উত্তর
ব্যাখ্যা
The Code of Criminal Procedure, 1898 এর ধারা ১৭৩ক: অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন ইত্যাদি:
(১) ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩-এর উপ-ধারা (১)-এ যা-ই বলা থাকুক না কেন, এই অধ্যায়ের অধীন কোনো মামলার তদন্ত শেষ হওয়ার আগেই— পুলিশ কমিশনার, অথবা জেলা পুলিশ সুপার, অথবা তদন্তের তদারকির দায়িত্বে থাকা সমপর্যায়ের কোনো কর্মকর্তা তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে তদন্তকারী কর্মকর্তাকে একটি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন (Interim Investigation Report) দাখিল করতে নির্দেশ দিতে পারেন।
(২) যদি দাখিলকৃত অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন অনুযায়ী দেখা যায় যে- কোনো নির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ অপর্যাপ্ত, তাহলে-পুলিশ কমিশনার, অথবা জেলা পুলিশ সুপার, অথবা তদারকি কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিতে পারেন যে তিনি এই প্রতিবেদন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করবেন। ম্যাজিস্ট্রেট (বা প্রয়োজন হলে ট্রাইব্যুনাল)—
যদি প্রতিবেদনের তথ্য বিশ্বাসযোগ্য ও সন্তোষজনক মনে করেন, তবে তিনি উক্ত অভিযুক্তকে অব্যাহতি (Discharge) দিতে পারেন,তবে উপ-ধারা (৩)-এর শর্তসাপেক্ষে। এবং এতে অন্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলতে পারবে।
(৩) উপ-ধারা (২) অনুযায়ী কোনো অভিযুক্তকে অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলেও তদন্ত শেষ হওয়ার পরে যদি যথেষ্ট এবং প্রামাণিক প্রমাণ পাওয়া যায় যে তিনি প্রকৃতপক্ষে অপরাধে জড়িত ছিলেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা ধারা ১৭৩ অনুযায়ী চূড়ান্ত পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিল করার সময় তার নাম যুক্ত করতে বাধা পাবেন না। অর্থাৎ- অব্যাহতি মানে স্থায়ী মুক্তি নয়; তদন্ত শেষে নতুন প্রমাণ পাওয়া গেলে তার নাম পুনরায় চার্জশিটে অন্তর্ভুক্ত করা যাবে।