বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

মোট প্রশ্ন১,২১৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

PrepBank · পাতা / ১৩ · ৬০১৭০০ / ১,২১৫

৬০১.
সঠিক প্রবাদ প্রবচন কোনটি?
  1. ক) বুনো কচু, বাঘা তেঁতুল
  2. খ) অতি দর্পে হত লঙ্কা
  3. গ) যার লাঠি তার ঘাঁটি
  4. ঘ) গভীর বনে মুক্তা ছড়ানো
সঠিক উত্তর:
খ) অতি দর্পে হত লঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
খ) অতি দর্পে হত লঙ্কা
ব্যাখ্যা
সঠিক প্রবাদ প্রবচন - অতি দর্পে হত লঙ্কা।

অন্যান্য প্রবাদের সঠিক রূপ-
যার লাঠি তার মাটি।
বুনো ওল, বাঘা তেঁতুল।
উলু বনে মুক্তা ছড়ানো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০২.
'রাত্রের মধ্যভাগ' এর এক কথায় প্রকাশ-
  1. মহানিশা
  2. পররাত্র
  3. ত্রিযামা
  4. সৌপ্তিক
সঠিক উত্তর:
মহানিশা
উত্তর
সঠিক উত্তর:
মহানিশা
ব্যাখ্যা

- রাত্রের মধ্যভাগ- মহানিশা,

উল্লেখ্য,
- রাত্রির তিনভাগ একত্রে- ত্রিযামা,
- রাত্রিকালীন যুদ্ধ- সৌপ্তিক,
- রাত্রির শেষ ভাগ- পররাত্র,
- রাত্রির প্রথম ভাগ- পূর্বরাত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৬০৩.
'কবোষ্ণ' বলতে কী বোঝায়?
  1. ঈষৎ নীলবর্ণ
  2. ঈষৎ উষ্ণ
  3. ঈষৎ রক্তবর্ণ
  4. ঈষৎ কম্পিত
সঠিক উত্তর:
ঈষৎ উষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
ঈষৎ উষ্ণ
ব্যাখ্যা

• 'ঈষৎ উষ্ণ' এর এক কথায় প্রকাশ - কবোষ্ণ

অন্যদিকে,
ইষৎ কম্পিত - আধুত।
ঈষৎ রক্তবর্ণ - আরক্ত।
ঈষৎ নীলবর্ণ - নীলাভ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৬০৪.
‘পরকে প্রতিপালন করে যে’ - এক কথায় কী হবে?
  1. ক) পরভৃত
  2. খ) পরভৃৎ
  3. গ) প্রতিপালক
  4. ঘ) প্রতিপোষক
সঠিক উত্তর:
খ) পরভৃৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) পরভৃৎ
ব্যাখ্যা

পরভৃত (বিশেষ্য) - কোকিল; পিক।
 (বিশেষণ) পরপুষ্ট; অন্য কর্তৃক পালিত।

পরভৃৎ (বিশেষ্য) - পরকে পালন করে যে; কোকিলকে যে পালন করে অর্থাৎ কাক; বায়স।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৬০৫.
'গণনার যোগ্য নয় যা' এক কথায় বলা যায়
  1. ক) অগণ্য
  2. খ) নগণ্য
  3. গ) অপরিমিত
  4. ঘ) অসংখ্য
সঠিক উত্তর:
খ) নগণ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নগণ্য
ব্যাখ্যা
নগণ্য = গন্য করার মতো নয় এমন; সামান্য। 
অগণ্য = অসংখ্য, অনেক। 
অপরিমিত = সীমা বা সংখ্যা করা যায় না এমন, প্রচুর। 
অসংখ্য = অগণ্য, অগণিত, প্রচুর। 

নিকটতম সঠিক উত্তর তাই  খ নং। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬০৬.
'কষ্টে গমন করা যায় যা' এর এক কথায় প্রকাশ -
  1. দুর্নিবার
  2. দুর্গম
  3. দুর্জয়
  4. দুর্দমনীয়
সঠিক উত্তর:
দুর্গম
উত্তর
সঠিক উত্তর:
দুর্গম
ব্যাখ্যা
• 'কষ্টে গমন করা যায় যা' এর এক কথায় প্রকাশ - দুর্গম

অন্যদিকে,
- 'কষ্টে জয় করা যায় যা' এর এক কথায় প্রকাশ - দুর্জয়।
- কষ্টে দমন করা যায় না' এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়।
- কষ্টে নিবারণ করা যায় না যা' এর এক কথায় প্রকাশ - দুর্নিবার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬০৭.
এক কথায় প্রকাশ করুনঃ ''যে গাছ অন্য কোন কাজে লাগে না''-
  1. ক) বনস্পতি
  2. খ) আগাছা
  3. গ) ঔষধী
  4. ঘ) পরগাছা
সঠিক উত্তর:
খ) আগাছা
উত্তর
সঠিক উত্তর:
খ) আগাছা
ব্যাখ্যা

ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

৬০৮.
'অগ্রে জন্মিয়াছে যে' এক কথায় বলে-
  1. অনুজ
  2. অগ্রজ
  3. অগ্রবর্তী
  4. অগ্রগামী
সঠিক উত্তর:
অগ্রজ
উত্তর
সঠিক উত্তর:
অগ্রজ
ব্যাখ্যা
• 'অগ্রে জন্মিয়াছে যে' এক কথায় বলে - অগ্রজ। 

অন্যদিকে, 
• অনুতে (পশ্চাতে) জন্মেছে যে - অনুজ। 
• অগ্রে বর্তমান থাকে যে - অগ্রবর্তী। 
• সন্মুখে গমনকারী - অগ্রগামী। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০৯.
'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী'- এক কথায় কি বলে?
  1. ক) নশ্বর
  2. খ) অবিনশ্বর
  3. গ) অস্থায়ী
  4. ঘ) ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
ঘ) ক্ষণস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' কে এক কথায় ক্ষণস্থায়ী বলে।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ দেওয়া হল:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর।
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর।
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৬১০.
'যার ঋণ আছে' এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ঋণী
  2. অধমর্ণ
  3. খাতক
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা
• 'যার ঋণ আছে' এর এক কথায় প্রকাশ: ঋণী, অধমর্ণ, খাতক। 

কারণ,
'খাতক' শব্দের অর্থ: ঋণী, দেনাদার।
অধমর্ণ' শব্দের অর্থ: দেনাদার, ঋণগ্রহীতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৬১১.
'দুই রকমের অর্থ হয় এমন' এর এক কথায় প্রকাশ হবে -
  1. দ্বিরুক্ত
  2. অনুক্ত
  3. অব্যক্ত
  4. দ্ব্যর্থক
সঠিক উত্তর:
দ্ব্যর্থক
উত্তর
সঠিক উত্তর:
দ্ব্যর্থক
ব্যাখ্যা
দ্ব্যর্থ  : দ্ব্যর্থক, দ্ব্যর্থবোধক (বিশেষণ)
- দুই রকমের অর্থ হয় এমন।

'যা প্রকাশ করা হয় নি'- অব্যক্ত,
যা বলা হয় নি- অনুক্ত।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬১২.
'বলার ইচ্ছা'কে এক কথায় কী বলে?
  1. বিবিক্ষা
  2. বিবক্ষা
  3. বুভুক্ষা
  4. বিবমিষা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিবক্ষা
উত্তর
সঠিক উত্তর:
বিবক্ষা
ব্যাখ্যা

• 'বলার ইচ্ছা'কে এক কথায় বলে = বিবক্ষা। 

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- প্রবেশ করার ইচ্ছা - বিবিক্ষা,
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা,
- বমন করার ইচ্ছা - বিবমিষা
- বাস করার ইচ্ছা - বিবৎসা
- পাওয়ার ইচ্ছা - ঈপ্সা,
- জয় করার ইচ্ছা - জিগীষা,
- লাভ করার ইচ্ছা - লিপ্সা,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা,
- মুক্তি লাভে/পেতে - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৬১৩.
'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. তর্জনী
  2. অঙ্গুষ্ঠ
  3. মধ্যমা
  4. কনিষ্ঠা
সঠিক উত্তর:
তর্জনী
উত্তর
সঠিক উত্তর:
তর্জনী
ব্যাখ্যা

• 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী

অন্যদিকে,
'হাতের প্রথম আঙুল' এর এক কথায় প্রকাশ - অঙ্গুষ্ঠ।
'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬১৪.
'অল্প পরিশ্রমে শ্রান্ত নারী'কে এক কথায় কী বলে?
  1. ক) অনসূয়া
  2. খ) মৃন্ময়ী
  3. গ) ফুলটুসি
  4. ঘ) প্রোষিতভর্তৃকা
সঠিক উত্তর:
গ) ফুলটুসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুলটুসি
ব্যাখ্যা
• 'অল্প পরিশ্রমে শ্রান্ত নারী'কে এক কথায় বলে = ফুলটুসি।
অন্যদিকে, 
- যে নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
- যে নারীর স্বামী প্রবাসে থাকে = প্রোষিতভর্তৃকা
- মৃত্তিকাদ্বারা নির্মিত = মৃন্ময়,

নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
- যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬১৫.
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় কী বলে?
  1. ইতীহাসকার
  2. ইতিহাসসজ্ঞ
  3. ইতিহাসবেত্তা
  4. ইতিহাসবীৎ
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
উত্তর
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
ব্যাখ্যা
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় বলে - ইতিহাসবেত্তা।

অপশনে প্রদত্ত অন্যান্য বানানের সুদ্ধরূপ হলো-
• 'ইতিহাসকার' অর্থ- ইতিহাস রচয়িতা, ইতিবৃত্তকার।
• 'ইতিহাসজ্ঞ' অর্থ- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ, পুরাতত্ত্ববিদ।
• 'ইতিহাসবিৎ' অর্থ- ইতিহাসজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬১৬.
'নীলবর্ণ বানর' এর এককথায় প্রকাশ -
  1. উল্লুক
  2. ইন্দিবর
  3. পুণ্ডরীক
  4. কোজাগর
সঠিক উত্তর:
উল্লুক
উত্তর
সঠিক উত্তর:
উল্লুক
ব্যাখ্যা
• 'নীলবর্ণ বানর' এর এককথায় প্রকাশ - উল্লুক। 

অন্যদিকে:
- ‘নীল বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - ইন্দিবর।
- ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।
- 'আশ্বিন মাসের পূর্ণিমা তিথি’ এর এককথায় প্রকাশ - কোজাগর।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬১৭.
'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ কি?
  1. ক) কুজন
  2. খ) হ্রেষা
  3. গ) কূজন
  4. ঘ) শিঞ্জন
  5. ঙ) কোনটি নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
-- হরিণের চামড়া - অজিন।
-- ময়ূরের ডাক - কেকা।
-- ঘোড়ার ডাক - হ্রেষা।
-- পাখির ডাক - কূজন।
-- কুজন - মন্দলোক।
-- বৃংহিত - হাতির গর্জন।
-- অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।
-- নূপুরের ধ্বনি - নিক্বণ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬১৮.
'যা পূর্বে ছিল এখন নেই এমন'—একে এক কথায় কী বলে?
  1. অদৃষ্টপূর্ব
  2. ভূতপূর্ব
  3. অশ্রুতপূর্ব
  4. অধীত
সঠিক উত্তর:
ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ভূতপূর্ব
ব্যাখ্যা

• 'যা পূর্বে ছিল এখন নেই এমন' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব

অন্যদিকে,
'যা পূর্বে দেখা যায় নি এমন' - অদৃষ্টপূর্ব।
'যা পূর্বে শোনা যায় নি এমন' - অশ্রুতপূর্ব।
'যা অধ্যয়ন করা হয়েছে এমন' - অধীত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬১৯.
‘স্থায়ী ঠিকানা নেই যার’- এক কথায় কী বলে?
  1. ক) অস্থায়ী
  2. খ) অনিকেত
  3. গ) উদ্বাস্তু
  4. ঘ) বিনষ্ট
সঠিক উত্তর:
গ) উদ্বাস্তু
উত্তর
সঠিক উত্তর:
গ) উদ্বাস্তু
ব্যাখ্যা
• 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় = উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় = উদ্বাস্তু।

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় = অনিকেত,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় = নশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় = অস্থায়ী,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় = নশ্বর,
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় = অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৬২০.
'শুচিস্মিতা' - কোন বাক্যের সংকোচিত রূপ?
  1. ক) যে নারী কখনো সূর্যকে দেখে নাই
  2. খ) যে নারীর হাসি সুন্দর
  3. গ) যে নারীর হাসি কুটিলতাবর্জিত
  4. ঘ) নারীর হিংসা নেই
সঠিক উত্তর:
গ) যে নারীর হাসি কুটিলতাবর্জিত
উত্তর
সঠিক উত্তর:
গ) যে নারীর হাসি কুটিলতাবর্জিত
ব্যাখ্যা
নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
যে নারী বীর = বীরাঙ্গনা।
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২১.
"লয় প্রাপ্ত হয়েছে যা।" - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. লাজুক
  2. লিপ্সা
  3. হিতৈষী
  4. লীন
সঠিক উত্তর:
লীন
উত্তর
সঠিক উত্তর:
লীন
ব্যাখ্যা
• "লয় প্রাপ্ত হয়েছে যা" — এক কথায় প্রকাশ: ঘ) লীন।

• "লয় প্রাপ্ত হয়েছে যা" বাক্যাংশের অর্থ হল যা বিলীন হয়ে গেছে বা মিশে গেছে। এই অর্থকে এক কথায় প্রকাশ করতে "লীন" শব্দটি ব্যবহার করা হয়।

"লীন" শব্দের অর্থ হলো -  মিশে গেছে এমন; লয়প্রাপ্ত।

অন্য অপশনগুলির অর্থ:
লাজুক: লজ্জা বেশি যার;
লিপ্সা: লাভ করার ইচ্ছা;
হিতৈষী: যে হিত ইচ্ছা করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬২২.
'​​ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে' এর এক কথায় প্রকাশ -
  1. ঔষ্ঠ্য
  2. ওষ্ঠাধর
  3. তুলাদণ্ড
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
তুলাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
তুলাদণ্ড
ব্যাখ্যা

• '​​ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে' এর এক কথায় প্রকাশ - তুলাদণ্ড

অন্যদিকে,
​ওষ্ঠের দ্বারা উচ্চারিত - ঔষ্ঠ্য।
'ওষ্ঠ ও অধর' এর এক কথায় প্রকাশ - ওষ্ঠাধর।

​​উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬২৩.
'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এক কথায় কী বলে?
  1. অসংবৃত
  2. অবিসংবাদী
  3. অবিদীর্ণ
  4. বিবাদবিসংবাদ
সঠিক উত্তর:
অবিসংবাদী
উত্তর
সঠিক উত্তর:
অবিসংবাদী
ব্যাখ্যা

• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এক কথায় বলে - অবিসংবাদী।

অন্যদিকে, 
---------------
• 'বসন আগলা যার' - অসংবৃত।
• 'ভেদ করা হয়নি এমন' - অবিদীর্ণ।
• 'বিবাদ বা বিরোধের অবসান' - বিবাদবিসংবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬২৪.
'অশ্বের ডাক' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. বৃংহিত
  2. কেকা
  3. শিঞ্জন
  4. হ্রেষা
সঠিক উত্তর:
হ্রেষা
উত্তর
সঠিক উত্তর:
হ্রেষা
ব্যাখ্যা
• 'অশ্বের ডাক' এর এক কথায় প্রকাশ: 'হ্রেষা'।

অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
• অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।
• হরিণের চামড়া - অজিন।
• ময়ূরের ডাক - কেকা।
• ঘোড়ার ডাক - হ্রেষা।
• পাখির ডাক - কূজন।
• হাতির গর্জন - বৃংহিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২৫.
'পরিবেদন' শব্দটি দ্বারা কী বুঝায়?
  1. ক) ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন।
  2. খ) বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে।
  3. গ) ছেকে পরিস্কার বা শোধন করা হয়েছে এমন।
  4. ঘ) পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ।
সঠিক উত্তর:
খ) বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে।
উত্তর
সঠিক উত্তর:
খ) বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে।
ব্যাখ্যা
বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে = পরিবেদন

ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন = পরিব্রাজন 
ছেকে পরিস্কার বা শোধন করা হয়েছে এমন = পরিস্রুত
পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ = অধিবেদন 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬২৬.
'মুক্তি লাভের ইচ্ছা' এর বাক্য কথায় প্রকাশ -
  1. মুমুক্ষু
  2. বুভুক্ষা
  3. মুমুক্ষা
  4. বিবিক্ষা
সঠিক উত্তর:
মুমুক্ষা
উত্তর
সঠিক উত্তর:
মুমুক্ষা
ব্যাখ্যা
• 'মুক্তি লাভের ইচ্ছা' এর বাক্য কথায় প্রকাশ - মুমুক্ষা

