বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৩,২১১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / ৩২ · ১০১২০০ / ৩,২১১

১০১.
10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 160 বর্গ সে.মি.
  2. 190 বর্গ সে.মি.
  3. 200 বর্গ সে.মি.
  4. 220 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
200 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
200 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ = 10 সে.মি. ব্যাসার্ধ
তাহলে, ব্যাস = (10 × 2)
= 20   [যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান]

আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) × (কর্ণ)2
= (1/2) × (20)2
= 400/2
= 200 বর্গ সে.মি.
১০২.
নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 150° হলে ∠A কোণের মান কত?

  1. 45°
  2. 75°
  3. 105°
  4. 60°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 150° হলে ∠A কোণের মান কত?

সমাধান:
একটি সরল রেখায় 180° থাকে।
 এখন
সরলরেখার সন্নিহিত কোণদ্বয়ের ∠ACE = 150°  হলে,
∠ACB = 180° - 150° = 30°

দেওয়া আছে,
∠B = ∠ABC = 75°
এবং ∠ACB = 30°
∴ ∠BAC = ∠A = 180° - (75° + 30°)
= 180° - 105°
= 75°

১০৩.
একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে x, (2x/3) ও (x/3)। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ান এককে কত?
  1. π/6
  2. π/3 
  3. π/2
  4. 2π/3
সঠিক উত্তর:
π/6
উত্তর
সঠিক উত্তর:
π/6
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে x, (2x/3) ও (x/3)। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ান এককে কত?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে,
x, (2x/3) ও (x/3)

এখন,
x + (2x/3) + (x/3) = 180°
⇒ (3x + 2x + x)/3 = 180°
⇒ 6x/3 = 180°
⇒ 2x = 180°
⇒ x = 180°/2
∴ x = 90°

সুতরাং তিনটি কোণের মান হবে যথাক্রমে,
x = 90°
2x/3 = (2 × 90°)/3 = 60°
এবং x/3 = 90°/3 = 30°

∴ ক্ষুদ্রতম কোণ = 30°

আমরা জানি,
1° = π/180 রেডিয়ান
∴ 30° = 30° × (π/180) রেডিয়ান
= π/6 রেডিয়ান

∴ ক্ষুদ্রতম কোণের মান = π/6 রেডিয়ান

১০৪.
একটি ঘোড়ার গাড়ির চাকার পরিধি ৪ মিটার হলে, চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ক) ২২/৭ মিটার
  2. খ) ৭/২২ মিটার
  3. গ) ৭/১১ মিটার
  4. ঘ) ১১/৭ মিটার
সঠিক উত্তর:
গ) ৭/১১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭/১১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘোড়ার গাড়ির চাকার পরিধি ৪ মিটার হলে, চাকাটির ব্যাসার্ধ কত?

সমাধান: 
ধরি,
চাকার ব্যাসার্ধ, r মিটার 
চাকার পরিধি, ২πr = ৪
বা, r = ২/π = ২/(২২/৭) = ২ × (৭/২২) = ৭/১১

∴ চাকার ব্যাসার্ধ ৭/১১ মিটার 
১০৫.
ΔABC এ ∠B = 90°, AC = 17 সে.মি., BC = 15 সে.মি. হলে AB এর মান কত? 
  1. ক) 11 সে.মি.
  2. খ) 10 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 6 সে.মি.
সঠিক উত্তর:
গ) 8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 8 সে.মি.
ব্যাখ্যা

ΔABC এ 
AC= 17 , BC = 15 

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AC2 = AB2 + BC2 
172 = AB2 + 152
289 - 225 = AB
AB2 = 64 
AB2 = 82
AB = 8
১০৬.
দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
  1. ক) অসংখ্য
  2. খ) একটি
  3. গ) দুইটি
  4. ঘ) তিনটি
সঠিক উত্তর:
ক) অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) অসংখ্য
১০৭.
দুটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটির ব্যাসার্ধ 3 সে. মি. এবং অপরটির ব্যাস 8 সে. মি. হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) 5.5 সে. মি.
  2. খ) 7 সে. মি.
  3. গ) 6 সে. মি.
  4. ঘ) 8 সে. মি.
সঠিক উত্তর:
খ) 7 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 7 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটির ব্যাসার্ধ 3 সে. মি. এবং অপরটির ব্যাস 8 সে. মি. হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
প্রথম বৃত্তের ব্যাসার্ধ = 3 সে. মি. 
দ্বিতীয় বৃত্তের ব্যাস = 8 সে. মি.
∴ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = 8/2 সে. মি.
= 4 সে.মি.

বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = প্রথম বৃত্তের ব্যাসার্ধ + দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ
= (3 + 4) সে. মি.
= 7 সে. মি.
১০৮.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   
  1. ক) ৩২০°
  2. খ) ২৮০°
  3. গ) ২৪০°
  4. ঘ) ২৯০°
সঠিক উত্তর:
গ) ২৪০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০°
ব্যাখ্যা
 
ΔABC এ 
∠A = ∠B = ∠C = 60°
∠CBE = 120°
∠BCD = 120°
∠CBE + ∠BCD = 120° + 120° = 240°
১০৯.
4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?
  1. ক) 4 - 4π
  2. খ) 4 - π
  3. গ) 16 - 4π
  4. ঘ) 16 - π
সঠিক উত্তর:
গ) 16 - 4π
উত্তর
সঠিক উত্তর:
গ) 16 - 4π
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 42 = 16 বর্গ সে.মি. 

তাহলে, বৃত্তের ব্যাসার্ধ = 4/2 = 2 সে.মি.
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π22
= 4π
সুতরাং অনধিকৃত অংশের ক্ষেত্রফল = 16 - 4π
১১০.
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AD এবং CD কে যথাক্রমে F এবং E পর্যন্ত বর্ধিত করা হলো। যদি ∠ADE = 115° হয় তবে, ∠ABC = ?
  1. ক) 150°
  2. খ) 65°
  3. গ) 135°
  4. ঘ) 115°
সঠিক উত্তর:
ঘ) 115°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 115°
ব্যাখ্যা


এখানে, ∠ABC = 180° - ∠ADC = ∠ADE = 115°
∴ ∠ABC = 115°
১১১.
দুটি লাইন একে অন্যের থেকে ১.৫ মিটার দূরে সমান্তরাল ভাবে চলছে । তারা কখন একে অন্যের সাথে মিলিত হবে?
  1. ৩০০ মিটার
  2. ১০ কিলোমিটার
  3. ২৫০ মিটার
  4. কখনই নয়
সঠিক উত্তর:
কখনই নয়
উত্তর
সঠিক উত্তর:
কখনই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ১.৫ মিটার দূরে সমান্তরাল ভাবে চলছে । তারা কখন একে অন্যের সাথে মিলিত হবে?

সমাধান:
সমান্তরাল লাইন এমন দুটি লাইন, যেগুলি একই দিকে চলে এবং একে অপর সাথে কখনও ছেদ বা মিলিত হয় না। তারা একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকে এবং এই দূরত্ব সর্বদা একই থাকে।

অতএব, এই দুটি লাইন ১.৫ মিটার দূরে সমান্তরালভাবে চললে, তারা কখনোই একে অপরকে ছেদ করবে না বা মিলিত হবে না।
১১২.
বৃত্তাকার একটি পুকুরের ব্যাসার্ধ একটি বৃত্তাকার বাগানের ব্যাসার্ধের তিনগুণ। পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফলের চেয়ে কতগুণ বেশি?
  1. 8 গুণ
  2. 3 গুণ
  3. 12 গুণ
  4. 6 গুণ
সঠিক উত্তর:
8 গুণ
উত্তর
সঠিক উত্তর:
8 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তাকার একটি পুকুরের ব্যাসার্ধ একটি বৃত্তাকার বাগানের ব্যাসার্ধের তিনগুণ। পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফলের চেয়ে কতগুণ বেশি?

