উত্তর
ব্যাখ্যা
সম্পূরক কোনদ্বয়ের সমষ্টি = ১৮০°
৯০° কোণের সম্পূরক কোণ = ১৮০°-৯০° = ৯০°
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৭ / ৩২ · ১,৬০১–১,৭০০ / ৩,২১১
সম্পূরক কোনদ্বয়ের সমষ্টি = ১৮০°
৯০° কোণের সম্পূরক কোণ = ১৮০°-৯০° = ৯০°
প্রশ্ন: একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 120° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান কত?
সমাধান:
আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়।
∴ কেন্দ্রস্থ কোণ = 120° হলে,
বৃত্তস্থ কোণ = 120°/2 = 60°
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল ৬১৬ বর্গ সে.মি. হলে, তার ব্যাস কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল = ৬১৬ বর্গ সে.মি.
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr২
⇒ ৬১৬ = πr২
⇒ r২ = ৬১৬/ π
⇒ r২ = ৬১৬/(২২/৭) [যেহেতু, π = ২২/৭]
⇒ r২ = (৬১৬ × ৭)/২২ = ১৯৬
⇒ r২ = ১৯৬
⇒ r = √১৯৬ = ১৪
∴ r = ১৪ সে.মি.
অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ = ১৪ সে.মি.
∴ ব্যাস = ২r = ২ × ১৪ = ২৮ সে.মি.
ধরি, ভূমি = x cm
∴ লম্ব = (x - 2) cm এবং অতিভুজ = (x + 2) cm
প্রশ্নমতে,
(x + 2)² = (x - 2)² + x²
বা, x² + 4x + 4 = x² - 4x + 4 + x²
বা, x² - 8x = 0
বা, x(x - 8) = 0
কিন্তু x ≠ 0, ∴ x - 8 = 0 বা, x = 8 cm
∴ অতিভুজ = (8 + 2) cm = 10 cm
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 144π বর্গমিটার এবং পরিধি 24π মিটার। বৃত্তটির ব্যাস কত?
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের ক্ষেত্রফল = πr2
প্রশ্নমতে,
πr2 = 144π
⇒ r2 = 144
⇒ r = 12
∴ বৃত্তের ব্যাস = 2r = 2 × 12 = 24 মিটার
চিত্রে, ∠BEF + ∠EFD = ?
প্রশ্ন:
চিত্রে, ∠BEF + ∠EFD = ?
সমাধান:
চিত্রে, AB || CD এবং PQ ছেদক এদের যথাক্রমে E ও F বিন্দুুতে ছেদ করেছে।
সুতরাং,
ক) ∠PEB = অনুরূপ ∠EFD [সংজ্ঞানুসারে]
খ) ∠AEF = একান্তর ∠EFD
গ) ∠BEF + ∠EFD = দুই সমকোণ বা 180°
কেন্দ্র O হতে ব্যাস ভিন্ন জ্যা AB এর উপর অংকিত লম্ব জ্যাটিকে সমদ্বিখন্ডিত করবে।
∴ BC = 1/2 × AB
= 1/2 × 12
= 6 cm.
প্রশ্ন: একটি অর্ধ-বৃত্ত আকারের জানালার ব্যাস 56 সে.মি. হলে তার পরিসীমা কত?
সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
= πr + 2r
= (22/7) × (56/2) + 56
= (88 + 56)
= 144 সে.মি. (প্রায়)
প্রশ্ন: ৯০° কোণের সম্পূরক কোণের মান কত?
সমাধান:
আমরা জানি,
দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∴ ৯০° কোণের সম্পূরক কোণ (১৮০ - ৯০)° = ৯০°
বৃত্তকলার ক্ষেত্রফল = (θπr²)/360° = (56° × π × 64)/360° = 31.28 বর্গ মিটার।
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB স্পর্শক এবং OA স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ∠P = 60° হলে ∠Q এর মান কত?
সমাধান:
আমরা জানি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়।
OA স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলে ∠OAB = 90°
∴ ∠OAB + ∠OBA + ∠AOB = 180°
⇒ 90° + ∠Q + 60° = 180°
⇒ ∠Q + 150° = 180°
⇒ ∠Q = 180° - 150°
∴ ∠Q = 30°
২ সেমিঃ বাহুবিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল = ২² = ৪
বৃত্তের ক্ষেত্রফল = πr² = π১² = π
বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল = (৪ – π) বর্গ সেমিঃ
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
প্রশ্ন: ৮ সে.মি. ও ১২ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত?
