত্রের প্রাসঙ্গিকতা:
দেওয়ানি মামলায়, কোনো ব্যক্তির চরিত্র এমন হতে পারে যা তার প্রাপ্য ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করতে পারে, এবং এ সংক্রান্ত বিষয়টি প্রাসঙ্গিক।

ব্যাখ্যা: ধারা ৫২, ৫৩, ৫৪ ও ৫৫-এ "চরিত্র" বলতে খ্যাতি (reputation) ও স্বভাব (disposition) উভয়কেই বোঝায়। তবে, ৫৪ ধারায় নির্দিষ্ট যে ব্যতিক্রম রয়েছে তা ছাড়া, শুধুমাত্র সাধারণ খ্যাতি ও সাধারণ স্বভাব সম্পর্কিত সাক্ষ্য দেওয়া যাবে, বিশেষ কোনো কার্য বা আচরণের মাধ্যমে প্রমাণিত খ্যাতি বা স্বভাবের সাক্ষ্য দেওয়া যাবে না।

⇒ The Evidence Act,1872, Section 55. Character as affecting damages:
In civil cases the fact that the character of any person is such as to affect the amount of damages which he ought to receive, is relevant.

Explanation.–
 In sections 52, 53, 54 and 55, the word "character" includes both reputation and disposition; but, except as provided in section 54, evidence may be given only of general reputation and general disposition, and not of particular acts by which reputation or disposition were shown.

১১,৯১২.
সাক্ষ্য আইনের ৯০ক ধারা অনুযায়ী পাঁচ বছরের পুরনো ডিজিটাল রেকর্ডটি আদালতে গ্রহণযোগ্য হবে যদি-
  1. সরকারী অফিসে সংরক্ষিত হয়।
  2. এটি অভিযুক্তের কাছ থেকে সংগৃহীত হয়।
  3. এটি প্রমাণিত হয় যে তা যথাযথ হেফাজতে ছিল।
  4. উপরোক্ত কোনটিই নয়।
সঠিক উত্তর:
এটি প্রমাণিত হয় যে তা যথাযথ হেফাজতে ছিল।
উত্তর
সঠিক উত্তর:
এটি প্রমাণিত হয় যে তা যথাযথ হেফাজতে ছিল।
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৯০ক ধারা অনুযায়ী, ৫ বছর পুরনো ডিজিটাল রেকর্ডের প্রমাণ প্রদান করা হলে, আদালত অনুমান করতে পারে যে ডিজিটাল স্বাক্ষরটি সংশ্লিষ্ট ব্যক্তি অথবা তার অনুমোদিত কোনো ব্যক্তির মাধ্যমে সঠিকভাবে যুক্ত হয়েছে। ডিজিটাল রেকর্ড সঠিকভাবে সংরক্ষিত হলে তা বৈধ বলে গণ্য হয়, যদি তা প্রাকৃতিকভাবে সঠিক স্থানে এবং সঠিক ব্যক্তির কাছে থাকে

⇒ সাক্ষ্য আইনের ৯০ক ধারার বিধান পাঁচ বছরের পুরনো ডিজিটাল রেকর্ডের অনুমান:

- যেখানে কোনো ডিজিটাল রেকর্ড, পাঁচ বছরের পুরানো বলে প্রমাণিত এবং যে হেফাজত থেকে দাখিল করা হয় তা বিশেষ ক্ষেত্রে আদালত যথাযথ বিবেচনা করে, আদালত অনুমান করতে পারে যে, ডিজিটাল স্বাক্ষর কোনো নির্দিষ্ট ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর হতে পারে যা এই জন্য তার দ্বারা বা তার দ্বারা অনুমোদিত যে কোন ব্যক্তি দ্বারা সংযুক্ত।

ব্যাখ্যা- ডিজিটাল রেকর্ডগুলিকে যথাযথ হেফাজতে আছে বলা হয় যদি সেগুলি সেই জায়গায় থাকে সেখানে, এবং যার তত্ত্বাবধানে স্বাভাবিকভাবেই থাকে; কিন্তু কোন হেফাজত অনুপযুক্ত নয় যদি এটি প্রমাণিত হয় যে এটির একটি বৈধ উৎস ছিল, বা বিশেষ মামলার পরিস্থিতি এমন হয় যে এই জাতীয় উৎসকে সম্ভাব্য গণ্য করা যায়।

উল্লেখ্য যে, 
- পাঁচ বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত may presume ধরে নিবেন।
-  ডিজিটাল রেকর্ডটি সঠিক ব্যক্তির হেফাজত থেকে দাখিল করতে হবে।
- ৯০ ধারার দলিলের মতোই ব্যবহার হবে।
----------
The Evidence Act, 1872 section 90A. Presumption as to digital records five years old:
 Where any digital record, purporting or proved to be five years old, is produced from any custody which the Court in the particular case considers proper, the Court may presume that the digital signature which purports to be the digital signature of any particular person was so affixed by him or any person authorized by him in this behalf.

Explanation.- Digital records are said to be in proper custody if they are in the place in which, and under the care of the person with whom, they naturally be; but no custody is improper if it is proved to have had a legitimate origin, or the circumstances of the particular case are such as to render such an origin probable.
১১,৯১৩.
আইনগত সহায়তার কোন আবেদন জেলা কমিটি বা বিশেষ কমিটি কর্তৃক অগ্রাহ্য হলে, তার বিরুদ্ধে আপীল করতে হবে-
  1. আপীল বিভাগে
  2. হাইকোর্ট বিভাগে
  3. সুপ্রীম কোর্ট কমিটির নিকট
  4. জাতীয় পরিচালনা বোর্ডের নিকট
সঠিক উত্তর:
জাতীয় পরিচালনা বোর্ডের নিকট
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় পরিচালনা বোর্ডের নিকট
ব্যাখ্যা
⇒ আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর ১৬ ধারাতে বলা আছে-
'আইনগত সহায়তার জন্য সকল আবেদন সুপ্রীম কোর্ট কমিটি, জেলা কমিটি বা বিশেষ কমিটির নিকট পেশ করতে হবে।'

উল্লেখ্য, কোন আবেদন জেলা কমিটি বা বিশেষ কমিটি কর্তৃক অগ্রাহ্য হলে তা মঞ্জুরের জন্য সংক্ষুদ্ধ বিচারপ্রার্থী উক্তরুপ সিদ্ধান্তের তারিখ হতে ৬০ দিনের মধ্যে জাতীয় পরিচালনা বোর্ডের নিকট আপীল পেশ করবে এবং এই ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
১১,৯১৪.
বিচার বিভাগীয় কার্যক্রম বহির্ভূত অন্যান্য ক্ষেত্রে ইচ্ছাকৃত মিথ্যা সাক্ষ্য দেয়ার সর্বোচ্চ শাস্তি কত?
  1. ১ বছর কারাদণ্ড
  2. ২ বছর কারাদণ্ড
  3. ৩ বছর কারাদণ্ড
  4. ৫ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
৩ বছর কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর কারাদণ্ড
ব্যাখ্যা

দণ্ডবিধির ১৯৩ ধারা- মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি:
কোন ব্যক্তি যদি কোন বিচার বিভাগীয় কার্যক্রমের যে কোন পর্যায়ে ইচ্ছাপূর্বক মিথ্যা সাক্ষ্যদান ব্যবহার করার জন্য ইচ্ছাপূর্বক মিথ্যা সাক্ষ্য তৈরি করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এতদ্ব্যতীত তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে; এবং

কোন ব্যক্তি যদি অপর কোন ক্ষেত্রে ইচ্ছাপূর্বক মিথ্যা সাক্ষ্য দান করে বা তৈরি করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

ব্যাখ্যা (Explanation)
১- সামরিক আদালত (Court-martial) সংঘটিত বিচারও একটি বিচার বিভাগীয় কার্যক্রম।
২- কোন আদালতের কোন কার্যক্রম শুরু হওয়ার পূর্বে আইনের নির্দেশানুগ প্রারম্ভিক তদন্ত ও বিচারবিভাগীয় কার্যক্রমের একটি পর্যায় যদিও সে তদন্ত কোন আদালতে সংঘটিত নাও হতে পারে।
৩- কোন আদালত দ্বারা আইনানুসারে নির্দেশিত এবং কোন আদালতের ক্ষমতানুসারে পরিচালিত কোন তদন্ত বিচারবিভাগীয় কার্যক্রমের একটি পর্যায় যদিও সে তদন্ত কোন আদালতে সংঘটিত নাও হতে পারে।

উদাহরণ: 
জমির সীমানা অকুস্থলে নির্ণয়কল্পে কোন আদালত দ্বারা প্রেরিত কর্মচারীর বা অফিসারের সম্মুখে সম্পাদিত তদন্তে ক শপথ গ্রহণান্তর এমন একটি বিবৃতি দান করে, যা সে মিথ্যা বলে জানে। যেহেতু উক্ত তদন্তটি একটি বিচারবিভাগীয় কার্যক্রমেরই একটি পর্যায়, সেহেতু ক মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে বলে অভিহিত হবে।

১১,৯১৫.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতার বিধান রয়েছে?
  1. ২১
  2. ২২
  3. ২৩
  4. ২৪
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৪ ধারার বিধান: প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা:
চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না-
(ক) যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না;
(খ) যে নিজে চুক্তির কোন প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা শর্ত পালন করতে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশেরই কাজ সম্পাদন বাকী থাকে;
(গ) যে ইতোমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং কথিত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে; বা
(ঘ) যে চুক্তি আগেই অবগত ছিল যে, তার বিষয়বস্তু (যদিও তা কোন মূল্যবান পণভিত্তিক নয়) বিলিবন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল।
------------------------------------
⇒ The Specific Relief Act, 1877, Section 24- Personal bars to the relief:
Specific performance of a contract cannot be enforced in favor of a person-
(a) who could not recover compensation for its breach;
(b) who has become incapable of performing, or violates, any essential term of the contract that on his part remains to be performed;
(c) who has already chosen his remedy and obtained satisfaction for the alleged breach of contract; or
(d) who, previously to the contract, had notice that a settlement of the subject matter thereof (though not founded on any valuable consideration) had been made and was then in force.
১১,৯১৬.
ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন প্রাসঙ্গিক?
  1. সবসময় প্রাসঙ্গিক
  2. যখন পুলিশ অনুমোদন করে
  3. যখন আদালত বিশেষ অনুমতি দেয়
  4. যখন ডিজিটাল রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে
সঠিক উত্তর:
যখন ডিজিটাল রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে
উত্তর
সঠিক উত্তর:
যখন ডিজিটাল রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ২২ক অনুযায়ী, সাধারণভাবে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য নয়। তবে, এটি তখনই প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হতে পারে যখন উক্ত ডিজিটাল রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

- মূল প্রমাণের নীতি: সাধারণত কোনো নথিপত্র বা ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু প্রমাণ করার জন্য প্রাথমিক প্রমাণ (primary evidence) প্রয়োজন হয়। ডিজিটাল রেকর্ড নিজেই প্রমাণ হিসেবে কাজ করবে, মৌখিক স্বীকৃতি নয়।
- গৌণ প্রমাণের ব্যতিক্রম: যদি কোনো পক্ষ আদালতে প্রমাণ করতে চায় যে ডিজিটাল রেকর্ডটি সত্য নয় বা জাল, তাহলে সেই রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য হতে পারে।
- আদালত যদি মনে করে যে ডিজিটাল রেকর্ডটি সন্দেহজনক বা প্রশ্নবিদ্ধ, তখন মৌখিক স্বীকৃতির মাধ্যমে এর প্রকৃত অবস্থা নির্ণয়ের চেষ্টা করা যেতে পারে।

→ ডিজিটাল রেকর্ডের সত্যতা প্রশ্নবিদ্ধ হলে, তার বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হতে পারে।
তাই সঠিক উত্তর: ঘ) যখন ডিজিটাল রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে।
---------- 
⇒The Evidence Act, 1872, Section-22A. When oral admissions as to contents of digital records are relevant:
Oral admissions as to the contents of digital records are not relevant, unless the genuineness of the digital record produced is in question.
১১,৯১৭.
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী, এজেন্সি বাতিল বা এজেন্টের প্রত্যাহারের ক্ষেত্রে কী প্রয়োজন?
  1. শুধু প্রধানকে ক্ষতিপূরণ দিতে হবে
  2. শুধু এজেন্টকে ক্ষতিপূরণ দিতে হবে
  3. কোনো ক্ষতিপূরণ প্রয়োজন নেই
  4. পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
সঠিক উত্তর:
পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী, যদি কোনো এজেন্সি পূর্বে স্থির সময়ের জন্য চালানোর চুক্তি থাকে এবং প্রিন্সিপাল অনুমতি ছাড়া এজেন্সি বাতিল করে বা এজেন্ট পূর্ব জানিয়ে এজেন্সি ত্যাগ করে, তাহলে প্রিন্সিপালকে এজেন্টকে, বা প্রয়োজনে এজেন্টকে প্রিন্সিপালকে, ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ, পূর্ব চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের বাধ্যবাধকতা থাকে।

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী: যদি এক্সপ্রেস বা ইমপ্লাইড চুক্তি (express or implied contract) থাকে যে এজেন্সি একটি নির্দিষ্ট সময়ের জন্য চলবে,
তাহলে প্রধান (principal) বা এজেন্ট (agent) কেউই যথেষ্ট কারণ (sufficient cause) ছাড়া এজেন্সি বাতিল (revocation) বা প্রত্যাহার (renunciation) করতে পারবেন না।
যদি কোনো পক্ষ যথেষ্ট কারণ ছাড়া এজেন্সি বাতিল বা প্রত্যাহার করেন, তাহলে ক্ষতিপূরণ (compensation) দিতে বাধ্য থাকবেন।
অর্থাৎ, ধারা ২০৫ ক্ষতিপূরণের obligation কে একটি পূর্ববর্তী চুক্তি (prior contract) এর উপর নির্ভরশীল করে। যদি এমন চুক্তি থেকে থাকে যে এজেন্সি একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হবে, তাহলে এটি বাতিল বা প্রত্যাহার করলে ক্ষতিপূরণ দিতে হবে।
সুতরাং, সঠিক উত্তর হল: ঘ) পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে।
-----------
⇒ The Contract Act, 1872 section- 205. Compensation for revocation by principal or renunciation by agent:
Where there is an express or implied contract that the agency should be continued for any period of time, the principal must make compensation to the agent, or the agent to the principal, as the case may be, for any previous revocation or renunciation of the agency without sufficient cause.

১১,৯১৮.
ফৌজদারী কার্যবিধির ৪৯৭ ধারার কোন উপ-ধারায় বলা হয়েছে যে, যদি আসামির বিরুদ্ধে অপরাধ করার যুক্তিসঙ্গত কারণ না পাওয়া যায়, তবে তাকে জামিনে মুক্তি দেওয়া হবে (shall be released)?
  1. উপ-ধারা (১)
  2. উপ-ধারা (২)
  3. উপ-ধারা (৪)
  4. উপ-ধারা (৫)
সঠিক উত্তর:
উপ-ধারা (২)
উত্তর
সঠিক উত্তর:
উপ-ধারা (২)
ব্যাখ্যা

⇒ ফৌজদারি কার্যবিধির ধারা ৪৯৭(২)-এ বলা হয়েছে যে, যদি কোনো পর্যায়ে তদন্ত, অনুসন্ধান বা বিচারকালে আদালত বা কর্মকর্তা মনে করেন যে আসামির বিরুদ্ধে অপরাধ করার যুক্তিসঙ্গত কারণ নেই, তবে তার বিরুদ্ধে আরও অনুসন্ধানের প্রয়োজন থাকলে আসামিকে জামিনে মুক্তি দেওয়া হবে — অর্থাৎ "shall be released on bail".
অর্থাৎ, যদি তদন্ত/বিচারের যেকোনো পর্যায়ে মনে হয় যে আসামির বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধ করার যুক্তিসঙ্গত কারণ নেই (not reasonable grounds), তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া বাধ্যতামূলক (shall be released)।
---------
⇒ The Code of Criminal Procedure, 1898:-Section- 497.When bail may be taken in case of non-bailable offence:
(1) When any person accused of any non-bailable offence is arrested or detained without warrant by an officer in charge of a police-station, or appears or is brought before a Court, he may be released on bail, but he shall not be so released if there appear reasonable grounds for believing that he has been guilty of an offence punishable with death or transportation for life: 
Provided that the Court may direct that any person under the age of sixteen years or any woman or any sick or infirm person accused of such an offence be released on bail. 
(2) If it appears to such officer or Court at any stage of the investigation, inquiry or trial, as the case may be, that there are not reasonable grounds for believing that the accused has committed a non-bailable offence, but that there are sufficient grounds for further inquiry into his guilt, the accused shall, pending such inquiry, be released on bail, or, at the discretion of such officer or Court, on the execution by him of a bond without sureties for his appearance as hereinafter provided. 
(3) An officer or a Court releasing any person on bail under sub-section (1) or sub-section (2) shall record in writing his or its reasons for so doing. 
(4) If, at any time after the conclusion of the trial of a person accused of a non-bailable offence and before judgment is delivered, the Court is of opinion that there are reasonable grounds for believing that the accused is not guilty of any such offence, it shall release the accused, if he is in custody on the execution by him of a bond without sureties for his appearance to hear judgment delivered. 
(5) The High Court Division or Court of Session and, in the case of a person released by itself, any other Court may cause any person who has been released under this section to be arrested and may commit him to custody.

১১,৯১৯.
একজন অ্যাটর্নি 'ক' তার মক্কেল একজন হিন্দু বিধবা "খ' কে 'খ' এর পাওনাদারকে প্রতারণার উদ্দেশ্যে সম্পত্তি তার নামে হস্তান্তর করতে প্ররোচিত করলো। ক এবং খ এর মধ্যে এই মর্মে সম্পাদিত চুক্তিটি  'খ' এর-
  1. রদের অধিকারী হবে
  2. সুনির্দিষ্ট বলবৎ এর অধিকারী
  3. চুক্তিটি সংশোধনের অধিকারী
  4. সবগুলো
সঠিক উত্তর:
রদের অধিকারী হবে
উত্তর
সঠিক উত্তর:
রদের অধিকারী হবে
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা-৩৫, ব্যাখ্যা-খ অনুযায়ী, প্রতারণার উদ্দেশ্যে চুক্তিটি সম্পাদন করায় এটা একটি বাতিলযোগ্য চুক্তি।
♦ তাই আদালত চুক্তিটি রদের আদেশ মঞ্জুর করতে পারে।
১১,৯২০.
বোবা সাক্ষীর সাক্ষ্য কী বলে গণ্য হবে?
  1. লিখিত সাক্ষ্য
  2. বোবার সাক্ষ্য
  3. মৌখিক সাক্ষ্য
  4. দালিলিক সাক্ষ্য
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের ১১৯ ধারার বিধান বোবা সাক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য। ধারা ১১৯ অনুযায়ী- যে সাক্ষী কথা বলতে পারে না, সে যদি লিখে বা ইশারার মাধ্যমে তার বক্তব্য বুঝাতে পারে তাহলে সেই ভাবে সে সাক্ষ্য প্রদান করতে পারবে।

♦ অর্থাৎ সে যোগ্য সাক্ষী। তবে লিখা বা ইশারার মাধ্যমে সাক্ষ্য দেয়ার কাজটি প্রকাশ্যে আদালতের সামনেই করতে হবে। এভাবে বোবার দেয়া সাক্ষী মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে।
১১,৯২১.
The Penal Code, 1860 অনুসারে অপহরণ কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
সঠিক উত্তর:
২ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
২ প্রকার
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৫৯ ধারা মতে মনুষ্যহরণ বা অপহরণ ২ প্রকার।
যথা:
(i) বাংলাদেশ থেকে মনুষ্যহরণ;
(ii) আইনগত অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ।

⇒ দণ্ডবিধির ৩৬০ ধারার বিধান বাংলাদেশ হতে মনুষ্য হরণ:- কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে তার সম্মতি ছাড়াই অথবা তার স্বপক্ষে সম্মতি দানের ক্ষমতাসম্পন্ন অপর কারো সম্মতি ছাড়াই বাংলাদেশের সীমানার বাইরে পাঠিয়ে দেয় বা নিয়ে যায়, তবে উক্ত ব্যক্তি তাকে বাংলাদেশ হতে অপহরণ করেছে বলে পরিগণিত হয়।

⇒ দণ্ডবিধির ৩৬১ ধারার বিধান আইনসম্মত অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ:- কোন ব্যক্তি যদি চৌদ্দ বৎসরের কম বয়সী কোন নাবালককে অথবা ষোল বৎসরের কম বয়সী কোন নাবালিকাকে অথবা বিকৃত মস্তিষ্ক কোন ব্যক্তিকে তার অভিভাবকের সম্মতি ছাড়াই অভিভাবকের রক্ষণাবেক্ষণ হতে নিয়ে যায়, তবে সে ব্যক্তি উক্ত অপ্রাপ্তবয়স্ক বালক বা বালিকাকে অথবা অনুরূপ বিকৃতমস্তিষ্ক ব্যক্তিকে আইনসম্মত অভিভাবকত্ব হতে অপহরণ করেছে বলে পরিগণিত হয়।
১১,৯২২.
ফৌজদারি কার্যবিধির ২২৭ ধারা অনুসারে কখন আদালতকে অভিযোগ পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে?
  1. যুক্তিতর্ক শ্রবণের পূর্বে যেকোন সময়
  2. রায় ঘোষণার পূর্বে যেকোন সময়
  3. রায় কার্যকরের পূর্বে যেকোন সময়
  4. সাক্ষীদের জবানবন্দী নেয়ার পূর্বে যেকোন সময়
সঠিক উত্তর:
রায় ঘোষণার পূর্বে যেকোন সময়
উত্তর
সঠিক উত্তর:
রায় ঘোষণার পূর্বে যেকোন সময়
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির ধারা ২২৭ আদালতকে অভিযোগ পরিবর্তনের ক্ষমতা দিয়েছে। রায় ঘোষণার পূর্বে যেকোন সময় আদালত অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ করতে পারবেন। 

⇒ ফৌজদারি মামলায় একজন অভিযুক্ত ব্যক্তি কি ধরণের অপরাধ করেছে এবং কার বিরুদ্ধে অপরাধটি সংঘটিত হয়েছে তা চার্জ হতেই জানা যায়। 
অভিযুক্ত ব্যক্তি যে অপরাধ সংগঠিত করেছেন, সেই অভিযোগ চার্জে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আইনে সেই অপরাধে কোন নির্দিষ্ট নাম থাকলে তাও উল্লেখ করতে হবে।
সুতরাং বলা যায়, চার্জ হল কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ যার প্রকৃতি সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক স্তরে জানার অধিকারী।ফৌজদারি কার্যবিধির ধারা ২২১-২৪০ পর্যন্ত চার্জের গঠন এবং বিষয়বস্তু সম্পর্কে বিধান রয়েছে।

⇒ ফৌজদারি কার্যবিধির ২২৭ ধারার বিধান-অভিযোগে অপরাধের বর্ণনা বা অন্য কোন তথ্য পরিবেশনের সময় কোন ভুল হলে বা কোন কিছু বাদ পড়লে রায় ঘোষণার পূর্বে যেকোন সময় আদালত অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ করতে পারবেন এবং এরূপ প্রত্যেকটি পরিবর্তন বা সংযোজন অভিযুক্তকে পড়ে শুনাতে হবে এবং বুঝাতে হবে।
------------------
⇒The Code of Criminal Procedure, 1898, Section-227: Court may alter charge:
(1) Any Court may alter or add to any charge at any time before judgment is pronounced.
(2) Every such alteration or addition shall be read and explained to the accused.
১১,৯২৩.
"No confession made to a police-officer shall be proved as against a person accused of any offence" এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?
  1. ২২
  2. ২৩
  3. ২৫
  4. ২৬
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
The Evidence Act, 1872 Section 25. Confession to police-officer not to be proved:
- No confession made to a police-officer shall be proved as against a person accused of any offence.
----------
- সাক্ষ্য আইনের ২৫ ধারা অনুযায়ী কেউ যদি পুলিশের নিকট দোষ স্বীকার করে তাহলে তা গ্রহনযোগ্য হবে না।
১১,৯২৪.
চুক্তি আইনের ১১ ধারায় চুক্তি সম্পাদনের কয়টি যোগ্যতার কথা উল্লেখ আছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ২টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১১ ধারায় চুক্তি সম্পাদনে যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিই চুক্তি করার যোগ্য যদি-
⇒ সে নিজ আইনে সাবালক,
⇒ সুস্থ মনের অধিকারী, এবং
⇒ নিজ আইনে চুক্তি করার জন্য অযোগ্য না হন।

[Every person is competent to contract who is age of majority according to the law to which he is subject, and sound mind and is not disqualified from contracting by any law to which he is subject.]