সমাধান:
ধরি,
বাগানের ব্যাসার্ধ = r
পুকুরের ব্যাসার্ধ = 3r (প্রশ্নে বলা হয়েছে তিনগুণ)

আমরা জানি, 
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = π⋅(ব্যাসার্ধ)2

এখন, 
বাগানের ক্ষেত্রফল = πr2
পুকুরের ক্ষেত্রফল = π(3r)2 = π⋅9r2 = 9πr2

পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফলের চেয়ে বেশি = 9πr2 -πr2 = 8πr2
অতএব, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 8 গুণ বেশি

১১৩.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ৫ হলে, পরিধির অনুপাত কত?
  1. ৩ : ৪
  2. ৯ : ২৫
  3. ৩ : ১৫
  4. ৩ : ৫
সঠিক উত্তর:
৩ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৩ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ৫ হলে, পরিধির অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ব্যাসার্ধ যথাক্রমে ৩ক এবং ৫ক

পরিধির অনুপাত = ২π(৩ক) : ২π(৫ক)
= ৩(২πক) : ৫(২πক)
= ৩ : ৫
১১৪.
একটি সরলরেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
  1. ক) ৪৫°
  2. খ) ৯০°
  3. গ) ১৮০°
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮০°
ব্যাখ্যা
একটি সরলরেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
১১৫.
2x + 3y - 9 = 0 এবং mx - 6y + 12 = 0 রেখা দুটি পরস্পর সমান্তরাল হলে, m এর মান কত?
  1. 3
  2. - 4
  3. 5
  4. - 3/4
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 3y - 9 = 0 এবং mx - 6y + 12 = 0 রেখা দুটি পরস্পর সমান্তরাল হলে, m এর মান কত?

সমাধান:
আমরা জানি, y = mx + c দ্বারা একটি সরলরেখা প্রকাশ করা হয়, যেখানে m হলো রেখার ঢাল এবং c হলো y-অক্ষের ছেদাংশ।

প্রথম রেখার ঢাল নির্ণয়:
2x + 3y - 9 = 0
⇒ 3y = - 2x + 9
⇒ y = (- 2/3)x + 3

অতএব, প্রথম রেখার ঢাল,
m1 = - 2/3

দ্বিতীয় রেখার ঢাল নির্ণয়:
mx - 6y + 12 = 0
⇒ -6y = - mx - 12
⇒ y = (m/6)x + 2

অতএব, দ্বিতীয় রেখার ঢাল,
m2 = m/6

সমান্তরাল রেখার শর্ত:
দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়।
⇒ m1 = m2
⇒ - 2/3 = m/6
⇒ m =  (- 2/3) × 6
⇒ m = - 4

∴ m এর মান = - 4

১১৬.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৭৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে? 
  1. ১৫°
  2. ১৩০°
  3. ১৪৫°
  4. ১৫০°
সঠিক উত্তর:
১৫০°
উত্তর
সঠিক উত্তর:
১৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৭৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক। 
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ। 

এখন, 
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ = ৭৫° হলে, 
কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ হবে = (৭৫° × ২) 
= ১৫০° 

∴ কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ১৫০° ।

১১৭.
নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠QPR = 37° হলে, ∠QOR কোণের মান কত?
  1. 53°
  2. 63°
  3. 74°
  4. 143°
সঠিক উত্তর:
74°
উত্তর
সঠিক উত্তর:
74°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠QPR = 37° হলে, ∠QOR কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠QPR = 37°
আমরা জানি, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

∴ কেন্দ্রস্থ কোণ, ∠QOR = 2 ∠QPR
= 2 × 37°
= 74°
১১৮.
বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ঘ) 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
১১৯.
একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 180 সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.? 
  1. ক) 14 সে.মি.
  2. খ) 35 সে.মি.
  3. গ) 42 সে.মি.
  4. ঘ) 56 সে.মি.
সঠিক উত্তর:
গ) 42 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 42 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 180 সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.? 

সমাধান : 
বৃত্তের ব্যাসার্ধ = r সে.মি. 
বৃত্তের ব্যাস = 2r সে.মি.
বৃত্তের পরিধি =2πr সে.মি.

প্রশ্নমতে,
বা, 2πr - 2r =180
বা, 2r(π - 1) = 180
বা 2r{(22/7) - 1} = 180
বা, 2r(15/7) = 180
বা, 30r/7 = 180
বা, r = (180 × 7)/30
∴ r = 42
১২০.
কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) ax2+bx+c = 0
  2. খ) y = ax
  3. গ) x2+y2 = 16
  4. ঘ) y2 = x2+4
সঠিক উত্তর:
গ) x2+y2 = 16
উত্তর
সঠিক উত্তর:
গ) x2+y2 = 16
ব্যাখ্যা
বৃত্তের সমীকরণে বৈশিষ্ট্যঃ
i) সমীকরণটি x এবং y এর দ্বিঘাত সমীকরণ।
ii) সমীকরণে x2 এবং y2 এর সহগের সমান।
iii) xy সম্বলিত পদ নেই।
এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে শুধুমাত্র (গ) অপশনে।
১২১.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. আয়তক্ষেত্র
  2. বর্গক্ষেত্র
  3. রম্বস
  4. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি -

সমাধান:
বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
১২২.
বৃত্তের স্পর্শবিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে কোণ কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের স্পর্শবিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে কোণ কত?

সমাধান:
বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধের ওপর লম্ব। 
অর্থাৎ 
বৃত্তের স্পর্শবিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে কোণ = ৯০°
১২৩.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?  
  1. 115°
  2. 95°
  3. 85°
  4. 105°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = 180° 
একটি কোণ 75° হলে, 
∴ অপর কোণটি হবে = (180 - 75)°
= 105°

১২৪.
ইউক্লিড প্রদত্ত স্বীকার্যের ভুল তথ্য কোনটি?
  1. সকল সমকোণ পরস্পর সমান।
  2. দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
  3. যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
  4. যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
সঠিক উত্তর:
যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
উত্তর
সঠিক উত্তর:
যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
ব্যাখ্যা
প্রশ্ন: ইউক্লিড প্রদত্ত স্বীকার্যের ভুল তথ্য কোনটি? 

সমাধান: 
- ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো- 
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
১২৫.
৩৫° কোণের সাথে সর্বনিম্ন কত যোগ করলে কোণটি প্রবৃদ্ধ কোণ হবে?
  1. ১৪৫°
  2. ১৪৬°
  3. ৫৫°
  4. ১০০°
সঠিক উত্তর:
১৪৬°
উত্তর
সঠিক উত্তর:
১৪৬°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫° কোণের সাথে সর্বনিম্ন কত যোগ করলে কোণটি প্রবৃদ্ধ কোণ হবে?

সমাধান:
প্রবৃদ্ধ কোণঃ ১৮০ ডিগ্রি থেকে বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম।

তাহলে,
৩৫° + ১৪৫° = ১৮০°, যা সরলকোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়।

৩৫° + ১৪৬° = ১৮১°, যা প্রবৃদ্ধ কোণ।

৩৫° + ৫৫° = ৯০°, যা সমকোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়।

৩৫° + ১০০° = ১৩৫°, যা প্রবৃদ্ধ কোণ নয়।
১২৬.
নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ?
  1. ক) 195°
  2. খ) 95°
  3. গ) 135°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ক) 195°
উত্তর
সঠিক উত্তর:
ক) 195°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ? 