সমাধান:
দেওয়া আছে,
১ম বৃত্তের ব্যাসার্ধ = ৮ সে.মি.
আবার,
২য় বৃত্তের ব্যাসার্ধ = ১২ সে.মি.
আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান।
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (৮ + ১২) সে.মি.
= ২০ সে.মি.।
ΔABC এ -
∠A + ∠B + ∠C = 180°
বা, 50° + 65° + ∠C = 180°
বা, ∠C = 180° - 115°
∴ ∠C = 65°
আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোনদ্বয় সমান।
সুতরাং, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
প্রশ্ন: ১৩ সে: মি: ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে: মি: দুরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ, r = ১৩ সে. মি.
কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব, d = ৫ সে. মি.
জ্যা-এর দৈর্ঘ্য,
জ্যা-এর দৈর্ঘ্য = ২√(r২ - d২)
= ২√(১৩২ - ৫২)
= ২√(১৬৯ - ২৫)
= ২√১৪৪
= ২ × ১২
= ২৪
সুতরাং, জ্যার দৈর্ঘ্য ২৪ সে.মি.
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 65° হলে ∠ACB এর মান কত?
সমাধান:
যেহেতু CE, ∠ACD কে সমদ্বিখণ্ডিত, তাই ∠ECD = ∠ECA = 65°
∴ একান্তর ∠ECA = একান্তর ∠BAC = 65°
আবার, ∠ECD = অনুরূপ ∠ABC = 65° [যেহেতু AB ।। CE ]
∴ ∠ABC + ∠BAC + ∠ACB = 180°
⇒ 65° + 65° + ∠ACB = 180°
⇒ ∠ACB = 180° - 130°
∴ ∠ACB = 50°
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৫° হলে ক্ষুদ্রতম কোনটির মান কত?
সমাধান:
যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ , এর একটি কোণ ৯০° হবে, এবং অন্য দুটি কোণ হবে সূক্ষ্মকোণ হবে।
দেওয়া আছে,
সূক্ষ্মকোণগুলির মধ্যে পার্থক্য ১৫° ।
তাহলে সূক্ষ্মকোণ দুটিকে ”ক” এবং ”ক +১৫” হিসেবে ধরতে পারি।
প্রশ্নমতে,
ক + ক + ১৫ + ৯০ = ১৮০
⇒ ২ক + ১০৫ = ১৮০
⇒ ২ক = ১৮০ - ১০৫
⇒ ২ক = ৭৫
⇒ ক = ৭৫ ÷ ২
∴ ক = ৩৭.৫°
প্রশ্ন: ∠x হলো ∠y এর দ্বিগুণ। ∠x ও ∠y পরস্পর সম্পূরক হলে ∠x এর মান কত?
সমাধান:
∠y = ∠x/2
শর্তমতে,
∠x + ∠y = 180°
বা, ∠x + (∠x/2) = 180°
বা, (3∠x)/2 = 180°
বা, ∠x = (180° × 2)/3
∴ ∠x = 120°
দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
আবার, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের কোণগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ : ৬। দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?
সমাধানঃ
ধরি, ট্রাপিজিয়ামের কোণগুলো:
৩ক, ৪ক, ৫ক, ৬ক
ট্রাপিজিয়ামের কোণগুলোর যোগফল = ৩৬০°
তাহলে সমীকরণ,
৩ক + ৪ক + ৫ক + ৬ক = ৩৬০
⇒ ১৮ক = ৩৬০
∴ ক = ৩৬০/১৮ = ২০°
দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ৫ × ২০° = ১০০°
∴ দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ১০০°
বর্গের ক্ষেত্রফল = 4 বর্গফুট
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 2 ফুট
∴বর্গের কর্ণের দৈর্ঘ্য = 2√2 ফুট = বৃত্তের ব্যাস
∴ বৃত্তের ব্যাসার্ধ = √2 ফুট
∴ বৃত্তের ক্ষেত্রফল = π(√2)2
= 2π
∠A = 125° ∠B = 180° - 125° = 55°
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৮৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৮৫° হলে,
∴ অপর কোণটি হবে = (১৮০ - ৮৫)°
= ৯৫°
বৃদ্ধিপ্রাপ্ত ব্যাস = d + d এর 25% = 1.25d
ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = (π/4) × (1.25d)² - (π/4) × d²
= (π/4)d² (1.5625 - 1)
= .5625 × (π/4)d²
= 56.25% × (π/4)d²
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60°
ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরিত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।
সুতরাং,
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান হবে 60° + 60° = 120°
120° এর দুই-তৃতীয়াংশ = 120° × (2/3) = 240°/3 = 80°