বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমান্তর ধারা

মোট প্রশ্ন১,৪৩৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমান্তর ধারা

PrepBank · পাতা ১২ / ১৫ · ১,১০১১,২০০ / ১,৪৩৮

১,১০১.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং পঞ্চম পদটি 42 হলে দ্বাদশ পদটি কত হবে?
  1. ক) 142
  2. খ) 122
  3. গ) 112
  4. ঘ) 92
সঠিক উত্তর:
গ) 112
উত্তর
সঠিক উত্তর:
গ) 112
ব্যাখ্যা

ধরি,
প্রথম পদ = a এবং
সাধারণ অন্তর, d = 10
∴ পঞ্চম পদটি = a + (5 - 1)×10
⇒ 42 = a + 40
∴ a = 2
∴ দ্বাদশ পদটি = 2 + (12 - 1)×10 = 112

১,১০২.
কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৯ ও ২৩ হলে তৃতীয় পদটি কত?
  1. ২৫
  2. ২৯
  3. ৩৩
  4. ৩৭
সঠিক উত্তর:
৩৭
উত্তর
সঠিক উত্তর:
৩৭
ব্যাখ্যা

কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি পদ ৯ ও ২৩ হলে, সাধারণত অন্তর = ২৩ - ৯ = ১৪।
সুতরাং তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণত অন্তর
= ২৩ + ১৪
= ৩৭

১,১০৩.
কোনো সমান্তর ধারার 11 তম পদ 66 হলে, এর প্রথম 21 টি পদের সমষ্টি কত?
  1. 1248
  2. 1386
  3. 1490
  4. 1524
সঠিক উত্তর:
1386
উত্তর
সঠিক উত্তর:
1386
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 11 তম পদ 66 হলে, এর প্রথম 21 টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
ধারাটির ১ম পদ a এবং সাধারণ অনুপাত r.
n তম পদ = a + (n - 1)d
11 তম পদ: a + ( 11 - 1 ) d = 66
বা, a + 10d = 66

∴ সমষ্টি = (21/2) {2a + (21 - 1)d}
= (21/2) (2a + 20d)
= (21/2) × 2(a+10d)
= 21 × 66
= 1386
১,১০৪.
একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে ধারটি প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. ক) 101
  2. খ) 145
  3. গ) 155
  4. ঘ) 165
সঠিক উত্তর:
খ) 145
উত্তর
সঠিক উত্তর:
খ) 145
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে ধারটি প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান: 
মনেকরি 
সমান্তর ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

দেওয়া  আছে 
৫ম পদ = 13 
৭ম পদ = 19

৬ষ্ঠ পদ = (13 + 19)/2 = 16
সাধারণ অন্তর d = 16 - 13 = 3 

আমরা জানি 
৫ম পদ = a + (5 - 1)d
13 = a + 4d
13 =  a + 4 × 3
a = 13 - 12
a = 1

১০টি পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (10/2){2a + (10 - 1)d}
= 5{2 × 1 + 9 × 3 }
= 5 (2 + 27)
= 145
১,১০৫.
৫ + ৮ + ১১ + ১৪ +.............ধারাটির কোন পদ ৩৮৩?
  1. ক) ১২৩
  2. খ) ১২৭
  3. গ) ১২৮
  4. ঘ) ১২৯
সঠিক উত্তর:
খ) ১২৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৭
ব্যাখ্যা
ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর d =৮ - ৫ = ৩
ধারার n তম পদ = ৩৮৩
 আমরা জানি, n তম পদ = a + (n -1)d
 প্রশ্নমতে,
৫ + (n-1)৩ = ৩৮৩
⇒ ৫ + ৩n  - ৩ = ৩৮৩
⇒৩n + ২ = ৩৮৩
⇒ ৩n = ৩৮৩ - ২
⇒ ৩n = ৩৮১
⇒ n = ১২৭
১,১০৬.
প্রথম বিশটি বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ক) ৩০০
  2. খ) ৪০০
  3. গ) ২৫০
  4. ঘ) ৭০০
সঠিক উত্তর:
খ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০০
ব্যাখ্যা

আমরা জানি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল = n²
প্রথম ২০ টি বিজোড় সংখ্যার যোগফল = ২০ = ৪০০।

১,১০৭.
1 + 2 + 3 + 4 + .  .  .   .   .  + 50 = কত?
  1. ক) 1075
  2. খ) 1175
  3. গ) 1270
  4. ঘ) 1275
সঠিক উত্তর:
ঘ) 1275
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1275
ব্যাখ্যা

সমষ্টি = 50 × (50 + 1) / 2 = 25 × 51 = 1275

১,১০৮.
২৯ + ২৫ + ২১ + ...... ধারার ১ম ১০টি পদের সমষ্টি কত?
  1. ক) ১০০
  2. খ) ১১০
  3. গ) ১২০
  4. ঘ) ১৩০
সঠিক উত্তর:
খ) ১১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১০
ব্যাখ্যা

a = ২৯,
d = ২৫ - ২৯ = -৪,
n = ১০
∴ সমষ্টি = n/২{২a + (n - ১)d}
= ১০/২{২ × ২৯ + (১০ - ১)(-৪)}
= ৫(৫৮ - ৩৬)
= ৫ × ২২
= ১১০

১,১০৯.
log5 + log25 + log125 +  ................ ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি কত?
  1. 220log5
  2. 150log5
  3. 210log5
  4. 120log5
সঠিক উত্তর:
210log5
উত্তর
সঠিক উত্তর:
210log5
ব্যাখ্যা
প্রশ্ন: log5 + log25 + log125 +  ................ ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি কত?

সমাধান:
log5 + log25 + log125 + ............... + প্রথম বিশটি পদের সমষ্টি
= log5 + log52 + log53 + .............. + প্রথম বিশটি পদের সমষ্টি
= log51 + log52 + log53 + ............... + প্রথম বিশটি পদের সমষ্টি
= 1log5 + 2log5 + 3log5 + ............... + প্রথম বিশটি পদের সমষ্টি
= (1 + 2 + 3 + 4 + ............... + 20)log5
= {20(20+1)/2}log5
= (10 × 21)log5
=210log5
১,১১০.
5 + 8 + 11 + 14 +............. ধারাটির কততম পদ 302?
  1. 60 তম
  2. 70 তম
  3. 90 তম
  4. 100 তম
সঠিক উত্তর:
100 তম
উত্তর
সঠিক উত্তর:
100 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +............. ধারাটির কততম পদ 302?

সমাধান: 
এখানে,
ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 11 - 8 = 8 - 5 = 3

ধরি, 
n তম পদ = 302
বা, a + (n - 1)d = 302
বা, 5 + (n - 1)3 = 302
বা, 3n + 2 = 302
বা, 3n = 300
বা, n = 300/3
∴ n = 100
১,১১১.
13 + 23 + 33+ .................+ 103 = কত?
  1. ক) 1055
  2. খ) 1225
  3. গ) 3025
  4. ঘ) 5500
সঠিক উত্তর:
গ) 3025
উত্তর
সঠিক উত্তর:
গ) 3025
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33+ .................+ 103 = কত? 

সমাধান: 
আমরা জানি 
13 + 23 + 33 + .................+ 103 = {n(n + 1)/2}2
13 + 23 + 33+ .................+ 103 = {10(10 + 1)/2}2
= (5 × 11)2
= (55)2
= 3025
১,১১২.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং 7-তম পদ 60 হলে 21-তম পদটি কত?
  1. ক) 112
  2. খ) 144
  3. গ) 186
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 186
উত্তর
সঠিক উত্তর:
গ) 186
ব্যাখ্যা

আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে
n তম পদ = a + (n-1)d
এখানে,7-তম পদ, 60 = a + (7 - 1)9
বা, 60 = a + 54
বা, a = 6
সুতরাং, 21-তম পদ = 6 + (21 - 1)9
= 6 + 20 × 9
= 6 + 180
= 186

১,১১৩.
একটি সমান্তর ধারার প্রথম ৮ পদের সমষ্টি ১৬০ এবং প্রথম ১২ পদের সমষ্টি ৩৬০ হলে, ধারার সাধারণ অন্তর কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম ৮ পদের সমষ্টি ১৬০ এবং প্রথম ১২ পদের সমষ্টি ৩৬০ হলে, ধারার সাধারণ অন্তর কত?
 
সমাধান:
ধরি,
ধারার ১ম পদ = a
সাধারণ অন্তর = d

ধারার প্রথম 8 পদের সমষ্টি 160 হলে,
(8/2){2a + (8 - 1)d} = 160
or, 2a + 7d = 160/4
∴ 2a + 7d = 40.............(i)

প্রথম 12 পদের সমষ্টি 360 হলে,
(12/2){2a + (12 - 1)d} = 360
or, 2a + 11d = 360/6
∴ 2a + 11d = 60................(ii)

(ii) হতে (i) নং বিয়োগ করে পাই,
4d = 20
∴ d = 5
১,১১৪.
১ম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 15 হলে, সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত? 
  1. 196
  2. 225
  3. 256
  4. 300
সঠিক উত্তর:
225
উত্তর
সঠিক উত্তর:
225
ব্যাখ্যা
প্রশ্ন: ১ম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার  সমষ্টি 15 হলে, সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত? 