সমাধান:
প্রবৃদ্ধ কোণ (Reflex angle ): দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
195° হলো প্রবৃদ্ধ কোণ। 
১২৭.
১৫ টি বিন্দুর মধ্যে ৬ টি একই সরলরেখায় অবস্থান করছে। এই ১৫ টি বিন্দু দিয়ে সর্বমোট কতটি সরলরেখা আঁকা সম্ভব?
  1. ৯১ টি
  2. ৮০ টি
  3. ৭২ টি
  4. ৯৮ টি
সঠিক উত্তর:
৯১ টি
উত্তর
সঠিক উত্তর:
৯১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ টি বিন্দুর মধ্যে ৬ টি একই সরলরেখায় অবস্থান করছে। এই ১৫ টি বিন্দু দিয়ে সর্বমোট কতটি সরলরেখা আঁকা সম্ভব? 

সমাধান: 
সরলরেখা তৈরি করতে মোট বিন্দু লাগে = ২ টি 
∴ ১৫ টি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় = ১৫C টি
= ১০৫ টি 

এখানে,
 ৬ টি বিন্দু সমরেখ তাই তাদের দিয়ে আলাদা বা বিচ্ছিন্ন রেখা পাওয়া যায়না। 
∴ ৬ টি বিন্দু দিয়ে সরলরেখা হত C = ১৫ টি; যা মোট থেকে বাদ যাবে এবং ৬টি বিন্দু একটি সরলরেখা গঠন করে তাই ১ যোগ হবে। 

∴ মোট সরলরেখা হবে = (১০৫ - ১৫ + ১) টি
= ৯১ টি ।
১২৮.
বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
  1. ক) PC=PD
  2. খ) PA=PB
  3. গ) PB=PA
  4. ঘ) PB=PD
সঠিক উত্তর:
ঘ) PB=PD
উত্তর
সঠিক উত্তর:
ঘ) PB=PD
ব্যাখ্যা

PB = PD কারন দুইটি সমান জ্যা পরস্পর ছেদ করলে প্রথমটির খন্ডিত অংশ অপরটির খন্ডিত অংশের সমান হয়।
১২৯.
একটি বৃত্তের ব্যাস ১৪ সেমি হলে, এর ক্ষেত্রফল কত? 
  1. ১৫৪ বর্গ সেমি
  2. ৯৭৬ বর্গ সেমি
  3. ১১.৯৭৬ বর্গ সেমি
  4. ৭৬ বর্গ সেমি
সঠিক উত্তর:
১৫৪ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১৫৪ বর্গ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ১৪ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস d = ১৪ সেমি
∴ বৃত্তের ব্যাষার্ধ r = ১৪ ÷ ২ সেমি
= ৭ সেমি

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= (২২/৭) × (৭)
= ২২ × ৭
= ১৫৪ বর্গ সেমি

∴ বৃত্তের ক্ষেত্রফল ১৫৪ বর্গ সেমি

১৩০.
কোনটি সঠিক নয়?
  1. ক) বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
  2. খ) বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী।
  3. গ) বৃত্তের সমান জ্যা-এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত নয়।
  4. ঘ) বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
সঠিক উত্তর:
গ) বৃত্তের সমান জ্যা-এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত নয়।
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃত্তের সমান জ্যা-এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত নয়।
ব্যাখ্যা
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
- দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়।
- বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস।
- বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে বৃহত্তর জ্যা-টি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতম।
- কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে।
- বৃত্তের সমান জ্যা-এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত।
- বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে কেন্দ্রের নিকটবর্তী জ্যা, দূরবর্তী জ্যা অপেক্ষা বৃহত্তর।
- বৃত্তের দুইটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে তাদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান।
- দুইটি সমান্তরাল জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী হবে এবং জ্যাদ্বয়ের উপর লম্ব হবে।
- বৃত্তের ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করলে তারা সমান্তরাল হবে।
- বৃত্তের ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান্তরাল জ্যা অঙ্কন করলে তারা সমান হবে।
১৩১.
একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১২০° হলে, ঐ বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে?
  1. ক) ১২০°
  2. খ) ১৪০°°
  3. গ) ৬০°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
গ) ৬০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০°
ব্যাখ্যা
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

বৃত্তের পরিধিস্থ কোণ = কেন্দ্রস্থ কোণ/২ = ১২০°/২ = ৬০°
১৩২.
যদি কোন বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 240 সে.মি. হয় তবে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 56 সে.মি.
  2. 48 সে.মি.
  3. 36 সে.মি.
  4. 44 সে.মি.
সঠিক উত্তর:
56 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
56 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোন বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 240 সে.মি. হয় তবে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr - 2r = 240
⇒ 2r(π - 1) = 240
⇒ r = (240/2)/{(22/7) - 1}
⇒ r = 120/{(22 - 7)/7}
⇒ r = (120 × 7)/15
∴ r = 56

∴ বৃত্তের ব্যাসার্ধ r = 56 সে.মি.

১৩৩.
একটি বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি.। বৃত্তের কেন্দ্র থেকে উৎপন্ন একটি ৭২° কোণ দ্বারা গঠিত চাপের দৈর্ঘ্য কত হবে?
  1. ৩π সে.মি.
  2. ৫π সে.মি.
  3. ৪π সে.মি.
  4. ৬π সে.মি.
  5. ২π সে.মি.
সঠিক উত্তর:
৪π সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪π সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি.। বৃত্তের কেন্দ্র থেকে উৎপন্ন একটি ৭২° কোণ দ্বারা গঠিত চাপের দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = ১০ সে.মি.
কেন্দ্রে কোণ, θ = ৭২°

আমরা জানি,
চাপের দৈর্ঘ্য = (θ/৩৬০°) × ২πr
= (৭২°/৩৬০°) × ২π × ১০
= (১/৫) × ২০π
= ৪π সে.মি.

সুতরাং, চাপের দৈর্ঘ্য ৪π সে.মি.।

১৩৪.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ২৫/২
  2. খ) ৭/২২
  3. গ) ২২/৭
  4. ঘ) ৫/৩
সঠিক উত্তর:
গ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২/৭
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

সমাধান:
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = ২২/৭
১৩৫.
∠ A & ∠ B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে, ∠ A এর মান কত?
  1. ক) 36°
  2. খ) 18°
  3. গ) 54°
  4. ঘ) 45°
সঠিক উত্তর:
গ) 54°
উত্তর
সঠিক উত্তর:
গ) 54°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠ A & ∠ B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে, ∠ A এর মান কত?

সমাধান: 
ধরি,
∠ A = 3x
∠ B = 2x 

আমরা জানি,
দুটি কোণের সমষ্টি যদি ৯০˚ হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে।

শর্তমতে, 
3x + 4x = 90°
⇒ 5x = 90° 
⇒ x = 90°/5
∴ x = 18° 

∴ ∠ A = 3 × 18° = 54°
১৩৬.
কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১৩০° হলে, ঐ বৃত্তের পরিধিস্থ কোণ কত? 
  1. ক) ৫০°
  2. খ) ১৩০°
  3. গ) ৫৫°
  4. ঘ) ৬৫°
সঠিক উত্তর:
ঘ) ৬৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৫°
ব্যাখ্যা
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

বৃত্তের পরিধিস্থ কোণ = কেন্দ্রস্থ কোণ/২ = ১৩০°/২ = ৬৫°
১৩৭.
বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ৩ গুণ
  2. ৯ গুণ
  3. ১২ গুণ
  4. ১৬ গুণ
সঠিক উত্তর:
৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৯ গুণ
ব্যাখ্যা
প্রশ্নটিতে ভাষাগত ইস্যু থাকতে পারে। তিন গুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে তিন গুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। নিচের দুটি প্রশ্ন ভালোভাবে লক্ষ করুন।]

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস =  (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r  

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr= 15πr2

∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3গুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান: 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2
 
∴ বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ  হবে।

যেহেতু অপশনে 15 নাই তাই সঠিক উত্তর 9 গ্রহণ করা হয়েছে ।
১৩৮.
দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?
  1. রশ্মি
  2. স্থান
  3. রেখা
  4. বিন্দু
সঠিক উত্তর:
রেখা
উত্তর
সঠিক উত্তর:
রেখা
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?

