বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমান্তর ধারা

মোট প্রশ্ন১,৪৩৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমান্তর ধারা

PrepBank · পাতা / ১৫ · ৭০১৮০০ / ১,৪৩৮

৭০১.
কোনো সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6 তম পদটি 52 হলে 15 তম পদটি কত? 
  1. ক) 136
  2. খ) 138
  3. গ) 140
  4. ঘ) 142
সঠিক উত্তর:
ঘ) 142
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 142
ব্যাখ্যা
সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর d = 10
6 তম পদ = 52
6 তম পদ =a + (6 - 1)d
52 = a + 5d
52 = a + 5 × 10 
52 = a + 50 
52 - 50 = a
2 = a
a = 2 

15 তম পদ = a +(15 - 1)d
                  = 2 + 14 × 10
                  = 2 + 140 
                  = 142 
৭০২.
১ + ২ + ৩ + ৪ + ......... + ৯৮ = কত?
  1. ৪৬৪৩
  2. ৪৮২১
  3. ৪৮৫১
  4. ৪৮৬০
সঠিক উত্তর:
৪৮৫১
উত্তর
সঠিক উত্তর:
৪৮৫১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ২ + ৩ + ৪ + ......... + ৯৮ = কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = {n(n + 1)}/2
= {৯৮((৯৮ + ১)}/২
= ৪৮৫১
৭০৩.
7 + 12 + 17 + 22 +..……….ধারাটির কোন পদ 297?
  1. 60 তম
  2. 57 তম
  3. 59 তম
  4. 61 তম
সঠিক উত্তর:
59 তম
উত্তর
সঠিক উত্তর:
59 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 + 22 +.……….ধারাটির কোন পদ 297?

সমাধান:
ধরি,
n তম পদ = 297
এখানে,
১ম পদ, a = 7,
সাধারণ অন্তর, d = 12 - 7 = 5

প্রশ্নমতে,
a + (n - 1)d = 297
বা, 7 + (n - 1) × 5 = 297
বা, (n - 1) × 5 = 297 - 7
বা, (n - 1) × 5 = 290
বা, (n - 1) = 290/5
বা, n - 1 = 58
∴ n = 59
৭০৪.
1, 4, 7, ……. ধারার 29 তম পদ কোনটি?
  1. ক) 79
  2. খ) 82
  3. গ) 85
  4. ঘ) 88
সঠিক উত্তর:
গ) 85
উত্তর
সঠিক উত্তর:
গ) 85
ব্যাখ্যা

এটি একটি সমান্তর ধারা যার
১ম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 4-1 = 3
আমরা জানি,
n তম পদ = a+(n-1)d
∴ 29 তম পদ = 1+(29-1)3 = 85

৭০৫.
একটি সমান্তর ধারার তৃতীয় পদ ১৩ এবং পঞ্চম পদ ১৯ হলে ধারটি প্রথম ৮টি পদের সমষ্টি কত?
  1. ১২৪
  2. ১৫৪
  3. ১৪০
  4. ১৭৮
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার তৃতীয় পদ ১৩ এবং পঞ্চম পদ ১৯ হলে ধারটি প্রথম ৮টি পদের সমষ্টি কত?

সমাধান: 
মনেকরি 
সমান্তর ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

দেওয়া  আছে,
৩য় পদ = 13 
∴ a +  (3 - 1)d = 13
a + 2d = 13 ....... (i)

৫ম পদ = 19
∴ a + (5 - 1)d = 19
a + 4d = 19 ...........(ii)

(ii) থেকে (i) নং বিয়োগ করে পাই।
2d = 6
d = 3

(i) নং সমীকরণ হতে পাই,
a = 13 - 6 = 7

৮টি পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (8/2){2a + (8 - 1)d}
= 4{2 × 7 + 7 × 3 }
= 4(14 + 21)
= 140
৭০৬.
5 + 8 + 11 + 14 + ...... + 62 ধারাটি, 
(i) একটি সসীম ধারা,
(ii) একটি গুণোত্তর ধারা
(iii) এর 19 তম পদ 59
  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii
সঠিক উত্তর:
i ও iii
উত্তর
সঠিক উত্তর:
i ও iii
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + ...... + 62 ধারাটির, 
(i) একটি সসীম ধারা,
(ii) একটি গুণোত্তর ধারা
(iii) এর 19 তম পদ 59

সমাধান:
প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3
শেষ পদ = 62
যেহেতু একটি নির্দিষ্ট পদ আছে, তাই এটি সসীম ধারা।

আবার, 
আমরা জানি, 
n-তম পদে, an = a + (n - 1)d
19-তম পদে, an = 5 + (19 - 1)3
= 5 + 18 × 3
= 5 + 54
= 59

∴ 19তম পদ = 59
এটি সসীম ধারা এবং 19তম পদ = 59

সঠিক উত্তর খ) i ও iii

৭০৭.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে অষ্টম পদটি কত?
  1. 72
  2. 64
  3. 48
  4. 55
সঠিক উত্তর:
55
উত্তর
সঠিক উত্তর:
55
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে অষ্টম পদটি কত?

সমাধান:
ধরি,
সমান্তর ধারার প্রথম পদ = a
এবং সাধারণ অন্তর = d

দেওয়া আছে,
সাধারণ অন্তর, d = 5

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

এখন,
তৃতীয় পদ = a + (3 - 1) × 5
⇒ 30 = a + (2 × 5)
⇒ a + 10 = 30
⇒ a = 30 - 10
⇒ a = 20

∴ অষ্টম পদ = a + (8 - 1)d = 20 + (7 × 5) = 20 + 35 = 55

৭০৮.
প্রথম ১৫টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
  1. ক) ১২৫
  2. খ) ১২০
  3. গ) ১৩০
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
খ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ১৫টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = {n(n + ১)}/২
প্রথম ১৫টি স্বাভাবিক সংখ্যার যোগফল = {১৫(১৫ + ১)}/২
= ১২০
৭০৯.
একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২ তম সংখ্যাটি কত?
  1. ক) ৭৯৪
  2. খ) ৮০৪
  3. গ) ৮০৬
  4. ঘ) ৭০৪
সঠিক উত্তর:
গ) ৮০৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২তম সংখ্যাটি কত?

সমাধান:
১ম সংখ্যাটি = ১ম পদ = a = ২
সাধারণ অন্তর d = ৪

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
২০২তম = a + (২০২ - ১)d
= ২ + ২০১ × ৪
= ২ + ৮০৪
= ৮০৬
৭১০.
5 + 9 + 13 + 17 + ........ ধারাটির 17 টি পদের সমষ্টি কত? 
  1. 620
  2. 629
  3. 609
  4. 529
সঠিক উত্তর:
629
উত্তর
সঠিক উত্তর:
629
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 9 + 13 + 17 + ........ ধারাটির 17 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে, 
সমান্তর ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 9 - 5 = 4

আমরা জানি,
সমান্তর ধারার n  সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
প্রদত্ত ধারাটির 17 টি পদের সমষ্টি = (17/2){(2 × 5) + (17 - 1)4}
= (17/2){10 + (16 × 4)}
= (17/2)(10 + 64)
= (17/2) × 74 
= 629

৭১১.
3 + 7 + 11 + …… + 75 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 16
  2. 19
  3. 22
  4. 27
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + …… + 75 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 3
শেষ পদ = 75
সাধারণ অন্তর = 7 – 3 = 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ – ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(75 – 3)/4} + 1
= (72/4) + 1
= 19
৭১২.
7 + 9 + 11 + ....... + 45 ধারাটির পদসংখ্যা কত?
  1. 17 টি
  2. 18 টি
  3. 20 টি
  4. 21 টি
সঠিক উত্তর:
20 টি
উত্তর
সঠিক উত্তর:
20 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 9 + 11 + ....... + 45 ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
ধারাটির,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 9 - 7 = 2
শেষ পদ = 45

∴ পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(45 - 7)/2} + 1
= 19 + 1
= 20
৭১৩.
কোনো সমান্তর অনুক্রমের প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 6 হলে অনুক্রমটির প্রথম 16টি পদের সমষ্টি কত?
  1. ক) 388
  2. খ) 398
  3. গ) 418
  4. ঘ) 408
সঠিক উত্তর:
ঘ) 408
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 408
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর অনুক্রমের প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 6 হলে অনুক্রমটির প্রথম 16টি পদের সমষ্টি কত?