অতএব বলা যায় চুক্তি সম্পাদনে সে ব্যক্তি যোগ্য, যিনি সাবালক ও সুস্থ মনের অধিকারী এবং যাকে কোনো আইনে অযোগ্য ঘোষণা করা হয়নি।

এখানে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। প্রাকৃতিক ব্যক্তি বলতে মানুষকে বলা হয়েছে আর কৃত্রিম ব্যক্তি বলতে কোম্পানি, কর্পোরেশন, সংঘ যারা আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত।
১১,৯২৫.
দেওয়ানি আদালত কর্তৃক উত্তরাধিকার সম্পর্কিত বিষয়ে কোন আইন প্রযোজ্য হবে?
  1. দেওয়ানি আইন
  2. ব্যক্তিগত ধর্মীয় আইন
  3. বিশেষ অধিকার আইন
  4. আদালত কর্তৃক নির্দেশিত আইন
সঠিক উত্তর:
ব্যক্তিগত ধর্মীয় আইন
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত ধর্মীয় আইন
ব্যাখ্যা
• The Civil Courts Act,1887 আইনের ৩৭ ধারায় কতিপয় বিষয়ে রাষ্ট্রীয় আইন নয় বরং হিন্দু এবং মুসলিমদের ধর্মীয় আইনের বিধানকে সংরক্ষণ করা হয়েছে।

৩৭ ধারায় বলা হয়েছে-
"কোন মামলা বা কার্যধারায় দেওয়ানি আদালত কর্তৃক উত্তরাধিকার ও ওয়ারিশী, বিবাহ বা ব্যক্তিগত ধর্মীয় আচরণ বা প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়ে পক্ষগন হিন্দু হলে হিন্দু আইন এবং মুসলিম হলে মুসলিম আইন প্রযোজ্য হবে।"

Section 37- Certain decisions to be according to local law:
(1) Where in any suit or other proceeding it is necessary for a Civil Court to decide any question regarding succession, inheritance, marriage or caste, or any religious usage or institution, the Muslim law in cases where the parties are Muslim, and the Hindu law in cases where the parties are Hindus, shall form the rule of decision except in so far as such law has, by legislative enactment, been altered or abolished.

(2) In cases not provided for by sub-section (1) or by any other law for the time being in force, the Court shall act according to justice, equity and good conscience.
১১,৯২৬.
“Ut Lite Pendente Nihil Innovetur”- এই নীতি The Transfer of Property Act, 1882 এর কত ধারায় প্রতিফলিত হয়েছে?
  1. ধারা ৩৫
  2. ধারা ৪৮
  3. ধারা ৫২
  4. ধারা ৫৮
সঠিক উত্তর:
ধারা ৫২
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৫২
ব্যাখ্যা

“Ut Lite Pendente Nihil Innovetur” একটি লাতিন আইনসংক্রান্ত উক্তি, যার বাংলা অর্থ: “মোকদ্দমা চলমান অবস্থায় কিছু নতুন প্রবর্তন বা সৃষ্টি করা উচিত নয়।”

- এর মূল উদ্দেশ্য হলো আইনগত কার্যাবলীর সময় বর্তমান অবস্থা (status quo) বজায় রাখা, যাতে কোন পক্ষ অন্যায় সুবিধা নিতে না পারে।

অর্থাৎ, যখন কোনো মামলা চলমান থাকে, তখন মোকদ্দমার প্রক্রিয়ায় নতুন কোনো পরিস্থিতি বা পরিবর্তন প্রবর্তন করা যাবে না, যাতে বিচারের ন্যায্যতা এবং পক্ষগুলোর সমান সুযোগ নিশ্চিত হয়।

উদাহরণস্বরূপ: কোনো সম্পত্তি সংক্রান্ত মামলা চলাকালীন সময়ে সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না, কারণ এটি মামলার ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে।

⇒ এই নীতি সম্পত্তি হস্তান্তর আইন,১৮৮২ এর ৫২ ধারায় প্রতিফলিত হয়েছে।

ধারা ৫২ অনুযায়ী,
কোন স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রত্যক্ষ ও সুনির্দিষ্টভাবে ঐ সম্পত্তি সংক্রান্ত কোন অধিকারের প্রশ্ন উত্থাপিত হলে, মামলার কোন পক্ষই আদালতের অনুমতি ছাড়া উক্ত সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। তবে আদালত অনুমতি দিলে তা হস্তান্তর করা যাবে। মামলা চলাকালীন হস্তান্তর মামলার ফলাফলকে কোনোভাবে প্রভাবিত করবে না বা মামলার কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে না।

১১,৯২৭.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ১৩ কোন আইনের কোন ধারার বিপরীত বিধান দেয়?
  1. চুক্তি আইনের ধারা ৫৬
  2. সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ১৩
  3. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৫৬
  4. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৩৫
সঠিক উত্তর:
চুক্তি আইনের ধারা ৫৬
উত্তর
সঠিক উত্তর:
চুক্তি আইনের ধারা ৫৬
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ১৩ ধারা বিধান করে যে, চুক্তি আইন, ১৮৭২-এর ৫৬ ধারা (যা চুক্তির অসম্ভবতা বা frustration নিয়ে) সত্ত্বেও, চুক্তির বিষয়বস্তুর কোনো অংশ যদি চুক্তির তারিখে বিদ্যমান থেকে সম্পাদনের সময় অস্তিত্বহীন হয়ে যায়, তাহলে চুক্তিটি সম্পূর্ণভাবে অসম্ভব হয় না। এটি চুক্তির অংশীদারদের অধিকার রক্ষা করে, যাতে আংশিক ক্ষতি চুক্তিকে পুরোপুরি বাতিল না করে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৮৭৭ সালের ১৩ ধারা: চুক্তির বিষয় যেটি আংশিকভাবে বিলীন হয়ে গেছে:
- চুক্তি আইন, ১৯৭২ এর ৫৬ ধারার কোন কিছুই থাকা সত্ত্বেও, যদি চুক্তির কোন একটি অংশ, যা চুক্তি সম্পাদনের সময় বিদ্যমান ছিল, কিন্তু চুক্তির অনুযায়ী কাজ সম্পাদনের সময় অস্তিত্বহীন হয়ে যায়, তাহলে সেই চুক্তি সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে যায় না।
উদাহরণ:
(ক) A একটি বাড়ি B-কে এক লাখ টাকায় বিক্রির চুক্তি করে। চুক্তি সম্পাদনের পরপরই একটি ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। B কে ক্রয়মূল্য পরিশোধের মাধ্যমে তার চুক্তির অংশ বাস্তবায়ন করতে বাধ্য করা হতে পারে।
(খ) B এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের বিনিময়ে, A চুক্তি করে যে সে B-কে B-এর জীবনের জন্য একটি annuity প্রদান করবে। চুক্তি সম্পাদনের পরপরই B ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়। B-এর প্রতিনিধি ক্রয়মূল্য পরিশোধ করতে বাধ্য হতে পারে।
----------
⇒ The Specific Relief Act, 1877, Section-13. Contract of which the subject has partially ceased to exist:
Notwithstanding anything contained in section 56 of the Contract Act, a contract is not wholly impossible of performance because a portion of its subject-matter, existing at its date, has ceased to exist at the time of the performance. Illustrations:
(a) A contracts to sell a house to B for a lakh of taka. The day after the contract is made the house is destroyed by a cyclone. B may be compelled to perform his part of the contract by paying the purchase-money.
(b) In consideration of a sum of money payable by B, A contracts to grant an annuity to B for B's life. The day after the contract has been made, B is thrown from his horse and killed. B's representative may be compelled to pay the purchase-money.

১১,৯২৮.
সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে?
  1. ৩ বছর
  2. ৭ বছর
  3. ১০ বছর
  4. ১৪ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
দণ্ডবিধির ৩৩২ ধারা: সরকারী কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দিতে স্বেচ্ছাকৃত আঘাত:
যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সরকারী কর্মচারীকে আঘাত করে, যখন সেই সরকারী কর্মচারী তার সরকারি দায়িত্ব পালন করছেন, অথবা যদি সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাকে বা অন্য কোনো সরকারী কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দিতে বা নিরুৎসাহিত করতে চায়, অথবা যদি সেই কর্মচারী আইনানুগভাবে তার দায়িত্ব পালনের সময় বা তা করার প্রচেষ্টার ফলে তার ওপর আঘাত করা হয়, তবে সেই ব্যক্তি তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে, বা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

[Whoever voluntarily causes hurt to any person being a public servant in the discharge of his duty as such public servant, or with intent to prevent or deter that person or any other public servant from discharging his duty as such public servant, or in consequence of anything done or attempted to be done by that person in the lawful discharge of his duty as such public servant, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.]
১১,৯২৯.
রায় একবার স্বাক্ষরিত হয়ে গেলে, তা সংশোধন করা যাবে-
  1. দেওয়ানি কার্যবিধির ১৫২ ধারা অনুসারে
  2. রিভিশনের মাধ্যমে
  3. আপিলের মাধ্যমে
  4. খ এবং গ
সঠিক উত্তর:
দেওয়ানি কার্যবিধির ১৫২ ধারা অনুসারে
উত্তর
সঠিক উত্তর:
দেওয়ানি কার্যবিধির ১৫২ ধারা অনুসারে
ব্যাখ্যা
• দেওয়ানি কার্যবিধির ২০ নং আদেশের বিধি ৩ অনুযায়ী রায় ঘোষণা করার সময় বিচারক কর্তৃক তা তারিখসহ স্বাক্ষরযুক্ত হতে হবে এবং একবার স্বাক্ষরিত হলে ১৫২ ধারা অনুসারে কিংবা পুনঃরীক্ষণ ব্যতীত তা পরবর্তী কোন সময়ে সংশোধিত বা সংযোজিত হতে পারবে না।

• আদেশ ২০ বিধি-৩ঃ 
রায় ঘোষণার করার সময় বিচারক কর্তৃক উহা তারিখসহ স্বাক্ষরযুক্ত হতে হবে এবং একবার স্বাক্ষরিত হলে ১৫২ ধারা অনুসারে কিংবা পুনঃরীক্ষণ ব্যতীত উহা পরবর্তী কোন সময়ে সংশোধিত বা সংযোজিত হতে পারবে না।

Order 20 Rule 3: Judgment to be signed- 
The Judgment shall be dated and signed by the Judge in open Court at the time of pronouncing it and when once signed, shall not afterwards be altered or added to,save as provided by section 152 or on review.]

• উল্লেখ্য যে,দেওয়ানি কার্যবিধির ১৫২ ধারায় আদালত যে কোন সময় নিজ উদ্যোগে (own motion) বা কোন পক্ষের আবেদনের ভিত্তিতে-
> করণিক বা গাণিতিক ভুল (clerical or arithmetical mistakes) অথবা
> আকস্মিক ভ্রান্তি বা বিচ্যুতির (accidental slip or omission); কারণে রায়,ডিক্রি বা আদেশ সংশোধন করতে পারেন।
১১,৯৩০.
পারিবারিক আদালত প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত স্বীয় অধিক্ষেত্রভুক্ত ______________ পারিবারিক আদালত হিসাবে দায়িত্ব পালন করবে।
  1. জেলা জজ আদালত
  2. সহকারী জজ আদালত
  3. সিনিয়র সহকারী জজ আদালত
  4. খ বা গ
সঠিক উত্তর:
খ বা গ
উত্তর
সঠিক উত্তর:
খ বা গ
ব্যাখ্যা

• পারিবারিক আদালত আইন ২০২৩ এর ধারা ৪- পারিবারিক আদালত প্রতিষ্ঠা:
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রত্যেক জেলায় এক বা একাধিক পারিবারিক আদালত প্রতিষ্ঠা করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, কোনো জেলায় একাধিক পারিবারিক আদালত প্রতিষ্ঠিত হইলে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত আদালতসমূহের স্থানীয় এখতিয়ার নির্ধারণ করিবে।

(২) সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১ (এক) জন বিচারক সমন্বয়ে পারিবারিক আদালত গঠিত হইবে।

(৩) উপধারা (১) এর অধীন পারিবারিক আদালত প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত স্বীয় অধিক্ষেত্রভুক্ত সহকারী জজ আদালত বা সিনিয়র সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসাবে দায়িত্ব পালন করিবে।

১১,৯৩১.
আদেশ-৯, বিধি-৮ এর অধীন প্রদত্ত মামলার খারিজ আদেশ সরাসরি বাতিল করতে চাইলে, কোন বিধির অধীনে আবেদন করতে হবে?
  1. আদেশ ৯, বিধি ৮ক
  2. আদেশ ৯, বিধি ৯
  3. আদেশ ৯, বিধি ৯ক
  4. আদেশ ৯, বিধি ১০
সঠিক উত্তর:
আদেশ ৯, বিধি ৯ক
উত্তর
সঠিক উত্তর:
আদেশ ৯, বিধি ৯ক
ব্যাখ্যা
আদেশ-৯, বিধি-৮: শুনানির দিন বিবাদী উপস্থিত, কিন্তু বাদী অনুপস্থিত:
যদি শুনানির দিন বিবাদী হাজির হয়, কিন্তু বাদী হাজির না হয়, সেক্ষেত্রে বিবাদী বাদীর দাবি বা তার কোনো অংশ স্বীকার না করলে, আদালত মামলা খারিজের (dismissal) আদেশ দেবেন।
বিবাদী যদি বাদীর দাবি বা তার কোনো অংশ স্বীকার করে নেয়, তবে আদালত সেই অনুপাতে বিবাদীর বিরুদ্ধে ডিক্রি দেবেন এবং বাদীর অবশিষ্ট দাবি সম্পর্কে মামলা খারিজের (dismissal) আদেশ দেবেন।

• ৮ বিধির অধীন খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকারঃ
বাদী হাজির না হওয়ার কারণে ৮ বিধির অধীন আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিলে, উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে বাদী নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে-
১. মোকদমা খারিজ আদেশ বাতিলের [For setting aside the order of dismissal] জন্য ৯ বিধির অধীন আবেদন করতে পারে;
২. খারিজ আদেশ সরাসরি বাতিলের [Directly Setting aside dismissal] জন্য ৯ক বিধির অধীন আবেদন করতে পারে।
১১,৯৩২.
জামিননামায় অর্থের পরিমাণ হ্রাস করার নির্দেশ প্রদান করতে পারে-
  1. জামিনদাতা আদালত
  2. জামিনদাতা পুলিশ
  3. দায়রা আদালত
  4. ক বা খ
সঠিক উত্তর:
দায়রা আদালত
উত্তর
সঠিক উত্তর:
দায়রা আদালত
ব্যাখ্যা
ধারা ৪৯৮ (জামিন মঞ্জুর করার এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা)-

(১) এই অধ্যায়ের অধীন সম্পাদিত প্রত্যেকটি বণ্ডের অর্থের পরিমাণ মামলার পরিস্থিতি বিবেচনাপূর্বক নির্ধারণ করতে হবে এবং তা অত্যধিক হবে না, এবং দণ্ডের পর আপীল থাকুক আর না থাকুক, হাইকোর্ট ডিভিশন বা দায়রা আদালত যেকোন ক্ষেত্রে যেকোন ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবীকৃত জামিন হ্রাস করার নির্দেশ প্রদান করতে পারবেন।

Section 498: Power to direct admission to bail or reduction of bail-
The amount of every bond executed under this Chapter shall be fixed with due regard to the circumstances of the case, and shall not be excessive; and the High Court Division or Court of Session may, in any case, whether there be an appeal on conviction or not, direct that any person be admitted to bail, or that the bail required by a police-officer or Magistrate be reduced.
১১,৯৩৩.
A, তার ভাগ্নী C-কে এই শর্তে ৫০০ টাকা হস্তান্তর করে যে, সে তার স্বামীকে ত্যাগ করবে। এই হস্তান্তর-
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. শর্তসাপেক্ষে কার্যকর হবে
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা
ধারা ২৫ - শর্তসাপেক্ষ হস্তান্তর (Conditional Transfer):
যদি কোনো সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে স্বার্থ সৃষ্টি করা হয় এবং তা কোনো শর্তের উপর নির্ভরশীল হয়, তাহলে সেই শর্ত যদি—
- অসম্ভব হয়,
- আইনে নিষিদ্ধ হয়,
- এমন প্রকৃতির হয় যে তা অনুমোদন করা হলে কোনো আইনের বিধান অকার্যকর হয়ে পড়ে,
- প্রতারণামূলক হয়,
- অন্য কারো ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি ঘটায়,
- অথবা আদালতের দৃষ্টিতে অনৈতিক বা জননীতির পরিপন্থী হয়—

তাহলে ঐ শর্তের উপর নির্ভরশীল স্বার্থ ব্যর্থ হবে (অর্থাৎ হস্তান্তরটি বাতিল বলে গণ্য হবে)।

উদাহরণ:
(ক) A, B-কে একটি খামার ইজারা দেয় এই শর্তে যে, B এক ঘণ্টায় ১০০ মাইল হাঁটবে। এই ইজারা বাতিল।
(খ) A, B-কে ৫০০ টাকা দেয় এই শর্তে যে, সে A-এর কন্যা C-কে বিয়ে করবে। কিন্তু হস্তান্তরের তারিখে C মৃত ছিল। এই হস্তান্তর বাতিল।
(গ) A, B-কে ৫০০ টাকা এই শর্তে দেয় যে, সে C-কে হত্যা করবে। এই হস্তান্তর বাতিল।
(ঘ) A, তার ভাগ্নী C-কে এই শর্তে ৫০০ টাকা হস্তান্তর করে যে, সে তার স্বামীকে ত্যাগ করবে। এই হস্তান্তর বাতিল।
১১,৯৩৪.
ফৌজদারি কার্যবিধি এর ধারা ৪৬খ অনুযায়ী, প্রতিটি গ্রেফতারীর ঘটনা সেই থানার সাধারণ ডায়েরিতে কখন নথিভুক্ত করা হবে?
  1. গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে
  2. গ্রেফতার হওয়ার সাথে সাথে
  3. বিচারকের অনুমতি দিলে
  4. পুলিশ সুপারের অনুমোদনের পর
সঠিক উত্তর:
গ্রেফতার হওয়ার সাথে সাথে
উত্তর
সঠিক উত্তর:
গ্রেফতার হওয়ার সাথে সাথে
ব্যাখ্যা

The Code of Criminal Procedure, 1898 এর ধারা ৪৬খ: গ্রেফতারের রেকর্ড, সাধারণ ডায়েরিতে নথিভুক্তি এবং তথ্য প্রদান:
(১) গ্রেফতারকারী অফিসারকে অফিসিয়াল রেজিস্টারে একটি এন্ট্রি করতে হবে, যাতে উল্লেখ থাকবে—
- গ্রেফতারের কারণ,
- তথ্যদাতা বা অভিযোগকারী ব্যক্তির নাম ও বিবরণ,
- সেই আত্মীয় বা বন্ধুর নাম ও বিবরণ, যাকে গ্রেফতারের তথ্য জানানো হয়েছে, এবং
- গ্রেফতার ব্যক্তিকে আটক করার দায়িত্বে থাকা অফিসারের নাম ও বিবরণ।

(২) প্রতিটি গ্রেফতারীর ঘটনা সেই থানার সাধারণ ডায়েরিতে সঙ্গে সঙ্গেই নথিভুক্ত করা হবে। যদি গ্রেফতারকারী অফিসার সংশ্লিষ্ট থানার কর্মকর্তা না হন, তবে গ্রেফতার সম্পন্ন হওয়ার সাথে সাথেই গ্রেফতারের মেমোরান্ডামের একটি কপি সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জকে প্রদান করতে হবে, যিনি এরপর তা সাধারণ ডায়েরিতে এন্ট্রি করবেন।