সমাধান:
রেখা (line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদ স্থলে ১টি রেখা উৎপন্ন হয়।
- অথবা বিন্দুর সঞ্চারপথকে রেখা বলে।
- সরলরেখাকে সংক্ষেপে রেখা বলে।
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই।

- রেখা প্রধানত দুই প্রকার। যথা-
ক) সরলরেখা
খ) বক্ররেখা।

১৩৯.
নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ?
  1. ৮৫°
  2. ১৪০°
  3. ২১০°
  4. ১৭০°
সঠিক উত্তর:
২১০°
উত্তর
সঠিক উত্তর:
২১০°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ?

সমাধান:
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

∴ ২১০° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
১৪০.
৬ সে.মি. ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অংকিত স্পর্শকের দৈর্ঘ্য কত?
  1. ৫ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ৪ সে.মি.
  4. ৪.২৮ সে.মি.
সঠিক উত্তর:
৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ সে.মি. ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অংকিত স্পর্শকের দৈর্ঘ্য কত?

সমাধান: 

দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ BC = ৬/২ = ৩ সে.মি.
AB = ৫ সে.মি.

AC = √(AB2 - BC2)
= √(৫ - ৩)
= ৪ সে.মি.
১৪১.
কোন বৃত্তের পরিধি ২৩ সেমি হলে এর ব্যাসার্ধ কত?
  1. ক) ২.৩৩ সেমি
  2. খ) ৩.৬৬ সেমি
  3. গ) ৭.৩২সেমি
  4. ঘ) ১১.৫ সেমি
সঠিক উত্তর:
খ) ৩.৬৬ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩.৬৬ সেমি
ব্যাখ্যা

আমরা জানি,
বৃত্তের পরিধি = 2Πr
প্রশ্নমতে, 2Πr = 23
=> r = 23/2Π
∴ r = 3.66

১৪২.
রেখার প্রান্তবিন্দু কয়টি? 
  1. ১ টি
  2. ২ টি
  3. অসংখ্য
  4. কোন প্রান্তবিন্দু নেই
সঠিক উত্তর:
কোন প্রান্তবিন্দু নেই
উত্তর
সঠিক উত্তর:
কোন প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্তবিন্দু কয়টি? 

সমাধান:
 - রেখা অসীম এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। 
- একটি রেখার যদি একদিকে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম হয়, তবে তাকে রশ্মি বলে। 
- রেখাংশের প্রান্তবিন্দু দুইটি।
১৪৩.
AB ΙΙ CD যদি হয় এবং ∠p = 65° হয়, তবে ∠r =?
  1. 135°
  2. 115°
  3. 65°
  4. 25°
সঠিক উত্তর:
115°
উত্তর
সঠিক উত্তর:
115°
ব্যাখ্যা
প্রশ্ন: AB ΙΙ CD যদি হয় এবং ∠p = 65° হয়, তবে ∠r =?

সমাধান:
এখানে,
∠p = ∠q = 65° [অনুরূপ কোণ]
∴ ∠r + ∠q = 180° [রৈখিক যূগল কোণ]
⇒ ∠r = 180° - 65°
∴ ∠r = 115°
১৪৪.
নিচের চিত্রের জন্য কোনটি সত্য?
  1. ∠BAD = ∠BED
  2. ∠BAD = 1/2∠BOD
  3. ∠BED = 1/2∠BOD
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
উপর্যুক্ত চিত্রের জন্য
∠BAD = ∠BED [ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান ] 
∠BAD = 1/2∠BOD [ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক ] 
∠BED = 1/2∠BOD [ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক ]
১৪৫.
বহিঃস্থ কোন বিন্দু থেকে একটি বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়?
  1. 1টি
  2. 2টি
  3. 3টি
  4. 4টি
সঠিক উত্তর:
2টি
উত্তর
সঠিক উত্তর:
2টি
ব্যাখ্যা
বহিঃস্থ কোন বিন্দু থেকে একটি বৃত্তে 2টি স্পর্শক আঁকা যায় । 



এখানে 
P বহিঃস্থ বিন্দু। 
PA ও PB দুটি স্পর্শক
১৪৬.
একটি রেখা A(- 2, 3) বিন্দু দিয়ে যায় যার ঢাল 1/2 । রেখাটি যদি আবারও (3, k) বিন্দু দিয়ে যায় তবে k এর মান কত? 
  1. 11/13
  2. 9/2
  3. 11/2
  4. 9/11
সঠিক উত্তর:
11/2
উত্তর
সঠিক উত্তর:
11/2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রেখা A(- 2, 3) বিন্দু দিয়ে যায় যার ঢাল 1/2 । রেখাটি যদি আবারও (3, k) বিন্দু দিয়ে যায় তবে k এর মান কত? 

সমাধান: 
(-2, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ- 
(y - 3) = m(x + 2)
বা, y - 3 = 1/2 × (x + 2)  [∴ ঢাল, m = 1/2]
বা, 2y - 6 = x + 2
বা, - 6 - 2 = x - 2y
বা, - 8 = x - 2y
বা, x - 2y + 8 = 0 

আবার, 
রেখাটি (3, k) বিন্দুগামী,
3 - 2k + 8 = 0
বা, - 2k + 11 = 0 
বা, -2k = - 11
বা, k = -11/-2
∴ k = 11/2

১৪৭.
একটি ফ্যান প্রতি মিনিটে 120 বার ঘুরলে 3 সেকেন্ডে ফ্যানটি কত ডিগ্রি ঘুরে?
  1. 1580°
  2. 720°
  3. 960°
  4. 2160°
সঠিক উত্তর:
2160°
উত্তর
সঠিক উত্তর:
2160°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফ্যান প্রতি মিনিটে 120 বার ঘুরলে 3 সেকেন্ডে ফ্যানটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
ফ্যানটি 1 মিনিট বা 60 সেকেন্ডে ঘুরে = 120 বার
ফ্যানটি 1 সেকেন্ডে ঘুরে = 120/60 = 2 বার
ফ্যানটি 3 সেকেন্ডে ঘুরে = 2 × 3 = 6 বার

ফ্যানটি 1 বার ঘুরলে ঘুরে = 360°
∴ 6 বার ঘুরলে ঘুরে = 360° × 6 = 2160°

অতএব, ফ্যানটি 3 সেকেন্ডে 2160° ঘুরে।
১৪৮.
একটি সরলরেখার উপর কয়টি বিন্দু থাকে?
  1. অসংখ্য
  2. কোনো বিন্দু থাকেনা
সঠিক উত্তর:
অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
অসংখ্য
ব্যাখ্যা
একটি সরলরেখার উপর অসংখ্য বিন্দু থাকে।
১৪৯.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ৩০/৭
  2. খ) ২২/৭
  3. গ) ৭/২২
  4. ঘ) ২৫/৯
সঠিক উত্তর:
খ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২/৭
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

সমাধান: 
বৃত্তের পরিধি ২πr এবং ব্যাস ২r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = ব্যাস : পরিধি
= ২πr : ২r 
= ২πr/২r
= π/১
= (২২/৭)/১
= ২২/৭
১৫০.
দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়? 
  1. স্থান
  2. রেখা
  3. বিন্দু
  4. রশ্মি
সঠিক উত্তর:
রেখা
উত্তর
সঠিক উত্তর:
রেখা
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?

