বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৩,২১১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / ৩২ · ১০০ / ৩,২১১

.
একটি সরলরেখার কয়টি প্রান্তবিন্দু আছে?
  1. অসংখ্য
  2. কোন প্রান্তবিন্দু নাই
সঠিক উত্তর:
কোন প্রান্তবিন্দু নাই
উত্তর
সঠিক উত্তর:
কোন প্রান্তবিন্দু নাই
ব্যাখ্যা
একটি সরলরেখার কোন প্রান্তবিন্দু নাই।
সরল রেখাংশের ২ টি প্রান্ত বিন্দু আছে।
রশ্মির ১ টি প্রান্তবিন্দু আছে।
.
বৃত্তস্থ সামান্তরিক একটি -
  1. ক) রম্বস
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর:
খ) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি -

সমাধান:
বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
.
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের কত গুণ?
  1. অর্ধেক
  2. দ্বিগুন
  3. সমান
  4. তিনগুণ
সঠিক উত্তর:
অর্ধেক
উত্তর
সঠিক উত্তর:
অর্ধেক
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের কত গুণ?

সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
.
ΔABC -এ ∠A = 80° এবং AB = AC হলে 1/2∠ACD =?
  1. ক) 55°
  2. খ) 60°
  3. গ) 65°
  4. ঘ) 70°
সঠিক উত্তর:
গ) 65°
উত্তর
সঠিক উত্তর:
গ) 65°
ব্যাখ্যা

AB = AC ∴ ∠B = ∠C
এখন, ∠B + ∠C = 180° - 80°
বা, 2∠C = 100°   
∴ ∠C = 50°
বা, ∠ACD = 180° - 50° = 130° 
∴ 1/2∠ACD = 65°

.
দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে?
  1. তারা যদি বক্ররেখা হয়
  2. তারা যদি বিভিন্ন সমতলে অবস্থান করে
  3. তারা যদি একে অপরকে ছেদ করে
  4. তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে
সঠিক উত্তর:
তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে
উত্তর
সঠিক উত্তর:
তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি রেখাকে সমান্তরাল বলা হবে কোন শর্তে?

সমাধান: 
• সমান্তরাল রেখা (Parallel Line): 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত: 
i. সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
ii. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
iii. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 

- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়। 
.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার। পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
  1. ক) ১.৬ কি.মি.
  2. খ) ১.৮ কি.মি.
  3. গ) ১ কি.মি.
  4. ঘ) ১.২ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ১.২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১.২ কি.মি.
ব্যাখ্যা

৩ এবং ৪ এর ল.সা.গু = ১২
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ১২ মিটার গেলে
∴ ১০০ বার বেশি ঘুরবে = ১২ × ১০ = ১২০০ মিটার = ১.২ কি.মি. পথ গেলে

.
নিচের কোনটি মূলবিন্দুগামী সরলরেখা-
  1. ক) x + y + 5 = 0
  2. খ) (x - x1)/(x1 - x2) = (y - y1)/(y1 - y2)
  3. গ) 2x + 3y = 0
  4. ঘ) xcosα + ysinα = P
সঠিক উত্তর:
গ) 2x + 3y = 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 2x + 3y = 0
ব্যাখ্যা

মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, y = m x
2x + 3y = 0
3y = -2x
y= -2x/3 যা y = mx আকারের যেখানে m = -2/3
সুতরাং, 2x + 3y = 0 রেখাটি মূলবিন্দু দিয়ে সিদ্ধ হয়।
অর্থাৎ, এটি মূলবিন্দুগামী।

.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ক) ৩
  2. খ) ২২/৭
  3. গ) ২৫/৯
  4. ঘ) প্রায় ৫
সঠিক উত্তর:
খ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২/৭
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

সমাধান: 
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = ব্যাস : পরিধি
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= (22/7)/1
= 22/7
.
একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 60 সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.?
  1. 12 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 14 সে.মি.
সঠিক উত্তর:
14 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
14 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 60 সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.?  

সমাধান: 
মনে করি, 
বৃত্তের ব্যাসার্ধ = r সে.মি. হলে 
বৃত্তের ব্যাস = 2r সে.মি. 
এবং
বৃত্তের পরিধি = 2πr সে.মি. 

প্রশ্নমতে, 
বা, 2πr - 2r = 60 
বা, 2r(π - 1) = 60 
বা 2r{(22/7) - 1} = 60 
বা, 2r(15/7) = 60 
বা, 30r/7 = 60 
বা, r = (60 × 7)/30 
∴ r = 14 

∴ বৃত্তের ব্যাসার্ধ = 14 সে.মি. ।

১০.
△ABC-এ, A = 40°, C = 80° এবং BC ∥ EF হলে, ∠BEF =? 
  1. 120°
  2. 90°
  3. 80°
  4. 60°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রশ্ন: △ABC-এ, A = 40°, C = 80° এবং BC ∥ EF হলে, ∠BEF =? 


সমাধান:
BC ∥ EF এবং AC ছেদক।
∴ ∠AFE = ∠C = 80°

∴ বহিস্থ কোণ অন্তঃস্থের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান 
∴ ∠BEF = ∠A + ∠AFE 
∴ ∠BEF = 80° + 40°
∴ ∠BEF = 120°
১১.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির কী কোণ বলে?
  1. ক) সন্নিহিত কোণ
  2. খ) সমকোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
সঠিক উত্তর:
ঘ) সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির কী কোণ বলে?

সমাধান: 
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
১২.
ΔPQR এর ∠P = 60° এবং ∠Q = 80°। ∠R এর সমদ্বিখন্ডক PQ বাহুকে S বিন্দুতে ছেদ করলে ∠RSP = কত?
  1. 110°
  2. 100°
  3. 90°
  4. 80°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔPQR এর ∠P = 60° এবং ∠Q = 80°। ∠R এর সমদ্বিখন্ডক PQ বাহুকে S বিন্দুতে ছেদ করলে ∠RSP = কত?

সমাধান:

ΔPQR এ,
∠P + ∠Q + ∠R = 180°
⇒ 60° + 80° + ∠R = 180°
⇒ ∠R = 180° - 140°
∴ ∠R = 40°

∠R এর সমদ্বিখণ্ডক অর্থাৎ, 1/2 ∠R = 40º/2 = 20°

ΔPSR এ, ∠RPS + ∠RSP + ∠PRS = 180°
⇒ ∠P + ∠RSP + ∠R = 180°
⇒ 60° + ∠RSP + 20° = 180°
⇒ ∠RSP = 180° - 80°
∴ ∠RSP = 100°
১৩.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে না?
  1. x + y = 5
  2. x = 1/y
  3. 3x - 3y = 0
  4. 4x + 5y = 9
সঠিক উত্তর:
x = 1/y
উত্তর
সঠিক উত্তর:
x = 1/y
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না? 