সমাধান: 
এখানে
ধারাটির প্রথম পদ a = 3
সাধারণ অন্তর d = 6 - 3 = 3
এবং পদসংখ্য n = 16

আমরা জানি,
সমান্তর ধারার ১৬তম পদের সমষ্টি
= (16/2){2. a + (16 - 1)d}
= 8{2 × 3 + 15 × 3}
= 8(6 + 45)
= 8 × 51
= 408
৭১৪.
প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?
  1. 1060
  2. 1296
  3. 1336
  4. 1490
সঠিক উত্তর:
1296
উত্তর
সঠিক উত্তর:
1296
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?

সমাধান :
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2
∴ প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {8(8 + 1)/2}2
= {(8 × 9)/2}2
= (72/2)2
= 362
= 1296
৭১৫.
৭+১৩+১৯+২৫+……….ধারাটির ১৫ তম পদ কোনটি?
  1. ক) ১০০
  2. খ) ৯১
  3. গ) ৯৭
  4. ঘ) ১০৪
সঠিক উত্তর:
খ) ৯১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯১
ব্যাখ্যা

ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১৩ - ৭ = ৬
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n-1)d
৭ + (১৫-১) × ৬
= ৭ + ১৪ × ৬
= ৯১

৭১৬.
৫ + ৯ + ১৩ + ১৭ + ......ধারাটির প্রথম ১৭টি সংখ্যার যোগফল কত?
  1. ক) ৬২৯
  2. খ) ৬২৭
  3. গ) ৭১৪
  4. ঘ) ৬৩১
সঠিক উত্তর:
ক) ৬২৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭ + ......ধারাটির প্রথম ১৭টি সংখ্যার যোগফল কত?

সমাধান: 

এখানে,
প্রথম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৯ - ৫ = ৪
পদের সংখ্যা, n = ১৭ 

∴ সমষ্টি = (১৭/২){২ × ৫ + (১৭ - ১) × ৪}
= (১৭/২){১০ + ৬৪}
= (১৭/২) × ৭৪
= ১৭ × ৩৭
= ৬২৯
৭১৭.
কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে ধারাটি নির্ণয় করুন।
  1. ক) 1 + 2 + 3 +……
  2. খ) 2 + 4 + 6 +…..
  3. গ) 1 + 3 + 5 +……
  4. ঘ) 12 + 22 + 32 +……
সঠিক উত্তর:
খ) 2 + 4 + 6 +…..
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 + 4 + 6 +…..
ব্যাখ্যা

n = 1 হলে, ধারাটির ১ম পদ /১ম পদের সমষ্টি = 1(1 + 1) = 2
n = 2 হলে, ধারাটির ১ম দুটি পদের সমষ্টি = 2(2 + 1) = 6
ধারাটির ২য় পদ = 6 – 2 = 4
n = 3 হলে, ধারাটির ১ম তিনটি পদের সমষ্টি = 3(3 + 1) = 12
ধারাটির ৩য় পদ = 12 – (2 + 4) = 6
তাহলে, ধারাটি 2 + 4 + 6 +………………………

৭১৮.
+ ৮ + ..................... + ১৪ = ?
  1. ১০১৫
  2. ৯২৪
  3. ৮২৪
  4. ১৯২৪
সঠিক উত্তর:
৯২৪
উত্তর
সঠিক উত্তর:
৯২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ৮ + ..................... + ১৪ = ? 

সমাধান : 
আমরা জানি, 
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = n(n+1)(2n+1)/6

+ ৮ + ..................... + ১৪
= (১ + ২ + ..................... + ১৪) - (১ + ২ + ..................... + ৬)
= [১৪(১৪ + ১)(২৮ + ১)]/৬ - [৬(৬ + ১)(১২ + ১)]/৬
= ({১৪ × ১৫ × ২৯)/৬} - ({৬ × ৭ × ১৩)/৬}
= (৭ × ৫ × ২৯) -  (৭ × ১৩)
= ৭(১৪৫ - ১৩)
= ৭ × ১৩২
= ৯২৪
৭১৯.
- 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির ২০তম পদ কত?
  1. 67
  2. 64
  3. 73
  4. 71
সঠিক উত্তর:
71
উত্তর
সঠিক উত্তর:
71
ব্যাখ্যা
প্রশ্ন: - 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির ২০তম পদ কত?

সমাধান: 
ধারাটির,
প্রথম পদ, a = - 5
সাধারন অন্তর, d = - 1 + 5 = 4

20তম পদ = a + (n - 1)d
= - 5 + (20 - 1)4
= 71
৭২০.
12 + 22 + 32 + ...  ... ... ... +102 = ?
  1. 385
  2. 100
  3. 110
  4. 55
সঠিক উত্তর:
385
উত্তর
সঠিক উত্তর:
385
ব্যাখ্যা
12 + 22 + 32 + ...  ... ... ... +102
= 10(10 + 1)(2 × 10 + 1)/6
= 10 × 11 × 21/6
= 385

[ n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল = n(n + 1)(2n + 1)/6 ]
৭২১.
প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ক) ৮১
  2. খ) ১০০০
  3. গ) ১০৯
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
ঘ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০
ব্যাখ্যা
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n2
∴ প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল ১০2 = ১০০
৭২২.
5 + 8 + 11 + 14 +.......... ধারাটির কত তম পদ 302?
  1. 60 তম পদ
  2. 70 তম পদ
  3. 90 তম পদ
  4. 100 তম পদ
সঠিক উত্তর:
100 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
100 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +............. ধারাটির কততম পদ 302?

সমাধান: 
এখানে,
ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 11 - 8 = 8 - 5 = 3

ধরি, 
n তম পদ = 302
বা, a + (n - 1)d = 302
বা, 5 + (n - 1)3 = 302
বা, 3n + 2 = 302
বা, 3n = 300
বা, n = 300/3
∴ n = 100
৭২৩.
13 + 23 + 33 + ............ + 243 = কত?
  1. 64009
  2. 90000
  3. 44100
  4. 105625
সঠিক উত্তর:
90000
উত্তর
সঠিক উত্তর:
90000
ব্যাখ্যা

প্রশ্ন: 13 + 23 + 33 + ............ + 243 = কত?

সমাধান:
এখানে, শেষ পদ n = 24
আমরা জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র,
Sn = {n(n + 1)/2}2
⇒ S24 = {24(24 + 1)/2}2
⇒ S24 = {24 × 25/2}2
⇒ S24 = (12 × 25)2
⇒ S24 = (300)2
∴ S24 = 90000

∴ ধারাটির সমষ্টি হলো 90000

৭২৪.
৪ + ৭ + ১০ + ...... + ৬৭ ধারাটির পদসংখ্যা কত?
  1. ২০টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৩টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ + ৭ + ১০ + ...... + ৬৭ ধারাটির পদসংখ্যা কত?

সমাধান: 
এখানে,
প্রথম পদ = ৪
শেষ পদ = ৬৭
সাধারন অন্তর = ৭ - ৪ = ৩

∴ পদসংখ্যা = {( শেষ পদ - প্রথম পদ )/ সাধারন অন্তর } + ১
= {(৬৭ - ৪)/৩} + ১
= ২১ + ১
= ২২
৭২৫.
8 + 11 + 14 +.................ধারাটির কোন পদ 278 হবে?
  1. 86 তম পদ
  2. 88 তম পদ
  3. 91 তম পদ
  4. 95 তম পদ
সঠিক উত্তর:
91 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
91 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 8 + 11 + 14 +.................ধারাটির কোন পদ 278 হবে?

সমাধান:
ধারাটির, ১ম পদ, a = 8
সাধারণ অন্তর, d = 11 - 8 = 3

ধরি,
r-তম পদ = 278
তাহলে, a + (r - 1)d = 278
⇒ 8 + (r - 1)3 = 278
⇒ 8 + 3r - 3 = 278
⇒ 3r + 5 = 278
⇒ 3r = 278 - 5
⇒ 3r = 273
⇒ 3r = 273/3
∴ r = 91
৭২৬.
কোনো সমান্তর ধারার 20-তম পদ 198 এবং সাধারণ অন্তর 10 হলে ধারাটির প্রথম পদ কত?
  1. 2
  2. 4
  3. 5
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 20-তম পদ 198 এবং সাধারণ অন্তর 10 হলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
দেওয়া আছে, 
সমান্তর ধারাটির 20 তম পদ = 198
সাধারণ অন্তর, d = 10
প্রথম পদ, a = ? 