(৩) যারা অফিসিয়াল রেজিস্টার বা সাধারণ ডায়েরি রক্ষা করার দায়িত্বে আছেন, তারা চাইলে গ্রেফতার সম্পর্কিত তথ্য গ্রেফতার ব্যক্তির যে কোনো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশীকে দিতে বাধ্য থাকবেন।

১১,৯৩৫.
সাক্ষ্য আইন অনুযায়ী, নিম্নলিখিত কোনটি বেসরকারি দলিল হিসেবে বিবেচিত হয়?
  1. খতিয়ান
  2. বিক্রয় চুক্তি
  3. আদালতের রায়
  4. সরকারি আদেশ
সঠিক উত্তর:
বিক্রয় চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
বিক্রয় চুক্তি
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ৭৫ অনুযায়ী, বেসরকারি দলিল (Private Document) হলো সেইসব দলিল যা সরকারি কর্তৃপক্ষ বা আদালতের কার্যক্রমের অংশ নয়, বরং ব্যক্তিগত বা বেসরকারি উদ্দেশ্যে তৈরি করা হয়। বিক্রয় চুক্তি একটি বেসরকারি দলিল, কারণ এটি সাধারণত ব্যক্তিগত লেনদেনের জন্য তৈরি হয় এবং এর সাথে কোনো সরকারি সংস্থার সংশ্লিষ্টতা থাকে না।
অন্যদিকে:
- খতিয়ান (Land Record) এবং আদালতের রায় সরকারি দলিল হিসেবে গণ্য হয়, কারণ এগুলি সরকারি কর্তৃপক্ষ বা আদালতের নথিপত্র হিসেবে রক্ষিত থাকে।
- সরকারি আদেশ (Government Order) একটি সরকারি দলিল, যা সরকারি সংস্থা বা কর্তৃপক্ষের দ্বারা জারি করা হয় এবং এটি সরকারী কার্যক্রমের অংশ হিসেবে গণ্য হয়।
অতএব, বিক্রয় চুক্তি হলো একটি বেসরকারি দলিল।

⇒ সাক্ষ্য আইনের ৭৪ থেকে ৭৮ ধারায় সরকারী দলিল সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করা হয়েছে। সমগ্র বাংলাদেশের দলিলগুলোকে সাক্ষ্য আইন মতে দুইভাগে ভাগ করা হয়েছে। যথা-
১. সরকারী দলিল (Public Document); এবং
২. বেসরকারী/ব্যক্তিগত দলিল (Private Document)।
⇒ সাক্ষ্য আইনের ধারা-৭৪: সরকারী দলিল (Public Document)- সরকারীভাবে রক্ষিত দলিলকে সরকারী দলিল বা Public document বলে। কোন সার্বভৌম কর্তৃপক্ষ যেমন-সংসদের আইন, সরকারি সংস্থা বা ট্রাইবুনাল সমূহের নথিপত্র অর্থাৎ দেশী বিদেশী আইন, বিচার বা শাসন বিভাগীয় কোন কর্মচারীর কার্যাবলির লিখিত বিবরণ ও নথিপত্রকে সরকারী দলিল বা Public Document বলে। অন্যভাবে বলা যায়, সরকারী দলিল বলতে সেই সমস্ত দলিলকে বোঝায় যে সমস্ত দলিল কোন সার্বভৌম কর্তৃপক্ষের সরকারী প্রতিষ্ঠানে বা ট্রাইব্যুনালের এবং বাংলাদেশের কোন অংশের বা কমনওয়েলথের বা বিদেশে সরকারী অফিসার, আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কার্যাবলী বা কাজের লিপিবদ্ধ বিবরণকে অন্তর্ভুক্ত করে।
⇒ সাক্ষ্য আইনের ধারা-৭৫: বেসরকারি দলিল (Private document)- সরকারি দলিল ব্যতীত সকল দলিলই বেসরকারি বা ব্যক্তিগত দলিল। কবিতা, উইল, বিক্রয় চুক্তি, দানপত্র, মূল বিক্রয় দলিল, কবলা দলিল, চিঠিপত্র সবই বেসরকারি দলিল বা Private document.
১১,৯৩৬.
“Result of execution proceedings to be certified” – এই বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় আছে?
  1. ৩৮ ধারায়
  2. ৪০ ধারায়
  3. ৪১ ধারায়
  4. ৪৩ ধারায়
সঠিক উত্তর:
৪১ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪১ ধারায়
ব্যাখ্যা

⇒ "Result of execution proceedings to be certified" বা "কার্যকরকরণের ফলাফল প্রত্যয়ন করতে হইবে" – এটি সরাসরি দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা ৪১-এর শিরোনাম ও বিষয়বস্তু।

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮–এর ধারা ৪১: কার্যকরকরণের ফলাফল প্রত্যয়ন:
যে আদালতে কোনো ডিক্রি কার্যকর করার জন্য পাঠানো হয়েছে, সেই আদালত ডিক্রিটি কার্যকর করার পর বা যদি কার্যকর করতে ব্যর্থ হয় তবে সেই ব্যর্থতার কারণসমূহ উল্লেখ করে যে আদালত ডিক্রি জারি করেছে তাকে সে বিষয়ে প্রত্যয়ন (সার্টিফিকেট) প্রদান করবে।

⇒ The Code of Civil Procedure, 1908: Section-41: Result of execution proceedings to be certified.
- The Court to which a decree is sent for execution shall certify to the Court which passed it the fact of such execution, or where the former Court fails to execute the same the circumstances attending such failure.

১১,৯৩৭.
"The death of a plaintiff or defendant shall not cause the suit to abate if the right to sue survives." দেওয়ানী কার্যবিধির_______ এর বিধান।
  1. আদেশ-২১ বিধি-১০১
  2. আদেশ-২২ বিধি-১
  3. আদেশ-২২ বিধি-৮
  4. আদেশ-২২ বিধি-৬
সঠিক উত্তর:
আদেশ-২২ বিধি-১
উত্তর
সঠিক উত্তর:
আদেশ-২২ বিধি-১
ব্যাখ্যা
"The death of a plaintiff or defendant shall not cause the suit to abate if the right to sue survives." দেওয়ানী কার্যবিধির আদেশ-২২ বিধি-১ এর বিধান।

⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২২ বিধি-১: মোকদ্দমা করার অধিকার উদ্ভব হয়ে থাকলে পক্ষের মৃত্যুতে মোকদ্দমা বিলোপসাধন হয় না:
মোকদ্দমা করার অধিকার যদি উদ্ভব হয়, তাহলে কোন বাদি বা বিবাদির মৃত্যু মোকদ্দমার বিলুপ্তি ঘটায় না।
-----------
⇒ Order-22 Rule-1: No abatement by party's death, if right to sue survives:
The death of a plaintiff or defendant shall not cause the suit to abate if the right to sue survives.
১১,৯৩৮.
বোবা সাক্ষীর ইশারা বা লিখিত ভাবে প্রদত্ত সাক্ষ্য কী ধরনের সাক্ষ্য হিসেবে গণ্য হবে?
  1. লিখিত সাক্ষ্য
  2. দলিলগত সাক্ষ্য
  3. মৌখিক সাক্ষ্য
  4. শারীরিক সাক্ষ্য
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ১১৯ অনুযায়ী যে সাক্ষী কথা বলিতে অক্ষম (বোবা), তিনি ইশারা বা লিখনের মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন। তবে তা অবশ্যই প্রকাশ্য আদালতে করতে হবে।
- এইভাবে প্রদত্ত সাক্ষ্যকে আইন অনুযায়ী "মৌখিক সাক্ষ্য" (Oral Evidence) হিসেবে গণ্য করা হয়, যদিও তা মুখে বলা নয়।
- উদ্দেশ্য হলো বক্তব্যটি প্রত্যক্ষভাবে আদালতের সামনে উপস্থাপন করা, যা মৌখিক সাক্ষ্যের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

⇒ সাক্ষ্য আইনের ১১৯ ধারা- বোবা সাক্ষী:
যে সাক্ষী কথা বলিতে অক্ষম, তিনি তাহার বক্তব্য অন্য কোনোভাবে অর্থাৎ লিখিয়া বা ইশারা করিয়া বুঝাইতে পারেন এবং সেইভাবে সাক্ষ্যদিতে পারেন, তবে সেই লেখা বা ইশারা প্রকাশ্য আদালতে লিখিতে বা করিতে হইবে। এইরূপভাবে যে সাক্ষ্য দেওয়া হইবে তাহা মৌখিক সাক্ষ্য বলিয়া গণ্য হইবে।
--------
⇒ The Evidence Act, 1872, Section 119- Dumb witnesses:
A witness who is unable to speak may give his evidence in any other manner in which he can make it intelligible, as by writing or by signs; but such writing must be written and the signs made in open Court. Evidence so given shall be deemed to be oral evidence.
১১,৯৩৯.
The Code of Civil Procedure, 1908 অনুসারে স্বীকৃতির প্রেক্ষিতে রায় (Judgment on admissions) এর বিধান কোনটি?
  1. Order-XII, rule- 6
  2. Order-XXI, rule-3
  3. Order-XXII, rule-2
  4. Order-XXIII, rule-3
সঠিক উত্তর:
Order-XII, rule- 6
উত্তর
সঠিক উত্তর:
Order-XII, rule- 6
ব্যাখ্যা
⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ১২ বিধি ৬ তে  "Judgment on admissions" এর বিধান রয়েছে।

⇒ আদেশ ১২ বিধি ৬: স্বীকারোক্তির উপর রায়-
যখন আরজি জবাবে কিংবা অন্যপ্রকারে কোন ঘটনা সম্পর্কে স্বীকারোক্তি করা হয়েছে তদক্ষেত্রে মোকদ্দমার যে কোন পর্যায়ে যে কোন পক্ষ আদালতে এ মর্মে আবেদন করতে পারে যে, পক্ষগণের মধ্যে অন্য কোন প্রশ্ন নির্ধারণের জন্য অপেক্ষা না করে, উপরের স্বীকারোক্তি যতদূর তার পক্ষে হয়েছে, সে পর্যন্ত রায় কিংবা আদেশ দান করা হোক। এবং আদালত অনুরূপ আবেদনক্রমে যেরূপ সঙ্গত মনে করতে পারে, সেরূপ রায় কিংবা আদেশ দিতে পারে।

⇒ Order 12 Rule 6: Judgment on admissions-
Any party may, at any stage of a suit, where admissions of fact have been made, either on the pleadings or otherwise, apply to the Court for such judgment or order as upon admissions he may be entitled to, without waiting for the determination of any other question between the parties: and the Court may upon such application make such order or give such judgment, as the Court may think just.
১১,৯৪০.
At what stage of the suit can the court reject irrelevant or inadmissible documents under Order 13 Rule 3?
  1. Only at the initial stage
  2. Only at the final stage
  3. At any stage of the suit
  4. Before evidence is recorded
সঠিক উত্তর:
At any stage of the suit
উত্তর
সঠিক উত্তর:
At any stage of the suit
ব্যাখ্যা
Order 13 Rule 3: Rejection of irrelevant or in admissible documents:
The Court may at any stage of the suit reject any document which it considers irrelevant or otherwise inadmissible, recording the grounds of such rejection.

আদেশ ১৩ বিধি-৩: অপ্রাসঙ্গিক কিংবা অগ্রহণযোগ্য দলিলাদি অগ্রাহ্য:
মোকদ্দমার যে কোন পর্যায়ে আদালত যদি মনে করে যে, কোন একটি দলিল অপ্রাসঙ্গিক কিংবা অন্যভাবে অগ্রহণযোগ্য, তবে অগ্রাহ্যের হেতু রেকর্ডপূর্বক আদালত উক্ত দলিল অগ্রাহ্য করতে পারবে।
১১,৯৪১.
“The Court may presume that a bill of exchange, accepted or endorsed, was accepted or endorsed for good consideration” বিধানটি The Evidence Act, 1872 এর কত ধারায় উল্লেখ আছে?
  1. 114 (b)
  2. 114 (c)
  3. 114 (d)
  4. 114 (e)
সঠিক উত্তর:
114 (c)
উত্তর
সঠিক উত্তর:
114 (c)
ব্যাখ্যা
♦The Evidence Act, 1872 এর ১১৪ ধারার অধীন ৯টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। 114(c) ধারা অনুযায়ী ‘স্বীকৃত বা পৃষ্ঠাংকিত Bill of exchange উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাংকিত হয়েছে’ এমন অনুমান আদালত করতে পারে।
১১,৯৪২.
বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে-
  1. নিজের ইচ্ছায়
  2. সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
  3. সরকারের আবেদনে
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা
সঠিক উত্তর: নিজের ইচ্ছায় বা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে।

The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৩৪:
(১) অ্যাডভোকেটদের আচরণ সংক্রান্ত যে কোনো তদন্তে ট্রাইব্যুনাল নির্ধারিত পদ্ধতি অনুসরণ করবে।

(২) ট্রাইব্যুনাল মামলার শুনানির একটি তারিখ নির্ধারণ করবে এবং উক্ত তারিখের নোটিশ সংশ্লিষ্ট অ্যাডভোকেট ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে প্রদান করবে।
তাদেরকে সাক্ষ্য উপস্থাপন এবং শুনানি গ্রহণের সুযোগ দিতে হবে, যাতে আদেশ দেওয়ার পূর্বে উভয় পক্ষ নিজ নিজ বক্তব্য পেশ করতে পারে।

(৩) এই আদেশ বা প্রচলিত অন্য কোনো আইনের যাই থাকুক না কেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রাথমিক বিষয় নির্ধারণ ও সাক্ষ্য গ্রহণের ক্ষমতা ট্রাইব্যুনালের যেকোনো এক সদস্যকে দিতে পারেন।

(৪) তদন্ত শেষে ট্রাইব্যুনাল নিম্নোক্ত যেকোনো আদেশ দিতে পারে:
- অভিযোগ খারিজ করা; অথবা
- যদি বার কাউন্সিলের আবেদনে ট্রাইব্যুনালে রেফার করা হয়ে থাকে, তাহলে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া; অথবা
- অনুচ্ছেদ ৩২(১)-এ উল্লিখিত শাস্তিগুলোর যেকোনোটি প্রদান করা।

(৫) যদি ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে নিষেধাজ্ঞার (suspension) আদেশ দেয়, তবে নিষেধাজ্ঞার সময়কাল নির্ধারণ করতে হবে।
এই সময়কালের জন্য ঐ অ্যাডভোকেট বাংলাদেশের কোনো আদালত বা কর্তৃপক্ষ বা ব্যক্তির সামনে আইনচর্চা করতে পারবেন না।

(৬) ট্রাইব্যুনাল তার সামনে পরিচালিত কার্যক্রমের জন্য ব্যয়ের আদেশ (cost order) দিতে পারে। যদি ট্রাইব্যুনাল মনে করে যে অভিযোগটি মিথ্যা ও হয়রানিমূলক, তাহলে ট্রাইব্যুনাল অভিযোগকারীকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে পারে, যা ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট অ্যাডভোকেটকে প্রদান করা হবে।

(৭) ব্যয় সংক্রান্ত যেকোনো আদেশ বা জরিমানার আদেশ হাইকোর্টের আদেশের মতো কার্যকরযোগ্য (executable) হবে।

(৮) ট্রাইব্যুনাল চায়, তাহলে নিজে থেকে বা আবেদন প্রাপ্ত হয়ে, ধারা ৩৪(৪) বা ৩৪(৬)-এর অধীনে প্রদত্ত আদেশ পর্যালোচনা (review) করতে পারে এবং তা অবিকল রাখতে, পরিবর্তন করতে বা বাতিল করতে পারে।

(৯) যদি কোনো অ্যাডভোকেটকে প্রতিনিধি (reprimanded) বা সাময়িকভাবে নিষিদ্ধ (suspended) করা হয়, তবে সেই শাস্তির রেকর্ড তাঁর নামের পাশে রোলে সংযুক্ত করতে হবে।
আর যদি কাউকে আইনচর্চা থেকে অপসারণ (removed) করা হয়, তবে তাঁর নাম রোল থেকে বাতিল করে দিতে হবে এবং তাঁর সনদপত্র প্রত্যাহার (recalled) করতে হবে।
১১,৯৪৩.
কোন আইনের বিধান অনুযায়ী রিসিভার নিয়োগ, তার অধিকার এবং কর্তব্য নিয়ন্ত্রিত হবে?
  1. দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
  2. সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
  3. তামাদি আইন, ১৯০৮
  4. সাক্ষ্য আইন, ১৮৭২
সঠিক উত্তর:
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
উত্তর
সঠিক উত্তর:
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
ব্যাখ্যা
⇒ তত্ত্বাবধায়ক বা রিসিভারের সংজ্ঞা (Definition of receiver)- আদালত যে ব্যক্তিকে কোন জমি বা ব্যক্তিগত সম্পত্তির ভাড়া, লাভ, খাজনা আদায় করার জন্য নিয়োগ দেন তাকে তত্ত্বাবধায়ক বা রিসিভার বলে। অর্থাৎ রিসিভার বা তত্ত্বাবধায়ক হচ্ছে আদালত কর্তৃক নিযুক্ত একজন কর্মকর্তা যিনি মোকদ্দমা চলাকালীন বিরোধীয় সম্পত্তির তত্ত্বাবধান করেন।  রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা সুবিবেচনার উপর নির্ভরশীল। মামলা চলাকালীন কিংবা মামলা ডিক্রি হওয়ার পর আদালত রিসিভার নিয়োগ করতে পারেন।
 
⇒ ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৪ ধারায় রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে। কিন্তু কখন কী প্রয়োজনে আদালত রিসিভার নিয়োগ করবেন বা রিসিভারের দায়িত্ব কর্তব্য বা অধিকার কী হবে ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির ৪০ আদেশের ১ থেকে ৫ বিধিতে।
 
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৪ ধারার বিধানতত্ত্বাবধায়ক নিয়োগ সুবিবেচনামূলকঃ-প্রক্রিয়াধীন মামলায় তত্ত্বাবধায়ক নিয়োগ আদালতের সম্পূর্ণ ইচ্ছাধীন।
দেওয়ানি কার্যবিধি আইনের রেফারেন্স—তার নিয়োগের ধরন ও ফলাফল এবং তার অধিকার, ক্ষমতা, কর্তব্য এবং দায়দায়িত্ব দেওয়ানি কার্যবিধি কর্তৃক নিয়ন্ত্রিত হবে।
-----------------
⇒ SR Act Section-44. Appointment of receivers discretionary. Reference to Code of Civil Procedure.
- The appointment of a receiver pending a suit is a matter resting in the discretion of the Court.
- The mode and effect of his appointment, and his rights, powers, duties and liabilities, are regulated by the Code of Civil Procedure.
১১,৯৪৪.
অ্যাডভোকেট হিসেবে এনরোলমেন্টের জন্য বার কাউন্সিলে জমা দেওয়া আবেদনপত্র প্রথমে কোথায় পাঠানো হয়?
  1. হাইকোর্ট বিভাগ
  2. আইন মন্ত্রণালয়
  3. আইন শিক্ষা কমিটি
  4. এনরোলমেন্ট কমিটি
সঠিক উত্তর:
এনরোলমেন্ট কমিটি
উত্তর
সঠিক উত্তর:
এনরোলমেন্ট কমিটি
ব্যাখ্যা
The Bangladesh Legal Practitioner's and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৩০:
(১) বার কাউন্সিলের নিকট অ্যাডভোকেট হিসেবে এনরোলমেন্টের জন্য প্রাপ্ত সকল আবেদন তার এনরোলমেন্ট কমিটির নিকট প্রেরণ করা হবে।

(২) এনরোলমেন্ট কমিটি আবেদনটি: হয় অনুমোদন করতে পারে, অথবা আবেদন গ্রহণ না করার কারণ লিখিতভাবে উল্লেখ করে তা বার কাউন্সিলে ফেরত পাঠাতে পারে।

(৩) যদি কোনো আবেদন এভাবে ফেরত আসে, তাহলে বার কাউন্সিল: এনরোলমেন্ট কমিটির কারণসমূহ বিবেচনা করে, আবেদনটি অনুমোদন বা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
১১,৯৪৫.
এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে দলিলের সত্যতা স্বীকারের নোটিশ প্রদান করা হলে, কত দিনের মধ্যে অপর পক্ষকে জবাব দিতে হবে?
  1. ১০ দিনের মধ্যে
  2. ৭ দিনের মধ্যে
  3. ১৫ দিনের মধ্যে
  4. ৯ দিনের মধ্যে
সঠিক উত্তর:
১৫ দিনের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিনের মধ্যে
ব্যাখ্যা
• মোকদ্দমার কোন পক্ষ, অপর পক্ষকে কোন দলিলের সত্যতা স্বীকার করে নেওয়ার জন্য নোটিশ প্রদান করলে, নোটিশ প্রদানের ১৫ দিনের মধ্যে উক্ত পক্ষকে জবাব দিতে হবে। তবে উক্ত সময়ের মধ্যে দলিল স্বীকার না করলে অস্বীকারকারী পক্ষকে মামলার খরচ প্রদান করতে হবে।