সমাধান: 
সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) y = mx  
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ = x/a + y/b = 1 
সুতরাং, অপশনগুলোর মধ্যে (খ) অপশনটি সরল রেখা নয়, কারণ x = 1/y এই সমীকরণটির ঘাত হচ্ছে ২, তাই উক্ত সমীকরণটি কোনো সরলরেখার সমীকরণ নয়।
১৪.
চিত্রের বৃহত্তম কোণটির মান কত? 

  1. 50°
  2. 60°
  3. 70°
  4. 80°
সঠিক উত্তর:
80°
উত্তর
সঠিক উত্তর:
80°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রের  বৃহত্তম কোণটির মান কত? 


সমাধান: 
3x + 5x + 52 = 180 
⇒ 8x = 180 - 52 = 128 
⇒ x = 128/8 = 16 

বৃহত্তম কোণটির মান  = 5x 
= 5 × 16
= 80°
১৫.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 10°, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি? 
  1. 50°
  2. 40°
  3. 30°
  4. 45°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা
ধরি,
ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ x

এখন, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°।

∴ x + (x + 10°) + 90° = 180°
⇒ x + x = 180°- 100°
⇒ 2x = 80°
∴ x = 40°
১৬.
চিত্রে, ∠ABC = 57°, ∠LCN = 90° এবং AB || MC হলে, ∠MCL এর মান নিচের কোনটি?
  1. 67°
  2. 33°
  3. 57°
  4. 63°
সঠিক উত্তর:
57°
উত্তর
সঠিক উত্তর:
57°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে, ∠ABC = 57°, ∠LCN = 90° এবং AB || MC হলে, ∠MCL এর মান নিচের কোনটি?


সমাধান:

∠ABC ও ∠MCL পরস্পর অনুরূপ কোণ। 
∴ ∠ABC = ∠MCL = 57°
১৭.
দু'টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ২। বৃত্ত দু'টির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ২ঃ৩
  2. খ) ৩ঃ৪
  3. গ) ৪ঃ৯
  4. ঘ) ৯ঃ৪
সঠিক উত্তর:
ঘ) ৯ঃ৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ঃ৪
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল = πr2; এখানে r বৃত্তের ব্যাসার্ধ।
বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত = π × ৩ : π × ২
= ৯ : ৪

১৮.
বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পরের________?
  1. ক) দ্বিগুণ
  2. খ) অর্ধেক
  3. গ) অসমান
  4. ঘ) সমান
সঠিক উত্তর:
ঘ) সমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমান
ব্যাখ্যা
বৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত

- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর ওপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
- বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
১৯.
চিত্রে ∠ACD = ?
  1. ক) ∠ABD
  2. খ) ∠BAC
  3. গ) ∠BDC
  4. ঘ) ∠AOB
সঠিক উত্তর:
ক) ∠ABD
উত্তর
সঠিক উত্তর:
ক) ∠ABD
ব্যাখ্যা

একই চাপের উপর দন্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান।
AD চাপের উপর দন্ডায়মান ∠ACD ও ∠ABD পরস্পর সমান।

২০.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?
  1. ৬ মিটার
  2. ২ মিটার
  3. ৮ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = πr = ১৬π .........(১)
বৃত্তের পরিধি = ২πr = ৮π .........(২)
(২) নং / (১) নং
πr/২πr = ১৬π/৮π
⇒ r/২ = ২
∴ r = ৪ 
অর্থাৎ, ব্যাসার্ধ = ৪ মিটার
২১.
সরল কোণের পরিমাণ কত?
  1. ৯০°
  2. ১৯০°
  3. ১৮০°
  4. ৪৫°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কোণের পরিমাণ কত?

সমাধান:
- এক সরল কোণ ১৮০ ডিগ্রি।
- দুইটি বিপরীত রশ্মি এক বিন্দুতে মিলিত হলে, ঐ বিন্দুতে ১৮০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়।
- ১৮০ ডিগ্রি কোণকে এক সরল কোণ বলে
২২.
একটি কোণের সম্পূরক কোণের এক তৃতীয়াংশের মান ৪০° হলে কোণটির মান কত?
  1. ৫০°
  2. ৬০°
  3. ৭০°
  4. ৪০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের সম্পূরক কোণের এক তৃতীয়াংশের মান ৪০° হলে কোণটির মান কত?

সমাধান: 
সম্পূরক কোণের এক তৃতীয়াংশ = ৪০°
∴ সম্পূরক কোণ = (৪০° × ৩) = ১২০°

∴ কোণটি = (১৮০ - ১২০)° = ৬০°
২৩.
x = 5 এবং y = 4x - 6 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
  1. (5, 14)
  2. (4, 14)
  3. (5, - 12)
  4. (5, 5)
সঠিক উত্তর:
(5, 14)
উত্তর
সঠিক উত্তর:
(5, 14)
ব্যাখ্যা
প্রশ্ন: x = 5 এবং y = 4x - 6 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?

সমাধান:
x = 5 ...... (১)
y = 4x - 6 ........ (২)

২নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
y = (4 × 5) - 6
⇒ y = 20 - 6
⇒ y = 14

অতএব, সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক হলো (5, 14)
 
২৪.
ইউক্লিড প্রদত্ত স্বীকার্য নয় কোনটি?
  1. দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র দুইটি সরলরেখা আঁকা যায়।
  2. যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
  3. যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
  4. সকল সমকোণ পরস্পর সমান।
সঠিক উত্তর:
দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র দুইটি সরলরেখা আঁকা যায়।
উত্তর
সঠিক উত্তর:
দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র দুইটি সরলরেখা আঁকা যায়।
ব্যাখ্যা
প্রশ্ন: ইউক্লিড প্রদত্ত স্বীকার্য নয় কোনটি?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
২৫.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৬৫ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 
  1. ক) ৩২০°
  2. খ) ৩৯০°
  3. গ) ৩৪০°
  4. ঘ) ৩৬০°
সঠিক উত্তর:
খ) ৩৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৯০°
ব্যাখ্যা
১ বার ঘুরলে অতিক্রম করে =৩৬০°
৬৫ বার ঘুরলে অতিক্রম করে =৩৬০° × ৬৫

৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = (৩৬০° × ৬৫
১সেকেন্ডে চাকাটি ঘুরে = (৩৬০° × ৬৫)/৬০ = ৩৯০°
২৬.
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলা হয়-
  1. পূরক কোণ
  2. সম্পূরক কোণ
  3. বিপ্রতীপ কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রবৃদ্ধ কোণ: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। 

পূরক কোণ: দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90° হলে, কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়।

সম্পূরক কোণ: দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে, কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। 

বিপ্রতীপ কোণ: যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।
২৭.
১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
  1. ২৪০ ডিগ্রি
  2. ৮০ ডিগ্রি
  3. ১০০ ডিগ্রি
  4. ৬০ ডিগ্রি
সঠিক উত্তর:
৬০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৬০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?

