বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ৯১ / ২০১ · ৯,০০১৯,১০০ / ২০,২০৭

৯,০০১.
a + b + c = 9 এবং ab + bc + ca = 26 হলে, a2 + b2 + c2 = ?
  1. 25
  2. 20
  3. 29
  4. 12
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 9 এবং ab + bc + ca = 26 হলে, a2 + b2 + c2 = ?

সমাধান:
আমরা জানি,
(a + b + c)2 = (a2 + b2 + c2) + 2(ab + bc + ca)
⇒ (9)2 = (a2 + b2 + c2 )+ (2 × 26)
⇒ 81= (a2 + b2 + c2) + 52
⇒ a2 + b2 + c2 = 81 - 52
⇒ a2 + b2 + c2 = 29
৯,০০২.
logxy4 = 4p এবং logyx3 = 3q হলে, pq = কত?
  1. 7
  2. 12
  3. 1
  4. 3p + 4q
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: logxy4 = 4p এবং logyx3 = 3q হলে, pq = কত?

সমাধান:
logxy4 = 4p
⇒ 4logxy = 4p
⇒ logxy = p

logyx3 = 3q
⇒ 3logyx = 3q
⇒ logyx = q

আমরা জানি,
logxy × logyx = 1

∴ pq = p × q
= logxy × logyx
= 1

৯,০০৩.
(22)x + 3 = 64 হলে x = কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: (22)x + 3 = 64 হলে x = কত?

সমাধান:
(22)x + 3 = 64
⇒ 22(x + 3) = 26
⇒ 2x + 6 = 6
⇒ 2x = 6 - 6
⇒ 2x = 0
∴ x = 0
৯,০০৪.
a = √2, b = √3 হলে (a+b)² - 2ab এর মান-
  1. ক) 14
  2. খ) 5
  3. গ) 17
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা

(a+b)²- 2ab = a²+ b²
= (√2)² +(√3)²
= 2+3
= 5

৯,০০৫.
'COMILLA' শব্দের বিন্যাস সংখ্যা 'SYLHET' শব্দের বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. ৩.৫ গুণ 
  2. ২ গুণ
  3. ৪.৫ গুণ
  4. ২.৫ গুণ
সঠিক উত্তর:
৩.৫ গুণ 
উত্তর
সঠিক উত্তর:
৩.৫ গুণ 
ব্যাখ্যা

প্রশ্ন: 'COMILLA' শব্দের বিন্যাস সংখ্যা 'SYLHET' শব্দের বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান: 
'COMILLA' শব্দের মোট বর্ণ আছে ৭ টি।
যেখানে, L আছে ২ টি । 

∴ বিন্যাস সংখ্যা = ৭!/২! = (৭ × ৬ × ৫ × ৪ × ৩ × ২)/২ 
= ২৫২০ 

আবার, 
'SYLHET' শব্দের মোট বর্ণ আছে ৬ টি।
যেখানে, সবগুলো বর্ণ ভিন্ন। 
 
∴ বিন্যাস সংখ্যা = ৬! = ৬ × ৫ × ৪ × ৩ × ২ × ১ = ৭২০ 

সুতরাং, 'COMILLA' -এর বিন্যাস সংখ্যা 'SYLHET' -এর ২৫২০/৭২০ = ৩.৫ গুণ

৯,০০৬.
দুটি ছক্কার গুটি একসাথে নিক্ষেপ করা হলে, ছক্কা দুটির মানের গুনফল যুগ্ম হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/3
  2. খ) 2/3
  3. গ) 3/5
  4. ঘ) 3/4
সঠিক উত্তর:
ঘ) 3/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3/4
ব্যাখ্যা
দুটি ছক্কা একযোগে নিক্ষেপ করলে, আমরা পাই , n (S) = (6 x 6) = 36

Then, E = {(1, 2), (1, 4), (1, 6), (2, 1), (2, 2), (2, 3), (2, 4), (2, 5), (2, 6), (3, 2), (3, 4), (3, 6), (4, 1), (4, 2), (4, 3), (4, 4), (4, 5), (4, 6), (5, 2), (5, 4), (5, 6), (6, 1), (6, 2), (6, 3), (6, 4), (6, 5), (6, 6)}
∴ n(E) = 27

∴ P(E) = n(E)/n(S) = 27/36 = 3/4.
৯,০০৭.
চাকরি না পাওয়ার সম্ভাবনা ১/৪ হলে, চাকরি পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৪
  2. ১/২
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা

চাকরি না পাওয়ার সম্ভাবনা ১/৪
∴ চাকরি পাওয়ার সম্ভাবনা = ১ - ১/৪
= ৩/৪

৯,০০৮.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির নবম পদ কত?
  1. 1/729
  2. 1/81
  3. 1/27
  4. 1/243
সঠিক উত্তর:
1/243
উত্তর
সঠিক উত্তর:
1/243
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির নবম পদ কত?

সমাধান:
এটি একটি গুণোত্তর ধারা। 
প্রথম পদ = 27  
দ্বিতীয় পদ = 9
এবং সাধারণ অনুপাত r = 9/27 = 1/3

আমরা জানি,
n তম পদ = arn - 1
9 তম পদ = ar9 - 1 
= ar
= 27 × (1/3)8
= 33 × (1/38)
= 1/35
= 1/243

সুতরাং, ধারাটির নবম পদ 1/243। 

৯,০০৯.
একটি সমান্তর ধারার ৭ম পদ 34 এবং ১৩তম পদ 64 হলে, এর ১৮তম পদ কত?
  1. 101
  2. 89
  3. 91
  4. 121
  5. 98
সঠিক উত্তর:
89
উত্তর
সঠিক উত্তর:
89
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার ৭ম পদ 34 এবং ১৩তম পদ 64 হলে, এর ১৮তম পদ কত?

সমাধান:
আমরা জানি, 
সমান্তর ধারার সাধারণ পদ,
Tn = a + (n - 1)d
যেখানে, প্রথম পদ = a এবং  সাধারণ অন্তর = d

দেওয়া আছে,
T7 = a + 6d = 34 ......(1)
T13 = a + 12d = 64 ......(2)

এখন (2) থেকে (1) বিয়োগ করে পাই, 
⇒ (a + 12d) - (a + 6d) = 64 - 34
⇒ 6d = 30
⇒ d = 5
∴ d = 5 

d এর মান (1) নং এ  সমীকরণে বসিয়ে পাই, 
⇒ a + 6 × 5 = 34
⇒ a + 30 = 34
∴ a = 4

এখন ১৮তম পদ, T18 = a + (18 - 1)d
= 4 + 17 × 5
= 4 + 85
= 89

৯,০১০.
(25)x + 2 = 125 হলে, x = কত?
  1. ক) - 1/2
  2. খ) 1/2
  3. গ) 1
  4. ঘ) - 2
সঠিক উত্তর:
ক) - 1/2
উত্তর
সঠিক উত্তর:
ক) - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: (25)x + 2 = 125 হলে, x = কত?

সমাধান: 
(25)x + 2 = 125
⇒ (52)x + 2 = 53
⇒ 52x + 4 = 53
⇒ 2x + 4 = 3
⇒ 2x = 3 - 4
⇒ 2x = - 1 
 x = - 1/2
৯,০১১.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির অন্তর 3 । অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। সংখ্যাটি কত? 
  1. 37
  2. 25
  3. 63
  4. 73
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির অন্তর 3 । অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি,
দশক স্থানীয় অঙ্ক = y 
একক স্থানীয় অঙ্ক = y + 3 
∴ সংখ্যাটি = 10y + (y + 3) = 11y + 3 

আবার, 
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি = 10(y + 3) + y
= 10y + 30 + y
= 11y + 30 

প্রশ্নমতে,
2(11y + 3) + 2 = 11y + 30
বা, 22y + 6 + 2 = 11y + 30
বা, 22y - 11y = 30 - 8
বা, 11y = 22
বা, y = 22/11
∴ y = 2

∴ নির্ণেয় সংখ্যাটি = 11y + 3
= 11 × 2 + 3
= 22 + 3
= 25 

৯,০১২.
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৫ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২০ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
  1. ক) ৩০ বছর
  2. খ) ৩২ বছর
  3. গ) ৩৫ বছর
  4. ঘ) ৩৬ বছর
সঠিক উত্তর:
গ) ৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৫ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২০ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?