সমাধান: 
১ম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার  সমষ্টি = n(n + 1)/2
 ১ম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2


১ম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার  সমষ্টি 15
সংখ্যাগুলোর ঘনের সমষ্টি = 152
= 225
১,১১৫.
৩, ৪, ৬, ৫, ৯, ৬, ১২, ৭, ............... ধারাটির পরবর্তী পদটি কত?
  1. ১৩
  2. ১৮
  3. ১৫
  4. ২১
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৬, ৫, ৯, ৬, ১২, ৭, ............... ধারাটির পরবর্তী পদটি কত?

সমাধান: 
ইহা একটি যুগল ধারা। অর্থাৎ দুটি আলাদা ধারার সংমিশ্রণ।
এখানে একটি ধারার ভিতরে দুটি ধারা আছে।
১ম ধারা= ৩, ৬ , ৯, ১২, ১৫......
২য় ধারা= ৪, ৫, ৬,৭,...

তাই মূল ধারাটির পরবর্তী পদ হবে= ১৫
১,১১৬.
2 + 4 + 6 + 8 + ....................... n তম পদের সমষ্টি কত?
  1. (n + 1)
  2. n2
  3. 2n2
  4. n(n + 1)
সঠিক উত্তর:
n(n + 1)
উত্তর
সঠিক উত্তর:
n(n + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 6 + 8 + ....................... n তম পদের সমষ্টি কত?

সমাধান: 
এখানে
১ম পদ a = 2
সাধারণ অন্তর d = 4 - 2 = 2

আমরা জানি,
n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (n/2){2 × 2 + (n - 1) × (2)}
= (n/2) {4 + 2n - 2)}
= (n/2) (2n + 2)
= (n/2) × 2(n + 1)
= n(n + 1)
১,১১৭.
৩ + ৬ + ৯ + .................... + ৩৬ = কত?
  1. ক) ২৩০
  2. খ) ২৩১
  3. গ) ২৩২
  4. ঘ) ২৩৪
সঠিক উত্তর:
ঘ) ২৩৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৬ + ৯ + .................... + ৩৬ = কত?

সমাধান: 

এখানে 
১ম পদ a = ৩
সাধারণ অন্তর d =(৬ - ৩) = ৩ 
মনেকরি,
n তম পদ = ৩৬ 

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d 
৩৬ = ৩ + (n - ১)৩
৩৬ = ৩ + ৩n - ৩
৩n = ৩৬
n = ১২

আবার,
n তম পদের সমষ্টি = n/২{২a + (n - ১)d}
১২ তম পদের সমষ্টি = ১২/২{২a + (১২ - ১)d}
= ৬{২ × ৩ + ১১ × ৩}
= ৬(৬ + ৩৩)
= ৬ × ৩৯
=২৩৪
১,১১৮.
7 থেকে 77 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
  1. 2956
  2. 2982
  3. 3014
  4. 3040
সঠিক উত্তর:
2982
উত্তর
সঠিক উত্তর:
2982
ব্যাখ্যা
প্রশ্ন: 7 থেকে 77 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/(সাধারণ অন্তর) + 1}
= {(77 - 7)/(1) + 1}
= 70 + 1
= 71

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/2} × পদসংখ্যা
= {(77 + 7)/2} × 71
= (84/2) × 71
= 42 × 71
= 2982
১,১১৯.
5 + 8 + 11 + 14 + ............................ ধারাটির কোন পদ 302?
  1. ক) 100
  2. খ) 101
  3. গ) 102
  4. ঘ) 103
সঠিক উত্তর:
ক) 100
উত্তর
সঠিক উত্তর:
ক) 100
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + ............................ ধারাটির কোন পদ 302?

এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর d = 8 - 5 = 3 

ধরি,
ধারাটির n তম পদ 302

n তম পদ = a + (n-1)d
302 = 5 + (n - 1)3
302 = 5 + 3n - 3
3n + 2 = 302
3n = 302 - 2
3n = 300
n = 300/3
n = 100
১,১২০.
log3 + log9 + log27 + --- --- --- ধারাটির সপ্তম পদ কত?
  1. ক) 5log3
  2. খ) 6log3
  3. গ) 7log3
  4. ঘ) 8log3
সঠিক উত্তর:
গ) 7log3
উত্তর
সঠিক উত্তর:
গ) 7log3
ব্যাখ্যা
ধারাটির ১ম পদ, a = log3
সাধারণ অন্তর, d = (log9 - log3) = (log32 - log3) = (2log3 - log3) = log3
ধারাটির সপ্তম পদ
= log3 + (7 -1)log3
= log3 + 6 × log3
= 7log3
১,১২১.
৪ + ১১ + ১৮ + ২৫ +...........ধারাটির ৩০টি পদের সমষ্টি নির্ণয় করুন।
  1. ক) ৩১৬৫
  2. খ) ২২৩৫
  3. গ) ৩৬৫০
  4. ঘ) ২৮৬৫
সঠিক উত্তর:
ক) ৩১৬৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩১৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ + ১১ + ১৮ + ২৫ +...........ধারাটির ৩০টি পদের সমষ্টি নির্ণয় করুন।

সমাধান:
এটি একটি সমান্তর ধারা, যার
প্রথম পদ, n = 4
সাধারণ অন্তর, d = 11 - 4 = 7
পদ সংখ্যা, n = 30

আমরা জানি,
সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (30/2){2.4 + (30 - 1).7}
= 15 × (8 + 203)
= 15 × 211
= 3165
১,১২২.
9 + 7 + 5 +.................. ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -119 হলে, n এর মান কত?
  1. 21
  2. 18
  3. 17
  4. 15
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা
প্রশ্ন: 9 + 7 + 5 +.................. ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -119 হলে, n এর মান কত?

সমাধান:
এখানে,
১ম পদ ‍a = 9
সাধারণ অন্তর, d = 7 - 9 = - 2

ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল,
(n/2){2 × 9 + (n - 1)(- 2)} = - 119
⇒ (n/2)(18 - 2n + 2) = - 1119
⇒ (n/2)(20 - 2n) = - 119
⇒ (n/2) × 2(10 - n) = -119
⇒ n(10 - n) = - 119
⇒ 10n - n2 = - 119
⇒ n2 - 10n - 119 = 0
⇒ n2 - 17n + 7n - 119 = 0
⇒ n(n - 17) + 7(n - 17) = 0
⇒ (n - 17) + (n + 7) = 0
∴ n = 17 অথবা n = -7 [ -7 গ্রহণযোগ্য নয়]
১,১২৩.
কোনো সমান্তর অনুক্রমের প্রথম দুটি পদ যদি ৫ ও ১২ হয়, তবে শততম পদটি কত?
  1. ৭০৫
  2. ৭০০
  3. ৬৯৫
  4. ৬৯৮
সঠিক উত্তর:
৬৯৮
উত্তর
সঠিক উত্তর:
৬৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর অনুক্রমের প্রথম দুটি পদ যদি ৫ ও ১২ হয়, তবে শততম পদটি কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর অনুক্রমের প্রথম দুটি সংখ্যা ৫ ও ১২
∴ প্রথম পদ a = ৫
∴ সাধারণ অন্তর d = (১২ - ৫)
= ৭

∴ অনুক্রমটির ১০০ তম পদ = ‍a + (n - 1)d
= ৫ + (১০০ - ১)৭
= ৫ + ৯৯ × ৭
= ৫ + ৬৯৩
= ৬৯৮
১,১২৪.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 8 এবং পঞ্চম পদটি 48 হলে নবম পদটি কত?
  1. 72
  2. 76
  3. 80
  4. 84
সঠিক উত্তর:
80
উত্তর
সঠিক উত্তর:
80
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 8 এবং পঞ্চম পদটি 48 হলে নবম পদটি কত?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n - 1)d

এখানে,
পঞ্চম পদ 48
∴ a + (5 - 1) × 8 = 48
⇒ a + 32 = 48
⇒ a = 16

∴ নবম পদ = 16 + (9 - 1) ×‌ 8
= 16 + 64
= 80
১,১২৫.
log3 + log9 + log27 + .......... ধারাটির সপ্তম পদ কোনটি?
  1. log217
  2. log7
  3. 218
  4. log2187
সঠিক উত্তর:
log2187
উত্তর
সঠিক উত্তর:
log2187
ব্যাখ্যা
প্রশ্ন: log3 + log9 + log27 + .......... ধারাটির সপ্তম পদ কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
log3 + log9 + log27 + ..........
= log3 + log32 + log33 + ..........
= log3 + 2log3 + 3log3 + ..........
= (1 + 2 + 3 + .....................)log3