সমাধান :
সম্পূরক কোণের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
সুতরাং,  ১২৫° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ১২০° = ৬০°
২৮.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14 মিটার হলে বৃত্তের ক্ষেত্রফল -
  1. ক) 14π বর্গমিঃ
  2. খ) 49π বর্গমিঃ
  3. গ) 41π বর্গমিঃ
  4. ঘ) 45π বর্গমিঃ
সঠিক উত্তর:
খ) 49π বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) 49π বর্গমিঃ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস = বৃহত্তম জ্যা = 14 মিঃ
∴ ব্যাসার্ধ = 7 মিঃ
∴ ক্ষেত্রফল = π × 72
= 49π বর্গমিঃ
২৯.
একটি বৃত্তের ব্যাস ভিন্ন একটি জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্র যুক্ত করে ঐ বাহুকে সাধারণ বাহু বিবেচনা করে কয়টি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ১টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৮টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ভিন্ন একটি জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্র যুক্ত করে ঐ বাহুকে সাধারণ বাহু বিবেচনা করে কয়টি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?

সমাধান:
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।
তাই ২টি সমকোণী ত্রিভুজ তৈরী হবে।


বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
- দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়।
- বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস।
৩০.
কোনো সমতল সীমাবদ্ধ করতে কমপক্ষে কতটি সরলরেখা প্রয়োজন পড়ে?
  1. দুইটি
  2. চারটি
  3. একটি
  4. তিনটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমতল সীমাবদ্ধ করতে কমপক্ষে কতটি সরলরেখা প্রয়োজন পড়ে?

সমাধান: 
- কোনো সমতল সীমাবদ্ধ করতে কমপক্ষে তিনটি সরলরেখা (ত্রিভুজ) প্রয়োজন পড়ে এবং একটি বক্ররেখা (বৃত্ত) প্রয়োজন পড়ে। 
অর্থাৎ, ৩টি সরলরেখা যদি পরস্পর ছেদ করে এবং একটি ত্রিভুজ তৈরি করে, তখন তারা একটি সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করে।
৩১.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
  1. সমকোণ
  2. সম্পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?

সমাধান:
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
৩২.
P ও Q কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর R বিন্দুতে বহি:স্থভাবে স্পর্শ করে। ∠PRQ এর মান কত?
  1. ক) 270°
  2. খ) 180°
  3. গ) 360°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
খ) 180°
উত্তর
সঠিক উত্তর:
খ) 180°
ব্যাখ্যা
প্রশ্ন: P ও Q কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর R বিন্দুতে বহি:স্থভাবে স্পর্শ করে। ∠PRQ এর মান কত?

সমাধান:

∵ ∠PRQ একটি সরলকোণ,
∴ ∠PRQ = 180°
৩৩.
একটি বৃত্তের ব্যাস r/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল হলো-
  1. ক) πr2/4
  2. খ) πr2/8
  3. গ) πr2
  4. ঘ) πr2/16
সঠিক উত্তর:
ঘ) πr2/16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) πr2/16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস r/2 হলে, বৃত্তটির ক্ষেত্রফল হলো-

সমাধান:

বৃত্তের ব্যাস = r/2
∴ ব্যাসার্ধ = r/4 

∴ ক্ষেত্রফল = π(r/4)2
                  = πr2/16
৩৪.
x এর সম্পূরক কোণের এক তৃতীয়াংশ ৪৫° হলে, x এর মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৩৫°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
ঘ) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর সম্পূরক কোণের এক তৃতীয়াংশ ৪৫° হলে, x এর মান কত?

সমাধান: 

x এর সম্পূরক কোণ = ১৮০° - x

প্রশ্নমতে,
(১/৩)(১৮০° - x) = ৪৫°
বা, ১৮০° - x = ১৩৫°
x = ৪৫°
৩৫.
যদি AC || QR হয়, তাহলে y এর মান কত?
  1. 60°
  2. 120°
  3. 45°
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি AC || QR হয়, তাহলে y এর মান কত?

সমাধান:


ধরি, ∠ABP = x 
∠PBC = 120°
AC || QR এবং PR এদের ছেদক বলে,
∠ABP = ∠QRP

এখানে,
∠ABP + ∠PBC = 180°
⇒ x + 120° =180°
⇒ x = 180° - 120°
⇒ x = 60°

∴ ∠ABP = x = ∠QRP = y = 60°
৩৬.
যদি ∠XYZ = এক সমকোণ হয়, তাহলে x =?
  1. 155°
  2. 145°
  3. 135°
  4. 125°
সঠিক উত্তর:
145°
উত্তর
সঠিক উত্তর:
145°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ∠XYZ = এক সমকোণ হয়, তাহলে x =?

সমাধান:
55° + (180° - x) = 90°
⇒ 180° - x = 35°
⇒ x = 180° - 35°
∴ x = 145°
৩৭.
একটি অর্ধবৃত্তের ব্যাস 28 সে.মি. হলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে?
  1. 264 বর্গ সে.মি.
  2. 352 বর্গ সে.মি.
  3. 616 বর্গ সে.মি.
  4. 308 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
308 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
308 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অর্ধবৃত্তের ব্যাস 28 সে.মি. হলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে, 
ব্যাস = 28 সে.মি.
∴ ব্যাসার্ধ, r = 28/2 = 14 সে.মি.

আমরা জানি, 
অর্ধবৃত্তের ক্ষেত্রফল  = (1/2)πr2
= (1/2) × (22/7) × 142
= (11/7) × 14 × 14
= 11 × 2 × 14
= 22 × 14
= 308 বর্গ সে.মি.

সুতরাং, অর্ধবৃত্তের ক্ষেত্রফল 308 বর্গ সে.মি.। 

৩৮.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি -
  1. ৯০°
  2. ১৮০°
  3. ২৭০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
 
সমাধান:

ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ x + y + z = b + c + a + c + a + b
= 2 ( a + b + c)
= 2 × 180°
= 360°

∴ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০ ডিগ্রী
৩৯.
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ২৭° হলে, কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. ক) ১৩.৫°
  2. খ) ১৯°
  3. গ) ৭৬°
  4. ঘ) ৫৪°
সঠিক উত্তর:
ঘ) ৫৪°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪°
ব্যাখ্যা
প্রশ্ন : একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ২৭° হলে, কেন্দ্রস্থ কোণের মান কত?
সমাধান : 
আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

একটি বৃত্তের বৃত্তস্থ কোণ ২৭° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ৫৪°।
৪০.
ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
  1. 110°
  2. 100°
  3. 90°
  4. 80°
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?