অন্যদিকে,
- 'মুক্তি পেতে ইচ্ছুক' এর বাক্য কথায় প্রকাশ - মুমুক্ষু।
- 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বুভুক্ষা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২৭.
'পাংশুল' এর পূর্ণ রূপ কোনটি?
  1. ক) ধোঁয়ার মত বর্ণযুক্ত
  2. খ) ধুলার মতো যার রং
  3. গ) বিচিত্র বর্ণযুক্ত
  4. ঘ) হরিৎ বর্ণযুক্ত
সঠিক উত্তর:
খ) ধুলার মতো যার রং
উত্তর
সঠিক উত্তর:
খ) ধুলার মতো যার রং
ব্যাখ্যা
ধুলার মতো যার রং = পাংশুল

অন্যদিকে, 
ধোঁয়ার মত বর্ণযুক্ত = ধোঁয়াটে 
হরিৎ বর্ণ =  সবুজ  
বিচিত্র বর্ণযুক্ত = কর্বুর

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২৮.
'শাসন করা যায় যাকে' - এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  1. ক) শিক্ষানবিশ
  2. খ) শিক্ষার্থী
  3. গ) শিষ্য
  4. ঘ) সহিষ্ণু
সঠিক উত্তর:
গ) শিষ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) শিষ্য
ব্যাখ্যা
শাসন করা যায় যাকে - শিষ্য।
শিক্ষা করেছে যে - শিক্ষানবিশ।
শিক্ষা লাভ উদ্দেশ্য যার - শিক্ষার্থী।
যে সহ্য করতে পারে - সহিষ্ণু।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬২৯.
‘বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা’কে এক কথায় কী বলে?
  1. পরিব্রাজন
  2. মাধুকরী
  3. প্রব্রজ্যা
  4. পরিস্রুত
সঠিক উত্তর:
মাধুকরী
উত্তর
সঠিক উত্তর:
মাধুকরী
ব্যাখ্যা
• ‘বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা’ এর এক কথায় প্রকাশ - মাধুকরী/মধুকরী।

অন্যদিকে,
- ‘ছেঁকে শোধন করা’ এর এক কথায় প্রকাশ - পরিস্রুত।
- ‘ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটক’ এর এক কথায় প্রকাশ - পরিব্রাজন।
- ‘ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ’ এর কথায় প্রকাশ - প্রব্রজ্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৩০.
'ক্ষমা করার ইচ্ছা' এর বাক্য সংকোচন কোনটি?
  1. মুমুক্ষা
  2. তিতিক্ষা
  3. মুমুক্ষু
  4. বুভুক্ষা
সঠিক উত্তর:
তিতিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
তিতিক্ষা
ব্যাখ্যা

• 'ক্ষমা করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - 'তিতিক্ষা'। 

• অন্যদিকে:  
- 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- বুভুক্ষা। 
- মুক্তি লাভের ইচ্ছা এর  বাক্য সংকোচন- মুমুক্ষা। 
- 'মুক্তি পেতে ইচ্ছুক' এর  বাক্য সংকোচন- মুমুক্ষু।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৬৩১.
'মৎস্যের ন্যায় অক্ষি যার' এর এক কথায় প্রকাশ -
  1. এণাক্ষী
  2. মোহিনী
  3. মীনাক্ষী
  4. হিরন্ময়ী
সঠিক উত্তর:
মীনাক্ষী
উত্তর
সঠিক উত্তর:
মীনাক্ষী
ব্যাখ্যা

• 'মৎস্যের ন্যায় অক্ষি যার' এর এক কথায় প্রকাশ - মীনাক্ষী

অন্যদিকে,
হরিণের মত চোখ যে নারীর বা যার - এণাক্ষী।
মুগ্ধ করে যে নারী - মোহিনী।
সোনার তৈরি- হিরণ্ময়; স্ত্রীবাচক - হিরন্ময়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৩২.
‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে -
  1. দুরাচরণীয়
  2. দুরুচ্চার্য
  3. অনুচ্চার্য
  4. অনির্বাচ্য
সঠিক উত্তর:
অনুচ্চার্য
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্চার্য
ব্যাখ্যা
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ-
• ‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে - দুরাচরণীয়।
• ‘বাক্যে প্রকাশ করা যায় না এমন’ এক কথায় বলে - অনির্বাচ্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত। 
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়। 
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে - দুরুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৩৩.
'অতি উচ্চ রোল' এর এক কথায় প্রকাশ -
  1. অট্টহাস্য
  2. মহানাদ
  3. অত্যাসন্ন
  4. উতরোল
সঠিক উত্তর:
উতরোল
উত্তর
সঠিক উত্তর:
উতরোল
ব্যাখ্যা

• 'অতি উচ্চ রোল' এর এক কথায় প্রকাশ - উতরোল

অন্যদিকে,
অতি উচ্চ বিকট হাসি - অট্টহাস্য।
অতি উচ্চ ধ্বনি - মহানাদ।
অতি আসন্ন - অত্যাসন্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৩৪.
"ভূতপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা পূর্বে দেখা যায়নি
  2. যা পূর্বে শোনা যায়নি
  3. যা পূর্বে কখনো ঘটেনি
  4. যা পূর্বে ছিল এখন নেই
সঠিক উত্তর:
যা পূর্বে ছিল এখন নেই
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে ছিল এখন নেই
ব্যাখ্যা
• 'যা পূর্বে ছিল এখন নেই' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব

অন্যদিকে,
যা পূর্বে কখনো ঘটেনি - অভূতপূর্ব । 
যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
যা পূর্বে দেখা যায়নি - অদৃষ্টপূর্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৩৫.
'পেতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ কী?
  1. ঈপ্সিত
  2. লিপ্সা
  3. ঈপ্সু
  4. ঈপ্সা
সঠিক উত্তর:
ঈপ্সু
উত্তর
সঠিক উত্তর:
ঈপ্সু
ব্যাখ্যা

• 'পেতে ইচ্ছুক' এক কথায় প্রকাশ - ঈপ্সু।

অন্যদিকে, 
• মনোগত ইচ্ছা - ঈপ্সিত।
• লাভ করা ইচ্ছা - লিপ্সা।
• পাওয়ার ইচ্ছা - ঈপ্সা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৩৬.
'বনস্পতি' কোন বাক্যের সংক্ষেপিত রূপ?
  1. ক) যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না।
  2. খ) যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে।
  3. গ) ফল পাকলে যে গাছ মরে যায়।
  4. ঘ) শত পাপড়িবিশিষ্ট।
সঠিক উত্তর:
ক) যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না।
উত্তর
সঠিক উত্তর:
ক) যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না।
ব্যাখ্যা
'যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না' এর সংকোচিত রূপ - বনস্পতি।
'যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে' এর সংকোচিত রূপ - পরগাছা।
'ফল পাকলে যে গাছ মরে যায়' এর সংকোচিত রূপ - ওষধি।
'শত পাপড়িবিশিষ্ট' - শতদল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬৩৭.
'দুই রথীর যুদ্ধ' এর এক কথায় প্রকাশ -
  1. দ্বিজ
  2. দ্বৈরথ
  3. দ্বৈত
  4. দোসারি
সঠিক উত্তর:
দ্বৈরথ
উত্তর
সঠিক উত্তর:
দ্বৈরথ
ব্যাখ্যা

• 'দুই রথীর যুদ্ধ' এর এক কথায় প্রকাশ - দ্বৈরথ।

অন্যদিকে,
- 'এক সঙ্গে দুইজন পরিবেশন করে এমন' এর এক কথায় প্রকাশ - দ্বৈত।
- 'দুইবার জন্ম হয় যার' এর এক কথায় প্রকাশ - দ্বিজ।
- 'দুই পঙ্‌ক্তি' এর এক কথায় প্রকাশ - দোসারি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৩৮.
'বলবার ইচ্ছা' — এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিগীষা
  2. বুভুক্ষা
  3. বিবক্ষা
  4. জিঘাংসা
সঠিক উত্তর:
বিবক্ষা
উত্তর
সঠিক উত্তর:
বিবক্ষা
ব্যাখ্যা
• 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যান্য অপশনগুলো হলো: 
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা। 

কিছু এক কথায় প্রকাশ-
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। 
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। 
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৩৯.
'দু হাত সমানে চলে যার' তাকে এক কথায় কী বলে?
  1. দ্বিজ
  2. সব্যসাচী
  3. দ্বারী
  4. দ্বৈরথ
সঠিক উত্তর:
সব্যসাচী
উত্তর
সঠিক উত্তর:
সব্যসাচী
ব্যাখ্যা
• দু হাত সমানে চলে যার- সব্যসাচী।
• দু হাতে সমান কাজ করতে পারে যে-সব্যসাচী।