সমাধান:
বিতর্ক দলের সদস্যদের মোট বয়স ২৫ × ৩ = ৭৫ বছর বয়স।

দুইজনের বয়স সর্বনিম্ন ২০ বছর হলে একজনের সর্বোচ্চ বয়স হতে পারে ৭৫ - (২০ × ২)
= ৭৫ - ৪০ বছর 
= ৩৫ বছর।
৯,০১৩.
১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. ক) ৭/১০
  2. খ) ৭/১০০
  3. গ) ৫/১০
  4. ঘ) ৩/৭
সঠিক উত্তর:
খ) ৭/১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭/১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-

সমাধান:
১ থেকে ২০০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ২০০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬}

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ১৪/২০০
= ৭/১০০
৯,০১৪.
যদি দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হয়, তাহলে যোগফল কমপক্ষে ১১ হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/১২
  2. ১/১০ 
  3. ১/৮ 
  4. ১/৬ 
সঠিক উত্তর:
১/১২
উত্তর
সঠিক উত্তর:
১/১২
ব্যাখ্যা

প্রশ্ন: যদি দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হয়, তাহলে যোগফল কমপক্ষে ১১ হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল = ৬ × ৬ = ৩৬ 

কিন্তু আমরা চাই যোগফল ≥ ১১

ছক্কায় জোড়ার যোগফল,
যোগফল = ১১ → জোড়া: (৫, ৬), (৬, ৫) → ২টি ফলাফল
যোগফল = ১২ → জোড়া: (৬, ৬) → ১টি ফলাফল
∴ মোট অনুকূল ফলাফল = ২ + ১ = ৩ 

∴ সম্ভাবনা = ৩/৩৬ = ১/১২ 

৯,০১৫.
(3.2n - 4.2n - 2)/(2n - 2n + 1) = ?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) -2
  4. ঘ) -3
সঠিক উত্তর:
গ) -2
উত্তর
সঠিক উত্তর:
গ) -2
ব্যাখ্যা

(3.2n - 4.2n - 2)/(2n - 2n + 1)
= (3.2n - 22.2n.2-2)/(2n - 2n.2)
= {2n(3 - 22 - 2)}/{2n(1 - 2)}
= (3 - 20)/-1
= -(3 - 1)
= -2

৯,০১৬.
১, ৩, ৬, ১০, ১৫, ২১ ………...ধারাটির ত্রয়োদশ পদ কত?
  1. ক) ৬৩
  2. খ) ৬৬
  3. গ) ৭৯
  4. ঘ) ৯১
সঠিক উত্তর:
ঘ) ৯১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯১
ব্যাখ্যা

এই ধারায় প্রতিটি পদ আগের দুইটি পদের ব্যাবধানের মানের সাথে ১ অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গঠিত হয়।
সপ্তম পদে ৭ বৃদ্ধি পেয়ে হবে ২৮
অষ্টম পদ হবে = ২৮ + ৮ = ৩৬
নবম পদ = ৩৬ + ৯ = ৪৫
দশম পদ হবে = ৪৫ + ১০ = ৫৫
একাদশ পদ হবে = ৫৫ + ১১ = ৬৬
দ্বাদশ পদ হবে = ৬৬ + ১২ = ৭৮
∴ ত্রয়োদশ পদ = ৭৮ + ১৩ = ৯১

৯,০১৭.
10m2 + 7m - 12 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (2m - 3)(5m - 4)
  2. (2m + 3)(5m + 4)
  3. (2m + 3)(5m - 4)
  4. (m + 15)(m - 8)
সঠিক উত্তর:
(2m + 3)(5m - 4)
উত্তর
সঠিক উত্তর:
(2m + 3)(5m - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 10m2 + 7m - 12 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান: 
10m2 + 7m - 12
= 10m2 + 15m - 8m - 12
= 5m(2m + 3) - 4(2m + 3)
= (2m + 3)(5m - 4)
৯,০১৮.
- a - [ - 3b - { - 2a - (- a - 4b)}] + 2a এর সমাধান নিচের কোনটি?
  1. ক) a + 7b
  2. খ) 7b
  3. গ) 2a + 7b
  4. ঘ) 5b
সঠিক উত্তর:
খ) 7b
উত্তর
সঠিক উত্তর:
খ) 7b
ব্যাখ্যা
প্রশ্ন: - a - [ - 3b - { - 2a - (- a - 4b)}] + 2a এর সমাধান নিচের কোনটি?

সমাধান:
- a - [ - 3b - { - 2a - (- a - 4b)}] + 2a
= - a - [ - 3b - { - 2a + a + 4b}] + 2a
= - a - [ - 3b + 2a - a - 4b] + 2a
= - a - [a - 7b] + 2a
= - a - a + 7b + 2a
= - 2a + 7b + 2a
= 7b
৯,০১৯.
4a4 - 25a2 + 36 এর একটি উৎপাদক নয় কোনটি?
  1. a + 2
  2. 2a + 3
  3. a - 2
  4. 2a - 1
সঠিক উত্তর:
2a - 1
উত্তর
সঠিক উত্তর:
2a - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 4a4 - 25a2 + 36 এর একটি উৎপাদক নয় কোনটি?

সমাধান:
4a4 - 25a2 + 36
= 4a4 - 16a2 - 9a2 + 36
= 4a2(a2 - 4) - 9(a2 - 4)
= (a2 - 4)(4a2 - 9)
= (a2 - 22){(2a)2 - 32}
= (a + 2)(a - 2)(2a + 3)(2a - 3)
৯,০২০.
1/729 এর 3√3 ভিত্তিক লগারিদম কত?
  1. - 8
  2. - 6
  3. - 4
  4. - 18
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা

প্রশ্ন: 1/729 এর 3√3 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
ধরি,
log3√3(1/729) = x
⇒ (3√3)x = 1/729
⇒ (31.31/2)x = 1/36
⇒ (33/2)x = 3- 6
⇒ 3x/2 = - 6
⇒ 3x = - 12
∴ x = - 4

৯,০২১.
A ও B দুটি সেটের মধ্যে (A ∪ B) এর উপাদান সংখ্যা 18, A ও B সেটের উপাদান সংখ্যা যথাক্রমে 8 ও 15 হলে,  A ∩ B এর উপাদান সংখ্যা কত হতে পারে? 
  1. ক) 5
  2. খ) 8
  3. গ) 7
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি সেটের মধ্যে (A ∪ B) এর উপাদান সংখ্যা 18, A ও B সেটের উপাদান সংখ্যা যথাক্রমে 8 ও 15 হলে,  A ∩ B এর উপাদান সংখ্যা কত হতে পারে? 

সমাধান: 
n(A ∪ B) = 18
n(A) = 8
n(B) = 15
n(A ∩ B) = ?

আমরা জানি 
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
n(A ∩ B) = n(A) + n(B)  -  n(A ∪ B)
n(A ∩ B) = 15 + 8 - 18
     =5
৯,০২২.
সমাধান করুনঃ ∛(1 + x) + ∛(1 - x) = ∛2
  1. ক) 0, 1
  2. খ) 1, 2
  3. গ) 1, -1
  4. ঘ) 1, -2
সঠিক উত্তর:
গ) 1, -1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1, -1
ব্যাখ্যা
প্রশ্নঃ সমাধান করুনঃ ∛(1 + x) + ∛(1 - x) = ∛2

সমাধানঃ

 ∛(1 + x) + ∛(1 - x) = ∛2
⇒ {∛(1 + x)}3 + {∛(1 - x)}3 + 3.∛(1 + x).∛(1 - x).{∛(1 + x) + ∛(1 - x)} = 2    [ ঘন করে ]
⇒ 1 + x +1 - x + 3.(1 + x)1/3.(1 - x)1/3 {∛2} = 2    [ যেহেতু,  ∛(1 + x) + ∛(1 - x) = ∛2]
⇒ 2 + 3.(1 + x)1/3.(1 - x)1/3. 21/3= 2
⇒ 3.(1 + x)1/3.(1 - x)1/3. 21/3= 0
⇒ (1 + x)1/3.(1 - x)1/3 = 0
⇒ (1 + x) (1 - x) = 0

∴ x = 1, -1
৯,০২৩.
x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান: 
x - 1/x = 1

এখন 
 x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 13 + 3.1
= 1 + 3
= 4
৯,০২৪.
কোন শর্তে logaa = 1?
  1. a < 0 এবং a ≠ 1
  2. a > 0 এবং a = 1
  3. a > 0 এবং a ≠ 1
  4. a > 1 এবং a ≠ 0
সঠিক উত্তর:
a > 0 এবং a ≠ 1
উত্তর
সঠিক উত্তর:
a > 0 এবং a ≠ 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শর্তে logaa = 1?