আদেশ ১২, বিধি ২: দলিলের সত্যতা স্বীকারের জন্য নোটিশ-

সকল ন্যায়সঙ্গত ব্যতিক্রম ছাড়া যে কোন পক্ষ অপর পক্ষকে নোটিশ জারির ১৫ (পনের) দিনের মধ্যে স্বীকার করতে আহ্বান জানাতে পারে; এবং অনুরূপ নোটিশ প্রদানের পর যদি সে পক্ষ স্বীকার করতে অস্বীকার বা অবহেলা করে, তাহলে মোকদ্দমার ফলাফল যেটাই হোক অনুরূপ দলিলাদি প্রমাণ করতে খরচাদি উক্ত অস্বীকারকারী কিংবা অবহেলাকারী পক্ষকে পরিশোধ করতে হবে, যদি না আদালত অন্য কোন রকম নির্দেশ দেন; এবং
আদালতের মতে খরচ বাঁচানোর জন্য নোটিশ দিতে বাদ দেয়া হলে তা ব্যতীত দলিল প্রমাণের কোন খরচ মঞ্জুর করা যাবে না, যদি না অনুরূপ নোটিশ প্রদান করা হয়ে থাকে।
১১,৯৪৬.
ফৌজদারি কার্যবিধি অনুসারে নিচের কে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করেন?
  1. জেলা ম্যাজিস্ট্রেট
  2. অতিরিক্ত দায়রা জজ
  3. অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
  4. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তর:
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর
সঠিক উত্তর:
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির ৬ ধারার বিধান ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ:
(১) সুপ্রিম কোর্ট এবং উক্ত কোড ভিন্ন সাময়িকভাবে বলবৎ অপর কোন আইনবলে প্রতিষ্ঠিত আদালতসমূহ ব্যতীত, বাংলাদেশে দুই প্রকারের ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হবে; যথা: (ক) দায়রা আদালত; এবং (খ) ম্যাজিস্ট্রেট এর আদালত।
(২) দুই প্রকারের ম্যাজিস্ট্রেট থাকবে; যথা: (ক) বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট; এবং (খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট।
(৩) চার শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকিবে; যথা: 
(ক) মহানগর এলাকার জন্য মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য এলাকার জন্য মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট।
(খ) মহানগর এলাকায় স্থিত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর ম্যাজিস্ট্রেট বলিয়া অভিহিত হইবে;
(গ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট;
(ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট।
ব্যাখ্যা: এই উপধারার উদ্দেশ্যে, চিফ মোট্রোপলিটন ম্যাজিস্ট্রেট" এবং "চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট" শব্দ দুটিকে যথাক্রমে "অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট" এবং "অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট" বুঝাবে।
---------------------
CrPC-Section 6: Classes of Criminal Courts:
(1) Besides the Supreme Court and the Courts constituted under any law for the time being in force, other than this Code, there shall be two classes of Criminal Courts in Bangladesh, namely:- (a) Courts of Sessions ; and (b) Courts of Magistrates. 
(2) There shall be two classes of Magistrate, namely: - 
(a) Judicial Magistrate; and 
(b) Executive Magistrate. 
(3) There shall be four classes of judicial Magistrate, namely: - 
(a) Chief Metropolitan Magistrate in Metropolitan Area and Chief judicial Magistrate to other areas; 
(b) Magistrate of the first class, who shall in Metropolitan area, be known as Metropolitan Magistrate; 
(c) Magistrate of the second class; and 
(d) Magistrate of the third class. 
Explanation: For the purpose of this sub-section, the word "Chief Metropolitan Magistrate" and "Chief judicial Magistrate" shall include "Additional Chief Metropolitan Magistrate" and "Additional Chief judicial Magistrate" respectively.
১১,৯৪৭.
The Code of Civil Procedure, 1908 এর ২৪ ধারায় নিম্নের কোন আদালতকে মোকদ্দমা স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা দেয়া হয়েছে?
  1. সহকারী জজ আদালত
  2. জেলা জজ আদালত
  3. সিনিয়র সহকারী জজ আদালত
  4. উল্লিখিত সকল আদালত
সঠিক উত্তর:
জেলা জজ আদালত
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজ আদালত
ব্যাখ্যা
• The Code of Civil Procedure, 1908 এর ধারা ২৪- স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা:

(১) মামলার যে কোন পক্ষের আবেদনক্রমে, সকলপক্ষকে নোটিশ দিয়া এবং তাদের কারো বক্তব্য শুনার ইচ্ছা করলে তা শ্রবণ করে অথবা কোন নোটিশ না দিয়া স্বতঃপ্রবৃত্ত হয়ে হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ আদালত যে কোন স্তরে -

ক) তার সম্মুখে বিচারাধীন কোন মামলা, আপীল বা অন্যান্য কার্যক্রম তার অধীনস্থ এবং ইহা বিচার করার এখতিয়ারসম্পন্ন কোন আদালতে বিচার বা নিস্পত্তির জন্য স্থানান্তরিত করতে পারেন, অথবা
খ) তার অধীনস্থ কোন আদালত হতে কোন মামলা, আপীল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারেন, এবং
১. ইহার বিচার বা নিস্পত্তি করতে পারেন, অথবা
২. ইহার বিচার বা নিম্পত্তি করার উপযুক্ত কোন আদালতে বিচার বা নিস্পত্তির জন্যে স্থানান্তর করতে পারেন, অথবা
৩. যে আদালত হতে উহা প্রত্যাহার করা হয়েছিল, সেই আদালতে বিচার বা নিস্পত্তির জন্য প্রেরণ করতে পারেন।
১১,৯৪৮.
নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ সাক্ষ্যের উদাহরণ?
  1. কোনো সাক্ষীর মৌখিক শোনা কথা
  2. কোনো সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন
  3. কোনো ঘটনা প্রত্যক্ষদর্শীর সরাসরি বিবৃতি
  4. কোনো নথির প্রতিলিপি আদালতে উপস্থাপন
সঠিক উত্তর:
কোনো ঘটনা প্রত্যক্ষদর্শীর সরাসরি বিবৃতি
উত্তর
সঠিক উত্তর:
কোনো ঘটনা প্রত্যক্ষদর্শীর সরাসরি বিবৃতি
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কোনো ঘটনা প্রত্যক্ষদর্শীর সরাসরি বিবৃতি।

⇒ প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) বলতে বোঝায় যে সাক্ষ্য সরাসরি বিচার্য বিষয়ে প্রভাব ফেলে এবং যার মাধ্যমে আদালত কোনো ঘটনার সত্যতা নির্ধারণ করতে পারে। এটি সাধারণত এমন সাক্ষ্য যা সাক্ষী নিজে প্রত্যক্ষভাবে দেখেছে, শুনেছে বা অনুভব করেছে।
- সাক্ষ্য আইন, ১৮৭২-এর ৬০ ধারায় প্রত্যক্ষ সাক্ষ্যের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, প্রত্যক্ষ সাক্ষ্য অবশ্যই সাক্ষীর ব্যক্তিগত জ্ঞানের ভিত্তিতে হতে হবে এবং গুজব বা শোনা কথা (Hearsay) গ্রহণযোগ্য নয়।

⇒ অন্য অপশন গুলোর বিশ্লেষণ:
(ক) কোনো সাক্ষীর মৌখিক শোনা কথা:
- এটি প্রত্যক্ষ সাক্ষ্য নয়, বরং পরোক্ষ বা মাধ্যমিক সাক্ষ্য। কারণ, এটি সাক্ষীর নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নয়, বরং অন্য কারও বলা তথ্যের ভিত্তিতে গঠিত। এটি Hearsay Evidence হিসেবে গণ্য হয়, যা সাধারণত আদালতে গ্রহণযোগ্য নয়।
(খ) কোনো সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন:
- সংবাদপত্রের প্রতিবেদন একটি মাধ্যমিক সাক্ষ্য। কারণ, এটি ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীর বিবৃতি নয়, বরং সাংবাদিক বা প্রতিবেদকের তৈরি একটি ডকুমেন্ট, যা বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত হতে পারে।
(ঘ) কোনো নথির প্রতিলিপি আদালতে উপস্থাপন:
- কোনো নথির প্রতিলিপি প্রাথমিক সাক্ষ্য নয়, বরং মাধ্যমিক সাক্ষ্য। কারণ, এটি মূল দলিল নয়, বরং তার অনুলিপি, যা প্রাথমিক সাক্ষ্যের অনুপস্থিতিতে ব্যবহৃত হথা

⇒ অর্থাৎ কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তি যদি সরাসরি আদালতে তার অভিজ্ঞতা বর্ণনা করেন, তবে সেটিই প্রত্যক্ষ সাক্ষ্য।
তাই সঠিক উত্তর: (গ) কোনো ঘটনা প্রত্যক্ষদর্শীর সরাসরি বিবৃতি।

⇒ সাক্ষ্য আইনের ধারা ৬০ অনুযায়ী, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ,
যদি এটি এমন একটি বিষয় সম্পর্কে হয় যা দেখা যেতে পারে, তবে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি বলবে সে এটি দেখেছে;
যদি এটি এমন একটি বিষয় সম্পর্কে হয় যা শোনা যেতে পারে, তবে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি বলবে সে এটি শুনেছে;
যদি এটি এমন একটি বিষয় সম্পর্কে হয় যা অন্য কোনো অনুভূতি বা পদ্ধতিতে অনুভব করা যেতে পারে, তবে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি বলবে সে সেই অনুভূতির মাধ্যমে এটি অনুভব করেছে;
যদি এটি কোনো মতামত বা সেই মতামতের ভিত্তি সম্পর্কে হয়, তবে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি ওই মতামতটি ধারণ করেছে এবং তার ভিত্তি জানে।
এছাড়া, বিশেষজ্ঞদের মতামত যে কোনো বইয়ে প্রকাশিত থাকে, সেটি যদি সাধারণভাবে বিক্রয়ের জন্য পাওয়া যায় এবং সেই লেখক মৃত অথবা পাওয়া না যায়, অথবা সাক্ষ্য দিতে অক্ষম হয়, বা সাক্ষীকে ডাকার জন্য সময় ও খরচ অধিক হয়, তাহলে আদালত সেই বইটির উত্থাপন করার মাধ্যমে সেই মতামত প্রমাণ করতে পারে।
এছাড়া, যদি মৌখিক সাক্ষ্য কোনো পদার্থের অস্তিত্ব বা অবস্থা সম্পর্কে হয়, যা একটি দলিল ছাড়া অন্য কোনো বস্তু, তবে আদালত, যদি তা প্রযোজ্য মনে করে, তখন সেই বস্তুটির পরিদর্শনের জন্য উত্থাপন করতে পারে।
-------------
⇒ The Evidence Act, 1872: Section-60: Oral evidence must be direct:
- Oral evidence must, in all cases whatever, be direct; that is to say-
if it refers to a fact which could be seen, it must be the evidence of a witness who says he saw it;
if it refers to a fact which could be heard, it must be the evidence of a witness who says he heard it;
if it refers to a fact which could be perceived by any other sense or in any other manner, it must be the evidence of a witness who says he perceived it by that sense or in that manner;
if it refers to an opinion or to the grounds on which that opinion is held, it must be the evidence of the person who holds that opinion on those grounds:
Provided that the opinions of experts expressed in any treatise commonly offered for sale, and the grounds on which such opinions are held, may be proved by the production of such treatises if the author is dead or cannot be found, or has become incapable of giving evidence, or cannot be called as a witness without an amount of delay or expense which the Court regards as unreasonable:
Provided also that, if oral evidence refers to existence or condition of any material thing other than a document, the Court may, if it thinks fit, require the production of such material thing for its inspection.
১১,৯৪৯.
Pecuniary jurisdiction of civil court is specified in-
  1. The Court Fees act,1870
  2. The Civil Courts Act,1887
  3. The Civil Procedure Code,1908
  4. The Suit Valuation Act,1887
সঠিক উত্তর:
The Civil Courts Act,1887
উত্তর
সঠিক উত্তর:
The Civil Courts Act,1887
ব্যাখ্যা
• কোন দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করা হবে,সেটা ২টি বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়-
১) আদালতের আর্থিক এখতিয়ার এবং
২) আদালতের আঞ্চলিক এখতিয়ার।

দেওয়ানি কার্যবিধির ১৫ থেকে ২৩ ধারায় দেওয়ানী আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছেন এবং আর্থিক এখতিয়ার The Civil Courts Act,1887 অনুসারে নির্ধারিত হয়।

• The Civil Courts Act,1887 এর ২০২১ সালের সংশোধনী অনুসারে, দেওয়ানি আদালতে আর্থিক এখতিয়ার-
সহকারী জজ আদালত (The Court of Assistant Judge)  = ১৫ লক্ষ  টাকা পর্যন্ত 
সিনিয়র সহকারী জজ আদালত (The Court of Senior Assistant Judge)  = ২৫ লক্ষ টাকা পর্যন্ত
যুগ্ম জেলা জজের আদালত (The Court of Joint District Judge)  =  ২৫ লক্ষ টাকার উপরে
১১,৯৫০.
'ক' অসৎ উদ্দেশ্যে জনৈক মহিলার সম্মতি ছাড়া ও মহিলা বিরক্ত হবেন জেনেও তার ঘোমটা খুলে ফেলেন। 'ক' কোন অপরাধ করেছেন?
  1. Assault
  2. hurt
  3. Criminal force
  4. Assault with intent to outrage modesty
সঠিক উত্তর:
Criminal force
উত্তর
সঠিক উত্তর:
Criminal force
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৫০ ধারার: অপরাধমূলক বলপ্রয়োগ:-
-কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির উপর সম্মতি ব্যতীত বল প্রয়োগ করে এবং কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অথবা অনুরূপ শক্তি প্রয়োগ কর্তৃক, যে ব্যক্তির উপর বল প্রয়োগ করা হল, তার জখম বা ভয় বা বিরক্তি উৎপাদনের উদ্দেশ্যে অথবা তার শক্তি প্রয়োগের ফলে, যার উপর শক্তি প্রয়োগ করা হল, তার জখম, ভয় বা বিরক্তি উৎপাদিত হতে পারে জানা সত্ত্বেও যদি সে অনুরূপ বল প্রয়োগ করে, তবে সে ব্যক্তি অন্য ব্যক্তির উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে পরিগণিত হয়।
উদাহরণ:
(চ) ক উদ্দেশ্যমূলকভাবে জনৈক মহিলার ঘোমটা খুলে ফেলে। এখানে, ক উদ্দেশ্যমূলকভাবে মহিলাটির উপর বল প্রয়োগ করেছে। ক যদি মহিলাটির সম্মতি ব্যতীত তা করে থাকে এবং তার উদ্দেশ্য যদি হয়- অথবা যদি তার জানা থাকে যে- মহিলাটি আহত, ভীতিগ্রস্ত বা বিরক্ত হবে, তবে সে মহিলাটির উপর অপরাধমূলক বল প্রয়োগ করেছে।

(ছ) ক চ-এর সম্মতি ব্যতীত চ-এর উপর একটি কুকুরকে ঝাঁপিয়ে পড়তে লেলিয়ে দেয়। এখানে ক-এর উদ্দেশ্য যদি হয় চ-কে আহত, ভীতিগ্রস্ত বা বিরক্ত করা, তবে ক চ-এর উপর অপরাধমূলক বলপ্রয়োগ করেছে।
------------------------
⇒ The Penal Code, 1860: Section-350. Criminal force:
-Whoever intentionally uses force to any person, without that person's consent, in order to the committing of any offence, or intending by the use of such force to cause, or knowing it to be likely that by the use of such force he will cause injury, fear or annoyance to the person to whom the force is used, is said to use criminal force to that other.
Illustrations:
(f) A intentionally pulls up a woman's veil. Here A intentionally uses force to her, and if he does so without her consent intending or knowing it to be likely that he may thereby injure, frighten or annoy her, he has used criminal force to her.

(g) Z is bathing, A pours into the bath water which he knows to be boiling. Here A intentionally by his own bodily power causes such motion in the boiling water as brings that water into contact with Z, or with other water so situated that such contact must affect Z's sense of feeling: A has therefore intentionally used force to Z; and if he has done this without Z's consent intending or knowing it to be likely that he may thereby cause injury, fear or annoyance to Z, A has used criminal force.
(h) A incites a dog to spring upon Z, without Z's consent. Here, if A intends to cause injury, fear or annoyance to Z, he uses criminal force to Z.
১১,৯৫১.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৩ ধারার বিষয়বস্তু কী?
  1. ঘোষণার কারণ
  2. ঘোষণার ফলাফল 
  3. ঘোষণার শর্ত 
  4. ঘোষণার বাস্তবায়ন
সঠিক উত্তর:
ঘোষণার ফলাফল 
উত্তর
সঠিক উত্তর:
ঘোষণার ফলাফল 
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৩ ধারা- ঘোষণার ফলাফল: এই অধ্যায়ের বিধান মোতাবেক প্রদত্ত ঘোষণা কেবলমাত্র মামলার পক্ষসমূহ এবং তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তিদের উপর যেক্ষেত্রে পক্ষসমূহের কোন একটি হচ্ছে জিম্মাদার, সেক্ষেত্রে তেমন ব্যক্তিদের উপর ঘোষণার দিন পর্যন্ত তারা বেঁচে থাকলে তেমন পক্ষসমূহ যাদের জন্য জিম্মাদার হত, অবশ্য পালনীয় হবে।
এই ধারায় বলা হয়েছে যে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে আদালত যে কোনো ঘোষণামূলক রায় প্রদান করবে, তা কার উপর বাধ্যকর হবে সে সম্পর্কে নির্দেশনা রয়েছে। এ রায় বাধ্যকর হবে:
১. মামলার পক্ষদের উপর;
২. পক্ষদের দাবিদারদের উপর (যারা পক্ষদের মাধ্যমে দাবি করছে);
৩. যদি কোনো পক্ষ ট্রাস্টি হন, তাহলে সেই ট্রাস্টিদের অধীনে যারা আছেন, তাদের উপর (যদি তারা ঘোষণার সময় বর্তমান থাকতেন);
অর্থাৎ ঘোষণামূলক রায়টি মামলার অন্তর্গত সরাসরি সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলির উপর বাধ্যকর হবে। কিন্তু তৃতীয় পক্ষের উপর এই রায় বাধ্যকর হবে না।
-----------------
Section 43: Effect of declaration:
A declaration made under this Chapter is binding only on the parties to the suit, persons claiming through them respectively, and, where any of the parties are trustees, on the persons for whom, if in existence at the date of the declaration, such parties would be trustees.

১১,৯৫২.
সুনির্দিষ্ট কার্যসম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি--------
  1. একচ্ছত্র অধিকার
  2. আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা
  3. সাংবিধানিক অধিকার
  4. দেওয়ানিঅধিকার
সঠিক উত্তর:
আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা
উত্তর
সঠিক উত্তর:
আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা
ব্যাখ্যা
♦ যে সকল কার্য সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়:
(ক) যখন সম্মতিভুক্ত কার্যসম্পাদন পুরোপুরি বা আংশিক একটি আছি / জিম্মার অন্তর্ভুক্ত হয়।
(খ) কার্যসম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোন মানদন্ড না থাকলে ।
(গ) কার্যসম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না ।
(ঘ) আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে।

♦ এই ধারায় প্রতিকার প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা।
১১,৯৫৩.
আইনশাস্ত্রে “onus probandi” এর অর্থ কোনটির সঙ্গে সম্পর্কিত?
  1. Burden of proof
  2. Res judicata
  3. Habeas Corpus
  4. Presumption of innocence
সঠিক উত্তর:
Burden of proof
উত্তর
সঠিক উত্তর:
Burden of proof
ব্যাখ্যা

⇒ "Onus probandi" একটি ল্যাটিন আইনি পরিভাষা যার সরাসরি অর্থ হলো "প্রমাণের ভার" বা "Burden of Proof"। এটি দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলার একটি মৌলিক নীতি, যা নির্ধারণ করে কোন পক্ষকে তার দাবি বা বক্তব্য প্রমাণের দায়িত্ব বহন করতে হবে।
অর্থাৎ  আইনি পরিভাষায় এটি বোঝায় যে একটি দাবি বা অভিযোগ প্রমাণ করার দায়িত্ব কার উপর বর্তায়। যিনি কোনো বিষয়ে দাবি করেন, সাধারণত তার উপরই প্রমাণের ভার থাকে।
- Burden of proof (প্রমাণের ভার): "Onus probandi" এর সরাসরি ইংরেজি অনুবাদ।
- Res judicata: একটি ভিন্ন নীতি, যার অর্থ "বিষয়টি Already নিষ্পত্তি হয়েছে"।
- Habeas Corpus: একটি রিট, যার মাধ্যমে বেআইনি আটকদানের বিরুদ্ধে remedies নেওয়া হয়।
- Presumption of innocence: "নির্দোষতার অনুমান", যা ফৌজদারি মামলার আরেকটি গুরুত্বপূর্ণ নীতি।
সুতরাং, "Onus Probandi" সরাসরি Burden of Proof-এর সাথেই সম্পর্কিত।

১১,৯৫৪.
'B' সরাসরি 'A'-কে একটি অপরাধ করতে দেখেছে। 'B' আদালতে সাক্ষ্য দিতে না এসে 'C'-কে এই ঘটনা বলে। এখন 'C' আদালতে এসে বলছে যে, "'B' আমাকে বলেছে যে সে 'A'-কে অপরাধ করতে দেখেছে।" 'C'-এর এই সাক্ষ্য সাক্ষ্য আইন অনুসারে কী হবে?
  1. সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য
  2. সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়
  3. গ্রহণযোগ্যতা আদালতের বিবেচনাধীন
  4. শুধুমাত্র মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য
সঠিক উত্তর:
সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ৬০ অনুসারে, 'C'-এর এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয় কারণ এটি পরোক্ষ বা জনশ্রুত সাক্ষ্য (Hearsay Evidence)।
⇒ পরোক্ষ বা জনশ্রুত সাক্ষ্য (indirect/hearsay evidence)- পরোক্ষ বা জনশ্রুত সাক্ষ্য হলো তাই যা আদালতে উপস্থিত সাক্ষী পূর্বে অন্য সাক্ষীর নিকট থেকে শোনাক্রমে প্রদান করে।
-অর্থাৎ নিজে না দেখে অন্যের কাছ থেকে শুনে যে সাক্ষ্য দেয়া হয়। তাকে পরোক্ষ বা জনশ্রুত সাক্ষ্য বা hearsay evidence বলে। জনশ্রুত সাক্ষ আদালতে গ্রহনযোগ্য নয়।
⇒ সাক্ষ্য আইনের ৬০ ধারার বিধান মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবে মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবে,
অর্থাৎ সাক্ষ্যে উল্লিখিত তথ্য যদি দেখা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে, সে উহা দেখিয়াছে তাহার সাক্ষ্যই দিতে হইবে।
⇒ সাক্ষ্যে উল্লিখিত তথ্য যদি শোনা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে সে উহা শুনিয়াছে, তাহার সাক্ষ্যই দিতে হইবে।
⇒ জনশ্রুত সাক্ষ্য (hearsay evidence) ধরনের মৌখিক সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়।
----------------
⇒The Evidence Act, 1872, Section 60. Oral evidence must be direct:
Oral evidence must, in all cases whatever, be direct; that is to say- 
if it refers to a fact which could be seen, it must be the evidence of a witness who says he saw it; 
if it refers to a fact which could be heard, it must be the evidence of a witness who says he heard it;