সমাধান:
রেখা (line): 
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা উৎপন্ন হয়। 
- অথবা বিন্দুর সঞ্চারপথকে রেখা বলে। 
- সরলরেখাকে সংক্ষেপে রেখা বলে। 
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই। 
- রেখা প্রধানত দুই প্রকার। 
যথা- ক) সরলরেখা ও খ) বক্ররেখা। 
১৫১.
যার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে কী বলে?
  1. বিন্দু
  2. রেখা
  3. তল
  4. কোণ
সঠিক উত্তর:
রেখা
উত্তর
সঠিক উত্তর:
রেখা
ব্যাখ্যা
প্রশ্ন:  যার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে কী বলে?

সমাধান:
ইউক্লিড তার 'এলিমেন্টস' গ্রন্থের প্রথম খন্ডে বিন্দু, রেখা ও তলের সংজ্ঞা দিয়েছেন। 
নিচে ইউক্লিডের বর্ণনা গুলো দেয়া হলো:

১) যার কোন অংশ নেই তাই বিন্দু।
২) যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাই রেখা।
৩) রেখার প্রান্ত বিন্দু।
৪) যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাই তল।
৫) তলের প্রান্ত রেখা।

উৎস: গণিত (এস এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫২.


∠BAC এবং ∠CAD পরস্পর ______ কোণ?
  1. সরলকোণ
  2. বিপ্রতীপ কোণ
  3. সন্নিহিত কোণ
  4. একান্তর কোণ
সঠিক উত্তর:
সন্নিহিত কোণ
উত্তর
সঠিক উত্তর:
সন্নিহিত কোণ
ব্যাখ্যা
প্রশ্ন:

∠BAC এবং ∠CAD পরস্পর ______ কোণ?
সমাধান:
সন্নিহিত কোণ: যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও এদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।


চিত্রে, A বিন্দুটি ∠BAC ও ∠CAD এর শীর্ষবিন্দু। A বিন্দুতে ∠BAC ও ∠CAD উৎপন্নকারী রশ্মিগুলোর মধ্যে AC সাধারণ রশ্মি। কোণ দুইটি সাধারণ রশ্মি AC এর বিপরীত পাশে অবস্থিত।
∠BAC এবং ∠CAD পরস্পর সন্নিহিত কোণ
১৫৩.
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?
  1. ৬৮°
  2. ৪২°
  3. ৯০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ ৯০°
________________________________________________

সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম কোণের মান:
ধরি, ক্ষুদ্রতম কোণটি = ক°
বৃহত্তর কোণ = (ক + ৬)°

প্রশ্নমতে,
ক + ক + ৬ = ৯০° [সমকোনী ত্রিভুজের সমকোণ ব্যাতিত অপর কোণ দুটির সমষ্টি ৯০°]
⇒ ২ক = ৮৪°
∴ ক = ৪২°
ক্ষুদ্রতম কোণ = ৪২°
বৃহত্তর কোণ = (৪২ + ৬)° = ৪৮°
১৫৪.
বৃত্তে অন্তলিখিত একটি চতুর্ভুজের একটি কোণ ৬০° হলে, তার বিপরীত কোণের পরিমাপ কত হবে?
  1. ক) ৬০°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) ৩০°
সঠিক উত্তর:
গ) ১২০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০°
ব্যাখ্যা
বৃত্তে অন্তলিখিত একটি চতুর্ভুজের যেকোন দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের অপর বিপরীত কোণ = (১৮০ -৬০) বা ১২০°
১৫৫.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ABC + ∠BAC = 135° হলে, ∠ACD এর মান কত?
  1. 67.5°
  2. 135°
  3. 270°
  4. 360°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ABC + ∠BAC = 135° হলে, ∠ACD এর মান কত?

সমাধান:
১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।


∆ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে,
∠ABC+ ∠BAC = ∠ACD
এখানে, ∠ABC+ ∠BAC = 135°
∴ ∠ACD = 135°

১৫৬.
রেখার মাত্রা কতটি?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
সঠিক উত্তর:
১ টি
উত্তর
সঠিক উত্তর:
১ টি
ব্যাখ্যা
রেখা ( Line ): 
- দুইটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা (Line) উৎপন্ন হয়।
- রেখার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নাই।
 - রেখা একমাত্রিক (One-dimensional)।
১৫৭.
প্রতি মিনিটে 44 মিটার বেগে 2 মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তাকার মাঠ ঘুরে এলো। ঐ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? 
  1. ক) 7 মিটার
  2. খ) 14 মিটার
  3. গ) 12 মিটার
  4. ঘ) 16 মিটার
সঠিক উত্তর:
খ) 14 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 14 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি মিনিটে 44 মিটার বেগে 2 মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তাকার মাঠ ঘুরে এলো। ঐ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
ঘোড়াটি 1 মিনিটে যায় 44 মিটার 
ঘোড়াটি 2 মিনিটে যায় (44 × 2) মিটার 
                                  = 88 মিটার 

মনেকরি,
 বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = r 
প্রশ্নমতে,
2πr = 88
2(22/7)r = 88
44r/7 = 88
r = (88 × 7)/44
r = 14
১৫৮.
(3x + 2y) = 24 এবং (4x + 3y) = 33 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে? 
  1. (5, 2)
  2. (6, 2)
  3. (6, 3)
  4. (6, 4)
সঠিক উত্তর:
(6, 3)
উত্তর
সঠিক উত্তর:
(6, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (3x + 2y) = 24 এবং (4x + 3y) = 33 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান: 
দেওয়া আছে,
3x + 2y = 24 ...... (1)
4x + 3y = 33 ...... (2)

{(1) × 3}  - {(2) × 2} নং সমীকরণ থেকে পাই, 
9x + 6y - 8x - 6y = 72 - 66 
∴ x = 6

x এর মান (1) নং এ বসিয়ে পাই,
3 × 6 + 2y = 24 
⇒ 18 + 2y = 24
⇒ 2y = 24 - 18
⇒ 2y = 6
∴ y = 3

∴ সরলরেখা দুটি (6, 3) বিন্দুতে ছেদ করে।
১৫৯.
কোন বৃত্তের পরিসীমার অর্ধেক 4π হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) 8π
  2. খ) 4π2
  3. গ) 16π2
  4. ঘ) 16π
সঠিক উত্তর:
ঘ) 16π
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16π
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃত্তের পরিসীমার অর্ধেক 4π হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের পরিসীমার অর্ধেক = 4π
∴ বৃত্তের পরিসীমা = (2 × 4π)
বা, 2πr = 8π
বা, r = 8π/2π
∴ r = 4
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π(4)2
= 16π

১৬০.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 45° ও 45°। ত্রিভুজটি কোন ধরনের?
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) খ ও গ উভয়
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়
ব্যাখ্যা

ত্রিভুজের ৩ কোণের যোগফল = 180°
২ টি কোণ 45° + 45° = 90° অপর কোণটি হবে 90°
ত্রিভুজটি সমকোণী
আমরা জানি যে, কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে কোণ সংশ্লিষ্ট দুটি বাহু পরস্পর সমান হয়।

১৬১.
দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৪ : ৫ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ১৬ : ২৫
  2. ৯ : ১৬
  3. ১৬ : ৫
  4. ৯ : ২৫
সঠিক উত্তর:
১৬ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৪ : ৫ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ যথাক্রমে ৪ক এবং ৫ক