সমাধান:
a > 0 এবং a ≠ 1 হলে,
logaa = 1
এবং loga1 = 0
৯,০২৫.
2, 4, 6, 8, 10 এর পরিমিত ব্যবধান কত?
  1. 3√2
  2. 2√2
  3. 2√3
  4. 5√2
সঠিক উত্তর:
2√2
উত্তর
সঠিক উত্তর:
2√2
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 4, 6, 8, 10 এর পরিমিত ব্যবধান কত?

সমাধান:
গড় = (2 + 4 + 6 + 8 + 10)/5 = 6

পরিমিত ব্যবধান = √[{(2 - 6)2 + (4 - 6)2 + (6 - 6)2 + (8 - 6)2 + (10 - 6)2}/5]
= √{(16 + 4 + 0 + 4 + 16)/5}
= √8
= 2√2
৯,০২৬.
১৪ জন খেলোয়াড় থেকে ১১ জন খেলোয়াড় বিশিষ্ট দল তৈরি করা যায় কত উপায়ে? 
  1. ১৬
  2. ২৫
  3. ১৫২
  4. ৩৬৪
সঠিক উত্তর:
৩৬৪
উত্তর
সঠিক উত্তর:
৩৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪ জন খেলোয়াড় থেকে ১১ জন খেলোয়াড় বিশিষ্ট দল তৈরি করা যায় কত উপায়ে? 

সমাধান: 
১৪ জন খেলোয়াড় থেকে ১১ জন খেলোয়াড় বিশিষ্ট দল তৈরি করা যায় = ১৪C১১ উপায়ে 
= ৩৬৪ উপায়ে । 
৯,০২৭.
x3 + x2y, x2y + xy2, x3 + y3 এবং (x + y)3 এর ল.সা.গু. কত?
  1. x3y(x + y)3
  2. x2y(x + y)2(x3 + y3)
  3. xy(x + y)3(x2 - xy + y2)
  4. x2y(x + y)(x2 - xy + y2)
সঠিক উত্তর:
x2y(x + y)2(x3 + y3)
উত্তর
সঠিক উত্তর:
x2y(x + y)2(x3 + y3)
ব্যাখ্যা

প্রশ্ন: x3 + x2y, x2y + xy2, x3 + y3 এবং (x + y)3 এর ল.সা.গু. কত?

সমাধান:
এখানে,
প্রথম রাশি,
x3 + x2
= x2(x + y) 

দ্বিতীয় রাশি,
x2y + xy2
= xy(x + y) 

তৃতীয় রাশি,
x3 + y3
= (x + y)(x2 - xy + y2

চতুর্থ রাশি,
 (x + y)3
= (x + y)(x + y)(x + y)

ল.সা.গু. = x2y(x + y)3(x2 - xy + y2)
= x2y(x + y)2(x3 + y3)

৯,০২৮.
a3 - 7a - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (a + 1)(a + 2)(a + 3)
  2. (a + 1)(a + 2)(a - 3)
  3. (a + 1)(a - 1)(a + 4)
  4. (a + 1)(a - 2)(a + 4)
সঠিক উত্তর:
(a + 1)(a + 2)(a - 3)
উত্তর
সঠিক উত্তর:
(a + 1)(a + 2)(a - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 7a - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
ধরি, f(a) = a3 - 7a - 6
তাহলে, f(- 1) =( - 1)3 - 7( - 1) - 6
= - 1 + 7 - 6
= 0

এখন,
a3 - 7a - 6
= a3 + a2 - a2 - a - 6a - 6
= a2(a + 1) - a (a + 1) - 6 (a + 1)
= (a + 1)(a2 - a - 6)
= (a + 1)(a2 - 3a + 2a - 6)
= (a + 1){a(a - 3) + 2(a -3)}
= (a + 1)(a + 2)(a - 3)
৯,০২৯.
যদি U = {1, 2, 3, 4, 5}, A = {1, 2, 4} এবং B = {2, 4, 5} হলে A' U B' = ? 
  1. {1, 3, 4}
  2. {2, 3, 5}
  3. {2, 5}
  4. {1, 3, 5}
সঠিক উত্তর:
{1, 3, 5}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 5}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি U = {1, 2, 3, 4, 5}, A = {1, 2, 4} এবং B = {2, 4, 5} হলে A' U B' = ?

সমাধান:
দেওয়া আছে,
U = {1, 2, 3, 4, 5},
A = {1, 2, 4}
এবং B = {2, 4, 5}

A‘ = U - A = {1, 2, 3, 4, 5} - {1, 2, 4}
= {3, 5}

এবং 
B’ = U - B = {1, 2, 3, 4, 5} - {2, 4, 5}
= {1, 3}

∴ A‘ U B’ = {3, 5} U {1, 3}
= {1, 3, 5}

৯,০৩০.
একটি ছক্কা নিক্ষেপ করলে 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত? 
  1. 1/2
  2. 2/5
  3. 1/4
  4. 1
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করলে 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত? 

সমাধান: 
ছক্কার নমুনাক্ষেত্র = {1, 2, 3, 4, 5, 6} 
2 এর গুণিতক নমুনা = {2, 4, 6} 

​∴ 2 এর গুণিতক আসার সম্ভাবনা= 3/6
= 1/2

৯,০৩১.
a এর মান কত হলে 16 - 24x + ax2 একটি পূর্ণবর্গ হবে?
  1. 8
  2. 9
  3. 16
  4. - 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে 16 - 24x + ax2 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
দেওয়া আছে,
= 16 - 24x + ax2
= 42 - 2 × 4 × 3x + (√a  × x)2

এখন,
⇒ √a = 3
∴ a = 9
৯,০৩২.
যদি p + q = 5 এবং p - q = 3 হয়, তবে p2 + q2 =?
  1. ক) 15
  2. খ) 17
  3. গ) 19
  4. ঘ) 21
সঠিক উত্তর:
খ) 17
উত্তর
সঠিক উত্তর:
খ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p + q = 5 এবং p - q = 3 হয়, তবে p2 + q2 = ?

সমাধান:
দেওয়া আছে
p + q = 5 
p - q = 3 

আমরা জানি
2(p2 + q2) = (p + q)2 + (p - q)2
বা, 2(p2 + q2)  = 52 + 32
বা, 2(p2 + q2) = 25 + 9
বা, 2(p2 + q2) = 34
বা, (p2 + q2) = 34/2
(p2 + q2) = 17
৯,০৩৩.
a এর মান কত হলে, 9 - 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে?
  1. 8
  2. 6
  3. - 6
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন:  a এর মান কত হলে, 9 - 12x + ax2  একটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
9 - 12x + ax2 = 32 - 2.3.2x  + (2x)2
9 - 12x + ax2  = 9 - 12x + 4x2
ax2 = 4x2

a = 4 হলে রাশিটি পূর্নবর্গ হবে।
৯,০৩৪.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩/৪ গুণ। সংখ্যা দুইটির সমষ্টি ৮৪ হলে, সংখ্যা দুইটি কত? 
  1. ১২ ও ৩৬ 
  2. ২৪ ও ৩৬ 
  3. ৩৬ ও ২৮
  4. ৪৮ ও ৩৬
সঠিক উত্তর:
৪৮ ও ৩৬
উত্তর
সঠিক উত্তর:
৪৮ ও ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩/৪ গুণ। সংখ্যা দুইটির সমষ্টি ৮৪ হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যাটি = ৩ক/৪

প্রশ্নমতে,
ক + (৩ক/৪) = ৮৪
⇒ (৪ক + ৩ক)/৪ = ৮৪
⇒ ৭ক/৪ = ৮৪
⇒ ৭ক = ৮৪ × ৪
⇒ ৭ক = ৩৩৬
⇒ ক = ৩৩৬/৭
⇒ ক = ৪৮

∴ একটি সংখ্যা = ৪৮
অপর সংখ্যাটি = (৩ × ৪৮)/৪ = ৩৬

৯,০৩৫.
x + 1/2x = 3 হয়, তবে 8x3 + 1/x3 এর মান কত?
  1. ক) 252
  2. খ) 180
  3. গ) 170
  4. ঘ) 126
সঠিক উত্তর:
খ) 180
উত্তর
সঠিক উত্তর:
খ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/2x = 3 হয়, তবে 8x3 + 1/x3 এর মান কত? 