অন্যদিকে, 
• দুবার জন্ম হয় যার- দ্বিজ।
• দ্বারে থাকে যে- দ্বারী/ দারোয়ান
• দুরথীর যুদ্ধ-দ্বৈরথ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৪০.
'মৃত্তিকা নির্মিত ভোজনপাত্র' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) করোটি
  2. খ) মীনাক্ষি
  3. গ) শানকি
  4. ঘ) মৃন্ময়
সঠিক উত্তর:
গ) শানকি
উত্তর
সঠিক উত্তর:
গ) শানকি
ব্যাখ্যা
• 'মৃত্তিকা নির্মিত ভোজনপাত্র' এর এক কথায় প্রকাশ হলো- 'শানকি'।  

তাছাড়া,
'মীনের অক্ষির ন্যায় অক্ষি যার' এর এক কথায় প্রকাশ হলো - 'মীনাক্ষি'। 
'মাথার খুলি' এর এক কথায় প্রকাশ হলো - 'করোটি'।
'মৃত্তিকা দ্বারা নির্মিত' এর এক কথায় প্রকাশ হলো - 'মৃন্ময়'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬৪১.
"প্রত্যুৎপন্নমতি" কোন শব্দগুচ্ছের এক কথায় প্রকাশ?
  1. কথায় প্রকাশ করার অযোগ্য
  2. যার উপস্থিত বুদ্ধি আছে
  3. যা আঘাত পায় নি
  4. যা পূর্বে শোনা যায় নি এমন
সঠিক উত্তর:
যার উপস্থিত বুদ্ধি আছে
উত্তর
সঠিক উত্তর:
যার উপস্থিত বুদ্ধি আছে
ব্যাখ্যা
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷

অন্যদিকে, 
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪২.
’যা বলার যোগ্য নয় এমন’ এক কথায় প্রকাশ-
  1. অব্যক্ত
  2. অকথ্য
  3. অবক্তব্য
  4. অনুক্ত
সঠিক উত্তর:
অকথ্য
উত্তর
সঠিক উত্তর:
অকথ্য
ব্যাখ্যা
• ’যা বলার যোগ্য নয় এমন’ এক কথায় প্রকাশ - অকথ্য।

অন্যদিকে,
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় প্রকাশ - অব্যক্ত
• ’যা বলা হয় নি এমন’ এক কথায় প্রকাশ - অনুক্ত।

অন্যান্য এক কথায় প্রকাশ:
• 'যা পূর্বে দেখা যায় নি' এমন এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
• ‘যা লাফিয়ে চলে এমন’ এক কথায় প্রকাশ - প্লবগ।
• ‘যা পূর্বে ছিল এখন নেই এমন’ এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ - অধীত।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৬৪৩.
যা ডাকা হয় নি-
  1. ক) অডাক্য
  2. খ) অনাহত
  3. গ) আহত
  4. ঘ) অনাহূত
সঠিক উত্তর:
ঘ) অনাহূত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনাহূত
ব্যাখ্যা
যা আহূত (ডাকা) হয় নি- অনাহূত। যা আঘাত পায় নি - অনাহত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬৪৪.
"জাতিস্মর" শব্দের সম্প্রসারিত অর্থ কোনটি?
  1. শুভক্ষণে জন্ম যার
  2. যার দুটি মাত্র দাঁত
  3. যার পূর্বজন্মের কথা স্মরণ আছে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যার পূর্বজন্মের কথা স্মরণ আছে
উত্তর
সঠিক উত্তর:
যার পূর্বজন্মের কথা স্মরণ আছে
ব্যাখ্যা
• 'যার পূর্বজন্মের কথা স্মরণ আছে' এক কথায় বলে - জাতিস্মর

অন্যদিকে,
- 'যার দুটি মাত্র দাঁত' এক কথায় বলে - দ্বিরদ।
- ‘শুভক্ষণে জন্ম যার‘ এক কথায় বলে - ক্ষণজন্মা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪৫.
‘মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন’ এক কথায় বলে-
  1. মৃন্ময়
  2. অনুব্রজন
  3. দৌবারিক
  4. উপাবৃত্ত
সঠিক উত্তর:
উপাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
উপাবৃত্ত
ব্যাখ্যা
• ‘মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন’ এক কথায় বলে - উপাবৃত্ত।

অন্যদিকে,
• ‘মৃত্তিকার দ্বারা নির্মিত’ এক কথায় বলে - মৃন্ময়।
• ‘মান্যব্যক্তিকে বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া’ এক কথায় বলে - অনুব্রজন।
• ‘দ্বারে থাকে যে’ এক কথায় বলে - দৌবারিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪৬.
'নীল বর্ণ পদ্ম' এক কথায় প্রকাশ কী হবে?
  1. কোকনদ
  2. ইন্দিবর
  3. পুণ্ডরীক
  4. মৃণালিনী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ইন্দিবর
উত্তর
সঠিক উত্তর:
ইন্দিবর
ব্যাখ্যা
• 'নীল বর্ণ পদ্ম' এক কথায় প্রকাশ হবে 'ইন্দিবর'।

অন্যদিকে,
- রক্তবর্ণ পদ্ম =কোকনদ।
- শ্বেত বর্ণ পদ্ম = পুণ্ডরীক।
- পদ্মের ঝাড় = মৃণালিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪৭.
'যা উদিগরণ করা হয়েছে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. উদ্বায়ী
  2. উদ্‌ভ্রান্ত
  3. উদ্‌বান্ত
  4. উদ্বাস্তু
সঠিক উত্তর:
উদ্‌বান্ত
উত্তর
সঠিক উত্তর:
উদ্‌বান্ত
ব্যাখ্যা

• 'যা উদিগরণ করা হয়েছে' এর এক কথায় প্রকাশ - উদ্‌বান্ত

অন্যদিকে,
বাতাসে উবে যায় এমন - উদ্বায়ী।
উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন - উদ্‌ভ্রান্ত।
বাস্তু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৪৮.
'পরার্থে নিজের প্রাণ উৎসর্গ' এর এক কথায় প্রকাশ -
  1. আধ্যাত্মিক
  2. কৃতার্থম্মন্য
  3. আত্মসর্বস্ব
  4. আত্মবলি
সঠিক উত্তর:
আত্মবলি
উত্তর
সঠিক উত্তর:
আত্মবলি
ব্যাখ্যা

• 'পরার্থে নিজের প্রাণ উৎসর্গ' এর এক কথায় প্রকাশ - আত্মবলি

অন্যদিকে,
নিজেকে নিয়ে সদাব্যস্ত - আত্মসর্বস্ব।
নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন - কৃতার্থম্মন্য।
আত্মা থেকে জাত - আধ্যাত্মিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৪৯.
‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কী?
  1. যে উপকারীর অপকার করে
  2. যে উপকারীর উপকার করে না
  3. যে উপকারীর উপকার স্বীকার করে না
  4. যে উপকারীর ‍উপকার ভুলে যায়
সঠিক উত্তর:
যে উপকারীর অপকার করে
উত্তর
সঠিক উত্তর:
যে উপকারীর অপকার করে
ব্যাখ্যা
• যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন।
• উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ।
• যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৬৫০.
'অভূতপূর্ব' এর সম্প্রসারিত রূপ কোনটি?
  1. যা পূর্বে ছিলো এখন নেই
  2. যা পূর্বে কখনো হয়নি
  3. যা পূর্বে দেখা যায়নি
  4. যা পূর্বে ছিলনা
সঠিক উত্তর:
যা পূর্বে কখনো হয়নি
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে কখনো হয়নি
ব্যাখ্যা
• 'যা পূর্বে কখনো হয়নি' এর বাক্য সংকোচন - অভূতপূর্ব।

অন্যদিকে, 
• যা পূর্বে ছিলো এখন নেই - ভূতপূর্ব।
• যা পূর্বে দেখা যায়নি - অদৃষ্টপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫১.
'যা বিনা যত্নে লাভ করা গিয়েছে' -এর বাক্য সংকোচন কোনটি?
  1. দূর্জয়
  2. দুষ্প্রাপ্য
  3. দুর্লঙ্ঘ্য
  4. অযত্নলব্ধ
সঠিক উত্তর:
অযত্নলব্ধ
উত্তর
সঠিক উত্তর:
অযত্নলব্ধ
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
যা সহজে লঙ্ঘন করা যায় না = দুর্লঙ্ঘ্য।
যাকে সহজে জয় করা যায় না = দূর্জয়।
যা সহজে পাওয়া যায় না = দুষ্প্রাপ্য।
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে = অযত্নলব্ধ।

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।]

 
৬৫২.
'জিগমিষা' বলতে কী বুঝায়?
  1. গমনের ইচ্ছা
  2. জয় করার ইচ্ছা
  3. জানার ইচ্ছা
  4. গ্রহণ করার ইচ্ছা
সঠিক উত্তর:
গমনের ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
গমনের ইচ্ছা
ব্যাখ্যা
• 'গমনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা

অন্যদিকে,
- 'গ্রহণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘৃক্ষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
- 'জানার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজ্ঞাসা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫৩.
বাক্য- সংকোচন নির্ণয় করুন-'ক্ষমা করতে ইচ্ছুক'
  1. ক) তিতিক্ষা
  2. খ) ক্ষমার্হ
  3. গ) তিতিক্ষু
  4. ঘ) ক্ষমার্হু
সঠিক উত্তর:
গ) তিতিক্ষু
উত্তর
সঠিক উত্তর:
গ) তিতিক্ষু
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে 'তিতিক্ষু'।

এছাড়া-

- ক্ষমা করার ইচ্ছা = তিতিক্ষা 
- ক্ষমা করতে ইচ্ছুক = তিতিক্ষু 
- ক্ষমার যোগ্য = ক্ষমার্হ
- গোপন করার ইচ্ছা = জুগুপ্সা 
- মনোগত ইচ্ছা = ঈপ্সিত 
- লাভ করা ইচ্ছা = লিপ্সা 
- কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ = অধঃকায়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৬৫৪.
'জিগীষা' শব্দের প্রসারিত রূপ- 
  1. গমন করার ইচ্ছা
  2. বিজয় লাভের ইচ্ছা
  3. জয় করার ইচ্ছা
  4. বাঁচতে ইচ্ছা
সঠিক উত্তর:
জয় করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
জয় করার ইচ্ছা
ব্যাখ্যা

•  'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
- ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৫৫.
'বিবমিষা' - এর কোন বাক্যের সঠিক সংক্ষেপিত রূপ?
  1. বলার ইচ্ছা
  2. বাস করার ইচ্ছা
  3. বমন করার ইচ্ছা
  4. প্রবেশ করার ইচ্ছা
সঠিক উত্তর:
বমন করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
বমন করার ইচ্ছা
ব্যাখ্যা
- 'প্রবেশ করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবৎসা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫৬.
'অপস্রিয়মাণ' বলতে কী বোঝায়?
  1. যা বহন করা যাচ্ছে
  2. যা অপনয়ন করা যায় না
  3. যা ক্রমশ দূরে সরে যাচ্ছে
  4. যা অপনয়ন করা কষ্টকর
সঠিক উত্তর:
যা ক্রমশ দূরে সরে যাচ্ছে
উত্তর
সঠিক উত্তর:
যা ক্রমশ দূরে সরে যাচ্ছে
ব্যাখ্যা
• 'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - অপস্রিয়মাণ

অন্যদিকে,
যা অপনয়ন করা কষ্টকর - দূরপনেয়।
যা অপনয়ন করা যায় না - অনপনেয়।
যা বহন করা যাচ্ছে - নীয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫৭.
'বচসা' এর পূর্ণ রূপ কোনটি?
  1. ক) বেঁচে থাকার ইচ্ছা
  2. খ) বিবাদ করে যে
  3. গ) বাক্যের দ্বারা কৃত কলহ
  4. ঘ) বচনে কুশল
সঠিক উত্তর:
গ) বাক্যের দ্বারা কৃত কলহ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাক্যের দ্বারা কৃত কলহ
ব্যাখ্যা
বাক্যের দ্বারা কৃত কলহ = বচসা
বচনে কুশল = বাগ্মী 
বিবাদ করে যে = বিবিদমান 
বেঁচে থাকার ইচ্ছা = জিজীবিষা 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫৮.
’গমন করতে পারে যে’ এর এক কথায় প্রকাশ কী?
  1. জুগুপ্সা
  2. জিগমিষা
  3. জঙ্গম
  4. জিজীবিষা
সঠিক উত্তর:
জঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
জঙ্গম
ব্যাখ্যা

• ’গমন করতে পারে যে’ এর এক কথায় প্রকাশ- জঙ্গম।

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৫৯.
'যে নারীর সন্তান বাঁচে না' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) নিঃসপ্ত
  2. খ) বন্ধ্যা
  3. গ) মৃতবৎসা
  4. ঘ) অধিবিন্না
সঠিক উত্তর:
গ) মৃতবৎসা
উত্তর
সঠিক উত্তর:
গ) মৃতবৎসা
ব্যাখ্যা
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা

• গুরত্বপুর্ণ এক কথায় প্রকাশসমূহ:
যে নারীর শত্রু নেই = নিঃসপ্ত,
যে নারীর সন্তান হয়না = বন্ধ্যা, 
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না, 
যে মেয়ের বয়স দশ বছর = কন্যকা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৬৬০.
‘পেতে ইচ্ছুক’ এর এক কথায় প্রকাশ-
  1. ক) প্রেপ্সু
  2. খ) মুমুক্ষা
  3. গ) মুমুক্ষু
  4. ঘ) ঈপ্সা
সঠিক উত্তর:
ক) প্রেপ্সু
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রেপ্সু
ব্যাখ্যা
• ‘পেতে ইচ্ছুক’ এর এক কথায় প্রকাশ - প্রেপ্সু

অন্যান্য অপশন, 
- মুক্তি লাভের ইচ্ছা এর  বাক্য সংকোচন - মুমুক্ষা। 
- 'মুক্তি পেতে ইচ্ছুক' এর  বাক্য সংকোচন - মুমুক্ষু। 
- পাওয়ার ইচ্ছা এর  বাক্য সংকোচন - ঈপ্সা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬৬১.
‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে 
  1. অনুচ্চার্য
  2. অব্যক্ত
  3. দুরুচ্চার্য
  4. অনির্বচনীয়
সঠিক উত্তর:
দুরুচ্চার্য
উত্তর
সঠিক উত্তর:
দুরুচ্চার্য
ব্যাখ্যা
• যা উচ্চারণ করা কঠিন এক কথায় বলে - দুরুচ্চার্য।

অন্যদিকে,
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়।
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৬৬২.
'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
  1. উত্তমর্ণ
  2. খাতক 
  3. অধমর্ণ
  4. ​ঋতুপর্ণ
সঠিক উত্তর:
উত্তমর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমর্ণ
ব্যাখ্যা

• 'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।

​অন্যদিকে, 
'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক।
​'ঋতুপর্ণ' অর্থ- অযোধ্যার সূর্যবংশীয় নৃপতিবিশেষ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৬৩.
'শুভক্ষণে জন্ম যার' - তাকে এককথায় কী বলে?
  1. শুভজ
  2. শুভজন্মা
  3. ক্ষণজন্মা
  4. শুভঙ্কর
সঠিক উত্তর:
ক্ষণজন্মা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণজন্মা
ব্যাখ্যা
• ‘শুভক্ষণে জন্ম যার‘ এক কথায় প্রকাশ - ক্ষণজন্মা

• কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
• ‘যা কখনো নষ্ট হয় না’ এককথায় বলে - অবিনশ্বর।
• 'যার অন্য উপায় নেই’ এককথায় বলে - অনন্যোপায়।
• ‘যার কোনো উপায় নেই’ এককথায় বলে - নিরুপায়।
• ‘যা অধ্যয়ন করা হয়েছে’ এককথায় বলে - অধীত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৬৪.
‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এক কথায় প্রকাশ -
  1. চিত্রার্পিতা
  2. পুণ্ডরীক
  3. মহাশ্বেতা
  4. কামাক্ষী
সঠিক উত্তর:
মহাশ্বেতা
উত্তর
সঠিক উত্তর:
মহাশ্বেতা
ব্যাখ্যা
• ‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এককথায় প্রকাশ - মহাশ্বেতা

অন্যদিকে,
- 'অক্ষিতে কাম যার' এর এককথায় প্রকাশ - কামাক্ষী।
- ‘যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা’ এর এককথায় প্রকাশ - চিত্রার্পিতা।
- ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৬৫.
'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না'- তাকে এক কথায় কি বলে?
  1. ক) অনুসূরা
  2. খ) অনুচার্য
  3. গ) ক্ষণপ্রভা
  4. ঘ) কোনটাই নয়
সঠিক উত্তর:
গ) ক্ষণপ্রভা
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষণপ্রভা
ব্যাখ্যা
'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না' এক কথায় হবে- ক্ষণপ্রভা। 

যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না = ক্ষণপ্রভা।
ক্ষণপ্রভা শব্দের অন্যান্য অর্থ - বিদ্যুৎ; বিজলি, তড়িৎ ইত্যাদি।
৬৬৬.
’যা দমন করা কষ্টকর’ -এক কথায় প্রকাশ কী?
  1. অদম্য
  2. দুর্জয়
  3. দুর্নিবার
  4. দুর্দমনীয়
সঠিক উত্তর:
দুর্দমনীয়
উত্তর
সঠিক উত্তর:
দুর্দমনীয়
ব্যাখ্যা