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ, a + (n - 1)d
এখানে,
a = 1 d = 2 - 1 = 1

সমান্তর ধারার 7 তম পদ = 1 + (7 - 1) × 1
= 1 + 6
= 7

∴ ধারাটির সপ্তম পদ = 7log3 = log37 = log2187
১,১২৬.
একটি সমান্তর অনুক্রমে 6ষ্ঠ পদটি 48 এবং প্রথম 6টি পদের যোগফল 180 হলে, প্রথম পদটি কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 15
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে 6ষ্ঠ পদটি 48 এবং প্রথম 6টি পদের যোগফল 180 হলে, প্রথম পদটি কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারন অন্তর = d
∴ a + (6 - 1)d = 48
⇒ a + 5d = 48 .......... (1)

এবং (6/2){2a + (6 - 1)d} = 180
⇒ 3{2a + 5d} = 180
⇒ 2a + 5d = 60 .............. (2)

(2) নং - (1) নং ⇒ হতে পাই,
2a + 5d - a - 5d = 60 - 48
∴ a = 12
১,১২৭.
একটি সমান্তর ধারার প্রথম 10 টি সংখ্যার যোগফল 185 এবং এর প্রথম পদ 5 হলে, সাধারণ অন্তর কত?
  1. 4
  2. 8
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম 10 টি সংখ্যার যোগফল 185 এবং এর প্রথম পদ 5 হলে, সাধারণ অন্তর কত?

সমাধান:
দেওয়া আছে,
সমষ্টি, Sn ​= 185, প্রথম পদ, a = 5 এবং পদ সংখ্যা, n = 10
সাধারণ অন্তর, d=?

আমরা জানি,
সমান্তর ধারার n পদের সমষ্টি, Sn​= (n/2)​[2a + (n - 1)d]

প্রশ্নমতে,
⇒ 185 = (10/2)​[2 × 5 + (10 - 1)d]
⇒ 185 = 5(10 + 9d)
⇒ 185 = 50 + 45d
⇒ 45d = 185 - 50
⇒ 45d = 135
⇒ d = 135/45
⇒ d = 3

∴ সাধারণ অন্তর 3
১,১২৮.
৫ + ৯ + ১৩ + ১৭+ .............. ধারাটিতে কততম পদ ১৬৫?
  1. ৩৩
  2. ৩৭
  3. ৮০
  4. ৪১
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭+ .............. ধারাটিতে  কততম পদ ১৬৫?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ a = ৫,
সাধারণ অন্তর d = ৯ - ৫ = ৪
ধরি,
n তম পদ = ১৬৫
আমরা জানি, n তম পদ = a + (n - 1) d
বা, ৫ + (n - ১) ৪ = ১৬৫
বা, ৪n - ৪ = ১৬০
বা, ৪n = ১৬৪
∴ n = ৪১

∴ ধারাটির ৪১ তম পদ ১৬৫ হবে।
১,১২৯.
৩ + ৭ + ১১ + --- --- --- + ১০৩ = ?
  1. ক) ১৩৭৮ 
  2. খ) ১৩২৫
  3. গ) ১৩৫৬
  4. ঘ) ১৩২০
সঠিক উত্তর:
ক) ১৩৭৮ 
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৭৮ 
ব্যাখ্যা
১ম পদ = ৩
সাধারণ অন্তর = ৭ - ৩ = ৪
শেষ পদ = ১০৩
n তম পদ = a + (n - 1)d[ যেখানে, a = ১ম পদ এবং d = সাধারণ অন্তর]
⇒ ১০৩ = ৩ +  (n - ১)৪
⇒ n - 1 = (১০৩ - ৩)/৪ = ২৫
⇒ n = ২৫ + ১ = ২৬
২৬ পদের সমষ্টি = ২৬/২{২ × ৩ + (২৬ - ১)৪} = ১৩(৬ + ১০০) = ১৩ × ১০৬ = ১৩৭৮
১,১৩০.
একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?
  1. ক) 145
  2. খ) 210
  3. গ) 245
  4. ঘ) 171
সঠিক উত্তর:
খ) 210
উত্তর
সঠিক উত্তর:
খ) 210
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?

সমাধান: 
মনে করি, 
সমান্তর ধারার ১ম পদ = a 
সাধারণ অন্তর = d 

আমরা জানি, 
৫ম পদ = a + (5 - 1)d = a + 4d = 13 ................ (1)
৭ম পদ = a + (7 - 1)d = a + 6d = 19 .................. (2)

(2) - (1) হতে পাই,
2d = 6
সাধারণ অন্তর, d = 3 

(1) নং হতে পাই,
13 = a + 4d
বা, 13 = a + (4 × 3)
বা, a = 13 - 12
∴ a = 1

12টি পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (12/2) × {2a + (12 - 1)d}
= 6 × {(2 × 1) + (11× 3)}
= 6 × (2 + 33)
= 210
১,১৩১.
5 + 11 + 17 + 23 +................ ধারাটির কোন পদ 83?
  1. 12
  2. 13
  3. 14
  4. 15
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 11 + 17 + 23 +................ ধারাটির কোন পদ 83?

সমাধান:
ধরি,
প্রথম পদ, a = 5,
সাধারণ অন্তর, d = 11 - 5 = 6, 
প্রদত্ত ধারাটি সমান্তর ধারা,

মনে করি,
ধারাটির n তম পদ = 83

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1) d
a + (n - 1) d = 83
বা, 5 + ( n - 1)6 = 83
বা, 6(n - 1 ) = 83 - 5
বা, 6n - 6 = 78
বা, 6n = 78 + 6
বা, 6n = 84
∴ n = 14

∴ ধারাটির 14 তম পদ 77
১,১৩২.
7 + 11 + 15 + ......... ধারাটির কোন পদ 115 হবে? 
  1. 27 তম পদ
  2. 26 তম পদ
  3. 29 তম পদ
  4. 28 তম পদ
সঠিক উত্তর:
28 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
28 তম পদ
ব্যাখ্যা

প্রশ্ন: 7 + 11 + 15 + ......... ধারাটির কোন পদ 115 হবে?

সমাধান: 
ধারাটির, ১ম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 11 - 7 = 4

ধরি,
r তম পদ = 115 
⇒ {a + (r - 1)d} = 115
⇒ {7 + (r - 1)4} = 115
⇒ 7 + 4r - 4 = 115
⇒ 4r + 3 = 115
⇒ 4r = 115 - 3
⇒ 4r = 112
⇒ r = 112/4
∴ r = 28

অতএব, ধারাটির 28 তম পদ 115 হবে ।

১,১৩৩.
কোনো অনুক্রমের n তম পদ = n/(n + ১) হলে, অনুক্রমের ৬ষ্ঠ পদটির মান কত? 
  1. ৫/৭ 
  2. ৬/৭
  3. ৭/৮ 
  4. ৬/৮ 
সঠিক উত্তর:
৬/৭
উত্তর
সঠিক উত্তর:
৬/৭
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো অনুক্রমের n তম পদ = n/(n + ১) হলে, অনুক্রমের ৬ষ্ঠ পদটির মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
অনুক্রমের n তম পদ = n/(n + ১) 
∴ অনুক্রমের ৬ষ্ঠ পদ = ৬/(৬ + ১) 
= ৬/৭

১,১৩৪.
+ ৪ + ৫ + ৬ + ৭ + ......+১০ =?
  1. ক) ৫৮৫
  2. খ) ৪৮০
  3. গ) ৩৮৫
  4. ঘ) ৩৮০
সঠিক উত্তর:
ঘ) ৩৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৪ + ৫ + ৬ + ৭ + ......+১০ =? 

সমাধান: 
প্রথম n সংখ্যক বর্গের সমষ্টি = n (n + 1)(2n + 1)/6

+ ৪ + ৫ + ৬ + ৭ + ......+১০ 
= ১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭ + ......+১০ - ১ - ২ 
= {১০ (১০ + ১)(২ × ১০ + ১)/৬} - ১ - ৪
= (১০ × ১১ × ২১/৬) - ৫ 
= ৩৮৫ - ৫
= ৩৮০ 
১,১৩৫.
1 + 3 + 5 + -- --- --- ধারাটির n পদের সমষ্টি কত?
  1. ক) n
  2. খ) n(n + 1)/2
  3. গ) n2
  4. ঘ) n2 + n
সঠিক উত্তর:
গ) n2
উত্তর
সঠিক উত্তর:
গ) n2
ব্যাখ্যা
1 + 3 + 5 + -- --- --- ধারাটির n পদের সমষ্টি = n2
১,১৩৬.
13 + 23 + 33 + ……. + 83 = কত?
  1. 1496
  2. 1280
  3. 1120
  4. 1296
সঠিক উত্তর:
1296
উত্তর
সঠিক উত্তর:
1296
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ……. + 83 = কত?

