বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমস্যা সমাধান (Problem Solving)

মোট প্রশ্ন২,৯২৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমস্যা সমাধান (Problem Solving)

PrepBank · পাতা / ৩০ · ৭০১৮০০ / ২,৯২৩

৭০১.
গত পরশু বুধবার হলে আগামী পরশুর পরের দিন কী বার হবে?
  1. শুক্রবার
  2. সোমবার
  3. রবিবার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সোমবার
উত্তর
সঠিক উত্তর:
সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: গত পরশু বুধবার হলে আগামী পরশুর পরের দিন কী বার হবে?

সমাধান:
- গত পরশু ছিল বুধবার।
গতকাল ছিল বৃহস্পতিবার।
- আজকে শুক্রবার।
-আগামী কাল হবে শনিবার।
-আগামী পরশু হবে রবিবার।
- আগামী পরশুর পরের দিন হবে সোমবার
 
৭০২.
নিচের শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রম অনুসারে সাজালে কোন ক্রমটি সঠিক হবে?
1. Pineapple  2. Pomegranate  3. Papaya  4. Plum  5. Peace
  1. 35124
  2. 35142
  3. 51423
  4. 12354
সঠিক উত্তর:
35142
উত্তর
সঠিক উত্তর:
35142
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রম অনুসারে সাজালে কোন ক্রমটি সঠিক হবে?
1. Pineapple  2. Pomegranate  3. Papaya  4. Plum  5. Peace

সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রম অনুসারে সাজালে পাই,
Papaya → Peace → Pineapple → Plum → Pomegranate
3. Papaya
5. Peace
1. Pineapple
4. Plum
2. Pomegranate

সুতরাং সঠিক ক্রম: 3 → 5 → 1 → 4 → 2

৭০৩.
If it is Monday today, which day will come after 61 days of it?
  1. ক) Thursday
  2. খ) Sunday
  3. গ) Monday
  4. ঘ) Saturday
সঠিক উত্তর:
ঘ) Saturday
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Saturday
ব্যাখ্যা

Each day of the week is repeated after 7 days.
So, after 63 days, it will be Monday.
∴ After 61 days, it will be Saturday.

৭০৪.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. মৃত্যুক্ষুধা
  2. সোনারতরী
  3. বাঁধনহারা
  4. কুহেলিকা
সঠিক উত্তর:
সোনারতরী
উত্তর
সঠিক উত্তর:
সোনারতরী
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, ও কুহেলিকা — তিনটিই কাজী নজরুল ইসলামের রচনা।
অন্যদিকে,
সোনারতরী — রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ।

∴ সঠিক উত্তর: খ) সোনারতরী — এটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

৭০৫.
এক কাঠা জমিতে ধান রোপণ করতে তমালের লাগে ৪০ মিনিট এবং অরুণের লাগে ২৪ মিনিট। উভয়ে একত্রে ধান রোপণ করা শুরু করলে ১ কাঠা জমিতে কত মিনিটে ধান রোপণের কাজটি সম্পন্ন করতে পারবে?
  1. ১৫ মিনিটে
  2. ১৯ মিনিটে
  3. ২১ মিনিটে
  4. ৩২ মিনিটে
সঠিক উত্তর:
১৫ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
১৫ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: এক কাঠা জমিতে ধান রোপণ করতে তমালের লাগে ৪০ মিনিট এবং অরুণের লাগে ২৪ মিনিট। উভয়ে একত্রে ধান রোপণ করা শুরু করলে ১ কাঠা জমিতে কত মিনিটে ধান রোপণের কাজটি সম্পন্ন করতে পারবে?

সমাধান:
তমাল ১ মিনিটে করে কাজটির = ১/৪০ অংশ
অরুণ ১ মিনিটে করে কাজটির = ১/২৪ অংশ
তমাল ও অরুণ একত্রে ১ মিনিটে করে কাজটির = (১/৪০) + (১/২৪) অংশ
= (৩ + ৫)/১২০ = ৮/১২০ = ১/১৫ অংশ

তমাল ও অরুণ ১/১৫ অংশ কাজ করে = ১ মিনিটে
∴ তমাল ও অরুণ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১৫ × ১)/১ মিনিটে
= ১৫ মিনিটে
৭০৬.

In the square above, M, N, P and Q are midpoints of the sides. If the area of the square region is A, what is the area of the shaded region?
  1. (1/3)A
  2. (1/2)A
  3. (2/3)A
  4. (3/4)A
সঠিক উত্তর:
(3/4)A
উত্তর
সঠিক উত্তর:
(3/4)A
ব্যাখ্যা
প্রশ্ন:
In the square above, M, N, P and Q are midpoints of the sides. If the area of the square region is A, what is the area of the shaded region?

সমাধান:

যেহেতু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = A 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √A 
যেহেতু, M, N, P, Q বাহুগুলোর মধ্যবিন্দু। তাই, LM = LN = PR = QR = √A/2
ΔMLN ও ΔPRQ সমকোণী ত্রিভুজ।

ΔMLN ও ΔPRQ এর ক্ষেত্রফল = (1/2) × (√A/2) × (√A/2) × 2
= A/4
ছায়াযুক্ত অঞ্চলের ক্ষেত্রফল = A - (A/4) = 3A/4
৭০৭.
দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ১৭০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?
  1. ০ মিটার
  2. ১৭০ মিটার
  3. ৫০ মিটার
  4. ২০০ মিটার
সঠিক উত্তর:
১৭০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ১৭০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?

সমাধান:
যেহেতু নৌকা দুইটির গতিবেগ একই, সেহেতু তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে।
অর্থাৎ ১ ঘণ্টা পরও তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে ১৭০ মিটার।

৭০৮.
x : y এর ব্যস্তানুপাত হবে -
  1. ক) y : x
  2. খ) y : 1/x
  3. গ) 1/x : 1/y
  4. ঘ) √x : √y
সঠিক উত্তর:
ক) y : x
উত্তর
সঠিক উত্তর:
ক) y : x
ব্যাখ্যা

সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে সরল অনুপাতটির ব্যস্ত অনুপাত বলা হয়।
অতএব x : y এর ব্যস্তানুপাত y : x

৭০৯.
টিটুর কাছে ২১টি ২০০ টাকার নোট ছিল। সে ১৩টি নোট রাকিবকে ধার দিলো। এখন টিটুর কাছে কত টাকা আছে?
  1. ১৪০০ টাকা
  2. ১৬০০ টাকা
  3. ১৮০০ টাকা
  4. ১২০০ টাকা
সঠিক উত্তর:
১৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: টিটুর কাছে ২১টি ২০০ টাকার নোট ছিল। সে ১৩টি নোট রাকিবকে ধার দিলো। এখন টিটুর কাছে কত টাকা আছে?

সমাধান:
রাকিবকে ধার দেওয়ার পর টিটুর কাছে নোট রইল = (২১ - ১৩)টি
= ৮টি

∴ টিটুর কাছে এখন আছে = (৮ × ২০০) টাকা
= ১৬০০ টাকা 
৭১০.
রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। সফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ৪ দিনে
  2. ৬ দিনে
  3. ৮ দিনে
  4. ১২ দিনে
সঠিক উত্তর:
৬ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৬ দিনে
ব্যাখ্যা
রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে।
রফিক ১ দিনে পারে ঐ কাজের ১/১০ অংশ।
সফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে।
সফিক ১ দিনে পারে ঐ কাজের ১/১৫ অংশ
রফিক ও সফিক একত্রে ১ দিনে পারে (১/১০ + ১/১৫) অংশ বা ১/৬ অংশ।
তারা একত্রে ১/৬ অংশ করে ১ দিনে 
তারা সম্পূর্ণ কাজটি করে ৬ দিনে।
৭১১.
২০২৬ সালের ১ এপ্রিল বুধবার হলে, পরের মাসের ১ম রবিবার কত তারিখ হবে?
  1. ০৩/০৫/২০২৬
  2. ০৪/০৫/২০২৬
  3. ০৫/০৫/২০২৬
  4. ০৬/০৫/২০২৬
সঠিক উত্তর:
০৩/০৫/২০২৬
উত্তর
সঠিক উত্তর:
০৩/০৫/২০২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৬ সালের ১ এপ্রিল বুধবার হলে, পরের মাসের ১ম রবিবার কত তারিখ হবে?

সমাধান:
এপ্রিল মাসের ৩০ - ১ দিন
= ২৯ দিন

২৯ কে ৭ দিয়ে ভাগ করলে ১ অবশিষ্ট থাকে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার।

∴ পরের দিন রবিবার: ০৩/০৫/২০২৬
৭১২.
একটি ক্লাসে ৬০০ জন শিক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে ৩৬০ জন ছাত্র। ছাত্রদের এক-তৃতীয়াংশ এবং ছাত্রীর অর্ধেকের বয়স আঠার বছরের কম। ক্লাস থেকে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত শিক্ষার্থী বয়স আঠার বছরের কম না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ৩/৫
  3. ১/৫
  4. ৪/৫
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৬০০ জন শিক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে ৩৬০ জন ছাত্র। ছাত্রদের এক-তৃতীয়াংশ এবং ছাত্রীর অর্ধেকের বয়স আঠার বছরের কম। ক্লাস থেকে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত শিক্ষার্থী বয়স আঠার বছরের কম না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ক্লাসে ৬০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬০ জন ছাত্র
∴ ছাত্রীর সংখ্যা (৬০০ - ৩৬০)= ২৪০ জন

ছাত্রদের এক-তৃতীয়াংশ = (৩৬০ এর ১/৩) = ১২০ জন
ছাত্রীর অর্ধেক = ২৪০/২ = ১২০ জন

∴ আঠার বছরের কম শিক্ষার্থী = (১২০ + ১২০) = ২৪০ জন

∴ আঠার বছরের কম নয় এমন শিক্ষার্থী সংখ্যা = (৬০০ - ২৪০) = ৩৬০ জন

∴ নির্বাচিত শিক্ষার্থী বয়স আঠার বছরের কম না হওয়ার সম্ভাবনা = ৩৬০/৬০০ = ৩/৫
৭১৩.
পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে আসিফের অবস্থান উপর দিক থেকে ১৭তম এবং নিচের দিক থেকে ২৯ তম। ৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেনি এবং ৫ জন ফেল করেছে। শ্রেণিতে কতজন বালক ছিল?
  1. ক) ৪৫ জন
  2. খ) ৫০ জন
  3. গ) ৫৫ জন
  4. ঘ) ৬০ জন
সঠিক উত্তর:
গ) ৫৫ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে আসিফের অবস্থান উপর দিক থেকে ১৭তম এবং  নিচের দিক থেকে ২৯ তম। ৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেনি এবং ৫ জন ফেল করেছে। শ্রেণিতে কতজন বালক ছিল?

