উত্তর
ব্যাখ্যা
-উদগিরণ করা হয়েছে এমন - উদ্গীর্ণ
- উত্তপ করা হয়েছে - উত্তাপিত
- ঊর্ধ্ব দিকে গতি যার - ঊর্ধ্বগতি
[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৬ / ১৩ · ৫০১–৬০০ / ১,২১৫
• 'জল পানের ইচ্ছা' এক কথায় প্রকাশ - উদন্যা।
অন্যদিকে,
নিজের খেয়ালখুশি - যদৃচ্ছা।
হরণ করার ইচ্ছা - জিহীর্ষা।
দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'যা পূর্বে ছিল এখন নেই' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
অন্যদিকে,
- 'যা পূর্বে দেখা যায় নি এমন' এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
- 'পূর্বে ঘটেনি এমন' এক কথায় প্রকাশ - অভূতপূর্ব।
গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ:
'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় প্রকাশ - অধীত।
'যা বলা হয় নি' এক কথায় প্রকাশ - অনুক্ত।
'যা বলার যোগ্য নয়' এক কথায় প্রকাশ অকথ্য।
'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'যা সহজে পার হওয়া যায় না - দুস্তর।
• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার।
- যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
- যা সহজে পাওয়া যায় না - দুষ্প্রাপ্য।
- যা সহ্য করা যায় না - দুর্বিষহ।
- যা সহজে দমন কর যায় না - দুর্দম।
- যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম।
- যা মুছে ফেলা যায় না - দুর্মোচ্য।
- যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
- যা সহজে মরে না - দুর্মর।
- যা কষ্টে অর্জন করা যায় - কষ্টার্জিত।
- যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
- যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
আরও কিছু এক কথায় প্রকাশ:
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
• ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
• ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
• ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
• ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• "বিরুদ্ধমত পোষণকারী।" এর বাক্য সংকোচন - বিবদমান।
অন্যদিকে,
• ‘প্রবেশ করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবিক্ষা।
• ‘বলার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবক্ষা।
• ‘বমন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবমিষা।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'ইষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ - আধুত।
অন্যদিকে,
ইষৎ রক্তবর্ণ - আরক্ত।
ইষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ নীলবর্ণ - নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
• জিজীবিষা (বিশেষ্য পদ):
অর্থ-
- বেঁচে থাকার ইচ্ছা; বাঁচার ইচ্ছা;
- জীবনের আকাঙ্খা (তখনকার মরণাতঙ্ক নিরুপম জিজীবিষার উত্তরসাক্ষ্য নয়-সুধীন্দ্রনাথ দত্ত)।
অন্যদিকে,
• ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
'আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস নেই যার' এক কথায় প্রকাশ- 'নাস্তিক'।
অন্যদিকে,
- আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক।
- উপকারীর উপকার যে স্বীকার করে না – অকৃতজ্ঞ।
- খেয়া পার করে যে- পাটনী।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
- উপকারীর উপকার যে স্বীকার করে – কৃতজ্ঞ।
- উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।
- নৌকা চালায় যে- মাঝি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ - সংস্কারণ)।
• 'বসন আগলা যার' এক কথায় প্রকাশ - অসংবৃত।
অন্যদিকে,
যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী।
ভেদের অভাব - অভেদ।
ভেদ করা হয়নি এমন - অবিদীর্ণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
উল্লেখ করা হয় না যা তাকে এক কথায় বলে ঊহ্য।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ
কাঁচের তৈরি ঘর = শিশমহল।
গমন করতে পারে যে = জঙ্গম।
ঊর্ধ্ব থেকে নেমে আসা = অবতরণ
চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।
এক থেকে আরাম্ভ করে = একাদিক্রমে।
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ এক কথায় বলে - সৌপ্তিক।
আরো কিছু গুরুত্বপুর্ণ বাক্য সংকোচন:
- ‘রাত্রির প্রথম ভাগ’ এক কথায় বলে -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ এক কথায় বলে - মহানিশা।
- ‘রাত্রির তিনভাগ একত্রে' এক কথায় বলে - ত্রিযামা।
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তমিস্রা।
- ‘অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তামসী।
- ‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ এক কথায় বলে - অমাবস্যা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• ‘অধিবিন্না’ শব্দের অর্থ - যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে।
অন্যদিকে,
পরভৃতা - যে নারী অপরের দ্বারা পালিত।
স্বয়ংবরা - যে নারী নিজে বর বরণ করে নেয়।
অসূর্যম্পশ্যা - যে নারী সূর্যকিরণও স্পর্শ করেনি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।
অন্যদিকে,