সমাধান:

ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°।
∠C = 180° - 40° - 80°
= 60°

∠C এর সমদ্বিখণ্ডক CD, AB বাহুকে D বিন্দুতে ছেদ করে। 
∴ ∠ACD = ∠BCD = 30°

∴ ∠CDA = 180° - 30° - 40°
= 110°
৪১.
প্রদত্ত চিত্র অনুসারে, ∠EFD + ∠AEP = কত? 
  1. ক) 50°
  2. খ) 130°
  3. গ) 180°
  4. ঘ) 40°
সঠিক উত্তর:
গ) 180°
উত্তর
সঠিক উত্তর:
গ) 180°
ব্যাখ্যা
প্রদত্ত চিত্র অনুসারে, ∠EFD + ∠AEP = কত? 


- দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে ।
- দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটি 
পরস্পর সম্পূরক।
∠AEF = ∠EFD [একান্তর কোণ]
∠AEF = ∠EFD = 50° 

আবার,
∠AEP + ∠AEF = 180°
∠AEP + 50° = 180°
∠AEP = 130°

∠EFD + ∠AEP = 50° + 130° = 180°
৪২.
একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল তিনগুণ হয়। r এর মান কত?
  1. ক) n/(√3 - 1)
  2. খ) n/(√3 + 1)
  3. গ) 3n/(√3 - 1)
  4. ঘ) √3n
সঠিক উত্তর:
ক) n/(√3 - 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) n/(√3 - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল তিনগুণ হয়। r এর মান কত?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাসার্ধ (n + r) হলে বৃত্তের ক্ষেত্রফল = π(n + r)2

∴3 × πr2 = π(n + r)2
⇒3 × r2 = (n + r)2
⇒√3r = n + r
⇒√3r - r = n
⇒r(√3 - 1) = n
∴r = n/(√3 - 1)
৪৩.
y = 2 এবং x = 2y - 1 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
  1. (1, 2)
  2. (4, 2)
  3. (3, 2)
  4. (5, 2)
সঠিক উত্তর:
(3, 2)
উত্তর
সঠিক উত্তর:
(3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: y = 2 এবং x = 2y - 1 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?

সমাধান:
১ম সমীকরণ হতে পাই,
y = 2 

২য় সমীকরণে y এর মান বসিয়ে পাই,
x = 2 × 2 - 1 = 4 - 1 = 3

∴ সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক (3, 2).
৪৪.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) π
  2. খ) πr
  3. গ) 2
  4. ঘ) 2r
সঠিক উত্তর:
ক) π
উত্তর
সঠিক উত্তর:
ক) π
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

সমাধান: 
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = পরিধি : ব্যাস 
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= π
৪৫.
দুইটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫° হলে অপর কোণটির বিপ্রতীপ কোণ কত ডিগ্রি?
  1. ৩৫°
  2. ৫৫°
  3. ১৪৫°
  4. ১২৫°
সঠিক উত্তর:
৫৫°
উত্তর
সঠিক উত্তর:
৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫° হলে অপর কোণটির বিপ্রতীপ কোণ কত ডিগ্রি?

সমাধান:
৩৫° কোণের পূরক কোণ = ৯০° - ৩৫°
= ৫৫°

আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অতএব, ৫৫° কোণের বিপ্রতীপ কোণ ৫৫°।
৪৬.
130° কোণের সম্পূরক কোণের পূরক কোণ কত?
  1. 50°
  2. 60°
  3. 30°
  4. 40°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা

প্রশ্ন: 130° কোণের সম্পূরক কোণের পূরক কোণ কত?

সমাধান:
আমরা জানি, 
সম্পূরক কোণ: দুটি কোণের যোগফল হল 180°
পূরক কোণ: দুটি কোণের যোগফল 90°

এখন,
130° এর সম্পূরক কোণ = 180° - 130° = 50°
এবং 50° এর পূরক কোণ = 90° - 50° = 40°

∴ 130° কোণের সম্পূরক কোণের পূরক কোণ হল 40°

৪৭.
একটি ঘড়িতে যখন সকাল ১০টা ১২ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
  1. ক) ৯৬
  2. খ) ১০২
  3. গ) ১২৪
  4. ঘ) ১২৬
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ১২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৬
ব্যাখ্যা
শর্টকাট টেকনিক =|(11×M - 6O×H)÷2|= |(11×12 - 6O×10)÷2| = 234°
180° এর চেয়ে বড় হলে ৩৬০° থেকে বিয়োগ করে মধ্যবর্তী কোনের মান নির্ণয় করা যায়।
ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কোণ উৎপন্ন হয় (360-234)° = 126°
৪৮.
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৪ হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৯ : ১৬
  2. ৩ : ৪
  3. ৯ : ৪
  4. ৯ : ৩২
সঠিক উত্তর:
৯ : ১৬
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৪ হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ও ব্যাসার্ধের অনুপাত সমান। 

ধরি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে ৩r, ৪r
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(৩r) /π(৪r) 
= ৯r/১৬r 
= ৯/১৬ 
= ৯ : ১৬

সুতরাং, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত ৯ : ১৬

৪৯.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর_____?
  1. ক) লম্ব
  2. খ) দ্বিগুণ
  3. গ) সমান
  4. ঘ) স্পর্শক
সঠিক উত্তর:
গ) সমান
উত্তর
সঠিক উত্তর:
গ) সমান
ব্যাখ্যা
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।(উপপাদ্য-৩; গণিত অষ্টম শ্রেণি)
৫০.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) 10 মি.
  2. খ) 5 মি.
  3. গ) 12 মি.
  4. ঘ) 4 মি.
সঠিক উত্তর:
খ) 5 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 5 মি.
ব্যাখ্যা
প্রশ্ন- বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান- 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 48 বর্গ মি.
সুতরাং  প্রস্থ = 48/8 = 6মি.

আয়তক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
সুতরাং, বৃত্তের ব্যাস = √(82 + 62) = √100 = 10

সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ = 10/2 = 5 মি.
৫১.
দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত 3 : 4 হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 9 : 16
  2. 1 : 3
  3. 3 : 7
  4. 6 : 13
সঠিক উত্তর:
9 : 16
উত্তর
সঠিক উত্তর:
9 : 16
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত 3 : 4 হলে বৃত্ত দুটির বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ 3x এবং 4x।
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x)2 : π(4x)2
= 9πx2 : 16πx2
= 9 : 16
৫২.
এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়?
  1. সূক্ষ্মকোণ
  2. প্রবৃদ্ধ কোণ
  3. সম্পূরক কোণ
  4. স্থূলকোণ
সঠিক উত্তর:
স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়? 