সমাধান: 
x + 1/2x = 3
2(x + 1/2x) = 3× 2
2x + 1/x = 6


8x3+ 1/x3 = (2x)3 + (1/x)3
= (2x + 1/x)3 - 3.2x.(1/x)(2x + 1/x)
= 63 - 6 × 6
= 216 - 36
= 180
৯,০৩৬.
a + b = ৪ এবং a - b = 2 হলে ab এর মান কত?
  1. 4
  2. 8
  3. 15
  4. 16
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = ৪ এবং a - b = 2 হলে ab এর মান কত?

সমাধান:
a + b = 8 
a - b = 2

আমরা জানি,
4ab = (a + b)2 - (a - b)2
4ab = 82 - 22
4ab = 64 - 4
4ab = 60
ab =15
৯,০৩৭.
x4-5x³+7x²-a বহুপদীর একটি উৎপাদক x-2 হলে, a এর মান কোনটি?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 2
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
ধরি, P(x) = x4-5x³+7x²-a
(x-2), P(x) এর একটি উৎপাদক হলে,
P(2) = 0
বা, (2)4-5(2)³+7(2)²-a = 0
বা, 16-40+28-a = 0
∴ a = 4.
৯,০৩৮.
(33x - 4 · a2x - 5)/3x + 1 = a2x - 5 এবং a > 0 হলে, x এর মান কত?
  1. 2/3
  2. 5/2
  3. 4/7
  4. 7/3
সঠিক উত্তর:
5/2
উত্তর
সঠিক উত্তর:
5/2
ব্যাখ্যা
প্রশ্ন: (33x - 4 · a2x - 5)/3x + 1 = a2x - 5 এবং a > 0 হলে, x এর মান কত?

সমাধান:
(33x - 4 · a2x - 5)/3x + 1 = a2x - 5
⇒ 33x - 4/3x + 1 = a2x - 5/a2x - 5
⇒ 33x - 4 = 3x + 1
⇒ 3x - 4 = x + 1
⇒ 3x - x = 1 + 4
⇒ 2x = 5
∴ x = 5/2
৯,০৩৯.
4 + x + y + 108 গুণোত্তর ধারাভুক্ত হলে y এর মান কত ?
  1. ক) 63
  2. খ) 60
  3. গ) 36
  4. ঘ) 48
সঠিক উত্তর:
গ) 36
উত্তর
সঠিক উত্তর:
গ) 36
ব্যাখ্যা
দেওয়া আছে,
প্রদত্ত ধারার প্রথম পদ, a = 4
দ্বিতীয় পদ = x
তৃতীয় পদ = y
এবং চতুর্থ পদ = 108

মনে করি,
ধারাটির সাধারণ অনুপাত, r

ধারাটির চতুর্থ পদ = ar4-1
4r3 = 108
বা, r3 = 108/4
বা, r3 = 27
বা, r3 = 33
বা, r = 3


তৃতীয় পদ, y = ar3 - 1
= ar2
= 4.32
= 4.9
= 36
৯,০৪০.
x2 + y2 + z2 = 9 এবং xy + yz + zx  = 8 হলে, (x + y + z)2 এর মান কত?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 25
  4. ঘ) 36
সঠিক উত্তর:
গ) 25
উত্তর
সঠিক উত্তর:
গ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 + z2 = 9 এবং xy + yz + zx  = 8 হলে, (x + y + z)2 এর মান কত? 

সমাধান:
দেয়া আছে
x2 + y2 + z2 = 9 
xy + yz + zx  = 8

(x + y + z)2 = x2 + y2 + z2 + 2(xy + yz + zx)
                    = 9 + 2(8)
                     = 9 + 16 
                     = 25
৯,০৪১.
০, ২, ৮, ৩, ৯, ৭ সংখ্যাগুলো একবার ব্যবহারে করে তিন অঙ্কবিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যবে?
  1. ১১০টি
  2. ১২০টি
  3. ৯০টি
  4. ১০০টি
সঠিক উত্তর:
১০০টি
উত্তর
সঠিক উত্তর:
১০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ২, ৮, ৩, ৯, ৭ সংখ্যাগুলো একবার ব্যবহারে করে তিন অঙ্কবিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যবে?

সমাধান:
প্রথম সংখ্যা ০ ব্যাতিত অন্য কোনো সংখ্যা হতে হবে।
তাহলে বাকি ৫ টি সংখ্যা থেকে ১ টি সাজানোর সম্ভাবনা = P = ৫

প্রথম স্থান পূরণের পর বাকি ৫ টি অঙ্কথেকে ২ টি স্থান পূরণ করা যাবে = P = ২০ উপায়ে।

∴ মোট সংখ্যা গঠন করা যাবে = ৫ × ২০ = ১০০টি
৯,০৪২.
6p2 + 24p + 24 এবং p2 + p - 2 এর সাধারণ উৎপাদক কোনটি?
  1. p + 1
  2. p + 2
  3. p - 1
  4. p - 2
সঠিক উত্তর:
p + 2
উত্তর
সঠিক উত্তর:
p + 2
ব্যাখ্যা
প্রশ্ন: 6p2 + 24p + 24 এবং p2 + p - 2 এর সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:
১ম রাশি:
6p2 + 24p + 24
= 6(p2 + 4p + 4)
= 6(p2 + 2p + 2p + 4)
= 6{p(p + 2) + 2(p + 2)}
= 6(p + 2)(p + 2)

২য় রাশি:
p2 + p - 2
= p2 + 2p - p - 2
= p(p + 2) - (p + 2)
= (p + 2)(p - 1)

∴ প্রদত্ত রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক = p + 2
৯,০৪৩.
3, 5, 9, 17, 33..........ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 
  1. 65
  2. 68
  3. 72
  4. 88
সঠিক উত্তর:
65
উত্তর
সঠিক উত্তর:
65
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5, 9, 17, 33..........ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
3, 5, 9, 17, 33.........
এখানে,
ধারাটি x + 2, x + 4, x + 8 এভাবে বৃদ্ধি পাচ্ছে।
∴ 1 + 2 = 3
1 + 4 = 5 
1 + 8 = 9
1 + 16 = 17 
1 + 32 = 33
অনুরূপভাবে, 
1 + 64 = 65

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = 65.
৯,০৪৪.
1 + 2 + 3 + 4 +..................+ 26 = কত?
  1. 125
  2. 357
  3. 351
  4. 257
সঠিক উত্তর:
351
উত্তর
সঠিক উত্তর:
351
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 +..................+ 26 = কত?

সমাধান:
1 + 2 + 3 +.....+ n = n(n + 1)/2

∴ 1 + 2 + 3 + 4 +..................+ 26
= 26(26 + 1)/2
= (13 × 27)/2
= 351
৯,০৪৫.
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ১৮০
  2. ২১০
  3. ১৯০
  4. ২৭০
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?

সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি
={২০(২০ + ১)}/২
= (২০ × ২১)/২
= ২১০
৯,০৪৬.
52 খানা তাস হতে 1 খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন না হওয়ার সম্ভাবনা কত ? 
  1. ক) 3/4
  2. খ) 1/4
  3. গ) 1/13
  4. ঘ) 1/52
সঠিক উত্তর:
ক) 3/4
উত্তর
সঠিক উত্তর:
ক) 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: 52 খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন না হওয়ার সম্ভাবনা কত ? 