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৪ক)² : π(৫ক)²
= ১৬πক² : ২৫πক²
= ১৬ : ২৫
১৬২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 5 : 7 হলে, বৃহত্তম কোণটির পরিমাণ কত? সমাধান:
  1. 36°
  2. 72°
  3. 90°
  4. 84°
সঠিক উত্তর:
84°
উত্তর
সঠিক উত্তর:
84°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 5 : 7 হলে, বৃহত্তম কোণটির পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180°।
ধরি, কোণ তিনটি হলো যথাক্রমে 3x, 5x এবং 7x।
শর্তমতে,
3x + 5x + 7x = 180°
⇒ 15x = 180°
⇒ x = 180°/15
⇒ x = 12°
সুতরাং, বৃহত্তম কোণটি হলো 7x
∴ বৃহত্তম কোণ = 7 × 12° = 84°

১৬৩.
৩৭ ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ক) ৩৭ ডিগ্রী
  2. খ) ৫৩ডিগ্রী
  3. গ) ১২৭ ডিগ্রী
  4. ঘ) ১৪৩ডিগ্রী
সঠিক উত্তর:
ক) ৩৭ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৭ ডিগ্রী
ব্যাখ্যা
বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। এখানে ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হবে ৩৭ ডিগ্রি।
১৬৪.
x2 - 169 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) 169
  2. খ) 16
  3. গ) 13
  4. ঘ) 14
সঠিক উত্তর:
গ) 13
উত্তর
সঠিক উত্তর:
গ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 169 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
x2 - 169 + y2 = 0
বা, x2 +  y2 = 169
বা, x2 +  y2 = (13)2

যেহেতু, x2 +  y2 = r2 বৃত্তের সমীকরণ।
∴ প্রদত্ত সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ 13।
১৬৫.
দুটি লাইন একে অন্যের থেকে ৩.৫ মিটার দূরত্বে থেকে সমান্তরালভাবে চলছে। তারা একে অন্যের সাথে কত মিটার দূরত্বে গিয়ে মিলিত হবে? 
  1. ৩৫০ মিটার
  2. ১৫০ মিটার
  3. ২৫০ মিটার
  4. কখনোই না
সঠিক উত্তর:
কখনোই না
উত্তর
সঠিক উত্তর:
কখনোই না
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ৩.৫ মিটার দূরত্বে থেকে সমান্তরালভাবে চলছে। তারা একে অন্যের সাথে কত মিটার দূরত্বে গিয়ে মিলিত হবে? 

সমাধান: 
- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না।

সমান্তরাল রেখা (Parallel Line): 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত: 
১। সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
২। এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
৩। দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 

- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়।

১৬৬.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৩৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
  1. ৫৫°
  2. ১১৫°
  3. ৯০°
  4. ১৪৫°
সঠিক উত্তর:
১৪৫°
উত্তর
সঠিক উত্তর:
১৪৫°
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৩৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৩৫° হলে,

∴ অপর কোণটি হবে = (১৮০ - ৩৫)°
= ১৪৫°

১৬৭.
একটি বৃত্তের ব্যাস r হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) πr2/4
  2. খ) πr2
  3. গ) πr2/2
  4. ঘ) 2πr2
সঠিক উত্তর:
ক) πr2/4
উত্তর
সঠিক উত্তর:
ক) πr2/4
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস = r
∴ ব্যাসার্ধ = r/2 
∴ ক্ষেত্রফল = π(r/2)2
                  = πr2/4
১৬৮.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
  1. x/y = 1/2
  2. x2 + y = 1
  3. x = 1/y
  4. x/y = y/2
সঠিক উত্তর:
x/y = 1/2
উত্তর
সঠিক উত্তর:
x/y = 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সরলরেখার সমীকরণ?

সমাধান:
x/y = 1/2
2x =y
y = 2x

যা y = mx এর অনুরূপ 
মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx

x/y = 1/2 মূলবিন্দুগামী সরলরেখা।

১৬৯.
কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. 12 সে.মি.
  2. 13 সে.মি.
  3. 16 সে.মি.
  4. 14 সে.মি.
সঠিক উত্তর:
14 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
14 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।

∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ
= (2 × 7) সে.মি.
= 14 সে.মি.
১৭০.
30° = কত রেডিয়ান?
  1. π/3 রেডিয়ান
  2. π/4 রেডিয়ান
  3. π/5 রেডিয়ান
  4. π/6 রেডিয়ান
সঠিক উত্তর:
π/6 রেডিয়ান
উত্তর
সঠিক উত্তর:
π/6 রেডিয়ান
ব্যাখ্যা
প্রশ্ন: 30° = কত রেডিয়ান?

সমাধান:
30° = 30π/180 রেডিয়ান
= π/6 রেডিয়ান
১৭১.
চিত্রে XY এবং WZ দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক। সেক্ষেত্রে (∠a + ∠b)/2 এর মান নিচের কোনটি?
  1. ক) 180°
  2. খ) 120°
  3. গ) 90°
  4. ঘ) 360°
সঠিক উত্তর:
গ) 90°
উত্তর
সঠিক উত্তর:
গ) 90°
ব্যাখ্যা
 প্রশ্ন: চিত্রে XY এবং WZ দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক। সেক্ষেত্রে (∠a + ∠b)/2 এর মান নিচের কোনটি?


সমাধান

 প্রদত্ত চিত্রে xy এবং wz দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক।
 ∠a + ∠b = 180°
∴ (∠a + ∠b)/2 = 180°/2 = 90°
১৭২.
ত্রিভুজের মধ্যমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে
  2. মধ্যমা পরস্পরকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে
  3. যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে তিন ভাগে ভাগ করে
  4. তিনটি মধ্যমা সমান হলে সমবাহু ত্রিভুজ গঠিত হয়
সঠিক উত্তর:
যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে তিন ভাগে ভাগ করে
উত্তর
সঠিক উত্তর:
যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে তিন ভাগে ভাগ করে
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের মধ্যমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

সমাধান:
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর  সংযোগ সরলরেখাকে মধ্যমা বলা হয়।

• ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে। 
• এগুলো সমবিন্দু।
• মধ্যমা পরস্পরকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।
• যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুইভাগে বিভক্ত করে।
• মধ্যমা তিনটি সমান হলে সমবাহু ত্রিভুজ গঠিত হয়।

১৭৩.
দুইটি বিপরীত রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কত ডিগ্রী কোণ উৎপন্ন করতে পারে?
  1. ক) ৩০° 
  2. খ) ৬০° 
  3. গ) ১২০° 
  4. ঘ) ১৮০° 
সঠিক উত্তর:
ঘ) ১৮০° 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮০° 
ব্যাখ্যা
দুইটি বিপরীত রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে ১৮০ ডিগ্রী কোণ উৎপন্ন করতে পারে।
১৭৪.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৪ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ১৬ গুণ
  4. ঘ) ১৬√২ গুণ
সঠিক উত্তর:
গ) ১৬ গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ গুণ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস= 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে হবে 8r
∴ ব্যাসার্ধ = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)² = 16πr²
∴ 16 গুণ বৃদ্ধি পাবে।

১৭৫.
প্রদত্ত চিত্রের আলোকে x এর মান কত?
  1. 40°
  2. 110°
  3. 70°
  4. 50°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্রের আলোকে x এর মান কত?

সমাধান:
এখানে,
∠AOC + ∠AOD = 180°
⇒ 130° + x = 180°
⇒ x = 180° - 130°
∴ x = 50°

১৭৬.
কোন কোণটির পরিমাপ ৯০°-এর বেশি কিন্তু ১৮০°-এর কম?
  1. সূক্ষ্ম কোণ
  2. স্থূল কোণ
  3. সমকোণ
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
স্থূল কোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূল কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কোণটির পরিমাপ ৯০°-এর বেশি কিন্তু ১৮০°-এর কম? 