সমাধান: 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৫৩.
প্রদত্ত চিত্র অনুযায়ী ∠PON এর পূরক কোণ কোনটি?
  1. ক) ∠MOP
  2. খ) ∠NOQ
  3. গ) ∠POQ
  4. ঘ) ∠MOQ
সঠিক উত্তর:
গ) ∠POQ
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠POQ
ব্যাখ্যা

আমরা জানি, পূরক কোণ = 90°
প্রদত্ত চিত্রে, ∠QON = 90°
Or, ∠PON + ∠POQ = 90°
সুতরাং ∠PON এর পূরক কোণ ∠POQ।

৫৪.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক এবং ∠AOB = 45° হলে ∠ABO = কত?
  1. 90°
  2. 75°
  3. 65°
  4. 45°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক এবং ∠AOB = 45° হলে ∠ABO = কত?

সমাধান:

A বিন্দুতে AB রেখা বৃত্তের স্পর্শক AB, OA রেখা AB এর উপর লম্ব এবং ∠AOB = 45°
Δ AOB এ
∠AOB + ∠ABO + ∠OAB = 180°
বা, 45° + ∠ABO + 90° = 180°
বা, ∠ABO = 180° - 135°
∴ ∠ABO = 45°
৫৫.
দুইটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে নিচের কোনটি সঠিক?
  1. ক) অনুরূপ কোন জোড়া সমান
  2. খ) ছেদকের একই পাশের অন্তঃস্থ কোন দুইটি পরষ্পর সম্পূরক
  3. গ) ক ও খ উভয়ই সঠিক
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়ই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়ই সঠিক
ব্যাখ্যা

দুইটি সমান্তরাল সরলরেখা এবং ছেদক দ্বারা উৎপন্ন--
অনুরূপ কোন জোড়া সমান
ছেদকের একই পাশের অন্তঃস্থ কোন দুইটি পরষ্পর সম্পূরক
একান্তর কোন জোড়া সমান

৫৬.
 
উপরের চিত্রে ∠PSR একটি ____
  1. সম্পূরক কোণ
  2. সূক্ষ্মকোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা

প্রশ্ন: 
উপরের চিত্রে ∠PSR একটি ____

সমাধান:
প্রবৃদ্ধ কোণ: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
চিত্রে চিহ্নিত ∠PSR প্রবৃদ্ধ কোণ।

অন্যান্য অপশন: 
সম্পূরক কোণ:
 দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ।

সূক্ষ্মকোণ: এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। 

পূরক কোণ: দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটির একটি অপরটির পূরক কোণ।

৫৭.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ৫ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৩ : ৫
  2. ২৭ : ১২৫
  3. ৯ : ২৫
  4. ৩ : ১০
সঠিক উত্তর:
৯ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
৯ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ৫ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ব্যাসার্ধ যথাক্রমে ৩ক ও ৫ক

ক্ষেত্রফলের অনুপাত = π(৩ক) : π(৫ক)
= ৯ : ২৫
৫৮.
∠x হলো ∠y এর দ্বিগুণ। ∠x ও ∠y পরস্পর পূরককোণ হলে ∠x এর মান কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
খ) 60°
উত্তর
সঠিক উত্তর:
খ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠x হলো ∠y এর দ্বিগুণ। ∠x ও ∠y পরস্পর পূরককোণ হলে ∠x এর মান কত?

সমাধান: 
∠y = ∠x/2

শর্তমতে,
∠x + ∠y = 90°
বা, ∠x + ∠x/2 = 90°
বা, (3∠x)/2 = 90°
বা, ∠x = (90° × 2)/3
∴ ∠x = 60°
৫৯.
৪৫° এর সম্পূরক কোণের ১/৪ অংশ এবং পূরক কোণের পার্থক্য কত?
  1. ১১.২৫°
  2. ১১.৭৫°
  3. ১২.২৫°
  4. ১১.৫০°
সঠিক উত্তর:
১১.২৫°
উত্তর
সঠিক উত্তর:
১১.২৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫° এর সম্পূরক কোণের ১/৪ অংশ এবং পূরক কোণের পার্থক্য কত?

সমাধান:
কোণটি = ৪৫°
পূরক কোণ = ৯০° - ৪৫° = ৪৫°
সম্পূরক কোণ = ১৮০° - ৪৫° = ১৩৫°
সম্পূরক কোণের ১/৪ = ৩৩.৭৫°

পার্থক্য = ৪৫° - ৩৩.৭৫°
= ১১.২৫°
৬০.
ABCD বৃত্তস্থ চতুর্ভূজের AD কে E পর্যন্ত বর্ধিত করা হলে ∠CDE = ?
  1. ক) ∠ADC
  2. খ) ∠BAD
  3. গ) ∠ABC
  4. ঘ) ∠BCD
সঠিক উত্তর:
গ) ∠ABC
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠ABC
ব্যাখ্যা

এখানে,
∠ABC = ১৮০° - ∠ADC
আবার,
∠CDE = ১৮০° - ∠ADC
∴ ∠CDE = ∠ABC

৬১.
AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?
  1. ∠AOD = ∠BOC
  2. ∠AOD = ∠BOD
  3. ∠BOC = ∠AOC
  4. ∠AOD > ∠BOC
সঠিক উত্তর:
∠AOD = ∠BOC
উত্তর
সঠিক উত্তর:
∠AOD = ∠BOC
ব্যাখ্যা
প্রশ্ন: AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?

সমাধান: 
দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
∠AOD = ∠BOC এবং ∠AOC = ∠BOD
৬২.
Δ ABC সমবাহু ত্রিভুজ এবং AB||CE হলে 1/2 ∠ACE = ?
  1. ক) 20°
  2. খ) 30°
  3. গ) 40°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
খ) 30°
উত্তর
সঠিক উত্তর:
খ) 30°
ব্যাখ্যা

ΔABC - এ সমবাহু
∴ ∠BAC = 60°
আবার,
AB||CE এবং AC ছেদক,
∴ ∠ACE = ∠BAC = 60°
∴ 1/2 ∠ACE = 30°

৬৩.
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) ax² + bx² + c = 0
  2. খ) y² = ax
  3. গ) x² + y² = 16
  4. ঘ) y² = 2x+7
সঠিক উত্তর:
গ) x² + y² = 16
উত্তর
সঠিক উত্তর:
গ) x² + y² = 16
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের সমীকরণ (x-p)² + (y-q)² = r²
যেখানে, (p,q) বৃত্তের কেন্দ্র এবং r ব্যাসার্ধ। (p,q) = (0,0) এবং r = 4 হলে বৃত্তের সমীকরণ দাঁড়ায় -
x² + y² = 16

৬৪.
ΔABC - এ, AB = AC এবং ∠A = 80° হলে ∠ACD = ?
  1. ক) 120°
  2. খ) 130°
  3. গ) 140°
  4. ঘ) 110°
সঠিক উত্তর:
খ) 130°
উত্তর
সঠিক উত্তর:
খ) 130°
ব্যাখ্যা