সমাধান:
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি =  {n(n + 1)/2}2
= {8(8 + 1)/2}2
= (4 × 9)2
= (36)2
= 1296
১,১৩৭.
রুমানা তার বেতন থেকে প্রথম মাসে 2000 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 200 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 15 তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?
  1. 4800 টাকা
  2. 5000 টাকা
  3. 5200 টাকা
  4. 4500 টাকা
সঠিক উত্তর:
4800 টাকা
উত্তর
সঠিক উত্তর:
4800 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রুমানা তার বেতন থেকে প্রথম মাসে 2000 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 200 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 15 তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ a = 2000
সাধারণ অন্তর d = 200

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 15 তম পদ = a + (15 - 1)d
= 2000 + (14 × 200)
= 2000 + 2800
= 4800

∴ রুমানা 15 তম মাসে সঞ্চয় করেন 4800 টাকা।

১,১৩৮.
কোনো ধারার n তম পদ 7n - 2 হলে, ধারাটির নবম পদ কত?
  1. ক) 63
  2. খ) 65
  3. গ) 67
  4. ঘ) 61
সঠিক উত্তর:
ঘ) 61
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 61
ব্যাখ্যা
কোনো ধারার n তম পদ 7n - 2 হলে,
ধারাটির নবম পদ
= 7 × 9 - 2
= 63 - 2
= 61
১,১৩৯.
15, 20, 25 .......... 160 ধারাটিতে মোট কতটি পদ আছে?
  1. 25 টি
  2. 28 টি
  3. 30 টি
  4. 36 টি
সঠিক উত্তর:
30 টি
উত্তর
সঠিক উত্তর:
30 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 15, 20, 25 .......... 160 ধারাটিতে মোট কতটি পদ আছে?

সমাধান: 
এখানে,
১ম পদ, a = 15
সাধারণ অন্তর, d = 20 - 15 = 5

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
⇒ 15 + (n - 1)5 = 160
⇒ 15 + 5n - 5 = 160
⇒ 5n + 10 = 160
⇒ 5n = 160 - 10
⇒ 5n = 150
∴ n = 30
১,১৪০.
৭ + ১৩ + ১৯ + ২৫ + ………. ধারাটির প্রথম ১৫ পদের সমষ্টি কত?
  1. ক) ৭৩৫
  2. খ) ৭৪০
  3. গ) ৭৩০
  4. ঘ) ৭৪৫
সঠিক উত্তর:
ক) ৭৩৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১৩ + ১৯ + ২৫ + ………. ধারাটির প্রথম ১৫ পদের সমষ্টি কত?

সমাধান: 
এখানে,
১৩ - ৭ = ৬
১৯ - ১৩ = ৬ 
∴ এটি একটি সমান্তর ধারা

ধারাটির প্রথম পদ, a = ৭
সাধারন অন্তর, d = ৬
n = ১৫

∴ ধারাটির প্রথম ১৫ পদের সমষ্টি = (n/২){২a + (n - ১)d}
= (১৫/২){২ × ৭ + (১৫ - ১)৬}
= (১৫/২)(১৪ + ১৪ × ৬)
= (১৫/২)(১৪ + ৮৪ )
= (১৫/২)× ৯৮
= ১৫ × ৪৯
= ৭৩৫ 
১,১৪১.
কোনো সমান্তর ধারার প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 5 হলে, ধারাটির n তম পদ কত? 
  1. 2n
  2. n/2
  3. 2n - 1
  4. 2n + 1
সঠিক উত্তর:
2n + 1
উত্তর
সঠিক উত্তর:
2n + 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 5 হলে, ধারাটির n তম পদ কত? 

সমাধান:
প্রথম পদ a = 3 
দ্বিতীয় পদ = 5

সাধারণ অন্তর d = 5 - 3 = 2

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
= 3 + (n - 1)2
= 3 + 2n  - 2
= 2n + 1
১,১৪২.
1 + 2 + 3 +.....................+ 75 = কত? 
  1. 2650
  2. 2575
  3. 2850
  4. 2775
সঠিক উত্তর:
2850
উত্তর
সঠিক উত্তর:
2850
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +.....................+ 75 = কত? 

সমাধান: 
1 + 2 + 3 +.....................+ 75 
এখানে, 
ধারাটির প্রথম পদ = 1 
ধারাটির শেষ পদ = 75 এবং 
পদসংখ্যা = 75 

∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + প্রথম পদ) × পদসংখ্যা}/2 
= {(75 + 1) × 75}/2 
= (76 × 75)/2 
= 38 × 75 
= 2850 
১,১৪৩.
log2 + log16 + log512 + --- --- --- ধারাটির ১ম 7টি পদের সমষ্টি কত?
  1. ক) 7log2
  2. খ) 100log2
  3. গ) 120log2
  4. ঘ) 140log2
সঠিক উত্তর:
ঘ) 140log2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 140log2
ব্যাখ্যা
log2 + log16 + log512 + --- --- ---
= log2 + log24 + log29 + --- --- ---
= log2 + 4log2 + 9log2 + --- --- --- 
= (1 + 4 + 9 + --- --- --- )log2
= (11 + 22 + 32 + --- --- --- + 72)log2
= [7(7 + 1)(2 × 7 + 1)/6] log2
= [7 × 8 ×15/6] log2
= 140 log2
১,১৪৪.
যদি - 4, p, q, 14 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p এর মান হবে-
  1. 3
  2. 2
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি - 4, p, q, 14 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p এর মান হবে-

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = - 4
ধরি, সাধারণ অন্তর = d
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
ধারাটির ৪র্থ পদ = - 4 + (4 - 1)d 
⇒ - 4 + 3d = 14
⇒ 3d = 18
⇒ d = 18/3
⇒ d = 6

ধারাটির দ্বিতীয় পদ, p = a + (n -1)d
= - 4 + (2 - 1)6
= - 4 + 6
= 2
১,১৪৫.
64, 32, .......... ধারাটির ৯ম পদ কোনটি?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ঘ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/4
ব্যাখ্যা
ধারাটি একটি সমানুপাতিক ধারা। ধারাটি - ৬৪, ৩২, ১৬, ৮, ৪, ২, ১, ১/২, ১/৪
১,১৪৬.
৩ থেকে ৪০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল-
  1. ক) ৮১৫
  2. খ) ৮১৬
  3. গ) ৮১৭
  4. ঘ) ৮১৮
সঠিক উত্তর:
গ) ৮১৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮১৭
ব্যাখ্যা

৩ + ৪ + ৫ + ...... + ৪০
= ১ + ২ + ৩ + ৪ + ৫ + ...... + ৪০ - (১ + ২)
= ৪০(৪০ + ১)/২ - ৩
= ২০ × ৪১ - ৩
= ৮২০ - ৩
= ৮১৭

১,১৪৭.
কোনো সমান্তর ধারার m- তম পদ n এবং n- তম পদ m হলে, (m + n) তম পদ কত?
  1. mn
  2. m + n
  3. 0
  4. mn(m + n)
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার m- তম পদ n এবং n- তম পদ m হলে, (m + n) তম পদ কত?

সমাধান:
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

শর্তমতে,
a + (m - 1)d = n ........(1)
এবং
a + (n - 1)d = m ............(2)

এখন,
(1) - (2) করে পাই,
⇒ a + md - d - a - nd + d = n - m
⇒ md - nd = n - m
⇒ d = - (m - n)/(m - n)
∴ d = - 1
(1) নং এ d এর মান বসিয়ে পাই,
⇒ a + (m - 1)(- 1) = n
⇒ a - m + 1 = n
∴ a = m + n - 1

এখন,
n তম পদ = a + (n - 1)d
∴  (m + n) তম পদ = m + n - 1 + (m + n - 1)(- 1)
= m + n - 1 - m - n + 1
= 0 
১,১৪৮.
5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?
  1. 60 তম পদ
  2. 70 তম পদ
  3. 90 তম পদ
  4. 100 তম পদ
সঠিক উত্তর:
100 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
100 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?

সমাধান:
5 + 8 + 11 + 14 + ............................
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর d = 8 - 5 = 3 

ধরি,
ধারাটির n তম পদ 302

n তম পদ = a + (n - 1)d
⇒ 302 = 5 + (n - 1)3
⇒ 302 = 5 + 3n - 3
⇒ 3n + 2 = 302
⇒ 3n = 302 - 2
⇒ 3n = 300
⇒ n = 300/3
∴ n = 100
১,১৪৯.
2 + 6 + 10 +..................+ 70 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 12
  2. 18
  3. 10
  4. 20
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 10 + ..................+ 70 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 2
শেষ পদ = 70
সাধারণ অন্তর = 6 - 2 = 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(70 - 2)/4} + 1
= (68/4) + 1
= (17 + 1)
= 18
১,১৫০.
1 + 2 + 3 + .................+ 84 = কত?
  1. 3388
  2. 3439
  3. 3472
  4. 3570
সঠিক উত্তর:
3570
উত্তর
সঠিক উত্তর:
3570
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + ..............+ 84 = কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 1
পদসংখ্যা, n = 84
সাধারণ অন্তর, d = 2 - 1 = 1

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (84/2){2 · 1 + (84 - 1) · 1}
= 42(2 + 83)
= 42 × 85
= 3570
১,১৫১.
কোনো সমান্তর ধারার প্রথম পদ 5 এবং দ্বিতীয় পদ 11 হলে ধারাটির 12তম পদের সমষ্টি কত?
  1. ক) 425
  2. খ) 456
  3. গ) 428
  4. ঘ) 432
সঠিক উত্তর:
খ) 456
উত্তর
সঠিক উত্তর:
খ) 456
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ 5 এবং দ্বিতীয় পদ 11 হলে ধারাটির 12তম পদের সমষ্টি কত?