সমাধান:
পাশকৃত বালকের সংখ্যা = ১৬ + ১ + ২৮ = ৪৫ জন 
শ্রেণিতে মোট বালক ছিল = ৪৫ + ৫ + ৫ = ৫৫ জন
৭১৪.
গত বছরের সবচেয়ে ছোট দিনে(২২ ডিসেম্বর) ঢাকায় সূর্যোদয়ের সময় ঘণ্টা ও মিনিটের কাঁটার ব্যবধান কত? (সূর্যোদয় ৬ টা ৩৭ মিনিট)
  1. ২৩.৫°
  2. ৩৩.৫°
  3. ৪৩.৫°
  4. ২৭.৫°
সঠিক উত্তর:
২৩.৫°
উত্তর
সঠিক উত্তর:
২৩.৫°
ব্যাখ্যা
গত বছরের সবচেয়ে ছোট দিনে ঢাকায় সূর্যোদয় হয়েছিলো ৬ টা ৩৭ মিনিটে।
সুতরাং গত বছরের সবচেয়ে ছোট দিনে ঢাকায় সূর্যোদয়ের সময় ঘণ্টা ও মিনিটের কাঁটার ব্যবধান
= । (১১M - ৬০H)/২।°
= । (১১× ৩৭ - ৬০× ৬)/২।°
= । (৪০৭ - ৩৬০)/২।°
= । ৪৭/২।°
= ২৩.৫°
[ ২২ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর অবস্থান করায় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান (অর্থাৎ ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি) হয়। আসুন ব্যাপারগুলো একটু ব্যাখ্যার মাধ্যমে জানার চেষ্টা করি, ২১ জুন তারিখে উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর হ্রস্বতম রজনী। সূর্য এ সময় কর্কট ক্রানত্মি বৃত্তে অবস্থান করে। ক্রানত্মি বৃত্তে সূর্যের এই প্রানত্মিক অবস্থান বিন্দুকে বলা হয় উত্তর অয়নানত্ম । দক্ষিন গোলার্ধে অবশ্য এর বিপরীত। এর পর থেকে দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। অবশেষে ২৩ সেপ্টেম্বর তারিখে সূর্য পুনরায় অবস্থান নেয় বিষুব বৃত্তের বিন্দুতে, যেখানে ক্রান্তি বৃত্ত ও বিষুব বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে বলা হয় 'জলবিষুব বিন্দু'। এই দিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। অতঃপর উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য পৌছে যায় ক্রান্তি বৃত্তের দক্ষিন অয়নানত্ম বিন্দুতে ২২ ডিসেম্বর তারিখে যখন উত্তর গোলার্ধে হয় দীর্ঘতম রজনী আর ক্ষুদ্রতম দিবস। এ সময় সূর্য মকর বৃত্তে অবস্থান করে থাকে। এখানে লক্ষ্যনীয় যে, ২১ জুনের পর থেকে সূর্য রাশিচক্রে ক্রমশ দণি দিকে সরে আসতে আসতে ডিসেম্বর মাসে দক্ষিনতম বিন্দুতে (মকর ক্রান্তি বিন্দু) উপনীত হয়। সূর্যের এই ছয় মাসব্যাপী দক্ষিন অভিমুখী অভিযাত্রাকে বলা হয়ে থাকে দক্ষিণিায়ন। অন্য দিকে ২২ ডিসেম্বরের পর থেকে সূর্য পুনরায় রাশিচক্রে ক্রমশ উত্তর দিকে সরতে সরতে জুন মাসে উত্তরতম বিন্দুতে উপনীত হয় (কর্কট ক্রান্তি বিন্দু)- সূর্যের এই ছয় মাসব্যাপী উত্তরাভিযানকে বলা হয় উত্তরায়ন। এখানে একটি বিষয় লক্ষ্যণীয় যে, যদিও জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী সূর্য রাশিচক্রে চারটি কার্ডিনাল বিন্দুতে_ মহাবিষুব সংক্রানত্মি , জলবিষুব সংক্রানত্মি , উত্তর অয়নানত্ম বিন্দু এবং দক্ষিন অয়নানত্ম বিন্দুতে উপনীত হয়। ]
৭১৫.
৩ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. ক) ০°
  2. খ) ৫.৫°
  3. গ) ৭.৫°
  4. ঘ) ১°
সঠিক উত্তর:
গ) ৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 

সমাধান:
কাঁটার মধ্যবর্তী কোণ = ।(১১ × ১৫ - ৬০ × ৩)/২।°
                                 = ।(১৬৫ - ১৮০)/২।°
                                 =।-১৫/২।°
                                 = ৭.৫°
৭১৬.
12x = 336 এর 75% হলে, 2x এর মান কত? 
  1. ক) 21
  2. খ) 42
  3. গ) 50
  4. ঘ) 65
সঠিক উত্তর:
খ) 42
উত্তর
সঠিক উত্তর:
খ) 42
ব্যাখ্যা
প্রশ্ন: 12x = 336 এর 75% হলে, 2x এর মান কত? 

সমাধান:
12x = (75 × 336)/100
x = (75 × 336)/(100 × 12)
x = 21
2x = 21 × 2
2x = 42
৭১৭.
আপনার কাছে ৮টি আধুলি ও ১৮টি সিকি আছে। আর কয়টি দশ পয়সার মুদ্রা নিলে ১২ টাকা হবে?
  1. ২৮টি
  2. ৩৫টি
  3. ৪৫টি
  4. ৩৭টি
সঠিক উত্তর:
৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাছে ৮টি আধুলি ও ১৮টি সিকি আছে। আর কয়টি দশ পয়সার মুদ্রা নিলে ১২ টাকা হবে?

সমাধান:
৮টি আধুলি = ৮ × ০.৫০ = ৪ টাকা

১৮টি সিকি = ১৮ × ০.২৫ = ৪.৫০ টাকা

বাকি থাকে = ১২ - (৪ + ৪.৫০) = ৩.৫০ টাকা

∴ ১০ পয়সার মুদ্রা লাগবে = ৩.৫০/০.১০ = ৩৫টি
৭১৮.
আগামী পরশুর ঠিক দুই দিন পর যদি সোমবার হয় তবে, গতকালের ঠিক তিন দিন আগে কী বার ছিল?
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
ক) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
ক) রবিবার
ব্যাখ্যা
রবিবার (গতকালের আগের ঠিক তিন দিন), সোমবার, মঙ্গলবার, বুধবার (গতকাল), বৃহস্পতিবার (আজ), শুক্রবার (আগামীকাল), শনিবার (আগামী পরশু), রবিবার  সোমবার (আগামী পরশুর দুই দিন পর)।
৭১৯.
২০২৬ সালের ১ এপ্রিল বুধবার হলে, পরের মাসের ১ম শুক্রবার কত তারিখ হবে? 
  1. ক) ১/০৫/২০২৬
  2. খ) ২/০৫/২০২৬
  3. গ) ৩/০৫/২০২৬
  4. ঘ) ৪/০৫/২০২৬
সঠিক উত্তর:
ক) ১/০৫/২০২৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/০৫/২০২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৬ সালের ১ এপ্রিল বুধবার হলে, পরের মাসের ১ম শুক্রবার  কত তারিখ হবে? 

সমাধান:
এপ্রিল মাসের ৩০ - ১ দিন 
= ২৯ দিন

২৯ কে ৭ দিয়ে ভাগ করলে ১ অবশিষ্ট থাকে। 

৩০ এপ্রিল বৃহস্পতিবার।

পরের দিন শুক্রবার - ১/০৫/২০২৬
৭২০.
এক ব্যক্তির কাছে ১০৫০ টাকা আছে যার মধ্যে ৫ টাকার নোট, ১০ টাকার নোট এবং ২০ টাকার নোটের সংখ্যা সমান। ঐ ব্যক্তির কাছে মোট কতগুলো নোট আছে?
  1. ৬০ টি
  2. ৭৫ টি
  3. ৯০ টি
  4. ১২০ টি
সঠিক উত্তর:
৯০ টি
উত্তর
সঠিক উত্তর:
৯০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তির কাছে ১০৫০ টাকা আছে যার মধ্যে ৫ টাকার নোট, ১০ টাকার নোট এবং ২০ টাকার নোটের সংখ্যা সমান। ঐ ব্যক্তির কাছে মোট কতগুলো নোট আছে?