ΔABC - এ,
AB = AC
∴ ∠ABC = ∠ACB
এখন,
∠ABC + ∠BAC + ∠ACB = 180°
বা, ∠ABC + 80° + ∠ACB = 180°
বা, 2∠ACB = 100°
বা, ∠ACB = 50°
∴ ∠ACD = 180° - ∠ACB
= 180° - 50°
= 130°

৬৫.
125 বর্গ সে.মি. ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 72° কোণ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. 120 বর্গ সে.মি.
  2. 75 বর্গ সে.মি.
  3. 50 বর্গ সে.মি.
  4. 25 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
25 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 125 বর্গ সে.মি. ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 72° কোণ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের মোট ক্ষেত্রফল = 125 বর্গ সে.মি.
কেন্দ্রস্থ কোণ = 72°

আমরা জানি, 
বৃত্তকলার ক্ষেত্রফল = (কোণ/360°) × বৃত্তের মোট ক্ষেত্রফল
∴ বৃত্তকলার ক্ষেত্রফল = (72/360) × 125
= (1/5) × 125
= 25 বর্গ সে.মি.

সুতরাং, বৃত্তকলার ক্ষেত্রফল 25 বর্গ সে.মি.

৬৬.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ক) ৩
  2. খ) ২২/৭
  3. গ) ২৫/৯
  4. ঘ) প্রায় ৫
সঠিক উত্তর:
খ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২/৭
ব্যাখ্যা
বৃত্তের পরিধি 2πr এবং
বৃত্তের ব্যাস 2r

∴ পরিধি : ব্যাস = 2πr : 2r 
                        = 2πr/ 2r
                        = π/1
                        = 22/7 
৬৭.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -
  1. ক) ৭/২২
  2. খ) ২২/৭
  3. গ) ৩/২২
  4. ঘ) ১১/৭
সঠিক উত্তর:
খ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২/৭
ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি:বৃত্তের ব্যাস =2πr/2r = π = ২২/৭

৬৮.
চিত্রে, ∠BCA = 30°; ∠BAC = 105° এবং AD = BD হলে, ∠DAC = ?
  1. ক) 40°
  2. খ) 80°
  3. গ) 75°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
ঘ) 60°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60°
ব্যাখ্যা

ΔABC এর ∠BAC + ∠BCA + ∠CBA = 180°
⇒∠CBA +105° + 30° =180°
⇒ ∠CBA = 45°
এখন, ΔABD এর BD = AD
∴ ∠DBA = ∠DAB = ∠CBA = ∠DAB = 45°
∴ ∠DAC = 105° - 45°= 60°

৬৯.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = 10 সে.মি. হলে OF = কত? 
  1. 5 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 15 সে.মি.
  4. 20 সে.মি.
সঠিক উত্তর:
10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = 10 সে.মি. হলে OF = কত? 

সমাধান:
 
দেওয়া আছে,
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি জ্যা।

বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যেহেতু AB = CD তাহলে কেন্দ্র থেকে দূরত্ব OE = OF হবে।
OE = 10 সে.মি. হলে OF = 10 সে.মি. হবে।

৭০.
বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে?
  1. বৃহত্তম জ্যা
  2. ব্যাস
  3. বৃত্তের পরিধি / Π
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃহত্তম জ্যা বলে।
বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস।
বৃত্তের ব্যাস = বৃত্তের পরিধি / Π
৭১.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক এবং ∠AOB = 45° হলে ∠ABO = কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 35°
সঠিক উত্তর:
গ) 45°
উত্তর
সঠিক উত্তর:
গ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক এবং ∠AOB = 45° হলে ∠ABO = কত?

সমাধান:

A বিন্দুতে AB রেখা বৃত্তের স্পর্শক AB, OA রেখা AB এর উপর লম্ব এবং ∠AOB = 45°
Δ AOB এ
∠AOB + ∠ABO + ∠OAB = 180°
বা, 45° + ∠ABO + 90° = 180°
বা, ∠ABO = 180° - 135°
∴ ∠ABO = 45°
৭২.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৪ : ৬ । ত্রিভুজটি কী ধরণের ? 
  1. সমকোণী
  2. সমদ্বিবাহু
  3. সুক্ষ্মকোণী 
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত  ২ : ৪ : ৬ । ত্রিভুজটি কী ধরণের ? 

সমাধান: 
ত্রিভুজের কোণগুলো ২ক, ৪ক, ৬ক 

২ক + ৪ক + ৬ক = ১৮০
⇒ ১২ক = ১৮০ 
⇒ ক = ১৫ 

৬ক = ৬ × ১৫ = ৯০°
সুতরাং ত্রিভুজটি সমকোণী ।
৭৩.
রম্বসের কর্নদ্বয় পরষ্পর O বিন্দুতে ছেদ করেছ্। কর্নদ্বয়ের অন্তর্ভুক্ত কোন কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) যে কোন পরিমাপের কোনই হতে পারে।
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা
রম্বসের কর্নদ্বয় পরষ্পরকে সমকোনে সমদ্বিখন্ডিত করে।অতএব এদের অন্তর্ভুক্ত কোন হবে ৯০°
৭৪.
৪২° কোণের পূরক কোণ কোনটি?
  1. ৪৫°
  2. ৪৮°
  3. ১৩৮°
  4. ১২০°
সঠিক উত্তর:
৪৮°
উত্তর
সঠিক উত্তর:
৪৮°
ব্যাখ্যা

প্রশ্ন: ৪২° কোণের পূরক কোণ কোনটি?

সমাধান:
আমরা জানি, দুইটি কোণের সমষ্টি এক সমকোণ (৯০°) হলে, তাদের পূরক কোণ বলে।

∴ পূরক কোণ = (৯০ - ৪২)°
= ৪৮°

৭৫.
x2 - 169 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 13
  2. 169
  3. 26
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 169 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
x2 - 169 + y2 = 0
বা, x2 +  y2 = 169
বা, x2 +  y2 = (13)2

যেহেতু, x2 +  y2 = r2 বৃত্তের সমীকরণ।
∴ প্রদত্ত সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ 13
৭৬.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে কতটি স্পর্শক অঙ্কন করা যাবে?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
সঠিক উত্তর:
খ) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে কতটি স্পর্শক অঙ্কন করা যাবে? 