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ 20 তম পদ = a + (20 - 1)d
⇒ 198 = a + (19 × 10) 
⇒ 198 = a + 190
⇒ a = 198 - 190 
⇒ a = 8
৭২৭.
কোন সমান্তর ধারার প্রথম পদ ও ৩য় পদ যথাক্রমে ৫ এবং ১৫। ধারাটির প্রথম ১৬টি পদের সমষ্টি কত?
  1. ৬০০
  2. ৭৬৫
  3. ৬৪০
  4. ৬৮০
সঠিক উত্তর:
৬৮০
উত্তর
সঠিক উত্তর:
৬৮০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার প্রথম পদ ও ৩য় পদ যথাক্রমে ৫ এবং ১৫। ধারাটির প্রথম ১৬টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর = d

∴ ৩য় পদ = a + (৩ - ১)d = ১৫
বা, ৫ + ২d = ১৫
বা, ২d = ১০
∴ d = ৫

∴ ধারাটির প্রথম ১৬টি পদের সমষ্টি = (১৬/২){২ × ৫ + (১৬ - ১) × ৫}
= ৮ × (১০ + ৭৫)
= ৮ × ৮৫
= ৬৮০
৭২৮.
3 + 6 + 9 + ............... ধারাটির কত তম পদ 33?
  1. 10
  2. 12
  3. 11
  4. 13
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + ............... ধারাটির কত তম পদ 33?

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 3

মনে করি, 
n তম পদ = 33
∴ a + (n - 1) d = 33 
বা, 3 + (n - 1) 3 = 33
বা, 3 + 3n - 3 = 33
বা, 3n = 33
বা, n = 33/3
∴ n = 11

∴ ধারাটির 11 তম পদ 33  ।
৭২৯.
23 + 33 + 43 + 53 + ..... + (30)3 = কত?
  1. ক) 216223
  2. খ) 216224
  3. গ) 216225
  4. ঘ) 216226
সঠিক উত্তর:
খ) 216224
উত্তর
সঠিক উত্তর:
খ) 216224
ব্যাখ্যা

23 + 33 + 43 + 53 + ..... + (30)3
= 13 + 23 + 33 + 43 + 53 + ...... + (30)3 - 13
= {(30(30 + 1))/2}2 - 1
= (152 × 312)- 1
= 216224

৭৩০.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদটি ৫২ হলে ১৫তম পদটি-
  1. ক) ১৪০
  2. খ) ১৪৮
  3. গ) ১৪২
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
গ) ১৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদটি ৫২ হলে ১৫তম পদটি-

সমাধান:
আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d।

এখানে, ৬তম পদ ৫২।
সুতরাং a + (৬ - ১) × ১০ = ৫২
বা, a + ৫০ = ৫২
বা, a = ২
সুতরাং, ১৫ তম পদ = ২ + (১৫ - ১) ×‌ ১০
= ২ + ১৪০
= ১৪২
৭৩১.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 7 এবং চতুর্থ পদটি 31 হলে দশম পদটি কত?
  1. 68
  2. 73
  3. 77
  4. 80
সঠিক উত্তর:
73
উত্তর
সঠিক উত্তর:
73
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 7 এবং চতুর্থ পদটি 31 হলে দশম পদটি কত?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a
এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n - 1)d

এখানে,
চতুর্থ পদটি = 31
∴ a + (4 - 1) × 7 = 31
⇒ a + (3 × 7) = 31
⇒ a + 21 = 31
⇒ a = 31 - 21
⇒ a = 10

∴ দশম পদ = 10 + (10 - 1) ×‌ 7
= 10 + (9 ×‌ 7)
= 10 + 63
= 73
৭৩২.
৭ + ১২ + ১৭ + ২২ + ................ ধারাটির ১৭ তম পদ কত?
  1. ৮৭
  2. ৭৭
  3. ৬৭
  4. ৮৫
সঠিক উত্তর:
৮৭
উত্তর
সঠিক উত্তর:
৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১২ + ১৭ + ২২ + ................ ধারাটির ১৭ তম পদ কত? 

সমাধান:
এটি একটি সমান্তর ধারা। 
যার প্রথম পদ, a = ৭ এবং সাধারণ অন্তর, d = ১২ - ৭ = ৫
সমান্তর ধারার n-তম পদ = a+(n - 1)×d
১৭ তম পদ = ৭ + (১৭ - ১) × ৫
= ৭ + ১৬ × ৫
= ৭ + ৮০
= ৮৭
৭৩৩.
4 +7 + 10 + 13 +........... ধারাটির কোন পদ 301?
  1. ক) 100
  2. খ) 110
  3. গ) 120
  4. ঘ) 130
সঠিক উত্তর:
ক) 100
উত্তর
সঠিক উত্তর:
ক) 100
ব্যাখ্যা
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর d = 7 - 4 = 3 

ধরি,
ধারাটির n তম পদ 301

n তম পদ = a + (n-1)d
301 = 4 + (n - 1)3
301 = 4 + 3n - 3
3n + 1 =301
3n = 301 - 1
3n = 300
n = 300/3
n = 100
৭৩৪.
কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির 12টি পদের সমষ্টি কত?
  1. 156
  2. 189
  3. 147
  4. 163
সঠিক উত্তর:
156
উত্তর
সঠিক উত্তর:
156
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির 12টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম n পদের সমষ্টি, Sn = n(n + 1)

∴ ধারাটির 12টি পদের সমষ্টি, S12 = 12(12 + 1)
= 12 × 13
= 156

সুতরাং, ধারাটির 12টি পদের সমষ্টি = 156
৭৩৫.
20 + 23 + 26 + 29 +............ধারাটির 31তম পদ কত? 
  1. 105
  2. 110
  3. 112
  4. 118
সঠিক উত্তর:
110
উত্তর
সঠিক উত্তর:
110
ব্যাখ্যা
প্রশ্ন: 20 + 23 + 26 + 29 +............ধারাটির 31তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটি 20 + 23 + 26 + 29 +............

এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 
পদসংখ্যা, n = 31 

∴ ধারাটির ৩১ তম পদ = a + (n - 1) d 
= 20 + (31 - 1) × 3 
= 20 + (30 × 3) 
= 20 + 90 
= 110
৭৩৬.
কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত? 
  1. 1771
  2. 1798
  3. 1848
  4. 1884
সঠিক উত্তর:
1771
উত্তর
সঠিক উত্তর:
1771
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
দেওয়া আছে, 
12 তম পদ = 77 

ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r 

আমরা জানি, 
n তম পদ = a + (n - 1)d
∴ 12 তম পদ = a + (12 - 1)d
= a + 11d

শর্তমতে, 
a + 11d = 77 

এখন, 
প্রথম n পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d} 
∴ প্রথম 23 টি পদের সমষ্টি = (23/2){2a + (23 - 1)d} 
= (23/2)(2a + 22d) 
= (23/2) × {2(a + 11d)}
= (23/2) × 2 × 77 [∴ a + 11d = 77]
= 23 × 77
= 1771

∴  সমান্তর ধারাটির প্রথম 23 টি পদের সমষ্টি = 1771.

৭৩৭.
4 + 8 + 12 + .......... ধারাটির 7তম পদ কত?
  1. 22
  2. 24
  3. 26
  4. 28
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 8 + 12 + .......... ধারাটির 7তম পদ কত?

সমাধান:
১ম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 8 - 4 = 4
n তম পদ = 7

∴ 7 তম পদ = a + (n - 1)d
= 4 + (7 - 1)4
= 28
৭৩৮.
একটি সমান্তর ধারায় ১২ তম পদ ৭৭ হলে তার প্রথম ২৩পদের সমষ্টি কত? 
  1. ক) ১০৫৬
  2. খ) ২০২৫
  3. গ) ১৭৭১
  4. ঘ) ১১৭৬
সঠিক উত্তর:
গ) ১৭৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৭১
ব্যাখ্যা
ধরি 
সমান্তর ধারার ১ম পদ a এবং সাধারণ অন্তর d  

১২ তম পদ = 77
‍a + (12 - 1)d = 77
a + 11d = 77

প্রথম ২৩টি পদের সমষ্টি S = (n/2){2a + (n - 1)d}
= (23/2){2a + (23 - 1)d}
= (23/2){2a + 22d}
= 23 (a + 11d)
= 23 x 77
= 1771
৭৩৯.
২, ৫, ৮, ১১...... ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ১৮
  2. খ) ২২
  3. গ) ২৪
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ঘ) ২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ৮, ১১......ধারাটির ৭ম পদ কত?