সমাধান: 
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = 26টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।

হরতন হওয়ার সম্ভাবনা = 13/52 = 1/4
হরতন না হওয়ার সম্ভাবনা = 1 - (1/4)
                                       = (4 - 1)/4 = 3/4
৯,০৪৭.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীরা ৮০% গণিত এবং ৭৫% বাংলায় পাশ করল । উভয় বিষয়ে পাশ করল ৭০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ১৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীরা ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল । উভয় বিষয়ে পাশ করল ৭০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
কোন এক বিষয়ে পাশ বা উভয় বিষয়ে পাশ = গণিতে পাশ + বাংলায় পাশ - উভয় বিষয়ে পাশ
= ৮০% + ৭৫% - ৭০%
= ৮৫%

∴ উভয় বিষয়ে ফেল = ১০০% - ৮৫%
=১৫%
৯,০৪৮.
252a + 3 = 53a + 6 হলে, a = কত?
  1. 0
  2. 1
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 252a + 3 = 53a + 6 হলে, a = কত?

সমাধান:
252a + 3 = 53a + 6 
⇒ (52)2a + 3 = 53a + 6 
⇒ 54a + 6 = 53a + 6
⇒ 4a + 6 = 3a + 6
⇒ 4a - 3a = 6 - 6
∴ a = 0
৯,০৪৯.
এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস নেয়া হলে, তাসটি কালো হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 1/4
  4. ঘ) 1/5
সঠিক উত্তর:
ক) 1/2
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/2
ব্যাখ্যা
মোট তাস = 52টি
কালো তাস = 26টি
∴ সম্ভাবনা = 26/52
= 1/2
৯,০৫০.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) । ধারাটির 15টি পদের সমষ্টি কত?
  1. 220
  2. 320
  3. 260
  4. 240
সঠিক উত্তর:
240
উত্তর
সঠিক উত্তর:
240
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) । ধারাটির 15টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
n-সংখ্যক পদের সমষ্টি = n(n + 1) 

∴ 15টি পদের সমষ্টি,
= 15(15 + 1)
= 15 × 16
= 240

৯,০৫১.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৬৩
  2. ৩৬
  3. ৩৫
  4. ৫৩
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক
⇒ (ক/২) + ৬ = ২ক/৩
⇒ (২ক/৩) - (ক/২) = ৬
⇒ (৪ক - ৩ক)/৬ = ৬
⇒ ক/৬ = ৬
∴ ক = ৩৬
৯,০৫২.
৬টি সংখ্যার গড় ৪৩। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২৯ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ক) ২৫.৪
  2. খ) ৩২.৪
  3. গ) ৩৭.৪
  4. ঘ) ৪০.৪
সঠিক উত্তর:
গ) ৩৭.৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭.৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৪৩। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২৯ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?

সমাধান: 
৬টি সংখ্যার সমষ্টি = ৬ × ৪৩ = ২৫৮
৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ২৯ = ১১৬
সুতরাং ১০টি সংখ্যার সমষ্টি = ২৫৮ + ১১৬
= ৩৭৪

∴ সুতরাং ১০টি সংখ্যার গড় = ৩৭৪/১০
= ৩৭.৪
৯,০৫৩.
a = 5c , a/b = c/d এবং d = 3 হলে b/3 = কত?
  1. √3
  2. 5
  3. 10
  4. 8
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: a = 5c , a/b = c/d এবং d = 3 হলে b/3 = কত?

সমাধান:
a/b = c/d
⇒ 5c/b = c/d [যেহেতু a = 5c]
⇒ 5cd = bc
⇒ b = 5d
⇒ b = 5 × 3
⇒ b = 15

∴ b/3 = 15/3 = 5
৯,০৫৪.
logx(5/3) = - 1/2 হলে x এর মান কত?
  1. √3/√2
  2. 9/25
  3. 4/16
  4. 2/9
সঠিক উত্তর:
9/25
উত্তর
সঠিক উত্তর:
9/25
ব্যাখ্যা
প্রশ্ন: logx(5/3) = - 1/2 হলে x এর মান কত?

সমাধান:
logx(5/3) = - 1/2
⇒ x- 1/2 = 5/3
⇒ 1/x1/2 = 5/3
⇒ x1/2 = 3/5
⇒ (x1/2)2 = (3/5)2
x = 9/25
৯,০৫৫.
  1. 74
  2. 62
  3. 52
  4. 48
সঠিক উত্তর:
52
উত্তর
সঠিক উত্তর:
52
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
দেওয়া আছে,
x + (1/16x) = 1
বা, 4x + (4/16x) = 4
বা, 4x + (1/4x) = 4
বা, (4x + 1/4x)3 = 43
বা, (4x)3 + (1/4x)3 + 3 . 4x . 1/4x ((4x + 1/4x) = 64
বা, 64x3 + 1/64x3 + 3 . 4 = 64
বা, 64x3 + 1/64x3 + 12 = 64
বা, 64x3 + 1/64x3 = 64 - 12
∴ 64x3 + 1/64x3 = 52
৯,০৫৬.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক -
  1. ক) x + y + 1
  2. খ) x + y - 1
  3. গ) x - y
  4. ঘ) x - y - 1
সঠিক উত্তর:
খ) x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
খ) x + y - 1
ব্যাখ্যা

x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y-1)2
= (x+y-1) (x-y+1)

৯,০৫৭.
যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তবে x = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তবে x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x/y = 2
⇒ x = 2y 
∴ y = x/2

এখন,
x + 2(x/2) = 4
⇒ x + x = 4
⇒ 2x = 4
∴ x = 2

৯,০৫৮.
x + 1/x = √5 হলে, x3 + 1/x3 =?
  1. 0
  2. 2√5
  3. √5
  4. 3√5
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √5 হলে, x3 + 1/x3 =?

সমাধান:
x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.(1/x)(x + 1/x)
= (√5)3 - 3 × √5
= 5√5 - 3√5
= 2√5
৯,০৫৯.
x + y = 2 এবং x3 + y3 = 20 হলে x2 + y2 = ?
  1. ক) -8
  2. খ) -1
  3. গ) 0
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা

x3 + y3 = 20
বা, (x + y)3 - 3xy(x + y) = 20
বা, 23 - 3xy.2 = 20
বা, -6xy = 12
∴ xy = -2
x2 + y2
= (x + y)2 - 2xy
= 22 - 2.(-2)
= 4 + 4
= 8

৯,০৬০.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 15 এবং 12তম পদ 300 হলে 30তম পদটি কত?
  1. 570
  2. 575
  3. 600
  4. 630
সঠিক উত্তর:
570
উত্তর
সঠিক উত্তর:
570
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 15 এবং 12তম পদ 300 হলে 30তম পদটি কত?

সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
সাধারণ অন্তর, d = 15

আমরা জানি, কোনো সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d
সুতরাং, 12তম পদ = a + (12 - 1)d
বা, 300 = a + 11 × 15
বা, 300 = a + 165
বা, a = 300 - 165
∴ a = 135

এখন, 30তম পদ = a + (30 - 1)d
= 135 + 29 × 15
= 135 + 435
= 570
সুতরাং, ধারাটির 30তম পদ হলো 570.