সমাধান:
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে P একটি বহিঃস্থ বিন্দু। 
P থেকে বৃত্তে PA ও PB  ২টি অঙ্কিত স্পর্শক।
 
৭৭.
একটি পঞ্চভুজের অন্তকোণ গুলোর সমষ্টি কত ডিগ্রী?
  1. ক) ২২০°
  2. খ) ৩৬০°
  3. গ) ৪৫০°
  4. ঘ) ৫৪০°
সঠিক উত্তর:
ঘ) ৫৪০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪০°
ব্যাখ্যা

বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি (n-2)180° = (5-2) = 3 x 180 = 540°
(n হচ্ছে বাহুর সংখ্যা)

৭৮.
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ১২°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
  1. ক) 51°
  2. খ) 39°
  3. গ) 96°
  4. ঘ) 29°
সঠিক উত্তর:
খ) 39°
উত্তর
সঠিক উত্তর:
খ) 39°
ব্যাখ্যা
প্রশ্ন: যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ১২°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?

সমাধান:
x + y = 90°............... (i)
আবার,
x - y = 12° .................. (ii) 

এখন, (i) নং + (ii) নং থেকে পাই,
x + y + x - y = 90° + 12°
⇒ 2x = 102°
∴ x = 51°

(i)নং এ x এর মান বসিয়ে পাই,
x + y = 90°
y = 90° - 51°
y = 39°
∴ ক্ষুদ্রতম কোণটি 39°
৭৯.
The angles of a triangle are (x + 6)°, (2x - 4)° and (3x + 4)°. Then the value of x is?
  1. ক) 29°
  2. খ) 30°
  3. গ) 45°
  4. ঘ) 36°
সঠিক উত্তর:
ক) 29°
উত্তর
সঠিক উত্তর:
ক) 29°
ব্যাখ্যা
Question: The angles of a triangle are (x + 6)°, (2x - 4)° and (3x + 4)°. Then the value of x is?

Solution: 
We know
Sum of all angles in triangle is 180°
Now 
(x + 6)° + (2x - 4)° + (3x + 4)° = 180°
⇒ 6x + 6° = 180°
⇒ (x + 1) = 30°
⇒ x = 29°
৮০.
চতুর্ভূজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
  1. ক) 80°
  2. খ) 120°
  3. গ) 160°
  4. ঘ) 165°
সঠিক উত্তর:
গ) 160°
উত্তর
সঠিক উত্তর:
গ) 160°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভূজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভূজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 4
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 4 = 9

সুতরাং বৃহত্তম কোণ = (4/9) × 360°
= 160°
৮১.
এক সরল কোণ থেকে বড় কিন্তু দুই সরল কোণ থেকে ছোট কোণকে কি কোণ বলা হয়? 
  1. সূক্ষ্মকোণ
  2. সম্পূরক
  3. প্রবৃদ্ধ কোণ
  4. স্থূলকোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সরল কোণ থেকে বড় কিন্তু দুই সরল কোণ থেকে ছোট কোণকে কি কোণ বলা হয়? 

সমাধান: 
এক সরল কোণ থেকে বড় কিন্তু দুই সরল কোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

অন্যদিকে, 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৮২.
একটি বৃত্তের ব্যাসার্ধ 19 সে.মি. হলে এর পরিধি কত?
  1. 19π সে. মি.
  2. 27π সে. মি.
  3. 57π সে. মি.
  4. 38π সে. মি.
সঠিক উত্তর:
38π সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
38π সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 19 সে.মি. হলে এর পরিধি কত?

সমাধান: 
বৃত্তের ব্যাসার্ধ r = 19সে.মি.
বৃত্তের পরিধি = 2πr 
= 2 × π ×19 সে. মি.
= 38π সে. মি.
৮৩.
একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 240°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
গ) 240°
উত্তর
সঠিক উত্তর:
গ) 240°
ব্যাখ্যা


∠ABD + ∠ABC = 180°
∴∠ABD = 180° - 60° = 120°
অনুরূপ ভাবে, ∠ACE + ∠ACB =  180°
∴∠ACE = 180° - 60° = 120°
∴ দুটি বহিঃকোণের সমষ্টি = ∠ABD +∠ACE = 120° + 120° = 240°

৮৪.
প্রদত্ত চিত্রে অনুসারে নিচের কোনগুলো পরস্পর বিপ্রতীপ কোণ? 
  1. ক) ∠AOD ও ∠AOC
  2. খ) ∠BOD ও ∠AOC
  3. গ) ∠BOC ও ∠DOB
  4. ঘ) ∠AOD ও ∠DOB
সঠিক উত্তর:
খ) ∠BOD ও ∠AOC
উত্তর
সঠিক উত্তর:
খ) ∠BOD ও ∠AOC
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে অনুসারে নিচের কোনগুলো পরস্পর বিপ্রতীপ কোণ? 

 

কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ঐ কোণের বিপ্রতীপ কোণ ।
চিত্রে OA ও OB পরস্পর বিপরীত রশ্মি। আবার OC ও OD পরস্পর বিপরীত রশ্মি।
∠BOD ও ∠AOC পরস্পর বিপ্রতীপ
কোণ।
আবার ∠BOC ও ∠DOA একটি অপরটির বিপ্রতীপ কোণ ৷
দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়।
৮৫.
4b ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4b ভূমিবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত?
  1. πb2
  2. πb
  3. 4πb
  4. 2πb
সঠিক উত্তর:
πb
উত্তর
সঠিক উত্তর:
πb
ব্যাখ্যা
ধরি, আয়তক্ষেত্রের উচ্চতা = h
বৃত্তের ব্যাস = 4b,
তাহলে ব্যাসার্ধ = 4b/2 = 2b

সুতরাং,
4b × h =  π(2b)2
4bh = 4πb2
∴ h = πb
৮৬.
দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?
  1. একটি
  2. একটিও না
  3. দুইটি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
একটি
উত্তর
সঠিক উত্তর:
একটি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
৮৭.
∠P ও ∠Q পরস্পর পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 2 : 3 হলে, ∠Q এর মান কত?
  1. 36°
  2. 54°
  3. 72°
  4. 108°
সঠিক উত্তর:
54°
উত্তর
সঠিক উত্তর:
54°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠P ও ∠Q পরস্পর পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 2 : 3 হলে, ∠Q এর মান কত?