সমাধান: 
১ম পদ a = ২
সাধারণ অন্তর d = ৫- ২ = ৩

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
৭ম পদ  = ২ + (৭ - ১)৩
                = ২ + ১৮
                = ২০
৭৪০.
4 + 9 + 14 + 19 + …. ধারাটির প্রথম 25 টি পদের যোগফল কত?
  1. 1400
  2. 1500
  3. 1600
  4. 1650
সঠিক উত্তর:
1600
উত্তর
সঠিক উত্তর:
1600
ব্যাখ্যা

প্রশ্ন: 4 + 9 + 14 + 19 + …. ধারাটির প্রথম 25 টি পদের যোগফল কত?

সমাধান:
এখানে, 
9 - 4 = 5 , 14 - 9 = 5
∴ এটি একটি সমান্তর ধারা।

এখানে,
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 9 - 4 = 5
n = 25

∴ ধারাটির প্রথম 25 পদের সমষ্টি, Sn = n/2{2a + (n - 1)d}
= (25/2){(2 × 4)+ (25 - 1) × 5}
= (25/2){8 + (24 × 5)}
= (25/2)(8 + 120)
= (25/2) × 128
= 25 × 64
= 1600

 

৭৪১.
৫ + ৯ + ১৩ + .............. +  ৮৫ = ?
  1. ৭৮০
  2. ৮৬১
  3. ৯৪৫
  4. ৯০০
সঠিক উত্তর:
৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
৯৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + .............. +  ৮৫ = ?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
এখানে,
ধারার প্রথম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৯ - ৫ = ৪
শেষ পদ, p = ৮৫

আমরা জানি, সমান্তর ধারার n-তম পদ = a + (n - ১)d
⇒ ৮৫ = ৫ + (n - ১)৪
⇒ ৮৫ - ৫ = (n - ১)৪
⇒ ৮০ = (n - ১)৪
⇒ n - ১ = ৮০/৪
⇒ n - ১ = ২০
⇒ n = ২১

সমান্তর ধারার সমষ্টির সূত্র অনুযায়ী,
Sn = (n/২){2a + (n - ১)d}
⇒ S২১ = (২১/২){২ × ৫ + (২১ - ১)৪}
⇒ S২১ = (২১/২){১০ + ২০ × ৪}
⇒ S২১ = (২১/২){১০ + ৮০}
⇒ S২১ = (২১/২) × ৯০
⇒ S২১ = ২১ × ৪৫

∴ সমষ্টি = ৯৪৫

৭৪২.
কোনো সমান্তর ধারার 10 তম পদ 77 হলে, এর প্রথম 19 টি পদের সমষ্টি কত? 
  1. 1339
  2. 1463
  3. 1553
  4. 1434
সঠিক উত্তর:
1463
উত্তর
সঠিক উত্তর:
1463
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার 10 তম পদ 77 হলে, এর প্রথম 19 টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ = a এবং সাধারণ অন্তর = d

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 

∴ 10তম পদ,
a + (10 - 1)d = 77
∴ a + 9d = 77

এখন, প্রথম 19 টি পদের সমষ্টি,
= (19/2){2a + (19 - 1)d}
= (19/2)(2a + 18d)
= (19/2) × 2(a + 9d)
= 19 × 77
= 1463

৭৪৩.
5 + 8 + 11 + 14 + .......... ধারাটির 90 তম পদ কত? 
  1. 256
  2. 272
  3. 286
  4. 302
সঠিক উত্তর:
272
উত্তর
সঠিক উত্তর:
272
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + .......... ধারাটির 90 তম পদ কত? 

সমাধান: 
এটি একটি সমান্তর ধারা।
এখানে,
ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3 
পদ সংখ্যা, n = 90

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 90 তম পদ = 5 + {(90 - 1) × (3)}
= 5 + (89 × 3)
= 5 + 267
= 272

৭৪৪.
একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল 20। তাহলে প্রথম 15 টি পদের যোগফল কত?
  1. ক) 125
  2. খ) 105
  3. গ) 150
  4. ঘ) 160
সঠিক উত্তর:
গ) 150
উত্তর
সঠিক উত্তর:
গ) 150
ব্যাখ্যা
ধরি
প্রথম পদ a এবং
সাধারণ অন্তর d
 
চতুর্থপদ = a + (4 - 1)d = a + 3d
দ্বাদশ পদ = a + (12 - 1)d = a + 11d

প্রশ্নমতে,
          a + 3d + a + 11d = 20
           2a + 14d = 20

15 টি পদের যোগফল = (15/2){2a+(15-1)d}
                                 = (15/2){2a+14d}
                                 = (15×20)/2
                                 = 150
৭৪৫.
4, 6, 8, ....... সমান্তর অনুক্রমটির কত তম পদ 410?
  1. 201 তম
  2. 204 তম
  3. 196 তম
  4. 190 তম
সঠিক উত্তর:
204 তম
উত্তর
সঠিক উত্তর:
204 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 4, 6, 8, ....... সমান্তর অনুক্রমটির কত তম পদ 410?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 6 - 4 = 2

মনে করি,
r তম পদ = 410
a + (r - 1) · d = 410
⇒ 4 + (r - 1) · 2 = 410
⇒ 4 + 2r - 2 = 410
⇒ 2r + 2 = 410
⇒ 2r = 410 - 2
⇒ 2r = 408
⇒ r = 204
৭৪৬.
- 5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকলে p ও q এর পার্থক্য কত?
  1. ক) 9
  2. খ) 5
  3. গ) 7
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
প্রশ্ন:  - 5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকলে p ও q এর পার্থক্য কত?

সমাধান: 
এখানে,
১ম পদ a = - 5
সাধারণ অন্তর d 

এখন 
৪র্থ পদ = a + (4 - 1)d
16 =  - 5 + 3d
16 + 5 = 3d
21 = 3d
d = 7

২য় পদ p = a + (2 - 1)d = - 5 + 7 = 2
৩য় পদ q = a + (3 - 1)d = - 5 + 2× 7 = - 5 + 14 = 9

p ও q এর পার্থক্য = 9 - 2 = 7
৭৪৭.
৩ + ৮ + ১৩ + ১৮ + ............ + ১৪৮ ধারাটিতে কয়টি পদ আছে?
  1. ২৯টি 
  2. ৪১টি 
  3. ৩৩টি 
  4. ৩০টি 
সঠিক উত্তর:
৩০টি 
উত্তর
সঠিক উত্তর:
৩০টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৮ + ১৩ + ১৮ + ............ + ১৪৮ ধারাটিতে কয়টি পদ আছে?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা। যার, 
প্রথম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৫
এবং শেষ পদ, l = ১৪৮

আমরা জানি, 
n-তম পদ, an = a + (n - ১)d
⇒ ১৪৮ = ৩ + (n - ১) × ৫
⇒ (n - ১) × ৫ = ১৪৮ - ৩ 
⇒ (n - ১) × ৫  = ১৪৫
⇒ n - ১ = ১৪৫/৫ 
⇒ n - ১ = ২৯
⇒ n = ২৯ + ১ = ৩০
∴ n = ৩০ 

অতএব, ধারাটিতে মোট ৩০টি পদ আছে।

৭৪৮.
+ ২ + ৩ + --- --- --- + ৩৩ = কত?
  1. ১২৫২৯
  2. ১২৫৩৯
  3. ৭৫১৭৪
  4. ৭৫১৭৫
সঠিক উত্তর:
১২৫২৯
উত্তর
সঠিক উত্তর:
১২৫২৯
ব্যাখ্যা
+ ২ + ৩ + --- --- --- + ৩৩
= ৩৩(৩৩ + ১)(২ × ৩৩ + ১)/৬
= ৩৩ × ৩৪ × ৬৭/৬
= ৭৫১৭৪/৬
= ১২৫২৯
৭৪৯.
একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষপদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা

প্রথম পদ a = 1
n তম পদ = 99
sn = 2500
আমরা জানি, a + (n-1)d = 99
⇒ (n-1)d = 98 ..........(1)

আবার, sn = n/2 {2a + (n-1)d}
2500 = n/2 . (2+98)
⇒ n = (2500×2)/100
⇒ n = 50
n এর মান (1) নং-এ বসিয়ে পাই,
(50 - 1)d = 98
⇒ d = 98/49
∴ d = 2