- ’যা দমন করা কষ্টকর’ এক কথায় প্রকাশ-  দুর্দমনীয়।

অন্যদিকে,
- ’যা দমন করা যায় না’ এক কথায় প্রকাশ- অদম্য।
- ’যা নিবারণ করা কষ্টকর’ এক কথায় প্রকাশ-  দুর্নিবার।
- ’যা কষ্টে জয় করা যায়’ এক কথায় প্রকাশ- দুর্জয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬৬৭.
‘পূণ্যকর্ম সম্পদানের জন্য শুভদিন’- এর বাক্য সংকোচন কোনটি হবে?
  1. পুন্নাহ
  2. পূণ্যাহ
  3. পুণ্যাহ
  4. পুন্যাহ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পুণ্যাহ
উত্তর
সঠিক উত্তর:
পুণ্যাহ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

পুণ্যাহ (বিশেষ্য):
অর্থ:
-  পুণ্যকর্ম সম্পাদনের পক্ষে শুভ দিন (প্রতি অমাবস্যা হয় প্রভুর পুণ্যাহ-রাজশেখর বসু (পরমু))।
- জমিদারি প্রথায় বৎসরের সূচনায় প্রজাদের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীকী খাজনা আদায়ের অনুষ্ঠান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৬৬৮.
'অপে জন্মে যার' এক কথায় কী বলে?
  1. অনাদি
  2. অপব্জ
  3. অন্তরীপ
  4. অগত্যা
সঠিক উত্তর:
অপব্জ
উত্তর
সঠিক উত্তর:
অপব্জ
ব্যাখ্যা
• 'অপে জন্মে যার' এক কথায় বলে - অপব্জ।

অন্যদিকে, 
• আদি নেই যার - অনাদি।
• অন্য গতি নেই যার - অগত্যা।
• অন্তর্গত অপ যার - অন্তরীপ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬৯.
যিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের বৃত্তান্ত জানেন তাকে এক কথায় কী বলে?
  1. ক) বিদ্বান
  2. খ) ত্রিকালজ্ঞ
  3. গ) শ্রুয়মান
  4. ঘ) ভবিতব্য
সঠিক উত্তর:
খ) ত্রিকালজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিকালজ্ঞ
ব্যাখ্যা
'যিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের বৃত্তান্ত জানেন' তাকে এক কথায় বলে = ত্রিকালজ্ঞ 

ভবিতব্য = যা ঘটবেই
বিদ্বান = বিদ্যা আছে যায়
শ্রুয়মান = শুনা হচ্ছে যা 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৭০.
'হাতির শাবক' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. কুঞ্চক
  2. কৃত্তি
  3. অজিন
  4. করভ
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
করভ
উত্তর
সঠিক উত্তর:
করভ
ব্যাখ্যা
• 'হাতির শাবক' এর এক কথায় প্রকাশ - করভ

অন্যদিকে,
- 'হরিণের চর্ম' এর এক কথায় প্রকাশ - অজিন।
- 'বাঘের চর্ম' এর এক কথায় প্রকাশ - কৃত্তি।
- 'সাপের খোলস' এর এক কথায় প্রকাশ - নির্মোক বা কুঞ্চক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৭১.
'যা উচ্চারণ করা যায় না' এক কথায় বলে-
  1. অনুচ্চ
  2. অনুচ্চারিত
  3. দুরচ্চার্য
  4. অনুচ্চার্য
সঠিক উত্তর:
অনুচ্চার্য
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্চার্য
ব্যাখ্যা
• 'যা উচ্চারণ করা যায় না' এক কথায় বলে - অনুচ্চার্য।

অন্যদিকে, 
• 'অনুচ্চ' অর্থ - উঁচু নয় এমন, মৃদু (অনুচ্চকণ্ঠ)।
• 'অনুচ্চারিত' অর্থ - অনুক্ত (কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার? শামসুর.)।
• দুরচ্চার্য বানানটি অশুদ্ধ। শুদ্ধ বানান দুরুচ্চার্য। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৭২.
'যে আপনার রঙ লুকায়' তাকে এক কথায় বলে-
  1. ক) ভূতপূর্ব
  2. খ) ফুলেল
  3. গ) অদৃশ্য
  4. ঘ) বর্ণচোরা
সঠিক উত্তর:
ঘ) বর্ণচোরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বর্ণচোরা
ব্যাখ্যা
বর্ণচোরা - যে আপনার রঙ লুকায়। ভূতপূর্ব - যা পূর্বে ছিল, এখন নেই। অশ্রুতপূর্ব - যা পূর্বে শোনা যায় নি।
Source: LiveMCQ Archive
৬৭৩.
'যে সকল অত্যাচার সয়ে যায়' এর এক কথায় প্রকাশ -
  1. সর্বংসহা
  2. সর্ব সহ্যকারী
  3. সহনশীল
  4. সহ্যশীল
সঠিক উত্তর:
সর্বংসহা
উত্তর
সঠিক উত্তর:
সর্বংসহা
ব্যাখ্যা
• 'যে সকল অত্যাচার সয়ে যায়' এর এককথায় প্রকাশ - সর্বংসহা

• কিছু এক কথায় প্রকাশ:
- যা আঘাত পায়নি এর এক কথায় প্রকাশ - অনাহত।
- যা আহুত হয় নি এর এক কথায় প্রকাশ - অনাহুত।
- 'বেশি কথা বলে যে' এর এক কথায় প্রকাশ - বাচাল।
- ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী।
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা।
- 'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।
- 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ - অজিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৭৪.
'যিনি সর্বত্র গমন করেন' তাকে এক কথায় কী বলে?
  1. অরিন্দম
  2. নগ
  3. বারমুখো
  4. সর্বগ
সঠিক উত্তর:
সর্বগ
উত্তর
সঠিক উত্তর:
সর্বগ
ব্যাখ্যা
• 'যিনি সর্বত্র গমন করেন' তাকে এক কথায় বলে - 'সর্বগ'। 

• অন্যান্য অপশনগুলো:  
- 'অরিকে (শত্রু) দমন করেন যিনি'- 'অরিন্দম'।
- যে গমন করে না - নগ (পাহাড়)।
- যে গৃহের বাহিরে রাত্রিযাপন করতে পছন্দ করে - বারমুখো।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৭৫.
'বসন আগলা যার' এর এক কথায় প্রকাশ -
  1. বিশ্বজনীন
  2. অবিসংবাদিত
  3. অবৈতনিক
  4. অসংবৃত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অসংবৃত
উত্তর
সঠিক উত্তর:
অসংবৃত
ব্যাখ্যা
• 'বসন আগলা যার' এর এক কথায় প্রকাশ - অসংবৃত

অন্যদিকে,
বেতন নেওয়া হয় না যাতে - অবৈতনিক।
বিসংবাদ নেই যাতে - অবিসংবাদিত।
বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৭৬.
'জন্মহীন মৃত্যুহীন' এর এক কথায় প্রকাশ-
  1. ক) আমৃত্যু
  2. খ) অজ
  3. গ) অজেয়
  4. ঘ) অষ
সঠিক উত্তর:
খ) অজ
উত্তর
সঠিক উত্তর:
খ) অজ
ব্যাখ্যা
যার জন্ম মৃত্যু বা বিনাশ নেই- অজ,
জয় করা যায় না এমন- অজেয়,
মৃত্যু পর্যন্ত- আমৃত্যু।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৬৭৭.
'হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত' এক কথায় বলে-
  1. পাণি
  2. প্রকোষ্ঠ
  3. অঙ্গুষ্ঠ
  4. করতল
  5. মণিবন্ধ
সঠিক উত্তর:
পাণি
উত্তর
সঠিক উত্তর:
পাণি
ব্যাখ্যা
• 'হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত' এক কথায় বলে - পাণি। 