সমাধান:
মনে করি, প্রতিটি নোটের সংখ্যা = ক

প্রশ্নমতে,
(৫ × ক) + (১০ × ক) + (২০ × ক) = ১০৫০
⇒ ৫ক + ১০ক + ২০ক = ১০৫০
⇒ ৩৫ক = ১০৫০
⇒ ক = ১০৫০/৩৫
⇒ ক = ৩০

যেহেতু ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার নোটের সংখ্যা সমান এবং প্রতিটি ৩০টি করে,
সুতরাং, মোট নোটের সংখ্যা = (৩০ + ৩০ + ৩০) = ৯০ টি।

∴ ঐ ব্যক্তির কাছে মোট ৯০ টি নোট আছে।

৭২১.
কোনো কর্মকর্তা মাসিক ৩০,০০০ টাকা বেতনে ২০১২ সালের ৮ জানুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন?
  1. ক) ২৩০০০ টাকা
  2. খ) ২৩২২৫ টাকা
  3. গ) ২৩৭৯৩ টাকা
  4. ঘ) ২৪৯১২ টাকা
সঠিক উত্তর:
খ) ২৩২২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩২২৫ টাকা
ব্যাখ্যা

জানুয়ারি মাস ৩১ দিনে হয়।
প্রতিদিনের বেতন = ৩০,০০০/৩১ টাকা।
= ৯৬৭.৭৪ টাকা
তিনি ঐ মাসে বেতন পাবেন (৩১-৭)× ৯৬৭.৭৪ টাকা
= ২৩২২৫.৭৫ টাকা
≈ ২৩২২৫ টাকা

৭২২.
৩০ কে ১/৩ দিয়ে ভাগ করে ১০ যোগ করলে কত হয়?
  1. ক) ২০
  2. খ) ৪৫
  3. গ) ৪০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
ঘ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০
ব্যাখ্যা
৩০ কে ১/৩ দিয়ে ভাগ করলে হয় ৯০। ৯০ + ১০ = ১০০
৭২৩.
যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে 25 × 6 ÷ 15 - 3 + 2 = কত?
  1. ক) 25
  2. খ) 23
  3. গ) 21
  4. ঘ) 19
সঠিক উত্তর:
গ) 21
উত্তর
সঠিক উত্তর:
গ) 21
ব্যাখ্যা
দেয়া আছে,
× অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ , + অর্থ গুণ এবং - অর্থ ভাগ 

শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই,
25 + 6 - 15 ÷ 3 × 2 
25 + 6 - 5 × 2 
25 + 6 - 10
31 - 10 
21
৭২৪.
একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১৫ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?
  1. ৩০ কি.মি./ঘণ্টা
  2. ৩৪ কি.মি./ঘণ্টা
  3. ৩৬ কি.মি./ঘণ্টা
  4. ৪০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৩৬ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১৫ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?

সমাধান:
আমরা জানি,
১ম ট্রেনের গতিবেগ + ২য় ট্রেনটির গতিবেগ = (দুইটি ট্রেনের মোট দৈর্ঘ্য) / অতিক্রমের সময়
বা, ২ × গতিবেগ = {(১৫০ + ১৫০)/১০০০)} / (১৫/৩৬০০)
বা, ২ × গতিবেগ = ৭২ কি.মি./ঘণ্টা
∴ গতিবেগ = ৩৬ কি.মি./ঘণ্টা

∴ ট্রেন দুটির আলাদা নিজস্ব গতিবেগ ছিল = ৩৬ কি.মি./ঘণ্টা
৭২৫.
a = 0.67 হলে, নিচের কোনটি a অপেক্ষা ছোট হবে?
  1. 1/a2
  2. a2
  3. √a
  4. 1/a
সঠিক উত্তর:
a2
উত্তর
সঠিক উত্তর:
a2
ব্যাখ্যা
a = 0.67 হলে
1/a2 = 1/(0.67)2 = 1/0.4489 = 2.227
1/a =1/0.67 = 1.49
a2 = (0.67)2 = 0.4489
√a =√0.67 = 0.819
৭২৬.
২ জন পুরুষ ও ১ জন মহিলা ৪ ঘণ্টায় একটি কাজ করতে পারে। একই কাজ ১ জন পুরুষ ও ৩ জন মহিলা মিলে ৪ ঘণ্টায় করতে পারে। সেই কাজটি করতে ৩ জন পুরুষ ও ৪ জন মহিলার কত ঘণ্টা লাগবে?
  1. ১ ঘণ্টায়
  2. ২ ঘণ্টায়
  3. ১ ঘণ্টা ৩০ মিনিট
  4. ২ ঘণ্টা ১০ মিনিট
সঠিক উত্তর:
২ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
২ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: ২ জন পুরুষ ও ১ জন মহিলা ৪ ঘণ্টায় একটি কাজ করতে পারে। একই কাজ ১ জন পুরুষ ও ৩ জন মহিলা মিলে ৪ ঘণ্টায় করতে পারে। সেই কাজটি করতে ৩ জন পুরুষ ও ৪ জন মহিলার কত ঘণ্টা লাগবে?

সমাধান:
২ জন পুরুষ ও ১ জন মহিলা ১ ঘণ্টায় করে = ১/৪ অংশ কাজ
১ জন পুরুষ ও ৩ জন মহিলা ১ ঘণ্টায় করে = ১/৪ অংশ কাজ

এখন,
৩ জন পুরুষ ও ৪ জন মহিলা ১ ঘণ্টায় করে = (১/৪) + (১/৪) অংশ কাজ
= (১ + ১)/৪ অংশ কাজ
= ২/৪ অংশ কাজ
= ১/২ অংশ কাজ

সুতরাং, ৩ জন পুরুষ ও ৪ জন মহিলা সম্পূর্ণ কাজটি করে = ২ ঘণ্টায়।
৭২৭.
রফিক তার বোনের চেয়ে ৪ বছর বড়। ২ বছর পরে রফিকের বয়স হবে তার বোনের বয়সের ১.৫ গুণ। বর্তমানে রফিকের বয়স কত?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ৬ বছর
  4. ১৬ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক তার বোনের চেয়ে ৪ বছর বড়। ২ বছর পরে রফিকের বয়স হবে তার বোনের বয়সের ১.৫ গুণ। বর্তমানে রফিকের বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে বোনের বয়স = x বছর
রফিকের বয়স = x + ৪ বছর

২ বছর পরে,
বোনের বয়স = x + ২
রফিকের বয়স = x + ৬

প্রশ্নমতে,
x + ৬ = ১.৫(x + ২)
⇒ x + ৬ = (৩/২)(x + ২)
⇒ ২x + ১২ = ৩x + ৬
⇒ ৩x - ২x = ১২ - ৬
∴ x = ৬

∴ বর্তমানে রফিকের বয়স = ৬ + ৪ = ১০ বছর।
৭২৮.
সকাল ১০ টা ২৩ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ১৭৩.৫°
  2. ৭৩.৫°
  3. ১৫৩.৫°
  4. ১৪৩.৫°
সঠিক উত্তর:
১৭৩.৫°
উত্তর
সঠিক উত্তর:
১৭৩.৫°
ব্যাখ্যা
সকাল ১০ টা ২৩ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ
= ।(৬০ × ১০ - ১১ × ২৩)/২।°
= ।(৬০০ - ২৫৩)/২।°
= ।৩৪৭/২।°
= ১৭৩.৫°
৭২৯.
যদি একটি কাজ ৬ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ৫ দিন
  2. ৬ দিন
  3. ৮ দিন
  4. ৯ দিন
সঠিক উত্তর:
৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ৬ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

সমাধান:
অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে মোট লোকসংখ্যা = (৬ + ৩) জন
= ৯ জন

৬ জন লোক কাজটি করতে পারে = ১২ দিনে
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (১২ × ৬) দিনে
∴ ৯ জন লোক কাজটি করতে পারে = (১২ × ৬)/৯ দিনে
= ৮ দিন
৭৩০.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১২ ও ১৮ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ১৮/৫ ঘণ্টায়
  2. ৩৬/৫ ঘণ্টায়
  3. ১২/৫ ঘণ্টায়
  4. ৭২/৫ ঘণ্টায়
সঠিক উত্তর:
৩৬/৫ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
৩৬/৫ ঘণ্টায়
ব্যাখ্যা
১৮ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৮ অংশ 

১২ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১২ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১৮ + ১/১২) অংশ = ৫/৩৬ অংশ

 ৫/৩৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৩৬/৫ ঘণ্টায়।

[ সমস্যা ও সমাধান - নল ও চৌবাচ্চা ]
৭৩১.
১৫ জন শ্রমিক একটি কাজ ২০ দিনে শেষ করতে পারে। ১২ দিনে কাজটি শেষে করতে নতুন কতজন শ্রমিক লাগবে?
  1. ১০ জন
  2. ১২ জন
  3. ৮ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
১০ জন
উত্তর
সঠিক উত্তর:
১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন শ্রমিক একটি কাজ ২০ দিনে শেষ করতে পারে। ১২ দিনে কাজটি শেষে করতে নতুন কতজন শ্রমিক লাগবে?

সমাধান: 
২০ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে ১৫ জন
∴ ১ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে (১৫ × ২০) জন
∴ ১২ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে (১৫ × ২০)/১২ জন
= ২৫ জন

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (২৫ - ১৫) জন
= ১০ জন
৭৩২.
১০০ নম্বরের একটি পরীক্ষার পাশ নম্বর ৪০। সেই পরীক্ষায় একজন ছাত্র ফেল করলো এবং সে বললো, যদি তার প্রাপ্ত নম্বর ২৫% বেশি হতো, তাহলে সে পাশ নম্বর পেতো। ঐ ছাত্রের প্রাপ্ত নম্বর কত?
  1. ২০
  2. ২৮
  3. ৩০
  4. ৩২
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০ নম্বরের একটি পরীক্ষার পাশ নম্বর ৪০। সেই পরীক্ষায় একজন ছাত্র ফেল করলো এবং সে বললো, যদি তার প্রাপ্ত নম্বর ২৫% বেশি হতো, তাহলে সে পাশ নম্বর পেতো। ঐ ছাত্রের প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
মনে করি, 
​ছাত্রটির প্রাপ্ত নম্বর = ক
​ 
প্রশ্নমতে,
​ক + ক এর ২৫% = ৪০
⇒ ​ক + (২৫ক/১০০) = ৪০
⇒ ​​ক + (ক/৪) = ৪০
⇒ ​​(৪ক + ক)/৪ = ৪০
⇒ ​​৫ক = ১৬০
⇒ ​​ক = ১৬০/৫
⇒ ​​ক = ৩২

∴ ছাত্রটির প্রাপ্ত নম্বর = ৩২

৭৩৩.
নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৭২ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
৯ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৯ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৭২ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান: 
স্রোতের অনুকূলে, 
নৌকার গতিবেগ = (১৮ + ৬) কি.মি./ঘণ্টা
= ২৪ কি.মি./ঘণ্টা
∴ ৭২ কি.মি. পথ যেতে প্রয়োজনীয় সময় = ৭২/২৪ ঘন্টা
= ৩ ঘণ্টা