সমাধান: 
এখানে
ধারাটির প্রথম পদ a = 5
সাধারণ অন্তর d = 11 - 5 = 6


আমরা জানি,
সমান্তর ধারার 12তম পদের সমষ্টি
= (12/2){2. a + (12 - 1)d}
=6{2 × 5 + 11 × 6}
= 6(10 + 66)
= 6 × 76 
= 456
১,১৫২.
একটি সমান্তর ধারার 18 তম পদ - 20 হলে, এর 35 তম পদের সমষ্টি কত ?
  1. - 620
  2. 700
  3. - 700
  4. 620
সঠিক উত্তর:
- 700
উত্তর
সঠিক উত্তর:
- 700
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 18 তম পদ - 20 হলে, এর 35 তম পদের সমষ্টি কত ?

সমাধান:
ইহা একটি সমান্তর ধারা ।
যার ১ম পদ = a
এবং সাধারণ অন্তর = d 
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
18 তম পদ = a + (18 - 1)d

প্রশ্নমতে,
⇒ a + 17d = - 20 ...................(¡)
 
আমরা জানি, 
n তম পদের সমষ্টি, Sn  = (n/2) × {2a + (n - 1)d}
35 তম পদের সমষ্টি, S35
= (35/2){2a + (35 - 1)d}
= (35/2)(2a + 34d)
= (35/2) × 2(a + 17d)
= 35 × (- 20)
= - 700
১,১৫৩.
10 + 15 + 20 + 25 + …............... ধারাটির প্রথম 40 টি পদের সমষ্টি কত?
  1. 4200
  2. 4300
  3. 4500
  4. 4255
সঠিক উত্তর:
4300
উত্তর
সঠিক উত্তর:
4300
ব্যাখ্যা

প্রশ্ন: 10 + 15 + 20 + 25 + …............... ধারাটির প্রথম 40 টি পদের সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
এখানে, প্রথম পদ, a = 10
সাধারণ অন্তর, d = 15 - 10 = 5
পদসংখ্যা, n = 40
আমরা জানি, সমান্তর ধারার n-তম পদের সমষ্টি:
Sn = n/2 × {2a + (n - 1)d}
∴ S40 = 40/2 × {2 × 10 + (40 - 1) × 5}
= 20 × {20 + (39 × 5)}
= 20 × (20 + 195)
= 20 × 215
= 4300

∴ ধারাটির 40 টি পদের সমষ্টি হলো 4300

১,১৫৪.
12 + 22 + 32 + ……. + 202 = ? 
  1. 2070
  2. 2470
  3. 2170
  4. 2870
সঠিক উত্তর:
2870
উত্তর
সঠিক উত্তর:
2870
ব্যাখ্যা

প্রশ্ন: 12 + 22 + 32 + ……. + 202 = ?

সমাধান:
আমরা জানি,
বর্গের সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
= [20 × (20 + 1){(2 × 20) + 1}]/6
= (20 × 21 × 41)/6 
= 17220/6
= 2870

১,১৫৫.
3 + 6 + 9 + ................. ধারাটির কততম পদ 96?
  1. 28
  2. 32
  3. 39
  4. 27
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 6 + 9 + ................. ধারাটির কততম পদ 96?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 6 - 3 = 3

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

মনে করি,
n তম পদ = 96

∴ a + (n - 1)d = 96
⇒ 3 + (n - 1) × 3 = 96
⇒ 3 + 3n - 3 = 96
⇒ 3n = 96
⇒ n = 96/3
⇒ n = 32

১,১৫৬.
9 + 7 + 5 + .......... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি - 144 হলে, n এর মান কত? 
  1. ক) 16
  2. খ) 17
  3. গ) 18
  4. ঘ) 19
সঠিক উত্তর:
গ) 18
উত্তর
সঠিক উত্তর:
গ) 18
ব্যাখ্যা
১ম পদ,a = 9 
সাধারণ অন্তর, d = 7 - 9 = - 2

ধারাটির প্রথম n সংখ্যক পদের যােগফল,
(n/2){2 × 9 + (n - 1)(- 2)} = - 144
⇒ (n/2){18 - 2n + 2} = - 144
⇒ (n/2){20 - 2n} = - 144
⇒ (n/2) × 2(10 - n) = - 144
⇒ n(10 - n) = - 144
⇒ 10n - n2 = - 144
⇒ n2 - 10n - 144 = 0
⇒ n2 - 18n + 8n - 144 = 0
⇒ n(n - 18) + 8(n - 18) = 0
⇒ (n - 18)(n + 8) = 0
হয়                                অথবা 
n - 18 = 0                      n + 8 = 0
n = 18                           n = - 8  [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
১,১৫৭.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 4 এবং ১০ তম পদটি 42 হলে ২৫ তম পদটি কত?
  1. 98
  2. 96
  3. 106
  4. 102
সঠিক উত্তর:
102
উত্তর
সঠিক উত্তর:
102
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 4 এবং ১০ তম পদটি 42 হলে ২৫ তম পদটি কত?

সমাধান:
ধরি
সমান্তর অনুক্রমের প্রথম পদ a এবং
সাধারণ অন্তর d

আমরা জানি,
n তম পদ = a + (n-1)d

এখানে, ১০ তম পদ 42
সুতরাং a + (10 - 1)×4= 42
বা, a + 36 = 42
a = 6

সুতরাং, ২৫ তম পদ = 6 + (25 - 1)× 4
= 6 + 96
= 102
১,১৫৮.
5 + 9 + 13 + 17 + 21 +..... ধারাটির কোন পদ 125?
  1. 28
  2. 30
  3. 31
  4. 33
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 9 + 13 + 17 + 21 +..... ধারাটির কোন পদ 125?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর,d = 9 - 5 = 4
ধারাটির n তম পদ = 125
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
প্রশ্নমতে,
5 + (n - 1) × 4 = 125
বা, 4(n - 1) = 125 - 5
বা, 4(n - 1) = 120
বা, n - 1 = 120/4
বা, n - 1 = 30
বা, n = 30 + 1
∴ n = 31

∴ ধারাটির 31 তম পদ = 125

১,১৫৯.
4 + 8 + 12 + .......... ধারাটির 11তম পদ কত?
  1. 40
  2. 42
  3. 44
  4. 48
সঠিক উত্তর:
44
উত্তর
সঠিক উত্তর:
44
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 8 + 12 + .......... ধারাটির 11তম পদ কত?

সমাধান:
১ম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 8 - 4 = 4
n তম পদ = 11

∴ 11 তম পদ = a + (n - 1)d
= 4 + (11 - 1)4
= 44
১,১৬০.
15 থেকে 55 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত?  
  1. 1335
  2. 1245
  3. 1435
  4. 1085
সঠিক উত্তর:
1435
উত্তর
সঠিক উত্তর:
1435
ব্যাখ্যা

প্রশ্ন: 15 থেকে 55 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
প্রথম পদ = 15
শেষ পদ = 55
সাধারণ অন্তর = 1

আমরা জানি, 
পদ সংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + 1 
= {(55 - 15)/1} + 1 
= 40 + 1
= 41 

এখন, 
সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ )/2} × পদ সংখ্যা 
= {(55 + 15)/2} × 41
= (70/2) × 41
= 35 × 41 
= 1435

∴ 15 থেকে 55 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি 1435.