৭৫০.
1 + 4 + 7 + 10 + ................. + 70 ধারাটির পদ সংখ্যা কত?
  1. ক) 20
  2. খ) 22
  3. গ) 24
  4. ঘ) 25
সঠিক উত্তর:
গ) 24
উত্তর
সঠিক উত্তর:
গ) 24
৭৫১.
৪ + ৭ + ১০ + .............. + ৭৩ ধারাটির পদসংখ্যা কত?
  1. ২৪টি
  2. ১৯টি
  3. ২২টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ + ৭ + ১০ + .............. + ৭৩ ধারাটির পদসংখ্যা কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ = ৪
ধারাটির শেষ পদ = ৭৩
ধারাটির সাধারন অন্তর = ৭ - ৪ = ৩ 

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারন অন্তর} + ১ 
= {(৭৩ - ৪)/৩} + ১ 
= {(৬৯)/৩} + ১ 
= ২৩ + ১ 
= ২৪

∴ ধারাটিতে মোট ২৪টি পদ আছে।
৭৫২.
4 + 8 + 16 + ........... ধারাটির ৭ম পদ কত? 
  1. ক) 256
  2. খ) 265
  3. গ) 217
  4. ঘ) 268
সঠিক উত্তর:
ক) 256
উত্তর
সঠিক উত্তর:
ক) 256
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ a = 4
সাধারণ অনুপাত r=8/4 = 2

n-তম পদ = arn-1
7-তম পদ = ar7 - 1
                = ar6
                  = 4 ×26 
                 = 4 × 64 = 256
৭৫৩.
৫, ৯, ১৩, ১৭ .... ধারাটির ১ম ২০ পদের সমষ্টি কত?
  1. ক) ৮৬৫
  2. খ) ৮৬৩
  3. গ) ৮৬১
  4. ঘ) ৮৬০
সঠিক উত্তর:
ঘ) ৮৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৬০
ব্যাখ্যা

১ম পদ (a) = ৫,
সাধারণ অন্তর (d) = ৯ - ৫ = ৪
পদসংখ্যা (n) = ২০
∴ সমষ্টি (s) = (২০/২){২ × ৫ + (২০ - ১)৪}
= ১০ × (১০ + ৭৬)
= ৮৬০

৭৫৪.
৭ + ১৩ + ১৯ + ২৫ +................... ধারাটির প্রথম ২০টি পদের যোগফল কত?
  1. ১২০৮
  2. ১২১০
  3. ১২৮০
  4. ১২৯৮
সঠিক উত্তর:
১২৮০
উত্তর
সঠিক উত্তর:
১২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১৩ + ১৯ + ২৫ +................... ধারাটির প্রথম ২০টি পদের যোগফল কত?

সমাধান:
এখানে,
১৩ - ৭ = ৬
১৯ - ১৩ = ৬
∴ এটি একটি সমান্তর ধারা

ধারাটির প্রথম পদ, a = ৭
সাধারন অন্তর, d = ৬
n = ২০

∴ ধারাটির প্রথম ২০ পদের সমষ্টি = (n/২){২a + (n - ১)d}
= (২০/২){২ × ৭ + (২০ - ১)৬}
= ১০ × (১৪ + ১৯ × ৬)
= ১০ × (১৪ + ১১৪)
= ১০ × ১২৮
= ১২৮০
৭৫৫.
4 + 7 + 10 + 13 + 16 + .......... ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?
  1. 205
  2. 175
  3. 330
  4. 155
সঠিক উত্তর:
175
উত্তর
সঠিক উত্তর:
175
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 + 16 + ..... ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেয়া আছে,
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d =  7-4
= 3

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি = n/2 {2a + (n-1)d}
= 10/2 { 2×4 + (10 - 1)3 }
= 5 { 8 + 9×3 }
= 5 (8 + 27)
= 5 × 35
= 175
৭৫৬.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৮ এবং ষষ্ঠ পদ ৫০ হলে ১১ তম পদ কত?
  1. ৮২
  2. ৯০
  3. ১০০
  4. ১০৫
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৮ এবং ষষ্ঠ পদ ৫০ হলে ১১ তম পদ কত?

সমাধান:
ধরি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর d
তাহলে, n তম পদ = a + (n - 1)d

এখানে,
৬তম পদ, ৫০ = a + (৬ - ১)৮
⇒ ৫০ = a + ৪০
∴ a = ১০

১১তম পদ = ১০ + (১১ - ১)৮
= ১০ + ১০ × ৮
= ৯০
৭৫৭.
13 + 20 + 27 + 34 +..................+111 ধারাটির পদ সংখ্যা কত?
  1. 14
  2. 15
  3. 16
  4. 17
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 20 + 27 + 34 +..................+111 ধারাটির পদ সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 13
সাধারণ অন্তর, d = 20 - 13 = 7
ধরি,
পদসংখ্যা = n
এবং n-তম পদ = 111

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d 

সুতরাং,
a + (n - 1)d  = 111
⇒ 13 + (n - 1)7 = 111
⇒ 13 + 7n - 7 = 111
⇒ 7n + 6 = 111
⇒ 7n = 111 - 6
⇒ 7n = 105
⇒ n = 105/7
⇒ n = 15

অর্থাৎ ধারাটির পদসংখ্যা = 15
৭৫৮.
3 + 8 + 13 + 18 +............... প্রথম 10টি পদের সমষ্টি কত? 
  1. ক) 235
  2. খ) 255
  3. গ) 245
  4. ঘ) 465
সঠিক উত্তর:
খ) 255
উত্তর
সঠিক উত্তর:
খ) 255
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 8 + 13 + 18 +............... প্রথম 10টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
এখানে
১ম পদ a = 3
সাধারণ অন্তর d = 8 - 3 = 5

আমরা জানি,
n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (10/2){2 × 3 + (10 - 1) × (5)}
= 5 {6 + 9 × (5)}
= 5 (6 + 45)
= 5 × 51
= 255
৭৫৯.
২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০ = কত?
  1. ক) ৫০৫০
  2. খ) ৫০৪৯
  3. গ) ১২৭৫
  4. ঘ) ১২৭৪
সঠিক উত্তর:
ঘ) ১২৭৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৭৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০ = কত?

সমাধান:
২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০
= ১ + ২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০ - ১
= (১ + ২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০) - ১
= {৫০ × (৫০ + ১)}/২ - ১ [১ + ২ + ৩ + ৪ +...... + n = n(n + ১)/২)]
= (২৫ × ৫১) - ১
= ১২৭৫ - ১
= ১২৭৪
৭৬০.
৭, ১০, ১৬, ২৮,...... পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ক) ৫২
  2. খ) ৭৫
  3. গ) ১০০
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
ক) ৫২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ১০, ১৬, ২৮,...... পরবর্তী সংখ্যাটি কত হবে?

সমাধান:
১০ - ৭ = ৩ 
১৬ - ১০ = ৬ = ৩ × ২
২৮ - ১৬ = ১২ = ৬ × ২

অর্থাৎ, পরবর্তী ব্যবধান হবে ১২ × ২ = ২৪

∴ পরবর্তী সংখ্যাটি = ২৮ + ২৪
= ৫২  
৭৬১.
1 + 3 + 5 +........ + (2n + 1) = কত?
  1. ক) n2
  2. খ) (n - 1)2
  3. গ) (n + 1)2
  4. ঘ) {(n + 1)/1}2
সঠিক উত্তর:
গ) (n + 1)2
উত্তর
সঠিক উত্তর:
গ) (n + 1)2
ব্যাখ্যা

১ম পদ a = 1,
সাধারন অন্তর d = 2,
শেষ পদ = 2n + 1
∴ পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/d} + 1
= {(2n + 1 - 1)/2} + 1
= n + 1
∴ সমষ্টি = {পদ সংখ্যা (শেষ পদ + ১ম পদ)}/2
= {(n + 1)(2n + 1 + 1)}/2
= {(n + 1)(2n + 2)}/2
= (n + 1)2

৭৬২.
প্রথম ষোলটি বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ১৯৬
  2. ২২৪
  3. ২৫৬
  4. ২৮৯
সঠিক উত্তর:
২৫৬
উত্তর
সঠিক উত্তর:
২৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ষোলটি বিজোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল = n2
প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল = (১৬) = ২৫৬
৭৬৩.
log2 + log4 + log8 + log16 + ................ ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত?
  1. 36log2
  2. 210log2
  3. 149log2
  4. 55log2
সঠিক উত্তর:
210log2
উত্তর
সঠিক উত্তর:
210log2
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + log16 + ................ ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত?