আবার, 
স্রোতের প্রতিকূলে,
নৌকার গতিবেগ = (১৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘন্টা। 
∴ ৭২ কি.মি. পথ ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৭২/১২ ঘন্টা
= ৬ ঘণ্টা

∴ নির্ণেয় সময় = ৩ + ৬ ঘণ্টা 
= ৯ ঘণ্টা
৭৩৪.
ঘড়িতে যখন ৫ : ৫০ বাজে, তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?
  1. ১৩৫°
  2. ১২৫°
  3. ১১৫°
  4. ১৪৫°
সঠিক উত্তর:
১২৫°
উত্তর
সঠিক উত্তর:
১২৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন ৫ : ৫০ বাজে, তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ৫০) - (৬০ × ৫)}/২ |
= | (৫৫০ - ৩০০)/২ |
= | ২৫০/২ |
= | ১২৫ |
= ১২৫°

৭৩৫.
দুটি সংখ্যার পার্থক্য 2 এবং সমষ্টি 10 হলে তাদের গুণফল কত? 
  1. 18
  2. 20
  3. 24   
  4. 36
সঠিক উত্তর:
24   
উত্তর
সঠিক উত্তর:
24   
ব্যাখ্যা
মনে করি
বড় সংখ্যাটি a ও
ছোট সংখ্যাটি b  

প্রশ্নমতে,
a + b = 10
a - b = 2

 আমরা জানি, 
4ab= (a + b)2 - (a - b)2
4ab= 102 - 22
4ab= 100 - 4
4ab =96
ab = 96/4
ab = 24
৭৩৬.
নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 →?
  1. A
  2. B
  3. 21
  4. C
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 →?

সমাধান:


T  Q  N  K  H  E -এর পরে B হবে।
কারণ T এর দুইটি বর্ণ আগে Q,
Q এর দুইটি বর্ণ আগে N,
N এর দুইটি বর্ণ আগে K,
K এর দুইটি বর্ণ আগে H,
H এর দুইটি বর্ণ আগে E
এবং অনুরূপভাবে E এর দুইটি বর্ণ আগে B হবে।

৭৩৭.
একটি পণ্যের মূল্য ১০% বৃদ্ধি করার পর পুনরায় ১০% হ্রাস করা হলে ঐ পণ্যের মূল্যের উপর নীট প্রভাব কত হবে?
  1. ৯৯% বৃদ্ধি পাবে
  2. ১% বৃদ্ধি পাবে
  3. কোন পরিবর্তন হবে না
  4. ১% হ্রাস পাবে
সঠিক উত্তর:
১% হ্রাস পাবে
উত্তর
সঠিক উত্তর:
১% হ্রাস পাবে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য ১০% বৃদ্ধি করার পর পুনরায় ১০% হ্রাস করা হলে ঐ পণ্যের মূল্যের উপর নীট প্রভাব কত হবে?

সমাধান:
ধরি,
পণ্যের মূল্য ১০০ টাকা হলে,
১০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা

আবার, পণ্যের মূল্য ১১০ টাকা হলে,
১০% হ্রাসে মূল্য = ১১০ - ১১০ এর ১০%
= (১১০ - ১১০ এর ১০/১০০) টাকা
= (১১০ - ১১) টাকা
= ৯৯ টাকা

পুর্বের মূল্য ১০০ টাকা ও বর্তমান মূল্য ৯৯ টাকা 
∴ মূল্য হ্রাস = (১০০ - ৯৯) টাকা = ১ টাকা 
১০০ টাকায় মূল্য হ্রাস = ১ টাকা

∴ মূল্য হ্রাস ১%
 
৭৩৮.
(√৫ + √৫) = কত? 
  1. ক) ৪√৫
  2. খ) ১০
  3. গ) ২০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: (√৫ + √৫) = কত? 

সমাধান: 
(√৫ + √৫)
= (২√৫)
= ৪ × ৫
= ২০ 
৭৩৯.
নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?
  1. 1/5
  2. 3/10
  3. 2/7
  4. 4/9
সঠিক উত্তর:
4/9
উত্তর
সঠিক উত্তর:
4/9
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?

সমাধান:
1/5 = 0.2
3/10 = 0.3
2/7 = 0.2857
4/9 = 0.4444

∴ 4/9 সবচেয়ে বৃহত্তম

৭৪০.
২৫০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৩ সেকেন্ড
  3. ১৪ সেকেন্ড
  4. ১৫ সেকেন্ড
সঠিক উত্তর:
১২ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১২ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে?

সমাধান:
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটির খুঁটিকে অতিক্রম করা হবে।

৭৫ কিলোমিটার = ৭৫ × ১০০০ = ৭৫০০০ মিটার
৭৫০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ২৫০ মিটার যায় = (৩৬০০ × ২৫০)/৭৫০০০ সেকেন্ডে
= ১২ সেকেন্ডে

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে ১২ সেকেন্ড সময় নেবে।
৭৪১.
একটি যাত্রী ছাউনিতে আমি ও তোফায়েল বসে গল্প করছিলাম। এমন সময় এক বৃদ্ধ দম্পতি তোফায়েলের পাশে এসে বসল। কিছুক্ষণ পর অন্য এক দম্পতি সাথে একজন কন্যা সন্তান নিয়ে আমার পাশে বসল। যাত্রী ছাউনিতে মোট কতজন লোক হল?
  1. ক) ৭ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৬ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
ক) ৭ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি যাত্রী ছাউনিতে আমি ও তোফায়েল বসে গল্প করছিলাম। এমন সময় এক বৃদ্ধ দম্পতি তোফায়েলের পাশে এসে বসল। কিছুক্ষণ পর অন্য এক দম্পতি সাথে একজন কন্যা সন্তান নিয়ে আমার পাশে বসল। যাত্রী ছাউনিতে মোট কতজন লোক হল?

সমাধান: 
আমি ও তোফায়েল = ২ জন 
বৃদ্ধ দম্পতি = ২ জন 
অন্য দম্পতি ও তাদের কন্যা সন্তান = ৩ জন 

∴ যাত্রী চাউনিতে মোট ২ + ২ + ৩ = ৭ জন লোক হল।
৭৪২.
১০০ কেজি এবং ৫০ কেজি ওজনের দুইজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু একই সময়ে একটি জায়গায় উপস্থিত হল। কোন ব্যক্তির গতিবেগ সবচেয়ে বেশি?
  1. ক) ১ম ব্যক্তির
  2. খ) ২য় ব্যক্তির
  3. গ) উভয়ের সমান
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) উভয়ের সমান
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়ের সমান
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ কেজি এবং ৫০ কেজি ওজনের দুইজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু একই সময়ে একটি জায়গায় উপস্থিত হল। কোন ব্যক্তির গতিবেগ সবচেয়ে বেশি?

সমাধান: 
ধরি,
উভয় ব্যক্তি t সময়ে d দূরত্ব অতিক্রম করে।
তাহলে তাদের উভয়ের গতিবেগ সমান।
৭৪৩.
ধরুন আজকে শুক্রবার। তাহলে আজকে থেকে ৬৫ দিন পর কী বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
খ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) রবিবার
ব্যাখ্যা
প্রতি সাতদিন পরপর দিবসের পুনরাবৃত্তি হয়। সুতরাং, ৬৫/৭ = ৯ + ২ অর্থাৎ আরো নয় সপ্তাহের পর আরো দুইদিন অতিবাহিত হলে সেই দিনটি হবে রবিবার।
৭৪৪.
৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজালে ৮ম সংখাটি কত হবে?
  1. ৫৬
  2. ৬০
  3. ৩২
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজালে ৮ম সংখাটি কত হবে?

সমাধান:
৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে পাই ,

৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬, ৫২, ৪৮, ৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪

৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি হবে = ৫৬
৭৪৫.
যদি a = 8b হয়, তবে (a - b), a এর কত শতাংশ?
  1. 12.5%
  2. 87.5%
  3. 85.5%
  4. 82.5%
সঠিক উত্তর:
87.5%
উত্তর
সঠিক উত্তর:
87.5%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = 8b হয়, তবে (a - b), a এর কত শতাংশ?

সমাধান:
দেওয়া আছে,
a = 8b

এখন, 
a - b = 8b - b
= 7b

(a - b), a এর = {(a - b)/a} × 100%
= (7b/8b) × 100%
= 87.5%
৭৪৬.
ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
23, 7, 23, 9, 23, 11, 23, ........
  1. ক) 13
  2. খ) 15
  3. গ) 17
  4. ঘ) 19
সঠিক উত্তর:
ক) 13
উত্তর
সঠিক উত্তর:
ক) 13
ব্যাখ্যা
প্রদত্ত ধারাটি 
23, 7, 23, 9, 23, 11, 23, ........
এখানে
দুটি সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ : 23,23,23,23,...........
২য় সিরিজ : 7,9,11,13,...........
৭৪৭.
আজ রায়হানের জন্মদিন। তার জন্মদিনের ৫৬ দিন পর তার বাবার জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে রায়হানের বাবার জন্মদিন কোন দিন পালিত হবে?
  1. শুক্রবার
  2. রবিবার
  3. সোমবার
  4. শনিবার
সঠিক উত্তর:
শনিবার
উত্তর
সঠিক উত্তর:
শনিবার
ব্যাখ্যা

প্রশ্ন: আজ রায়হানের জন্মদিন। তার জন্মদিনের ৫৬ দিন পর তার বাবার জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে রায়হানের বাবার জন্মদিন কোন দিন পালিত হবে?

সমাধান:
আমরা জানি,
যেকোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

৫৬ দিনের পরের দিন = ৫৭ তম দিন
৫৭ দিন = (৭ × ৮) + ১ দিন

৫৭ তম দিন = শনিবার

সুতরাং, রায়হানের বাবার জন্মদিন শনিবার পালিত হবে।

৭৪৮.
একটি কাজ ১০ জন শ্রমিকের শেষ করতে লাগে ৬ দিন। যদি আরো ৫ জন বাড়ানো হয় তাহলে কত দিন আগে কাজ শেষ হবে?
  1. ৪ দিন
  2. ৩ দিন
  3. ২ দিন
  4. ১ দিন
সঠিক উত্তর:
২ দিন
উত্তর
সঠিক উত্তর:
২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ১০ জন শ্রমিকের শেষ করতে লাগে ৬ দিন। যদি আরো ৫ জন বাড়ানো হয় তাহলে কত দিন আগে কাজ শেষ হবে?