৯,০৬১.
a2 + 6a +8 - y+ 2y এর একটি উৎপাদক নিচের কোনটি ?
  1. (a + y - 2)
  2. (a + y + 4)
  3. (a - y - 4)
  4. (a - y + 4)
সঠিক উত্তর:
(a - y + 4)
উত্তর
সঠিক উত্তর:
(a - y + 4)
ব্যাখ্যা

a2 + 6a + 8 - y2 + 2y 

= a2 + 2 × a × 3 + 3 - y2 + 2 × y × 1 - 12

= (a + 3 )2 - ( y2 - 2y + 1 ) 

= (a + 3 )2 -( y - 1)

= { (a + 3 ) + ( y - 1)} { (a + 3 ) - ( y - 1)} 

= (a + 3 + y - 1) (a + 3 - y + 1)

= ( a + y + 2 ) ( a - y + 4 )

৯,০৬২.
একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার আট গুণের হয়। সংখ্যাটি কত?
  1. 7
  2. 8
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার আট গুণের হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
স্বাভাবিক সংখ্যা = x 
পরবর্তী স্বাভাবিক সংখ্যা = x + 1

প্রশ্নমতে 
x2 + x = 8(x + 1)
x2 + x = 8x + 8
x2 + x - 8x - 8 = 0
x2 - 7x - 8 = 0
x2 - 8x + x - 8 = 0
x(x - 8) + 1(x - 8) = 0
(x - 8)(x + 1) = 0
x = 8  [x = - 1 গ্রহণযোগ্য নয়]

স্বাভাবিক সংখ্যা = 8
৯,০৬৩.
1 - 1 + 1 - 1 + 1 - 1 + ... + n সংখ্যক পদের যোগফল হবে -
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) [1+(-1)n]
  4. ঘ) (1/2)[1-(-1)n]
সঠিক উত্তর:
ঘ) (1/2)[1-(-1)n]
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (1/2)[1-(-1)n]
ব্যাখ্যা
এখানে  ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = -1/1 = -1 < 1
আমরা জানি, r  < 1 হলে, 
n সংখ্যক পদের সমষ্টি = {a(1 - rn)/(1 - r)}
∴ n সংখ্যক পদের সমষ্টি = {a(1 - rn)} / (1 - r)
= {1 × (1 - (-1)n) / {1 -(-1)}
= {1 - (-1)n} / (1 + 1)
=  {1 - (-1)n} / 2
= (1/2)[1-(-1)n]
৯,০৬৪.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি “ক”
প্রশ্নমতে,
৬ + ৮ + ১০ = ৭ + ৯ + ক
বা, ২৪ = ১৬ + ক
∴ক = ৮

৯,০৬৫.
A = {x ∈ N : 3 < x ≤ 12} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 13} হলে, A\B = কত?
  1. {5, 6, 8, 10, 12}
  2. {4, 6, 8, 9, 10, 12}
  3. {5, 7, 9, 11, 13}
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 3 < x ≤ 12} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 13} হলে, A\B = কত?

সমাধান:
A = {x ∈ N : 3 < x ≤ 12}
এখানে x হলো স্বাভাবিক সংখ্যা, এবং x এর মান 3-এর চেয়ে বড় ও 12-এর সমান বা ছোট হতে পারে।
A = {4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}

B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 13}
অর্থাৎ, 13-এর চেয়ে ছোট বা সমান সকল বিজোড় সংখ্যার সেট ।
B = {1, 3, 5, 7, 9, 11, 13}

∴ A\B = {4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12} - {1, 3, 5, 7, 9, 11, 13}
= {4, 6, 8, 10, 12}
৯,০৬৬.
যদি p + q = √7 এবং p - q = √3 হয়, তবে 8pq(p2 + q2) এর মান কত?
  1. 24
  2. 40
  3. 60
  4. 84
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p + q = √7 এবং p - q = √3 হয়, তবে 8pq(p2 + q2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + q = √7
p - q = √3

আমরা জানি,
4pq = (p + q)2 - (p - q)2
এবং,
2(p2 + q2) = (p + q)2 + (p - q)2

এখন,
8pq(p2 + q2)
= (4pq) × 2(p2 + q2)
= [(p + q)2 - (p - q)2] × [(p + q)2 + (p - q)2]
= [(√7)2 - (√3)2] × [(√7)2 + (√3)2]
= (7 - 3) × (7 + 3)
= 4 × 10
= 40

সুতরাং, 8pq(p2 + q2) এর মান 40।

৯,০৬৭.
a2b = 16 এবং ab = 4 হলে b = ?
  1. ক) 0
  2. খ) 1/2
  3. গ) 1
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

এখানে,
a2b = 16.....(1)
ab = 4.........(2)
(1) নং ÷ (2) নং থেকে পাই,
a2b/ab = 16/4
বা, a = 4
(2) নং থেকে পাই,
4.b = 4
∴ b = 1

৯,০৬৮.
(২) = কত?
  1. ৩২
  2. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (২) = কত?

সমাধান:
(২)
= ৪
= ১৬
৯,০৬৯.
a3 + 2a2 - a - 2 রাশিটির উৎপাদক কোনটি?
  1. (a - 2)
  2. (a2 + 1)
  3. (a + 2)
  4. (a2 + 2a + 2)
সঠিক উত্তর:
(a + 2)
উত্তর
সঠিক উত্তর:
(a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + 2a2 - a - 2 রাশিটির উৎপাদক কোনটি?

সমাধান:
a3 + 2a2 - a - 2
= (a3 + 2a2) - (a + 2)
= a2(a + 2) - 1(a + 2)
= (a + 2)(a2 - 1)
= (a + 2)(a + 1)(a - 1)
৯,০৭০.
log10(x-10)=1 হলে, x এর মান কত?
  1. 15
  2. 10
  3. 20
  4. 30
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
দেওয়া আছে, 
log10(x-10) =1

log10(x-10) = log1010
x - 10 = 10
x = 10+10
x = 20
৯,০৭১.
রায়হান একটি কারখানাতে প্রথম দিনে 7টি পণ্য, দ্বিতীয় দিনে 14টি পণ্য, তৃতীয় দিনে 28টি পণ্য তৈরি করে। এভাবে সে প্রথম এক সপ্তাহে মোট কতটি পণ্য তৈরি করবে?
  1. 755 টি
  2. 796 টি
  3. 835 টি
  4. 889 টি
সঠিক উত্তর:
889 টি
উত্তর
সঠিক উত্তর:
889 টি
ব্যাখ্যা
প্রশ্ন: রায়হান একটি কারখানাতে প্রথম দিনে 7টি পণ্য, দ্বিতীয় দিনে 14টি পণ্য, তৃতীয় দিনে 28টি পণ্য তৈরি করে। এভাবে সে প্রথম এক সপ্তাহে মোট কতটি পণ্য তৈরি করবে?

সমাধান:
দেওয়া আছে,
পণ্য তৈরি করার অনুক্রম: 7, 14, 28, . . . ., n

এখানে,
অনুক্রমটির মোট পদ, n = 7
১ম পদ, a = 7
অনুপাত, r = 14/7 = 2

∴ 7টি পদের সমষ্টি = a × {(rn - 1)/(r - 1)}
= 7 × {(27 - 1)/(2 - 1)}
= 7 × 127
= 889

∴ রায়হান 7 দিনে মোট 889 টি পণ্য তৈরি করবে।
৯,০৭২.
দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যােগ করলে যােগফল ১০ হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩৬
  2. খ) ১/১৮
  3. গ) ১/৯
  4. ঘ) ১/৩
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
দুটি ছক্কা থেকে দশ হতে হলে ছক্কার মান হতে হয় ৪+৬, ৫+৫, ৬+৪। অর্থাৎ, দুটি ছক্কার ৬ x ৬ = ছয়ত্রিশ রকম ফলাফলের মধ্যে তিনবার দুটি ছক্কার যোগফল দশ আসার সম্ভাবনা আছে। তাহলে এর সম্ভাব্যতা ৩/৩৬।
৯,০৭৩.
In5125+In28 = কত?
  1. ক) 8
  2. খ) 125
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা
In5125+In28
=In553+In223
= 3×1 + 3×1
= 6
৯,০৭৪.
12 টি জিনিসের মধ্যে 2 টি একই রকম এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবার 4 টি করে নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. ক) 320 প্রকারে
  2. খ) 330 প্রকারে
  3. গ) 355 প্রকারে
  4. ঘ) 375 প্রকারে
সঠিক উত্তর:
ঘ) 375 প্রকারে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 375 প্রকারে
ব্যাখ্যা

একই রকম জিনিস গুলোকে একটি ধরে মোট 11 টি জিনিস থেকে 4 টি জিনিস বাছাই করা যায় = 11C4 = 11! / 4!7! = 330 প্রকারে।