১১,৯৫৫.
Under Section 304A of The Penal Code, a person can be punished if they cause death due to:
  1. Self-defense
  2. Intentional action
  3. Rash or negligent act
  4. Accident without negligence
সঠিক উত্তর:
Rash or negligent act
উত্তর
সঠিক উত্তর:
Rash or negligent act
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩০৪ক ধারার বিধান অবহেলার ফলে মৃত্যু সংঘটন:- কোন ব্যক্তি যদি বেপরোয়াভাবে বা অবহেলাজনকভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায় এবং তা শাস্তিযোগ্য নরহত্যা না হয়, তবে সে ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
----------------------
⇒ The Penal Code, 1860- Section 304A: Causing death by negligence:
 Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both.
১১,৯৫৬.
ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের কোন কলামে পুলিশকে পরোয়ানা ছাড়া গ্রেফতার করার ক্ষমতা রয়েছে তা নির্দেশ করা হয়?
  1. ১ম কলাম
  2. ৩য় কলাম
  3. ৪র্থ কলাম
  4. ৬ষ্ঠ কলাম
সঠিক উত্তর:
৩য় কলাম
উত্তর
সঠিক উত্তর:
৩য় কলাম
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৩য় কলাম-এ পুলিশকে পরোয়ানা ছাড়া গ্রেফতার করার ক্ষমতা (অর্থাৎ, কোন অপরাধে পুলিশ আমলযোগ্য বা আমল-অযোগ্য) নির্দেশ করা হয়।
- দ্বিতীয় তফসিল মূলত পেনাল কোডের বিভিন্ন ধারাসমূহ, সংশ্লিষ্ট অপরাধ, এবং তাদের বিচার প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত। এর মধ্যে ৩য় কলামটি স্পষ্ট করে দেয় পুলিশ কোন অপরাধের ক্ষেত্রে পরোয়ানা ছাড়া (বিনা ওয়ারেন্টে) গ্রেফতার করতে পারবে এবং কোন ক্ষেত্রে পারবে না।
- অর্থাৎ, এই কলামটি “অমলযোগ্য” (cognizable) এবং “অমল-অযোগ্য” (non-cognizable) অপরাধের পার্থক্য নির্ধারণ করে।

⇒ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৮টি কলাম নিম্নরূপ:
১. প্রথম কলাম: পেনাল কোডের ধারাসমূহ।
২. দ্বিতীয় কলাম: অপরাধের বিবরণ।
৩. তৃতীয় কলাম: পুলিশ পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারবে কি না (অর্থাৎ, আমলযোগ্য বা আমল-অযোগ্য অপরাধ)।
৪. চতুর্থ কলাম: প্রথমে সমন ইস্যু করা হবে নাকি ওয়ারেন্ট।
৫. পঞ্চম কলাম: অপরাধটি জামিনযোগ্য নাকি জামিন-অযোগ্য।
৬. ষষ্ঠ কলাম: অপরাধটি মীমাংসাযোগ্য (Compoundable) কিনা।
৭. সপ্তম কলাম: দণ্ডবিধির অধীন নির্ধারিত শাস্তি।
৮. অষ্টম কলাম: যে আদালত ওই অপরাধের বিচার করবে।
১১,৯৫৭.
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর কত ধারায় “যৌতুক” এর সংজ্ঞা দেয়া হয়েছে?
  1. ধারা ২(গ)
  2. ধারা ২(জ)
  3. ধারা ২(ঝ)
  4. ধারা ২(ঞ)
সঠিক উত্তর:
ধারা ২(ঞ)
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২(ঞ)
ব্যাখ্যা
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ২(ঞ)- “যৌতুক” অর্থ-
(অ) কোন বিবাহের বর বা বরের পিতা বা মাতা বা প্রত্যক্ষভাবে বিবাহের সহিত জড়িত বর পক্ষের অন্য কোন ব্যক্তি কর্তৃক উক্ত বিবাহের সময় বা তৎপুর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিবাহ স্থির থাকার শর্তে, বিবাহের পণ হিসাবে বিবাহের কনে পক্ষের নিকট দাবীকৃত অর্থ, সামগ্রী বা অন্যবিধ সম্পদ; অথবা

(আ) কোন বিবাহের কনে পক্ষ কর্তৃক বিবাহের বর বা বরের পিতা বা মাতা বা প্রত্যক্ষভাবে বিবাহের সহিত জড়িত বর পক্ষের অন্য কোন ব্যক্তিকে উক্ত বিবাহের সময় বা তৎপুর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিবাহ স্থির থাকার শর্তে, বিবাহের পণ হিসাবে প্রদত্ত বা প্রদানে সম্মত অর্থ, সামগ্রী বা অন্যবিধ সম্পদ।
১১,৯৫৮.
অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মামলায়, নির্ধারিত তারিখে অভিযোগকারী উপস্থিত না হলে কী হবে?
  1. অভিযুক্তকে জামিন দেওয়া হবে
  2. অভিযুক্তকে মুক্তি দেওয়া হবে
  3. অভিযোগকারীকে জরিমানা করা হবে
  4. অভিযুক্তকে খালাস দেওয়া হবে
সঠিক উত্তর:
অভিযুক্তকে খালাস দেওয়া হবে
উত্তর
সঠিক উত্তর:
অভিযুক্তকে খালাস দেওয়া হবে
ব্যাখ্যা

ধারা ২৪৭: অভিযোগকারীর অনুপস্থিতি:
যদি কোনো মামলা অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এবং যে দিনে অভিযুক্তের হাজিরা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে বা তার পরবর্তী যে কোনো মুলতবি তারিখে অভিযোগকারী আদালতে উপস্থিত না হন, তবে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে খালাস (acquit) দেবেন।

তবে, যদি কোনো কারণে ম্যাজিস্ট্রেট মনে করেন যে শুনানিটি অন্য আরেকটি তারিখে মুলতবি করা উচিত, তিনি তা করতে পারবেন।

শর্ত (Proviso):
যদি অভিযোগকারী একজন সরকারি কর্মচারী হন এবং তাঁর ব্যক্তিগত উপস্থিতি মামলার জন্য আবশ্যক না হয়, তবে ম্যাজিস্ট্রেট তাঁর অনুপস্থিতি মওকুফ করতে পারেন এবং মামলার কার্যক্রম চালিয়ে যেতে পারেন।

১১,৯৫৯.
সাক্ষ্য আইনের ধারা ৭০ অনুযায়ী স্বাক্ষরকারী দলিল স্বীকার করলে, সাক্ষী না থাকলেও তা-
  1. গ্রহণযোগ্য নয়
  2. বাতিল বলে বিবেচিত হবে
  3. প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য
  4. ক এবং খ
সঠিক উত্তর:
প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য
ব্যাখ্যা
ধারা ৭০: স্বাক্ষরিত দলিলের সম্পাদন স্বীকারোক্তি:
"যে ব্যক্তি কোন সাক্ষীকৃত দলিলে স্বাক্ষরের মাধ্যমে নিজে দলিলটি সম্পাদন করেছেন তা যদি স্বীকার করেন, তবে এটি তার বিরুদ্ধে দলিলটির সম্পাদনের জন্য যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হবে—যদিও আইন অনুযায়ী দলিলটিতে সাক্ষী থাকা আবশ্যক।"

[The admission of a party to an attested document of its execution by himself shall be sufficient proof of its execution as against him, though it be a document required by law to be attested.]
১১,৯৬০.
দণ্ডবিধির ৩১২ ধারা অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গর্ভবতী নারীর গর্ভপাত ঘটালে এবং তা মায়ের জীবন বাঁচানোর জন্য না হলে, সর্বোচ্চ কী শাস্তি হতে পারে?
  1. ২ বছর কারাদণ্ড
  2. ৩ বছর কারাদণ্ড
  3. ৫ বছর কারাদণ্ড
  4. ৭ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
৩ বছর কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর কারাদণ্ড
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৩১২ অনুযায়ী বলা হয়েছে:
“যে ব্যক্তি স্বেচ্ছায় এমন কোনো কার্য করেন, যার ফলে গর্ভবতী নারীর গর্ভপাত হয়, এবং যদি তা মায়ের জীবন রক্ষার জন্য “সৎ বিশ্বাসে” (good faith) করা না হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড, বা জরিমানা, বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।”
এছাড়াও, যদি ঐ নারী “quick with child” অর্থাৎ গর্ভধারণের পর নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে থাকেন (সাধারণত দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিক বোঝানো হয়), তাহলে শাস্তি আরও বেশি হয় – সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা।
তবে প্রশ্নে গর্ভপাতের সাধারণ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি জানতে চাওয়া হয়েছে, তাই: সঠিক উত্তর: ৩ বছর কারাদণ্ড — ধারা ৩১২ অনুসারে, যদি গর্ভপাত মায়ের জীবন বাঁচানোর উদ্দেশ্যে না করা হয়।

ধারা ৩১২: গর্ভপাত ঘটানো (Causing miscarriage)
"যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো গর্ভবতী নারীর গর্ভপাত ঘটায়, এবং যদি তা মায়ের জীবন রক্ষার জন্য সৎ বিশ্বাসে (good faith) করা না হয়, তবে সে ব্যক্তি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যেকোনো প্রকার কারাদণ্ডে (simple বা rigorous imprisonment) দণ্ডিত হবেন, অথবা জরিমানা দিতে হবে, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
আর যদি নারী “quick with child” অবস্থায় থাকেন, তবে সেই ব্যক্তির সর্বোচ্চ সাত বছর পর্যন্ত যেকোনো প্রকার কারাদণ্ড এবং জরিমানার বিধান থাকবে।

ব্যাখ্যা: এই ধারার অধীনে এমনকি যদি কোনো নারী নিজেই নিজের গর্ভপাত ঘটান, তাহলে তিনিও অপরাধী হিসেবে গণ্য হবেন।
--------
⇒ The Penal Code, 1860- Section 312. Causing miscarriage:
Whoever voluntarily causes a woman with child to miscarry, shall, if such miscarriage be not caused in good faith for the purpose of saving the life of the woman, be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both; and,
if the woman be quick with child, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 
Explanation.-A woman who causes herself to miscarry, is within the meaning of this section.

১১,৯৬১.
আদালতের অভিমত গ্রহণের উদ্দেশ্যে মোকদ্দমার বিবৃতি কীভাবে প্রদান করা হয়?
  1. মৌখিকভাবে
  2. লিখিতভাবে
  3. ই-মেইলের মাধ্যমে
  4. সাক্ষীর উপস্থিতিতে
সঠিক উত্তর:
লিখিতভাবে
উত্তর
সঠিক উত্তর:
লিখিতভাবে
ব্যাখ্যা
ধারা-৯০: আদালতের অভিমতের জন্য মোকদ্দমায় বিবৃতি প্রদানের ক্ষমতা:
যখন কোন ব্যক্তিবর্গ আদালতের অভিমত গ্রহণের নিমিত্তে কোন মোকদ্দমা গ্রহণ সম্পর্কে লিখিতভাবে বিবৃতি প্রদানে সম্মত থাকে, তখন আদালত নির্ধারিত পদ্ধতিতে ঐ মোকদ্দমার বিচার নিষ্পত্তি করবেন।

Sec.-90: Power to state case for opinion of Court:
Where any persons agree in writing to state a case for the opinion of the Court, then the Court shall try and determine the same in the manner prescribed.
১১,৯৬২.
'Against whom Contracts cannot be specifically enforced' সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে?
  1. ২৩ ধারায়
  2. ২৭ ধারায়
  3. ২৮ ধারায়
  4. ২৯ ধারায়
সঠিক উত্তর:
২৮ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২৮ ধারায়
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৮ ধারামতে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না (What parties cannot be compelled to perform)- ভুল তথ্য বা ধারণা তথা প্রতারণার মাধ্যমে কোন চুক্তি হলে, প্রতারণার স্বীকার ব্যক্তির বিরুদ্ধে ঐ চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না।
 
⇒  যাদের অনুকূলে চুক্তি সম্পাদন করা যায় সে সম্পর্কে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৩ ধারায়, অন্যদিকে যাদের অনুকূলে চুক্তি সম্পাদন করা যায় না সে সম্পর্কে বলা হয়েছে ২৪ ধারায়।
⇒  যাদের বিরুদ্ধে চুক্তি সম্পাদন করা যায় সে সম্পর্কে বলা হয়েছে ২৭ ধারায়, অন্যদিকে যাদের বিরুদ্ধে চুক্তি সম্পাদন করা যায় না সে সম্পর্কে বলা হয়েছে ২৮ ধারায়।
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৮ ধারার বিধান: যে পক্ষগণকে কাজ সম্পাদনে বাধ্য করা যাবে নাঃ নিম্নোক্ত ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন চুক্তিবদ্ধ পক্ষের বিরুদ্ধে কার্যকরী করা যাবে নাঃ
(ক) যদি চুক্তির তারিখে বিরাজমান বিষয়বস্তুর অবস্থার তুলনায় তৎকর্তৃক গৃহীতব্য প্রতিদান এতই অপর্যাপ্ত হয় যে, তা নিজে বা অপরাপর পরিস্থিতির সহযোগে প্রতারণা বা বাদী কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের সাক্ষ্য হয়ে দাঁড়ায়;
(খ) যদি চুক্তির অধীন যে পক্ষ কর্তৃক কাজ সম্পাদন করা কর্তব্য হয়, সেই পক্ষের সম্মতি ভুল বিবরণ (ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত) গোপন চক্রান্ত বা অসদাচরণের মাধ্যমে অর্জন করা হয়ে থাকে বা তেমন পক্ষের এমন কোন আশ্বাস প্রদানের মাধ্যমে করা হয়ে থাকে, যা উল্লেখযোগ্যভাবে পরিপূর্ণ করা হয়নি;
(গ) যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিতভাবে তার সম্পত্তি প্রদান করা হয়ে থাকে।
তবে শর্ত থাকে যে, যখন চুক্তিতে ভুলের ক্ষেত্রে ক্ষতিপূরণের বিধান থাকে তখন তেমন বিধানের আওতার মধ্যে ভুলের জন্য ক্ষতিপূরণ করা যেতে পারে এবং যদি তেমন কার্যকরীকরণ যথাযথ হয় তবে অন্যান্য বিষয়ে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যেতে পারে।
----------------
⇒ Against whom Contracts cannot be specifically enforced:
 
⇒ Section 28 What parties cannot be compelled to perform: Specific performance of a contract cannot be enforced against a party thereto in any of the following cases:- 
(a) if the consideration to be received by him is so grossly inadequate, with reference to the state of things existing at the date of the contract, as to be either by itself or coupled with other circumstances evidence of fraud or of undue advantage taken by the plaintiff; 
(b) if his assent was obtained by the misrepresentation (whether wilful or innocent), concealment, circumvention or unfair practices, of any party to whom performance would become due under the contract, or by a promise of such party which has not been substantially fulfilled; 
(c) if his assent was given under the influence of mistake of fact, misapprehension or surprise: Provided that, when the contract provides for compensation in case of mistake, compensation may be made for a mistake within the scope of such provision, and the contract may be specifically enforced in other respects if proper to be so enforced. 
 
⇒ Illustrations 
to clause (c)- 
A, one of two executors, in the erroneous belief that he had the authority of his co-executor, enters into an agreement for the sale to B of his testator's property. B cannot insist on the sale being completed. 
 
A directs an auctioneer to sell certain land. A afterwards revokes the auctioneer's authority as to 20 bighas of this land, but the auctioneer inadvertently sells the whole to B, who has not notice of the revocation. B cannot enforce specific performance of the agreement.
১১,৯৬৩.
দণ্ডবিধির ৭৩ ধারা অনুসারে কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের অধিক না হলে, নির্জন কারাবাস সর্বোচ্চ কত দিনের হবে?
  1. ৭ দিন
  2. ১৪ দিন
  3. ১ মাস
  4. ২ মাস
সঠিক উত্তর:
১ মাস
উত্তর
সঠিক উত্তর:
১ মাস
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৭৩ ধারার বিধান, নির্জন কারাবাস:- যদি কোন ব্যক্তিকে এমন কোন অপরাধের জন্য দণ্ডিত করা হয়, যে অপরাধের জন্য আদালত এই আইনবলে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন তবে, আদালত তার দণ্ডাজ্ঞার মাধ্যমেই আদেশ করতে পারবেন যে অপরাধীকে তার বিরুদ্ধে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের কোন অংশবিশেষের বা কয়েকটি অংশের জন্য-যা সর্বসাকুল্যে তিন মাসের বেশি হতে পারবে না-নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে বিভিন্ন ক্ষেত্রে কতসময়ের জন্য অপরাধীকে নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে তা নিম্নে নির্দেশ করা যাচ্ছে:
-কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের অধিক না হলে অনধিক এক মাস পর্যন্ত;
কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের অধিক কিন্তু এক বৎসরের অনধিক হলে অনধিক দুই মাস পর্যন্ত;
কারাদণ্ডের মেয়াদ এক বৎসরের অধিক হলে অনধিক তিন মাস পর্যন্ত।
------------------
⇒ The Penal Code, 1860- Section- 73: Solitary confinement:
Whenever any person is convicted of an offence for which under this Code the Court has power to sentence him to rigorous imprisonment, the Court may, by its sentence, order that the offender shall be kept in solitary confinement for any portion or portions of the imprisonment to which he is sentenced, not exceeding three months in the whole, according to the following scale, that is to say:-
a time not exceeding one month if the term of imprison-ment shall not exceed six months: 
a time not exceeding two months if the term of imprisonment shall exceed six months and shall not exceed one year: 
a time not exceeding three months if the term of imprisonment shall exceed one year.
১১,৯৬৪.
ফৌজদারি কার্যবিধির ৪০৮ ধারায়, কোন শর্তে আপিল হাইকোর্ট ডিভিশনে দায়ের করতে হবে?
  1. যখন কোনো যুগ্ম দায়রা জজ ৫ বছরের বেশি কারাদণ্ড প্রদান করেন
  2. যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির ১২৪ক ধারায় অপরাধের বিচার করেন
  3. যখন কোনো ব্যক্তি দণ্ডবিধির ১২৪ক ধারায় দণ্ডিত হন
  4. উল্লিখিত সব শর্ত
সঠিক উত্তর:
উল্লিখিত সব শর্ত
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সব শর্ত
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির ধারা ৪০৮-এ উল্লিখিত শর্তে, যদি যুগ্ম দায়রা জজ ৫ বছরের বেশি কারাদণ্ড দেন, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির ১২৪ক ধারায় অপরাধের বিচারে দণ্ডিত করেন, তবে আপিল হাইকোর্ট ডিভিশনে দায়ের করতে হবে।

⇒ফৌজদারি কার্যবিধির ৪০৮ ধারার বিধান যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল:
যেক্ষেত্রে কোন ব্যক্তি কোন যুগ্ম দায়রা জজ বা কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের বিচারে দণ্ডিত হয়, সে ব্যক্তি দায়রা জজ বরাবর আপিল দায়ের করতে পারবে।
নিম্নোক্ত শর্ত থাকে যে-
(ক) যেক্ষেত্রে কোন মোকদ্দমায় যুগ্ম দায়রা জজ ৫ (পাঁচ) বৎসরের অধিক সময়ের কারাদণ্ডের আদেশ, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারে সাজাপ্রাপ্ত সকল বা যে দণ্ডিত ব্যক্তিকে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে।
(খ) যেক্ষেত্রে কোন ব্যক্তি কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডবিধির (১২৪ক) ধারায় উল্লেখিত অপরাধের বিচারে দণ্ডিত হয়, সেক্ষেত্রে তাকে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে।
--------
⇒ The Code of Criminal Procedure, 1898 -Section 408- Appeal from sentence of Joint Sessions Judge and Magistrates of the first class:
Any person convicted on a trial held by a Joint Sessions Judge,Metropolitan Magistrate or any Judicial Magistrate of the first class, may appeal to the Sessions Judge: Provided as Follws-
(a)When in any case a Joint Sessions Judge passes any sentence of imprisonment for a term exceeding five years, the appeal of all or any of the convicted persons shall lie to the High Court Division;
(b)When any person is convicted by a Metropolitan Magistrate or Judicial Magistrate specially empowered to try an offence under section 124A of the Penal Code, the appeal shall lie to the High Court Division.
১১,৯৬৫.
দেওয়ানি কার্যবিধির ধারা ১০৭ অনুযায়ী, আপিল আদালতের কী ক্ষমতা রয়েছে?
  1. শুধুমাত্র মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি করা
  2. শুধুমাত্র চূড়ান্ত নিষ্পত্তি এবং পুনর্বিচার
  3. কেবলমাত্র অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ এবং বিচার্য বিষয় গঠন
  4. চূড়ান্ত নিষ্পত্তি, পুনর্বিচার, বিচার্য বিষয় গঠন এবং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ
সঠিক উত্তর:
চূড়ান্ত নিষ্পত্তি, পুনর্বিচার, বিচার্য বিষয় গঠন এবং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
চূড়ান্ত নিষ্পত্তি, পুনর্বিচার, বিচার্য বিষয় গঠন এবং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ
ব্যাখ্যা
ধারা-১০৭: আপিল আদালতের ক্ষমতা:
১) যে সকল শর্ত ও নিয়ন্ত্রণ বিধি দ্বারা হতে পারে, তৎসাপেক্ষে আদালতের নিম্নলিখিত ক্ষমতাবলী থাকবে-
ক) কোন মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করার;
খ) কোন মোকদ্দমা পুনর্বিচারে প্রেরণ করার;
গ) বিচার্য বিষয় গঠন এবং সেগুলো বিচারার্থে প্রেরণ করার;
ঘ) অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে ক্ষমতা।

২) এই আইনে কোন মৌলিক এখতিয়ারসম্পন্ন আদালতের উপর তথাকার মোকদ্দমার ব্যাপারে যেরূপ ক্ষমতা প্রদত্ত এবং কর্তব্য আরোপিত হয়ে থাকে, উল্লেখিত শর্তসাপেক্ষে আপিল আদালতের উপরও এরূপ ক্ষমতা এবং প্রায় একইরূপ কর্তব্য বর্তাবে।
১১,৯৬৬.
ফৌজদারী কার্যবিধির ধারা ৪৯১(২) অনুযায়ী কে এই ধারার অধীনে পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য নিয়ম প্রণয়ন করতে পারে?
  1. সরকার
  2. সুপ্রীম কোর্ট
  3. আইন মন্ত্রণালয়
  4. জেলা ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তর:
সুপ্রীম কোর্ট
উত্তর
সঠিক উত্তর:
সুপ্রীম কোর্ট
ব্যাখ্যা
⇒ ফৌজদারী কার্যবিধির ধারা ৪৯১(২)-এ স্পষ্টভাবে বলা হয়েছে: “The Supreme Court may, from time to time, frame rules to regulate the procedure in cases under this section.”
- অর্থাৎ, ধারা ৪৯১ এর অধীনে habeas corpus প্রকৃতির নির্দেশ জারি করার পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় নিয়ম বা বিধিমালা প্রণয়নের ক্ষমতা সুপ্রীম কোর্টের কাছে ন্যস্ত।
- এটি আদালতের স্বাধীনতা ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ, যাতে হাইকোর্ট বিভাগ সংবিধান ও আইনের আলোকে বেআইনীভাবে আটক ব্যক্তিদের দ্রুত ন্যায়বিচার দিতে পারে।