সমাধান:
ধরি,
∠P ও ∠Q এর অনুপাত = 2a : 3a

প্রশ্নমতে,
2a + 3a = 90° [যেহেতু দুইটি পূরক কোণের সমষ্টি = 90°]
⇒ 5a = 90°
∴ a = 18°

∴ ∠Q = 3a = 3 × 18° = 54°
৮৮.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 12°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
  1. ক) 41°
  2. খ) 39°
  3. গ) 43°
  4. ঘ) 44°
সঠিক উত্তর:
খ) 39°
উত্তর
সঠিক উত্তর:
খ) 39°
ব্যাখ্যা
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর কোণ x + 12°

এখন
x + x + 12° + 90° = 180°
⇒ 2x = 180° - 102°
⇒ x = 78°/2
∴ x = 39°
৮৯.
বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত কত?
  1. ক) ১ : ২
  2. খ) ২ : ১
  3. গ) ২ : ৩
  4. ঘ) ৩ : ২
সঠিক উত্তর:
খ) ২ : ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ : ১
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
এর বৃহত্তম জ্যা বা ব্যাস = 2r
ব্যাস ও ব্যাসার্ধের অনুপাত = 2r : r = 2 : 1
৯০.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14 মিটার হলে বৃত্তের ক্ষেত্রফল-
  1. ক) 14π বর্গমিঃ
  2. খ) 196π বর্গমিঃ
  3. গ) 28π বর্গমিঃ
  4. ঘ) 49π বর্গমিঃ
সঠিক উত্তর:
ঘ) 49π বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 49π বর্গমিঃ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = বৃহত্তম জ্যা = 14 মিঃ
∴ ব্যাসার্ধ = 7 মিঃ
∴ ক্ষেত্রফল = π × 72
= 49π বর্গমিঃ

৯১.
ΔABC ত্রিভুজের ∠B এর পরিমাণ ৫৬° এবং AB = AC হয়, তাহলে ∠A এর মান কত?
  1. ৭২°
  2. ৬৮°
  3. ৯০°
  4. ৮৮°
সঠিক উত্তর:
৬৮°
উত্তর
সঠিক উত্তর:
৬৮°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC ত্রিভুজের ∠B এর পরিমাণ ৫৬° এবং AB = AC হয়, তাহলে ∠A এর মান কত?

সমাধান:

চিত্রে, ∠B = ৫৬° এবং AB = AC 
∴ ∠B = ∠C = ৫৬°
আমরা জানি,
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°

প্রশ্নমতে,
⇒ ∠A + ∠B + ∠C = ১৮০°
⇒ ∠A + ৫৬° + ৫৬° = ১৮০°
⇒ ∠A + ১১২° = ১৮০°
⇒ ∠A = ১৮০° - ১১২° = ৬৮°
∴ ∠A = ৬৮°

৯২.
বৃত্তের দৈর্ঘ্য কে কি বলে?
  1. ক) ব্যাস
  2. খ) ব্যাসার্ধ
  3. গ) পরিধি
  4. ঘ) জ্যা
সঠিক উত্তর:
গ) পরিধি
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিধি
ব্যাখ্যা
বৃত্তের দৈর্ঘ্য কে পরিধি বলে।
৯৩.
চিত্রে ∠ACD = ?
  1. ক) ∠ABD
  2. খ) 90° - ∠BDC
  3. গ) ∠BAC
  4. ঘ) 90° - ∠COD
সঠিক উত্তর:
ক) ∠ABD
উত্তর
সঠিক উত্তর:
ক) ∠ABD
ব্যাখ্যা

একই চাপের (AD) উপর দন্ডায়মান সকল বৃত্তস্থ কোন সমান।

৯৪.
নিচের কোনটি দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্দেশ করে ?
  1. ক) 2πr
  2. খ) 4/3πr3
  3. গ) 4πr2
  4. ঘ) πr2
সঠিক উত্তর:
ঘ) πr2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) πr2
ব্যাখ্যা
প্রশ্ন: `নিচের কোনটি দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্দেশ করে ?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ = r

তাহলে, 
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2
৯৫.
দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করল। ১ম বৃত্তটির ব্যাসার্ধ 6 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সে.মি.। ২য় বৃত্তের ব্যাসার্ধ কত? 
  1. ক) 6 সে.মি.
  2. খ) 4 সে.মি.
  3. গ) 10 সে.মি.
  4. ঘ) 8 সে.মি.
সঠিক উত্তর:
খ) 4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করল। ১ম বৃত্তটির ব্যাসার্ধ 6 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সে.মি.। ২য় বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান:
আমরা জানি 
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ  করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের  সমান।

 ১ম বৃত্তের ব্যাসার্ধ r1 = 6 সে. মি.  
২য় বৃত্তের ব্যাসার্ধ r2= ?   

কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব= (r1 +  r2
                                     10 = 6 + r2
                                    10 - 6 = r2
                                         r2 = 4 সে.মি.
৯৬.
13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 24 সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব দূরত্ব কত সে.মি.?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 24 সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব দূরত্ব কত সে.মি.?
 
সমাধান: 

O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা, AB = 24 সে.মি., ‍AD = 24/2 = 12 সে.মি.
ব্যাসার্ধ, OA = 13 সে.মি.
এখন,
AB জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য = OD
 
OA2 = OD2 + AD2
⇒ OD2 = OA2 - AD2
⇒ OD= (13)2 - (12)2
⇒ OD2 = 25
⇒ OD = √25
∴ OD = 5
 
জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য = 5 সে.মি.
৯৭.
ত্রিভুজের তিন কোণের সমষ্টি-
  1. ১ সমকোণ
  2. ২ সমকোণ
  3. ৩ সমকোণ
  4. ৪ সমকোণ
সঠিক উত্তর:
২ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
২ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমষ্টি-

সমাধান: 
আমরা জানি,
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি = ৯০°
৯৮.
বৃত্তঃস্থ ABCD চতুর্ভুজের ∠A = ৯৫° হলে, ∠C = ?
  1. ক) ৮০°
  2. খ) ৮৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ৯৫°
সঠিক উত্তর:
খ) ৮৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৫°
ব্যাখ্যা

বৃত্তঃস্থ চতুর্ভূজের ক্ষেত্রে,
<A + <C = ১৮০°
∴ <C = ১৮০° - ৯৫°
বা, <C = ৮৫°

৯৯.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 22 মিটার। মাঠটির বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 121π মিটার
  2. খ) 625π মিটার
  3. গ) 196π মিটার
  4. ঘ) 169π মিটার
সঠিক উত্তর:
গ) 196π মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 196π মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার মাঠের ব্যাস 22 মিটার। মাঠটির বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 22/2 মিটার
                                                  =11মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (11 + 3)মিটার
                                   = 14 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = πr2 মিটার
                                                = π × 142 মিটার
                                                = 196π মিটার
১০০.
নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 160° হলে, ∠A এর মান কত?
  1. 60°
  2. 75°
  3. 85°
  4. 100°
সঠিক উত্তর:
85°
উত্তর
সঠিক উত্তর:
85°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 160° হলে, ∠A এর মান কত?

সমাধান:
∠ACB + ∠ACE = এক সরলকোণ = 180°
⇒ ∠ACB = 180° - ∠ACE
⇒ ∠ACB = 180° - 160°
⇒ ∠ACB = 20°

আবার, ∠A+ ∠B+ ∠ACB = 180°
⇒ ∠A + 75° + 20° = 180°
⇒ ∠A + 95° = 180°
⇒ ∠A = 180° - 95°
∴ ∠A = 85°