১,১৬১.
1 + 6 + 11 + 16 + --- --- --- + 41 = ?
  1. 184
  2. 189
  3. 194
  4. 199
সঠিক উত্তর:
189
উত্তর
সঠিক উত্তর:
189
ব্যাখ্যা
n তম পদ = 1 + (n - 1)5
41 = 1 + 5n - 5
5n - 4 = 41
5n = 45
n = 9
সুতরাং যোগফল
= (9/2) {2.1 + (9 - 1)5
= (9/2) {2.1 + (9 - 1)5}
= 9 × 42/2
= 189
১,১৬২.
12 থেকে 88 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
  1. 3850
  2. 3770
  3. 3660
  4. 3910
সঠিক উত্তর:
3850
উত্তর
সঠিক উত্তর:
3850
ব্যাখ্যা

প্রশ্ন: 12 থেকে 88 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/(সাধারণ অন্তর) + 1}
= {(88 - 12)/(1) + 1}
= 76 + 1
= 77

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/2} × পদসংখ্যা
= {(88 + 12)/2} × 77
= (100/2) × 77
= 50 × 77
= 3850

∴ 12 থেকে 88 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হলো 3850

১,১৬৩.
কোনো সমান্তর ধারার 12 তম পদ 40 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত?
  1. 920
  2. 1150
  3. 1360
  4. 1220
সঠিক উত্তর:
920
উত্তর
সঠিক উত্তর:
920
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার 12 তম পদ 40 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
সমান্তর ধারার ১ম পদ = a
সাধারণ অন্তর = d

দেওয়া আছে, 
সমান্তর ধারার 12 তম পদ 40 হলে, 
a + (12 - 1)d = 40
a + 11d = 40

∴ প্রথম 23 টি পদের সমষ্টি,
= (23/2){2a + (23 - 1)d}
= (23/2){2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= 23 × 40
= 920

১,১৬৪.
৩ + ৬ + ৯ + ……. ধারাটির কততম পদ ৪৮?
  1. ২৪
  2. ১৮
  3. ৩৬
  4. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৬ + ৯ + ……. ধারাটির কততম পদ ৪৮?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা যার 
১ম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৬ - ৩ = ৩

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d

প্রশ্নমতে,
⇒ a + (n - ১)d = ৪৮
⇒ ৩ + (n - ১)৩ = ৪৮
⇒ ৩ + ৩n - ৩ = ৪৮
⇒ ৩n = ৪৮
⇒ n = ৪৮/৩ = ১৬
∴ n = ১৬
১,১৬৫.
11, 15, 23, 39 ......... ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) 45
  2. খ) 55
  3. গ) 71
  4. ঘ) 81
সঠিক উত্তর:
গ) 71
উত্তর
সঠিক উত্তর:
গ) 71
ব্যাখ্যা

9+2 = 11
11+4 = 15
15+8 = 23
23+16 = 39
39+32 = 71

১,১৬৬.
নিচের কোনটি সমান্তর ধারা?
  1. 2 + 6 + 10 + 14 + ..............
  2. 2 + 5 + 9 + 14 +..........
  3. 2 + 4 + 8 + 16 + .............
  4. 1 + 2 + 4 + 6 + .........
সঠিক উত্তর:
2 + 6 + 10 + 14 + ..............
উত্তর
সঠিক উত্তর:
2 + 6 + 10 + 14 + ..............
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সমান্তর ধারা?

সমাধান:
2 + 6 + 10 + 14 + ..............

এখানে
১ম  পদ a = 2
সাধারণ অন্তর d =২য় পদ - ১ম পদ 
= 6 - 2 = 4

আবার 
৩য় পদ - ২য় পদ
= 10 - 6
= 4
পাশাপাশি দুটি পদের পার্থক্য = 4
2 + 6 + 10 + 14 + .............. ধারাটি সমান্তর ধারা। 
১,১৬৭.
কোনো সমান্তর ধারার প্রথম পদ ২২ এবং ২য় পদ ২৭ হলে ৫ম পদ কত? 
  1. ২০
  2. ২২
  3. ৪৪
  4. ৪২
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ ২২ এবং ২য় পদ ২৭ হলে ৫ম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটির প্রথম পদ, a = ২২ 
সাধারণ অন্তর, d = ২য় পদ - ১ম পদ
= (২৭ - ২২) = ৫ 
n তম পদ, n = ৫ 

∴ ৫ম পদ = a + (৫ - ১) d
= ২২ + (৪ × ৫) 
= ২২ + ২০ 
= ৪২ ।
১,১৬৮.
4 + 6 + 8 + 10 +........... ধারাটির কোন পদ 202?
  1. ক) 50
  2. খ) 60
  3. গ) 80
  4. ঘ) 100
সঠিক উত্তর:
ঘ) 100
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 100
ব্যাখ্যা
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর d =6 - 4 = 2 

ধরি,
ধারাটির n তম পদ 202

n তম পদ = a + (n - 1)d
202 = 4 + (n - 1)2
202 = 4 + 2n - 2
2n + 2 =202
2n = 202 - 2
2n = 200
n = 200/2
n = 100
১,১৬৯.
12 + 22 + 32 + ........... + 302 = ?
  1. 9455
  2. 12245
  3. 8460
  4. 9275
সঠিক উত্তর:
9455
উত্তর
সঠিক উত্তর:
9455
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ........... + 302 = ?

সমাধান:
12 + 22 + 32 + 42 + ...... + n2 = n(n + 1)(2n + 1)/6
∴ 12 + 22 + 32 + ........ + 302 = 30(30 + 1)(2 × 30 + 1)/6
= (30 × 31 × 61)/6
= 9455
১,১৭০.
২ + ৭ + ১২ + ১৭ + …......... ধারাটির ৫০ তম পদ কত?
  1. ২৫৭
  2. ২৪৫
  3. ২৪৭
  4. ২৫২
সঠিক উত্তর:
২৪৭
উত্তর
সঠিক উত্তর:
২৪৭
ব্যাখ্যা

প্রশ্ন: ২ + ৭ + ১২ + ১৭ + …......... ধারাটির ৫০ তম পদ কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
এখানে,
ধারাটির প্রথম পদ, a = ২
ধারাটির সাধারণ অন্তর, d = ৭ - ২ = ৫
ধারাটির পদ সংখ্যা, n = ৫০

আমরা জানি,
nতম পদ = a + (n - ১)d

∴ ৫০ তম পদ = ২ + {(৫০ - ১) × ৫}
= ২ + (৪৯ × ৫)
= ২ + ২৪৫
= ২৪৭

∴ ধারাটির ৫০ তম পদ হলো ২৪৭

১,১৭১.
1 + 5 + 9 + ...... + 77 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 20 টি
  2. 18 টি
  3. 15 টি
  4. 23 টি
সঠিক উত্তর:
20 টি
উত্তর
সঠিক উত্তর:
20 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 5 + 9 + ...... + 77 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে,
ধারাটির, ১ম পদ = 1
শেষ পদ = 77
সাধারণ অন্তর = 5 - 1 = 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(77 - 1)/4} + 1
= (76/4) + 1
= 19 + 1
= 20
১,১৭২.
1 + 3 + 5 + …… + 75 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 35 টি
  2. 38 টি
  3. 42 টি
  4. 45 টি
সঠিক উত্তর:
38 টি
উত্তর
সঠিক উত্তর:
38 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + …… + 75 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 1
শেষ পদ = 75
সাধারণ অন্তর = 3 - 1 = 2

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(75 - 1)/2} + 1
= (74/2) + 1
= 37 + 1
= 38
১,১৭৩.
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত? 
  1. ক) n = 3
  2. খ) n = 4
  3. গ) n = 5
  4. ঘ) n = 6
সঠিক উত্তর:
গ) n = 5
উত্তর
সঠিক উত্তর:
গ) n = 5
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 

শর্তমতে, 
{n(n + 1)/2}2 = 225 
বা, {n(n + 1)/2}2 = (15)
বা, n(n + 1)/2 = 15 
বা, n(n + 1) = 30 
বা, n2 + n - 30 = 0 
বা, n2 + 6n - 5n - 30 = 0 
বা, n (n + 6) - 5 (n + 6) = 0 
বা, (n + 6) (n - 5) = 0 
∴ n + 6 = 0 
বা, n = - 6 [n এর মান ঋণাত্মক হতে পারে না] 

আবার, 
n - 5 = 0 
∴ n = 5 

১,১৭৪.
একটি সমান্তর অনুক্রমে ৬ষ্ঠ পদটি ২৮ এবং প্রথম ৬টি পদের যোগফল ১৩৮ হলে প্রথম পদটি কত?
  1. ১৬
  2. ১৮
  3. ২০
  4. ২২
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে ৬ষ্ঠ পদটি ২৮ এবং প্রথম ৬টি পদের যোগফল ১৩৮ হলে প্রথম পদটি কত?

সমাধান:
মনে করি,
প্রথম পদ = a
দেওয়া আছে,
৬ষ্ঠ পদ = ২৮
∴ a + (৬ - ১)d = ২৮
⇒ a + ৫d = ২৮

এখন,
৬টি পদের যোগফল = ১৩৮
⇒ (৬/২){২a + (৬ - ১)d} = ১৩৮
⇒ ২a + ৫d = ৪৬
⇒ a + (a + ৫d) = ৪৬
⇒ a + ২৮ = ৪৬
⇒ a = ১৮
১,১৭৫.
একটি সমান্তর ধারার 8 তম পদ 31 হলে, তার প্রথম 15 পদের সমষ্টি কত?
  1. 465
  2. 625
  3. 395
  4. 515
সঠিক উত্তর:
465
উত্তর
সঠিক উত্তর:
465
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 8 তম পদ 31 হলে, তার প্রথম 15 পদের সমষ্টি কত?