⇒ ফৌজদারি কার্যবিধির ৪৯১ ধারার বিধান:
(১) হাইকোর্ট বিভাগ যখনই উপযুক্ত মনে করেন, তখন নির্দেশ দিতে পারবেন যে,
ক) ইহার ফৌজদারী আপীল এখতিয়ারের সীমার মধ্যে অবস্থানকারী কোন ব্যক্তি সম্পর্কে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হোক;
খ) উপরিউক্ত সীমার মধ্যে সরকারী বা বেসরকারী হেফাজতে বে-আইনীভাবে বা অযৌক্তিকভাবে আটক কোন ব্যক্তিকে মুক্তি দেয়া হোক;
গ) আদালতের বিবেচনাধীন বা অনুসন্ধানাধীন কোন বিষয়ে সাক্ষী হিসাবে জবানবন্দী দিবার জন্য উপরিউক্ত সীমার মধ্যে অবস্থিত কোন জেলে আটক কোন বন্দীকে আদালতে হাজির করা হোক;
ঘ) কোন কোর্ট মার্শাল বা কমিশনারের বিবেচনাধীন কোন বিষয় বিচারের জন্য বা সাক্ষী দিবার জন্য উক্তরূপে আটক কোন বন্দীকে উক্ত কোর্ট মার্শাল বা কমিশনারের নিকট হাজির করা হোক;
ঙ) উপরিউক্ত সীমার মধ্যে অবস্থানকারী কোন বন্দীকে বিচারের উদ্দেশ্যে এক হেফাজত হতে অন্য হেফাজতে অপসারণ করা হোক; 
(২) মামলার পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য সুপ্রীমকোর্ট সময়ে সময়ে এই ধারার অধীন নিয়ম প্রণয়ন করতে পারবেন।
(৩) এই ধারার কোন বিধানই বর্তমান বলবৎ কোন নিবারণমূলক আটক আইনের অধীন আটক ব্যক্তিদের প্রতি প্রযোজ্য নহে।
---------
⇒ The Code of Criminal Procedure, 1898: Section 491.Power to issue directions of the nature of a habeas corpus:
(1) The High Court Division may, whenever it thinks fit, direct:-
(a) that a person within the limits of its appellate criminal jurisdiction be brought up before the Court to be dealt with according to law;
(b) that a person illegally or improperly detained in public or private custody with such limits be set at liberty;
(c) that a prisoner detained in any jail situate within such limits be brought before the Court to be there examined as a witness in any matter pending or to be inquired into in such Court;
(d) that a prisoner detained as aforesaid be brought before a Court-martial or any Commissioners for trial or to be examined touching any matter pending before such Court-martial or Commissioners respectively;
(e) that a prisoner within such limits be removed from one custody to another for the purpose of trial ; and
(2) The [Supreme Court] may, from time to time, frame rules to regulate the procedure in cases under this section.
(3) Nothing in this section applies to persons detained under any law for the time being in force providing for preventive detention.
১১,৯৬৭.
'ক', 'খ'-কে ১০০০/= টাকা ধার দেন এই শর্তে যে, "খ" উক্ত টাকা ফেরত দিতে না পারলে 'গ', 'ক'-কে তা ফেরত দিবেন। এটি একটি-
  1. বাজী চুক্তি
  2. প্রায় চুক্তি
  3. জিম্মা চুক্তি
  4. ক্ষতিপূরণের চুক্তি
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের চুক্তি
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ১২৪ ধারার বিধান "ক্ষতিপূরণের চুক্তি”-এর সংজ্ঞা (Contract of indemnity defined) যে চুক্তির মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে স্বয়ং অঙ্গীকারকারীর আচরণ বা অন্য কোন ব্যক্তির আচরণ হতে সৃষ্ট ক্ষতি হতে রক্ষা করার অঙ্গীকার করেন, তাকে ক্ষতিপূরণের চুক্তি বলে।

উদাহরণ
ক কোন বিশেষ ২০০ টাকা সম্পর্কে খ-এর বিরুদ্ধে গ-এর সম্ভাব্য আইনগত কার্যধারা পরিচালনার বিরুদ্ধে খ-কে ক্ষতিপূরণ প্রদানের জন্য চুক্তি করেন। তা একটি ক্ষতিপূরণের চুক্তি।

⇒ Section 124. "Contract of indemnity" defined:
- A contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself, or by the conduct of any other person, is called a "contract of indemnity". 

Illustration
- A contracts to indemnify B against the consequences of any proceedings which C may take against B in respect of a certain sum of 200 Taka. This is a contract of indemnity.
১১,৯৬৮.
'Areeat' শব্দটির সাথে সম্পর্কযুক্ত-
  1. দান
  2. বিক্রয়
  3. উইল
  4. ওয়াকফ
সঠিক উত্তর:
দান
উত্তর
সঠিক উত্তর:
দান
ব্যাখ্যা
- আরিয়ত (Areeat): এর অর্থ সম্পত্তির মালিকানা হস্তান্তর বুঝায় না বরং আরিয়ত হলো এমন ধরনের দান যেক্ষেত্রে দাতার ইচ্ছাধীন সময়কাল পর্যন্ত সম্পত্তির আয় এবং লভ্যাংশ ভোগ করার অস্থায়ী অনুমতি দেওয়া হয়। আরিয়ত চাইলে রদ করা যায়।
অর্থাৎ আরিয়ত (Areeat) শব্দটির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে দান।

- দাতার ইচ্ছাধীন সময়কালে পুনঃপ্রবর্তনযোগ্য কোনো কিছু গ্রহণ ও তার আয় ভোগ করার অস্থায়ী অনুমতিকে আরিয়ত (Areeat) বলে।
১১,৯৬৯.
দেওয়ানি কার্যবিধির ধারা ৫৬-এর অধীনে সিভিল কারাগারে আটকের নিষেধাজ্ঞা কার জন্য প্রযোজ্য নয়?
  1. বৃদ্ধ মহিলার জন্য
  2. অসুস্থ মহিলার জন্য
  3. গর্ভবতী মহিলার জন্য
  4. সাধারণ যুবতী মহিলার জন্য
সঠিক উত্তর:
সাধারণ যুবতী মহিলার জন্য
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ যুবতী মহিলার জন্য
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ধারা ৫৬ অনুসারে, অর্থের ডিক্রির কার্যকরে শুধুমাত্র বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের গ্রেপ্তার বা সিভিল কারাগারে আটকের আদেশ দেয়া নিষিদ্ধ। সাধারণ যুবতী মহিলাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়, যদি না তারা উপরোক্ত ধরনের মধ্যে পড়ে।
অর্থাৎ কোনো নারীকে টাকার রায় বাস্তবায়নে গ্রেপ্তার করা যাবে না, যদি তিনি বুড়ো, অসুস্থ, গর্ভবতী বা স্তন্যদানকারী হন। 

⇒ The Code of Civil Procedure,1908: Section- 56. Prohibition of arrest or detention of women in execution of decree for money: Notwithstanding anything in this Part, the Court shall not order the arrest or detention in the civil prison of an old, infirm, pregnant or breast-feeding woman in execution of a decree for the payment of money.

১১,৯৭০.
ফৌজদারি কার্যবিধির ৩৭৫ ধারা অনুসারে হাইকোর্ট কী করতে পারে?
  1. শুধুমাত্র দায়রা আদালতকে নির্দেশ দিতে পারে
  2. মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কমাতে পারে
  3. আসামির উপস্থিতি বাধ্যতামূলক করতে পারে
  4. অধিকতর তদন্ত বা সাক্ষ্য গ্রহণ করতে পারে
সঠিক উত্তর:
অধিকতর তদন্ত বা সাক্ষ্য গ্রহণ করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
অধিকতর তদন্ত বা সাক্ষ্য গ্রহণ করতে পারে
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৩৭৫ অনুযায়ী, হাইকোর্ট নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে:
- অধিকতর তদন্ত বা সাক্ষ্য গ্রহণের আদেশ দিতে পারে (যদি প্রয়োজন মনে করে)।
- মামলার রেকর্ড পর্যালোচনা করে নতুন সাক্ষ্য বা প্রমাণ সংগ্রহ করার জন্য নির্দেশ দিতে পারে।
- এটি বিশেষভাবে আপিল চলাকালীন প্রযোজ্য, যখন আদালত মনে করে যে অতিরিক্ত তদন্ত বা সাক্ষ্য প্রয়োজন।

ফৌজদারি কার্যবিধির ৩৭৫ ধারা অনুসারে হাইকোর্ট চাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড বিষয়ে অধিকতর তদন্ত বা সাক্ষ্য গ্রহণ করতে পারে।

-ধারা ৩৭৫-
কার্যক্রম পেশ হওয়ার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, দণ্ডিত ব্যক্তির দোষ বা নির্দোষিতা সম্পর্কিত বিষয় সম্বন্ধে আরও অনুসন্ধান করা বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা উচিত তাহলে অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণ করতে পারেন, অথবা দায়রা আদালত কর্তৃক অনুসন্ধানের বা সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারেন।
হাইকোর্ট বিভাগ ভিন্নরূপ নির্দেশ না দিলে উক্ত অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণকালে দণ্ডিত ব্যক্তির উপস্থিতি মওকুফ করা যাবে।

⇒The Code of Criminal Procedure, 1898, Section 375: Power to direct further inquiry to be made or additional evidence to be taken
(1) If when such proceedings, are submitted the High Court Division thinks that a further inquiry should be made into, or additional evidence taken upon, any point bearing upon the guilt or innocence of the convicted person, it may make such inquiry or take such evidence itself, or direct it to be made or taken by the Court of Session.
(2) Unless the High Court Division otherwise directs, the presence of the convicted person may be dispensed with when such inquiry is made or such evidence is taken.
(3) When the inquiry and the evidence (if any) are not made and taken by the High Court Division, the result of such inquiry and the evidence shall be certified to such Court.
১১,৯৭১.
ফৌজদারি কার্যবিধির ৬৩ ধারার অধীনে গ্রেফতারকৃত ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার জন্য কোন কর্মকর্তার বিশেষ আদেশ প্রয়োজন?
  1. ম্যাজিস্ট্রেট
  2. জেলা জজ
  3. পুলিশ কমিশনার
  4. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সঠিক উত্তর:
ম্যাজিস্ট্রেট
উত্তর
সঠিক উত্তর:
ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা
• ধারা ৬৩: গ্রেফতারকৃত ব্যক্তির অব্যাহতি-
যে ব্যক্তি কোন পুলিশ অফিসার কর্তৃক গ্রেফতার হয়েছে, তাকে তার নিজের মুচলেকা, অথবা জামিন, অথবা কোন ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত অব্যাহতি দেয়া যাবে না।
 
Section 63: Discharge of person apprehended-
No person who has been arrested by a police-officer shall be discharged except on his own bond, or on bail, or under the special order of a Magistrate.
১১,৯৭২.
"Doctrine of cy-pres" বা সাইপ্রেস নীতি সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারায় প্রয়োগ করা হয়েছে?
  1. ধারা ১০
  2. ধারা ১১
  3. ধারা ১৫
  4. ধারা ১৭
সঠিক উত্তর:
ধারা ১৫
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৫
ব্যাখ্যা

⇒ "Doctrine of cy-pres" বা সাইপ্রেস নীতি সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ১৫ এর সাথে সম্পর্কিত। এই নীতি অনুসারে, যদি কোনো শ্রেণির মানুষের সুবিধার জন্য স্বার্থ সৃষ্টি করা হয় এবং তাদের মধ্যে কিছু স্বার্থ ধারা ১৩ বা ধারা ১৪ এর কারণে অবৈধ হয়, তবে শুধুমাত্র ঐ অবৈধ স্বার্থগুলো বাতিল হবে, সমগ্র শ্রেণির স্বার্থ নয়। এছাড়াও, এই নীতি হস্তান্তরকারীর মূল উদ্দেশ্যের যথাসম্ভব কাছাকাছি হস্তান্তর কার্যকর করার জন্য প্রয়োগ করা হয়। উল্লেখ্য, এই নীতি ধারা ২৬-তেও প্রয়োগ হয়েছে।

ধারা ১৫: শ্রেণি বিশেষের নিকট হস্তান্তর:
- যদি কোনো শ্রেণির মধ্যে কিছু ব্যক্তির স্বার্থ ধারা ১৩ বা ১৪-এর কারণে কার্যকর না হয়, শুধুমাত্র ঐ ব্যক্তিদের স্বার্থ বাতিল হবে, সমগ্র শ্রেণি নয়।
Doctrine of cy-pres (সাইপ্রেস নীতি): অর্থ: যতটা সম্ভব কাছাকাছি বা সম্ভবপর উপায়ে হস্তান্তর কার্যকর করা।
প্রয়োগ: যদি হুবহু হস্তান্তর কার্যকর করা সম্ভব না হয় বা অযৌক্তিক হয়, তবে হস্তান্তরকারীর মূল উদ্দেশ্যের যতটা সম্ভব কাছাকাছি স্বার্থ কার্যকর করা হবে।

১১,৯৭৩.
চুক্তি আইনের কোন ধারায় জামিনের চুক্তি (Contract of guarantee) সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. ধারা ১২৪
  2. ধারা ১২৬
  3. ধারা ১২৭
  4. ধারা ১২৮
সঠিক উত্তর:
ধারা ১২৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১২৬
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১২৬-এ "জামিনের চুক্তি" (Contract of guarantee), "জামিনদার" (surety), "প্রধান দেনাদার" (principal debtor) এবং "পাওনাদার" (creditor)-এর সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, জামিনের চুক্তি হলো তৃতীয় ব্যক্তির অনাদায়ের ক্ষেত্রে তার অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি, এবং এটি মৌখিক বা লিখিত হতে পারে।

⇒ চুক্তি আইনের ১২৬ ধারার বিধান "জামিনের চুক্তি", "জামিনদার", "প্রধান দেনাদার" এবং "পাওনাদার" ("Contract of guarantee", "surety", "principal debtor" "creditor"):
- জামিনের চুক্তি: জামিনের চুক্তি হল অনাদায়ের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি।
- জামিনদার: যে ব্যক্তি এমন অঙ্গীকার করে তাকে জামিনদার বলে।
- প্রধান দেনাদার: যে ব্যক্তির অনাদায় সম্পর্কে জামিন প্রদান করা হয় তাকে প্রধান দেনাদার বলা হয়।
- পাওনাদার: যে ব্যক্তির নিকট এমন জামিন প্রদান করা হয় তাকে পাওনাদার বলে। জামিনের চুক্তি মৌখিক বা লিখিত উভয় প্রকার হতে পারে।
-----------
⇒ The Contract Act, 1872, Section 126. "Contract of guarantee", "surety", "principal debtor" and "creditor":
 A "contract of guarantee" is a contract to perform the promise, or discharge the liability, of a third person in case of his default. The person who gives the guarantee is called the "surety": the person in respect of whose default the guarantee is given is called the "principal debtor", and the person to whom the guarantee is given is called the "creditor". A guarantee may be either oral or written.

১১,৯৭৪.
অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কিনা?
  1. হ্যাঁ
  2. এটি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা
  3. না
  4. মূল দলিল দাখিল সাপেক্ষে বিবেচনা করা যাবে
সঠিক উত্তর:
না
উত্তর
সঠিক উত্তর:
না
ব্যাখ্যা
ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতে চার্জ গঠনের শুনানীর সময় অভিযুক্তের দাখিলকৃত দলিল গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র মামলার রেকর্ড এবং উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবে।

• ফৌজদারি কার্যবিধির ২৪১ক ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি এবং ২৬৫গ ধারায় দায়রা আদালত কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে।
ফৌজদারি মামলার বিচার শুরুর পূর্বে ফৌজদারী কার্যবিধির ২৪১ক ধারায় ম্যাজিস্ট্রেট আদালত বা ২৬৫গ ধারায় দায়রা আদালত চার্জ গঠনের শুনানীর জন্য একটি তারিখ নির্ধারণ করে। ২৪১ক ধারায় বা ২৬৫গ ধারায় উক্ত চার্জ গঠনের শুনানীর সময় অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট বিচারিক আদালতে অব্যাহতির আবেদন করতে পারে। ২৪১ক ধারায় ও ২৬৫গ ধারায় চার্জ গঠনের শুনানী এবং অব্যাহতির আবেদনের শুনানী একই দিনে হতে হবে। চার্জ শুনানী শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন,তাহলে চার্জ গঠন না করে তথা চার্জ গঠনের পূর্বে অভিযুক্তকে অব্যাহতি দিবে।

• অব্যাহতির ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করবে-
⇒ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মামলার রেকর্ড এবং উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবে,
⇒ প্রয়োজন মনে করলে,অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নিবে(যদি থাকে) এবং প্রসিকিউশন,অভিযুক্তকে বক্তব্য পেশ করার সুযোগ দিবে।

• মামলার রেকর্ড ও রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ :
মামলার রেকর্ড অর্থ ব্যক্তির হলো ১৭৩ ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট। রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ হলো পুলিশ কর্তৃক ১৬১ ধারায় লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ময়নাতদন্তের রিপোর্ট, সুরতহাল রিপোর্ট, জব্দ তালিকা ইত্যাদি।
১১,৯৭৫.
সাক্ষ্য আইন কোন সালের কত নম্বর আইন?
  1. ১৮৭২ সালের ৫নং আইন
  2. ১৯৭২ সালের ১নং আইন
  3. ১৮৭২ সালের ১নং আইন
  4. ১৮৭৩ সালের ৫নং আইন
সঠিক উত্তর:
১৮৭২ সালের ১নং আইন
উত্তর
সঠিক উত্তর:
১৮৭২ সালের ১নং আইন
ব্যাখ্যা
⇒ ১৮৫০ সালে সর্ব প্রথম স্যার হেনরি সামার মেইন সাক্ষ্য আইনের খসড়া বিল তৈরি করলেও তা ভারতে ব্যবহারের অনুপযোগী ছিল। পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্ট ১৮৭১ সালে স্যার জেমস স্টিফেনকে (Fitz-James Stephen) সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুতের দায়িত্ব দেয় এবং স্যার জেমস স্টিফেন ১৮৭১ সালে সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করেন। সুতরাং সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুতকারী হলো স্যার জেমস স্টিফেন।

 ⇒ স্যার জেমস স্টিফেনকে সাক্ষ্য আইনের জনক বলা হয়।

⇒ সাক্ষ্য আইন ১৮৭২ সালের ১নং আইন। The Evidence Act, 1872 ( ACT NO. I OF 1872 )

⇒ ১৮৭২ সালের সাক্ষ্য আইনটি ১১টি অধ্যায়ে (Chapter) বিভক্ত এবং এতে মোট ১৬৭টি ধারা (Section) সন্নিবেশিত রয়েছে। এছাড়াও সাক্ষ্য আইনে ৩টি ভাগ (Part) রয়েছে।
১১,৯৭৬.
সাক্ষ্য আইনের ১৩৩ ধারা মতে, আসামীর বিরুদ্ধে দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য দেয়ার ________ বলে পরিগণিত হবেন।
  1. অযোগ্য ব্যক্তি
  2. উপযুক্ত ব্যক্তি
  3. অনুপযুক্ত ব্যক্তি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উপযুক্ত ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
উপযুক্ত ব্যক্তি
ব্যাখ্যা
ধারা ১৩৩- দুষ্কর্মের সহযোগী:
আসামীর বিরুদ্ধে দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য দেয়ার উপযুক্ত ব্যক্তি বলে পরিগণিত হবেন। আসামীকে দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হলে, শুধুমাত্র সে কারণে ঐ সাজা বেআইনী হবে না।
 
Section 133- Accomplice:
An accomplice shall be a competent witness against an accused person; and a conviction is not illegal merely because it proceeds upon the uncorroborated testimony of an accomplice.
১১,৯৭৭.
দণ্ডবিধি অনুসারে বেআইনি সমাবেশের সদস্য হওয়ার সর্বোচ্চ শাস্তি কী?
  1. ৩ মাস কারাদণ্ড
  2. ৬ মাস কারাদণ্ড
  3. ১ বছর কারাদণ্ড
  4. ৩ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
৬ মাস কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস কারাদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ১৪২ ধারার বিধান বেআইনি সমাবেশের সদস্য হওয়া: কোন ব্যক্তি যদি কি কি অবস্থায় কোন সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, তৎসম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও ইচ্ছাপূর্বক সে সমাবেশে যোগদান করে বা সে সমাবেশে মিলিত থাকে, তবে সে ব্যক্তি একটি বেআইনি সমাবেশে যোগদানকারী ব্যক্তি বলে পরিগণিত হয়।
⇒ দণ্ডবিধির ১৪৩ ধারার বিধান বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি: কোন ব্যক্তি যদি বেআইনি সমাবেশে যোগদান করে, তবে তাকে ছয় মাস পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা যাবে।
-------------------
⇒ The Penal Code, 1860, Section-142: Being member of unlawful assembly: Whoever, being aware of facts which render any assembly an unlawful assembly, intentionally joins that assembly, or continues in it, is said to be a member of an unlawful assembly.
⇒ The Penal Code, 1860, Section-143: Punishment: Whoever is a member of an unlawful assembly, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both.
১১,৯৭৮.
দেওয়ানি কার্যবিধির কোন বিধানমতে মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি রদ করার আবেদন করা যায়?
  1. আদেশ ৯ এর ৯ বিধিমতে
  2. আদেশ ৯ এর ৯ক বিধিমতে
  3. আদেশ ৯ এর ১৩ বিধিমতে
  4. আদেশ ৯ এর ১৩ক বিধিমতে
সঠিক উত্তর:
আদেশ ৯ এর ৯ক বিধিমতে
উত্তর
সঠিক উত্তর:
আদেশ ৯ এর ৯ক বিধিমতে
ব্যাখ্যা
আদেশ-৯, বিধি-৯ক: সরাসরি খারিজ আদেশ রদ বা বাতিল (Directly setting-aside dismissal )-
বিলম্ব এড়ানো ও বিচার তরান্বিত করার জন্য দেওয়ানী কার্যবিধির ৯ নং আদেশের ৯ক বিধিমতে বাদী উক্ত খারিজ আদেশের বিরূদ্ধে সরাসরি রদ বা বাতিলের আবেদন করতে পারবে, তবে শর্ত-
- খারিজ আদেশের ৩০ দিনের মধ্যে সরাসরি খারিজ আদেশ রদ বা বাতিলের আবেদন করতে হবে; এবং
- অনধিক ১০০০ টাকা খরচ প্রদান করতে হবে।
- সরাসরি খারিজ রদের আদেশ একবারের বেশি হবে না।
১১,৯৭৯.
ফৌজদারি কার্যবিধি মূলত একটি-
  1. Civil law
  2. Procedural law
  3. Substantive law
  4. Substantive criminal law
সঠিক উত্তর:
Procedural law
উত্তর
সঠিক উত্তর:
Procedural law
ব্যাখ্যা
ফৌজদারি কার্যবিধি মূলত একটি পদ্ধতিগত আইন, যাকে ইংরেজিতে বলা হয় Adjective law বা Procedural law. সিভিল বা দেওয়ানী মামলায় যেমন দেওয়ানী কার্যবিধি অনুসরণ করে মামলা মোকদ্দমার প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হয়, তেমনি সকল প্রকার ক্রিমিনাল মামলাতেও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হয়, যদি না আইনে ভিন্ন কিছু বলা থাকে।