সমাধান:
log2 + log4 + log8 + ............... + প্রথম 20টি পদের সমষ্টি 
= log2 + log4 + log8 + log16 +............... + প্রথম 20টি পদের সমষ্টি 
= log21 + log22 + log23 + log24 +............... + প্রথম 20টি পদের সমষ্টি
= 1log2 + 2log2 + 3log2 + 4log2 + ............... + প্রথম 20টি পদের সমষ্টি
= log2 (1 + 2 + 3 + 4 + ............... + 20)
= log2 {20(20 + 1)/2}
= log2 (10 × 21)
= log2 × 210
= 210log2
৭৬৪.
1 + 3 + 5 + ...... + (2a - 1) = কত?
  1. a2
  2. a(a +1)/2
  3. a
  4. a + 6
সঠিক উত্তর:
a2
উত্তর
সঠিক উত্তর:
a2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + ...... + (2a - 1) = কত?

সমাধান:
এখানে,
১ম পদ = 1
সাধারণ অন্তর = 3 - 1 = 2
শেষ পদ = 2a - 1
∴ পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(2a - 1 - 1)/2} + 1
= {2(a - 1)/2} + 1
= a - 1 + 1 
= a

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/2} × পদসংখ্যা
= {(2a - 1 + 1)/2} × a
= (2a/2) × a
= a2
৭৬৫.
কোনো সমান্তর ধারার ১ম পদ - 5 এবং সাধারণ অন্তর 7 হলে ধারাটির n তম পদ কত?
  1. 7n + 12
  2. 7n - 5 
  3. 7n - 12
  4. 7n + 2
সঠিক উত্তর:
7n - 12
উত্তর
সঠিক উত্তর:
7n - 12
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার ১ম পদ - 5 এবং সাধারণ অন্তর 7 হলে ধারাটির n তম পদ কত?

সমাধান:
সমান্তর ধারার ১ম পদ, a = - 5
সাধারণ অন্তর, d = 7
∴ n তম পদ = a + (n - 1)d
= - 5 + (n - 1)7
= - 5 + 7n - 7
= 7n - 12

৭৬৬.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 7 এবং 6-তম পদটি 40 হলে, 17 -তম পদ কত?
  1. 127
  2. 117
  3. 137
  4. 107
সঠিক উত্তর:
117
উত্তর
সঠিক উত্তর:
117
ব্যাখ্যা
১ম পদ a 
সাধারণ অন্তর d = 7

6-তম পদটি = a + (6 - 1)7
⇒ 40 = a + 35
⇒ a + 35 = 40
⇒ a = 40 - 35
 ∴ a = 5

17-তম পদ a + (17 - 1) d
                = 5 + (17- 1)7
                = 5 + 16 × 7
                = 5 +112
                = 117
৭৬৭.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 6 এবং তৃতীয় পদটি 30 হলে অষ্টম পদটি কত?
  1. 50
  2. 56
  3. 60
  4. 66
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 6 এবং তৃতীয় পদটি 30 হলে অষ্টম পদটি কত?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে, n তম পদ = a + (n - 1)d

এখানে,
তৃতীয় পদ = 30
∴ a + (3 - 1) × 6 = 30
⇒ a + 2 × 6 = 30
⇒ a + 12 = 30
⇒ a = 30 - 12
⇒ a = 18

∴ অষ্টম পদ = 18 + (8 - 1) ×‌ 6
= 18 + 7 ×‌ 6
= 18 + 42
= 60
৭৬৮.
একটি ধারার n তম পদ n.2n -1 হলে ধারাটির 5 তম পদ কত?
  1. ক) 75
  2. খ) 85
  3. গ) 70
  4. ঘ) 80
সঠিক উত্তর:
ঘ) 80
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 80
ব্যাখ্যা
দেওয়া আছে, 
 n তম পদ n.2n -1 
5 তম পদ = 5.25 -1
                = 5.24
                = 80
৭৬৯.
4 + 7 + 10 + 13 + ........... ধারাটির কততম পদের মান 298 হবে?
  1. ক) 101 তম
  2. খ) 98 তম
  3. গ) 99 তম
  4. ঘ) 100 তম
সঠিক উত্তর:
গ) 99 তম
উত্তর
সঠিক উত্তর:
গ) 99 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 + ........... ধারাটির কততম পদের মান 298 হবে?

সমাধান: 
4 + 7 + 10 + 13 +........ ধারাটি একটি সমান্তর ধারা, যার
১ম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 7 - 4 = 3

মনে করি,
n তম পদ= 298
আমরা জানি,
n তম পদ= a+(n - 1)d

প্রশ্নমতে, 
a+(n-1)d = 301
বা, 4 + (n - 1)3 = 298
বা, (n - 1)3 = 298 - 4
বা, n - 1 = 294/3
বা, n = 98 + 1 = 99 
৭৭০.
13 + 20 + 27 + 34 + …. ধারাটির 15 তম পদের মান কত?
  1. 118
  2. 111
  3. 104
  4. 125
সঠিক উত্তর:
111
উত্তর
সঠিক উত্তর:
111
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 20 + 27 + 34 + …. ধারাটির 15 তম পদের মান কত?

সমাধান:
এখানে,
20 - 13 = 7
27 - 20 = 7
ইহা একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 13
সাধারণ অন্তর, d = 7

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ ধারাটির 15 তম পদ = 13 + (15 - 1) × 7
= 13 + 14 × 7
= 13 + 98
= 111
৭৭১.
log 8 + log 64 + log 512 +............... ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত?
  1. 10 log 8
  2. 25 log 8
  3. 45 log 8
  4. 55 log 8
সঠিক উত্তর:
45 log 8
উত্তর
সঠিক উত্তর:
45 log 8
ব্যাখ্যা

প্রশ্ন: log 8 + log 64 + log 512 +............... ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
 log 8 + log 64 + log 512 +...............
= log (81) + log (82) + log (83) + ............ 
= log 8 + 2 log 8 + 3 log 8+.......... 
=( 1 + 2 + 3 +......) log 8

এখন, 1 + 2 + 3 +............. ধারাটির 9 টি পদের সমষ্টি = {n(n + 1)}/2 
= {9(9 + 1)}/2
= 45

সুতরাং প্রদত্ত ধারাটির প্রথম 9 টি পদের সমষ্টি = 45 log 8

৭৭২.
প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ২১
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
গ) ২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১
ব্যাখ্যা

প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি = ১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ = ২১

বিকল্প পদ্ধতিঃ
প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি = {৬ × (৬ + ১)}/২
= ৪২/২ = ২১

৭৭৩.
১+৪+৭+১০+ ...... +৭৬ ধারার যোগফল কত?
  1. ক) ১০০১
  2. খ) ১০২১
  3. গ) ৮৮১
  4. ঘ) ১২৭৫
সঠিক উত্তর:
ক) ১০০১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০১
ব্যাখ্যা

n তম পদ
= a+(n-1)d
76 = 1+(n-1)3
n = 26
আবার n তম পদের যোগফল
= n/2{2a+(n-1)d}
= 26/2{2.1 +(26-1)3}
= 13×(2+75)
=1001

৭৭৪.
cos(nπ/2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি?
  1. - 1
  2. 1
  3. 1/2
  4. 0
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: cos{(nπ)/2} অনুক্রমটির চতুর্থ পদ কোনটি?

সমাধান:
cos{(nπ)/2}
= cos{(4π)/2}
= cos2π
= cos360°
= cos(4 × 90° + 0°)
= cos0°
= 1
৭৭৫.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং ষষ্ঠ পদ 52 হলে, 17-তম পদ কত?
  1. ক) 142
  2. খ) 146
  3. গ) 156
  4. ঘ) 162
সঠিক উত্তর:
ঘ) 162
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 162
ব্যাখ্যা

প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে,
n-তম পদ = a + (n - 1)d
∴ ষষ্ঠ পদ = a + (6 -1) 10
⇒ 52 = a + 50
⇒ a = 2
∴ 17-তম পদ = 2 + (17 - 1) 10
= 2 + 160
= 162

৭৭৬.
প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কত?
  1. n(n - 1)
  2. n2
  3. n(n + 1)
  4. n2 + 2
সঠিক উত্তর:
n(n + 1)
উত্তর
সঠিক উত্তর:
n(n + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কত?