সমাধান: 
আমরা জানি, 
এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলা হয়। 
অর্থাৎ, স্থূল কোণ (Obtuse angle): ৯০° < কোণ < ১৮০°  । 

অন্যদিকে, 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। 
অর্থাৎ, সূক্ষ্ম কোণ (Acute angle): ০° < কোণ < ৯০°  । 

- যে কোণের পরিমাপ ৯০° হয়, তাকে সমকোণ বলে।
অর্থাৎ, সমকোণ (Right angle): কোণ = ৯০° ।
১৭৭.
একটি ত্রিভুজের একটি কোণ ২য় কোণের তিনগুন এবং ৩য় কোণটি ২য় কোণের চেয়ে 20° বড়। তবে বৃহত্তম কোণটি কত?
  1. ক) 32°
  2. খ) 52°
  3. গ) 90°
  4. ঘ) 96°
সঠিক উত্তর:
ঘ) 96°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 96°
ব্যাখ্যা

মনেকরি, ২য় কোণটি = x°, ১ম কোণটি = 3x°
∴ ৩য় কোণটি = x + 20
∴ x° + 3x° + x° + 20° = 180°
বা, 5x° = 160°
∴ x = 160/5 = 32°
সুতরাং বৃহত্তম কোণ = 3 × 32° = 96°

১৭৮.
∠A ও ∠B পরস্পর পূরক কোণ। ∠A = 65° হলে, ∠B এর মান কত?
  1. ক) 25°
  2. খ) 65°
  3. গ) 115° 
  4. ঘ) 75° 
সঠিক উত্তর:
ক) 25°
উত্তর
সঠিক উত্তর:
ক) 25°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর পূরক কোণ। ∠A = 65° হলে, ∠B এর মান কত? 

সমাধান:
দুইটি কোনের সমষ্টি 90° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।
∠A ও ∠B পরস্পর পূরক কোণ
∠A + ∠B = 90°
65° + ∠B = 90°
 ∠B =90° - 65°
 ∠B = 25°
১৭৯.
ইউক্লিড প্রদত্ত স্বীকার্য নয় কোনটি?
  1. সকল সমকোণ পরস্পর সমান
  2. যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
  3.  দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র দুইটি সরলরেখা আঁকা যায়।
  4. যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
সঠিক উত্তর:
 দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র দুইটি সরলরেখা আঁকা যায়।
উত্তর
সঠিক উত্তর:
 দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র দুইটি সরলরেখা আঁকা যায়।
ব্যাখ্যা

প্রশ্ন: ইউক্লিড প্রদত্ত স্বীকার্য নয় কোনটি?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।

সুতরাং, ইউক্লিড প্রদত্ত স্বীকার্য নয় - গ)  দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র দুইটি সরলরেখা আঁকা যায়।

১৮০.
১৫টি বিন্দুর মধ্যে ৬টি সমরেখ। প্রদত্ত বিন্দুগুলো দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে?
  1. ৭২টি
  2. ৮০টি
  3. ৯১টি
  4. ৯৯টি
সঠিক উত্তর:
৯১টি
উত্তর
সঠিক উত্তর:
৯১টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি বিন্দুর মধ্যে ৬টি সমরেখ। প্রদত্ত বিন্দুগুলো দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে?

সমাধান:
সরলরেখা তৈরি করতে মোট বিন্দু লাগে ২টি।
১৫টি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় ১৫C = ১০৫টি

এখানে, ৬টি বিন্দু সমরেখ তাই তাদের দিয়ে আলাদা বা বিচ্ছিন্ন রেখা পাওয়া যায়না।
৬টি বিন্দু দিয়ে সরলরেখা হত C = ১৫টি; যা মোট থেকে বাদ যাবে।
এবং ৬টি বিন্দু একটি সরলরেখা গঠন করে তাই ১ যোগ হবে।

∴ মোট সরলরেখা হবে = (১০৫ - ১৫ + ১)টি
= ৯১টি
১৮১.
একটি চাকার পরিধি ৬ মিটার। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ১৫০০ বার
  2. ৩০০০ বার
  3. ২১০০ বার
  4. ২৫০০ বার
সঠিক উত্তর:
২৫০০ বার
উত্তর
সঠিক উত্তর:
২৫০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৬ মিটার। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
১৫ কিলোমিটার = ১৫০০০ মিটার
৬ মিটার গেলে ঘুরে = ১ বার
∴ ১ মিটার গেলে ঘুরে = ১/৬ বার
∴ ১৫০০০ মিটার গেলে ঘুরে = (১ × ১৫০০০)/৬ বার
= ২৫০০ বার
১৮২.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 5 সে.মি. হলে AB = কত সে.মি.? 
  1. 5 সে.মি.
  2. 7.5 সে.মি.
  3. 10 সে.মি.
  4. 15 সে.মি.
সঠিক উত্তর:
10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 5 সে.মি. হলে AB = কত সে.মি.? 

সমাধান: 
বৃত্তের কেন্দ্র হতে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
AD = 5 সে.মি. হলে AB = 2 × 5 = 10 সে.মি.
১৮৩.
বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণটির মান কত?
  1. ২০°
  2. ২১০°
  3. ১১০°
  4. ১২০°
সঠিক উত্তর:
১১০°
উত্তর
সঠিক উত্তর:
১১০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণটির মান কত? 

সমাধান: 
বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০° 
∴ একটি কোণ ৭০° হলে, অপরটি কোণটি হবে = (১৮০ - ৭০)°  
= ১১০° 
১৮৪.
চিত্রে, ∠PEA = 120° হলে, ∠EFD = কত?
  1. ক) 60°
  2. খ) 120°
  3. গ) 90°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
ক) 60°
উত্তর
সঠিক উত্তর:
ক) 60°
ব্যাখ্যা

∠PEB = 180° - 120° = 60°
∠EFD = অনুরূপ ∠PEB = 60°

১৮৫.
একটি কোণ তার পূরক কোণের 2/3 অংশ। কোণটির পূরক কোণ কত?
  1. ক) 35°
  2. খ) 48°
  3. গ) 54°
  4. ঘ) 62°
সঠিক উত্তর:
গ) 54°
উত্তর
সঠিক উত্তর:
গ) 54°
ব্যাখ্যা
প্রশ্নঃ একটি কোণ তার পূরক কোণের 2/3 অংশ। কোণটির পূরক কোণ কত?

সমাধানঃ

মনে করি, একটি কোণ x
সুতরাং তার পূরক কোণ (90 - x)

প্রশ্নমতে, x = 2(90-x) / 3
বা, 3x= 180 - 2x
বা, 5x= 180
বা, x= 36

সুতরাং কোণটি 36°
কোণটির পূরক কোণ
= 90 - 36 
= 54°

১৮৬.
একটি কোণ ইহার পূরক কোণের দ্বিগুণ অপেক্ষা 30° বেশি হলে কোণটির পরিমান কত?
  1. ক) 50°
  2. খ) 70°
  3. গ) 60°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
খ) 70°
উত্তর
সঠিক উত্তর:
খ) 70°
ব্যাখ্যা

মনে করি,
কোণটির পরিমান = x°;
তাহলে এর পূরক কোণ হবে = (90 - x)°
শর্তমতে,
x = 2(90 - x)° + 30°
বা, x = 180° - 2x + 30°
বা, x + 2x = 180° + 30°
বা, 3x = 210°
∴ x = 70°

১৮৭.
y = x - 2 সরলরেখাটির লম্বরেখার সমীকরণ কোনটি?
  1. y = 2x + 1
  2. 2y = - 2x - 5
  3. 2y = x + 7
  4. y = 3x + 1
সঠিক উত্তর:
2y = - 2x - 5
উত্তর
সঠিক উত্তর:
2y = - 2x - 5
ব্যাখ্যা
প্রশ্ন: y = x - 2 সরলরেখাটির লম্বরেখার সমীকরণ কোনটি?