⇒ ফৌজদারি আদালতের গঠন এবং ক্ষমতা থেকে শুরু করে, অভিযোগ দায়ের, আসামী গ্রেফতার, তদন্ত, মামলা আমলে নেওয়া, অভিযোগ গঠন, অব্যাহতি, সাক্ষ্য গ্রহণ, রায়, খালাস, মুক্তি, রায়ের বিরুদ্ধে আপীল ইত্যাদি সংক্রান্ত সকল বিষয় ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে।
১১,৯৮০.
ফৌজদারি কার্যবিধির ধারা ৪১২ অনুযায়ী, যদি আসামি দোষ স্বীকার করে এবং দায়রা আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা দণ্ডিত হয়, তাহলে আপীল করা যাবে-
  1. মামলার সব বিষয়ে
  2. শুধুমাত্র জামিনের জন্য
  3. দোষের প্রমাণ না থাকলে
  4. শুধুমাত্র দণ্ডের পরিমাণ বা বৈধতা সম্পর্কে
সঠিক উত্তর:
শুধুমাত্র দণ্ডের পরিমাণ বা বৈধতা সম্পর্কে
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র দণ্ডের পরিমাণ বা বৈধতা সম্পর্কে
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির ধারা ৪১২ (Section 412 of the CrPC, 1898) অনুযায়ী বলা হয়েছে—
"যেখানে একজন আসামি আদালতে দোষ স্বীকার করে এবং দায়রা আদালত বা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) তাকে দণ্ডিত করে, সেখানে সেই আসামি শুধুমাত্র আপীল করতে পারবেন দণ্ডের 'পরিমাণ বা বৈধতা' (extent or legality of the sentence) বিষয়ে।"
অর্থাৎ: যদি আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করেন, তাহলে তিনি আর মামলা বা দোষের বিষয়ে আপীল করতে পারবেন না,
- তবে তিনি দণ্ডটা বেশি হয়েছে বা আইনসঙ্গত হয়নি – এই মর্মে আপীল করতে পারবেন।

-সঠিক উত্তর: ঘ) শুধুমাত্র দণ্ডের পরিমাণ বা বৈধতা সম্পর্কে।
--------
⇒ The Code of Criminal Procedure, 1898:-Section-412. No appeal in certain cases when accused pleads guilty
Notwithstanding anything hereinbefore contained where an accused person has pleaded guilty and has been convicted by a Court of Session or any Metropolitan Magistrate or Magistrate of the first class on such plea, there shall be no appeal except as to the extent or legality of the sentence.
১১,৯৮১.
তদন্ত সংক্রান্ত তথ্য গোপন না রাখলে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী সর্বোচ্চ কী দণ্ড হতে পারে?
  1. ১ বছর কারাদণ্ড
  2. ২ বছর কারাদণ্ড
  3. ৩ বছর কারাদণ্ড
  4. ৫ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
২ বছর কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
২ বছর কারাদণ্ড
ব্যাখ্যা
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৩৯: তদন্তে প্রাপ্ত তথ্যের গোপনীয়তা:
(১) তদন্তের স্বার্থে কোনো ব্যক্তি, সত্তা বা সেবা প্রদানকারী কোনো তথ্য প্রদান বা প্রকাশ করিলে উক্ত ব্যক্তি, সত্তা বা সেবা প্রদানকারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি আইনে অভিযোগ দায়ের করা যাইবে না।

(২) এই অধ্যাদেশের অধীন তদন্তের সহিত সংশ্লিষ্ট সকল ব্যক্তি, সত্তা বা সেবা প্রদানকারীর তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদির গোপনীয়তা রক্ষা করিবেন।

(৩) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) ও (২) এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে অনুরূপ লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ডে বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

(৪) উপ-ধারা (১) এর আওতায় তদন্তের স্বার্থে প্রকাশিত তথ্য বা উপাত্তের তালিকা উক্ত ব্যক্তি, সত্তা বা সেবা প্রদানকারীকে ষাণ্মাষিক ভিত্তিতে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলে জমা প্রদান করিতে হইবে।
১১,৯৮২.
সহকারী জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করবেন কে?
  1. হাইকোর্ট বিভাগ
  2. জেলা জজ আদালত
  3. যুগ্ম জেলা জজ আদালত
  4. সিনিয়র সহকারী জজ আদালত
সঠিক উত্তর:
জেলা জজ আদালত
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজ আদালত
ব্যাখ্যা
• The Civil Courts Act,1887 আইনের ২০ এবং ২১ ধারায় দেওয়ানি আদালতের আপিল এখতিয়ার সম্পর্কে বিধান রয়েছে।

• ২০ ধারা অনুযায়ী, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। 

২১(১) ধারা- যুগ্ম জেলা জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে যেক্ষেত্রে মূল মামলার মূল্যমান ৫০০০০০০০ (পাঁচ কোটি) টাকার অধিক না সেক্ষেত্রে জেলা জজের নিকট আপিল করতে হবে এবং মোকদ্দমার মূল্যমান ৫০০০০০০০ (পাঁচ কোটি) টাকার বেশি হলে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে।

২১(২) ধারা- সিনিয়র সহকারী জজ বা সহকারী জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল জেলা জজের নিকট করতে হবে।
১১,৯৮৩.
রাহিম তার সমস্ত সম্পত্তি করিমকে দান করলেন। এক্ষেত্রে, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ অনুসারে রাহিমের কোন ধরনের দেনার জন্য করিম ব্যক্তিগতভাবে দায়ী থাকবে?
  1. অতীতের সকল দেনার জন্য
  2. দানের সময় বিদ্যমান সকল দেনার জন্য
  3. ভবিষ্যতের সকল দেনার জন্য
  4. ক এবং খ
সঠিক উত্তর:
দানের সময় বিদ্যমান সকল দেনার জন্য
উত্তর
সঠিক উত্তর:
দানের সময় বিদ্যমান সকল দেনার জন্য
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: খ) দানের সময় বিদ্যমান সকল দেনার জন্য।

• সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ধারা ১২৮: সার্বজনীন দানগ্রহীতা:
দাতা তার সমস্ত সম্পত্তি কাউকে দান করে গেলে গ্রহীতাকে সার্বজনীন দানগ্রহীতা বলে। সার্বজনীন দান গ্রহীতা দাতার দানের সময় বিদ্যমান সমস্ত দেনা ও দায়ের জন্য দানের সম্পত্তির মূল্যের সমপরিমাণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবে।

Section 128: Universal donee-
Subject to the provisions of section 127, where a gift consists of the donor's whole property, the donee is personally liable for all the debts due by and liabilities of the donor at the time of the gift to the extent of the property comprised therein.

১১,৯৮৪.
সাক্ষ্য আইনের ১৫৪ ধারার অধীন কে বৈরী সাক্ষী (Hostile Witness) ঘোষণা করেন?
  1. সাক্ষ্য আহ্বানকারী পক্ষ
  2. আদালতের বিচারক
  3. আসামী পক্ষের অ্যাডভোকেট
  4. সাক্ষী নিজেই
সঠিক উত্তর:
সাক্ষ্য আহ্বানকারী পক্ষ
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য আহ্বানকারী পক্ষ
ব্যাখ্যা
⇒ সাক্ষী আহ্বানকারী পক্ষ তার সাক্ষীকে পরীক্ষা করলে তা জবানবন্দি বলে গণ্য হয়। এরপর বিরুদ্ধ পক্ষ সেই সাক্ষীকে জেরা করে। তবে ১৫৪ ধারার অধীন যদি সাক্ষী আনয়নকারী পক্ষ তার নিজের সাক্ষীকে আদালতের অনুমতি নিয়ে জেরা করা শুরু করে তখন সেই সাক্ষীকে বৈরী সাক্ষী বলে। বৈরী সাক্ষী যে সাক্ষ্য দেয় সেটা হল বৈরী সাক্ষ্য।

⇒  বৈরী সাক্ষীকে সাক্ষ্য আহ্বানকারী পক্ষের জেরা করার অনুমতি দান করা আদালতের বিবেচনার উপর নির্ভর করে। আইনের সাধারণ নীতি অনুযায়ী সাক্ষী আহ্বানকারী পক্ষ তার নিজ সাক্ষীকে জেরা করতে পারে না। কিন্তু সাক্ষ্য আইনের ১৫৪ ধারার অধীন আদালতের অনুমতি নিয়ে যে পক্ষ সাক্ষী নিয়ে আসে, সে পক্ষ নিজ সাক্ষীকে জেরা করতে পারে। এ ধরনের সাক্ষী হল বৈরী (Hostile) সাক্ষী।

⇒  সাধারণত জেরা করার উদ্দেশ্য হলো প্রতিপক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। এরূপ কাজ কোন মামলার বিরুদ্ধ পক্ষ করে থাকে, তবে ১৫৪ ধারার অধীন সাক্ষ্য আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে নিজের সাক্ষীকে জেরা করে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে।

⇒  যখন সাক্ষীকে বৈরী ঘোষণা করা হয়:
১) সাক্ষী যদি নিজ পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেয়
২) সাক্ষী যদি বিরুদ্ধ পক্ষের সমর্থনে সাক্ষ্য দেয়
৩) সাক্ষী যদি তার পূর্বের সাক্ষ্য থেকে সরে এসে বিপরীত সাক্ষ্য দেয়।

⇒  এরূপ ক্ষেত্রে সাক্ষ্য আহ্বানকারী পক্ষ নিজ সাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরা করার জন্য আদালতের অনুমতির জন্য দরখাস্ত/ আবেদন দেয়। আদালত উক্ত আবেদন গ্রহণ করলে সাক্ষী বৈরী হয় এবং নিজপক্ষের অ্যাডভোকেট তাকে জেরা করতে পারে।
১১,৯৮৫.
সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় লিপ্ত হওয়ার শাস্তি-
  1. অনধিক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  2. অনধিক ২ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  3. শুধুমাত্র কারাদণ্ড
  4. শুধুমাত্র জরিমানা
সঠিক উত্তর:
অনধিক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
উত্তর
সঠিক উত্তর:
অনধিক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি- ১৬৮ ধারা মতে সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় লিপ্ত হওয়ার শাস্তি হলো অনধিক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
১১,৯৮৬.
দুই পক্ষ যদি চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অবগত না থাকে, তাহলে চুক্তিটি ______ বলে গণ্য হয়।
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা
ধারা ২০- সম্মতির উভয়পক্ষ সম্মতি সম্পর্কিত তথ্য সম্পর্কে ভুলের অধীন হলে সম্মতিটি বাতিল

⇒ সম্মতির উভয় পক্ষ সম্মতি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ভুল করলে (Mistake as to matter of fact) সেই সম্মতিটি বাতিল।
দুই পক্ষ যদি চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অবগত না থাকে, তাহলে চুক্তিটি বাতিল বলে গণ্য হয়।

তবে, সম্মতির বিষয়বস্তুর অন্তর্ভুক্ত কোন জিনিসের মূল্য সম্পর্কে ভুল ধারণা কোন তথ্য বিষয়ক ভুল বলে বিবেচিত হবে না।

Section 20- Agreement void where both parties are under mistake as to matter of fact
Where both the parties to an agreement are under a mistake as to a matter of fact essential to the agreement, the agreement is void.
Explanation - An erroneous opinion as to the value of the thing which forms the subject-matter of the agreement is not to be deemed a mistake as to a matter of fact.
১১,৯৮৭.
''যেক্ষেত্রে মোকদ্দমার প্রথম শুনানির দিন প্রতীয়মান হয় যে, পক্ষগণের মধ্যে আইন সংক্রান্ত কিংবা ঘটনা সংক্রান্ত কোন বিচার্য বিষয় নেই আদালত তখনই রায় ঘোষণা করতে পারেন''-দেওয়ানী কার্যবিধির কত বিধানের অধীন?
  1. আদেশ ১৭ বিধি ১
  2. আদেশ ১৬ বিধি ১
  3. আদেশ ১৫ বিধি ১
  4. আদেশ ১৮ বিধি ১
সঠিক উত্তর:
আদেশ ১৫ বিধি ১
উত্তর
সঠিক উত্তর:
আদেশ ১৫ বিধি ১
ব্যাখ্যা
• সাধারণত মোকদ্দমার শুনানী শেষ হওয়ার পর তৎক্ষনাৎ বা ৭ দিন পর আদালত রায় প্রদান করে, তবে কিছু ক্ষেত্রে আদালত মোকদ্দমার প্রথম শুনানীর দিনে রায় ঘোষনা করতে পারে। দেওয়ানী কার্যবিধির ১৫ নং আদেশ অনুযায়ী আদালত মোকদ্দমার প্রথম শুনানীর দিনে রায় ঘোষনা করতে পারে (DISPOSAL OF THE SUIT AT THE FIRST HEARING)। 

দেওয়ানী কার্যবিধির ১৫ নং আদেশের ১ নং বিধিমতে-

যেক্ষেত্রে মোকদ্দমার প্রথম শুনানির দিন প্রতীয়মান হয় যে, পক্ষগণের মধ্যে আইন সংক্রান্ত কিংবা ঘটনা সংক্রান্ত কোন বিচার্য বিষয় নেই আদালত তখনই রায় ঘোষণা করতে পারে।
[Where at the first hearing of a suit it appears that the parties are not at issue on any question of law or of fact, the Court may at once pronounce judgment.]
১১,৯৮৮.
অভিযুক্তের অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় নিম্নের কোন দলিল বিবেচনায় নেয়া যায় না ?
  1. অভিযুক্তের দাখিলকৃত দলিলপত্র
  2. তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দী
  3. প্রাথমিক তথ্য বিবরণী
  4. ডাক্তারের সার্টিফিকেট
সঠিক উত্তর:
অভিযুক্তের দাখিলকৃত দলিলপত্র
উত্তর
সঠিক উত্তর:
অভিযুক্তের দাখিলকৃত দলিলপত্র
ব্যাখ্যা
অভিযুক্তের দাখিলকৃত দলিলপত্র তার অব্যাহতি পাওয়ার ক্ষেত্রে বিবেচনাযোগ্য হবে না।

• ফৌজদারি কার্যবিধির ২৪১ক ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি এবং ২৬৫গ ধারায় দায়রা আদালত কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে।ফৌজদারি মামলার বিচার শুরুর পূর্বে ২৪১ক ধারায় ম্যাজিস্ট্রেট আদালত বা ২৬৫গ ধারায় দায়রা আদালত চার্জ গঠনের শুনানীর জন্য একটি তারিখ নির্ধারণ করে।উক্ত চার্জ গঠনের শুনানীর সময় অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট বিচারিক আদালতে অব্যাহতির আবেদন করতে পারে।অভিযোগ ভিত্তিহীন প্রতীয়মাণ হলে,  আদালত চার্জ গঠন না করে তথা চার্জ গঠনের পূর্বে অভিযুক্তকে অব্যাহতি দিবে।

• অব্যাহতির ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করবে-

> অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মামলার রেকর্ড এবং উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র
> প্রয়োজন মনে করলে,অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নিবে(যদি থাকে) এবং
> প্রসিকিউশন এবং অভিযুক্তকে বক্তব্য পেশ করার সুযোগ দিবে

• মামলার রেকর্ড ও রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ :
মামলার রেকর্ড অর্থ হলো ১৭৩ ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট। রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ হলো পুলিশ কর্তৃক ১৬১ ধারায় লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ময়নাতদন্তের রিপোর্ট, সুরতহাল রিপোর্ট, জব্দ তালিকা, মেডিকেল রিপোর্ট ইত্যাদি।
১১,৯৮৯.
চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা বাদীর ক্ষতিপূরণের মামলা করার অধিকারে প্রতিবন্ধকতা স্থাপন করবে?
  1. ধারা ২৯
  2. ধারা ৩৯
  3. ধারা ৪১
  4. ধারা ৪৩
সঠিক উত্তর:
ধারা ২৯
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২৯
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা ২৯ অনুসারে,
একটি চুক্তি অথবা তার অংশের সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে, তা তেমন চুক্তি বা তার অংশবিশেষ ভঙ্গ করার দায়ে ক্ষতিপূরণের জন্য বাদী কর্তৃক মামলা দায়ের করার অধিকারে প্রতিবন্ধকতা স্থাপন করবে।

Section 29- Bar of suit for breach after dismissal:
The dismissal of a suit for specific performance of a contract or part thereof shall bar the plaintiff's right to sue for compensation for the breach of such contract or part, as the case may be.
১১,৯৯০.
'Admissibility of Digital Records' - সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?
  1. ধারা ৬৫
  2. ধারা ৬৫ক
  3. ধারা ৬৫খ
  4. ধারা ৬৫গ
সঠিক উত্তর:
ধারা ৬৫খ
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৬৫খ
ব্যাখ্যা

সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ৬৫খ- ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা (Admissibility of Digital Records):
(১) এই আইনে অন্য কোনো বিধান থাকলেও, যদি কোনো তথ্য ডিজিটাল রেকর্ডে (Digital Record) থাকে—
এবং সেই তথ্য যদি কাগজে প্রিন্ট করা হয়, অথবা অপটিক্যাল (CD, DVD ইত্যাদি) বা ম্যাগনেটিক মিডিয়া (Hard Disk, Pen Drive ইত্যাদি) তে সংরক্ষিত, রেকর্ডকৃত বা কপি করা হয়, তাহলে সেটি “কম্পিউটার আউটপুট (computer output)” হিসেবে গণ্য হবে, এবং নির্দিষ্ট শর্তগুলো পূরণ হলে, সেটিকে আদালতে মূল প্রমাণ (primary evidence) হিসেবে গ্রহণ করা যাবে - মূল ডকুমেন্ট হাজির করার প্রয়োজন হবে না।

(২) শর্তাবলি (Conditions):
একটি কম্পিউটার আউটপুট আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হতে হলে নিচের শর্তগুলো পূরণ করতে হবে —
(a) কম্পিউটারটি নিয়মিত ব্যবহৃত হত সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা, যারা আইনগতভাবে কম্পিউটার ব্যবহারের নিয়ন্ত্রণে ছিল।
(b) সংশ্লিষ্ট সময়কালে, তথ্যগুলো নিয়মিতভাবে ওই কম্পিউটারে সংরক্ষিত বা প্রক্রিয়াজাত করা হত।
(c) সেই সময়কালে কম্পিউটারটি ঠিকভাবে কাজ করছিল; যদি কোনো সময় ঠিকভাবে না চলে, তবে তা যেন রেকর্ডের যথার্থতায় প্রভাব না ফেলে।
(d) ডিজিটাল রেকর্ডে যে তথ্য আছে, তা কম্পিউটারে সংরক্ষিত তথ্যের সঠিক পুনরুৎপাদন (reproduction) বা তার থেকেই উদ্ভূত (derived)।

(৩) যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণ একাধিক কম্পিউটার দ্বারা বা ক্রমান্বয়ে বিভিন্ন কম্পিউটারে সম্পন্ন হয়,
তাহলে সেই সব কম্পিউটারগুলোকে একত্রে একটি কম্পিউটার হিসেবে গণ্য করা হবে।

(৪) সার্টিফিকেট (Certificate):
যখন আদালতে ডিজিটাল প্রমাণ উপস্থাপন করা হবে, তখন একটি সার্টিফিকেট দাখিল করতে হবে যাতে উল্লেখ থাকবে —
(a) কোন ডিজিটাল রেকর্ডে তথ্যটি আছে এবং কীভাবে তা তৈরি হয়েছে;
(b) রেকর্ড তৈরিতে ব্যবহৃত যন্ত্র বা ডিভাইসের বিবরণ;
(c) উপরের (২) নং উপধারার শর্তগুলো পূরণের প্রমাণ;
এবং এটি এমন ব্যক্তির স্বাক্ষরে হতে হবে যিনি দায়িত্বশীল অফিসিয়াল পদে অধিষ্ঠিত।

এই সার্টিফিকেটটি আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে, যদি তা দায়িত্বশীলভাবে এবং সৎ বিশ্বাসে প্রদান করা হয়।

(৫) সংজ্ঞা ও ব্যাখ্যা:
(a) কোনো তথ্য কম্পিউটারে সরবরাহ করা হয়েছে বলা হবে, যদি তা সরাসরি বা যেকোনো উপযুক্ত যন্ত্রের মাধ্যমে দেওয়া হয়।

(b) কোনো প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য অন্য কারও কম্পিউটারে তথ্য সংরক্ষণ করা হলেও, সেটি ঐ প্রতিষ্ঠানের কার্যক্রমের অংশ হিসেবে গণ্য হবে।