একই রকম 2 টি জিনিস থেকে 2 টি এবং বাকি 2 টি জিনিস ভিন্ন 10 টি জিনিস থেকে বাছাই করা যায় = 2C2 × 10C2
= 1 × 45
= 45 প্রকারে।

সুতরাং, মোট বাছাই করা যায় = 330 + 45 = 375 প্রকারে।

৯,০৭৫.
এর সমাধান-
  1. 2/5
  2. 1
  3. 11/13
  4. 7/2
সঠিক উত্তর:
7/2
উত্তর
সঠিক উত্তর:
7/2
ব্যাখ্যা

প্রশ্ন: এর সমাধান-

সমাধান:

৯,০৭৬.
1 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/20
  2. 4/75
  3. 1/25
  4. 2/25
সঠিক উত্তর:
2/25
উত্তর
সঠিক উত্তর:
2/25
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
1 থেকে 150 পর্যন্ত মোট সংখ্যা 150টি।
150 এর মধ্যে পূর্ণ বর্গসংখ্যা 12টি, অর্থাৎ, 1 থেকে 12 পর্যন্ত।

∴ বর্গসংখ্যাগুলো হওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= 12/150
= 2/25
৯,০৭৭.
5log3 - log9 = কত?
  1. log9
  2. log18
  3. log27
  4. log25
সঠিক উত্তর:
log27
উত্তর
সঠিক উত্তর:
log27
ব্যাখ্যা
প্রশ্ন: 5log3 - log9 = কত?

সমাধান:
5log3 - log9
= 5log3 - log32
= 5log3 - 2log3
= (5 - 2)log3
= 3log3
= log33
= log27
৯,০৭৮.
a2 + b2 = 25 এবং b = 12/a হলে, (a + b)2 এর মান কত?
  1. 64
  2. 81
  3. 49
  4. 100
সঠিক উত্তর:
49
উত্তর
সঠিক উত্তর:
49
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 = 25 এবং b = 12/a হলে, (a + b)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 + b2 = 25
এবং, b = 12/a
⇒ ab = 12

আমরা জানি,
(a + b)2 = a2 + 2. a. b + b2
= a2 + b2 + 2ab
= 25 + {2 × (12)}
= 25 + 24
= 49
৯,০৭৯.
3x2 - 7x - 6 এর উৎপাদকসমূহ কোনটি?
  1. (3x - 2) (x - 3)
  2. (3x + 2) (x - 3)
  3. (3x - 2) (x + 3)
  4. (3x + 2) (x + 3)
সঠিক উত্তর:
(3x + 2) (x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(3x + 2) (x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 7x - 6 এর উৎপাদকসমূহ কোনটি?

সমাধান: 
 3x2 - 7x - 6
= 3x2 - 9x + 2x - 6
= 3x(x - 3) + 2 (x - 3) 
= (x - 3) (3x + 2)
= (3x + 2) (x - 3)
৯,০৮০.
প্রান্তিক রাশিদ্বয়কে অন্তর্ভুক্ত করে ৫০ হতে ৭০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য হতে ইচ্ছামতো যে কোন একটিকে নির্বাচন করলে তা মৌলিক হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ৪
  2. খ) ১/৪
  3. গ) ৪/২১
  4. ঘ) ৮/২১
সঠিক উত্তর:
গ) ৪/২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪/২১
ব্যাখ্যা

প্রান্তিক রাশিদ্বয়কে গণনা করে ৫০ হতে ৭০ পর্যন্ত মোট ২১টি সংখ্যা আছে।
অতএব, n(S) = ২১
২১টি সংখ্যার মধ্যে ৫৩, ৫৯, ৬১, ৬৭ এই চারটি মৌলিক সংখ্যা।
অতএব, n(A) = ৪
অতএব, প্রতিটানে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা, P(A) = ৪/২১

৯,০৮১.
i-33 এর মান কত?
  1. ক) i
  2. খ) 1
  3. গ) - i
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
গ) - i
উত্তর
সঠিক উত্তর:
গ) - i
ব্যাখ্যা
আমরা জানি,
i = √-1;
i2= -1; 
i3 = i2i = -i; 
i4 = i2.i2 = (-1).(-1) = 1
 
i-33
= 1/i33
= 1/{i33.i}
= 1/{(i4)8.i}
= 1/i
= i4/i
= i3
= -i
৯,০৮২.
log5(25/625) এর মান কত?
  1. 3
  2. - 4
  3. - 2
  4. 5
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা

প্রশ্ন: log5(25/625) এর মান কত?

সমাধান:
log5(25/625)
= log5(1/25)
= log5(1/52)
= log5(5- 2)
= - 2 × log55   [∵ loga(Mn) = n logaM]
= - 2 × 1   [∵ logaa = 1]
= - 2

৯,০৮৩.
a + (1/a) = 4 হলে, a4 + (1/a4) এর মান কত?
  1. 184
  2. 194
  3. 160
  4. 200
সঠিক উত্তর:
194
উত্তর
সঠিক উত্তর:
194
ব্যাখ্যা

প্রশ্ন: a + (1/a) = 4 হলে, a4 + (1/a4) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/a) = 4

এখন,
{a4 + (1/a4)} 
= (a2)2 + (1/a2)2
= {a2 + (1/a2)}2 - 2 · a2 . (1/a2)
= [{a + (1/a)}2 - 2 · a · (1/a)]2 - 2
= {(4)2 - 2}2 - 2
= (14)2 - 2
= 196 - 2
= 194

৯,০৮৪.
x - y = 4 এবং xy = 96 হলে, 1/y - 1/x = ?
  1. ক) 24
  2. খ) 1/4
  3. গ) 1/24
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 1/24
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/24
ব্যাখ্যা
1/y - 1/x
= (x - y)/xy
= 4/96
= 1/24
৯,০৮৫.
x4 + 1/x4 = 47 হলে, x + 1/x = ?
  1. -3
  2. -7
  3. 7
  4. 49
সঠিক উত্তর:
-3
উত্তর
সঠিক উত্তর:
-3
ব্যাখ্যা

x4 + 1/x4 = 47
বা, (x2 + 1/x2)2 - 2.x2.1/x2 = 47
বা, (x2 + 1/x2)2 - 2 = 47
বা, (x2 + 1/x2)2 = 49
x2 + 1/x2 = 7
(x + 1/x)2 - 2.x.1/x = 7
বা, (x + 1/x)2 = 9
∴ x + 1/x = ± 3

৯,০৮৬.
a5 ÷ a5 × a4 এর মান কত?
  1. ক) a4
  2. খ) a5
  3. গ) 1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ক) a4
উত্তর
সঠিক উত্তর:
ক) a4
ব্যাখ্যা
প্রশ্ন: a5 ÷ a5 × a4 এর মান কত?

সমাধান:
a5 ÷ a5 × a4
= a5 - 5 + 4
= a4
৯,০৮৭.
একটি অনুক্রমের সাধারণ পদ : ( - 1 )n -1{n/(2n + 1)} হলে, অনুক্রমটি - 
  1. 1/3, - 2/5, 3/7, - 4/9, ... ... ...
  2. -1/3, 2/5, - 3/7, 4/9, ... ... ...
  3. -1/3, - 2/5, 3/7, 4/9, ... ... ...
  4. 1/3, - 3/5, 3/7, - 4/9, ... ... ...
সঠিক উত্তর:
1/3, - 2/5, 3/7, - 4/9, ... ... ...
উত্তর
সঠিক উত্তর:
1/3, - 2/5, 3/7, - 4/9, ... ... ...
ব্যাখ্যা

একটি অনুক্রমের সাধারণ পদ : ( - 1 )n -1{n/(2n + 1)} 

n = 1 হলে, ১ম পদ = ( - 1 )1 - 1 {1/(2 × 1 + 1)} = ( - 1)0 ×(1/3) = 1 × (1/3) = 1/3
n = 2 হলে, ২য় পদ = ( - 1 )2 - 1 {2/(2 × 2 + 1)} = ( - 1)1 ×(2/5) = - 1 × (2/5) = - 2/5
n = 3 হলে, ৩য় পদ =  ( - 1 )3 - 1 {3/(2 × 3 + 1)} = ( - 1)2 ×(3/7) = 1 × (3/7) = 3/7
n = 4 হলে, ৪র্থ পদ = - 4/ 9
------------------------------
------------------------------
সুতরাং অনুক্রমটি : 1/3, - 2/5, 3/7. - 4/9,... ..... ......