সমাধান:
১০ জন লোকের লাগে ৬ দিন
∴ ১ জন লোকের লাগবে ৬ × ১০ দিন
∴ ১৫ জন লোকের লাগবে (৬ × ১০)/১৫ = ৪ দিন

সময় কম লাগবে = ৬ - ৪ = ২ দিন
৭৪৯.
একটি শ্রেণির সকল ছাত্রছাত্রীর গড় বয়স ১৮ বছর। ছাত্রদের গড় বয়স ২০ বছর এবং ছাত্রীদের গড় বয়স ১৫ বছর। ঐ শ্রেণিতে ছাত্রী সংখ্যা ২০ জন হলে, ছাত্র সংখ্যা কত?
  1. ক) 35 জন
  2. খ) 30 জন
  3. গ) 45 জন
  4. ঘ) 40 জন
সঠিক উত্তর:
খ) 30 জন
উত্তর
সঠিক উত্তর:
খ) 30 জন
ব্যাখ্যা
ধরি,
ছাত্র সংখ্যা x জন

প্রশ্নমতে 
18( x + 20) = 20x + 15 × 20 
18x + 360 = 20x + 300 
20x - 18x = 360 - 300 
2x = 60 
x = 30 

ছাত্র সংখ্যা 30 জন
৭৫০.
ঘড়িতে যখন ১২ টা বেজে ৫৫ মিনিট তখন বামাবর্তে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোন কত হবে?
  1. ক) ৫৭.৫°
  2. খ) ৩০২.৫°
  3. গ) ১০০°
  4. ঘ) ৯২.৫°
সঠিক উত্তর:
খ) ৩০২.৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০২.৫°
ব্যাখ্যা
মধ্যবর্তীকোন = |(১১×৫৫ – ৬০×১২)/২|° = |-(১১৫/২)|° = ৫৭.৫°
বামাবর্তে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোন= (৩৬০ - ৫৭.৫) বা, ৩০২.৫°
৭৫১.
a - b = 4 এবং ab = 2 হয়, তাহলে (a2 + b2) = কত?
  1. ক) - 15
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) - 35
সঠিক উত্তর:
খ) 20
উত্তর
সঠিক উত্তর:
খ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 4 এবং ab = 2 হয়, তাহলে (a2 + b2) = কত? 

সমাধান: 
দেয়া আছে, 
a - b = 4 
ab = 2

এখন 
a2 + b2 = (a - b)2 + 2ab
= 42 + 2 × 2 
= 16 + 4
= 20
৭৫২.
যদি মার্চ মাসের ১ তারিখ বুধবার হয়, তাহলে এপ্রিল মাসের ২ তারিখ কী বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) সোমবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
খ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মার্চ মাসের ১ তারিখ বুধবার হয়, তাহলে এপ্রিল মাসের ২ তারিখ কী বার হবে?

সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই মার্চ মাসের ১ম দিন বুধবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন বুধবার হবে।
 
মার্চ মাসের ৩০ তারিখ হবে বৃহস্পতিবার।
মার্চ মাসের ৩১ তারিখ হবে শুক্রবার
এপ্রিল মাসের ১ তারিখ হবে শনিবার।
এপ্রিল মাসের ২ তারিখ হবে রবিবার।
৭৫৩.
AC = BC হলে নিচের চিত্রে x এর মান  কত?
  1. 140°
  2. 120°
  3. 110°
  4. 100°
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা
প্রশ্ন: AC = BC হলে নিচের চিত্রে x এর মান  কত?

সমাধান:
চিত্রে, ∠CAB = 180° - x 
দেওয়া আছে,
AC = BC 
∴ ∠ABC = 180° - x 
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ 180° - x  + 180° - x  + 40° = 180°
⇒ 400° - 2x = 180°
⇒ - 2x = 180° - 400°
⇒ - 2x = - 220°
⇒ x = (- 220°)/(- 2)
∴ x = 110°
৭৫৪.
একটি প্রোজেক্ট করতে ১০ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। এমন দুইটি প্রোজেক্ট করতে ৮ জন শ্রমিকের কতদিন লাগবে?
  1. ৩০ দিন
  2. ৩২ দিন
  3. ৩৫ দিন
  4. ২৮ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রোজেক্ট করতে ১০ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। এমন দুইটি প্রোজেক্ট করতে ৮ জন শ্রমিকের কতদিন লাগবে?

সমাধান: 
১০ জন শ্রমিকের ১টি প্রোজেক্ট করতে সময় লাগে = ১২ দিন
৮ জন শ্রমিকের ১টি প্রোজেক্ট করতে সময় লাগবে = (১০ × ১২)/৮ দিন
= ১৫ দিন

তাহলে ২টি প্রোজেক্ট করতে সময় লাগবে = ১৫ × ২ = ৩০ দিন
৭৫৫.
  1. 53
  2. 515
  3. 57
  4. 518
সঠিক উত্তর:
518
উত্তর
সঠিক উত্তর:
518
৭৫৬.
৫১ থেকে ৮৫ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ১৫২
  2. ৪০
  3. ১৩৬
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১ থেকে ৮৫ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
মৌলিক সংখ্যা: মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যার শুধুমাত্র দুটি উৎপাদক থাকে (১ এবং সংখ্যাটি নিজে)।

৫১ থেকে ৮৫ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৩
এবং,
৫১ থেকে ৮৫ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

∴ ৫১ থেকে ৮৫ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য = ৮৩ - ৫৩
= ৩০
৭৫৭.
আজ বৃহস্পতিবার হলে ৩৫২ দিন পর কী বার হবে?
  1. ক) রবিবার
  2. খ) বৃহস্পতিবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
ঘ) শনিবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ বৃহস্পতিবার হলে ৩৫২ দিন পর কী বার হবে?  

সমাধান: 
৩৫২ ÷ ৭ = ভাগফল ৫০, ভাগশেষ ২ 

৩৫২ দিন পর হবে বৃহস্পতিবার + ২ দিন অর্থাৎ, শনিবার। 
৭৫৮.
A একটি কাজ করতে পারে ২৪ দিনে যা B করতে পারে A এর অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে? 
  1. ৬ দিন
  2. ৪ দিন
  3. ১০ দিন
  4. ৮ দিন
সঠিক উত্তর:
৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: A একটি কাজ করতে পারে ২৪ দিনে যা B করতে পারে A এর অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে? 

সমাধান: 
A ২৪ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
∴ A ১ দিনে করতে পারে কাজটির = ১/২৪ অংশ 

আবার, 
B ১২ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
∴ B ১ দিনে করতে পারে কাজটির = ১/১২ অংশ 

এখন, 
(A + B) ১ দিনে করতে পারে কাজটির = (১/২৪) + (১/১২) অংশ 
= (১ + ২)/২৪ অংশ 
= ৩/২৪ অংশ 
= ১/৮ অংশ 

(A + B) ১/৮ অংশ কাজ করতে পারে = ১ দিনে 
∴ (A + B) ১ অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে = (১ × ৮)/১ দিনে 
= ৮ দিনে ।
৭৫৯.
বেলা ২.৩০ ঘটিকায় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা পরষ্পর কত ডিগ্রী কোন উৎপন্ন করে?
  1. ৯০°
  2. ১০৫°
  3. ৬০°
  4. ১২০°
সঠিক উত্তর:
১০৫°
উত্তর
সঠিক উত্তর:
১০৫°
ব্যাখ্যা

মধ্যবর্তী কোণ = |(১১×৩০ – ৬০×২)/২|° = |২১০/২|° = ১০৫°

৭৬০.
`Tania, Tanvir, Ramjan, Rahima’ চার ভাইবোন। এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: `Tania, Tanvir, Ramjan, Rahima’ চার ভাইবোন। এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?

সমাধান:
ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি a
Tania তে a আছে = ২ বার 
Tanvir তে a আছে = ১ বার
Ramjan তে a আছে = ২ বার
Rahima তে a আছে = ২ বার

এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট আছে = ২ + ১ + ২ + ২
= ৭ বার
৭৬১.
একটি নল অন্য একটি নলের 3গুণ গতিতে একটি ট্যাংক পূর্ণ করতে পারে। যদি দুইটি নল খুলে দেয়া হয়, ট্যাংকটি পূর্ণ হতে 35 মিনিট লাগে। ধীর গতির নলটি কত সময়ে ট্যাংকটি পূর্ণ করতে পারে?
  1. ক) 140 মিনিট
  2. খ) 120 মিনিট
  3. গ) 124 মিনিট
  4. ঘ) 156 মিনিট
সঠিক উত্তর:
ক) 140 মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) 140 মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল অন্য একটি নলের 3গুণ গতিতে একটি ট্যাংক পূর্ণ করতে পারে। যদি দুইটি নল খুলে দেয়া হয়, ট্যাংকটি পূর্ণ হতে 35 মিনিট লাগে। ধীর গতির নলটি কত সময়ে ট্যাংকটি পূর্ণ করতে পারে? 

সমাধান: 
ধীর গতির নলটি ট্যাংকটি পূর্ণ করতে পারে = x মিনিটে 
দ্রুত গতির নলটি ট্যাংকটি পূর্ণ করতে পারে = x/3 মিনিটে

প্রশ্নমতে,
1/x + 3/x = 1/35
⇒ (1 + 3)/x = 1/35
⇒  4/x = 1/35
⇒ x = 35 × 4
⇒ x = 140 মিনিট
৭৬২.
২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার হলে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর কী বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
সঠিক উত্তর:
রবিবার
উত্তর
সঠিক উত্তর:
রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার হলে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর কী বার হবে?