সমাধান: n সংখ্যক ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফলের ধারা:
2 + 4 + 6 +8 +........... 2n

যোগফল = {(শেষ পদ + প্রথম পদ)/২} × পদ সংখ্যা
= {(2n + 2)/2} × n
= n(n + 1)
৭৭৭.
7 + 12 + 17 +................ধারাটির 30টি পদের সমষ্টি কত?
  1. ক) 2358
  2. খ) 238
  3. গ) 510
  4. ঘ) 2385
সঠিক উত্তর:
ঘ) 2385
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2385
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 +................ধারাটির 30টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
এখানে পদ সংখ্যা n = 30

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
30 টি পদের সমষ্টি S30 = (30/2) × {2 × 7 + (30 - 1)5}
= 15 × (14 + 29 × 5)
= 2385
৭৭৮.
একটি সমান্তর ধারার ষষ্ঠ এবং ১৫তম পদের সমষ্টি ৮৫ হলে, এই ধারাটির প্রথম ২০টি পদের যোগফল কত?
  1. ক) ৮৫০
  2. খ) ৮৫১
  3. গ) ৮৫২
  4. ঘ) ৮৫৩
সঠিক উত্তর:
ক) ৮৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮৫০
ব্যাখ্যা

১ম পদ = a এবং সাধারন অন্তর = d
∴ ৬ষ্ঠ পদ = a (৬ - ১)d = a + ৫d এবং
১৫তম পদ = a + (১৫ - ১)d = a + ১৪d
∴ (a + ৫d) + (a + ১৪d) = ৮৫
বা, ২a + ১৯d = ৮৫
∴ প্রথম ২০টি পদের সমষ্টি = (২০/২){২a + (২০ - ১)d}
= ১০(২a + ১৯d)
= ১০ × ৮৫ [২a + ১৯d = ৮৫ বসিয়ে]
= ৮৫০

৭৭৯.
22 + 32 + 42 + …… + 112 = ?
  1. ক) 506
  2. খ) 505
  3. গ) 405
  4. ঘ) 550
সঠিক উত্তর:
খ) 505
উত্তর
সঠিক উত্তর:
খ) 505
ব্যাখ্যা

22 + 32 + 42 + …… + 112
= (12 + 22 + 32 + 42 + …… + 112) - 1
= [{11(11 + 1)(2.11+1)}/6] - 1
= {(11 × 12 × 23)/6} - 1
= (22 × 23) - 1
= 506 - 1
= 505

৭৮০.
19 + 17 + 15 + …… ধারাটির কত তম পদ - 5?
  1. 6
  2. 13
  3. 17
  4. 19
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা

প্রশ্ন: 19 + 17 + 15 + …… ধারাটির কত তম পদ - 5?

সমাধান: 
এখানে,
ধারাটির প্রথম পদ, a = 19 
ধারাটির সাধারণ অন্তর, d = (17 - 19) = - 2
ধারাটির n তম পদ = - 5 

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
বা, - 5 = 19 + (n - 1)(- 2)
বা, - 5 = 19 - 2n + 2
বা, - 5 = 21 - 2n
বা, - 5 - 21 = - 2n
বা, - 26 = - 2n
বা, 26 = 2n [- 1 দ্বারা গুণ করে]
বা, 2n = 26
বা, n = 26/2
∴ n = 13

∴ ধারাটির 13 তম পদ - 5.

৭৮১.
12 + 22 + 32 + ……. + 252 = ?
  1. 5050
  2. 5525
  3. 5255
  4. 5225
সঠিক উত্তর:
5525
উত্তর
সঠিক উত্তর:
5525
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ……. + 252 = ?

সমাধান:
আমরা জানি,
বর্গের সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
= [25 × (25 + 1){(2 × 25) + 1}]/6
= (25 × 26 × 51)/6 
= 33150/6
= 5525
৭৮২.
একটি সমান্তর ধারার তৃতীয় পদ ১৭ এবং সপ্তম পদ ৩৩ হলে, ধারাটির প্রথম পদ কত?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার তৃতীয় পদ ১৭ এবং সপ্তম পদ ৩৩ হলে, ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর ধারার তৃতীয় পদ ১৭ এবং সপ্তম পদ ৩৩

প্রশ্নমতে,
a ​+ ২d = ১৭ ........ (১)
a ​+ ৬d = ৩৩ ........ (২)

এখন, (২) - (১) করে পাই,
⇒ a ​+ ৬d - a ​- ২d = ৩৩ - ১৭
⇒ ৪d = ১৬
∴ d = ৪

d এর মান (১) নং এ বসিয়ে পাই,
⇒ a ​+ ৮ = ১৭
⇒ a = ১৭ - ৮
∴ a = ৯

∴ ধারাটির প্রথম ৯।
৭৮৩.
কোনো সমান্তর ধারার প্রথম পদ ৭, শেষ পদ ৪৬ এবং সাধারণ অন্তর ৩ হলে ধারাটির পদসংখ্যা কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৬
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ ৭, শেষ পদ ৪৬ এবং সাধারণ অন্তর ৩ হলে ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ = ৭
শেষ পদ = ৪৬ 
সাধারণ অন্তর = ৩

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৪৬ - ৭)/৩} + ১
= (৩৯/৩) + ১
= ১৩ + ১
= ১৪

৭৮৪.
3 + 7 + 11 + … + 91 ধারাটির পদসংখ্যা কত?
  1. 31টি 
  2. 23টি 
  3. 22টি 
  4. 20টি 
সঠিক উত্তর:
23টি 
উত্তর
সঠিক উত্তর:
23টি 
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 7 + 11 + … + 91 ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
3 + 7 + 11 + … + 91

এখানে,
প্রথম পদ = 3
শেষ পদ = 91
সাধারণ অন্তর = 7 - 3 = 4

∴ পদসংখ্যা = {( শেষ পদ - প্রথম পদ )/ সাধারণ অন্তর } + 1
= {(91 - 3)/4} + 1
= 22 + 1
= 23

∴ ধারাটির পদসংখ্যা 23টি 

আবার,
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 4
∴ n তম পদ = a + (n -1)d
= 3 + (n - 1)4
 
ATQ, 
3 + (n - 1)4 = 91
⇒ n - 1 = 88/4
⇒ n = 22 + 1
∴ n = 23

∴ ধারাটির পদসংখ্যা 23টি 

৭৮৫.
9 + 7 + 5 ............ ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n = কত?
  1. ক) 16
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা

প্রথম পদ, a = 9
সাধারণ অন্তর, d = -2
n পদের যোগফল = - 144
বা, n/2{2a + (n - 1)d} = - 144
বা, n/2{2.9 + (n - 1)(-2) = - 144
বা, n/2(18 - 2n + 2) = - 144
বা, n/2×(-2)(n - 10) = - 144
বা, - n(n - 10) = - 144
বা, n(n - 10) = 144
বা, n2 - 10n - 144 = 0
বা, n2 - 18n + 8n - 144 = 0
বা, n(n - 18) + 8(n - 18) = 0
বা, (n - 18)(n + 8) = 0
হয় n - 18 = 0 অথবা, n + 8 = 0
বা, n= 18             বা, n = -8 
এখানে n-এর ঋণাত্মক মান গ্রহনযোগ্য নয়।
∴ n = 18

৭৮৬.
1 + 2 + 3 + 4 + ------ + 99 = কত?
  1. ক) 4850
  2. খ) 4950
  3. গ) 4650
  4. ঘ) 4750
সঠিক উত্তর:
খ) 4950
উত্তর
সঠিক উত্তর:
খ) 4950
ব্যাখ্যা

গড় = (১ম পদ+শেষ পদ)/২
= (1+99)/2
= 50
পদ সংখ্যা = (শেষ পদ-১ম পদ) / সাধারণ অন্তর + ১
= (99-1)/1 + 1
=99
সমষ্টি = গড় × পদ সংখ্যা
= 50×99
= 4950

৭৮৭.
১, ৫, ৯, ১৩, ........ ধারার ৩৫ তম পদটি কত?
  1. ক) ১৩৫
  2. খ) ১৩৬
  3. গ) ১৩৭
  4. ঘ) ১৩৮
সঠিক উত্তর:
গ) ১৩৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৭
ব্যাখ্যা

এখানে,
a = ১,
d = ৪,
n = ৩৫
∴ ৩৫ তম পদ = a + (n - ১)d
= ১ + (৩৫ - ১)৪
= ১ + ১৩৬
= ১৩৭

৭৮৮.
1 + (1/2) + (1/4) + . . . . . . ধারাটির প্রথম 7 টি পদের সমষ্টি কত?
  1. 64/31
  2. 112/45
  3. 127/64
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
127/64
উত্তর
সঠিক উত্তর:
127/64
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/2) + (1/4) + . . . . . . ধারাটির প্রথম 7 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
n = 5
প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/2)/1
= 1/2 ;যা 1 থেকে ছোট

∴ 7 টি পদের সমষ্টি = a × {(1 - rn)/(1 - r)}
= 1 × [{1 - (1/2)7}/{1 - (1/2)}]
= {1 - (1/128)}/{1 - (1/2)}
= {(128 - 1)/128}/{(2 - 1)/2}
= (127/128)/(1/2)
= (127/128) × (2/1)
= 127/64
৭৮৯.
4 + 7 + 10 + 13 + ………………ধারাটির কোন পদ 136?  
  1. ক) 40
  2. খ) 42
  3. গ) 45
  4. ঘ) 47
সঠিক উত্তর:
গ) 45
উত্তর
সঠিক উত্তর:
গ) 45
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 + ………………ধারাটির কোন পদ 136?  