সমাধান:
মনেকরি,
ধারাটি প্রথম পদ a
সাধারণ অন্তর d
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 8 তম পদ = a + (8 - 1)d
= a + 7d

প্রশ্নমতে,
a + 7d = 31

আমরা জানি,
n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 15টি পদের সমষ্টি = (15/2){2a + (15 - 1)d}
= (15/2)(2a + 14d)
= (15/2) × 2(a + 7d)
= 15 × (a + 7d)
= 15 × 31
= 465
১,১৭৬.
3 + 6 + 9 + ................. ধারাটির কততম পদ 33?
  1. 10
  2. 11
  3. 12
  4. 13
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 6 + 9 + ................. ধারাটির কততম পদ 33?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 6 - 3 = 3

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

মনে করি, 
n তম পদ = 33

∴ a + (n - 1)d = 33
⇒ 3 + (n - 1)3 = 33
⇒ 3 + 3n - 3 = 33
⇒ 3n = 33
⇒ n = 33/3
⇒ n = 11

১,১৭৭.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে নবম পদটি কত?
  1. 46
  2. 50
  3. 55
  4. 60
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে নবম পদটি কত?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে, n তম পদ = a + (n - 1)d

এখানে,
তৃতীয় পদ = 30
∴ a + (3 - 1) × 5 = 30
⇒ a + 2 × 5 = 30
⇒ a + 10 = 30
⇒ a = 30 - 10
⇒ a = 20

∴ নবম পদ = 20 + (9 - 1) ×‌ 5
= 20 + 8 ×‌ 5
= 20 + 40
= 60
১,১৭৮.
7 + 13 + 19 + 25 + ..... ধারাটির 21 তম পদ কোনটি?
  1. 127
  2. 172
  3. 169
  4. 196
সঠিক উত্তর:
127
উত্তর
সঠিক উত্তর:
127
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + ..... ধারাটির 21 তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= 7 + (21 - 1) × 6
= 7 + 20 × 6
= 127
১,১৭৯.
10, 15, 20, ........... 180 অনুক্রমটিতে মোট কতগুলো পদ আছে?
  1. 20 টি
  2. 25 টি
  3. 35 টি
  4. 40 টি
সঠিক উত্তর:
35 টি
উত্তর
সঠিক উত্তর:
35 টি
ব্যাখ্যা

প্রশ্ন: 10, 15, 20, ........... 180 অনুক্রমটিতে মোট কতগুলো পদ আছে?

সমাধান:
১ম পদ, a = 10
সাধারণ অন্তর, d = 15 - 10 = 5

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 10 + (n - 1)5 = 180
⇒ 10 + 5n - 5 = 180
⇒ 5n + 5 = 180
⇒ 5n = 175
∴ n = 35

১,১৮০.
29 + 25 + 21 + --- --- --- ধারাটির কততম পদ - 23?
  1. ক) 42
  2. খ) 24
  3. গ) 23
  4. ঘ) 14
সঠিক উত্তর:
ঘ) 14
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14
ব্যাখ্যা
পদ সংখ্যা
= (শেষ পদ - ১ম পদ)/সাধারন অন্তর + ১
= (- 23 - 29)/(- 4) + 1
= - 52/(- 4) + 1
= 13 + 1
= 14
১,১৮১.
1 + 3 + 5 + 7 + ধারাটির n পদের সমষ্টি কত?
  1. n3
  2. (n + 1)2
  3. n2
  4. n
সঠিক উত্তর:
n2
উত্তর
সঠিক উত্তর:
n2
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 3 + 5 + 7 + ধারাটির n পদের সমষ্টি কত?

সমাধান:
১ম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3 - 1 = 2
আমরা জানি,
সমান্তর ধারার ১ম n সংখ্যক পদের সমষ্টি,
Sn = (n/2){2a + (n - 1)d}
= (n/2){(2 × 1) + (n - 1)2}
= (n/2)(2 + 2n - 2)
= (n/2) × 2n = n2

১,১৮২.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং নবম পদটি ১৪২ হলে, ষষ্ঠ পদটি কত?
  1. ক) ১১২
  2. খ) ১৩২
  3. গ) ১২২
  4. ঘ) ১০২
সঠিক উত্তর:
ক) ১১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১২
ব্যাখ্যা
n তম পদ = a + (n - 1)d
[ যেখানে, a = ১ম পদ এবং d = সাধারণ অন্তর]

নবম পদটি ১৪২ হলে,
১৪২ = a + ৮ × ১০
⇒ a = ১৪২ - ৮০
        = ৬২

অতএব, ৬তম পদ
= a + (6 - 1)d
= ৬২ + ৫ × ১০
= ৬২ + ৫০
= ১১২
------------------------------------
সংক্ষেপে,
নবম পদ ১৪২
অষ্টম পদ ১৩২ [ কারণ পাশাপাশি দুইটি পদের পার্থক্য ১০]
৭ম পদ ১২২
ষষ্ঠ পদ ১১২
১,১৮৩.
12 + 22 + 32 + ......... + 162 = কত?
  1. 1496
  2. 1516
  3. 1430
  4. 1445
সঠিক উত্তর:
1496
উত্তর
সঠিক উত্তর:
1496
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ......... + 162 = কত?

সমাধান:
সমষ্টি = n(n + 1)(2n + 1)/6
= 16(16 + 1)(2 · 16 + 1)/6
= (16 × 17 × 33)/6
= 1496
১,১৮৪.
কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?
  1. 1771
  2. 1848
  3. 1717
  4. 1871
সঠিক উত্তর:
1771
উত্তর
সঠিক উত্তর:
1771
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে, 
12 তম পদ = 77

ধরি,
ধারাটির ১ম পদ = a
সাধারণ অন্তর = d

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

তাহলে,
12 তম পদ = a + (12 - 1)d
= a + 11d

শর্তমতে,
a + 11d = 77

আবার,
প্রথম n পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}

∴ প্রথম 23টি পদের সমষ্টি = (23/2){2a + (23 - 1)d}
= (23/2)(2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= (23/2) × 2 × 77 [a + 11d = 77 বসিয়ে]
= 23 × 77
= 1771
১,১৮৫.
13 + 23 + 33 + ........... + 93 = কত?
  1. 285
  2. 2025
  3. 4050
  4. 766
সঠিক উত্তর:
2025
উত্তর
সঠিক উত্তর:
2025
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ........... + 93 = কত?

সমাধান: 
আমরা জানি,
13 + 23 + 33 + ............ + n3 = {(n(n + 1)/2}2 = {n2(n + 1)2}/4

∴ 13 + 23 + 33 + ........... + 93 = {92 (9 + 1)2}/4
= {81 × 100}/4
= 81 × 25
= 2025 
১,১৮৬.
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১৫ হয় তবে তৃতীয় পদটি কত?
  1. ৬০
  2. ২৬
  3. ২২
  4. ১৯
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১৫ হয় তবে তৃতীয় পদটি কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১৫ হলে -
সাধারণ অন্তর = (১৫ - ৪) = ১১

∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর = ১৫ + ১১ = ২৬
১,১৮৭.
5 + 8 + 11 +............ ধারাটির 100 তম কত? 
  1. 302
  2. 300
  3. 297
  4. 305
সঠিক উত্তর:
302
উত্তর
সঠিক উত্তর:
302
ব্যাখ্যা
১ম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3 
আমরা জানি,
n তম পদ = a + (n -1)d

ধারাটির 100 তম পদ
= 5 + (100 - 1)3
= 5 + 99 × 3
= 5 + 297
= 302
১,১৮৮.
1 + 2 + 3 + ............... + 19 = কত?
  1. 180
  2. 184
  3. 188
  4. 190
সঠিক উত্তর:
190
উত্তর
সঠিক উত্তর:
190
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 + .......... + 19 = কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
অর্থাৎ 
1 + 2 + 3 + .................. + n = n(n + 1)/2
1 + 2 + 3 + 4 + .......... + 19 = 19(19 + 1)/2
= (19 × 20)/2
= 190 
১,১৮৯.
(১ + ২ + ৩ + ৪+...+ ১০)/ (১ + ২ + ৩ + ...+ ১০) =?
  1. ক) ১২৫
  2. খ) ৮৫
  3. গ) ৫৫
  4. ঘ) ১ ১
সঠিক উত্তর:
গ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: (১ + ২ + ৩ + ৪+...+ ১০)/ (১ + ২ + ৩ + ...+ ১০) =?

সমাধান: (১ + ২ + ৩ + ৪ +...+ ১০)/ (১ + ২ + ৩ + ...+ ১০) 
= {১০ (১০ + ১)/২} / (১০ × ১১)/২
= ৫৫/৫৫
= ৫৫ 
১,১৯০.
একটি সমান্তর ধারার 14 তম পদ - 20 হলে, এর প্রথম 27টি পদের সমষ্টি কত?
  1. - 460
  2. - 540
  3. - 602
  4. 732
সঠিক উত্তর:
- 540
উত্তর
সঠিক উত্তর:
- 540
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 14 তম পদ - 20 হলে, এর প্রথম 27টি পদের সমষ্টি কত?