৯,০৮৮.
4x2 - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) 4
  2. খ) 9
  3. গ) 16
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ঘ) 25
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
4x2 - 20x
= (2x)2 - 2.2x.5 + 52 - 52
= (2x - 5)2 - 25

4x2 - 20x এর সাথে 25 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 
৯,০৮৯.
x2- y2 - 2y - 1 এর একটি উৎপাদক-
  1. x + y - 1
  2. x - y + 1
  3. x + y + 1
  4. x - y + 2
সঠিক উত্তর:
x + y + 1
উত্তর
সঠিক উত্তর:
x + y + 1
ব্যাখ্যা
x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y + 1)
= x2 - (y + 1)2
= (x + y + 1) (x - y - 1)
৯,০৯০.
(x - 2/x)2 = 10 হলে (x + 2/x) এর মান কত?
  1. ক) 3√2
  2. খ) 3√3
  3. গ) 2√2
  4. ঘ) 2√3
সঠিক উত্তর:
ক) 3√2
উত্তর
সঠিক উত্তর:
ক) 3√2
ব্যাখ্যা
দেয়া আছে,
(x - 2/x)2 = 10

এখন 
(x + 2/x)2 = (x - 2/x)2 + 4. x. 2/x 
(x + 2/x)2  = 10 + 8 
(x + 2/x)2 = 18 
(x + 2/x) = √18 
(x + 2/x) =√(9 × 2)
              = 3√2
৯,০৯১.
9x2 – 9x – 4 এর উৎপাদক কোনটি?
  1. ক) (x + 1)(3x – 3)
  2. খ) (3x + 1)(3x – 4)
  3. গ) (3x + 1)(3x + 4)
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) (3x + 1)(3x – 4)
উত্তর
সঠিক উত্তর:
খ) (3x + 1)(3x – 4)
ব্যাখ্যা
9x2 – 9x – 4
= 9x2 + 3x – 12x – 4
= 3x (3x + 1) – 4 (3x + 1)
= (3x + 1) (3x – 4)
৯,০৯২.
যদি x + 1/x = 3 হয়, তাহলে x3 + 1/x3 = ?
  1. 0
  2. 18
  3. 27
  4. 9
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1/x = 3 হয়, তাহলে x3 + 1/x3 = ?

সমাধান: 
দেওয়া আছে
 x + 1/x = 3

প্রদত্ত রাশি = x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= 33 - 3 × 3
= 27 - 9
= 18
৯,০৯৩.
১২ + ২৪ + ৪৮ + ...... + ৭৬৮ ধারাটিতে মোট কতটি পদ রয়েছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ + ২৪ + ৪৮ + ...... + ৭৬৮ ধারাটিতে মোট কতটি পদ রয়েছে?

সমাধান:
১২ + ২৪ + ৪৮ + ...... + ৭৬৮
এখানে,
২য় পদ ÷ ১ম পদ = ২৪ ÷ ১২ = ২
৩য় পদ ÷ ২য় পদ = ৪৮ ÷ ২৪ = ২
∴ ইহা একটি গুণোত্তর ধারা।

গুণোত্তর ধারার প্রথম পদ, a = ১২
সাধারণ অনুপাত, r = ২

ধরি,
ধারার n তম পদ = ৭৬৮
∴ arn - ১ = ৭৬৮
⇒ ১২ × (২)n - ১ = ৭৬৮
⇒ (২)n - ১ = ৬৪
⇒ (২)n - ১ = ২
⇒ n - ১ = ৬
⇒ n = ৭

∴ ১২ + ২৪ + ৪৮ + ...... + ৭৬৮ ধারাটিতে মোট ৭টি পদ রয়েছে।
৯,০৯৪.
10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা দৈবভাবে পছন্দ করা হলে, সেই সংখ্যাটির মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত?
  1. ক) 4/10
  2. খ) 4/11
  3. গ) 5/10
  4. ঘ) 5/11
সঠিক উত্তর:
খ) 4/11
উত্তর
সঠিক উত্তর:
খ) 4/11
ব্যাখ্যা

প্রশ্ন: 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা দৈবভাবে পছন্দ করা হলে, সেই সংখ্যাটির মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত?

সমাধান:
10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা = 11,13,17,19
অনূকুলে মোট ফলাফল = 4
10 থেকে 20 পর্যন্ত সংখ্যা = 11টি 
নির্ণেয় সম্ভাবনা = 4/11

৯,০৯৫.
logx324 = 4 হলে, x এর মান কত?
  1. 3√2
  2. 4√3
  3. √2
  4. 4
সঠিক উত্তর:
3√2
উত্তর
সঠিক উত্তর:
3√2
ব্যাখ্যা
প্রশ্ন: logx324 = 4 হলে, x এর মান কত?

সমাধান:
logx324 = 4
⇒ x4 = 324
⇒ x4 = 81 × 4
⇒ x4 = 34 × 22
⇒ x4 = 34 × (√2)4
⇒ x4 = (3√2)4
⇒ x = 3√2
৯,০৯৬.
যদি (125)3x - 2 = 53x + 6 হয়, তবে x = কত?
  1. ক) -2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (125)3x - 2 = 53x + 6 হয়, তবে x = কত?

সমাধান:
(125)3x - 2 = 53x + 6 
⇒ (53)3x - 2 = 53x + 6 
⇒ 59x - 6 = 53x + 6 
⇒  9x - 6 = 3x + 6
⇒ 9x - 3x = 6 + 6
⇒ 6x = 12
∴ x = 2
৯,০৯৭.
5 + 15 + 45 + … গুণোত্তর ধারাটির কত তম পদ 1215 হবে?
  1. 5 তম
  2. 6 তম
  3. 7 তম
  4. 8 তম
সঠিক উত্তর:
6 তম
উত্তর
সঠিক উত্তর:
6 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 15 + 45 + … গুণোত্তর ধারাটির কত তম পদ 1215 হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 15/5 = 3

ধরি,
n তম পদ = 1215
⇒ arn - 1 = 1215
⇒ 5 × 3n - 1 = 1215
⇒ 3 n - 1 = 243
⇒ 3n - 1 = 35
⇒ n - 1 = 5
⇒ n = 5 + 1
⇒ n = 6

∴ ধারাটির 6 তম পদ 1215 হবে।
৯,০৯৮.
x + y = 14 এবং xy = 45 হলে, (1/x2) + (1/y2) এর মান কত?
  1. 54/191
  2. 106/2025
  3. 36/983
  4. 237/1036
সঠিক উত্তর:
106/2025
উত্তর
সঠিক উত্তর:
106/2025
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 14 এবং xy = 45 হলে, (1/x2) + (1/y2) এর মান কত?

সমাধান:
(1/x2) + (1/y2
= (x2 + y2)/x2y2
= {(x + y)2 - 2xy}/(xy)2
= (142 - 2 · 45)/452
= (196 - 90)/2025
= 106/2025
৯,০৯৯.
5√5 এর 5 ভিত্তিক লগ কত?
  1. 2
  2. 1/2
  3. 2/3
  4. 3/2
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 5√5 এর 5 ভিত্তিক লগ কত?

সমাধান:
 log55√5 
= log5(5 × 51/2)
= log55{1 + (1/2)}
= log55{(2 + 1)/2}
= log553/2
= (3/2) log5
= (3/2) × 1 [loga a=1]
= 3/2 
৯,১০০.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 20} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 128
  2. 180
  3. 256
  4. 512
সঠিক উত্তর:
256
উত্তর
সঠিক উত্তর:
256
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 20} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
{x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 20}

20 থেকে ছোট বা 20 এর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো = {2, 3, 5, 7, 11, 13, 17, 19}
A = {2, 3, 5, 7, 11, 13, 17, 19} = 8 টি সংখ্যা

∴ P(A) এর সদস্য সংখ্যা = 28
= 256