(c) কোনো কম্পিউটার আউটপুট কম্পিউটার দ্বারা উৎপন্ন বলে গণ্য হবে, তা সরাসরি হোক বা অন্য কোনো ডিভাইসের সহায়তায় (মানব হস্তক্ষেপ থাকুক বা না থাকুক)।

১১,৯৯১.
‘তলব-ই-মৌসিবত’ বলতে কী বোঝায়?
  1. সাক্ষীর সামনে দাবী করা
  2. আদালতে মামলা করে দাবী প্রকাশ
  3. সম্পত্তি রেজিস্ট্রেশন সম্পন্ন করা
  4. বিক্রয় সংবাদ পাওয়ার সাথে সাথে দাবী প্রকাশ
সঠিক উত্তর:
বিক্রয় সংবাদ পাওয়ার সাথে সাথে দাবী প্রকাশ
উত্তর
সঠিক উত্তর:
বিক্রয় সংবাদ পাওয়ার সাথে সাথে দাবী প্রকাশ
ব্যাখ্যা
মুসলীম আইন অনুযায়ী অগ্রক্রয়ের দাবী উত্থাপনের পদ্ধতি:

(ক) প্রথম দাবী (তলব-ই-মৌসিবত):
শব্দগত অর্থে তলব-ই-মৌসিবত হলো লাফ দিয়ে দাবী করা। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। অগ্রক্রয়কারী ব্যক্তিকে বিক্রয় সম্পূর্ণ হওয়ার সংবাদ পাবার সাথে সাথে অগ্রক্রয়ের অধিকার প্রয়োগের ব্যাপারে নিজের অভিপ্রায় ঘোষণা করতে হবে। এটা মৌখিকভাবে ও করা যেতে পারে আবার লিখিতভাবে ও করা যেতে পারে। প্রথম দাবীর জন্য কোন সাক্ষীর উপস্হিতি অপরিহার্য নয়। সাক্ষীর অনুপস্হিতির কারণে তলব-ই-মৌসিবত অবৈধ হবে না। তবে তলব-ই-মৌসিবত যে যথাযথভাবে এবং যথাসময়ে করা হয়েছিল এই বিষয়ে কিছু প্রমাণ থাকতে হবে।

(খ) দ্বিতীয় দাবী (তলব-ই-ইশাদ) :
তলব-ই-ইশাদ অর্থ হলো সাক্ষীর সম্মুখে দাবী করা। তলব-ই-মৌসিবত উত্থাপনের পর এটা দ্বিতীয় পদক্ষেপ এবং এটা প্রথম দাবীরই পুনরাবৃত্তি। তবে দ্বিতীয় দাবী কমপক্ষে দুইজন সাক্ষীর সামনে হতে হবে।এজন্য একে ‘তলব-ই-তকরির’ ও বলা হয়। তলব-ই-ইশাদ ঘোষণা আকারে ও হতে পারে, লিখিত আকারেও হতে পারে। আবার মৌখিক আকারেও হতে পারে। ইতিপূর্বে প্রথম দাবী করা না হয়ে থাকলে তলব-ই-ইশাদ অকার্যকর হবে। এটি বিক্রেতা বা ক্রেতাকে সম্বোধন করে প্রকাশ করতে হবে। তবে তাদের কাউকে পাওয়া না গেলে দ্বিতীয় দাবীটি বিক্রিত সম্পত্তিটিকে সম্বোধন করে করতে হবে।

(গ) তৃতীয় দাবী (তলব-ই-তমলিক) :
তলব-ই-তমলিক প্রথম দুটি দাবীর পরে তৃতীয় দাবী। প্রথম দুটি দাবীর পর যদি ক্রেতা মেনে নেয় এবং তার নিকট সম্পত্তিটি বিক্রয় করে দেয় তাহলে অগ্রক্রয়ের দাবী বাস্তবায়িত হয়। সেক্ষেত্রে আর কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই এবং ক্রেতার স্হলে অগ্রক্রয়কারী প্রতিস্হাপিত হয়। কিন্তু যদি প্রথম দুটি দাবীর পর অগ্রক্রয়কারী বিক্রীত সম্পত্তিটি পুনরায় ক্রয় করতে ব্যর্থ হন, তাহলে তাকে আইনগত প্রক্রিয়ার শরনাপন্ন হতে হবে অর্থাৎ আদালতে কোন মামলা দায়ের করতে হবে।
১১,৯৯২.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় 'Rescission for mistake' এর বিধান আছে?
  1. ৩৫ ধারায়
  2. ৩৬ ধারায়
  3. ৩৭ ধারায়
  4. ৩৯ ধারায়
সঠিক উত্তর:
৩৬ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৩৬ ধারায়
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৬ ধারা: ভুলের জন্য রদ:
কেবলমাত্র ভুলের জন্য বিচারপূর্বক লিখিত চুক্তি রদ করা যায় না, যদি না যে পক্ষের বিরুদ্ধে রায় প্রদান করা হচ্ছে সে পক্ষকে উল্লেখযোগ্যভাবে একই মর্যাদায় পুনরুদ্ধার করা যায়, যেন কখনও চুক্তিই করা হয় নাই।
-------------------
⇒ The Specific Relief Act, 1877, Section-36: Rescission for mistake:
Rescission of a contract in writing cannot be adjudged for mere mistake unless the party against whom it is adjudged can be restored to substantially the same position as if the contract had not been made.
১১,৯৯৩.
বিকল্প অঙ্গীকারে (Alternative Promise) যদি একটি শাখা বৈধ এবং অন্যটি অবৈধ হয়, তাহলে কী হবে?
  1. পুরো অঙ্গীকার অবৈধ হবে
  2. উভয় শাখা কার্যকর হবে
  3. শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
  4. আদালতের বিবেচনায় নির্ধারিত হবে
সঠিক উত্তর:
শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
ব্যাখ্যা

বিকল্প অঙ্গীকার (Alternative Promise) – Section 58, The Contract Act, 1872:
বিকল্প অঙ্গীকারে যদি একটি শাখা বৈধ (legal) এবং অন্যটি অবৈধ (illegal) হয়, তাহলে শুধুমাত্র বৈধ শাখা কার্যকর হবে। অবৈধ শাখা বাতিল বলে গণ্য হবে।

উদাহরণ (Illustration):
ক ও খ একমত হন যে, ক খ-কে ১,০০০ টাকা প্রদান করবেন। এর বিনিময়ে খ ক-কে পরবর্তীতে চাল বা চোরাইকৃত আফিম সরবরাহ করবে।
- চাল সরবরাহ: বৈধ চুক্তি, তাই এটি কার্যকর।
- চোরাইকৃত আফিম সরবরাহ: অবৈধ চুক্তি, তাই এটি বাতিল।

১১,৯৯৪.
ফৌজদারি কার্যবিধির ধারা ৫৪৩ অনুযায়ী, দোভাষীর প্রধান দায়িত্ব কী?
  1. সাক্ষীর বক্তব্য সংক্ষিপ্ত করা
  2. আদালতের সিদ্ধান্তে প্রভাব ফেলা
  3. সাক্ষ্য বা বিবৃতির প্রকৃত ব্যাখ্যা প্রদান করা
  4. নিজ মত অনুযায়ী তথ্য উপস্থাপন করা
সঠিক উত্তর:
সাক্ষ্য বা বিবৃতির প্রকৃত ব্যাখ্যা প্রদান করা
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য বা বিবৃতির প্রকৃত ব্যাখ্যা প্রদান করা
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির ধারা ৫৪৩ বলছে, যখন কোনো ফৌজদারি আদালত সাক্ষ্য বা বিবৃতি ব্যাখ্যা করার জন্য দোভাষীর সেবা গ্রহণ করেন, তখন সেই দোভাষী বাধ্য থাকেন সত্য ও সঠিক ব্যাখ্যা দিতে। আদালতের বিচার সঠিকভাবে পরিচালনার জন্য, দোভাষীর নিরপেক্ষ ও প্রকৃত অনুবাদ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারা দোভাষীকে সত্য ব্যাখ্যা দেওয়ার আইনি বাধ্যবাধকতা আরোপ করে।
⇒ ফৌজদারি কার্যবিধির ধারা ৫৪৩ অনুসারে দোভাষীর প্রধান দায়িত্ব হলো, সাক্ষ্য বা বিবৃতির প্রকৃত ব্যাখ্যা প্রদান করা। তাই সঠিক উত্তর: গ) সাক্ষ্য বা বিবৃতির প্রকৃত ব্যাখ্যা প্রদান করা। 

⇒ ফৌজদারি কার্যবিধির ৫৪৩ ধারার বিধান- অনুসারে দোভাষী অবশ্যই সঠিকভাবে ব্যাখা দিতে বাধ্য থাকবেন-
কোন সাক্ষ্য বা বিবৃতি ব্যাখা করার জন্য যেক্ষেত্রে কোন ফৌজদারি আদালত কর্তৃক একজন দোভাষীর সেবা দেয়া প্রয়োজন, সেক্ষেত্রে দোভাষী উক্ত সাক্ষ্য বা বিবৃতির প্রকৃত ব্যাখা দিতে বাধ্য থাকবেন।
--------
⇒ The Code of Criminal Procedure, 1898:-Section 543- Interpreter to be bound to interpret truthfully:
When the services of an interpreter are required by any Criminal Court for the interpretation of any evidence or statement, he shall be bound to state the true interpretation of such evidence or statement.
১১,৯৯৫.
দণ্ডবিধির ২৮৩ ধারা অনুসারে, কোন ব্যক্তি যদি জনসাধারণের পথে বা নৌপথে কোন বিপদ সৃষ্টি করে, তাকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা হতে পারে?
  1. ১০০ টাকা
  2. ২০০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ১০০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ২৮৩ অনুযায়ী:
“যে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে বা তার দায়িত্বে থাকা কোনো সম্পত্তি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে জনসাধারণের চলাচলের পথ বা নৌপথে বিপদ, প্রতিবন্ধকতা বা ক্ষতি সৃষ্টি করে, তবে তাকে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা করা যেতে পারে।”

অর্থাৎ দণ্ডবিধির ২৮৩ ধারা অনুযায়ী, যদি কোন ব্যক্তি জনসাধারণের পথে বা নৌপথে কোন বিপদ, প্রতিবন্ধকতা বা ক্ষতির সৃষ্টি করেন, তাহলে তাকে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা করা হতে পারে।
সঠিক উত্তর: খ) ২০০ টাকা। 

⇒ The Penal Code, 1860- Section 283. Danger or obstruction in public way or line of navigation:
 Whoever, by doing any act, or by omitting to take order with any property in his possession or under his charge, causes danger, obstruction or injury to any person in any public way or public line of navigation, shall be punished with fine which may extend to two hundred taka.
১১,৯৯৬.
ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রত্যেক চার্জে কী থাকা বাধ্যতামূলক?
  1. সাক্ষীদের নাম ও ঠিকানা
  2. পুলিশ প্রতিবেদনের সারসংক্ষেপ
  3. মামলার সম্ভাব্য শাস্তির পরিমাণ
  4. আসামি যে অপরাধে অভিযুক্ত, তার বিবরণ
সঠিক উত্তর:
আসামি যে অপরাধে অভিযুক্ত, তার বিবরণ
উত্তর
সঠিক উত্তর:
আসামি যে অপরাধে অভিযুক্ত, তার বিবরণ
ব্যাখ্যা

⇒ ফৌজদারি কার্যবিধির ধারা ২২১(১) এ স্পষ্টভাবে বলা হয়েছে: "Every charge under this Code shall state the offence with which the accused is charged."
- "এই কোড অনুসারে প্রত্যেক চার্জে আসামি যে অপরাধে অভিযুক্ত হয়েছে, তার বিবরণ থাকবে।"
- এটি একটি বাধ্যতামূলক বিধান। চার্জে অবশ্যই অভিযোগের স্পষ্ট বিবরণ থাকতে হবে যাতে আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সঠিকভাবে জানতে এবং আত্মপক্ষ সমর্থন প্রস্তুত করতে পারে।

⇒ ফৌজদারি কার্যবিধির ২২১ ধারামতে চার্জে অপরাধের বিবরণ থাকতে হবে:
(১) এই কার্যবিধি অনুসারে প্রত্যেক চার্জে আসামি যে অপরাধে অভিযুক্ত হয়েছে, তার বিবরণ থাকবে ।
(২) অপরাধের সুনির্দিষ্ট নামই যথেষ্ট বিবরণ: যে আইন কর্তৃক অপরাধটির উদ্ভব হয়েছে, সেখানে উহার কোন নির্দিষ্ট নাম থাকলে চার্জে শুধুমাত্র সে নামেই উহার বিবরণ প্রদান করা যাবে।
(৩) অপরাধের সুনির্দিষ্ট নাম না থাকলে কীভাবে উল্লেখ করতে হবে: যে আইন কর্তৃক অপরাধটির উদ্ভব হয়েছে, সেখানে উহার কোন নির্দিষ্ট নাম না থাকলে উহার সংজ্ঞা এরূপভাবে বর্ণিত হতে হবে যেন আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্পষ্টভাবে বুঝতে পারে ।
(৪) যে আইন এবং যে ধারার বিধানমতে অপরাধ সংঘটিত করা হয়েছে মর্মে বর্ণিত হয়েছে, চার্জে তার উল্লেখ করতে হবে।
(৫) চার্জ দ্বারা কি বুঝায়: কোন ক্ষেত্রে চার্জ প্রণীত হলে তা এমর্মে বিবৃত প্রদানের শামিল হয় যে, উক্ত বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধটি সংঘটনের জন্য আইনগত যে-সব শর্ত বিদ্যমান, তা পূরণ করা হয়েছে ।
(৬) চার্জের ভাষা: চার্জ ইংরেজিতে অথবা আদালতের ভাষায় লিখতে হবে।
(৭) পূর্ববর্তী দণ্ডের বিষয় যেক্ষেত্রে উল্লেখ করতে হবে: আসামি পূর্বে কোন অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার জন্য পরবর্তী অপরাধের ক্ষেত্রে বর্ধিত দণ্ড বা ভিন্ন প্রকৃতির দণ্ডে দণ্ডনীয় হলে এবং পরবর্তী অপরাধের দণ্ড বৃদ্ধি বা প্রকৃতি পরিবর্তনের জন্য পূর্ববর্তী দণ্ড প্রমাণ করার দরকার হলে, চার্জে পূর্ববর্তী দণ্ডের ঘটনা, তারিখ ও স্থান বর্ণনা করতে হবে। এধরণের বর্ণনা না করা হয়ে থাকলে আদালত দণ্ডদানের পূর্বে যে কোন সময়ে তা যোগ করতে পারেন।
------------ 
⇒ The Code of Criminal Procedure, 1898-Section 221:
(1) Charge to state offence-
- Every charge under this Code shall state the offence with which the accused is charged.
(2 )Specific name of offence sufficient description-
- If the law which creates the offence gives it any specific name, the offence may be described in the charge by that name only.
(3) How stated where offence has no specific name-
- If the law which creates the offence does not give it any specific name, so much of the definition of the offence must be stated as to give the accused notice of the matter with which he is charged.
(4) The law and section of the law against which the offence is said to have been committed shall be mentioned in the charge.
(5) What implied in charge-
- The fact that the charge is made is equivalent to a statement that every legal condition required by law to constitute the offence charged was fulfilled in the particular case.
(6) Language of charge- The charge shall be written either in English or in the language of the Court.
(7) Previous conviction when to be set out-
- If the accused having been previously convicted of any offence is liable, by reason of such previous conviction, to enhanced punishment, or to punishment of a different kind, for a subsequent offence, and it is intended to prove such previous conviction for the purpose of affecting the punishment which the Court may think fit to award for the subsequent offence, the fact, date and place of the previous conviction shall be stated in the charge. If such statement has been omitted, the Court may add it at any time before sentence is passed.

১১,৯৯৭.
নিম্নের কোন ক্ষেত্রে তামাদি আইনের ৬ ধারার বিধান অপ্রযোজ্য?
  1. আপিল
  2. ডিক্রি জারি
  3. মোকদ্দমা দায়ের
  4. খ ও গ উভয় ক্ষেত্রে
সঠিক উত্তর:
আপিল
উত্তর
সঠিক উত্তর:
আপিল
ব্যাখ্যা
⇒ The Limitation Act, 1908 এর ৬ ধারা বিধান হল বৈধ অপারগতা-

(১) যেক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করার কিংবা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি, যেই সময় হতে তামাদির মেয়াদ গণনা করতে হবে, সেই সময় নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উপরোক্ত অপারগতার অবসান হওয়ার পর, অপারগতা না থাকলে, প্রথম তফসিলের তৃতীয় কলামে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ৪৮ ধারায় বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে যা করতে পারতো, সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করতে পারবে।

(২) যেক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করতে হবে, সেই সময় উপরে বর্ণিত যেই কোনো দুইটি অপারগতার অবসান হওয়ার পূর্বেই সে আরেকটি অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি তাহার উভয় অপারগতার অবসান হওয়ার পর, অপারগতা না থাকলে, উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে তা করতে পারতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করতে পারবে।

(৩) যেক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত তাহার অপারগতা অব্যাহত থাকে, সেক্ষেত্রে তাহার আইনানুগ প্রতিনিধি ঐ ব্যক্তির মৃত্যুর পর অপারগতা না থাকলে উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে তা করা যেতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দাখিল করতে পারবে।

(৪) যেক্ষেত্রে উপরোক্ত ব্যক্তির মৃত্যুর তারিখে তাহার আইনানুগ প্রতিনিধি অনুরূপ কোন অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে (১) ও (২) উপধারায় বিধৃত বিধানসমূহ প্রযোজ্য হবে।

অর্থাৎ The Limitation Act, 1908 এর ৬ ধারা শুধু মোকদ্দমা, কার্যক্রম কিংবা ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। আপিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
১১,৯৯৮.
দেওয়ানী কার্যবিধির আদেশ ১৫, বিধি ৩(১) অনুযায়ী, আদালত কখন সরাসরি রায় দিতে পারেন?
  1. প্রমাণের অভাবে হলে
  2. যুক্তি-প্রমাণ যথেষ্ট হলে
  3. পক্ষগণ অনুপস্থিত হলে
  4. আপিল করা হলে
সঠিক উত্তর:
যুক্তি-প্রমাণ যথেষ্ট হলে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তি-প্রমাণ যথেষ্ট হলে
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ ১৫, বিধি ৩(১) অনুযায়ী, যদি মামলার পক্ষগণ কোনো প্রশ্নে (আইনি বা প্রকৃত ঘটনা সংক্রান্ত) মতবিরোধে থাকেন এবং সেই বিষয়ে ইস্যু নির্ধারিত হয়ে থাকে, তখন আদালত নিচের দুটি শর্ত পূরণ হলে সরাসরি রায় দিতে পারেন:
১. মামলার নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় যে প্রমাণ বা যুক্তি আছে, তা পক্ষগণ সঙ্গে সঙ্গেই উপস্থাপন করতে সক্ষম এবং তার বাইরে আর কিছু দরকার নেই।
২. এভাবে তাৎক্ষণিকভাবে রায় দিলে কোনো পক্ষের প্রতি অবিচার হবে না।

এই দুই শর্ত পূরণ হলে আদালত তৎক্ষণাৎ রায় প্রদান করতে পারেন, এমনকি যদি মামলার জন্য সমন শুধু "ইস্যু নির্ধারণের" জন্যই জারি হয়ে থাকে, তবুও—যদি পক্ষগণ বা তাদের আইনজীবী উপস্থিত থাকে এবং কেউ আপত্তি না করে।
-অতএব, “যুক্তি-প্রমাণ যথেষ্ট হলে” আদালত রায় দিতে পারেন — এটিই সঠিক উত্তর।

Order XV, Rule 3 — Parties at Issue:
(1) Where the parties are at issue on some question of law or of fact, and issues have been framed by the Court as hereinbefore provided, if the Court is satisfied that no further argument or evidence than the parties can at once adduce is required upon such of the issues as may be sufficient for the decision of the suit, and that no injustice will result from proceeding with the suit forthwith, the Court may proceed to determine such issues, and, if the finding thereon is sufficient for the decision, may pronounce judgment accordingly, whether the summons has been issued for the settlement of issues only or for the final disposal of the suit:
Provided that, where the summons has been issued for the settlement of issues only, the parties or their pleaders are present and none of them objects.
(2) Where the finding is not sufficient for the decision, the Court shall postpone the further hearing of the suit, and shall fix a day for the production of such further evidence, or for such further argument as the case requires.
১১,৯৯৯.
“রাজধানী” বলতে কোন অনুচ্ছেদে উল্লিখিত অর্থ বোঝায়?
  1. ৩ অনুচ্ছেদ
  2. ৫ অনুচ্ছেদ
  3. ১৫১ অনুচ্ছেদ
  4. ১৫২ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
৫ অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
৫ অনুচ্ছেদ
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৫২-
(১) বিষয় বা প্রসঙ্গের প্রয়োজনে অন্যরূপ না হইলে এই সংবিধানে-

"রাজধানী" অর্থ এই সংবিধানের ৫ অনুচ্ছেদের রাজধানী বলিতে যে অর্থ করা হইয়াছে;
“the capital” has the meaning assigned to that expression in article 5;
১২,০০০.
"Where a plaintiff is precluded by rules from instituting a further suit in respect of any particular cause of action he shall not be entitled to institute a suit in respect of such cause of action in any Court to which this Code applies."- দেওয়ানি কার্যবিধির কত ধারার বিধান?
  1. ধারা ৯
  2. ধারা ১২
  3. ধারা ১৪
  4. ধারা ১৫
সঠিক উত্তর:
ধারা ১২
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১২
ব্যাখ্যা
Section 12- Bar to further suit-
Where a plaintiff is precluded by rules from instituting a further suit in respect of any particular cause of action he shall not be entitled to institute a suit in respect of such cause of action in any Court to which this Code applies. 

ধারা ১২- পুনরায় মোকদ্দমা দায়েরে বাধা:
কোনো বিধি অনুসারে একজন বাদীকে যখন কোন বিশেষ কারণ সম্পর্কে অতিরিক্ত মোকদ্দমা দায়ের করা হতে নিবারণ করা হয়, তখন যে আদালতের প্রতি এই কার্যবিধি প্রযোজ্য হয় সেরূপ কোন আদালতে সে একই কারণ নিয়ে মোকদ্দমা দায়ের করতে পারবে না।