সমাধান:
একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর তখনই লম্ব হবে যখন ঢালদ্বয়ের গুণফল -1 হবে। 
y = x - 2 সমীকরণের ঢাল হলো 1 [ঢাল = x এর সহগ]

এখন দেখতে হবে কোন সমীকরণের ঢাল -1
অপশন b তে, 2y = - 2x - 5
⇒ y = - x - 5/2
অতএব, y = x - 2 সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ  2y = - 2x - 5
১৮৮.
চিত্র অনুসারে, BF এর দৈর্ঘ্য কত?
  1. ক) 1
  2. খ) 5
  3. গ) √5
  4. ঘ) 13
সঠিক উত্তর:
গ) √5
উত্তর
সঠিক উত্তর:
গ) √5
ব্যাখ্যা
চিত্র অনুসারে, BE = DE = 3 সে.মি., EF = 2 সে.মি.।
চিত্রানুসারে, BEF একটি সমকোণী ত্রিভুজ কারণ ∠BFE = 90°। সুতরাং 32 = 22 + ক2
বা, ক2 = 9 - 4
বা, ক2 = 5
বা, ক = √5
১৮৯.
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর সংযােজক রেখাংশ বলা হয়- 
  1. ক) চাপ
  2. খ) ব্যাসার্ধ
  3. গ) জ্যা
  4. ঘ) পরিধি
সঠিক উত্তর:
গ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্যা
ব্যাখ্যা
একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
১৯০.
দুইটি সমান্তরাল রেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ১টি
  2. অসীম
  3. ছেদ করে না
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ছেদ করে না
উত্তর
সঠিক উত্তর:
ছেদ করে না
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সমান্তরাল রেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান: 

 
সমান্তরাল রেখা পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তাই তারা পরস্পর পরস্পরকে কখনো ছেদ করে না।

১৯১.
একটি সমকোণী ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত এমনভাবে আঁকা হয়েছে যে বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করে। ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য ১০ সেমি ও ২৪ সেমি। বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 4 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 2 সে.মি.
  4. 6 সে.মি.
সঠিক উত্তর:
4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
4 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত এমনভাবে আঁকা হয়েছে যে বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করে। ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য ১০ সেমি ও ২৪ সেমি। বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান: 

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ,
r = (a + b - c)/2 
যেখানে a ও b হলো কোণটির সংলগ্ন বাহু, আর c হলো অতিভুজ

দেওয়া আছে, 
সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে, 
10 সে.মি. এবং 24 সে.মি.

অতিভুজ, c = √(a2 + b2)
= √(102 + 242)
= √(100 + 576)
= √676
= 26 সে.মি.

সমকোণী ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ,
r = (a + b - c)/2
= (10 + 24 - 26)/2
= 8/2
= 4 সে.মি.

সুতরাং, অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ হলো 4 সে.মি.। 

১৯২.
(0, 0) কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 289π হলে বৃত্তের সমীকরণ কোনটি?
  1. x2 + y2 = 102
  2. x2 + y2 = 172
  3. x2 + y2 = 122
  4. x2 + y2 = 152
সঠিক উত্তর:
x2 + y2 = 172
উত্তর
সঠিক উত্তর:
x2 + y2 = 172
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
ক্ষেত্রফল πr2 = 289π
বা, r2 = 289
∴ r = 17

∴ বৃত্তের সমীকরণ,
x2 + y2 = 172
বা, x2 + y2 = 172
১৯৩.
একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?
  1. 150 বর্গ সেমি
  2. 225 বর্গ সেমি
  3. 196 বর্গ সেমি
  4. 384 বর্গ সেমি
সঠিক উত্তর:
196 বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
196 বর্গ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r সেমি।
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ সেমি।
প্রশ্নমতে,
πr2 = 616
⇒ (22/7) × r2 = 616
⇒ r2 = (616 × 7) / 22
⇒ r2 = 28 × 7
⇒ r2 = 196

বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (ব্যাসার্ধ)2
= r2
= 196 বর্গ সেমি।

∴ বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 196 বর্গ সেমি।

১৯৪.
কোনটি বৃত্তের সমীকরণ -
  1. ক) ax2 + bx = 0
  2. খ) x2 = 8y
  3. গ) x2 + y2 = 4
  4. ঘ) x2 - y2 = 4
সঠিক উত্তর:
গ) x2 + y2 = 4
উত্তর
সঠিক উত্তর:
গ) x2 + y2 = 4
ব্যাখ্যা
বৃত্তের বৈশিষ্ট্য অনুসারে, x2 + y2 = 4 একটি বৃত্ত।
১৯৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল 8π বর্গ সে. মি.। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?
  1. 64π বর্গ সে. মি.
  2. 32π বর্গ সে. মি.
  3. 16π বর্গ সে. মি.
  4. 42π বর্গ সে. মি.
সঠিক উত্তর:
32π বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
32π বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 8π বর্গ সে. মি.। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 8π
⇒ r2 = 8
∴ r = 2√2

এখন,
∴ নতুন ব্যাসার্ধ = 2 × 2√2 = 4√2
∴ নতুন ক্ষেত্রফল = π × (4√2)2 = 32π বর্গ সে. মি.।
১৯৬.
বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়? 
  1. রেখা
  2. ব্যাসার্ধ 
  3. চাপ 
  4. জ্যা 
সঠিক উত্তর:
জ্যা 
উত্তর
সঠিক উত্তর:
জ্যা 
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়? 

সমাধান: 
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে। 
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। 
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে। 
১৯৭.
রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই
  2. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই
  3. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
  4. দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ:
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।
১৯৮.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। কোণটির মান কত?
  1. ক) 30°
  2. খ) 90°
  3. গ) 60°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
গ) 60°
উত্তর
সঠিক উত্তর:
গ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। কোণটির মান কত?

সমাধান:
ধরি, কোণটি = x
আমরা জানি, সম্পূরক কোণের মান = 180°

প্রশ্নমতে,
x = (180° - x)/2
⇒ 2x = 180° - x
⇒ 2x + x = 180°
⇒ 3x = 180°
∴ x = 60°
১৯৯.
একটি বৃত্তের পরিধি 38π। এই বৃত্তের ভিতরে অঙ্কিত একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. 76√2
  2. 78π
  3. 152√2
  4. 76√3
সঠিক উত্তর:
76√2
উত্তর
সঠিক উত্তর:
76√2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 38π। এই বৃত্তের ভিতরে অঙ্কিত একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,  
বৃত্তের পরিধি = 2πr = 38π  
⇒ r = 38π/2π  
∴ r = 19

∴ বৃত্তের ব্যাস, d = 2r  
= 2 × 19  
= 38

বৃত্তের ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণই বৃত্তের ব্যাস হবে।  
ধরি,
বর্গক্ষেত্রের বাহু = a  
∴ কর্ণ = a√2  
⇒ a√2 = 38  
⇒ a = 38/√2  
⇒ a = (38 × √2)/(√2 × √2)  
⇒ a = (38√2)/2  
∴ a = 19√2

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4a  
= 4 × 19√2  
= 76√2

অতএব, বর্গক্ষেত্রের পরিসীমা 76√2

২০০.
বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে-
  1. ক) দুইটি স্পর্শক আঁকা যায়
  2. খ) একটি স্পর্শক আঁকা যায়
  3. গ) চারটি স্পর্শক আঁকা যায়
  4. ঘ) কোনো স্পর্শক আঁকা যায় না
সঠিক উত্তর:
ক) দুইটি স্পর্শক আঁকা যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) দুইটি স্পর্শক আঁকা যায়
ব্যাখ্যা
প্রশ্ন: বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে-

সমাধান: 
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।