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
• হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ - প্রকোষ্ঠ।
• হাতের তালু - করতল।
• হাতের কব্জি - মণিবন্ধ।
• হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।
• হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা।
• হাতের চতুর্থ আঙুল - অনামিকা।
• হাতের তৃতীয় আঙুল - মধ্যমা।
• হাতের দ্বিতীয় আঙুল - তর্জনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৭৮.
'অপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনুচিকীর্ষা
  2. উপবিকীর্ষু
  3. অপচিকীর্ষা
  4. অনুচিকীর্ষু
সঠিক উত্তর:
অপচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
অপচিকীর্ষা
ব্যাখ্যা
অপকার করার ইচ্ছা- অপচিকীর্ষা,
অনুসন্ধান করার ইচ্ছা-অনুসন্ধিৎসা,
অনুকরণ করার ইচ্ছা- অনুচিকীর্ষা,
প্রতিকার করার ইচ্ছা- প্রতিচিকীর্ষা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬৭৯.
‘কর্ম সম্পাদনে পরিশ্রমী’ বাক্যের সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. ক) কর্মনিষ্ঠ
  2. খ) কর্মোদ্যমী
  3. গ) কর্মঠ
  4. ঘ) কর্মী
সঠিক উত্তর:
গ) কর্মঠ
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মঠ
ব্যাখ্যা
কর্ম সম্পাদনে পরিশ্রমী - কর্মঠ৷
কর্মনিষ্ঠ - কর্মে নিষ্ঠা আছে এমন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৮০.
'দান করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ -
  1. দিধিষু
  2. দিদৃক্ষু
  3. দিধক্ষু
  4. দিৎসু
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দিৎসু
উত্তর
সঠিক উত্তর:
দিৎসু
ব্যাখ্যা

• 'দান করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - দিৎসু

অন্যদিকে, 
দহনেচ্ছু - দিধক্ষু।
'দেখতে ইচ্ছুক এমন' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষু।
দ্বিতীয়বার বিবাহিত নারী - দিধিষু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮১.
'একই সময়ে ঘটে' এর এক কথায় প্রকাশ –
  1. সমকালীন
  2. সমকেন্দ্রিক
  3. যুগপৎ
  4. সমসাময়িক
সঠিক উত্তর:
যুগপৎ
উত্তর
সঠিক উত্তর:
যুগপৎ
ব্যাখ্যা

• 'একই সময়ে ঘটে' এর এক কথায় প্রকাশ – যুগপৎ

অন্যদিকে,
একই কালে বর্তমান - সমকালীন।
একই সময়ে বর্তমান - সমসাময়িক।
একই কেন্দ্রবিশিষ্ট - সমকেন্দ্রিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৮২.
'বিবিক্ষা' শব্দের অর্থ কী?
  1. ক) বর্ণনা করার ইচ্ছা
  2. খ) বর্ণনা করতে ইচ্ছুক
  3. গ) প্রবেশ করার ইচ্ছা
  4. ঘ) প্রবেশ করতে ইচ্ছুক
সঠিক উত্তর:
গ) প্রবেশ করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রবেশ করার ইচ্ছা
ব্যাখ্যা
বিবিক্ষা (বিবিক্‌খা) 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √বিশ্‌+সন্‌+অ+আ(টাপ্‌)
অর্থ=  প্রবেশ করার ইচ্ছা
---------------
বাক্য সংকোচন/এককথায় প্রকাশ:

- প্রবেশ করার ইচ্ছা - বিবিক্ষা,
- বলার ইচ্ছা - বিবক্ষা,
- বমন করার ইচ্ছা - বিবমিষা
- বাস করার ইচ্ছা - বিবৎসা
- পাওয়ার ইচ্ছা - ঈপ্সা,
- জয় করার ইচ্ছা - জিগীষা,
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা,
- লাভ করার ইচ্ছা - লিপ্সা,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা,
- মুক্তি লাভে/পেতে - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
৬৮৩.
'তিতিক্ষা' বলতে কী বোঝায়?
  1. গোপন করার ইচ্ছা
  2. ক্ষমা করার ইচ্ছা
  3. ক্ষমার যোগ্য
  4. শুভক্ষণে জন্ম যার
সঠিক উত্তর:
ক্ষমা করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমা করার ইচ্ছা
ব্যাখ্যা
• 'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষা

অন্যদিকে,
ক্ষমার যোগ্য - ক্ষমার্হ।
গোপন করার ইচ্ছা - জুগুপ্সা।
শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৮৪.
'সংশপ্তক' শব্দের অর্থ কী?
  1. ক) যুদ্ধে পরাজিত সৈনিক
  2. খ) যুদ্ধে জয়লাভ করে ফিরে আসা সৈনিক
  3. গ) যুদ্ধে যাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক
  4. ঘ) যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক
সঠিক উত্তর:
ঘ) যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক
ব্যাখ্যা
সংশপ্তক (শংশপ্‌তক্‌) 
- বিশেষ্য 
- [স. সংশপ্ত+ক]
অর্থ - যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক।
       - মহাভারতে বর্ণিত সেনাদল যারা মরণপণ লড়াই করে।
       - নির্ভীক ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৮৫.
অর্ধেক সম্মত - এক কথায় কী বলে?
  1. ক) গররাজি
  2. খ) নিমরাজি
  3. গ) ঐক্যমত
  4. ঘ) সুসম্মত
সঠিক উত্তর:
খ) নিমরাজি
উত্তর
সঠিক উত্তর:
খ) নিমরাজি
ব্যাখ্যা
অর্ধেক সম্মত = নিমরাজি
অনিচিত বল প্রয়োগকারী = হঠকারী 
অগ্রিসর হয়ের অভ্যর্থনা = প্রত্যুদ্‌গমন
অন্য গতি  = গত্যন্তর 
অশ্ব রাখার স্থান = আস্তাবল 
অর্থহীন উক্তি = প্রলাপ 
অল্প পরিশ্রমে শ্রান্ত নারী = ফুলটুসি
অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা = প্রতিভা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৬৮৬.
“যার উপস্থিত বুদ্ধি আছে” - এর এক কথায় প্রকাশ কোনটি?  
  1. বাগ্মী
  2. প্রত্যুৎপন্নমতি
  3. গভীর জলের মাছ
  4. অচিন্তিতপূর্ব
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্নমতি
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা

“যার উপস্থিত বুদ্ধি আছে” - এর এক কথায় প্রকাশ- প্রত্যুৎপন্নমতি। 
- প্রত্যুৎপন্নমতি হলো সেই ব্যক্তি যার উপস্থিত বুদ্ধি বা দ্রুত চিন্তা করার ক্ষমতা রয়েছে।
-----------------------
অন্যদিকে,
• যিনি বক্তিতা দানে পটু — বাগ্মী।
• যার অনেক বুদ্ধি আছে - গভীর জলের মাছ। 
• যা পূর্বে চিন্তা করা যায় নি — অচিন্তিতপূর্ব।
----------------------------
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বাতাসে চরে যে = কপোত।
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার = জাতিস্বর।
- সরোবরে জন্মায় যাহা = সরোজ।
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জাজ্বল্যমান।
- সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।
- সকলের জন্য অনুষ্ঠিত = সার্বজনীন।
- প্রায় প্রভাত হয়েছে এমন = প্রভাতকল্পা।
- রাত্রির মধ্যভাগ = মহানিশা।
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ।
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার।
- এখনও শত্রু জন্মায় নাই যার = অজাতশত্রু। 
- যা পূর্বে শোনা যায় নি — অশ্রুতপূর্ব। 
- যা পূর্বে দেখা যায় নি — অদৃষ্টপূর্ব।
- যা বলা হয় নি — অনুক্ত।
- যা বলার যোগ্য নয় — অকথ্য।
- যার অন্য উপায় নেই — অনন্যোপায়।
- যার উপস্থিত বুদ্ধি আছে — প্রত্যুৎপন্নমতি।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না — অজ্ঞাতকুলশীল।
- যার সর্বস্ব হারিয়ে গেছে — সর্বহারা, হতসর্বস্ব।
- যে নারী বীর সন্তান প্রসব করে — বীরপ্রসূ। 
- যে নারীর সন্তান বাঁচে না — মৃতবৎসা।
- যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ — শাপদসংকুল
- যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিরোধবাদ) নেই — অবিসংবাদিত।
- যা গমন করে না — নগ।
- যার স্পৃহা দূর হয়েছে — বীতস্পৃহ।
- যে রমণীর হাসি পবিত্র — শুচিস্মিতা।
- যে রমণীর হাসি সুন্দর — সুহাসিনী। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬৮৭.
'সংসারের প্রতি বিরাগ যার' তাকে এক কথায় কী বলে?
  1. ক) নির্মোক
  2. খ) নির্বোধ
  3. গ) নির্বেদ
  4. ঘ) অনির্বচনীয়
সঠিক উত্তর:
গ) নির্বেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্বেদ
ব্যাখ্যা
'সংসারের প্রতি বিরাগ যার' তাকে এক কথায় বলে = নির্বেদ। 

অন্যদিকে, 
নির্মোক = সাপের খোলস 
নির্বোধ = বোধ নেই যার 
অনির্বচনীয় = কথায় যা প্রকাশ করা যায় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮৮.
'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. লিপ্সা
  2. ঈপ্সিত
  3. ঈপ্সু
  4. জুগুপ্সা
সঠিক উত্তর:
ঈপ্সিত
উত্তর
সঠিক উত্তর:
ঈপ্সিত
ব্যাখ্যা