সমাধান:
- লিপ-ইয়ার ব্যতীত অন্য বছরের প্রথম ও শেষ দিন একই বার হয়।
- লিপ-ইয়ার হলে বছরের প্রথম দিন যে বার হবে, শেষ দিন হবে তার পরের বার। 

২০২৪ সাল লিপ-ইয়ার
সে হিসেবে ২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার হলে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মঙ্গলবার হবে।
∴ ২৯ ডিসেম্বর হবে রবিবার। 
৭৬৩.
ক ও খ একত্রে একটি কাজ ৭ দিনে করতে পারে।  ক, খ এর চেয়ে ৭/৪ গুণ দক্ষ। ক একা কাজটি কতদিনে করতে পারে? 
  1. ক) ৯ দিনে
  2. খ) ১০ দিনে
  3. গ) ১১ দিনে
  4. ঘ) ১২ দিনে
সঠিক উত্তর:
গ) ১১ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ৭ দিনে করতে পারে।  ক, খ এর চেয়ে ৭/৪ গুণ দক্ষ। ক একা কাজটি কতদিনে করতে পারে? 

সমাধান: 
ক এর ১ দিনের কাজ : খ এর ১ দিনের কাজ = ৭/৪ : ১ = ৭ : ৪
 
ধরি,
ক এর ১ দিনের কাজ = ৭x 
খ এর ১ দিনের কাজ = ৪x 

প্রশ্নমতে,
৭x  + ৪x  = ১/৭
⇒ ১১x = ১/৭
⇒ x = ১/৭৭

ক এর ১ দিনের কাজ = ৭x = ৭ × (১/৭৭) = ১/১১

ক  একা কাজটি করতে পারে = ১১ দিনে
৭৬৪.
বেলা 2.30 ঘটিকার সময় ঘড়িতে ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
  1. 95°
  2. 105°
  3. 115°
  4. 85°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2।°
                      = ।(11×30 - 60×2)/2।°  [ M= 30 , H= 2] 
                      =।(330 -120)/2।°
                     = 105°
৭৬৫.
দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার ৩/৪ ভাগ বড় সংখ্যার ৬০% এর সমান। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য ১০। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৮০
  2. খ) ৭০
  3. গ) ৬০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ঘ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০
ব্যাখ্যা
মনেকরি 
ছোট সংখ্যাটি = ক 
বড় সংখ্যাটি = ক + ১০
প্রশ্নমতে,
৩ক/৪ = (ক + ১০) এর ৬০%
৩ক/৪ = ৩(ক + ১০)/৫
ক/৪ = (ক + ১০)/৫
৫ক = ৪ক + ৪০
৫ক - ৪ক = ৪০
ক = ৪০
৭৬৬.
ঘড়িতে যখন আড়াইটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
  1. ক) ৭৫°
  2. খ) ৯৫°
  3. গ) ১০৫°
  4. ঘ) ১১০°
সঠিক উত্তর:
গ) ১০৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৫°
ব্যাখ্যা
∠ = [ ১১×মিনিট – ৬০× ঘন্টা ]/ ২
=[(১১×৩০) – (৬০× ২)] / ২
= (৩৩০ – ১২০)/২
= ২১০/২
=১০৫°
৭৬৭.
একটি হোস্টেলে ৫০০ জন বোর্ডারের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পর ২০০ জন বোর্ডার অন্যত্র চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে?
  1. ১৫ দিন 
  2. ২০ দিন 
  3. ২৫ দিন 
  4. ৩৫ দিন
সঠিক উত্তর:
২৫ দিন 
উত্তর
সঠিক উত্তর:
২৫ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি হোস্টেলে ৫০০ জন বোর্ডারের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পর ২০০ জন বোর্ডার অন্যত্র চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে?

সমাধান:
৫ দিন পর,
অবশিষ্ট দিন = (২০ - ৫) দিন = ১৫ দিন 
অবশিষ্ট লোক = (৫০০ - ২০০) দিন = ৩০০ জন 

এখন,
৫০০ জন বোর্ডারের খাদ্য আছে = ১৫ দিনের 
∴ ১ জন বোর্ডারের খাদ্য আছে = (১৫ × ৫০০) দিনের 
∴ ৩০০ জন বোর্ডারের খাদ্য আছে = (১৫ × ৫০০)/৩০০ দিনের = ২৫ দিনের 

৭৬৮.
(১ - ১) + (২ - ১) + (৩ - ১) + --- --- --- + (১০ - ১) = ?
  1. ৩৮৫
  2. ৩৭৫
  3. ৩৫০
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৭৫
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫
ব্যাখ্যা
(১ - ১) + (২ - ১) + (৩ - ১) + --- --- --- + (১০ - ১)
= (১ + ২ + ৩ + --- --- --- + ১০) - (১ + ১ + ১ + ১ + ১ + ১ + ১ + ১ + ১ + ১)
= ১০(১০ + ১)(২ × ১০ + ১)/৬ - ১০
= ৩৮৫ - ১০
= ৩৭৫
৭৬৯.
কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত?
  1. ৭ : ২৯
  2. ৬ : ২৯
  3. ৭ : ৩১
  4. ৬ : ৩১
সঠিক উত্তর:
৬ : ২৯
উত্তর
সঠিক উত্তর:
৬ : ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত?

সমাধান:
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৫ : ৩১
= ৬ : ২৯
৭৭০.
১৯৯৮ সালের ১৯ আগষ্ট যার জন্ম ২০২৪ সালের ৫ আগষ্ট তার বয়স কত হবে?
  1. ২৫ বছর ১ মাস ১১ দিন
  2. ২৫ বছর ১১ মাস ১৭ দিন
  3. ২৬ বছর ১ মাস ১১ দিন
  4. ২৬ বছর ১ মাস ১২ দিন
সঠিক উত্তর:
২৫ বছর ১১ মাস ১৭ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৫ বছর ১১ মাস ১৭ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৮ সালের ১৯ আগষ্ট যার জন্ম ২০২৪ সালের ৫ আগষ্ট তার বয়স কত হবে?

সমাধান:

বছর            মাস        দিন
২০২৪         ০৮         ০৫
১৯৯৮         ০৮         ১৯
______________________________
    ২৫ বছর  ১১ মাস  ১৬ দিন

বয়স নির্ণয় করার ক্ষেত্রে সবশেষে ১ যোগ করা করতে হয়।
তাই এক্ষেত্রে তার বয়স হবে ২৫ বছর ১১ মাস ১৭ দিন।
৭৭১.
২০১২ সালের ১লা জানুয়ারি রবিবার, এ বছরের ৩১ ডিসেম্বর কী বার হবে? 
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
খ) সোমবার
উত্তর
সঠিক উত্তর:
খ) সোমবার
ব্যাখ্যা
- সাধারণত বছরের শুরু ও শেষ দিন একই বার হয় লিপ ইয়ার ছাড়া।
- লিপ ইয়ার হলে একদিন বেশি হবে।
- যেহেতু ২০১২ সালের ১লা জানুয়ারি রবিবার, সুতরাং ৩১ ডিসেম্বর সোমবার হবে।
৭৭২.
১৯১৯ সালের ১ জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে ঐ বছরের ৩১ ডিসেম্বর কি বার ছিল?
  1. ক) শনিবার
  2. খ) শুক্রবার
  3. গ) রবিবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
খ) শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
খ) শুক্রবার
ব্যাখ্যা
১৯১৯ সাল লিপ ইয়ার নয়। লিপ ইয়ার বাদে সাধারণ সালের বছরের ১ম দিন আর শেষ দিন একই দিন হয়। তাই ১৯১৯ সালের ৩১ ডিসেম্বর শুক্রবার ছিল।
৭৭৩.
x সপ্তাহ x দিনে মোট কত ঘণ্টা? 
  1. 8x ঘণ্টা 
  2. 72x ঘণ্টা 
  3. 144x ঘণ্টা 
  4. 192x ঘণ্টা 
সঠিক উত্তর:
192x ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
192x ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: x সপ্তাহ x দিনে মোট কত ঘণ্টা? 

সমাধান: 
x সপ্তাহ x দিনে = 7x + x = 8x 

মোট ঘণ্টা = 8x × 24 
= 192x ঘণ্টা 
৭৭৪.
আপনার কাছে তিনটি আধুলি এবং ৬টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৩ টাকা হবে? 
  1. ৪ টি
  2. ৩ টি
  3. ২ টি
  4. ০ টি
সঠিক উত্তর:
০ টি
উত্তর
সঠিক উত্তর:
০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার কাছে তিনটি আধুলি এবং ৬টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৩ টাকা হবে?

সমাধান:
আধুলি মানে পঞ্চাশ পয়সা, সিকি মানে পঁচিশ পয়সা।

৩টি আধুলি = ৩ × ৫০ = ১৫০ পয়সা

৬টি সিকি = ৬ × ২৫ = ১৫০ পয়সা

৩ টাকা = ৩ × ১০০ = ৩০০ পয়সা

বাকী থাকে ৩০০ - (১৫০ + ১৫০) = ০ পয়সা

∴ ১০ পয়সার মুদ্রা লাগবে ০টি

৭৭৫.
একটি ঘড়ি প্রতি ৩ মিনিটে ৬ সেকেন্ড দ্রুত চলে। সকাল ৭ টায় ঘড়ির সময় সঠিক করে রাখা হলো। ঐ দিন প্রকৃত সময় দুপুর ১ টায়, ঘড়িটিতে প্রদর্শিত সময় কত হবে?
  1. ক) ১:১০
  2. খ) ১.১২
  3. গ) ১.০৫
  4. ঘ) ১.০৮
সঠিক উত্তর:
খ) ১.১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.১২
ব্যাখ্যা

সঠিক সময়ের পার্থক্য = (দুপুর ১- সকাল৭) বা, ৬ ঘন্টা × ৬০ = ৩৬০ মিনিট
৩ মিনিটে ঘড়িটি দ্রুত চলে ৬ সেকেন্ডে
তাহলে ৩৬০ মিনিটে দ্রুত চলে ((৬×৩৬০)/৩) বা, ৭২০ সেকেন্ড বা ১২ মিনিট
দুপুর ১ টায়, ঘড়িটিতে প্রদর্শিত সময় ১.১২ মিনিট