সমাধান: 
এটি একটি সমান্তর ধারা 
প্রথম পদ = 4 
সধারণ অন্তর = 7 - 4 = 3 

ধরি,
ধারাটির n তম পদ 136 

আমরা জানি,
n তম পদ = প্রথম পদ + (n - 1) ×  সাধারণ অন্তর 
136 = 4 + (n - 1) × 3
⇒ 136 = 4 + 3n - 3
⇒ 136 = 1 + 3n
⇒ 3n = 136 - 1
⇒ n = 135/3
∴ n = 45
৭৯০.
কোনো সমান্তর ধারার প্রথম পদ 7 এবং তৃতীয় পদ 13 হলে, ধারাটির 12তম পদ কত? 
  1. ক) 35
  2. খ) 40
  3. গ) 45
  4. ঘ) 42
সঠিক উত্তর:
খ) 40
উত্তর
সঠিক উত্তর:
খ) 40
ব্যাখ্যা
দেয়া আছে,
প্রথম পদ  a = 7 
৩য় পদ = 13

২য়  পদ = (13 + 7)/2 = 20/2 = 10

সাধারণ অন্তর d  = 10 - 7 = 3
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 
12তম পদ = a + (12 - 1)d 
                    = 7 + 11 (3)
                   = 7 + 33
                   = 40
৭৯১.
log3 + log9 + log27 + .............. ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত?
  1. 32 log3
  2. 36 log3
  3. 42 log3
  4. 48 log3
সঠিক উত্তর:
36 log3
উত্তর
সঠিক উত্তর:
36 log3
ব্যাখ্যা
প্রশ্ন: log3 + log9 + log27 + .............. ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত?

সমাধান:
log3 + log9 + log27 + ............... + প্রথম আটটি পদের সমষ্টি
= log31 + log32 + log33 +............... + প্রথম আটটি পদের সমষ্টি
= 1 log3+ 2 log3 + 3 log3 + ............... + প্রথম আটটি পদের সমষ্টি
= log3 (1 + 2 + 3 + 4 + ............... + 8)
= log3 {8(8 + 1)/2}
= log3 (4 × 9)
= log3 × 36
= 36 log3
৭৯২.
3 + 9 + 15 + 21 + .............. ধারাটির কোন পদ 87?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
এখানে
১ম পদ a = 3,
সাধারণ অন্তর d = 9 - 3 = 6

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 87 = 3 +(n - 1)×(6)
বা, 87 =3 + 6n - 6
বা,87 = 6n - 3
বা 6n = 87 + 3
বা  6n = 90
বা n = 90/6
   n  = 15
৭৯৩.
4 + 9 + 14 + 19 +................. ধারাটির কোন পদ 329?
  1. 66
  2. 64
  3. 70
  4. 60
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 9 + 14 + 19 +.................... ধারাটির কোন পদ 329?

সমাধান:
ইহা একটি সমান্তর ধারা । 
যার ১ম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 9 - 4 = 5

আমরা জানি, 
n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে, 
⇒ a + (n - 1)d = 329
⇒ 4 + (n - 1)5 = 329
⇒ 4 + 5n - 5 = 329
⇒ 5n = 329 + 5 - 4
⇒ 5n = 330
⇒ n = 330/5
∴ n = 66
৭৯৪.
১, ৩, ৪, ৭, ১১, ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৮
  2. খ) ১৪
  3. গ) ১৮
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা
এই ধারাটির পরপর দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান। এটি একটি ফিবোনাক্কি ধারা।
১ + ৩ = ৪
৩ + ৪ = ৭ 
৪ + ৭ = ১১ 
৭ + ১১ = ১৮ 
৭৯৫.
13 + 23 + 33 + 43 + ...............+ 203 ধারাটির সমষ্টি কত?
  1. 44000
  2. 44100
  3. 42200
  4. 43100
সঠিক উত্তর:
44100
উত্তর
সঠিক উত্তর:
44100
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + 43 + ...............+ 203 ধারাটির সমষ্টি কত?

সমাধান:

৭৯৬.
প্রথম 10 টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? 
  1.  3025
  2.  4025
  3.  2025
  4.  1102
সঠিক উত্তর:
 3025
উত্তর
সঠিক উত্তর:
 3025
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম 10 টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2
∴ প্রথম 11 টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {10(10 + 1)/2}2
= {(10 × 11)/2}2
= (5 × 11)2
= (55)2
= 3025

৭৯৭.
3 + 7 + 11 + …… + 91 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 19
  2. 20
  3. 23
  4. 27
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + …… + 91 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 3
শেষ পদ = 91
সাধারণ অন্তর = 7 - 3
= 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ – ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(91 - 3)/4} + 1
= (88/4) + 1
= 22 + 1
= 23
৭৯৮.
২৩, ২৫, ২৭,..............,৪৫ ধারাটির যোগফল কত?
  1. ৪০৫
  2. ৪০৬
  3. ৪০৭
  4. ৪০৮
  5. ৪০৯
সঠিক উত্তর:
৪০৮
উত্তর
সঠিক উত্তর:
৪০৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২৩, ২৫, ২৭,..............,৪৫ ধারাটির যোগফল কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা,
প্রথম পদ, a = ২৩
সাধারণ অন্তর, d = ২৫ - ২৩ = ২

আমরা জানি,
সমান্তর ধারার n-তম পদ = a ​+(n - 1)d

প্রশ্নমতে,
⇒ a ​+(n - 1)d = ৪৫
⇒ ২৩ + (n - ১) × ২ = ৪৫
⇒ ২(n - ১) = ৪৫ - ২৩
⇒ n - ১ = ২২/২
⇒ n - ১ = ১১
∴ n = ১২

∴ ধারাটির সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (১২/২){২ × ২৩ + (১২ - ১)২}
= ৬ × (৪৬ + ২২)
= ৬ × ৬৮
= ৪০৮
৭৯৯.
১, ৪, ৭ …… ধারার ৩৫-তম পদটি কত?
  1. ক) ১০২
  2. খ) ১০৩
  3. গ) ১০৮
  4. ঘ) ১০৯
সঠিক উত্তর:
খ) ১০৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৩
ব্যাখ্যা

১ম পদ a = ১,
সাধারণ অন্তর d = ৪ - ১ = ৩

∴ ৩৫-পদ = a + (৩৫ - ১)d
= ১ + (৩৪ × ৩)
= ১০৩

৮০০.
5 + 9 + 13 + 17 + ….... ধারাটির কোন পদ 205 হবে?
  1. 62
  2. 59
  3. 47
  4. 51
সঠিক উত্তর:
51
উত্তর
সঠিক উত্তর:
51
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 9 + 13 + 17 + ….... ধারাটির কোন পদ 205 হবে?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা 
ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 9 - 5 = 4

ধরি,
ধারাটির n তম পদ = 205
আমরা জানি,
n তম পদ = a + (n - 1) d
∴ a + (n - 1) d = 205
⇒ 5 + (n - 1). 4 = 205
⇒ 4(n - 1) = 205 - 5 = 200
⇒ n - 1 = 200/4 = 50
∴ n = 50 + 1 = 51

∴ প্রদত্ত ধারার 51 তম পদ = 205