• 'মনোগত ইচ্ছা' এক কথায় প্রকাশ- ঈপ্সিত।

অন্যদিকে, 
• লাভ করা ইচ্ছা - লিপ্সা।
• কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা - জুগুপ্সা। 
• পেতে ইচ্ছুক - ঈপ্সু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৯.
যা দমন করা কষ্টকর - 
  1. দুর্গম
  2. দুস্তর
  3. দুর্মর
  4. দুর্দমনীয়
সঠিক উত্তর:
দুর্দমনীয়
উত্তর
সঠিক উত্তর:
দুর্দমনীয়
ব্যাখ্যা

• 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়

অন্যদিকে,
- যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম।
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।
- যা সহজে মরে না - দুর্মর।

উৎস: ভাষা শিক্ষা. ড. হায়াৎ মামদ।

৬৯০.
'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
  1. অবিনশ্বর
  2. দুর্দমনীয়
  3. দুর্নিবার
  4. অদম্য
সঠিক উত্তর:
দুর্নিবার
উত্তর
সঠিক উত্তর:
দুর্নিবার
ব্যাখ্যা

• 'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্নিবার

অন্যদিকে: 
যা দমন করা যায় না - অদম্য।
যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
নষ্ট হওয়াই স্বভাব নয় যার - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬৯১.
'গুরুর ভাব' এক কথায় কী বলে?
  1. গোশাল
  2. গরিমা
  3. গন্তকাম
  4. গরমি
সঠিক উত্তর:
গরিমা
উত্তর
সঠিক উত্তর:
গরিমা
ব্যাখ্যা

• 'গুরুর ভাব' এক কথায় বলে- গরিমা।

অন্যদিকে, 
• গোরু রাখার স্থান - গোশাল, গোয়াল।
• গমন করার ইচ্ছা - গন্তকাম।
• 'গরমি' শব্দের অর্থ- গরম, উত্তাপ, গ্রীষ্ম কাল, নিদাঘ, অহংকার; ঔদ্ধত্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৬৯২.
‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে’ এক কথায় বলে-
  1. অধিবিন্না
  2. পরভৃতিকা
  3. প্রোষিতভর্তৃকা
  4. প্রোষিতপত্নীক
সঠিক উত্তর:
অধিবিন্না
উত্তর
সঠিক উত্তর:
অধিবিন্না
ব্যাখ্যা
• ‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে’ এক কথায় বলে - অধিবিন্না।

অন্যদিকে,
• ‘যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা’ এক কথায় বলে - পরভৃতিকা।
• ‘যে নারীর স্বামী বিদেশ থাকে’ এক কথায় বলে - প্রোষিতভর্তৃকা।
•‘যে পুরুষের বউ বিদেশ থাকে’ এক কথায় বলে - প্রোষিতপত্নীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৬৯৩.
'যার স্ত্রী মারা গিয়েছে' এর এক কথায় প্রকাশ-
  1. ক) বিধবা
  2. খ) বিপদাত্মক
  3. গ) সপত্নীক
  4. ঘ) বিপত্নীক
সঠিক উত্তর:
ঘ) বিপত্নীক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিপত্নীক
ব্যাখ্যা
যার স্ত্রী মারা গিয়েছে- বিপত্নীক।
যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে- দোজবর।
যার স্বামী মারা গেছে- বিধবা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৬৯৪.
ঈষৎ পাংশুবর্ণ - এর বাক্য সংকোচন -
  1. ক) পীত
  2. খ) কয়রা
  3. গ) ধূসর
  4. ঘ) আরক্ত
সঠিক উত্তর:
গ) ধূসর
উত্তর
সঠিক উত্তর:
গ) ধূসর
ব্যাখ্যা

প্রদত্ত অপশনগুলোর মধ্যে,
পীত = হরিদ্রাবর্ণ; হলুদ রং; পিঙ্গল, হলদে ইত্যাদি।
ধূসর = পাংশু; ছাই রং; সাদাকালো মিশ্রিত রং; পাংশুটে ইত্যাদি।
আরক্ত =  ঈষৎ রক্তবর্ণ; অল্প লাল; রক্তাভ ইত্যাদি।
সুতরাং এখানে প্রদত্ত অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করে, ঈষৎ পাংশুবর্ণ = ধূসর সবচেয়ে বেশি যুক্তিযুক্ত।
উল্লেখ্য, বাংলা একাডেমি অভিধানে 'কয়রা' কোন শব্দের অস্তিত্ব নেই। "কয়ড়া" শব্দটির অর্থ = কড়া; লোহার বেড়ি।
তাছাড়া, ড. হায়াৎ মামুদ - এর ভাষা শিক্ষা বই অনুসারে, ঈষৎ পাণ্ডুবর্ণ = ধূসর।
বাংলা একাডেমির অভিধান অনুসারে, পাণ্ডুবর্ণ = ফ্যাকাশে; পাংশুটে; পাংশুবর্ণবিশিষ্ট।
সুতরাং, এখানে 'ধূসর' সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও ড. হায়াৎ মামুদ - এর ভাষা শিক্ষা বই।

৬৯৫.
'মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া'- এর বাক্য সংকোচন-
  1. অন্তরিক্ষ
  2. প্রত্যুৎগমন
  3. উপাবৃত্ত
  4. অনুব্রজন
সঠিক উত্তর:
অনুব্রজন
উত্তর
সঠিক উত্তর:
অনুব্রজন
ব্যাখ্যা

• মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া- অনুব্রজন।
• মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া- প্রত্যুৎগমন।
• মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন- উপাবৃত্ত।
• অন্তরে যা দেখার যোগ্য- অন্তরিক্ষ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬৯৬.
'এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট' এক কথায় হবে—
  1. ক) একাগ্রচিত্ত
  2. খ) অন্যমনা
  3. গ) একমনা
  4. ঘ) মনোযোগী
সঠিক উত্তর:
ক) একাগ্রচিত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) একাগ্রচিত্ত
ব্যাখ্যা
• এক বিষয়ে নিবিষ্ট চিত্ত = একাগ্রচিত্ত/অনন্যমনা 
- অন্য দিকে মন যার = অন্যমনা
- এক দিকে মন যার = একমনা
- মনোযোগ দিয়েছে এমন = মনোযোগী/অভিনিবিষ্ট

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৯৭.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) ক্ষুদ্র চিহ্ন - বিন্দু
  2. খ) ক্ষুদ্র বিন্দু - ফুটকি
  3. গ) ক্ষুদ্র নদী - সারণি
  4. ঘ) ক্ষুদ্র মৃৎপাত্র - টাট্টু
সঠিক উত্তর:
ঘ) ক্ষুদ্র মৃৎপাত্র - টাট্টু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষুদ্র মৃৎপাত্র - টাট্টু
ব্যাখ্যা

ভাঁড় (বিশেষ্য:
ক্ষুদ্র মাটির ভাণ্ড বা পাত্র; নাপিতের যন্ত্রপাতি রাখবার আধার; বিদূষক; ভাঁড়ামি করা যার কাজ ইত্যাদি।

টাট্টু (বিশেষ্য):
ক্ষুদ্রকায় অশ্ববিশেষ; ছোট ঘোড়া।

অপশনের অন্যান্য গুলো সঠিক।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৬৯৮.
'গম্ভীর ধ্বনি' এক কথায় কী বলে?
  1. শিঞ্জন
  2. বৃংহিত
  3. মন্দ্র
  4. হ্রেষা
সঠিক উত্তর:
মন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
মন্দ্র
ব্যাখ্যা
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।

তাছাড়া,
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘ময়ূরের ডাক’ এর এক কথায় প্রকাশ - কেকা।
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৯৯.
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ -
  1. বিদীর্ণহৃদয়
  2. হৃদয়ঙ্গম
  3. হৃদয়বিদারক
  4. হৃতসর্বস্ব
সঠিক উত্তর:
হৃদয়ঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
হৃদয়ঙ্গম
ব্যাখ্যা
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ - হৃদয়ঙ্গম

অন্যদিকে,
যার সর্বস্ব চুরি গেছে - হৃতসর্বস্ব।
যা হৃদয় বিদীর্ণ করে - হৃদয়বিদারক।
যার হৃদয় বিদীর্ণ হয়েছে - বিদীর্ণহৃদয়।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭০০.
'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. তর্জনী
  2. অঙ্গুষ্ঠ
  3. অনামিকা
  4. মধ্যমা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তর্জনী
উত্তর
সঠিক উত্তর:
তর্জনী
ব্যাখ্যা
• 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী

অন্যদিকে,
- 'হাতের প্রথম আঙুল' এর এক কথায় প্রকাশ - অঙ্গুষ্ঠ।
- 'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
- 'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।