৭৭৬.
একটি বাসের গড় গতিবেগ একটি ট্রেনের গতিবেগের ১/৩ অংশ। ট্রেনটি ১২ ঘণ্টায় ৯৩৬ কি.মি. দূরত্ব অতিক্রম করে। তাহলে বাসটি ৩০ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 
  1. ক) ১৩ কি.মি.
  2. খ) ১৫ কি.মি.
  3. গ) ১৬ কি.মি.
  4. ঘ) ১৭ কি.মি.
সঠিক উত্তর:
ক) ১৩ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসের গড় গতিবেগ একটি ট্রেনের গতিবেগের ১/৩ অংশ। ট্রেনটি ১২ ঘণ্টায় ৯৩৬ কি.মি. দূরত্ব অতিক্রম করে। তাহলে বাসটি ৩০ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 

সমাধান: 
ট্রেনটির গতিবেগ = (৯৩৬/১২) কি.মি./ ঘণ্টায় 
                           = ৭৮কি.মি./ ঘন্টায় 

বাসটির গতিবেগ = ৭৮/৩ কি.মি./ ঘণ্টায় 
                           = ২৬ কি.মি./ ঘণ্টায় 

বাসটি ৬০ মিনিটে অতিক্রম করে = ২৬ কি.মি.
বাসটি ১ মিনিটে অতিক্রম করে = ২৬/৬০ কি.মি.
বাসটি ৩০ মিনিটে অতিক্রম করে = (২৬ × ৩০)/৬০ কি.মি.
                                               = ১৩ কি.মি.
৭৭৭.
রাব্বি ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০০ সে.মি. অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড?
  1. ক) ০.২ মিটার/সেকেন্ড
  2. খ) ০.২৫ মিটার/সেকেন্ড
  3. গ) ০.৩৩ মিটার/সেকেন্ড
  4. ঘ) ০.০৮ মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ০.২৫ মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.২৫ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: রাব্বি ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০০ সে.মি. অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড?

সমাধান: 
এখানে, 
মোট অতিক্রান্ত দূরত্ব = ৭৫০০ সে.মি. = ৭৫মিটার
মোট সময় = ২ + ১ + ২ = ৫ মিনিট = ৫ × ৬০ = ৩০০ সেকেন্ড

আমরা জানি,
গড় বেগ = মোট দূরত্ব/ মোট সময়
= ৭৫/৩০০ 
= ০.২৫ মিটার/সেকেন্ড
৭৭৮.
যদি (1/5)3x  = 0.008 হয়, তাহলে (0.25)x এর মান কত?
  1. ক) 0.75
  2. খ) 0.25
  3. গ) 0.125
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) 0.25
উত্তর
সঠিক উত্তর:
খ) 0.25
ব্যাখ্যা
দেয়া আছে 
(1/5)3x  = 0.008  
(0.2)3x = (0.2)3
3x = 3 
x = 1

এখন 
(0.25)x = (0.25)1 = 0.25
৭৭৯.
একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে। পরিবারের মোট সদস্যসংখ্যা কত?
  1. ৭ জন 
  2. ৮ জন 
  3. ১২ জন 
  4. ১৪ জন 
সঠিক উত্তর:
৭ জন 
উত্তর
সঠিক উত্তর:
৭ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে। পরিবারের মোট সদস্যসংখ্যা কত?

সমাধান:
পরিবারে স্বামী-স্ত্রী = ২ জন।
সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন রয়েছে অর্থাৎ পরিবারে বোনের সংখ্যা = ২ জন।
প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে অর্থাৎ ভাই এর সংখ্যা = ৩ জন।

অর্থাৎ, পরিবারে মোট সদস্য সংখ্যা = (২ + ২ + ৩) জন = ৭ জন।

৭৮০.
একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
  1. ১২ মিনিট
  2. ৯ মিনিট
  3. ১৫ মিনিট
  4. ৮ মিনিট
সঠিক উত্তর:
৯ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৯ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?

সমাধান:
শেষ ১ মিনিটে বানরটি ৪ মিটার উঠবে কিন্তু নামবে না।
বাকি থাকে = (১৬ - ৪) মিটার = ১২ মিটার

বানরটি ২ মিনিটে উঠে = (৪ - ১) মিটার = ৩ মিটার

বানরটি ৩ মিটার উঠে = ২ মিনিটে
∴ বানরটি ১২ মিটার উঠে = (২ × ১২)/৩ = ৮ মিনিটে

∴ মোট সময় লাগে = (৮ + ১) = ৯ মিনিট
৭৮১.
একটি সংখ্যার ৭০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?
  1. ১৮৫
  2. ১৪৪
  3. ১৭৫
  4. ১৪০
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৭০%) + ৪২ = ক
⇒ (ক × ৭০/১০০) + ৪২ = ক
⇒ ৭ক/১০ + ৪২ = ক
⇒ (৭ক + ৪২০)/১০ = ক
⇒ ৭ক + ৪২০ = ১০ক
⇒ ৪২০ = ১০ক - ৭ক
⇒ ৩ক = ৪২০
⇒ ক = ৪২০ ÷ ৩
∴ ক = ১৪০
৭৮২.
ছয়টি সংখ্যার গড় x এবং এর মধ্যে তিনটির গড় y এবং বাকি তিনটির গড় z হয় তবে নিচের কোনটি সত্য? 
  1. ক) y - z = x 
  2. খ) y + z = 2x 
  3. গ) y + z = x 
  4. ঘ) y + x = 2z  
সঠিক উত্তর:
খ) y + z = 2x 
উত্তর
সঠিক উত্তর:
খ) y + z = 2x 
ব্যাখ্যা
6টি সংখ্যার গড় x 

প্রথম 3টি সংখ্যার গড় y  
প্রথম 3টি সংখ্যার যোগফল  3y 

শেষ 3টি সংখ্যার গড় z 
শেষ 3টি সংখ্যার যোগফল 3z 

সমষ্টি = 3y + 3z 

প্রশ্নমতে, 
(3y + 3z)/6 = x 
3(y + z)/6 = x
(y + z)/2 = x
y + z =2x
৭৮৩.
একটি সংখ্যার ৬০% এর সাথে ৮০ যোগ করলে ঐ সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২০০
  2. ১৯০ 
  3. ৩১০
  4. ৪৮০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৬০% এর সাথে ৮০ যোগ করলে ঐ সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:

ধরি, সংখ্যাটি ক

শর্তমতে,
ক এর ৬০% + ৮০ = ক
বা, ক × (৬০/১০০) + ৮০ = ক
বা, (৩ক/৫) + ৮০ = ক
বা, ক - (৩ক/৫) = ৮০
বা, (৫ক - ৩ক)/৫ = ৮০
বা, ২ক = ৮০ × ৫
বা, ক = (৮০ × ৫)/২ 
⸫ ক = ২০০

৭৮৪.
একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল 11। যদি লবের সাথে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয়, তবে ভগ্নাংশটি 2/3 হয়, মূল ভগ্নাংশটি কত?
  1. 3/8
  2. 4/7
  3. 5/6
  4. 2/9
সঠিক উত্তর:
3/8
উত্তর
সঠিক উত্তর:
3/8
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর  11 - x 

ভগ্নাংশটি =  x / (11 - x)

প্রশ্নমতে, 
(x + 1) / (11 - x - 2)  = 2/3 
(x + 1) / (9 - x) = 2/3 
3(x + 1) = 2(9 - x)
3x + 3 = 18 - 2x
3x + 2x = 18 - 3 
5x = 15 
x = 3 

ভগ্নাংশটি = 3 / (11 - 3) = 3/8
৭৮৫.
৩০০ মিটার লম্বা ট্রেন ৯০০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ৩০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ কত হবে?
  1. ক) ৩০ মিটার/সেকেন্ড
  2. খ) ৪০ মিটার/সেকেন্ড
  3. গ) ৪৫ মিটার/সেকেন্ড
  4. ঘ) ৫২ মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ৪০ মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
আমরা জানি, দূরত্ব/বেগ = সময়
⇒ (৩০০+৯০০)/ক = ৩০
⇒ ৩০ক = ১২০০
⇒ ক = ১২০০/৩০ = ৪০ মিটার।
৭৮৬.
২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪ ধারাটির ১০ম পদ কোনটি?
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ঘ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন- ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪ ধারাটির ১০ম পদ কোনটি? 

সমাধান-
এখানে ২টি ধারা বিদ্যমান।
প্রথমটিতে প্রতিটি পদ দ্বিগুণ করে বাড়ছে- ২, ৪, ৮, ১৬, ৩২
দ্বিতীয়টিতেও প্রতিটি পদ দ্বিগুণ করে বাড়ছে - ৩, ৬, ১২, ২৪, ৪৮

নির্ণেয় ধারা-
২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৩২, ৪৮
৭৮৭.
2 + x√3 = 1/(2 + √3) হলে, x এর মান কত? 
  1. ক) - 1
  2. খ) √3
  3. গ) 2
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ক) - 1
উত্তর
সঠিক উত্তর:
ক) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + x√3 = 1/(2 + √3) হলে, x এর মান কত? 

সমাধান: 
2 + x√3 = 1/(2 + √3) 
⇒ 2 + x√3 = (2 - √3)/(2 + √3)(2 - √3) 
⇒ 2 + x√3 = (2 - √3)/{22 - (√3)2}
⇒ 2 + x√3 = (2 - √3)/(4 - 3)
⇒ 2 + x√3 = 2 - √3
 x√3 = - √3
x = - 1
৭৮৮.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. 5টি
  2. 4টি
  3. 6টি
  4. 7টি
সঠিক উত্তর:
6টি
উত্তর
সঠিক উত্তর:
6টি
ব্যাখ্যা



২টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = BKOJ, KDFO, OFGH এবং JOHI = 4টি 
৪টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে =CDOB = 1টি 
৮টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে =BDGI = 1টি

মোট বর্গক্ষেত্র = (4 + 1 + 1)টি = 6টি
৭৮৯.
√12x  = 144 হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) √2
  3. গ) 4
  4. ঘ) 2√3
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
√12x  = 144
⇒ √12x = 122
⇒  √12x = (√12)4
⇒ x = 4
৭৯০.
সুমন A এর ছেলে। D হলো নাহিদের বাবা। A নঈমের বোন। যদি Q এর সাথে A এর বিয়ে হয়ে থাকে, তাহলে সুমনের সাথে নাহিদের সম্পর্ক কী?
  1. ভাই
  2. কোন সম্পর্ক নেই
  3. চাচা
  4. মামা
সঠিক উত্তর:
কোন সম্পর্ক নেই
উত্তর
সঠিক উত্তর:
কোন সম্পর্ক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন A এর ছেলে। D হলো নাহিদের বাবা। A নঈমের বোন। যদি Q এর সাথে A এর বিয়ে হয়ে থাকে, তাহলে সুমনের সাথে নাহিদের সম্পর্ক কী?