সমাধান:
মনে করি, 
১ম পদ = a
সাধারণ অন্তর = d
∴ 14 তম পদ = a + (14 - 1)d = a + 13d

প্রশ্নমতে,
a + 13d = - 20
∴ n পদের সমষ্টি, Sn = n/2{2a + (n - 1)d}
⇒ S27 = (27/2){2a + (27 - 1)d}
= (27/2){2a + 26d}
= (27/2) · 2(a + 13d)
= (27/2) · 2 · (- 20)
= 27 × (- 20)
= - 540
১,১৯১.
4 + 6 + 8 +……….+ 30 = কত? 
  1. 150
  2. 238
  3. 138
  4. 222
সঠিক উত্তর:
238
উত্তর
সঠিক উত্তর:
238
ব্যাখ্যা

প্রশ্ন:  4 + 6 + 8 +……….+ 30 = কত? 

সমাধান: 
ধারার প্রথম পদ, a = 4 
শেষ পদ = 30 
সাধারণ অন্তর, d = (6 - 4) = 2
∴ পদসংখ্যা, n = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(30 - 4)/2} + 1 
= (26/2) + 1 
= 13 + 1
= 14

আমরা জানি,
ধারার সমষ্টি, Sn = (n/2){2a + (n - 1)d} 
= (14/2) × {2 . 4 + (14 - 1) × 2} 
= 7 × {8 + (13 × 2)}
= 7 × (8 + 26)
= 7 × 34 
= 238

১,১৯২.
১১ + ১৪ + ১৭ ........ ধারাটির কোন পদ ৩৯৮ হবে?
  1. ১৩০
  2. ১২৮
  3. ১৩৫
  4. ১২১
সঠিক উত্তর:
১৩০
উত্তর
সঠিক উত্তর:
১৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ + ১৪ + ১৭ ........ ধারাটির কোন পদ ৩৯৮ হবে?

সমাধান:
প্রথম পদ, a = ১১
সাধারণ অন্তর, d = ১৪ - ১১ = ৩

আমরা জানি,
n-তম = a + (n - 1)d

প্রশ্নমতে,
⇒ a + (n - ১)d = ৩৯৮
⇒ ১১ + (n - ১)৩ = ৩৯৮
⇒ ১১ + ৩n - ৩ = ৩৯৮
⇒ ৮ + ৩n = ৩৯৮
⇒ ৩n = ৩৯৮ - ৮
⇒ ৩n = ৩৯০
∴ n = ১৩০

∴ ১৩০‑তম পদটি ৩৯৮
১,১৯৩.
কোনো অনুক্রমের n তম পদ {1 - (- 1)3n + 1}/2 হলে 11তম পদ কত?
  1. ক) - 1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো অনুক্রমের n তম পদ {1 - (- 1)3n + 1}/2 হলে 11তম পদ কত?

সমাধান: 
দেয়া আছে, 
অনুক্রমের n তম পদ {1 - (- 1)3n + 1}/2
11তম পদ {1 - (- 1)3 ×11 + 1}/2
                 = {1 - (- 1)34}/2
                 = (1 - 1)/2
                 = 0/2 
                 = 0
১,১৯৪.
যদি একটি সমান্তর ধারার দ্বিতীয় পদ 4 এবং দশম পদ 28 হয়, তাহলে ধারাটির প্রথম পদ কত?
  1. 1/2
  2. 2
  3. 1
  4. 1/4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সমান্তর ধারার দ্বিতীয় পদ 4 এবং দশম পদ 28 হয়, তাহলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
nতম পদ = a + (n - 1)d
10ম পদ = a + (10 - 1)d = a + 9d
2তম পদ = a + (2 - 1)d = a + d

প্রশ্নমতে,
a + 9d = 28  ........... (1)
a + d = 4 .............. (2)

(1) নং - (2) নং ⇒ a + 9d - a - d = 28 - 4
⇒ 8d = 24
∴ d = 3

(2) নং থেকে, a + 3 = 4
∴ a = 1
১,১৯৫.
৪, ৮, ১২, ১৬, ২০, ......ধারাটির ৮ম পদ কত?
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ৩৬
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
খ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১২, ১৬, ২০, ......ধারাটির ৮ম পদ কত?

সমাধান:
প্রথম পদ a = ৪
সাধারণ অন্তর d = ৪
৮ম পদ = a + (n - 1)d
= ৪ + (৮ - ১) ৪
= ৪ + ২৮
= ৩২
১,১৯৬.
৩ + ৬ + ৯ + ............ধারাটির কততম পদ ৩৩? 
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৬ + ৯ + ............ধারাটির কততম পদ ৩৩? 

সমাধান: 
এখানে
ধারাটির ১ম পদ, a = ৩,
ধারাটির সাধারণ অন্তর, d = ৬ - ৩ = ৩ 
ধরি, 
ধারাটির n তম পদ = ৩৩ 

আমরা জানি, 
 n তম পদ = a + (n - ১)d
বা, ৩৩ = ৩ + (n - ১) × ৩
বা, ৩৩ = ৩ + ৩n - ৩
বা, ৩৩ = ৩n 
বা ৩n = ৩৩
বা n = ৩৩/৩
 ∴ n  = ১১
১,১৯৭.
log6 + log36 + log216 + ………. (প্রথম 20টি পদের সমষ্টি) =?
  1. 95log9
  2. 100log3
  3. 105log4
  4. 210log6
সঠিক উত্তর:
210log6
উত্তর
সঠিক উত্তর:
210log6
ব্যাখ্যা
প্রশ্ন: log6 + log36 + log216 + ………. (প্রথম ২০টি পদের সমষ্টি) =?

সমাধান:
দেওয়া আছে,
=  log6 + log36 + log216 + ……….
= log6 + log62 + log63 + ……….
= log6 + 2log6 + 3log6 + ……….
= (1 + 2 + 3 +.....)log6

আমরা জানি,
1 + 2 + 3 +..... ধারাটির n পদের সমষ্টি = n(n + 1)/2
∴ ধারাটির 20 টি পদের সমষ্টি = 20(20 + 1)/2
= 210

সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 210log6
১,১৯৮.
x + (x + 1) + (x + 2) + ....... ধারাটির প্রথম ১০ পদের সমষ্টি কত?
  1. 10x + 47
  2. 10x + 43
  3. 10x + 45
  4. 10x + 51
সঠিক উত্তর:
10x + 45
উত্তর
সঠিক উত্তর:
10x + 45
ব্যাখ্যা
প্রশ্ন: x + (x + 1) + (x + 2) + ....... ধারাটির প্রথম ১০ পদের সমষ্টি কত?

সমাধান: 
x + (x + 1) + (x + 2) + .......
ধারাটির,
প্রথম পদ, a = x
সাধারন অন্তর, d = x + 1 - x = 1

প্রথম ১০ পদের সমষ্টি, Sn = n/2{2a + (n - 1)d}
= 10/2 {2x + (10 - 1)1}
= 5(2x + 9)
= 10x + 45
১,১৯৯.
2 + 5 + 8 + 11 + ……….. ধারাটির কোন পদ 296? 
  1. 96
  2. 97
  3. 98
  4. 99
সঠিক উত্তর:
99
উত্তর
সঠিক উত্তর:
99
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 5 + 8 + 11 + ……….. ধারাটির কোন পদ 296?

সমাধান: 
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। 
ধারাটির প্রথম পদ = 2
ধারাটির সাধারণ অনুপাত, = 5 - 2 = 3

মনে করি,
ধারাটির n-তম পদ = 296
∴ a + (n - 1) d = 296
বা, 2 + (n - 1) . 3 = 296
বা, 2 + 3n - 3 = 296
বা, 3n - 1 = 296
বা, 3n = 296 + 1
বা, 3n = 297
বা, n = 297/3
∴ n = 99

∴ ধারটির 99 তম পদের মান 296  ।

১,২০০.
একটি সমান্তর ধারার প্রথম পদটি ১০ এবং পরের প্রতিটি পদ ঠিক আগের পদ থেকে ৮ বেশি হলে ধারাটির ৬০তম পদ কত?
  1. ৪৮০
  2. ৪৮২
  3. ৪৮৫
  4. ৪৮৮
সঠিক উত্তর:
৪৮২
উত্তর
সঠিক উত্তর:
৪৮২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম পদটি ১০ এবং পরের প্রতিটি পদ ঠিক আগের পদ থেকে ৮ বেশি হলে ধারাটির ৬০তম পদ কত?

সমাধান: প্রথম পদ, a = ১০
সাধারণ অন্তর, d = ৮

আমরা জানি, n তম পদ = a + (n - 1) × d

∴ ৬০তম পদ = ১০ + (৬০ - ১) × ৮
= ১০ + (৫৯ × ৮)
= ১০ + ৪৭২
= ৪৮২

∴ ৬০তম পদটি হলো ৪৮২