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
• শক্রকে দমন করে যে- বাক্য সংকোচন হলো- অরিন্দম।
অন্যদিকে,
→ শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন;
→ পাখির ডাক - কূজন;
→ ভয় নাই যার - নির্ভীক।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
• ’উপকার করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - উপচিকীর্ষা।
অন্যদিকে,
উল্লেখ করা হয় না যা - ঊহ্য।
উদ্গিরণ করা হয়েছে এমন - উদ্গীর্ণ।
উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা।
অন্যদিকে,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবৎসা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- অনুতে বা পশ্চাতে / জন্মেছে যে - অনুজ।
• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- দুবার জন্মে যা- দ্বিজ।
- জন্মে নাই যা - অজ।
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ।
- যে ভূমিতে ফসল জন্মায় না - ঊষর।
- শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা।
- সরোবরে জন্মায় যা - সরোজ।
- অগ্রে জন্মেছে যে - অগ্রজ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘যা আঘাত পায়নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
অন্যদিকে,
যা আহুত (ডাকা) হয়নি - অনাহুত।
যা বলা হয়নি এমন - অনুক্ত।
যা পূর্বে শোনা যায়নি এমন - অশ্রুতপূর্ব।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'বসন আগলা যার' এক কথায় বলে- অসংবৃত।
অন্যদিকে,
• 'অসংযত' অর্থ- সংযমহীন, উচ্ছৃঙ্খল, উদ্দাম।
• 'অসংযম' অর্থ- সংযমের অভাব, যথেচ্ছাচার, উচ্ছৃঙ্খলতা।
• 'অসংযমী' অর্থ- অশংজোমি, অসংযত, যথেচ্ছাচারী, অমিতাচারী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'শুভ ক্ষণে জন্ম যার' এক কথায় বলে- ক্ষণজন্মা।
অন্যদিকে,
• 'ক্ষণপ্রভা' শব্দের অর্থ- বিদ্যুৎ, দামিনী।
• 'ক্ষণদা' শব্দের অর্থ- রাত্রি, নিশি, শর্বরী, যামিনী।
• 'ক্ষণদ্যুতি' শব্দের অর্থ- বিজলি, বিদ্যুৎ, ক্ষণপ্রভা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
• 'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ - কুশীলব।
অন্যদিকে,
- নলের আকারে জমানো বরফ - কুলপি।
- নেই শোক যার - অশোক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'যা পূর্বে দেখা যায়নি' এর এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
অন্যদিকে,
যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• যে নারীর হিংসা নেই = অনসূয়া।
• নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা ।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা।
- যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা।
- যে নারীর নতুন বিয়ে হয়েছে = নবোঢ়া।
- যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এর এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।
অন্যদিকে,
বেশি কথা বলে যে - বাচাল।
বচনে কুশল - বাগ্মী।
বাক্যের দ্বারা কৃতকলহ - বচসা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'যা পূর্বে দেখা যায়নি এমন' এর এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
অন্যদিকে,
'পূর্বে ঘটেনি এমন' এক কথায় প্রকাশ - অভূতপূর্ব।
'যা পূর্বে ছিল এখন নেই' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় প্রকাশ - অব্যক্ত।
অন্যদিকে,
• ’যা বলা হয় নি এমন’ এক কথায় প্রকাশ - অনুক্ত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'দাড়ি জন্মেনি যার' এর বাক্য সংকোচন - অজাতশ্মশ্রু।
অন্যদিকে,
• 'যার শুভক্ষণে জন্ম' এর এক কথায় প্রকাশ - ক্ষণজন্মা।
• 'দুগ্ধবতী গাভী' এর এক কথায় প্রকাশ - পয়স্বিনী।
• 'যার প্রকৃত বর্ণ ধরা যায় না' এর এক কথায় প্রকাশ - বর্ণচোরা।
উৎস: বাংলা একাডেমি অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়।
অন্যদিকে:
- ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী = ঐন্দ্রজালিক।
- শত্রুকে জয় করেন যিনি = পরঞ্জয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
”ঘোড়ার গাড়ির চালক”-এক কথায় প্রকাশ- কোচওয়ান।
অন্যদিকে,
- ঘোড়ার ডাক- হ্রেষা।
- ঘোড়া থাকার স্থান- ঘোড়াশাল/আস্তাবল।
- ঘোলার ভাব- ঘোলাটে।
উৎস: ভাষা-শিক্ষা. ড.হায়াৎ মামুদ।
• 'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ - স্মিত।
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• ঈষৎ উষ্ণ এক কথায় প্রকাশ - কবোষ্ণ,
• ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ - আধুত,
• 'যে রব শুনে এসেছে' এর এক কথায় প্রকাশ - রবাহুত।
উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
- নারীর (হিংসা) নেই = অনসূয়া
- যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
নিজেকে সামলাতে পারে না যে তাকে এক কথায় বলে অসংযমী।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ
নিজেকে হত্যা করে যে = আত্মঘাতী
দমন করা যায় না যাকে = অদম্য
নিবারন করা যায় না যা = অনিবার্য
নিন্দার যোগ্য নয় যা = অনিন্দনীয়, অনিন্দ্য
গমন করতে পারে যে = জঙ্গম।
কেউ যা জানে না = অজ্ঞাত/অজানা।
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।