সমাধান:
D এর ছেলে নাহিদ। অন্যদিকে বিয়ের পর A ও Q স্বামী-স্ত্রীএবং A এর ভাই নইম। আবার সুমন হচ্ছে A ও Q এর ছেলে। A,Q ও নইমের সাথে সুমনের সম্পর্ক থাকলেও D ও তার ছেলে নাহিদের সাথে সুমনের কোন সম্পর্ক নেই।
৭৯১.
একটি রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
  1. ৬২৫টি
  2. ৬৫০টি
  3. ৬০০টি
  4. ৫৫০টি
সঠিক উত্তর:
৬০০টি
উত্তর
সঠিক উত্তর:
৬০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?

সমাধান:
যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২৫ - ১) = ২৪টি  [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]

∴ মোট টিকেট রাখতে হবে = (২৫ × ২৪)টি
= ৬০০টি
৭৯২.
প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 84
  2. 96
  3. 62
  4. 21
সঠিক উত্তর:
84
উত্তর
সঠিক উত্তর:
84
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান: 
১ম চিত্রে, (9/3) × 4 × 7 = 84
২য় চিত্রে, (10/5) × 6 × 8 = 96
৩য় চিত্রে, (8/2) × 3 × 7 = 84
৭৯৩.
একটি ট্রেন ঘণ্টায় 90 কিলোমিটার বেগে এর দ্বিগুণ লম্বা একটি প্লাটফর্ম 36 সেকেন্ডে অতিক্রম করে। প্লাটফর্মের দৈর্ঘ্য কত?
  1. ক) 300 মিটার  
  2. খ) 400 মিটার  
  3. গ) 500 মিটার  
  4. ঘ) 600 মিটার  
সঠিক উত্তর:
ঘ) 600 মিটার  
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 600 মিটার  
ব্যাখ্যা
ট্রেনটি এক সেকেন্ডে যায় = {(90 × 1000)/3600} মিটার 
                                       = 25 মিটার 

ট্রেনটি 36 সেকেন্ডে যায় = (25 × 36) মিটার 
                                       = 900 মিটার 

ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = x মিটার 
প্লাটফর্মের দৈর্ঘ্য = 2x মিটার 

প্রশ্নমতে,
2x + x = 900
3x = 900 
x = 900/3 
x = 300 মিটার 

প্লাটফর্মের দৈর্ঘ্য = 2 × 300 মিটার 
                          = 600 মিটার  
৭৯৪.
সুপারম্যান এবং ব্যাটম্যান একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। ব্যাটম্যান ১৪ দিনে কাজটি একাই শেষ করতে পারে। তাহলে, সুপারম্যান একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১৫
  2. খ) ২১
  3. গ) ২৫
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা

ব্যাট্ম্যান ১ দিনে করে কাজটির ১/১৪ অংশ
∴ ১০〃 〃 〃 ১০/১৪ 〃
= ৫/৭ অংশ

∴ সুপারম্যান ১০ দিনে করে কাজটির (১ - ৫/৭) বা ২/৭ অংশ
২/৭ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 ১০ × ৭/২ বা ৩৫ দিনে।

৭৯৫.
বেলা ৩:৪৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ কত?
  1. ক) ৭৫°
  2. খ) ১৩০°
  3. গ) ১৫০.৫°
  4. ঘ) ১৫৭.৫°
সঠিক উত্তর:
ঘ) ১৫৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫৭.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ৩:৪৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ কত?

সমাধান: 

আমরা জানি,
ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = 

তাহলে,
৩:৪৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ =
৭৯৬.
একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?
  1. ৬ ভাই, ৪ বোন
  2. ৪ ভাই, ৩ বোন
  3. ৭ ভাই, ৩ বোন
  4. ৮ ভাই, ৫ বোন
সঠিক উত্তর:
৪ ভাই, ৩ বোন
উত্তর
সঠিক উত্তর:
৪ ভাই, ৩ বোন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
মোট ভাইয়ের সংখ্যা = B
মোট বোনের সংখ্যা = S
∴ প্রতিটি ছেলের ভাইয়ের সংখ্যা B - 1 জন। [কেউ নিজেকে নিজের ভাই বলে না] এবং বোনের সংখ্যা S জন 
∴ প্রতিটি মেয়ের বোনের সংখ্যা S - 1 জন এবং ভাইয়ের সংখ্যা B জন 

আমরা পাই,
B - 1 = S .......... (1)
B = 2(S - 1) .......(2)

(1) নং ও (2) নং হতে পাই,
B = 2{(B - 1) - 1}
বা, B = 2(B - 2)
বা, B = 2B - 4
বা, B = 4 

(1) নং হতে পাই,
S = 3

∴ পরিবারে ভাইয়ের সংখ্যা 4 জন ও বোনের সংখ্যা 3 জন। 
 
৭৯৭.
সজিব ১৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা বরাবর ২বার প্রদক্ষিণ করছে, প্রথম বার তার সময় লাগলো ৫ মিনিট তার পরের বার ১ মিনিট কম লাগলো। তার গড় গতিবেগ কত মিটার/সেকেন্ড?
  1. ক) (২০/৯) মিটার/সেকেন্ড
  2. খ) (১০/৯) মিটার/সেকেন্ড
  3. গ) (১৫/৭) মিটার/সেকেন্ড
  4. ঘ) (১০/৪) মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
ক) (২০/৯) মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) (২০/৯) মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: সজিব ১৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা বরাবর ২বার প্রদক্ষিণ করছে, প্রথম বার তার সময় লাগলো ৫ মিনিট তার পরের বার ১ মিনিট কম লাগলো। তার গড় গতিবেগ কত মিটার/সেকেন্ড?

সমাধান: 
দেওয়া আছে,
বর্গাকার মাঠের দৈর্ঘ্য = ১৫০ মিটার
∴ মাঠের পরিধি = ২(১৫০ + ১৫০) = ৬০০ মিটার

২ বার প্রদক্ষিণ করতে মোট সময় লাগে = (৫ + ৫ - ১) মিনিট
= ৯ মিনিট
= ৫৪০ সেকেন্ড

গড় গতিবেগ = মোট দূরত্ব / মোট সময় 
= (২ × ৬০০)/৫৪০
= ২০/৯ মিটার/সেকেন্ড
৭৯৮.
How many days are there in x weeks x days?
  1. ক) 7x
  2. খ) 2x + 7
  3. গ) 8x
  4. ঘ) 14x
সঠিক উত্তর:
গ) 8x
উত্তর
সঠিক উত্তর:
গ) 8x
ব্যাখ্যা
প্রশ্ন: How many days are there in x weeks x days?

সমাধান: 
In one week there are 7 days.
So in x weeks, there are 7x days

∴ total days = 7x + x = 8x 
৭৯৯.
কামাল ও জামালের দৌড়ের গতির অনুপাত যথাক্রমে ৩:৪। ৫০০ মিটারের রেসে কামাল শুরুর স্থান থেকে ১৪০ মিটার এগিয়ে রেস শুরু করে। কামাল কত দুরত্বের পার্থক্যে রেস জিতবে?
  1. ক) ৪০ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ১০ মিটার
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
ব্যাখ্যা

কামালের মোট যেতে হবে (৫০০ - ১৪০) = ৩৬০ মিটার
অনুপাতের হিসেবে, কামাল ৩ মিটার গেলে জামাল যাবে ৪ মিটার
এখন, কামাল ৩৬০ গেলে জামাল যায় = (৪/৩) Χ ৩৬০ = ৪৮০ মিটার।
অর্থাৎ, কামাল ৩৬০ মিটার অতিক্রম করে যখন রেস শেষ করবে ততক্ষণে জামাল ৪৮০ মিটারে থাকবে।
সুতরাং, কামাল ২০ মিটার এগিয়ে থেকে রেস শেষ করবে।

৮০০.
একটি পাম্প একটি ট্যাঙ্ক ৩ ঘণ্টায় পানি পূর্ণ করতে পারে। কিন্তু ট্যাঙ্কে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে ৪ ঘণ্টা সময় লাগে। ছিদ্রটির মাধ্যমে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে?
  1. ১০ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১৪ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাম্প একটি ট্যাঙ্ক ৩ ঘণ্টায় পানি পূর্ণ করতে পারে। কিন্তু ট্যাঙ্কে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে ৪ ঘণ্টা সময় লাগে। ছিদ্রটির মাধ্যমে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে?

সমাধান:
পাম্পটি ১ ঘণ্টায় পূর্ণ করে চৌবাচ্চাটির ১/৩ অংশ
কিন্তু ছিদ্র থাকায় ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির = ১/৪ অংশ 

এখন ধরি,
ছিদ্রটি একা ট্যাঙ্কটি খালি করতে পারে = x ঘণ্টায়
∴ প্রতি ঘণ্টায় খালি করে = ১/x অংশ 

এখন,
মোট কাজ = পাম্পের কাজ - ছিদ্রের কাজ
⇒ ১/৪ = (১/৩) - (১/x)
⇒ ১/x = (১/৩) - (১/৪)
⇒ ১/x = (৪ - ৩)/১২
⇒ ১/x = ১/১২
∴ x = ১২

∴ ছিদ্রটি দ্বারা চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ খালি হতে সময় লাগে = ১২ ঘণ্টা।